text
stringlengths
1
58.1k
label
int64
0
12
শুরু হয়ে গেল গওহর খানের বিয়ের অনুষ্ঠান। জায়েদ দরবারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার আগে জমকালো অনুষ্ঠান শুরু হয়ে গেল দুই পরিবারে। বিয়ের আগে চিকসা সেরিমনিতে গওহর ও জায়েদের সঙ্গে নাচতে দেখা যায় সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারকে। বিয়ের পিঁড়িতে বসার আগে গওহরের নাচ ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। সোনালী এবং রানি রঙের লেহঙ্গায় সেজে জায়েদ দরবারের সঙ্গে বিয়ের আগের অনুষ্ঠান চিকসা সেরিমনিতে হাজির হন গওহর খান। এরপর পঞ্জাবি ভাঙড়া তালে নাচতে দেখা যায় গওহর এবং জায়েদকে। প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রীর বিয়ের আগের অনুষ্ঠান শুরু হতেই তাঁর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। সম্প্রতি জায়েদ দরবার এবং গওহর খান নিজেদের বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। করোনা আবহের জেরে তাঁরা পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গেই বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন বলে জানা যায়। পাশাপাশি তাঁদের নতুন জীবনের জন্য কাছে প্রত্যেকের কাছে আর্শীবাদ ও ভালবাসা চেয়ে নেন গওহর, জায়েদ। সম্প্রতি বিগ বস ১৪-র ঘরে অতিথি হিসেবে হাজির হন গওহর খান। প্রসঙ্গত, বিগ বস ৭-এর জয়ী হলেন গওহর খান। বসের ঘর থেকে বের হতেই তাঁর বিয়ের গুঞ্জন জোর কদমে শুরু হয়ে যায়। সেই সঙ্গে জায়েদের চেয়ে গওহর ১২ বছরের বড় বলেও জোরদার কটাক্ষ করা হয় প্রাক্তন মিস ইন্ডিয়াকে। যা শুনে কার্যত ক্ষেপে যান গওহর। তিনি বলেন, জায়েদের সঙ্গে তাঁর বয়সের কয়েক বছরের পার্থক্য রয়েছে, এটা ঠিক, তবে সেটা ১২ বছরের নয়। বয়সের পার্থক্য নিয়ে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে, তা একেবারেই ঠিক নয় বলে স্পষ্ট জানান গওহর।
2
ভারতে আসছে করোনার আরও এক নিজস্ব নতুন টিকা। টিকা উৎপাদক সংস্থার দাবি, 'কোরবেভ্যাক্স' নামের এ টিকার কার্যকারিতা হবে ৯০ শতাংশ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই টিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে গঠিত ভারত সরকারের কমিটি ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনিজেশনের (এনটিএজিআই) প্রধান এন কে অরোরা এ তথ্য জানান। তিনি বলেছেন, আগামী অক্টোবরেই এই টিকা তৃতীয় পর্যায়ের পরীক্ষা (ট্রায়াল) শেষে বাজারে এসে যাবে। এটি হবে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের 'গেম চেঞ্জার'। কোরবেভ্যাক্স তৈরি করছে হায়দরাবাদভিত্তিক সংস্থা বায়োলজিক্যাল ই। এর আগে ভারতে কোভ্যাক্সিন টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অরোরা বলেন, পুনের সেরাম ইনস্টিটিউটে তৈরি 'নোভাভ্যাক্স' টিকার মতো 'কোরবেভ্যাক্স'-এর কার্যকারিতাও ৯০ শতাংশ হতে চলেছে। আপাতত পরীক্ষায় দেখা গেছে, এই দুই টিকা সব বয়সীদের জন্যই নিরাপদ এবং এদের কার্যকারিতা কোভিডের সব ধরনের ক্ষেত্রে ৯০ শতাংশের বেশি। অরোরা আরও বলেন, এই দুই টিকার মতো ভারতে আরও যেসব টিকা পরীক্ষার পর্যায়ে রয়েছে সেগুলো বাজারে এসে গেলে গোটা পৃথিবী ভারতীয় টিকার ওপর নির্ভরশীল হয়ে পড়বে। সবচেয়ে বড় কথা, এসব টিকার দামও হবে সস্তা। কোরবেভ্যাক্স টিকার দুটি ডোজের দাম পড়বে ২৫০ রুপির মতো। ভারতে এই মুহূর্তে আরও অন্তত পাঁচটি টিকা তৃতীয় পর্যায়ের পরীক্ষা স্তরে রয়েছে। ভারতে আপাতত তিনটি টিকার ব্যবহার হচ্ছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুতনিক-ভি। এদের মধ্যে সবচেয়ে কম দামি টিকা কোভিশিল্ড। সরকার এর এক একটি ডোজের দাম বেঁধে দিয়েছে ৭৮০ রুপি। সে ক্ষেত্রে কোরবেভ্যাক্স হবে সত্যিই সস্তা। অরোরা বলেন, দুই সংস্থা বছরে ১০০ কোটি ডোজ টিকা উৎপন্ন করতে পারবে। এতে বিশ্বের দরিদ্র দেশগুলো উপকৃত হবে।
3
ছিল অভাবের সংসার। দুই বেলা পেটে ভাত জুটাতেই হিমশিম। ভ্যান চালক বাবার অদম্য মেধাবী সন্তান জয়দেব কুমার দাসের (২৫) পড়ালেখাও বন্ধ হয়েছিল। মেধা, সাহস আর মানুষের সহযোগিতায় আবার পড়ালেখা শুরু করেন। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে অনেক ঘাত প্রতিঘাতে চিকিৎসক হন। জয়দেব সিলেট ওসমানি মেডিকেল থেকে এমবিবিএস পাস করেছেন। প্রস্তুতি নিচ্ছিলেন এফসিপিএস পরীক্ষার। সংসারের হালও কিছুটা ধরেছিলেন। এমন সংগ্রামী ছেলে আত্মহত্যা করবে বিশ্বাস করতে পারছেন না জয়দেবের স্বজন ও বন্ধুরা। গতকাল শনিবার দিবাগত রাতে লাশ পচা গন্ধের খবর পেয়ে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে জয়দেবের লাশ উদ্ধার করে পুলিশ। এক সপ্তাহ আগে নিকুঞ্জ এলাকা থেকেই মাহফুজা আক্তার (২৫) নামে আরেক চিকিৎসকের লাশ উদ্ধার করেছিল পুলিশ।খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ বলেন, নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে গতকাল শনিবার দিবাগত রাতে জয়দেবের মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের ভেতর থেকে গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছিল। রুমের দরজার লক ভেঙে খাটে ওপরে জয়দেব কুমারের মরদেহ পাওয়া যায়। মৃতের বাম হাতে কেনোলা সহ একটি সিরিঞ্জ লাগানো, একটি সুইসাইডাল নোট সহ নোট খাতা লাল কলম, তিনটি সিরিঞ্জে থাকা তরল পদার্থ, দুইটি মোবাইল, পাঁচটি কেসিএল ইনজেকশনের খালি প্যাকেট পাওয়া যায়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ফ্ল্যাটটিতে দুজন মিলে থাকতেন। অপরজনও চিকিৎসক। তিনি পূজার ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এ সময় একাই ছিলেন জয়দেব।পুলিশের একজন কর্মকর্তা বলেন, ফ্ল্যাটের তালা ভেতর থেকেও লাগানো যায়। বাইরে যাওয়ার সময় লাগিয়েও যাওয়া যায়। লক তালা। এখন জয়দেব ভেতর থেকে লাগিয়ে তারপর নিজে নিজেই ইনজেকশন পুশ করে আত্মহত্যা করতে পারেন। কিংবা অন্য কেউ তাকে ইনজেকশন পুশ করে হত্যার পর তালা লাগিয়ে যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মৃতদেহের পাশ থেকে একটি একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।তাতে লেখা হয়েছে, 'আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। আমার আর কোনো পথ ছিল না। বেঁচে থেকে লাভ কী।'তিনি বলেন, সুইসাইড নোটটি পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। লেখাটি জয়দেব লিখেছেন নাকি অন্য কেউ সেটাও পরীক্ষা করে দেখা হবে।মৃত জয়দেবের ফুপাতো ভাই অজয় কুমার দাস। আজ রোববার সকালে জয়দেবের ছোট ভাইকে নিয়ে তিনি ঢাকায় আসেন। অজয় কুমার দাস জানায়, জয়দেবের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দক্ষিণ সানন্দার কুমারপাড়া। তিন ভাই এক বোনের মধ্যে জয়দেব ছিল বড়। জয়দেবের বাবা দিলীপ চন্দ্র দাস ভ্যান চালিয়ে সংসার চালান। জয়দেবও মাঝেমধ্যে কিছু টাকা পয়সা দেন। ছেলে চিকিৎসক হওয়ায় দারিদ্র্যের সঙ্গে তিনি যুদ্ধ থেকে মুক্তি পাবেন বলে স্বপ্ন ছিল। কিন্তু সব স্বপ্নই শেষ।জয়দেবের মতো সাহসী মানুষ কোনো ভাবেই আত্মহত্যা করতে পারেন না উল্লেখ করে অজয় বলেন, লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পরও যে ছেলে সংগ্রাম করে চিকিৎসক হতে পারে, সেই ছেলে কোনো ভাবেই আত্মহত্যা করতে পারে না।জয়দেবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার বন্ধু প্রান্ত মজুমদারের। গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা একই মেসে থাকতেন। প্রান্ত মজুমদার বলেন, দুই তিন মাস আগে এফসিপিএসে ভর্তি হওয়ার জন্য জয়দেব ঢাকায় আসেন। তখন কুড়িল বিশ্বরোড চৌরাস্তায় তারা একই মেসে থাকতেন। গত বৃহস্পতিবার জয়দেব নিকুঞ্জের বাসায় ওঠেন। সেদিন সকালে তাঁদের সঙ্গেই খাওয়া দাওয়া করে যান। রাতে এসে খাওয়ার কথা থাকলেও তিনি আসেননি। ফোনও রিসিভ করে নাই। গত শুক্রবার সকালেও কয়েকবার ফোন দিলেও ফোন রিসিভ করে নাই। ভেবেছিলাম জয়দেব বাসায় রান্না করে খাওয়া দাওয়া শুরু করছে।প্রান্ত আরও বলেন, বেশির ভাগ সময় জয়দেব ল্যাপটপে কাজ ও লেখাপড়া করত। আমার বিশ্বাস জয়দেব আত্মহত্যা করতে পারে না। কোনো অভিজ্ঞ ব্যক্তি তাঁকে ইনজেকশন পুশ করেছে বলে তিনি অভিযোগ করেন।আজ রোববার দুপুরে জয়দেবের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. জান্নাতুন নঈম। মর্গ সূত্রে জানা গেছে, মৃতদেহ অর্ধগলিত ছিল। কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয় নাই। মৃতদেহের বাম হাতে ইনজেকশনের সিরিঞ্জ সহ কেনোলা লাগানো ছিল। মৃতদেহ থেকে ব্লাড, চামড়া, হার্ট, লাংস ও ভিসেরা কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য সংগ্রহ করা হয়েছে।এর আগে গত ৯ অক্টোবর বিকেলে নিকুঞ্জ-২, রোড নম্বর-৩,২৬ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলা থেকে মাহফুজা আক্তার (২৫) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করে পুলিশ। ২০১৯ সালে ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস পাস করেছিলেন তিনি। এরপর সে টঙ্গীতে একটি গার্মেন্টসের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিল। পাশাপাশি তিনি এফসিপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছিল পুলিশ।
6
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ। গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ মনোনয়ন দেওয়া হয়। জাতীয় পার্টি গত মার্চ মাসেই মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বড় দলগুলোর মধ্যে বিএনপি এখনো দলীয় প্রার্থী ঘোষণা করেনি। কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় তিন রাজনৈতিক দলের জন্য তিন ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি হওয়ায় দলীয় কোন্দল দেখা দিয়েছে। গৃহবিবাদ মেটাতে না পারলে জেতা কঠিন হয়ে পড়বে। আর রংপুর জাতীয় পার্টির ঘাঁটি-এটা প্রমাণে জিততে মরিয়া এইচ এম এরশাদের দল। এ জন্য সবার আগে প্রার্থী ঘোষণা করে মাঠে আছে তারা। সারা দেশের মতো রংপুরেও বিএনপিকে কোণঠাসা করে রাখা হয়েছে-এমন অভিযোগ দলটির নেতাদের। এ জন্য তাঁদের তৎপরতা অন্যদের তুলনায় কম। তবে দলটির নেতারা বলছেন, তাঁরা নীরব প্রচারে আছেন। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। এবার সেখানে দলীয় প্রতীকে ভোট হবে। সরকারি দল আওয়ামী লীগ রংপুরসহ আসন্ন ছয় সিটি করপোরেশন নির্বাচনকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে নিয়েছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৬ জন প্রার্থী ফরম জমা দিয়েছিলেন। এর মধ্য থেকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড সরফুদ্দীনকেই বেছে নেয়। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের নেতা ও স্থানীয় সাংসদেরাও ছিলেন। তাঁদের উপস্থিতিতে দলীয় ফরম সংগ্রহ করা সম্ভাব্য প্রার্থীদেরও বক্তব্য শোনা হয়। এরপর সরফুদ্দীনকে মনোনয়ন দিয়ে অন্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বাড়ি রংপুরে। এই জেলাকে দলটির ঘাঁটি বিবেচনা করা হয়। সিটি করপোরেশন নির্বাচনে জেতার লক্ষ্যে গত মার্চেই এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলটির মহানগর সভাপতি মুস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করেন। তিনি ২০১২ সালের সিটি নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয় হয়েছিলেন। এবার এরশাদের ভাইয়ের ছেলে হোসেন মকবুল শাহরিয়ারও মনোনয়নপত্র ক্রয় করেছেন। জাতীয় পার্টির সূত্র জানায়, এবার দলীয় প্রতীকে ভোট হবে বলে জাতীয় পার্টি ব্যাপক আশাবাদী। কারণ পুরো রংপুরেই লাঙ্গল প্রতীকের আবেদন আছে। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগে কোন্দল রয়েছে। যাঁকেই মনোনয়ন দেওয়া হোক, বিরোধিতা হবে। এতে সবচেয়ে বেশি লাভবান হবে জাতীয় পার্টি। জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান প্রথম আলোকে বলেন, মকবুল শাহরিয়ার প্রার্থী থাকুক না থাকুক-এটা তাঁদের ধর্তব্যের মধ্যেই নেই। কারণ, তার কোনো ভোট নেই। এবার তাঁরা এই নির্বাচনে জয়ের জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করেছেন। বিএনপির তিনজন সম্ভাব্য প্রার্থী প্রচারে আছেন। তাঁরা হলেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সহসভাপতি কাউছার জামান। গত নির্বাচনেও কাউছার বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জানতে চাইলে কাউছার জামান প্রথম আলোকে বলেন, আজ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ শেষেই দল রংপুরের প্রার্থী মনোনয়নে তৎপর হবে। তিনি বলেন, সরকারি দলের লোকজন সকাল-বিকেল মিছিল-শোডাউন করছে। কিন্তু তাঁরা নামতে গেলেই নানাভাবে বাধা, ভয়ভীতি দেখানো হয়। এ জন্য তাঁরা নীরবেই প্রচার চালাচ্ছেন। ২০১২ সালের নির্বাচন দলীয় প্রতীকে না হলেও প্রতিটি বড় রাজনৈতিক দল প্রার্থী সমর্থন করেছিল। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সরফুদ্দীন আহমেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তিনি এর আগে জাতীয় পার্টির রাজনীতিও করেছেন। ওই নির্বাচনে তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আবদুর রউফ। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা তাঁদের চেয়ে অনেক পিছিয়ে ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে এ টি এম গোলাম মোস্তফাও মাঠে বেশ তৎপর। বিএনপির অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, 'আমাদের ওপর সারা দেশে যেভাবে নির্যাতন-নিপীড়ন চলছে, তাতে আমরা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছি না। তবে রংপুরের কমিটিকে এ বিষয়ে মতামত দিতে নির্দেশ দিয়েছি। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে পারব।' ইভিএম-সিসিটিভি থাকছে, সেনা মোতায়েন নিয়ে আলোচনা রংপুর সিটি নির্বাচনে একটি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ও কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে ও কোন কোন কেন্দ্রে সিসিটিভি বসানো হবে, এ সিদ্ধান্ত এখনো নেয়নি ইসি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তা ঠিক করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে। এই নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আছে। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারি দল আওয়ামী লীগ বরাবরই নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে। সাধারণত স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হয় না। এ জন্য সেনা মোতায়েনের সম্ভাবনা কম বলেই মনে করছেন ইসির কর্মকর্তারা। জানতে চাইলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রথম আলোকে বলেন, কমিশনের সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে তিনি কোনো ব্যক্তিগত মন্তব্য করতে চান না। তিনি আরও বলেন, রংপুরের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণে তাঁরা ম্যাজিস্ট্রেটদের সক্রিয় ভূমিকা পালনে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে বিএনপির কাউছার জামান বলেন, তিনি সেনা মোতায়েন চান। নতুবা সরকারি দলের লোকজন জোরজবরদস্তি করতে পারে। এ বিষয়ে জাতীয় পার্টির মসিউর রহমান বলেন, তাঁরা সেনা মোতায়েন চান না। তবে নির্বাচন কমিশন মোতায়েন করলে আপত্তি নেই।
9
ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করতে পদক বিক্রির ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং রাশিয়ার নাভায়া গেজেটা পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। ২০২১ সালের ৮ অক্টোবর ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন রুশ সাংবাদিক ও নাভায়া গেজেটা পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ। একটি বিবৃতিতে রাশিয়ার নাভায়া গেজেট পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ বলেন, আমি ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করছি এবং এই উদ্দেশে ২০২১ সালে প্রাপ্ত নোবেল পুরস্কারের পদক বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বিক্রির টাকা তহবিলে যোগ করা হবে। এ ছাড়া বিবৃতিতে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বানও জানান মুরাতভ। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান' শুরু করেছে রাশিয়া। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধের মধ্যে প্রায় ৩৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে।
3
ভোলায় বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ভোলার জেলা ও দায়ারা জজ এ বি এম মাহমুদুল হক এ রায় দেন। একই সঙ্গে আসামি আবু সায়েদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ আগস্ট সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পাট-১ গ্রামের আবদুল মুনাফ সাজিকে তার ছেলে আবু সায়েদ লোহার খোন্তা শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরইবাংলা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে ২৫ আগস্ট তার মৃত্যু হয়। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট সৈয়দ আশিরাফ হোসেন লাবু সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।
6
মাছ চাষে প্রসিদ্ধ রাজশাহীর দুর্গাপুর উপজেলা। এই উপজেলা থেকে প্রতিদিন ৪০-৪৫ ট্রাক মাছ সারা দেশে যায়। উপজেলায় হাজারো পুকুর মালিক ও মাছচাষি রয়েছেন। বছরের এপ্রিল ও মে মাসে তীব্র খরায় এই উপজেলার পুকুরগুলোতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দাবদাহ ও অনাবৃষ্টির ফলে পুকুরে পানিসংকটে হুমকির মুখে পড়েছে মাছ চাষ।পানিসংকটের কারণে মৎস্যচাষিরা মাটির নিচ থেকে পানি তুলে পুকুরে দিয়ে মাছ চাষ করছেন। আর যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, সেখানের মৎস্যচাষিরা পড়ছেন বিপাকে।প্রতিবছর সরকারি ও ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে উপজেলায় প্রায় ১১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এলাকার চাহিদা মিটিয়ে উৎপাদিত মাছ সারা দেশে সরবরাহ করে চাষিরা। তবে এপ্রিল ও মে মাসে উপজেলার অধিকাংশ পুকুর, জলাশয়, খাল, বিল ও নদীতে পানি সংকটের কারণে বিপাকে পড়তে হয় মৎস্যচাষিদের।মৎস্যচাষি আব্দুল আওয়াল পৌর এলাকার দেবীপুর গ্রামে সাড়ে ৪ একরের একটি দিঘি লিজ নিয়েছেন প্রায় ২২ লাখ টাকা দিয়ে। লিজের মেয়াদ তিন বছর। গত বছরের এপ্রিল ও মে মাসে পানিসংকটে তিনি লোকসানের মুখে পড়েন। চলতি মৌসুমেও তীব্র খরা ও ভারী বৃষ্টিপাত না হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন।কাঁঠালবাড়িয়া গ্রামের মৎস্যচাষি আজিজুল ইসলাম বলেন, 'পুকুর লিজ নিয়ে মাছ চাষ করি। বছরের অর্ধেক সময়েই পুকুরে পানি থাকে না। ভূগর্ভস্থ পানি তুলে পুকুরে দিচ্ছি।'উপজেলার মৎস্য অফিস জানায়, এই উপজেলার ৩৯০টি সরকারি খাসপুকুর রয়েছে। আরও ৬ হাজার পুকুরে মাছ চাষ হয়ে থাকে। উপজেলায় প্রতিবছর ৪ হাজার ৭ মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদিত হয় ১১ হাজার ৪১৪ মেট্রিক টন মাছ। উদ্বৃত্ত ৭ হাজার ৩৪৪ মেট্রিক টন মাছ সারা দেশে সরবরাহ করা হয়। এ ছাড়া রেণু পোনা উৎপাদন করার জন্য ১৯টি হ্যাচারি, জীবন্ত মাছ বাজারজাতকরণে ৫৮টি নির্মিত স্থাপনা ও ৯টি মৎস্য আড়ত রয়েছে। ৩৩টি মৎস্যজীবী সমিতিতে ৪ হাজার ৬১৬ জন মৎস্যজীবী ও চাষি আছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এই উপজেলা থেকে প্রতিদিন ৪০-৪৫ ট্রাক মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এখানকার জমিগুলো উর্বর ও মিঠাপানি হওয়ার কারণে মাছ সুস্বাদু। ফলে এই উপজেলার মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বছরের এপ্রিল ও মে মাসে খরার কারণে পুকুর, খাল, বিল ও হাওরে পানিসংকট দেখা দেয়। এ কারণে মাছ চাষে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। পানিসংকটে চাষিরা পুকুরে জলমোটর কিংবা বিকল্প পন্থা অবলম্বন করছেন।
6
চট্টগ্রামের পতেঙ্গায় একটি বেসরকারি কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংকে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে বিস্ফোরণে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির হামিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ডিপোর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়। তিনি বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
6
ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক বলছেন, যুদ্ধে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় থাকা ছয়টি অঞ্চলের বেসামরিক মানুষদের পালানোর সুযোগ দিতে ১২ ঘণ্টার জন্য একটি যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে রাশিয়া। বুধবার এক ভিডিও বার্তায় এই কথা জানান তিনি। যুদ্ধবিরতির আওতায় থাকা অঞ্চলগুলো হচ্ছে রাজধানী কিয়েভের কিছু অংশ এবং খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিউপোল শহর। এসব শহর থেকে বেরিয়ে যাবার মানবিক করিডোরগুলো বুধবার সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। রয়টার্স জানাচ্ছে এসব শহরে কয়েক লাখ লোক লড়াইয়ের কারণে খাদ্য, পানি, বিদ্যুৎ ও ওষুধের অভাবের মধ্যে আটকা পড়েছে। উত্তরপূর্বের সুমি শহরের মেয়র বলেছেন, সেখান থেকে লোকজন ইতোমধ্যেই গাড়িতে করে বেরিয়ে যেতে শুরু করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র 'দোনেৎস্ক পিপলস রিপাবলিক' ও 'লুহানস্ক পিপলস রিপাবলিক'কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : বিবিসি
3
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটির জন্য পদপ্রত্যাশী নেতারা অপেক্ষায় ছিলেন দেড় যুগের বেশি সময়। দীর্ঘ ২১ বছর পর ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় ১০ দিন আগে। কিন্তু এই কমিটি নিয়েই শুরু হয়েছে বিবাদ। দুটি পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করছে। এই বিভক্তির কারণে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার নির্দেশনা থাকলেও সেটি হয়নি।অবশ্য নেতা-কর্মীরা বলছেন, এই বিভক্তি হওয়ারই কথা ছিল। চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রায় তিন দশক ধরে দুটি ধারা বিদ্যমান আছে। এর একটির নেতা-কর্মীরা ছিলেন নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। ২০১৭ সালে এই নেতার মৃত্যুর পর অনুসারীরা তাঁর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বলয়ে থাকেন। অন্য পক্ষের নেতা-কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কমিটিতে শীর্ষ পদগুলো এই দুই নেতার অনুসারীদের ভাগ করে দেওয়ার রীতি আছে।তবে ৯ মার্চ গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে দেবাশীষ নাথ দেবুকে আর সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুর রহমান। দুই শীর্ষ পদের জন্য আ জ ম নাছির উদ্দীনের অনুসারী নেতাদের দৌড়ঝাঁপ ছিল। কিন্তু তাঁদের কয়েকজনকে সহসভাপতিসহ অন্যান্য পদে রাখা হয়েছে।সব মিলিয়ে আংশিক কমিটিতে পদ পাওয়া ২০ নেতার ১১ জন নওফেলের অনুসারী। ৭ জন আ জ ম নাছিরের অনুসারী। এ ছাড়া সাবেক মন্ত্রী আফছারুল আমিন ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের অনুসারী দুজনের কমিটিতে জায়গা হয়েছে।বিভাজনশীর্ষ দুই পদে নিজেদের কেউ না থাকার বিষয়টি মানতে পারেননি নাছিরপক্ষের নেতা-কর্মীরা। কমিটি গঠনের দিনই নাছিরের অনুসারীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। বিভাজন আরও প্রকাশ্যে আসে কদিন পরই পৃথকভাবে দুই পক্ষ কর্মসূচি পালন শুরু করলে।১৫ মার্চ দেবু ও আজিজুরের নেতৃত্বে ১৩ নেতা ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিন তাঁরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসব কর্মসূচিতে ছিলেন না নাছিরপক্ষের ৭ নেতা। অবশ্য তার আগের দিন এই নেতারা পৃথকভাবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেন।হয়নি পূর্ণাঙ্গ কমিটিকেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা কমিটির বিজ্ঞপ্তিতে লেখা ছিল, 'আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।' কিন্তু ১৬ মার্চ সেই সাত দিন পেরিয়ে গেলেও কমিটি হয়নি।বিভাজনের বিষয়ে জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'বিবাদ কেটে যাচ্ছে। এখন সামনে থেকে একযোগে কর্মসূচি ঘোষণা করব।'অন্যদিকে নাছিরপক্ষের অনুসারী হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'আরেকটু সমন্বয় করে কর্মসূচিগুলো দেওয়া গেলে আমরা একসঙ্গে পালন করতে পারতাম। কারণ, এখানে কেউ ব্যবসায়ী, কেউ সামাজিক কাজে ব্যস্ত। সে জন্য ডাকলেই দ্রুত একসঙ্গে আসা যায় না।'পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার কারণ জানতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়। তবে তাঁরা ফোন ধরেননি। যদিও দুই পক্ষের নেতাদের দ্বন্দ্বের কারণে কমিটি গঠনপ্রক্রিয়া ধীরগতিতে হচ্ছে বলে প্রচার আছে।তবে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, '১৭ মার্চ ও ২৬ মার্চের কর্মসূচির কারণে নির্ধারিত সময়ে কমিটি দেওয়া যায়নি। ২৬ মার্চের পর পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে আলোচনা হবে।'
6
ক্রান্তিকালের শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। আরব আমিরাতে বৈশ্বিক প্রতিযোগিতায় ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে দুই সংস্করণে ধবলধোলাইয়ের দুঃস্বপ্ন। তাতে বাংলাদেশ দল, নির্বাচক ও কোচিং স্টাফদের নিয়ে বয়ে গেছে সমালোচনার ঝড়। সবচেয়ে বেশি তোপ গেছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের ওপর দিয়ে। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলার উপলক্ষ পেলেন নির্বাচকেরা।টানা ১০ হারের ক্লান্তি ঘুচিয়ে আজ সকালে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অভিজাত সংস্করণে বিদেশের মাটিতে এটা দলের ষষ্ঠ জয়। আর সব সংস্করণ মিলিয়ে টানা ৩২ হারের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম। এই ফলটাকে দেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা জয় হিসেবে ভাবা হচ্ছে। অভাবনীয় এই সাফল্যে তৃপ্ত নির্বাচকেরা। কারণ ধারণা করা হচ্ছিল এই সিরিজের ফল কিছুটা হলেও প্রভাব রাখতে পারে নির্বাচকদের ভবিষ্যৎ নির্ধারণে।গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে নান্নু-বাশারদের নির্বাচক কমিটির মেয়াদ। নির্বাচক হিসেবে ১১ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে আছেন নান্নু। প্রায় অর্ধ যুগ ধরে প্রধান নির্বাচক তিনিই। এ সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে তাঁকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল। বর্তমানে যা রূপ নিয়েছে অব্যাহতির গুঞ্জনে। এই গুঞ্জনে আজকের জয়ের ফল প্রভাব রাখবে কিনা জানতে চাইলে বিসিবি অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুসের উত্তর, 'আমরা আসলে জয়ের সঙ্গে নির্বাচকদের ভবিষ্যতের বিষয়টি মেলাতে চাই না।'নান্নুদের ভবিষ্যৎ নিয়ে জালালের কথায় থাকল ধোঁয়াশা। এ মাসের মধ্যেই যা কেটে যাওয়ার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে নিজের কাজটা চালিয়ে যেতে চান নান্নু। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন 'আমাদের জানুয়ারি পর্যন্ত কাজ করতে বলেছে। এটা বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত সিদ্ধান্তটা আসবে না। বোর্ড যদি চালিয়ে যেতে চায় অবশ্যই করব। আমি খেলা ছাড়ার পর থেকে ক্রিকেট বোর্ডে ১৬ বছর ধরে আছি। কোচিংয়ের সঙ্গে ছিলাম, নির্বাচক প্যানেলের সঙ্গে আছি। এটার বাইরে তো... ক্রিকেটের সঙ্গে যদি কাজ করতে বলে অবশ্যই করব।'ঐতিহাসিক জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। এই আনন্দ ছুঁয়ে যাচ্ছে নান্নুকেও। এই জয়টা এখন বড় স্বপ্ন দেখাচ্ছে তাঁকে, 'অবিস্মরণীয় একটি জয়। এটা আমাদের ক্রিকেটের জন্য বিরাট মাইলফলক। এভাবে যদি আমরা খেলে যেতে পারি তাহলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে একটা ভালো টেস্ট দল হিসেবে হিসেবে নিজেদের গড়ে তুলতে পারব। ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে অনেকে অনেক কিছু বলত। কিন্তু বায়োবাবলে থাকা যথেষ্ট কঠিন। ওখান থেকে তারা নিজেদের পারফর্ম করে ভালো একটা ক্রিকেট উপহার দিয়েছে। দেশকে যে জয় দিয়েছে সেটা অবশ্যই স্যালুট করার মতো।'বাংলাদেশ দলের জয়ে আনন্দে আত্মহারা আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের ভাষায়, 'আসলে আমার বলার কোনো ভাষা নেই। আমি নিশ্চিত আপনারাও (সাংবাদিকরা) খুশি। আমার খুশিটা তো বুঝতেই পারছেন। শুধু নির্বাচক না, বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমার মনে হয় টেস্ট ক্রিকেটে এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। পুরো টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলেছি। ব্যাটিং-বোলিং সব ভালো হয়েছে। টপ অর্ডারে ব্যাটিং বলেন, ফাস্ট বোলারদের উইকেট নেওয়া বলেন, স্পিনাররা ভালো বোলিং করেছে, ক্যাপ্টেন ব্রেক থ্রু এনে দিয়েছে। সব মিলিয়ে এই টেস্টে নেগেটিভ কিছু খুঁজতে হলে অনেক কষ্ট করতে হবে।'
12
ব্লুমফনটেইনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। আজকের ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন এবি ডি ভিলিয়ার্স। অার ইংলিশদের নেতৃত্বে আছেন মরগার। বিডি-প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ
12
যন্ত্রে পাঠযোগ্য জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে নাগরিকদের হাতে বিদ্যমান জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্টকার্ড তুলে দেওয়া শুরু হলো। আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে প্রধানমন্ত্রী এই কার্ড গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এ সময় শেখ হাসিনা তার পুরোনো জাতীয় পরিচয়পত্র ফেরত দেন। সোমবার রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড ও দেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় এটি বিতরণ শুরু হবে। পরে পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে। স্মার্টকার্ড দেওয়ার আগে নাগরিকদের কাছ থেকে নতুন করে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের নমুনা সংগ্রহ করা হবে। এ সময় ভোটারদের হাতে থাকা বর্তমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ফেরত নেওয়া হবে। এদিকে স্মার্টকার্ড বিতরণ-সংক্রান্ত তথ্য জানতে ১০৫ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে এনআইডি উইং। ইসির কর্মকর্তারা জানান, স্মার্টকার্ড নিরাপত্তা বজায় রাখতে ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। স্মার্টকার্ড মধ্যে একজন নাগরিকের বিস্তারিত তথ্য থাকবে। এ কার্ড ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাওয়া যাবে। আট বছর আগে আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন নাগরিকের মধ্যে প্রথম লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। তাদের সবাইকে ক্রমান্বয়ে স্মার্টকার্ড দেওয়া হবে। প্রথমবার স্মার্টকার্ড বিনামূল্যে দেওয়া হলেও পরে হারিয়ে গেলে, তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চাইলে নির্দিষ্ট ফি দিয়ে নতুন কার্ড সংগ্রহ করার সুযোগ রয়েছে।
6
কুড়িগ্রাম শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে বুকিং দিতে আসা একটি কার্টন থেকে দেড়শ বোতল ফেনসিডিলসহ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে পুলিশ।আজ শনিবার সন্ধ্যায় শহরের কলেজ মোড়ে অবস্থিত সদাগর এক্সপ্রেস লিমিটেড নামক কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসব মালামাল জব্দ করে পুলিশ।ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।সদাগর কুরিয়ার সার্ভিসের কুড়িগ্রাম অফিসের ম্যানেজার রবিউল ইসলাম জানান, সন্ধ্যার পর এক ব্যক্তি সাদা পলিব্যাগে মোড়ানো একটি কার্টন নিয়ে এসে বুকিং দিতে চান। কার্টনের ভেতর কী মালামাল আছে তা খুলে দেখতে চাইলে ওই ব্যক্তি কৌশলে ফোনে কথা বলতে বলতে 'উধাও' হয়ে যান। কিছুক্ষণ অপেক্ষা করার পর কার্টন খুলে ভেতরে ফেনসিডিলসহ প্রসাধনী সামগ্রী দেখতে পেয়ে হেড অফিস ও স্থানীয় থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মালামাল জব্দ করে।পুলিশ জানায়, জব্দ মালামালের মধ্যে ছিল ১৪৯ বোতল ফেনসিডিল, তিন শতাধিক খালি মোড়কসহ ৮৭ পিচ স্কিনসাইন নামে ভারতীয় প্রসাধনী এবং গোদরেজ বেবি সাবান তিন পিচ। তবে প্রসাধনগুলো মূলত বিভ্রান্ত করার জন্য ফেনসিডিলের বোতলের ওপর ঢেকে দেওয়া ছিল বলে ধারণা পুলিশে।জব্দ করা মালামালের মূল্য আনুমানিক অর্ধ লক্ষ টাকার বেশি বলে জানায় পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান বলেন, 'তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।'
6
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় ওই কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদসহ পাঁচজনকে গ্রেফতারকরেছে পুলিশ। গ্রেফতারঅন্যরা হলেন ওই কেন্দ্রেরই প্রবেশন অফিসার মুশফিকুর রহমান, শরীরচর্চা শিক্ষক ওমর ফারুক ও কারিগরি শিক্ষক শাহানুর আলম। শুক্রবার রাতে নিহত বন্দি কিশোর রাব্বির পিতা রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রকিবুজ্জামান এ মামলায় ৫ জন গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
মালাইকা আরোরা একজন সুপার কুল মা। সুস্বাস্থ্যের অধিকারী ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি তার ১৮ বছর বয়সী ছেলের সঙ্গে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলেন। মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টের বাইরে এই খেলার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মা-ছেলের ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলার সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে পাপারাজ্জিরা। যেখানে মালাইকার পরনে ছিল কালো টি-শার্ট ও শর্টস। আরহানের পরনে ছিল সাদা টি-শার্ট ও গাঢ় নীল রঙের থ্রি-কোয়াটার প্যান্ট। সূত্র: এনডিটিভি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
2
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির ইশতেহার ঘোষণা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর লেকশর হোটেলে ১৯ দফার এ ইশতেহার পাঠ শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ইশতেহার ঘোষণা স্থলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন। এর আগে সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট। ৩৫ দফার এই ইশতেহারে দেয়া হয় ১৪ প্রতিশ্রুতি।
6
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাজমুল হুদা বিপ্লব (২৩) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। জোহানেসবার্গের সোয়েটা এলডেরাডো পার্ক এলাকায় স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত নাজমুল ফেনীর দাগনভূঞা পৌর শহরের উত্তর শ্রীধরপুর গ্রামের হোসেন চেরাং বাড়ির রেজাউল হকের ছেলে। ৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান তিনি। নিহতের পরিবার জানায়, শনিবার রাতে সন্ত্রাসীরা নাজমুলের দোকানের মালামাল লুট করে। এ সময় বাধা দিলে নাজমুলকে গুলি করে তারা। পরে গুলিবিদ্ধ অবস্থায় নাজমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা ধাওয়া করে ধরে পরপর কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খবর পেয়ে নিহতের বড়ভাই দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু রেজা লুৎফুল হক ঘটনাস্থলে ছুটে যান। নিহতের মামা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জাহিদ হোসেন টিপু জানান, তার ভাগিনা দেশে আসার জন্য টিকেট কনফার্ম করেছিল। কিন্তু তার আগেই সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। কয়েকদিন আগে উপজেলার চন্দ্রদ্বীপ গ্রামের মহিন উদ্দিনকেও গুলি করে হত্যা করে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা।
6
ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগে ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী শেখ লতিফা বিনতে মোহাম্মদ আল মাখতুম। রাজকুমারীর ব্রিটিশ আইনজীবী ডেভিড হ্যাই শেখ লতিফা এবং তার সাবেক শরীরচর্চার প্রশিক্ষক টিনার ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগে এ মামলা করছেন। খবর মিডলইস্ট আইয়ের। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে আলোচিত হন রাজকুমারী লতিফা। সেই সময় তার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাজকুমারী বলছেন, তাকে জিম্মি করে রাখা হয়েছে এবং তিনি প্রাণনাশের শঙ্কায় রয়েছেন। ওই ভিডিও প্রকাশের আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়, ২০১৮ সালের মার্চে শেখ লতিফা সমুদ্রপথে সংযুক্ত আরব আমিরাত ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এর পরই তাকে বন্দি করে রাখা হয়। সেই সময় ভাইরাল ওই ভিডিওতে রাজকুমারীকে বলতে শোনা গেছে, 'আমাকে গাড়ি চালাতে দেওয়া হয় না, বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না। আমি কোনোভাবেই দুবাই ছাড়তে পারছি না।' উল্লেখ্য, বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাসের প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়ে পেগাসাস কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এনএসও গ্রুপ থেকে এই স্পাইওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়ে আসছে 'কর্তৃত্ববাদী' সরকারগুলো। ইসরাইলি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ ৫০ হাজার টেলিফোনে আঁড়ি পাতার অভিযোগ উঠেছে। বিডি প্রতিদিন/হিমেল
3
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৮৫৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭০ জনের।গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৭৩০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭ জন।গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮০ জন। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭১০ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ জনের, করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৪৫০ জনের।ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৩১ জনের। করোনা থেকে সুস্থ হয়েছে ৪৯ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার ৬৫৫ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
3
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে নয়জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১২ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৬ জন, জামালপুরের দুইজন, টাঙ্গাইলের দুইজন ও গাজীপুরের একজন রয়েছে।করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের নাজমা (৭০), নূরজাহান বেগম (৬৫), মো. আব্দুর রউফ (৬৫), মুক্তাগাছা উপজেলার সালমা (৪২), ত্রিশাল উপজেলার সুলতান আহমেদ (৭২), গৌরীপুর উপজেলার মতিউর (৭০), টাঙ্গাইল মধুপুর উপজেলার আব্দুল হামিদ (৫৫), ঘাটাইল উপজেলার মোশারফ হোসেন (৫২) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার খোদেজা বেগম (৫০)।এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের নাজমা সুলতানা (৫০), মোবারক (৭০), শিরিন আক্তার (৫৫), হামিদা (৭০), মুক্তাগাছা উপজেলার মাহফুজুল হক (৬৯), নূরজাহান (৮০), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলী (৫৯), জহির (৩৩), ত্রিশাল উপজেলার লাভলী (৫৫), নান্দাইল উপজেলার আব্দুর জব্বার (৮০), জামালপুর সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জ উপজেলার জইনুদ্দীন (৩৩)।আজ রোববার এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫২৮ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় আরও ৩১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৬ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৫ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৩ জন।
6
দুর্গাপূজায় মন্দির, মণ্ডপে হামলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং তাঁদের ওপর নির্যাতনের ঘটনায় রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা হারিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এসব ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ মন্তব্য করেন। হামলার প্রতিবাদে আগামী শনিবার সারা দেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রানা দাশগুপ্ত বলেন, রাজনৈতিক নেতাদের প্রতি আমাদের আর আস্থা নেই। অব্যাহতভাবে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের মধ্যে একাত্তরে পাকিস্তানি ভাবধারার প্রেতাত্মা যেমন আছে, তেমনি অন্যান্য দলের লোকও রয়েছে। রানা দাশগুপ্ত আরও বলেন, সরকারি দলের ভেতর ঘাপটি মেরে থাকা লোক হামলায় ছিল। মুজিব কোট গায়ে দিয়ে তারা হামলার সঙ্গে জড়িত ছিল। যেমন কর্ণফুলী থানায় 'জয় বাংলা' ক্লাবের পক্ষ থেকে হামলা হয়েছে। যেখানে দুই ভাই সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হামলার ঘটনার তালিকা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, বিজয়া দশমীর দিন নোয়াখালীর চৌমুহনীতে পূজামণ্ডপে যতন সাহাকে পিটিয়ে মেরে ফেলা হয়। ইসকন মন্দিরের প্রভু মলয় কৃষ্ণ দাসকে নির্মমভাবে খুন করা হয়। গতকাল সকালে ইসকন মন্দিরের পুকুরে জনৈক ভক্তের লাশ ভেসে ওঠে। একই দিনে চট্টগ্রাম মহানগরের জে এম সেন হলেও হামলা হয়েছে। এর আগে চাঁদপুরে হামলায় মানিক সাহা নামে একজন মারা যান। রানা দাশগুপ্ত বলেন, সাম্প্রদায়িক হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আর নেই। আমরা মনে করি ও বিশ্বাস করি, সবটাই পরিকল্পিত। যার মূল লক্ষ্য, এক দিকে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে বিনষ্ট করা, অন্য দিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অগ্রসরমান উন্নতিকে ব্যাহত করা। এ ছাড়া বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিতাড়িত করে গোটা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা। সংবাদ সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য জিনবোধি ভিক্ষু, পরিষদের উত্তর জেলার সভাপতি রণজিৎ দে, নগর সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, পরিষদ নেতা বিজয় লক্ষ্মী দেবী, তাপস হোড়, প্রদীপ কুমার চৌধুরী, রুবেল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে আজ সকাল থেকে নগরের আন্দরকিল্লা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন ধর্মের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এ সময় তাঁরা শুক্রবারের হামলার ঘটনার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রানা দাশগুপ্তসহ অন্য নেতারা। রানা দাশগুপ্ত বলেন, 'বিজয়া দশমীর দিন চট্টগ্রামের জে এম সেন হল এবং নোয়াখালীতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেন। আমরা হরতালের ডাক দিয়েছিলাম। এ ছাড়া প্রতিমা নিরঞ্জন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু কেউ কেউ বিভ্রান্ত হয়ে প্রতিমা বিসর্জন দিয়েছেন।' তিনি অভিযোগ করে বলেন, 'প্রশাসনের নিষ্ক্রিয়তায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা এর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।' গত শুক্রবার হামলার ঘটনার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ চট্টগ্রামে আধা বেলা হরতালের ডাক দিয়েছিল। হরতাল চলাকালে আন্দরকিল্লা ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকলেও অন্যত্র চলাচল করেছে।
9
কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকায় এক যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। তাঁর বিরুদ্ধে ঘরে আগুন দেওয়াসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আনোয়ার নামের ওই যুবকের ভয়ে নির্ঘুম রাত কাটে শতাধিক পরিবারের। জানমাল রক্ষায় রাত জেগে পাহারা দিতে হয়। আনোয়ার মাস তিনেক আগে জেল থেকে জামিনে বের হয়ে আবারও নানা অপকর্ম করে আসছে বলে অভিযোগ গ্রামবাসীর। তিনি উত্তর চেঁচরী গ্রামের বাসিন্দা।গ্রামবাসী অভিযোগ করেন, আনোয়ার দীর্ঘদিন ধরে গ্রামের হাঁস, মুরগি, গরু, ছাগলসহ মানুষের ঘরে চুরি করে আসছিলেন। গত বছর চুরি ও কুঁড়েঘরে আগুন দেওয়ার অভিযোগে তাকে আটক করে পুলিশ। এই অভিযোগে দায়ের মামলায় ১৩ মাস কারাভোগ করে আনোয়ার। তখন গ্রামে স্বস্তি ফিরে আসে। তবে মাস তিনেক আগে জামিনে বের হন আনোয়ার। এরপর থেকে আবার গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। প্রতি রাতেই গ্রামের কোনো না কোনো ঘরে চুরির ঘটনা ঘটছে। কেউ প্রতিবাদ করলে তার ঘরে আগুন দেন।গত ২৩ নভেম্বর উত্তর চেঁচরী গ্রামের জালাল মীরার ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আনোয়ার জড়িত বলে দাবি ওই পরিবারের। ঘটনার দুদিন পর আরেকটি চুরির ঘটনায় আনোয়ারকে স্থানীয়রা হাতেনাতে ধরলে অপকর্মের কথা স্বীকার করেন তিনি। এ সময় তাঁর কাছ থেকে জালাল মীরার ঘর থেকে নেওয়া মালামাল উদ্ধার করা হয়।সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন বলেন, 'গ্রামের জালাল মীরের দুই ভাই সৌদি আরব থাকেন। গত মাসে জালালের মা ওমরাহ পালনের জন্য ছেলেদের কাছে সৌদিতে যান। এ সময় জালাল বাড়িতে একা থাকতেন। বিকেলে তিনি ঘর তালাবদ্ধ করে বাইরে গেলে সেই সুযোগে আনোয়ার ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটপাট করে ঘরে আগুন লাগিয়ে দেন।ইউপি সদস্য শাহিন খান বলেন, 'আমার এলাকায় আনোয়ার হোসেন নামের এক যুবক রয়েছে। চুরির অভিযোগে তিনি ২-৩ বার জেল-হাজতে ছিলেন।'অভিযুক্ত যুবক আনোয়ার হোসেন দিনে আত্মগোপনে থাকেন। এ কারণে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, 'ওই এলাকায় চোর ধরা হয়েছিল এই বিষয়ে জানা নেই। এ ছাড়া ওই এলাকায় একটি ঘর পুড়েছে এবং ফায়ার সার্ভিস যে রিপোর্ট দিয়েছে আমরা সেই আলোকে জিডি করে রেখেছি। ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের লোকজন আসছিল। তার মা গেছেন ওমরা পালন করতে, এখনো আসেননি। ঘরে কী কী ছিল, তাঁরা বিস্তারিত বলতে পারেননি। তাদের মা আসলে লিখিত দেবেন।'
6
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রাক চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক টিটু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রথমে তাকে কাশিয়াডাঙ্গা থানায় নেওয়া হলেও পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়। পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক ও ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। গভীর রাতে সিটি মেয়র ও ভিসি গিয়ে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে নিহতের বোনকে চাকরি দিতে হবে, ঠিকাদারি প্রতিষ্ঠান পাল্টাতে হবে, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করতে হবে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হিমেলের মরদেহ নাটোর পাঠানো হয়। এর আগে সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেওয়া হয়। এ ঘটনায় নিহতের মামা মো. মুন্না বলেন, "হিমেলের চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। আমার বোন আগে স্বামী-হারা ছিলেন, আর এখন সন্তানহারা হয়ে গেলেন। এই কষ্ট মেনে নেওয়া কঠিন। তবে ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর দিতে হবে। আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি হয়ে না যায়।" এ সময় হিমেলকে শেষ বিদায় জানায় তার সহপাঠীরা। তারা বলেন, "আর কত শিক্ষার্থী মারা গেলে সড়কে নিরাপত্তা আসবে। এটা হাইওয়ে ছিল না। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিল। তারপরও চালকের অনভিজ্ঞতার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। চালকদের ঠিকমতো প্রশিক্ষণ দিয়ে, টাকার বিনিময়ে ড্রাইভার লাইসেন্স দেওয়া হয়। এগুলো বন্ধ না হলে আমাদের বন্ধুর মতো অনেক হিমেলকে হারিয়ে যেতে হবে।" হিমেলের মৃত্যুর ক্ষতিপূরণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, "ক্ষতিপূরণ নিয়ে হিমেলের মায়ের সঙ্গে কথা বলেছি। আমার জায়গা থেকে ৫ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী এই ক্ষতিপূরণ আমরা দিতে পারবো। হিমেলের মায়ের ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে। এটা নিয়ে আমরা শিক্ষকদের সঙ্গে বসবো। ক্ষতিপূরণ আরও বাড়াতে পারলে তা দেওয়া হবে। তার পরিবারের পাশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থাকবে। আহত আরেক শিক্ষার্থীর খরচও আমরা বহন করবো। তারা তো আমাদেরই সন্তান।"
6
ঢাকার থেকে জয়দেবপুর সড়কে যানজটের দুর্ভোগ কমাতে চার জোড়া বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার (২০ জুন) ভোর ৫টা থেকে কমলাপুর স্টেশন থেকে এ বিশেষ ট্রেনগুলো চলাচল শুরু করে। ট্রেনের তুলনায় যাত্রীর কয়েকগুণ বেশি হওয়ায় ট্রেনের ভেতরে যাত্রীদের গাদাগাদি করে বসতে দেখা গেছে। এমনকি দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। সন্ধ্যার দিকে ছাদে যাত্রী উঠতে চেষ্টা করলে রেলওয়ে পুলিশ তাদেরকে নামিয়ে দেয়। ঢাকা থেকে জয়দেবপুরে যাওয়া-আসার জন্য সড়ক পথে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণ কাজ চলায় এবং ময়মনসিংহ পর্যন্ত ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলমান থাকায় এ রাস্তাটি রাস্তাটি খুঁড়ে খানাখন্দে পরিণত হয়েছে। সে কারণে সড়কে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে থাকতে হয়। যার ফলে রেলওয়ে এ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। এ বিষয়ে কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টার এন সি সাহা ভোরের কাগজকে জানান, আজ থেকে কমলাপুর-জয়দেবপুর, কমলাপুর-টাঙ্গাইল এবং কমলাপুর-কালিয়াকৈর পর্যন্ত মোট চারটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে। ট্রেনগুলোর মধ্যে তুরাগ এক্সপ্রেস সকাল ৫টায় কমলাপুর থেকে ছেড়ে ৬টায় জয়দেবপুরে পৌঁছবে। এরপর সেটি আবার সোয়া ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। বিকেল ৫টা ২০ মিনিটে তুরাগ কমলাপুর থেকে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। রাতে সেটি আবারও জয়দেরপুর থেকে ছেড়ে কমলাপুরে আসবে। আবার টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৬টায় কমলাপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে যাবে এবং টাঙ্গাইল থেকে সকালে কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসবে। অন্য ট্রেন কালিয়াকৈর এক্সপ্রেসটি দুপুর পৌঁনে ২টায় কমলাপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক পর্যন্ত যাবে। সেটি পরের দিন সকালে কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসবে।
6
অপরাধপ্রবণতার সঙ্গে বন্যারোধী বেড়িবাঁধে সৃষ্ট ফাটল কিংবা ক্ষুদ্র ছিদ্রের সূক্ষ্ম সাদৃশ্য আছে। গোড়ায় সেই ছিদ্র বা ফাটল বন্ধ করা না গেলে তা পানির তোড়ে ক্রমে বিস্তৃত হয়। তখন পানিপ্রবাহ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সেই ফাটল তখন এমন বৃহৎ পরিসর লাভ করে যে তা সামাল দেওয়া তখন দুরূহ হয়ে ওঠে। পাড়া-মহল্লার বখাটে গোষ্ঠীর উচ্ছৃঙ্খলতাও সামাজিক শৃঙ্খলা নামক বাঁধের গায়ে সৃষ্ট অতি সূক্ষ্ম ফাটলের মতো। শুরুতে সেই উচ্ছৃঙ্খলতাকে সস্নেহে উপেক্ষা করে গেলে একপর্যায়ে যে তা দুর্নিবার ও দুর্বিনীত পরিণতির দিকে চলে যায়, তা চলতি সপ্তাহের গোড়ায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনে দল বেঁধে দলবদ্ধ ধর্ষণ করার ঘটনা আরও একবার মনে করিয়ে দিয়েছে। গত শনিবার প্রকাশ্যে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সেখানে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় স্বামী ও স্ত্রী উভয়েই আর্তচিৎকারে ঘটনাস্থলে থাকা মানুষের সাহায্য প্রার্থনা করেছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় জনমানসে অনেক আগে থেকেই এমন আতঙ্ক বিস্তার করে রেখেছিল যে ভুক্তভোগীদের কেউ উদ্ধার করতে যাওয়ার সাহস পাননি। পরে হতভাগ্য স্বামী জাতীয় জরুরি পরিষেবা ব্যবস্থা ৯৯৯-এ ফোন করার পর স্ত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পত্রিকার পাতায় প্রায়ই বিভীষিকাময় দলবদ্ধ ধর্ষণের যেসব খবর দেখা যায়, এ ঘটনা তাতে নতুন মাত্রা যুক্ত করেছে। এখানে সবার সামনে একজন নারীকে কয়েকজন বখাটে তুলে নিয়ে গেছে এবং তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে বিপদে পড়তে হবে, এমন ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি। অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় আগে থেকেই কী মাত্রায় আতঙ্ক বিস্তার করে রেখেছিল, তা এ অবস্থা থেকে সহজেই আন্দাজ করা চলে। অভিযুক্ত ব্যক্তিদের ভয়ে যে সেখানে কেউ মুখ খোলার সাহস পেত না, তা ঘটনার বিবরণে স্পষ্ট হয়েছে। সুতরাং এ পৈশাচিক অপরাধের দায় শুধু এক দল বখাটের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। এটি যে সামাজিক নেতৃত্ব ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপেক্ষা কিংবা আশকারার অনিবার্য ফল, তাতে আর সন্দেহ নেই। তবু ভালো, শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের অন্তত দুজন আইনের করতলগত এবং আরেকজনের গ্রেপ্তারের আশা জোরালো হয়েছে। এখন তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা দরকার। পাশাপাশি এ শ্রেণির বখাটে সম্প্রদায়ের বখাটেপনাকে অঙ্কুরেই নিয়ন্ত্রণ করাকে অগ্রাধিকার দেওয়া দরকার।
8
প্রথম দুই ম্যাচ জিতে আফগানিস্তানের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ। আজ সোমবার জিতলেই হোয়াইটওয়াশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। তবে ব্যাট হাতে পুরোপুরি এলোমেলো টিম বাংলাদেশ। ১০ ওভার করে বল করে তিন উইকেট নিয়েছেন রশিদ খান এবং ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী।
12
ধর্মীয় অসহিষ্ণুতার কারণেই দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়ন হচ্ছে। এছাড়া সরকারের কঠোর মনোভাব এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হলে এসব ঘটনার পুনরাবৃত্তি আর হবে না বলে মনে করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ। শুক্রবার (২২ অক্টোবর) সকালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আয়োজিত এক মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় গোপীবাগে রামকৃষ্ণ মিশনের সামনের রাস্তায় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালি, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পূজাম-প-প্রতিমা ভাঙ্গচুর, অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রামকৃষ্ণ মঠ ও মিশনের যে শাখা রয়েছে সেখানেও একই সময়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বামী পূর্ণাত্মানন্দ বলেন, যারা এধরণের হামলা ও নির্যাতন নিপীড়ন চালায় তারা অসহিষ্ণু। তারা মনে করছে পৃথিবীতে একটিই ধর্ম থাকবে। অন্য কোন ধর্ম থাকবে না। এই অসহিষ্ণুতার কারণেই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেই চলছে। বঙ্গবন্ধুর যে নির্দেশে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো এবং তিনি বাংলাদেশের জন্য যে সংবিধান রচনা করেছেন সেখানে ধর্ম সহিষ্ণুতা ও ধর্ম নিরপেক্ষতার কথা ছিলো। বাস্তবে তা নেই। আমাদের মূলে হাত দিতে হবে। হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিভিন্ন মন্দির ও ম-পে হামলাগুলো দেখে বোঝা যাচ্ছে এটি পূর্ব পরিকল্পিত। হামলা হতে পারে এমন খবর পাবার পর হাজীগঞ্জের রামকৃষ্ণ সেবা আশ্রমের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয় এবং তাদের সহযোগিতা চাওয়া হয়। বিষয়টি দেখবেন বলেও স্থানীয় পুলিশ প্রশাসন কোন উদ্যোগ নেয়নি। আশ্রম ও থানার দূরত্ব খুব বেশি না হলেও এক ঘণ্টা ধরে আশ্রমে নির্বিচারে হামলা, ভাঙ্গচুর ও অত্যাচার চালানো হলেও প্রশাসনের কোন উদ্যোগ দেখা যায়নি। এটি দুঃখজনক। সরকার যদি কঠোর মনোভাব এবং অবস্থান নিতে পারতেন তাহলে এসব অনাকাঙ্খিত ঘটনা এড়ানো যেতো এবং অঙ্কুরেই বিনাশ করা যেতো। কিন্তু দুঃখের বিষয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কঠোর বার্তা দেবার পরও অব্যাহতভাবে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। আমরা এক্ষেত্রে সরকারের কঠোর উদ্যোগ দেখতে চাই। কঠোর শাস্তি বলতে কঠোরতম শাস্তির কথাই আমরা বলছি। আমরা বলতে চাই, যা হয়ে গেছে আর যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। মানববন্ধন মঠের অন্যান্য সন্ন্যাসী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ ঢাকা বিশবিদ্যালয়, সারদা সংঘসহ সমমনা বিভিন্ন সংগঠন এই মানববন্ধন কর্মসূচিতে নিজ নিজ ব্যানারে অংশ নেয়।
6
করোনা সংক্রমণের শুরুর দিকে গত ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর ধরে বন্ধই আছে ট্রেনগুলোর চলাচল। তবে আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল পুনরায় চালুর জন্য ভারতের পক্ষ থেকে গতকাল চিঠি পেয়েছে বাংলাদেশ। রেলওয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।রেল সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে দিল্লির রেলওয়ে বোর্ডকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি চিঠি পাঠিয়েছিল। বাংলাদেশের পাঠানো চিঠিতে বলা হয়েছিল, এখন করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দেশের সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এমন পরিস্থিতিতে আন্তদেশীয় তিনটি ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস চালানো যায় কি না, সে বিষয়ে ভারতীয় রেলওয়ের মতামত জানতে চাওয়া হয়েছিল চিঠিতে। এর পরিপ্রেক্ষিতে গতকাল ১৫ মার্চ বাংলাদেশ রেলওয়েকে চিঠি পাঠিয়েছে দিল্লি রেলওয়ে বোর্ড। চিঠিতে আগামী ২৬ মার্চ থেকে আন্তদেশীয় ট্রেন চালু করার বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মতামত চেয়েছে তারা।রেলের সূত্রটি আরও জানায়, আগামী ২৬ তারিখ থেকে আন্তদেশীয় ট্রেন চালুর বিষয়ে আগামী ২০ মার্চ একটি আন্তমন্ত্রণালয় সভা হবে। সভায় ২৬ মার্চ থেকে ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তা ছাড়া যারা ট্রেনে বাংলাদেশ থেকে ভারতে যাবে এবং ভারত থেকে বাংলাদেশে আসবে, তাদের করোনা টেস্ট করা হবে কি না এবং যদি করা হয়, তা কী প্রক্রিয়ায় হবে-এসব বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে। আন্তমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অংশ নেবে বলে জানা গেছে।এর আগে গত ৩ মার্চ 'আন্তদেশীয় ট্রেন চলাচল কবে শুরু হবে জানতে ভারতকে চিঠি'-এমন শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেই প্রতিবেদনেই ভারতকে গত ২২ ফেব্রুয়ারি চিঠি দেওয়ার বিষয়টি বলা হয়েছিল।গত ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল। ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে কলকাতা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন মৈত্রী এক্সপ্রেস চলাচল করত। আর দুই দেশের মধ্যে বন্ধন এক্সপ্রেস গত ২০১৭ সালের ৯ নভেম্বর উদ্বোধন করা হয়েছিল। এই ট্রেন খুলনা থেকে বেনাপোল সীমান্ত হয়ে কলকাতা পর্যন্ত সপ্তাহে দুই দিন যাত্রী পরিবহন করত।এই দুই আন্তদেশীয় ট্রেনের সঙ্গে মিতালি এক্সপ্রেস নামের আরও একটি নতুন আন্তদেশীয় ট্রেন যুক্ত হয়েছে। গত বছরের ২৭ মার্চ এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিতালি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ঘোষণা করেছিলেন। উদ্বোধন হলেও সে সময় ট্রেনটি চলাচল করতে পারেনি। কারণ করোনাভাইরাসের জন্য দুই দেশের মধ্যে ভ্রমণ ভিসা বন্ধ ছিল। ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে চিলাহাটি-হলদিবাড়ী সীমান্ত হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটির চলাচলের কথা রয়েছে।
6
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২১) আগস্ট রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এছাড়া সে একাধিক মামলার আসামি। ওইসব মামলায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, সম্প্রতি রনি পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
6
চট্টগ্রামের নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে বোমা ও জঙ্গি হামলা মামলার পলাতক আসামি মো. বাবলুর রহমান বাবু ওরফে রনিকে গ্রেফতার করেছে র্যা ব।সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়।ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিক্তিতে চট্টগ্রামের নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে বোমা ও জঙ্গি হামলা মামলার পলাতক চার্জশিটভুক্ত আসামি ও জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মো. বাবলুর রহমান বাবু ওরফে রনি শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে অবস্থান করছে। এই খবরের ভিক্তিতে সকাল সাড়ে ৭টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে বাবলুর রহমান বাবুকে গ্রেফতার করে। তিনি আরো জানান গ্রেফেকৃত আসামী মো. বাবলুর রহমান বাবু ওরফে রনিকে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, বাবলুর রহমান বাবু ওরফে রনি এই মামলার অন্য আসামিদের সাথে পার্বত্য চট্টগ্রামের নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ভিতরে ক্যান্টিনে বয় হিসেবে কাজ করত। সেখান থেকে তারা রাঙ্গামাটির কাপ্তাইয়ে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে নাশকতার পরিকল্পনা করছিল। পরবর্তীতে সে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে ২০১৫ সালে তারা চট্টগ্রাম নৌবাহিনীর 'ঈশা খা' ঘাঁটির দুটি মসজিদে বোমা হামলা ঘটায়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল ।র্যাব জানায়, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম নৌ বাহিনীর 'ঈশা খা' ঘাঁটির দুটি মসজিদে বোমা হামলা হয়। পরে এ বিষয়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। সোমবার বাবলুর রহমান গ্রেফতার হন। মামলার অপর আসামি সাখাওয়াত হোসেন পলাতক রয়েছে। তারা জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।বাবলুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইখালি গ্রামের আবদুল গোফ্ফার সরদারের ছেলে।
6
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বিহারীমোড় এলাকার এক ব্যবসায়ীর গুদামে ৪২ হাজার ২৪ লিটার ভোজ্যতেল পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আরএস অয়েল মিলের গুদামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ তেলের সন্ধান পায়। এ সময় মিল মালিককে তেল মজুতের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।ঝিনাইদহ ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন সংবাদে ভিত্তিতে ওই মিলের একটি গুদামে অভিযান চালিয়ে ৪২ হাজার ২৪ লিটার মজুত করা ভোজ্য তেল পাওয়া যায়। এর মধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের বৈধ কাগজপত্র নেই। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনে অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গোডাউনে থাকা তেল পূর্বের বাজার দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন, ক্যাবের সদস্য শিবু পদ বিশ্বাস।
6
মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নেপাল (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের চাঁনপুর ব্রিজের দক্ষিণপাশে এই দুর্ঘটনা ঘটে।নিহত নেপাল লতিফপুর ইউনিয়নের বান্ধাচালা গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, নেপাল সকালে মোটরসাইকেলে তাঁর ছোট ভাইকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মিলগেট এলাকায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁনপুর ব্রিজের দক্ষিণপাশে পৌঁছালে অজ্ঞাত একটি যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আইয়ূব খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যান চিহ্নিত করতে কাজ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনায় 'শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন' প্রকল্পের মাস্টারপ্ল্যানের একটি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছেন।বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রেজেন্টেশন দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। ২ হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে ৫০০ একর জমিতে এ বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। ২০২১ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।বিশ্ববিদ্যালয়টিতে এক হাজার আসনবিশিষ্ট চারটি হল থাকবে, যাতে দুই হাজার ছাত্র ও দুই হাজার ছাত্রী থাকতে পারবে। বিশ্ববিদ্যালয়টির ২০টি ডিপার্টমেন্টে দুইশ শিক্ষক ও ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী থাকবেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাজ্জাদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, সিন্ডিকেট সদস্য ড. ফখরুল আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সুব্রত কুমার আদিত্য ও রেজিস্টার কাজী নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
1
ঢাকা: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে পুলিশে তুলে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে 'রাষ্ট্রীয় গোপনীয় নথি' নেওয়ার অভিযোগে রোজিনা ইসলামের বিরুদ্ধে অভিযোগ দিয়ে সোমবার রাতে তাঁকে পুলিশে তুলে দেওয়া হয়।যদিও রোজিনা ইসলাম দাবি করেছেন, সচিবের পিএস এর কক্ষে ঢুকলেও তিনি কোনো কিছুতে হাত দেননি, নথি নেননি। এরপরেও তাঁকে আটকে রাখা হয়। মিজান নামের পুলিশের এক সদস্য তাঁর গায়ে হাত দিয়েছেন। অন্যরা তাঁর শরীরে তল্লাশি চালিয়েছে।রোজিনা ইসলামকে বিকাল ৩টা থেকে স্বাস্থ্য সচিবের দপ্তরে আটকে রাখার খবর পেয়ে সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জড়ো হতে থাকেন। কিন্তু স্বাস্থ্যসেবা বিভাগে সচিব লোকমান হোসেন মিয়া বিষয়টি নিয়ে কারো সঙ্গেই কথা বলেননি। রোজিনা ইসলামকে সচিবের পিএস এর কক্ষে আটকে রাখার পর থেকে স্বাস্থ্যমন্ত্রী তাঁর সচিবালয়ের দপ্তরে ছিলেন না।স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম-পদবি প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, নথি নেওয়ার অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে আটক করা হলেও তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছিল না স্বাস্থ্য মন্ত্রণালয়।এরইমধ্যে রোজিনার বিরুদ্ধে মামলা না দিয়ে বিষয়টির সমাধান করতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশ প্রধানকে নির্দেশনা দেন। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে পুলিশে তুলে দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন এবং তাতে অনড় থাকেন তিনি।এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে প্রথমে পুলিশ বাদি হয়ে রোজিনা ইসলামের নামে একটি অভিযোগ প্রস্তুত করে। পরে পুলিশ বাদি হতে আপত্তি জানালে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. শিব্বির আহমেদ ওসমানী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ৮টার পর একটি মাইক্রোবাসে করে তাঁকে শাহাবাগ থানায় নেওয়া হয়। রাত ৯টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের বলেন, সচিবের পিএসের রুমে ঢুকে মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ ফাইল-নথির ছবি তোলেন রোজিনা ইসলাম। আর কিছু কাগজপত্র তিনি সাথে নিয়ে যাচ্ছিলেন। একজন অতিরিক্ত সচিব, পুলিশের একজন সদস্য তা দেখে তাঁকে চ্যালেঞ্জ করে বলেন, এটা নিয়ে যেতে পারেন না। তখন পুলিশকে জানানোর পর মহিলা পুলিশ আসে। অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান জানান, দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের সরকারি গুরুত্বপূর্ণ কিছু নথি হারানোর অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে এই সাংবাদিককে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে নথিগুলো পাওয়া যায়। এখন তিনি শাহবাগ থানায় পুলিশের হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, 'আমার স্ত্রী সৎ সাংবাদিক। অতীতেও সত্য সংবাদ লিখে রোশানলে পড়েছে। সত্য প্রকাশ করায় তাঁকে নাজেহাল করা হচ্ছে।'
6
দেশের তিন বিভাগ রাজশাহী, রংপুর ও খুলনার পেট্রোল পাম্পে ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছে। ধর্মঘটের কারণে এই তিন বিভাগের২৬ জেলায় পেট্রোল পাম্পগুলোতে সোমবারওজ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে।এতে তেল না পেয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া বোরো মৌসুমে ডিজেল না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরাও।জমিতে সেচ দিতে না পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৫ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এবং জ্বালানি তেল পরিবেশক সমিতি অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালন করছে। তাদের ১৫ দফা দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেল বিক্রিতে কমপক্ষে সাড়ে ৭ শতাংশ কমিশন দেওয়া; জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট, নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান- বিষয়টি সুনির্দিষ্ট করা; প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের জন্য ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা; ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পেট্রোল পাম্পের জন্য কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের নিয়ম বাতিল; পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নেওয়ার নিয়ম বাতিল; পেট্রোল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট করা; জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল করা; সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা নেওয়ার নিয়ম বাতিল; ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া অন্য দপ্তর বা প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়ার নিয়ম বাতিল; আন্ডারগ্রাউন্ড ট্যাংক ৫ বছর অন্তর বাধ্যতামূলক ক্যালিব্রেশনের নিয়ম বাতিল; ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ; সুনির্দিষ্ট দপ্তর ছাড়া ডিলার বা এজেন্টদের অযথা হয়রানি বন্ধ; নতুন কোনো পেট্রোল পাম্প নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় জ্বালানি তেল মালিক সমিতির ছাড়পত্রের বিধান চালু; পেট্রোল পাম্পের পাশে যে কোনো স্থাপনা নির্মাণের আগে জেলা প্রশাসকের অনাপত্তিপত্র গ্রহণ বাধ্যতামূলক এবং বিভিন্ন জেলায় ট্যাংকলরি থেকে চাঁদা গ্রহণ বন্ধ করা। গত ২৬ নভেম্বর সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ধর্মঘটের এ ঘোষণা দেওয়া হয়। তারা ধর্মঘট শুরুর আগে শনিবারের মধ্যে ১৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আলটিমেটামও দেন।
6
আলু রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, দেশে বর্তমানে বছরে ১ কোটি টনেরও বেশি আলু উৎপাদিত হয়। অথচ বিদেশ থেকে চড়া দামে আলুর চিপস, প্রিঙ্গলস আমদানি করতে হয়। দেশে আলু প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু আ্যাডে জড়িত প্রতিষ্ঠানসমূহকে মানসম্পন্ন চিপস, প্রিঙ্গলস, ফ্রেঞ্চফ্রাই তৈরি করতে হবে। এছাড়া, আলুর বহুমুখী ব্যবহার করে আর কি কি প্রোডাক্ট বানানো যায়- তা খুঁজে বের করতে হবে। মন্ত্রী বলেন, আলুর ভালো জাতের অভাব এতদিন আলু রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বড় বাধা ছিল। ইতোমধ্যে বিদেশ থেকে অনেকগুলো উন্নত জাত আনা হয়েছে। এছাড়া, আলুর জাত অবমুক্তিতে আগে নিবন্ধন লাগত, সেটিকে আমরা উন্মুক্ত (নন-নোটিফাইড) করে দিয়েছি। ফলে প্রাইভেট সেক্টরও কিছু উন্নত জাত নিয়ে এসেছে। মাঠে এ জাতগুলোর সক্ষমতা, উৎপাদনশীলতা, গুণাগুণ, ড্রাইমেটারের উপস্থিতি বেশি প্রভৃতি ভাল ফলাফল পাওয়া গেছে। জাত নিয়ে আর সমস্যা থাকবে না। ড. রাজ্জাক আরও বলেন, অন্য আরেকটি প্রতিবন্ধকতা হলো নিরাপদ ও রোগমুক্ত আলুর উৎপাদনের নিশ্চয়তা প্রদান। এ লক্ষ্যে ইতোমধ্যে উত্তম কৃষি চর্চা নীতিমালা (জিএপি) প্রণীত হয়েছে। টেস্টিং সুবিধা বাড়ানোর জন্য ঢাকার শ্যামপুরে একটি ল্যাব নির্মিত হয়েছে, এটির আধুনিকায়ন চলছে। পূর্বাচলে আরেকটি আধুনিক ল্যাব নির্মিত হবে। কৃষিমন্ত্রী আরও বলেন, দেশে আলু খুবই সম্ভাবনাময় একটি ফসল। আবহাওয়া ও মাটি আলু চাষের অনুকূল। আলুর বাজার ও চাহিদা বাড়াতে পারলে উৎপাদন অনেকগুণে বাড়ান সম্ভব। এ বছর আলুর দাম কম। কৃষক ও কোল্ড স্টোরেজের মালিকেরা আলু বিক্রি নিয়ে উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। সেজন্য ফ্রেশ আলু ও প্রক্রিয়াজাত করে দেশে বিদেশে বাজার বিস্তৃত করতে হবে। প্রাইভেট সেক্টরকে জিএপি বাস্তবায়ন করে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আলু উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম। এসময় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থাপ্রধান, ফুড প্রোডাক্টস প্রস্তুতকারী/প্রক্রিয়াজাতকারী কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আলু ও শাকসবজি রপ্তানিকারক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/আরাফাত
9
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশেরের উপত্যকায় তালেবানের প্রায় ৬০০ সদস্য নিহত হয়েছেন। বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) শনিবার (৫ সেপ্টেম্বর) এমনটাই দাবি করেছে। খবর স্পুতনিকের। এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইটে বলেন, পানশেরের বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছে। এক হাজারের বেশি তালেবান আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে। এনআরএফের মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে তালেবান সমস্যায় আছে। পানশের দখল নিতে লড়াই অব্যাহত আছে। কিন্তু এনআরএফের বিরুদ্ধে তালেবানের আক্রমণের গতি কমে গেছে। কারণ, এলাকাটির সড়কে ভূমি মাইন রয়েছে। গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল দখলের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান। উপত্যকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।
3
নড়িয়ায় ডাকাতি করা গরু বিক্রির সময় তিন ডাকাতকে ধরে গণধোলাই শেষে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। শনিবার ভোর সাড়ে ৫ টার সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা এলাকায় স্থানীয় জনতা ডাকাতদলের এ ৩ সদস্যকে আটক করে। নড়িয়া থানা পুলিশ আহত অবস্থায় তিন ডাকাতকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত ডাকাতরা হলেন নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামের সাহেব আলী বেপারীর ছেলে নুর আলম (২৬), উপসী বিশু গাঁও গ্রামের মঙ্গল বেপারীর ছেলে সেলিম বেপারী (৫০) ও কানার গাঁও গ্রামের মৃত রহমত উল্লাহ বেপারীর ছেলে এবাদুল (৩২)।নড়িয়া থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ডাকাত দল ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে গরুর ট্রলারে ডাকাতি করে। পরে ডাকাতি করা গরু নড়িয়া উপজেলার চরআত্রা এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য প্রস্তাব করে ডাকাত দল। গভীর রাতে গরু হস্তান্তরের সময় স্থানীয় জনতা টের পেয়ে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে তারা নড়িয়া থানা পুলিশ খবর দেয়। পুলিশ আহত ডাকাতদের গ্রেপ্তার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। ডাকাতি করা গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার নড়িয়া থানা পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। নড়িয়া থানার ওসি তদন্ত আবু বকর মাতুব্বর বলেন, ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি যাওয়া গরু ও ট্রলার হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
6
সাহানা বাজপেয়ীর ভক্তদের জন্য মন খারাপ করা খবর। এক মাসের জন্য বন্ধ হল শিল্পীর কথা, তিনি সম্ভাবত গানও গাইতে পারবেন না। সারাক্ষণ যে কথা বলতে ভালোবাসেন সেই মানুষকে পালন করতে হবে এক মাসের মৌনতা। আর নিজেই ফেসবুকের দেওয়ালে সে কথা জানিয়েছেন সাহানা বাজপেয়ী। খবর হিন্দুস্তান টাইমস। বাংলা সংগীত জগতের অন্যতম নাম সাহানা বাজপেয়ী। তার ইউনিক ভয়েস টেক্সচার বরাবরই চোখ টেনেছে শ্রোতা দর্শকদের। রবীন্দ্রসংগীত থেকে লোকগান, সাহানার কন্ঠের জাদুতে সব সময় মন্ত্রমুগ্ধ হয়ে যায় সকলে। কিন্তু শান্তিনিকেতনের এই চঞ্চলাকে কেন চুপ থাকতে হবে একমাস? শুক্রবার (১২ নভেম্বর) ফেসবুকের দেওয়ালে শিল্পী লেখেন, আমার গলায় স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়। তাতেই জানা যায়, আমার ভয়েস বক্সে হেমারেজ হয়েছে। বিশ্রামে থাকতে বলা হয়ছে আমাকে। সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে গলাকে। প্রায় একমাস গান গাইতে পারব না, কথা বলতে পারব না, চিৎকারও করতে পারব না। আমার এই অবস্থার কথা জেনে দয়া করে আপনারা আমার পাশে থাকুন। আমিও চেষ্টা করব নিজের এই নিশ্চুপ আমিটার পাশে থাকতে। এই আমিটাকে আমি যে চিনিই না। এই সম্পূর্ণ অজানা আমিটাকেও আমাকে জানতে হবে। যাদের উপর আমি চিৎকার করে উঠি, তারা দয়া করে আমার ধারে কাছে ঘেঁষবেন না এখন। সাহানার পোস্টের কমেন্ট বক্সে গায়িকার দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিচিত, বন্ধু এবং শুভাকাঙ্খীরা। এই রোগে গলাকে বিশ্রাম দেওয়া ছাড়া সেরে উঠবার অন্য কোনও পথ নেই তা মন্তব্য বাক্সেও উল্লেখ করেছেন অনুরাগীদের অনেকে। সকলেই শিল্পীকে অনুরোধ জানিয়েছেন, নিজের খেয়াল রাখবার। বাংলা সংগীত জগতে এক দশকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছেন সাহানা। তিনি মিউজিক্যাল কেরিয়াল শুরু করেছিলেন ২০০৭ সালে। ওই বছর মুক্তি পায় তার ডেবিউ অ্যালবাম 'নতুন করে পাব বলে'। এরপর 'শিকড়', 'যা বলো তাই বলো', 'মন বান্ধিবি কেমনে'-এর মতো একাধিক অ্যালবামে শ্রোতাদের কিছু না ভোলা গান উপহার দিয়েছেন তিনি। বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি। 'তাসের দেশ' ছবির 'বলো সখি বলো'র সঙ্গে প্লে-ব্যাক দুনিয়ায় পা রাখা সাহানার, এরপর 'হাওয়া বদল', 'ফ্যামিলি অ্যালবাম', 'ষড়রিপু', 'রেনবো জেলি', 'এক যে ছিল রাজা', 'কণ্ঠ'র মতো ছবিতে গান গেয়েছেন সাহানা বাজপেয়ী।
2
সামরিক ইস্যুতে মতপার্থক্য দূর করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের শীর্ষ পর্যায়ের দুই উপদেষ্টা আলোচনা করেছেন। বুধবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ও উপদেষ্টা ইবরাহিম কালিন আফগানিস্তান, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ককেশাসসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকা এবং আমেরিকা ও তুরস্কের মধ্যকার সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় দুই উপদেষ্টা একমত হয়েছেন যে, মতপার্থক্য দূর করা ও দু' দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক ধরে রাখার জন্য আলোচনা অব্যাহত রাখা জরুরি। এদিকে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি হাবের জানিয়েছে, জেক সুলিভান ও ইবরাহিম কালিন আমেরিকা থেকে এফ-৩৫ জঙ্গিবিমান এবং রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয় নিয়েও আলোচনা করেন। টিআরটি হাবের আরো জানায়, চলতি মাসের শেষ দিকে গ্লাসগোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের মধ্যকার বৈঠক নিয়েও আলোচনা করেছেন দু' দেশের উপদেষ্টারা। তুর্কি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও সমাজকর্মী ওসমান কাভালার মুক্তির দাবি জানিয়ে আমেরিকাসহ দশটি দেশের রাষ্ট্রদূত বিবৃতি দেয়ার পর তুরস্ক এসব রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এরপর তুরস্ক ও আমেরিকার উপদেষ্টাদের মধ্যে এ বৈঠক হলো। ২০১৩ সালে হওয়া তুরস্কের সরকারবিরোধী আন্দোলনে জড়িত থাকা ও ২০১৬ সালের জুলাই মাসে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ওসমান কাভালার সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে আটক করে তুর্কি কর্তৃপক্ষ। বর্তমানে তুরস্কের কারাগারে বন্দী আছেন কাভালা। পার্সটুডে
3
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বা আরএমজি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ইউরোপের এ জোটের প্রধান কার্যালয় ব্রাসেলসে বিষয়টি নিয়ে আরও পর্যবেক্ষণ করা হবে। গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন ইইউর বাংলাদেশের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে আগামী বছর দুই পক্ষের আসন্ন রাজনৈতিক সংলাপের জন্য অপেক্ষার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।উন্নয়ন এবং বাণিজ্যিক অংশীদার হিসেবে বিশেষ করে করোনার সময়ে বাংলাদেশের প্রতি ইইউর ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। জিএসপির খসড়া নীতিমালায় ছাড় দেওয়ার জন্য ইইউ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি।
6
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রচার সম্পাদক নির্বিাচিত হওয়ায় দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের সালথা প্রেসক্লাব ও সালথা অনলাইন সাংবাদিক ফোরাম। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সালথা প্রেসক্লাব ও সালথা অনলাইন সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রচার প্রকাশনা সম্পাদক আছাদুজ্জামান, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) এফ.এম মহিউদ্দিন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক মনির মোল্যা। এছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতা আছাদুজ্জামান সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
6
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের গ্যাস সরবরাহের চলমান সংকট কেটে যাওয়ার আভাস দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যা নাগাদ গ্যাসের সমস্যা অনেকটাই কেটে যাবে বলে আশা করা হচ্ছে। বিবৃতিতে আরও জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি মেরামত কাজ চলায় গত দুই দিন যাবত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গিয়েছিল। অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের কারণে এই সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে। প্রসঙ্গত, বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও সমস্যা দেখা দেওয়ায় তা ৮০০ মিলিয়ন ঘনফুটেরও নিচে নেমে গিয়েছিল। বর্তমানে এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১ হাজার ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। বিবৃতি অনুসারে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এদিকে, সংকটকালে ধৈর্য রাখার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় অবস্থিত দেশের সবচেয়ে বড় গ্যাস উৎপাদনক্ষেত্র বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদনক্ষমতা ১২০ কোটি ঘনফুট। তবে, গত শনিবারও গ্যাসক্ষেত্রটি থেকে ১২৭ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা হলে ওইদিন মধ্যরাতের পর গ্যাস প্রক্রিয়াকরণের সময় দুটি ইউনিটে বালি উঠে আসে। পরবর্তীতে বালির উৎস শনাক্ত করতে গত রবিবার থেকে ছয়টি কূপের উৎপাদন বন্ধ রাখা হয়। গ্যাস উত্তোলন বন্ধ রাখায় ও ৪২ কোটি ঘনফুট উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ, শিল্পসহ বিভিন্ন খাতে গ্যাস সরবরাহে সংকট দেখা দেয়। বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদনে দায়িত্বরত মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের বিরুদ্ধে এর আগেও ক্ষমতার অতিরিক্ত গ্যাস উত্তোলন করা নিয়ে অভিযোগ রয়েছে। ২০০৭ সাল থেকে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি এবারও সক্ষমতার অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে এমন সংকট তৈরি করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
6
দেশে ধীরে ধীরে কমে আসছে করোনার প্রকোপ। দৈনিক মৃত্যুর সংখ্যা নেমে এসেছে চল্লিশের ঘরে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও ডেঙ্গু নিয়ে দেখা দিয়েছে ভীতি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে রাজধানী ঢাকার বাসিন্দারা। কিন্তু ডেঙ্গু মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনের কার্যক্রম হতাশ করছে মানুষকে।ঢাকা উত্তরে কিছু কাজ হলেও তা শুধুই লোক দেখানো বলে অভিযোগ রয়েছে। আর দক্ষিণের ডেঙ্গু পরিস্থিতির অবস্থা বেশি খারাপ হওয়া সত্ত্বেও ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির কার্যক্রম নেই বললেই চলে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপসের বিদেশ ভ্রমণ নিয়ে নগরবাসীর মনে কাজ করছে চাপা ক্ষোভ। জাতীয় প্রেস ক্লাবসহ পুরান ঢাকায় এ নিয়ে বিক্ষোভও হয়েছে।বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন সোহাগ (৩০)। গত কয়েক দিন ধরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি। আজকের পত্রিকাকে তিনি বলেন, 'আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ডেমরা এলাকায় থাকি। এখানে মাসে একবারও মশক নিধন কার্যক্রম চোখে পড়ে না। মাঝেমধ্যে দেখা মিললেও সেগুলো শুধু লোক দেখানোর জন্য। এসব কেরোসিন দিয়ে কাজ হয় না। মানুষ আক্রান্ত হলে কিংবা মারা গেলে নেতারা দুঃখ প্রকাশ করেন। কিন্তু দুঃখ প্রকাশ দিয়ে কী হবে? আমাদের যে ক্ষতি হচ্ছে তা কী পূরণ হবে।' মিটফোর্ড হাসপাতালে কেমন সেবা পাচ্ছেন-এমন প্রশ্নের জবাবে সোহাগ বলেন, 'প্রতিদিনই রোগী বাড়ছে। প্লাটিলেট ১ লাখের নিচে থাকলেই যেখানে ঝুঁকি, সেখানে রোগীর চাপ থাকায় প্লাটিলেট ৫০ হাজারে এলেই রিলিজ দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিবেশ ভালো না।' তিনি আরও বলেন, 'সরকারি যে হিসাব, বাস্তবে ডেঙ্গু আক্রান্ত ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। আমাদের দুঃখের কথা শোনার কেউ নেই। মেয়র-কাউন্সিলরেরা নগরবাসীর খোঁজ নিচ্ছেন না।'স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৪ হাজার ২২১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৮৯৬ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৭১ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮০ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৯১ জন। ডেঙ্গুতে চলতি বছর ৫৪ জনের মৃত্যু হয়েছে।চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে ভয়াবহ মাসটি ছিল আগস্ট। শুধু আগস্টেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৯৮ জন। চলতি মাসেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে গত আগস্টের চেয়েও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, 'ডেঙ্গু বাড়া ও কমার ধারা এটি নির্ভর করছে পরিবেশ ও আবহাওয়ার ওপর। এখনতো আবার নিম্নচাপ শুরু হয়েছে। এটি কত দিন চলবে এটির ওপর নির্ভর করছে। পুরো সেপ্টেম্বর মাস দেশে ডেঙ্গুর প্রকোপ থাকবে এটি ধরে নিয়েই আমাদের অগ্রসর হতে হবে।' এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখের বেশি মানুষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪৮ জনের। ২০০২ সালে ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়, সেবার ৫৮ জন ডেঙ্গুতে মারা যান।এবারের পরিস্থিতিও জটিলই বলতে হবে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে, বাংলাদেশের রোগীদের মধ্যে ডেঙ্গুর নতুন সেরোটাইপ বা ধরন শনাক্ত করা হয়েছে। ডেনভি-৩ নামের এই ধরনে ঢাকার বাসিন্দারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। এই ধরনের কারণে রক্তের কণিকা প্লাটিলেট দ্রুত কমে যায়। এতে আক্রান্ত ব্যক্তিরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়েন।ডেঙ্গুতে শিশু-তরুণেরা বেশি ঝুঁকিতে রয়েছে। এ প্রসঙ্গে ডা. লেনিন চৌধুরী বলেন, 'ডেঙ্গুর ধরন চারটি। ডেনভি ১, ডেনভি ২, ডেনভি ৩ এবং ডেনভি ৪। যারা ১৫ বছর আগে ডেনভি ১,১২ বছর আগে ডেনভি ২ এবং ৮ বছর আগে ডেনভি ৩ ধরনে আক্রান্ত হয়েছেন তাঁরা এবার শুধু ডেনভি ৪ ধরনে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। আর যারা শিশু-তরুণ তাঁরা কিন্তু এর আগে আক্রান্ত হয়নি। কিংবা আক্রান্ত হলেও একবার আক্রান্ত হয়েছে। তাই তাঁদের আক্রান্তের ঝুঁকি বেশি। আক্রান্তের সংখ্যা যেহেতু বেশি তাই শিশু-তরুণদের মৃত্যুর সংখ্যাও বেশি।'ঢাকাবাসীর জন্য আগে থেকেই আতঙ্কের কারণ হয়ে ওঠা ডেঙ্গু এবার আরও বেশি করে চোখ রাঙাচ্ছে। সঙ্গে হাসপাতালে সিট পাওয়া নিয়ে রয়েছে সংশয়। এর মূল কারণ অবশ্য করোনা পরিস্থিতি। ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ে তার স্বজনেরা বিভিন্ন হাসপাতালে ঘুরছেন। নন-কোভিড হাসপাতালের ওপর অন্য রোগীদের চাপ বেশি থাকায় চটজলদি এ খোঁজ পাওয়াও যাচ্ছে না। এদিকে ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে কেউ কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকিও স্বাভাবিকভাবে নিতে চাইছে না। ফলে আগের চেয়ে জটিল এ পরিস্থিতিতে অনেকেই ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন, যার হিসাব তথ্যভান্ডারে থাকছে না।সার্বিক এই পরিস্থিতিতেও ডেঙ্গুর প্রকোপ কমাতে তেমন উদ্যোগ কিন্তু দেখা যায়নি। বরাবরের মতোই এডিস মশার আবাসস্থল ধ্বংসের দিকেই মনোযোগ দিয়েছে দুই সিটি করপোরেশন। কিন্তু এই মনোযোগটি দেওয়া হয়েছে দেরিতে। এবার বর্ষা ছিল তুলনামূলক দীর্ঘ। ফলে এডিস মশার বংশবৃদ্ধি তুলনামূলক লম্বা সময় ধরে হয়েছে। কিন্তু এডিস মশার বংশবিস্তার স্থল ধ্বংসের অভিযানটি দেরিতে শুরু করা হয়েছে। ফলে প্রয়োজন ছিল-এডিসের বংশবিস্তার স্থলগুলোর পাশাপাশি প্রাপ্তবয়স্ক মশা নিধনে যথাযথ ব্যবস্থা নেওয়া। কিন্তু তেমন পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি।ডেঙ্গু রোধে সিটি করপোরেশনের ভূমিকা প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, 'সমন্বিত মশক নিধন অভিযান চালাতে হবে। সিটি করপোরেশন সমন্বিত অভিযান চালাচ্ছে না। ফলে সুফল মিলছে না। এছাড়া কার্যক্রম ওষুধ ছিটিয়ে এডিসের প্রজনন ধ্বংস করতে পারলেও ডেঙ্গু কমবে।' এই বিষয়গুলো বিভিন্ন সময় নাগরিক পরিসর থেকে দাবি-দাওয়ার মাধ্যমে তুলে ধরা হলেও বিষয়টি তেমন আমলে নেওয়া হয়নি। অন্তত কাজে তেমনটা মনে হয়নি। বছরের শুরুতেই বিশেষজ্ঞদের পক্ষ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা প্রকাশ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নিশ্চুপ ছিল। কিন্তু ডেঙ্গু রোগী বাড়ার সঙ্গে সঙ্গে এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়। এটি একটি নতুন প্রবণতা হিসেবে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে এ ধরনের কার্যক্রমের ব্যাপক প্রচারই থাকে এর মূল লক্ষ্য। এতে ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের লাভ হলেও হতে পারে। কিন্তু ডেঙ্গুর বিস্তার মোকাবিলায় যে এটি তেমন কাজের কিছু নয়, তা তো পরিসংখ্যানেই প্রমাণ।রয়েছে আরও অব্যবস্থাপনা। ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকলে স্বাস্থ্য অধিদপ্তর গত আগস্টের শুরুতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ছয়টি হাসপাতাল নির্ধারণ করে দেয়। এসব হাসপাতালের মধ্যে পাঁচটি রাজধানীতে ও একটি টঙ্গীতে। কিন্তু এসব হাসপাতালের মধ্যে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ হাসপাতালে রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে। অন্যগুলো আছে নামেই। আর এই নামকাওয়াস্তে হাসপাতালের দায় রোগীদের চোকাতে হচ্ছে।বর্ষা শেষ। কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে থেকে থেকে। আর্দ্রতা বা তাপমাত্রা এখনো মশার প্রজননের অনুকূলেই বলা যায়। ফলে এখনো স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ব্যবস্থা না নিলে সামনে ডেঙ্গুর জন্য আরও মূল্য চোকাতে হতে পারে।
3
পৃথিবীতে যত দুঃখী মানুষ আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি দুঃখী হলো বেকারেরা। তাঁরা শিক্ষাজীবন পার করে এসেছেন। অথচ কর্মজীবনে ঢুকতে পারছেন না। শিক্ষার্থী থাকতে তাঁরা বাবার হোটেলে খেতেন। শিক্ষাজীবন শেষ হওয়ার পর তা আর সম্ভব নয়। বাংলাদেশে এমন কম মা-বাবা আছেন, যাঁরা লেখাপড়া শেষ হওয়ার পরও সন্তানের খরচ জোগাতে পারেন। করোনার আগে বেকার নামক ট্রানজিট ক্যাম্পের বাসিন্দারা টিউশনি করে, টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করতেন। চাকরির জন্য একটার পর একটা ইন্টারভিউ দিতেন। বাড়িতে মা-বাবাকে জানিয়ে দিতেন, কষ্টের দিন আর থাকবে না। তিন মাস, ছয় মাস পর একটা কিছু হয়ে যাবে। করোনাকালে সেই সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ। মেসের ভাড়া বাকি পড়ায় অনেক বাসিন্দা বাড়ি চলে গেছেন। তারপরও যাঁরা মাটি কামড়ে ছিলেন, তাঁদের পুঁজিপাট্টাও শেষ। কেউ কেউ ধারকর্জ করে, বন্ধুদের মেসে থেকে চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। কিন্তু চাকরির বাজার একেবারেই ফকফকে। সরকারি দপ্তরে দু-চারটি পদে যদিও-বা লোক নেয়, মামার বা টাকার জোর না থাকলে কাজ হবে না। অনেক চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিয়ে এসে বলেন, ইন্টারভিউ তো ভালো হয়েছে। কিন্তু চাকরি হবে না। তাঁরা কাকে নেবেন, আগেই ঠিক করে রেখেছেন। ইন্টারভিউ হলো নিয়মরক্ষা। আগে চাকরিদাতা মামারা বিভিন্ন দলে বিভক্ত ছিলেন। এ দলের মামাকে দিয়ে না হলে ও দলের মামার কাছে যাওয়া যেত। এখন সব মামা এক দলের। সব জোরও এক দলের। করোনা সব শ্রেণি-পেশার মানুষকেই বিপদে ফেলেছে। সবার আয় কমে গেছে। তবে বেশি বিপদে ফেলেছে বেকারদের। দেশে প্রতিবছর ২২ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করেন। সরকারি-বেসরকারি মিলে কাজের সুযোগ আছে খুব বেশি হলে ছয় থেকে সাত লাখের। বাকিরা কোথায় যাবেন? যাঁরা লেখাপড়ার তেমন তেমন পাননি, তাঁদের কেউ গ্রাম থেকে শহরে এসে রিকশা চালান, কেউ বড়লোকের প্রাসাদ বানানো কিংবা সেই প্রাসাদ পাহারা দেওয়ার কাজে নিয়োজিত হন, পুলিশের লাথি-গুঁতো খেয়ে বখরা দিয়ে ফুটপাতে হকারি করেন। কিন্তু কলেজ-বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি যাঁদের আছে, তাঁরা তো এসব কাজ করতে পারেন না। এ কারণে হয় তাঁরা আদম ব্যাপারীদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে সমুদ্রে ডুবে মরেন কিংবা রেডক্রসের ক্যাম্পে ঠাঁই নেন। কারও কারও ঠিকানা হয় বিদেশের কারাগার। আর যাঁরা দেশে থাকেন, তাঁদের একাংশ সরকারি দলে ভিড়ে গিয়ে ফাও কামিয়ে নেন। নেতা বা উপাচার্যের বদৌলতে তৃতীয় শ্রেণির একটি চাকরি পেয়ে আহ্লাদিত হন। কিন্তু এর বাইরে লাখ লাখ তরুণ বেকারই থেকে যান। ২০১৪ সালে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের হিসাবে বাংলাদেশ ছিল সর্বাধিক শিক্ষিত বেকারদের দেশ। করোনাকালে দেড় বছর প্রায় সব নিয়োগ বন্ধ থাকার পর বেকার আরও বেড়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ঘরে ঘরে তরুণদের চাকরি দেওয়ার কথা বলেছিল। এখন ঘরে ঘরে বেকার। অর্ধবেকার, ছদ্মবেকার। আমাদের শিক্ষাব্যবস্থা দক্ষ মানবসম্পদ করে না; স্থায়ী বেকার তৈরি করে। করপোরেট হাউস, আইটি প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালের মতো সেবাপ্রতিষ্ঠানেও যেসব দক্ষ কর্মী দরকার, আমাদের শিক্ষা বেশির ভাগ ক্ষেত্রে তার জোগান দিতে পারে না। এ কারণে দেশের শিক্ষিত যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, আর অনেক প্রতিষ্ঠান বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়ে আসে তাদের প্রয়োজনে। আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি-সব ক্ষেত্রে উল্টো নীতি। আমরা মুখে ডিজিটাল বাংলাদেশ গঠনের কথা বলি; কাজ করি ঠিক তার উল্টো। এখনো সরকারি চাকরির প্রধান আকর্ষণ বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস। কিন্তু বিসিএসে প্রতিবছর ক্যাডার, নন-ক্যাডার মিলে ছয় হাজার লোক নেওয়া হয়। পরীক্ষা দেন লক্ষাধিক শিক্ষার্থী। এক বছর ধরে সেই বিসিএস পরীক্ষাও বন্ধ। পরীক্ষা হলেও ফল প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশ করা হলেও নিয়োগ আটকে আছে। ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল চার মাস আগে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফলাফল আটকে আছে। পিএসসি বলেছে, ঈদের পর বিধিনিষেধ শিথিল হলে ফলাফল প্রকাশ করা হবে। প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার পর চূড়ান্ত মৌখিক পরীক্ষা। স্বাভাবিক সময়েই ১৫ থেকে ১৮ মাস লেগে যেত। করোনাকাল কবে পরীক্ষা শুরু ও শেষ হবে কেউ বলতে পারছেন না। প্রথম আলোর খবর অনুযায়ী, যথাসময়ে ৪১তম বিসিএসের ফল প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রার্থীরা। তাঁরা জানান, এই চাকরির পরীক্ষার ফল সঠিক সময়ে প্রকাশ না হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। ফল প্রকাশের পর তাঁরা জানতে পারতেন, লিখিত পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন। সামনে সেই লক্ষ্য না থাকায় লিখিত পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে পারছেন না। এত সব হতাশার মধ্যে শিক্ষক পদপ্রার্থীদের জন্য একটি সুখবর আছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক শিক্ষক পদে নিবন্ধিত ব্যক্তিদের নিয়োগে সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত শনিবার থেকে আইসিটি শিক্ষক পদে নির্বাচিত ১৫তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সুপারিশ করা হয়েছে। এতে মোট ৫১ হাজার ৭৬১টি পদের বিপরীতে প্রার্থীদের সুপারিশ করা হয়েছে। মোবাইলে এসএমএস পাওয়ার পাশাপাশি এনটিআরসিএর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। প্রার্থীরা নির্ধারিত লিংকে প্রবেশ করে (://...:////) ফলাফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের লিংকে প্রবেশ করে - ( : --) বাটনে ক্লিক করতে হবে। সেখানে - বাটনে ক্লিক করে নিবন্ধন ব্যাচের নম্বর ও রোল নম্বর বসিয়ে বাটন ক্লিক করে সুপারিশ পেয়েছেন কি না, তা দেখতে পারবেন। সরকার বিভিন্ন শ্রেণির মানুষের জন্য প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু বেকারদের জন্য কোনো প্রণোদনা নেই। বেকারেরাও যে এ দেশের নাগরিক, সে কথা হয়তো সরকারের নীতিনির্ধারকেরা ভুলেই গেছেন। বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। কিন্তু করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো পরীক্ষা হতে পারেনি। এ কারণে তাঁরা দেড় থেকে দুই বছর পিছিয়ে গেছেন। তাই চাকরির বয়সসীমা বাড়ানোর যে দাবি উঠেছে, তা অত্যন্ত যৌক্তিক বলেই মনে করি। আগে থেকে তরুণদের একাংশ চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে এসেছিলেন। এই তরুণেরা স্পিকার-মন্ত্রীদের কাছে ধরনা দিয়েছেন। আদালতে রিট করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। সরকার তখন বলেছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট কমেছে। এ কারণে বয়সসীমা বাড়ানোর প্রয়োজন নেই। আসলেই কি সেশনজট কমেছে? কমেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোয় গড়ে দুই বছর সেশনজট লেগে আছে। কোনো বিষয়ে আরও বেশি। ঈদ মানে খুশি। করোনার সংক্রমণের মধ্যেও সবাই চেষ্টা করবেন নিজ নিজ সামর্থ্যের মধ্যে পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগ করে নিতে। কিন্তু বাংলাদেশে যে লাখ লাখ বেকার আছে-যাঁরা বেকারত্বের কারণে নিজের পরিবার-পরিজন থেকেও পালিয়ে থাকেন, হররোজ রোজা থাকেন-তাঁদের জীবনে এ ঈদ কোনো আনন্দ নিয়ে আসবে না। আনন্দ নিয়ে আসবে না, যাঁরা ভাগ্যের সন্ধানে গিয়ে লিবিয়ায় রেডক্রসের আশ্রয়শিবিরে আছেন। রাষ্ট্রের পক্ষ থেকে এসব দুঃখী মানুষকে সহায়তা তো দূরের কথা, একটু সহানুভূতি প্রকাশ করতেও দেখা যায়নি। কেননা, বেকারেরা তো মানুষ নন, কেবলই সংখ্যা। সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি।
8
বিপিএলের চলতি আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার ঠিক আগ মুহূর্তেই রহস্যজনকভাবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় নাঈমকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সনও টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেছেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করছেন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শন টেইট। অধিনায়কত্ব হারানোর ক্ষোভে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চলতি বিপিএলে আর খেলবেন না মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যে বিসিবিকেও জানিয়ে দিয়েছেন মিরাজ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমি প্রক্রিয়া অনুসরণ করেই দল ছেড়ে যাচ্ছি। দলকে ই-মেইল করেছি। ই-মেইল করেছি বিসিবির প্রধান নির্বাহীকেও।' বিপিএল শুরুর আগে মিরাজকে অধিনায়ক করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তার নেতৃত্বে ঢাকা পর্বে তিনটি ও চট্টগ্রামে একটি ম্যাচ খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয়-পরাজয়ের সমীকরণ সমান সমান। নেতৃত্বের সঙ্গে ব্যাট-বল হাতে পারফর্মও করছিলেন মিরাজ। বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৭০ রান। ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ১৬ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন। দল ও বিসিবিতে করা মেইলে মিরাজ উল্লেখ করেছেন মায়ের অসুস্থতার কথা। যদিও এটি আসল কারণ নয়, তা মিরাজের কথাতেই স্পষ্ট, 'ই-মেইলে মায়ের অসুস্থতার কথা বলেছি যদিও। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে। এ রকমটা তারা আগেরবারও করেছে। এমন তো নয় যে আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে। আমিও পারফর্ম করেছি, দলও এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল। বলা নেই কওয়া নেই, এভাবে আমাকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। আমি খেলবই না।' চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম আগের দিন অধিনায়ক বদলের ব্যাখ্যায় সংবাদমাধ্যমকে বলেছিলেন, দল ছেড়ে যাওয়া হেড কোচ পল নিক্সনের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নিক্সনের বিদায়ী সভায় এ রকম কিছুই ইংলিশ কোচকে বলতে শোনেননি বলেও জানান মিরাজ, 'ওই সভায় আমিও ছিলাম। অনেক কথা হয়েছে, কিন্তু কোচকে এ রকম কিছুই বলতে শুনিনি। বরং আমার নেতৃত্ব এবং পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিতই ছিলেন।' তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম জানালেন, মিরাজকে নিয়ে তারা নেতিবাচক কথা ছড়াতে চান না। তার ভাষ্য, 'এটা আমরা এখন না বলি, কারণ এটা কোন সমস্যা না। আমরা আনুষ্ঠানিকভাবে সব জানাব। মিরাজ টপ ক্রিকেটার বাংলাদেশের। আমরা চাইনা তার ব্যাপারে নেগেটিভ কিছু না ছড়াতে। আমি যদি ওটা বলি তাহলে নেগেটিভ হয়ে যাবে।' তবে মিরাজ গণমাধ্যমে নেগেটিভ কিছু বলে থাকে তাহলে চট্টগ্রাম পুরো বিষয়টি ক্রিকেট বোর্ডকে অবহিত করবে। ইয়াসির আলম বলেছেন, 'মিরাজের বিবৃতি আমরা দেখতে চাই সে কি বিবৃতি দিচ্ছে মিডিয়াতে আমরা দেখব আগে। আমরা তার ব্যাপারে পজিটিভ। কিন্তু সে নেগেটিভ হলে আমরা বিসিবির সাথে কথা বলব, আমরা দেখব তার ব্যাপারে।'
12
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টেল মেথ বা আইস উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। এসময় মুজিব (২০) নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। আটক যুবক টেকনাফ থানার মিঠাপানিরছড়া এলাকার মো. সোনা মিয়ার ছেলে। বিজিবি জানায়, বুধবার দুপুরে টেকনাফ-২ বিজিবির অপারেশন অফিসারের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে আটক মুজিবের বাড়িতে তল্লাশী শুরু করে। সে সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুজিব। পরে তাকে ধাওয়া করে আটক করে বিজিবি সদস্যরা। তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির সিলিংয়ের উপর কৌশলে লুকিয়ে রাখা দুই কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
6
আফগানিস্তানের অধিকাংশ বড় শহরের দখল নেওয়ার পর এবার দেশটির রাজধানী কাবুলের ওপর সাঁড়াশি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। সূত্রের খবর, দক্ষিণে কন্দহর, লস্করগাহ, গজনি দখলের পর কাবুলের প্রায় ৪০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে তালেবান বাহিনী। অন্যদিকে, পশ্চিমের শহর হেরাতের দিক থেকেও এগিয়ে আসছে কয়েক হাজার তালেবান সদস্য। এরই মধ্যে আফগান সীমান্তের গেটগুলো খোলার বিষয়ে তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান। বালুচিস্তান এবং কান্দাহার সংযোগকারী চমন গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। গত মাসে আফগান সেনাকে হটিয়ে চমন গেটের অদূরের স্পিন বোল্ডাক শহরের দখল নিয়েছিল তালেবান। তারপর থেকেই 'সিল' করে দেওয়া হয় সীমান্ত। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার তালেবানের সঙ্গে সফল আলোচনার প্রেক্ষিতে ফের খুলে দেওয়া হয়েছে চমন সীমান্ত। বিডি প্রতিদিন/কালাম
3
বাংলাদেশ কৃষি ব্যাংকের মানিকছড়ি শাখায় গড়ে দৈনিক লেনদেন হয় কয়েক কোটি টাকার। একই সঙ্গে উপজেলার ২ হাজার ৫০০ ব্যবসায়ী ও কৃষিঋণ গ্রহীতারাও সেবা নেন এই শাখায়। কিন্তু বর্তমানে কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ এ শাখায় জনবলসংকট চরমে। এ শাখায় ১৩ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ কর্মকর্তা। শূন্য পড়ে আছে ৯টি পদ। এ অবস্থায় গ্রাহকদের সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে।ব্যাংক সূত্রে জানা গেছে, জেলায় কৃষি ব্যাংকের আটটি শাখার মধ্যে এই শাখাটি হয় ১৯৮৩ সালে। বর্তমানে লেনদেনের মধ্যে পুরো জেলায় দ্বিতীয় অবস্থানে এই শাখা। এখানে বর্তমানে দৈনিক আরটিজিএস গড়ে ২০ থেকে ২৫টি, রেমিট্যান্স ৫টি, বিএফটিএন ৩ থেকে ৪টির পাশাপাশি এখানে এসএমই/সিসি ঋণগ্রহীতা ১৯৭ জন, কৃষি ও ব্যবসায়ী ঋণগ্রহীতা ২ হাজার ২০০ জন, অনাদায়ী ঋণ ২০ কোটির অধিক, আমানত প্রায় সাড়ে ২১ কোটি টাকা, দৈনিক লেনদেন গড়ে দেড় কোটি টাকা। এ ছাড়া এ শাখায় কোনো শ্রেণিকৃত ঋণ (পুরোনো খেলাপি) ও সার্টিফিকেট মামলাও নেই।এই সম্ভাবনাময় শাখায় জনবলে ১৩ জনে কর্মরত আছেন মাত্র ৪ জন। এর মধ্যে মুখ্য কর্মকর্তা দুজনের স্থলে কর্মরত একজন। ঊর্ধ্বতন কর্মকর্তা পদে দুজনের কেউ-ই নেই। কর্মকর্তা পদে আটজনে শূন্য ছয়জন। কর্মকর্তা (ক্যাশ)-পদে একজন কর্মরত আছেন।কৃষিবান্ধব ব্যাংকের এ শাখায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবলের সৃষ্টপদও নেই। ফলে বেসরকারি একটি কোম্পানির চুক্তির নিয়োগে এই পদগুলোতে জনবল কাজ করছে। এদিকে প্রতিনিয়ত গ্রাহকসেবা দিতে গিয়ে ১৩ জনের কাজ ৪ জনে সামাল দেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে।এ প্রসঙ্গে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও এসএমই ঋণগ্রহীতা মো. জহিরুল ইসলাম ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি রুপেন পাল বলেন, উপজেলার প্রথম ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক জন্মলগ্ন থেকে এখানে গ্রাহকের মন জয় করে সেবা দিয়েছে। জনবল-সংকট নিরসনে এবং সম্ভাবনাময় অগ্রযাত্রা ধরে রাখতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি প্রয়োজন।শাখা ব্যবস্থাপক দিলীপ কুমার দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি এক কর্মকর্তা পদোন্নতিজনিত বদলি হয়। ফলে ১৩ পদের বিপরীতে ৯টি শূন্য রেখে মাত্র ৪ কর্মকর্তা দিয়ে গ্রাহকের সেবা দেওয়া সত্যি দুষ্কর হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্ভাবনাময় শাখাটিকে এগিয়ে নিতে পর্যাপ্ত জনবল দরকার। তবেই এই ব্যাংক সম্পদে পরিণত হবে।
6
ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ইউরোপের ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার সিদ্ধান্তকে 'সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন' অভিহিত করে বেলজিয়াম বলেছে, মস্কোর এমন পদক্ষেপে রাশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়বে। এর আগে নেদারল্যান্ডস ২১ রুশ কূটনীতিকে বহিষ্কারের পর তাকে ভিত্তিহীন বলেছিল রাশিয়া। সূত্র: এএফপি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
ঢাকা: ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। আর বাকি ৩ জন মিসরের নাগরিক। লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাঁদের উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।তিউনিসিয়ার কোস্টগার্ড বলছে, অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তাঁরা সাগরে ভাসছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়।সংস্থাটি আরও জানিয়েছে, তিউনিসীয় নৌবাহিনীর সহায়তায় ভুক্তভোগীদের দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন গুয়ের্দেন বন্দরে নেওয়া হয়। সেখান থেকে উদ্ধার অভিবাসীদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়।আইওএম জানিয়েছে, উদ্ধার অভিবাসীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁরা তিউনেসীয় জেরবা দ্বীপের একটি হোটেলে আছেন।সংস্থাটির তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে চলতি বছরের জানুয়ারি থেকে তিউনিসিয়ায় এক হাজারের বেশি অভিবাসী আটক হয়েছেন।
3
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারাদেশে ৫০০টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এ মসজিদগুলো ধর্মপ্রাণ মুসল্লিদের ধর্মীয় কাজে আরও সুবিধা নিশ্চিত করবে। শনিবার দুপুরে উপজেলার লালদীঘি বাজারে মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে এসব মসজিদ নির্মাণ করছে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে এখানে। মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ মডেল মসজিদগুলো ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এ মসজিদের কাজ হচ্ছে। এর আগে লালদীঘির ফতেপুরের জয়সদনে পারিবারিক কবরস্থানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্পিকার। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ ইউনিয়ন পরিষদে নারীদের জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন। ২৫ নারী সেলাই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ মণ্ডল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি উপস্থিত ছিলেন।
6
নেত্রকোনার মদনে মহসিন ইয়ার ডালিম (৩৫) নামে নৌকার এক কর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার আহত ডালিম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান তালুকদার হীরাসহ ১২ জনকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন। গত বুধবার বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারে মারপিটের এই ঘটনা ঘটে। আহত মহসিন ইয়ার ডালমি নায়েকপুর ইউনিয়নের পাছআলমশ্রী গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগ নেতা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নায়েকপুর ইউপিতে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোছলেহ উদ্দিন ভূঞার একজন সক্রিয় কর্মী মহসিন ইয়ার ডালিম। গত বুধবার বিকেলে ওই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো.কামরুজ্জামান তালুকদার হীরা (ঘোড়া প্রতীকের) নির্বাচনী প্রচরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে জনতা বাজারে যান। সেখানে নৌকার কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর তর্ক হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নৌকার কর্মী যুবলীগ নেতা ডালিমকে পিটিয়ে আহত করা হয়। পরে দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় ডালিম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান তালুকদার হীরাকে প্রধান আসামি করে গতকাল বৃহস্পতিবার মদন থানায় একটি মামলা দায়ের করেন।এ ব্যাপারে যুবলীগ নেতা মহসিন ইয়ার ডালিম বলেন, আমি আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর কর্মী। স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান হীরাসহ তার কর্মীরা কয়েক দিন ধরে আমাকে হুমকি দিয়ে আসছিল। গত বুধবার বিকেলে হীরা চেয়ারম্যান ও তার লোকজন মোটরসাইকেলে করে এসে জনতা বাজারে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়।স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হীরা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারে বাধা দিয়ে যাচ্ছে। বুধবার বিকেলে জনতা বাজারে গেলে ডালিমসহ কয়েকজন আমাকে ঠেলাধাক্কা শুরু করে। এ সময় তর্কবিতর্ক হয়েছে। কিন্তু ডালিমকে মারপিট করা হয়নি। আমাদেরকে হয়রানি করার জন্য পূর্বপরিকল্পিত ভাবে নিজেরাই এমন ঘটনা ঘটিয়েছে।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, মহসিন ইয়ার ডালিম নামে নৌকার এক কর্মীকে মারপিট করার অভিযোগে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
6
বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করে অবসর জীবনযাপন করছিলেন আজিজুল ইসলাম। বয়স সত্তরের বেশি। দুই ছেলে কুয়েত ও লেবানন প্রবাসী। গাজীপুর মহানগরের বাউপাড়া এলাকার আজিজুল হঠাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু তার মরদেহ নেওয়ার জন্য স্বজনদের কেউ হাসপাতালে যাননি। হাসপাতাল কর্তৃপক্ষ পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাউপাড়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু দাফনের জন্য এলাকার কেউ এগিয়ে আসেনি। পরিবারের সদস্যরাও ভয় পেয়ে যান। এক পর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞার কাছে সহযোগিতা চায় আজিজুলের পরিবার। ওসি আলমগীর ভূঞা বলেন, খবর পেয়ে দ্রুত তিনি একদল পুলিশ পাঠান ওই বাড়িতে। একই সঙ্গে ঢাকার কোয়ান্টাম ফাউন্ডেশনকে মরদেহ দাফনের জন্য একটি টিম পাঠাতে অনুরোধ করেন। সোমবার ভোরে পুলিশ সদস্যরা কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদেরকে নিয়ে কবর খনন করেন। তারা নিজেরাই জানাজা শেষে বাড়ির পাশে আজিজুল ইসলামের লাশ দাফন করেন। ওসি আলমীগর আরও বলেন, পুলিশ সদস্যরা সম্মানের সাথে আজিজুলের মরদেহ দাফন করেছেন।
6
ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৮টায় সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ নামের ওই জাহাজে বিস্ফোরণ ঘটে। পরে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ওই ব্যক্তির নাম মো. কামরুজ্জামান (৪৫)। তিনি ওই জাহাজের সুকানি ছিলেন। নিহত কামরুজ্জামানের বাড়ি গোপালগঞ্জে। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের পর জাহাজের তলা ফেটে গেছে। জাহাজে সাড়ে ৮ লাখ লিটার ডিজেল ছিল। জাহাজটি ক্রমেই নদীতে ডুবতে শুরু করে। জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, আহত ব্যক্তিদের বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে। এ ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।
6
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, 'স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রীয় চার মূলনীতি সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। কিন্তু এগুলো প্রতিষ্ঠার ধারেকাছেও নেই আমরা। সাম্যের জায়গায় অসাম্য ও বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে। সামাজিক ন্যায়বিচারের বেলায় দেখতে পাচ্ছি-তনু হত্যার বিচার হচ্ছে না, সাগর-রুনির মামলা ৮৪ বার পিছিয়েছে, ত্বকী হত্যার বিচার হচ্ছে না। এভাবেই সামাজিক ন্যায়বিচার ভূলুণ্ঠিত হচ্ছে।' আজ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ' উল্লেখ করে বজলুর রশিদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জিনিসপত্রের দাম ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। বাজারে মূল্যবৃদ্ধির যে সিন্ডিকেট, সরকার সেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে। এ জন্য বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারা দেশে হরতাল পালন করা হবে। বজলুর রশিদ আরও বলেন, মানবিক মর্যাদার ক্ষেত্রে দারিদ্র্য বাড়ছে। করোনাকালেই সাড়ে তিন কোটি দরিদ্র মানুষ বেড়েছে। স্বাধীনতার মূল চেতনাকে প্রতিষ্ঠা করতে হলে গরিব, দুঃখী, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
9
গত মৌসুমেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তখন থেকেই প্রশ্ন ছিলো কে হবেন নতুন অধিনায়ক। তবে সেই প্রশ্নের উত্তর মিলেছে। ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো বলছে, ফাফ ডু প্লেসিই নেতৃত্ব দেবেন বেঙ্গালুরুকে। একই তথ্য দিয়েছে টাইম অব ইন্ডিয়া। শনিবার (১২ মার্চ) ক্রিকইনফোর অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। অনেকে বলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েলও দায়িত্ব পেতে পারেন দলের। কারণ তাকে নিলামের আগেই রিটেইন করেছিল বেঙ্গালুরু। রিটেইনের তালিকায় আরও ছিলেন মোহাম্মদ সিরাজ ও বিরাট কোহলি। ডু প্লেসিকে নিলাম থেকে কেনে বেঙ্গালুরু। তাকে দলে নিতে খরচ হয়েছে ৭ কোটি রুপি। এর আগে চেন্নাই সুপার কিংসে খেলেন তিনি। সবশেষ মৌসুমে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৩৩ রান। তবুও ১৫তম আসরের আগে তাকে ধরে রাখেনি চেন্নাই। সেই সুযোগটাই কাজে লাগায় বেঙ্গালুরু। ডি-ইভূ
12
প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'গুণিন' আসছে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে। এরআগে গত ১১ মার্চ পরী মনি- শরিফুল রাজ জুটির সিনেমাটি দেশজুড়ে ২০টি সিনেমা হলে মুক্তি পায়। এবার বৃহস্পতিবার ২৪ মার্চ রাত ৮টা থেকে দেশি প্ল্যাটফর্ম চরকিতে 'গুণিন' উপভোগ করা যাবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা। এ প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে 'গুণিন', তেমনটাই হচ্ছে।' কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প 'গুণিন' থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব! তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরী মনিকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।
2
দলীয় পাঁচ সাংসদের মৃত্যুর পরপরই শূন্য হওয়া আসনগুলোয় মনোনয়ন পেতে জোর চেষ্টা-তদবির শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। অনেকে প্রয়াত সাংসদের জন্য শোক জানিয়ে নিজের ছবিসহ পোস্টার ও ব্যানার টাঙিয়ে মাঠে নেমে পড়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার ৫ ও ১৮ আসনে প্রার্থীদের তৎপরতা বেশি ক্ষমতাসীন দলে। একই অবস্থা বিরোধী দল বিএনপিতেও। যদিও নির্বাচনের যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি, তবু ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের দুই প্রান্তের দুটি আসনে দলের মনোনয়ন পেতে এরই মধ্যে সক্রিয় হয়েছেন অন্তত ছয়জন নেতা। অনেকে নির্বাচনী এলাকার জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পোস্টারও লাগিয়েছেন। তবে বিএনপির চেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগেই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেশি। দুটি আসনে অসংখ্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং দল-সংশ্লিষ্ট ব্যবসায়ী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রথমে প্রয়াত সাংসদের জন্য শোক জানিয়ে এলাকায় পোস্টার ও ব্যানার টাঙিয়ে নিজের প্রচার করছেন। এরপর সাধারণ বাসিন্দাদের নামে 'এমপি হিসেব দেখতে চাই' বলে পোস্টার লাগান। করোনা মহামারির মধ্যেই গত চার মাসে ঢাকার দুজনসহ আওয়ামী লীগের পাঁচজন সাংসদ মারা যান। তাঁরা হলেন শামসুর রহমান শরীফ (পাবনা-৪), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাহারা খাতুন (ঢাকা-১৮) ও মো. ইসরাফিল আলম (নওগাঁ-৬)। নির্বাচন কমিশন বলছে, প্রথমে পাবনা-৪ ও ঢাকা-৫, এরপর সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচন হবে। সবশেষে হবে নওগাঁ-৬ আসনে। এ আসনের সাংসদ ইসরাফিল আলম ২৭ জুলাই মারা যান। এর মধ্যে পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচন করোনার কারণে পিছিয়ে দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে দুটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের আসনে ছেলে তানভীর শাকিলের প্রাথী হওয়ার সম্ভাবনা বেশি। তিনি আগেও একবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাংসদ হয়েছিলেন। পাবনায় শামসুর রহমান শরীফের স্ত্রী কামরুন নাহার, মেয়ে মেহজিবন শিরিন, ছেলে গালিবুর রহমান ও মেয়ের জামাতা আবুল কালাম আজাদও প্রার্থী হতে তৎপর। এর বাইরে জেলা আওয়ামী লীগের সদস্য মেজর জেনারেল (অব.) এ এস এম নজরুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিমও মনোনয়ন চাইবেন। ঢাকায় তৎপরতা বেশিখোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই আসনে আগ্রহী প্রার্থীদের তালিকা যত লম্বাই হোক, শেষ পর্যন্ত চারজনের মধ্যেই প্রার্থিতা সীমাবদ্ধ থাকতে পারে। তাঁদের মধ্য আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ মুন্না ও প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা ওরফে সজল মোল্লা। তাঁদের মধ্যে এক বিবেচনায়মনিরুল ইসলাম এগিয়ে আছেন। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বয়োজ্যেষ্ঠ নেতা হাবিবুর রহমান মোল্লা দলের সভানেত্রীর সঙ্গে দেখা করে তাঁর প্রার্থী হন। তা মেনে নেন মাঠপর্যায়ের পুরোনো ও নিবেদিত নেতা মনিরুল ইসলাম। এখন তিনি মনে করেন, এবারের মনোনয়ন তাঁর প্রাপ্য। কিন্তু দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী মনোনয়নপ্রত্যাশী হওয়ায় মনিরুল ইসলামের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যদিও আবু আহমেদ পাশের ঢাকা-৬ আসনের ওয়ারী এলাকার পুরোনো বাসিন্দা। এ ছাড়া মোল্লা পরিবারও আসনটিতে একটা ব্যাপার। বয়সে তরুণ হাবিবুর রহমান মোল্লার ছেলে সজল মোল্লাও মনোনয়ন চাইবেন। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আবু আহমেদ মান্নাফী প্রথম আলো বলেন, '৫৫ বছর রাজনীতি করছি, সংসদে যাওয়ার বয়সও হয়েছে মনে করি। আমার ইচ্ছা আছে নির্বাচন করার। মনোনয়ন পেলে করব। কাজী ফিরোজ রশীদ যদি গোপালগঞ্জ থেকে এসে এখানে নির্বাচন করতে পারেন, আমার ওয়ারি থেকে যাত্রাবাড়ী কত দূর।' এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার নবীউল্লাহ। এবারও তিনি সম্ভাব্য প্রার্থী। তাঁর সঙ্গে ওই এলাকার সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ ও শিক্ষক সংগঠনের নেতা সেলিম ভূঁইয়াও মনোনয়ন পেতে আগ্রহী। দল চাইলে নির্বাচন করবেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। অনেকের দৃষ্টি ঢাকা-১৮ আসনেআওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকের দৃষ্টি ঢাকা-১৮ আসনের দিকে। এ আসনে সাংসদ সাহারা খাতুন মারা যান ৯ জুলাই। এরপরই শোক জানিয়ে নির্বাচনী এলাকায় নিজেদের ছবিসহ ব্যানার, পোস্টার লাগিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান ও আমিনুল ইসলাম চৌধুরী ওরফে খসরু চৌধুরী। এর মাধ্যমে তাঁরা মূলত নিজেদের প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানান দিয়েছেন। এর বাইরে মনোনয়ন পেতে তৎপর উত্তরার বাসিন্দা যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও দক্ষিণখান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন। একসময় তাঁকে সাহারা খাতুনের পরের নেতা মনে করা হতো। কিন্তু জীবদ্দশায় সাহারার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। পরবর্তী সময়ে দক্ষিণখান ইউনিয়ন ঢাকা উত্তর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলে তিনি স্থানীয় ৪৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে হারার পর আগের অবস্থান অনেকটা হারিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্থানীয়ভাবে মনোনয়ন দিতে গেলে এই চারজনের মধ্য থেকে বিবেচনা করতে হবে। এর মধ্যে উত্তরার বাসিন্দা হাবিব হাসান সাংগঠনিক লোক। বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের জন্য ব্যবসায়ীদের একটি পক্ষ কাজ করছে। খসরু চৌধুরী প্রয়াত সাহারা খাতুনের অন্যতম ঘনিষ্ঠজন এবং পৃষ্ঠপোষক ছিলেন। এলাকায় তাঁর বড় তৈরি পোশাকের কারখানা, স্কুল অ্যান্ড কলেজ এবং হাসপাতাল রয়েছে। এসব কারণে খসরু চৌধুরী এলাকায় বেশ আলোচিত। খসরু চৌধুরী প্রথম আলোকে বলেন, 'গত তিনটি সংসদ নির্বাচনে আমি প্রয়াত সাহারা খাতুনের সহযোগী হিসেবে পাশে ছিলাম। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে দলের শীর্ষ নেতৃত্ব এলাকায় আমার অবস্থান, অবদান এবং কাজের মূল্যায়ন করবে বলে আশা করি।' ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড এবং উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগসহ উত্তরা এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন। রাজধানীর পশ্চাৎপদ এই আসন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তু নিজে থেকে মুখ খুলছেন না। এর মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম বলাবলি হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবক লীগের একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, তাঁদের কেউ নিজের কথা মুখ খুলে বলবেন না। কিন্তু তাঁরা প্রার্থী হতে চান। নেত্রী মনোনয়ন দিলে করবেন। সাহারা খাতুনের সঙ্গে গত নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি মাঠে নেই। বিএনপি থেকে এই আসনে আগে থেকে তৎপর জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এলাকায় ঈদের শুভেচ্ছা জানিয়ে রঙিন পোস্টার লাগিয়েছেন দক্ষিণখানের আদি বাসিন্দা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহম্মেদ। মনোনয়ন চাইবেন ব্যবসায়ী বাহাউদ্দিন সাদী। তিনি গিয়াস উদ্দিন মামুনের আত্মীয়। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পেতে চেষ্টা করেছিলেন। কফিল উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, 'আমি নির্বাচন করার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। দল যদি নির্বাচন করে, আমি প্রার্থী হব।' অবশ্য বিএনপি উপনির্বাচনগুলোয় অংশ নেবে কি না, তা এখনো ঠিক হয়নি। এর আগে বগুড়া-১ ও যশোর-৬ আসনে প্রার্থী দিয়েও তারা করোনা মহামারির কারণ দেখিয়ে নির্বাচন করেনি। এখন আবার নতুন করে পাঁচটি উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সংশয় আছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, 'বিএনপি নির্বাচনে যাবে কি না, এখনো সে সিদ্ধান্ত হয়নি। আসল কথা হচ্ছে, এখন তো কোনো নির্বাচন হচ্ছে না। মানুষ ভোট দিতে যায় না। অথচ নির্বাচন হচ্ছে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন। কমিশন মহামারি পরিস্থিতিতেও ইলেকশনের নামে সিলেকশনের পথে। এটি ভণ্ডামি ছাড়া আর কিছু না।'
9
বুন্দেসলিগায় এবার দুই ম্যাচ হাতে রে সরাসরিখে আগেই শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে নিজেদের শেষ ম্যাচে ৪-০ গোলে জেতার মধ্য দিয়ে এবার পুরোপুরি ১০০টি গোর করে মৌসুম শেষ করেছে টানা আটবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ওলফসবার্গের বিপক্ষে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামে তারা। ম্যাচটিতে ওলফসবার্গের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় তারা। আর এতেই এই মৌসুমে গোলের সেঞ্চুরি পূর্ণ হয় তাদের। ম্যাচটিতে বায়ার্নের হয়ে গোল করেন কিংসলে কোম্যান, মিকায়েল কুইসেন্স, রবার্ট লেভানদোস্কি ও থমাস মুলার। ম্যাচের প্রথম গোলটি করেন কিংসলে কোম্যান। আর তাকে গোলটি পেতে অ্যাসিস্ট করেন থমাস মুলার। এই মৌসুমে এটি ছিল থমাস মুলারের ২১ তম অ্যাসিস্ট। আর এক মৌসুমে ২১টি অ্যাসিস্ট করে বুন্দেসলিগায় অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েন মুলার। অন্যদিকে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা লেভানদোস্কি ম্যাচটিতে তার গোলটি করেন পেনাল্টি শট থেকে। এই মৌসুমে এটি ছিল তার ৩৪ তম গোল। এই ৩৪টি গোল করে মোট ৫ বার ও টানা ৩ বারের মতো বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন লেভানদোস্কি। ম্যাচটিতে ৭১ মিনিটের মাথায় দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওলফসবার্গের জসুয়া গুইলাভগি। ডি বক্সের ভেতর ফাউল করলে দ্বিতীয় বারের মতো হলুদ কার্ড দেখেন তিনি। আর সেই ফাউল থেকে পাওয়া পেনাল্টি থেকেই মৌসুমে নিজের শেষ গোলটি করেন লেভানদোস্কি।
12
পাল্লেকেলেতে আজ পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে গর্জে উঠেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এমনকি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরি। তামিম ৬০ বল মোকাবেলা করে ৮টি চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন। তার অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাছাড়া ব্যাট হাতে একাই লড়াই করছেন তামিম। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫৮ রান করেছে বাংলাদেশ। সফরকারীরা এখনো ৪৯ রান পিছিয়ে আছে। উইকেটে অপরাজিত আছেন তামিম ৫৪ ও মমিনুল হক ৫ রান। এছাড়া আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ম ওভারে এসে ১ রান করে লাকমালের বলে ডিকওয়েল্লার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন সাইফ। এরপর দলীয় ২৭ রানে নাজমুল হোসেন শান্ত শূন্য রানে লাকমালের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন। এর আগে টাইগারদের ৫৪১ রানের জবাবে আজ ৮ উইকেটে ৬৪৮রান করে নিজেদের ইনিংস ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা ফলে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে লিড নিচে পড়েছে টাইগাররা। এছাড়া এর আগে তৃতীয় দিনের শেষ ভাগ থেকে শুরু করে গতকাল চতুর্থ দিন পুরোটা ব্যাট করেছেন দুই লঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা এবং অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাদের দুজনের সামনে টাইগার বোলাররা অসহায় আত্মসমপরর্ণ করে। অবশেষে আজ পঞ্চম দিনে ভাঙে এই জুটি। টাইগার পেসার তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ডি সিলভা। তিনি আউট হওয়ার আগে ২৯১ বলে ১৬৬ রান করেন। ডি সিলভা আউট হলেও উইকেট কামড়ে ধরে আড়াইশর দিকে এগোচ্ছিলেন করুনারত্নে। কিন্তু তাকে সেই মাইলফলক ছুঁতে দেননি তাসকিন। তার বলে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন করুনারত্নে। আর তাতেই লঙ্কান অধিনায়কের মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটে। সাজঘরে আগে করুনারত্নে ৪৩৭ বল মোকাবেলা করে ২৬ টি চারের সাহায্যে ২৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যান আউট হবার পরে আর কেউ বেশিদূর এগোতে পারেনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। নিসাঙ্কা ১২, ডিকভেলা ৩১ ও হাসারাঙ্গা ৪৩ রান করেন। দলীয় ৬৪৭ রানে ৮ উইকেট হারায় তারা। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। আর ২টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন মেহেদি মিরাজ ও এবাদত হোসেন।
12
ঈদে ঘরমুখী মানুষের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঝুঁকি নিলে উৎসবের আগেই মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজেই ঝুঁকি নিয়ে চলাচল করবেন না। উৎসব-আনন্দের কী দাম আছে যদি জীবন থেকেই দূরে সরে যেতে হয়। বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক উৎসব-আনন্দ করা যাবে। সবাইকে মনে রাখতে হবে, আগে জীবন পরে জীবিকা। সারা দেশে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারের বিষয়ে গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লকডাউনে অনেকেই চোরাই পথে আসা-যাওয়ার সুযোগ নিচ্ছেন। সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। আজ বুধবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও অসহায়-দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ দুর্বিপাকে বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছেন '৭৫-পরবর্তীতে কোনো সরকারপ্রধান বা রাজনৈতিক নেতা এমন নজির স্থাপন করতে পারেনি। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'একটা দল সরকারের বিরুদ্ধে গলাবাজি করছে। তাদের আর কোনো কাজ নেই। করোনার এই দুঃসময়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা করে দেখিয়েছে।' আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহসভাপতি নুরুল আমিন রুহুল প্রমুখ উপস্থিত ছিলেন।
9
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল ৫৬ জনের মৃত্যু ২ হাজার ৬৩৯ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।এর আগে ২৮ আগস্ট ৬৩ দিনের মধ্যে প্রথম কোভিডে মৃত্যু ১০০-এর নিচে নামে। এর আগে সর্বশেষ ২৬ জুন এক দিনে ৭৭ জনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর টানা দৈনিক মৃত্যু ১০০এর ওপর ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৯৯টি সক্রিয় ল্যাবে ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৪৯৭ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ।যেখানে গতকাল ৭৯৯টি সক্রিয় ল্যাবে ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৬৩৯ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ২০ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫, রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ৩, রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে।এক দিনে করোনায় মৃত ৫২ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৯ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন, বাসায় ৩ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ২০ আর নারী ৩২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছর বয়সী ২ জন, ৭১-৮০ বছর বয়সী ৬ জন, ৬১-৭০ বছর বয়সী ১৬ জন, ৫১-৬০ বছর বয়সী ১৪ জন, ৪১-৫০ বছর বয়সী ৮ জন এবং ৩১-৪০ জন বছর বয়সী ৩ জন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৮৪০ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন। আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৩৬ জন করোনা রোগীর।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।
6
দফায় দফায় চালের দাম বাড়ার পর দুই সপ্তাহ আগে চালের দাম কেজিতে ২ টাকা কমে। ভারত থেকে চাল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া এটা সম্ভব হয়েছিল। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি। কয়েক দিন ধরে কুষ্টিয়ার বাজারে খুচরা এবং পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজিতে ১-২ টাকা বাড়তে শুরু করেছে।পূজার ছুটিতে ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইতিপূর্বে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার পর প্রায় দুই সপ্তাহ আগে কুষ্টিয়ার বাজারে চালের দাম ছিল কমতে শুরু করে। ভারত থেকে চাল আমদানির ফলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজিতে ১-২ টাকা কমে। প্রায় টানা ৬ মাস বাড়ার পর সামান্য হলেও চালের দাম কমার বিষয়টি ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। এ অবস্থায় চালের দাম আবারও বাড়তে থাকায় খেটে খাওয়া মানুষের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা দেখা দিয়েছে।সরেজমিন দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চাল কেজিতে প্রায় দুই টাকা বেড়েছে। গত সপ্তাহে যে মিনিকেট চাল কেজিতে ৫৬ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা দুই টাকা বেড়ে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। ৫০ টাকার কাজললতা ৫২ টাকায়, ৬৬ টাকার বাসমতি ৬৮ টাকায় এবং ৪০ টাকার মোটা চাল ৪২ টাকায় বিক্রি হচ্ছে।ফলে দুই সপ্তাহ ব্যবধানে চালের দাম দাম আগের অবস্থায় ফিরে গেছে। অন্যদিকে ধানের বাজারের যে অবস্থা তাতে সামনের দিকে চালের দাম আরও বাড়তে পাড়ে জানিয়েছেন মিল মালিকেরা। নতুন ধান বাজারে না আসা পর্যন্ত চালের দাম কমার সম্ভাবনা নেইও শঙ্কা প্রকাশ করেছেন তারা।দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বস্তা প্রতি (৫০ কেজি) সব ধরনের চালের দাম ৫০-৭০ টাকা বেড়েছে । চালের দামের পাশাপাশি বাজারে ধানের দামও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে কুষ্টিয়ার বাজারে মিনিকেট নামে পরিচিত সরু ধান ছিল ১৩০০ টাকা মণ। এখন তা ১৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, পূজার কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বাজারে চাল আমদানি বন্ধ রয়েছে। তা কুষ্টিয়াসহ সারা দেশের বাজারের প্রভাব ফেলেছে। তা ছাড়া বর্তমানে প্রান্তিক কৃষকদের হাতে ধান নেই বলে জানান তিনি।
6
নয় বছর আগে ২০১১ সালের এই দিন সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রখ্যাত চলচিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ঠ সাংবাদিক মিশুক মুনীর। 'কাগুজের ফুল' ছবির জন্য সুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকা ফেরার পথে নিহত হন তারা। তাদের সঙ্গে প্রডাকশন সহকারী ওয়াসিম,জামাল এবং মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমানও নিহত হন। সেদিন আহত হয়েছিলেন মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি। ২০১১ সালের ১৩ আগষ্টের সকাল ১০টার দিকে মুসুলধারে যখন বৃষ্টির হচ্ছিল তখন ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা নামক এলাকায় তাদের বহনকৃত মাইক্রোবাসটি পৌছালে বিপরীত গামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহরে বাসের সঙ্গে সংর্ঘষ বেধে যায়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসের ভেতরে থাকা সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান প্রখ্যাত চলচিত্র নির্মাতা তারেক মাসুদ, বিশিষ্ঠ সাংবাদিক মিশুক মুনীরসহ ৫জন। দুর্ঘটনাস্থলের পাশেই স্থানীয় উদ্যোগে নির্মিত হয় স্মৃতিফল। ২০১১ সালের পর থেকে প্রতিবছর ওই স্মৃতি ফলকে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, গনমাধ্যমের ব্যক্তিবর্গ পালন করে আসছে। এর ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় সড়ক দূর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীর স্মরনে দুর্ঘটনাস্থলে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন, মানববন্ধন-আলোচনাসভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ এর সভাপতিত্বে সংহতি মানবন্ধনে বক্তব্য রাখেন তারেক মাসুদ ও মিশুক মুনীর চলচ্চিত্র সংসদ মানিকগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন কচি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মিশুক মুনীর ও তারেক মাসুদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন, সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, সহকারী অধ্যাপক ডিএম নাসিম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, সাংবাদিক পারভেজ বাবুল প্রমুখ । এ সময় বক্তারা বলেন আদালতের রায়ে ঘাতক বাস চালকের শাস্তি হয়েছে। কিছুদিন আগে বাস চালক মারা গেছেন। তবে এখনও ঢাকা আরিচা মহাসড়ক নিরাপদ হয়নি, থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল। ঢাকা আরিচা মহাসড়ক নিরাপদসহ মানিকগঞ্জে রেল লাইনের দাবি জানান বক্তরা।
2
চুয়াডাঙ্গা পৌরসভাকে উপহার হিসেবে দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে অ্যাম্বুলেন্স দুটি হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ও পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিকের হাতে চাবি তুলে দেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।সহকারী হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌরসভাকে দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে।হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।
6
ঝড়-জলোচ্ছ্বাসসহ নানান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বসবাস উপকূলীয় জেলা বাগেরহাটবাসীর। এর সঙ্গে রয়েছে লোনাপানির আধিক্যের কারণে অনাবাদি জমি। এসব অনাবাদি জমি যখন হতদরিদ্র কৃষকের গলার কাঁটা হয়েছিল, তখন (আশির দশকের শেষের দিকে) বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে শুরু হয় গলদা চিংড়ির বাণিজ্যিক চাষাবাদ। অবশ্য এর আগে প্রাকৃতিকভাবে প্রচুর গলদা চিংড়ি পাওয়া যেত সুন্দরবনসহ জেলার বিভিন্ন নদী ও খালে।বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হওয়ার প্রথম দিকে কিছু প্রগতিশীল মানুষ চিংড়ি চাষের বিরোধিতা করলেও কালের পরিক্রমায় বাগেরহাটের অর্থনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে চিংড়ি চাষ। গলদার বাণিজ্যিক চাষাবাদ শুরুর বেশ কয়েক বছর পর শুরু হয় বাগদার চাষ। বর্তমানে দুটিই সমানভাবে চাষ হচ্ছে বাগেরহাটে।স্বল্পখরচে অধিক লাভ হওয়ায় দিন দিন চিংড়ি চাষ বাড়ছে বাগেরহাটে। উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত চিংড়ি খাদ্য হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এ সময় গলদা চিংড়িকে দরিদ্রের খাবার হিসেবে দেখা হতো। ম্যাসাচুসেটস, কানাডায় কাজের লোকদের গলদা চিংড়ি খাদ্য হিসেবে দেয়া হতো। বিংশ শতাব্দীতে খাদ্য হিসেবে চাহিদা বেড়ে যায়।সরকারি হিসাবে, বর্তমানে বাগেরহাট জেলায় ৬৬ হাজার ৭১৩ হেক্টর জমিতে ৭৮ হাজার ৬৮৫টি ঘেরে বাগদা ও গলদা চিংড়ির চাষ হয়। চিংড়িচাষি রয়েছেন প্রায় ৭৩ হাজার। তবে বেসরকারি হিসাবে, ঘেরের পরিমাণ আরও অনেক বেশি।বাগেরহাট জেলার মোংলা, রামপাল, ফকিরহাট, কচুয়া, চিতলমারী, মোল্লাহাট ও বাগেরহাট সদর উপজেলার অন্তত ৬০ শতাংশ মানুষ চিংড়ি চাষে জড়িত। যাঁদের ঘের করার মতো জমি নেই, তাঁরা ঘরের সামনের পুকুরে মৌসুমের শুরুতে কয়েক হাজার চিংড়ির পোনা ছাড়েন। সারা বছর কমবেশি এই পুকুর থেকে চিংড়ি বিক্রি করেন তাঁরা। এককথায় আমরা বলতে পারি, বাগেরহাটের অর্থনীতিকে সচল রাখার প্রধান নিয়ামক এই চিংড়ি চাষ।চাষিরা যে শুধু চিংড়িই চাষ করেন তা নয়। চিংড়ির সঙ্গে কার্প-জাতীয় মাছের চাষও করেন তাঁরা। যে মাছ দেশের বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হয়। প্রতিবছর ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন কার্প-জাতীয় মাছের উৎপাদন হয় উপকূলীয় এই জেলায়।অন্যদিকে দেশের বৃহত্তম বাগদা ও গলদা চিংড়ির পোনার হাট রয়েছে বাগেরহাটে। ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় গলদা চিংড়ির রেণু-পোনার হাট এবং রামপাল উপজেলার ফয়লায় বাগদার পোনার হাটের খ্যাতি রয়েছে সমগ্র বাংলাদেশে।এসবের পরও রয়েছে কিছু সংকট। নানান কারণে বাগেরহাট জেলার গলদা চিংড়ির হ্যাচারিগুলো বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সময় ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দূর্যোগের সঙ্গে নতুন নতুন রোগের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের চাষিরা। কোভিড-১৯ পরিস্থিতি রপ্তানি ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে চিংড়ির দরপতনে চাপের মুখে পড়েছেন চাষিরা। এরপরও থেমে নেই বাগেরহাটবাসীর চিংড়ি চাষ।চাষিদের উৎপাদিত চিংড়ির প্রায় ৯০ শতাংশই রপ্তানি হয় বিভিন্ন দেশে। এই রপ্তানি আয় জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। বাগেরহাট ও খুলনার প্রায় ১৫টি হিমায়িত খাদ্যপণ্য (চিংড়ি) রপ্তানি ও প্রক্রিয়া হয়। চিংড়িশিল্পে এ অঞ্চলের লক্ষাধিক মানুষের বিভিন্নভাবে কর্মসংস্থান হয়েছে।বাগেরহাট অঞ্চলে কৃষকেরা সাধারণত গলদা চাষে দুটি পদ্ধতি ব্যবহার করে থাকেন। একক চাষ পদ্ধতিতে শুধু গলদা চিংড়ি চাষ করা হয়। এ পদ্ধতিতে চাষ করায় একরপ্রতি উৎপাদন ৪০০ থেকে ৫০০ কেজি হয়ে থাকে। মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ির সঙ্গে কার্প-জাতীয় মাছ চাষ করা হয়। এ পদ্ধতিতে একরপ্রতি উৎপাদন হয়ে থাকে ২০০ থেকে ৩০০ কেজি।বাগেরহাট জেলায় বিভিন্ন সময়ে বেসরকারি সংস্থার পরামর্শে আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ করা হলেও তা তেমন ফলপ্রসূ হয়নি। তবে সনাতন পদ্ধতির পাশাপাশি চাষির সচেতনতা বাড়ায় গলদার উৎপাদন বেড়েছে।আগে কৃষকেরা ঘেরের পাশে কোনো প্রতিরোধব্যবস্থা রাখতেন না। এর ফলে বন্যার সময় ঘের ভেসে যাওয়া, বাইরের থেকে মাছের ক্ষতিকারক প্রাণী সাপ, ব্যাঙ, কাঁকড়া, কুঁচে প্রবেশ করত। জৈব নিরাপত্তা বা বায়ো-সিকিউরিটি বাড়ার ফলে গলদা চিংড়ির উৎপাদন বেড়েছে।আধুনিক চাষপদ্ধতিতে বিভিন্ন কোম্পানির খাবার ব্যবহার করা হয়ে থাকে। এর পাশাপাশি যারা সনাতন পদ্ধতিতে চাষ করেন তাঁরা ভাত, গম, পালিশ কুঁড়ো, ভুট্টোর গুঁড়ো, শামুকসহ বিভিন্ন খাবার চিংড়িকে খাইয়ে থাকেন।চিংড়ি মাছে প্রায় ৫৭ শতাংশ সেলেনিয়াম রয়েছে, যা ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনস্টিটিউট অব ফুড রিসার্চের গবেষকেরা মনে করেন সেলেনিয়াম দেহে ক্যানসারের কোষ গঠনে বাধা দেয়। রক্তস্বল্পতা দূর, হাড়ের ক্ষয়রোধ, শারীরিক দুর্বলতা, ফ্যাট কমানো, বিষন্নতা দূর, থাইরয়েডের সমস্যা দূর, মূত্রথলির নানান সমস্যা, ডায়াবেটিসের হাত থেকে রক্ষায় চিংড়ির গুণ রয়েছে। এটি হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তবে যাঁদের শরীরে এলার্জি রয়েছে, তাঁদের চিংড়ি মাছ খেতে সাবধানতা অবলম্বন করতে হবে। অন্তঃসত্ত্বা নারীদের বাচ্চার স্বাস্থ্যের দিকে নজর রেখে চিংড়ি না খাওয়াই ভালো বলে মনে করেন গবেষকেরা। এতে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকায় কার্ডিওভাসকুলার রোগের জন্ম হতে পারে।বাগদা চিংড়ি চাষে কৃষক সহজে লাভ করতে পারেন। তবে এতে এলাকায় লবণাক্ততা বেড়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। গলদা চিংড়ি যেহেতু স্বাদুপানির মাছ বা সামান্য লবণে চাষ করা যায়, ফলে এটি পরিবেশের ক্ষতি করে না। উপকূলীয় অঞ্চলে দেখা যায়, অপরিকল্পিত বাগদা চাষের কারণে পানীয়জলের সংকট। জনবসতির আশপাশে লোনাপানি প্রবেশ কমানোয় জীববৈচিত্র্যের চরম অবক্ষয় ঘটেছে। ফলদ বৃক্ষ, শাকসবজি, গরু-ছাগলের চারণভূমি সীমিত হয়ে পড়েছে। সে জন্য ঘনবসতি এলাকায় লোনাপানি ঢুকিয়ে যাতে চিংড়ি চাষ না করা হয়, সেদিকে নজর রাখতে হবে। এ জন্য চিংড়ি চাষের নির্দিষ্ট এলাকা শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাগেরহাট অঞ্চলে আগে নারকেল উৎপাদনে বিরাট অবদান রাখলেও এখন তা অনেকটাই কমে গেছে।সুব্রত কুমার মুখার্জীবেসরকারি উন্নয়ন সংস্থা, সামছউদ্দিন-নাহারট্রাস্টের চিফ ফ্যাসিলিটেটর
5
বিশ্বব্যাংক ডুয়িং বিজনেস প্রতিবেদন আর প্রকাশ করবে না। এতে সংস্কারকাজ বড় হোঁচট খেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচকে (ডুয়িং বিজনেস) উন্নতি করার লক্ষ্য নিয়ে চার বছর আগে সরকারের সব সচিব হবিগঞ্জের পাঁচ তারকা হোটেল দ্য প্যালেসে সভা করেছিলেন। তিন দিনের ওই সভায় বিনিয়োগকারীদের ব্যবসা সহজ করতে কোথায় কোথায় সংস্কার আনা দরকার, তার একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছিল। সেই কর্মপরিকল্পনা ধরে সরকারি দপ্তরে বেশ কিছু সংস্কারকাজ সম্পন্ন করা হয়। আর বেশ কিছু আইন এখন সংশোধনের অপেক্ষায় রয়েছে। বিশ্বব্যাংক তার ডুয়িং বিজনেস প্রতিবেদন প্রকাশ হঠাৎ বন্ধ ঘোষণা করায় সংস্কারকাজ বড় ধরনের হোঁচট খেতে পারে বলে মনে করছেন দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। সরকারি সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারাও বলছেন, এত দিন বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচকের কথা বলে বিভিন্ন দপ্তরে বেশ কিছু সংস্কারকাজের তাগিদ দেওয়া হতো। এখন আরও বেশি শক্ত অবস্থানে যাবে সরকারি দপ্তরগুলো। সে জন্য সংস্কারকাজের গতি আরও শ্লথ হয়ে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। দেশের একাধিক ব্যবসায়ী প্রথম আলোকে জানান, বিশ্বব্যাংকের ওই প্রতিবেদন বন্ধ ঘোষণার ফলে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) নেতিবাচক প্রভাব পড়বে। দেশের বাইরে বিনিয়োগ চলে যাওয়ার প্রবণতা বাড়বে। একই সঙ্গে ব্যবসায়ীদের হয়রানি বাড়বে। জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, একটি দেশ তার দেশের ব্যবসার অবস্থান কী, এ প্রতিবেদনের মাধ্যমে তা বুঝতে পারত। বিশ্বব্যাংক ওই প্রতিবেদন প্রকাশ বন্ধ করে দেওয়ায় এখন ব্যবসা সহজ করার তেমন তাগিদ থাকবে না। বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশকে দুই অঙ্কের ঘরে, অর্থাৎ ১০০-এর নিচে নামিয়ে আনার কথা ঘোষণা রয়েছে সরকারের। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ছিল ১৯০ দেশের মধ্যে ১৬৮তম। এই সূচকে উন্নতি করতে সরকার কয়েক বছর আগে অর্থমন্ত্রীকে সভাপতি করে ন্যাশনাল কমিটি ফর মনিটরিং ইমপ্লিমেন্টেশন অব ডুয়িং বিজনেস রিফর্মস (এনসিএমআইডি) গঠন করেছিল। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে প্রধান করে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছিল। উদ্দেশ্য ছিল, কর্মপরিকল্পনা বাস্তবায়নে তদারক করা, যাতে ডুয়িং বিজনেসে উন্নতি ঘটে। তিন মাস পরপর এই কমিটির বৈঠকে সচিবেরা সংস্কার কার্যক্রমের হালনাগাদ তথ্য জানাতেন। ব্যবসায়ীদের ওয়ান-স্টপ সার্ভিস বা এক দরজায় সব সেবা দেওয়ার লক্ষ্যে এখন পর্যন্ত ১৬টি সরকারি দপ্তরের সঙ্গে চুক্তি করা হয়েছে। ৫১টি সেবা দিতে চুক্তিগুলো করা হয়। এখন এসব কাজে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে নানামুখী বাধা রয়েছে। বিশ্বব্যাংকের পরিবর্তে সরকার নিজেও যদি জরিপ করে, তাতেও ব্যবসায়ীদের হয়রানি এবং ভোগান্তির চিত্রই উঠে আসবে। তিনি বলেন, 'বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস প্রতিবেদন বন্ধ হলেও আমরা আশা করি, সরকারের সংস্কারকাজ অব্যাহত থাকবে। এটি একটি চলমান প্রক্রিয়া। কিন্তু বাস্তবতা হলো, সংস্কারকাজ হচ্ছে খুবই শ্লথ গতিতে। এখন এ কাজে আরও ছন্দপতন ঘটবে।' বিডার তথ্য অনুযায়ী, ডুয়িং বিজনেস সূচকে উন্নতি করতে শিল্পকারখানায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সময় কমেছে। কোম্পানি টু কোম্পানি ভূমি হস্তান্তরের ক্ষেত্রে জমির দলিল পাওয়ার সময় ১৮০ দিনের পরিবর্তে ৭ দিন করা হয়েছে। নামজারির সময় ঢাকাতে ৫৩ দিন ও চট্টগ্রামে ৭৫ দিনের পরিবর্তে ৭ দিন করা হয়েছে। এক ব্যক্তির কোম্পানি গঠনের সুযোগ দেওয়া হয়েছে ডুয়িং বিজনেসে উন্নতি করার জন্য। সংশোধন করা হয়েছে কোম্পানি আইন। ভূমি ব্যবহারের ছাড়পত্র ৪৫ দিনের পরিবর্তে ৭ দিন করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের ছাড়পত্র ১০৫ দিনের পরিবর্তে এক সপ্তাহ করা হয়েছে। তবে এখনো বড় ধরনের সংস্কারকাজ চলমান। বিডার তথ্য বলছে, দেউলিয়া আইন সংশোধন ও সুরক্ষিত লেনদেন আইন প্রণয়ন হয়নি। এ রকম আরও অনেক সংস্কারকাজ বাস্তবায়িত হয়নি। বিডার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস প্রতিবেদন বন্ধ হয়ে যাওয়ায় এখন আর কোথাও জবাবদিহি থাকল না। প্রতিবছর প্রতিবেদন প্রকাশের পর জানা যেত দুর্বলতা কোথায়। এখন আর তা জানা যাবে না। ওয়ান-স্টপ সার্ভিসে বড় ধরনের ধাক্কা আসতে পারে। বিশ্বব্যাংকের এমন সিদ্ধান্তের পর এখন করণীয় কী হবে, তা ঠিক করতে বিডায় আলোচনা শুরু হয়েছে। সে ক্ষেত্রে সংস্কারকাজ অব্যাহত রাখতে বিডার কর্মপরিকল্পনার মধ্যে নতুন করে বেশ কিছু কার্যক্রম অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা বলেন, 'বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস প্রতিবেদন বন্ধ হলেও আমাদের সংস্কারকাজ অব্যাহত থাকবে। সরকার গঠিত কমিটিগুলোর বৈঠকও নিয়মিত হবে।'
0
যশোরে ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। জেলার তিনটি উপজেলার ছয়টি অঞ্চলের প্রায় ৪০০ মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য মিলেছে। গবেষকেরা বলছেন, এই ৩৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত বা এ ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, যে সকল বাড়িতে আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া করোনা পজিটিভ রোগী ছিল, সেসব পরিবারের সদস্যদের ৩৮ ভাগের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি পাওয়া গেছে। আর করোনা পজিটিভ রোগীর বাড়ির পাশের পজিটিভবিহীন বাড়ির ২৪ ভাগ মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি মিলেছে। গ্রামের তুলনায় শহরে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডির শতকরা হার কম।যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল কবীর বলেন, এত বেশি মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি থাকা এটাই প্রমাণ করে যে, আমাদের চারপাশে করোনা উপসর্গহীন মানুষের সংখ্যা অনেক বেশি। অধিক জনসংখ্যা, মানুষের মাস্ক ব্যবহারের উদাসীনতাসহ স্বাস্থ্যবিধি না মানার জন্য করোনা পজিটিভ মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গবেষণায় ভ্যাকসিন গ্রহণকারীদের বাদ দেওয়া হয়েছে।অধ্যাপক ড. মো. ইকবাল কবীর বলেন, করোনা থেকে বাঁচতে বা 'হার্ড-ইমিউনিটি' তৈরির জন্য মানুষের শরীরে কমপক্ষে ৬০ থেকে ৭০ শতাংশ 'অ্যান্টিবডি' থাকা আবশ্যক। কিন্তু করোনা ভাইরাসের আক্রান্ত বা সংস্পর্শে আসায় তাঁদের মধ্যে প্রাকৃতিকভাবেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। প্রাকৃতিকভাবে তৈরি এ অ্যান্টিবডির স্থায়িত্ব কত দিন থাকবে, তা কোনো গবেষণায় প্রমাণিত না হওয়ায়, করোনা থেকে বাঁচতে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই।গবেষণার এ ফলাফলের বিষয়ে যবিপ্রবির উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, মানুষের শরীর থেকে রক্তের নমুনা নিয়ে র্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতিতে এই গবেষণা চালানো হয়। করোনার ডেলটা ধরনের ঊর্ধ্বগতির ফলে মানুষের শরীরে করোনা প্রতিরোধের প্রকৃত হার জানতেই এ ধরনের গবেষণার উদ্যোগ নেয় যবিপ্রবি।অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, টিকা না নিলে আরও দীর্ঘদিন আমাদের এই মহামারিতে ভুগতে হবে। তিনি মানুষের শরীরে অ্যান্টিবডি বৃদ্ধির জন্য সরকারের গণ টিকা প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানান।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার এ গবেষণা পরিচালনা করে। 'অ্যান্টিবডি' শনাক্তকরণের গবেষক দলের অন্যান্য সদস্যরা হলেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পিপাসা সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, লক্ষ্মী সরকার এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওশাদ মাহমুদ চয়ন।
6
ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউব ও টেলিভিশনে বেশ কিছু নাটক এসেছে অভিনয়শিল্পী তৌসিফ মাহবুবের। সম্প্রতি প্রকাশিত হলো তাঁর অভিনীত একটি মিউজিক ভিডিও। বড় পর্দায় অভিনয় নিয়েও কথা হচ্ছে। পেশা ও ব্যক্তিগত জীবন কেমন যাচ্ছে? আলাপে উঠে এল তা।ভালোবাসা দিবসের নাটকে সাড়া কেমন?টেলিভিশন ও ইউটিউব মিলে নয়টি নাটক ছিল। এর মধ্যে 'প্রথম ভালোবাসা', 'বন্ডিং ও রেহনুমা' নাটকগুলোতে সাড়া পেয়েছি। নাট্যকার, পরিচালক ও অভিনয়শিল্পীদের অনেকেই নাটকটির জন্য আমাকে ফোন দিয়েছেন।এবার মিউজিক ভিডিওতে দেখা গেল...গানটি একটু অন্যভাবে করা হয়েছে। ইমরান ও পূজার গানটি ভালো লেগেছে। গানের মধ্যে একজন অভিনেতা হিসেবেই কাজ করেছি। আপনি বলেছিলেন মাসে প্রায় ১৫টি নাটকে কাজ করেন। নাটকের মান ঠিক থাকে?এভাবে কাজ করলে ভিন্নতা থাকে না। নতুন বছর থেকে পারিশ্রমিক বাড়িয়েছি। কাজের চাপ কমছে। একই ধরনের চরিত্র, গল্পের নাটক ছেড়ে দিতে পারছি। ভালো গল্প, ভালো পরিচালকের কাজ করব। সিদ্ধান্ত নিয়েছি, মাসে পাঁচ-ছয়টি নাটক করব।পয়লা বৈশাখের কাজ শুরু হয়েছে?এখনো শুরু করিনি। ভালোবাসা দিবসের মতো নয়, দুই থেকে তিনটি নাটকের কাজ করব। দুটি পাণ্ডুলিপি এসেছে। পড়ছি। এখনো চূড়ান্ত হয়নি।৯ ফেব্রুয়ারি আপনার বিবাহবার্ষিকী ছিল। কীভাবে উদযাপন করলেন?৮ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে ভারতের কাশ্মীর যেতে চেয়েছিলাম। জারা (তৌসিফের স্ত্রী) জানত কলকাতা যাব। একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, ওর ভিসা হলেও আমার ভিসা সময়মতো হয়নি। তাই যেতে পারিনি। শ্রীমঙ্গলে গিয়েছিলাম। ১৫ ফেব্রুয়ারি ফিরেছি। চলচ্চিত্রে অভিনয়ের কথা শোনা যাচ্ছিল, সর্বশেষ খবর কী?এ বছরই একটি কাজ হতে পারে। একটি ছবির গল্প শুনেছি। প্রযোজক ও পরিচালকের সঙ্গে কথাবার্তা মুখে মুখে চূড়ান্ত হয়েছে। এখনো চুক্তি হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের মাঝামাঝিতেই কাজ শুরু হয়ে যেতে পারে। আমি প্রস্তুত হচ্ছি।
2
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ও জিসি সড়ক ভেঙ্গে বিছিন্ন চরাঞ্চলসহ প্রায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার সকাল থেকে তেতুলিয়া, লোহালিয়া, ও ধুলিয়া নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে বগা ফেরিঘাটের পল্টুন, ধুলিয়, লঞ্চঘাটের পল্টুন, নিমদী লঞ্চঘাটের পল্টুনের গ্যাংওয়ে ছিঁড়ে গেছে। এসব চরাঞ্চল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণ এবং গবাদিপশু নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে । স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া মমিনপুর কেশবপুর জিসি সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে হু হু করে পানি ঢুকে শত শত বাড়িঘর তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যে উপজেলার নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি চর চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া কাছিপাড়ার চর অমরখালি, বাহের চর, বাসুদেব পাশা, ধুলিয়া, চর মমিনপুর ,কেশবপুর, বাজেমহল, ভরিপাশা,নিমদী, ছোট নিমদী, বড়ডালিমা, কনকদয়িার ঝিলনা, কারখানা, বগার ধাউরাভাঙ্গা, কারখানা গ্রাম প্লাবিত হয়েছে।চন্দ্রদ্বীপের চেয়ারম্যান আলকাছ মোল্লা বলেন, কালাইয়া ও নাজিরপুরের বেশ কয়েকটি গ্রাম ভেঙ্গে গড়ে উঠা চর নিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন গড়ে উঠেছে। আকাশে মেঘ দেখলেই আঁতকে উঠেন এ ইউনিয়নে বসবাসরত প্রায় পাঁচ হাজার মানুষ। তিনি আরও বলেন, স্বাভাবিক জোয়ার হলেই গ্রামের ঘর বাড়িগুলো তলিয়ে যায়। মানুষজন একটি সাইক্লোন সেন্টার ও মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় । তাও এখন পানিতে তলিয়ে গেছে।এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের ছোবল থেকে রক্ষা পেতে ইতোমধ্যে চরাঞ্চলের গবাদিপশু, জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
6
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফাঁসির মঞ্চ বানিয়ে এক কৃষকের আত্মহত্যার ঘটনায় স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। গতকাল বৃহস্পতিবার রাতে ওই কৃষকের ছেলে নালিতাবাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এ মামলা করেন। নিহত ওই কৃষকের নাম সফি উদ্দিন (৬০)। তাঁর বাড়ি উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামে। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের কৃষক আহাম্মদ আলী ও স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমানকে। নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আহাম্মদ আলী চলতি বোরো মৌসুমে আবাদের জন্য কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে একটি সেচ পাম্প স্থাপনের অনুমতি পান। একই গ্রামের সফি উদ্দিনও বিএডিসি কর্তৃপক্ষের কাছে নতুন সেচপাম্প স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেন। অনুমতি পাওয়ার আগেই পার্শ্ববর্তী বাদলাকুড়া গ্রামের ফসলের মাঠে তিনি পাম্পের জন্য খননকাজ শুরু করেন। তবে একই মাঠে দুটি পাম্প স্থাপন নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা। তাঁদের বিরোধ সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান স্থানীয় লোকজনকে নিয়ে একটি সালিস করেন। এতে সিদ্ধান্ত হয়, সফি উদ্দিন আর পাম্প স্থাপন করবেন না। ইতিমধ্যে খননকাজের জন্য তাঁর যে অর্থ ব্যয় হয়েছে, তা বাবদ তাঁকে ২০ হাজার টাকা দেবেন আহাম্মদ আলী। এরপর পাশের জমিতে পাম্প স্থাপন করতে গেলে আলী আহাম্মদকে বাধা দেন সফি উদ্দিন। সালিসের সিদ্ধান্ত না মানায়, তাঁর নামে ইউপি সদস্য মজিবরের কাছে নালিশ করেন আলী আহাম্মদ। তাঁরা দুজনে তখন সফিউদ্দিনকে সালিসের মাধ্যমে দেওয়া ২০ টাকার ফেরত দিতে বলেন। তিনি রাজি না হওয়ায় নানাভাবে চাপ দেন তাঁরা। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক সফি উদ্দিন মঙ্গলবার রাতে ঘর থেকে বেরিয়ে যান। পরে বুধবার সকালে ফসলের মাঠে একটি ফাঁসির মঞ্চে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। কৃষক সফি উদ্দিনের এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতেই আহাম্মদ আলী ও মজিবর রহমানকে আসামি করে থানায় মামলা করেন নিহত কৃষকের বড় ছেলে আনোয়ার হোসেন। তিনি বলেন, 'মৃত্যুর আগে বাবা বলে গেছেন তাঁর যদি মৃত্যু হয়, তবে এর জন্য মজিবর মেম্বার ও আহাম্মদ আলী দায়ী থাকবে। আমার বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।' এ বিষয়ে বক্তব্য জানতে নয়াবিল ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান ও কৃষক আহম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ওই কৃষককে আত্মহত্যার প্ররোচনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
6
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আনুষ্ঠানিকভাবে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। আইন অনুযায়ী, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আর কোনো পথ খোলা নেই।' আজ বুধবার সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। এ সময় আইনমন্ত্রী বলেন, 'দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার বাইরে আইনের অন্য কোনো বিধান দেখাতে পারলে আমি আইন পেশা ছেড়ে দেব।' সংসদ অধিবেশনে বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেন জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা। এ সময় বিএনপির সাংসদ হারুনুর রশীদ ও মোশাররফ হোসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি তোলেন। বিএনপির সাংসদেরা বাজেট আলোচনার সময়ও একই দাবি তুলেছিলেন। এ দাবির জবাব দেন আইনমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'উনার (খালেদা জিয়া) পরিবারের সদস্যরা দরখাস্ত করলেন। উনারা দরখাস্তে বলেছিলেন, উনাকে বিদেশ নিয়ে যেতে হবে। তাঁদের আবেদনে আইনের ধারার কথা উল্লেখ ছিল না। ওই আবেদন বিবেচনায় নিয়ে দুটো শর্ত দিয়ে তাঁর দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। শর্ত দুটো হচ্ছে, তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন ও দেশে থেকেই চিকিৎসা নেবেন। তারা (খালেদা জিয়ার পরিবার) এটা গ্রহণ করেছিল। তাঁকে কারাগার থেকে বাসায় নিয়ে গিয়েছিল।' আনিসুল হক আরও বলেন, 'বিএনপির নেতারা কথায় কথায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কথা বলেন। একটি আবেদন যখন নিষ্পত্তি হয়ে যায়, তখন সেটা কি আবার পুনর্বিবেচনা করা যায়? উনারা তো দরখাস্ত করে শর্ত মেনে মুক্ত করে এনেছেন। তারপর এখন বলছেন বিদেশে যেতে দিতে হবে। এটা কী রকম কথা! ওই দরখাস্ত তো নিষ্পত্তি হয়েই গেছে। সেটার ওপর তো আর কেউ কিছু করতে পারবে না।' খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইনগত বিধিবিধান উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, 'সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দিতে হলে, সেটা আইনের মাধ্যমেই করতে হবে। এ ক্ষেত্রে একটা উপায় আছে, তাঁরা মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন বা ৪০১ ধারায় সরকারের কাছে ক্ষমা চাইতে পারেন। ক্ষমার আবেদন বিবেচনা করা হলে তবেই সেই আসামি বিদেশে যেতে পারবেন। আর ক্ষমা চাইতে গেলে অবশ্যই দোষ স্বীকার করে চাইতে হবে। এ ছাড়া সংসদে বক্তৃতা দিয়ে বা অন্য উপায় থাকলে, আপনারা আইনটা দেখান। আইনে থাকার পরও যদি আমরা বিবেচনা না করি, তখন বলতে পারবেন।' আইন পেশা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে আনিসুল হক বলেন, 'আইনে ছয়টি সাব-সেকশন আছে। এর মধ্যে কোথাও যদি দেখাতে পারেন আবার দরখাস্ত করতে পারবেন, আবার পুনর্বিবেচনা করা যাবে, তাহলে আমি আইন পেশায় থাকব না।'
9
শীতের পাখায় ভর দিয়ে প্রতি বছরের মতো এবারও নিলুয়া বিলে অতিথি পাখির আগমন ঘটেছে। ফলে বিভিন্ন এলাকা থেকে পাখিপ্রেমীরা দল বেঁধে আসছেন পাখি দেখতে মানিকগঞ্জের নিলুয়া বিলে। বিলটির অবস্থান মানিকগঞ্জের দুই উপজেলা ঘিওর এবং দৌলতপুরের ঠিক মাঝখানে।শীতকাল এলেই এই নিলুয়া বিল অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠে। খুব বড় না হলেও বিলটি পাখির কারণে বেশ পরিচিতি লাভ করেছে। পাখির বিভিন্ন অঙ্গভঙ্গি, উড়ে চলা, নীরবে বসে থাকা-মানুষকে আকৃষ্ট করে। তাই দূর-দূরান্ত থেকে লোকজন একনজর পাখি দেখার জন্য এখানে আসেন। সরেজমিন গতকাল শনিবার সেখানে গিয়ে দেখা যায়, শান্ত জলের বুকে কচুরিপানার সবুজ গালিচার মাঝে ঝাঁক বেঁধে ডানা মেলছে অতিথি পাখির দল। উড়ে চলা পাখির কিচিরমিচিরে মুখরিত চারপাশ। মানিকগঞ্জের এই নিলুয়া বিল প্রতিবছর শীত মৌসুমে হয়ে উঠে যেন পাখির আবাসস্থল। এবারও এ বিলে আবাস বেঁধেছে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন পাখিসহ হাজারো অতিথি পাখি। তাদের মধ্যে 'পাতি সরালি'এর সংখ্যাই বেশি। পরিমাণে গত বছরের চেয়ে বেশি, এমনটাই জানালেন স্থানীয়রা।স্থানীয় সূত্র জানায়, পিয়াংহাঁস, পাতি সরালি, রাজসরালি, গ্যাডওয়াল, লেঙজা হাঁস, বালিহাঁস, পাতিকূট, দেশি জাতের শামুকখোল, পানকৌড়ি, ছন্নিহাঁসসহ বিভিন্ন প্রজাতির নাম নাজানা অতিথি পাখি, বিল এলাকা মুখরিত করে তুলছে। এ বছর তিব্বতীয় মানিকচক, সাইবেরিয়ান ফিদ্দাসহ অনেক নতুন অতিথি পাখি চোখে পড়েছে। দল বেঁধে যখন পাখিগুলো আকাশে ওড়ে, তখন মনে হয় তারা যেন মালার মতো দুলে উঠছে। যদিও বিলটিতে এখন পানি অনেকটাই কমে গেছে, তবুও এর সৌন্দর্য কমেনি এতটুকুও। বিকেলে বয়স্ক ও তরুণ-তরুণীরা পাখি দেখে মোবাইল ফোন সেটে সেলফি তুলে, পাশাপাশি ফুচকা-চটপটি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. মাহবুব হোসেন বলেন, 'মূলত নভেম্বর মাসের শেষের দিকে অতিথি পাখিরা এখানে আসতে থাকে। আবার মার্চের শেষ দিকে ফিরে যায় আপন ঠিকানায়। ৬ / ৭ বছর পূর্বে এই বিলে প্রথম অতিথি পাখি আসে।'সাভার থেকে সপরিবারে পাখি দেখতে আসা নাসরিন শিকদার বলেন, 'শীতের সময় নিলুয়া বিলে পাখিদের মেলা বসে। পাখি দেখতে সপরিবারে চলে আসছি। এবার পাখির সংখ্যা অনেক। দারুণ উপভোগ করছি।'নিলুয়া এলাকার মঞ্জু রহমান বলেন, 'বছর দুয়েক কয়েকজন শিকারি এখান থেকে পাখি শিকার করার পর, পাখির সংখ্যা কমতে শুরু করে। কিন্তু চলতি বছর দ্বিগুণ পাখির আনাগোনা বেড়েছে। প্রতিদিন দূর দুরান্ত থেকে অনেক মানুষ এখানে পাখি দেখতে আসেন। এ উপলক্ষে ৪ মাস এখানকার দোকানপাটগুলোতে বেচাকেনা বেড়ে যায়।'মানিকগঞ্জ জেলা পরিবেশ রক্ষা কমিটির সদস্যসচিব লক্ষ্মী চ্যাটার্জি বলেন, 'অতিথি পাখিদের বিচরণ নিরাপদ করার জন্য অতিথি শিকার ও বিক্রয় বন্ধ করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। যার শাস্তি ২ বছর কারাদণ্ড-এবং ২ লাখ টাকা জরিমানা। আমরা যার যার অবস্থান থেকেই পারি এসব বিষয়ে সবাইকে সচেতন করতে। একটু সচেতনতাই পারে আমাদের দেশটাকে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত করে রাখতে।'ঘিওর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসাইন বলেন, 'পাখি প্রকৃতির অলংকার। এ অলংকার ধ্বংস করা মানে পরিবেশ ধ্বংস করা। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণ ক্ষেত্র মুক্তভাবে রক্ষা করতে হবে। অতিথি পাখিরা যেন 'মুক্ত আকাশে, খালে, বিলে, হাওর বাঁওড়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তার ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে।'ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, 'প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণ ক্ষেত্র মুক্তভাবে রক্ষা করতে হবে। আমাদের দেশ ক্রমে ক্রমে অতিথি পাখির জন্য ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে। শুধু আইন দিয়েই পাখি শিকার বন্ধ করা যাবে না, এ জন্য প্রয়োজন সবার সচেতনতা। বিলটির উন্নয়ন ও অতিথি পাখির নিরাপদ অভয়াশ্রম করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি। সংশ্লিষ্ট দপ্তরে এ ব্যাপারে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হবে।'
6
ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ ও নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন দুই নারীসহ ছয় বাংলাদেশি। শুক্রবার সকালে তাদের নিয়ে অপরাধস্থলে গিয়েছিল পুলিশ। সেসময়ই পালানোর চেষ্টা করলে অভিযুক্ত টিকটকার হৃদয়সহ দুজনকে পায়ে গুলি করে পুলিশ। খবর আনন্দবাজারের। ডিসিপি (বেঙ্গালুরু ইস্ট) শ্রানাপ্পা এসডি এ ব্যাপারে বলেছেন, 'শুক্রবার ভোর ৫টা নাগাদ অপরাধস্থলে অপরাধীদের নিয়ে যাওয়া হয়েছিল। তখন দুইজন পালানোর চেষ্টা করায় পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। দুইজনের পায়ে গুলি লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বৃহস্পতিবার ওই ছয়জনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ভিডিও দেখে ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জানা গেছে, টিকটকে অভিনয়ের লোভ দেখিয়ে সেই তরুণীকে ভারতে নিয়ে যান হৃদয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
ময়মনসিংহে ওয়াজ মাহফিল নিয়ে দ্বন্দ্বে দুই ভাই নিহতের ঘটনায় ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহতদের বাবা আলী আকবর বাদী হয়ে সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে প্রধান আসামি করে মোট ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, জোড়া খুনের ঘটনায় চেয়ারম্যান আবু সাঈদকে হুকুমের আসামি করা হয়েছে। এ ঘটনায় রুবেল এবং মমতাজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযানে চলছে।এর আগে গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নে ওয়াজ মাহফিল ও জমি নিয়ে রফিকুল ইসলাম ও তাঁর ভাই সফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়। আর সফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম ওই এলাকার আলী আকবরের ছেলে।
6
কঠোর বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে আজ রবিবার (২৫ জুলাই) থেকে ব্যাংক খুলেছে। আর ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। ঈদের পর গত শুক্রবার থেকে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ কার্যকর হয় সারা দেশে। লকডাউনের মধ্যে ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে সর্বশেষ গত ১৩ জুলাই সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, লকডাউনের সময় সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা (এডি শাখা) সীমিতসংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। যেসব শাখা বন্ধ থাকবে সেসব শাখার গ্রাহকদের সেবা দেবে খোলা থাকা অন্য শাখা। আর বন্ধ শাখায় দৃশ্যমান স্থানে বিজ্ঞপ্তি আকারে জানাতে হবে কোন কোন শাখা খোলা। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদর ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে হবে। অন্য সব ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে। জেলা সদরের বাইরে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় অনধিক দুটি শাখা খোলা রাখা যাবে। এই সময়ে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করতে হবে।
0
পটুয়াখালী (বাউফল): বাউফলে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। প্রতিদিন গড়ে অর্ধশত রোগী ভর্তি হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট দেখা দিয়েছে কলেরা স্যালাইনের। এই সুযোগে স্যালাইনের দাম বাড়িয়ে দিয়েছে ফার্মেসিগুলো। তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছে স্যালাইন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ পর্যন্ত ৫৩৩ জন ডায়েরিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে যে হারে রোগী আসছে, তাতে আর অল্প কয়েকদিনের মধ্যে হাসপাতালের ধারণক্ষমতার বাইরে চলে যাবে।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি পূর্ণিমার প্রভাবে স্থানীয় নদ-নদীতে লবণাক্ত পানি প্রবেশ করে। গ্রামের মানুষ দৈনন্দিন কাজে ওই পানি ব্যবহার করছেন। একদিকে গ্রীষ্মের দাবদাহ আরেকদিকে লবণাক্ত দূষিত পানি ব্যবহারের কারণে এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে ধারণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অনেক রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে জায়গা না পেয়ে বাড়িতে থেকে গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন। কালাইয়া বন্দরের গ্রাম্য ডাক্তার লতিফুর রহমান বলেন, ডায়রিয়ার ধরন বুঝে প্রতি রোগীকে ১০টির বেশি স্যালাইন দিতে হচ্ছে।রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে এবং উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও বিভিন্ন কোম্পানির স্যালাইন বিক্রি হয়েছে ৯০ টাকায়, এখন সেই স্যালাইন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় বিভিন্ন পাইকারী বাজার থেকে বেশি দামে স্যালাইন সংগ্রহ করতে হচ্ছে।বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, মূলত প্রচণ্ড দাবদাহ এবং নদীর পানিতে লবণাক্ততার কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। হাসপাতালে স্যালাইন সংকট বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি।ডায়রিয়া থেকে রেহাই পেতে হলে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, পানি ফুটিয়ে ব্যবহার করা এবং খোলা ও বাসি খাবার না খাওয়ার পরামর্শ দেন এ চিকিৎসক।এদিকে স্যালাইন সংকট খুব দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে বলে আশা করছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সুপন।
6
কবুতর খাওয়ার অভিযোগে একটি গন্ধগোকুলকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার সকালে যশোর সদরের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, পোষা কবুতর খেয়ে ফেলার অভিযোগে সকালে জয়পুর গ্রামবাসী ফাঁদ পেতে গন্ধগোকুলটি ধরে ফেলেন। পরে সেটিকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে বিষয়টি নজরে পড়ে একদল প্রাণী প্রেমিকের। তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিষয়টি জানান। পরে বন বিভাগ প্রাণীটিকে দুপুরে উদ্ধার করে।যশোর বন বিভাগের প্রাণী সংরক্ষণ কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, 'গন্ধগোকুল চরম বিপন্ন প্রজাতির প্রাণী। গ্রামবাসীর কারণে ধরা পড়া প্রাণীটি আহত হয়েছে। গন্ধগোকুলটি সুস্থ করে গভীর বনে ছেড়ে দেওয়া হবে।'
6
প্রতিবছর ৫ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 'মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক' দেওয়া হবে। প্রতিবন্ধী, বয়স্ক, বিধবাসহ সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করায় এ পদক দেওয়া হবে। এ জন্য 'মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮' অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখানে মাদার অব হিউম্যানিটি বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি (মানবতার জননী) খেতাবে ভূষিত করেছিল যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন 'চ্যানেল ফোর'। এ উপাধি পাওয়ায় একই বছর ১৬ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীর মানবিক সেই উদ্যোগকে সামনে রেখে দেশে চালু হচ্ছে 'মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক'। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এক সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সমাজের কল্যাণে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ে পাঁচটি শ্রেণিতে দেওয়া হবে এই পদক। ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনা দিয়ে পদকটি তৈরি হবে। সঙ্গে থাকবে দুই লাখ টাকার সম্মানী ও সম্মাননা সনদ। প্রতি বছর ২ জানুয়ারি এ পদক দেওয়া হবে। নির্ধারিত বাছাই কমিটির মাধ্যমে পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা স্বাধীনতা ও ২১ পদকের সমমানের হবে। এতে ব্যক্তিপর্যায়ে তিনটি এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি পদক দেওয়া হবে। যে পাঁচ শ্রেণিতে পদক দেওয়া হবে, তা হলো-সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা প্রদান, বয়স্কা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের কল্যাণে ও পুনর্বাসনে অবদান, প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বিত ও সমউন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং মানবকল্যাণ ও মানবতাবোধে সমাজ ও রাষ্ট্রকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এমন কর্মকাণ্ড। তবে ক্ষেত্রবিশেষে পদক কমতে-বাড়তে পারে। বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি সংস্থাও এই পদক পেতে পারে।
6
'রোগী ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তার রোগীর কাছে যাবে'-এই বিষয়কে মূল প্রতিপাদ্য করে জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিধি আরও বাড়ানো হবে বলে শনিবার জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়। শনিবার সকাল থেকে ২টি এ্যাম্বুলেন্স, দুইজন চিকিৎসকসহ একটি দলকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা সেবা প্রদান করতে দেখা গেছে। নরসিংদী জেলা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানান, নরসিংদীর পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী শাখার সমন্বয়ে নরসিংদী জেলায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসা টিম গঠন করা হয়েছে। তিনি আরও জানান, নরসিংদী জেলায় লকডাউন চলছে, জেলার সকল সীমান্ত প্রবেশ পথ বন্ধ সেহেতু অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয় এ জন্য টেলিফোনে বা বাড়িতে গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা দেয়ার এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আমাদের ২টি এ্যাম্বুলেন্স, এমআই (পুলিশের মেডিকেল ইনস্ট্রাক্টর), ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করবে। এ ছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করলে টেলিফোনে চিকিৎসা সেবা দিতে পারবেন, প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবে এ টিম।
6
নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের বিখ্যাত নাটক 'আ ডলস হাউস'। কারও কাছে পরিচিত নোরা হিসেবেও। পৃথিবীব্যাপী মঞ্চে এটি বিপুল জনপ্রিয়। শুধু মঞ্চই নয়, রুপালি পর্দার নির্মাতাদেরও আকর্ষণ করেছিল নাটকটি। তাই বিভিন্ন দশকে এ নাটককে নানাভাবে হাজির করা হয়েছে সিনেমায়। ১৮৭৯ সালে ইবসেনের এ নাটক প্রথম মঞ্চায়িত হয়। তারপর থেকে মঞ্চ ও চলচ্চিত্র দুই জায়গায়ই চলে 'আ ডলস হাউস' নির্মাণ। এমনকি ১৯২২ সালে নির্বাক চলচ্চিত্রের দিনেও এটি নিয়ে ছবি তৈরি করা হয়। নারীমুক্তি নিয়ে রচিত নাটকটিকে ১৯২২ সালে চলচ্চিত্রে রূপায়ণ করার দায়িত্ব নেন ব্রিটিশ অভিনেতা ও পরিচালক চার্লস ব্রায়ান্ট। তবে একেবারে হুবহু নাটকটিকে সেলুলয়েডে আনেননি ব্রায়ান্ট। তাঁর স্ত্রী আলা নাজিমোভা স্ক্রিপ্টে কিছু দৃশ্য যোগ করেছিলেন। কেন্দ্রীয় চরিত্র নোরা রূপে অভিনয়ের পাশাপাশি এ ছবির প্রযোজক ও চিত্রনাট্যকার ছিলেন আলা। ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ছবিটি নিয়ে খুব একটা তথ্য পাওয়া যায় না। শুধু তাই নয়, বলা হয়ে থাকে ছবিটির কোনো প্রিন্টও এখন আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই ছবিটিকে এখন হারিয়ে যাওয়া চলচ্চিত্র বললে ভুল হয় না।
2
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তাদের সখ্য। নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর মহিপালে রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জন্মই হলো অসাম্প্রদায়িক চেতনা থেকে। ফলে এখানে সাম্প্রদায়িক চেতনা বেশিদিন টিকবে না। মুসলিম লীগের মতো রাজনীতি কেউ ধরে রাখতে পারবে না। বিএনপির এই পরাজয়ের মূলে রয়েছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তাদের সখ্য। তারা যুদ্ধাপরাধীদের সমর্থন করেছে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, এসব কারণেই দেশের তরুণ সমাজ, সাধারণ ভোটার, সচেতন সমাজ আস্তে আস্তে বিএনপির কাছ থেকে দূরে সরে গেছে। যে কারণে তাদের এই পরাজয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফেনী সদরে আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম হাজারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এদিকে, নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট দেওয়ার পর ওবায়দুল কাদের দাবি করেন, সারাদেশে প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। তবে সাম্প্রদায়িক শক্তি পরাজয় মেনে নিতে না পেরে মরণ কামড় দিতে পারে। তিনি বলেন, বিজয়ের মাসে সাম্প্রদায়িক শক্তি পরাজয় মেনে নিতে পারবে না। পরাজয় মেনে নিতে না পেরে তারা মরণ কামড় দেবে। তারা যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে। এটা মোকাবেলা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বিভিন্ন অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। তিনি আরও বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে। মহাজোটের গণজোয়ার দেখে সাম্প্রদায়িক অপশক্তি বেপরোয়া হয়ে উঠতে পারে। নির্বাচনের কারণে এখন পর্যন্ত যে ক'জন নিহত হয়েছেন, তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুরে উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন ওবায়দুল কাদের। এরপর তিনি নোয়াখালী-৫ আসনের বিভিন্ন এলাকার নির্বাচনী পরিবেশ ঘুরে দেখেন।
9
ভাগ্নিকে ইভটিজিংয়ে প্রতিবাদ করায় রাজশাহীর বাঘায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ মামলায় ১৫ জনকে খালাস এবং চার আসামির বিচার শিশু আদালতে করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাঘার সুলতানপুর এলাকার মিন্টু আলী, রইজ উদ্দিনের ছেলে রানা ও পানা, নজরুল ইসলামের ছেলে আরিফ হোসেন ও শরীফ হোসেন এবং লালপুরের মনিহারপুর গ্রামের তাহের উদ্দীনের পুত্র আরজেদ আলী ভোলা। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০২০ সালের ১৪ জানুয়ারি নিহত নাজমুল হোসেনের ভাগ্নিকে রাস্তায় উত্ত্যক্ত করতে করতে আসামি সুমন তাদের বাড়িতে চলে আসে। এ ঘটনার প্রতিবাদ করে মামা নাজমুল হোসেন তাদের বাড়ি থেকে চলে যেতে অনুরোধ করে। এ ক্ষোভে বিকেলে সুলতানপুর ভোলার মোড়ে নাজমুল হোসেন গেলে আসামি সুমন তার সহযোগীদের নিয়ে নাজমুলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এন্তাজুল হক বাবু আরও জানান, এ মামলার চারজন কিশোর আসামি সুমন, সুলতান, সম্রাট ও রকির মামলা শিশু আদালতে পরিচালনার নির্দেশ দেন আদালত। এ চারজনই ছিলেন হত্যাকাণ্ডের মূল হোতা। তবে তারা কিশোর হওয়ায় তাদের মামলাটি শিশু আদালতে পরিচালনার রায় দিয়েছেন আদালত। মামলার অপর ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
6
অক্ষতা মূর্তি, যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী। ভারতীয় এই নারী তাঁর ধনসম্পদের কারণে বেশ আলোচিত। সম্প্রতি তাঁর আবাসিক কর মওকুফ করেছে যুক্তরাজ্য সরকার। এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এর মাঝেই যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস ২০২১ সালের ধনী ব্যক্তিদের তালিকায় অক্ষতা মূর্তির নাম রেখেছে। সংবাদমাধ্যমটি বলেছে, ধনকুবের অক্ষতা মূর্তি যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও সম্পদশালী। ভারতের ধনী পরিবারের জন্ম অক্ষতা মূর্তির। তাঁর বাবা এন নারায়ণ মূর্তি (৭৫) প্রযুক্তি জায়ান্ট ইনফোসিস-এর সহপ্রতিষ্ঠাতা। ১৯৮১ সালে স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে ১৩০ ডলার ধার নিয়ে তিনি এ প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলারের বেশি। ওয়াল স্ট্রিটে নাম যুক্ত করা প্রথম ভারতীয় প্রতিষ্ঠান এটি। অন্যদিকে অক্ষতার মা সুধা মূর্তি (৭১) পেশায় প্রকৌশলী। ভারতের খ্যাতিমান প্রতিষ্ঠান টাটা মোটরসের প্রথম নারী প্রকৌশলী ছিলেন তিনি। সুধা মূর্তি যখন টাটায় যুক্ত হন, তখন প্রতিষ্ঠানটিতে নারী প্রকৌশলী নিয়োগ না দেওয়ার নিয়ম ছিল। তিনি এ নিয়মের প্রতিবাদ জানিয়ে টাটার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে আলোচনায় এসেছিলেন। ঋষি সুনাক ও অক্ষতা মূর্তির পরিচয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ পড়ার সময়। সেখানেই প্রণয়, এরপর ২০০৯ সালের আগস্টে ভারতে তাঁদের বিয়ে হয়। ওই বিয়ের আসরে রাজনীতিক, শিল্পপতি, তারকাসহ প্রায় হাজার খানেক অতিথি উপস্থিত ছিলেন। অক্ষতা মূর্তি পেশায় একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার। ২০১০ সালে তিনি তাঁর নিজের ফ্যাশন ব্র্যান্ড অক্ষতা ডিজাইনস গড়ে তোলেন। এ ছাড়া বাবার কোম্পানি ইনফোসিসে ৪২ বছর বয়সী এ নারীর নামে প্রায় ১০০ কোটি ডলারের শেয়ার রয়েছে। ২০১৩ সালে ঋষি সুনাকের সঙ্গে যৌথভাবে কাতামারান ভেঞ্চারস নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলেন অক্ষতা মূর্তি। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের পরিচালক। ভারতে বেশকিছু স্বনামধন্য রেঁস্তোরা ও জিমে অক্ষতা মূর্তির বিনিয়োগ রয়েছে। এ ছাড়া ঋষি-অক্ষতা দম্পতির লন্ডনের কেনসিংটনে একটি পাঁচ বেডরুমের বাড়ি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মোনিকায় বিলাসবহুল ফ্ল্যাটসহ অন্তত চারটি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। মূলত এসব সম্পদের কারণে অক্ষতা মূর্তির নাম সানডে টাইমসের ধনী ব্যক্তিদের তালিকায় রানি দ্বিতীয় এলিজাবেথের ওপরে রয়েছে। সংবাদমাধ্যমটির হিসাবে, রানির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৬ কোটি ডলার। আর অক্ষতা মূর্তির নামে শুধুমাত্র ইনফোসিসেই ১০০ কোটি ডলার মূল্যমানের শেয়ার রয়েছে। গত সপ্তাহে অক্ষতা মূর্তি সংবাদমাধ্যমকে জানান, যুক্তরাজ্য সরকার তাঁর আবাসিক কর মওকুফ করেছে। এর ফলে ইনফোসিস থেকে প্রাপ্ত লভ্যাংশের জন্য তাঁকে দেশটিতে কর দিতে হবে না। যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর স্ত্রী হলেও অক্ষতা মূর্তি ভারতের নাগরিক। এ কারণে আনুশকা ও কৃষ্ণা নামে দুই মেয়ের মা অক্ষতা মূর্তি যুক্তরাজ্যে পাকাপাকি বসবাস করার পরও দেশটিতে আবাসিক কর থেকে অব্যাহতি পেয়েছেন। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মুখে ঋষি সুনাক বলেছেন, আমার স্ত্রীকে তাঁর নিজ দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন (নাগরিকত্ব ত্যাগ) করতে বলাটা মোটেও যুক্তিযুক্ত নয়।
3
আওয়ামী লীগের সাবেক সাংসদ ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যার রায় আপিল বিভাগে আটকে আছে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ২০০৪ সালের ৭ মে গাজীপুরে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ২০০৫ সালে দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয়। হাইকোর্টের রায়ও হয়েছে। বর্তমানে আপিল বিভাগে মামলাটা আটকে আছে। বিশ্বাস করি, খুব দ্রুত সময়ের মধ্যে আপিল বিভাগে আমরা রায় পাব এবং দণ্ডিতদের রায় কার্যকর হবে। আহসান উল্লাহ মাস্টার হত্যার ১৮তম বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা' শীর্ষক এ সভার আয়োজন করে আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ। কামরুল ইসলাম বলেন, আহসান উল্লাহ সত্যিকার অর্থে একজন শ্রমিক নেতা ছিলেন। তিনি শিক্ষক থেকে শ্রমিক নেতা হয়েছেন। সেই অপশক্তি যারা তাকে হত্যা করেছে, তারা এখনও বাংলাদেশটাকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার কাজ চালিয়ে যাচ্ছে। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি বলেন, বিএনপি অহেতুক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ড মানুষ ভোলেনি। তাদের নেতা নেই। বিদেশে একজন পলাতক, খুনের আসামি যাদের নেতা, সেই দলকে মানুষ গ্রহণ করবে না। নির্বাচন নিয়ে কথা বলে দলটি ধূম্রজাল সৃষ্টি করেছে। সভায় বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। তিনি বলেন, আহসান উল্লাহ মাস্টার সেই রাজনীতিবিদ ছিলেন, যিনি আদর্শ চর্চা করতেন। আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি হারুন অর রশিদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গনি মিয়া বাবুল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কাজল প্রমুখ। গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন আহসান উল্লাহ। ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দুই দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য থাকার পাশাপাশি তিনি জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
6
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার আর গুজব রটানোই বিএনপির রাজনীতি। দেশের অভূতপূর্ব উন্নয়ন তারা চোখে দেখে না।' শুক্রবার বিকালে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 'এবার মানুষ অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে নির্বিঘ্নে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেছে। এটি অভাবনীয়, অথচ মির্জা ফখরুল ইসলাম বলেছেন উল্টো কথা। কারণ, তাদের কাজ হচ্ছে মিথ্যাচার করা এবং এর মধ্যেই তাদের রাজনীতি সীমাবদ্ধ,'- বলেন ড. হাছান মাহমুদ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'যেভাবে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে, তা জননেত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। সরকারের এই সাফল্যগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াত যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে জনগণের কাছে সত্য প্রচার করতে হবে। তাহলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের ধস নামানো বিজয় হবে।' 'দলের প্রতি যাদের ত্যাগ আছে, নিষ্ঠা রয়েছে, দলের দুঃসময়ে যারা দলের প্রতি অবিচল আস্থা রেখেছে তাদের দলীয় নেতৃত্বের আসনে বসাতে হবে' উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে কার অর্থ-বিত্ত আছে তা কখনো বিবেচ্য বিষয় নয়। আমাদের দলের সভাপতি তা কখনো বিবেচনায় আনেনি। জাতির পিতা বঙ্গবন্ধুও আনেননি।' তিনি বলেন,'সবাই এখন আওয়ামী লীগ করতে চায়, সবাই এখন নৌকায় উঠতে চায়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার প্রয়োজন নেই। সমাজে যারা ধিকৃত, মাদক-চোরাকারবার, জায়গা দখলের সাথে জড়িত, চাঁদাবাজি বা অন্যান্য অপকর্মের সাথে জড়িত, তাদের আওয়ামী লীগে প্রয়োজন নেই।' কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সভাপতি বাহাদুর আহমেদ সোহেলসহ দলীয় নেতাকর্মীরা যোগ দেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
যুক্তরাজ্যে গত দুইদিন ধরে করোনায় মৃতের সংখ্যা কমে আসার পর মঙ্গলবার একলাফে আবারও তা দ্বিগুণ সংখ্যায় উঠে এসেছে। দেশটির স্বাস্থ্য সোস্যাল কেয়ার দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৮৭৩ জন, যা আগের দিনের চেয়ে দ্বিগুণের কাছাকাছি। মঙ্গলবার এসংখ্যা ছিলো ৪৫০ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩৩৭ জনে। প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এ দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৩০১ জন, সোমবার যা ছিলো ৪৬৭৬ জনে। গত রোববার এই সংখ্যা ছিলো ৫৮৫০জন। সর্বশেষ হিসেবে ব্রিটেনে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ২৯হাজার ৪৪ জন। মঙ্গলবার প্রকাশিত গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী , শুধু ইংল্যান্ডেই এই সময়ে মৃত্যুবরণ করেছেন ৭৭৮ জন। একই সময়ে স্কটল্যান্ডের মৃত্যুসংখ্যা ৭০ ও ওয়েলসে ২৫ জন। এদিকে, ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস করোনা মৃতের সংখ্যা নিয়ে মঙ্গলবার প্রকাশ করেছে ভিন্ন আরেকটি তথ্য। তাদের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, স্বাস্থ্য ও সোস্যাল কেয়ার অধিদপ্তরের মৃতের পরিসংখ্যানের চেয়ে ব্রিটেনে করোনা মৃতের সংখ্যা আরও ৪১% বেশি। জাতীয় পরিসংখ্যান অফিস অবশ্য স্বাস্থ্য ও সোস্যাল কেয়ার অধিদপ্তরের মতো এত তড়িৎ সর্বশেষ হিসেব প্রকাশ করেনি। গত ১০ এপ্রিল পর্যন্ত সময়ের করা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিষ্টিকসের পরিসংখ্যান মতে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত মৃত্যু সংখ্যা ৯ হাজার ২৮৮ জনের স্থলে ঐ সময়ে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা ছিলো ১৩ হাজার ২২১ জন, যা প্রায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানের চেয়ে ৪১% বেশি। এদিকে, সোমবার ব্রিটেনের এথনিক মাইনোরিটি কমিউনিটির উপর পরিচালিত এক পরিসংখ্যান রিপোর্টের তথ্যমতে, শুধু ইংল্যান্ডেই করোনায় মৃত্যুবরণ করেছেন মোট মৃত্যুসংখ্যার প্রায় ০.৬% ব্রিটিশ-বাংলাদেশি। জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের ৪১% বেশি মৃত্যুর তথ্য প্রকাশের পর স্বাভাবিক কারনেই ব্রিটিশ-বাংলাদেশিদের প্রকৃত মৃত্যুসংখ্যা নিয়েও ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির অনেকের মধ্যেই দ্বিধা সৃষ্টি হয়েছে। ব্লাক এন্ড এশিয়ান মাইনোরিটি এথনিক (বিএএমই) কমিউনিটির মোট মৃত্যু সংখ্যার ১৬.২% এর মধ্যে বাংলাদেশি ০.৬% হলে জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের ৪১% বেশি মৃত্যুসংখ্যার রিপোর্ট প্রকাশের পর ব্রিটেনের বাকী তিন অংশ স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলিয়ে ব্রিটিশ-বাংলাদেশিদের মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলেই ধারণা করছে কমিউনিটি। বিশিষ্ট কমিউনিটি নেতা ও প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী নিজ উদ্যোগে ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে মৃত্যুর সংখ্যা নির্ণয়ে করোনা আক্রমণের শুরু থেকেই কাজ করে আসছিলেন। তিনি জানালেন, ফেইসবুক, ওয়াটসআপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্রিটেনের বিভিন্ন এলাকায় কর্মরত কমিউনিটি সংগঠন ও একটিভিষ্ট, মুসলিম ফিউনারেল সার্ভিস ও ব্রিটেনের বাংলাদেশি সংবাদ মাধ্যমের সূত্র থেকেই করোনা কালের প্রথম থেকেই এই মহামারি আক্রান্ত ব্রিটিশ-বাংলাদেশিদের একটি হালনাগাদ পরিসংখ্যান তৈরীর চেষ্টা করছেন তিনি। কে এম আবু তাহেরের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাসে ব্রিটেনে মৃত্যুবরণ করেছেন মোট ১৪০ জন ব্রিটিশ-বাংলাদেশি।
3
ব্যক্তি মালিকানা গাছ কাটতেও অনুমতির বিধান রেখে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২২-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই আইন করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট অন্যান্যরা বাংলাদেশ সচিবালয় থেকে সভায় যোগ দেন। অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, "যারা সাধারণ বাগান করবেন বা স্থায়ী যে গাছ লাগাবেন, সেগুলোও তারা তাদের ইচ্ছামতো কাটতে পারবেন না। পৃথিবীর প্রায় সব দেশেই এই নিয়ম রয়েছে।" তিনি বলেন, "ইউ ক্যানট ইম্যাজিন, সৌদি আরবে আমার বাড়িতে একটা গাছ পড়ে গেছে। এটা আমি সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটতে পারবো না। এটা ভারতেও আছে। এটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে।" সামাজিক বনায়নের গাছগুলোও এর আওতায় আসবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "এখানে স্থায়ী গাছের কথা বলা হয়েছে। লাউ গাছ কাটতে কোনো বাধা নাই।" তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক ১৯৫৯ সালের ৬৭ নম্বর অধ্যাদেশ বলে স্থাপিত পূর্ব পাকিস্তান বনশিল্প উন্নয়ন করপোরেশন" নামের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্থাপন করে। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর ৪৮ মোতাবেক করপোরেশনটির নাম পরিবর্তন করে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন" রাখা হয়। আনোয়ারুল ইসলাম বলেন, "এখানে অনেকগুলো বিষয় আছে। একটা করপোরেশন গঠন করা হবে সেখানে একজন চেয়ারম্যান এবং পরিচালক থাকবেন। তারা এটাকে প্রশাসনিকভাবে দেখবেন। একটা বোর্ড থাকবে, সেটা নীতিগত বিষয়গুলো তদারকি করবে। এর কাজ হবে করপোরেশনের অধীনে উৎপাদিত কাঠ বা কাঠের আসবাবপত্র আইনের অধীনে আসবে।"
6
যুক্তরাষ্ট্রের চলতি বছর নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন বলে ভবিষ্যৎবাণী করেছেন হংকংয়ের জ্যোতিষী প্রিসিলা লাম। সৌভাগ্য গণনাবিয়ষক চীনের প্রাচীন রীতি 'ফেং শুই' অনুযায়ী তিনি এ ভবিষ্যৎবাণী করেন। চীনা পুঞ্জিকায় নতুন চন্দ্রবর্ষ ও নিউ হ্যাম্পশায়ার রাজ্যে প্রাইমারির প্রাক্কালে বিতর্কিত ট্রাম্পের পক্ষেই বাজি ধরেন এই জ্যোতিষী। খবর সিএনএন'র যুক্তরাষ্ট্রের আসন্ন ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি, স্যান্ডার্স, ট্রাম্প, টেড ক্রাজ ও মার্কো রুবিওর মধ্যে কে জয়ী হবেন এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে সিএনএন'র পক্ষ থেকে প্রিসিলা লামকে বলা হয়েছিল। নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি ও চীনা ক্যালেন্ডারে বানরবর্ষ উদযাপনের মুহূর্তে তাকে এমন অনুরোধ করা হয় । এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে নিজের ভবিষ্যৎবাণীর ব্যাপারে তিনি প্রায় ৮০ শতাংশ অাত্মবিশ্বাসী বলেও জানান। এদিকে, ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যাপারেও প্রিসিলা লাম কিছুটা আশাবাদী। তবে অন্যান্য প্রার্থী যেমন রিপাবলিকান ফ্রন্টরানার টেড ক্রাজ, মার্কো রুবিও ও আরেক ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্সের ব্যাপারে তিনি নেতিবাচক পূর্বাভাস দিয়েছেন। আগামী ৮ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখা যাক, শেষ পর্যন্ত জ্যোতিষী প্রিসিলা লামের ভবিষ্যৎবাণী সঠিক প্রতীয়মান হয়ে ট্রাম্প-ই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন কিনা। বিডি-প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ
3
প্রকাশ্যে ঘুষ নেওয়া, গ্রেফতার বাণিজ্য, চাঁদাবাজিসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেনকে অবশেষে ক্লোজ করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করে এলাকাবাসী জানান, এত খারাপ ওসি তাদের থানায় কখনও ছিল না। প্রায় ৭ মাস আগে মনোহরগঞ্জ থানায় যোগদান করেছিলেন আনোয়ার হোসেন। সেই থেকে থানাকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেন এই পুলিশ কর্মকর্তা। বুধবার রাতে ওসি আনোয়ার হোসেনকে মনোহরগঞ্জ থানা থেকে ক্লোজ করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওই রাতে নতুন ওসি হিসেবে যোগদান করেন মেজবাহ উদ্দিন ভূঁইয়া। চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে মনোহরগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন আনোয়ার হোসেন। অভিযোগ রয়েছে, থানাকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেন তিনি। অনেকটা প্রকাশ্যে ঘুষ গ্রহণ ও গ্রেফতার বাণিজ্য এবং চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন। পরিবহন খাত থেকেও ব্যাপক চাঁদাবাজি করেন তিনি। এ নিয়ে পরিবহন শ্রমিকরা তার বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। গত বুধবার রাতে তাকে ক্লোজ করার খবরে ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে মনোহরগঞ্জের একাধিক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ভুক্তভোগী ও সাধারণ মানুষ অভিযোগ করেন, মনোহরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত খারাপ ওসি আর কখনও ছিলেন না। তার মতো দুই-একজনের কারণে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাচ্ছে। গত সাত মাস ধরে পুরো মনোহরগঞ্জে পুলিশি সেবাকে কলঙ্কিত করেছেন তিনি। নিরীহ মানুষকে আটক করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। মাদক ব্যবসায়ীদের আটক করে টাকার বিনিময়ে তাদের ছেড়ে দিয়েছেন। অসৎ লোকের সঙ্গেই ছিল তার ওঠাবসা। বৃহস্পতিবার অভিযোগ বিষয়ে জানতে ওসি আনোয়ারের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
নোয়াখালীর সুবর্ণচরে দল বেঁধে ধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত সোমবার (১৮ মার্চ) এ আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে রুহুল আমিনের পক্ষে আইনজীবী ছিলেন আশিক-ই রসুল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল স্বরূপ কান্তি দেব। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দেয়াকে কেন্দ্র করে চার সন্তানের জননীর সঙ্গে কয়েক জনের কথাকাটাকাটি হয়। এর জেরে রুহুল আমিনের নির্দেশে ১০-১২ জন তাদের বাড়িতে গিয়ে স্বামী-সন্তানদের বেঁধে ওই নারীকে গণর্ধষণ ও মারধর করে। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমিনকে প্রধান করে ৯ জনের নামে মামলা করেন। মামলার পর গত ২ জানুয়ারি গভীর রাতে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের রিমান্ডেও নেয়া হয়। তারা এখন নোয়াখালী কারাগারে। রুহুল আমিন ছাড়া কারাগারে থাকা অন্য আসামিরা হলেন সোহেল, বাদশা আলম, জসিম, বেচু, স্বপন, হাসান আলী বুলু ও ছালাউদ্দিন। ওই নারীর স্বামী অভিযোগ করেন, গত ৩০ ডিসেম্বর পাংখারবাজার ১৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে ভোট দিতে দেখে ওই নারীকে হুমকি দেয় সন্ত্রাসীরা। ওইদিন রাত ১২টায় কয়েকজন লোক পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পরে ১৫-১৬ জন সন্ত্রাসী ধানের শীষে ভোট দেয়ায় ওই নারী ও তার স্বামীকে গালাগালি করে। এরপর অস্ত্র দেখিয়ে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে সবাই মিলে ধর্ষণ ও বেদম মারধর করে। ওই নারীকে গলা কেটে হত্যারও চেষ্টা করা হয়। পরদিন প্রতিবেশীদের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
6
বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, আমরা কোনো দলকে সমর্থন করি না। আমরা সমর্থন করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে। আমরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছি। যুক্তরাষ্ট্র স্বল্প ও দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষকও পাঠাবে। দূতাবাস সারা দেশে নির্বাচন পর্যবেক্ষকও নিয়োগ করবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সহিসংতা গণতন্ত্রের পথে বাধা হিসেবে দাঁড়ায়। আগারগাওস্থ নির্বাচন ভবনে গতকাল সিইসি কে এম নুরুল হুদার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন।রবার্ট মিলার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য এসেছিলাম। আমরা বলেছি, সব দল অবাধে নির্বাচনে অংশ নেয়ার এবং রাজনীতি করার যেন সুযোগ পায়। তারা যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাতে এবং সভা করার সুযোগ পায়। বিতর্কের মধ্য দিয়ে শক্তিশালী গণতন্ত্র আরো বিকশিত হয়। গণমাধ্যম, বিরোধী দলগুলো যেন তাদের মত ব্যক্ত করতে পারে। নির্বাচনে সবার শান্তিপূর্ণ আচরণের প্রত্যাশা করে তিনি বলেন, সবাই, রাজনৈতিক দল হোক, আর সে যেই হোক, যেন শান্তিপূর্ণ আচরণ করে। সবাই যেন সহিংসতা থেকে দূরে থাকে। কেননা, সহিংসতা গণতন্ত্রের পথে বাধা হিসেবে থাকে। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সহিংসতা শুধু তাদের উদ্দেশ্য পূর্ণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল অথবা প্রার্থীকে সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধকে সমর্থন করি। রাষ্ট্রদূত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখ বাংলাদেশী (ভোটার) অংশ নেবেন। আমরা সবাই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি-অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়টিকে মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ) উৎসাহিত করে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ টিমকে সহায়তা করবে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট ( এনডিআই)। পাঁচ সদস্যবিশিষ্ট প্রাক মূল্যায়ন দল অক্টোবরে পাঠিয়েছিল এনডিআই। পরে ডিসেম্বরেও এরকম আরো একটি দল পাঠিয়েছিল। এনডিআইয়ের অংশীদার 'দি এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন'। তারা দু'জন আন্তর্জাতিক নির্বাচন বিশেষজ্ঞ নিয়োজিত করেছে এবং স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ইলেকশন পর্যবেক্ষকও পাঠাবে। তিনি বলেন, মার্কিন দূতাবাস পৃথক পর্যবেক্ষক দল নিয়োগ করবে সারা দেশে। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র ১৫ হাজার স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচন পর্যাবেক্ষণে অর্থায়ন করবে। যারা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) হয়ে কাজ করবে।আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। নির্বাচনে ১৮৪১ জন প্রার্থী কাজ শুরু করে দিয়েছেন।
9
পড়াশোনাতে ভালো থাকলেও ক্রিকেট প্রেমে তা বেশি দূর এগোতে পারেনি। কিন্তু বিরাত কোহলি এখন ভারতীয় ক্রিকেটের 'ব্র্যান্ড বয়' এখন কয়েকশো কোটি টাকার মালিক এখন বিরাট পড়াশোনার নামে তাই শিশুদের অতিরিক্ত শাসন না-পসন্দ ভারত অধিনায়কের পড়াশোনার জন্য এক শিশুর উপর মাত্রারিক্ত শাসনের ভিডিও সোশ্যাল মিডিয়া দেখার পর ক্ষেপে গেলেন বিরাট কোহলি তার সঙ্গে প্রতিক্রিয়া জানান ভারতের জাতীয় দলে বিরাটের অন্যতম সদস্য শেখর ধাওয়ান টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার ধাওয়ান ভিডিওটি পোস্ট করে লিখেছেন,'শিশুদের উপর ধৈর্য রাখার জন্য আমি প্রত্যেক বাবা-মাকে অনুরোধ করব প্রত্যেক শিশু নিজের গতিতে শেখে দয়া করে তাদের মারধোর থেকে বিরত থাকুন' বিডি প্রতিদিন / ২০ আগস্ট, ২০১৭ / তাফসীর
12
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে বরগুনার পাথরঘাটা পৌরশহর। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌর এলাকার বাসিন্দাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই এ অবস্থা হয় বলে অভিযোগ তাঁদের।সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিক থেকেই ঘণ্টাখানেকের হালকা ও মাঝারি বৃষ্টি হয়। এতেই তলিয়ে গেছে পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারসহ পাথরঘাটার মূল বাজার, বিভিন্ন সড়ক, অলিগলি। এ ছাড়া পৌর শহরের নিচু এলাকার ঘরবাড়িতে জমে পানি। রাস্তায় পানি জমে যাওয়ায় সৃষ্টি হয় জনদুর্ভোগের। সড়কে তেমন কোনো যানবাহনের দেখাও পাওয়া যায়নি। সোমবার সকালে পাথরঘাটা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।পাথরঘাটা পৌর শহরের বাসিন্দা জাহিদুল হাসান বলেন, ঘণ্টাখানেকের বৃষ্টিতে শহরে হাঁটুপানি হয়েছে। শুনেছি ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও ৩-৪ দিন বৃষ্টি হতে পারে। তাহলে তো ভোগান্তির শেষ নেই।আরেক স্থানীয় বাসিন্দা শাকিল বলেন, পাথরঘাটা শহরের কাঁচাবাজার পানিতে তলিয়ে গেছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা লোকজনের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।বাজারের ব্যবসায়ী সগির হোসেন জানান, বাজার পানিতে তলিয়ে যাওয়ায় সবার বেচাবিক্রি বন্ধ হয় গেছে। নিয়মিত পৌর কর, খাজনা পরিশোধ করেও তাঁরা কোনো ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা পৌর শহরে পানিনিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভোটে বিজয়ী হয়েও এ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না জনপ্রতিনিধিরা। এতে পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকনের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ব্যবসায়ীদের দাবি, তাঁরা কয়েক লাখ টাকা খাজনা দিয়েও পৌরসভা থেকে কোনো ধরনের সুব্যবস্থা পাচ্ছেন না।পাথরঘাটা ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীব জানান, সুপরিকল্পিত কোনো মাস্টারপ্ল্যান না থাকায় অস্বস্তিতে আছেন পাথরঘাটা পৌরবাসী। তিনি জানান, বর্তমান পৌর মেয়র পরপর দুবার নির্বাচিত হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি।এ বিষয়ে পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, 'পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে। যেগুলো রয়েছে, তা-ও দখলদারেরা দখল করে রেখেছে। পাশাপাশি শহরে ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলায় আটকে যাচ্ছে ড্রেনের মুখগুলো। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে।'
6
তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশি বাধা উপেক্ষা করে নোয়াখালী জেলা মহিলা দল এই বিক্ষোভ করে।জেলা মহিলা দলের উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহীদ মিনারের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি কিছু দূরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ করে তারা।জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারভীন আক্তার, জ্যেষ্ঠ সহসভানেত্রী মনি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ বিভিন্ন উপজেলা এবং পৌরসভা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি রবিউল হাসান পলাশ।বক্তারা বলেন, এ সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিক সরকার। যে আন্দোলন শুরু হয়েছে, তার মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
6
সিরাজগঞ্জের তাড়াশে সরিষার কারণে গত বছরের তুলনায় এবার ভুট্টার আবাদ হ্রাস পেয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের ফলে চাষের খরচ কম লাগায় এ বছর লাভ বেশি থাকবে বলে আশা করছেন চাষিরা।উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, শস্যভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত তাড়াশে চলতি মৌসুমে ভুট্টার চাষ হয়েছে ১ হাজার ২২৫ হেক্টর জমিতে। গত বছর তা ছিল ১ হাজার ৪৫০ হেক্টর। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর ২২৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ কম হয়েছে।চাষ কম হওয়ার কারণ হিসেবে কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছর যে জমিতে ভুট্টার চাষ হয়েছিল, এ বছর সে ফসলি জমিতে কৃষকেরা সরিষা চাষ করেছেন।সরেজমিনে দেখা গেছে, উপজেলার আট ইউনিয়নেই ভুট্টার চাষ হয়েছে। ইতিমধ্যে গাছে ফুল এসেছে। কিছু গাছে ফল ধরাও শুরু হয়েছে। কৃষকেরা এখন ভুট্টার খেতে পানি ও কীটনাশক প্রয়োগ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।নাদোসৈয়দপুর গ্রামের চাষি মো. আরমান আলী বলেন, এলাকায় এ বছর ভুট্টার চাষ কম হলেও ফলন অনেক ভালো দেখা যাচ্ছে। কোনো কোনো কৃষক গত বছর যেসব জমিতে ভুট্টার চাষ করেছিলেন, এবার সেখানে সরিষার আবাদ করায় ভুট্টার চাষ একটু কম হয়েছে। তবে এ বছর ভুট্টার ফলন পূর্বের চেয়ে অনেক ভালো হবে। আর বাজারে ভুট্টার দামও ভালো রয়েছে।নওগাঁ গ্রামের কৃষক মো. জামাল উদ্দিন জানান, ভুট্টা চার মাস মেয়াদি ফসল। ডিসেম্বরের প্রথম দিকে কাঁদা মাটিতে কিংবা জমি চাষ দিয়ে বীজ বপন করতে হয়। এক বিঘা জমিতে প্রায় ২ হাজার টাকার বীজ লাগে। তা ছাড়া জমি চাষ, সেচ ও সার, কীটনাশক, আগাছা পরিষ্কার বাবদ খরচ হয় আরও ৬ হাজার টাকা। আর ভুট্টা কাটা, বাড়িতে নিয়ে আসা, মাড়াইসহ শ্রমিক বাবদ খরচ হয় প্রায় ৩ হাজার টাকা। সব মিলিয়ে এক বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ পড়ে প্রায় ১১ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে ভুট্টার ফলন হয় ৩০ থেকে ৩৫ মণ, যার বাজার মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। অর্থাৎ অল্প সময়ে ভুট্টাতে অধিক লাভ হয়।উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, অনুকূল আবহাওয়া থাকলে আর আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার করে সঠিক পরিচর্যা করতে পারলে ভুট্টার ফলন অনেক ভালো হয়। এ বছর তাড়াশে সরিষার চাষ বেশি হওয়ায় ভুট্টার চাষ কম হয়েছে। তবে ভুট্টার আবাদ অনেক ভালো হয়েছে। কৃষকেরা এ বছর ভুট্টা চাষে বেশ লাভবান হবেন।
6
যারা করোনাভাইরাস-আক্রান্ত দেশ থেকে স্বদেশে ফিরেছেন, সেসব প্রবাসীদের কাছে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীশেখ হাসিনাবলেছেন, আপনাদের হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে সঙ্গ-নিরোধসহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলুন। মাত্র ১৪ দিন আলাদা থাকুন। আপনার পরিবার, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী এবং সর্বোপরি দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এসব নির্দেশনা মেনে চলা প্রয়োজন। করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ অনুরোধ জানান। কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিবেন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না।করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। যতদূর সম্ভব ঘরে থাকবেন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না।বাইরে জরুরি কাজ সেরে বাড়িতে থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন এবং অন্যান্য ধর্মের ভাইবোনদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি। আই.ই.ডি.সি.আর-এর হটলাইন নম্বর খোলা হয়েছে। এছাড়া সোসাইটি অব ডক্টরস তাদের ৫০০টি নম্বর উন্মুক্ত করে দিয়েছে। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ঐসব নম্বরে যোগাযোগ করুন। সরকার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, করোনাভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এ ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেন। তবে, আগে থেকেই নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে। সে জন্য আপনার পরিবারের সবচেয়ে সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। তাঁকে সুস্থ রাখার চেষ্টা করুন। তাঁকে ভাইরাসমুক্ত রাখার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করুন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। সব সময় খেয়াল রাখুন আপনি, আপনার পরিবারের সদস্য এবং আপনার প্রতিবেশিরা যেন সংক্রমিত না হন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।
6
আগারগাঁও বস্তিই ছিল একসময় এলাকাটির পরিচিতি। সেই আগারগাঁওয়ে যাচ্ছে সরকারের সব সংস্থার দপ্তর। কিন্তু প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পনার অভাব এখনই স্পষ্ট। রাজধানীর আগারগাঁও এলাকায় যাঁরা একসময় বস্তি, খালি জায়গা দেখে বড় হয়েছেন; সেই স্থানীয়রা আগারগাঁওয়ের রূপান্তরে উচ্ছ্বসিত। রাস্তাঘাট হয়েছে। একের পর এক ভবন হচ্ছে। সরকারি দপ্তরগুলো আসছে। মানুষে সরগরম এলাকা। তাঁদের চোখে আগারগাঁও-'সে এক এলাহি কাণ্ড!' কিন্তু যাঁরা মতিঝিল দেখেছেন, যাঁদের নিত্য যাতায়াত সচিবালয় এলাকায় সরকারি ভবনে; তাঁদেরও এখন আসতে হয় আগারগাঁওয়ে। তাঁদের চোখে আগারগাঁও আরেকটি মতিঝিলের ছায়া ফেলছে। এই শঙ্কার ছায়ার সঙ্গে মিলে যাচ্ছে নগর-পরিকল্পনাবিদদের আশঙ্কাও। এই আধুনিক সময়ে আগারগাঁওয়ে কিছু কিছু ভবন হচ্ছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না রেখে। তাদের গাড়ি রাখা হচ্ছে রাস্তার ওপর। পুকুর ভরাট করে হচ্ছে ভবন। নেই কোনো সবুজের ব্যবস্থা। নেই ফাঁকা জায়গা, নেই একটা পার্ক বা মাঠ। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা মনির হোসেন জীবিকার সন্ধানে ১৯৯০ সালে রাজধানীর আগারগাঁও এলাকায় আসেন। তখন এলাকায় থাকার মধ্যে ছিল বস্তি, রিকশা গ্যারেজ। কোথাও ডোবা, ঝিল। চলাচলের জন্য ছিল একটিমাত্র রাস্তা। সন্ধ্যার পর এলাকার কিছু জায়গায় যাওয়ার সাহস পেত না কেউ। নৌকা দিয়ে চলাচলের স্মৃতিও ভাসছে মনির হোসেনের চোখে। সেই চোখেই গত তিন দশকে আগারগাঁও এলাকার রূপান্তর দেখেছেন তিনি। ৫৮ বছর বয়সের মনির হোসেন একজন মুদিদোকানি থেকে এখন পশ্চিম আগারগাঁও (বিএনপি বাজার) বাজার কমিটির সাধারণ সম্পাদক। তাঁর চোখে 'আগারগাঁও এখন রাজকীয় এলাকা।' নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম কীভাবে দেখছেন আজকের আগারগাঁওকে? তিনি প্রথম আলোকে বলেন, আগারগাঁও এলাকাটি দেশের প্রশাসনিক কেন্দ্র হিসেবেই পরিকল্পনায় রাখা হয়। যদিও সরকারি দপ্তরগুলো অনেক দেরিতেই সেখানে যাচ্ছে। কিন্তু এখানে অনেক ভবন পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়নি, হচ্ছে না। কথা ছিল সব ভবন একই নকশায় হবে। কিন্তু একেক দপ্তর নিজেদের তৈরি নকশায় ভবন নির্মাণ করছে। অনেক দপ্তর ভবন বানাচ্ছে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না রেখে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। ভবনের বাইরে গাড়ি রাখতে হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব গাড়ি রাস্তার ওপর রাখা হচ্ছে। পাসপোর্ট অফিসে এত মানুষ সেবা নিতে যায়, সেখানেও পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এখনই ওই এলাকার যে অবস্থা, তাতে ভবিষ্যতে এখানে কী মাত্রায় যানজট হবে, তা সহজে অনুমেয়। বড় দুর্বলতা নিয়ে গড়ে উঠছে এলাকাটি। আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দপ্তর। এই ভবনের দুই পাশে দুটি বড় পুকুর ছিল। সেখানে একটি পুকুর ভরাট কমিশনই করছে আরেকটি বহুতল ভবন। সংকুচিত হয়ে পড়ছে অন্য পুকুরটিও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে সরকারি-বেসরকারি প্রায় দেড় শ বিশ্ববিদ্যালয়ের যুক্ততা আছে। নিয়মিত যাতায়াত থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের। সবার গাড়ি রাখতে হয় রাস্তার ওপর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপপরিচালক দেওয়ান গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, কমিশনের পাঁচতলাবিশিষ্ট ভবনটি যখন করা হয়, তখন নকশা সঠিকভাবে করা হয়নি। বেসমেন্ট রাখা হয়নি। এখন কমিশনের জন্য নতুন একটি ভবন হচ্ছে। সেখানে গাড়ি পার্কিংসহ অন্যান্য সুবিধা থাকবে। সরকারি কর্মকমিশন ভবনেও গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেই। পাসপোর্ট অফিস ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সামনের রাস্তা দখল করে দুই ধারে গাড়ি রাখা হচ্ছে। এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মোহসীন প্রথম আলোকে বলেন, এলজিইডির জন্য আগারগাঁও এলাকায় নতুন একটি ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানে গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। বন ভবনেও গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) যে হারে গাড়ি বাড়ছে, তা মাথায় রেখে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। এখন ভবনের সামনে রাখা হচ্ছে গাড়ি। আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কার্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে। তখন পিকেএসএফের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন জসীম উদ্দিন। এখন তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)। জসীম উদ্দিন বলেন, তখন পিকেএসএফ ভবনের চারপাশে ছিল বস্তি। রাতে আলো ছিল না। এখন আগারগাঁও এলাকায় এলইডি বাতির আলোয় দিন-রাতের ব্যবধান করা কঠিন। মসৃণ রাস্তা। বহুতল ভবন। ইসলামিক ফাউন্ডেশনের সামনে থেকে সরকারি কর্মকমিশনের (পিএসএসি) কার্যালয়ের সামনে পর্যন্ত প্রতিদিন বিকেলে অস্থায়ী দোকান বসে। চার লেনের সড়কের দুই পাশে রাত ১০টা পর্যন্ত লোকে লোকারণ্য থাকে। আগারগাঁও এলাকায় পরিবর্তন শুরু হয় ২০০৯ সালের পর থেকে। ধীরে ধীরে সেখানে সরকারের বিভিন্ন দপ্তর যেতে শুরু করে। অনেকগুলো বিশেষায়িত হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন, আবাসনসহ নানা কারণে এই এলাকা থেকে মিরপুর পর্যন্ত বসবাসের চাহিদাও বাড়ছে। মেট্রোরেল চালু হলে পুরো এলাকার গুরুত্ব আরও বাড়বে। তবে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র হতে চলা আগারগাঁও অপরিকল্পিত উন্নয়নের একটা উদাহরণও হতে পারে বলে আশঙ্কা নগর-পরিকল্পকদের মধ্যে আছে। গত ৮ জুলাই ঘুরে দেখা গেল, বেশ কিছু ভবনের কাজ চলছে। আবার বেশ কিছু ভবনের কাজ শেষের পথে। নির্বাচন কমিশন অফিস একসময় ছিল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশন চত্বরের ভেতরে। দুটি ভবনে চলত নির্বাচন কমিশন অফিস ও নির্বাচন কমিশন সচিবালয়ের কাজ। চার বছর আগে নির্বাচন কমিশন অফিস নিয়ে যাওয়া হয় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের পাশে। নির্বাচন কমিশন এখন ১১তলা এক ভবনে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিজস্ব ১২ তলা ভবন নির্মিত হচ্ছে আগারগাঁওয়ে। কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বিটিআরসির কর্মকর্তারা। রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনে তিন ফ্লোর ভাড়া নিয়ে সংস্থাটির অফিস কার্যক্রম চলছে এখন। বিটিআরসি ভবনের সঙ্গে লাগোয়া নির্মাণাধীন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নিজস্ব ভবন। এখন রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে চলছে ইপিবি অফিস। বিটিআরসির পাশেই নির্মিত হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নিজস্ব ১৪ তলা অফিস। ভবনের কয়েকটি তলার কাজ শেষ করে সেখানে অফিস করছেন কর্মকর্তারা। এ বছরের শেষ নাগাদ পুরো কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে বিডা। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনকে একীভূত করে ২০১৬ সালে বিডা গঠন করে সরকার। ১৪ তলা ভবনের কাজ শেষ হলে সেখানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) অফিস এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অফিসও চলে আসবে। বিডার কর্মকর্তারা বলছেন, একই ভবনে সরকারের তিনটি সেবাদানকারী সংস্থার অফিস থাকলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সরকারি দপ্তরে ঘোরাঘুরির হয়রানি কিছুটা কমবে। বিদেশি বিনিয়োগকারীদের প্রথমে বিডা অফিসে নিবন্ধন করতে হয়। এখন তারা একই ভবনে বেজার কাছে গিয়ে জমি চাইতে পারবেন। একই ভবনে দক্ষ শ্রমিকের বিষয়ে এনএসডিএর কাছে সহযোগিতা চাইতে পারবেন। পশ্চিম আগারগাঁও বাজার, যেটিকে মানুষ বিএনপি বাজার হিসেবে চেনে, সেই বাজার চলে যাচ্ছে পাশের বহুতল ভবনে। ১৭ তলা ভিতের ওপর এখন ৬ তলা নির্মিত হবে। বাজারের নাম মমতা টাওয়ার শপিং কমপ্লেক্স। সরকার বাজার কমিটিকে এক একর জায়গা দিয়েছে। কমিটি ৮১ কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করছে। পশ্চিম আগারগাঁও বাজার চলে গেলে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় পুরান ঢাকা থেকে এখানে চলে আসবে। জায়গাটি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পুরান ঢাকার নয়াবাজারে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তারা একসঙ্গে অফিস করেন। জেলা প্রশাসক কার্যালয়ের পাশাপাশি পুলিশ সুপার কার্যালয়ও আগারগাঁও এলাকায় চলে আসবে। মমতা টাওয়ারের পাশেই নির্মিত হচ্ছে কপিরাইট ভবন। এ বছরই নতুন ১২ তলা ভবনে ওঠার কথা জানিয়েছেন কপিরাইট অফিসের কর্মকর্তারা। আগারগাঁওকে কীভাবে দেখছেন, জানতে চাইলে নগর-পরিকল্পনাবিদ ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, লুই আই কানের নকশায় প্রশাসনের প্রাণকেন্দ্র ছিল এই আগারগাঁও। ৫০ বছর পর এসে পরিকল্পনাটি বাস্তবায়িত হচ্ছে। সব সরকারি দপ্তর আগারগাঁও চলে গেলে সেবা নিতে সময় কম লাগবে। তিনি বলেন, সব সরকারি দপ্তর আগারগাঁও চলে গেলে সেখানে চক্রাকার বাস সার্ভিস চালু করা উচিত। গুলশান এলাকায় চক্রাকার বাস সার্ভিসের কারণে মানুষ বেশ উপকৃত হচ্ছে। আগারগাঁওয়ে ২৫টি ভবনের কাজ শেষ হয়েছে। আরও অন্তত ১০টি ভবনের কাজ চলছে। করোনার মধ্যে গত এক বছরে উদ্বোধন হয়েছে বেশ কয়েকটি নতুন ভবন। এর একটি ডাক ভবন। গুলিস্তানে এত দিন ডাক বিভাগের কার্যক্রম চলছিল। নির্বাচন কমিশনের পাশেই ১৪ তলার ভবনটি নির্মাণে খরচ হয়েছে ৯২ কোটি টাকা। ডাক ভবনের পেছনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স। ১৩ তলা ভবনটির নির্মাণকাজ ২০১৪ সালে শুরু হয়ে শেষ হয় ২০১৯ সালে। খরচ হয় ২২২ কোটি টাকা। দেশের বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম করার পাশাপাশি সচিবালয় থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে স্থানান্তরের উদ্দেশ্যে ভবনটি করা হয়। এখনো এটি উদ্বোধন হয়নি। বাংলাদেশ পর্যটন করপোরেশনের অফিসও মহাখালী থেকে চলে এসেছে আগারগাঁওয়ে। ইসলামিক ফাউন্ডেশনের উল্টো পাশে ১৩ তলা পর্যটন করপোরেশনের ভবন উদ্বোধন হয়েছে গত বছর। এই ভবনে এসএমই ফাউন্ডেশনের অফিসও রয়েছে, যা আগে ছিল কারওয়ান বাজারে। অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগারগাঁও এলাকায় সব ভবন ২০ তলা করতে পারলে ভালো হতো। যদিও সেখানে ২০ তলা ভবন করতে বেসামরিক বিমান ও পর্যটন কর্তৃপক্ষের (বেবিচক) আপত্তি রয়েছে। আবার এবিআর এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার অফিসের জন্য যথাক্রমে ৩০ এবং ১৯ তলার অনুমোদন দেওয়া হয়েছে। আগারগাঁওয়ে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করায় উদ্বেগ জানালেন অধ্যাপক নজরুল ইসলাম। তাঁর প্রশ্ন, বৃষ্টি হলে এ এলাকার পানি যাবে কোথায়? নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে এ এলাকায়ও জলাবদ্ধতা তৈরি হবে। পুরো এলাকায় কোথাও সবুজায়ন রাখা হয়নি। যখন মেট্রোরেল চালু হবে, ওই এলাকায় মানুষের যাতায়াত আরও বাড়বে। তাই এখনই উচিত, সেখানে গাড়ির পার্কিংয়ের জন্য বিশেষ পরিকল্পনা করা। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া। আর কিছু জায়গা সবুজায়নের জন্য রাখা। জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দিন হায়দার প্রথম আলোকে বলেন, 'সরকারের বিভিন্ন দপ্তর ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদের যেভাবে নকশা দেওয়া হয়, আমরা সেভাবেই ভবন করে দিই। সেখানে আমাদের নিজেদের কিছু বলা বা করার থাকে না।' তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে গাড়ির ব্যবহার বাড়ছে। এ জন্য ভবনগুলোতে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রাখা উচিত। কোন দপ্তরের কেমন পার্কিং ব্যবস্থা দরকার কিংবা আগারগাঁও এলাকাকে সবুজায়ন ও পানিনিষ্কাশন করতে সরকারের এক দপ্তরের সঙ্গে আরেক দপ্তরের সমন্বয়ের ঘাটতি আছে বলেও মনে করেন গিয়াস উদ্দিন। তিনি বলেন, এটা ঠিক, আগারগাঁও এলাকায় পুরোদমে যখন প্রশাসনিক কার্যক্রম শুরু হবে, তখন যানবাহনের ব্যাপক চাপ তৈরি হবে।
0