text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বিএনপির কাছে খালেদা জিয়ার চেয়েও পরী মনি বেশি গুরুত্বপূর্ণ। সংসদে বিএনপি নেতাদের বক্তব্য তারই প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, তবে বিএনপির দলীয় গ্রুপের নেতাকে দেখলাম এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বক্তব্য রেখেছেন। আমার কাছে মনে হল তার কাছে বেগম খালেদা জিয়ার থেকেও চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছেন। তথ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরে কোথায় কে মধ্যরাতে মদ্যপান করে এবং ভাঙচুর করে এটা কি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়? এটা নিয়ে সবাই ব্যাস্ত হয়ে গেল। এটি একটি বাজে বিষয়। আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে কেউ হেনস্তার স্বীকার হওয়াও ঠিক নয় আবার কেই অযথা হয়রাণির স্বীকার হওয়াও ঠিক নয়। এসময় তিনি অন্য দেশকে বাংলাদেশের ঋণ দেওয়ার প্রসঙ্গে বলেন, শ্রীলঙ্কার পর এবার আফ্রিকার দু-একটিসহ অন্যান্য দেশও বাংলাদেশের কাছে ঋণ চাইছে। এক সময়ে যে দেশের বাজেট নির্ভর করতো প্যারিস কনসোর্টিয়াম মিটিংয়ের ওপর, অর্থমন্ত্রীকে ছুটে যেতে হতো প্যারিস কনসোর্টিয়াম মিটিংয়ে, সেই বাংলাদেশ এখন অন্য দেশকে ঋণ দেয়। আমরা শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ১০ বছর মেয়াদে ঋণ দিয়েছি। অন্যান্য দেশও ঋণ চাচ্ছে এবং সেখানেও দেয়ার প্রক্রিয়া চলছে। এটাই বাস্তবতা, কেউ স্বীকার করুক বা না করুক। মন্ত্রী বলেন, দেশে মানুষের দারিদ্রের হার ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমেছে। দেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে। হাছান মাহমুদ বলেন, পৃথিবীর বিভিন্ন পত্র-পত্রিকা বাংলাদেশের এই অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। এই অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায়ও পঞ্চমুখ। বাংলাদেশের দু-একটি পত্রিকাকে দেখতে পাই, এটা নিয়ে বিশ্লেষণ করা হয়। এই অগ্রগতি আসলে কতটুকু সেটা নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা চালানো হয়। এই অপচেষ্টা আজকে হচ্ছে তা নয়, এটা গত ১২ বছর ধরেই হচ্ছে। এবং তা সত্ত্বেও দেশ এগিয়েছে। দেশের মানুষের দিকে তাকালেই তা বোঝা যায়। হাছান মাহমুদ আরও বলেন, ১২ বছর আগের কোনো সমাজিক অনুষ্ঠানের ভিডিওচিত্র দেখুন এবং আজকের সামাজিক অনুষ্ঠানের ভিডিও চিত্র দেখুন। আজকের মানুষগুলোর চেহারা আগের তুলনায় বেটার (ভালো), কাপড়-চোপড়ও অনেক ভালো। কোন কোন দেশ ঋণ চাচ্ছে-জানতে চাইলে মন্ত্রী বলেন, অর্থনৈতিক বিভাগ এটা নিয়ে কাজ করছে। আফ্রিকার দু-একটি দেশে এই তালিকায় রয়েছে। এগুলো যেহেতু এখনো প্রক্রিয়াধীন, সুতরাং এগুলো নিয়ে বোধহয় কথা বলার সময় আসেনি। | 6 |
সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা পেয়েছি, কোনও ধরনের এডিট (সম্পাদনা) ছাড়া দাড়ি, কমা, সেমিকোলনসহ সেটাই হুবহু প্রকাশ করেছি। তিনি বলেন, তালিকাটি ১৯৭১ সালে তৈরি করা হয়েছিল। সেই তালিকাটি দাড়ি, কমা, সেমিকোলনসহ প্রকাশ করেছি। জাতির দাবি ছিল তালিকাটি প্রকাশ করার। তাই আমরা প্রকাশ করেছি। সপ্রণোদিত হয়ে আমরা কিছুই করিনি। তিনি আরও বলেন, ব্যাপক হারে অভিযোগ পেলে তালিকাটি প্রত্যাহার করে নেওয়া হবে এবং পুনরায় প্রকাশের সময় অবশ্যই দুঃখ প্রকাশ করা হবে। বিডি প্রতিদিন/কালাম | 9 |
টানা ১০ বছর ধরে মাসুদ একটা মোবাইল ফোন কোম্পানিতে ভালো পদেই কাজ করেন। বোঝাই যাচ্ছে কম্পিউটারের সূক্ষ্ম কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হয়। বেশির ভাগ সময় কাজের চাপে ভুলেই যান যে তাঁর ঘাড়ে একধরনের চাপা ব্যথা কাজ করে, যার জন্য চিকিৎসক দেখানো দরকার।একটু হাত দিয়ে মালিশ করে বা খুব বেশি ব্যথা হলে পেইন কিলার খেয়ে নেন। এভাবেই কখনো ব্যথা কম, কখনো বেশি নিয়ে কম্পিউটারের কাজ করে চলছেন মাসুদ।আমরা অনেকেই দীর্ঘ সময় অফিসে টেবিল-চেয়ারে বসে কাজ করি। মাথা নিচের দিকে দিয়ে বই পড়ি, লিখি বা কম্পিউটারে কাজ করি। যার ফলে ঘাড়ের মাংসপেশিতে চাপ পড়ে মাসল স্পাজম হয়।দীর্ঘদিনের অভ্যাসের কারণে ঘাড়ের মেরুদণ্ডের ভার্টিব্রা কাছাকাছি চলে আসে। যার ফলে দুটি ভার্টিব্রার মাঝে থাকা জেলির মতো নরম অংশ চাপের কারণে বের হয়ে নার্ভকে চাপ দেয়। এ কারণে ব্যথা বাহু থেকে হাতের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়। এ রকম অবস্থায় ফিজিওথেরাপি কার্যকর ভূমিকা পালন করে।যা করতে হবেএকটি চেয়ারে বসুন, আপনার সামনে থাকা কোনো দেয়ালে চোখ রাখুন। খেয়াল রাখুন, ব্যায়াম করার সময় যেন ঘাড়ে কোনো মুভমেন্ট বানড়চড় না হয়।এবার আপনার ডান হাতের তালু কপালে রাখুন। কপাল দিয়ে হাতে চাপ দিন। কিন্তু চেষ্টা করুন হাত না সরাতে। চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখুন। এভাবে মাথার পেছনে, দুই পাশ ও থুতনির নিচে হাত রেখে একইভাবে ব্যায়াম করুন। প্রতিটি ব্যায়াম দশবার করে করুন।মেনে চলতে হবেশুরু থেকে সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নেই।দীর্ঘ সময় ঘাড় নিচু করে বসবেন না।কাজের টেবিল নিজের উচ্চতা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিন।নিয়মিত ঘাড়ের ব্যায়াম করুন।শোবার সময় লক্ষ করুন, বালিশ যেন ঘাড়ের নিচে থাকে।লেখক: ফিজিওথেরাপি কনসালট্যান্ট, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার | 4 |
ডাকসু ভিপি নুরুল হক নূর এখন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন। ফের হামলার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না তিনি। ফলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা করাতে ঢাকা কিংবা বরিশাল যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন নূর নিজেই। তিনি এ হামলার জন্য দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের। বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ অভিযোগ করেন তিনি।এদিকে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তার পরিবারের সদস্য ও সমর্থকরা। বুধবার রাতে গলাচিপার চর বিশ্বাসে এ বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা ভিপি নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ডাকসু ভিপি নূরুল হক নূর বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। আমি কোনো মিছিল কিংবা কোনো স্লোগান দিয়ে যাইনি। মূলত 'উলানিয়া দিয়ে যাচ্ছি এবং আমার সঙ্গে এত লোকজন'- এ বিষয়টি সইতে না পেরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, আমার মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লেগেছে। স্থানীয় ডাক্তাররা আমাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা অথবা বরিশাল যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি বাড়ি থেকে বের হলে ওরা ফের হামলা করবে আমার ওপর। তাই বাড়ির বাইরে কোথাও যেতে পারছি না। এ ব্যাপারে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে বলেন, 'ভিপি নূর জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় এবং তার বহরে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মী থাকায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে ধাওয়া করে। তবে এতে ভিপি নূরের কোনো ক্ষতি হয়নি বলে শুনেছি। গলাচিপা থানার ওসি আকতার মোর্শেদ জানান, ওই ঘটনায় ভিপি নূরের পক্ষ থেকে কেউ মামলা করতে কিংবা কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নূর বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে দশমিনা বোনের বাড়িতে ঈদের দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে উলানিয়া বাজারে তার মোটরসাইকেল বহরে হামলা চালানো হয়। এতে নুরসহ সফরসঙ্গী রবিউল, জাহিদ, ইব্রাহিম, রিয়াজ, রিয়ন, নজরুলসহ প্রায় ১৫ জন আহত হন। ভাংচুর করা হয় তাদের দশটি মোটরসাইকেল। ছিনিয়ে নেওয়া হয় ৯টি মোবাইল ফোনসহ নগদ অর্থ। | 6 |
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন, এবার দুর্গাপূজায় কোনো মণ্ডপে কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টি করা যাবে না। এ ছাড়া মণ্ডপের আশপাশে কোনো ধরনের আতশবাজি না ফুটানোরও পরামর্শ দিয়েছেন তিনি। এসব সহ মোট ৩৪ টি নির্দেশনা মেনে এবার পূজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।গতকাল বৃহস্পতিবার দুপুরে দামপাড়া সিএমপির সম্মেলন কক্ষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ কর্মকর্তারা।এরপর সাংবাদিকদের সঙ্গে কথাবলেন সিএমপি কমিশনার। তিনি বলেন, নগরের ২৭৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এসব মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্যেরা নিয়োজিত থাকবেন। র্যাব এবং সাদা পোশাকের পুলিশও মাঠে থাকবেন। পূজার নিরাপত্তার জন্য একাধিক মণ্ডপে ক্লোজ-সার্কিট ক্যামেরা বসানো হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো মাধ্যমে গুজবে কান না দিয়ে পুলিশকে ঘটনা জানানোর জন্য অনুরোধ করেন।এ ছাড়া যেসব শর্ত দেওয়া হয়েছে এর মধ্যে আছে সব পূজামণ্ডপে ঢোকার সময় স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক থাকবে। প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে, মণ্ডপের চারদিকে বা ওপরের অংশ উন্মুক্ত রাখা। | 6 |
করোনা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরে ভালুকা থেকে আসা মাঝবয়সী এক পোশাক শ্রমিকের লাশ দাফনে বাঁধা দেন এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই পোশাক শ্রমিকসহ পরিবারের ১২ জনের নমুনা সংগ্রহ করে। পরে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার শর্তে বৃহস্পতিবার দুপুরে লাশ দাফনে সম্মত হন এলাকাবাসী। তবে এলাকার কেউই এগিয়ে না আসায় উপজেলা ছাত্রলীগের কর্মীরা লাশের জানাযা ও দাফন সম্পন্ন করেন। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, করোনা সন্দেহে লাশ দাফনে এলাকার লোকজন বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পরদিন বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে। পুলিশ পাহারায় দুপুরে দাফন সম্পন্ন হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ময়মনসিংহের ভালুকায় থেকে পোশাক শ্রমিকের মরদেহ আসে। কিভাবে মারা গেছেন, পরিবারের লোকজন স্পষ্টভাবে তেমন কিছুই বলেনি। এলাকাবাসীর আপত্তির কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিহত ও স্বজনদের নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার জন্য রোববার রামেক হাসপাতালে পাঠনো হবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ১১ জনকেই হোম কোয়ারেন্টাইনে রাখতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার বলেন, করোনা সন্দেহে ওই পোশাক শ্রমিকের লাশ দাফনে স্থানীয় কেউ এগিয়ে আসেননি। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. রাসেল ও তার সহযোগীরা জানাযা শেষে দাফন সম্পন্ন করেন। | 6 |
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। কিউইদের বিপক্ষে শনিবার (২০ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তার আগে শুক্রবার (১৯ মার্চ) ডানেডিনে শিরোপার সামনে ফটোসেশনে হাজির হন দুই দলের অধিনায়ক। এরপর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, জয়ের বিকল্প ভাবতে নারাজ তিনি। ক্রিকেটপ্রেমীরা জানেন ঘরের মাঠে বেশ শক্তিশালী নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাছাড়া নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সাফল্যের হার শূন্য। এর আগে কিউইদের ঘরের মাঠে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি টেস্ট, ১৩ টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে একটি ম্যাচে জিততে পারেনি টাইগাররা। এমনকি ৯ টেস্ট ম্যাচে ১টি ড্র নেই। তবে এবার তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গিয়ে অসাধ্য সাধনের আশা ব্যক্ত করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, যেহেতু এখানে (নিউজিল্যান্ডে আগের সফরগুলোতে) আমরা ভালো কিছু করতে পারিনি, তো এখন ভালো কিছু করার সুযোগ আছে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটা অসাধারণ একটি অর্জন হবে। আমাদের মধ্যে সেই জিনিসটা রয়েছে যে, আমাদের ভালো করতে হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যখন আমি প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলি তখন দেখি তারা খুব পজিটিভ। এটা খুবই ভালো। আমি যেটা বললাম এটা কাজ করতে পারে, আবার নাও পারে। তবে আমি যা বলেছি এখন আমরা খুবই আত্মবিশ্বাসী। শনিবার ২০ মার্চ প্রথম ওয়ানডে ম্যাচ শেষে ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুটি ম্যাচ। ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে হবে কুড়ি ওভারের সিরিজ। | 12 |
সপ্তমবারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য জকিগঞ্জে প্রশিক্ষণের আয়োজন করেছে স্পেশাল হেল্প ফর প্রাইমারি জব।আজ শুক্রবার জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় সকাল ১০টায় শুরু হবে উদ্বোধনী যাচাই ক্লাস। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দুপুর দুটা ও শুক্রবার সকাল ১০টায় ক্লাস শুরু হবে। ক্লাস টেস্ট ছাড়াও সাপ্তাহিক সাবজেক্ট টেস্ট ও মাসিক মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। কলেজ, মাদ্রাসা, হাই স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।' তুমিই জিতবে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৮ সালে স্পেশাল হেল্পের কার্যক্রম শুরু হয়। অধ্যক্ষ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মুসলেহ উদ্দিন সুহেল, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান শাহান। প্রশিক্ষক থাকবেন প্রভাষক মনোয়ার হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক বদরুল আলম, প্রভাষক হাবিবুর রহমান শাহান, শামীম উদ্দিন বিএসসি, কামরুজ্জামান, মাসুদ তরফদার প্রমুখ। | 6 |
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলের কার্যালয়ে ঢুকে বৃষ্টির মতো গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তিনিসহ ২জন নিহত হয়েছেন। অপরজন হরিপদ সাহা(৫০)। ৫জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তার নগরীর পাথুরিয়াপাড়া এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে। কাউন্সিলর সোহেল কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন। তিনি নগরীর সুজানগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। হরিপদ সাহা নগরীর সাহাপাড়া এলাকার রমনী মোহন সাহার ছেলে। আরও গুলিবিদ্ধ হয়েছেন ওই এলাকার আওলাদ হোসেন রিজু, জুয়েল, রাসেল, মাজেদুল হক ও সোহেল চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন মুখোশধারী কাউন্সিলরের পাথুরিয়াপাড়া এলাকার কার্যালয়ে প্রবেশ করে। এসময় সোহেল স্থানীয় কয়েকজনের সাথে কথা বলছিলেন। অফিসে প্রবেশ করে মুখোশধারীরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিবিদ্ধ সোহেল নিজের চেয়ার থেকে ফ্লোরে পড়ে যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কাউন্সিলর সোহেলে ভাগ্নে মোহাম্মদ হানিফ জানান, সবাই আসরের নামাজ পড়ছিল। এসময় প্রচণ্ড গুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি। ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া জানান, নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন সন্ত্রাসী অতর্কিত গুলি চালায়। হামলায় আহত জুয়েল বলেন, গুলির আওয়াজ শুনে রাস্তায় বের হলে দেখি সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালাচ্ছে। এ সময় আমার পায়ে গুলি লাগে। তারপর কি হয়েছে বলতে পারবো না। হাসপাতালের একটি সূত্র জানায়, কাউন্সিলর সোহেলের শরীরে ৮টি গুলি লাগে। তার মধ্যে মাথায় ২টি, বুকে দুইটি ও বাকী চারটি গুলি লাগে শরীরের অন্য অংশে। এদিকে কাউন্সিলর কার্যালয়ের ভেতরে গিয়ে দেখা যায়- সোহেলের বসার স্থানে রক্তের ছোপ ছোপ দাগ। কার্যালয়ের চেয়ার ভাঙা। অপরদিকে হাসপাতালে নিহত আহতদের স্বজন, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদের ভিড় দেখা গেছে। দেখা গেছে স্বজনদের আহাজারি। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কাউন্সিলর সোহেল মারা গেছেন বলে শুনেছি। আমরা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমি কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলের মৃত্যুর বিষয়টি জেনেছি। স্থানীয় এমপি ও পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। সবাই পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। আমরা অপরাধীদের শনাক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
জামালপুরের দেওয়ানগঞ্জে অধিকাংশ পরিবারের নারীদের বাবা বা স্বামীর অধীনস্থ থাকতে হয়। সংসারের সচ্ছলতা আনতে পুরুষের পাশাপাশি নারীরা অর্থ উপার্জন করবে এমন সাধ্য নেই বেশির ভাগ পরিবারের নারীদের।তবে বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও পরিবারের হাল ধরছেন। সাদিয়া তাদের মধ্যে ব্যতিক্রম। নারী উদ্যোক্তা হয়ে দূর করতে পেরেছেন সংসারের অভাব-অনটন। নিজের উদ্যোগে হস্তশিল্পের কাজ করে হয়েছেন স্বাবলম্বী।জানা যায়, নেত্রকোনার আটপাড়ার পিতা রেজাউল করিম খান ও মা রানু বেগমের মেয়ে সাদিয়া পারভীন রুনা। আটপাড়া টি এস এস বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বিয়ের পর দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ থেকে এইচ এস সি পাস করেন। ২০০২ সাল বিয়ের পর চলে যান দেওয়ানগঞ্জের কালিকাপুর এলাকার শ্বশুরবাড়িতে। স্বামী আলী নেওয়াজ ছানা খুচরা ওষুধ ব্যবসায়ী। বিয়ের পর স্বামীর বাড়িতে এসে অভাব কাকে বলে বোঝেননি সাদিয়া। শ্বশুর আব্দুস সালাম পেশায় পল্লি চিকিৎসক। স্বামী ও শ্বশুরের আর্থিক অবস্থা সে সময় ভালো ছিল। সে কারণে উচ্চ শিক্ষিত হয়েও চাকরি করার চিন্তা করেননি তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় ভাগ্যের পালাবদল হয়। নারী উদ্যোক্তা সাদিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৫ সালের দিকে চরম আর্থিক সংকটের মুখে পড়ে সাদিয়ার পরিবার। নিজের পরিবার ও দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সে সময় মনস্থির করেন পরিবারের আর্থিক সংকট দূর করতে কিছু একটা করবেন। ২০১৬ সালের শুরুতে পারভেজ খান ও তাঁর স্ত্রী হাজরা আক্তারের পরামর্শে ও উৎসাহে শুরু করেন হস্তশিল্পের কাজ। প্রথমে বাজার থেকে ৩টি জামার কাপড় কিনে তাতে সুতা দিয়ে নকশি সেলাই করেন। মাত্র ২ হাজার ৭০০ টাকা পুঁজিতে হস্ত শিল্পের ব্যবসা শুরু করেন সাদিয়া। শুরুতে তাঁর নকশি সেলাই করা জামা ৩টি ব্র্যাকের নকশি প্রকল্পের কর্মীরা কিনে নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাদিয়াকে।স্থানীয়ভাবে হস্তশিল্পের ব্যবসা করে ২ বছরে কয়েক লাখ টাকা পুঁজি হয় সাদিয়ার। পরে ব্যবসার পরিধি বৃদ্ধির চিন্তা করেন তিনি। এ কারণে জামালপুর ছাড়াও নরসিংদী, বাবুরহাট, ঢাকা ইসলামপুর থেকে কাপড় ও সদরঘাট থেকে সুতা পাইকারি কিনতে শুরু করেন। এ ছাড়া হস্তশিল্পের কাজের জন্য দেওয়ানগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা থেকেও কর্মী নিয়োগ করেন তিনি। বিভিন্ন পাইকারি বাজার থেকে নিজেই কাপড়, সুতা কিনে তাতে নিজের ডিজাইন করা নকশি সেলাই করান কর্মীদের দিয়ে। আবার প্রস্তুতকৃত পণ্য চাঁদপুর, নরসিংদী, বগুড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করেন। পাশাপাশি স্থানীয়ভাবে খুচরা বিক্রির কাজও শুরু করেন। কাজের সুবিধার্থে দেওয়ানগঞ্জ পৌর শহরের উপকণ্ঠে আহম্মদ আলী মহিলা দাখিল মাদ্রাসার সামনে গড়ে তোলেন 'দি সান ফ্যাশন হাউস' নামে একটি প্রতিষ্ঠান।উদ্যোক্তা হওয়ার শুরুর গল্পটা সাদিয়ার কাছে জানতে চাইলে বলেন, 'আমি শুরুর দিকে জামালপুর থেকে কাপড় কিনতাম। এ কাপড়ে নকশি ছাপ দিয়ে সেলাই করার জন্য চুক্তিতে এলাকার বেকার নারীদের দিতাম। এ কাজে তারা জন প্রতি মাসে ৪ থেকে ৫ হাজার টাকা আয় করেন। স্বামীর পাশাপাশি নিজেরা অর্থ উপার্জন করে সংসারের অভাব-অনটন দূর করতে পেরে তারা খুবই আনন্দিত। আর এ কারণে হস্তশিল্পের কাজকে পেশা হিসেবে বেছে নেয়েছেন তারা।'এ বিষয়ে জানতে চাইলে দি সান ফ্যাশন হাউসের সুপারভাইজার কাজলী বেগম বলেন, 'এ প্রতিষ্ঠানে ওয়ান পিচ, টু পিচ, থ্রি পিচ, পাঞ্জাবি, ফতুয়া, ৮ রকমের নকশি কাঁথা, ৭ রকমের বিছানার চাদর, ছোটদের জামা তৈরি ও নকশি সেলাই করে দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারিতে বিক্রয় করা হচ্ছে। এ হস্তশিল্পের প্রতিষ্ঠানে এখন ১ হাজার ২০০ নারী কর্মী কাজ করছেন।' সাদিয়ার হস্তশিল্পের প্রতিষ্ঠান থেকে প্রতি মাস আয় হয় প্রায় ৩০-৪০ হাজার টাকা। এতে আনন্দিত সাদিয়া। চাকরি না করে কেন হস্তশিল্পের কাজে নিযুক্ত হলেন জানতে চাইলে বলেন, 'আমি আসলে চাই, আমার মতো সবাই আয় করুক। সবার সংসারের অভাব দূর হোক। আমি সব সময় দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতে আমার ব্যবসার মুনাফা তিন ভাগ করে এক ভাগ নিজের, এক ভাগ ব্যবসার পুঁজি বৃদ্ধিতে এবং অন্য একভাগ কর্মীদের জন্য ব্যয় করব।'এ বিষয়ে বালুগ্রামের বিধবা নার্গিস বেগম বলেন, 'সাদিয়া নেওয়াজ আমাদের পথ প্রদর্শক। তাঁর হাত ধরে হস্তশিল্পের কাজ করে আজ আমরা স্বাবলম্বী হয়েছি। এতে দূর হয়েছে আমাদের সংসারের অভাব-অনটন।'সাদিয়া নেওয়াজর স্বামী আলী নেওয়াজ ছানা বলেন, 'সাদিয়া কঠোর পরিশ্রম করে আজ স্বাবলম্বী। সাদিয়া শুধু নিজের সংসারের সচ্ছলতা ফিরে আনেননি। পাশাপাশি ১ হাজার ২০০ কর্মীদের পরিবারের সচ্ছলতা এনেছেন। এমন নারী উদ্যোক্তা পরিবার, সমাজ ও জাতির গর্ব।'উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূর ফাতেমা বলেন, 'সমাজে নারী-পুরুষের বৈষম্য সীমাহীন। সাদিয়া নেওয়াজ এ বৈষম্যকে পেছনে ফেলে নিজের উদ্যোগে হয়েছেন স্বাবলম্বী এবং স্বাবলম্বী হতে সহায়তা করছেন অবহেলিত দরিদ্র পরিবারের নারীদের। এ কাজে সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এত দূর এসেছেন। আমি সাদিয়ার সফলতা কামনা করি।' | 0 |
ঢাকা: দেখতে দেখতে ২২ বছর পার করল সঞ্জয় লীলা বানশালি ও ঐশ্বরিয়া রাই বচ্চনের পেশাদার সম্পর্ক। ব্যক্তিজীবনেও একে অপরের ভীষণ ঘনিষ্ঠ এই পরিচালক-অভিনেত্রী জুটি। 'হাম দিল দে চুকে সনম'-এর সঙ্গে শুরু হয়েছিল এই সফল জুটির পথচলা। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া কালজয়ী ছবি 'হাম দিল দে চুকে সনম'ই প্রথম প্রমাণ করেছিল ঐশ্বরিয়া শুধু রূপবতী নন, একজন গুণী অভিনেত্রীও। এরপর 'দেবদাস', 'গুজারিশ' ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দীপিকা পাড়ুকোন নন, 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'-এর মতো ছবির জন্যও বরাবরই ঐশ্বরিয়া রাই বচ্চন ছিলেন বানশালির প্রথম পছন্দ। পরিচালক বানশালির জীবনে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জায়গা দখল করতে পারেননি এই প্রজন্মের কোনো নায়িকা।কিন্তু আপনারা কি জানেন প্রথমবার কোথায় দেখা হয়েছিল ঐশ্বরিয়া ও বানশালির? আমির খান ও কারিশমা কাপুরের 'রাজা হিন্দুস্তানি' ছবির প্রিমিয়ারে ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম আলাপ হয় সঞ্জয়ের। প্রথম সাক্ষাতেই ঐশ্বরিয়ার চোখের দ্যুতিতে মুগ্ধ হয়েছিলেন সঞ্জয়। সত্যি তো! ওই নীল নয়নে মন গলবে না এমন পুরুষও কি এই পৃথিবীতে আছে নাকি?ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বানশালি বলেন, 'ওর চোখের মধ্যে কিছু একটা ছিল। সৌন্দর্যের সবচেয়ে জরুরি বিষয় তো ওইটাই। ওর চোখ দুটো সাধারণ নয়। অ্যাশের চোখে একটা অদ্ভূত শক্তি আছে, যদি তুমি ওকে কোনো সংলাপ না-ও দাও, তাহলেও ওর চোখ কথা বলে ওর চোখের মধ্যে একটা অদ্ভূত রং আছে, যা একদম প্রকৃতির দান। প্রথম দেখায় ওর এই চোখই আমাকে প্রভাবিত করেছিল।'। বানশালি আরও জানান, লবিতে তাঁকে দেখে নিজেই আলাপ করার জন্য এগিয়ে এসেছিলেন এই বিশ্বসুন্দরী। নিজের পরিচয় দিতে জানিয়েছিলেন, 'খামোশি' ছবি তাঁর ভারি পছন্দ হয়েছে। বানশালি বলেন, 'আমাদের হাত মিলেছিল, চোখ মিলেছিল ওই চোখে আমি আগুন দেখেছিলাম। সেই সময় আমি আমার নন্দিনীকে খুঁজছিলাম। ওই মুহূর্তেই আমি নিজেকে বলেছিলাম, এটাই তো আমার নন্দিনী। অনেকে সন্দেহ প্রকাশ করেছিল। বলেছিল, ওকে নাকি পশ্চিমী লুকে মানায়। আমি বলেছিলাম, ওর চুলে খোঁপা বাঁধলে আর ভারতীয় পোশাক পরলে কেউ আমার সঙ্গে দ্বিমত করবে না।'।এই ঝলকের সাক্ষাতেই 'হাম দিল দে চুকে সনম'-এর নন্দিনী হিসেবে ঐশ্বরিয়াকে পছন্দ করেছিলেন বলিউডের অন্যতম সেরা এই পরিচালক। | 2 |
কাশ্মীরের আঞ্চলিক ভোটে জয় পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল রশিদ সুলেহরিয়া এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর নির্বাচনে ইমরান খানের দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে বিরোধী দলগুলো। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যসহ ছয়জন নিহত হয়। আহতও হয় বেশ কয়েকজন। বিডি প্রতিদিন/কালাম | 3 |
কিয়েভের উপকণ্ঠে কৌশলগত হোস্টোমেল বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। এছাড়া পশ্চিম দিক থেকে কিয়েভকে অবরুদ্ধ করা হয়েছে বলেও দাবি রুশ বাহিনীর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভও বলেছেন, ইউক্রেনের বিশেষ ইউনিটের ২০০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে। তবে রাশিয়ার এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে, রাজধানীকে রক্ষা করতে ইউক্রেনীয় সেনাবাহিনীর সাঁজোয়া যানও কিয়েভে প্রবেশ করছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে টিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনই পুতিন বাহিনী মূল লক্ষ্য পূরণে 'ব্যর্থ' হয়েছেন এবং ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ৪৫০ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের হুমকি-ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের ডোনবাস অঞ্চলের দোনেস্ক ও লুহানস্ককে 'স্বাধীন' রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে 'শান্তি প্রতিষ্ঠার জন্য' সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এরপর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া। | 3 |
মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শাজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ ও তার মেয়ের সাথে ফোনে কথা বলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ছাত্র আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ যে চার ছাত্র নেতাকে 'চার খলিফা' হিসেবে অভিহিত করা হতো তাদের অন্যতম ছিলেন শাজাহান সিরাজ। ১৯৭১ সালের ৩ মার্চ 'ছাত্র আন্দোলনের নিউক্লিয়াস'র পক্ষে স্বাধীনতার ইশতেহার পাঠ করে গর্বিত ইতিহাসের অংশ হয়েছিলেন সদ্য প্রয়াত এই রাজনীতিক। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদ এর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বুধবার (১০ মার্চ) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ভোরের কাগজকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে নেয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়। এখন তিনি নড়াচড়া করতে পারছেন। গতকালও তার অবস্থা সংকটাপন্ন ছিল। মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন বলেন, 'স্যারের ফুসফুসে গত ১২ দিন ধরে পানি জমা হচ্ছে, যার কারণে ফুসফুসে অক্সিজেন গ্রহণক্ষমতা একেবারেই কমে গেছে। পাশাপাশি উনার কিডনি জটিলতাও দেখা দিয়েছে। আইসিইউতে নিয়ে উনার কিডনি ডায়ালাইসিসও শুরু করার কথা রয়েছে।' অবস্থার অবনিত ঘটার কারণে চিকিৎসকরা মওদুদকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন বলে জানান তিনি। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করলে ২৯ ডিসেম্বর মওদুদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। উন্নত চিকিৎসার জন্য গত ২ ফেব্রুয়ারি মওদুদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মওদুদ। তার স্ত্রী হাসনা মওদুদও সিঙ্গাপুর রয়েছেন। ১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এরপর আবার ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। | 6 |
দুই মাস ধরে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় উৎপলের সঙ্গে মোবাইলে তার বাবা চিত্তরঞ্জন দাসের কথা হয়েছে বলে তিনি সমকালকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'উৎপলের সঙ্গে আমি এবং তার মায়ের কথা হয়েছে। সে আমাদের জানিয়েছে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় আছে। বাড়িতে আসছে। এর বেশি কিছুই বলেনি, শুধু বলেছে বিস্তারিত বাড়ি আসলে জানাবে।'রাত ১২টায় সমকালের সঙ্গে উৎপলের কথা হয়। এ সময় তিনি বলেন, 'আমি সুস্থ আছি। এখন নারায়ণগঞ্জ থেকে নরসিংদী মা-বাবার কাছে যাচ্ছি। বিস্তারিত পরে জানাবো।'উৎপলের সঙ্গে তার সহকর্মী রাজীব আহাম্মদ ও রাজু হামিদসহ আরও কয়েকজনের কথা হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন।রাজীব আহাম্মদ জানান, তিনি উৎপলের ব্যক্তিগত নম্বরে কথা বলেছেন। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন।রাজু হামিদ বলেন, 'আমার সঙ্গেও কথা হয়েছে। উৎপল বললো ভালো আছি। খুব স্বাভাবিক মনে হলো। আমাকে বললো বাড়ি যাচ্ছি, ফিরে এসে বিস্তারিত কথা হবে।'মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, 'বিষয়টি এখনও আমরা জানি না। তবে আমরা খোঁজ নিচ্ছি।'গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হন পূর্বপশ্চিম ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল। গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস এবং পূর্বপশ্চিমের সম্পাদক খুজিস্তা নূরে নাহরীন। পুলিশের তথ্যনুযায়ী, তার সর্বশেষ অবস্থান ছিল ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায়। ১০ অক্টোবর বেলা একটা ৪৭ মিনিট থেকে তার ফোন বন্ধ থাকে। উৎপল নিখোঁজ হওয়ার পর থেকেই সাংবাদিকরা উৎপলের সন্ধানের দাবিতে রাজপথে নিয়মিত কর্মসূচি পালন করেন।
| 6 |
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা থেকে ১৪ বছরের দীর্ঘ অবরোধ তুলে নেয়ার জন্য দাবি জানিয়েছে শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানায় সংস্থাটি। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের সেভ দ্যা চিলড্রেন পরিচালক জেসন লির স্বাক্ষরিত এই বিবৃতিতে গাজায় যুদ্ধ বিরতিকে স্বাগত জানানো হয়। বিবৃতি বলা হয়, 'যুদ্ধের শেষ মানেই শিশুদের দুর্দশার সমাপ্তি নয়। ১১ দিনের সংঘর্ষে ঝুঁকিতে থাকা পরিবার ও শিশুদের জীবন ও জীবিকা সম্পর্কে আমাদের ভুলে যাওয়া উচিত নয়।' বিবৃতিতে লি বলেন, 'অনেকেই তাদের মানসিক, অনুভূতি ও শারীরিক ক্ষত নিয়ে বেঁচে থাকবেন। গাজায় শিশুদের অধিকার লঙ্ঘন করা অবরোধরূপী মূল কারণ অবিলম্বে দূর করতে হবে।' ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ২০০৬ সালে অনুষ্ঠিত ফিলিস্তিনি সাধারণ নির্বাচনে জয় লাভ করে। পরে অপর প্রভাবশালী সংগঠন ফাতাহর সাথে নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জেরে পশ্চিম তীর থেকে ফাতাহ হামাসের নেতাকর্মীদের বের করে দিলে গাজার নিয়ন্ত্রণ নেয় সংগঠনটি। তখন থেকেই মিসর ও ইসরাইল যৌথভাবে গাজার ওপর অবরোধ আরোপ করে। সূত্র : আলজাজিরা | 3 |
ঘুমন্ত বাবা-মার কাছ থেকে আড়াই বছরের শিশুকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরে বাড়ির পাশে পাটক্ষেত থেকে ওই শিশুটির গলা কাটা ও দুই হাত বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ। আজ শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামে শিশুটির লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে এটা মুক্তিপন নাকি অন্য কোন ঘটনায় শিশুটিকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে বিরামপুর পুলিশ। নিহত শিশু আশিক রানা হৃদয় বিরামপুর উপজেলার বিনাইল ইউপি'র হামলাকুড়ি গ্রামের কৃষক মো. আখতারুজ্জামান হোসেন শাহিন এর ছেলে। পরিবার ও প্রতিবেশিদের বরাত দিয়ে বিনাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে শাহিন ও তার স্ত্রী রোজিনা বেগম ঘরের দরজা খোলা রেখে খাটে দু'জনের মাঝে শিশু আশিক রানা হৃদয়কে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে বিছানায় শিশু সন্তান হৃদয়কে না পেয়ে চিৎকার করেন। সেই সাথে শাহিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও খুঁজে পাচ্ছিলেন না। ওই শিশুটির মা মোছা রোজিনা বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, সে তার স্বামীর মো. আখতারুজ্জামান হোসেন শাহিনের দ্বিতীয় স্ত্রী। তিনি বলেন, আগের পক্ষের স্ত্রীর লোকজন এই হত্যাকাণ্ড ঘটনা ঘটাতে পারে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির শিশু আশিক রানা হৃদয়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুটির দুই হাত, বুক ও পেট কাটা অবস্থায় ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎ মা রোজিনা খাতুন ও তার স্বামী আকরামুল ইসলামসহ ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ | 6 |
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, তারেক রহমানের লুটপাটের কোটি কোটি টাকা এখনো বিশ্বের বড় বড় ব্যাংকে জমা আছে । আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ কে এম শাহজাহান কামাল বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান হাওয়া ভবনে বসে এসব টাকা লুটপাট করেন।শাহজাহান কামাল বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ২২ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়ায় একটি টেক্সটাইল মিল স্থাপন করে ওই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। খালেদা জিয়া রায়পুর আসনের এমপি হওয়ার পর লক্ষ্মীপুরের জনগণের বুকে লাথি মেরে সেই টেক্সটাইল মিলটা বন্ধ করে দেন। পরে তারেক রহমানের ইঙ্গিতে টেক্সটাইল মিলটা ওই এলাকার একজন শিল্পপতির কাছে ৫ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন।জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বক্তব্য দেন। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ও শ্রমিক লীগের সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক শ্রমিক শোভাযাত্রায় অংশ নেন। | 9 |
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আজ সোমবার তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে তিনি অংশ নেবেন না।যদিও তিনি বলেছেন, নির্বাচনের জন্য তাঁর দল এবং রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) মধ্যে জোট চূড়ান্ত হয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আরএলডির সঙ্গে আমাদের জোট চূড়ান্ত। শিগগিরই আসন ভাগাভাগিও চূড়ান্ত করা হবে।অখিলেশ যাদবের চাচা শিবপাল যাদবের কাছে তাঁর দল প্রগতিশীল সমাজবাদী পার্টি লহিয়া (পিএসপিএল) নির্বাচনের বিষয়ে কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, এতে আমার কোনো সমস্যা নেই। তিনি এবং তাঁর কর্মী সমর্থকদের প্রাপ্য সম্মান আমরা অবশ্যই দেব।অখিলেশ যাদব উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান। নির্বাচনে নিজে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও কোনো কারণ ব্যাখ্যা করেননি তিনি। এর আগেও কখনো তিনি উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়েননি। যদিও বিধান পরিষদের সদস্য হওয়ার সুবাদে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং আজমগড়ের সপা সাংসদ সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রীর মুখ, সে ব্যাপারে ভেতরে বাইরে কোনো দ্বিমত নেই। অন্তত প্রকাশ্যে এমন কোনো তথ্য আসেনি এখনো।২০২২ সালের শুরুতে বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস-সহ অন্য সব রাজনৈতিক দল।কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে উত্তর প্রদেশে মে মাসে ব্লক পঞ্চায়েতে বিপুল ভাবে পরাজিত হয় বিজেপি। দারুণ ফলাফল করে অখিলেশের দল। কিন্তু বিজয়ের উৎসাহে যোগী সরকারের কোভিড মোকাবিলার ব্যর্থতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার কোনো উদ্যোগ অখিলেশের মধ্যে দেখা যায়নি এখন পর্যন্ত। | 3 |
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও দেশের সম্পদ বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলায় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেছেন। আজ শুক্রবার বেলা পৌনে তিনটায় বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই আমাদের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলিম অধ্যুষিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বর মানচিত্রে প্রতিষ্ঠিত করেছিলেন। মুক্তিযুদ্ধের শহীদেরা আমাদের প্রেরণার উৎস। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও দেশের সম্পদ। বিজয়ের ৫০ বছর পেরিয়ে গেলেও, যে মহান লক্ষ্যে এই দেশ স্বাধীন হয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। দেশে মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই। একাত্তরের বিজয় ছিল দেশের আপামর জনতার বিজয়।' এহসানুল মাহবুব আরও বলেন, বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বর্তমানে একটি বিশেষ গোষ্ঠীর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জাতিকে বিভক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সব ষড়যন্ত্র নস্যাৎ করে বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে ও গণতন্ত্র পুনরুদ্ধার করে দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগরের সহকারী সেক্রেটারি আবদুর রব, জামায়াত নেতা মাওলানা আবদুল মুকিত, আলিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, 'বিজয়ের চেতনা ঐক্যের। রাজনৈতিক ফায়দা হাসিল করতে একটি পক্ষ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। তারা অতীতেও এমন ষড়যন্ত্র করেছিল। কিন্তু সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আমাদের মহান বিজয়ের লক্ষ্য শুধু একটি ভূখণ্ড নয়, সর্বক্ষেত্রে মানুষের স্বাধীনতা নিশ্চিত করাই লক্ষ্য।' | 9 |
উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়য়েভের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। বৈঠকে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধিতে ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দেশটির রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (১৬ জুলাই) 'মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ড. মোমেন। যুব সমাজের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রযাত্রার বিষয় উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে একটি আমন্ত্রণপত্র উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন ড. মোমেন। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আনন্দের সাথে আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের ইচ্ছাপ্রকাশ করেন।
ড. মোমেনের প্রস্তাবে ঢাকা-তাসখন্দ-ঢাকা সরাসরি বিমান চলাচলের বিষয়টি পরীক্ষা করা হবে বলে আশ্বস্থ করার পাশাপাশি সেখানে উপস্থিত উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় কূটনৈতিক মিশন খুলার প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করার নির্দেশনা দেন রাষ্ট্রপতি মিরজিয়য়েভ। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. মোমেন আঞ্চলিক যোগাযোগ জোরদার করার জন্য উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়য়েভের উদ্যোগের প্রশংসা করেন। আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন এবং বাংলাদেশের প্রশংসা ও অনুপ্রেরণা তাদের এগিয়ে যেতে সহায়তা করবে করবে বলে মন্তব্য করেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
বানারীপাড়ায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণ করা তিনটি স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার নেতৃত্বে গতকাল শনিবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইসলাম রিক্তা অভিযানে অংশ নেন। এ সময় বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ পুলিশ ফোর্সের নেতৃত্ব দেন।উচ্ছেদ অভিযানে বানারীপাড়া ফেরি ঘাটের নতুন চরের জমিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এ বিষয়ে মাওলাদ হোসেন সানা জানান, তিনি ওই জায়গা ভূমি অফিস থেকে ইজারা নিয়েছেন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত ইজারার মেয়াদ রয়েছে।এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, যে তিনটি স্থাপনা ভাঙা হয়েছে তা সরকারি সম্পত্তি। ওই দাগের জমি কাউকে ইজারা বা লিজ দেওয়া হয়নি। তাই উন্নয়নের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া যারা সেতুর নামে নদীর দু'পারে খুঁটি দিয়ে বালু ভরাট করছিলেন সেগুলোও বন্ধ করা হয়েছে। | 6 |
দক্ষিণ আফ্রিকায় তামিম ইকবালের দুর্দান্ত ফিফটিতে জয়ের পথে বাংলাদেশ। মাত্র ৫২ বলে অর্ধশতক পূর্ণ করেন এই অপেনার। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন লিটক কুমার দাস। তিনি ৩৮ বলে ২৯ রান করেছেন আর তামিম ৫৫ বলে করেছেন ৫৭। এই জুটি ২০.৫ ওভারে রেকর্ড় ১২৭ রানের জুটি। লিটন দাস আউট হওয়ার আগে ৫৭ বলে ৪৮ রান করেন। জয়ের জন্য ১৫৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই পয়েন্টে ক্যাচ তুলে বসেছিলেন লিটন দাস। সেটা তালুবন্দি করতে পারেননি কেশভ মহারাজ। এরপর আর বাংলাদেশকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাউন্ডারিতে রান বেড়েছে তরতরিয়ে। তাতে পাওয়ারপ্লে শেষেই ৫৮ রান তুলে ফেলেছে তামিম ইকবালের দল। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বোলিং তোপে মাত্র ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভালো করেছিল তারা। ৬ ওভারের মধ্যে ৪৫ রান পার হয়ে যায়। ৬.৫ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। আউট হন কুইন্টন ডি কক, ১২ রানে। জানেমান মালান করেন সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া কেশভ মাহারাজ ২৮, ডোয়াইনে প্রিটোরিয়াস ২০ রান করেন। ডেভিড মিলার করেন ১৬ রান। বাকি ব্যাটারদের কেউই আর দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। তাসকিন আহমেত ৯ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৫ উইকেট। ওয়ানডেতে এ নিয়ে দ্বিতীয়বার ফাইফারের দেখা পেলেন তাসকিন। সাকিব আল হাসান নেন ২ উইকেট। শরিফুল এবং মেহেদী হাসান মিরাজ নেন ১টি করে উইকেট। ২৮ রান করা কেশভ মহারাজ হন রানআউট। | 12 |
খাগড়াছড়িতে খাজনা আদায়, হেডম্যান-কার্বারি সম্মেলনসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মং সার্কেলের রাজপুণ্যাহ অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল রোববার জেলা সদরের ঠাকুছড়া এলাকায় রাজবাড়ীর প্রাঙ্গণে এ রাজপুণ্যাহের শেষ দিনে ছিল মং সার্কেলের নারী কার্বারিদের বার্ষিক সম্মেলন।মং সার্কেল ও তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত সম্মেলনে নারী নেত্রীরা বলেন, 'পাহাড়ে প্রথাগত শাসনব্যবস্থায় নারীদের হেডম্যান ও কার্বারি হিসেবে দায়িত্ব দেওয়া হলেও নানা প্রতিবন্ধকতার কারণে তাঁরা দায়িত্ব পালন করতে পারছেন না। প্রতিবন্ধকতা দূর করে নারী হেডম্যান ও কার্বারিদের চাপমুক্ত দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।মং সার্কেলের রানী উখেংচিং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য বাসন্তী চাকমা। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, গুইমারা উপজেলার ভাইস চেয়ারম্যান ঝরনা ত্রিপুরা, চামেলী ত্রিপুরা ও জয়া চাকমা। সম্মেলনে মং সার্কেলের ২০০ নারী হেডম্যান ও কার্বারিরা অংশগ্রহণ করেন।এর আগে শুক্রবার মং সার্কেলের তিন দিনব্যাপী ৭ম রাজপুণ্যাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজপুণ্যাহের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।তিন দিনব্যাপী চলা রাজপুণ্য অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের প্রথাগত ভূমি ব্যবস্থাপনাকে সমুন্নত রাখা, ১৯০০ সালের শাসনবিধি (হিলট্র্যাক্ট ম্যানুয়েল) অধিকতর কার্যকর করা, হেডম্যান-কার্বারিদের সম্মানী বৃদ্ধিসহ ক্ষমতায়িত করা, হেডম্যানদের কার্যালয় নির্মাণ এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের জীবনমান উন্নয়নের বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন আয়োজকেরা। | 6 |
দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদান প্রতিষ্ঠান বিকাশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম: সিনিয়র অফিসার (ডিজিটাল মার্কেটিং)পদসংখ্যা: ১যোগ্যতা ও অভিজ্ঞতা: মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, প্ল্যানিং স্কিলস ও রিসার্চে অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া অ্যাডভারটাইজিং এজেন্সি, ম্যানুফ্যাকচারিং (এফএমসিজি), মাল্টিন্যাশনাল কোম্পানি, টেলিকমিউনিকেশন ও ই-কমার্স বিষয়ে ধারণা থাকতে হবে। প্রার্থীদের যোগাযোগে দক্ষ ও নতুন নতুন আইডিয়া দেওয়ার সক্ষমতা থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ডস বিষয়ে আগ্রহ থাকতে হবে। চাকরির ধরন: ফুল টাইমকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এ লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। আবেদনের শেষ তারিখ: ৬ জানুয়ারি ২০২২ | 1 |
করোনা মহমারি মোকাবেলায় জরুরী ভিত্তিতে ভেন্টিলেটর উৎপাদনের চেষ্টা করছে সরকার। এখন পর্যন্ত ১৮টি ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা ধরনের ভেন্টিলেটর প্রোটোটাইপ জমা দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)-এ ভেন্টিলেটরগুলো জমা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জুনাইদ আহমেদ পলক। ভেন্টিলেটার হলো এমন একটি যন্ত্র যা শ্বাসকষ্টের রোগীদের বিকল্প পন্থায় শ্বাস-প্রশ্বাস চালু রাখা যায়। করোনাভাইরাসে আক্রান্ত হলে ফুসফুস অনেক ক্ষেত্রেই ঠিক মতো কাজ করে না। ফলে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে অনেকে রোগী মারা যাচ্ছেন। মন্ত্রী বলেন, ভেন্টিলেটরগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে, যাচাই-বাছাই হয়ে গেলে সেগুলোর মধ্য থেকে নির্বাচিতগুলোকে ক্লিনিক্যাল টেস্টের জন্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় দেশীয় প্রযুক্তি কোম্পানি ওয়ালটনের তৈরি করা ভিন্ন তিন মডেলের তিনটি ভেন্টিলেটরের প্রোটোটাইপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তরের জন্য। বুধবার ভেন্টিলেটরগুলো ক্লিনিক্যাল টেস্টের জন্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পলক। তিনটি ভেন্টিলেটরের মধ্যে দুটি ওয়ালটনের নিজস্ব মডেল আর একটি করা হয়েছে বিশ্বখ্যাত মেডিকেল ডিভাইস কোম্পানি মেডিট্রনিক্সের নকশা অনুসারে। ডব্লিউপিবি-৫৬০ মডেলের এই ভেন্টিলেটরটি তৈরি করতে মেডিট্রনিক্সের প্রযুক্তিগত সহায়তাও পেয়েছে ওয়ালটন। প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিগত দিক দিয়ে ডব্লিউপিবি-৫৬০ মডেলের ভেন্টিলেটরটি খুবই আধুনিক। ভেন্টিলেটরটি মেডিট্রনিক্সের নকশা অনুসারে করা হয়েছে। এছাড়াও তৈরির পুরো প্রক্রিয়ায় তারা এটি পর্যবেক্ষণ করেছে। কিছু যন্ত্রাংশ পেতেও মেডিট্রনিক্সের সহায়তা নিতে হয়েছে। গত ৩১ মার্চ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেডিট্রনিক্স তাদের পিবি-৫৬০ মডেলের ভেন্টিলেটরের পেটেন্ট, ডিজাইন ও সোর্স কোড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তর করে। ওয়ালটনের এই ভেন্টিলেটরগুলো কোনো হাসপাতালে ক্লিনিক্যাল টেস্টের জন্যে দেওয়া হবে বা কতদিন এর ক্লিনিক্যাল টেস্ট চলবে, তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি কেউ। তবে ওই ক্লিনিক্যাল টেস্টের ওপরেই নির্ভর করছে ভেন্টিলেটরগুলোতে কোনো পরিবির্তন-পরিমার্জন করতে হবে কিনা। জুনাইদ আহমেদ পলক বলেন, ক্লিনিক্যাল টেস্টিংয়ের পরেও আর কোনো পরীক্ষা-নিরীক্ষা বা কোনো সংস্থার অনুমোদন লাগবে কিনা সেটি স্বাস্থ্য অধিদপ্তর ঠিক করবে। এই প্রযুক্তি পণ্যটির মূল্য কতো হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেননি ওয়ালটন। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব বাজারে এখন যে দামে ভেন্টিলেটর বিক্রি হচ্ছে অবশ্যই এগুলো তার চেয়ে অনেক কম দামের হবে, যদিও মানের দিক দিয়ে অনেক উচ্চ স্থানে থাকবে। বর্তমানে চীন থেকে একটি ভেন্টিলেটর আমদানি করতে অন্তত সাত লাখ টাকা লাগে। ইউরোপ থেকে আনতে খরচ হয় ১৮ থেকে ২০ লাখ টাকা। সংশ্লিষ্টরা জানান, এই মুহূর্তে বাংলাদেশে মাত্র এক হাজারের মতো ভেন্টিলেটর আছে। আর অবস্থা যা দাঁড়িয়েছে তাতে এখন ভেন্টিলেটার আমদানির কোনো সুযোগ নেই। | 4 |
ফিতরা চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ফিতরার সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ টাকা হারে ফিতরা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। সোমবার (৪ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শায়লা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। | 6 |
বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। ফোক ধারার গানের জন্য ইতোমধ্যে সুপরিচিত হয়েছেন তিনি। প্রকাশ করেছেন একাধিক গান ও একক অ্যালবাম। এবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হচ্ছে ঐশীর নতুন গান 'মন উতলা' । গানটি লিখেছেন জাহিদ আকবর। যিনি ইতোমধ্যে হাবিবের ডুব, ন্যানসির দুদিকেই বসবাস, ইমরানের আরাধনা, আরফিন রুমির প্রিয়তমা, মন রাখো পাঁজরে, কিছু কথা আকাশে পাঠাও, তুমিহীনা, কাজী শুভর মন পাঁজরে গান লিখে হয়েছেন জনপ্রিয়। ঐশীর গাওয়া গানটি নিয়ে এ গীতিকার বলেন, ফোক ধারার গান একেবারেই কম লিখি। রোমান্টিক গান লিখতেই ভালো লাগে। অনেক দিন আগে সালমার গাওয়া একটি ফোকগান লিখেছিলাম। এবার লিখলাম ঐশীর জন্য। একটা ভালো গান লিখতে যতটা কষ্ট করতে হয় এ গানটির বেলায় তার সবটুকুই ছিলো। বেশ সময় নিয়েই গানটি লিখেছি। ঐশীও ভালো গেয়েছে। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। গতকাল ১১ এপ্রিল জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। নিজের গাওয়া গানটি নিয়ে ঐশী বলেন, জাহিদ আকবর ভাইকে ধন্যবাদ। দারুন একটি গান লিখেছেন তিনি। প্রত্যয়ের মিউজিকও দারুন হয়েছে। আমিও সাধ্যমত ভালো গাওয়ার চেষ্টা করেছি। এবার শ্রোতাদের ভালো লাগলেই আমার পরিশ্রম স্বার্থক হবে। | 2 |
পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনী বোমা ফেললেও কিছু পাইন গাছ আর একটা কাক ছাড়া কারও প্রাণহানি ঘটেনি! প্রথম সারির বিদেশি সংবাদসংস্থা এবং সংবাদপত্রের প্রতিনিধিরা এই রিপোর্ট প্রকাশের পরে এবার জইশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের ভাই আম্মারের বক্তব্য প্রকাশ করল একটি ভারতীয় চ্যানেল। ওই চ্যানেলের দাবি, তাদের কাছে থাকা একটি অডিও ক্লিপে শোনা যাচ্ছে পেশোয়ারে এক সমাবেশে আম্মার বলছেন, ভারতের বিমান কোনও গোয়েন্দা সংস্থার সদর দফতর বা তাদের নিরাপদ আশ্রয়ে বোমা ফেলেনি। যেখানে জিহাদের প্রকৃত অর্থ পড়ুয়াদের শেখানো হচ্ছিল, সেখানেই আক্রমণ করা হয়েছে।'' আর ওই আক্রমণে আইএসআইয়ের প্রাক্তন কর্নেল সেলিম কারি এবং জইশের প্রশিক্ষক মইন নিহত হয়েছে বলেও 'সূত্র' উদ্ধৃত করে দাবি করেছে চ্যানেলটি। ওই অডিও ক্লিপে আম্মার উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেওয়া নিয়ে ইমরান খানের সমালোচনাও করেছে বলে দাবি চ্যানেলটির। এরই মধ্যে আবার চলছে অপপ্রচারও। ফেসবুকে জঙ্গিপনা! কয়েকটি গ্রুপে ঘটনার দিনই একটি ছবির কোলাজ দিয়ে জনৈক নেটিজেন ক্যাপশনে লিখে দেন - 'পুলওয়ামার ছবি তো অনেক দেখেছেন, আজ পাকিস্তানের হাল দেখুন'। ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ আর মৃত্যু মিছিল। ছবিটা বালাকোটেরই। কিন্তু ১৪ বছর আগের। ভারতের 'প্রত্যাঘাত' নয়, ২০০৫-এ বিবিসি-র ছবি-সহ রিপোর্ট দেখিয়েছিল ভূমিকম্পের সেই ভয়াল চেহারা। যাতে প্রাণ গিয়েছিল প্রায় ৭৫ হাজারের। যার সব চেয়ে বেশি প্রভাব পড়েছিল পাক-অধিকৃত কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়ার মতো মূল ভূখণ্ডে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ছবি তুলে রেখেছিল 'গেটি ইমেজেস'-ও। একই ক্যাপশনে আরও কিছু মৃত্যু মিছিল আর হাহাকারের ছবি ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপ ও অন্য সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে একটি 'আল জাজিরা'-র রিপোর্ট অনুযায়ী ২০১৪-র ৩ নভেম্বরের। ঘটনাটা ভারত-পাক সীমান্তে তালিবানের হামলা। সিএনএন, পাক সংবাদমাধ্যম 'ডন'-এও এই ছবি বেরিয়েছিল। ২০১৫-য় পঞ্জাব-গুরদাসপুরে জঙ্গি হামলা কিংবা তার আগের বছর পাক সেনা অভিযানে নিহত তালিবান জঙ্গিদের ছবিও 'বালাকোটের হাল' বলে ভাইরাল হয়েছে সম্প্রতি। সূত্র: আনন্দবাজার। বিডি প্রতিদিন/এ মজুমদার | 3 |
বিএনপিকে জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়দাতা আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে জঙ্গি, সন্ত্রাসী ও মৌলবাদী গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়দাতা। তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।' মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। ড. জাফর ইকবালের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 'চেতনা ৭১' নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, 'জাফর ইকবালের ওপর হামলার পর বিএনপি কোন জোরলো প্রতিবাদ করেনি। বরং তারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। বিএনপি নেতারা হামলার ঘটনাকে নাটক বলছেন।' বিএনপির সমালোচনা করে তিনি বলেন, 'মুক্তমনা লেখক এবং মুক্তচিন্তার মানুষদের ওপর বিভিন্ন সময় ধারাবাহিকভাবে হামলা হয়েছে-এটি অতীতেও দেখা গেছে। হামলাকারী এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যখনই ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি তখন উল্টো-পাল্টা বক্তব্য দিয়ে হামলাকারীদের পক্ষ নিয়েছে এবং তাদের আড়াল করার চেষ্টা করেছে।' জাফর ইকবালের ওপর হামলাকারী প্রশিক্ষণপ্রাপ্ত উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, 'আজ (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বিএনপি নেতারা নিজেরাই ধাক্কাধাক্কি করেছে এবং পুলিশের প্রতি অস্ত্র প্রদর্শন করেছে। বিএনপি অস্ত্রধারীদের লালন-পালন করে এবং অস্ত্রের ভাষায় কথা বলে- মানববন্ধনে অস্ত্রধারীদের উপস্থিতি তা প্রমাণ করেছে।' সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, 'বিএনপির মদদপুষ্ট চোরাগুপ্তা হামলাকারী বাহিনী মাঠে নেমেছে। জাফর ইকবালের ওপর হামালার মাধ্যমে সেটির মহড়া দিয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।' সংগঠনের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শামসুল হক টুকু, অরুণ সরকার রানা, অধ্যাপক ফজলুল হক, মনোরঞ্জন ঘোষাল, রোকন উদ্দিন পাঠান, শাহাদাত হোসেন টয়েল, সোহেনী পারভীন মনি প্রমুখ। | 9 |
একটু হলেও অনিশ্চয়তায় পড়ে গেল সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে থাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা, শাশুড়ি, ছেলে, মেজো মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।এ অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না, সে শঙ্কা তৈরি হয়েছে। তবে সফরের বাকি অংশে সাকিবের থাকা না থাকা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।আজকের পত্রিকাকে সুমন বলেছেন, 'সাকিব এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কি না সেটা নির্ভর করছে ঢাকার পরিস্থিতির ওপর। যদি ফেরা দরকার মনে করে নিশ্চয়ই যাবে।'দলের সঙ্গে যোগ দিতে রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সাকিবের পরিবারের সদস্যদের অসুস্থতার ব্যাপারে বিসিবি নিয়মিত খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেছেন, 'সাকিবের দুই বাচ্চা ও শাশুড়ির শরীর খারাপ। সিরিয়াস কিছু না হলে সেখানেই (দক্ষিণ আফ্রিকা) থাকবে সাকিব। সেরকম কিছু হলে তখন ভিন্ন কিছু চিন্তা করতে হবে।' পরে তিনি সাংবাদিকদের বলেছেন, 'সে (সাকিব) যদি মনে করে, এখানে আসা দরকার, তাহলে আমরা চাইব সে ফিরে আসুক।' তবে জালাল নিশ্চিত করেছেন সিরিজের শেষ ওয়ানডে খেলবেন সাকিব। তবে টেস্ট সিরিজ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।এর আগে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চাননি সাকিব। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টান তিনি। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলের জয়ের নায়কও সাকিব।সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:শেষ ওয়ানডে খেলেই ফিরবেন সাকিবঝড় তুলে ফিরলেন সাকিব-রাব্বিসাকিবকে বিশ্রাম দিতে হবে, জানা নেই তামিমেরসিদ্ধান্ত পরিবর্তন, সাকিব খেলবেন দক্ষিণ আফ্রিকায়'হুমকি'র পরও সাকিবকে কেন বাদ দেয়নি, ব্যাখ্যা দিল বিসিবি | 12 |
২০১৫ সালে ২ লাখ টাকা দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন সুনামগঞ্জের এক শিক্ষার্থী। বিভাগের ২৩তম ব্যাচের এ শিক্ষার্থীর সম্মান শেষ হয় ২০১৯ সালে। হাওরের সাধারণ পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীকে ৪ বছরে প্রায় ১৫ লাখ টাকা খরচ করতে হয়েছে। এত টাকা খরচ করেও তিনি বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারছেন না।বার কাউন্সিল বলছে, বিশ্ববিদ্যালয়ে প্রতি ব্যাচে নির্ধারিত আসনের অধিক শিক্ষার্থী ভর্তি করায় তারা আবেদন জমা নেবেন না। তাই ব্যাচের ১৪৮ জনের ভবিষ্যৎ এখন অন্ধকারাচ্ছন্ন। আইনজীবী হওয়ার স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা আছেন অনিশ্চয়তার মধ্যে।২১, ২২, ২৩ ও ২৪ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় অথোরিটি ও আইন বিভাগের প্রধান অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্রতি সেমিস্টারে ৫০ জনের অধিক শিক্ষার্থী ভর্তি করান। এ জন্য বার কাউন্সিল ইন্টিমেশন জমা নিচ্ছে না তাঁদের। এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রায় ৮ মাস আগে ১৪৮ শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে দুটি রিট করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী মো. আপতার মিয়া ও ২২তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলাম শফি। এই রিট দুটোর ওপর ভিত্তি করে গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট বিশ্ববিদ্যালয়কে ২৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ১৪ লাখ ৪০ হাজার টাকা আপতার মিয়া ও ১৫ লাখ ২০ হাজার টাকা শফিকুল ইসলাম শফির রিটের পক্ষে হয়। হাইকোর্ট ৮ সপ্তাহ সময় দেন এই টাকা পরিশোধ করার জন্য। জরিমানার টাকা পরিশোধের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান হুমায়ূন কবির বলেন, 'মূলত ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেমিস্টারে ৫০ জনের অধিক শিক্ষার্থী ভর্তি না করার জন্য নোটিশ দেন এবং এটা সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ছিল। তাই শুধু আমরা না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই জরিমানা করেছেন হাইকোর্ট। এর আগে আমাদের এই অপরাধের জন্য ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ওই টাকা জমা দেওয়ার পরও আমাদের শিক্ষার্থীদের বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির জন্য আবেদন করতে দেয়নি। পাশাপাশি একই অপরাধের জন্য আমাদের দুইবার জরিমানা করা হয়েছে। এটা আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তারপরও আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এখন শিক্ষার্থীরা যেহেতু এ বিষয় নিয়ে কোর্টে গেছেন তাই সবকিছু কোর্টর মাধ্যমেই হবে। আমরা যদি টাকা দিতে না পারি তাহলে কোর্ট আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেবে।'এদিকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া আইন বিভাগের ১৪৮ শিক্ষার্থী। আগামী রোববারের মধ্যে হাইকোর্ট নির্দেশিত জরিমানার টাকা পরিশোধের বিষয়ে সমাধানমূলক সিদ্ধান্তে না এলে সোমবার ক্যাম্পাস তালাবন্ধ করবেন বলে জানান ক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই আল্টিমেটাম দেন তাঁরা।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদ উল্লাহ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। এই অর্থের জোগান বোর্ড অব ট্রাস্টিজ দিতে পারবে। এ ব্যাপারে ট্রাস্টিজের সদস্যদের সহযোগিতা ছাড়া কিছু করা সম্ভব নয়। বর্তমানে যিনি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আছেন তিনিও লন্ডনে অবস্থান করছেন। তাই এ ব্যাপার নিয়ে সমন্বয়হীনতা হচ্ছে। | 6 |
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পেছনে 'কিছু একটা ঘটেছে' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার পুরান ঢাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপণকর্মী শাকিল তরফদারের জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার সঙ্গে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে তাহলে আপনারা নমনীয় হবেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কি কখনো দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিয়েছেন। সংসদ সদস্যকেও ছাড় দেননি। আমাদের মেসেজ স্পষ্ট, যদি কারও সম্পৃক্ততা এবং কারও গাফিলতি পাওয়া যায় অবশ্যই তাদের শাস্তি পেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে আমাদের উচ্চ পর্যায়ের তদন্ত টিম কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার গাফিলতি, কোনো উদ্দেশ্য আছে কি না, কেউ পুড়িয়েছে কি না কিছুই বলা যাচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, না হলে এতগুলো প্রাণ যায় না। সেটা আমি বিশ্বাস করি। গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ মোট ৪৩ জন নিহত হয়েছেন। কয়েকশ' মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 9 |
গাইবান্ধা জেলা সদর হাসপাতালে করোনা টেস্ট করতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। করোনা পজেটিভ রোগীরা চিকিৎসা না পেয়ে দুর্ভোগে পড়েছেন। রোগীদের অভিযোগ, সিভিল সার্জন অফিসের পশ্চিম পার্শ্বে খোলা চত্বরে করোনা টেস্টের নমুনা সংগ্রহের বুথটি স্থাপন করা হয়েছে। প্রতিদিন শত শত মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে থাকেন। বসার কোনো ব্যবস্থা নেই। ফলে সারাক্ষন দাঁড়িয়ে থাকতে হয়। কোন সেডও নির্মাণ করা হয়নি। এমনকি নমুনা পরীক্ষার ফরম সংগ্রহ করে পূরণ করার টেবিল-চেয়ারও রাখা হয়নি সেখানে। ফলে লোকজন কোন দোকানে বা অফিসের কোন কক্ষে গিয়ে ফর্ম পূরণের কাজটি করছেন। জানা গেছে, জেলা পরিষদ থেকে জরুরি ভিত্তিতে রোগীদের জন্য একটি সেড নির্মাণ বরাদ্দ হলেও এখন পর্যন্ত তা নির্মাণের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জেলা সিভিল সার্জন ডা. আ. ম. আক্তারুজ্জামান সমকালকে বলেন, রোগীদের অভিযোগ আমরা পেয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কয়েক দিনের মধ্যেই শেডের নির্মাণ কাজ শুরু হবে। | 6 |
বগুড়ায় আলোচিত রূপালী ব্যাংক মহাস্থানগড় শাখা থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাত করার ঘটনায় পালিয়ে থাকা ম্যানেজার জোবাইদুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২ বগুড়ার একটি দল শুক্রবার সকালে তাকে শরীয়তপুর থেকে গ্রেফতারের বগুড়ায় নিয়ে আসে। পরে রাতে এক সংবাদ সম্মেলনে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র্যাবের বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর মোর্শেদ হাসান জানান, র্যাবের একটি দল জোবাইদুর রহমানকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি শরীয়তপুরে আত্মগোপন করে আছেন। পরে র্যাবের দলটি বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলার চিকনকান্দি ইউনিয়নের আটপাড়া গ্রামের একটি মাজার থেকে তাকে গ্রেফতার করে। ম্যানেজার জোবাইদুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় রূপালী ব্যাংকের ডিজিএম হাবিবুর রহমান বাদি হয়ে ম্যানেজার জোবাইদুর রহমান ও মহাস্থানগড় হাটের ইজারাদার আজমল হোসেনকে আসামি করে সদর থানায় গত ৭ ফেব্রয়ারি মামলা করেন। মামলায় জালিয়াতের মাধ্যমে ভুয়া নথি তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে বাদি অভিযোগ করেন। মামলার পর তৎক্ষণাৎ আসামি আজমল হোসেনকে গ্রেফতার করা হলেও ম্যানেজার পালিয়ে যান। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, মামলাটি দুদকে স্থানান্তর করা হয়েছে। | 6 |
ঢাকা: ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে শাকিব খানের সিনেমা 'লিডার, আমিই বাংলাদেশ'-এর। গত ২৫ মে বেলা ১টায় রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমার। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হয়। গত ১৭ তারিখ থেকে বিএফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আজ পুনরায় শুরু হয়ে টানা ১০ দিনের শুটিং চলবে।বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, 'পূর্বঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী, কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তাঁরা সবকিছু বজায় রেখে যেভাবে কাজ করছেন, এতে আমরা আশাবাদী খুব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির ইতিমধ্যে ৬০ শতাংশ শুটিং অত্যন্ত সফলতার সঙ্গে শেষ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী ঈদুল আজহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি মুক্তি দেওয়ার।'চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র 'লিডার, আমিই বাংলাদেশ' -এর সাইনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালক তপু খান এবং বাংলা সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী উপস্থিত ছিলেন।তপু খান বলেন, 'বেঙ্গল মাল্টিমিডিয়া, শাকিব খান, বুবলীসহ সব কলাকুশলীর সহযোগিতায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন শাকিব ভাই, বুবলীসহ সবাই যথাসময়ে সেটে এসে শুটিং শুরু করছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়লেও আমরা ইতিমধ্যে ৬০ শতাংশ শুটিং শেষ করতে পেরেছি। সামনের কাজগুলোও একইভাবে শেষ করতে পারব বলে আমার বিশ্বাস।' | 2 |
কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দু'ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রথম ডাকাতকে শুক্রবার মধ্য রাতে আর দ্বিতীয় ডাকাতকে শনিবার ভোরে আটক করা হয়। দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উল ইসলাম জানায়, শুক্রবার মধ্য রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর-লোয়ারচর সড়কের আবিদপুর দক্ষিণপাড়া এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে দেয়। শনিবার ভোরে স্থানীয়া ওই এলাকার ব্রীজের নিচে পা ভাঙ্গা অবস্থায় অরেকজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে আহত ব্যক্তিকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ব্যক্তির বরাত দিয়ে তিনি আরো জানান, রাতে জনতার ধাওয়া খেয়ে ব্রীজের ওপর থেকে লাফ দিয়ে পা ভেঙ্গে ওই স্থানেই পড়ে থাকেন তিনি। এ ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনাপুর গ্রামের আবুল কালামের ছেলে আবদুল্লাহ আল মামুন (৩৫) ও সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে আবুল হোসেন (৪০)। আটককৃতদের পূর্বের ডাকাতি মামলায় শনিবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ। | 6 |
মাত্র আট বছর বয়স চলতি বছরের জানুয়ারি মাসের ১০ তারিখ পাকিস্তানের কাসুর শহরের এক আস্তাকুঁড় থেকেই উদ্ধার হয়েছিল নিথর, গলে যাওয়া তার মৃত দেহ মেরে ফেলার আগে আট বছরের সেই ছোট্ট জইনাবকে ধর্ষণ করা হয়েছিল গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পাকিস্তান রাজপথে চলেছিল প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ সোশ্যাল নেটওয়ার্কে সমালোচনার ঝড় উঠেছিল গোটা বিশ্ব থেকে জইনাবের ধর্ষণ ও খুনে অভিযুক্ত জইনাবের প্রতিবেশি ২৩ বছরের ইমরান আলি সম্প্রতি ধরা পড়েছে পুলিশের হাতে পুলিশের কাছে ইমারন স্বীকারও করেছে এই ধর্ষণ ও হত্যার কথা। পুলিশকে জইনাবের খুনের ঘটনা জানাতে গিয়ে ইমরান বলেন, 'আমি করতে চায়নি আমার ওপর শয়তান ভর করেছিল, আর সেই কারণেই আমি জইনাবের ওপর অত্যাচার করি ।!' ২০১৫ সাল থেকে ৮ জনকে খুনের অভিযোগ উঠেছে বিরুদ্ধে। তার গ্রেফতারির খবরে ক্ষোভে ফেটে পড়েছেন গোটা বিশ্ব। দুনিয়ার প্রতিটি কোণ থেকেই ইমরানকে কঠোর শাস্তির দাবি উঠেছে টুইটারে। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কোরান শিক্ষার পর বাড়ির পথে ফিরছিল জইনাব জইনাবের মা-বাবা মক্কায় ওমরাহ পালনে গিয়েছিলেন মঙ্গলবার জইনাবের মৃতদেহ উদ্ধার হয় রাস্তার ধারের আস্তাকুঁড় থেকে জইনাবের বাবা জানিয়েছিল, 'ন্যায়-বিচার না পাওয়া পর্যন্ত কবর দেবেন না মেয়ের মৃতদেহ।'
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর | 3 |
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের পদে আসতে পারবেন না। তবে সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ। ওই শাখার সহসম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিবাহিত রেজাউল করিম রিটনকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনায় মেতে উঠেছেন নেতা-কর্মীরা।গত ৪ জানুয়ারি নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সই করা প্যাডে রেজাউল করিম রিটনকে ওই পদে মনোনীত করা হয়। তবে বিষয়টি গত বুধবার রাতে জানা যায়। এরপর রিটনকে অনেকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে কেউ কেউ তাঁর বিয়ের বিষয়টি সামনে আনেন।রিটন নগরের রাজনীতিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। তবে তাঁর এভাবে পদ পাওয়ার সমালোচনায় প্রতিপক্ষ আ জ ম নাছির উদ্দীনের অনুসারী নেতা-কর্মীরাই বেশি সোচ্চার। তবে বাদ যাচ্ছেন না নিজ পক্ষের নেতা-কর্মীরাও।প্রথমে ফারজানা আক্তার মিশু নামের এক যুবলীগ কর্মী রিটনের বিয়ে ও মনোনয়ন পাওয়ার প্যাডের ছবি তুলে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন। ওপরে ক্যাপশন দেন, 'বিবাহিত হওয়ার পরেও, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটির নয় বছর অতিবাহিত সময়ে এসে সহসম্পাদক পদ পাওয়াটা সৌভাগ্যের বিষয়।' পরে সেই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর ওমর গণি এমইএস কলেজের সাবেক ছাত্র রিটন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন। তবে বিয়ের পর যুবলীগের রাজনীতিতে মন দেন তিনি। ওই সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত অংশ নিতেও শুরু করেন। কিন্তু আকস্মিক আবার ছাত্রলীগের পদ পাওয়ায় তাঁরা বিস্মিত হয়েছেন। অনেকের অভিযোগ, নগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক মনোনয়ন বাণিজ্য করছেন। তাঁরা বলছেন, সভাপতি-সাধারণ সম্পাদক অন্য নেতাদের সঙ্গে পরামর্শ কিংবা আলোচনা না করে নিজেদের ইচ্ছেমতো পদ দিচ্ছেন।তবে এ বিষয়ে কথা বলতে নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি। | 6 |
গত বছর নগত টাকা, বিপুল পরিমাণ অর্থের চেক এবং ফেনসিডিলসহ ধরা খাওয়া চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন জামিন দেয়া হবে-তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আদনান রফিক। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ অক্টোবর ট্রেনে যাওয়ার পথে ভৈরব স্টেশনে বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ। তার ব্যাগ তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি ব্যাংক এফডিআর, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জেলার সোহেল জানিয়ে ছিলেন, বিপুল পরিমাণ টাকার মধ্যে পাঁচ লাখ টাকা তার নিজের। বাকি টাকা অন্যদের। এ অভিযোগে সোহেলের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মানি লন্ডারিং ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে রেলওয়ে পুলিশ। দুটি মামলারই বাদী রেলওয়ে পুলিশের এসআই আশরাফ। পরে কারাগারে থাকাবস্থায় মাদক ব্যবসাসহ অফিসিয়াল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত হন সোহেল রানা। বর্তমানে তিনি কিশোরগঞ্জ কারাগারে আছেন। | 6 |
ভোট নিয়ে দেশের মানুষের উৎসাহ ও আগ্রহ কমে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক ঐক্য আয়োজিত 'স্বাধীনতা ও সাম্প্র্রতিক রাজনীতি ভাবনা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, 'ভোট নিয়ে মানুষের উৎসাহ ও আগ্রহ কমে গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। উপজেলা নির্বাচনে মানুষ যাচ্ছে না। ডাকসু নির্বাচনে ছাত্ররা সবকিছু উপেক্ষা করে ভোট দিতে গিয়েছিল, কিন্তু দিতে পারেনি। আমাদের স্বাধীনতা এখন পরাধীনতার সামিল।' সরকারের সমালোচনা করে তিনি বলেন, "জিডিপি মানেই উন্নতি না। কিন্তু 'জিডিপি বেড়েছে', 'জিডিপি বেড়েছে' বলে সরকার মুখে ফেনা তুলছে। এ দিয়ে সুশাসন নিশ্চিত হয় না। প্রয়োজন গণতন্ত্র।" মান্না বলেন, 'সম্প্রতি প্রধানমন্ত্রী নিজে বলছেন- যদি বাকশাল হতো তাহলে আর ভোট নিয়ে কোনো সমস্যা হতো না। কথা তো ঠিকই- বাকশাল হলে তো আর ভোট লাগে না। উনি সে পথেই যাচ্ছেন। মানুষ মানে না বলে হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোটের নামে ডাকাতি করছেন।' আলোচনা সভায় সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, 'দেশে গণতন্ত্র নেই, আছে মেগা প্রজেক্ট। এসব হলো কিছু মানুষের মেগা উন্নয়ন। এতে জনগণের উন্নতি হয় না। এসব প্রকল্পের অজুহাতে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় শাসকগোষ্ঠী।' জনগণ ক্ষমতার মালিক বলেও এ সময় উল্লেখ করেন তিনি। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জাহিদুর রহমান, রুবি রহমতউল্লাহ, শহীদুল্লাহ কায়সার প্রমুখ। | 9 |
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে শোকবার্তা পাঠান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, 'নির্মম এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও দেশের জনগণের প্রতি রইল গভীর সমবেদনা। পাশাপাশি ওই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন গুতেরেস। পাশাপাশি যে কোনো ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহতের খবর জানায় ঢাকা জেলা প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন। | 6 |
'ডাম্ব অ্যান্ড ডাম্বার টু'র পরেই শোবিজ জগত থেকে উধাও হয়ে যান হলিউড তারকা জিম ক্যারি। ২০১৪ সালের শেষ দিকে মুক্তি পেয়েছিল ছবিটি। টানা দুই বছরে তার কোনো ছবি মুক্তি পায়নি। জনসমক্ষেও তাকে খুব একটা দেখা যায়নি। সম্প্রতি জিমি কিমেলের টক শোতে হাজির হন জনপ্রিয় এ অভিনেতা। কিন্তু পুরোপুরি ভিন্ন অবতারে। গালভর্তি দাড়িতে যেন অন্য এক গাম্ভীর্য ভর করেছে জিম ক্যারির ওপর। এ নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক। উত্তরে ৫৫ বছর বয়সী জিম ক্যারি বলেন, মানুষ এখন এটা ছাড়া আর কোনো কিছু নিয়ে চিন্তাই করতে পারছে না। যেখানেই যাই এ দাড়িই মূল আলোচ্যবিষয় হয়ে দাঁড়ায়। এটা এখন আমার চেয়ে বড় তারকা হয়ে গেছে। এর নিজস্ব টুইটার অ্যাকাউন্টও আছে। শোবিজ জগত থেকে দূরে গিয়ে কেমন আছেন এমন প্রশ্নে জিম ক্যারি বলেন, সত্যিই অনেক ভালো। শোবিজ জগত থেকে দূরে থাকলে আমি ভালোই থাকি। আমাকে ভুল বোঝো না - জিম ক্যারি অনেক বড় মাপের একটি চরিত্র, এর অংশ হতে পেরে আমি ভাগ্যবান। কিন্তু আমি মনে করি না এখনো এটির অংশ হয়ে আছি। আমি সাধারণ মানুষের একজন হতে চেয়েছি যে পৃথিবীটাকে কাছ থেকে দেখবে। এখন আমি সেটাই করতে পারছি। (ডেইল মেইল অবলম্বনে ফারজানা) বিডি প্রতিদিন/২৫ মে, ২০১৭ | 2 |
বৃষ্টি আর উজানের ঢলে কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। নদীর তীরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা ভাঙন-আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। নদীগর্ভে শেষ আশ্রয়টুকু হারানোর শঙ্কায় থাকা লোকজনের দাবি-ত্রাণ নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তাঁদের ভাঙন থেকে রক্ষা করা হোক।সরেজমিন দেখা গেছে, উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের ১৪ গ্রামের প্রায় ১০ হাজার পরিবার ভিটা হারানোর হুমকিতে রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বালাপাড়ার গোপিডাঙ্গা, গদাই, পাঞ্চরভাঙ্গা, তালুকশাহাবাজ ও টুষমারা এবং টেপামধুপুরের চরগনাই ও চরহয়বৎ খাঁ গ্রাম।ভাঙনকবলিত নিজপাড়া এলাকায় কথা হয় বিনেশ্বর চন্দ্রের সঙ্গে। নদীর তীরে দাঁড়িয়ে করুণ সুরে তিনি বলেন, 'আর কতবার বাড়িঘর সরামো! নদী তো সময় দেয় না। বর্ষা শুরু হওয়ার আগত পূবাল বাতাসে পানির ঢেউয়ে জমি, ঘরবাড়ি, বাপ-দাদার ভিটা সউগ ভাংগি যাবার নাইগছে। এবার নদীভাঙনে বসতবাড়ি শ্যাষ করি ফ্যালাইলবে। হামরা বউ-ছাওয়াক নিয়া কোন যাম? এই চিন্তায় রাইতত ঘুম ধরে না।'একই এলাকার আরেক বাসিন্দা শিমুল চন্দ্র চারবার নদীতে ভিটা হারিয়েছেন। এখন থাকেন রাস্তার ওপর। সেখানেও প্রতিদিন নদীর ঢেউয়ে ভাঙন চলছে। এবার আশ্রয় হারালে কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান তিনি।তালুকশাহাবাজ গ্রামের রাজেন্দ্র চন্দ্র বলেন, 'গত বছর হামার এলাকার সবার বাড়িঘর, আবাদি জমি সইগ তিস্তা নদী গিলি খাইছে। মানসের জমিত বৌ-ছাওয়াপোয়াক নিয়া আশ্রয় নিয়া আছি। এবার শেষ পর্যন্ত মাথা গুঁজি থাকার সম্বলটাও নদীত চলি যাইবে।'গত বছর ভাঙনের শিকার পুষনাথ চন্দ্র জানান, এবারও ভাঙন শুরু হয়েছে। তীরবর্তী এলাকার ঘরে ঘরে বিরাজ করছে আতঙ্ক। তাঁর প্রশ্ন-আর কত ঘরবাড়ি সরাবেন? সরিয়ে যাবেনইবা কোথায়? তাঁদের বাপ-দাদার ভিটা সব নদীত চলে গেছে। অবস্থাপন্ন গৃহস্থ থেকে তাঁদের এখন পথের ফকির হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। ভাঙনের চিন্তায় রাতে চোখে ঘুম আসে না। বাড়ি সরানোর জন্য প্রস্তুত থাকতে হয়।ভাঙনে বসতবাড়ি হারানো কেচয়ুনী বলেন, তাঁরা ত্রাণ চান না। সরকার যেন নদীতে বাঁধ দিয়ে দেয়। বাঁধ না থাকায় নদী তাঁদের সবকিছু শেষ করে দিতে চলেছে।দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর তিস্তার করাল গ্রাসে পাঁচ গ্রামের অর্ধশতাধিক পরিবারের বসতভিটা এবং কয়েক শ একর আবাদি জমি, বাঁশঝাড়, গাছপালা, স্থাপনা ও রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়।টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে নদী শাসন ও বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন। তাহলে অনেকের ভিটেমাটি ও আবাদি জমি নদীর করাল গ্রাস থেকে রক্ষা পাবে।বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, বর্ষা শুরুর আগেই এবার তিস্তায় যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে তাঁর এলাকার প্রায় হাজার মানুষ আতঙ্কে রয়েছে।আনছার আলী বলেন, গত বছর বাঁশ পুঁতে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল। তবে এগুলো সাময়িক। বেড়িবাঁধ ছাড়া ভাঙন রোধের কোনো বিকল্প নাই।তিস্তার ভাঙন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, দুই ইউনিয়নে প্রায় সাড়ে ৭ কিলোমিটার তীরবর্তী গ্রাম রয়েছে। প্রতিবছরই তীরের গ্রাম ভাঙছে। ভাঙনরোধে গ্রামবাসী একটি ক্রস বাঁধের আবেদন করেছেন। কিন্তু এখনো কোনো ফল পাওয়া যায়নি।মোস্তাফিজার রহমান বলেন, সরকার তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করার জন্য চুক্তি করেছে। এটি শুধু কাগজে সীমাবদ্ধ না রেখে নিজ অর্থায়নে বাস্তবায়ন করা দরকার। তা না হলে উপজেলার ১৪টি গ্রামের অনেক অংশ মানচিত্র থেকে হারিয়ে যাবে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, কাউনিয়াসহ পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার তিস্তার তীরবর্তী গ্রামগুলোর ভাঙনরোধে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষায় রয়েছে। প্রকল্প অনুমোদন পেলে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হবে।আহসান হাবিব জানান, কয়েক দিন ধরে বৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তীরবর্তী গ্রামগুলোর আংশিক এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীপাড়ের বাসিন্দাদের আর কোনো আতঙ্ক থাকবে না। | 6 |
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে বার্ষিক সিরিজ হোক। আগামী আইসিসির সভায় এমনই প্রস্তাব দেবেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। তবে ওয়ান ডে নয়, টি-টোয়েন্টি ফর্ম্যাটেই চার দেশীয় সিরিজের পক্ষপাতী সাবেক এই অধিনায়ক। দীর্ঘদিন ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বি-পাক্ষিক সিরিজ হয়নি। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য তা এখনই সম্ভব নয়। বিশ্বকাপের আঙিনায় দুই দেশের খেলা নিয়েই তাই যত বেশি আগ্রহ। রমিজ খুব ভালো করেই জানেন, ভারত-পাকিস্তান কোনও সিরিজে খেলা মানেই তা নিয়ে ক্রিকেট দুনিয়ার আগ্রহ তুঙ্গে থাকবে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিরাট কোহলি পাকিস্তানে গিয়ে খেলুন, তা চাইবে না ভারত সরকার। তেমনই বাবর আজমরা ভারতে যেয়ে খেলবে, পাকিস্তান সরকার তাতে সবুজ সঙ্কেত দেবে না। এই পরিস্থিতিতে এমন চার দেশীয় টুর্নামেন্টের ভাবনা শুধুই প্রস্তাব হয়ে থেকে না যায়, এমনও আশঙ্কাও থাকছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 12 |
সুদের টাকা দিতে না পারায় ঋণগ্রস্ত এক ব্যক্তির দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে কৌশলে ধর্ষণ করেছেন হাবিব নামে দাদন ব্যবসায়ী এক আইনজীবী। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আইনজীবী হাবিবকে আটোয়ারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। হাবিব পঞ্চগড় আদালতের একজন আইনজীবী। তিনি উপজেলার ধামোর ইউনিয়নের বারাগা গ্রামের বাসিন্দা। ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কলেজমোড় এলাকায়। এ ব্যাপারে আটোয়ারী থানায় ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করা হয়েছে। যে বাড়িতে ঘটনাটি ঘটেছে ধর্ষণে সহযোগিতার করার কারণে সেই বাড়িতে বসবাসকারী স্বামী-স্ত্রীকেও মামলায় আসামি করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আইনজীবী হাবিবকে পঞ্চগড় আদালতে পাঠানো হয়। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন রায় ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, অভাবের সংসারে টাকার প্রয়োজনে ওই ছাত্রীর বাবা হিরা চন্দ্র বর্মণ সুদের কারবারী ও দাদন ব্যবসায়ী আইনজীবী হাবিবের কাছ থেকে ঋণ নেন। তবে বেশ কিছুদিন ধরে সে টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ পরিস্থিতিতে আইনজীবী হাবিব হিরা বর্মণের বাড়িতে টাকার জন্য চাপা দিতে যান। এতে দশম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েটির ওপর চোখ পড়ে হাবিবের। মোবাইলে দুএকদিন কথাও বলে কিশোরীর সঙ্গে। এরপর কৌশলে তাকে কলেজমোড় এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আটোয়ারী হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পঞ্চগড় সদর হাসপাতালে রেফার করা হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার রাতে ধর্ষণ ও অপহরণ করা হয়েছে। মূল আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য সহযোগী আসামিদের ধরার চেষ্টা চলছে। এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে পূজা উদযাপন পরিষদের নেতারা ধর্ষকের ফাঁসি চেয়ে আটোয়ারী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। | 6 |
উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জেরে জাতিসঙ্ঘে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার এক প্রস্তাবকে আটকে দিয়েছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টায় রাশিয়া ও চীন বাধা দেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা। বৈঠকে চীনের কূটনীতিক বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রকৃতি নিরীক্ষণের জন্য সময় প্রয়োজন। অপরদিকে রুশ কূটনীতিক জানিয়েছে, মার্কিন প্রস্তাবের বিশ্বাসযোগ্যতার জন্য আরো প্রমাণ প্রয়োজন রয়েছে। এর আগে গত সোমবার চতুর্থ দফায় উত্তর কোরিয়া পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, ব্রাজিল, ফ্রান্স, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন ও জাপানের কূটনীতিকরা এক যৌথ বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেশটির সরকারের নিজের জনগণকে ভুক্তভোগী করাসহ যেকোনো মূল্যে গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল অর্জন করার ইচ্ছাকে প্রতিফলিত করছে। তিনি বলেন, 'সদস্য দেশগুলোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে তাদের বিচার অনুযায়ী নিষেধাজ্ঞায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া বা ডিপিআরকে (উত্তর কোরীয়) সরকারকে তাদের অস্ত্র প্রকল্পের উন্নতিতে অনুমোদন দেয়ার ঝুঁকি নেয়া।' এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জেরে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র পাঁচ উত্তর কোরিয়ার নাগরিক, এক রুশ নাগরিক ও এক রুশ ফার্মের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সাথে তাদের বিরুদ্ধে জাতিসঙ্ঘের পক্ষ থেকে নিষেধাজ্ঞার জন্য প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রতিনিধি। সূত্র : আলজাজিরা | 3 |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'ভদ্র-সাহসী কোনো লোক নয়, সরকার তাদের অনুগত লোক দিয়েই নির্বাচন কমিশন (ইসি) গঠন করবে। সরকার নিজেদের পকেটের লোক দিয়ে সার্চ কমিটি করার ষড়যন্ত্র করছে। মুজিব কোট পরিহিত লোকদের সার্চ কমিটিতে আনা হবে। সার্চ করে যেসব ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, তাঁরাও মুজিব কোট পরা মানুষই হবেন।'গতকাল সোমবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন। | 6 |
বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান চরিত্রটা কেমন? উত্তরটা আর ভেঙে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। পরিস্থিতি যেমনই হোক, সাকিব আলোচনায় থাকবেন না-এমনটা হতেই পারে না।করোনা থেকে সেরে ওঠার খবরে দিন জুড়ে আলোচনায় সরগরম ছিলেন সাকিব। সেটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন হোক কিংবা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আনুষ্ঠানিক।শ্রীলঙ্কা দলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা বাদ যাবে কেন? একের পর এক চোটে বাংলাদেশ দলের বোলিং শক্তিমত্তা কিছুটা কমেছে কি না, শ্রীলঙ্কান এক সংবাদকর্মীর এমন প্রশ্নে তাঁকে শুধরে দিলেন দিমুথ করুণারত্নে।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে লঙ্কান অধিনায়ক বলেছেন, 'আজকেই খবর এসেছে সাকিব দলে ফিরেছে। শেষবার যখন ওদের সঙ্গে খেলেছি, সেখান থেকে তাহলে শুধু মিরাজ আর তাসকিন থাকছে না।'সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে রাখার কথাও জানিয়েছেন করুণারত্নে, 'তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরাও নজর রাখছি, ব্যাপারটা কোনদিকে যাচ্ছে (সাকিব প্রথম টেস্টে খেলবেন কী খেলবেন না)।'চরম আর্থিক সংকটে অচলাবস্থা তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। দেশজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমাসিংহে। সামগ্রিকভাবে দ্বীপ দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।শ্রীলঙ্কার নাজুক পরিস্থিতি যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর 'হট টপিক', তখনই বাংলাদেশ সফর করছে লঙ্কানরা। তবে এই মুহূর্তে দুর্বিষহ পরিস্থিতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে চান করুণারত্নে। বাংলাদেশ থেকে দিতে চান জয়ের সুখবর, 'সবাই জানে শ্রীলঙ্কায় কী ঘটছে। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে। আমরা দেশবাসীকে ভালো ফল উপহার দিতে চাই।'বৃষ্টির বাগড়ায় বিকেএসপিতে দুই দিনের গা গরমের ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৮ ওভার। প্রস্তুতিটা যতটা ভালো হতে পারত, ততটা হয়নি। করুণারত্নে অবশ্য প্রস্তুতির ঘাটতি দেখছেন না, 'আমরা শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ প্রস্তুতি নিয়েছি। কন্ডিশন অনেকটা একই রকম। এখানে পর্যাপ্ত অনুশীলন করেছি। সিরিজের জন্য আমরা শতভাগ প্রস্তুত।' | 12 |
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আয়কর সনদ লাগবে না। এটি বাধ্যতামূলক নয়। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় আয়কর মেলা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অবশ্য সম্প্রতি আরেক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, মনোনয়নপত্রের সঙ্গে তাদের 'অবশ্যই' আয়কর সনদ বা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট (টিসিসি) দিতে হবে। রোববার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সম্প্রতি মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়টি নিয়ে প্রস্তাব রাখা হয়। ওই বৈঠকে কয়েকজন মন্ত্রী যুক্তি দিয়ে বলেন, নির্বাচনের প্রাক্কালে এ উদ্যোগ নিলে জটিলতা তৈরি হবে। এটি নির্বাচনে প্রভাব ফেলবে। ফলে সরকার তা গ্রহণ করেনি। এনবিআর সূত্র জানায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সরকারের বকেয়া কর পাওনা আছে কি-না, তিনি নিয়মিত কর দেন কি-না, তা নিশ্চিত হতে কর বিভাগ থেকে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা কর সনদ দেওয়া হয়। কর সনদ থাকার অর্থই হচ্ছে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিক করখেলাপি নন। তবে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিষয়টি বর্তমান গণপ্রতিনিধিত্ব আদেশে বাধ্যতামূলক না থাকায় কেউ করখেলাপি হলেও বা কারও বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ থাকলেও তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, প্রচলিত আইনে ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেসব প্রার্থীর আয়কর সনদ আছে, তারা নিজে আগ্রহী হয়ে মনোনয়নপত্রের সঙ্গে তা সঙ্গে জমা দিতে পারেন। আর যাদের নেই, তাদের না দিলেও চলবে। নির্বাচন কমিশনের এ ঘোষণার পর এ বিষয়ে আর কোনো বক্তব্য থাকতে পারে না। তবে তিনি এ কথাও বলেন, আগামীবার প্রার্থী হওয়ার জন্য কর-সনদ যাতে বাধ্যতামূলক দাখিল করা যায়, সে জন্য কাজ করবে এনবিআর। | 6 |
মেহেরপুরের মুজিবনগর উপজেলা তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক আশাদুজ্জামান বীরকে হেরোইনসহ আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মাদক নিয়ন্ত্রণের একটি দল বীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আশাদুজ্জামান বীর হেরোইন নিয়ে তারা বাসায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহাজালাল খানের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়। মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে মামলা দিয়ে মুজিবনগর থানায় সোপর্দ করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। বিডি প্রতিদিন/আবু জাফর | 6 |
ভারতের ধনকুবের গৌতম আদানি হঠাৎ আলোচনায় চলে এসেছেন। তাঁর তুলনা হচ্ছে ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটসদের সঙ্গে। চলতি বছরের প্রথম তিন মাসে তাঁর আয়ের কারণেই আলোচনায় গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনীর একজন এখন গৌতম আদানি। গৌতম চলতি বছরের প্রথম তিন মাসে যত আয় করেছেন, ততটা আয় ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটসরাও করতে পারেননি। এর মধ্য দিয়ে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছুঁয়েছে। তিনি ঢুকে গেছেন ১০ হাজার কোটি ডলারের মালিকদের (সেন্টিবিলিয়নিয়ার) অভিজাত ক্লাবে। গৌতম আদানি শীর্ষ ১০ ধনীর তালিকায় উঠে আসায় এক ধাপ পিছিয়ে ১১তম স্থানে চলে গেছেন আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। তবে এখনো এই দুই ভারতীয় এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি। গৌতম আদানির রয়েছে একাধিক বন্দর, মহাকাশ প্রযুক্তি, তাপশক্তি ও কয়লার ব্যবসা। ব্লুমবার্গের হিসাব বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে আদানির সম্পত্তি বেড়েছে ২ হাজার ১১০ কোটি ডলার। বিপরীতে এ সময়ে মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েছে ৮২৪ কোটি ডলার। ১০ হাজার কোটি ডলার কিংবা তার বেশি সম্পত্তির মালিক এখন বিশ্বে ১০ জন। এর মধ্যে আটজনই যুক্তরাষ্ট্রের। শীর্ষে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ তালিকায় যুক্তরাষ্ট্রের বাইরে দুজন। গৌতম আদানি ও ফ্রান্সের বার্নার্ড আর্নল্ড। মাস্ক ও বেজোসের পর ১৪ হাজার ৮০০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে আর্নল্ড তৃতীয়। এদিকে তালিকায় দশম স্থানে থাকা গৌতম আদানির সম্পত্তি কাঁটায় কাঁটায় ১০ হাজার কোটি ডলার। মুকেশ আম্বানির মোট সম্পত্তি ৯ হাজার ৯০০ কোটি ডলার। ব্লুমবার্গের ইনডেক্স অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক চলতি বছরের প্রথম ৩ মাসে ১১৪ কোটি ডলার আয় করেছেন। দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস আয় তো করতে পারেননি উল্টো ৪৩০ কোটি ডলারের সম্পত্তি খুইয়েছেন। বেজোসের চেয়ে বেশি চলতি বছরের প্রথম ৩ মাসে ৪৪৮ কোটি ডলার হারিয়েছেন মাইক্রোসফটের বিল গেটস। আয়ের দিক থেকে আদানিকে টক্কর দিয়েছেন শুধু ওয়ারেন বাফেট। একই সময়ে তিনি ১ হাজার ৮৭০ কোটি ডলার আয় করেছেন। তথ্যসূত্র: ইকোনোমিক টাইমস | 3 |
পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই বলে জানিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। তিনি বলেন, এক সময় এই নিয়োগে ঘুষ বাণিজ্য করতো এক শ্রেণির অসাধু দালালচক্র। কিন্তু এবার সেই সুযোগ নেই। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবারে পুলিশের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কনস্টেবল পদে অনলাইনে আবেদনচলছে। রবিবার দুপরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে পঞ্চগড়ে কর্মরর্ত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, পুলিশ নিয়োগে দেশে প্রথমবারের এই পদ্ধতি শুরু হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে পুলিশ নিয়োগে দালালদের দৌরাত্ম্য শেষ হবে। পুলিশ নিয়োগে কাউকে টাকা না দেওয়া বা তদবির না করার আহ্বান। সেই সাথে কেউ এমন কাজ করলে পুলিশকে খবর দেওয়ার কথা জানান তিনি। প্রসঙ্গত, সারা বাংলাদেশে পুলিশ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ শুরু করেছে সরকার। পঞ্চগড়ে আগামী ১৪ নভেম্বর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। এই জেলায় ২১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
ফুটবলে যদি খেলোয়াড়দের দান-খয়রাতের জন্য কোনো র্যাঙ্কিং থাকত তবে সেখানকার শীর্ষস্থান নিয়েও প্রতিদ্বন্দ্বিতা হতো ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। দুস্থ মানুষের জন্য দেদারসে দান-খয়রাত করতে কেউ কার্পণ্য করেন না। সম্প্রতি রোনালদো লা পালমায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এগিয়ে এলেন। স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎপাতে সহস্রাধিক মানুষের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁচার জন্য বাড়িঘর ছাড়তে হয় বেশির ভাগ মানুষকে। প্রায় তিন হাজারের মতো বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়। তাদের সহযোগিতায় রোনালদো তার সই করা পর্তুগাল দলের একটি জার্সি নিলামে তুলবেন। জার্সিটির বিক্রিলব্ধ অর্থ সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল পাইস' জানায়, ২৪ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। ভক্তরা নিলামে অংশ নিতে পারবেন, জানিয়েছেন স্প্যানিশ সংবাদকর্মী জাভি রদ্রিগেজ। দেশের হয়ে নিজের যে জার্সি রোনালদো নিলামে তুলবেন, সেখানে তার সই আছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রয়েছে তার হাতে লেখা একটি বার্তাও, 'লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না। সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।' তবে পর্তুগালের কোন ম্যাচের জার্সি রোনালদো নিলামে তুলেছেন, তা জানা যায়নি। পর্তুগালের হয়ে রোনালদো সর্বশেষ খেলেছেন গত মাসে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি হেরেছিল পর্তুগাল। | 12 |
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।এতে শাহানুর হককে সভাপতি ও অ্যাডভোকেট রিফাত হাসান সজিবকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়। এ সময় তাঁদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোজাহিদুল ইসলাম প্রিন্স, উজ্জ্বল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান, রতন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক পারভেজ ও স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. জুবায়ের হোসেন।আগামী তিন বছরের জন্য এ কমিটির কার্যক্ষমতা ঘোষণা করা হয়েছে। | 6 |
পরিস্থিতি যেমনই হোক প্রকৃতি চলবে আপন খেয়ালে। সময় ঘুরে আসবে ঈদ। ফ্যাশন হাউসগুলোর প্রস্তুতি তাই ছিল বরাবরের মতো। সেই খবর থাকছে ধারাবাহিকভাবে নিপুণ। দেশীয় ফ্যাশনের অগ্রবর্তী এই ব্র্যান্ড শুরু থেকেই কাজ করে আসছে হ্যান্ডলুমের কাপড় নিয়ে। সেই ধারা আজও অব্যাহত। তবে ট্র্যাডিশন রক্ষায় ট্রেন্ড থেকেও দূরে সরে আসেনি এই ফ্যাশন ব্র্যান্ড। নকশা আর এমবেলিশমেন্টে, ঐতিহ্য আর আধুনিকতা সমান্তরালে উপস্থাপন করে চলছে নিপুণ। যেমন ঐতিহ্যবাহী সূচিশিল্প আজও তাদের পোশাকে স্থান পায় সমসময়ের ট্রেন্ডের আলোকে। ব্যতিক্রম ঘটেনি নিপুণের এবারের ঈদ কালেকশনে। রং, কাপড় ও ডিজাইন বৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে নিপুণের ঈদ কালেকশন। ইতিমধ্যে ঈদ নিয়ে ভাবতে শুরু করেছে ক্রেতারাও। যদিও করোনার প্রভাবে এবারও মানুষ গৃহবন্দী। বাংলাদেশের মানুষ এখনো জানে না এবারের ঈদ উৎসব তারা কীভাবে পালন করবে। ঘরে, না মুক্ত বাতাসে। যদিও হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এর মাঝে প্রকৃতিও তার রূপ পাল্টাচ্ছে; বৈশাখের ঝোড়ো বাতাস, রোদের তীব্রতা, ভ্যাপসা গরম। সব মিলিয়ে প্রকৃতিতেও নেই স্বস্তি। তাই ক্রেতাদের সময় উপযোগী পোশাকে সমৃদ্ধ একটি ঈদ কালেকশন বাজারে এনেছে দেশীয় ফ্যাশন হাউস নিপুণ। এবারের ঈদ আয়োজন নিয়ে নিপুণের কর্ণধার আশরাফুর রহমান বলেন, এবারের ঈদ কালেকশনের জন্য প্রথমেই আমাদের ভাবতে হয়েছে ফেব্রিক নিয়ে। যেহেতু সময়টা গরমের, তাই আরামদায়ক কাপড়ে পোশাক তৈরি করতে হবে। আবার এর মধ্যে ফেস্টিভটাও তুলে ধরতে হবে। তাই ক্রেতাদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে নিপুণের প্রোডাক্ট লাইনে ফেব্রিক হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন, জয়সিল্ক ও সুতি; আর মোটিফের ক্ষেত্রে ফ্লোরাল, দেশীয় রাজবাড়ী, ইসলামিক প্রাধান্য পেয়েছে। তবে পুরো কালেকশনে আলাদা মাত্রা যোগ করেছে সূচিশিল্প। এ ছাড়া ভ্যালু এডিশন ও অলংকরণ করা হয়েছে হ্যান্ড এমব্রয়ডারি, গ্লাস, টারসেল, স্ক্রিন প্রিন্ট। দৃষ্টিনন্দন ডিজাইন ও আরামদায়ক ফেব্রিকে তৈরি নিপুণের ঈদ কালেকশনে তুলে ধরা হয়েছে উৎসবের মেজাজ। সেখানে থাকছে নিজস্ব ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস-স্কার্ট, কটি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট এবং অর্নামেন্টস ও গৃহসজ্জা সামগ্রী। রং এবং কাট-প্যাটার্নের বৈচিত্র্যও লক্ষ করা যায় এই সংগ্রহে। অশরাফুর রহমান ফারুক আরও যোগ করেন, কয়েক বছর ধরেই সালোয়ার-কামিজে বেশ কিছু বৈচিত্র্য যোগ হয়েছে। ক্রেতাদের কাছেও যা বেশ সমাদৃত। সালোয়ারে প্যান্ট স্টাইলই রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। কামিজে ইনার আর কেইপ প্যাটার্ন তরুণীদের এলিগ্যান্ট লুক এনে দেয়। আর রং নির্বাচনে মাল্টিকালার বা কনট্রাস্ট কালার বেশি প্রাধান্য পেয়েছে। এ ছাড়া অফ হোয়াইট, কমলা, মেরুন, ম্যাজেন্টা, বিস্কুট, পিচ এবং নীলের নানা শেড ব্যবহার করা হয়েছে। লাল রঙেরও কিছু ভেরিয়েন্ট শেড নিয়ে কাজ করা হয়েছে। নিজেদের কো ব্যান্ড মাকু নিয়েও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এই জ্যেষ্ঠ উদ্যোক্তা। জানান, মূলত বয়সে তরুণদের জন্য ট্রেন্ডি কালেকশন তৈরি করে নিপুণের এই কো-ব্র্যান্ড। তবে পাওয়া যাবে সব বয়সীর জন্য আরামদায়ক পোশাক। মাকুর আরও একটি বিশেষ দিক হচ্ছে এখানে সব পোশাকই সিঙ্গেল পিস। কেউ চাইলে টপস পার্টের সঙ্গে বটম মিলিয়ে কিনতে পারবে। মূলত মিনিম্যালিস্টিক ফ্যাশনকেই প্রতিনিধিত্ব করে এই কো-ব্র্যান্ড। একজন মানুষের ডেইলি ফ্যাশন নিয়ে কাজ করলেও উৎসবগুলোতে সেজে উঠে ভিন্ন সাজে। মিক্স অ্যান্ড ম্যাচের মাধ্যমে ট্রেন্ড এবং ফেস্টিভ স্টাইল স্টেটমেন্টকে তুলে ধরে মাকুর ফেস্টিভ কালেকশন। তবে মহামারি থমকে দিয়েছে অনেক কিছুই। সে আকুতিও ছিল আশরাফুর রহমানের কণ্ঠে। তিনি বলেন, 'গত বছর প্রধান উৎসবগুলোতে আমরা ব্যবসা হারিয়েছি। এ বছরও তার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ফ্যাশন ব্র্যান্ডগুলো টিকের থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো সারভাইভ করে যাবে আর বাকিরা হারাবে তাদের সহায় সম্বল। এর থেকেও বড় একটি বিষয় হচ্ছে, হাতের কাজের যে দক্ষ কারিগরেরা রয়েছেন, তাঁরা যদি কাজের অভাবে বাধ্য হয়ে অন্য পেশায় চলে যান, আমরা আমাদের ঐতিহ্যের অনেক বড় একটি অংশ হারাব। কারণ, লকডাউনে ফ্যাশন হাউসগুলোর আউটলেট বন্ধ থাকায় তৈরি পোশাক বিক্রি না হওয়ায় কারিগরেরাও রয়েছেন বিপাকে।' ছবি: নিপুণ | 4 |
ক্ষমতা দখলের পর হুসেইন মুহম্মদ এরশাদ কবিতা লেখা শুরু করেন। তাঁর চকচকে কবিতার বই বের হয়, পত্রপত্রিকার প্রথম পাতায় কিংবা সাহিত্য পাতায় এরশাদের কবিতা প্রকাশিত হতে থাকে। নবগঠিত কবিতা পরিষদকে প্রতিহত করার জন্য এরশাদ কবি সংঘ গঠন করেন। আন্তর্জাতিক কবিতা উৎসবের আয়োজন করেন। নানা দেশ থেকে কবি ও সাংবাদিকেরা এই সম্মেলনে যোগ দিলেও দেশের শীর্ষ কবি-লেখক এবং নবীন কবিরাও এই সম্মেলন বর্জন করেন। ফলে উৎসবটি ছিল প্রাণহীন।যে কবিরা সরকারি চাকরি করতেন, তাঁদের কবি সংঘে যোগ দিতে বাধ্য করেন এরশাদ। চাকরির কারণে এরশাদকে পছন্দ না করলেও অনেক কবি সেই সংঘে যোগ দিতে বাধ্য হন। তবে অনেক চাটুকার কবিও জুটে যায় এরশাদের সঙ্গে। কবি সাইয়িদ আতীকুল্লাহ তখন ছিলেন জনতা ব্যাংকের জনসংযোগ অফিসার। প্রগতিশীল আন্দোলনের একজন যথার্থ কর্মী তিনি। পঠন-পাঠনে তাঁর ব্যাপ্তি ছিল ঈর্ষণীয়।রাষ্ট্রপতি এরশাদ কবি সংঘ গঠন করার পর একটি কবিতা পাঠের আসরে সাইয়িদ আতীকুল্লাকে কবিতা পাঠের অনুরোধ করলে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এতে এরশাদ খুশি হননি। তিনি যে খুশি হননি, তার প্রকাশ ঘটে অল্পদিনের মধ্যেই। জনতা ব্যাংকের প্রধান অফিস থেকে সাইয়িদ আতীকুল্লাহকে শাস্তিমূলক বদলি করা হয় চট্টগ্রামে। শাস্তিটা যেন দ্রুত কার্যকর হয়, সে জন্য ব্যাংক কর্তৃপক্ষের ওপর উপর্যুপরি চাপ প্রয়োগ করা হতে থাকে। সাইয়িদ আতীকুল্লাহ এ অবস্থায় পদত্যাগ করাকেই ঠিক পথ বলে মনে করেন।এরশাদের কবিতা সংঘের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার জন্য তিনি ব্যাংক থেকে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা বঞ্চিত হন। কবির এই ভূমিকা ছিল অন্য অনেকের জন্য দৃষ্টান্তস্থানীয়। এরপর কিছুকাল বেকার ছিলেন তিনি। সংবাদ সম্পাদক আহমদুল কবির তাঁকে সংবাদে বিশেষ সংবাদদাতা হিসেবে যোগ দিতে আহ্বান জানান। তিনি সে অনুরোধ রেখেছিলেন।সূত্র: আবুল হাসনাত, হারানো সিঁড়ির চাবির খোঁজে, পৃষ্ঠা ২৪৫-২৪৬ | 8 |
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির দ্বিতীয় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভাটি জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়কের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়েছে। এ কমিটি গত বছর পুনর্গঠন হওয়ার পর এটি ছিল দ্বিতীয় সভা। ২০০৯ সালের মে মাসে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটি করে সরকার। ওই সময় সংসদ উপনেতা হিসেবে সাজেদা চৌধুরী মন্ত্রীর মর্যাদায় ওই কমিটিতে ছিলেন। এরপর গত বছরের জানুয়ারি মাসে আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে এ কমিটি পুনর্গঠন করে সরকার। আবুল হাসানাত আবদুল্লাহ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তি সই করেছিলেন। চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ করার জন্য একটি কমিটি থাকবে। নতুন পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে আগের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা এবং টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সদস্য হিসেবে বহাল রাখা হয়। গতকালের সভায় ভূমি সমস্যার সমাধান, সাধারণ প্রশাসন ও আইনশৃঙ্খলা, অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের কার্যক্রম, লিজকৃত জমির সঠিক ব্যবহার, ভূমি কমিশন আইনের বিধিমালা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ভূমি বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত জমাকৃত আবেদনগুলো বিবেচনায় আনার বিষয়েও আলোচনা হয় সভায়। সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, আরকে সদস্য সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত, সিনিয়র সহকারী সচিব রীভা চাকমা উপস্থিত ছিলেন। | 9 |
লোকসভা ভোটের পর পাঞ্জাবে কংগ্রেসের অন্তর্কোন্দল আরও প্রকাশ্যে চলে এসেছে। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং এর সঙ্গে বিরোধের জেরে গুরুত্বপূর্ণ দফতর কেড়ে নেয়া হয়েছিল মন্ত্রী নভজ্যোত সিং সিধুর। দেয়া হয়েছিল তুলনায় হালকা দফতর। এবার আরও ডানা ছাঁটা হলো তার। বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নে মূল ভূমিকা নেয় যে ৮টি উপদেষ্টা কমিটি, তার সবক'টি থেকেই বাদ দেয়া হল সিধুকে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে সিধুর বিরোধ অনেক দিনের। এবার লোকসভা নির্বাচনে চণ্ডীগড় আসনে তার স্ত্রী নভজ্যোত কউরকে টিকিট দেয়া হোক, এই দাবি জানিয়েছিলেন সিধু। কিন্তু মূলত মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের আপত্তির জেরেই টিকিট পাননি সিধুর স্ত্রী। এরপর থেকেই নতুন মাত্রা পায় সিধু-অমরেন্দ্রর সঙ্ঘাত। মন্তব্য ও পাল্টা মন্তব্যে তা বার বার প্রকাশ্যে চলে আসে। লোকসভা ভোটের প্রচার-পর্বে সিধু সরাসরি প্রশ্ন তোলেন, ২০১৫ সালে পুলিশ গুলি চালনার ঘটনায় অভিযুক্ত তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও তার পুত্র সুখবীর সিং বাদলকে কেন গ্রেফতার করা হয়নি? তার প্রেক্ষিতে ওই সময় মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং বলেছিলেন, উনি (সিধু) যদি সত্যি সত্যিই এক জন অনুগত কংগ্রেস কর্মী হতেন, তা হলে ভোটের সময় এই প্রশ্ন না তুলে তা অন্য সময় তুলতেন। বিডি প্রতিদিন/০৯ জুন, ২০১৯/আরাফাত | 3 |
বলিউডের সবচেয়ে ফিট তারকাদের একজনই ক্যাটরিনা কাইফ। তবে অন্যান্য ফিট তারকার মতোই ক্যাটরিনার দাবি, তিনি খেতে খুবই ভালোবাসেন। খাবারই ক্যাটরিনাকে সবচেয়ে খুশি রাখে। মজাদার খাবার খাওয়াই 'ক্যাটে'র দিনের সবচেয়ে আনন্দময় সময়। ক্যাটরিনা দুপুরে কী খেতে ভালোবাসেন? উত্তরে 'রাজনীতি', 'ধুম থ্রি', 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ভারত'খ্যাত এই তারকার সাফ জবাব, 'খাওয়া আমার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর একটি। একটা ভালো ডিশ আমাকে যতটা খুশি রাখে, আর কোনো কিছু আমাকে ততটা খুশি দিতে পারে না। দুপুরের জন্য আমার প্রিয় খাবার সেদ্ধ মাছ, গ্রিল করা সবজি আর সালাদ। আমি যখনই মেহবুব স্টুডিওতে শুটিং করতে যাই, মেরিল্যান্ড চায়না বা তাজ ল্যান্ড'স অ্যান্ড থেকে এই খাবার আনাই। ওরা এটা খুব ভালো বানায়।' যুক্তরাজ্যে বেড়ে ওঠা ক্যাটরিনা ব্রিটিশ খাবার খুবই ভালোবাসেন। ভারতের মুম্বাইয়ে ক্যারিয়ার গড়তে আসার পর ক্যাটরিনার সবচেয়ে বড় সংকট ছিল খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া আর ঠিকঠাক স্বাদের ইংলিশ খাবার খুঁজে খুঁজে বের করা। ভারতীয় সংস্কৃতির তারকা হতে চাওয়া ক্যাটরিনার হিন্দি ভাষার মতোই ভারতীয় খাবারকে আপন করে নিতে সময় লেগেছে। ক্যাটরিনা বলেন, 'এখনো আমার সকালের নাশতার টেবিলে "ইংলিশ ব্রেকফাস্ট" শোভা পায়। ডিম, সসেজ ও সেদ্ধ শিমের বিচি। এটাও আমার প্রিয় খাবার। ইয়র্কশায়ার পুডিংও আমাকে খুশি করে। আর আমার আরেকটি দারুণ প্রিয় খাবার হলো ভেড়ার মাংস দিয়ে তৈরি বড়া, পোড়ানো নতুন আলু আর সালাদ।' লকডাউনে দুর্দান্ত সময় কাটছে ক্যাটরিনার। নিজের ব্যবসা, সাইকেল চালানো, গিটার বাজানো, রান্না, থালাবাটি মাজা, ঘর ঝাড়ু দেওয়া, অনলাইনে আড্ডা দেওয়া-কিছুই বাদ নেই। এর মধ্যে কথিত প্রেমিক ভিকি কৌশলও রোববার ক্যাটরিনার বাড়িতে এসে দেখা করে গেছেন। ক্যাটরিনাকে এবার দেখা যাবে রোহিত শেঠি পরিচালিত 'সূর্যবংশী' সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে। | 2 |
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নিউইয়র্কে বসবাসরত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। মঙ্গলবার জাতীয় সংগীত ও দলীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নেতাকর্মীরা এতে যোগ দেন। এ সময় বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে যেখানে যত ষড়যন্ত্র করুক আমরা তা শক্ত হাতে প্রতিহত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমরা কাজ করে যাব। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সভাপতিত্বে ও অপর যুগ্ম সম্পাদক সাহিদুল হক রাসেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা সোলায়মান আলি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার প্রমুখ। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য হেলাল মিয়াসহ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। | 4 |
ঈদুল ফিতর সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি। আড়াই শতাধিক কারখানায় মৌসুমি ব্যবসায়ীরা এ সময় নিম্নমানের পাম অয়েল ও ডালডা দিয়ে তৈরি করছে এসব সেমাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে তৈরি করা সেমাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন চিকিৎসকেরা।স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক শেখ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই খেয়ে অনেক রোজাদার, সাধারণ মানুষ পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। রং ও অন্যান্য কেমিক্যাল মানুষের শরীরের জন্য ক্ষতিকর। খাদ্যদ্রব্যে মেশানো রং মানুষের পেটে গেলে তা গ্যাস্ট্রিক, আলসার থেকে ক্যানসারের কারণ হতে পারে। তাই সুস্থ থাকতে হলে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।সরেজমিনে দেখা যায়, সৈয়দপুরের পাটোয়ারীপাড়া, কাজীরহাট, পুরাতন বাবুপাড়া, বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, হাতিখানা, নিয়ামতপুর, মুন্সিপাড়া, গোলাহাটসহ শহরের আনাচে-কানাচে গড়ে উঠেছে এসব মৌসুমি সেমাই কারখানা। অধিকাংশ সেমাই তৈরির কারখানার নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন। এ ছাড়া কারখানাগুলোতে মানা হচ্ছে না কোনো নিয়মনীতি। নামি-দামি অনেক কোম্পানির লেভেল লাগিয়ে স্থানীয়ভাবে তৈরি এসব সেমাই বাজারজাত করছেন মালিকেরা। মানুষের খাওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব সেমাই প্রতিদিন বিভিন্ন মোড়কে বাজারজাত করা হচ্ছে গ্রামের হাটবাজারে। হাতে গোনা কয়েকটি সেমাই তৈরির বৈধ কারখানা থাকলেও তাঁরা বিপাকে পড়েছেন এসব মৌসুমি ব্যবসায়ীদের দাপটে।তা ছাড়া এসব কারখানায় নেই কোনো সাইনবোর্ড। কারখানার বাইরে থেকে প্রবেশ নিষেধ সাইনবোর্ড ঝুলিয়ে অথবা গেট বন্ধ করে চলে সেমাই তৈরির কাজ। এসব কারখানা এক স্থানে বেশি দিন থাকে না। সচেতন মহলের চোখ পড়ার আগেই স্থান পরিবর্তন করা হয়। এসব সেমাইতে নামিদামি কোম্পানির লেবেল ও স্টিকার লাগিয়ে পাইকারি বিক্রি করা হয়। দেখে বোঝার কোনো উপায় থাকে না আসল না নকল। গোপন স্থানে কারখানা থাকায় প্রশাসনেরও নজরদারিতেও আসে না। ফলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।শহরের শহীদ জিকরুল হক সড়কের একটি দোকানে সেমাই কিনতে আসা ক্রেতা আতাহার হামিদ বলেন, 'এতগুলো নামে-বেনামে সেমাই পাওয়া যাচ্ছে। কোনোটি আসল আর কোনোটি নকল বোঝাই যাচ্ছে না। ছেলে-মেয়েরা সেমাই খাওয়ার আবদার করছে। তাই বাধ্য হয়েই কিনছি। প্রশাসনের দুর্বলতার সুযোগে ও তদারকির অভাবে সৈয়দপুরে ভেজাল সেমাই তৈরির প্রবণতা বাড়ছেই।'গাউসিয়া বেকারির মালিক আওরঙ্গজেব বলেন, 'প্রতিবছর রমজান মাসের শুরুতে বিভিন্ন পাড়া মহল্লায় অল্প টাকায় বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা শুরু করেন। তাঁরা কারখানাতে কোনো স্বাস্থ্যবিধি মানেন না। এ ছাড়া তাঁদের কোনো বৈধ কাগজপত্রও নেই। অথচ প্রায় এক মাস হলো এসব অবৈধ মৌসুমি কারখানায় সেমাই তৈরি হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তৎপরতাই দেখা যায়নি। তাঁরা প্রতিষ্ঠিত বৈধ লাচ্ছা সেমাইয়ের মোড়ক নকল করে বাজারজাত করে থাকে।'জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, পচা ডিম, অ্যানিমেল চর্বি এবং কৃত্রিম ঘি ও সুগন্ধি মিশ্রিত সেমাই তৈরি যাতে না হয়, সে জন্য কারখানাগুলোতে নজরদারি রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে এসব ভেজাল কারখানায় নিয়মিত অভিযান চালানো হবে এবং কোনো প্রকার অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৪৬ জনের বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করবেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৭ মার্চ রায়ের তারিখ ঘোষণা করা হয়।রফিকুল আমীন ছাড়াও এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন-ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দিবা, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, জামশেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, আজাদ রহমান, আকবর হোসেন, শিরিন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান, আবুল কালাম আজাদ এবং ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) দিদারুল আলম।রিভিউ আবেদনও খারিজ, মুক্তি মিলছে না ডেসটিনির রফিকুল আমিনেরডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুলসহ ডেসটিনির কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।দুই বছর তদন্তের পর ২০১৪ সালের ৪ মে একটি (ট্রি প্ল্যান্টেশন) মামলায় রফিকুলসহ ১৯ জন এবং অপর মামলায় ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। রফিকুলসহ ১২ জনের নাম দুটি মামলাতেই রয়েছে। দুই মামলায় মোট আসামির সংখ্যা ৫৩। ডেসটিনি ট্রি প্লান্টেশন মামলায় এখনো সাক্ষ্যগ্রহণ চলছে।ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির (ডিএমসিএসএল) মামলায় অভিযোগ করা হয়, আসামিরা নিজেরা লাভবান হওয়ার জন্য ২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত সাড়ে ৮ লাখেরও বেশি বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণা করেছেন। এ সময় ঋণ প্রদান, অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ, নতুন প্রতিষ্ঠান খোলার নামে বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করা হয়। সেই অর্থ থেকেই আসামিরা লভ্যাংশ, সম্মানী ও বেতন-ভাতার নামে ১ হাজার ৮৬১ কোটি টাকারও বেশি অর্থ সরিয়ে নেন। এই মামলায় ২০২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। | 6 |
ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। এই ম্যাচটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট তুলে নেন পেসার আল আমিন হোসেন। আর আজ স্পিনার হিসেবে বাংলাদেশের হয়ে গোলাপি বলে প্রথম উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। সেঞ্চুরি পূর্ণ করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ১৩৬ রানের মাথায় ক্যাচ আউটের শিকার বানিয়ে সাজঘরে পাঠান তিনি। প্রথমের সবকিছুই একটি ইতিহাস। তাই সে হিসাবে তাইজুলও গোলাপি বলে স্পিনার হিসেবে প্রথম উইকেট তুলে নেয়ায় ইতিহাসের অংশ হয়েই থাকবেন। তবে মজার ব্যাপার হলো ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশেই ছিলেন না তিনি। ম্যাচের প্রথম দিন বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে স্টিম রোলার চালান ভারতীয় তিন পেসার উমেশ যাদব, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা। এই তিন বোলারের মধ্যে শামি সবচেয়ে কম ২টি উইকেট তুলে নেন। কিন্তু কম উইকেট তুলে নিয়ে তিনিই বাংলাদেশকে সবচেয়ে ভুগিয়েছেন। উলট-পালট করে দিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা। বাংলাদেশ যে পরিকল্পনা নিয়ে একাদশ সাজিয়েছিল তিনি সেটি ঘুরিয়ে দেন ব্যাটসম্যান লিটন দাশ ও স্পিনার নাঈম হাসানকে বাউন্সারে আঘাত করে। তার বাউন্সারে আঘাত পেয়ে পুরো ম্যাচ থেকেই ছিটকে যান এ দুজন। লিটনের বদলে একাদশে খেলার সুযোগ পান মেহেদী হাসান মিরাজ। আর নাঈম হাসানের বদলে খেলার সুযোগ পান তাইজুল ইসলাম। আর এভাবেই অপ্রত্যাশিতভাবে দলে সুযোগ পেয়ে যান তিনি। তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলো খেলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। টেস্টে এখন তার উইকেট সংখ্যা ১০৬। তার ইকোনমি রেট ৩.২১। টেস্টে তার সেরা বোলিং ফিগার ৩৯ রানে ৮ উইকেট। তাইজুলের নামের পাশে রয়েছে ৭ বার পাঁচ উইকেট তুলে নেয়ার কীর্তি। এ ছাড়া একবার ১০ উইকেটও তুলে নিয়েছেন তিনি। তাইজুলের আগে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান শুধু বাংলাদেশের হয়ে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন। যদিও সাকিব আল হাসান তার উইকেট সংখ্যাকে ১০০-২০০-র ঘরে নিয়েছেন। তবে সাকিবের চেয়ে অর্ধেক টেস্ট কম খেলেছেন তিনি। | 12 |
সরকার ঘোষিত বিভিন্ন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে শিল্পায়নের নানা কার্যক্রম হাতে নিচ্ছে বেসরকারি খাতের উদ্যোক্তারা। কিন্তু এক্ষেত্রে দক্ষ জনশক্তির অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি ও ভিশন ২০৪১ অর্জন বিষয়ক এফবিসিসিআই'র স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ মন্তব্য করেছেন এফবিসিসিআই'র সভাপতি মো. জসিম উদ্দিন। রবিবার (৩০ জানুয়ারি) সকালে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতি বলেন পোশাক কারখানাগুলোতে ১৫ থেকে ২০ শতাংশ দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। ব্যবস্থাপনার নানা পদে বিদেশীদের ওপর নির্ভর করতে হচ্ছে উদ্যোক্তাদের। দেশে উচ্চশিক্ষিত তরুণদের অভাব না থাকলেও শিল্পের প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে। সরকারের অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও, সেসব প্রতিষ্ঠান থেকে কাঙ্খিত মানের শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। সরকারের বিভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবশ্যই দক্ষ জনশক্তি তৈরিতে মনোযোগ দিতে হবে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা কারিকুলামকে শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি হয়ে পড়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরো গতিশীল করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সংস্থাগুলোতেও দক্ষ জনবল নিয়োগ দেয়ার আহ্বান করেন এফবিসিসিআই সভাপতি। মো. জসিম উদ্দিন বলেন, ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে, উন্নয়নশীল দেশ হবার পরে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেয়ার জন্য নতুন নতুন কৌশল হাতে নিতে হবে। কিন্তু সেজন্য সরকারি সংস্থাগুলোতে প্রয়োজনীয় দক্ষ জনবল নেই। প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি সরকারি সংস্থাগুলোকে নীতি প্রণয়নের আগে বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, কোনো প্রকার আলোচনা ছাড়াই সরকারি সংস্থাগুলো নানা ধরনের নীতি প্রণয়ন করে। মাঠ পর্যায়ের বাস্তবতার প্রতিফলন না থাকায় নীতিগুলো বাস্তবায়ন কঠিন বা অসম্ভব হয়ে পড়ে। এর আগে বৈঠকের আলোচনায় বাংলাদেশে শিল্পায়নের নানা চ্যালেঞ্জ উঠে আসে। বক্তারা বলেন, দেশের শিল্পায়ন মূলত ঢাকা ও চট্টগ্রামে আটকে আছে। শিল্প বিকেন্দ্রীকরণ করতে দেশব্যাপী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ উদ্যোগ সফল করতে হলে টাউনশিপ গড়তে হবে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈষম্য হ্রাস, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পের যোগসূত্র স্থাপন, চতুর্থ শিল্প বিপ্লবের ওপর জাতীয় কৌশলপত্র প্রণয়ন, অর্থনৈতিক কর্মকান্ডে লৈঙ্গিক সমতা বিধান ও নারী ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো নিয়ে কথা বলেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বৈঠকে কমিটির ডিরেক্টর ইন চার্জ ড. নাদিয়া বিনতে আমিন বলেন, উন্নত রাষ্ট্রগুলোর অর্থনীতিতে এসএমই খাতের অবদান ৮০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে এ হার মাত্র ৬০ শতাংশ। এসএমই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি নীতি সহযোগিতা আরো বাড়াতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এ.কে.এম শামসুদ্দোহা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই'র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, মো. নাসের, সৈয়দ আলমাস কবির, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, উপদেষ্টা মঞ্জুর আহমেদ, স্ট্যান্ডিং কমিটির সদস্য শামীম আহমেদ, তাসফিয়া জসিম, এএসএম মাইনুদ্দীন মোনেম, সৈয়দ হাবীব আলী, মুনীর আহমেদ, আয়েশা সিদ্দিক, শামীমা শিরিন, ড. মো. নাজমুল ইসলামসহ আরো অনেকে। | 0 |
ভারতের লক্ষ্ণৌতে চলতি বছরের মে মাসেই নতুন বউয়ের বেশে শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন ২৬ বছরের রাধিকা গুপ্ত। তাঁর শ্বশুরের একটি একনলা বন্দুক আছে। গত বৃহস্পতিবার রাতে এই বন্দুক থুতনির নিচে ঠেকিয়ে একের পর এক ছবি ও সেলফি তুলছিলেন রাধিকা। ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। অসাবধানতায় ট্রিগারে আঙুলের চাপ পড়ে যায় তাঁর। লোড করা বন্দুকটির একটি গুলি মুহূর্তেই তাঁর প্রাণ কেড়ে নিয়েছে।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী তরুণী রাধিকা গুপ্ত বৃহস্পতিবার রাতে শ্বশুরের বন্দুক নিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। এ সময় ট্রিগারে আঙুলের চাপ লেগে বন্দুক থেকে গুলি বের হয়। বন্দুকটির নল থুতনিতে ঠেকানো থাকায় সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়।স্থানীয় সংবাদমাধ্যমে রাধিকার শ্বশুর রাজেশ গুপ্তা বলেন, চলতি বছরের মে মাসে তাঁর ছেলে আকাশের সঙ্গে রাধিকার বিয়ে হয়। পঞ্চায়েত নির্বাচনের কারণে লাইসেন্সধারী বন্দুকটি থানায় জমা ছিল। বৃহস্পতিবার এটি বাড়িতে ফিরিয়ে এনে রাখা হয়। ওই দিন বিকেলেই দুর্ঘটনা ঘটে। সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয় রাধিকার। | 3 |
ব্যাট হাতে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল মঙ্গলবার (১৭ মে) ভালোই জবাব দিচ্ছে। এমনকি টেস্ট ক্যারিয়ারে ১০তম সেঞ্চুরিও করেছে টাইগার এই ওপেনার। ১৬২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। আর চট্টগ্রাম টেস্টে এটি তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। এখন রেকর্ড গড়তে তামিমের প্রয়োজন ১৭ রান। মঙ্গলবার টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে টাইগার ওপেনারকে আরো ১৭ রান করতে হবে। তাছাড়া সাগরিকার এই উইকেটে একটু দেখেশুনে খেললে এই মাইলফলক স্পর্শ করা তেমন কষ্টসাধ্য নয়। এদিন তামিম-জয় ব্যাট হাতে বড় সংগ্রহের দিকে এগোবে তা নতুন করে কিছু বলার নেই। তাছাড়া চট্টগ্রামের ছেলে তামিম ঘরের মাঠে গর্জে ওঠবে এটাই প্রত্যাশা ভক্তদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৬৮ রান। টাইগাররা এখনো ২২৯ রান পিছিয়ে আছে। এদিকে বেশ ঠান্ডা মাথায় ব্যাট চালিয়ে জয় টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করে। যা দেশের মাটিতে প্রথম। ১১০ বলে ৮টি চারের মারে ফিফটি করেন তরুণ এই ব্যাটসম্যান। তিনি এর আগে প্রথম হাফ সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের মাটিতে। এরপর প্রথম সেঞ্চুরির স্বাদ পান দক্ষিণ আফ্রিকার মাটিতে। ৫ টেস্টের ক্যারিয়ারে ২ হাফ সেঞ্চুরি ও ১ সেঞ্চুরি করেছে জয়। তবে চট্টগ্রাম টেস্টে তারাহুড়ো করে রান তুলতে গিয়ে ব্যাক্তিগত ৫৮ রানে আউট হন জয়। এছাড়া রেকর্ডবুকে নিজের নাম লেখানো যে কোনো ক্রিকেটারের জন্য বিশেষ এক মুহূর্ত। তা যদি নিজের ঘরের মাঠে হয় তাহলে সেই আনন্দ অধিকতর স্মরণীয় হয়ে থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে এমনই এক স্মরণীয় মুহূর্তের জন্য অপেক্ষা করছিল তামিমসহ পুরো চট্টগ্রামবাসী। তিনি ভক্তদের হতাশ করেনি। কদিন আগেও তামিমের ব্যাটিং নিয়ে ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন শোনা যায়। কেউ বলেছে, ব্যাটিং ভুলে গেছে তামিম। আবার কেউ বলেছে, তার ব্যাটে ধার কমে গেছে। অবশেষে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন তামিম। এর আগে মঙ্গলবার সকালে বেশ ফুরফুরে মেজাজে ব্যাট চালিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩২তম হাফসেঞ্চুরিও তুলে নিয়েছে তামিম। তার ব্যাটে ভর করে ভালোই এগোচ্ছে বাংলাদেশ। তামিম ৭৮ বলে ৮টি চার হাঁকিয়ে ৫৬ রান তুলে। এর আগে সোমবার (১৬ মে) লঙ্কান বোলারদের মনোবল ভেঙে দিতে তামিম-জয় ব্যাট হাতে দুর্দান্ত খেলে। তারা দুজন হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি। যেখানে চারটি ৪ মেরেছেন তামিম। ৪ চারের সাহায্যে ৬৭.৩১ স্ট্রাইক রেটে ৫২ বলে ৩৫ রান নিয়ে প্রথমদিন শেষ করেন তিনি। মঙ্গলবার তৃতীয় দিন শুরু থেকে সতর্কতা অবলম্বন করেই ব্যাট চালায় তামিম-জয়। | 12 |
একে অপরকে নিয়ে দুই দলের ধারণা খুবই কম। সিশেলস নামের যে একটি দেশ আছে, গত বছর ঢাকার মাঠে হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের কল্যাণে সেই ধারণা পেয়েছিল বাংলাদেশ। অন্য গ্রুপে থাকা সেই অচেনা প্রতিপক্ষকে আগামীকাল বিপক্ষ হিসেবে পাচ্ছেন জামাল ভূঁইয়ারা। ম্যাচটি অবশ্য হওয়ার কথা ছিল আজ। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে গতকাল রাতে পিছিয়ে দেওয়া হয়।র্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে কলম্বোয় আজ চার জাতি টুর্নামেন্ট অভিযান শুরু হবে বাংলাদেশের। চার দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে তলানির দল স্বাগতিক শ্রীলঙ্কা। তাদের ঠিক ওপরেই আছে আফ্রিকান দ্বীপরাষ্ট্র সিশেলস। ফিফা র্যাঙ্কিংয়ে ২০৪ নাম্বারে আছে শ্রীলঙ্কা। সিশেলসের অবস্থান ১৯৯। বাংলাদেশ র্যাঙ্কিংয়ের ১৮৭তম স্থানে। ১৫৬ র্যাঙ্কিং মালদ্বীপের। টুর্নামেন্টের ফাইনালে খেলতে সিশেলস ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য মারিও লেমোসের দলের। লক্ষ্যের অর্ধেকটা পূরণ হতে পারে এবার।গত বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে অভিজ্ঞতাকেই সিশেলসের বিপক্ষে অবলম্বন মানছেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস, 'তারা দুই বছর আগে বাংলাদেশে খেলতে এসেছিল। সেখান থেকেই অল্প অল্প জানি দলটা সম্পর্কে। এ বছর কমোরোস ও বুরুন্ডির বিপক্ষে তারা দুটি প্রীতি ম্যাচ খেলেছে। সেখান থেকে কিছুটা ধারণা পেয়েছি। আমার মনে হয়, ওই দুই ম্যাচে তারা যেভাবে খেলেছে এখানেও তেমনটাই খেলবে।'টুর্নামেন্ট শুরুর মাত্র দুই দিন আগে শ্রীলঙ্কায় পৌঁছেছে সিশেলস। অনুশীলন করতে পেরেছে মাত্র এক দিন। তুলনামূলক অনভিজ্ঞদের নিয়ে দলটারও বাংলাদেশ সম্পর্কে ধারণা ওই বঙ্গবন্ধু গোল্ডকাপ পর্যন্তই। অল্প জানাশোনা আর নিজেদের অল্প প্রস্তুতির কারণেই নিজেদের সবার নিচে রাখছেন সিশেলস কোচ রালফ জাঁ-লুইস। করলেন খানিকটা রসিকতাও, 'সত্যি বলছি, আমাদের অনুশীলন খুবই কম। সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একটা ম্যাচ দেখেছি। আমি বলব, মালদ্বীপ টুর্নামেন্টের ফেভারিট।' | 6 |
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বরিশালের বাবুগঞ্জের ছয় বছরের শিশু বৃষ্টি আক্তার ঢাকা মেডিকেলের শয্যায় শুয়ে শুয়ে মা-বাবাকে খুঁজে চলেছে। সে এখনো জানে না, একই দুর্ঘটনায় তার মা-বাবা আর নানাও নিহত হয়েছেন। এরই মধ্যে তাঁদের মরদেহ দাফন করা হয়ে গেছে।রাজধানীর মাতুয়াইলে গত শুক্রবার বাসের চাপায় নিহত হন অটোরিকশার আরোহী বৃষ্টির মা শারমিন আক্তার (৩৬), বাবা রিয়াজুল ইসলাম (৪২) ও নানা আব্দুর রহমান।নিহত রিয়াজুলের চাচাতো ভাই জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান বলেন, গতকাল শনিবার সকাল আটটার দিকে অ্যাম্বুলেন্সে করে তিনটি মরদেহ চরফতেপুর গ্রামে পৌঁছায়। তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শত শত মানুষ জানায় অংশ নেন। জানাজা শেষে রিয়াজুল ও শারমিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে আব্দুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় উজিরপুরের মশাং গ্রামে। সেখানে বেলা দুইটায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।জানা গেছে, ক্যানসারে আক্রান্ত সাহেদা আক্তারকে দেখতে বরিশাল থেকে ঢাকায় গিয়েছিলেন স্বামী আব্দুর রহমান, মেয়ে শারমিন আক্তার ও জামাতা রিয়াজুল ইসলাম ও নাতনি বৃষ্টি আক্তার। লঞ্চে ঢাকা সদরঘাটে নেমে অটোরিকশায় করে মাতুয়াইলে আরেক ছেলে তানভীরের বাসায় যাচ্ছিলেন। পথে মাতুয়াইল হাসপাতালের সামনে বাসের চাপায় ওই তিনজন নিহত হন।নিহত দম্পতির শাহরিয়ার (১২) নামের আরেকটি ছেলে সন্তান রয়েছে। নিহত আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম বলেন, তাঁর মা সাহেদা খাতুন মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন। স্বামী এবং মেয়ে ও জামাতার মর্মান্তিক মৃত্যুর খবর তাঁকে জানানো হয়নি। তা ছাড়া বৃষ্টিকেও বলা হয়নি, তার মা-বাবা ও নানা মারা গেছেন। এরই মধ্যে তাঁদের মরদেহ দাফনও হয়ে গেছে। মেয়েটি তার মা-বাবার খোঁজ করছে। | 6 |
সরকারের উদাসীনতা ও জবাবদিহির অভাবে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ রোববার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের (ঢাকা উত্তর ও দক্ষিণ) উদাসীনতা রয়েছে। ঈদযাত্রা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, 'যোগাযোগ ব্যবস্থাপনায় পরিকল্পনার অভাবে ঘরমুখী মানুষের ভোগান্তির শেষ নেই। সরকার এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।' তা ছাড়া ঈদের আগ মুহূর্তে সড়কে 'চাঁদাবাজির পরিমাণ বেড়ে যাওয়ার'কারণে গাড়ি চলাচলে ধীরগতি বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির চেয়ারপারসন প্রসঙ্গে ফখরুল বলেন, 'খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। মানবিক কারণেই তাঁকে মুক্তি দেওয়া উচিত। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার তাঁকে মুক্তি দিচ্ছে না।' তিনি বলেন, 'সরকার এত বেশি অমানবিক, এত বেশি বেআইনি কাজ করছে যে ক্ষমতায় টিকে থাকতে সমস্ত অনৈতিক কাজ করছে', যোগ করেন তিনি। | 9 |
সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় কিশোরগঞ্জে শোকার্ত মানুষের ঢল নামে। আজ রোববার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকেই প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় জড়ো হতে থাকেন লাখো মানুষ। পরে বেলা সাড়ে ১১টার দিকে শোলাকিয়া ঈদগাহ মাঠ মানুষে ভরে যায়। মাঠ ছাড়িয়ে পাশের রাস্তা, বাড়ির ছাদ ও সেতুর ওপর দাঁড়িয়ে মানুষকে নামাজ পড়তে দেখা যায়। জানাজায় অংশ নেওয়া বৃদ্ধ আবদুল হালিম বলেন, নেতার প্রতি ভালোবাসা থেকে জানাজায় এসেছেন। জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ জানাজায় অংশ নিয়েছেন বলে তিনি জানান। বেলা সোয়া একটায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফুল ইসলামের জানাজা। জানাজা পড়ান কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান। এর আগে সৈয়দ আশরাফের সম্মানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজায় অংশ নেন কিশোরগঞ্জের ১৩ উপজেলাসহ আশপাশের উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শুরুর আগে সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম তার প্রয়াত ভাইয়ের জন্য দোয়া কামনাসহ কোনো অপরাধ বা ভুলত্রুটি করে থাকলে মাফ করে দেওয়ার আবেদন জানান। সৈয়দ আশরাফের কাছে কারও কোনো দেনা থাকলে তাঁরা তা পরিশোধ করবেন বলে জানান। সৈয়দ আশরাফের পরিবারের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং বিএনপি ও অন্যান্য দলের নেতাদের সৈয়দ আশরাফের জানাজায় অংশগ্রহণ করতে দেখা যায়। জানাজার আগে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব মাওলানা আনোয়ার শাহ বলেন, আজ সৈয়দ আশরাফের জানাজায় লাখো মানুষের ঢল দেখা বোঝা যায়, তিনি কতটা ভালো মানুষ ছিলেন। তিনি অনেক ক্ষমতাধর লোক ছিলেন। অনেক টাকা-পয়সা, গাড়ি-বাড়ি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। শূন্য হাতে বিদায় নিয়েছেন। তাঁর সততায় তাঁর সম্মান আজ এত ওপরে উঠেছে। তাঁর কাছ থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এর আগে গতকাল শনিবার দুপুর থেকে প্রশাসনসহ স্থানীয় লোকজনের সহায়তায় আজ সকালের মধ্যে জানাজার সব প্রস্তুতি শেষ করা হয়। তৈরি করা হয় সৈয়দ আশরাফের মরদেহ রাখার মঞ্চ। নিরাপত্তার দায়িত্বে থাকেন পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ ১৯৯৬ সাল থেকে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে টানা পাঁচবার নৌকা প্রতীকে বিজয়ী হন। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ফুসফুসে ক্যানসারের কারণে তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। কিন্তু সাংসদ হিসেবে শপথের আগেই গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। | 6 |
এবি ব্যাংকের সিংগাইর শাখা থেকে অবৈধভাবে ব্যাংকের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এবং ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনের জন্য ফয়সাল আলম সিহাব নামের বরখাস্তকৃত এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৫ লক্ষ ৭৮ হাজার টাকা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এঘটনায় সহযোগিতার জন্য মুত্তাকিন আহমেদ নামের তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জের সিআইডি কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, চলতি মাসের ০৭ জুলাই এবি ব্যাংকের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল শাখার কর্মকর্তা ফয়সাল আলম সিহাব অপেশাদারী কাজের জন্য বরখাস্ত হন। ওই দিনই তিনি অবৈধভাবে ব্যাংকের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ১ কোটি ৩০ লাখ টাকা একটি ভুয়া অ্যাকাউন্টে জমা করেন। পরে আরটিএস এর মাধ্যমে ৭৮ লাখ ৫০ হাজার টাকায় নতুন ২টি গাড়ি ক্রয় করেন। এ ঘটনার ১০ জুলাই এবি ব্যাংকের পারিল শাখার ম্যানেজার বাদি হয়ে সিংগাইর থানায় মামলা করলে ১১ জুলাই মামলার দায়িত্ব নেয় সিআইডি। সিআইডি কর্মকর্তারা তথ্য প্রযুক্তি ব্যবহাররে মাধ্যমে ক্রয়কৃত নতুন গাড়ি দুইটি ঢাকার ঝিগাতলা থেকে ১৮ জুলাই উদ্ধার করেন। আর এই কাজে সহায়তার জন্য একই দিনে গ্রেপ্তার করা হয় মুত্তাকিন আহমদে সিয়াম নামের ফয়সালের এক বন্ধুকে। এরই ধারাবাহকিতায় ২৬ জুলাই রাতে সিংগাইরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার প্রধান আসামি ফয়সালকে। এসময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৫ লাখ ৭৮ হাজার টাকা। বাকি টাকাগুলো উদ্ধার এবং প্রতারণার সাথে জড়তি সকল ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে প্রেসব্রিফিং-এ জানানো হয়। ২৭ জুলাই (সোমবার) ফয়সালকে আদালতরে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিজ্ঞ জুডশিয়িাল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নিকট স্বীকারোক্তিমূক জবানবন্দি দিয়েছে। | 6 |
বিশ্বের 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত' দেশের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জানিয়েছে, দুর্নীতির সূচকে এ দেশ ১৩তম অবস্থানে রয়েছে। তবে স্কোর রয়েছে আগের মতোই। অর্থাৎ ২৬। এছাড়া, ১৮০ দেশের মধ্যে বাংলাদেশ অর্জন করেছে ১৪৭তম স্থান। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বৈশ্বিকভাবে দুর্নীতির এই স্কোর প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) 'দুর্নীতির ধারণা সূচকে' (সিপিআই) এ খবর জানানো হয়। সূচকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ৮৮ স্কোর পেয়ে তালিকাভুক্ত হয়েছে সিঙ্গাপুর, সুইডেন ও নরওয়ে। ৮৫ স্কোর পেয়ে তালিকাভুক্ত হয়েছে নিউজিল্যান্ড। একইসঙ্গে, ১৩ স্কোর পেয়ে তালিকার নিম্নক্রম অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া ও সোমালিয়া এবং ১৪ স্কোর পেয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা। ১১ স্কোর পেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে দক্ষিণ সুদান। এর প্রতিক্রিয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ চিত্র দুর্নীতি প্রতিরোধে হতাশাজনক। সূচকটি বাংলাদেশের ক্ষেত্রে আটটি জরিপের ফলাফল থেকে নির্ধারণ করা হয়েছে। | 3 |
সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোল উপজেলার কিছু এলাকায় পবিত্র ঈদুল আযহা উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার। সকালে এসব পরিবারের মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন। সকাল ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে (পার্টি সেন্টার) অনুষ্ঠিত ঈদের জামায়াতে প্রায় দুইশ' মুসল্লি অংশ নেন। এখানে ঈমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। তিনি ঢাকার যাত্রাবাড়ী মাদরাসাতুল হাসিদের শিক্ষার্থী। এছাড়াও জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ও রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া বাজার, বিরামপুর এবং পার্বতীপুর উপজেলার কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। | 6 |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে ১০টি চরাঞ্চল রয়েছে। এসব অঞ্চলের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ এলেই চরম দুর্ভোগে পড়তে হয়। গত রোববার রাত থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত পড়তে শুরু হওয়ায় চরাঞ্চলের মানুষ বিপাকে হয়ে পড়েছে। বিশেষ করে নারী ও শিশুরা শীতে কাবু হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।মতলব উত্তরের ফরাজীকান্দি, জহিরাবাদ, একলাশপুর ও মোহনপুর ইউনিয়নের এই চরগুলোতে প্রায় অর্ধলাখ মানুষের বসবাস। শ্রমিক, মজুর ও দৈনন্দিন খেটে খাওয়া মানুষের কাজকর্মেও ছন্দপতন ঘটেছে।মেঘনা ও পদ্মার ভাঙনের শিকার হাজারো পরিবার অস্থায়ীভাবে ঘর তৈরি করে কোনো রকম বসবাস করছে চরাঞ্চলে। তবে সরকারিভাবে মতলব উত্তরে গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে। সেগুলোতে গাছপালা কম হওয়ার কারণে রোদ, বৃষ্টি ও শীত সব মৌসুমেই কষ্টে দিনাতিপাত করে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলো।খোঁজ নিয়ে জানা গেছে, চরাঞ্চলের মানুষ বেশির ভাগ কৃষি ও মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। যোগাযোগবিচ্ছিন্ন এলাকা হওয়ার কারণে চিকিৎসাসহ সরকারি অনেক সেবা থেকে বঞ্চিত থাকেন।একলাশপুর ইউনিয়নের চরকাশিম এলাকার বাসিন্দা বজলুর রশীদ দেওয়ান বলেন, চরাঞ্চলের বেশির ভাগ মানুষ নিম্ন আয়ের। মানুষগুলো শীতে কাবু হয়ে গেছে। এখানকার মানুষকে শীত থেকে রক্ষা পেতে আগুন জালিয়ে ঘরের সামনে বসে থাকতে দেখা গেছে।একই এলাকার আরেক বাসিন্দা করিম মিয়া জানান, হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অধিক কষ্টের মধ্যে এসব চরাঞ্চলের মানুষ। কারণ চরাঞ্চলে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর না থাকায়, অর্থাৎ গাছপালা কম হওয়ার কারণে কুয়াশা আর বাতাস দুটোই তাদের ছোট ছোট ঘরগুলোতে প্রভাব বিস্তার করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, 'সরকারিভাবে পাওয়া ৫ হাজার কম্বল প্রতিটি ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয়েছে। চরাঞ্চলের শীতার্তদের আলাদাভাবে কিছু করতে পারলে ভালো লাগবে। আমি চেষ্টা করব তাদের শীত নিবারণের জন্য কিছু করতে। ইউনিয়ন পরিষদ তালিকা করে কম্বল বিতরণ করবে। তার পরও কেউ না পেলে যোগাযোগ করলে কম্বলের ব্যবস্থা করা হবে।' | 6 |
মানিকগঞ্জের সাটুরিয়া থানা-পুলিশ বিভিন্ন মামলায় পলাতক ৬২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। গত ১ মাসে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।থানা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর-২০২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাটুরিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত তিনজন, থানার মামলায় ৪১ জন ও সি আর মামলায় ১৮ জনসহ মোট ৬২ জনকে বিভিন্ন মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, থানার নিয়মিত কাজের অংশ হিসেবে অক্টোবর মাসে বিভিন্ন মামলায় পলাতক সাজাপ্রাপ্ত ৬২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। | 6 |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে সে দেশেরই কোনো নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহাম।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে সিনেটর লিন্ডসে গ্রাহাম এমন আহ্বান জানান। ফক্স নিউজ টিভির উপস্থাপক শন হ্যানিটিকে লিন্ডসে গ্রাহাম বলেন, রাশিয়ার কাউকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে হবে। আর এভাবেই এই লোকটিকে সরিয়ে দিতে হবে।খবর এএফপির। পরে একাধিক টুইট বার্তায় একই ধরনের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন লিন্ডসে গ্রাহাম। একটি টুইট বার্তায় তিনি বলেন, একমাত্র যে লোকেরা এই কাজটি করতে পারে, তারা হলো রাশিয়ার জনগণ। রিপাবলিকান পার্টির অতি রক্ষণশীল ঘরানার নেতা হিসেবে সিনেটর লিন্ডসে গ্রাহাম পরিচিত। তিনি ২০০২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে তিনি সিনেটর পুনর্নির্বাচিত হন। | 3 |
দেশের কারাগারগুলোর বন্দিদের মধ্যে ৩০ দশমিক ০৪ শতাংশই মাদকে সম্পৃক্ত বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা আহছানিয়া মিশনের মাদক বিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল। সভাপতিত্ব করেন আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্যে আইজি প্রিজন্স বলেন, কারাবন্দি মাদক সম্পৃক্তদের মধ্যে মাদকাসক্ত ও মাদকবহনকারীরাও রয়েছে। বিপুল সংখ্যক এই মাদকসম্পৃক্তদের কারাগারে রাখা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এদের জন্য মাদকসম্পৃক্ত নন এমন বন্দিরাও ঝুঁকিতে থাকেন।তিনি বলেন, এই মাদকসম্পৃক্ত বন্দিদের আলাদা রাখার চেষ্টা চলছে। কিন্তু কারাগারাগুলোতে ধারণক্ষমতার দ্বিগুন বন্দি থাকায় তা সব সময়ে করা যায় না। ব্রিগেডিয়ার জেনারেল পাশা বলেন, কারাগারে মাদক ঠেকাতে সন্দেহভাজন বন্দিদের তল্লাশির জন্য ডগ স্কোয়াডের অনুমোদন দিয়েছে সরকার। এই ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হবে। অনুষ্ঠানে মাদকবিরোধী প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দুই সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্মারক পেয়েছেন যমুনা টেলিভিশনের নাযমুস সাইদ ও দৈনিক সমকালের তাসলিমা তামান্না। | 6 |
সামান্য জ্বর, পরে যে পরীক্ষায় ব্লাড ক্যানসার ধরা পড়ে, তা কি ভেবেছিলেন পাঁচ বছর বয়সী শিশু মহসীনের মা-বাবা?মহসীনের মা-বাবা বলেন, এক মাস ধরে জ্বর ছিল মহসীনের। সঙ্গে ছিল লাল দানার মতো দাগ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দেন। প্রথম দু-চার দিন কিছুটা উন্নতি হলেও আবার জ্বর আসে। এরপর তাঁরা চিন্তায় পড়েন। পরে শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হন।এদিকে চার বছর বয়সী শিশু রেজাকে গোসল করাতে গিয়ে মা অনুভব করেন, তার শরীরে চাকাসদৃশ বস্তু। পরে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষা করান। রেজার ব্লাড ক্যানসার ধরা পড়ে। সারা দিন ঘর যারা মাতিয়ে রাখত, তারা ক্যানসার আক্রান্ত হওয়ায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় দুই পরিবারে।মহসীন চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মা, শিশু জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু ক্যানসার ও রক্তরোগ বিভাগ) ডা. ইন্দিরা চৌধুরীর তত্ত্বাবধানে। এই চিকিৎসক বলেন, পরীক্ষা-নিরীক্ষায় রক্তে ক্যানসার ধরা পড়ে শিশুটির। মহসীনকে তিন ইউনিট রক্ত দেওয়া হয়েছে। প্রায় ছয় মাস ইনটেনসিভ থেরাপির পর মহসীনের এখন মেইনটেন্স থেরাপি চলছে। তিন বছর তার চিকিৎসা চলবে।চার বছরের শিশু রেজার বাড়ি কক্সবাজারে। রেজাও ডা. ইন্দিরা চৌধুরীর তত্ত্বাবধানে ছিল।সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় নিশ্চিত হয় তার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়েছে। তার অপারেশনের আগে কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রায় তিন মাস কেমো দেওয়ার পর অস্ত্রোপচার করা হয়। এরপর সিদ্ধান্ত হয় রেডিওথেরাপি দেওয়ার। কিন্তু বয়স কম হওয়ায় রেডিওথেরাপি দেওয়া সম্ভব হয়নি। কেমোথেরাপি শেষ হলেও রক্ষা মেলেনি রেজার। চার মাস আগে রেজাকে তার বাবা হাসপাতালে নিয়ে আসেন। এক্স-রে করলে দেখা যায় বুকে পানি জমেছে।পরীক্ষা করালে দেখা যায়, ক্যানসার তার শরীরে আবারও বাসা বেঁধেছে। পরে তাকে সাইকেলথেরাপি দিয়ে বাসায় নিয়ে যায় তার পরিবার। কিছুটা উন্নতি হওয়ার পর পরবর্তী থেরাপি নিতে তাঁরা রাজি হননি। কিছুদিন পর শিশুটি মারা যায়।জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ছয়জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০২১ সালে চিকিৎসা নেয় ক্যানসার আক্রান্ত ৩১ শিশু। তাদের সবার বয়স ৫ বছরের নিচে। তাদের কারও কেমোথেরাপি চলছে, কারও আবার সদ্য অস্ত্রোপচার হয়েছে।গবেষকেরা বলছেন, রক্ত, লিভার ও কিডনির ক্যানসার বেশির ভাগ দেখা যায় শিশুদের মধ্যে। জিনগত পরিবর্তনের ফলে গর্ভাবস্থায় থাকা কিছু ভ্রূণ কোষ শিশু ভূমিষ্ঠ হওয়ার আগের অবস্থায় থেকে যাওয়া এবং অস্থিমজ্জায় অস্বাভাবিক বিভাজনই শিশুদের ক্যানসার আক্রান্তের অন্যতম কারণ। তেজস্ক্রিয়া রশ্মি, রাসায়নিক দ্রব্যও ক্যানসারের ঝুঁকি বাড়ায়।ডা. ইন্দিরা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০২১ সালে ৩১ শিশুর ক্যানসার ধরা পড়ে। তাদের মধ্যে ১০ জন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায়, অ্যাকুইট মায়েলয়েড লিউকোমিয়ার ৩ জন, এন হজকিন লিম্ফোমায় ৪ জন, হেপাস্টোব্লাস্টোমায় ৩ জন। এ ছাড়া জার্মসেল টিউমার হয় দুজনের। এ দুজনই চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ। ওইলমুস টিউমার পাঁচজন, ইউংস সারকোমায় একজন, রেটিনোব্লাস্টেমায় (চোখের টিউমার) দুজন ও রেবডোমায়ো সারকোমায় একজন আক্রান্ত হন।গতকাল সোমবার দুপুরে চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা গেছে, সেখানে ক্যানসার আক্রান্ত ছয় শিশুর চিকিৎসা চলছে। তাদের মধ্যে আছে কক্সবাজার থেকে আসা পাঁচ বছর বয়সী সুমাইয়া আক্তার, কুতুবদিয়ার তিন মাস বয়সী হাবিবুর রহমান, বন্দরের ফ্রি পোর্ট এলাকার ৯ মাস বয়সী সাজিব, আগ্রাবাদ ব্যাপারীপাড়ার আট বছর বয়সী মো. মরিয়ম, বাঁশখালী থেকে আসা ১০ বছর বয়সী মো. এনাম।চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রধান জগদীশ চন্দ্র দাশ বলেন, 'ক্যানসার আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুরা রক্ত ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে। এখন আমাদের ১৪টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৬ জন।' | 6 |
বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলা একাডেমির সদ্যপ্রয়াত মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন স্তরের মানুষ। এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, ছাত্রলীগ ও কবিতা পরিষদের প্রতিনিধিরা। এছড়া ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদসহ বিভিন্ন স্তরের মানুষজন তাক শেষ শ্রদ্ধা জানান। সকাল ১০টায় নজরুল মঞ্চের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে সংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলা একাডেমি পরিচালনা করেছেন। হাবীবুল্লাহ সিরাজীর শূন্যস্থান পূরণ সত্যিই কঠিন। তিনি হারিয়ে যাওয়ার পর আমাদের মাথায় ঘুরছে কে হতে পারেন তার স্থলাভিষিক্ত। আমি এখনও সে রকম কাউকে খুঁজে পাইনি। এবারের বইমেলা প্রায় হচ্ছিলই না। কিন্তু হাবীবুল্লাহ সিরাজীর একক প্রচেষ্টায় তা হয়েছে। তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সিরাজী ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি। এরপর সকাল সাড়ে ১০টায় তার মরদেহ আজিমপুর কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার রাত ১১টায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান হাবীবুল্লাহ সিরাজী। ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। প্রকৌশলী নন কবি হিসেবে আপামর জনগণের কাছে তিনি অধিক সমাদৃত। কবির উল্লেখযোগ্য বই হলো- কবিরাজ বিল্ডিংয়ের ছাদ, স্বপ্নহীনতার পক্ষে, সিংহদরজা, ছিন্নভিন্ন অপরাহ্ন, সারিবদ্ধ জ্যোৎস্না, সুগন্ধ ময়ূর লো, নির্বাচিত কবিতা, একা ও করুণা, মিশ্রমিল, বি ডি মিস্ত্রি ফেসবুক, সুবাসিত রক্তের গম্বুজ, শ্রেষ্ঠ কবিতা, কবিতা সংগ্রহ ১, কবিতা সংগ্রহ ২; কাব্যগ্রন্থ ঈহা। ৩৩টি কাব্যগ্রন্থ, ১০টি ছড়ার সংকলনসহ তিনি লিখেছেন দুটি উপন্যাস, অসংখ্য প্রবন্ধও। হাবীবুল্লাহ সিরাজী একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। | 6 |
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়।হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও নওগাঁর একজন করে রোগী মারা গেছেন। দুজনই করোনার উপসর্গে ভুগছিলেন। তবে তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি। মৃত দুজনই নারী।রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ২০ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৮ জন। ছাড়পত্র পেয়েছেন ৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১০৩ জন।এর মধ্যে রাজশাহীর ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের ৮ জন, নওগাঁর ১৭ জন, পাবনার ৮ জন, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ২ জন করে এবং সিরাজগঞ্জ ও দিনাজপুরের ১ জন করে রোগী ছিলেন।জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, বুধবার জেলায় ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১২ জনের করোনা পজিটিভ এসেছে। সংক্রমণের হার ৪ দশমিক ১৯ শতাংশ। | 6 |
বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী আজ মঙ্গলবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সিয়াম আহমেদের পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত বছরের ডিসেম্বরে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বন করছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সিয়াম। সাথে জানিয়েছিলেন তাদের ঘরে আসছে সন্তান। ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে ঘরের বধূ করেন সিয়াম। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের 'শান' সিনেমা। | 2 |
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে গত শুক্রবার মধ্যরাতে। আর গতকাল শনিবার ছিল ২০২২ সালের প্রথম দিন। পুরোনোকে বিদায় জানানোর আর নতুনকে বরণ করে নেওয়ার এই সন্ধিক্ষণে দেশে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর ও নওগাঁয় দুজন করে নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকার বাইরে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:নওগাঁর পত্নীতলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের গাহনের মোড়সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন পত্নীতলার পাহাড়কাটা গ্রামের জামান হোসেনের ছেলে সারোয়ার হোসেন (৩২) ও বদলগাছীর চাঁদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হাবিব হোসেন (২০)।স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্র বলেছে, সন্ধ্যার দিকে সারোয়ার হোসেন মোটরসাইকেলে করে পাহাড়কাটা গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রেজাউলের মোটরসাইকেলের সঙ্গে সারোয়ারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন সারোয়ার ও রেজাউলের ছেলে হাবিব। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যান সারোয়ার। হাবিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।তবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।এদিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দার গজারিয়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে দুজন নিহত হয়েছে। তারা হলো সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন (১৭) ও নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬)।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আরিফ বলেন, খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ফরিদপুরের নগরকান্দার গজারিয়ায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়।রংপুর-দিনাজপুর মহাসড়কে রংপুরের তারাগঞ্জের বালাপাড়া-বরাতি মোড়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ঢাকাগামী যাত্রীবাহী একটি নৈশকোচ। এ সময় বাসটির ধাক্কায় ছাবেদ আলী (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। নিহত ছাবেদ আলীর বাড়ি তারাগঞ্জের অনন্তপুর গ্রামে। আহত বাসযাত্রীদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পটুয়াখালীর দুমকির লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় গতকাল দুপুরে বেপরোয়া গতির ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল শওকত হোসেন (৪৫) নিহত হয়েছেন। তিনি পটুয়াখালী পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে।যশোরের বাঘারপাড়ার পুখুরিয়া বাজার এলাকায় গতকাল সকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের আরোহী নাজমুল হোসেন (৩০) নিহত হয়েছেন। তিনি বাঘারপাড়া সদরের ইসান মোল্লার ছেলে।গাইবান্ধার ধোপাডাঙ্গায় ধোপাডাঙ্গা-নলডাঙ্গা সড়কে শুক্রবার সন্ধ্যায় ট্রাকচাপায় আনছার মিয়া (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজীবপুর গ্রামের বাসিন্দা।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা এলাকায় গতকাল বিকেলে ট্রাকচাপায় জসিম উদ্দিন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মোকাম গ্রামে। | 6 |
নগরবাসীর সময় কাটানোর পছন্দের এক জায়গা বিপ্লব উদ্যান। করোনা কমে যাওয়া ও সবকিছু উন্মুক্ত করে দেওয়ায় স্থানটি এখন আরও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বিকেল থেকে রাত অবধি চলে অফুরান আড্ডা, খুনসুটি, সুখ-দুঃখ ভাগাভাগি।চারদিকে সবুজ। মাঠজুড়ে ঘাস আর ফুল গাছের সমারোহে আকর্ষণ আরও বাড়িয়েছে। তাই এক কাপ চায়ের সঙ্গে আড্ডাটাও জমে এখানে। ইতিহাসের পাঠও নেওয়া যাচ্ছে এই উদ্যানে। কারণ ভাষা আন্দোলন থেকে বিজয় দিবসের ইতিহাসও আলাদা করে ফুটিয়ে তোলা হয়েছে। শিশুদের জন্য রয়েছে আলাদা জোনও।ইতারিয়া রেস্টুরেন্টের আলাদা কর্নার হামিদ ভাইয়ের চা। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গড়ে ৫০০ কাপ চা বিক্রি হয় শুধু এই রেস্টেুরেন্টেই। এ রকম ২০টির মতো রেস্তোরাঁ আছে।মালাই চা হাতে নিয়ে চার বন্ধু মিলে অনেক দিনের জমে থাকা গল্প করছিলেন। তাঁদের একজন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব হাসান। তিনি তাঁর আরেক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমাম হোসেনকে কল করছিলেন। 'বন্ধু জনি, সাকিব ও রহিম এসেছে। কই তুই, চলে আয় আড্ডার উদ্যানে।'রাকিব আজকের পত্রিকাকে বলেন, দেড় বছর সেভাবে দেখা হয়নি, আড্ডা হয়নি। এখন করোনা কমে যাওয়া ও টিকা নেওয়ার পর সাহস বেড়েছে। অনেক দিন পর একত্রিত হলাম।তারপর হেসে বলেন, বন্ধু জনি আর সাকিবরা নাম দিয়েছে আড্ডার উদ্যান। বিপ্লব উদ্যান সবাই চেনে। এখন বেশি আড্ডা ও গল্প হয়তো তাই রসিকতা করে আড্ডার উদ্যান হিসেবে বলেন।দুই সন্তান ও স্ত্রী নিয়ে এসেছেন ব্যবসায়ী মাকসুদ রহমান। তিনি বলেন, বসার মতো খোলা জায়গা কই? বিপ্লব উদ্যানের সবুজ ও একে সুন্দর করে আধুনিকায়ন করায় সময় পেলে এসে বসি, কিছুটা সময় কাটাই।ইতারিয়া রেস্টুরেন্টের মালিক জিয়া চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এখানে দিনে ৫০০ কাপ চা বিক্রি হয়। বসার সুন্দর জায়গা ও চমৎকার পরিবেশের কারণে মানুষ এখানে ভিড় করছেন।তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, স্থানীয় কিছু তরুণ এসে চাঁদা দাবি করে। নাশতা খেয়ে টাকা না দিয়ে চলে যায়। এসব নিয়ন্ত্রণ করা গেলে উদ্যানটি আরও ভালো হতো।জানা যায়, ১৯৭৯ সালে দুই একর জায়গার ওপর বিপ্লব উদ্যানটি চালু হয়। ২০১৯ সালের শেষের দিকে সিটি করপোরেশন আধুনিকায়ন করার প্রকল্প হাতে নেন। ওই বছরের ২৮ নভেম্বর রিফর্ম লিমিটেড ও স্টাইল লিভিং আর্কিটেক্ট লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানকে চসিকের এ উদ্যান ২০ বছরের জন্য ইজারা দেয়। প্রতিষ্ঠান দুটি নিজেদের অর্থায়নে একে আধুনিকায়ন করছে।স্টাইল লিভিং আর্কিটেক্ট লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যেসব আন্দোলন-সংগ্রাম হয়েছে সেগুলো এই উদ্যানে ফুটিয়ে তোলা হয়েছে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানবে। উন্মুক্ত জায়গায় ঘাস লাগানো হচ্ছে। এ ছাড়া শিশুদের জন্য আলাদা জোনও থাকবে। | 6 |
কুলি, মজুর, খুদে ব্যবসায়ীসহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কোভিড-১৯ টিকা দিতে বিশেষ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার বাসচালক, শ্রমিকসহ পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের টিকাদানে বিশেষ কার্যক্রম চালাচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। আজ মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পাটগুদাম আন্তজেলা বাসস্ট্যান্ডে এ কার্যক্রম পালন করা হয়।মেয়র বলেন, 'করোনা প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী টিকাদানের মাধ্যমে মানুষের সুরক্ষার যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করছি আমরা।'মেয়র আরও বলেন, 'টিকা মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাজারগুলোয় বিনা মূল্যে রেজিস্ট্রেশন করে স্পটেই টিকা দেওয়া হয়েছে। একইভাবে এখন বাসস্ট্যান্ডগুলোতে টিকাদান করা হচ্ছে। সব নাগরিককে সুরক্ষা দেওয়া আমাদের লক্ষ্য। ভবিষ্যতে শহরের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই কার্যক্রম পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।'এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মাস্ক বিতরণ করেন মেয়র। | 6 |
নিজ এলাকার গরীব দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম। তিনি করোনা মোকাবেলায় দুর্যোগপূর্ণ এই সময়ে নিজ উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা করেন। এলাকার কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি করে সাবান দিয়েছেন। এই ধারা এখনও অব্যাহত রয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার আগে অনেকটাই অবহেলিত ছিলো এ এলাকার মানুষ। আজিজুল ইসলাম দায়িত্ব নেওয়ার পরে সরকারি অনুদান এবং ব্যক্তিগত অর্থায়নে রাস্তা-ঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। ষোলঘর ইউনিয়ন পরিষদের কোন সরকারী ভবন ছিলো না, ভাড়া অফিসেই চলতো ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম। নিজস্ব অর্থায়নে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪ শতক জমি কিনে ভরাট করে ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রেশন করেছেন। তিনি এলাকার মানুষের ভালোবাসার পাশাপাশি ২০১৮ সালে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্তৃক স্বর্ণপদক পান। এরই ফলশ্রুতিতে অবহেলিত ইউনিয়ন পরিষদটি হয়ে যায় মডেল ইউনিয়ন পরিষদ। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের নতুন বই 'শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়'। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বইটি তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বইটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ড. মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে ছয়বছর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। পেশাগত প্রয়োজনে তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন এবং বিচিত্র মানুষের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছেন। এই বইয়ে পররাষ্ট্রমন্ত্রী তাঁর লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনের একটা তুলনামূলক চিত্র অঙ্কন করেছেন। এ গ্রন্থ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সংগ্রামী জীবন ও উন্নয়নের দৃষ্টিভঙ্গি দেশবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বইটি প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা কথা নয়, কাজে বিশ্বাসী। লক্ষ্য অর্জনে কখনও পিছপা হননি তিনি। তাঁর অক্লান্ত প্রয়াসে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এদেশের উন্নয়ন ও সমৃদ্ধি আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। ড. মোমেন বলেন, ২০২১ সালে 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী' ও 'বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী' আমরা এক সাথে উদযাপন করছি। একই বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। তিনটি বিষয়ই বাঙালি ও বাংলাদেশের জন্য গৌরব আর অহংকারের। ড. মোমেন পেশাগত জীবনে দীর্ঘদিন অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। পেশাগত ব্যস্ততার মাঝে সময় পেলেই তিনি বই পড়েন ও লেখালেখি করেন। তাঁর গ্রন্থিত ও সম্পাদিত বইয়ের মধ্যে রয়েছে 'জাতির উদ্দেশ্যে ভাষণ: শেখ হাসিনা', 'বাংলাদেশ- একুশ শতকের পররাষ্ট্রনীতি: উন্নয়ন ও নেতৃত্ব', 'বাংলাদেশ: রোড টু ডেভেলপমেন্ট', 'বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়', 'বাংলাদেশ মার্চিং ফরোয়ার্ড', 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ', 'বাংলাদেশ: উন্নয়ন ও ভবিষ্যত সম্ভাবনা', 'বাংলাদেশের স্বাধীনতা: প্রত্যাশা ও প্রাপ্তি', 'বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র ১৯৫৫-১৯৭৫', 'বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা: বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও কূটনীতি', 'টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা', 'সাউথ সাউথ কো-অপারেশন: ফাইন্যান্সিং এসডিজি', 'বাংলাদেশ কান্ট্রি অব এমপাওয়ারিং পিপল', 'বাংলাদেশ: ফোরটি ইয়ারস ইন দ্যা ইউএন'। জাতীয় ও আন্তর্জাতিক নানা গবেষণাগ্রন্থে তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা আড়াইশ'রও বেশি। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
| 6 |
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের কুসুমবাগ পয়েন্টে এ সভা হয়।ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের সহযোগিতায় সচেতনতামূলক পথসভাটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মো. মাহফুজ আলম, ট্রাফিক ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ মারিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বায়জিদ মাহবুব, সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মশিউর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাশ, সার্জেন্ট স্বপন তালুকদার ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান সাদেকুর রহমানসহ সংঘটনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সব সময় আন্তরিক।তিনি আরও বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার ওপর অধিক গুরুত্বারোপ করেন।পথসভা শেষে পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। | 6 |
প্রেমিক থেকে শত্রু বনে যাওয়া আদিত্য পাঞ্চোলির মানহানির মামলায় অভিযুক্ত কঙ্গনা রনৌত। এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা, তার বোন রাঙ্গোলি চান্দেল ও তার ব্যবস্থাপকের বিরুদ্ধে মুম্বাইয়ের একটি আদালত সমন জারি করেছেন। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে কঙ্গনার দেওয়া বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি। কঙ্গনার সাথে তার বোনও এই বিতর্কে যথারীতি জড়িয়ে পড়েছেন। বোন রাঙ্গোলি তার টুইটারে বিতর্কিত মত প্রকাশ করে ফেঁসে গেছেন। এ নিয়ে যারপরনাই ক্ষিপ্ত আদিত্য পাঞ্চোলির স্ত্রী রোজিনা ওয়াহাব। তিনি ও আদিত্য দু'জনে মোট চারটি অভিযোগ দায়ের করেছেন আদালতে। অভিযোগগুলোর প্রেক্ষিতে সমন জারি করেছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ জুলাই। প্রায় সাড়ে চার বছর ধরে আদিত্য ও কঙ্গনার মাঝে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক ছিল বলে শোনা যায়। এরপর আদিত্যের বিরুদ্ধে কঙ্গনা লাঞ্ছিত করার অভিযোগ আনেন। আদিত্যের আইনজীবী শ্রেয়া শ্রীবাস্তব জানিয়েছেন, 'তিনি (কঙ্গনা) অভিযোগ করেছেন যে আদিত্য নাকি তাকে গৃহবন্দী করে রেখেছিলেন এবং তিনি আদিত্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। কিন্তু বাস্তবে এমন কোন মামলা কখনোই দায়ের হয়নি। স্পষ্টত তিনি আদিত্যের সম্মানহানি করেছেন।' অপরদিকে রাঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি একটি টুইট বার্তায় আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি জানান। সঙ্গত কারণেই পাঞ্চোলি ও তার স্ত্রী রোজিনা বিষয়টিকে সহজভাবে নেননি। রোজিনা একটি সংবাদ মাধ্যমকে বলেন, 'আমি আদিত্যকে আর যে কারও চেয়ে বেশি ভাল চিনি। সে আমার কাছে কিছুই গোপন করেনি। অতীতে কী ঘটেছে আমি তার সবই জানি। সে কোন অন্যায় করেনি।' 'আপনি কারও সাথে বছরের পর বছর ধরে সম্পর্ক রাখলেন, তারপর সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। এটা মোটেও ঠিক নয়', যোগ করেন তিনি। | 2 |
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গাড়ির অপরিকল্পিত পার্কিংয়ের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। যানজটের সুযোগে মহাসড়কে প্রায়ই ঘটে ছিনতাই। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ও মহাসড়কে চলাচলকারী যানবাহন। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চল্লিশের বেশি কারখানা রয়েছে। এর মধ্যে প্রাণ আরএফএল গ্রুপ ও স্কয়ার গ্রুপ অন্যতম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব কারখানার কর্মী ও মালামাল পরিবহনের গাড়িগুলোর অপরিকল্পিত পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। তাঁদের দাবি, দ্রুত এই সমস্যা নিরসন করা হোক।স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু প্রাণ-আরএফএল গ্রুপেরই প্রায় ১৫ হাজার কর্মী রয়েছে। প্রতিদিন সকালে ও বিকেলে তাদের কর্মীরা কারখানায় বের হন ও প্রবেশ করেন। তাঁদের পরিবহনের জন্যই যত গাড়ি মহাসড়কে পার্কিং করে,দীর্ঘ যানজটের জন্য তাই যথেষ্ট। প্রতিদিন ভোর থেকে নয়টা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে যাতায়াতকারী পণ্যবাহী, যাত্রীবাহী গাড়িগুলো যানজটের মধ্যে পড়ে যায়। দুই ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এ সময় ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে বিভিন্ন রকম পণ্যসামগ্রী ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়।স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান বলেন, কোম্পানিগুলো যদি তাঁদের কর্মীদের পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িগুলোর জন্য নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা করত, এই যানজট তৈরিই হতো না।নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় এক বাসিন্দা বলে, শুধু কর্মীদের পরিবহনের গাড়িই নয়, প্রতিদিন শতাধিক মাল বহনকারী লরি এই এলাকায় প্রবেশ করে। এসব লরি থেকে মালামাল আনলোড করা বা মোড় ঘুরতে গেলেও যানজট তৈরি হয়। কখনো কখনো ঢাকা-সিলেট রেললাইনের ওপরেও গাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।যানজটের ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) হাসান মঞ্জুরুল হক বলেন, 'আমরা এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে নিজেদের উদ্যোগে কীভাবে সড়কটি যানজট মুক্ত রাখা যায়, সে জন্য বেশ কিছু লোককে ট্রাফিক ট্রেনিং করাচ্ছি, যেন তাঁরা দায়িত্ব পালন করতে পারেন। সেই সঙ্গে স্থানীয় গাড়িগুলো যেন সুনির্দিষ্ট স্থানে রাখা যায়, সে ব্যাপারেও চিন্তা করছি। তা ছাড়া কর্মীদের কীভাবে গ্রুপ করে বের করা যায়, তা নিয়েও ভাবছি।'শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুল ইসলাম বলেন, 'আমরা ইতিমধ্যে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালককে (জিএম) যানজটের ব্যাপারে চিঠি দিয়েছি। মনে হচ্ছে বিষয়টি তাঁরা কানে তুলছেন না।'শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে। আশা করছি দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।' | 6 |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে চালু রাখার দাবিতে বগুড়ায় সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালীন ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ আছে ছাত্রলীগের বিরুদ্ধেও। তবে অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করেছেন।গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই কলেজ চত্বরে মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে ব্যানার ছাড়াই মানববন্ধন চলাকালে কলেজ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এতে বাধা দেন। একপর্যায়ে কলেজশিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা ওই কর্মসূচি পণ্ড হয়ে যায়।সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, তাঁরা কলেজ চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় অধ্যক্ষ শাহজাহান আলী সেখানে এসে কর্মসূচির ব্যানার কেড়ে নিয়ে যান। পরে তাঁরা ব্যানার ছাড়াই মানববন্ধন করছিলেন। একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে কলেজ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এসে তাঁদের বাধা দেন।শিক্ষার্থীরা আরও জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সব শিক্ষা কার্যক্রমসহ জাতীয় বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা শুরু হয়। কিন্তু এমন সময় আবার সব পরীক্ষা স্থগিত করে সরকার। ফলে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই এ মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে পরীক্ষা চালু রাখার দাবি জানানোর উদ্যোগ নেন তাঁরা।এদিকে কলেজ শাখার ছাত্রলীগের নেতা মাহমুদুল বারী রিয়েল বলেন, 'মানববন্ধন আয়োজকদের দাবি যদি নিরপেক্ষ হয়, তাহলে তাঁদের সঙ্গে আন্দোলন করব। বর্তমান করোনা পরিস্থিতিতে কলেজে অছাত্র সংগঠন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে আমরা ছাত্রলীগ সেখানে অবস্থান নেব।'মানববন্ধনের আহ্বায়ক ছিলেন সিরাজ উদ্দিন। তিনি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞানের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, 'অধ্যক্ষ স্যার আমাদের স্মারকলিপি দেওয়ার প্রস্তাব দেন। আমরা সেটি দিয়েছি।'আজিজুল হক কলেজ শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্যসচিব ও সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক নিয়তি সরকার নিতু জানান, এখন সবাই করোনার টিকা পেয়েছেন। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা দেবেন। তাঁরা শুধু এ কথা বলার জন্য মানববন্ধনের আয়োজন করেন।ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তাদের স্মারকলিপি দিতে বলেছি। ওই স্মারকলিপি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পাঠানোর ব্যবস্থা করব।' | 6 |
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের গাঘটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। নিহতের পারিবার ও বিজিব সুত্রে জানা যায়, শনিবার দুপরে পাহাড়ী ঢলে ভারতের ওপার থেকে পানির সাথে ভেসে আসা গাছ ও লাকড়ী ধরতে সীমান্ত নদী যাদুকাটায় যায় জুয়েললসহ অন্যরা। গাছ ধরার এক পর্যায়ে জুয়েলসহ কয়েকজন লাউড়েরগড় সীমান্তের মেইন পিলার ১২শ' ৩ এর যাদুকাটা নদী অতিক্রম করে ৩শ গজ ভারতের অভ্যান্তরে ঘোমাঘাট নামক এলাকায় চলে যায়। এসময় টহলরত বিএসএফ তাদের লক্ষ করে গুলি ছুড়ে। গুলি জুয়েলের পেটে লেগে সে গুরতর আহত হলে তার সঙ্গীরা তাকে এপারে নিয়ে আসে। পরে স্বজনরা তাকে শনিবার বিকেলেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরিক অবস্থার অবনতি হলে সে মারা যায়। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম আর্টিলারী বিএসএফের গুলিতে জুয়েলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। | 6 |
বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুরে দ্বিতীয় দিনের মতো আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কের কোন রুটে বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন এ সকল রুটে চলাচলকারী যাত্রীরা। এদিকে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল বলেন, শ্রমিকদের কোন অন্যায় দাবি মেনে নেওয়া হবেনা। তারপরও তারা মালিকদের সাথে বসে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটি শ্রমিকদের লিখিতভাবে দিতে হবে। তারপর বাস চলাচল শুরু হবে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সমকালকে বলেন, বর্তমান নিয়মে শ্রমিকদের একটি গাড়ি মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দিনে দুইবার যাতায়াত সহ একটানা ৩৬ দিন চালাতে হয়। ৩৬ দিন চালানোর পর ৪৬ দিন (হল্টে) বসে থাকে ওই বাস। ফলে ৪৬ দিন গাড়ি বসে থাকায় ওই সময় কোন কাজ থাকেনা শ্রমিকদের। বাস (হল্টে) বসে থাকায় কোন কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। তাই মেহেরপুর-কুষ্টিয়া সড়কে একদিনে দু'বার বাস চলাচলের পরিবর্তে একবার চালানো হলে অপর একবার ৪৬ দিন বসে থাকা কালিন বাস চালানোর সুযোগ দিলে কম সময় শ্রমিকদের বসে থাকতে হবে। ফলে তাদের দুর্ভোগ কমবে বলে দাবি শ্রমিক নেতার। উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। | 6 |
হালকা ও ছিমছাম-দুপুরের সাজে এই দুটি ধরন দেখা যাবে। গরমের কথা চিন্তা করেই রূপবিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন পোশাক, মেকআপ, গয়না সবকিছুতেই নিজেকে হালকা রাখতে। সাজপোশাক আরামদায়ক হলে ঈদের দিনে গরমে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ করবেন। বানথাই বারবার অ্যান্ড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম দুপুরের দাওয়াতের জন্য তুলে ধরেছেন তেমনই কিছু সাজ।যাঁদের বয়স একটু কম, তাঁরা চোখের সাজের জন্য বিভিন্ন রঙের কাজল বেছে নিতে পারেন বলে জানালেন কাজী কামরুল ইসলাম। গোলাপি ও বাদামি রঙের লিপস্টিক একসঙ্গে মিশিয়ে ব্যবহার করার চল চলছে এখন। ত্বকের রং বুঝে লিপস্টিক ব্যবহার করতে হবে। বেস একদম হালকা। ফাউন্ডেশন পাউডারই যথেষ্ট। পোশাকের সঙ্গে মিলিয়েই লিপস্টিক দিতে হবে, তা নয়। ঠোঁটে দেওয়া হয়েছে হালকা কমলা রঙের লিপস্টিক। পোশাকে হালকা গোলাপি ও ছাই রঙের মিশেল। আইশ্যাডোতে হালকা বাদামি ও সোনালি রঙের ছোঁয়া। কিন্তু খুব ভালোমতো খেয়াল না করলে ধরতে পারবেন না। মেকআপটা হওয়া উচিত এমনই। হালকাভাবে সাজলে এই স্নিগ্ধভাব পাওয়া সম্ভব। চুল উঁচু করে ঝুঁটি করা হয়েছে। এবারের পোশাকটি ছাই ও হলুদ রঙের। চোখের আইশ্যাডো, কাজল আগের মতোই আছে। শুধু কাজলটা একটু টেনে বের করে দেওয়া হয়েছে। আপনি চাইলে দুপুরের সাজে আইশ্যাডো না ব্যবহার করেও চোখ সাজাতে পারেন। মাসকারা ও কাজল দিয়ে আনা যাবে অন্য রকম লুক। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চুল টেনে একপাশে খোঁপা করা। চোখের মেকআপ একটু জমকালো। সাদা কাজল ব্যবহারের জন্য চোখজোড়া বড় দেখাচ্ছে। চোখের কোনা থেকে ওপরের অংশেও সাদা আইশ্যাডো লাগানো হয়েছে অমসৃণভাবে। কমলা রঙের টিউনিক, নীল রঙের পালাজ্জো- বিপরীত রঙের চোখের সাজ। চুলটা এলোমেলোভাবে খোঁপা করা হয়েছে। | 4 |
প্রায় তিন মাস পর ভারতে আবার বাড়ল জ্বালানির দাম। দেশটির পেট্রল ডিলারস অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন মূল্য। পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়াল প্রতি লিটার ১০৫ দশমিক ৫১ রুপি। অন্য দিকে প্রতি লিটার ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হয়েছে ৯০ দশমিক ৬২ রুপি। আর প্রতি সিলিন্ডার রান্নার গ্যাসের দাম ৫০ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৯৭৬ রুপিতে। এর আগে ২০ মার্চ যাঁরা বেশি পরিমাণে তেল কেনেন (বাল্ক ইউজার), সেই ক্রেতাদের জন্য ডিজেলের দাম এক ধাক্কায় লিটারে ২৫ টাকা বাড়িয়েছে ভারতের তেল সংস্থাগুলো। এ খবর প্রকাশিত হওয়ার পর মোদি সরকারের ব্যাপক সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। এতে রেলের খরচ বাড়ায় মূল্যস্ফীতি আরও মাথা তুলবে এবং শিল্পের ব্যয় ও জিনিসপত্রের দাম বাড়বে বলে অভিযোগ তাদের। ইকোনমিক টাইমস সূত্রে এ খবর পাওয়া গেছে। বিরোধী দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা টুইটে বলেন, ভারতের বেশি পরিমাণে তেল কেনার ক্ষেত্রে অগ্রগামী রেল ও সেনাবাহিনী। ২০১৫ সালের ৩ আগস্ট রেলের বাল্ক ডিজেলের সরবরাহের বড় অংশই দুটি বড় বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল প্রতিদিন ৬৫ লাখ লিটার ডিজেল কেনে। এর দাম ২৫ রুপি করে বৃদ্ধি পাওয়ার অর্থ, দিনে ১৬ দশমিক ২৫ কোটি রুপি এবং বছরে ৫ হাজার ৯৩১ কোটি রুপি বৃদ্ধি পাওয়া। সুরজেওয়ালা আরও বলেন, এ সিদ্ধান্তে রেলের ভাড়া, পণ্য পরিবহন খরচ ও বাসভাড়া বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। বিশেষত শিল্পের খরচ বৃদ্ধিতে পণ্যের দামও বাড়বে। তাঁর প্রশ্ন, চার রাজ্যে বিধানসভা ভোটে জেতার পরে মোদি সরকার কি মানুষকে এ উপহার দিল? ভারতের বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন, সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই জ্বালানির দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার। ১০ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর ভারতের বাজারেও পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি ছিল স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষে সেই পথেই হাঁটল ভারতের কেন্দ্রীয় সরকার। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে এখনো তেল কিনছে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। কিন্তু চলতি সপ্তাহেই বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে পারে তারা। এই খবরে অপরিশোধিত তেলের জোগান ঘিরে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় সোমবার থেকে বিশ্ব বাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। একটা সময় ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১১৬ ডলার পেরিয়ে যায়, যার বিরূপ প্রভাব পড়ে ভারতীয় শেয়ার বাজারেও। তবে এ দিন সংসদে এক প্রশ্নের উত্তরে তেলের জোগান নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন ভারতের তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী। উল্লেখ্য, ইউক্রেনের ওপরে হামলার জন্য বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ রাশিয়ার উপরে বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। | 0 |
হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। রবিবার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরকে দেখতে যান তারা। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বিডি প্রতিদিন/আরাফাত | 1 |
বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার অনেকের বসতভিটা, ঘরবাড়ি ও মসজিদ বিলীন হয়ে গেছে। এখন শুষ্ক মৌসুমেও উপজেলার গৌরগঞ্জ খাল তথা-বালিগাঁও ডহরী খালপাড়ে ভাঙনের মুখে রয়েছে মসজিদ-ঘরবাড়ি।উপজেলার বালিগাঁও ইউনিয়নের গোয়ারা গ্রাম ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, গোয়ারা ভাঙন কবলিত এলাকায় তিনটি মসজিদ, একটি পুরুষ মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা, একটি কবরস্থান ও একটি প্রাইমারী স্কুল রয়েছে, যার সব কয়টিই খালের তীরবর্তী স্থানে অবস্থিত। স্কুলটিতে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। এ ছাড়া মাদ্রাসাটিতে দেশের দুর-দুরান্ত থেকে এসেও শিক্ষার্থীরা পড়াশোনা করে।স্থানীয়রা আরও জানান, প্রায় ১ শত ঘরবাড়ি বর্ষা মৌসুমে বিলীন হয়ে গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের পানিতে তেমন কোনো স্রোত নেই। কিন্তু রোদের তাপে মাটি ফেটে ভেঙে পড়ছে। এতে আতঙ্কে দিন পার করছেন খালপাড়ের বাসিন্দারা। এখন যদি বাঁধের আওতায় আনা যায়, তাহলে হয়তো বর্ষাকালে ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এখানে বসবাসকারীদের বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। গোয়ারা অনাবিল সমাজ কল্যাণ সংঘের সদস্য আল-আমিন বলেন, গত বছর এই এলাকায় প্রায় ১ শ বসতবাড়ি জোয়ারের স্রোতে খালে বিলীন হয়ে গেছে। এখন শুষ্ক মৌসুমেও মাটি ফেটে ভেঙে যাচ্ছে। এখানে বাঁধের ব্যবস্থা করা জরুরি।আল-আমিন বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি ভাঙনের স্বীকার হয়, তাহলে প্রাণহানির মত দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম পিন্টু বলেন, বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে খাল যখন পরিপূর্ণ হয়, তখন অনেকটা নদীর মতই রূপ ধারণ করে। এই খালে অনেক মানুষ তাঁদের বসতভিটা হারিয়েছে। এখন শুকনা মৌসুমেও ভাঙন থেমে নেই। জানি না আগামী বর্ষায় কি অবস্থা হয়। তবে আগে থেকে একটা ব্যবস্থা নিলে এলাকাবাসীর আতঙ্কের পরিমাণ কিছুটা কমে যেত।স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের দাবি, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সরকার যেন এই ভাঙন রোধে বাঁধ নির্মাণ করে ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করে।পানি উন্নয়ন বোর্ডের উপজেলা উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস আজকের পত্রিকাকে বলেন, 'আমি এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। জুন-জুলাই মাসে আমরা জরুরি ভিত্তিতে কাজগুলো করে থাকি। সরেজমিনে গিয়ে দেখে এর ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
নাটোরে কোভিশিল্ডের দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়েছে। নলডাঙ্গা উপজেলা বাদে জেলার ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ৭টি পৌরসভায় ২৫ ঊর্ধ্ব বয়স্ক ও প্রতিবন্ধী এবং নারীদের এই ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। শনিবার সকাল ৯টা থেকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদূর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, শনিবার নলডাঙ্গা উপজেলা বাদে জেলার ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ৭টি পৌরসভায় এই ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১টি করে এবং ৭টি পৌরসভার সবকয়টি ওয়ার্ডে ১টি করে কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিটি কেন্দ্র তিনটি করে বুথে ৩ জন করে ভ্যাকসিন প্রদানকারী ও তিনজন করে স্বেচ্ছাসেবক থাকবেন। শনিবার মোট ৩১ হাজার ২০০ জনকে এই ভ্যাকসিন প্রদান করা হবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ বলেছেন, 'চীন এখানে একটি স্থানীয় ফার্মাসিউটিক্যালের সঙ্গে তাঁদের সিনোফার্ম কোভিড ভ্যাকসিনের যৌথ উদ্যোগে উৎপাদন করার জন্য খসড়া সমঝোতা স্মারক পাঠিয়েছে। আমরা এরই মধ্যে খসড়া সমঝোতাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাঁদেরকে এটি দ্রুত নিষ্পত্তি করতে হবে।'আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চূড়ান্ত সমঝোতা স্মারক প্রস্তুত করতে দেরি হবে না। কারণ চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করার পর এখানে যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করতে দুই মাসের মত সময় লাগবে।মোমেন বলেন, চীনের সিনোফার্ম বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস ইনসেপ্টার সঙ্গে যৌথ উৎপাদনে যাচ্ছে। সম্ভাব্য চুক্তি অনুযায়ী ইনসেপ্টা এখানে ভ্যাকসিন তৈরি করতে পারবে না, তাঁরা স্থানীয়ভাবে কেবল চীনা টিকার বোতলজাতকরণ এবং লেবেলিং করবে। এতে ভ্যাকসিনের খরচও যথেষ্ট কম পড়বে বলে উল্লেখ করেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, চূড়ান্ত চুক্তিটি বাংলাদেশ সরকার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং চীনের সিনোফার্ম এই তিন পক্ষের মধ্যে স্বাক্ষরিত হবে।এখানে রাশিয়ার ভ্যাকসিনের যৌথ উদ্যোগে উৎপাদন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে মস্কো প্রশাসন ধীরে কাজ করছে কারণ রাশিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আঘাত করেছে। তবে (এখানে রাশিয়ার ভ্যাকসিনের যৌথ উদ্যোগে উৎপাদন করার জন্য) আমরা তাঁদের (মস্কো) সঙ্গে আমাদের সকল প্রচেষ্টা নিয়োজিত রেখেছি।এর আগে আজ সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। ড. মোমেন বলেন, 'বৈঠকে চীনা দূত তাঁকে আশ্বস্ত করেছেন যে, তাঁর সরকার বাংলাদেশে অব্যাহত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করবে। তবে বিশ্বব্যাপী চীনা ভ্যাকসিনের ব্যাপক চাহিদা থাকায় তাঁরা আমাদের চাহিদার কথা তাঁদেরকে আগে-ভাগে জানাতে অনুরোধ করেছে।'এ পর্যন্ত ঢাকা চীনের সিনোফার্মের ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনা মূল্যে মডার্না ভ্যাকসিনের ৫৫ লাখ ডোজ পেয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ডিসি বাংলাদেশে আরও টিকা পাঠানোর ব্যাপারে ঢাকাকে আশ্বাস দিয়েছে। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.