text
stringlengths
1
58.1k
label
int64
0
12
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত নয় মাসে সড়ক দুর্ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে এককভাবে পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৪৬ জন।রোড সেফটি ফাউন্ডেশনের সড়ক দুর্ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিহতের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে।রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় পুলিশ বাহিনীর সদস্য ৪৬ জন, সেনাবাহিনীর ৪ জন, নৌ-বাহিনীর ১ জন, র্যাবের ৩ জন, বিজিবি ২ জন, এনএসআই ১ জন, এপিবিএন ১ জন এবং আনসার ব্যাটালিয়নের ৪ জন নিহত হয়েছেন।গত বছরেরে দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২২ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। এই হিসাবে চলতি বছরের নয় মাসে ৫২ দশমিক ১৭ শতাংশ মৃত্যু বেড়েছে।
6
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে বিতর্কের জেরে মাসখানেক ধরে বেতন পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বহু কর্মকর্তা-কর্মচারী। এ অবস্থায় নিজ নিরাপত্তা কর্মীদের জন্য পিৎজা নিয়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যু নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের টানাপড়েনে ফেডারেল সরকারের ২৫ শতাংশের কাজ বন্ধ রয়েছে। শাটডাউন নাম দেওয়া এই অবস্থার কারণে বেতন না পাওয়া নিরাপত্তা কর্মীদের জন্য নিজেই পিৎজা বহন করে নিয়ে যান বুশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, সিক্রেট সার্ভিস সদস্যদের কাছে বুশ নিজে পিৎজা বহন করে নিয়ে যাচ্ছেন। ছবিটি ফ্লোরিডায় তোলা হয়েছে বলে বুশের একজন মুখপাত্র জানিয়েছেন।
3
কুষ্টিয়ার কুমারখালীতে মাকে দড়ি দিয়ে বেঁধে রেখে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিয়ের কাবিননামায় সই করানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ওই তরুণীর মা অভিযুক্ত তিতাসকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা করেন। এ ছাড়া মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।এরই মধ্যে পুলিশ মামলার ৮ নম্বর আসামি মো. ফারুককে (৪৩) গ্রেপ্তার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।ওসি বলেন, 'বাড়িতে প্রবেশ করে মাথায় অস্ত্র ঠেকিয়ে তরুণীকে কাবিননামায় সই করার ঘটনায় থানায় মামলা হয়েছে। তরুণীর মা বাদী হয়ে মামলা করেছেন। উক্ত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'গ্রেপ্তার হওয়া আসামি ফারুক উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের আব্দুল খালেকের ছেলে। প্রধান আসামি গোলাম দস্তগীর তিতাস (৪৫) পান্টি এলাকার ইব্রাহিম বিশ্বাসের নাতি।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী রোমান ও লাহোরী গত মঙ্গলবার রাতে তিতাসসহ বেশ কয়েকজনকে নিয়ে পাকা ও দেয়ালে ঘেরা ওই তরুণীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁদের হাতে আগ্নেয়াস্ত্র, দা, ডাসা, দড়ি ছিল। এরপর তরুণীর মা ও বাড়িতে থাকা ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং তরুণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় সই করে নিয়ে চলে যায়।মাকে বেঁধে মাথায় অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রীকে বিয়ের অভিযোগএ ঘটনায় তরুণীর মা গত বুধবার বিকেলে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফারুক নামের একজনকে আটক করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার রাতেই থানায় মামলা রুজু হয়। উক্ত মামলায় আটক ফারুককে ৮ নম্বর আসামি করা হয়।এ বিষয়ে মামলার বাদী ও তরুণীর মা বলেন, 'তিতাস স্থানীয় সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। আমাকে দড়ি দিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় সই করে নিয়ে চলে যায়। থানায় মামলা করেছি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।'ভুক্তভোগী তরুণী বলেন, 'প্রায় ২০১৬ সাল থেকে তিতাস আমাকে বিয়ের কথা বলে আসছে। মাঝে মাঝেই বিয়ের প্রস্তাব দেয়। মঙ্গলবার রাতে হঠাৎ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিয়ের কথা বলে। আমি রাজি না হওয়ায় মাকে বেঁধে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এবং কাবিননামায় সই করিয়ে নেয়।'তরুণী আরও বলেন, 'আর কোনো মেয়ের জীবনে ও পরিবারে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্যই সুষ্ঠু বিচার প্রত্যাশা করি।'
6
বলিউড পাড়ার ৯৯ শতাংশই মাদক নেন- এমন বিস্ফোরক মন্তব্য আর কে করতে পারেন? কঙ্গনা রানাউত ছাড়া আর কে? হ্যাঁ, কঙ্গনার এমন মন্তব্যে হতাবাক হওয়ার পাশাপাশি অনেকেই প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। আবার কেউ কেউ তাকে হটকারী মন্তব্যকারী হিসেবেও এড়িয়ে গেছেন। তবে বলিউডে মাদকসেবন নিয়ে কঙ্গনার বক্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ঊর্মিলা মাতণ্ডকর। বলেছিলেন, 'কঙ্গনার রাজ্য হিমাচল মাদক সেবনের আখড়া। তার উচিত আগে সেই সমস্যার সমাধান করা। যে অভিনেত্রী সাধারণ মানুষের করের টাকায় ওয়াই ক্যাটেগরির সুরক্ষা নিয়ে চলাফেরা করছেন, তিনি কেন পুলিশকে তার রাজ্যের ড্রাগ র্যাকেটের খবর দিতে পারছেন না? ঊর্মিলার এমন বক্তব্যে যে কঙ্গনার কান ঝালপালা হবে সেটাই স্বাভাবিক। আর প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটাই যে কারোই অনুমেয়। হ্যাঁ, একেবারেই হতবাক করা উত্তর দিয়েছেন কঙ্গনা। ঊর্মিলা সম্পর্কে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, 'ঊর্মিলাকে কি কেউ তার অভিনয় দক্ষতার জন্য চেনেন? নাহ্। তাহলে উনি কেন বিখ্যাত? উনি বিখ্যাত সফট পর্নে অভিনয় করার জন্য! এখানে বলে রাখা ভালো, দল ছেড়ে দিলেও ঊর্মিলা গত লোকসভা ভোটের সময় কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। লড়েছিলেন মুম্বই-উত্তর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে। তবে হেরে গিয়েছিলেন। আর কঙ্গনা কঙ্গনা 'বিজেপি-ঘনিষ্ঠ' বলেই পরিচিত। ফলে ঊর্মিলাকে আক্রমণের পেছনে রাজনৈতিক যোগ রয়েছে বলে ধরে নেয়া যেতে পারে। মূলত, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা বলিউডের বড় অংশে মাদকের নিয়মিত ব্যবহার নিয়ে সরব। এর মধ্যেই কঙ্গনার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির এমপি জয়া বচ্চন। জয়ার পাশে দাঁড়ান তাপসী পান্নু, স্বরা ভাস্করের মতো বলিউডের কঙ্গনা-বিরোধী লোকজন। পাল্টা বিবৃতি জারি করেন কঙ্গনাও। গত কয়েকদিন ধরেই কঙ্গনাকে নিয়ে সরগরম মুম্বই শহর এবং হিন্দি ছবির জগৎ। শেষমেশ কঙ্গনা মুম্বই ছেড়ে হিমাচলের বাড়িতে ফিরে গিয়েছেন। তবে বাড়ি থেকেও প্রথমে জয়া তারপর ঊর্মিলার বিরুদ্ধে পরপর বিবৃতি দিয়ে যাচ্ছেন।
2
বাংলা বর্ষবরণের অনুষ্ঠানকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,'বর্ষবরণের অনুষ্ঠানে নাশকতার কোনো আশঙ্কা নেই। এছাড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। নববর্ষ উদযাপনে কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না।' পহেলা বৈশাখ এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে-একথা উল্লেখ করেতিনি বলেন, সারাদেশের মানুষ যাতে সুন্দরভাবে নববর্ষ উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন উসকানিমূলক বার্তা ও গুজব ছড়াতে না পারে সেজন্য সাইবার নিরাপত্তা দলের নজরদারি রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
6
লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৌরসভার কাদ্রা দীনিয়া মাদরাসা মাঠে এ আয়োজন করা হয়। আয়োজনের স্লোগান ছিল 'এসো মিলি প্রাণের বন্ধনে'।এতে স্মৃতিচারণ, র্যাফেল ড্র, আড্ডা, ভূরিভোজ, আবৃত্তি করেন শিক্ষার্থীরা। অতিথি ছিলেন লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
6
আগামী মাসে শুরু হওয়া বিশ্বকাপে দলের সম্ভাবনার বিষয়ে আশাবাদী আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব। মেগা এ ইভেন্টকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার মাটিতে কয়েক সপ্তাহ অনুশীলন শেষে এ আশা প্রকাশ করেন আফগান অধিনায়ক।নাইব বলেন বাউন্সি উইকেট এবং ভালো পিচসহ আফ্রিকার ন্যায় ইংল্যান্ডেও একই কন্ডিশন প্রত্যাশা করছেন তারা। বিশ্বকাপ উপলক্ষে দেশ ছাড়ার আগে কাবুলে ব্রিটিশ দূতাবাসে বার্তা সংস্থা এএপপিকে নাইব বলেন, 'আমার দলের দিকে তাকালে বলতে পারি গত দুই মাসে আমাদের প্রস্তুতিটা বেশ ভাল হয়েছে। ছেলেদের মনোবল তুঙ্গে এবং বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়ে সবাই দারুণভাবে উৎফুল্ল।' আসগর আফগানকে সরিয়ে এ মাসের প্রথম দিকে নাইবকে অধিনায়ক নির্বাচন করে আফগানিস্তান ক্রিকেট।বিশ্বকাপের আগ মুহূর্তে এমন সিদ্ধান্তে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়। তবে এসব অস্বীকার করে ২৮ বছর বয়সী নাইব বলেন 'এটা খুব বড় কিছু' নয় এবং তার দলে বেশ কয়েকজন খেলোয়াড়ের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে। ২০১০ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের মত দলকে পরাজিত করার পর আফগানিস্তান আন্তর্জাতিক সব টুর্নামেন্টে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এক মাস আগে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জয়েরও স্বাদ পায় দলটি।ব্রিস্টলে ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তান। টুর্নামেন্টের ডার্ক হর্স আখ্যা পাওয়া যুদ্ধ বিধ্বস্ত দলটি এশিয়া কাপে গত বছর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে পরাজিত করে। এমনকি শক্তিশালী ভারতের বিপক্ষেও তারা একটি ম্যাচে টাই করতে সক্ষম হয়। দল ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে নাইব বলেন,'আমি এমনটাই আশা করছি। এটা ক্রিকেট... যেকোনো কিছু ঘটতে পারে।'সূত্র : বাসস
12
পাবনার ভাঙ্গুড়ায় প্রাথমিক শিক্ষায় বয়স জটিলতার কারণে সহস্রাধিক শিক্ষার্থী আগামী ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছে না। এ কারণে গত বুধবার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি স্থগিত করা হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৯৮ জন। এদের মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থীর বয়স ১১ বছরের নিচে। এর ফলে সহস্রাধিক শিক্ষার্থীর বয়স জটিলতার কারণে আগামী জানুয়ারিতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছে না।এদিকে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরা আগামী জানুয়ারিতে মাধ্যমিক স্কুলগুলোতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না শুনে হতাশ হয়ে পড়েছেন অভিভাবকেরা। তাঁরা বলছেন, নতুন নিয়মে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছরের বেশি করায় তাঁরা খুব হতাশ। আগামী এক বছর এই শিক্ষার্থীরা কী করবে?ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আগামী জানুয়ারিতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স পুনর্নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, মাউশি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে ১১ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এ কারণে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে ভর্তির জন্য আয়োজিত লটারি স্থগিত করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভর্তি কারিকুলাম অনুযায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নির্ধারিত বয়স ছয় বছর থেকে ১০ বছরের বেশি। কিন্তু মাউশি পিএসসি পরীক্ষার্থীদের বয়স ১১ বছরের বেশি নির্ধারণ করায় জটিলতা তৈরি হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, মাউশি ও স্থানীয় সরকারের পরিপত্র অনুযায়ী ১১ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির নির্দেশনা পাওয়ায় ওই স্কুলের স্থগিতকৃত ভর্তি লটারি আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে আবেদনকৃত ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বাছাই করে তাদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অযোগ্য ঘোষণা করতে বলা হয়েছে।
6
কলকাতার সিনেমার দুই সুপারস্টার জিৎ ও দেব-এর চেয়েও বেশি পারিশ্রমিক নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান ওপার বাংলায় স্টেজ শো করেছেন বলে জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখার্জি। সম্প্রতি টলিউড ম্যাগাজিনের ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন শাকিব খানের হিট ছবি 'শিকারী' ও 'নবাব'র এই নির্মাতা। বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব
2
'সবার মামা, রজব মামা। জয় হোক, জয় হোক'-স্লোগানে মুখরিত হয়ে উঠল বিদ্যালয় মাঠের এক পাশ। এরপর শিক্ষার্থীরা রজব আলীর গলায় মালা পরিয়ে, কাঁধে তুলে নিয়ে, ফুল ছিটাতে ছিটাতে পুরো মাঠ ঘুরিয়ে তাঁকে নিয়ে গেল মঞ্চের দিকে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা।৫০ বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুর উপজেলার আমগাছী সাহারবানু উচ্চবিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে এভাবেই রজব আলীকে সংবর্ধনা দেওয়া হয় গত শনিবার।এই রজব আলী (৪৫) একজন চা-বিক্রেতা। বিদ্যালয়টির পাশে ২১ বছর ধরে চা বিক্রি করছেন। এলাকায় পরিচিত ছাত্রবন্ধু হিসেবে। তিনি গরিব ও অসহায় ছাত্রের কলম-খাতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে থাকেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের খোঁজখবর রাখেন। থাকেন অসুখ-বিসুখেও পাশে। শুধু শিক্ষার্থীদের কাছে না, রজব আলী অভিভাবকদের কাছেও বেশ জনপ্রিয় একটি নাম।রজব আলী বলেন, ২১ বছর ধরে এই বিদ্যালয়ের পাশে চা বিক্রি করেন তিনি। বিয়ে করেননি। সন্তান নেই। বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিজের সন্তান মনে হয়। একপর্যায়ে ২০০৮ সাল থেকে এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক গড়ে ওঠে।দশম শ্রেণির শিক্ষার্থী মিশকাতুল বলেন, 'আমাদের সবার প্রিয় রজব মামা। তাঁর কাছে আমরা সব খুলে বলতে পারি। সমস্যা সমাধান করে দেন তিনি। গরিব অসহায় শিক্ষার্থীদের কলম খাতা দিয়েও সহযোগিতা করেন তিনি। প্রত্যেক শিক্ষার্থীকেই তিনি ভালোভাবে চেনেন।'উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম বলেন, বিদ্যালয়ে ৭০০ শিক্ষার্থী রয়েছে। সবার সঙ্গে নিবিড় সম্পর্ক রজব আলীর। তিনি নিজের সন্তানের মতো সবাইকে ভালোবাসেন। তাঁকেও সম্মান করে শিক্ষার্থীরা। পড়ালেখার খোঁজখবর নিতে অভিভাবকের বাড়িতেও ছুটে যান তিনি। তাই প্রতিবছরই ভালো কাজের কৃতিত্বস্বরূপ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী রজব আলীকে সংবর্ধনা দেয়।
6
ভারতের নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দিপীকা দীপিকা পাড়ুকোন। মঙ্গবার রাতে জেএনইউতে যাওয়ার পরপরই তাকে নিয়ে সমালোচনা শুরু হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। 'পদ্মাবত' অভিনেত্রীর সমাোচনা করে তোপ দেগেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রসহ বিজেপি নেতা, মন্ত্রীরা। বিষয়টিকে 'টুকরো, টুকরো গ্যাং' কে সমর্থন করা বলে মন্তব্য করেছেন তারা। পাশাপাশি দীপিকার সিনেমা বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। অবশ্য বিষয়টি স্পষ্ট করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, যে কেউ যে কোনও জায়গায় যেতে পারেন, এবং কোনও বিষয়ে মতামত দিতেই পারেন।এটা নিয়ে কোনও আপত্তি নেই। মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউর শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা। অবশ্য এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি অভিনেত্রী। ক্যাম্পাস ত্যাগের পরই দীপিকার শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর প্রশংসা ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই শুরু হয় সমালোচনা। দীপিকার সমালোচনা করে বিজেপি নেতা তেজিন্দর বাগ্গা টুইট করে বলেন, আপজল গ্যাং এবং টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করায় দীপিকা পাড়ুকোনের সিনেমা বয়কট করাই সঠিক হবে। তার আসন্ন সিনেমা ছাপাক বয়কট করারও ডাক দেওয়া হয়েছে। ওই সিনেমায় একটি অ্যাসিড আক্রান্ত মেয়ের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। রাতেই সম্বিত পাত্র টুইট করেন। এর প্রতিক্রিয়া দেন অন্যান্য নেতারাও। বিজেপি নেতা শাহনেওয়াজ হোসেন বলেন, দীপিকার উচিত ছিল 'হিংসার প্রকৃত ঘটনা সম্পর্কে জানা' এবং বামপন্থী সংগঠনের প্রতি তার দেখানো সহানুভূতি 'পক্ষপাতমূলক'। দীপিকার জেএনইউতে সফরের সমালোচনা করে বিজেপি নেতা রাম কদম বলেন, এটা 'দুর্ভাগ্যজনক' এবং ওই জায়গায় তার 'জাতীয় স্বার্থের কথা চিন্তা করে' যাওয়া উচিত ছিল।সাংবাদিকদের তিনি বলেন, একজন অভিনেত্রীর অভিনেত্রী হওয়া উচিত। দেখে মনে হচ্ছে তিনি রাজনৈতিক দলের মুখপাত্র। দীপিকার আসন্ন ছবি 'ছাপাক' বয়কটের ডাক দিয়ে দিল্লির বিজেপি নেতা রমেশ বিধুরি বলেন, যারা দেশের বিরুদ্ধে তাদের সঙ্গে না গিয়ে একজন বলিউড অভিনেতার উচিত সিনেমার মাধ্যমে দেশের যুব সম্প্রদায়কে 'ইতিবাচক বার্তা' দেওয়া। রোববার জেএনইউতে ঢুকে মুখোশধারী দুর্বৃত্তরা লোহার রড নিয়ে শিক্ষার্থীদরে ওপর হামলা চালায়। অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। আক্রান্তদের বিরুদ্ধেই এফআইআর করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করার সময় বাম ও ডানপন্থী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ তোলা হয়েছে।
2
নগরীর সড়ক ও ফুটপাত থেকে অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে ফুটপাতের ওপর রেখে ব্যবসা করা বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।গতকাল শনিবার নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডের দেওয়ানহাট মোড়, চৌমুহনী, পোস্তাপাড় ও কদমতলী মোড়ে দিনভর এ উচ্ছেদ অভিযান চালানো হয়।চসিকের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, 'অভিযানে ফুটপাত ও নালার ওপরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেই সঙ্গে বিভিন্ন মার্কেট ও ভবনের অবৈধভাবে সম্প্রসারিত অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া ফুটপাত ও সড়কের ওপর রেখে ব্যবসা করা বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ আমাদের হালিশহর ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।' বারবার তাগাদা দেওয়ার পরও তাঁরা অবৈধভাবে ওই সব এলাকায় ব্যবসা করে আসছিল বলে জানান তিনি।চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।
6
আসরের মধ্যমণি হয়ে থাকতে পারতেন তিনি। কোনো এক অভিমানে দীর্ঘ ২৭ বছর জন্মভূমি থেকে দূরে সরে সুদূর কানাডায় সাজিয়েছেন জীবন। স্বাধীন বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলটিও তাঁর। নতুন প্রজন্মের কাছে প্রথম গোলদাতাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার উপলক্ষ হতে পারত স্বাধীন বাংলা ফুটবল দলের এ সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকেও দূরে সরে রইলেন এনায়েতুর রহমান।এনায়েতের স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক সতীর্থরাও ভেবেছিলেন, সব অভিমান ভেঙে হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন একসময়ের মাঠ কাঁপানো তারকা। কিন্তু এনায়েত শেষ পর্যন্ত আসেননি। তাঁকে না পাওয়ার আফসোস নিয়ে গতকাল বাফুফের সংবর্ধনা নিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ১৮ সদস্য।সংবর্ধনা পাওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের কাছে নতুন কিছু নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে আগেও সংবর্ধনা পেয়েছেন তাঁরা। তবু অতীতের সব অনুষ্ঠানের চেয়ে গতকালকের সংবর্ধনা অনুষ্ঠানের পার্থক্য একটাই, যে দেশের স্বাধীনতার জন্য ফুটবল খেলে মুক্তিযুদ্ধের তহবিল গড়েছিলেন ফুটবলাররা, সেই স্বাধীন বাংলাদেশ পালন করছে তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি। দেশের এমন বিশেষ বছরে অনেকটা নীরবেই বাফুফের দেওয়া সম্মাননা নিলেন ফুটবল মাঠে বল পায়ে মুক্তিযুদ্ধের অনন্য সেনারা।স্বাধীন বাংলাদেশের শুরুর কয়েক দশকে যে সোনালি সময়টা কাটিয়েছে দেশের ফুটবল, সে এখন শুধুই অতীত। বাফুফের সভাপতির চেয়ারে এক যুগ ধরে আছেন স্বাধীন বাংলা ফুটবল দলেরই তারকা সদস্য কাজী সালাউদ্দিন। তাঁর সাংগঠনিক গুণ নিয়ে অসন্তুষ্টি আছে স্বাধীন বাংলা দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুসহ একাধিক ফুটবলারের। মনে ক্ষোভ জমিয়ে জীবনের গোধূলিতে দাঁড়িয়ে তবু সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে এই ফুটবলাররা গতকাল বাফুফেতে এলেন আরেক কারণে, যদি আর কোনো দিন দেখা না হয় সাবেক সতীর্থদের সঙ্গে!মুক্তিযুদ্ধে তহবিল সংগ্রহের লক্ষ্যে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল ভারতজুড়ে খেলেছিল ১৬টি ম্যাচ। সংগ্রহ করেছিল ১৬ লাখ ৩৩ লাখ রুপি। কার হাত ধরে শুরুটা হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলের, তহবিলে এসেছিল কত টাকা-তা নিয়ে বিতর্ক আছে খোদ সাবেক ফুটবলারদের মধ্যেই। স্বাধীন বাংলা দলের সংগঠক ও মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল সেই দিকটা ইঙ্গিত করে বললেন, 'যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে, তারা রাজাকারের চেয়েও অধম!'স্বাধীন বাংলা দল নিয়ে স্মৃতি রোমন্থন করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও, 'সবাই তো আর বন্দুক দিয়ে যুদ্ধ করেনি। আমাদের দায়িত্ব ছিল ফুটবল খেলা। আজ রোহিঙ্গাদের দেখে মনে পড়ে আমরা যখন কলকাতায় ছিলাম, তখন রোহিঙ্গাদের মতোই ছিলাম!' অনুজ সালাউদ্দিনের ওপর অভিমান নিয়ে বাফুফে থেকে দূরে সরে অধিনায়ক জাকারিয়া পিন্টু। অবশ্য গতকাল সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে তিনি ধন্যবাদ জানালেন সালাউদ্দিনকে, 'আমার বয়স ৮৩। এত দিন পর প্রথমবারের মতো বাফুফে ব্লেজারের মাপ নিয়েছে। অনেকেই আমাদের ভুলে গেছে।'অনুষ্ঠানে আসা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানালেন, ২৭ ডিসেম্বর আবারও সংবর্ধনা পাবেন দেশের কৃতী সন্তানেরা। গতকাল আসেননি, হয়তো সেই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও থাকতে পারেন এনায়েতুর রহমান!
6
কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গৃহবধূ শিলা খাতুনের (৩২) মরদেহ দাফন করার ছয়দিন পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি মিলে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে- এমন অভিযোগে গতকাল রোববার রাতে থানায় মামলা করেন নিহতের ভাই আব্বাস মিয়া।শিলা খাতুন বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জ্বলের (৩৫) স্ত্রী। তিনি দুই সন্তানের মা ছিলেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের আশরাফুল হোসেন মিয়ার কন্যা শিলার সাথে উজ্জ্বলের প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোটা অংকের যৌতুক অথবা সেনাবাহিনীর চাকরির জন্য স্বামী উজ্জ্বল, শ্বশুর ধুনা মুন্সী ও শাশুড়ি মমতাজ বেগম শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।এরপর গত গত ১৯ এপ্রিল বেলা ৩টায় শ্বশুরবাড়ির লোকজন জানায়, শিলা গুরুতর অসুস্থ। খবর পেয়ে শিলার মা ও দুই ভাবি ছুটে এসে শিলাকে অসুস্থ দেখতে পান। তাকে প্রথমে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসাপাতালের দিকে নেওয়া হয়। পথেই বাঁশগ্রাম বাজার এলাকায় এসে স্বামী উজ্জ্বল পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই শিলার মৃত্যু হয়।অভিযোগে বলা হয়েছে, শিলার মৃত্যুর বিষয়টি পুলিশকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। খবর পেয়ে ২০ এপ্রিল ভোরে শিলার বাবা ও ভাই আব্বাস শিলার শ্বশুর বাড়ি আসেন। এসময় তাদের জিম্মি করা হয়। ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় বাঁশগ্রাম কবরস্থানে মরদেহ দাফন করে দ্রুত স্থান ত্যাগ করেন শিলার বাবার বাড়ির লোকেরা।শিলার বড়ভাই মামলার বাদী আবু আব্বাস মিয়া বলেন, খবর পেয়ে তার মা, স্ত্রী ও ভাবি শিলার শ্বশুর বাড়ি গেলে তার কান, মুখ ও নাক দিয়ে রক্ত বের হতে দেখেন। নিরাপত্তার অভাবে কাউকে কিছু জানাতে পারেননি তারা। পরে বাড়ি ফিরে আত্মীয়দের সঙ্গে পরামর্শ করে ২৫ এপ্রিল রাতে কুমারখালী থানায় মামলা করেছি।কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, লাশ দাফনের ছয়দিন পর হত্যার অভিযোগের এজাহার পেয়েছি। এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলছে।
6
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৪তম সহকারী জজ পরীক্ষার ফলাফলে চমক দেখিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একই বর্ষের তিন ছাত্রী। যথাক্রমে তাঁরা প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন। মেধাবী এই তিন ছাত্রীর এমন সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন বিভাগের শিক্ষকেরা।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে বিজেএসের ১৪তম ফল প্রকাশ করা হয়। সহকারী জজ পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ১০২ জনকে মনোনীত করে নিয়োগের সুপারিশ করে। ১০২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া নাসরিন শামা। এ ছাড়া দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন একই ব্যাচের জান্নাতুন নাঈম মিতু ও ইশরাত জাহান আশা। এই তিনজনই স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।জানা গেছে, ১০২ জনের মধ্যে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই ২৯ জন শিক্ষার্থী রয়েছেন।সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা সুমাইয়ার গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। তিনি বড়াইগ্রাম হাইস্কুল থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং রাজশাহী কলেজ থেকে ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ২০১৫-১৬ সেশনে রাবির আইন বিভাগে ভর্তি হন।জাতীয় মেধায় দ্বিতীয় হওয়া জান্নাতুন নাইম মিতুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়ন-শুকা এলাকায়। মো. নাইমুল ইসলাম ও নাহিদা খাতুন দম্পতির বড় মেয়ে জান্নাতুন নাইম মিতু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরবর্তীতে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।জাতীয় মেধায় চতুর্থ হওয়া ইশরাত জাহান আশার গ্রামের বাড়ি জয়পুরহাটে। তিনি জয়পুরহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন। ২০১৫-১৬ সেশনে রাবির আইন বিভাগে ভর্তি হন।ঈর্ষণীয় এই ফলাফলের জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে সুমাইয়া বলেন, 'আমার এই ফলাফলের জন্য আমার পরিবার ও বিভাগের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। সত্যি বলতে, আমি প্রথম হব এমনটা প্রত্যাশা ছিল না।'পরীক্ষার প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, 'আমাদের জুডিশিয়ারি পরীক্ষায় একাডেমিকে যা পড়ানো হয়, অধিকাংশই সেখান থেকে আসে। ফলে ডিপার্টমেন্টের পড়াশোনা মনোযোগ দিয়ে করায় প্রস্তুতি অনেকটাই কাভার হয়ে গিয়েছিল। সার্কুলার দেওয়ার পর কোর্সগুলো ফের ভালোভাবে পড়ি। এ ছাড়া বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান-এগুলো পড়েছি। সব মিলিয়ে আল্লাহর অশেষ রহমতে হয়ে গেছে।'প্রথমবার পরীক্ষায় অংশ নিয়ে জাতীয় মেধায় প্রথম হওয়া সুমাইয়া আরও বলেন, 'আমার কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না। আমি বড় হয়ে এই হব বা ওই হব। আমি সব সময় সময়ের কাজটা সময়ে করার চেষ্টা করেছি।' জুডিশিয়ারি দিতে আগ্রহী শিক্ষার্থীদের একাডেমিক ক্লাসগুলো মনোযোগসহকারে করার পরামর্শ দেন তিনি।মেধাতালিকায় দ্বিতীয় হওয়া একই ব্যাচের শিক্ষার্থী জান্নাতুন নাঈম মিতু বলেন, 'আমার পরিবার ও বিভাগের শিক্ষকেরা আমাকে অনেক বেশি হেল্প করেছেন।'প্রথম বর্ষ থেকে একাডেমিক পড়াশোনায় মনোযোগী ছিলাম। একাডেমিক রেজাল্টও ভালো ছিল। বন্ধুরা সব সময় আমাকে উৎসাহ দিত। আমি চেষ্টা করলে ডিপার্টমেন্টের মতো জুডিশিয়ারিতেও প্রথম হতে পারব এই বিশ্বাস ছিল। যা হোক, প্রথম হতে না পারলেও দ্বিতীয় হয়েছি। এছাড়া প্রথম ও চতুর্থ হওয়া দুজনই আমার বান্ধবী। সব মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া, আমরা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সামনে প্রতিনিধিত্ব করতে পেরেছি।'পড়াশোনার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মিতু। তিনি ছাত্রলীগের আইন বিভাগে সাংগঠনিক সম্পাদক পদে আছেন। মিতু জানান, ছোট থেকে তাঁর ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হবেন। কিন্তু একদিন ক্লাসে তাঁর এক শিক্ষক একটি কেস পড়িয়েছিলেন। যার কাহিনিটা বেশ মর্মান্তিক ছিল। জাজমেন্ট ছিল চমৎকার।মিতু বলেন, 'রায় শুনে আমার মনে হয়েছিল সৃষ্টিকর্তার পরে একজন জজ ছাড়া এ ধরনের জাজমেন্ট কেউ দিতে পারে না। সেখান থেকে আমি জজ হওয়ার জন্য উৎসাহ পাই।'প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, 'ফার্স্ট ইয়ার থেকে স্যাররা যা পড়াতেন সেগুলো খুঁটিনাটি পড়ার চেষ্টা করতাম। এ ছাড়া আলাদাভাবে প্রস্তুতি বলতে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়েছি।'চতুর্থ স্থান অর্জন করা ইশরাত জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও তাঁর জুডিশিয়ারি সম্পর্কে খুব একটা জানাশোনা ছিল না। কিছুদিন যাওয়ার পর যখন জানলেন বিভাগের ভাইয়া ও আপুরা জজ হচ্ছেন, তখন থেকে তিনিও স্বপ্ন দেখা শুরু করেন।ইশরাত বলেন, 'আমার টার্গেট ছিল প্রথমবারেই জজ হব। আমাদের ফোর্থ ইয়ারে কোর্সের সঙ্গে জুডিশিয়ারির বেশ মিল রয়েছে। আমি বেশ ভালোভাবেই পড়েছি। প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল হয়েছে। এই সাফল্যের জন্য পরিবার ও বিভাগের অবদান সবচেয়ে বেশি।'এদিকে শিক্ষার্থীদের এমন ঈর্ষান্বিত ফলাফলে আনন্দিত বিভাগের শিক্ষকেরাও। আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, 'এই দিনটি আইন বিভাগের জন্য অশেষ আনন্দ ও গর্বের। ১৪তম বিজেএস পরীক্ষায় আমাদের একই ব্যাচের তিন ছাত্রী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে। এই ফলাফল প্রমাণ করে রাবির আইন বিভাগই সেরা। আমাদের বিভাগের বিভিন্ন ব্যাচ থেকে আরও অনেকেই সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। তাদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।'জুডিশিয়াল পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুনদেশসেরা সম্পর্কে আরও পড়ুন:নিজের লেখা মুক্তিযুদ্ধের গানে দেশসেরা আদিশ্রীবৃক্ষরোপণে দেশসেরা ধানদিয়াদেশসেরা দুই শিক্ষার্থীকে সম্মাননাদেশসেরা অনলাইন পারফরমার হলেন ইঞ্জিনিয়ার পলাশ মজুমদারসেবায় দেশসেরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল
1
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবে নতুন কিছু নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তবে ওই প্রস্তাবে পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে বেশ কিছু বক্তব্য এসেছে। আনুষ্ঠানিকভাবে কপি হাতে পাওয়ার পর নির্বাচনকালীন বিষয়গুলো দেখা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণের জন্য ৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার মঞ্জুরিপত্র প্রদান করেন। এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, '২০১৪ সালে ইসি গঠন নিয়ে যে ফরম্যাট অনুসরণ করা হয়েছে, তার সঙ্গে বিএনপির দেওয়া প্রস্তাবের কোনো পার্থক্য আছে বলে আমার চোখে ধরা পড়েনি। এরপরও যেহেতু রাষ্ট্রপতির সঙ্গে তারা (বিএনপি) দেখা করবেন, এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' আনিসুল হক বলেন, '২০১৪ সালের নির্বাচনের আগে অনেক আলাপ আলোচনার পর একটা নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে।' তিনি বলেন, 'যে পদ্ধতিতে নির্বাচন কমিশন হয়েছিল, সেটা পরিবর্তনে এবারের কোনো আভাস পাইনি।' এবারও 'সার্চ কমিটি' করে রাষ্ট্রপতি নতুন কমিশন নিয়োগ দেবেন বলে জানান আইনমন্ত্রী। খালেদা জিয়ার প্রস্তাবে নির্বাচনে সেনা মোতায়েন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবির সঙ্গে নির্বাচন কর্মকর্তা নিয়োগেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। নির্বাচনকালে প্রশাসনে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়েও প্রস্তাব রয়েছে তার। এ বিষয়গুলোকে 'নির্বাচনকালীন বিষয়' উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ'সব শর্ত নির্বাচন কমিশন নিয়ে নয়।'
6
বিদেশে পণ্য রপ্তানি করে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ যা আয় করেছে, তা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। শুধু মে মাসে পণ্য রপ্তানিতে আয় গত বছরের একই সময়ের চেয়ে ১১২ শতাংশ বেশি বলে বৃহস্পতিবার (৩ জুন) তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। কেবল ২০২০-২০২১ অর্থবছরের জুলাই-মে মাসে মোট তিন হাজার ৫১৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর শুধু মে মাসে রপ্তানি হয়েছে ৩১০ কেটি ডলার সমমূল্যের পণ্য। মে মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা ছিল পোশাক পণ্যের রপ্তানি। এপ্রিলেও ৩১৩ কোটি ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য দেখা যায়, তৈরি পোশাক পণ্য বিশেষ করে নিটপণ্যের রপ্তানি ঊর্ধ্বমুখী হওয়ার কারণে পাঁচ মাস পর রপ্তানি আয় ইতিবাচক ধারায় ফিরেছে। এর মধ্যে এই ১১ মাসে দুই হাজার ৮৫৬ কোটি ডলারের পোশাকপণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরে তুলনায় ১১ শতাংশ বেশি। ওভেন পণ্যর রপ্তানি নেতিবাচক হওয়া সত্ত্বেও নিটপণ্যের রপ্তানি বাড়তে থাকায় পোশাক খাতে রপ্তানি ইতিবাচক ধারায় ফিরেছে। প্রথম ১১ মাসে নিটপণ্য রপ্তানি থেকে একহাজার ৫৩৬ কোটি ডলার ও ওভেন পণ্য রপ্তানি থেকে এক হাজার ৩১৯ কোটি ডলার আয় হয়েছে। ২০ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে নিটপণ্যের। অন্যদিকে দীর্ঘ সাত মাস পর এক দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে ওভেন পণ্যও। ইউরোপ-আমেরিকার বাজারে চাহিদা কিছুটা বাড়ায় রপ্তানি আয়ে এই সু আবহ ফিরলেও ক্রেতারা 'অনৈতিকভাবে পণ্যের দাম কমিয়ে' দেওয়ার চেষ্টা করছে বলে জানান বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম বলেন, এখন রপ্তানির আদেশ বাড়তে থাকলে পরিস্থিতির হয়তো কিছুটা উন্নতি হবে। পোশাকপণ্যের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতেও সু আবহ বিরাজ করছে। ১০৮ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে এই সময়ের মধ্যে যা আগের বছরের একই সময়ের তুলানায় ৩৩ শতাংশ এবং লক্ষ্যমাত্রার চেয়ে আড়াই শতাংশ বেশি। আর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৮৪ কোটি ডলার সমমূল্যের। আগের বছরের একই সময়ের তুলনায় চামড়া রপ্তানির এই সংখ্যা সাড়ে ১৪ শতাংশ এবং লক্ষ্যমাত্রার চেয়ে এক শতাংশ বেশি। রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় কৃষিপণ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৯০ কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানি হওয়ার পর ১১ মাসে এইখাতে প্রবৃদ্ধি এসেছে ১৬ শতাংশ। ডি-ইভূ
0
বস্তিবাসীর জন্য নির্মিত একটি ভবনের অষ্টম তলায় ফ্ল্যাটের বরাদ্দপত্র পেয়েছেন হালিমা। তাঁর স্বামীর নাম মিন্টু মিয়া। কাগজপত্রে গরিব দেখানো হলেও বাস্তবে বাউনিয়া বাঁধের ই ব্লকের ১১ নম্বর লাইনে একটি তিনতলা বাড়ির মালিক এই দম্পতি।হালিমাসহ এমন অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার মিরপুর-১১ নম্বর বাউনিয়া বাঁধে বস্তিবাসীর জন্য নির্মিত ভাড়াভিত্তিক ফ্ল্যাটে বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।ফ্ল্যাট বরাদ্দের তালিকায় নাম থাকা হালিমার স্বামী মিন্টু দাবি করেন, তাঁর একটি ভাঙারির দোকান আছে। আর তিনতলা বাড়ি তাঁর বউয়ের মাধ্যমে পেয়েছেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভাঙারির দোকান না, থাই অ্যালুমিনিয়ামের দোকান রয়েছে মিন্টুর।এমন অনিয়মের প্রতিকার চেয়ে গত মঙ্গলবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলীর কাছে কলাবাগান বস্তিবাসীর পক্ষে লিখিত অভিযোগ জমা দেন বস্তির বাসিন্দা শেখ জাহাঙ্গীর।অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৫ বছর ধরে কলাবাগান বস্তিতে মানবেতর জীবনযাপন করছি। সম্প্রতি বস্তিবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহারের যে ৩০০ ফ্ল্যাট ভাড়ার ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে, সেখানে আমার মতো অনেক অসহায় গৃহহীন বস্তিবাসীর কপালে ফ্ল্যাট জোটেনি। অথচ যাঁদের নিজস্ব পাঁচতলা, ছয়তলা বাড়ি রয়েছে, তাঁদের অনেকেই ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। আবার একই পরিবারের ১২ থেকে ১৯ জন সদস্যও ফ্ল্যাট পেয়েছেন। এর মধ্যে এক চিহ্নিত বিএনপির নেত্রী রয়েছেন, যাঁর পরিবারের ১৯ জন সদস্য রয়েছেন। আবার যাঁদের ভোটার আইডি কার্ডে বস্তি লেখা নেই, তাঁদেরও ফ্ল্যাট দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাউনিয়া বাঁধের ২ হাজার ৬০০ বাস্তুহারা পরিবারের যাঁরা দলিল পেয়েছেন, তাঁদের অনেকে ফ্ল্যাট পেয়েছেন। বস্তিতে যাঁরা একসময় বসবাস করতেন, পরবর্তী সময়ে তাঁরা বস্তি ছেড়ে অন্যত্র চলে গেছেন, তাঁদের অনেকে টাকা দিয়ে ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন।অনিয়মের সঙ্গে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেন শেখ জাহাঙ্গীর। যাচাই করে জাহাঙ্গীরের অভিযোগের সত্যতাও মিলেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হালিমা ছাড়াও ফ্ল্যাটপ্রাপ্তদের মধ্যে রেহেনার বাউনিয়া বাঁধ বি ব্লকের ২১ নম্বর লাইনে একটি ছয়তলা বাড়ি রয়েছে। রেহেনার স্বামীর নাম হাকিম। বাসা নম্বর ৬। আক্কাসের বি ব্লকের ২১ নম্বর লাইনে দুইতলা বাড়ি রয়েছে। পিতার নাম ফেলু খাঁ। বাসা নম্বর ৭। আব্দুর রশিদের বি ব্লকের ২০ নম্বর লাইনে পাঁচতলা বাড়ি রয়েছে। পিতার নাম সুন্দর আলী, বাসা নম্বর ৯। পারভীনের ই ব্লকের ৮ নম্বর লাইনে তিনতলা বাড়ি রয়েছে। পিতার নাম কালু শিয়ালী। বাসা নম্বর ৯। হালেমার বি ব্লকের ১১ নম্বর লাইনে তিনতলা বাড়ি রয়েছে। পিতার নাম আলম বাড়ি নম্বর-১। তিনি আরও অভিযোগ করেন, সঠিক তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম বাদ দিতে হবে। আর যাঁরা প্রকৃত বস্তিবাসী এবং এখনো বস্তিতে বসবাস করছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটের ভাড়াপত্র হস্তান্তর করতে হবে।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী আজকের পত্রিকাকে বলেন, ভাড়াভিত্তিক ৩০০ ফ্ল্যাটের মধ্যে ২৭২টি ফ্ল্যাটের ভাড়াপত্র হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কারও সঙ্গে চুক্তি হয়নি। অভিযোগ যাচাই করে প্রমাণ মিললে তাঁদের বাদ দেওয়া হবে।
6
হেফাজতে ইসলামীর আমির শাহ আহমদ শফী বলেছেন, 'দেশের মানুষ ইসলাম রক্ষার জন্য সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র করা হলে রাজপথের প্রতিবাদ বিক্ষোভ গণআন্দোলনে পরিণত হবে। যারাই ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।' বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের দু'দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার রাত ৯টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শফী বলেন, 'হেফাজতে ইসলাম এ দেশে ইসলামের হেফাজত করতে কাজ করছে। কিছু কিছু লোক হেফাজতের নাম শুনলে চোখ বড় বড় করে তাকায়। যারা ইসলামের ৫টি স্তম্ভ মেনে চলবে না, আলেম-ওলামাদের নিয়ে ঠাট্টা করবে তারা নাস্তিক। তাদের সঙ্গে কোনো আপস হবে না।' কওমি মাদ্রাসা ঐক্যপরিষদের বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহবুবের সভাপতিত্বে মহাসম্মেলনে আরও বক্তৃতা করেন হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নুরুল হুদা ফায়েজী, মাওলানা জুনায়েদ আল হাবিবী, মুফতি সাব্বির আহম্মেদ, মুফতি নুরুল্লাহ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, হরিণাফুলিয়ার পীর মাওলানা আবদুল খালেক প্রমুখ।
6
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিতে যারা জনগণের ভোট ও রায়ের ওপর নির্ভর করে, তাদের জন্য নির্বাচন বর্জন আত্মহননমূলক সিদ্ধান্ত, কিন্তু যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা নির্বাচন বর্জন করতে পারে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা ডিসি অফিস সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান বলেন, পত্রিকায় দেখলাম বিএনপি না কি সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যায়নি, কিন্তু নির্বাচন হয়েছে এবং দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রয়েছে। ২০১৮ সালেও বিএনপি নির্বাচনে যাবে-যাবে না করে গাধার জল ঘোলা করে খাওয়ার মতো শেষে গেছে। তাই তাদের এ সিদ্ধান্তই থাকবে কি না, জানি না, কিন্তু বিএনপি'র জন্য এ সিদ্ধান্ত আত্মহননমূলক। অবশ্য বিএনপি'র সবসময় পেছনের দরজাটাই পছন্দ।' খুলনার ডেপুটি কমিশনার মো: মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কুদ্দুস আফ্রাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতি মিথ্যাচার আর ষড়যন্ত্রের ওপর প্রতিষ্ঠিত। গত সাড়ে ১২ বছর ধরে তাদের রাজনীতিটা ছিল জনগণের বিপক্ষে। মন্ত্রী বলেন, জনগণের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা, হরতাল- অবরোধের নামে জনগণকে বন্দী করে রাখা এসবের মধ্যেই বিএনপির রাজনীতিটা সীমাবদ্ধ ছিল। এ কারণেই প্রতিনিয়ত তারা জনগণ থেকে দূরে সরে গেছে এবং এই প্রেক্ষাপটে তারা সিরিজ বৈঠক করেছে। তাদের উচিত জনগণের সাথে বৈরিতার রাজনীতি থেকে বেরিয়ে আসা। এদিন সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেতারের খুলনা কেন্দ্রে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মেদ কামরুজ্জমান উপস্থিত ছিলেন। এর আগে সকালে খুলনা সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। খুলনায় বিটিভি কেন্দ্র, তথ্য কমপ্লেক্স হবে সাংবাদিকদের মাঝে চেক বিতরণকালে মানুষের মনে আশা জাগানিয়া সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উৎসাহ দেন তথ্যমন্ত্রী। সেইসাথে তিনি জানান, শিগগিরই খুলনাসহ আরো ৬টি বিভাগীয় শহরে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হবে। অন্যান্য জেলাসহ সেখানেও সিনেপ্লেক্সসহ তথ্য কমপ্লেক্স হবে। বঙ্গবন্ধুর হাত ধরে দেশে যে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু, তাকে নতুন জীবন দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, জানান হাছান মাহমুদ। বন্ধ হয়ে যাওয়া খুলনা নিউজপ্রিন্ট কারখানাটি এ অঞ্চলের পত্রিকাগুলোর স্বার্থে আবার চালু করার জন্য নিজস্ব প্রচেষ্টার কথাও বলেন তথ্যমন্ত্রী।
6
ভিয়েতনাম যাওয়ার পথে সংবেদনশীল তাইওয়ান প্রণালি পার হয়ে গেছে একটি ব্রিটিশ রণতরী। আজ সোমবার রণতরীর কর্তৃপক্ষের এক টুইট বার্তা থেকে এ তথ্য জানা যায়। তবে তাইওয়ান বলছে, এ ব্যাপারে তারা কিছুই জানে না। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন।তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। এ জন্য তারা সামরিক চাপও বাড়িয়েছে। তাই এ অঞ্চলে প্রতি মাসে মার্কিন যুদ্ধজাহাজের যাতায়াত মেনে নিতে পারছে না বেইজিং। ব্রিটিশ রণতরী যাতায়াত করার ফলে আবারও ক্ষুব্ধ হয়েছে চীন। তবে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং জানান, এখানে ব্রিটিশ কোনো মিশন রয়েছে এমন তথ্য তার কাছে নেই।এদিকে, চীনকে প্রতিহত করতে আরও আধুনিক অস্ত্র দরকার বলে মন্তব্য করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। কেননা দেশটিতে হামলা করার জন্য নিজেদের আরও প্রস্তুত করছে চীন। হামলা রুখতে এরই মধ্যে প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান। প্রতিরক্ষা বিভাগে নতুন অস্ত্র যুক্ত করতে আগামী ৫ বছরের জন্য অতিরিক্ত ৯০০ বিলিয়ন ডলার ব্যয় করবে তারা।
3
বিশ্ব সেরা ফুটবল তারকাদের প্রতিটি মিনিটই খবরের শিরোনাম হবে এটাই তো স্বাভাবিক। মাঠে থাকলেও শিরোনাম, গ্যালারিতে থাকলেও শিরোনামে আসেন তারা। পায়ে চোটের কারণে উয়েফা নেশনস লিগে মাঠে নামতে পারননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গ্যালারিতে বসে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজ দেশের ম্যাচ ঠিকই উপভোগ করেছেন তিনি। আর এই উপভোগ করতে গিয়েই এখন সংবাদ শিরোনামে তিনি! খেলা দেখতে গেলে চোখ খোলা থাকতে হবে। কিন্তু নাখ ও মুখ তো ঢেকে রাখবার কথা মাস্কে। আর তা না করাতেই বিপাকে। স্টেডিয়ামে বসে খেলা দেখার সময় মাস্ক পরতে ভুলে গিয়েছিলেন। যেই ভুল শুধরে দিতে ম্যাচ অফিসিয়ালকেও উঠে আসতে হয়েছিল। করোনাকালের পর থেকেই স্টেডিয়ামে কড়া স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা রয়েছে। ম্যাচের সময় দেখা যায় সতীর্থরা মাস্ক পরে থাকলেও রোনালদো বসে আছেন মাস্ক ছাড়াই। তখনই তাকে করোনাকালের প্রোটোকল মনে করিয়ে দিতে সামনে চলে আসেন এক নারী অফিসিয়াল। ভিডিও দেখে বোঝাই যাচ্ছিল, খেলার মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন পর্তুগিজ তারকা। তাই সঙ্গে সঙ্গে মুখে মাস্ক পরতে বাধ্য হন তিনি। ম্যাচের পরের অংশটুকু অবশ্য মাস্ক পরেই দেখেছেন তিনি। নেশনস লিগের গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল ৪-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। জোয়াও ক্যানসেলো, ডিয়োগো জোটা ও জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল ৩-০ করে ফেলার পর অতিরিক্তি সময়ে পেতকোভিচ একটি গোল শোধ করেন। তার পর পর্তুগিজদের হয়ে চতুর্থ গোল করেছেন আন্দ্রে সিলভা। মঙ্গলবার পর্তুগালের পরের ম্যাচে প্রতিপক্ষ সুইডেন। এই ম্যাচেও রোনালদোর থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, 'ওকে তো বিশ্রাম দেইনি। ও অনুশীলন করেছে, এখন ভালো আছে। তাই আমাদের সঙ্গে সুইডেনে যাবে। তবে সেখানে দেখতে হবে ও কতটুকু সুস্থ। ওর অবশ্য চোট নেই, কিন্তু আগে সংক্রমণ থেকে তো পুরোপুরি সেরে উঠতে হবে।'
12
দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অগ্নিকাণ্ডের কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। নান্নুর স্ত্রী শাহিনা হোসেন পল্লবী, মাতা শান্তা পারভেজ ও পল্লবীর কথিত কর্মস্থল এর সিইও মিলে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করেন। এ ঘটনায় সোমবার (২৯ জুন) নান্নুর বড়ভাই নজরুল ইসলাম খোকন বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গত ১১ জুন মধ্যরাতে নান্নু তার আফতাবনগরের ফ্ল্যাটে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন সকালে তার মৃত্যু হয়। এরপর তড়িঘড়ি করে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই যশোরে তার শ্বশুরবাড়িতে দাফন করা হয়। এর আগে গত ২ জানুয়ারি একই ফ্ল্যাটে নান্নু-পল্লবী দম্পত্তির একমাত্র সন্তান স্বপ্নীল আহমেদ একইভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে তার লাশও একইভাবে দাফন করা হয়। তার মৃত্যু রহস্যঘেরা। নান্নু হত্যা মামলার সঙ্গে এখন স্বপ্নীলের মৃত্যু আসলে খীভাবে হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। একমাত্র সন্তানের মৃত্যুর পর নান্নু তার সমস্ত সম্পত্তি বিক্রি করে বৃদ্ধাশ্রম, এতিমখানা ও ট্রাষ্ট করার চিন্তা করছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। মূলত বিপুল পরিমাণ সম্পত্তি কব্জা করতেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে মনে করছে পুলিশ। নান্নুর মৃত্যু নিয়ে শুরু থেকেই রহস্য দানা বাধে। তদন্তে নামে পুলিশ, সিআইডিসসহ একাধিক সংস্থা। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক নান্নুর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত কমিটি করে। পৃথক তদন্তে অভিন্ন তথ্য প্রমাণ মিলতে শুরু করে। এরপরই সোমবার হত্যা মামলা দায়ের করা হয়। বাড্ডা থানায় অভিযোগ করা হয়েছে, বার্ন ইউনিটে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন নান্নুকে তার স্ত্রী স্যুপ খাওয়ান। যা পল্লবীর কথিত কর্মস্থলের সিই্ওর বাসা থেকে আনা হয়। স্যুপ খাওয়ানোর কিছুক্ষণ পরই নান্নুর অবস্থার অবনতি হতে থাকে। পুলিশের গুলশান জোনের একাধিক কর্মকর্তা জানান, তদন্তে পল্লবী সবাইকে সহযোগিতা করবেন জানালেও এখন তাকে পাওয়া যাচ্ছে না। পল্লবী ও তার মাকে আটকের চেষ্টা চলছে। পল্লবীর কথিত কর্মস্থলের নাম ইনফিনিটি মাার্কেটিং লি.। এর সিইও সিরাজুল আমীন রুমেল। ঘটনার পর থেকে তিনি একটি কালো রঙের পাজেরা জিপ গাড়ি নিয়ে পল্লবীর সঙ্গে ছিলেন। তার তত্ত্বাবধানে লাশ দাফন করা হয়েছে। পল্লবী নিজেকে ওই প্রতিষ্ঠানের মিডিয়া এডভাইজার বলে দাবি করতেন।
6
বাংলাদেশ জন্মলগ্ন থেকেই একের পর এক বিস্ময় দেখিয়ে আসছে। ১৯৭১ সালে দেশটি (তৎকালীন পূর্ব পাকিস্তান) স্বাধীনতাযুদ্ধে অবতীর্ণ হয়। সেই মুক্তিযুদ্ধ নস্যাৎ করতে পাকিস্তান সেনাবাহিনী নির্বিচার ধর্ষণ ও গণহত্যা চালায় এবং বাংলাদেশের লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেয়। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পক্ষে কঠোর অবস্থান নেন। আমি তখন দিল্লিতে স্নাতকে পড়তাম। বাংলাদেশ থেকে আসা মানুষজনকে সাহায্য করতে আমি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের বিভিন্ন শরণার্থীশিবিরে ছুটে যাই। ১৯৭১ সালের ২ ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক বিমানযুদ্ধ শুরু হয়। এখনো স্পষ্ট মনে করতে পারি, আমি কলেজে ফেরার জন্য কলকাতা থেকে রাতের ট্রেন ধরি। তখন কারফিউ বা সান্ধ্য আইন জারি ছিল। বিমান হামলার আশঙ্কায় ট্রেনের সব কমপার্টমেন্ট বা বগির বাতি নিভিয়ে রাখা হয়। স্বাধীনতা লাভের সময় বাংলাদেশ ছিল এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। ভারতের চেয়েও, এমনকি পাকিস্তানের চেয়েও অনেক দরিদ্র ছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার তো বাংলাদেশকে 'বাস্কেট কেস' বা 'তলাবিহীন ঝুড়ি' বলে মন্তব্য করেন। এরপর বেশ কয়েক বছর বাংলাদেশে ব্যাপক দারিদ্র্য ও বঞ্চনার চিত্র দেখা যায়। এমন অবস্থায় ১৯৭৪ সালে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল, তখন হঠাৎ করে তাদের জন্য খাদ্যসহায়তা পাঠানো বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের নিক্সন সরকার। ওই সময়ে পাটের ব্যাগ রপ্তানি করে বাংলাদেশের অল্প কিছু আয় হতো। ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশ এখন স্বাধীনতার ৫০ বা সুবর্ণজয়ন্তী উৎসব করছে। দেশটি অর্থনৈতিক উন্নয়নে দারুণ এক জায়গায় চলে গেছে। একসময় কেবল অল্প কিছু মানুষই বাংলাদেশের এমন উন্নতির পূর্বাভাস দিতেন। ২০০৬ সালে বাংলাদেশ যখন মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের হারে পাকিস্তানকে ছাড়িয়ে যায়, তখন অনেকেই সেটাকে আকস্মিক সৌভাগ্য বলে উড়িয়ে দেন। কিন্তু সেই থেকে প্রতিবছরই জিডিপি প্রবৃদ্ধি অর্জনে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এগোতে থাকে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ এখন বিস্ময়করভাবে বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতিগুলোর একটিতে পরিণত হয়েছে। বাংলাদেশ মাথাপিছু জিডিপির হারে পাকিস্তানকে বেশ পেছনে ফেলে দিয়েছে এবং ভারতের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৪ বছর, যা প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। ভারত ও পাকিস্তানে মানুষের গড় আয়ু যথাক্রমে ৭০ ও ৬৮ বছর। বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন নেতৃত্বের আসনে রয়েছে। অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে চলেছে। উদাহরণস্বরূপ বাংলাদেশের ওষুধশিল্পের সমৃদ্ধিশালী হয়ে ওঠার কথা বলা যায়। এ দেশে ৩০০টি ওষুধ কোম্পানি রয়েছে, যারা স্থানীয় চাহিদার ৯৭ শতাংশ মিটিয়ে থাকে। এমনকি তারা বৈশ্বিক বাজারেও ওষুধ রপ্তানি করছে। তবে এ কথাও সত্য যে বাংলাদেশে দারিদ্র্যের হার যথেষ্ট, অসচ্ছলতা বিদ্যমান, বৈষম্য বাড়ছে এবং ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিপদের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা আবারও অর্থনৈতিক অগ্রগতিতে বিঘ্ন ঘটাতে পারে। তা সত্ত্বেও অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বদৌলতে বিশ্বব্যাংক এখন বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা দিতে চলেছে। সব মিলিয়ে অর্থনৈতিক সফলতা অর্জনের জন্য বাংলাদেশ প্রভূত প্রশংসা পাওয়ার দাবি রাখে। দেশটি তাদের কাছ থেকে বর্তমান বিশ্বের স্বল্প আয়ের দেশগুলোকে গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার পথ দেখিয়ে রেখেছে। বাংলাদেশের উত্থান মানে একই সঙ্গে সুচিন্তিত পরিকল্পনা ও সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর এক গল্প। দেশটির সফলতা অর্জনে প্রগতিশীল বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) বড় অবদান রয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় নাম হলো ব্র্যাকের ফজলে হাসান আবেদ এবং গ্রামীণ ব্যাংকের মুহাম্মদ ইউনূস। প্রাথমিকভাবে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করে পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যদের ঋণ দিতে শুরু করায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সব সময় সব জায়গায় বলে আসছি, ক্ষুদ্রঋণ নিয়ে আয়-উপার্জনের ফলে পরিবারে নারীদের অবস্থান পোক্ত হয়েছে এবং এতে শিশুদের মঙ্গলের জন্য পরিবারের ব্যয় বেড়েছে। আর এটিই হলো বাংলাদেশে গড় আয়ু ও শিক্ষার হার বৃদ্ধি এবং পুষ্টিহীনতা রোধের বড় কারণগুলোর একটি। বিশ্বের যেসব দেশে সবচেয়ে বৃহৎ পরিসরে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হয়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই ক্ষুদ্রঋণ কার্যক্রমই পারিবারিক পর্যায়ে বাংলাদেশের মানুষকে ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা এবং নিজস্ব ক্ষুদ্র ব্যবসা পরিচালনার পথ দেখিয়েছে। সেলিম রায়হান, এস আর ওসমানী, এম এ বাকি খলিলী সাধারণ ভারসাম্য মডেল ব্যবহার করে দেখিয়েছেন যে পারিবারিক পর্যায়ে অর্থসহায়তার চেয়ে ক্ষুদ্রঋণ প্রদান করলেই তার ফল বেশি ভালো হয়। এ ছাড়া সহায়তামূলক আর্থিক ও মুদ্রানীতি নেওয়ার ফলে জিডিপি ৯ থেকে ১২ শতাংশ বেড়েছে। কিন্তু বাংলাদেশের সফলতা অর্জনের পেছনে ভাগ্যের ব্যাপারও আছে। ভারত উপমহাদেশের শ্রম আইনগুলো বেশ জটিল, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস অ্যাক্ট বা শিল্প বিরোধ আইন। এসব আইন ভারত ও পাকিস্তানের ১৯৪৭ সালে স্বাধীন হওয়ারও আগেকার। এগুলো বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে বাধা হয়ে আছে। পাকিস্তান ১৯৫৮ সালে এই আইন বাতিল করলেও তা ছিল ভুল কারণে। যেমন তারা বড় বড় সংস্থাকে শ্রমিক নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়। বাংলাদেশ একসময় পাকিস্তানের অংশ ছিল। জন্ম তথা স্বাধীনতা লাভের সময় কোনো আইন ছিল না। তবে বাংলাদেশ তার শ্রম আইনে পাকিস্তানের মতো করপোরেট প্রতিষ্ঠানগুলোকে অবারিত ক্ষমতা দেয়নি, বরং তা অনেক শিথিল করায় সুফল পেয়েছে। বদৌলতে বাংলাদেশ বিশ্বের দরবারে অন্যতম সফল উৎপাদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। পরিশেষে বলব, বাংলাদেশের অর্থনৈতিক সফলতা অর্জনের সম্ভাবনা কাজে লাগাতে রাজনৈতিক নেতৃত্ব বড় ভূমিকা পালন করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শ সমালোচিত হলেও দেশকে কিন্তু উন্নয়ন-সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বাংলাদেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। তবু মৌলবাদী গোষ্ঠীগুলোর কারণে দেশটি এই বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। সহজাত ধর্মনিরপেক্ষ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম রয়েছে। তিনি অবশ্য ধ্বংসাত্মক গোষ্ঠীগুলোকে দমিয়ে রেখেছেন। বিশ্বের অনেক দেশই ধর্মীয় মৌলবাদীদের কারণে হোঁচট খেয়েছে, যা সেই সব দেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। একই ধরনের বিপদ অবশ্য বাংলাদেশকেও মোকাবিলা করতে হয়েছে। তবে এর মধ্যেও বাংলাদেশ অর্থনীতিকে চাঙা ও গতিশীল করে তুলতে সক্ষম হয়েছে। স্বাধীনতার ৫০তম তথা সুবর্ণজয়ন্তীর বছরে এসে তাই দেশটির অমন সাফল্যের প্রশংসা করতেই হয়। -সামান্য সংক্ষেপিতঅনুবাদ করেছেন এ টি এম ইসহাক
0
দরিদ্র কৃষক পরিবারে জন্ম সোনা মিয়ার (৩০)। পঞ্চম শ্রেণি পাশ করার আগেই ধরতে হয় সংসারের হাল। শ্রমিকের কাজ করে কিনেছিলেন একটি ভ্যান। তবে হঠাৎ দৃষ্টি হারিয়ে থমকে গেছে তার লড়াই। ঘরের এক কোণে পড়ে থাকেন। দেখতে পাননি সদ্যজাত দ্বিতীয় সন্তানের মুখও। আঁধার হাতড়ে অসহায় দিন কাটে তার। জীবন যেন থমকে গেছে এই তরুণের। পাঁচ বছরের এক মেয়ে ও ৬ মাস বয়সী এক ছেলের বাবা সোনা মিয়া। বাড়ি ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। ২০২০ সালের কথা। প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে চোখে আবছা দেখা শুরু করেন। এরপর চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন তার এক চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। এরপর ওই চিকিৎসক তার চোখ ভালো করতে অপারেশন লাগবে বলে জানান। কিন্তু অপারেশনের পর তার দুই চোখই চিরতরে দৃষ্টিহীন হয়ে যায়। বাধ্য হয়ে ভ্যান চালানো বাদ দিতে হয় সোনা মিয়াকে। পোশাক কারখানায় কাজ করে সংসার চালাচ্ছেন তার স্ত্রী। সোনা মিয়া বলেন, "প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে এসে রাতে শুয়ে পড়েছিলাম সেদিন। এরপর সকালে আমি চোখে দেখি না। তারপর মানিকগঞ্জের একটি চক্ষু হাসপাতালে যাই। সেখানে ডাক্তার বলেন আমার কপাল খারাপ। তারা আমাকে ইসলামপুরের আরেকটি হাসপাতালে পাঠালেন। সেখানকার ডাক্তাররা বললেন চোখে অপারেশন করে পাওয়ার লাগিয়ে দিতে হবে। তাহলে এক চোখে কিছু হলেও দেখা যাবে।" সোনা মিয়া আরও বলেন, "সেখানে অপারেশন করার পরও কিছু হলো না। এরপর তারা বললেন ঢাকায় ডাক্তার দেখাতে। ঢাকায় আসার পর ডাক্তার বললেন, ৭০ হাজার টাকা লাগবে অপারেশন করতে। তবে কোনো নিশ্চয়তা নাই। তারপর গেলাম জাতীয় চক্ষু হাসপাতালে। তারা বললেন, কোনো উন্নতিই হবে না। তারপর আর কিছুই হলো না। অন্ধ হয়ে গেলাম চিরতরে।" তিনি বলেন, "আমি আগেই ভালো ছিলাম। নিজে কাজ করে সংসার চালাতাম। এখন কাজ করতে পারি না। অক্ষম হয়ে ঘরে থাকি। খারাপ লাগে। আমার ছেলে-মেয়ের মুখটাও দেখতে পারি না। উঁচু-নিচু বুঝি না। আমি চাই আমার দুইটা চোখ ভালো হয়ে যাক। কেউ সহযোগিতা করলে আজীবন কৃতজ্ঞ থাকতাম।" সোনা মিয়ার মা তারা বানু বলেন, "ছেলেটা ভালো থাকলে সব আবদার মিটাইতো। এখন নিজে কিছু করতে পারে না। ছেলে-মেয়ের মুখ দেখতে পারে না। আমার ছেলেটার চোখ যেন ভাল হয়ে যায়।" বাবার সঙ্গে কখনো স্কুলে গিয়েছ কি-না জানতে চাইলে সোনা মিয়ার মেয়ে সুমাইয়া বলে, "বাবাকেই উল্টো ধরে হাঁটাতে হয় আমার।" তবে সোনা মিয়া চান ফের ছেলেমেয়ের আবদার মেটাবেন। হাত ধরে ঘুরতে নিয়ে যাবেন। আদৌ তার চোখ ভালো হবে কি-না, জানেন না তিনি।
6
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে শাহ আলী জয়কে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফজল-এ খোদা লিটন বলেন, শেখ রাসেল পরিষদ আওয়ামী লীগের ভবিষ্যৎ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠনটি বিশেষ করে ক্রীড়া ও নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। বিডি প্রতিদিন/এমআই
6
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা এবং তাদের গণহারে দেশত্যাগের বিষয়টি খতিয়ে দেখতে সেখানে জাতিসংঘ কর্মকর্তাদের নির্ধারিত সফর বাতিল করে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।ইয়াংগুনে অবস্থানরত জাতিসংঘের এক মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ওই মুখপাত্র জানান, মিয়ানমার সরকার জাতিসংঘ কর্মকর্তাদের পূর্বনির্ধারিত সফর বাতিল করে দিয়েছে। তবে সফর বাতিলের কোনো কারণ তারা জানায়নি।গত ২৫ আগস্ট মিয়ানমারে পুলিশের বেশ কিছু চৌকিতে হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের দায়ী করে রাখাইন রাজ্যে সেনাবাহিনী অভিযান শুরু করলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এই সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে সীমান্ত অতিক্রম করে দলে দলে বাংলাদেশে ঢুকতে শুরু করে রোহিঙ্গারা।রাখাইনে সেনা অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গার বেশিরভাগই বলছে, বিদ্রোহীদের দমনের নামে মিয়ানমারের সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন ও ধর্ষণ করছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে।এ প্রেক্ষাপটে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের 'জাতিগতভাবে নির্মূল' করছে মিয়ানমার।তবে এসব অভিযোগ অস্বীকার করে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করে আসছে, পুলিশের চৌকিতে হামলার জন্য দায়ী রোহিঙ্গা বিদ্রোহীদের দমনেই রাখাইনে সেনা অভিযান চালানো হয়েছে। এছাড়া রোহিঙ্গা বিদ্রোহীরাই মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে বলেও দাবি মিয়ানমার কর্তৃপক্ষের।তবে মিয়ানমার সরকারের এমন দাবি সত্ত্বেও রোহিঙ্গা মুসলমানরা কেন পালাতে বাধ্য হয়েছে সেটা রাখাইনে গিয়ে তদন্ত করার জন্য জাতিসংঘ মিয়ানমারের ওপর চাপ দিয়ে আসছিল।জাতিসংঘের দলটিকে রাখাইন রাজ্যে ঢুকতে দেওয়া হলে গত ২৫ আগস্ট সেখানে সহিংসতা শুরুর পর এটিই হতো জাতিসংঘ কর্মকর্তাদের সেখানে প্রথম সফর। তবে বৃহস্পতিবার হঠাৎ করেই পূর্বনির্ধারিত এই সফর বাতিল করেছে মিয়ানমার।
3
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে একটি নীতিমালা করতেও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।আজ রোববার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এই রিট করেন। তিন আইনজীবী হলেন মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ। বাণিজ্যসচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার (৩ মার্চ) সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন তিনজন আইনজীবী। তখন আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মনির হোসেন।
6
রাজবাড়ীর পাংশায় অস্ত্র, গুলিসহ সালমান শাহ্ ও কাজল নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের শাহজাহান মিয়ার মেহগনি বাগান থেকে আসামিদের অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পাংশা মডেল থানায় প্রেস কনফারেন্স করে থানা-পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ্ (২৭) ও একই ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলীর ছেলে কাজল (২৬)।প্রেস কনফারেন্সে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি সালমান শাহের কাছ থেকে একটি লোহার তৈরি (দেশীয়) একনলা বন্দুক ও বন্দুকে লোড করা একটি তাজা কার্তুজ ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর আসামি কাজলের কাছ থেকে একটি লোহার তৈরি (দেশীয়) একনলা বন্দুক, বন্দুকে লোড করা একটি তাজা কার্তুজ, পাঁচটি গুলি লোড করা চেম্বারবিশিষ্ট লোহার তৈরি (বিদেশি) একটি রিভলবার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 'আসামি সালমান শাহের বিরুদ্ধে পাংশা থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা, একটি বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। আসামি কাজলের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। তাঁদের কাছে থাকা অস্ত্র দিয়ে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরা দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।'মাসুদুর রহমান আরও বলেন, 'আসামিদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় আজ সোমবার নিয়মিত মামলা রুজু করা হয় এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।'
6
মাওলানা ভাসানী অনেকবার বলেছেন, ১৯৪৬ সালের নির্বাচনে এক অতিবৃদ্ধ অসুস্থ ব্যক্তি কোনোরকমে ভোটকেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে বাড়ি ফেরার পথে মারা যান। ১৯৫৪-তে হাফপ্যান্ট পরা বালক ছিলাম, তখন আমি আমার নিজের চোখে দেখেছি আমাদের পরিচিত এক ব্যক্তিকে তক্তায় শুইয়ে তাঁর ছেলেরা ভোটকেন্দ্রে নিয়ে যান। গ্রামের রাস্তাঘাটের অবস্থা তখন ছিল শোচনীয়। ওই লোকের যক্ষ্মা বা ক্যানসার হয়েছিল। ১০-১৫ দিন পর তিনি মারা যান। কুলখানির দিন লোকে বলাবলি করছিল, তিনি হক-ভাসানী-সোহরাওয়ার্দীর প্রার্থীকে নৌকায় ভোট দিয়েছিলেন। বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার আগ্রহ অপার। ভোট দিতে পেরে তাঁরা গর্ব বোধ করেন। ওই দিন তাঁরা নিজেদের মনে করেন ক্ষমতাবান ও দায়িত্বশীল মানুষ। এখন অনেক বড় বড় কর্মকর্তা 'ভোট উৎসব' কথাটা বলে থাকেন। ভোট কোনো উৎসবের ব্যাপার নয়। সার্কাসের খেলা নয়। তামাশা তো নয়ই। অতি গুরুতর বিষয়। গুরুতর বলেই ভারতের অরুণাচল প্রদেশের এক প্রত্যন্ত দুর্গম এলাকায় দু-তিনজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র খুলতে হয়। একজনকেও তাঁর ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। নির্বোধের মতো একটা বিষয় ভাবছিলাম। এখনকার অবস্থা যদি ১৯৭০-এ হতো, তাহলে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশ-এই শব্দ তিনটি আমাদের কাছে অপরিচিত থাকত। আমরা হয়তো ইয়াহিয়া-টিক্কাদের জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকী সপ্তাহব্যাপী ঘটা করে পালন করতাম। সরকারি, আধা সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রভৃতি বন্ধ ঘোষণা করা হলো ভোট দেওয়ার জন্য, তারপরও মানুষ ভোট দিতে গেল না-এ এক অবিশ্বাস্য ব্যাপার। ১৯৪৬, ১৯৫৪ ও ১৯৭০ সালে এ দেশের কেউ স্বপ্নেও দেখেনি বাংলাদেশে একদিন ভোটকেন্দ্র জনশূন্য। দায়িত্বপ্রাপ্তরা ঠায় বসে বসে মশা তাড়াচ্ছেন। কেন্দ্রের দরজায় ঘুমাচ্ছে কুকুর। কুকুর রাত জাগে বলে তাকে দিনে ঘুমাতে হয়। নির্বাচন কেন্দ্রকেই সে বেছে নিয়েছে নির্জনতার জন্য। টিভি চ্যানেলের কল্যাণে দেশবাসী এ দৃশ্য দেখেছে। নির্বাচনবিষয়ক সর্বোচ্চ কর্তা বলেছেন, কম ভোটারের দায় নির্বাচন কমিশনের (ইসি) নয়। অতি উত্তম কথা। অবশ্যই ইসির কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারেন না। তবে তাঁর নির্বাচনী ব্যবস্থাপনায় মানুষের আস্থা নেই-সে জন্য তিনি লজ্জিত নন। দেশবাসীর কাছে তাঁর জবাবদিহির প্রয়োজন নেই। বাংলাদেশের কর্মকর্তারা জবাবদিহিকে থোড়াই কেয়ার করেন। তবে সারা দিনের কাজের পর সন্ধ্যায় ঘরে ফিরে রাতে খাবার টেবিলে পরিবারের সদস্যদের কেউ কি জানতে চান না-ব্যাপারটা কেমন হলো? তখন তো সেখানে মিডিয়ার লোক থাকেন না, তাঁরা তখন কী জবাব দেন? কোনো কোনো যুক্তিবাদী বলেছেন, উপনির্বাচন বলে ভোটারদের আগ্রহ কম। আরেকজন বলেছেন, মেয়াদ কম বলে ভোটারের উপস্থিতি কম। এসব বয়ানকে আমরা শিরোধার্য করতাম, যদি জাতির ইতিহাসে এই নির্বাচনই প্রথম উপনির্বাচন হতো। গত ৭০ বছরে অসংখ্য উপনির্বাচন হয়েছে। তার কোনো কোনোটিতে ভোট বেশি পড়েছে অথবা সরকারি দল পরাজিত হয়েছে। একটি ঠুনকো মামলা ঠুকে দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনটি আটকে দেওয়ার সময়ই মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয়। ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের আত্মবিশ্বাস সুদৃঢ় হওয়ায় অতি দ্রুত ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডাকসুর নির্বাচনের এন্তেজাম করা হয়। মানুষ সবচেয়ে অবাক হয়েছে সরকারি দলের নেতা-কর্মীদের কোনো ভূমিকা না থাকায়। যা করার নির্বাচন কমিশন ও প্রশাসনই করে বলে দলীয় নেতা-কর্মীদের এখন আর কিছুই করার নেই। অর্থাৎ তাঁদের কোনো দাম নেই দলের কাছেও। রাজনৈতিক দলের যদি রাজনীতি থাকত, তাহলে তাঁদের দাম থাকত। এ অবস্থাটা দলের জন্য ক্ষতিকর এ কারণে যে নির্বাচনের সময় যখন তাঁদের প্রয়োজন নেই, দল যেদিন সংকটে পড়বে, সেদিনও তাঁরা নেতাদের পাশে থাকবেন না। বর্তমান ব্যবস্থায় শুধু যে ভোটাররা হতাশ, তা-ই নয়, অল্প কিছু সুবিধাবাদী ছাড়া দলের নেতা-কর্মীরাও হতাশ। যেকোনো নির্বাচনই প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রাণবন্ত হওয়ার কথা। তা না হয়ে যদি ইউজিন আয়োনেস্কো ও স্যামুয়েল বেকেটের অ্যাবসার্ড নাটক মঞ্চস্থ করার মতো হয়, দর্শক হিসেবে জনগণ ক্লান্ত ও হতাশ না হয়ে পারে না। শুধু তা-ই নয়। এজাতীয় নির্বাচন মঞ্চায়নে যোগ্য বিজয়ী প্রার্থীও বিব্রত হন। ভোটারদের কাছে তাঁর কোনো দাম থাকে না। বিরোধী দলের নেতাদের ভুলের খেসারত বিরোধী দল দেবে। দশম জাতীয় সংসদ নির্বাচন তারা যে যুক্তিতেই বর্জন করে, বাস্তবতা হলো, ঘোষণা দিয়েই বর্জন করেছিল। ঠিক-বেঠিক যা-ই হোক, এখন মানুষ বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেও তারা ভুল করেছে। তবে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করল, ২০১৪-তে বর্জন না করলে ১৫-২০টির বেশি আসন তাদের ভাগ্যে জুটত না। সরকারের বিশ্বাসযোগ্যতা প্রদর্শনের একটা অপূর্ব সুযোগ এসেছিল এবার; ক্ষমতাসীনদের অধীনেও যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে, তা প্রমাণ করার সুযোগ। সেই সুযোগটা সরকার হারিয়েছে। একাদশ সংসদ নির্বাচনে বিরোধী দল যদি ৭০-৮০টি আসন পেত, তাহলে নির্বাচনে কারচুপি বা অনিয়ম হয়েছে এমন অভিযোগ করার সুযোগ অনেকটাই কমে যেত। উল্টো দশম সংসদ নির্বাচন বর্জন করার জন্য বিরোধী নেতাদের ধিক্কার দেওয়া হতো। অন্যদিকে বিদেশি কূটনীতিকদের নিয়ে ঘন ঘন লাঞ্চ ও ডিনার করা বন্ধ হতো। সরকারের এতটা আগ্রাসী না হওয়াই ভালো ছিল। মানুষের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি তা হলো, মানুষ স্থিতিশীল সরকারই পছন্দ করে। এখন যারা বিরোধী দলে, তাদের যোগ্যতা-দক্ষতাও মানুষ জানে। সরকারের পরিবর্তনই যে মানুষ চায়, তা নয়; মানুষ যা চেয়েছে তা হলো সংসদে সত্যিকারের একটি শক্ত বিরোধী দলের উপস্থিতি। পাতানো বিরোধী দলের চেয়ে একদলীয় সংসদই-বা মন্দ কী। বিরোধী দলকে স্বাভাবিক নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াটা অনুচিত হয়েছে। জাতীয় নির্বাচনে অস্বাভাবিক ঘটনা ঘটায় তার প্রভাব যেকোনো নির্বাচনে পড়তে বাধ্য। শুধু স্থানীয় সরকার নির্বাচনে নয়, পেশাজীবীদের নির্বাহী পরিষদ নির্বাচনে, শিক্ষক সমিতি নির্বাচনে, ট্রেড ইউনিয়ন নির্বাচনে, দোকান মালিক সমিতি নির্বাচনে, ফ্ল্যাটবাড়ির মালিকদের নির্বাচনে, বিশেষভাবে ছাত্র সংসদ নির্বাচনে তো বটেই। পেশাজীবী নির্বাচনে যে পক্ষের পরাজিত হওয়ার আশঙ্কা, তারা কোনো অজুহাতে একটা মামলা ঠুকে দেয়। আদালত থেকে একটা স্থগিতাদেশ এনে অনির্দিষ্টকাল নির্বাচন বন্ধ রাখে। অবশ্য সেটাও ভালো, কারচুপির বা ভোটারবিহীন নির্বাচনের চেয়ে। বাঙালি জাতি গঠনে এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় একাত্তর-পূর্ববর্তী সময়ে আমাদের পূর্বপুরুষেরা যে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের সব সাধনাই কি ব্যর্থ? কী প্রয়োজন ছিল তাঁদের আত্মত্যাগের? তা ছাড়া একাত্তরে দেশের ভেতরে এবং কলকাতায় থিয়েটার রোডে দেশের জন্য যাঁরা কাজ করেছেন, তাঁরা কি গণতান্ত্রিক অধিকার চেয়ে ভুল করেছিলেন? মানুষ সর্বৈব অন্যায়ের প্রতিকার দুইভাবে করে। একটি গান্ধীবাদী অহিংস অপ্রতিরোধী অসহযোগ, আরেকটি সহিংস। ভোটের দিন ভোট দিতে না যাওয়া অহিংস প্রতিবাদ। গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থায় এর চেয়ে বেশি আর কী হতে পারে? দ্বাদশ ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের কোনো কেন্দ্রেই যদি একজন ভোটারও না যান এবং তারপরও যদি ৮২ শতাংশ ভোট পেয়ে ২৯৭ আসনে কোনো দল বিজয়ী হয়, কার কী বলার থাকবে? কবির গানের ভাষায় বলতে পারি-পথের শেষ কোথায়, কী আছে শেষে? সৈয়দ আবুল মকসুদ:লেখক ও গবেষক
8
বড় বোন রোদিয়ার জন্য গান সুর করে ফেলল ১৩ বছরের কিশোর নাওয়ার। চাইম এবং আর্ক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সুরকার আশিকুজ্জামান টুলুর সন্তান রোদিয়া আর নাওয়ার। ১০ বছর বয়সে মিউজিক শুরু করে সে। বাবা ও বোনের সঙ্গেই কিবোর্ড বাজাত সে। তবে এবার প্রথমবারের মতো গান সুর করল। 'কোন কাগজে লিখছ চিঠি' শিরোনামের মৌলিক গানটি লিখেছেন শেখ জামান। ইতিমধ্যে গানটির সংগীতচিত্র নির্মাণ হয়েছে টরন্টোতে। অন্যদিকে রোদিয়ার গাওয়া বেশ কিছু কাভার সং এবং দুটি মৌলিক গান সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। এর মধ্যে কাভার সং 'এমন একটা সময় ছিল' বেশ প্রশংসিত হয়। রোদিয়ার মৌলিক দুটি গান হলো আশিকুজ্জামান টুলুর সুরে 'এমনও দিনে' এবং 'কষ্ট দিতে দিতে তুমি'। নাওয়ারের স্বপ্ন তার বাবার মতোই একজন কম্পোজার হওয়ার। তাদের মিউজিক স্টুডিওতে গানটি পেয়ে নাওয়ার সুর করে ফেলে এবং বোনকে শোনায়। সুর শুনেই রোদিয়ার পছন্দ হয়। তারপর ছোট ভাইয়ের গানটি রোদিয়া গেয়ে ফেলে। পুরো বিষয়টি ঘটে তার বাবার অগোচরেই। এরপর বাবাকে গানটি শোনায় তারা। আশিকুজ্জামান টুলু বলেন, 'আমার ছেলে কি-বোর্ড বাজাত ঠিক। কিন্তু এই বয়সে ও যে সুর করে ফেলবে, ভাবিনি। গানটি খুব ভালো হয়েছে। তাই নিজেই উদ্যোগ নিয়ে মিউজিক ভিডিওচিত্র নির্মাণ করলাম।' শিগগিরই গানটি আশিকুজ্জামান টুলুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
2
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে আমরা এ পর্যায়েআসতে পারতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির সত্তাকে উন্মচন করে সারা বিশ্বে বাঙালি জাতির মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। শনিবার রাতে ফরিদপুর শহরের টেপাখোলা সমাজ সেবা অধিদপ্তরের শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম) পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী এসময় বৃদ্ধাশ্রমের নিবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবরনেন। ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম আলী আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নূরুল হুদা প্রমুখ।
6
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (সার্জারি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরে আজ আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারের জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিডি প্রতিদিন/আরাফাত
6
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুর রবের নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুর করেছে প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকরা। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের শান্তিরহাট বাজারে নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিকেলে শান্তিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে নৌকার কর্মী-সমর্থকরা। নৌকা প্রার্থী আবদুর রব বলেন, আমি দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনী মাঠে আসার পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আলী হায়দার বকশি এবং ঘোড়া প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের লোকজন আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। গত সোমবার চৌরাস্তা বাজারে আমার নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বকশির লোকজন। আবদুর রব বলেন, আজ (বুধবার) দুপুরে শান্তিরহাট বাজারে বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরমান চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল করায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন। ওই মিছিল থেকে বেশ কয়েকজন হেলমেটধারী যুবক আমার নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অফিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ জেলা আওয়ামী লীগ নেতাদের ছবি এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। তিনি বলেন, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আলি হায়দার বকশি ও জসিম উদ্দিন দল থেকে বহিষ্কার হয়ে নৌকার অফিসে আগুন ও ভাঙচুর করেই ক্ষান্ত হননি, তাদের হামলা থেকে বাদ পড়েনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও। বিক্ষোভ মিছিলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেলসহ দলীয় নেতাকর্মী ও নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, নৌকা কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার প্রতীক। যারাই নৌকার কার্যালয়ে হামলা করেছে, তারা আর যাই হোক আওয়ামী লীগের কোনো কর্মী হতে পারে না। এ মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাদের কাছে নিরাপদ নন। এ ঘটনার বিচার দাবি করছি আমরা। তবে এ ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন। তিনি বলেন, নৌকা প্রার্থী আবদুর রব জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তার লোকজন দিয়ে নিজের কার্যালয় ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি সুষ্ঠু নির্বাচন বানচাল করতে পরিকল্পিত এসব ঘটনার ঘটনো হচ্ছে বলে দাবি করেন তিনি। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো. সাহেদ উদ্দিন বলেন, ওখানে তিন প্রার্থী একে-অন্যের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন। আজকের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
চট্টগ্রামের পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চোধুরী বলেছেন, বাইপাস চালুর ফলে পটিয়ায় আর কোন যানজট থাকবে না। এ বাইপাস পটিয়াকে আধুনিক রুপ দিতে সহায়ক হবে। পটিয়ার মূল শহরে যানজট থেকে মুক্তি পাবে লোকজন। শনিবার বেলা ১১টায় বাইপাসের ইন্দ্রাপুল পয়েন্টে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সড়কটি খুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ বাইপাস সড়ক শুধু পটিয়ায় নয়। দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দেবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরের মধ্যে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী দুই বছরের মধ্যেই সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য খুলে দেয়া হয়েছে।
6
১ জানুয়ারি আপনাকে কেউ কেউ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন? আজও অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন...সেদিন ভুল করে হয়তো জানিয়েছিলেন, কিন্তু আজ সত্যই আমার জন্মদিন। শুভ জন্মদিন?(হাসি)...আগে নিশ্চিত হলেন? ধন্যবাদ।ফোনে কথা বলছিলাম গানের মানুষ সালমা আক্তারের সঙ্গে। আজ এই ক্লোজআপ তারকার জন্মদিন। বিশেষ এই দিনেও ছিল কনসার্ট। তবে করোনার কারণে সরকারি নির্দেশনায় আপাতত বাতিল করতে হয়েছে গানের আসর। দিনটি পরিবারের সঙ্গে কাটছে। অবাক হয়েছেন দিনটিতে। স্বামীর সঙ্গে গিয়েছিলেন পার্কে। সালমার জন্য পুরো একটি পার্ক সাজানো হয়েছে। পার্কে এমন ঘটনা ঘটবে, ভাবেননি তিনি। পার্কের ঘটনায় অবাক হয়েছেন সালমা। গতকাল কনসার্ট শেষে গভীর রাতে বাসায় ফিরেছেন। অনেকটা ঘুম ঘুম চোখেই কেক কেটেছেন। সকালে ঘুম থেকে উঠেই স্বামীর সঙ্গে চলে এসেছেন পার্কে। তারপরেই যেন অবাক সালমা। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। সালমা বলেন, 'এমন সারপ্রাইজের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ময়মনসিংহে আমাদের একটি পার্ক রয়েছে। আমার স্বামী পার্কটির পুরোটা আমার জন্য রঙিন বেলুন ও ফুল দিয়ে সাজিয়েছেন। এত সুন্দর ডেকোরেশন যে মনে হচ্ছে জন্মদিনের সেরা উপহার পেলাম। মানুষটা আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। আমাদের সম্পর্ক হওয়ার পর প্রতিবছরই দেখছি, দিনটি জমকালোভাবে আমার স্বামী আয়োজন করে।' জন্মদিনটা সেভাবে টানে না সালমাকে, বরং জীবন থেকে একটি বছর চলে গেল ভেবে মাঝেমধ্যে খারাপ লাগে। তা ছাড়া গান নিয়ে বেশ কিছু পরিকল্পনা ছিল, কিন্তু করোনার মধ্যে ঠিকমতো কাজটাও হয়ে উঠছে না। 'দিন দিন মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ, সময় চলে যাচ্ছে, বয়স বাড়ছে। কিন্তু ভালো কিছু কাজ সময়মতো করতে পারছি না। তবে ভালো লাগছে পরিবারের সঙ্গে দিনটি কাটাতে পারছি। আমার আগের পক্ষের বাচ্চাদের জন্য সব সময় দোয়া করি। স্বামী সন্তান, ক্যারিয়ার নিয়ে ভালো আছি, সুস্থ আছি, এটা ভেবেই কোনো কিছু নিয়ে আফসোস নেই। আমি সুখী মানুষ', বলেন সালমা। বর্তমানে নতুনে গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সালমা। এখন বেশির ভাগই নতুন ইউটিউব চ্যানেলের জন্য গান করছেন এই কণ্ঠশিল্পী। সম্প্রতি বের হয়েছে 'মিষ্টি কথা কও' শিরোনামে নতুন গান। পুরো মাস নিয়মিত গানের রেকর্ডিং রয়েছে। সালমা বলেন, 'ময়মনসিংহে আমাদের ফ্যামিলি পার্কে অনেকেই ছোট শিশুদের নিয়ে আসেন। সবার সঙ্গে ভালো সময় কাটাচ্ছি। কারণ, আমি কোনো কিছু নিয়ে অনুশোচনা করি না। আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি।'
2
টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের সাগরের চড়ে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ১১ ঘণ্টা আটকে থাকার পর সেন্টমার্টিন তীরে ফিরল ট্রলার। উৎকণ্ঠায় থাকলেও সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে তাঁরা সেন্টমার্টিন জেটিতে পৌঁছালে অপেক্ষায় থাকা স্বজনেররা তাঁদের গ্রহণ করে নেন।ট্রলার ও সেন্টমার্টিনের বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বেলা ৫টার দিকে গণ যাত্রীবাহী একটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে যায়। যেতে যেতেই মিয়ানমার সীমান্ত নাইক্ষংদিয়ার পাশের চড়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ঠিকঠাক করতেই জোয়ারের পানি নেমে ভাটা হয়ে যায়। এতে চড়ে আটকা পড়ে ট্রলারটি। চালক অপর একটি ট্রলারকে উদ্ধারের জন্য খবর দেন।সেন্টমার্টিন থেকে অপর একটি ট্রলার উদ্ধারে গেলে, সেটিও চড়ে আটকা পড়ে। পরে উপজেলা প্রশাসনের পরামর্শক্রমে উদ্ধারে যায় অপর দুইটি ট্রলার। ট্রলার দুটি জোয়ারের ভাটার কারণে বেশ কিছু সময় উদ্ধারের কাজ চালাতে পারেনি। পরে জোয়ার আসলে উদ্ধার করে ভোর ৫টা সেন্টমার্টিনের জেটিতে ভিড়ে ট্রলারটি।ট্রলারের যাত্রী আব্দুল্লাহ, মহি উদ্দিন, আরেফা ও ছেনুয়ার বেগমের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তারা জানান, উদ্বেগ উৎকণ্ঠায় ঘুমহীন রাত পার করতে হয়েছে তাঁদের। প্রাকৃতিক ডাক সহ নানা সময় এক ধরনের বন্দিশালায় ছিলেন বলে জানান তাঁরা।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে আসে। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি একটি চড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।ট্রলারে ৪০ জন যাত্রীর মধ্যে পুরুষের পাশাপাশি নারী ও শিশু ছিল। দ্রুত তাঁদের উদ্ধারে অপর একটি ট্রলারে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পরে আরও দুইটি ট্রলারের মাধ্যমে তাঁদের উদ্ধার করা হয়। এসব যাত্রীদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকে নিতে গিয়েছিলেন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠিয়ে উদ্ধার করা হয়। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রেখে নিরাপদের কথা নিশ্চিত করেন ইউএনও।
6
শক্তিতে, অভিজ্ঞতায় এবারের প্রিমিয়ার লিগে নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের থেকে বহু গুণে এগিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব। সর্বোচ্চ লিগে এবারই উঠে আসা এই দলকে হারাতে ঘাম ছুটে গেল জামাল ভূঁইয়াদের।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল স্বাধীনতা কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্বাধীনতার বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ। দুই গোলই হয়েছে অতিরিক্ত সময়ে। আগামী মঙ্গলবার শেষ চারে জামালদের প্রতিপক্ষ প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ঢাকা আবাহনী লিমিটেড।স্বাধীনতা কাপের গ্রুপপর্বে লিগের অভিজ্ঞ দল রহমতগঞ্জকে হারিয়ে চমক দেখিয়েছিল স্বাধীনতা। সেই ম্যাচে বসনিয়ার নেডো তারকোভিচের সঙ্গে জুটি বেঁধে দারুণ খেলেছিলেন পোলিস মিডফিল্ডার রাফাল জাবোরস্কি। চোটের কারণে সাইফের বিপক্ষে দলে ছিলেন না রাফাল। কার্ড জটিলতায় খেলতে পারেননি উজবেক মিডফিল্ডার নদিরবেক। দলের দুই খেলোয়াড়কে ছাড়াই সাইফকে ৯০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল স্বাধীনতা।অতিরিক্ত সময়ের খেলা গড়াতেই প্রথম মিনিটে সাইফ ডাগআউটে স্বস্তি ফিরিয়ে গোল করেন মারাজ হোসেন। বাঁ প্রান্ত থেকে নিহাত জামান উচ্ছ্বাসের ক্রস দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড মারাজ। ৯ মিনিট পরেই স্বাধীনতা গোলরক্ষকের ভুলে সাইফের জয় নিশ্চিত করেন ফয়সাল আহমেদ ফাহিম। আসরোর গফুরভের কাটব্যাকে বল দারুণ এক প্লেসিংয়ে জালে জড়ান ফাহিম।এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেসের নৈপুণ্যে সেনাবাহিনীকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আবাহনী। স্বাধীনতা কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগুস্তো ও দারিলটন গোমেজের কাছে আলো হারিয়েছিলেন কলিনদ্রেস। গতকাল একাই দৃশ্যপট থেকে সরিয়ে দিলেন ব্রাজিলিয়ান সতীর্থদের।৪৫ মিনিটে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে ডান পায়ে বাঁকানো এক শটে করলেন মনে রাখার মতো এক গোল। ৭০ মিনিটে বাঁকানো ফ্রি-কিকে বোকা বানালেন সেনাবাহিনীর গোলরক্ষক আলমগীর হোসেনকেও। নিজের দুই গোলের সঙ্গে চোট সেরে ১৩ মাস পর ফেরা স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে দিয়েও গোল করিয়েছেন কলিনদ্রেস। অন্য গোলটি ইমন মাহমুদের।
6
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌন্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রবিবার (২০ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এদিন একই জায়গায় হামলাকারীদের দৃষ্টামূলক শাস্তির দাবিতে ও আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আহবান জানিয়ে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে হামলার মূল হোতা স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই ওঠে আসে স্বাধীন মেম্বারের নাম। হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ের করা মামলায়ও স্বাধীন মেম্বারকে আসামি করা হয়। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীদের বেশিরভাগই আসে স্বাধীনের গ্রাম দিরাইয়ের নাচনি থেকে। স্বাধীন মেম্বারও হামলাকারীদের দলে ছিলেন। তার উপস্থিতিতেই হামলা হয়। স্বাধীন মেম্বারের সঙ্গে জলমহাল নিয়ে নোয়াগাঁও গ্রামবাসীর বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে মামুনুল অনুসারীদের সঙ্গে তিনি এই হামলায় অংশ নেন বলেও অভিযোগ স্থানীয়দের। গত ১৫ মার্চ দিরাইয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। পরদিন মামুনুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন নোয়াগাঁওয়ের এক যুবক। এই স্ট্যাটাসের জেরে হিন্দু অধ্যুষিত ওই গ্রামটিতে হামলা চালিয়ে ৯০টিরও বেশি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় দু'টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ২৩ জন।
6
নগরীর খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত হন এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীন। এ ঘটনায় পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর প্রাক্তন সহপাঠীরা। সেই সঙ্গে এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে সড়কে নামেন রহমানিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরের হামজারবাগে অবস্থিত বিদ্যালয়টির সামনে বিক্ষোভ করেন তাঁরা। ওই বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন সাতরাজ।সমাবেশে শিক্ষার্থীরা সাতরাজ 'হত্যার' বিচার দাবি করেন। সেই সঙ্গে সাতরাজের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, প্রতিটি রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিংয়ের দাবি জানান।সমাবেশে বিদ্যালয়ের ছাত্র ফাহাদ হোসেন, রিদোয়ান আলী, সোহান রহমান, জাহেদুল রাফি, সাইফুর রুদ্র, ইমন সৈয়দ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ থেকে আজ বুধবার ওয়ারলেস মোড়ে বেলা ১১টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
6
বাম হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে বিশ্বকাপের আগামী দুটি ম্যাচে খেলতে পারছেন না ইংলিশ ওপেনার জেসন রয়। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এই তথ্য নিশ্চিত করেছে।শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন রয়। ইনজুরির কারনে মঙ্গরবার ওল্ড ট্র্যাফোর্ডে আফগানিস্তান ও শুক্রবার হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না ইংলিশ এই ইন-ফর্ম ওপেনার। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরিতে পড়া ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগানকে মঙ্গলবারের ম্যাচের আগে আবারো পর্যবেক্ষণ করা হবে। ধারণা করা হচ্ছে ইনজুরি কাটিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামতে পারবেন মরগান। এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। শনিবার লন্ডনে তার এমআরআই করা হয়েছে। স্ক্যান রিপোর্টে তার হ্যামস্ট্রিংয়ে যে ধরনের চোট ধরা পড়েঠে তাতে এই সপ্তাহটা অন্তত বিশ্রামে থাকতে হবে। যে কারণে ১৮ ও ২২ জুন পরবর্তী দুটি ম্যাচে তাকে দলে পাচ্ছেনা স্বাগতিক ইংল্যান্ড।' মরগানের বিষয়ে ইসিবি জানিয়েছে তারও স্ক্যান করা হয়েছে এবং আগামী ২৪ ঘন্টা মরগানকে পর্যবেক্ষনে রাখা হবে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের ক্যারিবীয় সফরের সময় রয় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি। এরপর বাংলাদেশের বিপক্ষে ১৫৩ রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়েছেন জেসন রয়। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে হতাশাজনক পরাজয়ে মাত্র ১৪ রানে সাজঘরে ফিরেছিলেন। ফিল্ডিংয়ে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেসন রয় আর ইনিংস ওপেন করতে নামেননি। তার পরিবর্তে জনি বেয়ারস্টোর সাথে ইংল্যান্ডের ইনিংস শুরু করেন জো রুট। ওয়ানডেতে ইনিংস ওপেন করার সুযোগ পেয়েই অপরাজিত সেঞ্চুরি করেছেন এই ইংলিশ টেস্ট অধিনায়ক।
12
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক হয়েছেন। মধ্য রাতে কৃষকলীগ নেতাকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত্রিযাপনকালে যৌন উত্তেজক ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। অভিযুক্ত ওই নেতার নাম সিরাজুল ইসলাম রাজ। তিনি ঢাকা জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলার নবাবচর গ্রামের আপ্তু মিয়ার ছেলে। জানা গেছে, দীর্ঘদিন যাবত খোলামুড়া গ্রামের মেয়ে ও রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গৃহবধূ তার মামাতো বোনের বাসায় অবৈধ যাতায়াত ছিলো এই নেতার। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে তার থাকার রুমে প্রবেশ করে রাজ। বাড়ির আশপাশের লোকজন টের পেলে ভোরবেলা তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে এক নারী ও এক পুরুষকে রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে আটক করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বিডি প্রতিদিন/আল আমীন
6
চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় একটি বেসরকারি ব্যাংকে বোমা আতঙ্ক ছড়িয়ে ডাকাতির চেষ্টা মামলায় তারিকুল ইসলাম নামের এক যুবকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, তারিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার বন্দরটিলা এলাকায় ট্রাস্ট ব্যাংকে বোমা আতঙ্ক ছড়িয়ে ডাকাতির চেষ্টা করেন তারিকুল। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত সদস্য ও থানা পুলিশ যৌথ অভিযান চালিযে তাকে আটক করে। আটক করার পর তার কাছে বোমা সদৃশ্য একটি পারফিউমের বোতল উদ্ধার করা হয়েছে। এটিকে বোমা বলে আতঙ্ক ছড়ায় সে। তারিকুল কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা।
6
আফগানিস্তানে আবারও জুমার নামাজের সময় বোম হামলা হয়েছে। এবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গর জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় তিন জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মসজিদের ইমামও আছেন। স্থানীয় সময় দুপুর দেড়টার সময় মসজিদের ভেতরে বোমা হামলা হয়। একজন তলেবান কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু বলেননি। আফগানিস্তানে মসজিদে বোমা হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে এর আগে দেশটির কুন্দুজ ও কান্দাহার প্রদেশের দুটি মসজিদে জুমার নামাজের সময় হামলা চালানো হয়। সে সময় হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটস- খোরাসান (আইএস- কে)।
3
তুরস্কের উত্তরাঞ্চলে একজন সাংবাদিককে তার অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা যায়। স্থানীয় দৈনিক শেস কোকায়েলির (কোকায়েলির কণ্ঠ) পরিচালক ও প্রধান সম্পাদক গুঙ্গর আরসেলান গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানেই মারা যান। স্থানীয় পুলিশ জানিয়েছে তারা একজন সন্দেহভাজনকে আটক করেছে। কিন্তু তারা তাকে শনাক্ত করতে পারেননি এবং আন্দোলন সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। খবর আল আরাবিয়া ডটনেটের। প্যারিস ভিত্তিক গণমাধ্যমের অধিকার সংক্রান্ত গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর তুরস্কের প্রতিনিধি এরোল ওন্ডারোগলু এএফপিকে বলেছেন, আরসেলান শহরের দুর্নীতি বিষয়ে অনুসন্ধান করতেন। তিনি এ হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানান। শেস কোকায়েলির সর্বশেষ দুটি সংস্করণে আরসেলান শহরের মেয়রকে অভিযুক্ত করেছিলেন। যিনি ক্ষমতাসীন একে পার্টির সদস্য, পার্টির ঘনিষ্ঠ একটি গ্রুপকে তিনি কাজ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। আরসেলান অবশ্য আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন এবং পূর্ববর্তী প্রবন্ধগুলোর জন্য ইতোমধ্যে তা সংঘটিত হলো। ওন্ডারোগলু এএফপিকে আরও বলেন, অনেক মানুষ তাকে দুর্নীতির বিরুদ্ধে সাহসী মানুষ হিসেবে মূল্যায়ন করতো। আরএসএফের সর্বশেষ বৈশ্বিক তালিকায় গণমাধ্যমের স্বাধীনতা সূচকে তুরস্ক ১৫৩তম অবস্থানে ছিল।
3
মুক্তিযুদ্ধে অবদান ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজের স্বীকৃতি হিসেবে ১১ বীর নারীকে সম্মাননা দিয়েছে '৭১ ফাউন্ডেশন' নামের একটি সংগঠন। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সম্মাননাপ্রাপ্তরা হলেন-মুক্তিযুদ্ধের সংগঠক আইভী রহমান (মরণোত্তর), নোরা শরিফ (মরণোত্তর), বীরপ্রতীক তারামন বিবি ও কাঁকন বিবি, মুক্তিযুদ্ধ ক্যাম্পের সেবক জিনড়বাত সুলতানা আঁখি, ওবায়দুন নাহার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল মহালনবীশ, শাহীন সামাদ, যোগমায়া মালো (শরীয়তপুর), জ্ঞানোবালা বর্মণী (লালমনিরহাট) ও ডা. সারাহ বানু শুচি। সম্মাননাপ্রাপ্ত ১১ জনের মধ্যে দুজন বীরাঙ্গনা রয়েছেন। স্বাধীনতার ৪৬ বছরেও তারা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে অভিযান পরিচালনা করছে। এই অভিযান অব্যাহত থাকবে। যেসব বীরাঙ্গনা নারী এখনও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি, তাদের ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অচিরেই যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। '৭১ ফাউন্ডেশনের' চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ডেপুটি স্পিকার ও মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মমতাজ বেগম ও সংগঠনের সাধারণ সম্পাদক ড. জেবুন্নাহার। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
6
ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির বিরুদ্ধে ড্রেজার দিয়ে মরাভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বালু তুলে ব্যক্তিগত জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।গ্রামবাসীর অভিযোগ, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি মরাভদ্রার অভয়াশ্রম, শ্মশানঘাট ও বানিয়াখালী বাজার সংলগ্ন নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেন। শুধু তাই নয়, ডুমুরিয়া-বারোআড়িয়া পাকা সড়কে ছিদ্র করে পাইপ বসিয়েছেন তিনি। এভাবে তিনি প্রায় আধা কিলোমিটার দূরে ভুলবাড়িয়া গ্রাম এলাকার ডাকাতিয়া বিলে দেড় বিঘা খালসহ নিজের সাত বিঘা জমি বালু দিয়ে ভরাট করেছেন।এ বিষয়ে শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এইচএম উবাইদুর রহমান বলেন, 'ইউপি চেয়ারম্যান রবিউল ক্ষমতার দাপট দেখিয়ে সরকারের নির্দেশনা অমান্য করে নদী থেকে বালু তুলছেন।'একই ইউনিয়নের সমাজসেবক হাফেজ ওহিদুজ্জামান জানান, নদী থেকে বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে। এতে নদীর দু'পাড়ে ধস নামতে শুরু করবে। ভাঙনের কবলে পড়বে নদীসংলগ্ন গ্রাম, কৃষিজমি, গাছপালা, দোকানপাট।এ বিষয়ে জানতে চাইলে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, 'নদী থেকে বালু ওঠানোর কাজ বন্ধ রাখা হয়েছে। পাকা সড়কের ছিদ্র বন্ধ করে দেওয়া হবে।'
6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মওদুদের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। শায়রুল কবির জানান, মওদুদ আহমদের ফুসফুসে পানি জমেছে, তার অবস্থার এখন অবনতি হয়েছে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ মওদুদ আহমদ। উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। এর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে গত ২৯ ডিসেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ১৩ জানুয়ারি সিসইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়। আবার অবস্থার অবনতি হলে ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মওদুদের অবস্থার আরও অবনতি হলে গত ১ ফেব্রুয়ারি এভার কেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরে মওদুদের সঙ্গে তার স্ত্রী রয়েছেন।
6
মডেল, উপস্থাপক, অভিনেত্রী, আইনজীবী ও ব্যবসায়ী-সব ছাপিয়ে নতুন একটি পরিচয় যুক্ত হল জান্নাতুল পিয়ার নামের সঙ্গে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজ বেলা ৩টা ৪৭ মিনিটে মা হয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর। প্রথম আলোকে বাবা হওয়ার অনুভূতি জানিয়ে ফারুক বলেন, 'আসলেই খুবই ইমোশনাল মুহূর্ত। যখন বাচ্চাটাকে আমার কোলে দিল, ও তো আমাকে দেখেই একটা চিৎকার দিল (কান্না করল)। আমি ওর হার্টবিট ফিল করলাম। ও খুবই অ্যাক্টিভ। এই কাঁদছে, হাত পা ছুড়ছে। খুব মিষ্টি দেখতে হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কী যে ভালো লাগছে আর ভয় ভয় লাগছে। আমরা ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান। আমি শিওর, অ্যারিস পিয়ার মতোই দুষ্টু হয়েছে।' সদ্য বাবা হওয়া ফারুক আরও জানান, পিয়ার মা হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ ফেব্রুয়ারি। তার আগেই আজ সিজারের মাধ্যমে জন্ম নিল এই দম্পতির প্রথম সন্তান। তবে এই মুহূর্তে তাঁরা সন্তানের ছবি প্রকাশ করতে চান না। মা আর বাচ্চা সুস্থ আছে বলে জানিয়েছেন এই বাবা। আপাতত পিয়ার সঙ্গে কথা বলা যাবে না বলেও জানান তিনি। গর্ভবতী অবস্থায়ও সমানতালে কাজ করেছেন পিয়া। অংশ নিয়েছেন বেশ কিছু ফটোশুটে। সেসব ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়িয়েছে অনলাইনের দুনিয়ায়। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সবাইকে অবাক করে দিয়ে 'মিস বাংলাদেশ ২০০৭' হয়েছিলেন পিয়া। সেই হলো শুরু। কলেজে পড়ার সময়ই বড় বড় সব ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। শেষ পর্যন্ত হয়েছেনও। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। ২০১৩ সালে ইন্ডানিয়ানা প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট ওঠে তাঁর মাথায়। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত 'ভোগ' সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদের মডেল হয়েছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করেন পিয়া। এই কাজের ধারায় আইসিসি ২০১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও উপস্থাপনা করতে দেখা গেছে লন্ডনের মাঠে। ২০১২ সালে রেদোয়ান রনির 'চোরাবালি' সিনেমার মধ্য দিয়ে বড় পর্দার খাতা খোলেন তিনি। এরপর তাঁকে বেশ কিছু সিনেমা, নাটক ও সংগীতচিত্রে দেখা গেছে। ২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন জান্নাতুল পিয়া। ক্যারিয়ারের এই সময়ে মা হওয়াকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে এর আগে পিয়া বলেছিলেন, '২৩ বছর বয়সে যখন আমি ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে, তখনই আমি বিয়ে করলাম। কিছু নারী পরিবার, সংসার, সন্তানকেই প্রাধান্য দেন। আবার কেউ কেউ ক্যারিয়ারকেন্দ্রিক। পরিবার আসে পেশার পরে। আর আমি চেয়েছি, পরিবার, সন্তান নিয়ে ক্যারিয়ার করতে। আমি দুটোকে চমৎকারভাবে আলাদা রেখে ভারসাম্য করতে জানি। আর একজন ঠিকঠাক জীবনসঙ্গী চলার পথকে সহজ করে। তবে একজন নারী নিজের জীবনে কখন কী করবেন, এটা একান্তই তাঁর সিদ্ধান্ত। বিয়ে, সন্তান এগুলোর নারীর ব্যক্তিজীবন। আমি ব্যক্তিজীবনের সঙ্গে পেশাজীবন মেলাই না।'
2
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের সুরমা চা বাগানের টিন বাংলো এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে মহাসড়কের সুরমা চা বাগানের টিন বাংলো এলাকার রাস্তায় মোটর সাইকেল দাঁড় করিয়ে সেলফি তুলায় সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল হক (২১) ও অজয় রায় (২০) নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জয়দেব (২১) ও অনিক বিস্বাস (১৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। অপরদিকে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পুরাতন মহাসড়কের গোয়াস নগর নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় মো. তারেক (২৭) ও ইসতেকার আহম্মেদ (৪০) নিহত হয়। এ ঘটনায় আলী ইউনুস (৫৫) নামে এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
6
ভারতের হরিয়ানা রাজ্যে বসবাসকারী দর্শন সিং কৃষিকাজ দিয়ে তার পেশা শুরু করেছিলেন। কিন্তু এখন কৃষিকাজ নয়, ইউটিউব থেকে মাসে তিনি আয় করছেন ২ লাখ রুপি। কৃষিভিত্তিক চ্যানেল হিসেবে তার চ্যানেলটি এরই মধ্যে জনপ্রিয় উঠেছে ইউটিউবে। মাত্র এক বছর আগে দর্শনের চ্যানেলটি যাত্রা শুরু করলেও এরই মধ্যে তাদের সাবস্ক্রাইবার হয়েছে ২০ লাখেরও বেশি। প্রতিদিনই দর্শনের চ্যানেলে দর্শকের সংখ্যা বাড়ছে। কীভাবে একজন কৃষক হয়েও দর্শন সফল ইউটিউবার হলেন তা নিয়ে অনেকেরই আগ্রহ আছে। জানা গেছে, হরিয়ানার এক কৃষক পরিবারে জন্ম দর্শন সিংয়ের। বংশ পরম্পরায় তিনিও চাষাবাদকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ২০১৫ সালে পড়াশোনা শেষ করে তিনি তাদের ১২ একর জমিতে চাষাবাদের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই চাষাবাদের ক্ষেত্রে দর্শনের নতুন কিছু করার চিন্তা ছিল। অন্যান্য কৃষক যখন চাষাবাদের ক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার নিয়ে ব্যস্ত ছিলেন, দর্শন তখন তার ২ একর জমিতে জৈব সার দিয়ে ফসল ফলানোর সিদ্ধান্ত নেন। দর্শন জানান, প্রথমে পরিবারের প্রয়োজন মেটানোর লক্ষ্যে অল্প জমিতে জৈব সার দিয়ে চাষাবাদ শুরু করেন তিনি। তাহলে ইউটিউবার হলেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইউটিউব চ্যানেল চালু করেছেন প্রয়োজনীয়তা থেকে। ২০১৭ সালে উপার্জন বাড়ানোর জন্য ডেইরি ফার্ম চালু করেন দর্শন। কিন্তু এই বিষয়ে তার কোনো প্রশিক্ষণ ছিল না। এ কারণে তিনি ডেইরি ফার্ম ও জৈব সার দিয়ে চাষাবাদের ভিডিও দেখতে শুরু করেন ইউটিউবে। কিন্তু কোনো ভিডিও তার সম্পূর্ণ মনে হচ্ছিল না। দর্শন বুঝতে পারেন, কাজ করতে হলে মাঠ পর্যায়ে কাজ করা আসল কৃষকদের কাছে যেতে হবে। এরপর তিনি বিভিন্ন কৃষকের কাছে পরামর্শ নিতে থাকেন। কৃষকদের কাছে শিক্ষা নিতে গিয়ে তিনি ভাবতে থাকেন এটা চাষাবাদের ক্ষেত্রে অন্যদের জন্যও উপকারী হবে। তার মতো এ রকম বহু কৃষককে সঠিক প্রশিক্ষণ দিতে পারলে অনেক সমস্যার সমাধান হবে। এটা চিন্তা করেই দর্শন সফল কৃষকদের কথা, চাষাবাদের পদ্ধতি নিজের মোবাইলে ভিডিও করতে শুরু করেন। সেই সঙ্গে সেটা ইউটিউব চ্যানেলেও আপলোড করতে থাকেন। দর্শন জানান, এভাবেই 'ফার্মিং লিডার' নামের চ্যানেলটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। চালু হওয়ার পর থেকে চ্যানেলটি ব্যাপক সাড়া তোলে দর্শকের কাছে। দর্শন বলেন, 'দর্শক প্রতিক্রিয়া দেখে সপ্তাহে তিন থেকে চারটা ভিডিও পোস্ট করতে শুরু করি আমার চ্যানেলে। ছয় মাসের মধ্যে আমার চ্যানেল লাখের ওপর ভিউ হয়'। তিনি জানান, চাষাবাদের চেয়ে যখন ইউটিউবে আয় বেশি হতে থাকে তখন তিনি সেই কাজটাকেই প্রধান পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার চ্যানেলে চাষাবাদের ওপর ৫০০টি ভিডিও আছে। দর্শন এখন আর মোবাইল ফোনে ভিডিও করেন না। এর পরিবর্তে অত্যাধুনিক ক্যামেরা কিনেছেন তিনি। সূত্র : দ্য বেটারইন্ডিয়ান
3
আলোচিত নায়িকা শামসুননাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হচ্ছে। গতকাল বুধবার বনানীর বাসা থেকে তাঁকে আটক করে র্যাব। আজ বৃহস্পতিবার সদর দপ্তরে এ নিয়ে ব্রিফ করে বাহিনীটি।ব্রিফিংয়ে জানানো হয়, তাঁর বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, ৪ গ্রাম আইস মাদক ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বং পাইপও উদ্ধারকে র্যাব। বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর আদালত পাঠানো হবে।চার ঘণ্টার অভিযানে পরীমণিকে আটকের পর রাতে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে মাদকসহ বেশ কিছু পর্নোগ্রাফির আলামত জব্দ করা হয়। তাঁর বাসায় ৯৭০ পিস ইয়াবা ও সীসার উপাদান মিলেছে বলেও দাবি র্যাবের।র্যাবের ভাষ্যমতে, রাজের বাসা থেকে ১৪টি বিকৃত যৌনাচার সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত তিনটি মেমোরি কার্ডে বিভিন্ন গোপন পার্টি ও ব্ল্যাকমেইলিংয়ের প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা। রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা করবে র্যাব। সবগুলো মামলাই হবে বনানী থানায়।আরও পড়ুন:জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে পরীমণিপরীমণিকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছেঅভিনয় ছাড়া বাকি সব নিয়েই আলোচনায় পরীমণিঅনলাইন লাইভে যা বললেন পরীমনিপরীমণি আটক, তল্লাশি চলছে এখনোপরীমণির বিরুদ্ধে র্যাবের মাদক মামলাপরীমণি ও রাজকে বনানী থানায় নেওয়া হচ্ছে
6
আদালতের হাজতখানায় থাকা বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়া ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন জনির তোলা সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে। আজ বুধবার উপজেলা ছাত্রলীগ সভাপতি তার ফেসবুক আইডিতে তিনটি ছবি পোস্ট করে লেখেন, 'নৌকার নির্বাচন করতে গিয়ে কারাবরণ করতে হলো আমাদের।' ছবিতে দেখা যায়, প্রথম ছবিটি (সেলফি) জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার মধ্যে বসেই তুলেন সভাপতি শাহরিয়া, তার সঙ্গে আছেন সাধারণ সম্পাদক জনি। বাকি দুটি ছবির একটি তুলেন হাজতখানার মধ্যে থেকে। আরেকটি ছবি আদালতের বিচারকের এজলাশের কাঠগড়ায়। ইউপি নির্বাচনের সহিংসতা মামলায় বুধবার সকালে বামনা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়া ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন জনি জামিনের আবেদন করলে, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. রাসেল মজুমদার। মামলার বাদী তারিকুজ্জামান সোহাগ বলেন, 'আসামিরা প্রভাবশালী হওয়ায় আদালতের এজলাশ থেকে শুরু করে হাজতখানার মধ্যেও মোবাইল নিয়ে সেলফি তুলছেন, ফেসবুকে আবার সেসব ছবি পোস্ট করছেন। আমি এখনো নিরাপত্তাহীনতায় আছি। অবশ্যই এসব বিষয় প্রশাসন বিবেচনা করবেন।' আদালতের পুলিশ পরিদর্শক মারুফ আহমেদ বলেন, 'আদালতের বাইরে থেকে তার সমর্থকরা গোপনে ছবি তুলে নিয়ে যেতে পারে। তবে, হাজতখানার ভেতরে মোবাইল নিয়ে সেলফি তোলার কোনো সুযোগ নেই। এ সময় আদালতের হাজতখানার মধ্যে তোলা সেলফি তাকে দেখানোর পর তিনি বলেন, 'হাজতখানার দায়িত্বে যেসব পুলিশ সদস্যরা ছিলেন, তাদের গাফিলতি থাকতে পারে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' উল্লেখ্য, বরগুনার বামনা উপজেলায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তারিকুজ্জামান সোহাগ ও বামনা উপজেলা ছাত্রলীগের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। উভয়পক্ষের অন্তত শতাধিক কর্মী আহত হন। তখন পুলিশের করা মামলায় কারাগারে যান স্বতন্ত্র প্রার্থী সোহাগ। পরে তার স্ত্রীর সহায়তায় সেখানে থেকেই বামনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন জনিকে প্রধান আসামি ও সভাপতি মোর্শেদ শাহরিয়াকে ২ নম্বর আসামি করে ২৭ জনের নামে মামলা করেন সোহাগ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
'একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে যদি আমি অধিকারের জন্য লড়তে পারি, লড়ে জিততেও পারি, তাহলে একজন নারী কেন পারবে না? তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জিততেই হবে। আমি অশিক্ষিত, কিন্তু আমার অধিকার সম্পর্কে জানি। তাই আমি লড়ে যেতে পেরেছি এবং জিতেছি।'রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় আজ সোমবার এসব কথা বলেন ইউনিয়ন পরিষদে নির্বাচিত বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ৪০টি সংগঠনের নেতা ও এর সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনায় বক্তারা বলেন, ২০২১ সালের একটি জরিপ অনুযায়ী প্রায় ১ হাজার ২শ মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর ২৫২ জনকে হত্যা ও ১৫৮ জন আত্মহত্যা করেছে। সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা পরিসংখ্যান (ইউনএফপি) জনসংখ্যার তাত্ত্বিক প্রস্তাবনা গবেষণা অনুযায়ী, ২০৩১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ১৯ কোটি। ২০৪০ সালে সেটি হবে ২০ কোটি। যেখানে নারীর সংখ্যা হবে ১০ কোটি। নারীরা প্রতিটি সেক্টরেই কাজ করছেন। কিন্তু এরপরও কোথাও এর সংখ্যা ৭ শতাংশের বেশি নয়। এখনো নারীরা তাঁদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তাদের মানসিক স্বাস্থ্যকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।মানবাধিকার ও উন্নয়নকর্মী সিপা ফাহিজা বলেন, যত দিন কন্যাশিশুরা পিছিয়ে থাকবে, তত দিন ওই পরিবারের বাবা, ভাই, স্বামী সামনে এগিয়ে যেতে পারবে না। কারণ পিছিয়ে পড়া নারী তাদের পেছনের দিকে টেনে ধরবে। নারী ও কন্যা শিশুরা যত বেশি সমৃদ্ধ হবে, টেকসই উন্নয়ন তত তাড়াতাড়ি সম্ভব হবে। সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নারীর উন্নয়ন, কন্যাশিশুদের অধিকার আদায় ও বাল্যবিবাহ রোধ করা সম্ভব।(গ্রেড-১) এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. তরিকুল ইসলাম বলেন, 'দেশের ২০ কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষকে বাদ রেখে তো উন্নয়ন সম্ভব নয়। জেন্ডার সমতা না আনলে এটা সম্ভব নয়। নারীর কাজের স্বীকৃতি ও মূল্যায়ন করতে হবে। পুরুষকে এটা উপলব্ধি করতে হবে যে, সকল নারীকে তাদের সঠিক মর্যাদা দেওয়া উচিত।' এ সময় তিনি নারী ও কন্যা শিশুদের অধিকার আদায়ে সরকারের পাশাপাশি সকল সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার বলেন, 'আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু আমাদের নারী ও কন্যাশিশুরা তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, যাতায়াত সকল ক্ষেত্রে এখনো পিছিয়ে। পথের কাঁটা সরিয়ে দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সাহায্য করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথে এগিয়ে গেলে নারী কিংবা একজন কন্যাসন্তানকে বাধা দিতে পারবে না।'এখনো আসল মুক্তি অর্জন হয়নি উল্লেখ করে বদিউল আলম বলেন, 'সবখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের সব লিঙ্গের মানুষদের নারীর প্রতি বঞ্চনা, অনিয়ম, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।'অনুষ্ঠানে ঝিনাইদহের কালীগঞ্জের ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু ও দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার নীলিমা জাহানকে তাঁদের কৃতিত্বের জন্য সম্মাননা দিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। এ ছাড়া প্রতিবছরের মতো এবারও নারীদের সংগ্রামের গল্প সংকলিত বই 'নারীর কথা'র মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ২৯ জন নারীর জীবনের সংগ্রামের গল্প রয়েছে।
6
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক। সোমবার ট্রেন্ট ব্রিজে মর্গ্যানদের ১৪ রানে হারিয়ে দেশ-বিদেশের ক্রিকেট অনুরাগীদের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন সরফরাজরা। এমন সময় টুর্নামেন্টের সবচেয়ে 'আনপ্রেডিক্টেবল' পাকিস্তানকে নিয়ে আবেগ দেখিয়ে ভারতীয় নেটিজেনদের ট্রোলের শিকার হলেন শোয়েব পত্নী সানিয়া মির্জা। এদিন নটিংহ্যামে জয়ের পর পাকিস্তান দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের টেনিস সুন্দরী তথা পাক অল-রাউন্ডার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। এর আগেও দু'দেশের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে প্রতিবেশী দেশকে নানা কারণে সমর্থন করায় ভারতীয়দের রোষের মুখে পড়েছিলেন বেগম মির্জা। কিন্তু ক্রিকেট বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সময়ে যখন সৌজন্য এবং সৌভ্রাতৃত্বের বালাই ভুলে রণংদেহী মূর্তি ধারণ করেন দু'দেশের ক্রিকেট অনুরাগীরা, ঠিক তখন ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে অভিনন্দন জানানোয় ফের ভারতীয় নেটিজেনদের ট্রোলের শিকার টেনিস সুন্দরী। পাকিস্তানের জয় দেখে আনন্দিত বেগম মির্জা টুইটারে এদিন লেখেন, 'কিভাবে খেলাকে কেউ ভালো না বেসে থাকতে পারে। আসাধারণ এবং টুর্নামেন্টের সবচেয়ে অনিশ্চিত এই দলটা। বিশ্বকাপে কেউ ফেভারিট নয়। নির্দিষ্ট দিনে কে ভালো বা খারাপ খেললো তার উপর সবকিছু নির্ভর করে।' প্রথম টুইটের মিনিট দশেক পর তার দ্বিতীয় টুইটে সানিয়া লেখেন, 'দারুণভাবে ফিরে আসার জন্য পাকিস্তান দলকে ধন্যবাদ। বরাবরের মতোই তারা আবারও নিজেদের অনিশ্চিত প্রমাণ করল। বিশ্বকাপ অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠল।' সানিয়ার জোড়া টুইটের পর চুপ থাকেননি ভারতের ক্রিকেট অনুরাগীরা। সানিয়ার টুইটের পালটা দেশের এক ক্রিকেট অনুরাগী লেখেন, ১৬ জুনের আগে পাকিস্তান কেমন পারফর্ম করল দেখে লাভ নেই। কারণ ভারতের বিরুদ্ধে তো সেই হারতেই হবে। কেউ কেউ আবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ০-৬ পিছিয়ে থাকার শোচনীয় রেকর্ডের কথা মনে করিয়ে দেন। আবার কেউ লেখেন, ভালোবাসা হয়তো সত্যিই অন্ধ হয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা দারুণ উপভোগ্য হবে। উল্লেখ্য, প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে অল-রাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের ৮৪, বাবর আজমের ৬৩, অধিনায়ক সরফরাজের ৫৫ রানে ভর করে সোমবার থ্রি লায়নসদের ৩৪৯ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় পাকিস্তান দল। এরপর ওয়াহাব রিয়াজের ৩ উইকেট, মোহাম্মদ আমের ও শাদাব খানের ২ উইকেট এবং হাফিজ, শোয়েব মালিকের ১টি করে উইকেট ১৪ রানে কাঙ্খিত জয় এনে দেয় '৯২-র বিশ্বজয়ীদের। আগামী ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারতের মুখোমুখি পাকিস্তান।
12
করোনা সংক্রমণ ঠেকাতে দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে দুই ধরনের মত পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়টি ভেবে দেখা দরকার। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, করোনায় শিক্ষা খাতে বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে। ক্রম বা রোটেশন করে কিংবা গ্রুপ করে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির পলিসি উপদেষ্টা আনির চৌধুরী বলেন, এই সময়ে স্কুল-কলেজ খুলে দেওয়া জটিল বিষয়। শিক্ষাপ্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। তাই এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক হবে না। আজ রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত 'বিআইডিএস ক্রিটিক্যাল কনভারসেশন ২০২১' শিরোনামের এক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে দুই ধরনের মতামত উঠে এসেছে। বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেনের সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। মসিউর রহমান বলেন, শিক্ষাকে সামাজিক মূলধন হিসেবে বিবেচনা করা হয়। করোনা সংক্রমণের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বলা হচ্ছে এ সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। তবে অনেক শিক্ষার্থীর ইন্টারনেট সুবিধা নেই। আবার অনেকের জন্য ইন্টারনেট খরচ বেশি। তাই স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়টি ভেবে দরকার। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাড়ে চার কোটি শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া জরুরি। সেটি যেকোনো প্রক্রিয়া অবলম্বন করেই হোক। সেটি হতে পারে ক্রম করে। অথবা গ্রুপ করে। অথবা এক দিন পরপর। তবে আনির চৌধুরী মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে অনেক দিক বিবেচনা করতে হয়। শ্রেণিকক্ষ ছোট। সেখানে গাদাগাদি করে ক্লাস করতে হবে। তখন করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকবে। রেহমান সোবহান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশে করোনার পরীক্ষা সবচেয়ে কম। যদি পরীক্ষার হার বাড়ানো হতো, তাহলে সংক্রমণের মাত্রা জানা যেত। তাঁর মতে, বাংলাদেশে করোনা পরীক্ষা অপর্যাপ্ত। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করে মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, সরকারও চায় বেশি পরীক্ষা হোক। করোনা পরীক্ষা সারা দেশে বাড়ানো হয়েছে। পরীক্ষা কম করানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। সরকারের সেই সক্ষমতা আছে। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্কের বিকল্প নেই বলে মত দেন তিনি। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, টিকা নিয়ে যে একটা কালো মেঘ আছে এটা বলতে দ্বিধা নেই। টিকা পাওয়া নিয়ে জনমনে একটা ভীতি ও শঙ্কা বিরাজ করছে। চীন ও রাশিয়া থেকে টিকা আনার চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, 'আমাদের দেশে সব বড় বড় হাসপাতাল শহরে অবস্থিত। চিকিৎসকেরাও শহরে অবস্থান করছেন। গ্রামের মানুষ চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা পান না। অথচ হওয়া উচিত ছিল ভিন্ন। সব হাসপাতাল হওয়ার কথা গ্রামে। তবে স্বাস্থ্যের এই যে অসমতা এখানে সমতা ফেরাতে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।
0
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতের কোনো হরতাল করতে দেওয়া হবে না। শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। জলকামানও ব্যবহার করা হয়। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একইভাবে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যখন ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল, ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়া হয়ে ওঠে বিভীষিকার নগরী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় পুরো শহরে ভয়াবহ তাণ্ডব চালায় মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় তারা বঙ্গবন্ধুর ম্যুরাল ও সরকারি স্থাপনা নির্বিচারে ভেঙে ফেলে। বিডি প্রতিদিন/এমআই
9
নীলফামারীর ডিমলায় ঝড় ও শিলাবৃষ্টিতে পাঁচ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। সহস্রাধিক গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়েছে। এতে পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি ও বালাপাড়া ইউনিয়নের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগ বন্ধ হয়ে যায়।বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে জানান, গতকাল বেলা ৪টার দিকে মাত্র ১০ মিনিটের এই ঝড়ে উঠতি ফসল ভুট্টা, ধান, পাট, মরিচ এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু বাড়িঘরে ওপর গাছ পড়ে ক্ষতির পরিমাণ বেড়েছে। তবে এ পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। সড়কে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাছপালা সরানোর কাজ করেন।এদিকে ঝড়ের পর হতে পুরো উপজেলায় কোথাও বিদ্যুৎ সরবরাহ নেই। বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর গাছপালা উপড়ে পড়ায় সঞ্চালন লাইন বন্ধ করার কথা জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।
6
গুলাবো সিতাবো সুজিত সরকারের সিনেমা মানে এক সুন্দর অনুভূতি। এই বাঙালি পরিচালকের সিনেমায় সম্পর্কের অদ্ভুত রসায়ন থাকে, আর অধিকাংশ সিনেমায় থাকে হাস্যরস। ১২ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে তাঁরই নতুন সিনেমা গুলাবো সিতাবো। এতে প্রথমবারের মতো অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানার যুগলবন্দী দেখা যাবে। সিনেমার গল্প বোনা হয়েছে ভারতের লক্ষ্মৌ শহরকে কেন্দ্র করে। গুঞ্জন স্যাক্সেনা: দ্য কার্গিল গার্ল ভারতীর বিমানসেনার প্রথম বৈমানিক গুঞ্জন স্যাক্সেনার জীবনীভিত্তিক ছবি (বায়োপিক) ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। গুঞ্জন স্যাক্সেনার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এটি তাঁর দ্বিতীয় সিনেমা। কাজেই এর ওপর অনেকটাই নির্ভর করছে জাহ্নবীর বলিউড-ইনিংস। পর্দায় গুঞ্জন স্যাক্সেনা হয়ে ওঠার জন্য শ্রীদেবী-কন্যা কড়া ডায়েটের সঙ্গে প্রচুর ব্যায়াম মানে ওয়ার্ক আউটও করেছেন। এমনকি উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণও নিতে হয়েছে তাঁকে। সিনেমায় জাহ্নবীর বাবা ও দাদার চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও অঙ্গদ বেদিকে। শরণ শর্মা পরিচালিত গুঞ্জন স্যাক্সেনা: দ্য কার্গিল গার্ল মুক্তি পাবে নেটফ্লিক্সে। দিনক্ষণ এখনো স্থির হয়নি। ইন্দু কি জওয়ানি বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির সময়টা দারুণ যাচ্ছে। কবির সিং-এর পর তাঁর গুড নিউজ সিনেমাটিও দারুণ সফল। নেটফ্লিক্সের গিলটি সিনেমাতেও ভালো সাড়া পেয়েছেন। ভক্তদের আশা, এবার ইন্দু কি জওয়ানিতেকিয়ারা তাঁর জাদু দেখাতে আসছেন। সিনেমার গল্প তাঁকে ঘিরেই। এর পরিচালক আবির সেনগুপ্ত। কিয়ারার বিপরীতে দেখা যাবে আদিত্য শীলকে। তবে ইন্দু কি জওয়ানি যে কোথায় মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি। ঝান্ড অমিতাভ বচ্চন অভিনীত ক্রীড়া ব্যক্তিত্বের জীবনীভিত্তিক ছবি ঝান্ড ডিজিটাল মাধ্যমে মুক্তি দেওয়ার সম্ভাবনা প্রবল। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় মারাঠি পরিচালক নাগরাজ মঞ্জুলে। এতে বিগ বিকে দেখা যাবে ফুটবল প্রশিক্ষক বিজয় বারসের চরিত্রে। পথের শিশুদের নিয়ে এক স্বপ্নের দল গড়ার কথা ভাবেন এই প্রশিক্ষক। জনপ্রিয় মারাঠি সিনেমা সৈরাট-এর নায়িকা রিঙ্কু রাজগুরুকে ঝান্ড-এ দেখা যাবে। সিনেমাটি সম্ভবত নেটফ্লিক্সেই দেখা যাবে। খালি পিলি রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমা খালি পিলি মুক্তি পাওয়ার কথা ১২ জুন। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে এই সিনেমাও সম্ভবত ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে। মকবুল খান পরিচালিত এই সিনেমায় রাতের মুম্বাইকে বেশি তুলে ধরা হয়েছে। খালি পিলিতে ঈশান খট্টর এবং অনন্যা পান্ডে জুটি বেঁধেছেন। শোনা যাচ্ছে, এটিও নেটফ্লিক্সে মুক্তি পাবে। শকুন্তলা দেবী 'মানব কম্পিউটার' শকুন্তলা দেবীর জীবনের ওপর নির্মিত সিনেমাটি আসছে আমাজন প্রাইম ভিডিওতে। শকুন্তলা দেবীর পরিচালক অনু মেনন। এতে প্রখ্যাত গণিতবিদ শকুন্তলা দেবীর চরিত্রে দেখা যাবে বলিউডের দাপুটে অভিনেত্রী বিদ্যা বালানকে। আর এই সিনেমার অধিকাংশ শুটিং হয়েছে লন্ডনে। বিদ্যার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। এ ছাড়া সিনেমাটির অন্য চরিত্রে আছেন সানিয়া মালহোত্রা ও অমিত সাধ। শকুন্তলা দেবীর মুক্তির দিন এখনো ঠিক হয়নি। লুডো ডার্ক কমেডি ঘরানার সিনেমা লুডো নিয়ে আসছেন পরিচালক অনুরাগ বসু। একাধিক বলিউড তারকাকে দেখা যাবে এই সিনেমায়। অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, সানিয়া মালহোত্রা, ফতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠিসহ আরও অনেকে আছেন এতে। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
2
বনানীর এফআর টাওয়ারের বর্ধিতাংশের মালিক গ্রেফতার হওয়ার পর এবার গ্রেফতার করা হয়েছে ভবনটির জমির মালিক এসএমএইচআই ফারুককে (৬৫)। শনিবার রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের ঢাকা উত্তরের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিবিসি বাংলাকে নিশ্চিত করেন, এফআর টাওয়ারের জায়গার মালিক ফারুক এবং উপরের অবৈধ অংশের মালিক তাসভীর উল ইসলামকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। 'একজনকে রাত পৌনে এগারোটার সময় গুলশান থেকে এবং অপরজনকে রাত সোয়া একটা থেকে দেড়টার মধ্যে বসুন্ধরা থেকে গ্রেফতার করা হয়।' এর আগে শনিবার তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়। মশিউর রহমান জানান, 'পারস্পরিক যোগসাজশে অবহেলা ও উদাসীনতার কারণে সংঘটিত অগ্নিসংযোগে প্রাণহানির অভিযোগে বনানী থানায় শনিবার মামলা দায়ের করা হয়।' ওই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতার হওয়া ফারুক এফআর টাওয়ারের ভবনের জায়গার মালিক এবং তাসভীর উল ইসলাম উপরের অবৈধভাবে নির্মিত ফ্লোরগুলোর মালিক এবং সেখানকার মালিক সমিতির সভাপতি। 'তাদের (গ্রেফতারকৃতদের) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জেনে তারা আত্মগোপনের প্রচেষ্টায় ছিলেন', মশিউর। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসভীর উল ইসলাম স্বীকার করেন যে, ভবনের অবৈধ অংশ রেজিস্ট্রেশনের চেষ্টা করেছিলেন তিনি। আরো পড়ুন : এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভির গ্রেফতারনয়া দিগন্ত ডেস্ক রাজধানীর বনানী এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাসভিরের বারিধারার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি (উত্তর) পুলিশের এডিসি সাজাহান সাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তাসভির উল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। পাশাপাশি তিনি কাশেম ড্রাইসেলস কোম্পানি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা। এ দিকে গত রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদি হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেছেন। এতে এস এন এইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভির উল ইসলামকে আসামি করা হয়েছে। রাজউক সূত্র জানিয়েছে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভবনটির ভূমি মালিক ইঞ্জিনিয়ার ফারুক ও রূপায়ন গ্রুপ যৌথভাবে নকশা অনুমোদনের জন্য আবেদন করে। তখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ১৮ তলা ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন দেয়। পরে ২০০১ সালে ভবনটিকে ২৩ তলা পর্যন্ত বর্ধিত করে নির্মাণ করা হয়। ডেভেলপার কোম্পানি ভবনটির ২০ ও ২১তম তলাটি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মরহুম মাইদুল ইসলামের কাছে বিক্রি করে। মাইদুল ইসলামের কাছ থেকে ফ্লোর দু'টি কিনে নেন কাশেম ড্রাইসেলসের ব্যবস্থাপনা পরিচালক তাসভির উল ইসলাম। এরপর তিনি নকশা পরিবর্তন করে ছাদের ওপর আরো দু'টি ফ্লোর নির্মাণ করেন। এ দিকে গতকাল দুপুরে তাসভির দাবি করেন, 'তার ফ্লোরগুলোর রাজউক অনুমোদিত বৈধ কাগজপত্র রয়েছে। তিনি ফ্লোরগুলো রূপায়ন থেকে কিনেছেন। ভূমি মালিক আর ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের কারণে এই ধূমজাল সৃষ্টি হয়েছে। এ জন্য তিনি দায়ী নন, দায়ী রাজউক।' প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২২ তলাবিশিষ্ট বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় আগুন লাগে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা যান।
6
মিথ্যা তথ্য দিয়ে দুইবার ভোটার হওয়া এবং দু'টি জাতীয় পরিচয়পত্র নেওয়ায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর (সাবরিনা শারমিন হোসেন) বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইসির গুলশান থানা কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তার দুইটি জাতীয় পরিচয়পত্র ব্লক করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এ বিষেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী সাবরিনার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে গুলশান থানা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতির মামলায় গ্রেফতার সাবরিনার দু'টি জাতীয় পরিচয়পত্র পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুটিতেই তার নাম সাবরিনা শারমিন হোসেন। তবে ঠিকানা ও জন্ম তারিখ ভিন্ন। বিষয়টি দুদকের পক্ষ থেকে ইসিকে জানানো হয়। এরপর আজ ইসি বিষয়টি খতিয়ে দেখে মামলা করা এবং এই প্রক্রিয়ার সঙ্গে নিজেদের কোনো কর্মকর্তা জড়িত কি না, সেটা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ভোটার তালিকা আইন ও জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী দ্বৈত ভোটার হওয়া বা ভোটার হওয়ার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ। এতে জেল-জরিমানার বিধান আছে। জানা গেছে, ২০০৯ সালে মোহাম্মদপুরে প্রথমবার ভোটার হন সাবরিনা শারমিন হোসেন। ওই এনআইডিতে বর্তমান ও স্থায়ী ঠিকানা-১২২/ক, মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং সোসাইটি। জন্ম তারিখ-২ ডিসেম্বর ১৯৭৮। মাতার নাম কিশোয়ারা জেসমিন, স্বামীর নাম এইচ হক। পেশা সরকারি চাকরি আর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অন্যদিকে আগের ভোটার হওয়ার তথ্য গোপন এবং মিথ্য তথ্য দিয়ে ২০১৬ সালে পুনরায় গুলশানে ভোটার হন সাবরিনা। এই ভোটার নম্বর ২৬১১১৫৫০০২৩২৫। বর্তমান ও স্থায়ী ঠিকানা-১৪/এ, আনোয়ার ল্যান্ডমার্ক, প্রগতী স্বরনী, বাড্ডা এখানে তার জন্ম তারিখ ২ ডিসেম্বর ১৯৮৩। অর্থাৎ ৫ বছর বয়স কমিয়েছেন তিনি। মাতার নাম জেসমিন হোসেন আর স্বামী আরিফুল চৌধুরী। মাতার ও স্বামীর নামে পরিবর্তন হয়েছে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা কমিয়ে স্নাতক উল্লেখ করা হয়েছে। আগের এনআইডিতে সনাক্তকারী কোনো চিহ্ন না থাকলেও দ্বিতীয় এনআইডিতে 'চিবুকে তিল' থাকার কথা উল্লেখ করা হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরীর উদ্ভাবন করেছেন এমন এক চাল, যা প্রতিদিন খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নতুন এই চালের নাম 'সোনালী চাল' যা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অনুমোদিত। ড. আবেদ চৌধুরী বলেন, 'ডায়াবেটিস রোধে সোনালী চাল বেশ কার্যকরী। সব বয়সের সবার জন্য এই চাল উপকারী। এছাড়া এই চাল ওজন কমাতে সাহায্য করে।' 'সোনালী চাল' এখন অনলাইনে সারাদেশে পাওয়া যাচ্ছে ঘরে বসে। এই চালের বিপণনকারী প্রতিষ্ঠান হাজীপুর কৃষি ঘর এর ব্যবস্থাপক সৈয়দ নূর আহমদ দাউদ (সৌরভ) বলেন, 'আগে শুধু একটি নির্দিষ্ট অঞ্চলে এই চাল বাজারজাত করা হতো। বর্তমানে রাজধানী ঢাকাসহ সারাদেশে সোনালী চাল সরবরাহ করা হয়। চাল কিনতে এই নম্বরে (০১৭৬৬-৩৭০৭০৩, ০১৭৪৬-৫৩৩৫৯৯) অর্ডার করা যাবে এবং ফেসবুকের এই পেজের (://.././) মাধ্যমে গ্রাহকরা অর্ডার দিতে পারেন।' সৈয়দ নূর আহমদ দাউদ (সৌরভ) আরও বলেন, 'উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সোনালী চালের মান নিয়ন্ত্রণ করা হয়। এজন্য অনেকের কাছে এই চালের দাম সামান্য বেশি মনে হতে পারে।' ঢাকা ও ঢাকার বাইরে সুন্দরবন এবং এস এ পরিবহন (কুরিয়ার) এর মাধ্যমে গ্রাহকদের কাছে চাল পৌঁছে দেওয়া হয়। পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধের সুযোগ রয়েছে। প্রতি কেজি চালের মূল্য মাত্র ১০০ টাকা। বিজ্ঞপ্তি।
6
জেলা শহরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পাশাপাশি উপজেলাগুলোতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৮ জন। তবে ১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৩ জন।সব মিলে চলতি বছরের ৯ মাসে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭১ জন।সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আদর্শ সদর উপজেলার ছয়জন, সদর দক্ষিণে তিন, বুড়িচংয়ে এক, ব্রাহ্মণপাড়ায় দুই, চান্দিনায় দুই, চৌদ্দগ্রামে আট, নাঙ্গলকোটে পাঁচ, লালমাইয়ে এক, দেবিদ্বারে দুই, বরুড়ায় নয়, দাউদকান্দিতে দুই, মনোহরগঞ্জে তিন, লাকসামে দুই, মুরাদনগরে দুই ও হোমনায় পাঁচজন।ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিতে এসেছেন বরুড়া উপজেলার বাতাইছড়ি এলাকার রিয়াজ উদ্দিন। তিনি চট্টগ্রামের একটি প্যারামেডিকেল কলেজের ফাইনাল বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, চট্টগ্রাম থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় চলে এসেছেন। পরে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছেন লাকসাম উপজেলার আজগরার বাসিন্দা মো. মাসুক মিয়া। তিনি পেশায় সবজি ব্যবসায়ী। তিনি বলেন, দোকানে বেচাকেনার সময় হয়তো তিনি আক্রান্ত হয়েছেন।জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. সৌমেন রায় বলেন, এখন করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে। কেউ যদি একসঙ্গে দুটিতে আক্রান্ত হয়, তাহলে পরিস্থিতি কঠিন হবে। এ দুটি রোগ এক অপরের বিপরীত মাত্রার।করোনা আক্রান্ত হলে শরীরে রক্ত জমাট হয়ে যায়। তখন রক্ত তরল করার জন্য চিকিৎসা দেওয়া হয়। আর ডেঙ্গু আক্রান্ত হলে রক্ত পাতলা হয়ে যায়।তখন রক্ত জমাট বাঁধার ওষুধ দেওয়া হয়। একসঙ্গে দুটো হলে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা দিনের বেলায় কামড়ায়। তাই এতে শিশুদের ঝুঁকি বেশি থাকে। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। ডেঙ্গু রোগের বাহক এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সিটি করপোরেশনের পাশাপাশি উপজেলাগুলোতেও ডেঙ্গু রোগী বাড়ছে।মশকনিধন কার্যক্রম জোরদার করার জন্য সিটি মেয়রসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। এ ছাড়া ডেঙ্গু চিকিৎসার বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ তদারকি করছে।
6
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। আজ রবিবার (২৩ মে) বিকেলে ঢাকার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে পাঁচ হাজার টাকার বন্ড ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন মঞ্জুরের আদেশ দেন। জামিনের পর রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, আমরা একে অপরের পরিপূরক। প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে। সেটি যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সাংবাদিক ভাই প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করবে। আজ ভিডিওটি নিয়ে আলোচনা হয়নি। আমাদের কাছে মুখ্য ছিল জামিনের বিষয়টি। ভিডিও ডক্যুমেন্টসটি পরে উত্তোলন করে আইনানুগ প্রক্রিয়ায় কাজ শুরু হবে। কেন পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হলো সাংবাদিকদের এমন পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেছেন, আদালত আমাদের উভয়পক্ষের বক্তব্য শুনেই জামিন মঞ্জুর করেছে। তারাও মেনে নিয়েছে পাসপোর্ট জমা দিবে। এ নিয়ে আর কথা বলার কিছু নেই। মুচলেকা ভিডিও দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের প্ররিপ্রেক্ষিতে আদালত এ আদেশ মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার শুনানির ধার্যকৃত দিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি হয়। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি এক সপ্তাহ পেছানোর আবেদন করেন। এর আগে মঙ্গলবার রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় রিমান্ড আবেদন ও জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ করেন আদালত। বৃহস্পতিবার পররবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত সোমবার সোর্সের কাছ থেকে একটি চিঠি আনতে গিয়ে সচিবালয়ে ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম। পরে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা দিয়ে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। ওই চিঠির বিষয়ে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু মঙ্গলবার গণমাধ্যমকে জানান, চিঠিতে ভ্যাকসিনের তিনটা কোম্পানির নাম লেখা ছিল। ভ্যাকসিন নিয়ে তিনটি কমিটির বিষয়ে লেখা ছিল যে কোন কমিটি সুপারিশ করেছে। তবে চিঠিটা রোজিনা খুলেও দেখেনি।
6
ক্যামেরা নিয়ে ঘুরতে বেরিয়েছেন। ছবিও তুললেন প্রচুর। বাসায় এসে সেগুলো ল্যাপটপে নিয়ে দেখলেন সব ছবিই ফ্যাকাশে। ছবির কোনো শার্পনেস নেই। এর জন্য ক্যামেরা নয়, ফাঙ্গাস দায়ী।ড্রাই বক্সবর্ষাকালে লেন্সের ধার ঘেঁষে শিরা-উপশিরার মতো ছড়ানো ফাঙ্গাস বেশি দেখা যায়। প্রথম দিকে অল্পস্বল্প ক্ষতি হয়। ধীরে ধীরে পুরো লেন্সে ফাঙ্গাস ছড়িয়ে পড়ে। এতে চিরতরে আপনার সাধের লেন্স নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বৃষ্টির পানি না পড়লেও বাতাসের আর্দ্রতার কারণে ক্যামেরায় ফাঙ্গাস পড়তে পারে। তাই বাসায় ফিরেই আলমারিতে তুলে না রেখে শুকানোর জন্য ড্রাই বক্সে ক্যামেরা রেখে দিতে পারেন। এতে সিলিকা জেল থাকে বলে আর্দ্রতা শুষে নেয়। যদি ড্রাই বক্স না থাকে, তবে ক্যামেরার লেন্স খুলে কয়েক ঘণ্টা ফ্যানের নিচে রেখে দিতে পারেন। তবে কোনোভাবেই তা রোদে রেখে শুকানো যাবে না। বাসায় এসি থাকলে, সেখানেই ক্যামেরা রাখার ব্যবস্থা করতে হবে। এতে ক্যামেরায় ফাঙ্গাস পড়ার আশঙ্কা কমবে।প্লাস্টিকের কনটেইনারড্রাই বক্সের বদলে সাধারণ প্লাস্টিকের কনটেইনারে ক্যামেরা রাখতে পারেন। বিশাল এই কনটেইনারে সিলিকা জেলের প্যাকেট রাখতে পারেন। নতুন ক্যামেরার ব্যাগ কিনলে তাতে সিলিকা জেলের ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটে খুব বেশি পরিমাণে সিলিকা জেল থাকে না। তাই বাজার থেকে কেজি হিসেবে সিলিকা জেল কিনতে পারেন।পানি প্রতিরোধী কভারবর্ষাকালে ক্যামেরা নিয়ে বের হলে অবশ্যই পানি প্রতিরোধী রেইন কভার সঙ্গে নিতে হবে। এটি পানি থেকে ক্যামেরা রক্ষা করবে।ক্যামেরার হুডবৃষ্টির হাত থেকে ক্যামেরা রক্ষা করতে হুড কাজে লাগাতে পারেন। এটি ধুলা থেকেও লেন্সকে রক্ষা করে। এ ছাড়া আশপাশে থাকা আলো যাতে লেন্সে সরাসরি না পড়ে, তা নিশ্চিত করতে ক্যামেরায় লেন্স হুড ব্যবহার করা হয়। হুড ব্যবহার করলে ছবিতে কন্ট্রাস্টের মাত্রা কমে, এতে করে ছবির রং ভালো আসে। এটি আলাদাভাবে কেনার প্রয়োজন পড়ে না। ক্যামেরার সঙ্গেই পাওয়া যায়।সার্ভিসিংপ্রতি সপ্তাহে ক্যামেরা নিয়ে বের হলে বছরে অন্তত একবার সার্ভিসিং করাতে হবে। প্রতিদিন বের হলে কয়েক মাসে একবার একে ধুয়ে-মুছে পরিষ্কারের ব্যবস্থা করতে হবে।
4
নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি শফিক মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। তাঁর পরিবারের সদস্য ও এলাকাবাসী গতকাল রোববার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।শফিক মিয়া (৪০) এক সময় আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকার বাসিন্দা।মানববন্ধন চলাকালে আজিজের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকার সময় রেহেনা বেগম নামের আরেক ভাড়াটিয়ার মেয়ের সঙ্গে শফিকের ঘনিষ্ঠতা হয়। বিষয়টি জানাজানি হলে তাঁকে বাড়ি থেকে বের করে দেন আজিজ। এতে ক্ষুব্ধ হয়ে হয়ে শফিক ও রেহেনা মিলে আজিজকে হত্যার পরিকল্পনা করেন। এরপর গত ২৯ নভেম্বর রাতে কৌশলে আজিজের শয়নকক্ষের খাটের নিচে অবস্থান নেন শফিক। রাত ১২টার দিকে আজিজকে ছুরিকাঘাত করেন তিনি। এ সময় শফিককে ঝাপটে ধরে আজিজ চিৎকার শুরু করেন। এ সময় আজিজের ছেলে-মেয়েরা এগিয়ে এলে তাঁদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যান শফিক। কিন্তু তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও গেঞ্জি ফেলে যান। এ ঘটনার সময় রেহেনাকে ঘরের বাইরে অবস্থান করতে দেখা যায়।এদিকে গুরুতর আহত আজিজকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর আজিজের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর জামাতা মো. জাকির হোসেন বাদী হয়ে রেহেনা ও শফিকের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। কিন্তু এত দিনেও আসামি শফিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আসামি রেহেনাকে গ্রেপ্তার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আজিজ হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সত্যতা স্বীকার করেন। অপর আসামি শফিক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
6
থাইল্যান্ডে নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনের হত্যাকারী সেই সৈন্যকে হত্যা করা হয়েছে। আজ রবিবার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাকে হত্যা করে। নাখন রাচাসিমা শপিং মলের ১৭ ঘণ্টা ধরে নারকীয় হত্যাযজ্ঞ চালায় ওই সৈন্য। তার গুলিতে ৫৭ জন আহত হয়েছে যার মধ্যে অনেকর অবস্থা আশঙ্কাজনক। বহু চেষ্টার পর শপিং মলের টার্মিনালে সে সেনাকে হত্যা করা হয়। সূত্র: ব্যাংকক পোস্ট বিডি প্রতিদিন/ফারজানা
3
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়েছেন জানিয়ে লিভ টু আপিল করার কথা আজ রোববার আদালতকে জানান নিপুণের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগ কাল সোমবার শুনানির জন্য দিন রাখেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নিপুণের করা আবেদনের শুনানি নিয়ে ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আজ বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। আজ সকালে আদালত জানান, বেলা সাড়ে ১১টায় আবেদনটি (নিপুণ) শুনবেন। সাড়ে ১১টার দিকে নিপুণের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, 'আজ সকালে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি হাতে পেয়েছি। হাতে আছে। বিষয়টি কাল (সোমবার) আসুক। এই আবেদনসহ (স্থগিতাদেশ চেয়ে করা) সিপি (লিভ টু আপিল) করে দিই।' প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, 'ঠিক আছেন দেন। সিপি একবারে শুনে ফেলি তাহলে।' জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, দুবার শুনানির চেয়ে একবারে করাই ভালো। আদালত বলেন, কাল কার্যতালিকার শীর্ষে থাকবে। আদালতে নিপুণের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও হারুন-উর রশিদ ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। অন্যদিকে, জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন ও আহসানুল করিম এবং আইনজীবী নাহিদ সুলতানা ও মজিবুল হক ভূঁইয়া। এর আগে গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হয়। পরদিন ঘোষিত ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী বলা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডে কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। এরপর আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়, যার পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরপর ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে। এ অবস্থায় সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারির চিঠি ও আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন জায়েদ খান। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। হাইকোর্টের আদেশে ২ ফেব্রুয়ারির চিঠির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি ২ ও ৫ ফেব্রুয়ারির চিঠি ও সিদ্ধান্তের ভিত্তিতে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন রাখেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে পরদিন আপিল বিভাগে আবেদন করেন নিপুন, যা ৯ ফেব্রুয়ারি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে ৯ ফেব্রুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে নিপুণের আবেদনটি ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। একই সঙ্গে শিল্প সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে এই সময়ে দুপক্ষকে (নিপুণ ও জায়েদ) স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় নিপুণের আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওঠে।
6
ইউএস বাংলার কেবিন ক্রু মৌসুমী। মাস্কাট থেকে ফিরছিলেন ঢাকায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আজ বৃহস্পতিবার দুপুর ১২টায়। তবে তার গতিবিধি সন্দেহজনক মনে হয় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি স্বর্ণ উদ্ধার হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি আসিফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল থেকেই কঠোর নজরদারি শুরু হয়েছিল বিমানবন্দরে। আটক ক্রেবিন ক্রু তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে স্বর্ণগুলো বহন করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগে ১৭ মার্চ রাতে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটের দুই কেবিন ক্রু সায়মা ও ফারজানা আফরোজকে স্বর্ণসহ আটক হয়েছিলেন। সায়মার অন্তর্বাস থেকে ২৬ পিস ও ফারজানার অন্তর্বাস থেকে ১০ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়েছিল।
6
ফেনী শহরের একাডেমি রোডের একসময়ের জনপ্রিয় বিলাসী সিনেমা হল চালু হয় ১৯৮০ সালের ১ নভেম্বর। পুরো আশির দশক দাপটের সঙ্গে চলেছে সিনেমা হলটি। কিন্তু ১৯৯১ সালে নানা অব্যবস্থাপনার কারণে সাড়ে নয় লাখ টাকা ভ্যাট বকেয়া পড়ে যায়। ক্রমাগত লোকসানের কারণে একসময় সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। ২০১২ সালে বিলাসী সিনেমা হল ভেঙে বিপণিবিতান করা হয়। সিনেমা হলটির মালিক তিন ভাইয়ের একজন মারাও যান। কিন্তু তিন দশকের বকেয়া সাড়ে নয় লাখ টাকার ভ্যাট আদায় হয়নি। গত বছরের অক্টোবর মাসে কুমিল্লা ভ্যাট কমিশনারেটের এক সভায় পুরোনো ফাইলপত্র ঘেঁটে বিলাসী সিনেমা হলের কাছে বকেয়ার হদিস মেলে। এরপর মালিকদের সঙ্গে টানা কয়েক মাস নানা দেনদরবারের পর সম্প্রতি ওই বকেয়া ভ্যাট আদায় করা হয়। কুমিল্লা ভ্যাট কমিশনারেটের এক প্রতিবেদনে বকেয়া ভ্যাট আদায়ের এ কাহিনি তুলে ধরা হয়েছে। বিলাসী সিনেমা হলের মালিক তিন ভাই হলেন আবদুল মান্নান, আবদুল হাই ও কামাল উদ্দিন। আশির দশকের শুরুতেই বাংলা সিনেমার সোনালি দিনে এই সিনেমা হল চালু করা হয়। তখন রমরমা ব্যবসা করেন তাঁরা। ১৯৯১ সালে এসে ৯ লাখ ৪৯ হাজার ২৮১ টাকা ভ্যাট বকেয়া পড়ে। টিকিটের বিপরীতে এই ভ্যাটের টাকা আদায় করা হলেও তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। ১৯৯৩ সালে বকেয়া ভ্যাট পরিশোধে হলের মালিকদের নোটিশ দেয় ভ্যাট বিভাগ। কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি। এরপর বাংলা সিনেমার দুর্দিন শুরু হয়। দর্শকের অভাবে একসময় সিনেমা হলটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিকেরা। কয়েক বছর অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল হলটি। ২০১০ সালে সিনেমা হলটি ভেঙে বিপণিবিতান তৈরি করা হয়। এ কারণে বিলাসী সিনেমা হলের কাছে বকেয়ার বিষয়টি একসময় হারিয়ে যায়। এর মধ্যে হলের এক মালিক আবদুল হাই ২০১৮ সালে মারা যান। তার আগেই হলের জায়গা নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারাও করে নেয় মালিকপক্ষ। কুমিল্লা ভ্যাট কমিশনারেটের আওতায় কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা ভ্যাট দেন। সেই হিসাবে ফেনী জেলার ব্যবসায়ীরা এই কমিশনারেটের আওতাভুক্ত। গত বছরের অক্টোবর মাসে কুমিল্লা ভ্যাট কমিশনারেটের এক সভায় বিলাসী সিনেমা হলের বকেয়া ভ্যাটের বিষয়টির হদিস পাওয়া যায়। ওই সভায় বকেয়া ভ্যাট আদায়ে আবারও উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য ফেনী সদর ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান হলের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের বোঝানো হয়, সরকারের বকেয়া ভ্যাট মওকুফের কোনো সুযোগ নেই। এমনকি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও বকেয়া ভ্যাট দিতে হয়। এ ছাড়া কোনো মালিকের মৃত্যু হলেও উত্তরাধিকারদের রাজস্ব বকেয়া পরিশোধ করতে হয়। বকেয়া পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এ নিয়ে সিনেমা হলের মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেন ভ্যাট কর্মকর্তারা। একপর্যায়ে মালিকপক্ষ বকেয়া ভ্যাট পরিশোধে রাজি হয়। তারই অংশ হিসেবে ২০২০ সালের ৮ ডিসেম্বর বকেয়া ভ্যাট পরিশোধ করেন। এ বিষয়ে কুমিল্লা ভ্যাট কমিশনারেটের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও বকেয়া ভ্যাট মওকুফ হয় না। এমনকি মালিক মারা গেলেও তাঁর উত্তরাধিকারদের বকেয়া ভ্যাট পরিশোধ করতে হয়। রাজস্ব কর্মকর্তারা এত পুরোনো ভ্যাট আদায় করে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
0
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। করোনা ভাইরাসের এ সময়ে গত বেশকিছু দিন ধরেই পেটের পীড়ায় ভুগছেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। মাঝেমধ্যেই পেটে তীব্র ব্যথা অনুভব করছেন। চিকিৎসা করাতে তাই আগামী শনিবার ইংল্যান্ডে যাচ্ছেন তিনি। গত একমাসে তিনবার প্রচন্ড ব্যথা অনুভব করেছেন তামিম। হুট করে ব্যথা বেড়ে যাওয়ায় দ্রুতই চিকিৎসার প্রয়োজন বোধ করছেন তিনি। করোনাকালে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে আছে ঝক্কি। তাই প্রথমে দেশেই বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু কেউই সেভাবে রোগ নির্ণয় করতে না পারায় বাধ্য হয়েই বিদেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। গত তিন মাস ধরে পেটের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। দেশে চিকিৎসক দেখিয়েও সমস্যা পুরোপুরি নির্ণয় হয়নি। আবার ব্যথাও বেড়েছে আগের চেয়ে। উপায় না দেখে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। দেশে চিকিৎসা করিয়ে সমস্যা নির্ণয় না হওয়ায় লন্ডনের এক চিকিৎসকের কাছ থেকে অনলাইনে নিয়মিত পরামর্শ নিচ্ছিলেন তামিম। সেই চিকিৎসকের পরামর্শেই লন্ডনে যাচ্ছেন তিনি। ৩ মাস আগে হঠাৎ করে পেটে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। শুরুতে বিষয়টি পাত্তা দেননি তিনি। বাংলাদেশ ওপেনার ভেবেছিলেন ফুড পয়জনিং থেকে এমন হতে পারে। কিন্তু কিছুদিন পর আবারও ব্যথা শুরু হয়। আর গত কয়েক সপ্তাহে ব্যথার পরিমাণ আরও বেড়েছে। তামিম বলেন, '৩ মাস আগে হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়। অনেকক্ষণ ছিল সেই ব্যথা। তবে সেভাবে পাত্তা দিইনি। ভেবেছি ফুড পয়জনিং থেকে এমন হয়েছে। কিন্তু কিছুদিন পর আবার ব্যথা শুরু হয়। আর গত তিন সপ্তাহে এমন ব্যথা আরো তিনবার হয়েছে। এতটাই ব্যথা যে, সহ্য করা খুব কঠিন।' বাংলাদেশ ওপেনার বলেন, 'হাসপাতালে যাওয়ার পর কিছু প্যাথলজিক্যাল টেস্ট করাতে দিয়েছিল, সেসব করিয়েছি। কিন্তু সমস্যা কোথায়, সেটা ধরা পড়ছে না। এ জন্য লন্ডনের ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করছিলাম। উনি আমাকে দ্রত লন্ডনে যেতে বলেছেন।' তামিমের ইচ্ছা ছিল ব্যাংকক বা সিঙ্গাপুরে চিকিৎসা করানোর। কিন্তু এসব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় বাধ্য হয়েই লন্ডনে যেতে হচ্ছে তাকে। তামিম বলেন, 'আমার জন্য ভালো হতো সিঙ্গাপুর বা ব্যাংকক গেলে। কিন্তু বিমান যোগাযোগের কারণে যেতে পারছি না বলে লন্ডনেই যেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ একটা টেস্ট করাতে হবে, এটা লন্ডনেই করাব।' লন্ডনে যাওয়ার বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে জানিয়েছেন তামিম। কথা বলেছেন বিসিবির চিকিৎসকদের সঙ্গেও। ভ্রমণের জন্য করোনা ছাড়পত্র নিতে হবে তাকে। শনিবারের আগেই এটা পাওয়া যাবে বলে জানান তামিম। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে ২৫ জুলাই শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।আজ ভিডিও কলে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন তামিম। এই যাত্রায় পরিবারকে সঙ্গে নিচ্ছেন না। করোনা ভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তার চিকিৎসা শুরু হবে।
12
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের আটক করে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিষয়টি নিশ্চিত করেন। আটকদের দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-শাবির আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নূর মুঈন ও সিএসই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের হাবিবুর রহমান। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিআইডি সূত্র জানায়, অনেক সময় পুলিশের অন্য ইউনিটগুলো সিআইডির সহায়তা চেয়ে থাকে। এটা আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান। সিআইডি কেবল তাদের সহায়তা করেছে। এর আগে সোমবার রাতে শাবিপ্রবি'র সাবেক ২ শিক্ষার্থী রেজা নূর মুঈন ও হাবিবুর রহমানকে আটকের অভিযোগ উঠে সিআইডি'র সাইবার পুলিশ সেন্টারের বিরুদ্ধে। শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিক বলেন, আমি ও হাবিব প্রায় আড়াই বছর ধরে একসঙ্গে থাকি। তাকে সিআইডির লোকেরা উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে তুলে নিয়ে যায়। সাবেক ছাত্র হিসেবে মাত্র ১০০০ টাকা আন্দোলনকারীদের ডোনেট করেছিলাম। শাহ রাজী সিদ্দিক আরও বলেন, হাবিবের পারিবারিক অবস্থা ভালো নয়। মা-বাবা টাঙ্গাইলে থাকেন। গতকালই জার্মানিতে যাওয়ার ভিসা হয়েছে। সেখানকার একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি হয়েছে হাবিবের। অন্যদিকে, রেজার সন্তান খুবই ছোট। তাদের এভাবে তুলে নিয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তারা। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেছেন, সিআইডি কাউকে গ্রেপ্তার করেনি।
6
মাস দশেক আগে হঠাৎ করে মারজানা আক্তারের হাত-পা ও ঘাড়ে ব্যথা শুরু হয়। এরপর ধীরে ধীরে হাত-পা অবশ হয়ে যেতে থাকে। পরিবারের লোকজন মারজানাকে প্রথমে কয়েক দফা কবিরাজ দেখান। কিন্তু কোনো লাভ হয়নি। এরপর গ্রামের মানুষের পরামর্শে যান ডাক্তারের কাছে। সুনামগঞ্জ, সিলেটে কয়েক মাস চিকিৎসা করার পর অবশেষে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসকেরা মারজানার পরিবারের সদস্যদের জানিয়েছেন, মারজানা সিস্টেমিক স্কেলেরোসিস নামক একধরনের জটিল রোগে আক্রান্ত হয়েছে। সুস্থ হতে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। মারজানার চিকিৎসা করাতে গিয়ে তার দরিদ্র পরিবারটির এখন পথে বসার দশা। পরিবারের আয়ের প্রধান উৎস একটি মুদিদোকান। তার চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে এখন তা বন্ধ হওয়ার পথে। মারজানা আক্তারের (১৫) বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জগাইরগাঁও গ্রামে। সে সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বাবা মহিম উদ্দিন কৃষক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারজানার বড় ভাই আল আমিন। তাঁর মুদিদোকানের আয়েই চলে সংসার। আল আমিন বলেন, তাঁরা প্রায় ১০ মাস ধরে সুনামগঞ্জ ও সিলেটে মারজানার চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় সিলেটের চিকিৎসকদের পরামর্শে এখন তাকে ঢাকায় নেওয়া হয়েছে। অক্সিজেন ছাড়া সে নিশ্বাস নিতে পারে না। কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। ঢাকায় হাসপাতালে এই কয়েক দিনে প্রায় দুই লাখ টাকা পাঠিয়েছেন। এখনো ৫৩ হাজার টাকার ওষুধের বিল বাকি আছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সৈকত দাস জানান, তিনি ১৫ জানুয়ারি ঢাকায় গিয়ে মারজানাকে দেখে এসেছেন। সিস্টেমিক স্কেলেরোসিস একটি বিরল রোগ। ১০ লাখ লোকের মধ্যে ৮-১০ জনের এ রোগ পাওয়া যায়। তার ফুসফুসেও সমস্যা আছে। সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী বলেন, মারজানা পড়ালেখায় বেশ ভালো। অসুস্থতার বিষয়টি জানার পর থেকে তাঁরা মারজানার খোঁজখবর রাখছেন। সবার সহযোগিতায় সে সুস্থ হয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসুক, এটাই তাঁদের প্রত্যাশা। মারজানার বড় ভাই আল আমিন বলেন, 'যা ছিল সবকিছু দিয়ে বোনের চিকিৎসা করিয়েছি। যত দিন পেরেছি কারও কাছে চাইনি। এখন আমরা অসহায়। বোনটার মুখের দিকে তাকালে বড় কষ্ট লাগে। আমরা তাকে বাঁচাতে চাই। মানুষের সহায়তা ছাড়া তার চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।' সুনামগঞ্জ পৌর শহরের একদল তরুণ স্বেচ্ছাসেবী মারজানার চিকিৎসায় সহায়তার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বিশ্বজন'-এর সভাপতি কর্ণ দাশ বলেন, তাঁরা ১৫ দিন ধরে মারজানার সহায়তায় ক্যাম্পেইন চালাচ্ছেন। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা সহযোগিতা করেছেন। তবে করোনার কারণে সবখানে যেতে পারছেন না তাঁরা। কর্ণ দাশ মারজানাকে সহায়তা করার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
6
রাজনৈতিক নির্দেশে বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে পাঠানো হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির উদ্যোগে '২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পিলখানা ট্রাজেডির প্রসঙ্গে তিনি বলেন, 'এটা খুব পরিষ্কার, সেদিন সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়নি রাজনৈতিক নির্দেশে। এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল- তিনি সাথে সাথে বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে পাঠাবেন। তা তিনি করেননি। বরং তারা বিদ্রোহীদের সঙ্গে বসে আলাপ-আলোচনা করে সমাধান করার চেষ্টা করেছেন। যার ফলশ্রুতিতে কী হয়েছে, সত্যিকার অর্থে বলতে আজকে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব কিছুই বিপন্ন হয়ে পড়েছে।' মির্জা ফখরুল বলেন, 'এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সবচেয়ে বড় ক্ষতি যেটা বাংলাদেশের হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা- সেই নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। চৌকস সেনাবাহিনী কর্মকর্তাদের হত্যার মধ্যে দিয়ে আমাদের বীর সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার সুদূরপ্রসারী গভীর চক্রান্ত হয়েছে।' তিনি বলেন, 'সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য, মানসিকভাবে একেবারে ভঙ্গুর করে দেওয়ার জন্য, তারা যাতে আর কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে, তাদের সীমান্ত ও দেশমাতৃকাকে রক্ষা করার জন্য তারা যাতে সাহসী ভূমিকা নিতে না পারে- তারই একটি অংশ ছিল এই চক্রান্ত। ফলশ্রুতিতে আমরা দেখছি- আমাদের সীমান্তে হত্যা হয়, আমরা জবাব দিতে পারি না। আমাদের জনগণের ওপর অন্যায়-অত্যাচার হয়, সেখানে কিন্তু তারা সেই ভূমিকা পালন করতে পারেন না।' বিএনপি মহাসচিব বলেন, বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যে সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সত্যটি হচ্ছে- একটি অদৃশ্য শক্তি বাংলাদেশকে দুর্বল করে রাখার জন্য এবং নতজানু করে রাখার জন্য সব সময়ই বিভিন্ন কলা-কৌশল করে বাংলাদেশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছে। দুর্ভাগ্য আমাদের আজকে যে সরকার আছে, এই সরকার তাদের সঙ্গে সম্পূর্ণ একত্রিত হয়ে তাদের লক্ষ্যগুলো চরিতার্থ করবার জন্য তারা কাজ করছে। মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কল্যাণ পার্টির চেয়রাম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ বক্তব্য রাখেন।
9
ভারত ও চীনের মধ্যে সীমান্ত এলাকা নিযে বিরোধ থাকলেও করোনার এই মহামারিতে ভারতের পাশে দাঁড়াতে চায় চীন। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক চিঠিতে এমন বার্তাই দিয়েছেন। চীনের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এতথ্য জানিয়েছে। শিনহুয়ার পক্ষ থেকে দাবি করা হয়, প্রেসিডেন্ট জিনপিং অতিমারী বিরোধী এই যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মোদিকে লেখা চিঠিতে। এর আগে, গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চিঠি লিখেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। সেই চিঠিতেও করোনার বিরুদ্ধে ভারতকে সাহায্য করার বার্তা দিয়েছিল চীন। একই সঙ্গে চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে চীনে তৈরি প্যানডেমিক-বিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে পাঠানো হবে। বিডি প্রতিদিন/এমআই
3
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। মডার্নার তৈরি ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। আশা করা হচ্ছে, টিকা কার্যক্রম আর বন্ধ হবে না। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ আশঙ্কার কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী সতর্কবাণী দিয়ে বলেন, আপনারা সবাই করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্যানিটাইজ করবেন এবং লকডাউন আপনারা মেনে চলবেন। আর যদি আমরা না মানি আমাদের মৃত্যুর সংখ্যা আরও বাড়বে, আক্রান্তের সংখ্যাও বাড়বে। হাসপাতালে চিকিৎসা দিতেও সমস্যা তৈরি হবে। বিডি প্রতিদিন/আরাফাত
9
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকুবল আহমদ বলেছেন, জ্ঞানচর্চা নেতৃত্বকে আদর্শিক ও দৃঢ় করে গড়ে তোলে। অযোগ্য নেতৃত্ব জাতিকে হতাশা ছাড়া আর কিছুই দিতে সক্ষম নয়। আদর্শিক ও সাহসী নেতৃত্ব গঠনে সাহিত্য চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহিত্যচর্চার মাধ্যমে যেমনি মূল্যবোধ এবং নৈতিকতার প্রসার ঘটে, তেমনি কাঙ্খিত নেতৃত্ব গঠনেও অসাধারণ ভূমিকা পালন করে।বুধবার রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন রচিত 'সমকালীন চ্যালেঞ্জ নেতা ও নেতৃত্ব' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমীর। ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম, ডা. ফখরুদ্দীন মানিক, আবদুল জব্বার, ইয়াছিন আরাফাতসহ সাবেক ও বর্তমান সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মকবুল আহমদ বলেন, আমাদের দেশের যুব-সমাজের একটি বিশাল অংশ আজও বিপদগামী। দেশের তরুণ সমাজের অবক্ষয়ের কারণে নিজেদেরকে ঠেলে দিচ্ছে অন্ধকারের পথে, আসক্ত হচ্ছে মাদকে। ছিনতাই, অপহরণ, গুম, খুন, হানাহানি, নষ্ট রাজনীতি আর সন্ত্রাসে প্রতিনিয়ত জড়িয়ে যাচ্ছে। উজ্জ্বল ভবিষ্যতকে গলা টিপে হত্যা করে মূল্যবোধ আর নৈতিকতাকে বিসর্জন দিয়ে সব বয়সী মানুষ আজ চলেছে ধ্বংসের পথে। যে ছেলেটির হওয়ার কথা শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী বা প্রশাসক সে আজ হয়ে যাচ্ছে চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসী। একইসাথে এদের মধ্যে থেকেই তৈরি হচ্ছে অনাকাঙ্খিত নেতৃত্ব। ফলে যারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল তারা আজ অন্যায় করে ব্যাহত করছে দেশের অগ্রযাত্রাকে। জাতির সার্বিক দূর্ভাগ্যের মূল কারণ অনাকাঙ্খিত নেতৃত্ব। এ শুন্যতা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আর কাঙ্খিত নেতৃত্ব গঠনে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। আদর্শিক ও সাহসী নেতৃত্ব গঠনে সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সফলতা অর্জন তরুণ প্রজন্মের আকাঙ্খিত বিষয়। আর কাঙ্খিত তরুণ প্রজন্ম গঠনে চাই প্রত্যাশিত নেতৃত্ব যারা যোগ্যতার সাথে সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। এ বইটিতে সেই বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। জাতির প্রত্যাশিত নেতৃত্ব গঠনে এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি তরুণ প্রজন্মের অনুপ্রেরণার খোরাক হিসেবে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমরা আশাকরি তরুণ প্রজন্ম বইটি অধ্যয়নের মাধ্যমে নিজেদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। বইটির সাফল্য কামনা করছি।
9
দেশের উত্তর ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় ভয়াবহ বন্যায় মানুষের প্রাণহানি, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত, ফসলি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত। বন্যায় পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের পরিবার-পরিজন এবং দুঃখ দুর্দশায় পতিত বেঁচে থাকা মানুষদের সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাট-বাজার নদী ভাঙনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এ রকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকারের সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা বন্যাকবলিত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দেবে। খালেদা জিয়া বলেন, আমি উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলার বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার এবং বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে দ্রুততার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
9
কুলাউড়া (মৌলভীবাজার): চা বাগানে নিযুক্ত শ্রমিকদের মজুরির খসড়া সুপারিশ ২০২১ প্রত্যাহার এবং শ্রমিক বান্ধব গেজেট তৈরি করে সেটি প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন 'জংলা বালী কার্যকরী পরিষদ'। আজ সোমবার দুপুর ১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারস্থ 'লংলা ভ্যালী কার্যকরী পরিষদের' কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান সংগঠনের নেতারা।সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন 'লংলা ভ্যালী কার্যকরী পরিষদের' সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী বলেন, গত ১৩ জুন 'নিম্নতম মজুরি বোর্ড' কর্তৃক ১১৭ থেকে ১২০ টাকা পর্যন্ত চা শ্রমিকদের মজুরি নির্ধারণ করে খসড়া সুপারিশ প্রকাশ করেছে আগামী তিন বছরের জন্য। কিন্তু ওই মজুরি ২০১৯-২০ অর্থবছরে নির্ধারণের কথা ছিল। ২০২১ সালে এটি প্রকাশে চা বাগান মালিকদের সহায়ক হলেও শ্রমিকদের জন্য সেটা সময়োপযোগী নয়। যুগ যুগ ধরে অবহেলিত চা শ্রমিকেরা যে পরিশ্রম করেন আর বিনিময়ে যে পারিশ্রমিক পান সেটা খুবই কম। এ জন্য শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রামভজন কৈরী মজুরির খসড়া সুপারিশে স্বাক্ষর করেননি।সঞ্জু গোস্বামী বলেন, আমরা চলতি বছরে মজুরির খসড়া প্রত্যাহার করে নতুন মজুরি ৩০০ টাকা হারে নির্ধারণের দাবি জানাচ্ছি। এ ছাড়া খসড়া গেজেট এর ৭ ধারা বাতিল করে প্রতি দুই বছর পর পর নতুন মজুরি খসড়া প্রণয়নের মাধ্যমে শ্রমিকদের পারিশ্রমিক নির্ধারণ করা হোক। চা বাগানে শিক্ষানবিশ শ্রমিক নিয়োগের নিয়ম প্রত্যাহার করে জন্মসূত্রের অধিকারে বাগানে কাজ দেওয়া হোক। মজুরির পাশাপাশি সকল বাগানে শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান ও পেনশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।'লংলা ভ্যালী কার্যকরী পরিষদের' সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, প্রতিটি বাগানে চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা, সুপেয় পানি, স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। মজুরি ও শ্রমিকদের দাবি পূরণে শ্রমিক সংগঠনের একজন প্রতিনিধি শ্রম আইন সংশোধনী কমিটিতে রাখা উচিত। ওই প্রতিনিধিই শ্রমিকদের আসল সমস্যাগুলো চিহ্নিত করে কমিটিকে পরামর্শ ও সুপারিশ দিতে পারবেন।এ সময় তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, 'আমরা বাগানের শ্রমিকেরা সব সময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক হিসেবে 'নৌকা' মার্কায় ভোট দিয়ে আসছি। আমরা চা শ্রমিকেরা আজও অবহেলিত। এখনো নিজস্ব ভূমির অধিকার নেই। শ্রমিকদের মজুরি নির্ধারণে এখনো সময়োপযোগী কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। শ্রমিকদের জন্য চুক্তি অনুযায়ী যেসব সিদ্ধান্ত ও অধিকার রয়েছে সেগুলো অনেকটাই বাস্তবায়ন হয় না। সেগুলো বাস্তবায়নের দাবি তুললেই কোনো কারণ ছাড়া কালো আইনের ধারায় বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের ছাঁটাই করে দেন।তাঁরা বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন চা শ্রমিকেরা যাতে তাঁদের ন্যায্য অধিকারটুকু পায়, সে জন্য কার্যকরী ও শ্রমিকবান্ধব শ্রম আইন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।সংবাদ সম্মেলনে 'লংলা ভ্যালী কার্যকরী পরিষদের' সহ সভাপতি ডলি রানী নাইডুসহ সংগঠনের নের্তৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
6
দুই ম্যাচ নিষিদ্ধ করা হল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয়কে। সেই সঙ্গে তার ওপর আরোপ করা হয়েছে দুই হাজার পাঁচশ' পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৮৫ হাজার টাকা) জরিমানা। কিন্তু কোন অপরাধে এত বড় শাস্তি পেতে হল জেসন রয়কে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর ইএসপিএন ক্রিকইনফো'র। মঙ্গলবার ইসিবি এক বিবৃতি অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গের দায়েই তাকে এই শাস্তি পেতে হয়েছে। ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের একটি প্যানেলের দাবি, ইসিবির নিয়ম অনুযায়ী ৩.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি। যদিও রয়ের অপরাধের বিষয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি বোর্ড। ইসিবি'র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ১২ মাস জেসন রয়ের উপর নজর থাকবে তাদের। ভালো আচরণের উপর ভিত্তি করে থাকবে স্থগিত নিষেধাজ্ঞাও। দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ বার খেলেছেন রয়। এরপর পাকিস্তান সুপার লিগেও অংশ নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটানসের হয়ে খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তিনি আইপিএল থেকে সরে দাঁড়ান। কারণ হিসেবে জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তির কথাই বলেন। পরিবর্তে তিনি পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে চান বলেও জানিয়েছিলেন। বিডি প্রতিদিন/কালাম
12
বন্ড ছেড়ে ৯০০ কোটি টাকা তুলবে শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। মূলধন বাড়াতে ব্যাংক দুটি এ অর্থ সংগ্রহ করবে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংক দুটি বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, এবি ব্যাংক স্থানান্তর ও শর্ত সাপেক্ষে রূপান্তরযোগ্য পারপিচুয়াল বন্ড ছেড়ে ৬০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ও ৬০ কোটি টাকা গণপ্রস্তাব বা পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করা হবে। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে এক হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের বিপরীতে ইস্যু করা হবে। ব্যাংকটি জানিয়েছে, বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকায় তারা মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বিএসইসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন প্রজন্মের এনআরবিসি ব্যাংক ৭ বছর মেয়াদি ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। মেয়াদ শেষে বন্ডটি পুরোপুরি অবসায়িত হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টে এ বন্ডের ইউনিট বিক্রি করা হবে। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থে ব্যাংকটি মূলধন চাহিদা পূরণ করবে। এ বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। এ বন্ড অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। এ ছাড়া গতকালের কমিশন সভায় আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের ৯ বছরের আর্থিক বিবরণী ও অন্যান্য কার্যক্রমের ওপর বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে নবগঠিত পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বিএসইসি জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানটির ২০১৩ থেকে ২০২১ সালের আর্থিক বিবরণী ও অন্যান্য কার্যক্রমের ওপর বিশেষ নিরীক্ষা করানো হবে।
0
আল-মানার হাসপাতাল লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে বিজিবি ব্যাঙ্কুয়েট হল, সীমান্ত সম্ভারে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে উদ্বোধন ঘোষণা করেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় হাসপাতালের ৩০ জুন ২০২১ সালের আর্থিক বিবরণী পেশ করা হয় এবং কার্যক্রম নিয়ে শেয়ারহোল্ডারদের হাসপাতালের উন্নতি ও অগ্রগতি বিষয়ে আলোচনা করেন। বিডি প্রতিদিন/এমআই
0
পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার ইমাম হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং যুগ্ম-কমিশনার শাহ মিজান শাফিউর রহমানকে রংপুর রেঞ্জে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অপর এক আদেশে ফরিদপুর ও মেহেরপুরের পুলিশ সুপারের আগের বদলির আদেশ বাতিল করে তাদের বর্তমান কর্মস্থলে বহাল রাখা হয়েছে। পুলিশ সূত্র জানায়, রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। অপর এক প্রজ্ঞাপনে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান ও মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে তাদের বর্তমান কর্মস্থলেই বহাল রাখা হয়েছে। এর আগে এক আদেশে ফরিদপুরের পুলিশ সুপারকে মেহেরপুর ও মেহেরপুরের পুলিশ সুপারকে ফরিদপুরে বদলি করা হয়েছিল। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ইমাম হোসেন সম্প্রতি ডিএমপি কমিশনারকে 'ঘুষের প্রস্তাব' দেওয়ার অভিযোগে আলোচিত হন। এরপর গত ৯ জুন ডিএমপির যুগ্ম-কমিশনার (লজিস্টিকস) ইমাম হোসেনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়। ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম গত ৩০ মে ইমাম হোসেনকে বদলির সুপারিশ জানিয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দিয়েছিলেন।
6
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে দুজন শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মঙ্গলবার (১২ অক্টোবর) রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারক অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় এ রায় ঘোষণা হচ্ছে না। আদালতের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রায় ঘোষণা না হওয়ার বিষয়ে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ বলেন, এই মামলার রায় অনেক বড়। সেই কারণে রায় এখনও প্রস্তুত হয়নি। রায়ের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এর আগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। কিন্তু তিনি ছুটিতে আছেন। এ কারণে পূর্বনির্ধারিত সময়ে মামলার রায় হচ্ছে না। আদালতের ওই কর্মকর্তা যোগ করেন, মামলার রায় এখনও প্রস্তুত হয়নি। তাই আজ রায় হবে না। রায় ঘোষণার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। গত ৩ অক্টোবর মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর আদালত ১২ অক্টোবর রায় ঘোষণার জন্য ধার্য করেন। সাফাত ছাড়া অন্য আসামিরা হলেন তার বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। ২২ আগস্ট একই আদালতে আসামিরা আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেছেন। মামলায় চার্জশিটভুক্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। ২০১৭ সালের ৬ মে পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এর একমাস পর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ১৩ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তার বান্ধবী ও বন্ধুকে আটকে রাখে। অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে বাদী ও তার বান্ধবীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা। সেখানে বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে। অভিযোগে আরও বলা হয়, আসামি সাদমান সাকিফকে দুই বছর ধরে চেনেন মামলার বাদী। তার মাধ্যমে ওই ঘটনার ১০-১৫ দিন আগে সাফাতের সঙ্গে দুই শিক্ষার্থীর পরিচয় হয়। পরে সাফাত তার জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ওই দুইজনকে আমন্ত্রণ জানালে তারা যেতে সম্মত হন। আমন্ত্রণ জানাতে গিয়ে তাদের বলা হয়েছিল, অনেক লোকজনের উপস্থিতিতে বড় একটি অনুষ্ঠান হবে। ঘটনার রাতে সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী তাদের দুইজনকে বনানীর ২৭ নম্বর রোডে অবস্থিত হোটেল রেইনট্রিতে নিয়ে যায়। সেখানে তারা অন্য কোনও লোকজন দেখতে পাননি। কোনও আয়োজন না দেখে তারা চলে যেতে চাইলে আসামিরা তাদের গাড়ির চাবি শাহরিয়ারের কাছ থেকে নিয়ে তাকে মারধর করে। পরে বাদী ও তার বান্ধবীকে হোটেলের একটি রুমে নিয়ে ধর্ষণ করে। এ সময় সাফাত তার গাড়িচালককে ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করতে বলেন। বাদীকে নাঈম আশরাফ মারধরও করেন।
6
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে উল্টেপড়ে মনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে খুলনা থেকে পিরোজপুরগামী বাসটি খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুর এলাকার বেইলি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারায়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
ফিক্সড শট...সঞ্জীবের চোখমুখ নির্বিকার। গালে হাত। আঙ্গুলের ফাঁকে আয়েশি ভঙ্গিতে ধরা রূপালি কলম। মুখে খানিক অস্পষ্ট বলিরেখা, রাত জাগার ক্লান্তি। বাইরে গভীর রাত। দুটো ট্রাক দাপিয়ে চলে গেলো রাস্তায়। তাতে, শীতে জুবুথুবু ঘরহারা লোকটা, যে শুয়ে ছিল ল্যাম্পপোস্টের নিচে, ঘুম ভেঙ্গে বসে থাকে অনভ্যাসে।ঘুম নেই সঞ্জীবের চোখেও। কলম বলছে, কলম লিখছে- 'গল্প ভাঙে তবু গল্প জমে, এই চোখে রাত্রি নিঝুম।' সঞ্জীব ভাবছেন- এই রাত শেষে আসবে যে সকাল, তার আলোয় মানুষের মনের অন্ধকার ঘুচে যাবে হয়তো! হয়তো পৃথিবীতে আর ঝরবে না রক্ত! সাম্য এনে দেবে শান্তি!সঞ্জীব উঠে দাঁড়ান। পায়চারি করেন কিছুক্ষণ। জানলার পাশে দাঁড়ান। বাইরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে ডাস্টবিনের খাবার ভাগ করে খাচ্ছে একজন মানুষ ও দুটো কুকুর।ফ্ল্যাশব্যাক...উত্তাল প্রাঙ্গণ। বহিরঙ্গে চুপচাপ থেকেও অন্তরঙ্গে কী পরিমাণ উত্তাল-উত্তেজিত হয়ে পড়ে সমবেত; তার এক বিরল উদাহরণ সামনে নিয়ে সঞ্জীব চৌধুরী গাইছেন, 'সবুজ পাতা, একটি গাছ, স্মৃতির বৃক্ষ, পাতারা জানে নিজের চাষবাস' অথবা 'পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না।' এ নীরব কষ্ট ছড়িয়ে পড়ে উপস্থিত তারুণ্যে। সঞ্জীব চৌধুরী, একজন নাগরিক বোহেমিয়ান, স্বপ্ন গুঁজে দেন অজস্র চোখে। তারপর কোলাহল এড়িয়ে আরও আরও স্বপ্নের খোঁজে তিনি হেঁটে যেতে থাকেন বিরান পথে।লং শট...এরপর ইমেজ ক্রমেই পেছনে সরে যেতে থাকে। অসংখ্য স্পটলাইটে ধরা পড়ে অশোক কর্মকারের ইন্সটলেশন আর্ট। এখানেও রাত, 'কালরাত্রি'। লাইট, সাউন্ড, পেইন্টিং, স্ট্যাচু সহযোগে শিল্পকলা একাডেমিতে ওই আয়োজনে প্রথমবার পাশাপাশি দাঁড়ান সঞ্জীব ও বাপ্পা। আটাশ মিনিটের মিউজিক তৈরি করেছিলেন অনেক খেটেখুটে, তাঁরা একসঙ্গে। তখন বোধ জাগে- যদি কিছু করা যায় মিলেমিশে! অসংখ্য এলোমেলো নামকরণের প্রক্রিয়ায় সংযোজন-বিয়োজন শেষে স্থির হয় নাম হবে 'দলছুট'। ৯৬-এর নভেম্বর তখন। পরের বছর আসে 'আহ্'। ইতিহাসের প্রথম পৃষ্ঠাটি উল্টানো হলো 'আহ্' দিয়ে। তৈরি হতে থাকে এরপর একেকটি অধ্যায়- 'হৃদয়পুর', 'আকাশচুরি', 'জোসনাবিহার'।সময় তবুও অস্থির থাকে। অরাজকতার রাক্ষস গিলে খায় সৌন্দর্য, জীবনযাপন। সঞ্জীবের বুকের ভেতর জমা হাহাকার-প্রতিবাদ উগরে আসে লিরিক হয়ে- 'এদিকে তহবিল জমে, ওইদিকে চোখের পানি।' তৈরি হয় 'রাশপ্রিন্ট'। বিষণ্নতার খেরোখাতা থেকে উঠে আসে স্বপ্ন-সম্ভাবনার বার্তা। স্বপ্ন খেলা করে সঞ্জীবের ঢিলেঢালা শার্টে, অবিন্যস্ত চুলে। পুরুষ্ঠ গোঁফের আড়াল থেকে ঠিকরে বের হয় মহাকালের স্টেটমেন্ট- প্রেম থেকে দ্রোহ, বিচ্ছিন্নতা থেকে জমায়েত। তাঁর গান তাই হয়ে ওঠে সময়ের আশ্চর্য দলিল।ব্যাকওয়ার্ডে দৃশ্য সরে যায় দ্রুত। সাংবাদিকতার দিনরাত, নব্বইয়ের উত্তাল আন্দোলন, ইউনিভার্সিটি, টিএসসির লাল দেয়াল, নীরব হোটেল, শাহবাগ মোড়, প্ল্যাকার্ড, গণিত ক্লাস ছেড়ে গণযোগাযোগ; পেরিয়ে হবিগঞ্জের মাকালকান্দি গ্রামের অভিজাত বাড়িটায় গিয়ে ফ্রেম ফিক্সড হয়।ওখানে ২৫ ডিসেম্বর ১৯৬৪-তে, গোপাল চৌধুরী এবং প্রভাষিনী চৌধুরী দম্পতির সপ্তম সন্তান হিসেবে জন্ম নিচ্ছে যে ছেলেটা, তার নাম হবে সঞ্জীব চৌধুরী। ক্লাস এইটের পর তিনি শহর ঢাকায় পা রাখবেন এবং ১৯৭৮-এর মাধ্যমিকে দখল করবেন জাতীয় মেধা তালিকার ১২তম স্থান। দখল করবেন শহর। বাংলা গানের শীর্ষ মুকুট জ্বলে উঠবে তাঁর মাথায়। ওই মুকুটের ছবিকে আঁকড়ে ধরে এ ভূখন্ড বলবে, এ মানচিত্র বলে চলবে- আমাদের একজন সঞ্জীব দা ছিলেন!শুনুন সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় দুটি গান:আমি তোমাকেই বলে দিবোকথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরীসুর: বাপ্পা মজুমদারঅ্যালবাম: হৃদয়পুরব্যান্ড: দলছুটসমুদ্র সন্তান, চোখটা এত পোড়ায় কেনকথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরীঅ্যালবাম: বাড়ি ফেরা হলো না
2
গাজীপুরের টঙ্গীতে লোহার পাইপের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আউচপাড়া মোক্তারবাড়ি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।নিহত শিশুর নাম আজিজুল মুন্সি ইকবাল (৭)। আজিজুল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার মাস্টার হাটখোলা গ্রামের ইয়াসিন মুন্সির ছেলে। আজিজুল স্থানীয় বাইতুল কোরআন আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয় থানা-পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই এলাকার হাই ভিশন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী সরিয়ে নিচ্ছিলেন শ্রমিকেরা। এ সময় ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু আজিজুল। হঠাৎ নির্মাণকাজে ব্যবহৃত একটি পাইপ ছিটকে পড়ে শিশু আজিজুলের ওপর। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।হাই ভিশন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেড কোম্পানির পরিচালক আবুল হোসেন বলেন, 'আমি দুর্ঘটনার সময় ছিলাম না। পুলিশ আমাদের লোকজনদের ধরে থানায় নিয়ে গেছে। নির্মাণকাজ বন্ধ আছে। থানায় যাচ্ছি। এটা থানায় মীমাংসা করব।'টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
6
ইসরায়েলের হয়ে কাজ করা একটি গুপ্তচর দলের সদস্যদের গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার তেহরান জানায়, ইরানের নিরাপত্তা বাহিনী ওই গুপ্তচরদের গ্রেপ্তার করে। তারা গুপ্তস্থানে রাখা অস্ত্রশস্ত্রও জব্দ করেছে। এসব অস্ত্রশস্ত্র ইরানে পানিসংকট নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিক্ষোভের সময় ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। পানির দাবিতে সম্প্রতি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিক্ষোভ হয়। খাওয়া ও চাষাবাদের জন্য পানির সরবরাহ বাড়ানোর দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ হয়। এ বিক্ষোভ পরে রাজনৈতিক রূপ পায়। অন্যান্য এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এতে হতাহত হওয়ার ঘটনা ঘটে। পানিসংকট নিয়ে বিক্ষোভের ঘটনার পর তেহরান ইসরায়েলের হয়ে কাজ করা গুপ্তচর দলের সদস্যদের গ্রেপ্তার করার কথা জানাল। তেহরান প্রায়ই অভিযোগ করে থাকে, তার শত্রুরা, বিশেষ করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইরানে বিক্ষোভ ও সহিংসতায় ইন্ধন দিয়ে দেশটিকে অস্থিতিশীল করতে চায়। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, পানি নিয়ে দেশটিতে সংঘটিত সাম্প্রতিক বিক্ষোভে যাতে সহিংসতা হয়, রক্তপাত হয়, সে জন্য উসকানি দেওয়া হয়েছে। ইরানের ভাষ্য, শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। বিক্ষোভে কে বা কারা গুলি চালিয়েছে। এতে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভে গুলি চালানোর ঘটনা ও মৃত্যুকে 'রহস্যজনক' বলেছে তেহরান। তবে মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই বিক্ষোভে গুলি চালিয়েছেন। তাঁদের চালানো গুলিতেই হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শহরে দাঙ্গায় অস্ত্রশস্ত্র ব্যবহার করতে চেয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের লোকজন। তারা গুপ্তহত্যা চালাতে চেয়েছিল। এ দাবির বিষয়ে ইরানের ওই কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য দেননি। এ ছাড়া কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাও জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, জব্দ করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছ পিস্তল, গ্রেনেড, অ্যাসল্ট রাইফেল ও গুলি। পানি নিয়ে বিক্ষোভের সময় এসব অস্ত্রের মধ্যে কিছু ব্যবহার করা হয়েছিল। ইরানের অভিযোগের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
3
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সরকার মোফাজ্জল হোসেন মজনুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তা তাঁকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে তৃতীয়বারের মতো ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের আগে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিম মারা যান। ফলে এ ওয়ার্ডটির নির্বাচন স্থগিত হয়ে যায়। আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে সরকার মোফাজ্জল হোসেন মজনু ও হাসিনুর রহমান মনোনয়নপত্র জমা দেন। কিন্তু গত মঙ্গলবার ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিনুর রহমান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন করেন। পরে তা নেওয়া হয়। নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী সরকার মোফাজ্জল হোসেন মজনুকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
6
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা বাতিল অথবা স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে দেশটির ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। এক্ষেত্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের আইনে তা কার্যকর করা হবে। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। ওই টিভি চ্যানেলকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান বলেন, "কোনো অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল বা স্থগিত এবং এর আগে মামলায় 'ভুলভাবে' দণ্ডিত হলে তাকে আদালতে নতুন করে শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা ফেডারেল ও পাঞ্জাব প্রাদেশিক সরকার উভয়েরই আছে। পিএমএল-এন এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ ও অন্যদের রেহাই দিতে এ আইন কার্যকর করা হতে পারে।" তবে এক্ষেত্রে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা নওয়াজ শরিফ তার নিজের স্বাস্থ্য আর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করলে তিনি ক্ষমতাচ্যুত হন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে তার ১০ বছরের জেল হলেও পরবর্তীতে আদালত তার দণ্ড রহিত করলে দুই মাস পর ছাড়া পান নওয়াজ। একই বছর দুর্নীতির আরেকটি মামলায় আবারও সাত বছরের কারাদণ্ডের সাজা পান নওয়াজ। সাজাভোগের সময় চিকিৎসার কথা বলে ২০১৯ সালের নভেম্বরে লন্ডনে যান তিনি। এরপর আর দেশে না ফেরায় সেখানেই তিনি স্বেচ্ছা নির্বাসনে আছেন।
3
ডিএমপি ঢাকা কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ও চলাচলে বিধিনিষেধ থাকবে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছয় স্তরের নিরাপত্তাবেষ্টনি গৃহীত হয়েছে। ইউনিফর্ম পরা পুলিশ, সাদা পোশাকের পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, র্যাব এবং সোয়াটের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবে। ডিএমপি কমিশনার আরও বলেন, শহীদ মিনারে ব্যাগ আনা যাবে না। নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এছাড়া শহীদ মিনারে ব্যক্তিগত পর্যায়ে দুজন এবং সাংগঠনিকভাবে পাঁচজন শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারবেন। রুটম্যাপ মেনে যেতে হবে শহীদ মিনারে বরাবরের মতো এবারও শহীদ মিনারে যেতে রুটম্যাপ তৈরি করা হয়েছে। একুশের প্রথম প্রহর থেকে এ রুটম্যাপ ব্যবহার করে শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরর জনসংযোগ দপ্তর।
6
রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে মস্কোকে শর্ত দেখিয়েছে যুক্তরাজ্য। শুধু ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, প্রতিবেশীদের সঙ্গে নীতিতে পরিবর্তন আনতে হবে রাশিয়াকে। তবেই নিষেধাজ্ঞা তুলে নেবে লন্ডন। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভাকে এ কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রুশ বার্তা সংস্থা তাসের তিনি মন্ত্রীদের বলেছেন, রাশিয়া এখন যে অবস্থানে, তা পরিবর্তনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে মস্কোর ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে। আর ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যস্থতায় ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনা শুরুর দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস গত রোববার টেলিগ্রাফকে বলেন, সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার করা হলে তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। তিনি এও বলেন, শুধু যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার নয়, এর সঙ্গে রাশিয়াকে এ প্রতিশ্রুতিও দিতে হবে, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালাবে না তারা। রাশিয়ার পণ্য, সেবা, সম্পত্তি, ব্যাংক রিজার্ভ, লেনদেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে নেতৃত্বে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং ইউক্রেন কখনোই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে না।
3
দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় শিশুসহ একই পরিবারের তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার দুপুরে বিরামপুর উপজেলার বিনাইল ইউপির দেশমা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলেন-মজিবর হোসেন (২৭), তার স্ত্রী সাদেকুন নাহার (২৪) ও শিশু রহমত হোসেন (৫)। তারা সকলেই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১১ নম্বর ঘরে বসবাসরত ছিলেন। তাদের কার্ড নম্বর ২২৫২৬৬। স্থানীয় বিনাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ওই তিন রোহিঙ্গার কথা শুনে মনে হয়েছে তারা মিয়ানমান এলাকা থেকে এসেছে। পরে বিয়টি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ককে জানালে তিনি এক দোভাষীকে পাঠিয়ে দেন। পরে ২৯ বিজিবির আওতাভুক্ত স্থানীয় চৌঠা বিজিবি ক্যাম্পে ওই রোহিঙ্গাদের নিয়ে যান বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপির টহলদল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিনাইল ইউপির দেশমা বাজার এলাকা থেকে৩ রোহিঙ্গা নাগরিককে আটক করে। তাদের সাথে কথা বলে এবং রোহিঙ্গা ক্যাম্পে খোঁজ নিয়ে জানা গেছে তারা রোহিঙ্গা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফ-উল্লাহ আবেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিডি প্রতিদিন/এমআই
6
ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে আত্মহত্যার প্ররোচণা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল করা হবে ১৮ মার্চ। অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ ৩ জনের বিরুদ্ধে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত সংক্রান্তে কোনো প্রতিবেদন দাখিল করেননি। সেজন্য ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী মামলার নথি পর্যালোচনা করে উপরোক্ত মর্মে তারিখ ধার্য্য করেন। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় শিক্ষার্থী অরিত্রি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ঘটনার পরদিন ঢাকার পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন অরিত্রির বাবা দিলীপ অধিকারী। মামলার এজাহারে অরিত্রির আত্মহত্যার কারণ সম্পর্কে বলা হয়, অরিত্রির স্কুলের বার্ষিক পরীক্ষা চলছিল। গত ২ ডিসেম্বর সমাজবিজ্ঞান পরীক্ষা চলার সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এ জন্য স্কুল কর্তৃপক্ষ আমাদের ডেকে পাঠায়। ৩ ডিসেম্বর স্কুলে গেলে স্কুল কর্তৃপক্ষ আমাদের জানায়, অরিত্রি মোবাইল ফোনে নকল করছিল, তাই তাকে বহিষ্কারের (টিসি) সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ আমার মেয়ের সামনে আমাকে অনেক অপমান করে। এই অপমান এবং পরীক্ষা আর দিতে না পারার মানসিক আঘাত সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রি।
6
চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তির বয়স ৪৮ বছর। তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ী বলে জানান চিকিৎসকেরা।৬ আগস্ট ৪৮ বছর বয়স্ক ওই পুরুষ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর আগের দিন পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে।চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, আক্রান্ত রোগী দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার। তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।এস এম হুমায়ুন কবীর আরও বলেন, আমরা তাঁকে নিয়ে সোমবার চিকিৎসকদের একটি বোর্ড মিটিংয়ে বসছি। মিটিংয়ে তাঁর শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়টি আলোচনা হবে। এরপর আমরা সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে চিকিৎসা শুরু করব।হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল জানান, তিনি দুই ডোজ করোনার টিকা নিয়েও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।এর আগে গত ২৮ জুলাই চমেক হাসপাতালে চট্টগ্রামে প্রথম এক নারী রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। তাঁর বাড়ি পটিয়ায়। এ নিয়ে দুজনের শরীরে রোগটি ধরা পড়ল।এ রোগের চিকিৎসা ব্যয়বহুল তবে চমেক হাসপাতালে চিকিৎসাধীন প্রথম রোগীর জটিল অপারেশন সোমবার হওয়ার কথা রয়েছে বলে জানান চিকিৎসকেরা।
6
উৎসব মানেই সাজের বাহানা। পোশাক, গয়নার পাশাপাশি বড় ভূমিকা সাজের। বাংলা নতুন বছর, সে কারণে পুরো সাজে বাঙালিয়ানাই বেশি থাকবে-এটাই স্বাভাবিক। বৈশাখের ঝোড়ো আর উত্তপ্ত আবহাওয়ায় সাজ হতে হবে স্নিগ্ধ। সাজ হালকা রাখাটাও একটা শিল্প। পোশাক আর গয়না জমকালো হলেও সাজের মাধ্যমে চেহারায় ধরে রাখা যাবে সতেজ ভাব। বেণি করা যায় নানাভাবে। পুরো চুলে ঢেউখেলানো ভাব আনতে পারেন থ্রি ব্যারেল কার্লিং আয়রন ব্যবহার করে। তারপর ফিশ টেইল বেঁধে ফেলতে পারেন। শাড়ির সঙ্গে চুল সোজা করেও ছেড়ে রাখতে পারেন। লিপস্টিকের রং হালকা রাখা হয়েছে। এতে পুরো চেহারায় স্নিগ্ধ ভাব চলে এসেছে। শাড়ির সঙ্গে টিপ যেন অনেকটাই আবশ্যক। সুতির শাড়ির সঙ্গে কাপড়ের তৈরি বালা আর মালায় আরাম পাবেন। চাইলে রুপালি রঙের গয়নাও পরতে পারেন। দুটোতেই দেশীয় ধাঁচ চলে আসবে। একটু জমকালোভাবেই করা হয়েছে এই সাজটা। চোখে গাঢ় করে কাজল দেওয়া। কালো কাজলের পাশাপাশি চোখের কোনার দিকে নীল রঙের কাজল। আইশ্যাডোতে আছে সোনালি রঙের ব্যবহার। লাল লিপস্টিকে সাজ সম্পূর্ণ। সাজের যেকোনো একটি জায়গা হালকা রাখলে ভালো। নুজহাত খান জানান, সাজে কোনো একটা অংশ হালকা থাকলে সব দিকে মনোযোগ চলে যায় না। গয়না আর চোখের সাজ ভারী, এ কারণে ঠোঁটে ন্যুড রঙের লিপস্টিক। মাঝে সিঁথি করে দুই দিকে টুইস্ট করে ঝুঁটি করা হয়েছে। ম্যাট লিপস্টিক দিনের বেলার জন্য রেখে দিন। মেকআপ করার আগে প্রাইমার এবং শেষে ফিনিশিং স্প্রে ব্যবহার করুন। এ দুটিই সাহায্য করবে মেকআপ অনেকক্ষণ ধরে রাখতে-জানালেন পারসোনার পরিচালক নুজহাত খান। দিনের বেলায় খুব বেশি শিমার লাগাবেন না। বিশ্বজুড়েই এখন খুব হালকা ধাঁচের মেকআপ করা হচ্ছে। এখানেও হালকা বেজ ও ন্যুড লিপস্টিকে চলে এসেছে সেই ধারা।
4
কয়েক বছর ধরে নাটক বানালেও এবারই প্রথম মুক্তি পেল সিনেমা। আর প্রথম ছবিতেই বাজিমাত। নেটওয়ার্কের বাইরে চরকিতে মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন মিজানুর রহমান আরিয়ান। প্রথম সিনেমা নেটওয়ার্কের বাইরে মুক্তির পর প্রতিক্রিয়া কী? ঠিক এ রকম ফিল পেয়েছিলাম ২০১৭ সালে, যখন আমার পরিচালিত বড় ছেলে নাটকটি প্রচারিত হয়। মানুষের প্রচুর প্রশংসা, ভালো লাগা পাচ্ছি। এমন একটা মাধ্যমে সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে টাকা দিয়ে সিনেমা দেখতে হয়। তাই ভালো লাগাটা বেশি। এই সিনেমার জন্য জীবনের সবচেয়ে বেশি কষ্ট করেছি। বেশি কষ্টের জন্য যখন বেশি ভালো লাগা পাই, বেদনাটা মধুর হয়ে যাচ্ছে আরকি। কষ্টটা কী ছিল? টানা ১৭ দিন শুটিং। কাস্টিংয়ের বিগ টিম। বারবার প্যানেলে বসা। যতটা পারা যায় নির্ভুলভাবে দর্শকের সামনে ছবিটি পৌঁছে দেওয়া। ছবিটি মুক্তি পর্যন্ত সব মিলিয়ে ১৩ মাসের একটা ভ্রমণ। অনেক বেশি এফোর্ট দিয়েছি। যে রকম ফিডব্যাক প্রত্যাশা করেছি, ও রকমই পাচ্ছি। মাঝেমধ্যে হয় না, কষ্ট করলাম, কিন্তু ফিডব্যাক পেলাম না-প্রথম সিনেমার ক্ষেত্রে তেমনটা হয়নি। মানুষ বলছে পয়সা উশুল, আমি বলছি কষ্ট উশুল। যাঁদের নিয়ে কাজ করেছেন, তাঁরা সবাই তরুণ। তাঁদের মধ্যে একজনকে নিয়ে শুধু আগে কাজ করেছেন। আট তরুণকে নিয়ে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? আগে আমি শুধু ইয়াশ রোহানকে নিয়ে কাজ করেছি। আমার প্রথম সিনেমার গল্প। প্রথম যখন সব কটি চরিত্র নিয়ে ভাবি বা চিত্রনাট্য তৈরি হয়, তখন এমন কাউকে খুঁজছিলাম, মাত্রই যারা ভার্সিটি শেষ করেছে। দেখলেই মনে হবে, ওরা বন্ধু। ও রকম খুঁজতে খুঁজতেই ওদের চারজনকে একত্র করি। প্রথম দিনের পরই তারা বন্ধু হয়ে যায়। একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে। নিজেরা একটা গ্রুপ তৈরি করে। গ্রুপে তারা চ্যাট করত। মজা করত। কারও না কারও বাসায় আড্ডা দিত। শুটিংয়ে গিয়ে দেখি, ওদের বন্ধুত্ব অনেক গাঢ় হয়েছে। এখন তো শুনি, এখনো ওরা একসঙ্গে ঘুরেফিরে, আড্ডা দেয়। এখনো তারা সিনেমার চরিত্রের মধ্যেই আছে। আমি কষ্ট করেছি এবং আমার প্রত্যেক শিল্পীও কষ্ট করেছে। রেজাল্ট ওরাও পাচ্ছে, আমিও পাচ্ছি। কাজে কতটা স্বাধীনতা পেয়েছেন? প্রযোজনা প্রতিষ্ঠান 'চরকি' আমাকে চূড়ান্ত স্বাধীনতা দিয়েছে। সত্যি কথা বলতে কি, চ্যালেঞ্জটা আমি নিতেই চাইনি। আমি সব সময় যেহেতু একটা গল্প বলার চেষ্টা করি; আরও সুন্দর, পরিপাটি এবং বড় আয়োজনে প্রথম সিনেমায়ও তাই চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল, গল্পটা যদি ঠিকঠাক বলতে পারি, দর্শকের ভালো লাগবেই। যেহেতু সিনেমা, সবকিছু বড় ক্যানভাসে করতে পেরেছি। প্রথম সিনেমাতেই বাজিমাত। এটা কি পরের সিনেমায় কাজের ক্ষেত্রে চাপ তৈরি করবে? আমি এখন পরের সিনেমার স্ক্রিপ্টিংয়ে আছি। টেনশন বা চাপটা আমি নিতেই চাই না। চাপ নিলেই কাজ খারাপ হবে। আমি সব সময় যেটা করে আসছি, চাপ না নিয়ে কাজ করার। আগের কাজের চেয়ে পরের কাজে ছাড়িয়ে যাওয়ার চিন্তা কখনো করি না। যে গল্পটা নিয়ে কাজ করি, সেটা নিয়েই ভাবতে থাকি। গল্পের সেরা ভার্সনটা তৈরি করার চেষ্টা থাকে। এত দিনের জার্নিতে এটা জেনে গেছি যে আমার দর্শকেরা কী পছন্দ করে। একজন পরিচালক কি দর্শকের পছন্দকে প্রাধান্য দেবেন, নাকি তাঁর মতো করে নির্মাণ করবেন? একটার সঙ্গে আরেকটার কানেকশন আছে বলে মনে করি। ফাইনালি আমরা দর্শকের জন্যই কাজ করি। বিশ্বাস করি, পৃথিবীর প্রত্যেক চলচ্চিত্রকার দর্শকের জন্যই কাজ করেন। দর্শকের ভালো লাগা মানে আমি যে গল্পটা বলতে চাই, দর্শক যেন ভালোভাবে গ্রহণ করে। নতুন কাজের পরিকল্পনা? টেলিভিশনের জন্য তো কাজ করবই। একটা সিনেমার গল্প চূড়ান্ত। আরেকটার স্ক্রিপ্টিং শুরু হয়েছে। বছরে আমি দুটো সিনেমা বানাব। নতুন ছবির গল্প কী নিয়ে? দুটো সিনেমার গল্পের একটি ড্রামাটিক, আরেকটা অ্যান্থলজি ফিল্ম, যেখানে পাঁচটা গল্প থাকবে।
2
কাচের স্বচ্ছ জারে ঘুরে বেড়াচ্ছে রংবেরঙের মাছ-এ দৃশ্য সবার বেশ পরিচিত। কিন্তু কাচের জারে পাতা ছড়িয়ে বসে আছে খুদে গাছ, পাশেই পড়ে আছে শুভ্র শঙ্খ বা ধ্যানমগ্ন খুদে বুদ্ধ। কাচের দেয়ালে বন্দী জীবন্ত এই ছোট্ট জগৎ সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নেই। অভিনব উপায়ে ঘর সাজানোর জন্য এই টেরেরিয়াম দারুণ এক অনুষঙ্গ।টেরেরিয়াম অনেকটা অ্যাকুয়ারিয়ামের মতো। কিন্তু এতে মাছের পরিবর্তে রাখা হয় ছোট ছোট গাছ। কাচের জারে এমনভাবে গাছ লাগানো ও সাজানো হয় যে সেটা হয়ে ওঠে খুদে একটা বাগান।টেরেরিয়াম বানানোর আগেগাছ বাছাই করতে হবে। এ ক্ষেত্রে খুব কম পানি দরকার এমন গাছ বাছুন।ক্যাকটাস ও সাকুলেন্টের জন্য খোলা মুখের পাত্র আর ফার্নের জন্য মুখ ঢাকা পাত্র ব্যবহার করুন।মুখ ঢাকা পাত্র ব্যবহার করলেও মাঝে মাঝে পাত্রের ঢাকনা খুলে দিতে হবে বাতাস চলাচলের জন্য।টেরেরিয়াম বানাতে যা লাগবেস্বচ্ছ কাচের জার। যেকোনো আকারের গোল্ডফিশ বোল, কুকি জার, তলা সমান কাচের ফুলদানি, কাচের বাটি হলেও চলবে।পাথর ও মার্বেল। পাথরের আকার কেমন হবে তা নির্ভর করবে পাত্রের আকারের ওপর। কয়লা ও মাটি।ছোট ছোট গাছ। কয়েক রঙের হলে সুন্দর দেখাবে।প্রয়োজন বা ইচ্ছে হলে মস।ছোট শামুক বা ঝিনুক, রঙিন পাথর, ছোট পুতুল ইত্যাদি যা দিয়ে সাজাতে চান।যেভাবে বানাবেনকাচের পাত্রটি পরিষ্কার করে মুছে শুকিয়ে নিন। জার লম্বালম্বি বা আড়াআড়ি যেকোনোভাবে রেখেই সাজাতে পারেন। প্রথমে পাথর বিছিয়ে নিন। এতে অতিরিক্ত পানি বেরিয়ে পাথরের নিচে জমা হবে। পাথরের ওপর ১-২ ইঞ্চি পুরু করে কয়লা বিছিয়ে দিন।এরপর অর্ধেক পাত্র ভরে দিন ঝরঝরে মাটি দিয়ে। তারপর ছোট ছোট ক্যাকটাস, ছোট অ্যালোভেরা ও সাকুলেন্ট লাগান।গহিন সবুজের মধ্যে ধ্যানী বুদ্ধ, বনে প্রাণী ঘুরে বেড়াচ্ছে বা ছোট্ট রাজপ্রাসাদ বনের মধ্যে দাঁড়িয়ে আছে-এমন থিমে টেরেরিয়াম সাজালে ঘরের শোভা আরও বাড়ে। গাছ লাগানোর পর টেরেরিয়ামে মাটি শুষ্ক হয়ে এলে অল্প পানি দিতেহবে। বেশি পানি দিলে গাছ নষ্টহয়ে যেতে পারে। টেরেরিয়ামএমন স্থানে রাখুন, যেখানেপ্রাকৃতিক আলো-বাতাস চলাচল করে।সূত্র: ক্লাইমেট কিডস
4
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং দেশে মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সাজাপ্রাপ্ত আসামির নেতৃত্বে যে দল, ঐক্যফ্রন্ট চলছে, তাদের পক্ষে বাংলাদেশের জনগণ আজ নেই। জনগণ সাড়া দিচ্ছে না বলেই তারা ষড়যন্ত্র শুরু করেছে। আজ সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ নেওয়ার পর শহরের আবদুল মালেক উকিল সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশিদের কাছে শুধু নালিশ দিচ্ছে না, সর্বশেষ খবর, লন্ডনে বসে তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করছে। এই বৈঠকগুলো কেন? ঢাকায় মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছে। এই বৈঠকের অর্থ কী? এই বৈঠকের অর্থ হচ্ছে নির্বাচন বানচাল করা। সেই ষড়যন্ত্র তারা করছে। ওবায়দুল কাদের জানতে চান, 'পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এখানে নির্বাচনে কী করবে? তাদের কী করণীয় আছে? আমার দেশের ভোট দেবে আমার দেশের জনগণ। সেখানে পাকিস্তানের কী করার আছে? পাকিস্তানের সঙ্গে তাহলে বৈঠক কেন? আরও গোয়েন্দা সংস্থা।' তিনি বলেন, তাঁরা যা আজকে করছেন, তাঁরা যদি মনে করেন, ২০০১ সাল আবারও ফিরে আসবে, ২০১৪ সালের আবারও তাঁরা পুনরাবৃত্তি ঘটাবেন, তাঁরা বোকার স্বর্গে আছেন। সংসদ নির্বাচন আদৌ হবে কি না-চায়ের দোকানে আড্ডায় ভোটারদের এমন শঙ্কার বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'আমি শতভাগ আশাবাদী। এবার বাংলাদেশের জনগণ কোনো ষড়যন্ত্রের কাছে নতি শিকার করবে না। বাংলাদেশের জনগণ যেকোনো পরিস্থিতিতে ভোট দিতে প্রস্তুত।' তিনি আওয়ামী লীগ বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে বেশির ভাগ আসনে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে বিদ্রোহী মাত্র সাতজন। এটা ইতিহাসে বিরল। যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁরাও প্রত্যাহার করে নেবেন। তাঁরা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, তাতেও প্রার্থিতা প্রত্যাহার হয়ে যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিদ্রোহী নিয়ে দুর্ভাবনা হচ্ছে বিএনপির, ঐক্যফ্রন্টের। তাদের জিজ্ঞেস করুন। বিদ্রোহী নিয়ে আমাদের দুর্ভাবনা নেই। তাদের মনোনয়নপত্র টিকেছে ৫৫৫ জনের। এর মধ্যে কয়জন বসেছে। আমার মনে হয় খুবই কমই আছে, যারা প্রতিদ্বন্দ্বিতার বাইরে আছে।' তিনি আরও বলেন, তাদের ঘরের বিবাদ বাইরে ছড়িয়ে পড়েছে। মির্জা ফখরুল নিজেই দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন। তাঁর গাড়িতে, গুলশান অফিসে, পল্টন অফিসে হামলা, দফায় দফায় হামলা হচ্ছে। তালা ভাঙছে, তালা লাগাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, 'আমি আগেও বলেছিলাম, তারা খুব সংকটে পড়বে। কারণ, তারা মনোনয়ন-বাণিজ্য করেছে। এটা এখন প্রমাণিত। তাদের মনোনয়নবঞ্চিতরা ভাঙচুর করছে, হামলা করছে। ফখরুল ইসলাম আলমগীরের রুমে লাথি মারছে, হামলা করছে। বলছে, হয় মনোনয়ন দাও, নয় টাকা ফেরত দাও। এটা নিয়ে বিএনপি বিক্ষোভের মুখে আছে।' সাংবাদিকদের ব্রিফিংকালে অন্যদের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ এবং দলীয় প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক আবদুল মমিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
9
সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে অপহরণের তিন দিনের পর ১২ বছরের এক কন্যাশিশুকে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম। এর আগে গত ২১ এপ্রিল সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। গ্রেপ্তার যুবকের নাম সজিব (২৪)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেদিয়া গ্রামের মো. আরানের ছেলে ও সাভারে রাজ ফুলবাড়িয়া এলাকার মজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই যুবক তাঁর প্রতিবেশীর ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে কৌশলে অপহরণ করে পাবনার ঈশ্বরদী এলাকায় নিয়ে যায়। ওই এলাকায় সজিবের মামার বাড়ি। অপহৃত শিশুকে খোঁজাখুঁজি করে না পেয়ে ভুক্তভোগী শিশুর মা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিশুটিকে ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী যুবক সজিবকে।সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, সজিব মেয়েটির প্রতিবেশী ছিল। তাঁরা সামনাসামনি কক্ষে বসবাস করত। মেয়েটি স্থানীয় এক স্কুলে ক্লাস সেভেনে পড়ত। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সজিবকে আদালতে পাঠানো হয়েছে।
6