Bangladeshi-Multipurpose-Dataset / C15_Science_Technology_Tech_Science.csv
ShayonSarker's picture
Upload C15_Science_Technology_Tech_Science.csv with huggingface_hub
4cd9400 verified
Raw
History Blame Contribute Delete
129 kB
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","পাসওয়ার্ড বিড়ম্বনা এড়াতে করণীয় "," প্রযুক্তিনির্ভর যুগে আমাদের বসবাস। দিন যত যাচ্ছে মানুষ ততই প্রযুক্তিনির্ভর হচ্ছে। আর এই মাত্রাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে ইন্টারনেট তথা সাইবার দুনিয়া। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। যেমন, হ্যাকিংয়ের মাধ্যমে কম্পিউটারের তথ্য থেকে শুরু করে ফেসবুকের অ্যাকাউন্ট, ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, ই-মেইল ইত্যাদি অনেক কিছুই চলে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে। এ সমস্যা সমাধান সম্ভব যদি আপনি এর পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকেন। শক্ত পাসওয়ার্ড তৈরি করুন : শক্ত পাসওয়ার্ড বলতে আপনার পাসওয়ার্ড ১০ থেকে ১৫ ক্যারেক্টারের হওয়া উচিত। এবং সেখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার যেমন, ৳ বা * রাখা দরকার। এবং সেটা আগের কোন পাসওয়ার্ডের মতো হওয়া যাবে না।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","২৫ বছরের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা! "," লালগ্রহ বা মঙ্গলগ্রহ নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই। আর থাকাটাই স্বাভাবিক। কারণ জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, পৃথিবীর পর যদি কোনো গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাহলে সেটা মঙ্গল। এমনকি, মঙ্গলে একসময় পানি ও অক্সিজেনের অস্তিত্ব ছিল বলেও ধারণা জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের। তারা মনে করেন, প্রাণের স্পন্দন থাকার সব রকম উপকরণই মজুদ আছে মঙ্গলে। আর সেই কারণেই মঙ্গলকে পৃথিবীর যমজ গ্রহ বলে। আর এই যমজ গ্রহে মানুষ পাঠানো নিয়ে গবেষণার অন্ত নেই। কিন্তু কতদিনে মঙ্গলে মানুষ পাঠানো সম্ভব? নাসা জানিয়েছে, অন্তত ২৫ বছরের মধ্যে তা সম্ভব নয়। অনেক জটিল বাধা রয়েছে এই পথে। তবে গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আশা করা যায়া আগামী ২৫ বছরের মধ্যেই মঙ্গলের মাটিতে পা রাখবে মানুষ। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এখন চাঁদে মানুষ পাঠানোর মূল অন্তরায় শারীরিক সমস্যা এবং দূরত্ব। বর্তমান যা প্রযুক্তি আছে এই প্রযুক্তিতে মানুষ পাঠাতে গেলে মহাকাশচারীদের হাড়ে চিড় ধরতে পারে, মহাজাগতিক রশ্মিতে ক্ষতি হতে পারে, এমনকি দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। তাছাড়া পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব প্রায় ১৪ কোটি মাইল। বর্তমান রকেট প্রযুক্তি অনুযায়ী মঙ্গলে পৌঁছাতে একজন মহাকাশচারীর সময় লাগবে অন্তত ৯ মাস। এত দীর্ঘ সময় মহাশূন্যে ভেসে থাকা মানুষের শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অত দীর্ঘ সময় মহাকর্ষের বাইরে থাকলে শিরা-উপশিরা এবং রেটিনার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানী টম জোনস বলছেন, জটিলতা আছে তবে আমাদের এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ওপর কাজ করতে হবে। আর তা বর্তমান বাজেটে সম্ভব নয়। বাজেট বাড়ানো হলে আশা করা যায় ২৫ বছরের মধ্যেই এই সমস্যাগুলোর সমাধান করতে পারব।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","পাসওয়ার্ড সংক্রান্ত টিপস "," দিন যত যাচ্ছে মানুষ ততই প্রযুক্তি নির্ভর হচ্ছে। আর এই মাত্রাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে ইন্টারনেট তথা সাইবার দুনিয়া। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। যেমন, হ্যাকিংয়ের মাধ্যমে কম্পিউটারের তথ্য থেকে শুরু করে ফেসবুকের অ্যাকাউন্ট, ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, ই-মেইল ইত্যাদি অনেক কিছুই চলে যাচ্ছে অনাকাক্সিক্ষত ব্যক্তির কাছে। তবে এ সমস্যা সমাধান সম্ভব যদি আপনি এর পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকেন। কোনো সাইট বা অ্যাপে প্রবেশ করার সময় বা পাবলিক কিউস্ক বা চার্জিং স্টেশনগুলোতে পাসওয়ার্ড প্রবেশ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাবলিক ওয়াইফাই, এয়ারপোর্ট, প্রিয় কফি শপ, হোটেল কক্ষ বা আপনার কলেজ ক্লাসরুমের কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহারে বিরত থাকতে হবে। প্রতিটি ওয়েবসাইট বা অ্যাপে অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন। অনেকে একই পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্টে। ফেসবুক, মেইল, ইয়াহু বা বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করার মতো বোকামি করে অনেকে। কিন্তু এটা অনেক বড় নিরাপত্তা ঝুঁকি। কোনোমতে একটা পাসওয়ার্ড ফাঁস হয়ে গেলে আপনার সব অ্যাকাউন্ট কিন্তু ঝুঁকিতে পড়ে গেল। যদি খবর পান আপনার ব্যবহৃত ওয়েবসাইট বা অ্যাপে কোনো আক্রমণ হয়েছে তাহলে সেটা সতর্কতার সঙ্গে আমলে নিতে হবে। অন্য কেউও যদি আক্রান্ত হয় তাহলেও নজর দিবেন। আর দ্রুত পাসওয়ার্ড পাল্টে ফেলাও জরুরি হতে পারে। আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য দুই স্তর বা তার চেয়ে বেশি স্তরের অথেন্টিকেশন ব্যবহার করুন। কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে আপনার ফোন নাম্বার বা কয়েক স্তরের পদক্ষেপ যেন","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","স্বপ্নে পাওয়া বিজ্ঞান "," রাস্তাঘাটে প্রায়ই বিভিন্ন ফেরিওয়ালাকে বলতে শোনা যায় স্বপ্নে পাওয়া ওষুধের কথা যা খেলে সব রোগ ভালো হয়ে যাবে! বলাই বাহুল্য, এসবই আজগুবি আর মিথ্যা গুজব। কিন্তু আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও স্বপ্ন ব্যাপারটা কিন্তু একেবারে অর্থহীন বলা যাবে না। জার্মান জৈব রসায়নবিদ আগস্ট কেকিউল একবার স্বপ্নে দেখলেন বেনজিন মলিকিউলের গঠন। যা অন্যান্য জৈব যৌগের মতো  সরলরৈখিক নয় বরং এই যৌগটির গঠন বৃত্তাকার। এ রকম স্বপ্নে পাওয়া নির্দেশনা থেকে দুনিয়ার বিখ্যাত কয়েকটি বৈজ্ঞানিক আবিষ্কার নিয়েই আজকের রকমারি—","","{""Category"":"" various ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","আইটি তথ্য "," চমকপ্রদ ডিজাইন এবং উন্নত প্রকৌশলগত উৎকর্ষের স্বাক্ষর রাখায় ৪৬ ক্যাটাগরিতে সিইএস ২০২০ ইনোভেশন অ্যাওয়ার্ড জিতেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি নোট-টেন প্লাস স্মার্টফোন এবং আরো কয়েকটি ভিজ্যুয়াল ডিসপ্লে পণ্যের জন্য এই পুরস্কার পায় স্যামসাং।  ভিজ্যুয়াল ডিসপ্লে, গেমিং, সফটওয়্যার ও মোবাইল অ্যাপ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, এম্বেডেড প্রযুক্তি, উন্নত পৃথিবীর জন্য টেকসই নতুন প্রযুক্তির উদ্ভাবন, ঘরে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত অডিও-ভিডিও সামগ্রী, কম্পিউটারের যন্ত্রাংশ, স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তির বিকাশ, ক্রীড়া এবং জৈব প্রযুক্তি, পরিধানযোগ্য প্রযুক্তি এবং গৃহস্থালীর পণ্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্যামসাংকে এই পুরস্কার দেওয়া হয়। ৪৬ ক্যাটাগরির মাঝে মোবাইল ফোনের জন্য ১৭টি, টিভিতে ১২টি, গৃহে ব্যবহার্য পণ্যের জন্য ৯টি, অডিও ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে ৩টি এবং মনিটরের জন্য দুটি পুরস্কার অর্জন করে স্যামসাং।  স্বীকৃতি অর্জনে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাং একটি উদ্ভাবনী প্রতিষ্ঠান। প্রায় প্রতি বছর আমাদের ডিজাইন এবং প্রকৌশলগত কৃতিত্বের স্বীকৃতি সত্যিই সম্মানজনক ও আনন্দের।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ভুতুড়ে শহর "," বিজ্ঞানের যুগে ভূতের নাম— এ যেন বড়ই বেমানান কথা। আর কেউ ভূতের অস্তিত্বে বিশ্বাসী, তা তো নিতান্তই হাস্যকর। অথচ বিশ্বের এমন অনেক জায়গা আছে যেখানে গেলে এখনো গা ছমছম অনুভূতি আসবে দিনদুপুরে। দেখতে পাবেন ব্যাখ্যাতীত কিছুর আনাগোনা। শুনতে পাবেন ভয়ঙ্কর আর্তচিৎকার। খুব সাহসী মানুষটিরও ভয় পেতে এসব উপকরণ যথেষ্ট হবে। প্রযুক্তির নীল আলোতেও সেখানে এখনো রচিত হচ্ছে বহু ভৌতিক গল্প। এমন বহু শহর, গ্রাম এখনো টিকে আছে ভুতুড়ে হিসেবে। যার সুস্পষ্ট ব্যাখ্যা আজও মেলেনি। এমনকি সাহসিকতার সঙ্গে এসব ঘটনাকে মিথ্যা প্রমাণ করাও সম্ভব হয়নি। বিশ্বের এমন কিছু শহর নিয়ে আজকের রকমারি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন— তানিয়া তুষ্টি","","{""Category"":"" various ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ইংরেজি ভাষা থেকে উঠে যাচ্ছে হাইফেন "," সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ইংরেজি ভাষার আদিকাল থেকে প্রায় ষোল হাজার শব্দে হাইফেন ব্যবহৃত হয়ে আসলেও এই ইন্টারনেটের যুগে তা আর থাকছে না। শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির নতুন সংস্করণে এই ষোল হাজার শব্দ থেকে হাইফেন উঠিয়ে দেয়া হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।হাইফেনযুক্ত শব্দগুলো কথ্য ভাষা থেকে শুরু করে বইয়ের লেখা, ইমেইল, ওয়েবসাইট, পত্রিকাসহ সব জায়গায় ছড়িয়ে আছে। এ বিষয়ে তাই শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ষোড়শ সংস্করণের সম্পাদক এঙ্গাস স্টিভেনসন বলেন, ""আমরা এই হাইফেনগুলো ব্যবহার করলেও জানিনা এগুলো কেন দরকারি, শব্দের মধ্যে এর ব্যবহার নিয়েও মানুষজন মাঝে মাঝে অস্বস্তি বোধ করে।""এছাড়াও শৈল্পিক দৃষ্টিকোন থেকে দেখলে দুটি শব্দের মধ্যে হাইফেনসহ ফাঁকা জায়গা দেখতে ভালো লাগে না, এটি শব্দের সৈান্দর্য্যহানি করে। এ বিষয়ে স্টিভেনসন বলেন, ""হাইফেনকে আমারা সৈান্দর্য্যবর্ধক মনে করিনা, বরং এটি বড্ড সেকেলে। এক পাঠক জরিপেও দেখা গেছে, মুদ্রনশৈলীতে হাইফেন একেবারেই অপ্রাসঙ্গিক, একই কথা ইন্টারনেটের ওয়েবসাইটের ক্ষেত্রেও প্রযোজ্য।""তিনি আরো জানান, ""এই কাজের জন্য আমরা কয়েকজন দক্ষ ভাষাবিজ্ঞানীকে নিয়োগ করেছিলাম। তারা এই গবেষণায় দুই হাজারেরও বেশি পত্রিকা, বই, ওয়েবসাইট, ব্লগ প্রভৃতির প্রতিটি বাক্য খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেন। এতে করে তাদের দুই বিলিয়নেরও বেশি শব্দ পড়তে হয়েছে।""হাইফেন উঠে যাওয়ায় কিছু যৈাগিক বিশেষ্য একটি শব্দে পরিণত হয়েছে। যেমন লোলাইফ, পিজিয়নহোল, টাচলাইন ইত্যাদি।আবার ভেঙ্গে দুটি শব্দ হয়ে যাবার উদাহরনও আছে, যেমন টেস্ট টিউব, আইস ক্রিম, ওয়াটার বেড প্রভৃতি।বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/এমআইআর/১৭৪৫ ঘ.","","{""Category"":"" glitz ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ওয়াইফাই স্পিড বাড়ানোর কৌশল "," তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় ইন্টারনেট এখন প্রায় নিত্যপ্রয়োজনীয়। অফিস হোক বা বাড়ি, সোশ্যাল মিডিয়া বা মেইল চেক করা, সব ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন। তাই বাড়িতে এখন ওয়াইফাই রাউটার বসানোর চাহিদা বাড়ছে। কারণ, একদিকে যেমন একাধিক ডিভাইস এক সঙ্গে কানেক্ট করা যায়, তেমনি ঘরের যে কোনো প্রান্তে বসে ইন্টারনেট সার্ফিং করা যায়।  তবে রাউটার বসালেও বেশ কিছু কারণে ইন্টারনেটের স্পিড ভালো মেলে না। এই পাঁচটি বিষয় মাথায় রাখলে সহজেই ওয়াই-ফাই স্পিড অনেকটা বাড়িয়ে নেওয়া যায়। দেখুন সেই উপায় কী কী— রাউটার বাড়ির মাঝখানে রাখুন: সাধারণত কানেকশন নেওয়ার সময় তারের পরিমাণ কম রাখার জন্য জানালার পাশে ঘরের এক কোনে রাউটার রেখে দেওয়াই দস্তুর। সবচেয়ে ভালো কভারেজ পেতে রাউটারকে বাড়ির মাঝের ঘরে রাখুন। মনে রাখবেন, ওয়াই-ফাই ওমনি-ডাইরেকশনালি ছড়ায়। অর্থাৎ, চোখ থেকে আওয়াজ যেভাবে বার হয় অনেকটা সে রকমই রাউটারকে কেন্দ্র করে সিগনাল ছড়াতে থাকে। তাই এক কোনো রাখলে অর্ধেক সিগনাল বাড়ির বাইরে চলে যাবে। ফলে স্পিড এমনিতেই কম পাবেন।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ফোনের বিস্ফোরণ ঠেকাতে... "," মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের ফোন হঠাৎ বিস্ফোরণ ঘটে যা অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি, বেশ কয়েকটি মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমন খবরও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। প্রযুক্তির যুগে সবাই স্মার্টফোন নির্ভর, এতে দ্বিমত নেই। কিন্তু, কীভাবে এড়াবেন এ ধরনের ঘটনা? তাই জেনে নেওয়া যাক এ বিষয়ে— ১) স্মার্টফোনে বিস্ফোরণের অন্যতম মূল কারণ হিসেবে সামনে এসেছে","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ইনফো বাজার "," জাভা সমর্থিত নতুন ফিচার ফোন এনেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি স্মার্ট সুবিধায় সাজানো নতুন এই ফোনের মডেল ‘ওলভিও এমএম১৯জে’। এতে রয়েছে বিল্টইন ফেইসবুক এবং অপেরা মিনি। সঙ্গে ইডিজিই (EDGE) থাকায় ফেইসবুক ব্যবহার কিংবা ইন্টারনেট ব্রাউজিং হবে সহজ ও গতিময়। দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই মোবাইল ফোন।  আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন এই ফিচার ফোনটিতে জাভা সমর্থিত গেম এবং এপ্স ব্যবহার করা যাবে। ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজুলেশনের পর্দার ফোনটির সামনে এবং পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা। ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। এর বিশেষ ফিচারের মধ্যে আছে এমপিথ্রি, এমপি ফোর, থ্রিজিপি প্লেয়ার।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","শবেবরাতের মোনাজাত "," পৃথিবীজুড়ে এমন সংকট এর আগে কখনো এসেছে বলে মনে হয় না। রোগবালাই-মহামারী এসব তো প্রকৃতির ভাঙাগড়া খেলারই অংশ। প্রকৃতির নিয়ম হলো একদিকে ভাঙে তো অন্য দিকে গড়ে। এক অঞ্চলে মৃত্যুর মড়ক, অন্য দিকে জীবনের উচ্ছ্বাস। এভাবেই বিশ্ব লয়ে খেলছেন প্রভু নিজ মনে। মানবসভ্যতা উন্নত হলো। বিশাল পৃথিবীকে তারা বানিয়ে ফেলল ক্ষুদ্র গ্রাম। পৃথিবীর এ প্রান্তের একজন মানুষ মুহূর্তেই ওই প্রান্তের আরেকজন মানুষের সঙ্গে ভাববিনিময় করছে। ক্লোন মানুষ বানিয়ে আধুনিক বিজ্ঞানের পা যেন মাটিতেই পড়ে না। অবিশ্বাসীরা ধরেই নিয়েছে, পৃথিবীতে বুঝি আল্লাহর কর্তৃত্ব-রাজত্ব কমে আসছে। আজ থেকে পাঁচ বছর আগে কোরআন গবেষক সুফি ছড়াকার হাফেজ আহমাদ উল্লাহ কথা প্রসঙ্গে বলেছিলেন, আজ তোমাদের বিজ্ঞান সাফল্যের স্বর্ণশিখরে অবস্থান করছে। আগামী পনের বছরের মধ্যে দেখবা, গর্ব করার মতো তাদের আর কিছুই থাকবে না। সব দম্ভ ভেঙে যাবে।’ কারণ হিসেবে তিনি কোরআনের একটি অমোঘ সূত্র উল্লেখ করেছেন। সূত্রটি হলো, কোনো কিছু যখন চূড়ান্ত উচ্চতায় পৌঁছে যায়, তখনই তাকে নিচে নামতে হয়।’ এ মুহূর্তে ঠিক মনে পড়ছে না আহমাদ উল্লাহ সাহেব কোন আয়াতটি বলেছিলেন। তবে সূরা ত্বিনে আল্লাহ বলেছেন, ‘লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউয়িম। ছুম্মা রাদাদ নাহু আসফালা সাফিলিন। অর্থাৎ, সবচেয়ে আশ্চর্য রহস্যময় সৃষ্টি মানুষকে আমি পরিপূর্ণ উৎকর্ষতায় পৌঁছে দিই। যখন সে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় ওঠে, তখনই তাকে আবার নিচে নামিয়ে আনি।’ একেবারে উপরের সিঁড়ির পর আর কোনো সিঁড়ি থাকে না বলেই তাকে আবার নামতে হয়। মানুষ যখন উপরে উঠে যায়, তখন সে অহঙ্কারে ফেটে পড়ে। অহঙ্কারের ডানা ভাঙার জন্যও নিচে নামাতে হয়। অস্বীকারের উপায় নেই, বিজ্ঞানের চরম উৎকর্ষতার ফলে মানুষ স্রষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আসছে গত ১০০ বছর ধরে। তাই আল্লাহতায়ালা করোনা ভাইরাসের মাধ্যমে বুঝিয়ে দিলেন, হে মানুষ! তোরা এখনো এদো বিলের চুনোপুঁটিই হয়ে আছিস। আমার বিশ্বসমুদ্রের বেলাভূমি তো চোখেই দেখিসনি। মজার ব্যাপার হলো, মানুষ যেমন বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, আল্লাহও করোনাভাইরাসকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। শুরুতেই যেটা বলছিলাম- আগে মহামারী হতো নির্দিষ্ট এলাকায়, আর এখন মহামারী ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। পৃথিবীতে বহু সভ্যতা, বহু জাতি, বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। আধুনিক মানবসভ্যতা অর্থাৎ আমরা যে বিলুপ্ত হব না তার গ্যারান্টি কোথায়? কোরআনে কিন্তু এমন হুঙ্কার স্পষ্টভাবেই বলা আছে। প্রসঙ্গত বলা জরুরি, বিলুপ্ত সভ্যতা আদ-সামুদের প্রযুক্তির ধারেকাছেও পৌঁছতে পারিনি আমরা। এটা তাদের ধ্বংসাবশেষ দেখেই স্বীকার করেছেন বিজ্ঞানীরা। তবে আমরা বোধহয় অহঙ্কার আর দাম্ভিকতায় আগের সব জাতিকে ছাড়িয়ে গেছি। যে কারণে আল্লাহতায়ালা সামান্য সর্দি-কাশি দিয়েই আমাদের অসহায়ত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বিশ্বসম্রাট নমরুদ যেমন সামান্য একটি লেংড়া মশার কামড়ে চির অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তেমনি আজকের আধুনিক সভ্যতার মানুষও ঠুনকো সর্দি-কাশি দেখে হাতপা ছেড়ে সাপের মতো গর্তে গিয়ে লুকিয়ে পড়েছে।","","{""Category"":"" islam-print ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","চট্টগ্রাম-কানেটিকাট ইন্টারনেট বিয়ে "," চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আর যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের মধ্যে দূরত্ব যতোই হোক, প্রযুক্তির কল্যাণে তা ঘুচে গেছে। এত দূরত্ব বিয়ের ক্ষেত্রে কোনো বাধা হতে পারেনি। চিটাগাং ক্লাবের পার্টি সেন্টারে এরকমই এক বিয়ে হলো রোববার রাতে।বিয়ের স্টেজে বর-কনে পাশাপাশি না থাকলেও টেলিফোন, ওয়েব ক্যামেরা আর ইন্টারনেট মেসেঞ্জারের কল্যাণে কবুল পড়তে কোনো সমস্যা হয়নি তাদের। কাজীও যথারীতি বিয়ে পড়িয়েছেন। নিজেদের আত্মীয় স্বজনের উপস্থিতিতে হাসি মুখে বাকি জীবন একসঙ্গে চলার অঙ্গীকার করেছেন তারা। পার্টি সেন্টারের দেয়ালে ঝোলানো প্রজেক্টরে উভয় স্থানের বিয়ের বর্ণাঢ্য স্টেজ দেখা যাচ্ছিল।এ বিয়ের কনে চট্টগ্রামের মেয়ে রোহিনী পারভিন। নগরীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান তিনি। আর বর সৈয়দ রেজা আহমদ থাকেন যুক্তরাষ্ট্রের কানেটিকাটে।বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন চট্টগ্রাম ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদ ভূইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ""এটা একটা অভিনব ব্যাপার। প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ভাবতেই অবাক লাগছে।""বিয়ের কাজী আবুল কাশেম বলেন, ""নগরীতে এখন এ ধরনের বিয়ে হচ্ছে। গত দেড় বছরে এরকম পাঁচটি বিয়ে পড়িয়েছি আমি।""পাত্রের মা নাসরিন আহমেদ বলেন, ""কথা ছিল এনগেজমেন্ট হওয়ার। কিন্তু হুট করে সবাই বলল বিয়ে পড়ানোর কথা। এত অল্প সময়ে আমার ছেলের পক্ষে দেশে আসা সম্ভব ছিল না। তাই এভাবে বিয়ের আয়োজন।""নাসরিন আহমেদ জানান, তার ছেলে রেজা গত ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। চাকরির পাশাপাশি কানেটিকাট বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশল বিষয়ে পড়ছেন তিনি।বরের বাবা প্রবীণ সাংবাদিক সৈয়দ মহিউদ্দিন আহমেদের ভাষায় এটা 'বেটার অ্যারেঞ্জমেন্ট'। বিয়ের পর টেলিফোনে ছেলেকে শুভেচ্ছা জানান তিনি।এ বিয়ের কারিগরি সহায়তাদানকারী চট্টগ্রামের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান বিবিটিএস এর পরিচালক সৈয়দ সামিউল হক বলেন, ""ঠিকমত লাইন পাওয়া যাবে কি না তা নিয়ে কিছুটা উৎকণ্ঠা ছিল। কিন্তু ঝামেলামুক্তভাবে বিয়েটি হয়ে যাওয়ায় দারুণ লাগছে।""বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জিএনএ/১৭৪৫ ঘ.","","{""Category"":"" glitz ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ঈদের ছুটি কাটিয়ে কাজে ফেরা "," বেশ কয়েকদিন ঈদের ছুটি কাটিয়ে কাজে যোগ দিলেন এনায়েত সাহেব। দেশের নামকরা একটি করপোরেট হাউসে মানবসম্পদ বিভাগে ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন তিনি। এই কদিন কর্মব্যস্ততা থেকে দূরে ছিলেন তিনি। গ্রামের বাড়ি চাঁদপুরে সময় দিয়েছেন পরিবার ও বন্ধুবান্ধবকে। অফিস থেকে এতদিন বিচ্ছিন্ন থাকার পর এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে তার। প্রায়ই তার মনে হচ্ছে ছুটির আগে যে রকম চটপটে ছিলেন, ছুটি কাটিয়ে আসার পর ঠিক ততটা ঝিমিয়ে পড়েছেন। সহকর্মীরা কীভাবে তার পরিবর্তন মেনে নেবেন? কাজে ফিরে এসে হঠাৎ করেই এনায়েত সাহেব বুঝতে পারেন, আগের আত্মবিশ্বাস কিছুটা হলেও কমে গেছে। তার মতো অনেকেই কখনো পারিবারিক কিংবা নিজের শারীরিক কারণে বেশ কিছু দিনের জন্য ব্রেক নিয়ে আবার কাজে ফেরেন। কিন্তু আগের এনার্জি, সেলফ কনফিডেন্স কতটা ফিরে পাবেন তা নিয়েও তাদের মনে একটা অজানা ভয় থেকেই যায়। কর্মক্ষেত্রে নতুন করে ফিরে আসাকে কীভাবে টেনশন ফ্রি করে তুলবেন, তা নিয়ে রইল পরামর্শ- যে কোনো কাজ করতে গেলেই একটি নির্দিষ্ট মাত্রায় কম্পিউটার নলেজ এবং কমিউনিকেশন স্কিল প্রয়োজন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিও এগিয়ে চলেছে। তাই নিজের কম্পিউটার ও টেকনিক্যাল দক্ষতা যাচাই করে নিন। কারণ লং ব্রেকের সময় নতুন কোনো ফরমেট বা সফটওয়্যার এসেছে কিনা তা আপনার জানা নেই। আপনার অফিসে নতুন কোনো ফরম্যাট বা সফটওয়্যার ইনস্টল হলে ভালোভাবে তা খতিয়ে দেখুন।  যদি কোনো ঘাটতি থাকে, তাহলে ছোটখাটো একটি প্রফেশনাল কোর্সে এনরোল করে ফেলুন। যেহেতু আপনি কাজের ব্যাপারে উৎসাহী, শিখে নিতে বেশি সময় লাগবে না। যাদের আগে থেকেই মোটামুটি এ বিষয়ে জ্ঞান রয়েছে তারাও নিজেকে আপডেট করে নিতে ভুলবেন না। কোনো বিশেষ কর্মক্ষেত্র যেমন ল অথবা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত থাকলে কর্মক্ষেত্রে ফেরার আগে অবশ্যই এসব ক্ষেত্রে রিসেন্ট আপডেট সম্পর্কে সচেতন থাকুন। কারণ আপডেট জানা না থাকলে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।  নিজের কাজকে সিরিয়াসলি নিন। ছোটখাটো ব্যাপারে হীনমন্যতায় ভুগবেন না। আপনার সহকর্মী বয়সে ছোট হলেও তাদের কাছ থেকে যতটা সম্ভব ভালো করে কাজ বুঝে নিন। প্রয়োজনে একটু বেশি সময় দিন। আপনার সিনসিয়ারিটি সবার ভালো লাগবে। আপনিও পরিশ্রমী ওয়ার্কার হিসেবে মর্যাদা পাবেন। যে সময়টুকু আপনি কর্মক্ষেত্রের বাইরে ছিলেন, সেই সময়ে আপনি নিজের অজান্তেই অনেক কিছু শিখে ফেলেছেন। মাল্টিট্যাস্কিং, ফুলটাইম ম্যানেজমেন্ট, একাধিক টেনশন হ্যান্ডেল করা এসব। এ ছাড়া বাড়ির কাজের ক্ষেত্রেও নানা ধরনের দক্ষতা দরকার। পদে পদে মানিয়ে নিতে হয় এবং সবদিক ব্যালেন্স করে চলতে হয়। প্রফেশনাল স্কিল না হলেও এগুলো মোটেই ফেলে দেওয়ার মতো নয়। অফিসের কাজেও খুঁটিনাটি বিষয়গুলো প্রয়োজন হবে। আত্মবিশ্বাস হারাবেন না।  কাজে ফেরার আগে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য চান। প্রয়োজনে তাদের সঙ্গে একান্তে নিজের অসুবিধা, দ্বিধাদ্বন্দ্বগুলো নিয়ে আলোচনা করুন। কর্মরত সহকর্মী বন্ধু থাকলে তার সঙ্গেও আলোচনা করতে পারেন। এভাবে মনের ভয় অনেকটা কেটে যাবে। সবচেয়ে বড় কথা, আত্মবিশ্বাস ও মনের জোরটাই বড় জিনিস। এ দুটো জিনিস থাকলে ক্যারিয়ার ও চাকরি ক্ষেত্রে সব বাধাই অতিক্রম করতে পারবেন।","","{""Category"":"" cariar ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ইনফো বিচিত্রা "," ১৩০০ কোটি বছর পুরনো চারটি গ্যালাক্সির সন্ধান! সৌরজগেক নিয়ে বহু আগেই শুরু হয়েছে গবেষণা। এ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। তারই জের ধরে এবার গভীর মহাকাশে বয়স ১৩০০ কোটি বছরের পুরনো চারটি গ্যালাক্সির খোঁজ দিয়েছে ডরাম ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি’-র ডিরেক্টর কার্লোস ফ্রেঙ্কের নেতৃত্বে একটি বিজ্ঞানীদল।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","চুয়েটে ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে ৮ ডিসেম্বর "," চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ একদিন পিছিয়ে ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।চুয়েটের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি বলেন, ""৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটে ভর্তি পরীক্ষার তারিখ থাকায় চুয়েটের পরীক্ষা পেছানো হয়েছে।""চুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে সমমানের নম্বর বন্টনে রচনামূলক ও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এর আগে শুধু রচনামূলক পদ্ধতিতে পরীক্ষা হতো।এবার মোট সাতশ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়নের প্রতিটি বিষয়ে একশ নম্বরের রচনামূলক ও একশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এছাড়া ইংরেজিতে ৫০ নম্বর রচনামূলক ও ৫০ নম্বর এমসিকিউ প্রশ্ন থাকবে।বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসএনডি/২০১০ ঘ.","","{""Category"":"" campus ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ভ্রাম্যমাণ হোটেলেও মিলবে ৫জি নেটওয়ার্ক "," প্রযুক্তিপ্রেমী ভ্রমণকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত বিলাসবহুল ভ্রাম্যমাণ হোটেল নির্মাণ করল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। অস্ট্রেলিয়াতে চালু হওয়া বিশ্বের সর্বপ্রথম এ ৫জি প্রযুক্তিনির্ভর ভ্রাম্যমাণ স্মার্ট হোটেলটি মূলত একটি অব্যবহৃত শিপিং কন্টেইনারকে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতের হোটেলের আদলে গড়ে তোলা হয়েছে। ৫জি নেটওয়ার্ক আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে ভ্রমণে আবাসন সুবিধার ক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে যাচ্ছে তারই একটি স্বরূপ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের সর্বপ্রথম ভ্রাম্যমাণ ৫জি স্মার্টহোটেল নির্মাণ করল অপো। এছাড়াও এতে থাকছে ৫জি নেটওয়ার্ক এবং সর্বাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। ভ্রাম্যমাণ এ হোটেলটি আগামী বেশ কয়েক মাস ঘুরে বেড়াবে অস্ট্রেলিয়ার নানা প্রদেশে। কী থাকছে হোটেলটিতে, এক নজরে দেখা নেওয়া যাক : হোটেলে আগত অতিথিদের একটি আয়নার কাছে যে ধরনের চাহিদা থাকতে পারে, তার সবই রয়েছে এ হোটেলের স্মার্ট আয়নাতে। শুধু একটি স্মার্ট ডিভাইস এ আয়নায় সংযুক্ত করে নিলেই তাতে আধুনিক সব সংবাদ, স্টক মার্কেটের সব খবরা খবর, সিনেমা দেখা ছাড়াও আয়না থেকেই পাওয়া যাবে সেলফি তোলার জন্য সহায়ক আলো। এছাড়া এ ভ্রাম্যমাণ হোটেলটিতে থাকছে বিশেষ ৫জি গেমিং স্যুট। এর মাধ্যমে উচ্চসক্ষমতার গেমিং কম্পিউটারের সব সুবিধাই পাওয়া যাবে হাতের মুঠোয়।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়ানো শহর "," আজকের পৃথিবীতে মাথা উঁচিয়ে আছে একাধিক আধুনিক শহর। কর্মসংস্থান, স্থাপত্য সৌন্দর্য, জনবসতি, বিজ্ঞান-প্রযুক্তিতে অগ্রসর ও উন্নতমানের জীবনযাপনের দিক থেকে এগিয়ে এসব শহর। অনেকে ভাবতে পারেন, এসব শহরে এত এত সংযোজন ঘটেছে হয়তো হাজার বছর ধরে। অথচ খুব বেশিদিন আগের কথা নয়, এই শহরগুলোই পতিত হয়েছিল ধ্বংসযজ্ঞে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে শহরের অবকাঠামো ধ্বংস হয় ও জীবনহানি ঘটে মানুষের। কিন্তু দৃঢ় আত্মপ্রত্যয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে শহরগুলো। অল্প কিছু বছরের ব্যবধানে এই শহরগুলোই বিশ্বের অন্যান্য শহরের অনুকরণীয় হিসেবে আবিষ্কৃত হয়। আজকের রকমারিতে থাকছে ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়ানো শহর নিয়ে বিস্তারিত।","","{""Category"":"" various ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","কর্পোরেট কর্নার "," জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালনের অংশ হিসেবে আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।","","{""Category"":"" money-market-business ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বৃহস্পতিবার "," সিলেট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন বৃহস্পতিবার। সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।সমাবর্তন উপলক্ষে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী এ মহড়ায় অংশ নেয়। মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম।সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসকে বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে। এছাড়া, মূল ফটক থেকে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।বিশ্ববিদ্যালয়ের উপ-কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ""সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। সমাবর্তনের জন্য ২ হাজার ৯৪৩ জন প্রাক্তন শিক্ষার্র্থী নিবন্ধন করেছেন। সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।""বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১৫৩ ঘ.","","{""Category"":"" campus ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","কেন সফল হচ্ছেন না আপনি "," বর্তমান প্রেক্ষাপটে ক্যারিয়ার দৌড়ে টিকে থাকা এবং পছন্দ অনুযায়ী পেশায় পা দেওয়া খুবই কষ্টকর। অনেক চেষ্টার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায়। আবার অনেকেই আছেন যারা চেষ্টার পরও সফলতার মুখ দেখতে পান না। মনে রাখা উচিত যেকোনো কাজে সফলতা পেতে প্রথমেই টার্গেট নির্ধারণ করতে হবে। ছোটবেলা থেকেই সিলেবাসে এইম ইন লাইফ রচনাটি ঠোটস্থ করে এসেছি। আসলে কর্মজীবনে ঢুকে এইম ইন লাইফ রচনাটি বাস্তবায়ন করতে হবে। যে কোনো কাজ বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা দরকার। পরিকল্পনাবিহীন কোনো কাজই সফলতার মুখ দেখতে পারে না। তাই নিজের মাঝে ক্যারিয়ার নিয়ে সচেতনতা বাড়ান। দুর্বলতাগুলোর একটি তালিকা তৈরি করুন। পর্যায়ক্রমে ওই তালিকা নবায়ন করুন। পড়াশোনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে পিছিয়ে পড়ছেন সেগুলো নির্ধারণ করুন। ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠীদের সঙ্গে আলোচনা করুন। পড়াশোনার অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে জরুরি হলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি অর্থাৎ আপনি নিজেকে প্রকৌশলী, পাইলট, চিকিৎসক কিংবা তথ্য প্রযুক্তিবিদ হিসেবে দেখতে চান? কারণ আমাদের পড়াশোনার মূল লক্ষ্যই হলো পেশাজীবনে উন্নতি করা, সম্মানজনক চাকরি করা। স্বাভাবিকভাবেই পড়াশোনার বিষয় নির্ধারণ সেভাবেই করতে হবে। এক্ষেত্রে বলতে পারেন, যে কোনো ডিগ্রিই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারিত হয়ে গেলে এবার পরিকল্পনা করুন কিভাবে লক্ষ্য পূরণ করবেন। ধরুন আপনি প্রকৌশলী হবেন। এক্ষেত্রে পড়াশোনার শুরুটা বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় নিয়ে হবে। বিষয় নির্বাচন শেষে এবার ভেবে দেখুন প্রকৌশলী হওয়ার জন্য আপনাকে পড়াশোনায় কতটা শ্রম দিতে হবে। অনেক শিক্ষার্থী কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারেনা, কারণ দুর্বলতা খোঁজে না। এছাড়া অনেকেই ভুলগুলোকে নিজের অযোগ্যতার লক্ষণ হিসেবে মনে করেন। তারা তখন মনে করেন, তাদের পক্ষে কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, এমনকি তারা চেষ্টা করাও ছেড়ে দেয়। ব্যর্থতা আমাদের সফল হতে সাহায্য করে যদি আমরা সেই ভুলের কারণগুলো বের করতে পারি এবং তা থেকে শিক্ষা নিতে পারি। যদিও ব্যর্থতা সাফল্যকে পিছিয়ে দেয়, কিন্তু ব্যর্থতা থেকে আমরা যে অমূল্য শিক্ষা পাই তাতে নতুন লক্ষ্য খুঁজে পাওয়া যায়। অন্যদিকে, কেউ কেউ কখনোই অন্যের সাহায্য ছাড়া কোনো কিছু অর্জন করতে পারে না। আপনার শক্তি আছে, দুর্বলতাও আছে। তাই যখন কেউ আপনাকে সাহায্য করতে চাইবে, তাকে করতে দিন। তাই বলে এমন নয় যে, অন্যের সব কথাই আপনাকে অবশ্যই মানতে হবে।","","{""Category"":"" cariar ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","কর্পোরেট কর্নার "," বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী (১২-১৪ ডিসেম্বর) সাইন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রতিপাদ্য বিষয়ক বিসিএসআইআর কংগ্রেস ২০১৯। ঢাকায় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।","","{""Category"":"" money-market-business ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle (1).csv","সপ্তম শ্রেণির পড়াশোনা : বিজ্ঞান "," প্রথম থেকে চতুর্থ অধ্যায় নিশ্চয়ই এত দিনে তোমরা বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়ে ফেলেছ। আজ তোমাদের জন্য থাকল ওই অধ্যায়গুলোর ওপর কিছু প্রশ্ন ও আলোচনা","","{""Category"":"" education ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","পাসওয়ার্ড বিড়ম্বনা এড়াতে করণীয় "," প্রযুক্তিনির্ভর যুগে আমাদের বসবাস। দিন যত যাচ্ছে মানুষ ততই প্রযুক্তিনির্ভর হচ্ছে। আর এই মাত্রাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে ইন্টারনেট তথা সাইবার দুনিয়া। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। যেমন, হ্যাকিংয়ের মাধ্যমে কম্পিউটারের তথ্য থেকে শুরু করে ফেসবুকের অ্যাকাউন্ট, ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, ই-মেইল ইত্যাদি অনেক কিছুই চলে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে। এ সমস্যা সমাধান সম্ভব যদি আপনি এর পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকেন। শক্ত পাসওয়ার্ড তৈরি করুন : শক্ত পাসওয়ার্ড বলতে আপনার পাসওয়ার্ড ১০ থেকে ১৫ ক্যারেক্টারের হওয়া উচিত। এবং সেখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার যেমন, ৳ বা * রাখা দরকার। এবং সেটা আগের কোন পাসওয়ার্ডের মতো হওয়া যাবে না।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","২৫ বছরের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা! "," লালগ্রহ বা মঙ্গলগ্রহ নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই। আর থাকাটাই স্বাভাবিক। কারণ জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, পৃথিবীর পর যদি কোনো গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাহলে সেটা মঙ্গল। এমনকি, মঙ্গলে একসময় পানি ও অক্সিজেনের অস্তিত্ব ছিল বলেও ধারণা জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের। তারা মনে করেন, প্রাণের স্পন্দন থাকার সব রকম উপকরণই মজুদ আছে মঙ্গলে। আর সেই কারণেই মঙ্গলকে পৃথিবীর যমজ গ্রহ বলে। আর এই যমজ গ্রহে মানুষ পাঠানো নিয়ে গবেষণার অন্ত নেই। কিন্তু কতদিনে মঙ্গলে মানুষ পাঠানো সম্ভব? নাসা জানিয়েছে, অন্তত ২৫ বছরের মধ্যে তা সম্ভব নয়। অনেক জটিল বাধা রয়েছে এই পথে। তবে গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আশা করা যায়া আগামী ২৫ বছরের মধ্যেই মঙ্গলের মাটিতে পা রাখবে মানুষ। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এখন চাঁদে মানুষ পাঠানোর মূল অন্তরায় শারীরিক সমস্যা এবং দূরত্ব। বর্তমান যা প্রযুক্তি আছে এই প্রযুক্তিতে মানুষ পাঠাতে গেলে মহাকাশচারীদের হাড়ে চিড় ধরতে পারে, মহাজাগতিক রশ্মিতে ক্ষতি হতে পারে, এমনকি দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। তাছাড়া পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব প্রায় ১৪ কোটি মাইল। বর্তমান রকেট প্রযুক্তি অনুযায়ী মঙ্গলে পৌঁছাতে একজন মহাকাশচারীর সময় লাগবে অন্তত ৯ মাস। এত দীর্ঘ সময় মহাশূন্যে ভেসে থাকা মানুষের শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অত দীর্ঘ সময় মহাকর্ষের বাইরে থাকলে শিরা-উপশিরা এবং রেটিনার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানী টম জোনস বলছেন, জটিলতা আছে তবে আমাদের এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ওপর কাজ করতে হবে। আর তা বর্তমান বাজেটে সম্ভব নয়। বাজেট বাড়ানো হলে আশা করা যায় ২৫ বছরের মধ্যেই এই সমস্যাগুলোর সমাধান করতে পারব।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","পাসওয়ার্ড সংক্রান্ত টিপস "," দিন যত যাচ্ছে মানুষ ততই প্রযুক্তি নির্ভর হচ্ছে। আর এই মাত্রাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে ইন্টারনেট তথা সাইবার দুনিয়া। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। যেমন, হ্যাকিংয়ের মাধ্যমে কম্পিউটারের তথ্য থেকে শুরু করে ফেসবুকের অ্যাকাউন্ট, ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, ই-মেইল ইত্যাদি অনেক কিছুই চলে যাচ্ছে অনাকাক্সিক্ষত ব্যক্তির কাছে। তবে এ সমস্যা সমাধান সম্ভব যদি আপনি এর পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকেন। কোনো সাইট বা অ্যাপে প্রবেশ করার সময় বা পাবলিক কিউস্ক বা চার্জিং স্টেশনগুলোতে পাসওয়ার্ড প্রবেশ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাবলিক ওয়াইফাই, এয়ারপোর্ট, প্রিয় কফি শপ, হোটেল কক্ষ বা আপনার কলেজ ক্লাসরুমের কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহারে বিরত থাকতে হবে। প্রতিটি ওয়েবসাইট বা অ্যাপে অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন। অনেকে একই পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্টে। ফেসবুক, মেইল, ইয়াহু বা বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করার মতো বোকামি করে অনেকে। কিন্তু এটা অনেক বড় নিরাপত্তা ঝুঁকি। কোনোমতে একটা পাসওয়ার্ড ফাঁস হয়ে গেলে আপনার সব অ্যাকাউন্ট কিন্তু ঝুঁকিতে পড়ে গেল। যদি খবর পান আপনার ব্যবহৃত ওয়েবসাইট বা অ্যাপে কোনো আক্রমণ হয়েছে তাহলে সেটা সতর্কতার সঙ্গে আমলে নিতে হবে। অন্য কেউও যদি আক্রান্ত হয় তাহলেও নজর দিবেন। আর দ্রুত পাসওয়ার্ড পাল্টে ফেলাও জরুরি হতে পারে। আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য দুই স্তর বা তার চেয়ে বেশি স্তরের অথেন্টিকেশন ব্যবহার করুন। কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে আপনার ফোন নাম্বার বা কয়েক স্তরের পদক্ষেপ যেন","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","স্বপ্নে পাওয়া বিজ্ঞান "," রাস্তাঘাটে প্রায়ই বিভিন্ন ফেরিওয়ালাকে বলতে শোনা যায় স্বপ্নে পাওয়া ওষুধের কথা যা খেলে সব রোগ ভালো হয়ে যাবে! বলাই বাহুল্য, এসবই আজগুবি আর মিথ্যা গুজব। কিন্তু আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও স্বপ্ন ব্যাপারটা কিন্তু একেবারে অর্থহীন বলা যাবে না। জার্মান জৈব রসায়নবিদ আগস্ট কেকিউল একবার স্বপ্নে দেখলেন বেনজিন মলিকিউলের গঠন। যা অন্যান্য জৈব যৌগের মতো  সরলরৈখিক নয় বরং এই যৌগটির গঠন বৃত্তাকার। এ রকম স্বপ্নে পাওয়া নির্দেশনা থেকে দুনিয়ার বিখ্যাত কয়েকটি বৈজ্ঞানিক আবিষ্কার নিয়েই আজকের রকমারি—","","{""Category"":"" various ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","আইটি তথ্য "," চমকপ্রদ ডিজাইন এবং উন্নত প্রকৌশলগত উৎকর্ষের স্বাক্ষর রাখায় ৪৬ ক্যাটাগরিতে সিইএস ২০২০ ইনোভেশন অ্যাওয়ার্ড জিতেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি নোট-টেন প্লাস স্মার্টফোন এবং আরো কয়েকটি ভিজ্যুয়াল ডিসপ্লে পণ্যের জন্য এই পুরস্কার পায় স্যামসাং।  ভিজ্যুয়াল ডিসপ্লে, গেমিং, সফটওয়্যার ও মোবাইল অ্যাপ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, এম্বেডেড প্রযুক্তি, উন্নত পৃথিবীর জন্য টেকসই নতুন প্রযুক্তির উদ্ভাবন, ঘরে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত অডিও-ভিডিও সামগ্রী, কম্পিউটারের যন্ত্রাংশ, স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তির বিকাশ, ক্রীড়া এবং জৈব প্রযুক্তি, পরিধানযোগ্য প্রযুক্তি এবং গৃহস্থালীর পণ্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্যামসাংকে এই পুরস্কার দেওয়া হয়। ৪৬ ক্যাটাগরির মাঝে মোবাইল ফোনের জন্য ১৭টি, টিভিতে ১২টি, গৃহে ব্যবহার্য পণ্যের জন্য ৯টি, অডিও ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে ৩টি এবং মনিটরের জন্য দুটি পুরস্কার অর্জন করে স্যামসাং।  স্বীকৃতি অর্জনে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাং একটি উদ্ভাবনী প্রতিষ্ঠান। প্রায় প্রতি বছর আমাদের ডিজাইন এবং প্রকৌশলগত কৃতিত্বের স্বীকৃতি সত্যিই সম্মানজনক ও আনন্দের।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ভুতুড়ে শহর "," বিজ্ঞানের যুগে ভূতের নাম— এ যেন বড়ই বেমানান কথা। আর কেউ ভূতের অস্তিত্বে বিশ্বাসী, তা তো নিতান্তই হাস্যকর। অথচ বিশ্বের এমন অনেক জায়গা আছে যেখানে গেলে এখনো গা ছমছম অনুভূতি আসবে দিনদুপুরে। দেখতে পাবেন ব্যাখ্যাতীত কিছুর আনাগোনা। শুনতে পাবেন ভয়ঙ্কর আর্তচিৎকার। খুব সাহসী মানুষটিরও ভয় পেতে এসব উপকরণ যথেষ্ট হবে। প্রযুক্তির নীল আলোতেও সেখানে এখনো রচিত হচ্ছে বহু ভৌতিক গল্প। এমন বহু শহর, গ্রাম এখনো টিকে আছে ভুতুড়ে হিসেবে। যার সুস্পষ্ট ব্যাখ্যা আজও মেলেনি। এমনকি সাহসিকতার সঙ্গে এসব ঘটনাকে মিথ্যা প্রমাণ করাও সম্ভব হয়নি। বিশ্বের এমন কিছু শহর নিয়ে আজকের রকমারি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন— তানিয়া তুষ্টি","","{""Category"":"" various ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ইংরেজি ভাষা থেকে উঠে যাচ্ছে হাইফেন "," সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ইংরেজি ভাষার আদিকাল থেকে প্রায় ষোল হাজার শব্দে হাইফেন ব্যবহৃত হয়ে আসলেও এই ইন্টারনেটের যুগে তা আর থাকছে না। শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির নতুন সংস্করণে এই ষোল হাজার শব্দ থেকে হাইফেন উঠিয়ে দেয়া হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।হাইফেনযুক্ত শব্দগুলো কথ্য ভাষা থেকে শুরু করে বইয়ের লেখা, ইমেইল, ওয়েবসাইট, পত্রিকাসহ সব জায়গায় ছড়িয়ে আছে। এ বিষয়ে তাই শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ষোড়শ সংস্করণের সম্পাদক এঙ্গাস স্টিভেনসন বলেন, ""আমরা এই হাইফেনগুলো ব্যবহার করলেও জানিনা এগুলো কেন দরকারি, শব্দের মধ্যে এর ব্যবহার নিয়েও মানুষজন মাঝে মাঝে অস্বস্তি বোধ করে।""এছাড়াও শৈল্পিক দৃষ্টিকোন থেকে দেখলে দুটি শব্দের মধ্যে হাইফেনসহ ফাঁকা জায়গা দেখতে ভালো লাগে না, এটি শব্দের সৈান্দর্য্যহানি করে। এ বিষয়ে স্টিভেনসন বলেন, ""হাইফেনকে আমারা সৈান্দর্য্যবর্ধক মনে করিনা, বরং এটি বড্ড সেকেলে। এক পাঠক জরিপেও দেখা গেছে, মুদ্রনশৈলীতে হাইফেন একেবারেই অপ্রাসঙ্গিক, একই কথা ইন্টারনেটের ওয়েবসাইটের ক্ষেত্রেও প্রযোজ্য।""তিনি আরো জানান, ""এই কাজের জন্য আমরা কয়েকজন দক্ষ ভাষাবিজ্ঞানীকে নিয়োগ করেছিলাম। তারা এই গবেষণায় দুই হাজারেরও বেশি পত্রিকা, বই, ওয়েবসাইট, ব্লগ প্রভৃতির প্রতিটি বাক্য খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেন। এতে করে তাদের দুই বিলিয়নেরও বেশি শব্দ পড়তে হয়েছে।""হাইফেন উঠে যাওয়ায় কিছু যৈাগিক বিশেষ্য একটি শব্দে পরিণত হয়েছে। যেমন লোলাইফ, পিজিয়নহোল, টাচলাইন ইত্যাদি।আবার ভেঙ্গে দুটি শব্দ হয়ে যাবার উদাহরনও আছে, যেমন টেস্ট টিউব, আইস ক্রিম, ওয়াটার বেড প্রভৃতি।বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/এমআইআর/১৭৪৫ ঘ.","","{""Category"":"" glitz ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ওয়াইফাই স্পিড বাড়ানোর কৌশল "," তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় ইন্টারনেট এখন প্রায় নিত্যপ্রয়োজনীয়। অফিস হোক বা বাড়ি, সোশ্যাল মিডিয়া বা মেইল চেক করা, সব ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন। তাই বাড়িতে এখন ওয়াইফাই রাউটার বসানোর চাহিদা বাড়ছে। কারণ, একদিকে যেমন একাধিক ডিভাইস এক সঙ্গে কানেক্ট করা যায়, তেমনি ঘরের যে কোনো প্রান্তে বসে ইন্টারনেট সার্ফিং করা যায়।  তবে রাউটার বসালেও বেশ কিছু কারণে ইন্টারনেটের স্পিড ভালো মেলে না। এই পাঁচটি বিষয় মাথায় রাখলে সহজেই ওয়াই-ফাই স্পিড অনেকটা বাড়িয়ে নেওয়া যায়। দেখুন সেই উপায় কী কী— রাউটার বাড়ির মাঝখানে রাখুন: সাধারণত কানেকশন নেওয়ার সময় তারের পরিমাণ কম রাখার জন্য জানালার পাশে ঘরের এক কোনে রাউটার রেখে দেওয়াই দস্তুর। সবচেয়ে ভালো কভারেজ পেতে রাউটারকে বাড়ির মাঝের ঘরে রাখুন। মনে রাখবেন, ওয়াই-ফাই ওমনি-ডাইরেকশনালি ছড়ায়। অর্থাৎ, চোখ থেকে আওয়াজ যেভাবে বার হয় অনেকটা সে রকমই রাউটারকে কেন্দ্র করে সিগনাল ছড়াতে থাকে। তাই এক কোনো রাখলে অর্ধেক সিগনাল বাড়ির বাইরে চলে যাবে। ফলে স্পিড এমনিতেই কম পাবেন।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ফোনের বিস্ফোরণ ঠেকাতে... "," মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের ফোন হঠাৎ বিস্ফোরণ ঘটে যা অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি, বেশ কয়েকটি মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমন খবরও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। প্রযুক্তির যুগে সবাই স্মার্টফোন নির্ভর, এতে দ্বিমত নেই। কিন্তু, কীভাবে এড়াবেন এ ধরনের ঘটনা? তাই জেনে নেওয়া যাক এ বিষয়ে— ১) স্মার্টফোনে বিস্ফোরণের অন্যতম মূল কারণ হিসেবে সামনে এসেছে","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ইনফো বাজার "," জাভা সমর্থিত নতুন ফিচার ফোন এনেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি স্মার্ট সুবিধায় সাজানো নতুন এই ফোনের মডেল ‘ওলভিও এমএম১৯জে’। এতে রয়েছে বিল্টইন ফেইসবুক এবং অপেরা মিনি। সঙ্গে ইডিজিই (EDGE) থাকায় ফেইসবুক ব্যবহার কিংবা ইন্টারনেট ব্রাউজিং হবে সহজ ও গতিময়। দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই মোবাইল ফোন।  আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন এই ফিচার ফোনটিতে জাভা সমর্থিত গেম এবং এপ্স ব্যবহার করা যাবে। ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজুলেশনের পর্দার ফোনটির সামনে এবং পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা। ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। এর বিশেষ ফিচারের মধ্যে আছে এমপিথ্রি, এমপি ফোর, থ্রিজিপি প্লেয়ার।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","শবেবরাতের মোনাজাত "," পৃথিবীজুড়ে এমন সংকট এর আগে কখনো এসেছে বলে মনে হয় না। রোগবালাই-মহামারী এসব তো প্রকৃতির ভাঙাগড়া খেলারই অংশ। প্রকৃতির নিয়ম হলো একদিকে ভাঙে তো অন্য দিকে গড়ে। এক অঞ্চলে মৃত্যুর মড়ক, অন্য দিকে জীবনের উচ্ছ্বাস। এভাবেই বিশ্ব লয়ে খেলছেন প্রভু নিজ মনে। মানবসভ্যতা উন্নত হলো। বিশাল পৃথিবীকে তারা বানিয়ে ফেলল ক্ষুদ্র গ্রাম। পৃথিবীর এ প্রান্তের একজন মানুষ মুহূর্তেই ওই প্রান্তের আরেকজন মানুষের সঙ্গে ভাববিনিময় করছে। ক্লোন মানুষ বানিয়ে আধুনিক বিজ্ঞানের পা যেন মাটিতেই পড়ে না। অবিশ্বাসীরা ধরেই নিয়েছে, পৃথিবীতে বুঝি আল্লাহর কর্তৃত্ব-রাজত্ব কমে আসছে। আজ থেকে পাঁচ বছর আগে কোরআন গবেষক সুফি ছড়াকার হাফেজ আহমাদ উল্লাহ কথা প্রসঙ্গে বলেছিলেন, আজ তোমাদের বিজ্ঞান সাফল্যের স্বর্ণশিখরে অবস্থান করছে। আগামী পনের বছরের মধ্যে দেখবা, গর্ব করার মতো তাদের আর কিছুই থাকবে না। সব দম্ভ ভেঙে যাবে।’ কারণ হিসেবে তিনি কোরআনের একটি অমোঘ সূত্র উল্লেখ করেছেন। সূত্রটি হলো, কোনো কিছু যখন চূড়ান্ত উচ্চতায় পৌঁছে যায়, তখনই তাকে নিচে নামতে হয়।’ এ মুহূর্তে ঠিক মনে পড়ছে না আহমাদ উল্লাহ সাহেব কোন আয়াতটি বলেছিলেন। তবে সূরা ত্বিনে আল্লাহ বলেছেন, ‘লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউয়িম। ছুম্মা রাদাদ নাহু আসফালা সাফিলিন। অর্থাৎ, সবচেয়ে আশ্চর্য রহস্যময় সৃষ্টি মানুষকে আমি পরিপূর্ণ উৎকর্ষতায় পৌঁছে দিই। যখন সে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় ওঠে, তখনই তাকে আবার নিচে নামিয়ে আনি।’ একেবারে উপরের সিঁড়ির পর আর কোনো সিঁড়ি থাকে না বলেই তাকে আবার নামতে হয়। মানুষ যখন উপরে উঠে যায়, তখন সে অহঙ্কারে ফেটে পড়ে। অহঙ্কারের ডানা ভাঙার জন্যও নিচে নামাতে হয়। অস্বীকারের উপায় নেই, বিজ্ঞানের চরম উৎকর্ষতার ফলে মানুষ স্রষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আসছে গত ১০০ বছর ধরে। তাই আল্লাহতায়ালা করোনা ভাইরাসের মাধ্যমে বুঝিয়ে দিলেন, হে মানুষ! তোরা এখনো এদো বিলের চুনোপুঁটিই হয়ে আছিস। আমার বিশ্বসমুদ্রের বেলাভূমি তো চোখেই দেখিসনি। মজার ব্যাপার হলো, মানুষ যেমন বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, আল্লাহও করোনাভাইরাসকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। শুরুতেই যেটা বলছিলাম- আগে মহামারী হতো নির্দিষ্ট এলাকায়, আর এখন মহামারী ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। পৃথিবীতে বহু সভ্যতা, বহু জাতি, বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। আধুনিক মানবসভ্যতা অর্থাৎ আমরা যে বিলুপ্ত হব না তার গ্যারান্টি কোথায়? কোরআনে কিন্তু এমন হুঙ্কার স্পষ্টভাবেই বলা আছে। প্রসঙ্গত বলা জরুরি, বিলুপ্ত সভ্যতা আদ-সামুদের প্রযুক্তির ধারেকাছেও পৌঁছতে পারিনি আমরা। এটা তাদের ধ্বংসাবশেষ দেখেই স্বীকার করেছেন বিজ্ঞানীরা। তবে আমরা বোধহয় অহঙ্কার আর দাম্ভিকতায় আগের সব জাতিকে ছাড়িয়ে গেছি। যে কারণে আল্লাহতায়ালা সামান্য সর্দি-কাশি দিয়েই আমাদের অসহায়ত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বিশ্বসম্রাট নমরুদ যেমন সামান্য একটি লেংড়া মশার কামড়ে চির অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তেমনি আজকের আধুনিক সভ্যতার মানুষও ঠুনকো সর্দি-কাশি দেখে হাতপা ছেড়ে সাপের মতো গর্তে গিয়ে লুকিয়ে পড়েছে।","","{""Category"":"" islam-print ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","চট্টগ্রাম-কানেটিকাট ইন্টারনেট বিয়ে "," চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আর যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের মধ্যে দূরত্ব যতোই হোক, প্রযুক্তির কল্যাণে তা ঘুচে গেছে। এত দূরত্ব বিয়ের ক্ষেত্রে কোনো বাধা হতে পারেনি। চিটাগাং ক্লাবের পার্টি সেন্টারে এরকমই এক বিয়ে হলো রোববার রাতে।বিয়ের স্টেজে বর-কনে পাশাপাশি না থাকলেও টেলিফোন, ওয়েব ক্যামেরা আর ইন্টারনেট মেসেঞ্জারের কল্যাণে কবুল পড়তে কোনো সমস্যা হয়নি তাদের। কাজীও যথারীতি বিয়ে পড়িয়েছেন। নিজেদের আত্মীয় স্বজনের উপস্থিতিতে হাসি মুখে বাকি জীবন একসঙ্গে চলার অঙ্গীকার করেছেন তারা। পার্টি সেন্টারের দেয়ালে ঝোলানো প্রজেক্টরে উভয় স্থানের বিয়ের বর্ণাঢ্য স্টেজ দেখা যাচ্ছিল।এ বিয়ের কনে চট্টগ্রামের মেয়ে রোহিনী পারভিন। নগরীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান তিনি। আর বর সৈয়দ রেজা আহমদ থাকেন যুক্তরাষ্ট্রের কানেটিকাটে।বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন চট্টগ্রাম ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদ ভূইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ""এটা একটা অভিনব ব্যাপার। প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ভাবতেই অবাক লাগছে।""বিয়ের কাজী আবুল কাশেম বলেন, ""নগরীতে এখন এ ধরনের বিয়ে হচ্ছে। গত দেড় বছরে এরকম পাঁচটি বিয়ে পড়িয়েছি আমি।""পাত্রের মা নাসরিন আহমেদ বলেন, ""কথা ছিল এনগেজমেন্ট হওয়ার। কিন্তু হুট করে সবাই বলল বিয়ে পড়ানোর কথা। এত অল্প সময়ে আমার ছেলের পক্ষে দেশে আসা সম্ভব ছিল না। তাই এভাবে বিয়ের আয়োজন।""নাসরিন আহমেদ জানান, তার ছেলে রেজা গত ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। চাকরির পাশাপাশি কানেটিকাট বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশল বিষয়ে পড়ছেন তিনি।বরের বাবা প্রবীণ সাংবাদিক সৈয়দ মহিউদ্দিন আহমেদের ভাষায় এটা 'বেটার অ্যারেঞ্জমেন্ট'। বিয়ের পর টেলিফোনে ছেলেকে শুভেচ্ছা জানান তিনি।এ বিয়ের কারিগরি সহায়তাদানকারী চট্টগ্রামের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান বিবিটিএস এর পরিচালক সৈয়দ সামিউল হক বলেন, ""ঠিকমত লাইন পাওয়া যাবে কি না তা নিয়ে কিছুটা উৎকণ্ঠা ছিল। কিন্তু ঝামেলামুক্তভাবে বিয়েটি হয়ে যাওয়ায় দারুণ লাগছে।""বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জিএনএ/১৭৪৫ ঘ.","","{""Category"":"" glitz ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ঈদের ছুটি কাটিয়ে কাজে ফেরা "," বেশ কয়েকদিন ঈদের ছুটি কাটিয়ে কাজে যোগ দিলেন এনায়েত সাহেব। দেশের নামকরা একটি করপোরেট হাউসে মানবসম্পদ বিভাগে ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন তিনি। এই কদিন কর্মব্যস্ততা থেকে দূরে ছিলেন তিনি। গ্রামের বাড়ি চাঁদপুরে সময় দিয়েছেন পরিবার ও বন্ধুবান্ধবকে। অফিস থেকে এতদিন বিচ্ছিন্ন থাকার পর এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে তার। প্রায়ই তার মনে হচ্ছে ছুটির আগে যে রকম চটপটে ছিলেন, ছুটি কাটিয়ে আসার পর ঠিক ততটা ঝিমিয়ে পড়েছেন। সহকর্মীরা কীভাবে তার পরিবর্তন মেনে নেবেন? কাজে ফিরে এসে হঠাৎ করেই এনায়েত সাহেব বুঝতে পারেন, আগের আত্মবিশ্বাস কিছুটা হলেও কমে গেছে। তার মতো অনেকেই কখনো পারিবারিক কিংবা নিজের শারীরিক কারণে বেশ কিছু দিনের জন্য ব্রেক নিয়ে আবার কাজে ফেরেন। কিন্তু আগের এনার্জি, সেলফ কনফিডেন্স কতটা ফিরে পাবেন তা নিয়েও তাদের মনে একটা অজানা ভয় থেকেই যায়। কর্মক্ষেত্রে নতুন করে ফিরে আসাকে কীভাবে টেনশন ফ্রি করে তুলবেন, তা নিয়ে রইল পরামর্শ- যে কোনো কাজ করতে গেলেই একটি নির্দিষ্ট মাত্রায় কম্পিউটার নলেজ এবং কমিউনিকেশন স্কিল প্রয়োজন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিও এগিয়ে চলেছে। তাই নিজের কম্পিউটার ও টেকনিক্যাল দক্ষতা যাচাই করে নিন। কারণ লং ব্রেকের সময় নতুন কোনো ফরমেট বা সফটওয়্যার এসেছে কিনা তা আপনার জানা নেই। আপনার অফিসে নতুন কোনো ফরম্যাট বা সফটওয়্যার ইনস্টল হলে ভালোভাবে তা খতিয়ে দেখুন।  যদি কোনো ঘাটতি থাকে, তাহলে ছোটখাটো একটি প্রফেশনাল কোর্সে এনরোল করে ফেলুন। যেহেতু আপনি কাজের ব্যাপারে উৎসাহী, শিখে নিতে বেশি সময় লাগবে না। যাদের আগে থেকেই মোটামুটি এ বিষয়ে জ্ঞান রয়েছে তারাও নিজেকে আপডেট করে নিতে ভুলবেন না। কোনো বিশেষ কর্মক্ষেত্র যেমন ল অথবা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত থাকলে কর্মক্ষেত্রে ফেরার আগে অবশ্যই এসব ক্ষেত্রে রিসেন্ট আপডেট সম্পর্কে সচেতন থাকুন। কারণ আপডেট জানা না থাকলে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।  নিজের কাজকে সিরিয়াসলি নিন। ছোটখাটো ব্যাপারে হীনমন্যতায় ভুগবেন না। আপনার সহকর্মী বয়সে ছোট হলেও তাদের কাছ থেকে যতটা সম্ভব ভালো করে কাজ বুঝে নিন। প্রয়োজনে একটু বেশি সময় দিন। আপনার সিনসিয়ারিটি সবার ভালো লাগবে। আপনিও পরিশ্রমী ওয়ার্কার হিসেবে মর্যাদা পাবেন। যে সময়টুকু আপনি কর্মক্ষেত্রের বাইরে ছিলেন, সেই সময়ে আপনি নিজের অজান্তেই অনেক কিছু শিখে ফেলেছেন। মাল্টিট্যাস্কিং, ফুলটাইম ম্যানেজমেন্ট, একাধিক টেনশন হ্যান্ডেল করা এসব। এ ছাড়া বাড়ির কাজের ক্ষেত্রেও নানা ধরনের দক্ষতা দরকার। পদে পদে মানিয়ে নিতে হয় এবং সবদিক ব্যালেন্স করে চলতে হয়। প্রফেশনাল স্কিল না হলেও এগুলো মোটেই ফেলে দেওয়ার মতো নয়। অফিসের কাজেও খুঁটিনাটি বিষয়গুলো প্রয়োজন হবে। আত্মবিশ্বাস হারাবেন না।  কাজে ফেরার আগে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য চান। প্রয়োজনে তাদের সঙ্গে একান্তে নিজের অসুবিধা, দ্বিধাদ্বন্দ্বগুলো নিয়ে আলোচনা করুন। কর্মরত সহকর্মী বন্ধু থাকলে তার সঙ্গেও আলোচনা করতে পারেন। এভাবে মনের ভয় অনেকটা কেটে যাবে। সবচেয়ে বড় কথা, আত্মবিশ্বাস ও মনের জোরটাই বড় জিনিস। এ দুটো জিনিস থাকলে ক্যারিয়ার ও চাকরি ক্ষেত্রে সব বাধাই অতিক্রম করতে পারবেন।","","{""Category"":"" cariar ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ইনফো বিচিত্রা "," ১৩০০ কোটি বছর পুরনো চারটি গ্যালাক্সির সন্ধান! সৌরজগেক নিয়ে বহু আগেই শুরু হয়েছে গবেষণা। এ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। তারই জের ধরে এবার গভীর মহাকাশে বয়স ১৩০০ কোটি বছরের পুরনো চারটি গ্যালাক্সির খোঁজ দিয়েছে ডরাম ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি’-র ডিরেক্টর কার্লোস ফ্রেঙ্কের নেতৃত্বে একটি বিজ্ঞানীদল।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","চুয়েটে ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে ৮ ডিসেম্বর "," চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ একদিন পিছিয়ে ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।চুয়েটের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি বলেন, ""৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটে ভর্তি পরীক্ষার তারিখ থাকায় চুয়েটের পরীক্ষা পেছানো হয়েছে।""চুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে সমমানের নম্বর বন্টনে রচনামূলক ও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এর আগে শুধু রচনামূলক পদ্ধতিতে পরীক্ষা হতো।এবার মোট সাতশ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়নের প্রতিটি বিষয়ে একশ নম্বরের রচনামূলক ও একশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এছাড়া ইংরেজিতে ৫০ নম্বর রচনামূলক ও ৫০ নম্বর এমসিকিউ প্রশ্ন থাকবে।বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসএনডি/২০১০ ঘ.","","{""Category"":"" campus ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ভ্রাম্যমাণ হোটেলেও মিলবে ৫জি নেটওয়ার্ক "," প্রযুক্তিপ্রেমী ভ্রমণকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত বিলাসবহুল ভ্রাম্যমাণ হোটেল নির্মাণ করল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। অস্ট্রেলিয়াতে চালু হওয়া বিশ্বের সর্বপ্রথম এ ৫জি প্রযুক্তিনির্ভর ভ্রাম্যমাণ স্মার্ট হোটেলটি মূলত একটি অব্যবহৃত শিপিং কন্টেইনারকে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতের হোটেলের আদলে গড়ে তোলা হয়েছে। ৫জি নেটওয়ার্ক আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে ভ্রমণে আবাসন সুবিধার ক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে যাচ্ছে তারই একটি স্বরূপ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের সর্বপ্রথম ভ্রাম্যমাণ ৫জি স্মার্টহোটেল নির্মাণ করল অপো। এছাড়াও এতে থাকছে ৫জি নেটওয়ার্ক এবং সর্বাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। ভ্রাম্যমাণ এ হোটেলটি আগামী বেশ কয়েক মাস ঘুরে বেড়াবে অস্ট্রেলিয়ার নানা প্রদেশে। কী থাকছে হোটেলটিতে, এক নজরে দেখা নেওয়া যাক : হোটেলে আগত অতিথিদের একটি আয়নার কাছে যে ধরনের চাহিদা থাকতে পারে, তার সবই রয়েছে এ হোটেলের স্মার্ট আয়নাতে। শুধু একটি স্মার্ট ডিভাইস এ আয়নায় সংযুক্ত করে নিলেই তাতে আধুনিক সব সংবাদ, স্টক মার্কেটের সব খবরা খবর, সিনেমা দেখা ছাড়াও আয়না থেকেই পাওয়া যাবে সেলফি তোলার জন্য সহায়ক আলো। এছাড়া এ ভ্রাম্যমাণ হোটেলটিতে থাকছে বিশেষ ৫জি গেমিং স্যুট। এর মাধ্যমে উচ্চসক্ষমতার গেমিং কম্পিউটারের সব সুবিধাই পাওয়া যাবে হাতের মুঠোয়।","","{""Category"":"" information-tecnology ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়ানো শহর "," আজকের পৃথিবীতে মাথা উঁচিয়ে আছে একাধিক আধুনিক শহর। কর্মসংস্থান, স্থাপত্য সৌন্দর্য, জনবসতি, বিজ্ঞান-প্রযুক্তিতে অগ্রসর ও উন্নতমানের জীবনযাপনের দিক থেকে এগিয়ে এসব শহর। অনেকে ভাবতে পারেন, এসব শহরে এত এত সংযোজন ঘটেছে হয়তো হাজার বছর ধরে। অথচ খুব বেশিদিন আগের কথা নয়, এই শহরগুলোই পতিত হয়েছিল ধ্বংসযজ্ঞে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে শহরের অবকাঠামো ধ্বংস হয় ও জীবনহানি ঘটে মানুষের। কিন্তু দৃঢ় আত্মপ্রত্যয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে শহরগুলো। অল্প কিছু বছরের ব্যবধানে এই শহরগুলোই বিশ্বের অন্যান্য শহরের অনুকরণীয় হিসেবে আবিষ্কৃত হয়। আজকের রকমারিতে থাকছে ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়ানো শহর নিয়ে বিস্তারিত।","","{""Category"":"" various ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","কর্পোরেট কর্নার "," জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালনের অংশ হিসেবে আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।","","{""Category"":"" money-market-business ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বৃহস্পতিবার "," সিলেট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন বৃহস্পতিবার। সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।সমাবর্তন উপলক্ষে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী এ মহড়ায় অংশ নেয়। মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম।সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসকে বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে। এছাড়া, মূল ফটক থেকে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।বিশ্ববিদ্যালয়ের উপ-কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ""সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। সমাবর্তনের জন্য ২ হাজার ৯৪৩ জন প্রাক্তন শিক্ষার্র্থী নিবন্ধন করেছেন। সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।""বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১৫৩ ঘ.","","{""Category"":"" campus ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","কেন সফল হচ্ছেন না আপনি "," বর্তমান প্রেক্ষাপটে ক্যারিয়ার দৌড়ে টিকে থাকা এবং পছন্দ অনুযায়ী পেশায় পা দেওয়া খুবই কষ্টকর। অনেক চেষ্টার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায়। আবার অনেকেই আছেন যারা চেষ্টার পরও সফলতার মুখ দেখতে পান না। মনে রাখা উচিত যেকোনো কাজে সফলতা পেতে প্রথমেই টার্গেট নির্ধারণ করতে হবে। ছোটবেলা থেকেই সিলেবাসে এইম ইন লাইফ রচনাটি ঠোটস্থ করে এসেছি। আসলে কর্মজীবনে ঢুকে এইম ইন লাইফ রচনাটি বাস্তবায়ন করতে হবে। যে কোনো কাজ বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা দরকার। পরিকল্পনাবিহীন কোনো কাজই সফলতার মুখ দেখতে পারে না। তাই নিজের মাঝে ক্যারিয়ার নিয়ে সচেতনতা বাড়ান। দুর্বলতাগুলোর একটি তালিকা তৈরি করুন। পর্যায়ক্রমে ওই তালিকা নবায়ন করুন। পড়াশোনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে পিছিয়ে পড়ছেন সেগুলো নির্ধারণ করুন। ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠীদের সঙ্গে আলোচনা করুন। পড়াশোনার অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে জরুরি হলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি অর্থাৎ আপনি নিজেকে প্রকৌশলী, পাইলট, চিকিৎসক কিংবা তথ্য প্রযুক্তিবিদ হিসেবে দেখতে চান? কারণ আমাদের পড়াশোনার মূল লক্ষ্যই হলো পেশাজীবনে উন্নতি করা, সম্মানজনক চাকরি করা। স্বাভাবিকভাবেই পড়াশোনার বিষয় নির্ধারণ সেভাবেই করতে হবে। এক্ষেত্রে বলতে পারেন, যে কোনো ডিগ্রিই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারিত হয়ে গেলে এবার পরিকল্পনা করুন কিভাবে লক্ষ্য পূরণ করবেন। ধরুন আপনি প্রকৌশলী হবেন। এক্ষেত্রে পড়াশোনার শুরুটা বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় নিয়ে হবে। বিষয় নির্বাচন শেষে এবার ভেবে দেখুন প্রকৌশলী হওয়ার জন্য আপনাকে পড়াশোনায় কতটা শ্রম দিতে হবে। অনেক শিক্ষার্থী কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারেনা, কারণ দুর্বলতা খোঁজে না। এছাড়া অনেকেই ভুলগুলোকে নিজের অযোগ্যতার লক্ষণ হিসেবে মনে করেন। তারা তখন মনে করেন, তাদের পক্ষে কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, এমনকি তারা চেষ্টা করাও ছেড়ে দেয়। ব্যর্থতা আমাদের সফল হতে সাহায্য করে যদি আমরা সেই ভুলের কারণগুলো বের করতে পারি এবং তা থেকে শিক্ষা নিতে পারি। যদিও ব্যর্থতা সাফল্যকে পিছিয়ে দেয়, কিন্তু ব্যর্থতা থেকে আমরা যে অমূল্য শিক্ষা পাই তাতে নতুন লক্ষ্য খুঁজে পাওয়া যায়। অন্যদিকে, কেউ কেউ কখনোই অন্যের সাহায্য ছাড়া কোনো কিছু অর্জন করতে পারে না। আপনার শক্তি আছে, দুর্বলতাও আছে। তাই যখন কেউ আপনাকে সাহায্য করতে চাইবে, তাকে করতে দিন। তাই বলে এমন নয় যে, অন্যের সব কথাই আপনাকে অবশ্যই মানতে হবে।","","{""Category"":"" cariar ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","কর্পোরেট কর্নার "," বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী (১২-১৪ ডিসেম্বর) সাইন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রতিপাদ্য বিষয়ক বিসিএসআইআর কংগ্রেস ২০১৯। ঢাকায় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।","","{""Category"":"" money-market-business ""}"
"Science_Technology","Tech_Science","01_News/NewsArticle.csv","সপ্তম শ্রেণির পড়াশোনা : বিজ্ঞান "," প্রথম থেকে চতুর্থ অধ্যায় নিশ্চয়ই এত দিনে তোমরা বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়ে ফেলেছ। আজ তোমাদের জন্য থাকল ওই অধ্যায়গুলোর ওপর কিছু প্রশ্ন ও আলোচনা","","{""Category"":"" education ""}"