text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভাঙা সেতু থেকে খালে পড়ে জায়েদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে চরজব্বর থানায় এ ঘটনার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে পুলিশ।নিহত জায়েদ হাসান উপজেলার মধ্য ব্যাগ্গা গ্রামের মো. মাসুদের ছেলে।নিহতের বাবা মো. মাসুদ জানান, নিহত জায়েদ বিকেলের দিকে তার বাড়ির থেকে পাশেই নানার বাড়িতে যায়। একপর্যায়ে একা নানার বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে সড়কে থাকা ভেঙে যাওয়া সেতু দিয়ে খাল পার হওয়ার সময় খালের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।ইউপি সদস্য মো. খলিল উল্যাহ বলেন, 'শিশুটির নানার বাড়ি থেকে ফেরার পথে ভেঙে পড়া সেতুর থেকে পা পিছলে পড়ে মারা গেছেন। সেতুটি নিয়ে গত ৭ অক্টোবর আজকের পত্রিকায় শিরোনামে 'ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল" খবর প্রকাশের পর আমি স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছি। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর মধ্যে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে একা সেতু পার হতে গিয়ে খালে পড়ে মারা যায়।'চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।সুবর্ণচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. শাহজালাল বলেন, সেতুটির ব্যাপারে আগে থেকেই পদক্ষেপ নেওয়া আছে। সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত না। গেল ডিসেম্বরে সেতুটি সার্ভে করে আওতাভুক্ত করার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আওতাভুক্ত হলে সেতুর ধরন অনুযায়ী তৈরির জন্য ব্যবস্থা নেব। | 6 |
রাশিয়ার সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলেও দাবি করেছেন তিনি। শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব দাবি করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে বিবিসির পক্ষে জেলেনস্কির এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে গণমাধ্যমটি।এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৬ হাজার সৈন্য নিহত হয়েছেন বলে পশ্চিমা দেশগুলো দাবি করেছে।আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের জন্য পশ্চিমা দেশগুলোকে আলোচনা জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার ইসরায়েলি প্রচেষ্টাকে স্বাগত জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, তিনি মেলিতোপোল শহরের মেয়রকে মুক্তি দেওয়ার জন্য রাশিয়াকে চাপ দিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে কথা বলেছেন।এর আগে গত শনিবার জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্ট প্রায় ৭৫ মিনিট টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন।ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ১৮তম দিনে গড়িয়েছে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে দুই দেশ এ পর্যন্ত বেশ কয়েকবার আলোচনায় বসলেও কার্যত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ইউক্রেনের মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। জাতিসংঘ জানিয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ১ হাজার ৫৪৬ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছে ৫৬৪ জন। হতাহতের এই সংখ্যা আরও বেশি হবে বলে মনে করে জাতিসংঘ। | 3 |
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের প্রথম দিন ছিল শুক্রবার। এ দিন ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যেও চট্টগ্রাম নগরীতে বিভিন্ন চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারও মানুষ। সমকালের চট্টগ্রামের আলোকচিত্রী মো. রাশেদের পাঠানো ছবি ও তথ্য- | 6 |
পিতৃহীন আসপিয়া ইসলামকাজল(১৯) পুলিশ কনস্টেবল পদে চাকরি পাবেন,অভাবের সংসারে ফিরবে স্বচ্ছলতা-এমন স্বপ্নে বিভোর ছিল তার পরিবারের সবাই। কিন্ত স্থায়ী ঠিকানা নিয়ে জটিলতার কারণে চাকরিটাই হচ্ছে না আসপিয়ার। চাকরি হবে না জানতে পেরে বুধবার আসপিয়া ছুটে যান বরিশাল রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এসএম আখতারুজ্জামানের কার্যালয়ে। সেখানে গিয়ে আসপিয়া চাকরি কেন পাবেন না, তা জানতে চান। জবাবে ডিআইজি তাকে বলেন, স্থায়ী ঠিকানা যেখানে সেই জেলা থেকে আবেদন না করার কারণে তাদের কিছু করার নেই। নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় পঞ্চম হয়েও পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বঞ্চিত হচ্ছেন আসপিয়া। উত্তরাধিকার সূত্রে এ তরুণীর স্থায়ী নিবাস ভোলার চরফ্যাশন উপজেলায়। বাবার কর্মসূত্রে বরিশালের হিজলা উপজেলায় ভাড়া বাড়িতে জন্মগ্রহণ ও পড়াশোনা করায় তিনি আবেদনপত্রে স্থায়ী ঠিকানা হিজলা উপজেলা উল্লেখ করেন। এ ত্রুটির কারণে নিয়োগপত্র প্রদানের আগে পুলিশি তদন্তে আসপিয়ার নিয়োগ অযোগ্য বিবেচিত হয়। সরকারি চাকরি নামক সোনার হরিণটি হাতছাড়া হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন আসপিয়া ও তার পরিবার। আসপিয়ার পরিবার হিজলার খুন্না-গোবিন্দুপুর গ্রামে মেজবাহউদ্দিন অপু চৌধুরীর বাড়িতে ভাড়া থাকেন। সেখানকার একাধিক বাসিন্দা জানান, তার বাবা শফিকুল ইসলাম চরফ্যাসন থেকে তিন দশক আগে হিজলায় এসে বসবাস শুরু করেন। তিনি ঠিকাদারি কাজ করতেন। ২০১৯ সালে তার মৃত্যু হয়। শফিকুল ইসলামের ৩ মেয়ে ১ ছেলের জন্ম ও লেখাপড়া হিজলাতেই। বাবার মৃত্যুর পর বড় ছেলে ঢাকায় পোশাক কারখানায় চাকরি নিয়ে সংসারের হাল ধরেন। আসপিয়ার স্বজনরা জানান, ২০২০ সালে হিজলা ডিগ্রি কলেজ থেকে আসপিয়া উচ্চমাধ্যমিক পাস করেন। গত সেপ্টেম্বরে বরিশাল জেলায় পুলিশ কনেস্টেবলের শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলে আসপিয়াও আবেদন করেন। ১৪, ১৫ ও ১৬ নভেম্বর জেলা পুলিশ লাইনসে শারীরিক যোগ্যতা পরীক্ষা, ১৭ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৪ নভেম্বর একই স্থানে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় পঞ্চম হন তিনি। পরে ২৬ নভেম্বর জেলা পুলিশ লাইনসে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সর্বশেষ ২৯ নভেম্বর ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনসে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয় আসপিয়ার। সংসারের অভাব-অনটন লাঘবের স্বপ্নে নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। চূড়ান্ত নিয়োগের আগে পুলিশি তদন্তে ঘটে বিপত্তি। আসপিয়ার নাম, ঠিকানা ও পরিচয় তদন্তের কাজ করেছেন হিজলা থানার উপ পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন। তিনি বলেন, আবেদনপত্রে দেওয়া স্থায়ী ঠিকানায় তদন্তে গিয়ে জানতে পারেন আসপিয়ার পরিবার সেখানে ভাড়া থাকে। হিজলায় তাদের জমিজমা নেই। তার দাদাবাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বাবা শফিকুুল ইসলামের মৃত্যু হলে তাকে চরফ্যাশন উপজেলায় দাফন করা হয়। উত্তরাধিকার সূত্রে তাদের চরফ্যাশনের দাদা বাড়ি হচ্ছে স্থায়ী ঠিকানা। এসআই আব্বাস উদ্দিন বলেন, আসপিয়ার জন্ম ও লেখাপড়া হিজলা উপজেলাতে। সে কারণে না বুঝে স্থায়ী ঠিকানা হিজলা উল্লেখ করেছেন। এসব বিষয় উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বলে এসআই আব্বাস উদ্দিন জানান। এ বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে আসপিয়া ইসলাম কাজলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। আসপিয়া বলেন, 'আমি যোগ্যতাবলে সাতটি ধাপ পেরিয়ে চূড়ান্ত নিয়োগের অপেক্ষায় ছিলাম। স্থায়ী ঠিকানা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে আমার চাকরিটা হচ্ছে না। এজন্য আমি বুধবার দুপুরে ডিআইজি মহোদয়ের কাছে গিয়ে মিনতি জানাই চাকরিটি পাওয়ার জন্য। কিন্ত আইনি বাধা থাকায় কিছুই করার নেই বলে জানান ডিআইজি স্যার।' বরিশাল রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এসএম আখতারুজ্জামান বলেন, 'আসপিয়ার জন্য খারাপ লাগছে। সে অনেক মেধাবী। আসপিয়ার মতো মেধাবীদের পুলিশ বিভাগে পাওয়া গেলে ভাল হতো। কিন্ত পুলিশ বিভাগে নিয়োগ হয় জেলাভিত্তিক। অবশ্যই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কিন্ত আসপিয়া বরিশাল জেলার কোটায় আবেদন করলেও এই জেলার স্থায়ী বাসিন্দা নয়। তাই তাকে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের মানবিক প্রধানমন্ত্রী সদয় হয়ে যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন, তাহলে আসপিয়ার ভাগ্য খুলতে পারে।' বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোসাইন জানান, চাকরি বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে, যে জেলা থেকে নিয়োগ পরীক্ষা দেবেন সে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগপ্রত্যাশী ওই জেলার বাসিন্দা-তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ থাকতে হবে। আসপিয়ার ক্ষেত্রে স্থায়ী ঠিকানা সঠিক পাওয়া যায়নি। তাই নিয়োগ বিধিমালায় যেভাবে উল্লেখ আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রবাসী বড় ভাইয়ের জীববিজ্ঞানের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন ছোট ভাই। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জমিদার হাট বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ছোট ভাইয়ের নাম মো. সালাহ উদ্দিন (২০)। সে নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও উপজেলার শরিফপুর ইউনিয়নের খানপুর গ্রামের অলি উল্লাহর ছেলে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন। বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার এ দণ্ডাদেশ দেন। জমিদার হাট বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মহিন উদ্দিন জানান, কেন্দ্রে ৯টি স্কুলের ১২৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। সোমবার সকালে কেন্দ্রে এসএসসির জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষার্থী জহির উদ্দিনের পরিবর্তে তার ছোট ভাই সালাহ উদ্দিন পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্রে গিয়ে ওই শিক্ষার্থীকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মো. সালাহ উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন তিনি। নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ নবী মানিক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টির জন্য কেন্দ্র সচিবকে তলব করেছি। এ বিষয়ে যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার বলেন, খবর পেয়ে সালাহ উদ্দিনকেআটক করা হয়। এ সময় তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে ধরা পড়ে যায়। পরে তাকে পাবলিক পরীক্ষা আইনে সাজা দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। একই সঙ্গে পরীক্ষার্থী জহির উদ্দিনকে চলতি এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে প্রায় ১৫ মিনিট আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ইহসানুল করিম জানান, দুপুর ১টার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করেন। প্রথমে দুই দেশের প্রধানমন্ত্রী সম্ভাষণ বিনিময় করেন। পরে ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলা বিষয়ক কার্যক্রম ও উদ্যোগ নিয়ে বিস্তর আলাপ করেন। চিকিৎসা বিষয়ক সমস্ত উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ সরকার করোনা মোকাবিলার পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আরেঅচনা করা হয়। তিনি জানান, বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীরা মধ্যে আলাপ হয়। ইমরান খান বন্যা ও এর মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগজানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। | 6 |
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জনপ্রিয় ছবিগুলোতে মুসলিম চরিত্র নেই বললেই চলে! যাও-বা সামান্য কিছু আছে, তার বেশির ভাগই নেতিবাচক। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য অ্যানেনবার্গ ইনক্লুশন ইনিশিয়েটিভের গবেষণায় বেরিয়ে এসেছে এই চিত্র। 'নিখোঁজ ও বিকৃত' শিরোনামের এই গবেষণায় দেখা গেছে, ২০১৭-১৯ সালে মুক্তি পাওয়া সর্বোচ্চ আয়ের ছবিগুলোর ১০ শতাংশেরও কম ছবিতে একজন মুসলমানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। টুইটারে এই বৈষম্য ও বিকৃতির প্রতিবাদ জানিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এই অবস্থার অবসানে তিনি তরুণ মুসলমান নির্মাতা ও শিল্পীদের জন্য একটি ফেলোশিপের ব্যবস্থা করেছেন, যাতে চলচ্চিত্রে মুসলমান চরিত্র ও অংশগ্রহণ বাড়ে। টুইটারে একটি ভিডিও পোস্ট করে 'পিন' করে রেখেছেন রিজ আহমেদ। সেই ভিডিওতে বলেছেন, 'চলচ্চিত্রে মুসলমানদের ভুলভাবে উপস্থাপনের বিষয়টা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। একা আমি এটা সমাধানও করতে পারব না। এই কাজে সংশ্লিষ্ট মুসলমানদের সাহায্য ছাড়া সমাধান করতে পারব না। ' . . . . : ://./ ../ পশ্চিমা চলচ্চিত্রে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন নতুন নয়। ব্যাপারটির দিকেই মূলত দৃষ্টি ফিরিয়েছেন রিজ আহমেদ। বছরের শুরুতে প্রথম মুসলমান হিসেবে অস্কারে সেরা অভিনেতা শাখায় মনোনীত হন 'সাউন্ড অব মেটাল' অভিনেতা। একটি অনলাইন ভিডিওতে এই অভিনেতা জানিয়েছিলেন, অস্কারে তাঁর মনোনয়ন ছিল ইতিহাস। কিন্তু তাঁর কাছে এই অনুভূতি ছিল মিশ্র। রিজ আহমেদ টুইটারে একটি ইনফোগ্রাফিকস দিয়েছেন। শিরোনাম 'জনপ্রিয় সিনেমা থেকে মুসলমান চরিত্র উধাও'। ২০০ সিনেমার মধ্যে ১৮১টিতে কোনো মুসলমান চরিত্রই পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার ৩২টি ছবির মধ্যে ৮৪ শতাংশে, যুক্তরাষ্ট্রের ১০০ ছবির মধ্যে ৯১ শতাংশে, যুক্তরাজ্যের ৬৩টি ছবির মধ্যে ৯২ শতাংশে এবং নিউজিল্যান্ডের শতভাগ ছবিতে মুসলমান চরিত্র পাওয়া যায়নি। গবেষণায় কী পাওয়া গেছেদ্য অ্যানেনবার্গ ইনক্লুশন ইনিশিয়েটিভের ওই গবেষণায় দেখা গেছে, ৮ হাজার ৯৬৫টি গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে মাত্র ১ দশমিক ৬ শতাংশ গুরুত্বপূর্ণ চরিত্র মুসলমান। যদিও পৃথিবীর মোট জনসংখ্যার ২৪ ভাগ মুসলিম। গবেষণাটি বলছে, চলচ্চিত্রে মুসলমানদের বহিরাগত, হুমকিস্বরূপ, পরাধীন হিসেবে দেখানো হয়েছে । এক-তৃতীয়াংশই সহিংসতার জন্য দায়ী। অর্ধেকেরও বেশি সহিংসতার শিকার। রিজ আহমেদ মনে করেন, বেশির ভাগ চরিত্র চিত্রায়ণের সময়ই কাজ করেছে 'সম্পূর্ণ বর্ণবাদী' মানসিকতা। একটি বিবৃতিতে এই অভিনেতা বলেন, 'এসব ডেটা মিথ্যা বলেনি। এই গবেষণা আমাদের দেখিয়েছে, জনপ্রিয় ছবিগুলোর সমস্যা কোথায়।' এই রিপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট একজন আল-বাব খান বলেন, 'মুসলমানরা দুনিয়াজুড়ে আছে। কিন্তু দর্শকেরা কেবল এই সম্প্রদায়ের ছোট একটি অংশ দেখতে পান। তাঁরা দেখতে পান না যে মুসলমানরা ব্যবসায়ী, তাঁদের বন্ধু, তাঁদের প্রতিবেশী। তাঁরাও আধুনিক জীবন যাপন করে।' অলিখিত নিয়মরিজ মনে করেন, মুসলমানদের চলচ্চিত্রে নেতিবাচক চিত্রায়ণ এবং চলচ্চিত্রে অংশগ্রহণের ক্ষেত্রে কোণঠাসা করে রাখা একটি 'অলিখিত নিয়ম'।ওই ভিডিওতে রিজ নিজেকে প্রশ্ন করেন, 'আমি নিজেকে প্রশ্ন করি, আমি তো এই "অলিখিত নিয়মে"র ব্যতিক্রম, তাহলে আমার মতো মানুষের জন্য কী নিয়ম? মুসলমানরা, যাঁরা বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ, তাদের জন্য কী অলিখিত নিয়ম হবে? আমাদের গল্প, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজে তাদের স্থান কোথায়?' তিনি আরও বলেন, 'আমি আপনাদের সংক্ষেপে এটাই বলতে চাই, ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না। ব্যতিক্রম কেবল নিয়মকেই প্রতিষ্ঠা করে।' হয়তো কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু এটাই চলচ্চিত্রে মুসলিমদের পুরো চেহারা না। যেখানে চলচ্চিত্রে বেশির ভাগ মুসলমান চরিত্রই অস্তিত্বহীন অথবা তথাকথিত নেতিবাচক ও দ্বিমাত্রিক। তিনি বলেন, 'এই সময়ে এসে এসব লজ্জাকর এবং ভুল উপস্থাপনের দিকে তাকানো দরকার। এটা অবশ্যই পাল্টাতে হবে। আমরা নিজেরা পাল্টে ফেলতে পারব না। কাঠামোগতভাবেই সমস্যা আছে। আমাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে।' শুধু মুসলমান নয়, এই সমস্যার সমাধানে চলচ্চিত্রশিল্পের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। যাঁরা এই 'অলিখিত নিয়ম' তৈরি করেছেন কিংবা যাঁরা এর শিকার, সবাইকেই সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, 'আসুন আমরা একসঙ্গে হাত মিলাই। আমাদের চোখ খুলি। অঙ্গীকার করি, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। এটা শুধু মুসলমানদের লড়াই না, এটা আমাদের সবার লড়াই।' তরুণদের জন্য ফেলোশিপ রিজ মনে করেন, অস্কারে মনোনয়ন কিংবা যেসব মুসলিম শিল্পী পরিচিত, তাঁদের দিয়ে তরুণ নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য একটি ফেলোশিপেরও উদ্যোগ নিয়েছেন রিজ আহমেদ। এখানে তহবিল গঠন করে তরুণদের সাহায্য করবেন। একটি উপদেষ্টা কমিটির মাধ্যমে তরুণ মুসলমান শিল্পীদের ফেলোশিপ হিসেবে ২৫ হাজার ডলার করে দেওয়া হবে। এই কমিটির মধ্যে থাকবেন মাহেরশালা আলি, রামি ইউসেফ ও হাসান মিনহাজের মতো অভিনেতা ও কমেডিয়ান। টুইটারে রিজ আহমেদ এই আহ্বানে সাড়া দিতে অনুরোধ জানিয়েছেন। ফেলোশিপের উপদেষ্টাদের ছবিসহ একটি পোস্টও দিয়েছেন। ফেলোশিপের বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি র্যাপার হিসেবেও তিনি এ বিষয়ে সোচ্চার। ২০২০ সালের 'দ্য লং গুডবাই' অ্যালবামে ইসলামোফোবিয়া নিয়ে কথা বলেছিলেন।সূত্র: বিবিসি | 2 |
আগৈলঝাড়ায় একটি সেতুর রেলিং ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। ঝুঁকি নিয়েই পারাপার করছেন তাঁরা। উপজেলা এলজিইডি কার্যালয় সেতুটি সংস্কারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের নিমাইর বাড়ি সংলগ্ন ও আব্দুল মান্নানের দোকানের পাশে খালের ওপর বিশ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়। বানানোর বছর দশেক পরেই সেতুর পাশের রেলিং ভেঙে যায়। সেই সঙ্গে বিভিন্ন অংশের ভেঙে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে।কিন্তু সংস্কার না হওয়ায় সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। মাঝেমধ্যে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। ওই সেতু দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন শত শত লোকজন চলাচল করছে। বিশেষ করে রাতে সেতু দিয়ে চলাচল বেশি বিপজ্জনক।সরেজমিন দেখা যায়, সেতুটির দুপাশে রেলিং ভেঙে ও বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায় শিশু, বৃদ্ধ এমনকি রোগীদেরও এই সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে সেতুর নিচের বিমে মরিচা ধরে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন শিক্ষার্থীসহ পথচারীরা।স্থানীয় বাসিন্দা অমল রায় জানান, কৃষি মৌসুমে কয়েক শ একর জমির ফসল আনা-নেওয়া করা হয় এই ভাঙা সেতুটির ওপর দিয়ে। এতে কৃষকদের বড় ধরনের সমস্যায় পড়তে হয়।চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা আহাদ তালুকদার বলেন, প্রায় বিশ বছর আগে নির্মিত এই সেতুটির রেলিংয়ের ঢালাই ধসে গিয়ে রড বের হয়ে গেলেও সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।একই গ্রামের আব্দুল মান্নান বলেন, সেতুটিতে মানুষ উঠলে কাঁপতে থাকে। অথচ সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের মাথা ব্যথা নেই। কয়েক বছর যাবৎ শুনি সেতুটি মেরামত করা হবে, কিন্তু সেই মেরামত আর হচ্ছে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
ময়মনসিংহের গফরগাঁওয়ে মারুফা খাতুন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীকে গভীর রাতে ঘুম থেকে ডেকে নিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের কদমরসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারুফা খাতুন উপজেলার কদমরসুলপুর গ্রামের দিনমজুর মজিবর রহমানের মেয়ে এবং রায়ের গ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মারুফা এশার নামাজ পড়ে তার ছোট বোন রাহিমার সঙ্গে ঘুমিয়ে পড়ে। শেষরাতে মারুফাকে বিছানায় দেখতে না পেয়ে রাহিমা তার বাবা মজিবর রহমান ও মা বেদেনা খাতুনকে জানায়। পরে তারা বাড়ির অন্যদের নিয়ে মারুফাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে মজিবর রহমান, তার দুইভাই দুলাল মিয়া ও শহিদুল ইসলাম বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে চৌড়াভিটার জঙ্গলে মারুফার পুড়িয়ে ফেলা লাশ দেখতে পায়। খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ লাশ দেখতে চৌড়াভিটায় ভিড় জমায়। পরে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। নিহতের দাদা হযরত আলী বলেন, 'আমার নাতনী খুবই ধার্মিক প্রকৃতির ও সরল স্বভাবের ছিল। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। সব সময়ই বাড়িতেই থাকতো। কারও সঙ্গে মিশতো না। মারুফার মা বেদেনা খাতুন বলেন, 'আমার মেয়ে করোনার পর আর মাদ্রাসায় যায় নাই। রাতে সে এশার নামাজ পড়ে তার ছোট বোন রাহিমা আক্তারের সঙ্গে ঘুমাতে যায়। রাহিমা ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে মারুফাকে দেখতে না পেয়ে আমাদের জানায়। পরে ঘরের সবাই খুঁজতে খুঁজতে ওই জঙ্গলে গিয়ে মারুফার পুড়ে যাওয়া লাশ খুঁজে পায়।' নিহতের বাবা দিনমজুর মজিবর রহমান বলেন, 'আমার তিন ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে মারুফা চতুর্থ। আমার কারও সঙ্গে শত্রুতা নাই। মারুফাকে কে বা কারা পুড়িয়ে হত্যা করল তা বুঝতেছি না। আমার মেয়ে তো মোবাইল ফোনও ব্যবহার করতো না। তাহলে সে কিভাবে এবং কার সঙ্গে ওইখানে গেলো?' এলাকাবাসীর ধারণা, হয়তো কেউ কৌশলে মারুফাকে ঘর থেকে বের করে নিয়ে ধর্ষণ শেষে আগুনে পুড়িয়ে হত্যা করে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। | 6 |
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি'র ৭৬তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ফুল ভালোবাসেনতিনি। তাই বরাবরই সু চি'কে খোঁপায় ফুল সাজেই দেখা গেছে। আর তাই পুরো মিয়ানমারে জুড়ে গতকাল বিক্ষোভকারীরা সু চি'র মতো ফুল দিয়ে কেশসজ্জার মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।। এছাড়াও মিয়ানমারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা দশে থাকা থুজার উইন্ট লুইন চুলে লাল ফুল দিয়ে ছবি পোস্ট করে লেখেন, 'আমাদের নেত্রী যেন সুস্থ থাকেন।' তাদের সবার হাতেই ছিল সু চির মুখ আঁকা ব্যানার। যাতে লেখা, 'ভয় থেকে মুক্তি'। সীমান্ত লাগোয়া কারেন প্রদেশে কয়েকজন বন্দুকধারী আন্দোলনকারীর ছবি ভাইরাল হয়েছে। তাদের এক হাতে বন্দুক থাকলেও অন্য হাতে ছিল নানা রঙের ফুলের তোড়া। আর সবাই কানের পেছনে গুঁজেছিলেন একটি করে ফুল। মিয়ানমারের দক্ষিণ-পূর্বে দাওয়েই শহরে গোলাপি রঙের বিশালাকার কেক কেটে নেত্রীর জন্মদিন পালন করেন তার সমর্থকরা। প্রসঙ্গত, সেনা অভ্যুত্থানের শুরুর দিন থেকেই নোবেল শান্তি পুরস্কারজয়ী এ নেত্রীকে গত ফেব্রুয়ারি থেকে গৃহবন্দি করেছে জান্তা সরকার। ইতোমধ্যে তার বিরুদ্ধে মোট পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। আগামী সপ্তাহে ফের আদালতে তোলা হতে পারে সু চি'কে। সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন / অন্তরা কবির | 3 |
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক রাতে তিন চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন আওয়ামী লীগের প্রার্থী, অপর দুজন স্বতন্ত্র। গত বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে তিন পক্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিছিল নিয়ে পথসভায় যাওয়ার সময় মনসাতলী নামক স্থানে নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের সমর্থকেরা সন্ধ্যা সাতটায় লাকুরতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ বারি বাদলের (আনারস প্রতীক) সমর্থক তোফাজ্জেল হোসেনকে মারধর করেন। এর আধা ঘণ্টা পর পরীরখাল এলাকায় থেকে নৌকা সমর্থকেরা পথসভায় যাওয়ার সময় তাঁদের ওপর হামলা করেন বাদলের সমর্থকেরা। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হন।নৌকা আর আনারসের এই সংঘর্ষের আধা ঘণ্টা পর লাকুরতলায় অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার শাহিনের (ঘোড়া প্রতীক) প্রচার গাড়িতে হামলা চালান আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা। এ সময় শাহিনের দুই কর্মী-সমর্থক আহত হন।এরপর রাত দশটার পরীরখাল বাজার থেকে পুলিশ পাহারায় কর্মীদের নিয়ে ফিরছিলেন নৌকার প্রার্থী নাজমুল। পথে স্বতন্ত্র প্রার্থী বাদলের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। তখন দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে নাজমুল ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিমসহ দুই পক্ষে ৬৫ জনের বেশি আহত হন।নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী বাদল পরিকল্পিতভাবে নৌকা সমর্থকদের ওপর হামলা করেছেন। এতে তাঁর পক্ষের মোট ৪৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে ১২ জনকে জখম করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাজমুল ইসলাম হামলার ঘটনায় বাবুগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে অপসারণের দাবি জানান। তাঁর অভিযোগ, বাদলের হয়ে হামলায় সহযোগিতা করেছেন পুলিশ কর্মকর্তা ফরিদ।স্বতন্ত্র প্রার্থী বাদলের অভিযোগ, প্রচারণার শুরু থেকেই নৌকার কর্মী-সমর্থকেরা বিভিন্ন স্থানে তাঁর কর্মীদের মারধর, হুমকি ও প্রচারণায় বাধা দিয়েছে আসছেন। বৃহস্পতিবারের ঘটনাও নৌকার প্রার্থীর ইন্ধনে তাঁর সমর্থকেরা ঘটিয়েছেন। এ সময় তাঁর ২০ জন সমর্থক আহত হয়েছেন।নৌকার প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'শত শত মানুষের মধ্যেও আমি নৌকার প্রার্থীকে সুরক্ষা দিয়েছি। এরপরও যদি অভিযোগ আসে, সেটা দুঃখজনক।'তিনজন নিহতের ঘটনায় মামলা হয়নিনরসিংদী প্রতিনিধি জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর আলোকবালী ইউনিয়নে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত মামলা হয়নি। লাশ দাফন শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম জানান, নিহত তিনজনের পরিবারের পক্ষ থেকে এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে যোগাযোগ করা হলে তাঁরা আমাদের জানিয়েছেন, খুব দ্রুতই তাঁরা মামলা করতে আসবেন। | 6 |
কুদ্দুস বয়াতি। বাউল শিল্পী। করোনা সচেতনতায় 'জাইনা চলেন, মাইনা চলেন' শিরোনামের নতুন গান গেয়েছেন তিনি। দীর্ঘদিন পর গানে ফেরা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
বেশ বিরতির পর নতুন গানে ফিরলেন। কেমন সাড়া পাচ্ছেন? ভালোই। গানটি উন্মুক্ত হওয়ার পরপরই সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি গানটি শহর ও গ্রামের পাড়া-মহল্লায় মাইকে প্রচার হচ্ছে। দেশের মানুষকে সচেতন করতে 'জাইনা চলেন, মাইনা চলেন' এ রকম একটি গান দিয়ে আবারও ফিরে আসতে পেরে ভালোই লাগছে। ভিডিও পরিবেশনায় ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা গানে গানে তুলে ধরেছি। এই গান প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সুর ও সংগীত করেছেন আহম্মেদ হুমায়ুন। ভিডিও পরিচালনায় ছিলেন মাহিন আওলাদ। আশা করছি করোনাভাইরাস মোকাবিলায় গানটি মানুষকে সচেতন করতে সহায়তা করবে।
অনেক দিন আপনাকে গানে পাওয়া যায়নি... শারীরিক অসুস্থতার কারণে প্রায় তিন বছর গানের সঙ্গে থাকতে পারিনি। সৃষ্টিকর্তা আমাকে সুস্থ করেছেন। অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আমাকে ফিরিয়ে আনলে দেশের কাজেই লাগব। আমার দোয়া কবুল হয়েছে। ফিরেই করোনা সচেতনতায় গান করেছি। আমার গানের মাধ্যমে মানুষ যদি সচেতন হয়ে করোনা থেকে রক্ষা পায় তাতেই আমি আনন্দিত।
জনসচেতনতামূলক গান করার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে?
মনের আনন্দে গান করি। তবে জনসচেতনতামূলক গান গাওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে। তা হচ্ছে, আমি 'ব-কলম'। লেখাপড়ার কোনো সুযোগ পাইনি। তাই গানের মাধ্যমে সবাইকে সচেতন করে যাওয়ার চেষ্টা করি।
শুনেছি করোনা সচেতনতায় আরও একটি নতুন গান প্রকাশ করেছেন? হ্যাঁ, এবারের গানটি আমার দেশের প্রশাসনকে নিয়ে। অনেকের সঙ্গে সশস্ত্র বাহিনী অনেক কষ্ট করে করোনা মোকাবিলায় কাজ করছে। তাদের উৎসাহ দিতে 'করোনার এ ভয়ংকর যুদ্ধে আমরা যাদের পাশে পাই...' এ রকম কথার গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছি আমি। গতকাল 'বয়াতি গান' ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে।
কুদ্দুস বয়াতি ফাউন্ডেশনের কাজ কেমন চলছে?
বাউলদের উন্নয়নে কাজ করতে 'কুদ্দুস বয়াতি ফাউন্ডেশন' গঠন করেছিলাম। নিজের শারীরিক অসুস্থতার মাঝে এর কার্যক্রম করতে পারিনি। এ ফাউন্ডেশনের মাধ্যমে লোকজ জাদুঘর বানানোর ইচ্ছা আছে। শুধু বাউলদের জন্য নয়, এর মাধ্যমে দেশের জন্যও কাজ করে যেতে চাই। | 2 |
সুদর্শনা গ্ল্যামারাস তরুণী অন্তু রহমানী। তিনি শরীয়তপুরের মেয়ে, কিন্ত তার বেড়ে ওঠা সুদূর অস্ট্রেলিয়াতে। অন্তু সেখানেই পড়াশোনা করেছেন। এরপর বছর কয়েক আগে পাশের দেশ ভারতের চলচ্চিত্রে অভিনয়ের জন্যে ডাক পান। নাম লেখান তেলেগু চলচ্চিত্রের নায়িকা হিসেবে। সেখানকার চলচ্চিত্রে অভিনয়ও করেছেন অন্তু। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় অন্তু জানান, কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত দ্বিতীয় মালায়ালম চলচ্চিত্র 'মেপ্পাদিয়ান'। এখানে অন্তু ছাড়াও আরও অভিনয় করেন উন্নি মুকুন্দম, সাইজা, কট্টায়াম, আজু প্রমুখ। এটি পরিচালনা করেছেন বিষ্ণু মোহন। এতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম মালায়ালাম ছবির নাম - জ্যাক অ্যান্ড ড্যানিয়েল। মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি মেপ্পাদিয়ান প্রসঙ্গে অন্তু বলেন, মুক্তির পর ছবিটি সেখানকার দর্শকমহলে বেশ ভালো সাড়া ফেলে দেয়। ইতিমধ্যেই ছবিটি সুপারহিট তকমা পেয়েছে। ছবিটি সুপারহিট হওয়ায় এই ছবির কলাকুশলীদের নিয়ে সাকসেস পার্টিও অনুষ্ঠিত হয়েছে। অন্তু আরও বলেন, আমি বাংলাদেশের বাংলা ভাষাভাষী মেয়ে হয়েও তেলেগু ইন্ডাস্ট্রিতে এত ভালো সাড়া পাওয়ায় সত্যিই মুগ্ধ হয়েছি। প্রথম কোনো বাংলাদেশের মেয়ে হিসেবে আমি সেখানে হিট সিনেমা উপহার দিয়েছি। এতে আমি খুব গর্ববোধ করছি। তিনি জানান, সেখানকার ভাষা শিখতে তার প্রায় তিন মাসের মত সময় লেগেছে। এরপর থেকে বেশ ভালোভাবেই তাদের মত করে তাদের ভাষায় কথা বলতে পেরেছেন। ছবিতে অভিনয়ও করেছেন দুর্দান্ত এক্সপ্রেশন দিয়ে। ভাষা শিখে নেওয়ায় তার অভিনয় করাটা অনেক সহজ হয়েছে বলেও জানান অন্তু। তিনি বলেন, আমার হিন্দি চলচ্চিত্রে অভিনয় করার খুব ইচ্ছে ছিলো। কিন্ত এখনও সেটা করা হয়ে উঠেনি। তারপরও আমি তেলেগু, মালায়ালম ছবিতে অভিনয় করেছি। এক্ষেত্রে অভিজ্ঞতাও বেশ ভালো। দেশের বাইরে থাকা প্রসঙ্গে অন্তু বলেন, আমি একটু চঞ্চল প্রকৃতির বলে আমার পরিবার চায় না আমি দেশে থাকি। এই জন্য ছোটবেলা থেকেই আমি দেশের বাইরে আছি। তবে নিজের দেশের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে। এখানে টেলিভিশনের নাটক আমার বেশ ভালো লাগে। নাটকে কাজ করার ইচ্ছে আছে। তবে বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে একদমই নেই। অবশ্য দেশের সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য কিছু করার ইচ্ছে আছে আমার। আমি তাদের পাশে দাঁড়াতে চাই। অন্তু জানান, তার বাবা অবসরপ্রাপ্ত আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) এ কে এম শহীদুল হক। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরিবারে দুই ভাই বোন তারা। তার ভাই তবিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরী করছেন। তবে কিছুদিন ধরে তার ভাই শারীরিক সমস্যার কারণে সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন অন্তু। | 2 |
ঢাকা: গোঁফসহ অভিনেতা অপূর্বকে একেবারেই কম যায়। পাশাপাশি ঢিলেঢালা শার্ট আর প্যান্টে সাধারণত দেখা যায় না এই অভিনেতাকে। সঙ্গে গলায় ঝুলছে আইডি কার্ড। ফেসবুকে শেয়ার হওয়া একটি নাটকের পোস্টারে অপূর্বকে দেখে ধাক্কা লেগেছে দর্শকদের। তারা আরও অবাক হয়েছেন অপূর্বর হাতের মাইক্রোফোন দেখে। অপূর্বর এমন চেহারা আর পোশাক চমকে দিয়েছে দর্শকদের।অভিনেতা অপূর্বর এমন চেহারা আর পোশাক চমকে দিয়েছে দর্শকদের। অপূর্ব একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। তিনি মফস্বলের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক। সাংবাদিকতা যার নেশা। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। নাটকের নাম 'ব্রেকিং নিউজ'। পরিচালক রুবেল হাসান। এর চিত্রনাট্য করেছেন রাজিব আহমেদ। নাটকে আছে হাস্যরস; মজার অনেক ঘটনা। পরিচালক বলেন, 'কমেডির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। মাঝে মাঝে কিছু বিষয় বলতে গেলে নাটকীয়তার প্রয়োজন হয়, সেটা আছে এখানে। সঙ্গে সংসার, জীবন-যাপনের কথাও উঠে এসেছে নাটকটিতে। কষ্টে থাকে, ঠিকমতো টাকা পায় না, তারপরও তিনি এই পেশা ছাড়তে চান না। সেই দায়িত্ববোধও তুলে ধরা হয়েছে।' এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি। একই সঙ্গে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগলের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে নাটকটি। | 2 |
ক্রীড়া জগতের সবচেয়ে গত দশকে বেশি উপার্জনকারী ছিলেন মার্কিন গলফার টাইগার উডস। প্রতি বছর কমপক্ষে ৮০ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরেছেন তিনি। তবে ২০১০ সাল থেকে সমান পরিমাণ অর্থ অনায়াসেই আয় করেছেন কমপক্ষে এক ডজন ক্রীড়া তারকা। তবে বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদারের চেয়ে বেশি কেউ আয় করতে পারেননি। গত ১০ বছরে তার মোট আয় ৯১৫ মিলিয়ন মার্কিন ডলার। এখন পর্যন্ত কোনো বক্সিং ম্যাচে না হারা (৫০-০) মেওয়েদার বর্তমানে অবসরে থাকলেও ২০২০ সালে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিনি ২০০৭ সালে বব অ্যারামের টপ র্যাঙ্ক থেকে বের হয়ে মেওয়েদার প্রমোশন প্রতিষ্ঠা করেন। তার বিশাল আয়ের মধ্যে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার এসেছিল শুধু ম্যানি পাকুইয়াও এবং কনর ম্যাকগ্রেগরকে হারানোর মাধ্যমে। অর্থাৎ মাত্র দুই রাতের আয় ৫০০ মিলিয়ন! মেওয়েদারের পর তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে দুই ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো (৮০০ মিলিয়ন মার্কিন ডলার) এবং লিওনেল মেসি (৭৫০ মিলিয়ন মার্কিন ডলার)। ২০১৯ সালে সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেট ছিলেন মেসি। তার ১২৭ মিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে ৯২ মিলিয়ন এসেছে বার্সেলোনার কাছ থেকে। তবে মেসির চেয়ে বেতন কম হলেও নাইকি ও অন্যান্য কোম্পানির সঙ্গে চুক্তির কারণে রোনালদোর আয়ের পরিমাণ বেশি। তালিকার শীর্ষ দশে স্থান পাওয়াদের মধ্যে আছেন দু'জন করে বক্সার, ফুটবলার, বাস্কেটবল এবং গলফ তারকা। সবার সম্মিলিত আয় মোট ৬.১ বিলিয়ন মার্কিন ডলার। দশক সেরা ১০ শীর্ষ ক্রীড়া তারকা ১. ফ্লয়েড মেওয়েদার- ৯১৫ মিলিয়ন মার্কিন ডলার
২. ক্রিস্টিয়ানো রোনালদো- ৮০০ মিলিয়ন মার্কিন ডলার
৩. লিওনেল মেসি- ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার
৪. লেব্রন জেমস- ৬৮০ মিলিয়ন মার্কিন ডলার
৫. রজার ফেদেরার- ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার
৬. টাইগার উডস- ৬১৫ মিলিয়ন মার্কিন ডলার
৭. ফিল মাইকেলসন- ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার
৮. ম্যানি পাকুইয়াও- ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার
৯. কেভিন ডুরান্ট- ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার
১০. লুইস হ্যামিল্টন- ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 12 |
পাঁচবোন, নেই একটিও ভাই। তাই আঞ্চলিক প্রথা মেনে পুরুষ সেজে থাকতে হয় আফগানিস্তানের সিতারা ওয়াফাদারকে। পুরুষদের মতো পোশাক পরা তো আছেই, পুরুষদের রীতিও মেনে চলতে হয় কিশোরী সিতারাকে। একা সিতারা নয়, পুত্রহীন অনেক দম্পতির সন্তানকেই এভাবেই জীবন কাটাতে হয়। পূর্ব আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে এই প্রথার নাম 'বাচাপোসি'। ১৮ বছর বয়স সিতারার। পূর্ব আফগানিস্তানের নানগড়হার এলাকায় একটি দরিদ্র পরিবারে থাকেন তিনি। বাড়ির পুরুষ সদস্যের মতোই কায়িক পরিশ্রম করে রোজগার করতে হয় তাকে। ভোর হলেই পুরুষদের মতো পোশাক পরে বাবার সঙ্গে একটি ইঁটভাটায় শ্রমিকের কাজ করতে যান সিতারা। এমনকী লোকজনের সঙ্গে কথা বলার সময়েও ইচ্ছাকৃতভাবে কণ্ঠস্বর মোটা করে নেন। সিতারা বলেন, 'বাড়ির বাইরে যখন বের হই, প্রায় কেউই বুঝতে পারেন না যে আমি পুরুষ নই। যেদিন সেটা লোকে বুঝতে পারবে, সেদিন থেকে আমার জীবনে অনেক সমস্যা তৈরি হবে। আমাকে ধর্ষণ বা অপহরণ করা হতে পারে। সেই ভয় হয়তো আমাকে কাজ করা বন্ধ করে দিতে হবে। আট বছর বয়স থেকে এখানে কাজ করছি। স্কুলে যাওয়া বা খেলাধুলো করার সুযোগ আমি পাইনি।'
প্রতিদিন ৫০০ ইঁট বানানোর চেষ্টা করেন সিতারা। লক্ষ্যপূরণ করতে পারলে ১৬০ আফগানি শোধ করা হয়েছে বলে ধরা হয়। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই হাড়ভাঙা খাটুনি। সিতারার বাবার ঋণের পরিমাণটা নেহাত কম নয়, ২৫ হাজার আফগানি। তবে সেই হিসেবে বহুদিন আগেই ঋণ শোধ হয়ে যাওয়ার কথা। বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর | 5 |
ভারতীয় আরেক জনপ্রিয় বলিউড অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত ভারতের ক্রিকেটাঙ্গনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন কোহলিরা। ভারতের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি যেন বিশ্বাসই করতে পারছেন না দুইদিনে দুই মহাতারকার বিদায়। তিনি লিখেছেন, 'এটা অবাস্তব, অবিশ্বাস্য। গতকাল ইরফান খান আর আজ ঋষি কাপুর। এটা মেনে নেওয়া কঠিন যে এমন এক কিংবদন্তি আজ চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা, তাঁর আত্মা শান্তি পাক।' সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ রবি শাস্ত্রী লিখেছেন, 'ধাক্কা খেয়েছি বললেও আসলে কম বলা হবে। ঋষি কাপুর মানে প্রতিটা মুহূর্ত উপভোগ্য। প্রতি মিনিটেই হাসির খোরাক। নীতু জি (ঋষী কাপুরের স্ত্রী), রনবীর ও ঋদ্ধিমার জন্য দোয়া। ঈশ্বর তার আত্মাকে শান্তি দান করুন।' আরেক সাবেক অধিনায়ক অনিল কুম্বলে নিজের ছোটবেলার নায়ককে চিরবিদায় জানাতে লিখেছেন, 'আমার ছোটবেলার নায়ক ঋষি কাপুর (তিনি) চলে গেলেনৃ তার পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।' সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব সাবেক মারকুটে ওপেনার ভিরেন্দর শেবাগ। ঋষি কাপুরের বিদায়ে তিনি লিখেছেন, 'ঋষি কাপুরজির মৃত্যুর খবরে মন খারাপ হয়ে গেলো। তার পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন।' সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণও শোক জানিয়ে লিখেছেন, 'ঋষি কাপুরজির মৃত্যুর খবরে শোকাহাত। তার পরিবার ও কাছের মানুষদের জন্য আমার সমবেদনা।' বলা যায়, চব্বিশ ঘণ্টার ব্যবধানে দুটি বড়সড় ধাক্কাই খেলো ভারতের ম্যুভি ইন্ডাস্ট্রি। ২৯ এপ্রিল (বুধবার) সকালে ইরফান খানের মৃত্যুর পর, ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে চলে গেলেন আরেক গুনি অভিনেতা। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মেনেছেন এ কিংবদন্তিতুল্য অভিনেতাও। | 12 |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা পরিষদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ড. হাছান বলেন, মির্জা ফখরুল সাহেব যে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয়, ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে। তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। সাম্প্রতিক সময়ে কুমিল্লা, পীরগঞ্জ, নোয়াখালীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, তদন্তে দেখা যাচ্ছে, কিভাবে নোয়াখালীর ঘটনায় বরকতউল্লাহ বুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে, সব ধীরে ধীরে বেরিয়ে আসছে। তথ্যমন্ত্রী বলেন, আমাদের দল থেকে সারাদেশে সমস্ত নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম যাতে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায় এবং তারা দাঁড়িয়েছে। সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। এপর্যন্ত ১২৯ টি মামলা ও ১২০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে। এবং সরকারের এই পদক্ষেপগুলো কূটনৈতিক অঙ্গনসহ সর্বমহল কর্তৃক প্রশংসিত হয়েছে। এর আগে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সঞ্চালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য আব্দুল আওয়াল শামীম, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ ইকবালুর রহিম, শিবলী সাদিক এমপি প্রমুখ সভায় বক্তব্য রাখেন। | 6 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলা ভাষার গবেষক, সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ছেলে অশেষ ইকবাল সমকালকে বলেন, বাবা ইউনাইটেড হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। ভোর সাড়ে ৬টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি। এরইমধ্যে তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। তবে বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পড়া শেষ করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি। কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি চালিয়ে যান গবেষণা ও সম্পাদনা। তারউল্লেখযোগ্যগ্রন্থ 'বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা', 'রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ', 'পূর্ববঙ্গে রবীন্দ্র-বক্তৃতা', 'মানিক বন্দ্যোপাধ্যায়', 'শামসুর রাহমান: নির্জনতা থেকে জনারণ্যে' ও 'আনিসুজ্জামান: সমাজ ও সংস্কৃতি'। প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন অধ্যাপক ভূঁইয়া ইকবাল। | 6 |
বরগুনার পাথরঘাটা উপজেলায় র্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত যুবক জলদস্যু বাহিনীর একজন সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাদুরতলায় বিষখালি নদীর পাশে জঙ্গলে এই ঘটনা ঘটে। এসময় তিন থেকে চারজন জলদস্যু পালিয়ে গেছে বলে র্যাব সূত্রে জানা যায়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
ফেনীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া এলাকার নুর নবী ও তার ভাই নুর মোহাম্মদ মুন্সী। এর মধ্যে মুন্সী ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলটি উল্টোপথে চলে এলে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নবী নিহত হন। গুরুতর আহত মুন্সীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। | 6 |
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত বুধবার দিবাগত রাত ও গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম।ওসি বলেন, গতকাল সকাল ৮টার দিকে মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় চট্টগ্রামমুখী সড়কে একটি কাভার্ড ভ্যানের পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। পরে স্থানীয় বাসিন্দার ট্রাক চালককে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক।এদিকে গত বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা ঘাটঘরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। | 6 |
বিশ্বব্যাংকের ব্যবসা সহজ করার সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান ৯৯ নম্বরে উঠে আসবে, এটা বিশ্বাস করেন না বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তিনি বলেন, 'বিশ্বব্যাংকের সূচকে এখনই বাংলাদেশ ৯৯ নম্বরে উঠে আসবে, বিষয়টি এত সহজ নয়। এটি আর এখন বিশ্বাস করি না। কারণ, ব্যবসা পরিস্থিতির উন্নতির কথা যতক্ষণ ব্যবসায়ীরা না বলবেন, ততক্ষণ বিশ্বব্যাংক পয়েন্ট দেবে না। আবার ব্যবসায়ীরাও বিশ্বব্যাংকের উপসূচকগুলো সম্পর্কে তেমন একটা সচেতন নন। তিনি বলেন, বিডা তিন-চার বছর ধরে বিশ্বব্যাংকের সূচক ধরে সংস্কার শুরু করেছে। আজ সোমবার ব্যবসা সহজ করার সূচক নিয়ে এক ওয়েবিনারে সিরাজুল ইসলাম এই কথা বলেন। ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাংকের ব্যবসা সহজ করার সূচকে বাংলাদেশ দুই অঙ্কের ঘরে (৯৯ নম্বর) নামানোর লক্ষ্য ঠিক করা হয়। সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৮তম। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছে সরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তার অনৈতিকভাবে টাকা চাওয়ার বিষয়টিও স্বীকার করেন সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম একটি উদাহরণ দিয়ে বলেন, 'কিছুদিন আগে একজন বিদেশি বিনিয়োগকারী আমার কাছে অভিযোগ করেন যে তাঁর কাছে অনৈতিকভাবে অর্থ চেয়ে নাজেহাল করা হয়েছে। অনৈতিক অর্থ না দেওয়ায় যা করযোগ্য নয়, তা-ও কর দাবি করা হয়েছে। ওই বিদেশি বিনিয়োগকারী বিডার কাছে সমাধান চেয়েছেন। এই ধরনের অনৈতিক লেনদেনের বিষয় আছে, যা ব্যবসা সহজ করার ক্ষেত্রে বাধা।' অনুষ্ঠানের কয়েকজন ব্যবসায়ী এই ধরনের অনৈতিক লেনদেনের অভিযোগ করলেও বিডার চেয়ারম্যান তা স্বীকার করে নেন। ওই অনুষ্ঠানে ব্যবসায়ী, সাবেক আমলাসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরা বক্তব্য দেন। বিডার পরিচালক জীবন কে সাহা রায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে বিডা গত কয়েক বছরে কী ধরনের সংস্কার করা হয়েছে, তা তুলে ধরা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, মাঠপর্যায়ে এক জমি নামজারি করতে ৭২ হাজার টাকা লাগে। কেন চাওয়া হয়, এর কোনো উত্তর নেই। আরজেএসসিতে নিবন্ধন নিতে গেলে সরাসরি কাজ হয় না। সেখানে গেলে বলা হয়, পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আসতে হবে। এভাবে পরামর্শক প্রতিষ্ঠানের চক্র গড়ে উঠেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবির বলেন, 'কোনো অফিসে ফাইল আটকে থাকলে কাউকে বললেও বিপদে পড়বেন। আপনাকে বলবে, ফাইল তো পাওয়া যাচ্ছে না।' অনুষ্ঠানের সভাপতি ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি হুমায়ন রশিদ বলেন, এমন খাতও আছে, যেখানে ব্যবসা শুরু করতে ২৮টি লাইসেন্স লাগে। প্রতিটি লাইসেন্সের আবেদন যদি নির্দিষ্ট কার্যালয়ে এক মাস পড়ে থাকে, তাহলে ২৮ মাস লাগবে। এমন পরিস্থিতিতে কে ব্যবসা করতে আসবে? চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান, সরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থা মনে করে, তাদের কাজ নিয়ন্ত্রণ করা। তারা ব্যবসা সহজ করায় মনোযোগ দেয় না। ব্যবসা করতে মাঠপর্যায়ে কী সমস্যা হয়, তা নিয়ন্ত্রণকারীরা শোনেন না। | 0 |
বৃহস্পতিবার রাত ১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত ১০ টা থেকে ১১টার মধ্যে তার কানাডায় প্রবেশ করার কথা। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে তার কানাডায় প্রবেশের খবর প্রকাশিত হয়েছে। কিন্তু কানাডা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল 'নতুন দেশ' বলছে ভিন্ন কথা। প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর সম্পাদিত অনলাইনটি দাবি করেছে, ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১.৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 4 |
জয় বাংলাকে জাতীয় শ্লোগান ঘোষণার দাবি করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। এ জন্য তিনি সংবিধান সংশোধনের দাবি করে বলেন, সংবিধান সংশোধন করে আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করেছি। ঠিক তেমনি সংবিধান সংশোধন করে জয় বাংলাকে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা দিতে হবে। গতকাল রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই দাবি করেন তিনি। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের বক্তব্যে জয়বাংলা বলে শেষ করেছিলেন উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, জয়বাংলা আওয়ামী লীগ বা দলীয় কোনও শ্লোগান নয়। জয়বাংলা জাতীয় শ্লোগান। আমরা জয়বাংলা শ্লোগানের ওপরে ছাত্র আন্দোলন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী জোর গলায় বললে পাকিস্তানি হানাদার বাহিনীর বুক কাঁপতো। আর বলতো মুক্তি আগেয়া, মুক্তি আগেয়া। তিনি বলেন, অনেক সময় সরকারি অনুষ্ঠানে দেখা যায় সেখানে রাজনীতিবিদরা জয়বাংলা বলে বক্তব্য শেষ করেন। কিন্তু সরকারি কর্মকর্তারা ওই অনুষ্ঠানে জয়বাংলা বলেন না। জানতে চাইলে বলেন- আমরা তো সরকারি কর্মকর্তা, আমাদের নিরপেক্ষ থাকতে হবে। আমরা তো নির্দলীয়। যদি জয়বাংলা বলি, দলীয় হয়ে যাবো। যে দেশটি জয়বাংলা শ্লোগানে স্বাধীন হয়েছে, স্বাধীনতার কারণে এই কর্মকর্তারা এই অবস্থানে যেতে পেরেছেন। স্বাধীন না হলে এই পদে থাকতে পারতেন না। উনারা কী করে বলেন জয়বাংলা- দলীয় শ্লোগান। সালমান এফ রহমান প্রশ্ন রেখে বলেন, আমি বুঝি না জয়বাংলা দলীয় শ্লোগান কী করে হলো। জয়বাংলা শ্লোগানের ওপর আমরা স্বাধীনতা পেয়েছি। জয়বাংলা আমাদের দেশের শ্লোগান, জাতীয় শ্লোগান। রাষ্ট্রপতি তো জয়বাংলা বলে সংসদে তার ভাষণ শেষ করেছেন। তাহলে তিনি কী দলীয় হয়ে গেলেন? তিনি কী আওয়ামী লীগের রাষ্ট্রপতি? সারাদেশের রাষ্ট্রপতি নন? তিনি তো সারাদেশের রাষ্ট্রপতি। তিনি বলেন, কয়েকটি খবরের কাগজ আছে যারা বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করে না। এমনকি একটি পত্রিকা রয়েছে, আমাদের বর্তমান সংসদ সদস্যদের পরিবার হচ্ছেন তার মালিক। তারাও বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করে না। শুধুই শেখ মুজিবুর রহমান লেখে। এটা খুবই দুঃখজনক। | 9 |
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন এক স্বামী। দাম্পত্য জীবনের বনিবনা না হওয়ায় স্ত্রী বিউটি বেগমকে তালাক দিয়েছেন গোলাম মোস্তফা (৪৫)।রোববার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় কাজী শাহ্ আলমের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে ডিভোর্স সম্পন্ন হয়। পরে উপস্থিত মানুষের মাঝে ২ মণ জিলাপি বিতরণ করেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ওই গ্রামের নজির হোসেনের ছেলে।স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর ভালোই চলছিল তাঁদের সংসার। দাম্পত্য জীবনে তাঁদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তাঁদের মধ্যে মনোমালিন্য হলে শুরু হয় দাম্পত্য কলহ। তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে দুজনের সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়।এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, 'স্ত্রী আমার অবাধ্য ছিল। সে সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সব সময় ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। দীর্ঘ এক যুগ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুজনের সম্মতিতে আমাদের তালাক সম্পন্ন হয়েছে। সেই খুশিতে প্রতিবেশীদের মাঝে দুই মণ জিলাপি বিতরণ করেছি।'ওই এলাকার বাসিন্দা কাজী শাহ আলম জানান, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় ওই দম্পতি বিবাহ বন্ধন বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তালক সম্পন্ন করা হয়েছে। | 6 |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীকে জয়ী করতে কারচুপির আশঙ্কায় 'বিচার বিভাগীয় তদন্তে'র দাবি করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে সত্যিকার অর্থে গণরায়ের প্রতিফলন ঘটলে আমরা সেটিকে অবশ্যই শুভেচ্ছা জানাই। তবে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কারচুপির অভিযোগকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
ভোটের পরদিন শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। অবশ্য সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। রিজভী বলেন, ধানের শীষের প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এ জন্য ভোটগ্রহণ, গণনা, ফল- ইত্যাদি বিষয় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৪৪টির স্বাক্ষরিত ফলের অনুলিপি বিএনপির এজেন্টদের সরবরাহ করা হয়নি। ধানের শীষের প্রার্থী অভিযোগ করেছেন, একটি কেন্দ্রে ভোট পড়েছে এক হাজার অথচ সেখানে ঘোষণা করা হয়েছিল নৌকা প্রতীকে আটশ' ও ধানের শীষ পাঁচশ'। পরে সাংবাদিক ও এজেন্টরা বিষয়টি তুলে ধরলে প্রিসাইডিং অফিসার ফল পাল্টে দেন।
বৃহস্পতিবার ভোট শেষে ঢাকায় সংবাদ সম্মেলন করে রিজভী বলেছিলেন, নারায়ণগঞ্জের ভোট বাহ্যিকভাবে সুষ্ঠু বলে মনে হলেও শেষ মুহূর্তে 'ইঞ্জিনিয়ারিংয়ে'র আশঙ্কা তাদের কাটেনি। তার সূত্র ধরে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা বলে আসছিলাম, এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশের আড়ালে সরকারি ভেল্কিবাজির কোনো মহড়া চলছে কি-না। কারণ এবার নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকে এলাকার বাইরের লোকজনদের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এটি নজিরবিহীন। এত আগে নির্বাচনী প্রচার বন্ধ করাও সন্দেহজনক। এটি আগে কখনও ছিল না। তাছাড়া বারবার দাবি করার পরও নির্বাচনে সেনা মোতায়েন করা হয়নি। যে কারণে নির্বাচনী এলাকায় বিরোধী দলের নেতাকর্মী ও ভোটারদের কাছে ভয়ভীতির পরিবেশ বিদ্যমান ছিল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, মাসুদ আহমেদ তালুকদার, আফরোজা আব্বাস, আবদুস সালাম আজাদ, অ্যালবার্ট পি কস্টা ও মুনির হোসেন। | 9 |
কাশ্মিরের পুলওয়ামায় হামলার পর পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছিল। তাতে সামনেই পড়েছিল বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলাটি। ফলে ওই সন্দেহ নিরসনে বৈঠক করে ভারতীয় বোর্ড। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে কি না সেই প্রসঙ্গে আইসিসিকে চিঠিও দিয়েছে ভারত। তাতে পাকিস্তানকে বয়কট করার কথা বাদ দিয়ে খেলোয়ারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়েছে। আইসিসিকে পাঠানো ওই চিঠিতে ভারতীয় বোর্ড জানায়, এ ব্যাপারে বোর্ড নিজে থেকে কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না। এক্ষেত্রে যা বলার সরকারই বলবে। সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেয়া হবে, তা মেনে চলবে ক্রিকেট বোর্ডও। এর আগে গত শুক্রবার রাজধানীতে বৈঠক করেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। এতে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) প্রধান বিনোদ রাই এবং অন্যতম সদস্য প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়ানা এডুলজি উপস্থিত ছিলেন। মাত্র আগের দিন বৃহস্পতিবারই দেশের সর্বোচ্চ আদালত সিওএ-র তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ দেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রবি থোড়গেকে। বোর্ডের সিইও রাহুল জোহরি প্রেরিত ওই চিঠিতে ভারতীয় বোর্ড দাবি করেছে, পুলওয়ামার চালানো হামলার মতো ঘৃণ্য আক্রমণের নিন্দা করেছে আইসিসির সব সদস্য দেশ। সন্ত্রাসবাদকে যে দেশ প্রশ্রয় দিচ্ছে, তাতে আইসিসির উচিত তাদের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করা। পাকিস্তানের নাম না নিয়েও ভারতীয় বোর্ড ইঙ্গিত করেছে যে, আইসিসি যেন তাদের বহিষ্কার করে। চিঠিতে আরো বলা হয়, ভারতীয় বোর্ড আসন্ন বিশ্বকাপে ক্রিকেটার এবং সমর্থকদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। আশা করা যায়, আইসিসি এবং ইসিবি ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা ও সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।' ভারতীয় বোর্ডের জবাবে অবশ্য আইসিসি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রশ্ন হচ্ছে, ভারতীয় বোর্ডের এমন চিঠি নিয়ে আইসিসি কোনো পদক্ষেপ নিতে পারে কি না। নিয়ম অনুযায়ী, আইসিসি তাদের পরবর্তী বৈঠকে এই চিঠির প্রসঙ্গ উত্থাপন করতে পারে। তবে আইসিসিতে আগে ভারতের যেরকম প্রভাব ছিল এখন সেটি নেই। যদিও আইসিসির প্রধান এখনো ভারতীয়। কিন্তু ভারত একক কর্তৃত্বের সেই ধার হারিয়েছে বেশ কিছুদিন ধরে। সাম্প্রতিক সময়ে ভারত সংশ্লিষ্ট ইস্যুতে দু'বার ভোটাভুটি হয়েছে। দু'বারই হেরেছে ভারতীয় বোর্ড। তাই পাকিস্তান বয়কটের আহ্বানে আইসিসি কতটা সাড়া দেবে তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। এর মধ্যে আবার শুটিং বিশ্বকাপে পাকিস্তানের দুই প্রতিযোগীকে ভিসা না দেয়ার ঘটনায় কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে ভারত। সেই সাথে অলিম্পিক কমিটি অন্য সব ক্রীড়া সংস্থাকেও এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। ফলে আইসিসি ভারতের পক্ষে কথা বলবে এমন সম্ভাবনা খুবই কম। বিশ্বকাপের এবারের আসরের সূচি অনুযায়ী ম্যানচেস্টারে ১৬ জুন ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই প্রসঙ্গ তুলে সিওএ চেয়ারম্যান বিনোদ রাই সভার পর বলেন, ১৬ জুনের এখনো অনেক দেরি রয়েছে। তাই ওই ম্যাচ নিয়ে পরেও সিদ্ধান্ত নেয়া যাবে। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা। | 12 |
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে ৪টার দিকে তিনি বাসা থেকে বের হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। | 9 |
ওজনে হেরফের। ওজনের সময় বাটখারায় কম দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার সুফিয়ানের মুরগি ঘরের মালিক। দোকানটির ১০০ গ্রাম থেকে শুরু করে এক কেজি, সব বাটখারার সঠিক ওজন নেই। সবমিলে ১৫টি বাটখারা একটিরও ওজন ঠিক নেই। দীর্ঘদিন থেকে এই দোকানের ক্রেতারা প্রতারিত হয়ে আসছেন। সোমবার দুপুর ১২টার দিকে ওই মুরগির দোকানে অভিযান পারিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এরপরই বেরিয়ে আসে এই ঘটনা। এসময় দোকানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, দীর্ঘদিন ধরে ওজনে কম দিয়ে আসছেন রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার সুফিয়ানের মুরগি ঘরের মালিক। এই দোকানে আসা ক্রেতারা প্রতারিত হচ্ছেন। দোকানটিতে অভিযানের পর দেখা যায়, এক কেজি ওজনের বাটখারা ৮৫২ গ্রাম। ৫০০ গ্রামের বাটখারা ৪৪৬ গ্রাম। এ সময় এক কেজি ওজনের ১০টি, ৫০০ গ্রাম ওজনের দুইটি, ২০০ গ্রাম ওজনের দুইটি ও ৫০ গ্রাম ওজনের একটি বাটখারা জব্দ করা হয়। | 6 |
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে গতকাল নিখোঁজ হন চীনা শ্রমিক জি কিন কুংওয়েন (৪৫)। এ ঘটনার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের দক্ষিণাংশে একটি জলাশয় থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানা-পুলিশের উপপরিদর্শক আকতার হোসেন।এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, সকালে প্রকল্প এলাকার পাশে জলাশয় থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। ঘটনার রহস্য এখনো জানতে পারিনি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে যাচ্ছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে জানান তিনি।বাঁশখালী থানা-পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর জানান, 'নিখোঁজ চীনা শ্রমিকের ভাসমান মরদেহটি প্রকল্প এলাকার পাশে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। নিহত চীনা শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। | 6 |
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রামের রাস্তার ইট তুলে
নিয়েছেন জেলা আওয়ামী লীগের এক নেতা। জেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলালের ঘটানো এ ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা
দিয়েছে। ইট চুরির অভিযোগ এনে উপজেলা নির্বাহী
কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন উপজেলার ভাটরাই গ্রামের এমদাদুল হক নামের
এক ব্যক্তি।
গত বুধবার লিখিত অভিযোগে এমদাদুল হক উল্লেখ করেন, মোহাম্মদ আলী দুলাল ও তার
লোকজন ১৩ আগস্ট ভাটরাই মাঝপাড়া মখলিছুর রহমানের বাড়ি থেকে ইছবর আলির বাড়ি
পর্যন্ত ভাটরাই-চন্দ্রনগর-নিগারেরপাড় রাস্তার ইট সলিংয়ের প্রায় ৫ হাজার
ইট জোর করে তুলে নিয়ে যান। সরকারি অর্থে ইট সলিং করা রাস্তাটির মালিকানা
দাবি করে দুলাল ইট তুলে নেন। প্রভাবশালী হওয়ায় দুলালের বিরুদ্ধে কেউ কথা
বলার সাহস পায়না। সরকারি রাস্তা থেকে ইট চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। অভিযোগ প্রসঙ্গে মোহাম্মদ আলী দুলালের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল
ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, রাস্তাটি নিয়ে দীর্ঘদিন
ধরে বিরোধ চলে আসছে। রাস্তার একটি অংশ দুলালের জায়গার ওপর দিয়ে গেছে।
তিনি সে অংশের মালিক। স্থানীয় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মুহাম্মদ বাবুল মিয়া বিষয়টি স্বীকার করে জানান, গ্রামবাসী ও দুলালের সঙ্গে
কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
| 6 |
চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবনির্বাচিত শিক্ষক পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল শনিবার বছরের প্রথম দিনে নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করে।নবনির্বাচিত পর্ষদে দায়িত্ব নেন সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক (সার্বিক) উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক (সাংস্কৃতিক) দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল ইসলাম ও কোষাধ্যক্ষ হিসেবে বাংলা বিভাগের প্রভাষক আসাদুজ্জামান।পদাধিকার বলে শিক্ষক পরিষদের সভাপতি কলেজের অধ্যক্ষ ড. সাইফুর রশিদ ও সহসভাপতি উপাধ্যক্ষ রেজাউল করিম দায়িত্ব পালন করবেন।গত ১৪ ডিসেম্বর চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হয়। | 6 |
চট্টগ্রামে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকেরা করোনায় আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। করোনা আক্রান্ত হয়ে ৬৪ জন চিকিৎসক চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কেউ কেউ রয়েছেন হোম আইসোলেশনে। বেসরকারির পাশাপাশি এবং সরকারি দুই হাসপাতালে তাই দেখা দিয়েছে চিকিৎসক সংকট।ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক স্বল্পতার কারণে ৩০ জন চিকিৎসক চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. লোকমান হোসেনকে চিঠি দিয়েছে।চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যারা সরাসরি চমেকের অধীনে চিকিৎসাসেবা দিতেন। এ ছাড়া চিকিৎসক স্বল্পতাতো আছেই।এদিকে শুধু চমেক নয়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও চিকিৎসক স্বল্পতা রয়েছে। এখানে ১০ জন কনসালট্যান্ট দরকার বলে জানান হাসপাতালটির সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবদুর রব মাসুম।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সর্বশেষ তথ্যমতে, এখনো ৬৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এর মধ্যে চলতি মাসে ১১ জন করোনা পজিটিভ হয়েছেন। এরই মধ্যে সরকারি-বেসরকারি উভয় চিকিৎসকই রয়েছেন।চমেকে সব মিলিয়ে শিক্ষানবিশসহ ৫০০ চিকিৎসক কর্মরত রয়েছেন। একইভাবে জেনারেল হাসপাতালে ১৩৬ জন কর্মরত।এদিকে চট্টগ্রামে করোনা সংক্রমিত হয়ে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। শুধু চলতি মাসে বুধবার পর্যন্ত প্রায় ২০ হাজার আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৩১ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও জেনারেল হাসপাতালে শয্যার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি। চিকিৎসক সংকটে তাই ব্যাহত হচ্ছে করোনা রোগীর চিকিৎসাসেবা।চট্টগ্রাম বিএমএ শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বলেন, সরকারের কাছে অনুরোধ করোনা চিকিৎসাসেবা দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, সেটি সরকারি বা বেসরকারি হোক তাঁদের পরিবারের পাশে যেন দাঁড়ায়।উল্লেখ্য চমেকে হাসপাতালে করোনা রোগীর সেবায় গত ১১ জুলাই থেকে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন বন্ধ করে দেওয়া হয়। করোনা ওয়ার্ডের রেড জোন ও ইয়েলো জোনে ৩০০ শয্যার বিপরীতে বুধবার পর্যন্ত ৩৪০ জন রোগী ভর্তি ছিলেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রোগী ভর্তি ছিল ১৪০ শয্যার বিপরীতে আরও ৫-৬ জন।এ ছাড়া চমেকে ১০টি আইসিইউ শয্যার মধ্যে ১০টি তেই রোগী ভর্তি। একইভাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮ শয্যার মধ্যে ১৮ শয্যাতেই রোগী ভর্তি। এ ছাড়া দুই হাসপাতালের এসডিইউতে অনেক রোগী আছে যাদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন কিন্তু শয্যা খালি না থাকায় দেওয়া যাচ্ছে না। | 6 |
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে রোববার সকালে এই শুনানি শুরু হয়। শুরুতে বক্তব্য উপস্থাপন শুরু করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী শুনানি করে। এরপর আদালত বিরতিতে যায়। আধা ঘণ্টার বিরতি শেষে শুনানি আবার শুরু হবে। এদিকে সকাল থেকেই আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিচারপ্রার্থীসহ সবাইকে আদালত চত্বরে প্রবেশ করতে হয়েছে কড়া তল্লাশির মধ্যে দিয়ে। জিয়া এতিমখানা মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার জজ আদালত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে বন্দি। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর মামলার নথি নিম্ন আদালত থেকে এনে তা দেখে গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাই কোর্টের একটি বেঞ্চ। দুদক ও রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গত ১৪ মার্চ জামিন রোববার পর্যন্ত স্থগিত করে এই সময়ের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে। | 6 |
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ছুরি ধরে এক শিক্ষার্থীর মোবাইল ফোনসহ মানিব্যাগ ছিনতাই করে নিল এক রিকশা চালক। আজ বুধবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে।ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম খন্দকার আল মামুন অশ্রু। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।খন্দকার আল মামুন অশ্রু কুষ্টিয়া পৌরসভার কালিশংকরপুর এলাকার খন্দকার ওহিদুল ইসলামের পুত্র।মামুন জানান, শহরের কালিশংকরপুরের ভাড়া বাসা হতে ঢাকার উদ্দেশে তিনি রওনা দেন। কোটপাড়া কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্কের পেছনে পৌঁছালে রিকশাওয়ালা আকস্মিক ভাবে মামুনের পেটে চাকু ধরে। ওই সময় তার কাছে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এমন ঘটনার আকস্মিকতায় ও ভয়ে হতবিহ্বল হয়ে পড়েন মামুন। পরে মামুন বাসায় ফিরে গিয়ে স্বজনদের এসব কথা খুলে বলেন, এবং পরে অন্য গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা দেন।মামুনের মামা ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান এসব বিষয় নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামুনদের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, এ বিষয়ে কেউ থানায় এসে অভিযোগ করেনি। তারপরেও আমরা খোঁজ নিয়ে দেখছি এবং সেখানে লোক পাঠাচ্ছি। সঠিক তথ্য পেলে দায়ী রিকশা চালককে খুঁজে বের করার চেষ্টা করা হবে।প্রসঙ্গত, এর আগে গত ২২ অক্টোবর শুক্রবার কুষ্টিয়া শহরে এক রিকশাওয়ালা অভিনব প্রতারণার মাধ্যমে এক গৃহবধূ ও তার মেয়ের নিকট থাকা সোনার হার ও দুল হাতিয়ে নেন। | 6 |
ফুলপুর পৌর শহরের গোদারিয়া এলাকার সাকিব। সাকিবের বাবা সেকান্দার ধলা মারা যান সড়ক দুর্ঘটনায়। তখন একমাত্র সন্তানকে নিয়ে দিশাহারা অবস্থা শামসুন্নাহারের। পরিবারটির ওপর নেমে আসে দুর্বিষহ অন্ধকার। দুই বেলা খাবারও জোটে না মা ও ছেলের। ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে সাকিব। যেখানে খাবার জোটানোই দায়, সেখানে পড়াশোনা করার স্বপ্ন অলীক কল্পনা মাত্র। পড়াশোনা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় দেখছিল না বাবাহারা এই সন্তান। তখনই সাকিবের পাশে এগিয়ে আসে শুভসংঘ। মাসিক বৃত্তির ব্যবস্থা করে সাকিবের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয় শুভসংঘ। বিধবা শামসুন্নাহার বলেন, 'আমি ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখি একদিন সে মানুষ হবে। আপনারা সে দায়িত্ব নিয়েছেন। এখন আর আমার কোনো চিন্তা নেই। আল্লাহ আপনাদের ভালো করবে।' কথাগুলো বলতে বলতে অঝোরে ঝরছিল শামসুন্নাহারের দুই চোখের পানি। | 6 |
আগামী ৩১ জুলাই পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়াই শুধুমাত্র আবাসিক গ্রাহকরা বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এই মর্মে আদেশ জারি করেছে। গত বৃহস্পতিবার বিইআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়। বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল জানিয়েছেন, গত মার্চ এপ্রিল মাসের বিলম্ব মাশুল আমরা মওকুফ করেছিলাম।এরপর গ্রাহকদের ভোগান্তি কমাতে এই সময় ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেয় মন্ত্রণালয়। এবার জুন মাসের বিল পরিশোধের ক্ষেত্রেও গ্রাহকদের এই সুবিধা দেয়া হবে।গ্রাহকরা ৩১ জুলাই এর মধ্যে জরিমানা ছাড়াই সব বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের সুবিধার দিকটি বিবেচনা করেই এবারও বিলম্ব মাশুল মকুব করা হলো।ডিয়ার সির এই সিদ্ধান্তের বিষয়টি খুব শীঘ্রই প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। | 6 |
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগ নেতাদের অবৈধ বালু মহলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বালু উত্তোলন ও সরবরাহের কাজে নিয়োজিত ৪টি নৌকা ও ৪টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এছাড়া বালু উত্তোলন কাজে জড়িত ৭জন শ্রমিককে গ্রেপ্তার করে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার রাধানগর গ্রামের ফরিদ সরকারের ছেলে সুজাত আলী (২৩), আব্দুর রহমানের ছেলে জেল হক (৩৫), বৈশাখী গ্রামের মজিবর রহমানের ছেলে সুমন সরকার (৩২), পারলীপুর গ্রামের ফজর আলীর ছেলে মহাব্বত আলী (৩২), সিরাজগঞ্জ তারাশের বিলসারা গ্রামের আছের আলীর ছেলে আলাউদ্দিন (৫০), টাঙ্গাইলের কালীহাতি উপজেলার গোহালীয়া গ্রামের আজাহার মন্ডলের ছেলে ঠান্ডু মিয়া (৩৫), বেড়িপটল গ্রামের শরিফুল ইসলামের ছেলে হোসেন আলী (২৫)। সোমবার দুপুর ১২টায় ধুনট থানা থেকে গ্রেপ্তারকৃত শ্রমিকদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর চর এলাকায় পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর কারাদণ্ড প্রদান করে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পূর্বপাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। প্রতি বছর নদী ভাঙ্গনে ওই ইউনিয়নের বৈশাখী, রাধানগর, বধুয়ারভিটা, কৈয়াগাড়ি, নিউসারিয়াকান্দি, ভূতবাড়ী, শিমুলবাড়ী, পুকুরিয়া, বানিয়াজানসহ প্রায় ১০টি গ্রামের হাজার হাজার একর ফসলি জমি ও বসত ভিটা ভাঙ্গনের কবলে পড়ে যমুনায় বিলীন হয়েছে। ভাঙ্গন কবলিত এসব গ্রামের মানুষ আশ্রয় নিয়েছে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। বাঁধে আশ্রীত এসব মানুষ যমুনার মাছ ও চরের বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করে জিবিকা নির্বাহ করেন। এ অবস্থায় ১৫ থেকে ২০ দিন ধরে ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী, রাধানগর, বধুয়ারভিটা নামের কয়েকটি চরের শতশত একর জমি থেকে জোড় করে একাধিক খননযন্ত্র মেশিন বসিয়ে ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আলীর নেতৃত্বে সরকার দলীয় লোকজন অবৈধভাবে বালু তুলছেন। প্রতিদিন তারা প্রায় ৪০ থেকে ৫০টি খননযন্ত্র বসিয়ে বালু তুলে। বাল্কহেড ও নৌকা দিয়ে পরিবহন করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছেন। তাদের ভয়ে প্রতিবাদ করার সাহস নেই ভাঙ্গনকবলিত এসব এলাকার মানুষের প্রশাসনের কছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি তারা। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ভোরের কাগজকে বলেন, যমুনা নদীর চর কেটে বালু তোলার অভিযোগে ৪টি বাল্কহেড জব্দ করা হয়েছে। বালু তোলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭জনকে গ্রেপ্তার করে ২০১০সালের বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(খ) ধারা অনুযায়ী ১৫দিন করে কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করা হয়। সোমবার থানা থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে। | 6 |
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজনজেষ্ঠ্য কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী ড্যানিস শিমহালকে হত্যায়কুখ্যাত ভাড়াটে সেনারা ষড়যন্ত্র করছিল। কিন্তু সেইষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে। খবর সিএনএনের। মার্কিয়ান লুবকিভস্কি নামে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তারা আমাদের প্রেসিডেন্ট এবং প্রধামন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। রাশিয়ার লক্ষ্য ছিল এটা এবং এর জন্য তারা ইউক্রেনে কয়েকজনকে পাঠিয়েছিল। কিন্তু ভাড়াটেরাব্যর্থ হয়েছে। মার্কিয়ান লুবকিভস্কি বলেন, সকল নথি এবং প্রয়োজনীয় প্রমাণাদি আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে। অভিযান সংক্রান্ত কারণে এর বেশি কিছু প্রকাশ করা যাবে না বলেও জানান তিনি। সিএনএন এসব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে খবরে উল্লেখ করেছে। এর আগে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে লড়াইয়ের জন্য সিরীয়দের নিয়োগ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, অনেক ভাড়াটে সেনা রাশিয়ায় সফর করেছে এবং ইউক্রেনে মোতায়েনের প্রস্ততি নিচ্ছিল। বিডিপ্রতিদিন কবিরুল | 3 |
করোনার কারণে মাঝে বন্ধ থাকলেও ফের ২৪ ঘণ্টা চালুর সিদ্ধান্ত হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের সেবা কার্যক্রম। দুই দেশের এই সিদ্ধান্ত এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সীমান্তের সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে চলবে পণ্য পরিবহন ও যাত্রী পারাপার এশিয়ার অন্যতম বৃহৎ এই স্থলবন্দরে।কিন্তু কেবল ঘোষণায় খুশি নন আমদানি-রপ্তানিকারকরা। তাঁরা চান সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় কর্তৃপক্ষের সদিচ্ছা। সেই সঙ্গে পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্বারোপ করেছেন তাঁরা।ব্যবসায়ীদের অভিযোগ, করোনা পরিস্থিতির আগেও খাতা-কলমে ২৪ ঘণ্টা খোলা ছিল সীমান্ত। কিন্তু কাজের কাজ হয়নি। ওই রাতভর জিরো পয়েন্টে গাড়ি দাঁড়িয়ে থাকত। এতে হয়রানিই বাড়ত উভয় দেশের আমদানি-রপ্তানিকারকদের।পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট কার্তিক চক্রবর্তী বলেন, ঠান্ডাঘরে বসে নির্দেশনা জারি করে লাভ নেই।প্রয়োজন নির্দেশনা পালন করা। কিন্তু সেটারই বড় অভাব। তিনি জানান, এক সময়ে পরিকাঠামো দুর্বল থাকলেও ৫৫০-৬০০ গাড়ি ভারত থেকে রপ্তানি হতো। এখন উন্নত প্রযুক্তি কাজে লাগিয়েও ২০০-২৫০-এর বেশি ট্রাক রপ্তানি হয় না।কার্তিকের আরও অভিযোগ, উভয় পারেই লরি রাখার জায়গার বড় অভাব। ভারতীয় স্থল বন্দরেরও পরিকাঠামো প্রয়োজনের তুলনায় নেই। জিনিসের চাহিদা উভয় পারে বাড়লেও পরিকাঠামোর অভাবে সীমান্তে মাল লোডিং-আনলোডিংয়ে সমস্যা হচ্ছে।এদিকে, করোনা-পরবর্তী সময়ে যাত্রী পরিবহন এখনো শুরু হয়নি। ভারত আগামী ১৫ নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা বললেও বাংলাদেশ মিশন থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে অসমর্থিত সূত্রের খবর, ১৫ নভেম্বর বাংলাদেশও ট্যুরিস্ট ভিসা চালু করতে পারে। | 6 |
কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদের বিরুদ্ধে বাপ্পি ইসলাম নামের (১৫) এক কিশোরকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাপ্পি কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদ পুর এলাকার রবিউল ইসলামের পুত্র। সে পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।বাপ্পির অভিযোগ, কুষ্টিয়ার বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদ এবং তার স্ত্রীর বড় ভাই তার দোকানে গাড়ি পরিষ্কারসহ খুঁটিনাটি কাজ করাতে আসতেন।কিন্তু তাঁরা কোনো সময় ঠিকমত মজুরি পরিশোধ করতেন না। এ নিয়ে প্রতিবাদ করলে বাপ্পীর ওপর ক্ষিপ্ত হন আবদুল হামিদ।গত ১ ডিসেম্বর বাপ্পীর গ্যারাজের পাশের একটি কাঁঠাল গাছ থেকে দুটি ঘুঘু পাখির বাচ্চা ধরে বাপ্পি। এতে বাপ্পীকে পাখি ব্যবসায়ী আখ্যা দিয়ে তাঁকে আটক করে জেলা বন বিভাগের অফিসে নিয়ে আসে আবদুল হামিদ।এ সময় বাপ্পী আকুতি করে হামিদের কাছে ক্ষমা চাইলেও তাকে বিভিন্ন মামলায় জেলে পাঠানোর হুমকি দিতে থাকেন হামিদ। এর একপর্যায়ে বাপ্পীকে ছেড়ে দেওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করেন হামিদ। এই খবর শুনে বাপ্পীর স্বজন এবং স্থানীয়রা এসে চাপ সৃষ্টি করলে জোর করে একটা মুচলেকায় স্বাক্ষর করিয়ে ছেড়ে দেন বাপ্পীকে।বাপ্পী বলে, 'আমি একজন ছোটখাটো মোটরসাইকেল মেকানিক। বন বিভাগের ওই কর্মকর্তা ব্যক্তিগত শত্রুতার জেরে আমাকে হেনস্থা করার জন্য তাঁর অফিসে নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন।'এ বিষয়ে বাপ্পীর বাবা রবিউল ইসলাম বলেন, 'তিনি সরকারি চাকরির ক্ষমতা দেখিয়ে টাকার জন্য এলাকার বিভিন্ন মানুষকে নানানভাবে হয়রানি করেন। আমার ছেলেকেও অকারণে ধরে আটকে রাখেন। এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে আমার ছেলের নামে পাখি পাচারকারী এবং গাছ চুরির মামলা দেওয়া হুমকি দিতে থাকেন।'এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, 'বন্যপ্রাণী ধরা অপরাধ। তাই তাকে ধরেছিলাম। পরে তার অভিভাবকেরা ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দিয়েছি। এখন তারা উল্টা আমার নামে মিথ্যা এসব অভিযোগ করছেন।' | 6 |
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, অবশ্যই মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে হবে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, অবশ্যই মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে হবে। কারণ, ইউক্রেনের ওই শহরটির পরিস্থিতি শঙ্কাজনক এবং সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তুর্কি যোগাযোগ অধিদফতর জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে হওয়া ফোনালাপের সময় এরদোগান দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও দু'দেশের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জোর দিয়ে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চালু করতে প্রস্তুত তুরস্ক। শান্তি আলোচনার ক্ষেত্রে তুরস্ক মধ্যস্থতা করে চায়। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড | 3 |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ''গণতন্ত্রকে সংহত করতে এবং এর অভিযাত্রাকে এগিয়ে নিতে যথাসময়ে নির্বাচন হবে। এতে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না সেটি তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না।'' বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ''২০১৪ সালের নির্বাচন কারও জন্য দাঁড়ায়নি। ২০১৮ সালে বিএনপি নির্বাচনের ট্রেনে উঠবে কি উঠবে না সেটা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিল। পরে ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে গিয়েছিল, সুতরাং নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না।'' এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ''কোনো কিছু হলেই বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয়, চিঠি লিখে। এমনকি বাংলাদেশকে সাহায্য দেওয়া পুণর্মূল্যায়ন করার জন্য তারা কংগ্রেসম্যানদের কাছে চিঠি লিখেছে। বেগম খালেদা জিয়া নিজেই মার্কিন পত্রিকা ওয়াশিংটন টাইমসে এ নিয়ে নিবন্ধ লিখেছেন। আসলে বিএনপিকে নির্বাচনভীতিতে পেয়ে বসেছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন না, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বর্জন করছে। তাদের ভীতি দূর করার দায়িত্ব আমাদের নয়। তবে যারা গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, জনগণের রায়ে বিশ্বাস করে তাদের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। আমি আশা করবো বিএনপি নির্বাচনভীতি কাটিয়ে উঠে নির্বাচনে অংশ নেবে।'' বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার হওয়ার বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ''তিনি ২০১৯ সালের একটি বিস্ফোরক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালের মিছিলের সঙ্গে তার গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।'' এসময় তিনি আরও বলেন, ''যারা জ্বালাও-পোড়াও আন্দোলন করেছিল, যারা মানুষ পুড়িয়ে হত্যা করার হুকুমদাতা, তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন।'' | 9 |
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় শহরগুলোতে। চট্টগ্রাম বিভাগের ভর্তিচ্ছুদের পরীক্ষার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাই পাঁচটি ইউনিটের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ২৮ হাজার ৪১৩ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ২০০ পুলিশ সদস্য। এ ছাড়া বিভিন্ন সংস্থার বিপুল পরিমাণ সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবেন, যার মধ্যে রয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি), ডিজিএফআই, এনএসআই ও র্যাবের সদস্যরা। এ ছাড়া পরীক্ষার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা যানজটমুক্ত রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।চবিতে যে ইউনিটের যতজন পরীক্ষা দেবেআগামী ১ অক্টোবর 'ক' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। এই ইউনিটে আবেদন করা ১১ হাজার ১৯৪ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী চবিতে পরীক্ষা দেবেন। ২ অক্টোবর 'খ' ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন, ২২ অক্টোবর 'গ' ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, 'ঘ' ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন ও 'চ' ইউনিটের পরীক্ষায় ৯৩৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী চবিতে পরীক্ষা দেবেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ক্যাম্পাসে পাঁচটি ইউনিটের অধীনে প্রায় সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে। সার্বিক নিরাপত্তায় প্রায় ২০০ পুলিশ ক্যাম্পাসে নিয়োজিত থাকবে। এ ছাড়া ক্যাম্পাসের বাইরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবেন।' | 1 |
রাজশাহীতে ঘুমের ঔষুধ খেয়ে লুৎফর রহমান নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছে। মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, সোমবার (২২ মার্চ ) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. লুৎফর রহমানের মৃত্যু হয়েছে। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে চিকিৎক লুৎফর রহমান গ্রামের বাড়ি। সে রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি করছিলেন। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, ডা. লুৎফর রহমানকে অচেতন অবস্থায় গ্রামের বাড়ি থেকে রামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। ওই সময় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে অসুস্থ হয়ে পড়ার তথ্য চিকিৎসক ও পুলিশকে জানায় তাদের স্বজনরা। পরে জরুরি বিভাগ থেকে দ্রুত হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার সময় তার মৃত্যু হয়। | 6 |
বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসকে শক্তিশালী হতে হবে। এমনটাই মনে করেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল। তাই কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধীকে দল চাঙা করার অনুরোধ করেছেন তিনি। এর আগে দলকে শক্তিশালী করার জন্য ২৩ জন হেভিওয়েট কংগ্রেস নেতা সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, একজন স্থায়ী সভাপতি নির্বাচনের মাধ্যমে দলকে শক্তিশালী করে তোলা।গ্রুপ ২৩ নামে পরিচিত ওই হেভিওয়েট কংগ্রেস নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল। সম্প্রতি তাঁর জন্মদিনে ভারতের বিরোধী দলগুলোর বহু নেতা নৈশভোজ করতে তাঁর সরকারি বাসভবনে সমবেত হয়েছিলেন। পরে সেখানেও আলোচিত হয় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। অন্য দলের নেতারাও মনে করেন, কংগ্রেসকে শক্তিশালী করতে না পারলে বিজেপিকে হটানো অসম্ভব। রাহুল গান্ধী সভাপতির দায়িত্ব না নেওয়ায় অনেকেই ক্ষুব্ধ।বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের একটা বড় অংশ গান্ধী পরিবারের ওপর আস্থা রাখতে পারছেন না। তাঁদের মতে, দলে নতুন এবং গ্রহণযোগ্য মুখ জরুরি। বিরোধীরাও অনেকেই একমত।ইতিমধ্যেই বিজেপি বিরোধিতায় ১৪টি দলকে সংঘবদ্ধ করতে সক্ষম হয়েছে কংগ্রেস। কিন্তু কপিল সিব্বাল মনে করেন, নিজেরা শক্তিশালী না হলে জোট দিয়ে কিছু হবে না। দলকে শক্তিশালী করতে সাংগঠনিক নির্বাচন জরুরি বলে মনে করেন তিনি।এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায়' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই ২০২৪ সালে বিজেপি সরকারকে হটানোর লড়াইয়ের অন্যতম কারিগর বলে মন্তব্য করা হয়েছে। তবে বিজেপি বিরোধী দলগুলো দিল্লিতে মোদী সরকারকে হটাতে এক জোট হওয়ার প্রশ্নে এখনো আন্তরিক। যা সংসদের বাদল অধিবেশনেই তার আভাস পাওয়া গিয়েছে।এ দিকে আগামী শুক্রবার ২০ আগস্ট কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধী বিরোধী দলের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে বিরোধীদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা। তবে বিরোধীদের এই জোট প্রক্রিয়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্রের মতে, বিরোধীদের এই নীতিহীন জোটকে ভারতের মানুষ ফের প্রত্যাখ্যান করবে। কংগ্রেসের কোনো জনভিত্তি নেই বলেও তিনি মনে করেন। | 3 |
মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ফ্যামিলি ক্রাইসিস-এর ৮২টি পর্ব এরই মধ্যে এনটিভিতে প্রচারিত হয়েছে। সব পর্ব মিলে ইউটিউবে এই নাটকের কয়েক কোটি ভিউ। নাটকটির ছোট ছোট অংশ ফেসবুকেও ছাড়িয়ে গেছে। আর এর মধ্য দিয়ে ছড়িয়ে গেছে সারিকা সাবাও। এই ধারাবাহিকের বাইরে সাবার মিশন বরিশাল, লাভলি ওয়াইফ কিংবা ম্যাজিক অব লাভ নাটকগুলোও তাঁকে অনেকের কাছে পরিচিত করে তুলেছে। তাই এই জনপ্রিয়তার স্বাদ পেয়ে অন্য সব ছেড়ে অভিনয়টাতেই এখন নিজের মূল লক্ষ্য হিসেবে ধরে নিয়েছেন সারিকা সাবা। ঝুমুর এবং ফ্যামিলি ক্রাইসিসফ্যামিলি ক্রাইসিস নাটককে ঝুমুর চরিত্রটি দিয়ে আলোচনায় এসেছেন সারিকা সাবা। এই আলোচনা নিয়ে সারিকা বলেন, 'এত সাড়া পাব আগে বুঝিনি। ঢাকার বাইরে গিয়ে আমি বেশি টের পেয়েছি। কিছুদিন আগে মিশন বরিশাল নাটকে অভিনয়ের জন্য ভোলাতে গিয়েছিলাম। সেখানে ঝুমুর চরিত্রটি নিয়ে দর্শকের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়ে গেছি। এর আগে আমার দেশের বাড়ি রংপুরে গিয়েছিলাম। রাস্তায় আমাকে দেখে অনেকই ঝুমুর ঝুমুর বলে চিত্কার করছিল! কী যে ভালো লাগছিল তখন!' ফিরে দেখা২০১৮ সালের জানুয়ারি মাসের কথা। শুরুটা হয়েছিল গুণী নির্মাতার হাত দিয়ে। এক সপ্তাহের মাথায় আদনান আল রাজীব ও রেদওয়ান রনির মতো নির্মাতার সঙ্গে দুটি বিজ্ঞাপনচিত্রের মডেল হন সারিকা। এর পরপরই সারিকার গতিপথ পাল্টে যেতে থাকে। কয়েক দিন পর পরিচালক মুহাম্মদ মোস্তাফা কামাল রাজের ফ্রেন্ডস নামে এক ঘণ্টার একটি নাটকে কাজের সুযোগ হয়। সারিকা বলেন, 'ওই সময় শখ করেই বিজ্ঞাপনচিত্রে ও নাটকে অভিনয় শুরু করি। প্রথম নাটক ফ্রেন্ডস পর্দায় দেখতে গিয়ে খেয়াল করলাম আমার অভিনয় হয়নি। কেমন মেকি লাগছিল। ভাবলাম পরে কাজ করার সুযোগ পেলে আরও ভালো করতে হবে। আর সেই তাড়না থেকেই একের পর এক কাজের সঙ্গে যুক্ত হতে থাকি।' ওই বছরই কাজল আরেফিনের মেয়ে নাটকে অভিনয়ের সুযোগ হয়। ডিসেম্বরে মাসে একই পরিচালকের জাস্ট চিল নাটকে অভিনয় করেন সারিকা। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক কাজ করতে থাকনে। এরই মধ্যে প্রায় ২০টির মতো নাটকে অভিনয় করে ফেলেছেন। বন্ধু ও গুরুমোশাররফ করিম, অপূর্ব, নিশো, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, পলাশ, শামীম হাসান সরকারদের মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ হয়েছে সারিকার। সহশিল্পীদের কেউ কেউ তাঁর বন্ধুর মতো, আবার কেউ কেউ অভিনয়ের গুরু। তাঁদের সঙ্গে অভিনয়ের বোঝাপড়াটা কেমন লাগে?-জানতে চাইলে সারিকা বলেন, 'অভিনয়ের শুরুর দিকে পলাশ, শামীম হাসানদের পেয়েছি। তারা ভালো বন্ধু। দারুণ সহযোগিতাপরায়ণ মানুষ। আবার মোশাররফ করিম, আফরান নিশোরা আমার অভিনয় গুরু। কাজের সময় নিজে সংলাপ দিয়ে অভিনয়ের প্যাটার্ন বুঝিয়ে দেন তাঁরা।' প্রকৌশলী নয়, অভিনেত্রীমা-বাবার একমাত্র সন্তান সারিকা। হতে চেয়েছিলেন প্রকৌশলী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক করেছেন। কিন্তু এখন পুরোদস্তুর অভিনেত্রীই হতে চান তিনি। সারিকা বলেন, 'আমার পরিবারের বেশির ভাগ সদস্যই প্রকৌশলী। এ কারণেই প্রকৌশলী হওয়ার তাগিদ ছিল পরিবার থেকে। কিন্তু অভিনয়টা আমার ভালো লেগে গেছে। এখন এখানেই থাকতে চাই।' | 2 |
বাজারে তেলের দাম বেড়েছে। এটা কোনো ইয়ার্কি নয়। সত্যিই ভয়াবহভাবে বেড়েছে। জিনিসপত্রের দাম কেন বাড়ে? অর্থনীতির ক্লাসে প্রথম সপ্তাহে এটা শেখানো হয়। ডিমান্ড সাপ্লাই রেশিও। যদি চাহিদা বাড়ে, সরবরাহ স্থির থাকে-জিনিসের দাম বাড়বে। যদি চাহিদা বাড়ে, সরবরাহও বাড়ে, তাহলে দাম স্থির থাকবে। যদি সরবরাহ বাড়ে, চাহিদা কমে-দাম কমবে। তেলের দাম বেড়েছে, এর পেছনে অবশ্যই কারণ আছে-হয় চাহিদা বৃদ্ধি, নয়তো সরবরাহ হ্রাস। চালের দামও বেশি। বাংলার মানুষ বড় বেশি চাল খায়। পৃথিবীর অন্য দেশে গড়ে খায় ২০০ গ্রাম, বাংলার মানুষ খায় ৪০০ গ্রাম। বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলি বলেছেন, বিশ্বে ৪ কোটি ২০ লাখ মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে। তাদের সাহায্যে ৬০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। তাদের সাহায্যে বিশ্বের ধনকুবেরদের এগিয়ে আসতে হবে। প্রথম আলো ২৮ অক্টোবর লিখেছে, টেসলার মালিক ইলন মাস্কের ২৮৯ বিলিয়ন ডলারের সম্পদ আছে। তিনি যদি তাঁর সম্পদের ২ ভাগ দান করে দেন, পৃথিবীর চরম খাদ্যসংকট মিটে যাবে। আরও জানা যাচ্ছে, করোনার সময়ে আমেরিকার শতকোটি ডলারের মালিকদের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। আমেরিকানস ফর ট্যাক্স ফেয়ারনেস নামের প্রতিষ্ঠান এ হিসাব জানাচ্ছে। বাংলাদেশে ট্যাক্স ফেয়ারনেস নামে কোনো প্রতিষ্ঠান নেই। থাকার প্রশ্নই আসে না। থাকলে দেখা যেত বাংলাদেশেও করোনাকালে শতকোটিপতি এবং লুটেরা শতকোটিপতিরা আরও বড়লোক হয়েছেন। তাঁরাও যদি দেশের ধনী-গরিব বৈষম্য, আঞ্চলিক বৈষম্য, ক্ষুধা দূর করতে তাঁদের সম্পদের কিছু অংশ ব্যয় করতেন, অনেকটাই উন্নতি হতো পরিস্থিতির। কিন্তু আমরা তো দান চাই না, ব্যাংকের ঋণ ফেরত চাই, অবৈধ আয়ের পথ বন্ধ করতে বলি আর বৈধ আয়ের ওপরে আইনানুগ কর-শুল্ক আদায় করতে বলি। বলতে পারি, বকা মিয়া বলে যাবে, শোনা মিয়া শুনে যাবে। চোরা না শোনে ধর্মের কাহিনি। ঘুষখোরেরা ঘুষ খেয়ে যাবে, মাদক কারবারিরা মাদক বেচে যাবে, ক্যাসিনোওয়ালারা ক্যাসিনো চালিয়ে যাবে, ব্যাংক লুটেরারা ব্যাংক লুটে নেবে, ভূমিদস্যুরা জমি দখল করে যাবে, বনখেকোরা বন-জঙ্গল-নদী খেতেই থাকবে। আমার মনে আছে, বিচারপতি সাত্তার তখন রাষ্ট্রপতি। ইত্তেফাক-এ সংবাদ শিরোনাম হলো, 'আমাদের খাদ্য-অভ্যাস পরিবর্তন করিতে হইবে-রাষ্ট্রপতি।' আর খবর পত্রিকায় শিরোনাম হয়েছিল, 'ভাতের বদলে আলু খাও-সাত্তার।' এখনো অবশ্য ভাতের বদলে আলু খাওয়া যেতে পারে। আলুর কেজি টিসিবি বলছে, ২০ থেকে ২৫ টাকা। যাক, অর্থনীতির প্রাথমিক সূত্রে আসি। আমরা তেল বেশি ব্যবহার করছি, তাই দেশে তেলের দাম বেড়ে গেছে। যাঁরা বেশি ইন্টেলেকচুয়াল, আদার ব্যাপারী নন, জাহাজের খবর ভালোমতো রাখেন, তাঁরা বলবেন, বিশ্বব্যাপী করোনাকালে জাহাজের জট পেকে গেছে, পণ্য ওঠানো-নামানো শ্লথ হয়ে গেছে, এই কারণে বিশ্বব্যাপী পণ্যের সংকট ও মূল্যবৃদ্ধি ঘটেছে। আর বিশ্ববাজারে শুধু যে ভোজ্যতেলের দাম বেড়ে গেছে, তা নয়; জ্বালানি তেলের দামও বেড়ে গেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কোন ধরনের তেলের দাম বেড়েছে। ভোজ্যতেল, জ্বালানি তেল ছাড়াও আরেক ধরনের তেল আছে। সেটা হলো প্রসাধনীর তেল। সহজ উদাহরণ: মাথায় মাখার নারকেল তেল। কিন্তু এর বাইরেও তেল আছে। যেটা গায়ে মাখতে হয়। মর্দন করতে হয়। ছোটবেলায় আমাদের মায়েরা আমাদের গায়ে শর্ষের তেল মাখিয়ে রোদে শুইয়ে রাখতেন। সেই কারণে আমাদের গায়ের রংটা কারিনা কাপুরের মতো গ্লো করে না, একটু ময়লার দিকেই থাকে। শ্যামলা আরকি! তেল সম্পর্কে সর্বকালের সেরা রচনাটি লিখে গেছেন হরপ্রসাদ শাস্ত্রী। 'তৈল'। তাতে তিনি লিখেছেন, 'বাস্তবিকই তৈল সর্বশক্তিমান; যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। 'যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে, সে সর্বশক্তিমান। তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না-উকিলীতে পসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোন কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে, তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসার হইতে পারে। আহাম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে এবং দুর্লভরাম হইয়াও উড়িষ্যার গভর্ণর হইতে পারে।' তিনি আরও লিখেছেন, 'তৈল সবাই দিয়া থাকেন-কিন্তু কেহই স্বীকার করেন না যে, আমি দেই। সুতরাং এ বিদ্যার অধ্যাপক জোটা ভার। এ বিদ্যা শিখিতে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হয়। রীতিমত লেকচার পাওয়া যায় না। যদিও কোন রীতিমত কালেজ নাই, তথাপি যাঁহার নিকট চাকরীর বা প্রমোশনের সুপারিস মিলে, তাদৃশ লোকের বাড়ী সদাসর্বদা গেলে উত্তমরূপ শিক্ষালাভ করা যাইতে পারে। বাঙালীর বল নাই, বিক্রম নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। সুতরাং বাঙালীর একমাত্র ভরসা তৈল-বাঙালীর যে কেহ কিছু করিয়াছেন, সকলই তৈলের জোরে, বাঙালীদিগের তৈলের মূল্য অধিক নয়; এবং কি কৌশলে সেই তৈল বিধাতৃপুরুষদিগের সুখসেব্য হয়, তাহাও অতি অল্পলোক জানেন। যাঁহারা জানেন, তাঁহাদিগকে আমরা ধন্যবাদ দিই। তাঁহারাই আমাদের দেশের বড় লোক, তাঁহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন।' দেশে তেলের দাম বেড়ে গেছে। এটাই হলো কথা। আরও আরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। মানুষের মাথা গরম। করোনায় বড়লোকদের আয় বেড়েছে, গরিবের আয় কমেছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়েছে, নিম্নবিত্ত হয়েছে গরিব, গরিব আরও গরিব। জিনিসপাতির দাম নিয়ন্ত্রণ করতে হবে আর গরিবের পাশে এসে দাঁড়াতে হবে সরকারকে। আবারও প্যাকেজ দিতে হবে গরিবকে। সরাসরি গরিবের হাতে। দেশটা কেবল শতকোটিপতির নয়, গরিবেরও। বা গরিবেরই। আনিসুল হক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক | 8 |
পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথমবার নারী বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন আয়েশা মালিক। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দেশটির জুডিশিয়াল কমিশন ৫৫ বছর বয়সী আয়েশা মালিককে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দেয়। খবর রয়টার্সের। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর আয়েশা মালিক প্রথম নারী বিচারক হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাচ্ছেন। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের এমপি এবং আইন সম্পর্কিত পার্লামেন্টারি কমিটির সম্পাদক মালিকা বোখারি এক টুইটে বলেছেন, পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক হিসেবে একজন মেধাবী ও খ্যাতিমান বিচারক নিয়োগ পাচ্ছেন, যা আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত। অবশ্য পাকিস্তানে এই ঐতিহাসিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েও মতভেদ রয়েছে। গত বছর আয়েশার বিচারক হিসেবে নিয়োগ নয় সদস্যের ওই কমিশনই ঠেকিয়ে দিয়েছিল এবং বৃহস্পতিবারের ভোটাভুটিতেও চারজন আয়েশার নিয়োগের বিপক্ষে ভোট দেন। এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী এবং বিচারকও এই নিয়োগের বিরোধিতা করেছেন। তাদের দাবি, জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন করে আয়েশাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে নিম্ন আদালতের জ্যেষ্ঠ তিন বিচারকের তালিকায় আয়েশা মালিক ছিলেন না, যেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টের বিচারক হয়েছেন। ইসলামাবাদের আইনজীবী এবং অধিকার কর্মী ইমান মাজারি এ প্রসঙ্গে বলেন, বিচারক হিসেবে আয়েশা মালিকের যোগ্যতা নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না। তার চাইতে বরং পাকিস্তানের জুডিশিয়াল কমিশন তাদের এই হঠকারি ও অস্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার জন্য প্রশ্নবিদ্ধ হয়ে আছে। আয়েশার নিয়োগে বিচারকের লৈঙ্গিক পরিচয়ের অপব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের সুপ্রিমকোর্টের বেশ কিছু আইনজীবী এই নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে যাওয়ার এবং আদালতের কার্যক্রম বয়কটের হুমকি দিয়েছেন। | 3 |
পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে মোটরসাইকেলচালক মাসুদ রানা হত্যা মামলার সূত্র উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যার বিষয়টি স্পষ্ট করেন।অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, 'গত ৬ নভেম্বর রাতে মাসুদ হত্যার ৫ ঘণ্টা পর পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য চেয়ারম্যান প্রার্থী মজনু মোল্লার সমর্থক মাসুদ রানাকে হত্যা করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি আল আমিন ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।এ ছাড়া গত ১১ নভেম্বর হত্যার সঙ্গে জড়িত বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিল্লালের দেওয়া তথ্য অনুযায়ী মাসুমবিল্লাহ নামে একজনকে গত ২৩ নভেম্বর ঢাকায় পালিয়ে যাওয়ার পথে মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে মাসুমবিল্লাহের তথ্য মতে বড় বিঘাইয়ের ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মজনু মোল্লার বাড়ির পুকুর থেকে হত্যায় ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, লোহার রডের সঙ্গে স্ক্রু সংযুক্ত চেইন গিয়ারের সমন্বয়ে তৈরি করা দেশীয় অস্ত্র এবং দুটি বগি দা উদ্ধার করা হয়।এ ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।এদিকে গত ১১ নভেম্বর নির্বাচনের দিন থেকে বড় বিঘাই ইউপির বর্তমান চেয়ারম্যান এবং নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী ওয়াহিদুজ্জামান মজনু মোল্লা পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের শিকার মাসুদ রানা মজনু মোল্লার ব্যক্তিগত মোটরসাইকেল চালক হিসেবে কাজ করতেন। | 6 |
ওমরাহ পালন করতে নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে থাকার সময়েই সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তাঁর ও চিত্রনায়ক ইমনের পুরোনো একটি কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। সম্প্রতি দেশে ফিরেছেন মাহি। আগামী ১৭ ডিসেম্বর থেকেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল নায়িকার। তবে চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'কাগজের বিয়ে' নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন মাহি। এতে তাঁর বিপরীতে ছিলেন ইমন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওয়েব ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই কল ছিল মূলত মুরাদ ও চিত্রনায়ক ইমনের ফোনে। ইমনের ফোন থেকেই মাহি কথা বলেছিলেন, যার ফলে বিতর্কে জড়িয়েছে নায়কের নামটিও। শোনা যাচ্ছে, ওই ঘটনার পর থেকে ইমনের সঙ্গে মাহির আর যোগাযোগ হয়নি। দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সে জন্যই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি।তবে বুধবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, 'শারীরিক অসুস্থতার কারণে 'কাগজের বউ' হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে 'কাগজের বউ'য়ের জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।' দ্বিতীয়বারের মতো জুটি বাঁধার কথা ছিল ইমন-মাহির। এর আগে 'মাফিয়া' নামের একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধে কাজ করেছিলেন তাঁরা। তবে সেটি এখনো মুক্তি পায়নি।দেশে ফেরার আগেই কল রেকর্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মাহি। সেখানে তিনি বলেন, 'আপনারা নিজে থেকে একবার চিন্তা করে দেখবেন, আসলে এই ভাষার প্রতিউত্তর আমি কী দিতাম সেই সময়। বলার ভাষা আমার সেদিন ছিল না। আমি নিজের মতো করে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম সেদিন।'দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন মাহি। তবে সেই সুযোগটা হবে কি না, তা এখনো জানা যায়নি। | 2 |
দুর্গাপুর (রাজশাহী): ওষুধ কেনার টাকা নেই। দু'বেলা খাবারও জোটছে না তার। লকডাউনে স'মিল বন্ধ। কর্মহীন তিন সদস্যের পরিবারে অভাব এখন প্রকট। রোজগার না থাকায় কোনো কোনো দিন না খেয়েও থাকতে হচ্ছে তাদের।এভাবেই নিজের বর্তমান অবস্থার কথা বর্ণনা করছিলেন রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দিনমজুর খলিলুর রহমান। আজ শুক্রবার দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর বিএম কলেজ মাঠে অলস সময় কাটাচ্ছিলেন খলিলুর। এ সময় তাঁর সঙ্গে কথা হয়।খলিল বলেন, 'দফায় দফায় অবরোধ (লকডাউন) চলছে। স'মিল বন্ধ হয়ে গেছে। গ্রামেও কাজ নেই। দোকানদাররা এ সময় বাকিতে কিছুই দেয় না। ঘরে মজুদ চাল, ডালও শেষ হয়ে গেছে। কোনো কামাই রোজগার নাই। বউ বাচ্চা নিয়া খুব কষ্টে আছি'।খলিল আরও বলেন, বুদ্ধি হওয়ার বয়স থেকে মানুষের বাড়িতে চাকরগিরি করছি। খেটে খেটে এখন (অসুস্থ) শরীর আর চলে না। কোমরে ব্যথা, টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারি না। প্রতিদিন ওষুধ খেয়ে কাজে যেতে হয়।সরকারি কোনো অনুদান, ভিজিডি, ভিজিএফ, কিংবা বয়স্ক ভাতা সুবিধা পাননি তিনি। ফলে লকডাউনের কারণে গত কয়েকদিন রোজগার নেই বললেই চলে। চালের কেনার মতো টাকা রোজগার করতে না পারলে পরিবার নিয়ে অভুক্ত থাকতে হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা বলেন, বর্তমানে নিম্নআয়ের মানুষেরা খুব কষ্টে আছে। সরকারি সহযোগিতা এলে এসব মানুষকে সহায়তা দেওয়া হবে। | 6 |
গ্লাসগোর জলবায়ু সম্মেলন (কপ-২৬) গত শুক্রবার শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও তা হয়নি। গতকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের দিন জলবায়ু চুক্তির দ্বিতীয় খসড়া নিয়ে তুমুল আলোচনা হয়েছে। ওই আলোচনার আলোকে গতকাল শনিবার সকালে তৃতীয় খসড়া প্রকাশ করা হয়েছে। এ খসড়া ১৯৬ দেশ বা পক্ষের সমন্বয়ে পাসের সম্ভাবনা রয়েছে, যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত হয়নি। কিন্তু সর্বশেষ এ খসড়ার ভাষা ও জলবায়ু তহবিল নিয়ে ভুক্তভোগী উন্নয়নশীল দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে।গার্ডিয়ান জানায়, আগের খসড়ায় ২০৩০ সালের মধ্যে কয়লার ব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছিল। কিন্তু তৃতীয় খসড়ায় কয়লা নিয়ে ভাষা একটু নরম হয়ে এসেছে। সরাসরি 'বন্ধ' করা হবে না বলে, কয়লার ব্যবহার বন্ধ করতে 'তৎপরতা বাড়ানো' হবে বলা হয়েছে। অন্যদিকে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি একটা সময় পর্যন্ত অব্যাহত থাকার কথা বলা হয়েছে। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।আগের দুটি খসড়ার মতো তৃতীয় খসড়াতেও জলবায়ু পরিবর্তন ঠেকাতে ২০৩০ সালের মধ্যে দেশগুলো কী করবে তথা 'জাতীয়ভাবে নির্ধারিত অবদান' বা এনডিসির নতুন পরিকল্পনা আগামী বছরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।দেশগুলোর সর্বশেষ এনডিসি লক্ষ্যমাত্রা পূরণ হলেও ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৬ শতাংশ কমার বদলে উল্টো ২৬ শতাংশ বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরা। আর বর্তমান এনডিসি লক্ষ্যমাত্রা নতুন করে নির্ধারণ করা না হলে চলতি শতাব্দীর শেষে বিশ্বের উষ্ণতা শিল্পবিপ্লবের আগের তুলনায় অন্তত ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে 'ক্লাইমেট অ্যাকশন ট্রেকার' নামের একটি প্রতিষ্ঠান। ফলে ৬০-৭০ বছরে মধ্যে মালদ্বীপসহ বিশ্বের অনেক নিচু দেশ পানির নিচে হারিয়ে যেতে পারে। বাড়বে নানা ধরনের দুর্যোগ।এবারের জলবায়ু সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল জলবায়ু তহবিল যথাসময়ে নিশ্চিত করা। এ জন্য 'অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটস' বা এওএসআইএস এবং 'জি৭৭+ চায়না' নামের উন্নয়নশীল দেশগুলোর জোট কপ-২৬-এর শুরু থেকে তৎপর ছিল। জলবায়ু পরিবর্তন সামলাতে গরিব দেশগুলোকে ধনীদের প্রতিশ্রুত অর্থসহায়তা দ্বিগুণ করার চেষ্টা করছিল এসব প্ল্যাটফর্ম। কিন্তু নতুন খসড়ার এর প্রতিফল ঘটেনি।বিবিসির পরিবেশবিষয়ক প্রতিবেদক ম্যাট ম্যাকগ্রা বলেন, তৃতীয় খসড়ায় একটি অর্থ তহবিল প্রতিষ্ঠার সুপারিশের বদলে এ বিষয়ে আগামী বছর আলোচনা করার কথা বলা হয়েছে, যা তহবিল ক্যাম্পাইনারদের ভয়ানক হতাশ করেছে।ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রধান তাসনিম এসপ তৃতীয় খসড়াকে 'স্পষ্ট বিশ্বাসঘাতকতা' বলে মন্তব্য করেছেন। আর বিবিসি জানায়, বাংলাদেশের 'ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের' পরিচালক সলিমুল হক টুইটারে লেখেন, ধনী দেশগুলোর তরফে গরিব দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুত ক্ষতিপূরণ নিয়ে তৃতীয় খসড়ায় যে ভাষায় কথা বলা হয়েছে, তা আগের চেয়ে দুর্বল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের মতো বড় দাতাগুলো ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গেছে। | 6 |
স্বল্প ও নিম্নআয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেবে তফসিলি ব্যাংকগুলো। আর এই ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ৩ হাজার কোটি টাকা সরবরাহ করবে। মোট ঋণ বিতরণের মধ্যে ২৫ শতাংশ ঋণ পাবেন নারীরা।আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনার প্রাদুর্ভার প্রলম্বিত হওয়ায় এর নেতিবাচক প্রভাব থেকে নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের উত্তরণ ও তাঁদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো ক্ষুদ্র ঋণ সংস্থার (এমএফআই) সদস্যভুক্ত একজন গ্রাহককে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা দিতে পারবে। আর গ্রুপভিত্তিক অর্থায়নের ক্ষেত্রে ৫ সদস্যবিশিষ্ট গ্রুপের অনুকূলে সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ দেওয়া যাবে। তবে তফসিলি ব্যাংকের সরাসরি নির্বাচিত ক্ষুদ্র উদ্যোক্তাদের এই স্কিম থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। আর ৫ সদস্য বিশিষ্ট যৌথ প্রকল্পে ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে।ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড ছাড়া এক বছরের মধ্যে ঋণের টাকা ফেরত দিতে হবে। আর ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে টাকা ফেরত দেয়ার সময়সীমা দুই থেকে তিন বছর।বাংলাদেশ ব্যাংক বলছে, এই স্কিম থেকে যারা ঋণ নেবেন, ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে তাঁরা তিন মাসের গ্রেস পিরিয়ড এবং ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। উদ্যোক্তা পর্যায়ে এই ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। এ ছাড়া এক্ষেত্রে স্ট্যাম্প, এসএমএস চার্জ ও সরকারি আবগারি শুল্ক ছাড়া অন্য কোনো চার্জ বা ফি আদায় করা যাবে না।অবশ্য গত বছর করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ ব্যাংক যে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছিল, তা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে। নতুন এই স্কিমের নাম দেওয়া হয়েছে 'নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম'।তহবিলের উৎস ও পরিমাণের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল ৩ হাজার কোটি টাকা। তবে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এ তহবিলের পরিমাণ বৃদ্ধি করতে পারবে। এ স্কিমের মেয়াদ হবে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। | 0 |
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের হেলমেটের ভেতরে ইয়াবা পাচারকালে মনির নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক দাম প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার বিকেলে র্যাব-১০ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মনির (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেলমেটের ভেতর থেকে ৫ হাজার ১২৮ পিস ইয়াবা, একটি মোবাইল ও ৩ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনির একজন পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, মনির বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। | 6 |
বিবাহিত নায়কাদের কদর বাড়ছে টালিউড পাড়ায়। বছর দশেক আগে যা কল্পনাই করা যেতো না। বড় পর্দার মতোই ছোট পর্দার নায়িকাও অবিবাহিত থাকবে এমনটায় স্বাভাবিক মনে করা হতো কিন্তু বর্তমান তার হিসেব বদলেছে। এখন টলিউড পাড়ায় তিয়াসার পাশে দর্শক সুবানকেই দেখতে চায়। কারণ 'কৃষ্ণকলি'র তিয়াসা রায়ের, 'মহাপীঠ তারাপীঠ'-এর তারা মা নবনীতা দাসের। এঁরা ছোট পর্দার জনপ্রিয়, বাস্তবে বিবাহিত নায়িকা। তার পরেও তাঁদের ঘিরে অনুরাগীদের আকর্ষণের কমতি নেই। তা হলে কি বিবাহিত মেয়েরাই টেলিপাড়ায় রাজ করছে? এমন প্রশ্নের জবাবে টলিউড নায়িকা তিয়াসা বলেন, "আগের কথা বলতে পারি না। তবে আমার ক্ষেত্রে দর্শক যেমন পর্দার 'আমি'-কে নিয়ে আগ্রহী তেমনই বাস্তব জীবনে আমি কী করেছি সে বিষয়েও তাঁদের উৎসাহ আছে। তিয়াসা বলেন, আমি যখন শ্যামার সাজে ছবি দিই তখন আমার পাশে নিখিলকে চায় সবাই, আবার আমি যখন তিয়াসা তখন আমার পাশে সুবান পারফেক্ট অর্থাৎ, বিবাহিত নায়িকাকে টেলিভিশনের পর্দা থেকে বাস্তবের মাটিতে দেখতে উৎসুক দর্শক। টলিউড নায়িকা তিয়াসা জানান, ''আমি তখন জিতের অন্ধ ভক্ত। ২০১০-এ যখন পছন্দের নায়কের বিয়ে হয়ে গেল তখন কী ভীষণ দুঃখ! এখন দেখি নায়ক-নায়িকার বিয়ে হলেও দর্শকদের কিচ্ছু আসে যায় না!''পাশাপাশি এটাও স্বীকার করে নিলেন 'তারা মা', পুরোটাই নির্ভর করে অঞ্চল বিশেষের দর্শকের উপর। যেমন, শহরের দর্শক এ সব মাথাতেই আনে না। কিন্তু গ্রাম বা শহরতলির দর্শকের কাছে নায়িকা বিবাহিত হলে চাহিদা বা কদরে একটু হলেও টান ধরে। তবে অভিনয়ে জনপ্রিয়তা পেলে তারা ভুলেও যায় সব কিছু। যাঁরা স্বামী, পরিবারের সঙ্গে ছবি দেন সোশ্যালে, প্রথমবার তাঁদের দেখে ধাক্কা লাগে দর্শক মনে? ''একেবারেই না। আমার আর জিতু কমলের কথাই ধরুন। যেই সোশ্যালে সবাই জানলেন আমরা স্বামী-স্ত্রী,অমনি আমাদের নিয়ে একটি গ্রুপ তৈরি হল। প্রচণ্ড সাপোর্ট পাই গ্রুপগুলো থেকে'',পজিটিভ উত্তর মিলল নবনীতার থেকে। অর্থাৎ, যুগের দাবিতে বড় পর্দার অনুসরণকারী হয়ে উঠছে ছোট পর্দা। সেখানেও ইদানিং নায়ক-নায়িকা কনসেপ্টের বদলে জায়গা করে নিচ্ছে অভিনেতা-অভিনেত্রী শব্দগুলো। যাঁরা বাস্তব জীবনেবিবাহিত হোন বা অবিবাহিত, দর্শকের চোখে শুধুই 'চরিত্র'। | 2 |
যুক্তরাজ্য সফরকালে স্থানীয় বিএনপির বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেছেন, 'আমার বিরুদ্ধে ডেমোনস্ট্রেশন (বিক্ষোভ) কীসের জন্য? স্থলসীমানা চুক্তি বাস্তবায়ন করেছি তার প্রতিবাদে? সমুদ্রসীমা অর্জন করেছি তার প্রতিবাদে? লন্ডনে বসে অপমান করবে, সেটা হবে না।'গতকাল রোববার লন্ডনের পিকাডেলির পার্ক লেইন শেরাটন হোটেলে এক সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশে স্বৈরাচারের পতন, গণতন্ত্রায়ণ, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান এবং সর্বশেষ ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির সফল বাস্তবায়নের সম্মাননা হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওই সংবর্ধনার আয়োজন করে।প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার সময় ওই হোটেলের সামনে যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ করেন। মাথায় কালো কাপড় বেধে ব্যানার ও পোস্টার নিয়ে নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পুলিশ এ সময় বিক্ষোভকারীদের ঘিরে রাখে। নিরাপত্তা বেষ্টনী মধ্যে বিএনপির বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।এর আগে গত শুক্রবার এবং শনিবার প্রধানমন্ত্রী যে হোটেলে অবস্থান করছেন (পশ্চিম লন্ডনের হিলটন পার্ক লেইন) তার সামনেও একইভাবে বিক্ষোভ করেছে বিএনপি।প্রধানমন্ত্রী বলেন, 'একদিকে আমাদের যেমন ন্যাচারাল ক্যালামিটিজ (প্রাকৃতিক দুর্যোগ) আছে, সেইসঙ্গে আমাদের ম্যান মেইড ক্যালামিটিজও (মানুষ সৃষ্ট দুর্যোগ) আছে। দুটোই আমাদের মোকাবিলা করতে হয়। জ্বালাও, পোড়াও, খুন, হত্যা-আর তার মূল হোতা তো এখানেই বসে আছে'। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ করার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'কীসের এত তোষামোদি? ' আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন, এতিমের অর্থ যারা চুরি করে খেয়েছে, বাসে আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে মেরেছে এবং যারা হুকুম দিয়ে এগুলো করিয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি মানপত্র পড়েন প্রবীণ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এত প্রশংসা পাওয়ার যোগ্যতা তাঁর নেই। তিনি বলেন, 'বাবার কন্যা হিসেবে আমি গর্বিত। কারণ আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার এর চাইতে বড় কিছু পাওয়ার নেই'। ১৯৭৫ ও ২০০৭ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের সময় তাঁর প্রতি যুক্তরাজ্যপ্রবাসীদের ভালোবাসা ও অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুক্তরাজ্য এখন তাঁর কাছে আরও আপন। কারণ তাঁর ভাগনি টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ায় একজন বাঙালি হিসেবে তিনি গর্বিত।বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় চার কোটি ৫৭ লাখ ইন্টারনেট গ্রাহক রয়েছে বাংলাদেশে। আধুনিক প্রযুক্তির শিক্ষার পাশাপাশি নিশ্চিত হয়েছে খাদ্য নিরাপত্তা। নেপালে ভূমিকম্প দুর্গত মানুষদের তাৎক্ষণিকভাবে ১০ হাজার মেট্রিকটন চাল সহায়তা দেওয়া হয়েছে। নেপাল চাইলে বাংলাদেশ এক লাখ মেট্রিকটন চাল সহায়তা দিতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী জানান।প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে বিরোধ মীমাংসা করা হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতের কোনো সরকার এমনটা কল্পনাও করতে পারেনি। তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান এবং নেপাল যোগাযোগ ক্ষেত্রে যে সমঝোতা করেছে তা সবার জন্য উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশের যে গুরুত্ব রয়েছে সেটিকে কাজে লাগিয়ে দেশের উন্নতি করাই লক্ষ্য বলে জানান শেখ হাসিনা। দারিদ্র্যকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দারিদ্র্য মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে। শুধু নিজেদের কথা নয়। প্রতিবেশীদের কথাও ভাবতে হবে। দেশের পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে দারিদ্র্যের হার ২২ দশমিক ৬০ ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্রের সংখ্যা ৭ ভাগে নেমে এসেছে। এসব বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার লক্ষ্যে ২০টি অর্থনৈতিক অঞ্চল নির্দিষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে গৃহহীন, ভূমিহীন কোনো মানুষ থাকবে না। এ ব্যাপারে প্রত্যেক জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেওয়া আছে। গৃহহীন, ভূমিহারা মানুষ থাকলে সঙ্গে সঙ্গে তিনি তাঁদের সরকারি অর্থে বাড়ি করে দেবেন। এর আগে প্রধানমন্ত্রী ভাগনি টিউলিপসহ উপস্থিত ব্রিটিশ পার্লামেন্টের এমপি লেবার দলের মাইক গ্যাপস, জো স্টিভেনস, ওয়েস স্ট্রিটিং ও কনজারভেটিভ দলের এমপি পল স্কালির হাতে ফুলের তোড়া ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি সংস্করণ তুলে দিয়ে অভিনন্দন জানান। এ সময় টিউলিপ বলেন, 'কখনো ভাবিনি এ রকম একটি অনুষ্ঠানে নিজের খালার হাত থেকে ফুল নেব। আপনাদের দোয়া ও সমর্থন ছাড়া আমি ব্রিটিশ এমপি হতে পারতাম না।' অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। | 9 |
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যা ঘটেছে তা খুব দুঃখজনক ঘটনা, ফরেন মিনিস্ট্রি হিসেবে এটা তাদের সামলাতে হবে। 'যে ঘটনা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত। গুটিকয়েক লোকের কারণে এ বদনাম হচ্ছে। অনেকে আমাদের এটি নিয়ে প্রশ্ন করবে। আমরা এ ধরনের ঘটনা চাই না,' ঢাকায় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলায় সাংবাদিক রোজিনা ইসলাম এখন কাশিমপুর কারাগারে আছেন। আজ বৃহস্পতিবার তার জামিন আবেদন উঠেছে আদালতে। গত সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কক্ষে পাঁচ ঘণ্টার বেশি সময় রোজিনা ইসলামকে আটকে রাখার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। সোমবার রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় মামলা করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনাটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসঙ্ঘ থেকেও। উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠন। এসব দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন এটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলবে, যা তার মন্ত্রণালয়কেই সামলাতে হবে। ড. মোমেন বলেন শেখ হাসিনার সরকার সংবাদপত্রবান্ধব সরকার। 'আমরা কখনো আপনাদের নিষেধ করিনি। আমাদের গোপন করার কিছু নেই। তবে যেহেতু বিচারাধীন, আমি আর কোনো মন্তব্য করতে চাই না। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আশা করি রোজিনা ন্যায়বিচার পাবে।' ঘটনাটিকে অপ্রত্যাশিত আখ্যায়িত করে তিনি বলেন, সংবাদমাধ্যম দেশের জন্য বিরাট কাজ করছে। 'আপনাদের কারণেই বালিশের কাহিনী, লাখ টাকার সুপারি গাছ কিংবা সাহেদ করিমের তথ্য পেয়েছি এবং সরকারও অ্যাকশন নিয়েছে। আপনারা সরকারকে যথেষ্ট সহায়তা করেছেন,' উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে বলছিলেন তিনি। সূত্র : বিবিসি | 9 |
বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত বুকিং সহকারী গ্রেড-২ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে ১৫৩ জন নেওয়া হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে, বুকিং সহকারী গ্রেড-২ পদে আবেদনের জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ৭ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ এপ্রিল তারিখে ১৮-৩০ বছরের মধ্যে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধার নাতি/ নাতনিরা বয়সে ছাড় পাবেন না। তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ রেলওয়েতে যাঁরা কমপক্ষে ২০ বছর চাকরি করেছেন, তাঁদের সন্তানেরা পোষ্য কোটার সুবিধা পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের এ ওয়েবসাইটের (....) মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফরম সঠিকভাবে পূরণের পর রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি আবেদন কপি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রে প্রার্থী যে মুঠোফোন নম্বর দেবেন, তা সব সময় সচল রাখতে হবে। কারণ, পরবর্তী সময়ে পরীক্ষাসংক্রান্ত সব তথ্য এ মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পাঠানো হবে। আবেদন করার পর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এটি ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নামসংবলিত প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দেখাতে হবে। অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়ার কাজ প্রার্থীর নিজেকেই করতে হবে। এ ক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে আবেদন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা [] ই-মেইলে যোগাযোগ করা যাবে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণ করা আবেদন ফরমসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষরসহ নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সনদের মূল কপি জমা দিতে হবে। পরীক্ষায় সময় কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৯,৭০০-২৩,৪৯০ টাকা। | 1 |
ডিসেম্বরে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার সময় কাঁধে চোট পান মোসাদ্দেক হোসেন সৈকত। আর ওই ইনজুরির কারণে তাকে চলে যেতে হয় মাঠের বাইরে। ওই ইনজুরির পর কেটে যায় আরো ৩ মাস। কিন্তু এর মাঝে তিনি আর ফিরতে পারেননি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তবে অবশেষে শেষ হচ্ছে তার সেই অপেক্ষার পালা। তিনি আগামী ১৫ মার্চ থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নামবেন। ঢাকা প্রিমিয়ার লিগে তাকে খেলতে দেখা যাবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর জার্সিতে। ক্রিকেট মাঠে নিজের প্রত্যাবর্তন নিয়ে গতকাল নিজেই জানান মোসাদ্দেক। তিনি জানান, ইনজুরি থেকে এখন পুরোপুরি সেরে উঠেছেন এবং পুরোপুরি ফিট আছেন। মোসাদ্দেক বলেন, 'বিপিএলের ৮ নম্বর ম্যাচে কাঁধে ব্যথা পেয়েছিলাম। এরপর পুনর্বাসনে ছিলাম। পুনর্বাসনের শেষ দিকে কাঁধে একটা ইনজেকশন দেয়া হয়েছে। এখন ফিট আছি'। এদিকে মোসাদ্দেক ফিরছেন এমন খবরে দারুণ উচ্ছসিত আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। লিগে মোসাদ্দেককে ফিনিশার হিসেবে খেলবে উল্লেখ করে তিনি বলেন, 'ঢাকা লিগে ৩/৪ বছর ধরে সে নিজেকে প্রমাণ করে যাচ্ছে। আর ওর বোলিংটাও আমাদের জন্য জরুরি হবে। আর সত্যি বলতে মোসাদ্দেক ফিনিশার হিসেবে খেলবে দলে'। এদিকে ওই ইনজুরির কারণে জাতীয় দল থেকেও তাকে ছিটকে যেতে হয়। এখন আবার জাতীয় দলে ঢুকতে হলে তাকে কঠিন পরীক্ষা দিয়েই আসতে হবে। আর ঢাকা প্রিমিয়ার লিগ তার জন্য বড় পরীক্ষার জায়গা। এখন দেখার বিষয় এই পরীক্ষায় তিনি কতটা সফল হন। | 12 |
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন। ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা নিয়ে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তিনি কিয়েভ সফরে এলেন। এরপর তিনি মস্কো সফরে যাবেন। এর আগে গত সপ্তাহে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সংকট নিরসনে একই উদ্যোগ নিয়েছিলেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ এবং পূর্ব ইউরোপে এই জোটের সম্প্রসারণ ঠেকাতে চান। তিনি পশ্চিমাদের কাছে নিরাপত্তা গ্যারিন্টিও দাবি করেন। কিন্তু পশ্চিমারা এ দাবিতে কর্ণপাত না করায় তিনি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটান। এদিকে, আলোচনার মাধ্যমে সংকট নিরসন প্রচেষ্টায় জার্মানী ও ফ্রান্স উভয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
পুলিশ বাহিনীর সদস্যরা এমন কোনো কাজ করতে পারবেন না, যাতে বাহিনী ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে এই প্রতিশ্রুতির কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সামনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।আইজিপি বলেন, নতুন নীতি-মালায় পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল নিয়োগ অত্যন্ত দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। পার্শ্ববর্তী দেশ এবং উন্নত দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করেই কনস্টেবল নিয়োগ নীতিমালা করা হয়েছে। এর ফলে কনস্টেবল পদে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্য লোক পাওয়া যাবে। পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং সার্জেন্ট পদেও নতুন নীতিমালা মেনে লোক নিয়োগ করা হবে।পুলিশের কোনো সদস্যের মাদকের সঙ্গে সম্পর্ক থাকতে পারবে না উল্লেখ করে আইজিপি বলেন, মাদকের সঙ্গে কারও কোনো সম্পর্ক থাকলে বেরিয়ে আসতে হবে। কোনো পুলিশ সদস্যের মাদক গ্রহণ, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আইজিপি বলেন, বিট পুলিশিংয়ের কারণে বর্তমানে মামলা অর্ধেকে নেমে এসেছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমনে তৎপর হওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তিনি বলেন, 'আমরা যেখানেই কাজ করি না কেন, আমাদের পদচিহ্ন রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। যাতে মানুষ আমাদের মনে রাখে।'মামলা তদন্ত পুলিশের প্রধান দায়িত্ব উল্লেখ করে আইজিপি বলেন, মামলা তদন্তের মান আরও বাড়াতে হবে। তদন্তের প্রতি অত্যন্ত মনোযোগী হতে হবে। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সরকার ও পুলিশ বাহিনীর অনুশাসন মেনে চলার নির্দেশ দেন।বেনজীর আহমেদ বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। | 6 |
যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার সকালে অঙ্গরাজ্যের সল্ডোটনা এলাকার আকাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আলাস্কার এক আইনপ্রণেতাও রয়েছেন। বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খবর রয়টার্স ও ডব্লিউবিটিভির। আলাস্কা স্টেট ট্রূপারস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান চালাচ্ছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও এক গাইড। কর্তৃপক্ষ জানায়, আকাশে মুখোমুখি সংঘর্ষের পর সল্ডোটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়। বিমান দুটির ধ্বংসাবশেষ পড়েছে স্টার্লিং হাইওয়ের ওপর। দুর্ঘটনায় আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। নিহতদের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। রিপাবলিকান আইনপ্রণেতার প্রাণহানিতে শোক জানিয়েছেন আলাস্কা হাউস মেজরিটি কমিউনিকেশন পরিচালক অস্টিন বায়ার্ড। | 3 |
রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের দায় স্বীকার করেছেন এসি মেরামত মিস্ত্রি বাপ্পী ও তাঁর দুই সহযোগী হৃদয় ও রুবেল। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা এ কথা জানান।গতকাল সোমবার বাপ্পী এবং মঙ্গলবার হৃদয় ও রুবেল আদালতে জবানবন্দি দেন। আসামিদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন।সবুজবাগে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তানিয়া আফরোজের বাসায় এসি মেরামতের কাজ করতে গিয়ে তাঁদের মনে হয়েছিল তাঁর কাছে অনেক টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার আছে। এ জন্য তাঁরা তিনজনে মিলে সেগুলো লুটের পরিকল্পনা করেন। তিনজন মিলে প্রথমেই শিশু সন্তান দুজনকে মুখে টেপ দিয়ে বেঁধে ফেলেন। পরে তানিয়াকে খুন করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যান।সবুজবাগে দুই শিশুর সামনে মাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। সঙ্গে ছিলেন হৃদয় ও রুবেল নামের দুই সহযোগী।তদন্তে জানা যায়, খুনিরা ওই বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে টেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তাঁর দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস। | 6 |
১ শতাংশ সরকারি তথ্যে গোপনীয়তা রয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সেগুলোর প্রতি গণমাধ্যমকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি তথ্য লুকানোর কিছু নেই। ৯৯ শতাংশ ক্ষেত্রে সরকারি তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই। শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে ১ শতাংশ গোপনীয়তা রয়েছে। সেটির প্রতি গণমাধ্যম সম্মান দেখাবে অবশ্যই। আগামীতে হয়ত সেই ১ শতাংশও আর গোপন রাখার প্রয়োজন নাও হতে পারে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে 'বিবিএস গ্লোসারি (কনসেপ্টস এন্ড ডেফিশেন) শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছ। কোনো তথ্য লুকাবেন না। আপাদের জরিপে যদি কোনো ভয়ঙ্কর কিছু আসে সেক্ষেত্রে মহাপরিচালক ও সচিবকে জানাবেন। তারা মনে করলে আমাকে জানাবেন। আমি মনে করলে সরকার প্রধানকে জানাব। আমলাতন্ত্রের প্রসংশা করে এম এ মান্নান বলেন, আমলাতন্ত্রের যে কতো প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। আমিও এক সময় ছোটখাট আমলা ছিলাম। তবে সকল পর্যায়ে কর্মকর্তাদের উচিত মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানো। ইউএন, ডিসিসহ সকল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উচিত স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এমনকি মেম্বারদের মধ্যে যোগাযোগ বাড়ানো। সরকারি তথ্য লুকানোর ব্যাপারে পরিকল্পনামন্ত্রী বলেন, কোনো তথ্য লুকাবেন না। আপাদের জরিপে যদি কোনো ভয়ংকর কিছু আসে সেক্ষত্রে মহাপরিচালক ও সচিবকে জানাবেন। তারা মনে করলে আমাকে জানাবেন। আমি মনে করলে সরকার প্রধানকে জানাব। তিনি আরও বলেন, সরকার বিবিএস এর ওপর নির্ভরশীল। বিশেষ করে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে মূল আকর আছে বিবিএস থেকে। এজন্য পরিসংখ্যান ব্যুরোর বিশুদ্ধতা রকার। আমরা জনগণের পক্ষে কাজ করি। আমলারে দক্ষতা বাড়াতে হবে। বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে। বক্তৃতা করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবদ্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্ট্রাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকসের (এনএসডিএস) প্রকল্প পরিচালক দিলদার হোসেন। | 6 |
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী-মাওয়া ব্যস্ততম সড়কে উন্নয়নকাজ শুরু হলেও আতঙ্ক রয়েই যাচ্ছে। সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে রাস্তার উন্নয়নকাজ। এতে যানবাহন চলাচলের সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।সরেজমিনে আজ সোমবার গিয়ে দেখা যায়, টঙ্গীবাড়ী-মাওয়া সড়কের বালিগাঁও বাজারে রাস্তার ঢালাই কাজ চলছে। কিন্তু সড়কের ভেতরেই রয়েছে বিদ্যুতের খুঁটি। পল্লী বিদ্যুতের সব কটি খুঁটিই রয়েছে সড়কের ওপরে। খুঁটিগুলো প্রায় সড়কের ১ ফুট থেকে দেড় ফুট ভেতরে রয়েছে।এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে অনেকে।সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, সড়কটি ২৪ ফুট প্রশস্ত দুই লেনের।স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির সুজন বলেন, 'এই সড়কে একের পর এক দুর্ঘটনা লেগেই আছে। কিছুদিন আগেও এই পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। এভাবে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকলে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে।' এ বিষয়ে বালিগাঁও বাজার কমিটির সদস্যসচিব আলমগীর কবির বলেন, 'সড়কের ওপর খুঁটি থাকলে যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে। তাই খুঁটিগুলো অপসারণ করা প্রয়োজন।'উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি ম্যানেজার হজরত আলী আজকের পত্রিকাকে বলেন, 'খুঁটি সরানোর ব্যাপারে আমরা কোনো চিঠি পাইনি।'মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্ল্যা বলেন, 'প্রায় বছরখানেক আগে সড়ক ও জনপথ বিভাগ আমাদের সঙ্গে একটা হিসেব করেছিল। হাতিমারা থেকে মাওয়া পর্যন্ত খুঁটিগুলো সরানোর জন্য প্রায় ১১ কোটি টাকার একটা হিসাব দিয়েছিলাম। এরপর তারা আর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।'সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খাঁন আজকের পত্রিকাকে বলেন, 'রাস্তা প্রশস্ত করার কারণে কিছু বিদ্যুতের খুঁটি সড়কের ভেতরে রয়েছে। খুঁটি সরানোর ব্যাপারে কোনো বাজেট করা হয়নি এবং খুঁটি সরানোর জায়গা না থাকায় খুঁটিগুলো সরানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সড়কের পাশে দোকানপাট সরিয়ে খুঁটিগুলো স্থানান্তর করা হবে।' | 6 |
ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে শনিবার (৯ নভেম্বর) রাতে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ৮টি ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। (রোববার ১০নভেম্বর) বেলা ১১টায় স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন। এছাড়া চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরি-মুকরি, চর নিজাম,মনপুরা উপজেলার চরমোজাম্মেল ও কলাতলির চরের নিন্মাঞ্চল এলাকা রাতে প্লাবিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম খোকন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমার ইউনিয়নের ৪, ৫ ও ৭নং ওয়ার্ডের ৮টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় এলাকার রাস্তাঘাটের আশে পাশে অনেক গাছপালা ভেঙ্গেছে। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন মুঠোফোনে জানান, এওয়াজপুর,চর কলমি ও ওসমানগঞ্জের বেশকিছু বাড়িতে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পেয়েছি। আমরা উপজেলার ২১টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছি। হতাহতের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিরাজ উদ্দিন বলেন, লালমোহন উপজেলার কয়েকজন চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের মেডিকেল টিম হতাহতদের চিকিৎসা দিচ্ছে। এছাড়া আমরা প্রত্যেক ইউনিয়নে যোগাযোগ রাখছি। | 6 |
করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৭টা ১০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এরপর সকাল পৌনে ৮টায় ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হেলাল উদ্দিনের ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৮টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন আলহেরা আলিম মাদ্রাসার শিক্ষক ও সিঙ্গাইর মসজিদের ইমাম মাও. মো. মুজাহিদুল ইসলাম।প্রত্যেকটি জামায়াতেই মুসল্লিদের আধিক্য ছিল। তবে স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটি ঈদের জামাতে ষাটগম্বুজ মসজিদের বাইরের মাঠে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি নামাজ আদায় করলেও এবার মসজিদের বাইরে সামান্য কিছু মুসল্লি ছিলেন। দ্বিতীয় ও শেষ জামাতে শুধুমাত্র মসজিদের ভেতরে নামাজ আদায় করেছেন মুসল্লিগণ। মুসল্লিদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল। প্রতিটি জামাতেই স্বাস্থ্যবিধি মেনে সবাই নামাজ আদায়ের চেষ্টা করেছেন। নামাজ শেষে সারিবদ্ধভাবে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুসল্লিরা একে অপরের সঙ্গে মুখে কুশলাদি বিনিময় করেন। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা নিয়মে কেউ কোলাকুলি করেননি। তিনটি জামাতেই মুসলিম উম্মাহার শান্তি কামনা ও করোনা মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান জানান, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। মুসল্লিগণও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন। জেলার অন্য মসজিদেও যাতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করে সে জন্য ইমাম ও মসজিদ কমিটিকে নির্দেশনা দেওয়া রয়েছে। সর্বোপরি করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন।মসজিদে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এ জামাতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ। | 6 |
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল কাদের খানসহ আটজনের নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের চার মাস পর রোববার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে নাম থাকা অপর সাতজন হলেন-মেহেদী হাসান, শাহীন মিয়া, আনোয়ারুল ইসলাম ওরফে রানা, আবদুল হান্নান, প্রধান সহযোগী চন্দন কুমার সরকার, সাবেক সাংসদ কাদের খানের এপিএস শামসুজ্জোহা ও সুবল কসাই। তাদের মধ্যে চন্দন কুমার ছাড়া অন্যরা গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।
| 6 |
ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণবাবদ চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জমি মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। প্রথম দিনেই ৩০ জন জমির মালিককে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান আওরঙ্গজেবসহ বিভিন্ন এলাকার জমি মালিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, এই প্রকল্পের আওতায় ভারত থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত মোট ১৩০ কিলোমিটার ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন করা হবে। বাংলাদেশের অভ্যন্তরে ১২৫ কিলোমিটার এবং তার মধ্যে পঞ্চগড় জেলার ওপর দিয়ে ৮১ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হবে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার জমি মালিক ক্ষতিপূরণের আবেদন করেছেন। তাদের মধ্যে কাগজপত্র যাচাই বাছাই করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হচ্ছে। | 6 |
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল পদে লোক নিয়োগ দেওয়া হবে। এ জন্য বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন বাজার এলাকায় পুলিশ নিয়োগ প্রক্রিয়ার ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে।গতকাল শনিবার কুন্দারহাটে এ নিয়ে প্রচার করা হয়। এর আগে গত শুক্রবার উপজেলার রণবাঘা বাজার, পন্ডিত পুকুর বাজার, চৌদিঘী বাজার ও বিজরুল বাজারে এই ভিডিও দেখানো হয়।নন্দীগ্রাম থানা-পুলিশের আয়োজনে জনসাধারণকে সতর্ক করতে এ প্রচার করা হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া চলবে ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। এবার নতুন নিয়মগুলো হলো প্রিলিমিনারি স্ক্রিলিং, শারীরিক মাপ, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ। এ সাত ধাপ পেরিয়ে একজন প্রার্থী কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রবর্তিত নতুন নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করার লক্ষ্যে এই প্রচার করা হচ্ছে।নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান আজকের পত্রিকাকে জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকের খপ্পরে না পড়েন এবং নতুন নিয়োগ পদ্ধতি সবাই বোঝে, সে লক্ষ্যে ভিডিও প্রচার করা হচ্ছে। | 6 |
'হলের ভেতর শত শত মানুষ। বাইরে টিকিটের লাইনে আরও কয়েক শ মানুষ। তখন বিলাকে টিকিট বিক্রি হতো। সেই ঈদ এহন আর নাই। আমার ২৫ বছর চাকরিজীবনে এমন ঈদ দেহি নাই। পুরা হল খালি। নিচে ১ জন দর্শক। ওপরে ১২ জন। এভাবে সিনেমা হল আর টিকিয়ে রাখা যাবে না।' কথাগুলো বলেন মনোয়ার হোসেন। ঢাকার আজিমপুরের বিজিবি সিনেমা হলের টিকিট চেকার তিনি। মনোয়ারের বয়স ৬০ ছুঁই ছুঁই। মুখে চিন্তার ছাপ। তাঁর গালে হাত। তিনি বিজিবি সিনেমা হলের প্রবেশদ্বারের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। তাঁর পাশেই দেয়ালে পোস্টার। শাকিব খান-বুবলি অভিনীত 'রংবাজ'। পুরোনো এই ছবিই ঈদে আবার দেখানো হচ্ছে। সামনের ফাঁকা মাঠের দিকে তাকিয়ে আছেন মনোয়ার। 'হলের আর ব্যবসা নাই, মামা। ব্যবসা ক্যামনে ওইব? ভালো ছবি নাই। তার ওপরে করোনা। কাল থেকে আবার লকডাউন। মানুষ বের হবে ক্যামনে? আমরা একেবারেই শেষ হয়ে গেছি।' সময় তখন ১২টা ৬ মিনিট। সোয়া ১২টায় শো শুরু হওয়ার কথা। পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর একজনকে টিকিট কাউন্টারে সামনে ঘুরতে দেখা গেল। আমি পাশে দাঁড়ানোর কারণে তিনি একটু সরে গেলেন। এদিক-সেদিক তাকিয়ে কিছুক্ষণ পর একটি টিকিট সংগ্রহ করলেন। আমার দিকে তাকিয়ে হেসে বললেন, 'ভাই, ঘরে কত সময় বসে থাকা যায়? সময় কাটে না। এই জন্য সিনেমা দেখতে আইছি।' এই দর্শকের নাম আবদুল মজিদ। তিনি আজিমপুর এলাকায় শসা বিক্রি করেন। কাজ না থাকায় সিনেমা দেখতে এসেছেন। জানালেন, কাজ না থাকলে প্রায়ই সিনেমা দেখেন। মান্না তাঁর প্রিয় নায়ক। হলরুমে প্রবেশের আগেই তিনজন বসে তাস খেলছিলেন। তাঁরা হলের বিভিন্ন দায়িত্বে আছেন, পরিচয় জিজ্ঞাসা করলেন। পরে জানতে চাইলাম করোনার সব নিয়ম দর্শক মানছে কি না? শুনেই তাঁরা হাসলেন। একজন নাম প্রকাশ না করার শর্তে বললেন, 'ভাই, দর্শকই তো নেই। কী নিয়ম মানবে! এই দেশে হল আর চলবে! বিদায় নেবে। শেষ ঘণ্টা বেজে গেছে। আগে ভালো সিনেমা ছিল না। তা-ও কিছু দর্শক আসত। এখন দর্শক হলমুখীই হয় না। এভাবে চলা আর বন্ধ থাকা একই কথা।' ঈদের দিন বিডিআর সিনেমা হলের ৫টি শোতে দর্শক ছিল ১৫০ জন। দ্বিতীয় দিন প্রথম শোতে তেমন দর্শক নেই। হলের ভেতর গিয়ে দেখা যায়, নিচে এক দর্শক এক কোনায় বসে আছেন। আমাকে ডেকে বললেন, 'ভাই, ওই পাশে সুইচ আছে। ফ্যান ছাইড়া বসেন। এটাও বন্ধ ছিল। নিজেই ছাড়ছি।' এই দর্শকের নাম রফিক। তিনি একটি দোকানে কাজ করেন। সেটি এখন বন্ধ। ওপরে গিয়ে দেখা যায়, ছন্নছাড়া হয়ে ১২ জন দর্শক বসে আছেন। সিনেমা শুরু হওয়ায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হলো না। হল থেকে বের হওয়ার সময় দুজন তরুণ-তরুণী সিনেমা হলে প্রবেশ করছিলেন। বাইরে তখন তপ্ত রোদ। খাঁ খাঁ করছিল সিনেমা হল লাগোয়া মাঠটি। | 2 |
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি অল্পের জন্যে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন।
শুক্রবার একটি মালবোঝাই ট্রাক তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলেও অক্ষত আছেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, ডোনা গাঙ্গুলি শুক্রবার মার্সিডিজ বেঞ্জে করে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। পথে জেমস লং স্মরণিতে বেহালা চৌরাস্তায় একটি ট্রাক পেছন থেকে গাড়িটিকে ধাক্কা দেয়।
ওই সূত্র জানায়, 'পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক হঠাৎ গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির বেশ ক্ষতি হলেও ডোনা গাঙ্গুলি কোনও আঘাত পাননি।'
এ ঘটনায় ঠাকুরপুর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানায় ওই সূত্র।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। সূত্র: দ্য হিন্দু
| 3 |
আজিজ আল কায়সারকে চেয়ারম্যান ও হোসেন খালেদকে পুনরায় সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাদের নির্বাচিত করা হয়। দেশের অন্যতম প্রতিষ্ঠিত শিল্পপতি আজিজ আল কায়সার সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি তৃতীয়বারের মতো ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন। বাংলাদেশের গ্রাহকদের বিশ্বখ্যাত আমেরিকান এক্সপ্রেস কার্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কায়সার মুখ্য ভূমিকা পালন করেন। তার হাত ধরেই সিটি ব্যাংক নতুন লোগো-র মাধ্যমে ২০০৮ সালে নবযাত্রা শুরু করে। এছাড়াও তিনি ব্যাংকটির ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংক সাবসিডিয়ারি, ব্যাংকের রিটেইল ব্যাংকিং ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং প্রায়োরিটি ব্যাংকিং সেবা 'সিটিজেম' ও নারী ব্যাংকিং 'সিটি আলো' এবং ঢাকা বিমানবন্দরে ব্যাংকের কার্ড গ্রাহকদের জন্য বেসরকারি খাতে দেশের প্রথম আন্তর্জাতিক লাউঞ্জ চালু করায় অগ্রণী ভূমিকা রাখেন। সফল ব্যবসায়ী হিসেবে তার ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিংসহ বহুমাত্রিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গ-প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্ত আছেন। এছাড়াও তিনি মালয়েশিয়ায় সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির মালয়েশিয়া জুড়ে বর্তমান শাখার সংখ্যা ১২। তিনি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। হোসেন খালেদ সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালকও। তিনি নতুন প্রজন্মের একজন দক্ষ ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক করার পরে টেক্সাসের এএন্ডএম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ের ওপর তিনি এমবিএ করেন। ২০০০ সালে পারিবারিক ব্যবসা আনোয়ার গ্রুপে যোগ দেন খালেদ। সেই থেকে তিনি এই শিল্পগোষ্ঠীকে দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। এই সময়কালে তার উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে চারবার ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত হওয়া (২০০৭, ২০০৮, ২০১৫, ২০১৬) এবং বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো-চেয়ারম্যান, অনট্রাপ্রানার্স অরগানেজেশন (ইও) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা। আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ সিটি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কনভেনর এবং সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান। বিডি প্রতিদিন/এমআই | 0 |
লাইবেরিয়ার পদদলিত হয়ে গর্ভবতী নারী ও শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পশ্চিম আফ্রিকার দেশটির রাজধানী মনরোভিয়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। লাইবেরিয়া পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেছেন, প্রাণহানির এই হিসাব আংশিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: রয়টার্স, মেট্রো নিউজ ইউকে বিডি প্রতিদিন/কালাম | 3 |
ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই বরিশালের উজিরপুরে চলছে শতাধিক ফার্মেসি (ওষুধের দোকান)। ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রির ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না এসব ফার্মেসিতে। ড্রাগ লাইসেন্স বিহীন এসব ফার্মেসিতে বিক্রি করা হচ্ছে নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ। অনেকেই এসব ফার্মেসির ওষুধ সেবন করে নানা ধরণের স্বাস্থ্য সমস্যায় পড়ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এস ফার্মেসির বিরুদ্ধে কিছুদিন আগে অভিযান চালানো হয়েছে। অভিযোগ পেলে আবারও অভিযান চালানো হবে।সরেজমিন ঘুরে জানা যায়, বরিশালের উজিরপুরে পৌরসভাসহ সাতলা, হারতা, জল্লা, ওটরা, শোলক, বড়াকোঠা, বামরাইল, শিকারপুর ও গুঠিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে, হাটা-বাজারে, আনাচে কানাচে গড়ে উঠেছে শতাধিক ফার্মেসি। এর মধ্যে অনেক ফার্মেসির ড্রাগ লাইসেন্স নেই। লাইসেন্সবিহীন এসব ফার্মেসিতে অদক্ষ বিক্রয় কর্মীরা ওষুধ বিক্রি করছেন। ওষুধ বিক্রেতাদের অনেকে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে থাকেন এবং নিজেই রোগীদের চিকিৎসা করেন। কিন্তু নিয়ম হচ্ছে যাদের ফার্মাসিস্ট সনদ রয়েছে শুধু তাদেরকেই ড্রাগ লাইসেন্স দেওয়া হবে। তবে এখানকার অনেক ফার্মেসিতে কোনো ফার্মাসিস্ট নেই।মানসম্পন্ন ওষুধ এবং ওষুধের যৌক্তিক ব্যবহারের সুযোগ বৃদ্ধি করতে ইতিমধ্যে ফার্মেসি এবং ওষুধের দোকান স্থাপন ও পরিচালনার জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সরকার। ওই নির্দেশিকা অনুযায়ী লেভেল-১ ওষুধের দোকানে থাকবেন কমপক্ষে একজন স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্ট। লেভেল-২ ওষুধের দোকানে থাকবেন কমপক্ষে ডিপ্লোমাধারী ফার্মাসিস্ট। যেসব ফার্মেসিগুলোয় ফার্মাসিস্ট নেই তাদের ড্রাগ লাইসেন্স দেওয়া যাবে না বলে আদেশ জারি হলেও তা মানছে না অনেকই।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী এর সত্যতা স্বীকার করে বলেন, উজিরপুরে অনেক ওষুধের দোকান রয়েছে। তবে হাতেগোনা কয়েকটি ফার্মেসিতে ডিপ্লোমাধারী ফার্মাসিস্ট রয়েছে। ১৯৪৬ সালের ড্রাগস রুল অনুযায়ী ফার্মাসিস্ট ও ড্রাগ লাইসেন্স ব্যতীত ওষুধ মজুত, প্রদর্শন ও বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ। তিনি আরও বলেন, আমাদেরকেতো সরকার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়নি যে মোবাইল কোর্ট পরিচালনা করব। এটা ওষুধ প্রশাসন অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিষয়। উজিরপুর ওষুধ ব্যবসায়ী ড্রাগস কল্যাণ সমিতির নামে কোনো কমিটিও নেই।নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ফার্মেসির মালিক বলেন, এই উপজেলায় যে যার মতো করে ওষুধের ফার্মেসি দিয়ে বসে পড়েছেন। হাতেগোনা কয়েকজনের ফার্মাসিস্ট সার্টিফিকেট রয়েছে। আর অনেকেরই ড্রাগ লাইসেন্স নেই। করোনার সময় ওষুধ ব্যবসায়ীরাই রোগীদের সেবা দিয়েছেন। কোনো ডাক্তার, হাসপাতাল কিংবা নিজস্ব চেম্বারে কাউকে পাওয়া যায়নি। জ্বর, ঠান্ডাজনিত রোগের চিকিৎসা দেওয়া হয়েছে ফার্মেসি থেকে।বরিশাল ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে ৩৮২ জনকে সরকারিভাবে ড্রাগ লাইসেন্স দেওয়া হয়েছে। ফার্মাসিস্টের সনদ না থাকা আরও শতাধিক ফার্মেসিকে ড্রাগ লাইসেন্স দিতে পারি নাই।উপজেলার নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণতি বিশ্বাস বলেন, ৩-৪ মাস আগে বরিশাল ড্রাগ সুপারভাইজারকে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এখন যদি আবার মনে হয়ে যে, তারা নিয়ম মানছে না, তাহলে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করব। | 6 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন ভাই মিলে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম রুপবতী হাজরা (৫০) । তিনি একই বাগানের বিজয় হাজরার স্ত্রী।নিহতের ছেলে সাধন হাজরা জানান, বাড়ির পাশে গোবর ফেলা নিয়ে কিছুদিন আগে প্রতিবেশী মৃত হিরালাল বাহাদুরের তিনি ছেলে লাল বাহাদুর, ধন বাহাদুর ও আশু বাহাদুরের সঙ্গে তাদের পরিবারের ঝগড়া হয়। পরে তারা গোবর সরিয়ে ফেলার জন্য ধানকাটা পর্যন্ত সময় নেন। সাধন অভিযোগ করেন, এর জের ধরে বুধবার বিকেলে লাল বাহাদুর মদ্যপ অবস্থায় তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিন ভাই ধারালো দা' দিয়ে প্রথমে সাধনের মাথায় আঘাত করেন। এই সময় সাধনের মা ও স্ত্রী ছুটে গেলে হামলাকারী তিন ভাই তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে রুপবতী হাজরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন ছুটে এলে তিন ভাই পালিয়ে যান। আহত রুপবতী হাজরাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে দশটার দিকে রুপবতী হাজরা মারা যান।এদিকে বুধবার রাতে হত্যাকাণ্ডে অভিযুক্তরা শ্রীমঙ্গল থানায় এসে নিহতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা করার চেষ্টা করেছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে।শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে তিনি জানান, বুধবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে লাল বাহাদুর নামে এক ভাইকে আটক করেছে পুলিশ। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করার সময় তাকে আটক করা হয় বলেও জানান তিনি। | 6 |
বগুড়া সদর ও সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার র্যাব-১২ সিরাজগঞ্জের সদস্যরা তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজারের রামু উপজেলার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. আ. রশিদ (৩০), মো. নজিবুল আলমের ছেলে শওকত আলম (২৬), জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার মো. মনতাজ মণ্ডলের ছেলে মো. হামিদুল ইসলাম (২০) ও মৃত আজিমুদ্দিনের ছেলে মো. সাঈদ-নুর (৩০)। মঙ্গলবার ভোর ৪টার দিকে সলঙ্গা থানাধীন চড়িয়াশিকার উত্তরপাড়া গ্রামের হাটিকুমরুল গোল চত্বরের পাশে নর্থ ভিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর ও সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও সিরাজগঞ্জ সলঙ্গা থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
চাঁপাইনবাবগঞ্জে শিল্প সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী চলা জেলা সাংস্কৃতিক উৎসব-২০২১ শেষ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামের সভাপতিত্বে গত বুধবার এ উৎসবের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল।অনুষ্ঠানে বক্তারা বলেন, 'একটা জাতির গৌরব, অর্জিত ইতিহাসের জন্ম হয় তাদের সংস্কৃতির হাত ধরে। জাতিগঠনের মূলভিত্তি আমাদের সংস্কৃতি। সমাজে যত সংস্কৃতিচর্চা হবে তত সমাজ উন্নত হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই নেতৃত্ব আমাদের কাছে এনে দিয়েছেন। এখন আমাদের সচেতন হতে হবে, সাংস্কৃতিক ক্ষেত্রকে আরও এগিয়ে নিতে হবে।বক্তারা আরও বলেন, এ দেশ থেকে মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মূল ঘটাতে সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য।এ ছাড়া গত বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার দিনভর নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের মেলবন্ধনে পরিণত হয়। | 6 |
চার শ্রেণির মানুষকে কোরবানীর পশুর হাটে না যাবার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা হলেন, বয়স্ক, শিশু, দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন এবং করোনার উপসর্গ আছে এমন ব্যক্তি। সেই সঙ্গে যারা ঈদে বাড়ি যাচ্ছেন, পশুর হাটে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন তাদের সঠিক নিয়মে মাস্ক পড়া, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজ করার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ পরামর্শ দেন অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা নাজমুল ইসলাম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের, পরিবারের এবং দেশের স্বার্থে আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনার মধ্যে ডেঙ্গু রোগী বাড়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিজেরা সচেতন না হলে পরিস্থিতির অবনতি হবে। করোনার মধ্যে ডেঙ্গুর বিস্তার বাড়লে তা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এক প্রশ্নের উত্তরে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, যারা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন খুব শিগগিরই তাদের অপেক্ষার অবসান হবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, টিকার প্রাপ্তির বয়সসীমা ১৮ বছর ঊর্ধ্ব করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ সংক্রান্ত গেজেট প্রকাশ হলে তা জানানো হবে। প্রসূতিদের করোনা টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমতি দিলেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। | 4 |
সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব ও পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ২৯ ও ৩০ মার্চ দুই দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (২৭ মার্চ) ভারতের শিলিগুড়ি নর্থ বেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের বিষয়টি পঞ্চগড় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেড, বাংলাবান্ধা কুলি শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে জানানো হয়েছে। রবিবার রাতে পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ও মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ২৯ ও ৩০ মার্চ এই দুইদিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩১ মার্চ সকাল থেকে যথারীতি এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার কার্যক্রম (ইমিগ্রেশন চেকপোস্ট) স্বাভাবিক থাকবে। | 6 |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, 'আমি তৈমূর কাকাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারি চাচা ভাতিজি নির্বাচন করব। এটা হবে চাচা-ভাতিজির নির্বাচন।'গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আইভী। শহরের শেখ রাসেল নগর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।তৈমূর আলম খন্দকারের উদ্দেশে করে আইভী বলেন, 'মানুষ যাঁকে চয়েজ করে তিনিই নির্বাচিত হবেন। তাঁরপরও আমি বলব, আপনি আলী আহাম্মদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময় সত্যের পক্ষে আছি, সত্য বলি। আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দেবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল, কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না। কেউ কেউ বলছেন বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ অত্যন্ত মনোরম।'আইভী নিজ এলাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি যখন প্রথম ২০০৩ সালে নির্বাচন করেছিলাম তখন দেওভোগবাসী আমার পাশে ছিলেন। ফলে আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দলমত-নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সবাই এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালে আমি সন্ত্রাস ও খুনিদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওই সময়েও সমগ্র দেওভোগবাসী এক হয়ে আমাকে সাপোর্ট দিয়েছিল, যার ফলে আমি জয় পেয়েছি। আমি ২৭টি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সর্বক্ষণ আমাকে সাহস দিয়েছে।'এদিকে নাসিক নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী স্লোগান নির্ধারণ করেছে। এবার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর স্লোগান হবে 'সবুজ শ্যামল জনপদ, নগর গড়ি নিরাপদ'। গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে এই স্লোগান প্রকাশ করা হয়। জেলার ১৪ দলীয় জোটের আয়োজিত সমাবেশে আইভীকে নৌকা তুলে দেন জোটের নেতারা।এ সময় আইভী বলেন, '২০১১ সালে যখন মেয়র প্রার্থী হই তখন ১৪ দলের নেতারা আমাকে প্রথমে সমর্থন দিয়ে কাজ করেছিল। আমি তখন সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম। তখন স্লোগান ছিল ''নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়''। এবার আমি নারায়ণগঞ্জের নগরকে সবুজায়ন করতে কাজ করছি। মাঠ দখলমুক্ত করে বাবুরাইল খালসহ অনেক কিছু করছি। আশা করছি নারায়ণগঞ্জবাসী আমাকে আবারও উন্নয়নের সুযোগ দেবেন।'ওই সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক আনোয়ার হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত।আরে আগে বুধবার মনোনয়নপত্র দাখিল শেষে আইভী তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী বিষয়ে নানান মন্তব্য করেন। এ সময় তৈমূর আলম খন্দকারের নির্বাচনে আসা নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানিয়ে দেন।বুধবার মনোনয়নপত্র দাখিলের সময়সূচি শেষে মেয়র পদে সর্বমোট নাম এসেছে ৮ জনের। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ, খেলাফত মজলিশের প্রার্থী সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ, খেলাফত আন্দোলনের প্রার্থী জসীম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ও কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস। ২০ ডিসেম্বর এই ৮ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। | 6 |
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কবি আবু বকর সিদ্দিক গুরুত্বর অসুস্থ। খুলনায় বোনের বাসায় ছিলেন তিনি। গুরুতর অসুস্থ পড়লে ৫ দিন আগে তাকে ভর্তি করা হয় খুলনার নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে। সেখানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। কবি আবু বকর সিদ্দিকের জন্ম ১৯৩৪ সালের ১৯ আগস্ট, বাগেরহাট সদরের গোটাপাড়া গ্রামে মামার বাড়িতে। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ২০টি অধিক কাব্যগ্রন্থ, ৪টি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ। কবি আবু বকর সিদ্দিক শিক্ষা জীবন শেষ করে ১৯৫৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ১৯৫৮ সাল বরিশালের চাখার ফজলুল হক কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্ম জীবন শুরু করে তিনি পর্যায়ক্রমে খুলনার বিএল কলেজ, বাগেরহাট পিসি কলেজ, বাগেরহাটের ফকিরহাট কলেজ, কুষ্টিয়া কলেজ, কুষ্টিয়া মহিলা কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুইন্স বিশ্ববিদ্যালয় ও সর্বশেষ ঢাকার নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন। বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
কুমিল্লার বাসিন্দা মাইনুদ্দিন ২০১৭ সালে ইরাকের বাগদাদে যান। এরপর করোনা পরিস্থিতির শিকার হয়ে দীর্ঘদিন ধরে তিনি বেকার। এ অবস্থায় সেখানকার অপহরণ চক্রের অন্যতম হোতা শিহাব উদ্দিন ভালো কাজের প্রলোভন দিয়ে চলতি বছরের জানুয়ারিতে তাঁকে ইরাকের কিরকুকে নিয়ে যান। এরপর পরিত্যক্ত বদ্ধ কক্ষে তাঁকে শিকল দিয়ে বেঁধে বিবস্ত্র করে বৈদ্যুতিক শক ও রড দিয়ে পিটিয়ে নির্যাতন শুরু করেন। এমনকি পানির বদলে তাঁকে নিজের প্রস্রাব পান করাতেন চক্রের সদস্যরা। এরপর অপহরণকারী চক্র এই দৃশ্য মাইনুদ্দিনের ইমো অ্যাকাউন্ট থেকে ভিডিও কল দিয়ে স্বজনদের দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে চক্রটিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাড়ে পাঁচ লাখ টাকা পাঠালে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তিনি এখন ইরাকেই আছেন। মাইনউদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার বলেন, অপহরণকারী শিহাব উদ্দিন চক্রের নির্মম নির্যাতনের শিকার হয়ে তাঁর স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সাড়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে। এরপর মুক্ত হয়ে তিনি ইরাকের হাসপাতালে চিকিৎসা নেন। এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। বিভিন্নজনের কাছ থেকে সুদে ঋণ করে অপহরণকারী চক্রকে এই টাকা পাঠানো হয়েছে। নিজেদের দুরবস্থার কথা তুলে ধরে ফারজানা আক্তার বলেন, টাকার অভাবে চলতে পারছেন না, বাচ্চাকে খাওয়াতে পারছেন না। অপহরণকারী চক্র ইরাকে তাঁর স্বামীর কাছ থেকে দুই হাজার মার্কিন ডলার, চারটি মুঠোফোন ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে গেছে। অপহরণকারী চক্রের বিচার দাবি করে তিনি বলেন, 'আমার স্বামী খেয়ে না খেয়ে টাকা আয় করেছিলেন, সেই টাকা অপহরণকারী চক্র নিয়ে গেছে। সেই টাকা আমি ফেরত চাই।' মাইনুদ্দিনের মতো আরেকজন ভুক্তভোগী গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দুরার নজরুল ইসলাম। চার বছর আগে শ্রমিক ভিসায় ইরাকের কিরকুক শহরে যান। গত বছরের ডিসেম্বরে অপহরণ চক্রের হোতা শিহাবউদ্দিন তাঁকে উচ্চ বেতনের প্রলোভন দিয়ে শহরের অজ্ঞাত স্থানে নিয়ে আটকে নির্যাতন করেন। পরে চক্রের সদস্যরা নজরুলের ইমো নম্বর থেকে ভিডিও কল দিয়ে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চায়। পরিবারটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ লাখ ১০ হাজার টাকা পাঠালে চক্রের সদস্যরা নজরুলকে ইরাকের দুর্গম স্থানে ফেলে যায়। মাইনউদ্দিন ও নজরুলকে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের ঘটনায় তাঁর স্বজনেরা বাদী হয়ে সম্প্রতি রাজধানীর পল্টন ও কোতোয়ালি থানায় শিহাবউদ্দিন ও তাঁর চক্রের ২০ সদস্যের (দেশে-বিদেশে) বিরুদ্ধে অপহরণ ও মানব পাচার আইনে মামলা করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির গুলশান বিভাগ ওই ঘটনায় জড়িত অভিযোগে ঢাকা ও ফরিদপুর থেকে জসিমউদ্দিন ফকির (৪৫) ও তাঁর শ্যালক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে। জসিমউদ্দিন ফরিদপুরের সদরপুর থানার ৬ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য। এ দুজনের বিরুদ্ধে ২০১৭ ও ২০১৯ সালে করা মানব পাচার আইনে একাধিক মামলা রয়েছে। জসিম ও মাহবুবের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের টাকা লেনদেনের নানা তথ্য-প্রমাণ, মুক্তিপণ হিসেবে আদায় করা অর্থ ব্যাংকে জমা দেওয়ার রসিদ, ব্যাংক চেক ও স্মার্টফোন জব্দ করা হয়। স্মার্টফোনে অপহরণ, মানব পাচারসংক্রান্ত নানা রকম স্থির চিত্র, অডিও এবং চ্যাট পাওয়া গেছে। দুই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবি গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, জহিরুল ইসলাম ও শিহাবউদ্দিনের নেতৃত্বে চক্রের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার আদনান, কিশোরগঞ্জের সুলতানসহ ইরাকের বিভিন্ন শহরে থাকা অন্তত ৩৫ বাংলাদেশিকে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে। ডিবি এসব ব্যক্তিকে উদ্ধারে সেখানকার বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। জসিম ও মাহবুব ছাড়াও তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইরাকের বিমানবন্দর, হাসপাতাল, হোটেল, দোকান ও অবকাঠামো নির্মাণ এলাকায় চাকরি দেওয়ার কথা বলে ভিজিটর (ভ্রমণ) ভিসায় বাংলাদেশ থেকে ইরাকে লোক পাঠানো হয়। বিশেষত বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে যাঁরা যান, তাঁদের কাছ থেকে চার থেকে ছয় লাখ টাকা নেয় চক্রটি। দুবাই পৌঁছানোর পর চক্রের সদস্যরা ভিজিটরদের গ্রহণ করে ১৫-২০ দিনের জন্য বিভিন্ন ক্যাম্পে রাখে। পরে দুবাই থেকে ভিজিট ভিসায় পাঠানো হয় ইরানে। সেখানে ভিসা, টিকিট ও থাকা-খাওয়ার জন্য তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপর সেখান থেকে আকাশপথে বা বাসে করে তাঁদের পাঠানো হয় ইরাকে। ইরাকে পৌঁছানোর পর বিভিন্ন ক্যাম্পে তাঁদের আটকে রেখে চলে নির্যাতন ও মুক্তিপণ আদায়। ভিজিট ভিসায় আকামা বা ওয়ার্ক পারমিট থাকে না। ভাষাজ্ঞান ও কর্মদক্ষতায় অনগ্রসর এই মানুষগুলোর জন্য অর্থ উপার্জনের পরিবর্তে একসময় জীবনধারণ কঠিন হয়ে ওঠে। জহিরুল ইসলাম ২০১২ সাল থেকে ইরাকে আছেন। তাঁর বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব কান্দিতে। ইরাকে তিনি অপহরণ এবং মুক্তিপণ আদায়ের একটি শক্তিশালী চক্র গড়ে তোলেন। ২০১৭ সালে জহিরুলের আপন ভাই জসিম উদ্দিন সেখানে যান। দেড় বছর ইরাকে থেকে জসিম মানব পাচার এবং নির্যাতনের নানা কৌশল রপ্ত করে এবং দেশে ফিরে আসেন। চক্রটির একটি অংশ ইরাকে আছে। সেই অংশের সদস্যরা হলেন জহিরুল, শিহাব উদ্দিন, জিয়া, সুলতান আহমেদ। তাঁরা স্থানীয় ইরাকি বাড়ির মালিক ও তত্ত্বাবধায়কদের সহযোগিতায় বাংলাদেশি শ্রমিকদের অত্যাচার-নির্যাতন করেন। এরপর চক্রটির বাংলাদেশে থাকা সহযোগীদের (হাবিব, আক্কাস, বাবলু মোল্লা, মমিন ও তাঁর ভাই আকরাম) মাধ্যমে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। শিহাব উদ্দিনের বাড়ি রাজবাড়ীর কাউখালী উপজেলার কোয়ারদিতে। মূলত ইরাকের বাগদাদ, বসরা, কিরকুক ও আরবিল-এই চার শহরে শ্রমিকদের ওয়ার্ক পারমিট বা আকামা দেওয়া হয়। এই ভিসায় যাওয়া অভিবাসীরা অন্য শহরে অবৈধ। যে প্রতিষ্ঠানে অভিবাসীদের পাসপোর্ট জমা নেওয়া হয়, সেই প্রতিষ্ঠানে ওই শ্রমিক একপ্রকার জিম্মি হয়ে পড়েন। ফলে এই অভিবাসীদের অন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়ার স্বাধীনতা থাকে না। ওই সব প্রতিষ্ঠান থেকে পালিয়ে যাওয়া শ্রমিক, পাসপোর্ট হারানো শ্রমিক এবং কাজ না পাওয়া শ্রমিকেরা অপহরণকারী চক্রের শিকার হন। বাংলাদেশে অবস্থানরত অপহরণকারী চক্রের সদস্য জসিম ও মাহাবুব ইরাকে মোবাইল ব্যাংকিং নম্বর পাঠায়। ইরাক থেকে সেই মোবাইল ব্যাংকিং নম্বর ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠানো হয়। ঢাকায় অবস্থানরত অপহরণকারী চক্রের সদস্য মাহবুব ওই মোবাইল ব্যাংকিংয়ের টাকাগুলো তুলে তাঁর দুলাভাই জসিম ফকিরের কাছে পাঠান, যা একাধিক বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিভিন্নজনের কাছে বণ্টন করা হয়। | 6 |
পাকিস্তান দলের ওপেনিং জুটি হিসেবে বাবর-রিজওয়ানের মুকুটে ফের যুক্ত হলো এক নয়া পালক। রান তাড়া করার ক্ষেত্রে এক বছরে জুটিতে ৫০০-র বেশি রান সংগ্রহ করার রেকর্ড গড়লেন এই দুই ডান হাতি ব্যাটার। ২০১৯ সালে একসাথে জুটি বেঁধে পাকিস্তানের হয়ে ওপেন করা শুরু করেন এই দুই ওপেনার। তারপর থেকে তাদের দখলে এসেছে একের পর এক রেকর্ড। শুক্রবার আফগানিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করতে সমর্থ হয়। ১৪৮ রান তাড়া করে এক রোমহর্ষক জয় তুলে নিতে সমর্থ হয় পাকিস্তান। ইনিংসের শেষদিকে আসিফ আলির ঝোড়ো ইনিংস পাকিস্তানের জয় নিশ্চিত করে। এদিন তিনি ৭ বলে ২৫ রান করেন। এদিন জুটিতে যদিও খুব বেশি রান করতে পারেননি রিজওয়ান-বাবর। রিজওয়ান মাত্র ৮ রান করেই মুজিবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। দলগত ১২ রানে প্রথম উইকেটের জুটি ভাঙলেও তাঁরা এদিনও নয়া নজির গড়েন। প্রথম জুটি হিসেবে একবছরে রান তাড়ার ক্ষেত্রে তারা ৫০০-র বেশি রান সংগ্রহ করার নজির গড়েন। উল্লেখ্য ২০১৯ সালে আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন এবং পল স্টার্লিং জুটি রান তাড়া করার ক্ষেত্রে ৩৯৮ রান করেছিলেন। যা এত দিন পর্যন্ত নজির ছিল। যা চলতি বিশ্বকাপে ভেঙে দিয়েছে বাবর-রিজওয়ান জুটি।সূত্র : হিন্দুস্তান টাইমস | 12 |
টাইটানিকের কথা মনে আছে নিশ্চয়ই। সেটির মতো অনেক প্রমোদতরি আছে পৃথিবীতে। সেগুলো তৈরিতে ব্যয় হয় কত? পড়ে নেওয়া যাক ব্যয়বহুল পাঁচ ভ্রমণতরির গল্প।৫. অ্যালিউর অব দ্য সি'সএ তালিকায় শুরুতেই আছে যে জাহাজটি তার নাম অ্যালিউর অব দ্য সি'স। বাংলা করলে এর অর্থ দাঁড়ায় সমুদ্রের টান। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ওয়েসিস শ্রেণিভুক্ত এই ক্রুজ শিপটির বিশেষত্ব এর অনন্য কিছু সুযোগ-সুবিধার নিরিখে মূল্যায়ন করা হয়। আভিজাত্যপূর্ণ বিশাল নাচঘর, নান্দনিক আর্ট থিয়েটার, স্কেটিং সুবিধা, বিভিন্ন রকমের খেলাধুলা, ২৫টি ক্যাফে ও রেস্টুরেন্টের বিশাল সমারোহে সাজানো বিলাসবহুল এই জাহাজটি। এটির সমুদ্র চলাচল প্রথম শুরু হয় ২০০৯ সালে। এটি তৈরিতে ব্যয় হয়েছে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের মুদ্রায় যা প্রায় ১ হাজার কোটি টাকার বেশি।৪. নরওয়েজিয়ান এপিকফ্রান্সে নির্মিত নরওয়েজিয়ান এপিক নামের এই জাহাজের প্রথম যাত্রাতেই পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিলাসবহুল ক্রুজ শিপ ও নরওয়েজিয়ান ক্রুজ লাইনআপে মেগা শিপের মর্যাদা লাভ করে। বছর কয়েক ধরে আকারের বিশালত্বে নতুন কিছু জাহাজের কাছে শ্রেষ্ঠত্ব হারালেও অনন্য যাত্রীসেবা, চিত্তবিনোদনের নান্দনিক আয়োজন ও ছোট ছোট বিলাসী সুবিধায় এটি এখনো চমৎকার ক্রুজ শিপ। অভিজাত এই জাহাজ তৈরিতে ব্যয় হয়েছে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের মুদ্রায় যা হাজার কোটি টাকার বেশি।৩. সিম্ফনি অব দ্য সি'সজাহাজটির মৌলিকত্ব এর আকার-আকৃতিগত বিশালত্বে। ১ হাজার ১৮৮ ফুট দৈর্ঘ্য, ২১৫ দশমিক ৫ ফুট প্রস্থ এবং ২৩৮ ফুট উচ্চতার দৈত্যকায় জাহাজটির ওজন ১ হাজার ১০০ টনের বেশি। ৬ হাজার ৬৮০ জন অতিথি এবং ২ হাজার ২০০ ক্রু ভ্রমণের সুবিধা আছে এতে। সেবা ও বিনোদন দেওয়ার জন্য এতে রয়েছে ৪৩ ফুট উচ্চতার দুটি রক ক্লাইম্বিং দেয়াল, শিশুদের ওয়াটার পার্ক, আইস স্কেটিং রিংসহ অসংখ্য স্পোর্টস কোর্ট। এটি তৈরিতে ব্যয় হয়েছে ১ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ২০০ কোটি টাকা।২. হারমনি অব দ্য সি'সখুব সামান্য পার্থক্য থাকলেও আকারে ও ভ্রমণ ব্যয়ে সিম্ফনি অব দ্য সি'স-এর প্রায় সমান এই জাহাজের যাত্রী ও ক্রু ধারণক্ষমতা কাছাকাছি। ২ হাজার ৭৪৭টি স্টেট রুমসহ এ জাহাজে রয়েছে বেশ কিছু থিয়েটার হল, খেলাধুলার জায়গা এবং নানা রুচির রেস্টুরেন্ট ও ক্যাফে। নানারকম বিনোদনমূলক সুযোগ-সুবিধাসংবলিত এই জাহাজও বিলাসী নৌভ্রমণ রসিকদের কাছে সমান গুরুত্ব নিয়ে আকর্ষণীয়। এটি তৈরিতে ব্যয় হয়েছে ১ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।১. ওয়েসিস অব দ্য সি'সএটি একসময় ছিল সবচেয়ে বিলাসবহুল জাহাজ। বয়সে কিছুটা পুরোনো হয়ে অ্যালিউর অব দ্য সি'স-এর কাছে শ্রেষ্ঠত্ব হারালেও জৌলুশ ও আভিজাত্যে এখনো দ্বিতীয় অবস্থানে আছে ওয়েসিস অব দ্য সি'স। ৬ হাজার ৭৮০ জন অতিথি এবং ২ হাজার ২০০ ক্রুর আবাসিক সুবিধাসহ এতে আছে থিয়েটার, মাল্টি ডেক ড্যান্স হল, ২০টির বেশি ডাইনিং হলসহ বিভিন্ন বিলাসী সুবিধা। এটি তৈরিতে ব্যয় হয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ২০০ কোটি টাকার বেশি।সূত্র: মেরিন সাইট | 6 |
কান্নায় ভেঙে পড়াস্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী আবু সাইদ জোয়ারদার পেয়েছেন ৭ হাজার ৭২ ভোট। দ্বিতীয় ধাপে জেলার ৭টি ইউপি নির্বাচনে তিনিই একমাত্র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্য ৬টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা। তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থীর ছেলে সজীব ও সাবেক ইউপি সদস্যের ছেলে রয়েল গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ নম্বর কক্ষে প্রবেশ করে জোর করে নৌকায় সিল মারতে থাকে। এ দৃশ্য দেখে প্রতিবাদ করে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টসহ তার কর্মী-সমর্থকরা। সেখানে হাজির হয়ে প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন তিনি। এ অবস্থায় পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্ত হলে সজীব ও রয়েল সটকে পড়েন। খবর পেয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির র্যাব সদস্যদের নিয়ে ছুটে আসেন। এর কিছুক্ষণ পরই সেখানে হাজির হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এসময় তরিকুল ইসলামের পায়ে হাত দেওয়ার ভঙ্গিমায় বসে ভোট কারচুপির অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান। এএসপি তরিকুল ইসলাম এসময় নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা দিয়ে তাকে শান্ত থাকার পরামর্শ দেন। এ ঘটনার পর থেকে ওই কেন্দ্রে অবস্থান নেয় র্যাব ও পুলিশ। পরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়। হট্টগোলের ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। কিন্তু দুপুর ১টার দিকে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী আবু সাইদ জোয়ারদারের ছেলে সজীব ও তার সহযোগী রয়েল নামের দুই যুবক কেন্দ্রের ৭ নম্বর কক্ষ দখল করে প্রকাশ্যে নৌকার সিল মারতে থাকলে তার লোকজন এতে বাধা দেয়। এতে চরম হট্টগোল শুরু হয়। তারা আমাকেও গলা ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আমি কান্নাকাটি করেছি। প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকায় আল্লাহর অশেষ কৃপায় আমি নির্বাচিত হয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, হট্টগোলের পর থেকে ঘটনাস্থলে তিনি নিজেই অতিরিক্ত পুলিশসহ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবী। সভায় বক্তব্য রাখেন- সিপিবির পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, দিলীপ নাথ, ফরিদুল ইসলাম, অমিতাভ সেন, অরুণ সাহা, অজয় সেন, জামাল উদ্দিন এবং অথৈ নাসরিন। সিপিবি নেতারা প্রয়াত মণি সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অবিভক্ত ভারত থেকে পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশে শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের পুরোধা ছিলেন কমরেড মণি সিংহ। আমৃত্যু তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। এর আগে পার্টি কার্যালয়ে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিবি নেতারা। | 6 |
ফুটবল থেকে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর অবসরের গুঞ্জন উঠেছে। শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমের সামনে সেই জল্পনাই যেন উসকে দিলেন সুনীল। সভাপতি প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে সম্প্রতি দেশটিরসুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি (সিওএ) গড়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালনার জন্য। অনেকেরই আশঙ্কা, এর ফলে ফিফা নির্বাসিত করতে পারে ভারতকে। সুনীল বললেন, ''এই খবরটা শোনার পরে আমিও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, এ রকম কিছু হলে দেশ জুড়ে চরম অস্থিরতা সৃষ্টি হত। তা ছাড়া আমার বয়স এখন ৩৭। জানি না, আর কত দিন খেলতে পারব। এটাই আমার শেষ ম্যাচ হবে কি না, তা-ও জানি না। তবে আমার সামান্য জ্ঞান দিয়ে যা বুঝেছি, চিন্তিত হওয়ার কারণ নেই। আশা করছি, ফিফা নির্বাসিত করবে না। সব কিছু নিয়ন্ত্রণেই রয়েছে।'' সুনীল জানিয়েছেন, ''অবসরের পর আমার ইচ্ছে জঙ্গলের মধ্যে একটা বাড়ি বানাব। কোলাহল, মোবাইল ফোন থেকে অনেক দূরে থাকতে চাই। প্রচুর বই পড়ব। জীবনকে উপভোগ করব। আর আত্মজীবনী লিখব।'' বিডি প্রতিদিন/ফারজানা | 12 |
দেশে নতুন করে ৩ হাজার ২৮৮ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে।শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৪ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৩৩ শতাংশ। দেশে নতুন করে ৩ হাজার ২৮৮ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। আগের দিন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ৩ হাজার ১১৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২১.২৬ শতাংশ। অর্থাৎ শনিবার সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আগের দিনের তুলনায় ১.০৭ শতাংশ বেশি। ডা. নাসিমা জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৯৯৭ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৫ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ২৯ জনের মধ্যে ২১ জন পুরুষ এবং ৮ জন নারী। এদের মধ্যে হাসপাতালে ২৫ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ ছাড়া হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয় তিনজনকে। এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ২ হাজার ৬৭৩ জন শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ৭০ হাজার ৭২১ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪.২৯ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৬৭১ জন। এদের মধ্যে মারা গেছে ৫ লাখ ২৫ হাজার ৩৯২ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ লাখ ৮৭ হাজার ৯৭২ জন। | 6 |
উন্নয়ন যাত্রায় অংশীদার হতে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে আয়োজিত 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ অ্যান্ড রোড শো'র উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং বৃটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস। প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু অর্থনৈতিক অঞ্চল রয়েছে। যেখানে বিশেষ কোনো একটি দেশের কোম্পানিগুলো বিনিয়োগ করতে পারে। যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা তাদের জন্য সেরকম কোনো একটি অঞ্চল বেছে নিতে পারেন।' দেশি-বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল, ২৮টি হাইটেক পার্ক প্রস্তুত করার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 6 |
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গণটিকা কর্মসূচি চলছে। আর এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টা থেকে ফরিদপুর জেলায় স্থায়ী এবং অস্থায়ীসহ মোট ২৫৫টি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে কোভিড-১৯ টিকা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) গনটিকা কার্যক্রমের অংশ হিসেবে জেলায় ৭৬ হাজার ৫০০ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ড. মো. সিদ্দিকুর রহমান। আর এ কার্যক্রম তদারকি করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল। সরেজমিনে দেখা যায়, ফরিদপুরের বিভিন্ন মার্কেট এলাকায় গিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। এ সময় মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হচ্ছে তারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন কি না? টিকা না নিলে বা টিকা কার্ড দেখাতে ব্যর্থ হলেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে ফরিদপুরের জেনারেল হাসপাতালে টিকাকেন্দ্রে। এ ব্যাপারে ফরিদপুর শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, "আমাদের বিভিন্ন কারণে করোনাভাইরাসের টিকা নেওয়া হয়নি। পরে সকালে পুলিশের একটি দল এসে আমাদের জিজ্ঞেস করে টিকা নিয়েছি কি না? আমরা না বললে, আমাদের গাড়িতে উঠিয়ে টিকাকেন্দ্রে নিয়ে যায়। পরে আমরা টিকা নিয়ে ফিরেছি।" ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, "শনিবার থেকে সারাদেশে ১ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। তাই কেউ যাতে টিকা নিতে বাদ না পড়েন সেজন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মার্কেট ও জনবহুল এলাকায় গিয়ে অভিযান চালাচ্ছি। এ সময় যারা করোনাভাইরাসের টিকা নেননি তাদেরকে পুলিশের গাড়িতে করে টিকাকেন্দ্রে নিয়ে টিকা দেওয়া নিশ্চিত করা হচ্ছে।" সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান বলেন, "যতক্ষণ টিকাকেন্দ্রে লোক থাকবে ততোক্ষণ টিকা দেওয়া হবে। প্রথম ডোজ টিকা আগামীতেও হাসপাতালে চলমান থাকবে।" | 6 |
প্রায় আধা কিলোমিটার দীর্ঘ সড়কটির পিচঢালাই পাঁচ মাস ধরে তুলে রাখা হয়েছে। ভাঙা সড়ক দিয়ে ভোগান্তি নিয়ে চলছে মানুষ। পাঁচ মাস ধরে আটকে আছে জয়পুরহাটের আক্কেলপুর শহরের রেলস্টেশন সড়কের সংস্কারকাজ। সড়কটি সংস্কারের জন্য আগের সড়কের পিচঢালাই তুলে ফেলা হয়েছে। নর্দমার পাটাতনও (স্ল্যাব) ভেঙে ফেলা হয়েছে। এ অবস্থায় শহরের গুরুত্বপূর্ণ প্রায় আধা কিলোমিটার সড়কটিতে ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সড়কের পিচঢালাই তুলে ফেলা হয়েছে। সড়কের এক পাশে নালা। নালার ওপর পাটাতন নেই। নালা ভরে আছে আবর্জনায়। সেখান থেকে বের হচ্ছে দুর্গন্ধ। সড়কের পাশে থাকা দোকানে আসা-যাওয়া করতে ব্যবসায়ীরা কাঠের তক্তা বিছিয়ে রেখেছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কাজ ভালোভাবে শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। নালা উন্মুক্ত থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। খুঁড়ে রাখা সড়কে ধুলাবালু উড়ছে। আবার সামান্য বৃষ্টিতে কাদায় ভরে যাচ্ছে। এতে লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাঁরা রোজার আগেই সড়ক ও নালা সংস্কারের কাজ শেষ করার দাবি জানান। আদর্শ ক্লাব সড়কের রনি মোবাইল প্লাসের মালিক মতিউর রহমান বলেন, রেলওয়ে স্টেশন সড়কে বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এই সড়কে অসংখ্য যানবাহন ও ট্রেনযাত্রী চলাচল করে। পাঁচ মাস ধরে সড়কের পাশে নালার পাটাতন উঠিয়ে রাখা হয়েছে। কিছুদিন আগে রেলস্টেশন সড়কের একটি মুদিখানার দোকানে কেনাকাটা করতে গিয়ে তাঁর বাবা মোজাফ্ফর হোসেন নালায় পড়ে আহত হয়েছিলেন। প্রায় প্রতিদিন সড়কের পাশে এ রকম দুর্ঘটনার কথা জানতে পারছেন। অথচ পৌর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। রেল কলোনির বাসিন্দা সাবের রেজা বলেন, 'পৌরসভার মেয়র এক মাসের মধ্যে সড়ক সংস্কার ও বর্ধিতকরণের কাজ শেষ হওয়ার কথা আমাদের বলেছিলেন। প্রায় পাঁচ মাস হতে যাচ্ছে, সড়কের কাজের কোনো অগ্রগতি নেই।' স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, 'আমার দোকান ঘেঁষে নালা গেছে। সড়ক প্রশস্তকরণের নামে নালার স্ল্যাব উঠিয়ে রাখায় লোকজন নালায় পড়ছে। নালায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে দোকানে বসে থাকা অসহ্য হয়ে পড়ছে। নালার কারণে আমরা সড়কের এক পাশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।' পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ সংস্কারকাজ করা হচ্ছে। ৪১০ মিটার আক্কেলপুর রেলস্টেশন সড়ক সংস্কারের বরাদ্দ ৮৩ লাখ ৮৬ হাজার টাকা। এ কাজটি পায় নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মণ্ডল ট্রেডার্স। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ২১ মে চুক্তি করে। ছয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু আড়াই বছরেও কাজ শেষ হয়নি। চুক্তির পর কয়েক দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত রয়েছে। গত অক্টোবর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সড়কের কাজ শুরু করেন। এরপর ঠিকাদার কাজ বন্ধ রেখে চলে যান। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রইচ উদ্দীন মিঞা বলেন, রেলস্টেশন সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মণ্ডল ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর আলম মণ্ডল বলেন, সড়কের কাজের ইট, বালু ও রড কাজের জায়গাতেই রাখা আছে। দ্রুত কাজ শুরু করা হবে। আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, রেলস্টেশন সড়কের কাজ দ্রুত শেষ করার কথা থাকলেও ঠিকাদার তা করতে পারেননি। ঠিকাদার নালার স্ল্যাব আগেই উঠিয়েছেন। এ কারণে নালা খোলা থাকায় লোকজন নালায় পড়ছে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বারবার তাগাদা দিচ্ছেন। | 6 |
ইয়েমেনে প্রায় ছয় বছর ধরে চলমান যুদ্ধ অবসানে নতুন একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে সৌদি আরব। জাতিসংঘের তদারকিতে তৈরি এ প্রস্তাবে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতির প্রস্তাব করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের এই পরিকল্পনায় জরুরী আকাশপথ ও সমুদ্রপথ খুলে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক আলোচনা শুরুর কথাও বলা হয়েছে। কিন্তু ইয়েমেনের আকাশে ও সমুদ্রে আরোপ করা অবরোধ তোলার ক্ষেত্রে এসব প্রস্তাব খুব বেশি দূরে যাবে না বলে সংশয় প্রকাশ করেছে হুতিরা। সোমবার (২২ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে শান্তি পরিকল্পনার প্রস্তাব ঘোষণা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান। একইসঙ্গে তিনি ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিদের প্রস্তাবগুলো গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি জানান, হুতিরা প্রস্তাবগুলো গ্রহণ করলেই অস্ত্রবিরতি শুরু হবে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ প্রস্তাবকে স্বাগত জানালেও, এ উদ্যোগে 'নতুন কিছু নেই' বলে মন্তব্য করেছে হুতিরা। তাদের অভিযোগ, রাজধানী সানার বিমানবন্দর ও পশ্চিমাঞ্চলীয় বন্দর হুদায়দাহ থেকে অবরোধ পুরোপুরি তুলে নেওয়ার বিষয়ে প্রস্তাবে কিছু বলা হয়নি। হুতি পক্ষের প্রধান আলোচক মোহাম্মদ আব্দুলসালাম বলেন, 'আমরা আশা করেছিলাম সৌদি আরব সমুদ্রবন্দর ও বিমানবন্দরগুলোর অবরোধ শেষ করার ঘোষণা দেবে এবং জোট বাহিনীর হাতে আটক ১৪টি জাহাজকে অনুমতি দেওয়ার উদ্যোগ নেবে।' তবে তারা সৌদি, যুক্তরাষ্ট্র ও ওমানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। সৌদি কর্মকর্তারা জানান, তারা এ পদক্ষেপের বিষয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলছেন। ইয়েমেনের যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও উদ্যোগ নিয়েছে। এই যুদ্ধে বিশ্বের সবচেয়ে মারাত্মক মানবিক সংকট তৈরি হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের দেশজুড়ে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হুতিরা। যখন সৌদি আরবের জ্বালানি ও নিরাপত্তা অবকাঠামোগুলোতে হুতিদের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে ঠক এই সময়টিতেই এই শান্তি প্রস্তাব দিল রিয়াদ। অন্যদিকে হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায়ও নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এর আগেও ব্যর্থ হয়েছে সৌদি আরবের গত বছর করা অস্ত্রবিরতিসহ ইয়েমেনের জন্য তৈরি বেশ কয়েকটি শান্তি পরিকল্পনা। কিন্তু এখন সৌদি আরব হুতিদের দীর্ঘদিনের কয়েকটি দাবিতে ছাড়ের প্রস্তাব দিয়েছে। এরমধ্যে অন্যতম সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া, এই বিমানবন্দরটি হুতিদের নিয়ন্ত্রণে থাকলেও ইয়েমেনের আকাশপথ সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর নিয়ন্ত্রণে আছে। যুদ্ধরত দুটি পক্ষ যদি অস্ত্রবিরতিতে সম্মতি হয়, তাহলে জাতিসংঘ তা তদারকি করবে এবং তাতে শান্তি আলোচনার পথ খুলতে পারে বলছে সংবাদ মাধ্যম বিবিসি। | 3 |
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকেই মস্কোর ওপর নানা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। বিপরীতে ইউক্রেনকেও পশ্চিমা দেশগুলো অনেক অস্ত্রশস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে। তবুও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সন্তুষ্ট হতে পারছেন না। জেলেনস্কি বলেছেন, এখনও তার দেশকে অস্ত্র সরবরাহ ও সমর্থনের বিষয়ে পশ্চিমাদের ঐক্যে ঘাটতি রয়েছে। এছাড়াও রাশিয়ার জ্বালানি ওপর ষষ্ঠ নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এক হতে পারেনি বলেও উল্লেখ করেছেন জেলেনস্কি।
সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/নাজমুল | 3 |
চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৮ হাজার ৪১০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চলতি মাসের (আগস্ট) দু'দিন বাকি থাকতেই হাসপাতালে প্রায় ৫০ হাজার ডেঙ্গু রোগী ভর্তির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ১ আগস্ট সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৯ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যা গতবছর অর্থাৎ ২০১৮ সালে সারা বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচগুণ। হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, মাস অনুযায়ী জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে মাসে ১৯৩, জুনে ১ হাজার ৮৮৪, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ এবং আগস্টে (২৯ আগস্ট পর্যন্ত) ৪৯ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩ হাজার ২০০ জন অর্থাৎ ৯২ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সরকারি হিসেবে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৫২ জন মারা গেছেন। তাদের মধ্যে এপ্রিলে ২, জুন ৫, জুলাই ২৮ ও চলতি আগস্ট মাসে ১৭ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীর চেয়ে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছেন। গত ২৩ আগস্ট থেকে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) পর্যন্ত বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তিকৃত মোট সংখ্যা ৮ হাজার ৮২০ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৪ হাজার ১২৬ জন ও ঢাকার বাইরে ৪ হাজার ৬৯৪ জন ভর্তি হয়েছেন। সে হিসেবে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৫৬৮ জন বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে স্থিতিশীল। খুব বেশি বাড়ছে না আবার কমছেও না। বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতলে মোট ১ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৫২৪ জন এবং ঢাকার বাইরে ৬৬৫ জন ভর্তি হন। এছাড়া মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৫৭ জন ভর্তি হন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৫৫১ জন ও ঢাকার বাইরে ৬০৬ জন ভর্তি হয়েছেন। | 6 |
ক্রিকেট মাঠ থেকে বিদায়ের পর রাজনীতির মাঠে দাপিয়ে বেড়িয়েছেন ইমরান খান। জনগণের আস্থা অর্জন করে হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।প্রায় তিন দশক আগে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেও এখনো এর নাড়ি-নক্ষত্র, নিয়ন্ত্রণ সম্পর্কে অগাধ জ্ঞান ইমরানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত যে শুধু কূটনৈতিকভাবে তাঁর সরকারকে চাপে রাখছে না, পাকিস্তান ক্রিকেটকেও বেকায়দায় ফেলতে চাইছে; সেটি ভালো করেই আঁচ করতে পারছেন ইমরান। এ নিয়ে এবার রীতিমতো বোমা ফাটালেন দেশকে নেতৃত্ব দিয়ে ১৯৯২ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া অধিনায়ক।গত সপ্তাহেই নিজের ৬৯তম জন্মদিনের কেক কাটা ইমরানের দাবি, টাকার জোরে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে ভারত।২০০৩ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তার 'অজুহাত' দেখিয়ে না খেলেই দেশের উদ্দেশে উড়াল দেয় নিউজিল্যান্ড দল। কিউইদের দেখাদেখি ইংল্যান্ডও বাতিল করে পাকিস্তান সফর। অথচ দেশটির গোয়েন্দা সংস্থার কাছে জঙ্গি হামলা সংক্রান্ত কোনো তথ্যই ছিল না।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টানা দুটি সিরিজ বাতিল হওয়ায় ক্ষোভে ফুঁসছিল পাকিস্তান। এর পেছনে ভারতের ইন্ধন ছিল বলেই মত দেন অনেকে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সরাসরি কাঠগড়ায় তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান।লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে (এমইই) দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা। ভারত সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। এ কারণেই ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস কেউ দেখায় না। ইংল্যান্ড যেটা আমাদের (পাকিস্তানের) সঙ্গে করেছে, সেটা ভারতের সঙ্গে করতে পারবে না।'সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও বলেন, 'শুধু খেলোয়াড়দেরই নয়, ভারতীয় বোর্ড অন্য বোর্ডগুলোকে টাকা দেয়। তাই ওরাই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।'ইংলিশ বোর্ড পাকিস্তান সফর বাতিল করে হীনম্মন্যতার পরিচয় দিয়েছে বলে মনে করেন ইমরান, 'ইংল্যান্ড ভাবে, পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলে তারা দয়া করছে। আসলে তারা টাকার গরম দেখাচ্ছে। অথচ আমি পাকিস্তান-ইংল্যান্ডের ক্রিকেটীয় সম্পর্ক ভালো করতে চেয়েছি। তারা এই কাজ করে (সফর বাতিল করে) নিজেদের সম্মান ডুবিয়েছে।' | 12 |
হানিপ্রীত ইনসানেরজেল জীবনের এক মাস কেটে গেল। কেমন আছে বাবা রাম রহিমের বিতর্কিত 'পালিত কন্যা'? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, জেলে রীতিমতো ভিআইপির খাতির পাচ্ছে হানিপ্রীত। বিশেষ সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে। এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জেলের রান্না মুখে তুলতে পারছে না হানিপ্রীত। তাই নিয়মিত তার কাছে গোপনে বাড়ির রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে! আম্বালা সেন্ট্রাল জেলে তার এই বিশেষ 'ট্রিটমেন্ট' পাওয়ার খবরকে অবশ্য উড়িয়ে দিয়েছেন হরিয়ানার জেলমন্ত্রী কৃষানলাল পানওয়ার। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই খবর ভিত্তিহীন। হানিপ্রীতকে মোটেই আলাদা করে কোনও বিশেষ খাতির করা হচ্ছে না। | 3 |
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন জনের সঙ্গে সখ্য গড়ে তোলে চক্রটি। পরে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের হেনস্তা ও ব্ল্যাকমেল করে। এসব কর্মকাণ্ডে তারা ভুয়া সেনা ও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।গতকাল শনিবার রাত থেকে আজ রোববার বেলা ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় অভিযান চালিয়ে এমন তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। এক ট্রান্সজেন্ডারকে (বিউটি ভ্লগার) যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় মূল হোতা ইশতিয়াক আমিন ফুয়াদসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।আজ বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।গ্রেপ্তারকৃতরা হলেন- ফুয়াদ আমিন ইশতিয়াক সানি (২১), সাইমা শিকদার নিরা আরজে নিরা (২৩) ও আবদুল্লাহ আফিফ সাদমান রিশু (১৯)। তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত অবৈধ ওয়াকিটকি সেট, খেলনা পিস্তল জব্দ করা হয়।খন্দকার মঈন বলেন, 'জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তাঁদের মধ্যে ইশতিয়াক এই চক্রের মূল হোতা। আরজে নীরা ও অপর সদস্য সাদমান আফিফ রিশু তাঁর অন্যতম সহযোগী। চক্রটি দুই বছর ধরে নানাবিধ কৌশলে জিম্মি, ব্ল্যাকমেল ও প্রতারণা করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।' র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, 'চক্রটি বাসা ভাড়া নিয়ে জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করত। অনলাইনেও ভিকটিমদের ফাঁদে ফেলত তারা। চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে তাঁদের পরস্পরের সঙ্গে পরিচয় হয়। এরই মধ্যে তাঁরা প্রতারণায় হাত পাকিয়েছেন।'তিনি বলেন, 'কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সঙ্গে সাদমান আফিফ রিশুর পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্রে ভাটারা এলাকার (বসুন্ধরা) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি রেস্টুরেন্টের সামনে রিশুর সঙ্গে ভুক্তভোগী সাক্ষাৎ করেন। পরে সারপ্রাইজ দেওয়ার কথা বলে তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকায় ইশতিয়াকের ভাড়া বাসায় নিয়ে যান। ওই সময় ইশতিয়াক, নিরা ও রিশু ভুক্তভোগীকে মারধর, শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করার পাশাপাশি ভিডিও ধারণ করেন।'তাঁরা ভুক্তভোগীর সঙ্গে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা ও সামরিক বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১ লাখ টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে রামপুরায় নামিয়ে দেন। গ্রেপ্তার আসামি ইশতিয়াকের বিরুদ্ধে রাজধানীর দুই থানায় প্রতারণাসহ ভুয়া পরিচয়ের কারণে দুটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি কারাভোগ করেছেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.