conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "আর আল্লাহ শান্তিনিরাপত্তার আলয়ের প্রতি আহবান জানান এবং যাকে ইচ্ছা সরলপথ প্রদর্শন করেন" }, { "from": "gpt", "value": "আর আল্লাহ শান্তি-নিরাপত্তার আলয়ের প্রতি আহবান জানান এবং যাকে ইচ্ছা সরলপথ প্রদর্শন করেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশী আর তাদের মুখমন্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান তারাই হল জান্নাতবাসী এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল" }, { "from": "gpt", "value": "যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশী। আর ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎ কর্মের বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে তাদের মুখমন্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আধাঁর রাতের টুকরো দিয়ে এরা হল দোযখবাসী এরা এতেই থাকবে অনন্তকাল" }, { "from": "gpt", "value": ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব আর যারা শেরক করত তাদেরকে বলবঃ তোমরা এবং তোমাদের শরীকরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাওঅতঃপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব তখন তাদের শরীকরা বলবে তোমরা তো আমাদের উপাসনাবন্দেগী করনি" }, { "from": "gpt", "value": "আর যেদিন আমি তাদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট আমরা তোমাদের বন্দেগী সম্পর্কে জানতাম না" }, { "from": "gpt", "value": "বস্তুতঃ আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট। আমরা তোমাদের বন্দেগী সম্পর্কে জানতাম না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত" }, { "from": "gpt", "value": "সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তুমি জিজ্ঞেস কর কে রুযী দান করে তোমাদেরকে আসমান থেকে ও যমীন থেকে কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেইবা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা তখন তারা বলে উঠবে আল্লাহ" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তখন তুমি বলো তারপরেও ভয় করছ না" }, { "from": "gpt", "value": "তখন তুমি বলো তারপরেও ভয় করছ না?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা আর সত্য প্রকাশের পরে উদভ্রান্ত ঘুরার মাঝে কি রয়েছে গোমরাহী ছাড়া সুতরাং কোথায় ঘুরছ" }, { "from": "gpt", "value": "অতএব, এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা। আর সত্য প্রকাশের পরে উদভ্রান্ত ঘুরার মাঝে কি রয়েছে গোমরাহী ছাড়া? সু...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে সপ্রমাণিত হয়ে গেছে তোমার পরওয়ারদেগারের বাণী সেসব নাফরমানের ব্যাপারে যে এরা ঈমান আনবে না" }, { "from": "gpt", "value": "এমনিভাবে সপ্রমাণিত হয়ে গেছে তোমার পরওয়ারদেগারের বাণী সেসব নাফরমানের ব্যাপারে যে, এরা ঈমান আনবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বল আছে কি কেউ তোমাদের শরীকদের মাঝে যে সৃষ্টি কে পয়দা করতে পারে এবং আবার জীবিত করতে পারে বল আল্লাহই প্রথমবার সৃষ্টি করেন এবং অতঃপর তার পুনরুদ্ভব করবেন অতএব কোথায় ঘুরপাক খাচ্ছে" }, { "from": "gpt", "value": "বল, আছে কি কেউ তোমাদের শরীকদের মাঝে যে সৃষ্টি কে পয়দা করতে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "জিজ্ঞেস কর আছে কি কেউ তোমাদের শরীকদের মধ্যে যে সত্যসঠিক পথ প্রদর্শন করবে বল আল্লাহই সত্যসঠিক পথ প্রদর্শন করেন সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য" }, { "from": "gpt", "value": "জিজ্ঞেস ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব তোমাদের কি হল কেমন তোমাদের বিচার" }, { "from": "gpt", "value": "অতএব, তোমাদের কি হল, কেমন তোমাদের বিচার?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ তাদের অধিকাংশই শুধু আন্দাজঅনুমানের উপর চলে অথচ আন্দাজঅনুমান সত্যের বেলায় কোন কাজেই আসে না আল্লাহ ভাল করেই জানেন তারা যা কিছু করে" }, { "from": "gpt", "value": "বস্তুতঃ তাদের অধিকাংশই শুধু আন্দাজ-অনুমানের উপর চলে, অথচ আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোন কাজেই আসে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর কোরআন সে জিনিস নয় যে আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে যাতে কোন সন্দেহ নেইতোমার বিশ্বপালনকর্তার পক্ষ থেকে" }, { "from": "gpt", "value": "আর কোরআন সে জিনিস ন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মানুষ কি বলে যে এটি বানিয়ে এনেছ বলে দাও তোমরা নিয়ে এসো একটিই সূরা আর ডেকে নাও যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত যদি তোমরা সত্যবাদী হয়ে থাক" }, { "from": "gpt", "value": "মানুষ কি বলে যে, এটি বানিয়ে এনেছ? বলে দাও, তোমরা নিয়ে এসো একটিই সূরা, আর ডেকে নাও, যাদেরকে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কিন্তু কথা হল এই যে তারা মিথ্যা প্রতিপন্ন করতে আরম্ভ করেছে যাকে বুঝতে তারা অক্ষম অথচ এখনো এর বিশ্লেষণ আসেনি এমনিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা অতএব লক্ষ্য করে দেখ কেমন হয়েছে পরিণতি" }, { "from": "gpt", "value": "কিন্তু কথা হল এই যে, তারা মিথ্যা প্রতি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তাদের মধ্যে কেউ কেউ কোরআনকে বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না বস্তুতঃ তোমার পরওয়ারদেগার যথার্থই জানেন দুরাচারদিগকে" }, { "from": "gpt", "value": "আর তাদের মধ্যে কেউ কেউ কোরআনকে বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না। বস্তুতঃ তোমার পরওয়ারদেগার যথার্থই ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে বল আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম তোমাদের দায়দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমারও দায়দায়িত্ব নেই তোমরা যা কর সেজন্য" }, { "from": "gpt", "value": "আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বল, আমার জন্য আম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের কেউ কেউ কান রাখে তোমাদের প্রতি তুমি বধিরদেরকে কি শোনাবে যদি তাদের বিবেকবুদ্ধি না থাকে" }, { "from": "gpt", "value": "তাদের কেউ কেউ কান রাখে তোমাদের প্রতি; তুমি বধিরদেরকে কি শোনাবে যদি তাদের বিবেক-বুদ্ধি না থাকে!" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আবার তাদের মধ্যে কেউ কেউ তোমাদের প্রতি দৃষ্টিনিবদ্ধ রাখে তুমি অন্ধদেরকে কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পারে" }, { "from": "gpt", "value": "আবার তাদের মধ্যে কেউ কেউ তোমাদের প্রতি দৃষ্টিনিবদ্ধ রাখে; তুমি অন্ধদেরকে কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পারে।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ জুলুম করেন না মানুষের উপর বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে" }, { "from": "gpt", "value": "আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যেদিন তাদেরকে সমবেত করা হবে যেন তারা অবস্থান করেনি তবে দিনের একদন্ড একজন অপরজনকে চিনবে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সাক্ষাতকে এবং সরলপথে আসেনি" }, { "from": "gpt", "value": "আর যেদিন তাদেরকে সমবেত করা হবে, যেন তারা অবস্থান ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যদি আমি দেখাই তোমাকে সে ওয়াদাসমূহের মধ্য থেকে কোন কিছু যা আমি তাদের সাথে করেছি অথবা তোমাকে মৃত্যুদান করি যাহোক আমার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে বস্তুতঃ আল্লাহ সে সমস্ত কর্মের সাক্ষী যা তারা করে" }, { "from": "gpt", "value": "আর যদি আমি দেখাই তোমাকে সে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর প্রত্যেক সম্প্রদায়ের একেকজন রসূল রয়েছে যখন তাদের কাছে তাদের রসূল ন্যায়দন্ডসহ উপস্থিত হল তখন আর তাদের উপর জুলুম হয় না" }, { "from": "gpt", "value": "আর প্রত্যেক সম্প্রদায়ের একেকজন রসূল রয়েছে। যখন তাদের কাছে তাদের রসূল ন্যায়দন্ডসহ উপস্থিত হল, তখন আর তাদের উপর জুলুম ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা আরো বলে এ ওয়াদা কবে আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাক" }, { "from": "gpt", "value": "তারা আরো বলে, এ ওয়াদা কবে আসবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তুমি বল আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভেরও মালিক নই কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন প্রত্যেক সম্প্রদায়ের জন্যই একেকটি ওয়াদা রয়েছে যখন তাদের সে ওয়াদা এসে পৌঁছে যাবে তখন না একদন্ড পেছনে সরতে পারবে না সামনে ফসকাতে পারবে" }, { "from": "gpt", "value": "তুমি বল, আমি আমার নিজের ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তুমি বল আচ্ছা দেখ তো দেখি যদি তোমাদের উপর তার আযাব রাতারাতি অথবা দিনের বেলায় এসে পৌঁছে যায় তবে এর আগে পাপীরা কি করবে" }, { "from": "gpt", "value": "তুমি বল, আচ্ছা দেখ তো দেখি, যদি তোমাদের উপর তার আযাব রাতারাতি অথবা দিনের বেলায় এসে পৌঁছে যায়, তবে এর আগে পাপীরা কি ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাহলে কি আযাব সংঘটিত হয়ে যাবার পর এর প্রতি বিশ্বাস করবে এখন স্বীকার করলে অথচ তোমরা এরই তাকাদা করতে" }, { "from": "gpt", "value": "তাহলে কি আযাব সংঘটিত হয়ে যাবার পর এর প্রতি বিশ্বাস করবে? এখন স্বীকার করলে? অথচ তোমরা এরই তাকাদা করতে?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর বলা হবে গোনাহগারদিগকে ভোগ করতে থাক অনন্ত আযাবতোমরা যা কিছু করতে তার তাই প্রতিফল" }, { "from": "gpt", "value": "অতঃপর বলা হবে, গোনাহগারদিগকে, ভোগ করতে থাক অনন্ত আযাব-তোমরা যা কিছু করতে তার তাই প্রতিফল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে এটা কি সত্য বলে দাও অবশ্যই আমার পরওয়ারদেগারের কসম এটা সত্য আর তোমরা পরিশ্রান্ত করে দিতে পারবে না" }, { "from": "gpt", "value": "আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে, এটা কি সত্য? বলে দাও, অবশ্যই আমার পরওয়ারদেগারের কসম এটা সত্য। আর তোমরা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ যদি প্রত্যেক গোনাহগারের কাছে এত পরিমাণ থাকে যা আছে সমগ্র যমীনের মাঝে আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময়ে দিতে চাইবে আর গোপনে গোপনে অনুতাপ করবে যখন আযাব দেখবে বস্তুতঃ তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুলম হবে না" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "শুনে রাখ যা কিছু রয়েছে আসমানসমূহে ও যমীনে সবই আল্লাহর শুনে রাখ আল্লাহর প্রতিশ্রুতি সত্য তবে অনেকেই জানে না" }, { "from": "gpt", "value": "শুনে রাখ, যা কিছু রয়েছে আসমানসমূহে ও যমীনে সবই আল্লাহর। শুনে রাখ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তবে অনেকেই জানে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করতে হবে" }, { "from": "gpt", "value": "তিনিই জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করতে হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে মানবকুল তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময় হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য" }, { "from": "gpt", "value": "হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বল আল্লাহর দয়া ও মেহেরবাণীতে সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিৎ এটিই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছ" }, { "from": "gpt", "value": "বল, আল্লাহর দয়া ও মেহেরবাণীতে। সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিৎ। এটিই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বল আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখ যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিযিক হিসাবে অবতীর্ণ করেছেন তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করেছ বল তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছ" }, { "from": "gpt", "value": "বল, আ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কেয়ামত সম্পর্কে আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহই করেন কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না" }, { "from": "gpt", "value": "আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কেয়ামত সম্পর্কে? আল্লাহ তো মানুষের প্র...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ যে কোন অবস্থাতেই তুমি থাক এবং কোরআনের যে কোন অংশ থেকেই পাঠ করা কিংবা যে কোন কাজই তোমরা কর অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্ননিয়োগ কর আর তোমার পরওয়ারদেগার থেকে গোপন থাকে না একটি কনাও না যমীনের এবং না আসমানের" }, { "from": "gpt", "...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "না এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই" }, { "from": "gpt", "value": "না এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোন ভয় ভীতি আছে না তারা চিন্তান্বিত হবে" }, { "from": "gpt", "value": "মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে" }, { "from": "gpt", "value": "যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথার কখনো হেরফের হয় না এটাই হল মহা সফলতা" }, { "from": "gpt", "value": "তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তাদের কথায় দুঃখ নিয়ো না আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর তিনিই শ্রবণকারী সর্বজ্ঞ" }, { "from": "gpt", "value": "আর তাদের কথায় দুঃখ নিয়ো না। আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর। তিনিই শ্রবণকারী, সর্বজ্ঞ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "শুনছ আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে সবই আল্লাহর আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছেতা আসলে কিছুই নয় এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছু নয় যে এরা বুদ্ধি খাটাচ্ছে" }, { "from": "gpt", "value": "শুনছ, আসমানসমূহে ও যমীনে যা কিছ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি তোমাদের জন্য তৈরী করেছেন রাত যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পার আর দিন দিয়েছেন দর্শন করার জন্য নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সে সব লোকের জন্য যারা শ্রবণ করে" }, { "from": "gpt", "value": "তিনি তোমাদের জন্য তৈরী করেছেন রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বলে আল্লাহ পুত্র সাব্যস্ত করে নিয়েছেনতিনি পবিত্র তিনি অমুখাপেক্ষী যাকিছু রয়েছে আসমান সমূহে ও যমীনে সবই তাঁর তোমাদের কাছে তার কোন সনদ নেই কেন তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করযার কোন সনদই তোমাদের কাছে নেই" }, { "from": "gpt", "value": "তারা বলে, আল্লাহ পুত্র...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলে দাও যারা এরূপ করে তারা অব্যাহতি পায় না" }, { "from": "gpt", "value": "বলে দাও, যারা এরূপ করে তারা অব্যাহতি পায় না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "পার্থিবজীবনে সামান্যই লাভ অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে তখন আমি তাদেরকে আস্বাদন করাব কঠিন আযাবতাদেরই কৃত কুফরীর বদলাতে" }, { "from": "gpt", "value": "পার্থিবজীবনে সামান্যই লাভ, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদেরকে আস্বাদন করাব কঠিন আযাব-তাদে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসীহত করা ভারী বলে মনে হয়ে থাকে তবে আমি আল্লাহর উপর ভরসা করছি" }, { "from": "gpt", "value": "আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এখন তোমরা সবাই মিলে নিজেরদের কর্ম সাব্যস্ত কর এবং এতে তোমাদের শরীকদেরকে সমবেত করে নাও যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোন সন্দেহসংশয় না থাকে অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেল এবং আমাকে অব্যাহতি দিও না" }, { "from": "gpt", "value": "এখন তোমরা সবাই...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারপরও যদি বিমুখতা অবলম্বন কর তবে আমি তোমাদের কাছে কোন রকম বিনিময় কামনা করি না আমার বিনিময় হল আল্লাহর দায়িত্বে আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি" }, { "from": "gpt", "value": "তারপরও যদি বিমুখতা অবলম্বন কর, তবে আমি তোমাদের কাছে কোন রকম বিনিম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করল সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদের কে বাঁচিয়ে নিয়েছি এবং যথাস্থানে আবাদ করেছি আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে" }, { "from": "gpt", "value": "তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করল। সুতরাং তাকে এবং ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সুতরাং লক্ষ্য কর কেমন পরিণতি ঘটেছে তাদের যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল" }, { "from": "gpt", "value": "সুতরাং লক্ষ্য কর, কেমন পরিণতি ঘটেছে তাদের যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অনন্তর আমি নূহের পরে বহু নবীরসূল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলীলপ্রমাণ উপস্থাপন করেছে কিন্তু তাদের দ্বারা এমনটি হয়নি যে ঈমান আনবে সে ব্যাপারে যাকে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল" }, { "from": "gpt", "value": "অনন্তর আমি নূ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এভাবেই আমি মোহর এঁটে দেই সীমালংঘনকারীদের অন্তরসমূহের উপর" }, { "from": "gpt", "value": "এভাবেই আমি মোহর এঁটে দেই সীমালংঘনকারীদের অন্তরসমূহের উপর।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে ফেরাউন ও তার সর্দারের প্রতি স্বীয় নির্দেশাবলী সহকারে অথচ তারা অহংকার করতে আরম্ভ করেছে" }, { "from": "gpt", "value": "অতঃপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে, ফেরাউন ও তার সর্দারের প্রতি স্বীয় নির্দেশাবলী সহকারে। অথচ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ তারা ছিল গোনাহগার তারপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হল তখন বলতে লাগলো এগুলো তো প্রকাশ্য যাদু" }, { "from": "gpt", "value": "বস্তুতঃ তারা ছিল গোনাহগার। তারপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হল, তখন বলতে লাগলো, এগুলো ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বলল সত্যের ব্যাপারে একথা বলছ তা তোমাদের কাছে পৌঁছার পর একি যাদু অথচ যারা যাদুকর তারা সফল হতে পারে না" }, { "from": "gpt", "value": "মূসা বলল, সত্যের ব্যাপারে একথা বলছ, তা তোমাদের কাছে পৌঁছার পর? একি যাদু? অথচ যারা যাদুকর, তারা সফল হতে পারে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বলল তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছ যাতে আমরা পেয়েছি আমাদের বাপদাদাদেরকে আর যাতে তোমরা দুইজন এদেশের সর্দারী পেয়ে যেতে পার আমরা তোমাদেরকে কিছুতেই মানব না" }, { "from": "gpt", "value": "তারা বলল, তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছ যাতে আমর...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর ফেরাউন বলল আমার কাছে নিয়ে এস সুদক্ষ যাদুকরদিগকে" }, { "from": "gpt", "value": "আর ফেরাউন বলল, আমার কাছে নিয়ে এস সুদক্ষ যাদুকরদিগকে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারপর যখন যাদুকররা এল মূসা তাদেরকে বলল নিক্ষেপ কর তোমরা যা কিছু নিক্ষেপ করে থাক" }, { "from": "gpt", "value": "তারপর যখন যাদুকররা এল, মূসা তাদেরকে বলল, নিক্ষেপ কর, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাক।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যখন তারা নিক্ষেপ করল মূসা বলল যা কিছু তোমরা এনেছ তা সবই যাদুএবার আল্লাহ এসব ভন্ডুল করে দিচ্ছেন নিঃসন্দেহে আল্লাহ দুস্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না" }, { "from": "gpt", "value": "অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, যা কিছু তোমরা এনেছ তা সবই যাদু-এবার ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন স্বীয় নির্দেশে যদিও পাপীদের তা মনঃপুত নয়" }, { "from": "gpt", "value": "আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন স্বীয় নির্দেশে যদিও পাপীদের তা মনঃপুত নয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর কেউ ঈমান আনল না মূসার প্রতি তাঁর কওমের কতিপয় বালক ছাড়াফেরাউন ও তার সর্দারদের ভয়ে যে এরা না আবার কোন বিপদে ফেলে দেয় ফেরাউন দেশময় কর্তৃত্বের শিখরে আরোহণ করেছিল আর সে তার হাত ছেড়ে রেখেছিল" }, { "from": "gpt", "value": "আর কেউ ঈমান আনল না মূসার প্রতি তাঁর কওমের কতিপ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর মূসা বলল হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাক তবে তারই উপর ভরসা কর যদি তোমরা ফরমাবরদার হয়ে থাক" }, { "from": "gpt", "value": "আর মূসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাক, তবে তারই উপর ভরসা কর যদি তোমরা ফরমাবরদার হয়ে থাক।"...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তখন তারা বলল আমরা আল্লাহর উপর ভরসা করেছি হে আমাদের পালনকর্তা আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না" }, { "from": "gpt", "value": "তখন তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে" }, { "from": "gpt", "value": "আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আমি নির্দেশ পাঠালাম মূসা এবং তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিসরের মাটিতে বাস স্থান নির্ধারণ কর আর তোমাদের ঘরগুলো বানাবে কেবলামুখী করে এবং নামায কায়েম কর আর যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ দান কর" }, { "from": "gpt", "value": "আর আমি নির্দেশ পাঠালাম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বলল হে আমার পরওয়ারদেগার তুমি ফেরাউনকে এবং তার সর্দারদেরকে পার্থব জীবনের আড়ম্বর দান করেছ এবং সম্পদ দান করেছহে আমার পরওয়ারদেগার এ জন্যই যে তারা তোমার পথ থেকে বিপথগামী করব" }, { "from": "gpt", "value": "মূসা বলল, হে আমার পরওয়ারদেগার, তুমি ফেরাউনকে এবং তার সর্দারদে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে আমার পরওয়ারদেগার তাদের ধনসম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে কাঠোর করে দাও যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক আযাব প্রত্যক্ষ করে নেয়" }, { "from": "gpt", "value": "হে আমার পরওয়ারদেগার, তাদের ধন-সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বললেন তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ" }, { "from": "gpt", "value": "বললেন, তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে। অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর বনীইসরাঈলকে আমি পার করে দিয়েছি নদী তারপর তাদের পশ্চাদ্ধাবন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশে এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোন মাবুদ নেই তাঁকে ছাড়া যাঁর উপর ঈমান এনেছে বনীইসরাঈলরা" }, { "from": "gpt", "v...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত" }, { "from": "gpt", "value": "বস্তুতঃ আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এখন একথা বলছ অথচ তুমি ইতিপূর্বে নাফরমানী করছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে" }, { "from": "gpt", "value": "এখন একথা বলছ! অথচ তুমি ইতিপূর্বে না-ফরমানী করছিলে। এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না" }, { "from": "gpt", "value": "অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য ন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আমি বনীইসরাঈলদিগকে দান করেছি উত্তম স্থান এবং তাদেরকে আহার্য দিয়েছি পবিত্রপরিচ্ছন্ন বস্তুসামগ্রী বস্তুতঃ তাদের মধ্যে মতবিরোধ হয়নি যতক্ষণ না তাদের কাছে এসে পৌছেছে সংবাদ" }, { "from": "gpt", "value": "আর আমি বনী-ইসরাঈলদিগকে দান করেছি উত্তম স্থান এবং তাদেরকে আহার্য ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিঃসন্দেহে তোমার পরওয়ারদেগার তাদের মাঝে মীমাংসা করে দেবেন কেয়ামতের দিন যে ব্যাপারে তাদের মাঝে মতবিরোধ হয়েছিল" }, { "from": "gpt", "value": "নিঃসন্দেহে তোমার পরওয়ারদেগার তাদের মাঝে মীমাংসা করে দেবেন কেয়ামতের দিন; যে ব্যাপারে তাদের মাঝে মতবিরোধ হয়েছিল" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সুতরাং তুমি যদি সে বস্তু সম্পর্কে কোন সন্দেহের সম্মুখীন হয়ে থাক যা তোমার প্রতি আমি নাযিল করেছি তবে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে এতে কোন সন্দেহ নেই যে তোমার পরওয়ারদেগারের নিকট থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে" }, { "from": "gpt", "val...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কাজেই তুমি কস্মিনকালেও সন্দেহকারী হয়ো না" }, { "from": "gpt", "value": "কাজেই তুমি কস্মিনকালেও সন্দেহকারী হয়ো না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং তাদের অন্তর্ভুক্তও হয়ো না যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বাণীকে তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে" }, { "from": "gpt", "value": "এবং তাদের অন্তর্ভুক্তও হয়ো না যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বাণীকে। তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যাদের ব্যাপারে তোমার পরওয়ারদেগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না" }, { "from": "gpt", "value": "যাদের ব্যাপারে তোমার পরওয়ারদেগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এসে উপস্থিত হয় তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব" }, { "from": "gpt", "value": "যদি তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এসে উপস্থিত হয় তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সুতরাং কোন জনপদ কেন এমন হল না যা ঈমান এনেছে অতঃপর তার সে ঈমান গ্রহণ হয়েছে কল্যাণকর অবশ্য ইউনুসের সম্প্রদায়ের কথা আলাদা তারা যখন ঈমান আনে তখন আমি তুলে নেই তাদের উপর থেকে অপমানজনক আযাবপার্থিব জীবনে এবং তাদের কে কল্যাণ পৌছাই এক নিধারিত সময় পর্যন্ত" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমার পরওয়ারদেগার যদি চাইতেন তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাই ঈমান নিয়ে আসতে সমবেতভাবে তুমি কি মানুষের উপর জবরদস্তী করবে ঈমান আনার জন্য" }, { "from": "gpt", "value": "আর তোমার পরওয়ারদেগার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে, তাদের সবাই ঈমান নিয়ে আসতে স...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর কারো ঈমান আনা হতে পারে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয় পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর" }, { "from": "gpt", "value": "আর কারো ঈমান আনা হতে পারে না, যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাহলে আপনি বলে দিন চেয়ে দেখ তো আসমানসমুহে ও যমীনে কি রয়েছে আর কোন নিদর্শন এবং কোন ভীতিপ্রর্দশনই কোন কাজে আসে না সেসব লোকের জন্য যারা মান্য করে না" }, { "from": "gpt", "value": "তাহলে আপনি বলে দিন, চেয়ে দেখ তো আসমানসমুহে ও যমীনে কি রয়েছে। আর কোন নিদর্শন এবং কো...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সুতরাং এখন আর এমন কিছু নেই যার অপেক্ষা করবে কিন্তু সেসব দিনের মতই দিন যা অতীত হয়ে গেছে এর পূর্বে আপনি বলুন এখন পথ দেখ আমিও তোমাদের সাথে পথ চেয়ে রইলাম" }, { "from": "gpt", "value": "সুতরাং এখন আর এমন কিছু নেই, যার অপেক্ষা করবে, কিন্তু সেসব দিনের মতই দিন, যা অতীত হয়ে ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি বাঁচিয়ে নেই নিজের রসূলগণকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে এমনিভাবে ঈমানদারদের বাঁচিয়ে নেয়া আমার দায়িত্বও বটে" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি বাঁচিয়ে নেই নিজের রসূলগণকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে এমনিভাবে। ঈমানদারদের বাঁচিয়ে নেয়া আমার দায়িত্বও বটে।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলে দাওহে মানবকুল তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দিহান হয়ে থাক তবে জেনো আমি তাদের এবাদত করি না যাদের এবাদত তোমরা কর আল্লাহ ব্যতীত কিন্তু আমি এবাদত করি আল্লাহ তয়ালার যিনি তুলে নেন তোমাদেরকে" }, { "from": "gpt", "value": "বলে দাও-হে মানবকুল, তোমরা যদি আমার দ্ব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আমার প্রতি নির্দেশ হয়েছে যাতে আমি ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকি" }, { "from": "gpt", "value": "আর আমার প্রতি নির্দেশ হয়েছে যাতে আমি ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যেন সোজা দ্বীনের প্রতি মুখ করি সরল হয়ে এবং যেন মুশরেকদের অন্তর্ভুক্ত না হই" }, { "from": "gpt", "value": "আর যেন সোজা দ্বীনের প্রতি মুখ করি সরল হয়ে এবং যেন মুশরেকদের অন্তর্ভুক্ত না হই।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর নির্দেশ হয়েছে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না যে তোমার ভাল করবে না মন্দও করবে না বস্তুতঃ তুমি যদি এমন কাজ কর তাহলে তখন তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে" }, { "from": "gpt", "value": "আর নির্দেশ হয়েছে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না, যে তোমার ভাল করবে না মন্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আল্লাহ যদি তোমার উপর কোন কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খন্ডাবার মত তাঁকে ছাড়া পক্ষান্তরে যদি তিনি কিছু কল্যাণ দান করেন তবে তার মেহেরবানীকে রহিত করার মতও কেউ নেই" }, { "from": "gpt", "value": "আর আল্লাহ যদি তোমার উপর কোন কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খন্ড...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয় বান্দাদের মধ্যে তাকেই দান করেন বস্তুত তিনিই ক্ষমাশীল দয়ালু" }, { "from": "gpt", "value": "তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয় বান্দাদের মধ্যে তাকেই দান করেন; বস্তুত; তিনিই ক্ষমাশীল দয়ালু।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলে দাও হে মানবকুল সত্য তোমাদের কাছে পৌঁছে গেছে তোমাদের পরওয়ারদেগারের তরফ থেকে এমন যে কেউ পথে আসে সেপথ প্রাপ্ত হয় স্বীয় মঙ্গলের জন্য আর যে বিভ্রান্ত ঘুরতে থাকে সে স্বীয় অমঙ্গলের জন্য বিভ্রান্ত অবস্থায় ঘুরতে থাকবে অনন্তর আমি তোমাদের উপর অধিকারী নই" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তুমি চল সে অনুযায়ী যেমন নির্দেশ আসে তোমার প্রতি এবং সবর কর যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ বস্তুতঃ তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী" }, { "from": "gpt", "value": "আর তুমি চল সে অনুযায়ী যেমন নির্দেশ আসে তোমার প্রতি এবং সবর কর, যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ। বস্তুতঃ ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আলিফ লাম রা এটি এমন এক কিতাব যার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে" }, { "from": "gpt", "value": "আলিফ, লা-ম, রা; এটি এমন এক কিতাব, যার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী, সর্বজ্ঞ সত্তার পক্ষ হত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না কর নিশ্চয় আমি তোমাদের প্রতি তাঁরই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদ দাতা" }, { "from": "gpt", "value": "যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না কর। নিশ্চয় আমি তোমাদের প্রতি তাঁরই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদ দাতা।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা কর অনন্তর তাঁরই প্রতি মনোনিবেশ কর" }, { "from": "gpt", "value": "আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা কর। অনন্তর তাঁরই প্রতি মনোনিবেশ কর।" } ]
holy_quran_bangla
10