text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ইমরান খানকে হটাতে ঐক্যবদ্ধ থাকলেও পাকিস্তানের নতুন সরকার এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং জোটের অন্যান্য শরিকের মধ্যে মতানৈক্যের কারণে এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠিত হয়নি দেশটিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভা গঠন নিয়ে পিএমএল-এন ও পিপিপি মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা করলেও কোনো সমাধান হচ্ছে না। এমনকি বুধবার রাতেও দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। পিএমএল-এনের পক্ষে ছিলেন আয়াজ সাদিক, সাদ রফিকও রানা সানাউল্লাহ। আর পিপিপির পক্ষে ছিলেন ইউসুফ রাজা গিলানি, শেরি রেহমান, রাজা পারভেজ ও নাভিদ কামার। সূত্র জানাচ্ছে, পিএমএল-এন আবারো শাহবাজ-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পিপিপির যোগদনের ওপর আরো জোর দিয়েছে। কিন্তু পিপিটি এই ফরমুলায় রাজি হচ্ছে না। নভেম্বরেই অবসরে যাবেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান!পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তার চাকরির মেয়াদ বাড়াতে চাইবেন না বা বাড়ানো হলেও তা গ্রহণ করবেন না। বৃহস্পতিবার সুস্পষ্টভাবেই এমনটা জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার। তিনি আরো বলেন, সেনাবাহিনীপ্রধান চলতি বছরের নভেম্বরে তার মেয়াদ পূর্ণ করবেন। তিনি বলেন, বিষয়টি শেষ করতে দিনে। সেনাপ্রধান তার চাকরির মেয়াদ বাড়াবেন না বা বাড়ানো হলেও তা গ্রহণ করবেন না। যাই ঘটুক না কেন, তিনি ২০২২ সালের ২৯ নভেম্বর অবসর গ্রহণ করবেন। পাকিস্তানের রাজনীতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নে বাবর বলেন, রাজনীতি নিয়ে সেনাবাহিনীর কিছুই করার নেই। তিনি বলেন, সামরিক বাহিনী প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতেও নিরপেক্ষ থাকবে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমাদের ভূমিকাকে নিরপেক্ষ বলার চেয়ে অরাজনৈতিক বলাই ভালো। পাকিস্তান সেনাবাহিনী প্রধানের একটি মন্তব্যের প্রেক্ষাপটে আইএসপিআর এ কথা জানায়। সাম্প্রতিক কোর কমান্ডার সম্মেলনে জেনারেল বাজওয়া বলেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী তার দায়দায়িত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে সকল অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকির বিরুদ্ধে ভূখণ্ডগত অখণ্ডগতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। তিনি বলেন, এই সিদ্ধান্ত কারো জন্য ক্ষতিকর বা কল্যাণকর নয়। এটি সশস্ত্র বাহিনীর সাংবিধানিক ভূমিকা এবং আমরা তা পূরণ করার চেষ্টা করছি। সূত্র : পাকিস্তানি মিডিয়া
3
রাজধানীর গাবতলী এলাকায় মহাসড়কে যান চলাচলে বাধা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের দায়িত্বপালনে বাধা ও হত্যার উদ্দেশে মারধরের ঘটনায় করা মামলায় সাত পরিবহন শ্রমিককে একদিন করে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর দারুসসালাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যোবায়ের। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজ প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- রফিকুল, হাসানুর, রবিন, সোহেল, ফজলে রাব্বি, আলামিন ও এনামুল। আদালতে দুই বাস চালকের সাজা হওয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা কর্মসূচি পালনকালে ১ মার্চ গাবতলীর তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়, পুলিশের এপিসি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় দারুসসালাম থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত পাল বাদী হয়ে একটি মামলা করেন।
6
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক আজ শুক্রবার সকালে মারা গেছেন। ছয় মাস ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।অপূর্ব বলেন, 'রাতে ঘুমের মধ্যে কোনো একটা সময় আব্বু মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে ডাকাডাকির পর যখন কোনো সাড়-শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে সকালের দিকে বাবাকে মৃত ঘোষণা করেন। এ সময় মা বাসায় ছিলেন না, তিনি আমার বোনের বাড়িতে গিয়েছিলেন। আব্বুর ক্যানসার ধরা পড়ে একেবারে শেষ ধাপে এসে। এরপর চিকিৎসাও চলছিল।'অপূর্বর বাবা ওমর ফারুককে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত করা হবে।
2
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয় বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার দুপুরে পল্টন মোড় থেকে মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার পথে জিরো পয়েন্টে মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে বাধা পেয়ে সড়কের মুখেই তারা সমাবেশ শুরু করে। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, সবকিছুর দাম বাড়ছে। সরকার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারাও করবে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। বর্তমান সরকার সুবিধাভোগী ও মুনাফাভোগীদের সরকার। এই সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার বাংলাদেশের মানুষকে এখন ভাতে মারতে চায়, বাজারের আগুনে পুড়িয়ে মারতে চায়। সিন্ডিকেট বাজার দখল করে নিয়েছে অভিযোগ করে এই বাম নেতা বলেন, বাংলাদেশে মুক্তবাজার বলে কিছু নেই। একটি সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট সরকারের সঙ্গে যুক্ত। বাম জোটের নেতারা জ্বালানি ও ভাড়ার বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী), ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।
9
ঝিনাইদহের শৈলকুপায় ইরি খালের কয়েক কিলোমিটার এলাকার লাখ লাখ টাকার ফলদ গাছ নিলাম ছাড়াই কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, এ গাছ বিক্রির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শৈলকুপা শাখার কর্মকর্তা, এমএলএসএসসহ অনেকে। জানা গেছে, নিলাম হয়েছে শুধু বনজ গাছের, কিন্তু কাটা হচ্ছে ফলদ গাছও।সরেজমিন দেখা যায়, শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ-শেখপাড়া সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এ সুযোগে পাউবো শৈলকুপা শাখার কিছু কর্মকর্তা ও এমএলএসএস আ. রশিদের সঙ্গে যোগসাজশে মূল্যবান ফলদগাছ কেটে নিচ্ছেন প্রভাবশালীরা। এসব গাছের তালিকায় রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, মহা নিম। যদিও নিলামে উল্লেখ আছে, কোনো ফলদ গাছ কাটা যাবে না। এরপরও এই সমস্ত ফলদগাছ কেটে নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবে ইচ্ছামতো গাছ কাটায় পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছেন।গাছ ব্যবসায়ী সাহেব আলী বলেন, 'আমরা এ গাছগুলো যাদের বাড়ির সামনে পড়েছে, তাঁদের থেকে কিনে নিয়েছি। এ ছাড়া এক একটা গাছ বাবদ পাউবোর এমএলএসএস রশিদকে ৫ থেকে ৭ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।' কাশিনাথপুর বাসিন্দা গোপাল বলেন, 'আমার বাড়ির সামনের গাছ, তাই কাটছি। গাছ কাটা বাবদ রশিদকে টাকা দেওয়া হয়েছে।'এ বিষয়ে পাউবোর শৈলকুপা শাখার এমএলএসএস রশিদ বলেন, 'আমি এসব গাছের দেখভালের দায়িত্বে আছি। যার যার বাড়ির সামনের গাছ, তাঁরা কেটে নিচ্ছেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কেউ আমার কথা শুনছেন না।'শৈলকুপা বন কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, 'এসব গাছ ওয়াপদা কর্তৃপক্ষ ও বন বিভাগ পৃথক নিলাম আহ্বান করে। তবে কোনো ফলদ গাছ কাটার নিলাম হয়নি এবং ওই সব গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। কোনো ফলদ গাছ কাটা ঠিক হবে না।'এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী বিকর্ণ দাস বলেন, 'ফলদ গাছ কেটে নেওয়ার বিষয়টি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
6
নিয়মিতই নানামাত্রিক চরিত্রে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী অহনা। কখনো রাগী প্রেমিকা, কখনো বাড়ির মিষ্টি লক্ষ্মী আদুরে বউ আবার কখনোবা ঝগড়াটে নারী। এসব চরিত্র দিয়ে দর্শকের মনে বিনোদন ছড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কাজ করলেন 'মফিজের সুন্দরী বউ' নামের একটি নাটকে। এই নাটকটি কাহিনী ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আশাজ যূবায়ের । নাটকে অহনার বিপরীতে কাজ করছেন জাহের আলভী। দুইজনের জুটি হয়ে এটাই প্রথম কাজ। এছাড়া আরও অভিনয় করেছেন- তানভীর মাসুদ, প্রীতি আলভী, সাবিহা জামান, ওয়াসিম ইমদাদ, টাইগার মামুন, তাহসিন খায়ের রবিন, এ আর উজ্জল ও ইমরান হাসো। নাটকটি প্রচার হবে শুক্রবার (১ এপ্রিল) রাত ৮টায় আরটিভিতে এবং পরদিন শনিবার আরটিভি ইউটিউব চ্যানেলে 'মফিজের সুন্দরী বউ' প্রকাশ হবে। পরিচালক জিয়াউদ্দিন আলম জানান, আমার পরিচালনায় প্রথম নাটক 'হাসো আনলিমিটেড' এর নায়িকা ছিলেন অহনা রহমান। এরপর ২০১৩ সালে তাকে নিয়ে নির্মাণ করি টেলিফিল্ম 'ভালোতো ভালো না'। দীর্ঘ ৮ বছর পরে আবারও অহনাকে নিয়ে নতুন নাটক নির্মাণ করলাম। এছাড়া অহনা এবং জাহের আলভী মনযোগ দিয়ে কাজটি করেছে। আমার বিশ্বাস ভালো একটি কাজ বের হবে। অহনা বলেন, পরিচালক জিয়াউদ্দিন আলম আমার বড় ভাই। তার সঙ্গে আমার অনেক দিন পরে কাজ হচ্ছে। প্রায় ৮ বছর পর কাজ হচ্ছে। আমার ক্যারিয়ারের শুরু থেকেই ওনাকে আমি চিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি আমাকে অনেক জায়গায় কাজের জন্য রেফার করেছেন তার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। আর এই নাটকে আমার ক্যারেক্টারটা একটু রুঢ কিন্তু সৎ একটা মেয়ে। এই গল্প নিয়ে যখন কথা হয়েছিলো তখন গল্প ও চরিত্র ভালো লেগে যাওয়াতে আর না করার সুযোগ নেই। আশা করছি অনেক ভালো একটা কাজ হয়েছে। এছাড়া আমার আলম ভাইয়ের উপর ভরসা ছিল, আছে এবং থাকবে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
2
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৯৮০ জন। পাসের হার ৩৩.৩ শতাংশ। বুয়েটের আসন সংখ্যা ১২১৫। ভর্তি পরীক্ষা দুই পর্বে অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৯৪৪ জন। বুয়েটের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টন ওয়েবসাইটেই প্রকাশ করা হবে পরে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা, দ্বিতীয় ধাপে ভর্তি ফি প্রদান এবং তৃতীয় ধাপে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফির রশিদ জন্য প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিত করা হবে। স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে সোনালী ব্যাংকে ভর্তি ফি জমা দিতে হবে। ফি প্রদানের পর রশিদের মূল কপিসহ তিনটি কপি নির্ধারিত বুথে জমা দিতে হবে।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
1
বিশেষজ্ঞরা বলে থাকেন, উপকরণের দুষ্প্রাপ্যতা আর প্রক্রিয়াজাতকরণ বা প্রস্তুতপ্রণালির বিশেষত্বের কারণে বিভিন্ন খাবার দামি হয়ে থাকে। এই সেরা ৫ খাবার সাম্প্রতিকতম বাজারদরের নিরিখে তালিকার শীর্ষে আছে। বিবিসি, উইকিপিডিয়া এবং আরও কিছু সূত্র ঘেঁটে জানাচ্ছেন তানিয়া ফেরদৌস।আলমাস ক্যাভিয়ারদামি খাবারের তালিকায় শীর্ষস্থানটি এখন আলমাস ক্যাভিয়ারের। ইরানের কাছে কাসপিয়ান সাগরে পাওয়া ৬০-১০০ বছর বয়সী আলবিনো স্টারজেন মাছের ডিম বিশেষভাবে প্রক্রিয়াজাত করে আলমাস ক্যাভিয়ার তৈরি হয়। কথিত আছে, শতবছরে নাকি এরা একবারই ডিম দেয়। এই তুমুল দুষ্প্রাপ্যতাই এর আকাশচুম্বী দামের কারণ। কেজি প্রতি ৩৪হাজার ৫০০ ডলার দামে বিক্রি হয় আলমাস ক্যাভিয়ার। এটিই এখন বিশ্বের এক নম্বর দামি খাবার।ইউবারি কিং মেলনঅত্যন্ত সুমিষ্ট এই বাঙ্গিজাতীয় মেলনের ক্রেজ আছে সারা বিশ্বে। এমনিতেই জাপানিরা অদ্ভুত সব উপায়ে সযত্ন লালনপালনে বেশ কিছু দামি ফল উৎপাদন করে থাকে।তবে ইউবারি কিং মেলন অতীতের সব রেকর্ড ভেঙে নিলামে বিক্রি হয়েছে ২৭ হাজার ডলার জোড়া দরে।ব্লু ফিন টুনাজাপানি ব্লু ফিন টুনা পৃথিবীর দামি সি ফুড হিসেবে সমাদৃত। সুশি, সাশিমিতে হোক আর গ্রিল করেই হোক, ব্লু ফিন টুনার স্বাদ যেন একেবারেই অনন্য। চর্বির একাধিক মিহি স্তর বা মার্বলিং থাকায় এর স্বাদ ও ফ্লেভার পৃথিবীর যেকোনো টুনার চেয়ে উৎকৃষ্ট। সীমিত উৎসের কারণে এর দাম অত্যন্ত বেশি। এক পাউন্ড খাঁটি ব্লু ফিন টুনা কিনতে গেলে দাম পড়বে প্রায় ৩ হাজার ৬০০ ডলার।আয়াম সেমানি মোরগইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এই আয়াম সেমানি মোরগ পাওয়া যায়। এদের শরীর, হাড়-মাংস ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সবই কুচকুচে কালো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রোগ সারাতে, আয়ু বাড়াতে এবং ধনসম্পদ ও সৌভাগ্য আনতে পারার এক জাদুকরি ক্ষমতা আছে এ মোরগের। আয়াম সেমানি মোরগের পুষ্টিগুণ সাধারণ মোরগের তুলনায় অনেক বেশি। এসব মিলিয়ে আয়াম সেমানি চিকেন প্রতিটির দাম প্রায় ২ হাজার ৫০০ ডলার প্রায়।জাফরান'লোহিত স্বর্ণ' বলে পরিচিত এই দামি মসলাটি সারা বিশ্বে খুবই জনপ্রিয়। মূলত ক্রোকাস ফুলের কেশর শুকিয়ে তৈরি জাফরান সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমঘন ও সময়সাধ্য। তার মধ্যে এ ফুল বছরে দুই মাস ফোটে পৃথিবীর নির্দিষ্ট কিছু জায়গায়। তাই এক পাউন্ড ওজনের ভালো মানের জাফরান কিনতে গেলে গুনতে হবে ৫০০ থেকে ২০০০ ডলার। অর্থাৎ ওজনের হিসাবে জাফরান সোনার চেয়েও দামি।
4
চার মৌসুম বন্ধ থাকার পর যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলার সর্বোচ্চ ক্রিকেট প্রতিযোগিতা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে।গতকাল শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাব। তাঁরা ৮২ রানে হারিয়েছে নবাগত স্কাই ল্যাব ক্লাবকে।উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর। এতে ৪০ ওভারের নেমে আসা ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান করে যশোর ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৫ বলে ১৩৪ রানে গুঁটিয়ে যায় স্কাই ল্যাবের দলীয় ইনিংস।এর আগে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান লিগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ জেড এম সালেকের সভাপতিত্ব বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো।
6
কানাডায় ট্রাক উঠিয়ে দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এ ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। পরিবারটির ৯ বছর বয়সী এক শিশু এ হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। কানাডার পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী কানাডিয়ান এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হাউস অব কমন্সে বক্তৃতাকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এ হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী বলেন, ইসলামবিদ্বেষ থেকে এ হামলা চালানো হয়েছে। কট্টর ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কানাডার লড়াই এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। তিনি বলেন, কানাডায় এ ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে বলে তাঁরা সবাই আশা করছেন। যদিও তাঁরা জানেন, শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ-কষ্ট-ক্ষোভ নিয়ে বেঁচে থাকবে। হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাথানিয়েল ভেলটম্যান বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে 'ফার্স্ট ডিগ্রি' হত্যার চারটি ও হত্যাচেষ্টার একটি অভিযোগ আনা হয়েছে। কানাডার মুসলিম সম্প্রদায় এ ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে গণ্য করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। তারা ভয়াবহ এ হামলাকে ঘৃণা ও সন্ত্রাসবাদী কাজ হিসেবে গণ্য করে হামলাকারীর বিচারের দাবি তুলেছে।
3
হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্ল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকাস্থ নির্মাণাধীন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান পিপিএম মুফতি বশির উল্ল্যাকে গ্রেফতারের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত হেফাজত নেতা মুফতি বশির উল্ল্যাহ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সে মামলার এজহারভুক্ত আসামি নয়। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
6
ভারতের অন্তত তিনজন মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁরা নিজ নিজ রাজ্যে নতুন নাগরিকত্ব আইন (ক্যাব) বাস্তবায়ন করতে চান না। এ রকম রাজ্যের তালিকা হয়তো আরও বাড়বে। এই প্রতিবাদীদের মধ্যে সবচেয়ে সোচ্চার পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। 'ক্যাব' নামে পরিচিত নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও বড় আকারে সহিংস বিক্ষোভ হয়েছে আসাম, ত্রিপুরা, কেরালা, মহারাষ্ট্র ও নয়াদিল্লিতে। অন্যান্য প্রদেশেও নানাভাবে প্রতিবাদে শামিল হচ্ছে বিজেপিবিরোধী শক্তি। তাদের কথা, এই আইন সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে। 'বহুত্ববাদী ভারত'কে ফেরত চাইছে তারা। বিস্ময়করভাবে তরুণ-তরুণীদেরই এসব মিছিলে বেশি দেখা যাচ্ছে। এর মাঝেই লোকসভা, রাজ্যসভায় অনুমোদনের পর দেশের রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে গেছে নাগরিকত্ব আইনের সংশোধনীগুলো। বিরোধীরা অবশ্য হাল ছাড়তে নারাজ। তারা এবার উচ্চ আদালতে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকেও এই আইন নিয়ে আপত্তি তুলে বিবৃতি দেওয়া হয়েছে; যা এক বিরল ঘটনা। কিন্তু আদৌ এই আইনের বাস্তবায়ন ঠেকানো সম্ভব কি না সেই প্রশ্নও উঠেছে ইতিমধ্যে। ক্যাব ও উচ্চ আদালতের এখতিয়ার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যেই নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে অনেকগুলো আবেদন পড়ে গেছে। রাজনীতিবিদদের পাশাপাশি গবেষক, সাংবাদিক অনেকে এই আইনের ন্যায্যতার বিষয়ে আদালতের মতামত প্রত্যাশী। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করে যাওয়া কূটনীতিবিদ দেব মুখার্জিও এ রকম আবেদনকারীদের মাঝে রয়েছেন। তাঁদের সাধারণ অভিমত, লোকসভা ও রাজ্যসভা অনুমোদন করলেও এই আইন দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ বিশেষ ধর্ম পরিচয়কে নাগরিকত্বের ভিত্তি হিসেবে বিবেচনা বৈষম্যমূলক এবং ভারতীয় সংবিধানের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন বলে এই সংক্ষুব্ধদের দাবি। এ অবস্থায় উচ্চ আদালতের হস্তক্ষেপ চান তাঁরা। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ-১৪ বলছে, আইনের চোখে সকলে সমান। এখন ক্যাব এবং ওই অনুচ্ছেদ সাংঘর্ষিক হয়েছে কি না সেটাই দেখার বিষয়। সংক্ষুব্ধদের সব আবেদন আদালত হয়তো একসঙ্গেই বিবেচনা করবেন। যার শুনানি শুরু হতে পারে আগামী সপ্তাহ থেকে। সরকারের পক্ষে ৮৮ বছর বয়সী অ্যাটর্নি জেনারেল বেণু গোপালও প্রস্তুত হচ্ছেন গুরুত্বপূর্ণ এই মামলা লড়তে। প্রদেশগুলো কী ক্যাব মানতে বাধ্য? যেসব রাজনীতিবিদ ক্যাবের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছেন তাদের মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা মহুয়া মৈত্রও। এই দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কেবল নাগরিকত্ব আইনই নয়-এনআরসিও ঠেকাতে প্রতিশ্রুত। তাঁর স্লোগান: 'নো এনআরসি নো ক্যাব'। প্রশ্ন উঠেছে, রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের সেই অধিকার আছে কি না। কিংবা কেরালা বা পাঞ্জাব কী তা করতে পারে? যেমনটি বলছেন, মমতার মতোই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও পাঞ্জাবের অমরিন্দর সিং। সংবিধান বিশেষজ্ঞদের মতে, ভারতে নাগরিকত্বের বিষয়টি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। নাগরিকত্বকে সংবিধানের সপ্তম তফসিলের বিষয় হিসেবে রাখা আছে-যে বিষয়ে কেন্দ্রীয় সরকার এককভাবে আইন করতে পারে। রাজ্যের এতে আলাদা অবস্থানের সুযোগ নেই। সংবিধান বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে ২৫৬ অনুচ্ছেদের কথাও জানাচ্ছেন। যেখানে রাজ্যকে কেন্দ্রের আইন অনুযায়ী চলার দিকনির্দেশনা দেওয়া আছে। তবে কেন্দ্রীয় কোনো আইনে যদি কোনো রাজ্যের আপত্তি থাকে, সেটা নিয়ে আদালতে যাওয়ার অধিকার আছে তার। রাজ্য যদি বোঝাতে পারে, কেন্দ্রীয় আইনে সমাজে বিশৃঙ্খলার শঙ্কা রয়েছে তাহলে সেটা আদালতের কাছে গ্রহণীয় হতে পারে। সংবিধানের ১৩১ নং অনুচ্ছেদে এমন সুযোগ আছে। এই অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টেরও সেই আপত্তি শোনা এবং মতামত দেওয়ার এখতিয়ার আছে। তবে এখনো কোনো রাজ্য সরকার ক্যাব নিয়ে সেরকম পথে যায়নি। আবার এক রাজ্যে ক্যাব অকার্যকর থাকলে অন্য রাজ্যে সেটা কার্যকর হবে কি না, এটাও এক বিবাদিত বিষয় হবে তখন। তবে ক্যাব পরবর্তী মাঠের পরিস্থিতি আইন-আদালতের জন্য বসে নেই। ইতিমধ্যে আসামে 'বন্ধ' পালিত হয়ে গেছে, সংঘর্ষে পাঁচজন মারা গেছেন এবং কারফিউ ছিল অন্তত দুদিন। পশ্চিমবঙ্গে রেল অবরোধসহ নানান ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। বিহারে লালু প্রসাদ যাদবের জনতা দল ২১ ডিসেম্বর বন্ধ ডেকেছে। সেদিন ওই রাজ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন সকলে। ক্যাব সাম্প্রদায়িক অবিশ্বাস বাড়াল ক্যাব যেমন ভারতের বহুত্ববাদী চরিত্রে আঘাত হেনেছে, তেমনি এর বিরোধিতার মতাদর্শও বিচিত্র। উত্তর-পূর্ব ভারতের ক্যাব বিরোধিতার সঙ্গে মধ্য ভারত ও পশ্চিমবঙ্গের বিরোধিতার চরিত্রগত ফারাক আছে। আসামে মূলত অসমিয়ারা এবং ত্রিপুরায় প্রধানত আদিবাসীরা ক্যাবের বিরোধিতা করছে তাদের অঞ্চলে বাঙালি হিন্দুদের বসতি বেড়ে যাওয়ার শঙ্কা থেকে। অন্যদিকে, নয়াদিল্লি, চেন্নাই ও পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ হচ্ছে ক্যাবের মুসলমান বিদ্বেষী বৈশিষ্ট্য থেকে। বিক্ষোভ ও বিতর্ক বাড়ার মুখে, সর্বত্র এই আইন সাম্প্রদায়িক অবিশ্বাস ও বিভেদও বাড়াচ্ছে। যেমন, পশ্চিমবঙ্গে দেখা গেল, মুসলমানরা এই আইনের বিরুদ্ধে যতটা সরব বাংলাভাষী অমুসলমানরা ততটা নন। ফলে বিজেপি ক্যাবের বিরোধিতাকে সংখ্যালঘুদের 'সাম্প্রদায়িক বিষয়' হিসেবে চিত্রিত করছে এবং সংখ্যাগুরুকে কাছে টানার চেষ্টায় আছে। স্বভাবত ভোটের বিবেচনা মাথায় রেখে মমতা ব্যানার্জিকে ক্যাব ও এনআরসি বিরোধিতায় ভারসাম্য রাখতে হচ্ছে। মুসলমানদের ভোট তাঁর বড় পুঁজি হলেও অমুসলিমদের ভোট তিনি মোটেই অবজ্ঞা করতে পারবেন না। যে জন্য ক্যাব নিয়ে 'অশান্তি' বাড়াতে চাইছেন না দিদি। বরং রাজ্যে 'শান্তি'র ডাক দিয়েছেন। অর্থাৎ পরোক্ষে মুসলমানদের প্রতিবাদ-বিক্ষোভ কমাতে বলছেন। বিজেপির বিরুদ্ধে নিয়ন্ত্রিত আন্দোলন চাইছেন তিনি। তবে ক্যাব বিরোধিতা মোটেই হিন্দু বনাম মুসলমান সমীকরণভুক্ত কোনো বিষয়ের মতো নয়। বরং এটা সেই প্রশ্ন যে, রাষ্ট্রের নীতিনির্ধারণে কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত বা কোনো ধর্মাবলম্বীদের অবজ্ঞা করা হবে কি না। বিজেপি সরকার ঠিক সেটাই করেছে 'ক্যাব'-এ। ভারতের রাজ্যে রাজ্যে নাগরিকত্ব আইন নিয়ে এই যে বিভেদ ও বিভাজন দেখা যাচ্ছে, সেটা বিজেপির জন্য অত্যন্ত সুখকর একটা বিষয়ই। এই বিভেদের রাজনীতি তাকে বেশ নিরাপদ করে তুলছে এবং নিজেকে সংখ্যাগুরু অমুসলিমদের প্রাণের সংগঠন হিসেবে তুলে ধরতে সাহায্য করছে। কিন্তু মুশকিল বেঁধেছে অন্যত্র। ক্রমে তরুণ-তরুণীরা বুঝতে পারছে এটা আসলে ধর্মের নামে এক ধরনের ভোটের রাজনীতিমাত্র। কাশ্মীর, এনআরসি, রাম মন্দিরের পর একই রাজনীতি বয়ে এনেছে ক্যাব প্রসঙ্গ। অথচ ভারতজুড়ে অর্থনীতিতে মন্দার লক্ষণ স্পষ্ট। ক্যাব অসন্তোষে অর্থনীতির ক্ষতি বাড়ছে। সর্বশেষ জাপানের সঙ্গে বাৎসরিক সম্মেলনটি ক্যাব উত্তেজনার মুখে বাতিল করতে হয়েছে সরকারকে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী আসার কথা ছিল আসামে। ক্যাব নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ, শঙ্কা ও প্রতিবাদ কেবল জাপানের প্রতিক্রিয়াতেই সীমাবদ্ধ নেই। আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের আপাতত ভারত ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে। বিজেপির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হয়ে উঠতে পারে ক্যাব ও এনআরসি নিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান উদ্বেগ ও উৎকণ্ঠা। আসাম ও পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাভাষীদের মাঝে ক্যাব ও এনআরসি নিয়ে যে অস্থিরতা তার উত্তাপ ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে লাগছে এবং সেটা উভয় দেশের অনেক দিনের 'ভালো সম্পর্ক'কে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলেছে। ভারতজুড়ে ক্যাবপন্থীরা বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের কল্পিত কাহিনি ছড়িয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে যেভাবে ফায়দা তুলতে চাইছেন, তা চূড়ান্ত এক অনৈতিক দৃষ্টান্ত। আলতাফ পারভেজ: গবেষক
8
জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকারের আমলে হয়নি। তাই আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে। জনগণ রাজাকারদের হাতে আর কোনোদিন দেশের শাসন ক্ষমতা দেবে না।সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকলীগ আয়োজিত সমাবেশে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প পথ নেই। আন্দোলনের হুমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া জনগণের দল আওয়ামীলীগ কোনো হুমকিতে ভয় পায় না। আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং সেই নির্বাচন শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সংবিধানের বাইরে গিয়ে এ দেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে চক্রান্ত করতে পারবেন। কিন্তু নির্বাচন বন্ধ করতে পারবেন না।কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগ সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।
9
সড়কে ঝরে গেল ১৯ প্রাণ। দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ: হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারীসহ ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপলার বাজার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কেএ দুর্ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেন, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে থাকা একটি গাছকে ধাক্কা দেয়। এতে একজন নারীসহ ৯ জন নিহত হয়। তিনি আরও বলেন, থানায় সাতজন পুরুষ ও একজন নারীর লাশ রয়েছে। আরেকজনের লাশ রয়েছে হাসপাতালে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে চারজন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধার কাজ চলছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দেওলি গ্রামের সোহান (২০), সাগর (২২) রিফাত (১৬) ও ইমন (১৪)। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে লিমন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে নারায়ণগঞ্জ থেকে সিলেট মাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। তিনি জানান, ঘটনার পর পরই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় এবং যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধা কাজ করছে পুলিশ। সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে রাতের অন্ধকারে ভুল করে মোটরসাইকেল নিয়ে নির্মাণাধীন ব্রিজে উঠে খাদে পড়ে গিয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু'জন হলেন- চট্রগ্রামের জোরারগঞ্জ উপজেলার বাদশা মিয়ার ছেলে মো. বাবুল ও তাজুল ইসলামের ছেলে আজিজুল করিম সাহেদ। স্থানীয়রা জানান, সাতবাড়িয়া এলাকায় মূল সড়কে ব্রিজ নির্মাণ করছে ফেনীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে যানবাহন চলাচলের জন্য পাশ দিয়ে কাঁচা সড়ক নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে রাতে দুর্ঘটনা এড়াতে কোনো সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়নি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনী থেকে চারটি মোটরসাইকেলে আট তরুণ সোনাগাজীতে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে বুঝতে না পেরে প্রথম মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রিজে উঠে ১৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী বাবুল ও সাহেদ গুরুতর আহত হন। তাদের সঙ্গে থাকা অপর তিন মোটরসাইকেলের আরোহীরা চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠান। আধুনিক সদর হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাহেদ মারা যান। গুরুতর আহত বাবুলকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হোসেন সমকালকে বলেন, ওই দু'জন বন্ধুদের সঙ্গে জোরারগঞ্জ থেকে ঘুরতে এসে দুর্ঘটনার কবলে পড়েন। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিরাপত্তামূলক ব্যবস্থা না রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি পিকআপের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন। নিহরা হলেন- নেত্রকোনার ঠাকুরাকোনা গ্রামের পিকআপ ভ্যানের চালক রাজন রবিদাস (২২) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তালাশ কোর্ট এলাকার আবদুস সালামের ছেলে মো. আজিম (২৩)। ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহমুদ আদনান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছভর্তি ছোট পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগালে এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫। তার পরিচয় জানা যায়নি। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
6
ঢাকা: সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহসহ দুজনের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ ছাড়া একই অভিযোগে তিতাসের সাবেক বিক্রয় সহকারী ফারুক হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলমান। দুদক থেকে এই দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথকভাবে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে।নোটিশের নথির সূত্র ধরে আরিফ সাদেক আরও জানান, আগামী ২১ কর্ম দিবসের মধ্যে তাঁদের স্থাবর, অস্থাবর সম্পদ, আয়-ব্যয়ের বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে দুদক।দুদক সূত্রে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয় খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে। অভিযোগে ঢাকা মহানগর ও আশপাশের এলাকার বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় ১৫ হাজার বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের তথ্য উল্লেখ করা হয়েছে। এই চাঁদাবাজির মাধ্যমে তিনি নামে-বেনামে শতকোটি টাকার অবৈধ সম্পদ করেছেন।সড়ক পরিবহন সমিতির সাবেক নেতা ইসমাইল হোসেন বাচ্চু ২০১৯ সালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য লীগের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে পরিবহন খাত থেকে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেছিলেন। তারপর অভিযোগ আমলে নিয়ে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে অনুসন্ধান শুরু হয়। উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা খন্দকার এনায়েত উল্লাহর অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব পান।
6
কক্সবাজারের টেকনাফে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও এক যুবককে আটক করেছে। আটকের নাম নিরুল আফসার (২২)। তিনি উপজেলার জালিয়া পাড়া এলাকার আবুল কালামের ছেলে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সোমবার ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে, এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল দ্রুত সেখানে অভিযান চালায়। এসময় মো. নুরুল আফসার নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান- মিয়ানমার থেকে একটি নৌকায় ইয়াবা নিয়ে এসে ডাঙ্গরপাড়া এলাকায় বসবাসকারী মো. আমির হোসেনের (৩৫) বাড়িতে রেখেছেন তিনি। পরে টহলদলটি তাকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাভর্তি একটি ব্যাগ উদ্ধার করে। সেই ব্যাগে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বাড়িতে না থাকায় মালিককে আটক করা সম্ভব হয়নি। লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, অপর দিকে, একই দিনে টেকনাফ ব্যাটালিয়ন আওতাধীন খারাংখালী দক্ষিণে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে, এই সংবাদে পরে খারাংখালী বিওপি'র একটি টহলদল দ্রুত সেখানে যায়। এসময় ২-৩ জনকে মিয়ানমার থেকে নৌকাযোগে নাফ নদী পার হয়ে আসতে দেখে টহলদলটি তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তিনি বলেন, আটক যুবককে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে। পরবর্তীতে তা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
6
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়া পাঁচ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৬ কোটি ১৩ লাখ টাকা।প্রকল্পগুলোর পুরো টাকাই দেবে সরকার। মঙ্গলবার একনেক সভায় চারটি নতুন প্রকল্প এবং একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 'জামালপুর জেলার দিগপাইত-সরিষাবাড়ি-তারাকান্দি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ' প্রকল্প। এতে খরচ হবে ২৭৬ কোটি ৫৬ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'সীমান্ত এলাকায় বিজিবির ৭৩টি কম্পোজিট/আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ' প্রকল্প। এতে খরচ হবে ২৩৩ কোটি ৫২ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের '৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তিনিবাস স্থাপন' প্রকল্প। এতে খরচ হবে ৭৩ কোটি ৯৯ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের '৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন (প্রথম সংশোধন)' প্রকল্প। এতে খরচ হচ্ছে ৩৩৫ কোটি ৭৮ লাখ টাকা। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা' প্রকল্প। এতে খরচ হবে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয়রা নেতারা। আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপিসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উদ্যানে জনতার ঢল নামাতে মহানগর এবং বিভাগের ৬ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সাথে ধারাবাহিকভাবে কর্মীসভাসহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন হাসানাত আবদুল্লাহর নেতৃত্বেধীন আওয়ামী লীগ। বিরামহীনভাবে চলছে মাইকিং। প্রধানমন্ত্রীর চলাচলের পথে বরিশাল নগরী এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নির্মাণ করা হয়েছে একাধিক দৃষ্টিনন্দন তোরণ। স্থাপন করা হয়েছে বহু বিলবোর্ড-ব্যানার। বরিশাল নগরীতে যেখানে হ্যালিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী, সেই শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়াম নতুন রূপে সাজানো হয়েছে লাল-সবুজ রং দিয়ে। বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মাঠে স্থাপন করা হয়েছে একটি বিশাল বিলবোর্ড। মাঠে স্থাপন করা হয়েছে পদ্মা সেতুর মডেল। বিভিন্ন ভবনের ছাদে ও মাঠে অস্থায়ী অবকাঠামোর উপর স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের দলীয় প্রতীক বহু নৌকা। অস্থায়ী অবকাঠামো দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বাড়ানো হয়েছে জনসভা মঞ্চের। এছাড়া মঞ্চের পাশে একটি বিশাল বোর্ড নির্মাণ করা হয়েছে। ওই বোর্ডের ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দফতরের ৩৯টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন এবং ৩৩টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঙ্গলবার দুপুরে বরিশাল এসেছেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ-আল ইসলাম জ্যাকব এমপি, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এবং আলী আজম মুকুল এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি জানান, দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি'র নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি চলছে। তারা সার্বক্ষণিক সকল বিষয় তদারকি করছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর অভিজাত সকল আবাসিক হোটেল ও রেস্ট হাউজে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল বুকিং স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অবস্থানসহ চলাচলের পথ এবং জনসভাস্থল ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ৬ বছর পর বরিশাল আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে তাঁর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব
6
ট্রাভিস হেড করোনা আক্রান্ত হলে তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন উসমান খাজা। আড়াই বছর পর অস্ট্রেলিয়া দলে ফিরে সিডনি টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে প্রত্যাবর্তন রাঙিয়েছিলেন খাজা। এমন পারফরম্যান্সের পরও অ্যাশেজের শেষ টেস্টের আগে হেড সুস্থ হয়ে উঠলে দলে সুযোগ নাও মিলতে পারে এই অস্ট্রেলিয়ান এই বাঁহাতি ব্যাটারের।টেস্ট ক্রিকেটে এমন ঘটনা আগেও ঘটেছে। ২০১৬ সালে মোহালিতে নিজের তৃতীয় টেস্টে ত্রিপল সেঞ্চুরি করেছিলেন করুন নায়ার। পরে অজিঙ্কা রাহানে দলে ফেরায় বাদ পড়েছিলেন নায়ার। উসমান খাজাও তাই প্রক্রিয়াটার সঙ্গে দ্বিমত পোষণ করেননি। তবে দলে জায়গা পাওয়ার ব্যাপারে একটা স্থায়ী সমাধান চান তিনি, 'মনে হচ্ছে পরের ম্যাচে আমি বাদ পড়ব। জর্জ বেইলি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, আমি এই প্রক্রিয়ার বিরুদ্ধে নই। আমার ক্যারিয়ার জুড়েই এমন ওঠা-নামা লেগে আছে। এর একটা স্থিরতা প্রয়োজন। একজন ক্রিকেটারের জন্য বারবার বাদ পড়া কতটা কষ্টের সেটা আমি জানি।' তৃতীয় ব্যাটার হিসেবে সিডনির মাঠে দুই ইনিংসেই শতরান করেছেন খাজা। অ্যাশেজে তাঁর আগে মাত্র পাঁচ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। এর পরেও হোবার্টে পঞ্চম টেস্টে বাদ পড়ার আশঙ্কায় খাজা। তিনি বলেন, 'নির্বাচকেরা যে প্রক্রিয়ায় কাজ করছেন সেটা ভালো। এই মুহূর্তে আমি আশা করছি না পরের টেস্ট খেলব। তবে আমি তৈরি। হঠাৎ করে কেউ করোনা আক্রান্ত হয়ে যেতেই পারে।'
12
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি বিভেদ-বিভাজন ও হতাশায় বিশ্বাস করে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের শুভদিন বিএনপিই ফিরিয়ে আনবেই। মানুষ ফিরে পাবে তার নাগরিক স্বাধীনতা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হবে আরও শক্তিশালী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লক্ষ্যে পৌঁছাতে বাধা-বিপত্তি আসবেই। এসব অতিক্রম করে আমাদেরকে শিড়দাঁড়া সোজা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত। এবার টুইটে তিনি দাবি করলেন, তিনি ছিলেন একজন অবাঞ্ছিত শিশুকন্যা! তা সত্ত্বেও তিনি নিজের কাজের মধ্যে নিজের প্রয়োজনীয়তাকে প্রমাণ করতে পেরেছেন বলেই দাবি বলিউড তারকার। তিনি 'কন্ট্রোভার্সি ক্যুইন'। বিতর্ক আর কঙ্গনা যেন হাত ধরাধরি করে চলে। সোশ্যাল মিডিয়ায় তাঁর বহু পোস্টেই বিতর্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও নিয়মিতই পোস্ট করেন কঙ্গনা। রোববার সকালে টুইটারে তিনি লেখেন, আমি ছিলাম একজন অবাঞ্ছিত শিশুকন্যা। আজ আমি সেরা ফিল্ম নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজ ভালবাসি। এভাবেই নিজের জীবনের এক গোপন ও চূড়ান্ত ব্যক্তিগত সত্যকে সকলের সামনে তুলে ধরলেন কঙ্গনা। বরাবরই স্পষ্টবক্তা তিনি। তাঁর সমালোচকরাও মানতে বাধ্য হন, যে কোনো বিষয়ে প্রতিক্রিয়ার পরোয়া না করেই মতামত দিয়ে ফেলেন তিনি। এই মুহূর্তে নিজের ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত কঙ্গনা। গত সোমবার জীবনের চতুর্থ জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। পর দিনই তিনি প্রকাশ করেন বহু প্রতীক্ষিত 'থালাইভি' সিনেমার ট্রেলার। সেখানে তামিলনাডুর 'আম্মা' জয়ললিতার ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে এমন ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় সময়ের অভাব নেই তাঁর। যে কোনো সমসাময়িক ইস্যুতেই মতামত দেন অভিনেত্রী। এর মধ্যে কৃষক আন্দোলন নিয়ে একটি টুইটকে ঘিরে সব থেকে বেশি বিতর্ক দেখা দিয়েছিল।
2
ভ্যাট আইন বাস্তবায়নের এক বছরেও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সরবরাহ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ফাঁকি রোধ ও রাজস্ব আহরণ বাড়াতে এই উদ্যোগ নিলেও ব্যবসায়ীদের মাঝে মেশিন সরবরাহ ঝুলে গেছে। যার কারণে মুখ থুবড়ে পড়েছে ভ্যাট আদায়। আর করোনার কারণেই মূলত ব্যবসায়ীদের মাঝে ইএফডি সরবরাহ কার্যক্রম ঝুলে আছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মুজিববর্ষের উপহার হিসেবে ১৭ মার্চ থেকে ব্যবসায়ীদের মাঝে ইএফডি সরবরাহের কথা ছিল। আর এ লক্ষ্যে ইএফডি সরবরাহের কাজ পাওয়া চায়না কোম্পানি ৫ শতাধিক মেশিন সরবরাহ করেছিল এনবিআরকে। কিন্তু করোনার প্রকোপ শুরু হওয়ায় থমকে যায় ইএফডি সরবরাহ কার্যক্রম। যদিও দফায় দফায় সময় বাড়ানো হয়েছিল ইএফডি সরবরাহের জন্য। আর বর্তমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে মেশিন সরবরাহ থেকে বিরত রয়েছে এনবিআর। প্রতিষ্ঠানটি বলছে, টানা সাধারণ ছুটিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ৩১ মে থেকে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ব্যবসায় মন্দা চলছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিকটে যাওয়া এবং ইএফডি মেশিন বিতরণ খুবই ঝুঁকিপূর্ণ। এই কারণে মূলত ঝুলে আছে ইএফডি কার্যক্রম। এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের ভ্যাট বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সদস্য জামাল হোসেন ভোরের কাগজকে বলেন, মার্চ মাসেই আমরা ব্যবসায়ীদের মাঝে ইএফডি মেশিন সরবরাহে সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। মুজিববর্ষের উপহার হিসেবে ব্যবসায়ীদের মাঝে বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় ইএফডি বিতরণ কার্যক্রম থমকে গেছে। প্রাথমিক অবস্থায় রাজধানীর বড় বড় শপিংমলে ইএফডি মেশিন বিতরণের জন্য ৫০০ ইএফডি মেশিন সরবরাহ করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কার্যক্রম থমকে যায়। চাইনিজ যে কোম্পানি ইএফডি সরবরাহের কাজ পেয়েছে তাদের লোক চলে গেছে। যার কারণে কিছু ধীরগতি এসেছে। তবে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আসলে আমরা মেশিন বিতরণের উদ্যোগ নেব। এছাড়া করোনার কারণে দীর্ঘদিন দোকান-পাট তথা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। এই সময়ে তাদের কাছে কিভাবে আমরা মেশিন বিতরণ করব। যাদের মাঝে আমরা ইএফডি বিতরণ করব তাদের কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে করোনার জন্য কার্যক্রমে গতি হারিয়েছে। তবে এই বিতরণ কার্যক্রম শুরু করলে পর্যায়ক্রমে ১ লাখ ইএফডি মেশিন সরবরাহ করা হবে ব্যবসায়ীদের মাঝে বলে জানান এই কর্মকর্তা। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটেও এনবিআরের তিনটি খাতের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ভ্যাটে। নতুন এই অর্থবছরে ইএফডি মেশিন সরবরাহের বিষয়টি জাতীয় বাজেটেও গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু করোনার প্রকোপ নিয়ন্ত্রণে না আসলে সব পরিকল্পনা ভেস্তে যাবে বলেও মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা। ইএফডি সরবরাহ না করতে পারায় এর প্রভাব পড়েছে ভ্যাট আদায়ে বিদায়ী অর্থবছরে। এনবিআরের হিসাব অনুযায়ী সর্বশেষ গত অর্থবছরের শুধু মে মাসের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৮৬০ কোটি টাকা, আদায় হয়েছে ৬ হাজার ৭৫২ কোটি টাকা। অর্থাৎ এক মাসে ঘাটতি ৪ হাজার ১০৭ কোটি টাকা। যদিও বিদায়ী বছরের জুন মাসের হিসেব এখনো তৈরি করেনি এনবিআর। তবে শেষ মাসেও মাসিক লক্ষ্যমাত্রার তুলনায় অনেক ঘাটতি থাকবে ভ্যাট আদায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
6
ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে অংশ নেওয়ার অভিযোগে ব্রিটেনের দুই ও মরোক্কোর এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন দোনেৎস্কের একটি আদালত। বৃহস্পতিবার এ দণ্ড ঘোষণা করেন স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের আদালত।রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ এলাকায় ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর হাতে ধরা পড়েছিলেন এই তিন সেনা।মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ওই তিন ব্যক্তি হলেন নটিংহামশায়ারের এডেন অ্যাসলিন (২৮) ও বেডফোর্ডশায়ারের শন পিনার (৪৮) ও মরক্কোর ব্রাহিম সাদোন।আদালতের রায়ে বলা হয়, এডেন অ্যাসলিন, শন পিনার ও ব্রাহিম সাদোন 'গণপ্রজাতন্ত্রী দোনেৎস্ক'-এর সাংবিধানিক শৃঙ্খলা বিনষ্ট করে ক্ষমতা দখলের উদ্দেশ্যে ষড়যন্ত্রসহ নানা পদক্ষেপ নিয়েছিলেন।এ বিষয়ে মৃতু্যদণ্ডপ্রাপ্ত দুই ব্রিটিশ ও এক মরোক্কান নাগরিকের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এদিকে ব্রিটেন এই বিচার প্রক্রিয়াকেই 'প্রহসনের বিচার' বলে আখ্যা দিয়েছে।রায় প্রদানকারী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ওই আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ওই তিনজনের বিরুদ্ধে ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। কিন্তু দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের দাবি, তাঁরা ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করতেন।এ সম্পর্কিত এক টু্ইটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, 'রুশপন্থী নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে আটক এডেন অ্যাসলিন ও শন পিনারকে দেওয়া দণ্ডের তীব্র নিন্দা জানাই। তাঁরা যুদ্ধবন্দী। এটি বিচারের নামে প্রহসন, যার কোনো আইনি ভিত্তি নেই।'এদিকে এ সম্পর্কিত এক প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের বলা হয় দায়মুক্ত যোদ্ধা, যাদের যুদ্ধে অংশগ্রহণের জন্য অভিযুক্ত করা উচিত নয়।একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা। এক প্রতিক্রিয়ায় তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও তামাশা বলে আখ্যা দিয়েছেন।
3
গাজীপুরের টঙ্গী থেকে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নূর মির্জা আক্তার বর্ষা (২০)। র্যাবের দাবী ওই নারী একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) র্যাব-১০ এর মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবীর সোয়েব এ বিষয়ে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া টঙ্গী কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। বর্ষা নামের ওই তরুণী অবৈধ অস্ত্র ব্যবসা চক্রের সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
6
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-১০ এ এইচ ব্লকে আগুন লাগে। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দল আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় রোহিঙ্গারা। বিষয়টি নিশ্চত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক লিটক জানান, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে। এসময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে ইট পাটেকল ছোড়ে। এসময় আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসি। কি কারণে তারা আমাদের ওপর হামলা করেছে বিষয়টি বুঝতে পারছি না। তবে ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে বলে জানান এ কর্মকর্তা। গত ২২ মার্চ উখিয়ার বালুখালী ক্যাম্পে আগুনে পুড়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা। সেসময় আগুনে ১০ হাজারের মত ঘর পুড়ে যায়।
6
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মেয়েরা স্কুলমুখী হলেই বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে। মেয়েদের স্কুলমুখী করতে বাবা-মাকে সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোমলমতি শিশুরা ভালো আচরণ পেলে লেখাপড়ায় মনোযোগী হয়ে ওঠে। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা খাতুন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মেয়েদের বেশি অগ্রাধিকার দিয়েছেন। মেয়েরা লেখাপড়া শিখে আজ বড় বড় চাকরি করছে। এই সরকারের আমলে সারাবিশ্বের কাছে নারীদের সম্মান উজ্জ্বল হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধে সমাজে প্রত্যেক মানুষকে সচেতন হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসারে অভাব-অনটন আছে বলে অল্প বয়সে মেয়েদের লেখাপড়া বন্ধ করে বিয়ে দেবেন না। ভালো পরিবেশ গড়ে তুলতে হলে লেখাপড়ার বিকল্প অন্য কিছুতে নেই। যৌন হয়রানি প্রতিরোধে সবার সচেতন থাকতে হবে। স্কুলে যাতায়াতের সময় মেয়েদের কেউ উত্ত্যক্ত করলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্পিকার বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজ অনেকটাই এগিয়ে গেছে। পদ্মা সেতুর মতো আরও মেগা প্রকল্প সরকার হাতে নিয়েছে। সেগুলো নির্মাণাধীন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী, যা পদ্মা সেতুর দিকে তাকালেই বোঝা যায়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএর প্রতিনিধি ড. আশা ইর্কেলসন, ১৫ সংসদ সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এর আগে স্পিকার দত্তপাড়ায় মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর বড় ভাগ্নে সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহম্মেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। বিকেলে তিনি শিবচর পৌরসভার লালন মুক্তমঞ্চের উদ্বোধন করেন। এ সময় বরেণ্য বাউলরা গান পরিবেশন করেন।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে 'মুজিববর্ষ' ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আর এই মুজিববর্ষকে জাঁকজমকভাবে উদযাপন করার লক্ষে বছরব্যাপী হাতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে মুজিবর্ষের ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচির সঙ্গে মিল রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ও (ইবি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করে। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে ইবির ওয়েবসাইটে ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। তবে ক্ষণগণনার জন্যে ইবির প্রধান ফটকে ঘড়ি স্থাপন করার কথা থাকলেও তা করেনি প্রশাসন। ঘড়ি প্রস্তুত না হওয়ায় দু'দিন বাদে এটি স্থাপনের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে সেই দুদিন পেরিয়ে প্রায় এক সপ্তাহ কেটে গেলেও ক্ষণগণনার ঘড়ি স্থাপন করার কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, মুজিবর্ষের ক্ষণগণনার মতো জাতীয় বিষয়কে ইবি প্রশাসন অবহেলা করছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। ইবি মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি অনিক ভোরের কাগজকে বলেন, মুজিববর্ষের ক্ষণগণনা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, এটি পুরো জাতির কাছে গুরুত্ববহন করে। আর এখানে অবহেলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে ক্ষণগণনার ঘড়ি লাগানো হোক। ইবির অতিরিক্ত রেজিস্ট্রার ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপকমিটির সদস্য সচিব নওয়াব আলী বলেন, মুজিববর্ষের ক্ষণগণনার জন্য দুটি ঘড়ি অর্ডার করেছিলাম। কিছু সমস্যার কারণে তা হাতে পেতে দেরি হয়েছে। আশা করছি, অতি দ্রুত ঘড়ি দু'টি লাগানো হবে।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন আজ মঙ্গলবার। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। খবর বাসসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭-১০ এপ্রিল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিন ভারত সফর করেন। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি পর্যায়ে প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী এর আগে ২০১০ সালের জানুয়ারিতে এক সরকারি সফরে ভারত যান। ২০১৫ সালে ফিরতি সফরে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী।
6
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলীতে ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনায় আবু সুফিয়ান নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম।নিহত আবু সুফিয়ান পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের তছন আলীর ছেলে। এ নিয়ে এই ঘটনায় ২ জনের মৃত্যু হলো।উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা মাঠে ফুটবল খেলায় সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছিলেন। গুরুতর আহত আবু সুফিয়ান ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় নিহত তারিফুর রহমানের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ৩-৪ জনকে অজ্ঞাত রেখে গত ২০ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।এ বিষয়ে গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম বলেন, 'এই মামলায় পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করায় কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কাটাখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলী অবমাননাকর মন্তব্য করেছেন। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদমাধ্যমে এসেছে। জাতির পিতা বাঙালির অনুভূতি ও আবেগের জায়গা। তাকে নিয়ে কটূক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আব্বাস আলীর প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাকে স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে আব্বাস আলীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন। আব্বাস আলীর একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়। এতে তিনি বলেন, 'যে ম্যুরালটা দিয়েছি বঙ্গবন্ধুর, সেটা ইসলামী শরিয়ত অনুযায়ী সঠিক না। এ জন্য আমি ওটা থুবো না...। আমি দেখতে পাচ্ছি, আমাক যেভাবে বুঝালো ম্যুরালটা ঠিক হবে না দিলে, আমার পাপ হবে। কেন দিবো? দিবো না। আমি তো কানা লোক না।... বঙ্গবন্ধুক খুশি করতে যায়া আবার আল্লাহক নারাজ করবো নাকি?' আব্বাস আলীর ১ মিনিট ৫১ সেকেন্ডের এই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হলে তোলপাড় সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা তাকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
6
সৌদি থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো হুসনা নিরাপদে আছেন বলে জানিয়েছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শ্রম কল্যাণ উইং। সেখানকার প্রথম সচিব কেএম সালাউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মী হুসনাকে উদ্ধারের জন্য কনসুলেট তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। নাজরান পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়েছে। কনস্যুলেটের প্রতিনিধিও সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে। হুসনা পুলিশের নজরদারিতে সেইফহোমে আছেন বলে ওই এজেন্সি জানিয়েছে। কনস্যুলেট প্রতিনিধিও হুসনার সঙ্গে কথা বলেছেন। তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে ওই এজেন্সি জানিয়েছে। হুসনা আক্তার (২৪) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। গৃহকর্মীর কাজ নিয়ে ৭ নভেম্বর 'আরব ওয়ার্ল্ড ডিস্টিভিউশন' নামের একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান তিনি। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক দিন আগে স্বামী শফিউল্লার কাছে ওই ভিডিওবার্তা পাঠান তিনি। হুসনার পরিবার সূত্র জানায়, হুসনার বাবার পরিবার দরিদ্র। তাই বিয়ের তিন মাসের মাথায় বাবা-মাকে আর্থিক সহযোগিতা করার জন্য সৌদি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রায় ২০ দিন আগে হবিগঞ্জের শাহিন নামের একজন দালাল 'আরব ওর্য়াল্ড ডিস্টিভিউশন'-এর মাধ্যমে গৃহকর্মী হিসেবে তাকে সৌদিতে পাঠায়। এজেন্সি থেকে বলা হয়, বাসা-বাড়ির কাজ করতে হবে। এজন্য তাকে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে সৌদি গিয়ে কাজে যোগদানের পরই স্বপ্ন ভেঙে যায় হুসনার। অতিরিক্ত কাজের চাপ ও গৃহকর্তার নির্যাতনে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। হুসনার স্বামী শফিউল্লা জানান, বার্তাটি পাওয়ার পর হুসনার স্বামী 'আরব ওর্য়াল্ড ডিস্টিভিউশন' এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্টরা তার কাছে ১ লাখ টাকা দাবি করেন এবং হুসনা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। কোনো উপায় না পেয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য তিনি ওই ভিডিও তার এক ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করান।
6
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মো. বেলাল হোসেন (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এপিবিএন ওই যুবককে 'সন্ত্রাসী' বলে দাবি করেছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিবন্ধিত শিবিরের ব্লক পি, শেড-১১০৪ /১-এর বাসিন্দা আবদুল হাকিমের ছেলে।১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।' তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল আলীম জানান, তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এ তহবিলের অর্থ দিয়ে কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যবসায়-বান্ধব বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী জুন মাস পর্যন্ত কোনো গ্রাহককে ঋণ খেলাপি না করার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনা বলেন, রপ্তানি আয় আদায়ের সময়সীমা ২ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। একইভাবে আমদানি ব্যয় মেটানোর সময়সীমা ৪ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। মোবাইলে ব্যাংকিং-এ আর্থিক লেনদেনের সীমা বাড়ানো হয়েছে।
0
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের জন্য বারবার চিঠি দেওয়া হচ্ছে। আইনে বলা আছে, প্রতি পাঁচ বছর অন্তর সম্পদের হিসাব জমা দিতে হবে। কিন্তু চিঠি বা আইনকে পাত্তাই দিচ্ছেন না সরকারি কর্মচারীরা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ নিয়ে কয়েকবার কথা বলেছেন। সরকারি কর্মচারীরা কেন এই সিদ্ধান্তকে পাত্তা দিচ্ছেন না? তারা কী আইনের ঊর্ধ্বে? এ বিষয়ে সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, "সরকারের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হবে আর কর্মচারীরা সেটা মানবেন না তা হতে পারে না। তারা তো স্বাধীন না। কোনো কর্মচারী যদি সিদ্ধান্ত না মানেন তাহলে তার ঊর্ধ্বতন তাকে শাস্তির আওতায় আনবেন।" তিনি বলেন, "একটা বিষয় বুঝতে হবে, এতবার চিঠি দেওয়ার পরও কেন এটা বাস্তবায়ন হচ্ছে না। হয় এটা বাস্তবায়নযোগ্য না, অথবা সরকার এটা বাস্তবায়ন করতে চায় না। সরকার চাইলে এটার বাস্তবায়ন সম্ভব। তবে দশম গ্রেডের উপরে যারা চাকরি করে তারা কিন্তু প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করেন। সেখানে তাদের সম্পদের বিবরণ থাকে। এখন সরকার চাইলে সেখান থেকেও এটা নিতে পারে। তবে আইনে কর্মচারীদের প্রতি পাঁচ বছর অন্তর হিসাব দাখিলের কথা।" সর্বশেষ ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, "সরকারি চাকরি আইন, ২০১৮ এর আওতাভুক্ত সব সরকারি কর্মকর্তা তাদের নিয়ন্ত্রণকারী প্রশাসনিক মন্ত্রণালয়ে সম্পদ বিবরণী দাখিল, উক্ত সম্পদ বিবরণী ডাটাবেজ তৈরি এবং নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় থেকে স্থাবর সম্পত্তি অর্জন/ বিক্রয়ের বিষয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ১১, ১২ ও ১৩ বিধি প্রতিপালন পূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।" এর আগে ২০২১ সালের ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখার চিঠি থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছিল। বারবার চিঠি দেওয়া হলেও কেন বাস্তবায়ন করা যাচ্ছে না? জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, "বাস্তবায়ন হয় না যে তা নয়। প্রতি বছর কিন্তু কর্মকর্তারা আয়কর রিটার্ন দাখিল করেন। সেখানে তাদের সম্পদের বিবরণ থাকে। এখন যে সমস্যাটা হয়েছে আইনে বলা আছে, পাঁচ বছর অন্তর অন্তর, কিন্তু আমরা কর্মকর্তারা প্রতি বছর এটা দাখিল করছি।" তিনি আরও বলেন, "আমরা পাঁচ বছরের হিসাব কম্পাইল করার একটা চেষ্টা করছি। আমরা বলছি, প্রতি বছর যে হিসাবটা তারা দাখিল করছেন, পাঁচ বছর পরপর এটা কম্পাইল করে জনপ্রশাসনে আবার দাখিল করবে। এটা নির্ধারণ করে আমরা কাজ করছি, এটা এগুচ্ছে। কিছু জটিলতা আছে। আমরা চিন্তা করছি, যে রিটার্ন দাখিল করা হবে সেটা অনলাইনে এখানে চলে আসতে পারে কিনা। এটা নিয়ে কাজ চলছে, দেখা যাক।" সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, "এই হিসাব বিবরণী জমা দিলেও যন্ত্রণা আছে। আমি যখন মন্ত্রীপরিষদ সচিব ছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময় তখন কিন্তু সব কর্মচারীর কাছ থেকে সম্পদের হিসাব নিয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল, এটা যাচাই-বাছাই করার সক্ষমতা আমাদের নেই। ফলে শুধু বিবরণী নিলেই তো হবে না, যাচাই বাছাই করে দেখতে হবে।" তিনি আরও বলেন, "আরেকটা বিষয় কর্মকর্তারা তো আয়কর রিটার্ন দিচ্ছেন, সেটার সঙ্গে এটার কীভাবে সমন্বয় করা যায় সেটাও ভেবে দেখা যেতে পারে। বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে উদ্যোগ নিলে এটা করা সম্ভব। এখন জমা না দেওয়ার যে কালচার গড়ে উঠেছে, সেই কারণেই কর্মচারীরা এটা দিচ্ছেন না। ঢালাওভাবে তাদের দোষ দিলেও হবে না।" ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময় এই আইনটি প্রণয়ন করেছিলেন। এরপর ২০০২ ও ২০১১ সালে তা সংশোধন করা হয়। কিন্তু প্রয়োজনীয় নির্দেশনাগুলো সংশোধন করা হয়নি। তাই ২০১৪ সালে ফের সংশোধন কার্যক্রম শুরু হয়। কিন্তু আট বছরেও তা শেষ করতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। সর্বশেষ ২০২১ সালে আচরণ বিধিমালা সংশোধন বিষয়ে কয়েকটি কর্মশালা আয়োজন করা হয়। কিন্তু কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই আচরণ বিধিমালায় মোট ৩৪টি নির্দেশনা আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, "সম্পদের হিসাব দেওয়ার অনীহা কোনো ভালো দৃষ্টান্ত নয়। যারা সম্পদের হিসাব দেন না, তারা কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন?" সরকারী কর্মকর্তারা তো প্রতি বছর আয়কর রিটার্ন দিচ্ছেন তাহলে আলাদা করে কেন হিসাব দিতে হবে? সরকার তো চাইলেই এনবিআর থেকে এই হিসাব নিতে পারে? জবাবে জনাব ইফতেখারুজ্জামান বলেন, "এটা কোন যুক্তি হলো না। এটা তো আইনের মধ্যেই আছে, তাকে পাঁচ বছর পরপর হিসাব দিতে হবে। এই বাধ্যবাধকতা কেন করা হয়েছে? নিশ্চয় এর সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। সেটা হল বৈধ আয়ের পাশাপাশি কোনো অবৈধ আয় আছে কি না সেটা সরকারের তরফ থেকে দেখা হবে। সম্পদের হিসাব দাখিল না করে অন্য যে কোনো যুক্তিই দেওয়া হোক না কেন সেটা গ্রহণযোগ্য হবে না।" সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, "ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দুই দফা নির্বাচনী ইশতেহারে বলেছে, সংসদ সদস্য এবং মন্ত্রীরা সম্পদের হিসাব দাখিল করবেন। এটা তো বাস্তবায়ন করা হয় না। ফলে অন্যগুলো বাস্তবায়ন হচ্ছে না। আসলে আমাদের গোপনীয়তার সংস্কৃতির কারণে দুর্নীতি-দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটেছে। কোনো কিছু প্রকাশ করা হলেও সেখানে ত্রুটি থেকে যায়।" ড. ইফতেখারুজ্জামান মনে করেন, "যারা সম্পদের হিসাব চেয়ে নির্দেশনা দিচ্ছেন, আগে তাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এতে অধস্তন কর্মকর্তাদের মধ্যে একটা বার্তা যাবে।"
6
ধোবাউড়া উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ জুয়েল আরেং।অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহিন, কৃষি কর্মকর্তা সরোয়ার আলম তুষার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খান, নজরুল ইসলাম মুকুল, মঞ্জুরুল হক মঞ্জু, জাকিরুল ইসলাম টুটন, হারুন অর-রশীদ, মেজবাহ উদ্দিন সরকার মামুন প্রমুখ।
6
হাতে মোবাইল ফোনের স্ক্রিনে কিছুক্ষণ পরপর নজর রাখছেন। না, কোনও খবর আসছে না। আশপাশে হাজারো উৎসুখ মানুষের মুখের দিকে চোখ রাখছেন। না, তারাও কোন খবর দিচ্ছেন না। কিছুক্ষণ পরপরই যাকে পাচ্ছেন জড়িয়ে ধরে প্রিয় মেয়েকে নিয়ে বিলাপ করতে করতে কেঁদে উঠছেন মো. শাহীন। শাহীনের কান্নায় একটাই আর্তি, 'মা তুমি জীবিত ফেরো। জীবিত মুখটা দেখতে চাই। কারো বাড়িতে আশ্রয় নিয়ে বেঁচে থাকো- এই দোয়া করছি আল্লাহর কাছে।' শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর শ্রীরামপুরে পদ্মায় বরযাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় ৯ জন নিখোঁজ হন। এরমধ্যে রোববার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়। শুধুমাত্র কনে সুইটির লাশটি এখনো উদ্ধার হয়নি। সুইটির বাবা শাহীন একদিকে যেমন হতাশায় বুক ভারী করছেন আরেকদিকে মেয়ের বেঁচে থাকা নিয়ে আশাও করছেন। মাঝে মাঝেই বিলাপ আর আহাজারিতে প্রকাশ করছেন তা। রোববার দিনভরই এই দৃশ্য দেখেছেন পদ্মাপাড়ে লাশের খোঁজে আসা মানুষগুলো। পদ্মায় ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার ও অনুসন্ধান দলের সমন্বয়কারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, নৌকা ডুবির তৃতীয় দিন রোববার দুপুরে কনে সুইটির ফুপাতো বোন শিশু রুবাইয়ার (১২) ও খালা আঁখির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। রুবাইয়ার লাশটি দুর্ঘটনাস্থল শ্রীরামপুর এলাকার পদ্মানদীতেই পাওয়া গেছে। তিনি জানান, আঁখির লাশটি ভেসে যায় চারঘাট উপজেলার টাঙ্গনে। রোববার বিকেলে আঁখির লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৮ জনের লাশ উদ্ধার করা হলো। সবগুলো লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকটি লাশের দাফন কাফনের জন্য সরকারিভাবে ২০হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এঘটনায় কনে সুইটির সন্ধান এখনো মেলেনি। রোববার সকালে তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। এদিন ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটিও উদ্ধার করেছে তারা। সকাল সাড়ে ১০টার দিকে অভিযানকালে ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটি উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় চরখিদিরপুরে বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রীরামপুর এলাকায় বরযাত্রীবাহী দুটি নৌকা ডুবে যায়। পরে বালুবাহী একটি নৌকায় ৩২ উঠতে পারলেও ৯ জন নিখোঁজ হন।
6
বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু হয়েছে বগুড়ার শেরপুর উপজেলার নিভৃত পল্লী বালেন্দা গ্রামে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ার এর আয়োজন করে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতা দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন। কৃষককে নিয়ে স্বপ্ন দেখতেন। তাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একশ' পাঁচ বিঘা জমির বিশালায়তনের এই শস্যচিত্রের মাধ্যমে সেটি ফুটিয়ে তোলার জন্য পদযাত্রা শুরু হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে অচিরেই গিনেজ বুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য ইতিহাস গড়বে। তিনি বলেন, শুধু গিনেজ বুকে বঙ্গবন্ধুর নাম লেখা নয়, বাংলাসহ পৃথিবীর বুকে জাতির পিতার নাম যেন চিরতরে লেখা থাকে সেটাই লক্ষ্য। তাই এটাই শেষ নয়, এখান থেকে শুরু সামনের দিকে এগিয়ে যাওয়ার। যা সারাবিশ্ব বঙ্গবন্ধুকে নতুন করে দেখবে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্থানীয় সাংসদ হাবিবর রহমান, টিজামান নিকেতা, প্রকল্পের সদস্য সচিব মোস্তাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রায় ৪০ একর জমিতে বেগুনী ও সবুজ রংয়ের ধানের চাষ করে তাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হবে। যা পাখির চোখে দেখা যাবে। প্রায় সোয়া কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ন্যাশনাল এগ্রিকেয়ার নামের একটি বেসরকারী সংস্থা।
6
মাদক কারবারিকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জেরে ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকা হয়রানিমূলক মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে সভা করেছেন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরা। বুধবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলার বটতলী মোটর স্টেশনে ভোরের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি এরশাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় তাদের ভাষ্য, ভোরের কাগজ সবসময় মুক্ত চিন্তাকে ধারণ করে দেশ ও স্বাধীনতার পক্ষে কথা বলে। কুমিল্লার শীর্ষ মাদক কারবারি আরফানুল হক রিফাতের বিরুদ্ধে তথ্যমূলক প্রতিবেদন প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে ভোরের কাগজের সম্পাদক, প্রকাশক ও সিনিয়র রিপোর্টারসহ পাঁচজনের নামে মাদক কারবারি রিফাত যে মামলা দায়ের করেছে তা প্রত্যাহার করতে হবে। এসময় এ রিফাতের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান সাংবাদিকেরা। সমকালের লোহাগাড়া প্রতিনিধি কায়সার হামিদের সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও লোহাগাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি ও দেশের কন্ঠের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, লোহাগড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, দেশের কন্ঠের লোহাগাড়া প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদী, যুগান্তর প্রতিনিধি মো. হোসেন মেহেদীসহ আরও অনেক স্থানীয় সাংবাদিক।
6
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলাকে একটি 'গণহত্যা' হিসেবে আখ্যায়িত করা একেবারে 'সঠিক' ছিল। এর ফলে মস্কোর হামলার ব্যাপারে এমন পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে তিনি হলেন দ্বিতীয় বিশ্ব নেতা। খবর এএফপি'র। ট্রুডো কুইবেকে সাংবাদিকদের বলেন, "আমি মনে করি রাশিয়া যা করছে এবং পুতিন যা করেছে সেক্ষেত্রে 'গণহত্যা' শব্দ ব্যবহার করা একেবারে সঠিক। আর এ শব্দ আরো অনেকে বলছেন এবং ব্যবহার করছেন।" মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বক্তব্য দেয়ার সময় প্রথমবারের মতো ইউক্রেনে গণহত্যা চালানোর জন্য পুতিনকে দায়ী করেন। পুতিনের ব্যাপারে এমন মন্তব্য করার ক্ষেত্রে তিনি হলেন প্রথম বিশ্বনেতা। সূত্র : বাসস
3
ছাত্রলীগ জাপান ওসাকা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। রোববার দেশটির কোবে সিটিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কানসাই শাখার সভাপতি আবু সাদাত সায়েম। এসময় তিনি ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতার বিভিন্ন খারাপ দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের কিছু কুচক্রি মহলের ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সংগঠনের সবাইকে সোচ্চার হতে হবে। সেইসঙ্গ বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে প্রশংসা করেন তিনি। সবশেষে তিনি কানসাই আওয়ামী লীগ, ওসাকা ছাত্রলীগ, কানসাই যুবলীগ, কানসাই স্বেচ্ছাসেবকলীগসহ সব অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কানসাই আওয়ামী লীগ পরিবারকে বহির্বিশ্বের মধ্যে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে আমিনুর রহমান, মাসুদুল হাসান ও বজলুর রহমান হীরা শেখ রাসেলের জীবন কাহিনী, বঙ্গবন্ধুর ইতিহাস এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি ড. মোহাম্মদ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীমুল আজাদ রাজু, সাইফুল ইসলাম ও আর এ সরকার রবিন। তারা কানসাই আওয়ামী লীগকে আরও গতিশীল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ওসাকা ছাত্রলীগকে তাদের সংগঠন পরিচালনা করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন জাপান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম দিদার এবং কানসাই যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আকাশ, ওসাকা ছাত্রলীগের সদস্য অজিত সরকার, অরুপ জামান, হাবিব, সাব্বির প্রমুখ।
4
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি'র তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নিষ্ফল। বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে। তিনি বলেন, 'বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ পরিচালনায় থাকাকালে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আর বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।' হাছান মাহমুদ শুক্রবার (১৩ মে) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কীটতত্ত্ব সমিতির ১১তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, সমস্ত গণতান্ত্রিক দেশে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, কন্টিনেন্টাল ইউরোপ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কোথাও ক্ষমতাসীন সরকার পদত্যাগ করে আরেকটি সরকার আসে না। সেভাবেই বর্তমান সরকার দেশ পরিচালনায় থাকতেই নির্বাচন হবে। তিনি স্মরণ করিয়ে দেন, 'বিএনপি ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত ছিল। ২০১৮ সালেও এ ধরনের কথা বলেছিল, পরে নির্বাচনী ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা করেছিল এবং জোট করে নির্বাচন করেছে। ফলাফল মাত্র পাঁচটি আসন- খালি কলশি বাজে বেশি। সুতরাং, তাদের বলবো, অনর্থক বাগাড়ম্বর না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।' 'বিএনপি সরকার পতনের আন্দোলন করবে' এ নিয়ে প্রশ্ন করলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'সরকার পতনের আন্দোলনের কথা আমরা গত ১৩ বছর ধরেই শুনে আসছি। যে দলের নেতারা মির্জা আব্বাসসহ পুরুষ হয়েও নারীর বেশে বোরখা পরে আদালতে জামিনের জন্য হাজির হয়, যাদের ওপর নেতাকর্মীদের আস্থা নেই, তারা কতটুকু কী করতে পারবে, তাদের শক্তি, সামর্থ্য, হিম্মত আমরাও জানি, জনগণও জানে। কিন্তু আন্দোলনের নামে তারা যদি বিশৃঙ্খলা, জ্বালাও-পোড়াও বা আগে যেভাবে মানুষ পোড়ানোর মহোৎসব করেছে সেটি করার অপচেষ্টা করে, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।' বিএনপি'র সভা-সমাবেশের অনুমতি মিলছে না-এমন অভিযোগ খণ্ডন করে ড. হাছান বলেন, 'তারা অনেক সময়ই সভা-সমাবেশের অনুমতি নেয় না। আর সভা-সমাবেশে তারা নিজেদের মধ্যেই মারামারি-ভাংচুর করে। এতে জনগণ আতঙ্কিত হয়, আর জনগণ আতঙ্কিত হলে সরকার তো বসে থাকতে পারে না।' পরে সম্মেলনে দেয়া বক্তৃতায় ড. হাছান মাহমুদ কৃষিজমি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন, যত্রতত্র ইমারত নির্মাণের ফলে যেন কৃষি জমি নষ্ট না হয়। কৃষি ক্ষেত্রে গবেষণা আমাদের শস্য উৎপাদনকে বহুগুণ বৃদ্ধি করেছে। উন্নয়নের পথে এই ধারা অব্যাহত থাকা আবশ্যক। কীটতত্ত্ব সমিতির সভাপতি ড. সৈয়দ নূরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: মিজানুর রহমানের পরিচালনায় কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। কৃষি গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: আব্দুল লতিফ কারিগরি প্রবন্ধ এবং কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার সূচনা বক্তব্য রাখেন। সূত্র : বাসস
9
বঙ্গোপসাগরে ৬৫ দিনের সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়া ও লঘুচাপ সৃষ্টি হওয়ার জন্য সাগরে ইলিশ আহরণে যেতে পারছেন না বাগেরহাটের কয়েক হাজার জেলে। সকল থেকে প্রস্তুতি সম্পন্ন করেও ঘাটেই থাকতে হচ্ছে এসব জেলেদের। বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি ফিসারী ঘাট ও শরণখোলার মৎস্য অবতরণ কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন ঘাটে নোঙর করে আছে শত-শত ফিশিং ট্রলার। একদিকে করোনা, অন্যদিকে ইলিশ মৌসুমের শুরু থেকেই দীর্ঘ দুই মাসের অধিক সময়ে সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকায় নিঃস্ব হয়ে পড়েছেন জেলে-মহাজনরা। তার ওপর অবরোধ শেষ হতে না হতেই বৈরি আবহাওয়ার কবলে পড়তেহয়েছে তাদের। এই পরিস্থিতিতে জেলেদের অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করছে বলে জানান অনেক জেলে-মহাজন। বিডি প্রতিদিন / অন্তরা কবির
6
এক কাজ করো, মাকে একটু অবাক করে দাও। কী করবে? আরে দাঁড়াও, বলছি। অযথাই স্মার্টফোনটি খুটখাট না করে সেটাকে কাজে লাগাও। একটা দারুণ অ্যাপ নামিয়ে নাও। অ্যাপটির নাম 'কিডস স্পেলিং অ্যান্ড রিডিং গেমস'।এই অ্যাপে আছে ১০০টির বেশি শব্দ। ছবির সঙ্গে মিলিয়ে বিভিন্ন ইংরেজি শব্দের বানান পড়তে পারবে সেখান থেকে। মজার বিষয় হলো, তোমাকে বানান শেখাবে প্রজাপতি, মৌমাছি, হাতি, পিঁপড়া ইত্যাদি প্রাণী। তুমি যে বানানটি শিখবে, সেখানেই অক্ষর হিসেবে থাকবে তোমার পছন্দের কোনো একটি বা একাধিক প্রাণী। আর প্রাণীগুলোর অ্যানিমেশন দেখে তুমি বেশ মজা পাবে।যেসব শব্দ তুমি পড়বে ও বানান শিখবে, সেই শব্দগুলো তুমি শুনতেও পাবে। এতে তোমার ইংরেজি বলার দক্ষতা বাড়বে। তাহলে আর দেরি কেন? এবার মাকে অবাক করে দিতে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও 'কিডস স্পেলিং অ্যান্ড রিডিং গেমস' অ্যাপসটি।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, '১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের মানুষের প্রতি যে নৃশংসতা চালিয়েছে তা ভোলার নয় এবং এ ব্যথা চিরদিন থাকবে। বাংলাদেশ তা কখনো ভুলতে এবং ক্ষমা করতে পারবে না। আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এসময় রাষ্ট্রদূত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পৌঁছে দেন। শেখ হাসিনাও রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানান। পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের দ্রুত উন্নয়নের মিরাকল সম্পর্কে জানতে পাকিস্তানের প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। বিডি-প্রতিদিন/শফিক
6
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগে 'অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্ট (আমরিন) কম্পিউটার ল্যাব' উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহায়তায় এ ল্যাবটি স্থাপন করা হয়েছে। ল্যাবটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম নুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান প্রমুখ।
6
আফগানদের দুর্দশার কথা শুনছিলেন এক নারী সাংবাদিক। পাশ থেকে এসে একজন বলে গেলেন, আপনাকে মুখ ঢাকতে বলা হচ্ছে। বক্তা একজন দোভাষী। তবে যাদের নির্দেশে তিনি এই বার্তা পৌঁছে দিলেন, তারা সশস্ত্র তালেবান। সিএনএনের ওই সাংবাদিক বোরখায় আপাদমস্তক আগে থেকেই ঢেকে ছিলেন। শুধু মুখের অংশটুকুই নিরাবরণ ছিল। তাতেই আপত্তি তালেবানের। সাংবাদিক অবশ্য অবাধ্য হননি। তালেবানের ফতোয়া মেনে মুখ ঢেকেই কাজ শুরু করেন তিনি। দোভাষীকে জানান, সংবাদ সংগ্রহের অনুমতি নেওয়া আছে তাদের। তাছাড়া তিনি তালেবান নয় আমেরিকারই সমালোচনা করছেন। কিন্তু সেই পাল্টা যুক্তি দিতে যাওয়াই কাল হল। সমস্যার সমাধানের বদলে দেখা গেল বন্দুকের বাট উঁচিয়ে মারতে আসছে তালেবান। সাংবাদিকের সঙ্গে থাকা আলোকচিত্রীকে মারতে যাওয়ার মুহূর্তে কোনও মতে গাড়িতে উঠে পালাতে বাধ্য হন দু'জনে। পুরো ঘটনাটিই ধরা পড়েছে সাংবাদিকের ভিডিও ক্যামেরায়। তাকে বলতে শোনা যাচ্ছে, অনুমতি নেওয়ার পরও সংবাদমাধ্যমকে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে, তা হলে ভাবুন এখানকার সাধারণ মানুষের কী অবস্থা! ওই নারী সাংবাদিকের নাম ক্লারিসা ওয়ার্ড। আর তার আলোকচিত্রী এবং প্রোডিউসার ব্রেন্ট সোয়াইলস। বিমানবন্দর চত্বরে দেশ ছেড়ে পালাতে চাওয়া আফগানদের বক্তব্য শুনছিলেন তিনি। আমেরিকার শিবিরে কাজ করা এক ব্যক্তির বিমানবন্দরে ঢুকতে না পারার অভিজ্ঞতা শুনছিলেন। সেই সময়েই আসে তালেবানের ফতোয়া। অনুমতির কথা জানিয়ে মুখ ঢেকে রিপোর্ট করতে করতে ক্ল্যারিসাকে বলতে শোনা যায়, পরিস্থিতি ভাল ঠেকছে না। আমার মনে হয় গাড়িতে ফিরে যাওয়া উচিত। ঠিক সেই মুহূর্তেই ক্যামেরায় বন্দুকের বাঁট উঁচিয়ে আক্রমণ করতে আসা এক তালেবান যোদ্ধাকে দেখা যায়। পরে নিরাপদ দূরত্বে পৌঁছে ক্লারিসা ভিডিও ক্যামেরাতেই বলেন, ভাবুন, আমরা সংবাদ সংগ্রহ করতে এসেছি। আমাদের অনুমতিও দেওয়া হয়েছে। তারপরও এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাহলে সাধারণ মানুষ, যাদের তেমন কোনও উচ্চমহলে যোগাযোগ নেই, তারা কী অবস্থায় রয়েছেন।
3
জমি জটে জেরবার আন্তর্জাতিক খ্যাতনামা পদ্মবিভূষণে সম্মানিত অভিনেতা দিলীপ কুমার ও তার স্ত্রী সায়রা বানু। অভিযোগ, মু্বিয়ের এর প্রভাবশালী মাফিয়া তাঁদের জমি-বাড়ি কেড়ে নিতে চাইছেন, দিচ্ছেন হুমকি। আতঙ্কে প্রধানমন্ত্রীর শরণাপন্ন অভিনেতা যুগল বিতর্ক বহুদিনের এবার মাফিযা ঝঞ্ঝাট মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন দিলীপ পত্নী সায়রা বানু এর জেরে ব্যাপক শোরগোল পড়েছে ভারত জুড়ে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের পালি হিলসে দু-খণ্ড জমিতে একটি বাংলো রয়েছে দিলীপ কুমারের ১৯৫৩ সালে দেড়লক্ষ টাকা দিয়ে জমিটি কিনেছিলেন দীলিপ-সায়রা দম্পতি ২০০৩ সালে সেখানে গিয়ে থাকতে শুরু করেন তাঁরা দু'বছর আগে নতুন করে বাংলো তৈরি করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বাংলো তাঁদের হাতে তুলে দেননি শহরের দাপুটে এক বহুতল নির্মাতা সমীর ভোজওয়ানি মামলা গড়ায় সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে ২০ কোটি টাকার বিনিময়ে বাংলো ফিরে পান দীলিপ ও তাঁর স্ত্রী সায়রা বানু ৯৬ বছরের অসুস্থ অভিনেতাকে নিয়ে অসহায়ের মতো দিন কাটাচ্ছেন সায়রা এতকিছুর পরে আবারও দিলীপ কুমারের ওই জমি ও বাড়ি দখলের চেষ্টা শুরু করেছেন ভোজওয়ানি এখন যে জমির ওপর ওই বাংলো, সেই জমিটিকে নিজের বলে দাবি করছেন নির্মাতা গত বছর ভোজওয়ানির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান সায়রা বানু অভিযোগের প্রেক্ষিতে মুম্বই পুলিশের আর্থিক দুর্নীতি শাখা ভোজওয়ানির বিরুদ্ধে মামলা করে প্রাথমিক তদন্তে জানা যায়, ভুয়ো নথি তৈরি করে কিংবদন্তি অভিনেতার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ছক কষছেন ওই নির্মাতা কয়েকমাস আগে ভোজওয়ানির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ উদ্ধার হয় বেশ কিছু নথি ও অস্ত্রশস্ত্র গত এপ্রিলে গ্রেপ্তার করা হয় তাঁকে এরমধ্যে পালি হিলের বাংলোটির মালিকানা অভিনেতা দম্পতির হাতেই রয়েছে, একটি পাবলিক নোটিশ প্রকাশ করে এমনটা জানিয়েছেন শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্টের আইনজীবী আলতমাস শেখ বলা হয়েছে, ''দিলীপ কুমারের জমির লিজ সম্পূর্ণ বৈধ ওই জমির ওপর তাঁর ৯৯৯ বছরের লিজ রয়েছে'' এদিকে, ক'দিন আগেই জামিনে মুক্ত হয়েছেন ভোজওয়ানি আবার জমি দখলের হুমকি দিতে শুরু করেছেন তিনি ভোজওয়ানির দাবি, দিলীপ কুমার ও সায়রা বানু ওই বাংলোতে ভাড়ায় রয়েছেন তাঁরা মালিক নন যদিও শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট এই দাবি খণ্ডন করে দিয়েছে এরপরেও জমি ছিনিয়ে নিতে মরিয়া ভোজওয়ানি অভিযোগ, বৃদ্ধ খ্যাতনামা অভিনেতা দম্পতিকে হুমকি দিচ্ছেন তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন খোদ সায়রা বানু দিলীপ কুমারের টুইটার হ্যান্ডলে নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি লিখেছেন, ''সায়রা বানু খানের অনুরোধ, মোদী স্যার, জমি মাফিয়া সমীর ভোজওয়ানি জামিনে ছাড়া পেয়েছেন বাহুবল ও অর্থবলের ভয়ও দেখানো হচ্ছে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত অভিনেতাকে! আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আপনার সঙ্গে দেখা করতে চাই, মুম্বইতে'' তবে, মুম্বাইয়ের ওই 'রিয়েল এস্টেট কিং'-এর বিরুদ্ধে মানহানির মামলা করছেন অভিনেতা দম্পতি মামলায় তাঁরা বলেছেন, দিলীপ কুমারের নামে মিথ্যা অপবাদ রটিয়ে বান্দ্রার ২৫০ কোটি টাকার সম্পত্তি হস্তগত করার ষড়যন্ত্র করছেন তিনি গত ৩১ ডিসেম্বর ভোজওয়ানির কাছে নোটিশ পাঠানো হয়েছে মানহানির জন্য ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ বাবদ ২০০ কোটি টাকা চাওয়া হয়েছে তাঁর কাছে জট এখনও কাটেনি আতঙ্কে দিন যাপন করছেন বিশ্বখ্যাত ওই অভিনেতা দম্পতি বিডি প্রতিদিন/কালাম
2
'আয়া' ছাড়া কেউ দায়িত্বে নেই একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে। আসেন না কোনো ডাক্তার। ডাক্তার না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় পাঁচটি গ্রামের মানুষ। ওষুধ নিতে এসে রোগীদের প্রতিনিয়ত খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এক যুগেরও বেশি সময় ধরে নেই প্রসূতিসেবা। এমন বেহাল দশায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি।সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির চারপাশে পানি আর আবর্জনার স্তূপ। জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটির গেট নিয়মিত খোলা হলেও কেউ কোনো সেবা নিতে পারে না। 'আয়া' ছাড়া কোনো পদে নেই পোস্টিং। তাই এই আয়াই নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সটির গেট খোলেন।ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বাসিন্দা হোসেন মিয়া (৫৫) বলেন, 'হাসপাতালে কোনো চিকিৎসক আসতে দেখি না। নিয়মিত খোলা হলেও আমরা কোনো সেবা নিতে পারি না। জ্বর ও ঠান্ডায় উপজেলা সদরে চিকিৎসার জন্য যেতে হয়। নিজের এলাকায় হাসপাতাল থাকার পরেও কোনো কাজে আসছে না।'একই গ্রামের একলাস উদ্দিন বলেন, 'এই স্বাস্থ্যকেন্দ্রে এক যুগের অধিক সময় ধরে থেকে মা ও শিশুসেবা বন্ধ থাকলেও কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।'ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামের আকিকুল ইসলাম বলেন, 'ইউনিয়নের প্রায় পাঁচটি গ্রামের সাধারণ মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রে আসে; সেবা না পেয়ে ফিরে যেতে হয়। করোনার মাঝেও ঠান্ডা-জ্বরের কোনো ওষুধ পর্যন্ত পাওয়া যায়নি।'স্থানীয় সজীব মিয়া (২২) বলেন, 'কোনো দিন ডাক্তার আসতে দেখিনি। একজন মহিলা নিয়মিত গেট খোলে। শুনেছি উনি এখানের আয়া। এ ছাড়া আর কাউকে দেখা যায় না।'স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কর্মরত আয়া জাহানারা বেগমের সঙ্গে (৪৫) কথা বলে জানা যায়, এখানে তিনিসহ একজন ডাক্তার, একজন ভিজিটর, একজন ফার্মাসিস্ট ও একজন পিয়ন থাকার কথা। কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে তিনি একাই পোস্টিং রয়েছেন। তিনি বলেন, 'আমি নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সটির গেট খোলা রাখি। আমি তো স্বাস্থ্যসেবা দিতে পারি না, তাই এখানে কেউ সেবা পায় না।'ধোবাউড়া উপজেলার সাতটি ইউনিয়নে মোট পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। জনবলের সংকটসহ নানা সমস্যায় ভেঙে পড়েছে এসব কেন্দ্রের সেবা। এমন পরিস্থিতিতে সঠিক সেবা ও জনবলের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা।এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পারভেজ উদ্দিন বলেন, 'জনবলের সংকটের কারণে প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়গুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এর সমাধান করা হবে।'
6
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আশায় তাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ও ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ এনে লালবাগ ও কোতোয়ালি থানায় দুটি অভিযোগ দায়ের করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র অধিকার পরিষদ ছাত্র তথা গণমানুষের ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। তাই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিরুপনে এবং সুষ্ঠু ন্যায়বিচারের স্বার্থে তিনি সদস্যের কমিটি গঠন করা হল। তিন সদস্যের তদন্ত কমিটিতে রয়েছে, পরিষদের ঢাবি সভাপতি বিন ইয়ামিন ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তারেক রহমান ও রাফিয়া সুলতানা। এতে আরো বলা হয়, তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিকট প্রেরণ করতে হবে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে।
6
স্কুলগামী ৩৩ শতাংশ ছাত্রীর দৃষ্টিতে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান অনিরাপদ। কারণ প্রতিষ্ঠানের দেয়ালে অশ্লীল ছবি ও লেখা থাকে। স্কুলে নিরাপত্তারক্ষী থাকে না। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী, এমনকি বহিরাগতদের হাতে তারা নির্যাতিত হয়। আর স্কুলে যাতায়াতের পথে তাদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা নিরসনে নিরাপদ স্কুল ও নিরাপদ সমাজ' শীর্ষক পরামর্শ সভায় মূল প্রবন্ধে জরিপের এ তথ্য তুুলে ধরেন বিএনপিএসের সমন্বয়কারী ফয়সাল বিন মজিদ। সংগঠনটির নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান, ইউএন-ওমেনের বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন হান্টার, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ স্বপন কুমার ঢালি, মহিলাবিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য মো. মশিউজ্জামান। এছাড়াও আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক সালমা আখতার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক সুফিয়া বেগম, নায়েমের উপপরিচালক রিয়াদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ফারহানা হক, ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মহসীন রেজা, বিএনপিএসের উপপরিচালক শাহনাজ সুমী, রায়েরবাজার স্কুলের শিক্ষার্থী কান্তা মাহজাবীন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান বলেন, 'নারীর প্রতি সহিংসতা গণতন্ত্র, নারী-পুরুষ সমতা ও মানবাধিকারের অন্তরায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নির্যাতিত হবে-এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।' তিনি শিক্ষদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেক স্কুলে কাউন্সেলিং ও নারী শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ক্রিস্টিন হান্টার বলেন, 'নারীরা ঘরে-বাইরে যৌন নির্যাতনসহ নানা নির্যাতনের শিকার হচ্ছে। নিরাপত্তাহীনতা ও ঝুঁকির কারণে তাদের স্বাভাবিক বিকাশও ব্যাহত হচ্ছে।' তিনি যৌন নির্যাতন বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মেনে চলার আহ্বান জানান।
6
অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়ার খবরে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মন ভেঙে যায়। বিনোদন অঙ্গনের একজন প্রিয় সহকর্মী কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় মনঃকষ্টে আছেন এ অঙ্গনের শিল্পীরাও। তাঁর আরোগ্য কামনা করে প্রার্থনা করে যাচ্ছেন সবাই। প্রতিমুহূর্তে শিল্পীর শারীরিক অবস্থা জানার চেষ্টা করছেন। আজ শনিবার দুপুরে আজিজুল হাকিমের ছোট ভাই সোহেল হাকিম প্রথম আলোকে জানান, শিল্পীর শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। সকালে চাচা ও স্বামীকে নিয়ে আজিজুল হাকিমের মেয়ে নাযাহ রাইদাহ হাকিম বাবাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। বাবার পাশে কিছুটা সময় কাটিয়ে চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার তথ্য নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। আজিজুল হাকিমের ছোট ভাই সোহেল হাকিম প্রথম আলোকে বলেন, 'ভাইয়ের অক্সিজেনের চাহিদা শুরুতে ছিল ৯০ মিলিলিটার। গতকাল তা ৭০-এ নেমেছে। এরপর ধীরে ধীরে ৫৫ ও এখন ৪০। ডাক্তাররা আগেই জানিয়েছিলেন, ৪০-এ নামলে বুঝতে হবে অবস্থা ভালো। এই অবস্থায় থাকলে তাঁকে অচেতন রাখার ওষুধও বন্ধ করে দেবেন ডাক্তাররা। তাঁদের আশা, বিকেল বা সন্ধ্যা নাগাদ তাঁর সেন্স ফিরবে। সেন্স ফিরলে, মুখ দিয়ে অক্সিজেন দেওয়া শুরু হবে হয়তো।' আজিজুল হাকিমের কিডনি ও হৃদ্যন্ত্রের অবস্থা মোটামুটি ভালো। অন্য কোনো শারীরিক সমস্যা নেই। ডায়াবেটিস ধরা পড়লেও নিয়ম মেনে জীবনযাপনের কারণে সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। দেশবাসী, ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধবসহ সবার কাছে আজিজুল হাকিমের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছে তাঁর পরিবার। অসুস্থ আজিজুল হাকিম শুরুতে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসক-স্বজনদের পরামর্শে ওষুধ-পথ্য খাচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি ছাড়া পরিবারের অন্য সদস্য, স্ত্রী জিনাত হাকিম ও ছেলে রেদওয়ান হাকিমও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত সপ্তাহের শুরুতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভীষণ দুর্বল হয়ে পড়েন আজিজুল হাকিম। শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো বোধ করলেও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।প্রায় ৪০ বছর ধরে টিভি নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। এর আগে তিনি আরণ্যক নাট্যদলে কাজ করেছেন। আজিজুল হাকিম ১৯৮১ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন। 'এখানে নোঙর' নাটকে ছোট একটি চরিত্র দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেছিলেন তিনি। তারপর বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক 'কোন কাননের ফুল'-এ অভিনয় করেন অলি চরিত্রে। তাঁর বিপরীতে ছিলেন শমী কায়সার। এক সাক্ষাৎকারে তিনি বলেন 'কোন কাননের ফুল' আমার অভিনয়জীবন বদলে দেয়। নাটকটি আমার জীবনে সুখের স্মৃতি হয়ে আছে। মঞ্চে তিনি 'ওরা কদম আলী', 'ইবলিস', 'গিনিপিগ', 'আগুনমুখা', 'খেলা খেলা', 'মানুষ'সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন বছরের পর বছর। 'পদ্মানদীর মাঝি'র মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। একসময় বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী ছিলেন তিনি। লকডাউনের পর গত জুন মাস থেকে সীমিত পরিসরে ঘরের বাইরে বের হতে শুরু করেছিলেন হাকিম দম্পতি। তখন থেকেই খুব সাবধানে চলাফেরা করতেন তাঁরা। কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন, তা এখনো বুঝে উঠতে পারছেন না এই দম্পতি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চলমান সব নাটকের শুটিং বাদ দিতে হয়েছে আজিজুল হাকিমকে। একটি নাটকের কাজে ঢাকার বাইরে যাওয়ার কথা থাকলেও সেই শুটিংও বাতিল করেছেন জিনাত হাকিম।
2
জ্যোতি সিনহাকে ২০২১ সালে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দিল নাটকের দল থিয়েটার। দেশের প্রান্তের এই কীর্তিমান তরুণ মঞ্চকর্মীকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন। নিজ এলাকায় থাকবেন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মৌলভীবাজারেই ফিরে গিয়েছিলেন জ্যোতি সিনহা, ঠাঁই গেড়েছিলেন কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে। সেখানেই চাকরি নিয়েছেন, সেখানকার নাট্যদল মণিপুরি থিয়েটারে সঁপে দিয়েছেন মনপ্রাণ। নাটমণ্ডপ নামে তাঁদের নিজস্ব স্টুডিও থিয়েটার আছে। ১৯৯৭ সালে মণিপুরি থিয়েটারে কাজ শুরু করার পর থেকে আজ পর্যন্ত অনেকগুলো নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০০ সালে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় মঞ্চে আসে শ্রীকৃষ্ণকীর্তন। ২০০১ সালে ঢাকায় নাটকটি মঞ্চস্থ হলে সাড়া পড়ে যায়। তাতে অভিনয় করেছিলেন জ্যোতি। আগামী বছরের ১৪ এপ্রিল অভিনয়জীবনের ২৫ বছরে পদার্পণ করতে যাচ্ছেন তিনি। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে জ্যোতিদের নাট্যদল মণিপুরি থিয়েটার। এ উপলক্ষে কমলগঞ্জে বড় একটা উৎসব হবে। ঢাকা থেকে নাটকের দল নাটক নিয়ে মঞ্চস্থ করবে নাটমণ্ডপে। মণিপুরি থিয়েটারও নতুন নাটকের প্রস্তুতি নিচ্ছে। জ্যোতি বলেন, 'আসামে ১৯৯৬ সালে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি নিয়ে যখন আন্দোলন চলছিল, পাঠ্যপুস্তকে এই ভাষা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছিল, তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান সুদেষ্ণা সিংহ। তাঁর জীবন নিয়ে শহিদ সুদেষ্ণা নাটক মঞ্চে আনছি আমরা। ২৬ সেপ্টেম্বর আমাদের দলের ২৫ পূর্ণ হয়। মহামারির কারণে আমরা বড় উৎসব করে রজতজয়ন্তী উদ্যাপন করতে পারিনি। আগামী বছর করব।' বড় পর্দায়ও কাজ করেছেন জ্যোতি। স্বল্পদৈর্ঘ্য ছবি আজ দীপার সবকিছু ভালো লাগছেতে অভিনয় করে ইন্দো-সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন তিনি। শিগগির আরও একটি নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন জ্যোতি।
2
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে জগদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেলোয়ার হোসেন (২৪) ও আশরাফুল ইসলাম (২৩)। আহতরা হলেন, শাওন (২০), দ্বীপ (১৫) ও নয়ন (২৫)। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জগদল বাজারে দুই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একটি ট্রাক পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে দেলোয়ার এবং পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়ার পথে আশরাফুল মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল কাউয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
9
কর আদায়ে লুকোচুরি ঠেকাতে গোয়েন্দা বিভাগগুলোকে সক্রিয় করার হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।তিনি বলেন, 'প্রকৃত কর আদায় করতে পরিদর্শন বিভাগকেও শক্তিশালী করেছি। কর আদায় না করে কেউ লুকোচুরি করতে পারবে না।'নগরের জিইসি কনভেনশন হলে আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনে শুক্রবার পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, কর অঞ্চল-১ এর কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।এনবিআর চেয়ারম্যান বলেন, 'প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যে উন্নয়ন কার্যক্রম হচ্ছে সে উন্নয়নের অর্থ আসছে আয়কর, ভ্যাট আর শুল্ক থেকে।'তিনি বলেন, 'মুখ্য সমন্বয়ক ও নৌ-পরিবহন সচিবকে নিয়ে আমরা চট্টগ্রামের সম্ভাবনাময় এলাকাগুলো দেখছি। তার মধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দর একটি। এখানে আগামী ১০০ বছরে কি কি উন্নয়ন হবে তার একটি রূপরেখা নিয়ে চিন্তা করা হচ্ছে।'ভোক্তাদের কাছ থেকে আদায়যোগ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে নামিয়ে ৭ শতাংশে আনার দাবি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, 'ভ্যাট আইন দুই বছর পেছানো হয়েছে। এর মধ্যে আমরা ব্যবসায়ীদের নিয়ে কিভাবে ডিজিটাল ভ্যাট, ডিজিটাল আয়কর, ডিজিটাল কাস্টমস আদায় করা যায় তা নিয়ে আলোচনা করবো।'তিনি বলেন, 'আমাদের নীতি হলে পে ট্যাক্স অ্যান্ড রিল্যাক্স। অর্থাৎ 'আয়কর পরিশোধ করুন, নিরুদ্বেগ থাকুন।'সংশ্লিষ্টরা জানান, মেলার তৃতীয় দিন আদায় কর আদায় হয়েছে ৭২ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৬৮৪ টাকা। রিটার্ন দাখিল করেছেন তিন হাজার ৪৯৬ জন ব্যক্তি। নতুন করদাতা হিসেবে নিবন্ধন করেছেন ২৭২জন।
0
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদর সংলগ্ন মাউতির বাঁধ ভেঙে তলিয়ে গেল উপজেলার সবচেয়ে বড় ছায়ার হাওর। শনিবার (২৩ এপ্রিল) রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়। ফলে লিকেজ হতে থাকে বাঁধটি। রবিবার (২৪ এপ্রিল) সকাল ৬টার দিকে বাঁধটি ভেঙে যায়। বিভিন্ন গ্রামের নারী পুরুষরা ছুটে যাচ্ছেন হাওরে। অনেকই ধান কাটতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন। কৃষকদের অভিযোগ সঠিকভাবে তদারকি না করার কারণেই বাঁধ ভেঙে গেছে। কৃষক নিভলু রায় বলেন, আমার ৮ কেয়ার জমির ধান কাটার বাকি রয়েছে। হরিধন দাস বলেন, আমি ৫ কেয়ার জমি করেছি। দুই কেয়ার জমির ধার কাটা বাকি রইছে। আমার সব ধান হাওরে রইছে। কাটা ধান কেমনে আনমু বুঝতে পারছি না। আমি গরীব মানুষ নৌকাও নাই। অসহায় হয়ে পড়ছি। শঙ্কর রায় বলেন, আমার ৮ কেয়ার জমি হাওরে কাটার বাকি রইছে। কাচু রায় বলেন, হাওর হাওরে অর্ধেক জমি এখনো রইছে। এমন আরো বহু কৃষক ধান কাটতে পারেননি। আমারও অর্ধেক কাটার বাকি আছে। রাখাল দাস বলেন, হাওরে অর্ধেক ধান রইছে। বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার বলেন, প্রায় অর্ধেক জমি হাওরে আছে। পিআইসিরদের অবহেলার কারণেই বাঁধ ভাঙছে। ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী বলেন, হাওরে এখানো অর্ধেক ধান কাটার বাকি আছে। গরীব মানুষগুলোই ধান কাটতে পারেননি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো'র) দায়িত্বহীনতার কারণেই বাঁধ ভেঙে গেছে। ছায়ার হাওরে প্রায় ৫ হাজার হেক্টর বোরো জমি আবাদ হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ছায়ার হাওরে জমি রয়েছে ৪ হাজার, ৬শ' ৬০ হেক্টর। এর মধ্যে ধান কর্তন হয়েছে ৯৫ শতাংশ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, পাঁচ শতাংশ ধান কাটার বাকি রয়েছে। গত রাতে বজ্রসহ প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়। এ সময় বাঁধে কোনো পাহাড়াদার ছিল না। তদন্ত করে পিআইসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
6
বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শ্রমিক আপেল নিহত হওয়ার আট মাস পর দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার দুজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেন ও ফিরোজ মিয়া। তাঁদের মধ্যে জাহাঙ্গীর নিজে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।নিহত আপেল গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর হাঁটুভাঙ্গা এলাকায় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।গত বছরের ৬ এপ্রিল কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে ট্রাকে রওনা দেন আপেল। তবে তিনি ওই দিন বাড়ি ফেরেননি। দুই দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন আপেলের মরদেহ আদমদীঘি থানায় আছে। তাঁর ভাই শাকিল আহম্মেদ লাশ শনাক্ত করে হত্যা মামলা করেন।পুলিশ জানায়, গত বছরের ৭ এপ্রিল ভোরে আপেলসহ চার শ্রমিক উপজেলার বড় আখিড়া গ্রামে বগুড়া-নওগাঁ মহাসড়কের পূর্ব ঢাকা রোড বাইপাস মোড়ে আহত অবস্থায় পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তাঁর মৃত্যু হয়।জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী জাহান জানান, ঘটনার দিন জাহাঙ্গীরসহ তাঁর সহযোগীরা ট্রাক নিয়ে ঘোরাফেরা করছিলেন। তাঁরা টাঙ্গাইলের মির্জাপুরে হাঁটুভাঙ্গায় পৌঁছালে পথে আপেলসহ চার শ্রমিককে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখেন। পরে তাঁরা যাত্রী হিসেবে আপেলসহ অন্যদের ট্রাকে ওঠান। পথে জাহাঙ্গীর দুটি কোমলপানীয়র বোতল কিনে সেখানে চেতনানাশক ওষুধ মিশিয়ে নেন। পরে তা আপেলসহ বাকি শ্রমিকদের পান করান। এরপর চারজন শ্রমিক অচেতন হয়ে পড়েন। ওই সময় জাহাঙ্গীর ও তার সহযোগীরা শ্রমিকদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকাসহ সব লুটে নেন এবং বগুড়ার আদমদীঘি উপজেলায় তাঁদের মহাসড়কের ধারে ফেলে যান।এসআই আলী জাহান জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ফিরোজ স্বীকার করেননি। তাঁকে (ফিরোজ) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তার দুজন অজ্ঞান পার্টির সদস্য। তাঁদের একটি সংঘবদ্ধ চক্র আছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
6
সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না এবং সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা। রবিবার বিকেলে জেলা শহরের শহীদ এম মনসুর আলী অডিটারিয়ামে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেদ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিরিন রুখসানা, জান্নত আরা তালুকদার হেনরী, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সমাদ তালুকদার, অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না এমপি ও প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপিসহ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
ঘরের মাঠে সর্বশেষ জেতা নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন মুশফিকুর রহিম। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্যাট হাতে তাই ছন্দ ফিরে পেতে মুশফিক ছুটে গিয়েছিলেন তাঁর বিকেএসপির শিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের কাছে। তবে ব্যাটিংয়ে উন্নতি করা নিয়ে গুরু-ছাত্রের মধ্যে কী কথা হয়েছিল সেসব রাখতে চান নিজেদের মধ্যে।ভক্তদের সঙ্গে গতকাল শুক্রবার এক নৈশভোজ অনুষ্ঠান শেষে মুশফিক জানিয়েছেন, তার ব্যাটিংয়ের বিষয় নিয়ে সব সময় কথা হয় ফাহিমের সঙ্গে। এবারও গিয়েছিলেন তাঁর ব্যাটিংয়ের কিছু কৌশলগত বিষয় নিয়ে কথা বলার জন্য। নৈশভোজ অনুষ্ঠান শেষে মুশফিক বলেছেন,'এসব আমার আর স্যারের ভেতরের কথা। স্যারদের সঙ্গে শুধু এখন না সবসময়ই কাজ করি। বিশেষ করে ফাহিম স্যার আর মতি স্যার এই দুজন কোচ আছেন। ব্যাটিংটা আমি সবসময় তাদের সঙ্গে শেয়ার করি এবং কথা বলার চেষ্টা করি। কিছু জায়গা ছিল, আমরা যেগুলো উন্নত করার চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে বেশ ভালো অনুভব হয়েছে। কিছু জিনিস আমরা অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করেছি, ভিডিও করেছি।'মুশফিক কথা বলেছেন তাঁর অধিনায়কত্বের সময় লেগ স্পিনার সংকট নিয়েও এখনো বাংলাদেশ দল সে সংকট থেকে বের হতে পারেনি যদিও ওমানে একজন লেগ স্পিনার নিয়ে যাচ্ছে বাংলাদেশ তবে রিজার্ভ হিসেবে। দলে লেগ স্পিনারের প্রয়োজনীয়তা নিয়ে মুশফিক বললেন, 'আমি যখন অধিনায়ক ছিলাম। আমিও ভুক্তভোগী ছিলাম। আমার টিমে যদি একটা লেগ স্পিনার থাকত তাহলে অন্যরকম হতো। শেষ ১০-১৫ বছরে আমরা কোনো লেগ স্পিনার তৈরি করতে পারিনি। আমি নিজেও এর সঙ্গে জড়িত।'দলে কোনো লিগ স্পিনার ছাড়াই অবশ্য ঘরের মাঠে সর্বশেষ দুটি সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে একটা দল হয়ে খেলে। মুশফিক মনে করেন এই ধারা বিশ্বকাপে ধরে রাখতে পারলে বিশ্বকাপের শেষ চারে খেলা সম্ভব, 'তিনটা সিরিজে বাংলাদেশ জিতেছে। আমি মনে করি এটা একটা খুব বড় ভালো লক্ষণ, এবং এই মিশ্রণটা যেটা আমি বললাম সিনিয়ররা যদি থাকে, দল হিসেবে যদি আমরা যে লাস্ট কয়েকটা সিরিজ খেলেছি, এভাবে যদি পারফরম্যান্স করতে পারি আমি মনে করি যে অবশ্যই শীর্ষ চারে যাওয়ার আমাদের সক্ষমতা আছে।'
12
ক'দিন বাদেই পুরোদমে শুরু হবে আমন মৌসুমের কাটা-মাড়াই। অপেক্ষায় আছেন কৃষি শ্রমিকেরা। বর্তমানে অনেকটা কর্মহীন দিন কাটছে শ্রমিকদের।বিশেষত লোড-আনলোড কাজে নিয়োজিত কুলিরা সংসারে দু'বেলা দু'মুঠো খাবারের জোগান দিতে হিমশিম খাচ্ছেন। বেকার সময়ে সংসারের খরচ মেটাতে অনেকেই বেছে নিচ্ছেন সুতার জাল বোনার কাজ।বিরামপুর উপজেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। কুলি নেতারা বলছেন, এ মুহূর্তে লোড-আনলোডের ব্যস্ততা না থাকায় তাঁদের অনেকেই জাল বোনার কাজকে আপৎকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন।উপজেলার বেশ কয়েকটি বাজারে রয়েছে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের শাখা অফিস। প্রায় ৫০০ শ্রমিক লোড-আনলোড কাজে নিয়োজিত। ধান কাটার মৌসুম শুরু ও ধান বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগায় আপাতত তাঁরা কাজের খোঁজে হন্যে হয়ে ছুটছেন।গতকাল শনিবার দুপুরে উপজেলার কাটলা বাজারের ধানহাটি এলাকায় দেখা হয় লোড-আনলোড কাজে নিয়োজিত পরিবহন কুলি আবুল কালামসহ এ পেশার বেশ কয়েকজনের সঙ্গে।সবাই দল বেঁধে বসে সুতার জাল বুনছেন। কুলিদের হাতে বোনা সুতার জালগুলো স্থানীয়রা নানা নামে চেনেন। কেউ বলেন তৈড়া, কেউ খেয়া জাল, কেউ কেউ মেছ বা সুতার জাল।আবুল কালাম নামের একজন বলেন, এখন ধান-চাল কেনাবেচা অনেকটাই কম। তাই সুতার জাল বুনে কিছু উপার্জন করছি।কুলি রফিকুল ইসলাম বলেন, বর্তমানে কাজ না থাকায় জাল বুনে সময় পার করছি। কিছু রোজগারও হচ্ছে। প্রতিটি জাল বোনায় হাজার টাকার মতো খরচ হলেও সেই জাল বাজারে দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করা যায়। একটি জাল বুনতে প্রায় এক মাস সময় লাগে।লোড-আনলোড সমিতি, কাটলা হাট শাখার সদস্যরা জানান, ধান কাটা শুরু না হওয়ায় বাজারে মৌসুমি ব্যবসায়ী নেই, ট্রাক নেই। উপার্জন না থাকলেও সংসারের ব্যয় থেমে নেই। দিন শেষে চাল-ডাল-নুন নিয়েই ঘরে ফিরতে হয়। এ কারণেই বিকল্প হিসেবে সুতার জাল বোনার কাজ করছেন তাঁরা।লোড-আনলোড কাটলা ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, প্রতি বছর এ সময়ে ব্যবসা মন্দা থাকায় কুলিরা অনেকটাই কর্মহীন হয়ে পড়েন। কিস্তির টাকা জোগাড় ও সংসারের খরচ মেটাতে তাঁদের অনেকেই জাল বোনার কাজে নামেনবিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, করোনাকালীন সময়ে সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের আড়াই হাজার করে টাকা প্রণোদনা দিয়েছে। অনেকে ত্রাণসহায়তাও পেয়েছেন। কোনো শ্রমিক সুবিধাবঞ্চিত হলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
6
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে করোনা পরিস্থিতিতেই শুরু হতে যাচ্ছে 'গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক। এবারের আসর বসবে জাপানের টকিওতে। তবে বিশ্বের সবচেয়ে বড় আসরে অংশ নিতে জাপানে যাওয়ার পর 'নিখোঁজ' হয়ে গেছেন উগান্ডার এক খেলোয়াড়। পশ্চিম জাপানে পুলিশের সহায়তায় তাকে খোঁজা হচ্ছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইজুমিসানো সিটি কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, পশ্চিম জাপানের একটি প্রশিক্ষণশিবির থেকে উগান্ডার জাতীয় দলের একজন ক্রীড়াবিদ নিখোঁজ হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এ ঘটনা সম্পর্কে দলটির পক্ষ থেকে শুক্রবার জানানোর পর পুলিশ তাকে খুঁজে বের করার তৎপরতা শুরু করেছে। উগান্ডা থেকে আসা দলটি ওই এলাকাতেই অবস্থান করছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
12
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় এবার আগাম জামিন চাইলেন অভিনেতা ও গায়ক তাহসান খান। বুধবার তার আইনজীবী এ তথ্য জানান। তিনি বলেন, এই আগাম জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত বছরের ডিসেম্বরে রাজধানীর ধানমন্ডি থানায় তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের নামে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা, যা উদ্ধার করা সম্ভব হয়নি। এই মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
2
সারা বিশ্বে কায়াকিং খুবই জনপ্রিয়। তবে কায়াক শব্দটা এ দেশে খুব বেশি প্রচলিত নয়। কিন্তু রাজধানীর অদূরে সাভারে শুরু হয়েছে কায়াকিং। আর এতে চড়ে সময় কাটাতে ভিড় করছেন বিনোদনপ্রেমীরা।ফাইবার বা কাঠ দিয়ে তৈরি প্রায় ১০ ফুট লম্বা, সরু নৌকাকে কায়াক বলা হয়। চালাতে হয় বইঠা দিয়ে। নৌকা চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলেও খুব সহজেই এই কায়াক চালানো যায়। তাই যে কেউ নির্ভয়ে এবং সহজেই কায়াকিংয়ে বিনোদন লাভ করতে পারেন।সাভারের বনগাঁও ইউনিয়নের ইউসুফ নগরে শুরু হয়েছে কায়াকিং। 'লেটস চিল উইথ কায়াকিং' স্লোগান নিয়ে মাত্র ৪০ দিন আগে শুরু হয় এ কার্যক্রম। এ কায়াকিং পয়েন্টে বিকেলে বেশি ভিড় দেখা যায়। বর্তমানে এখানে কায়াক আছে চারটি। দর্শনার্থী বাড়লে এ সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ১৫ মিনিট কায়াকিংয়ের জন্য জনপ্রতি দিতে হয় ৫০ টাকা, ৩০ মিনিট ৮০ টাকা, ৬০ মিনিট ১৫০ টাকা। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের জন্য সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বিনা মূল্যে কায়াকিংয়ের সুবিধা দেওয়া হয়।কায়াকিং করতে চাইলে দেওয়া হয় লাইফ জ্যাকেট। আর যাঁরা সাঁতার জানেন না তাঁদের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। তবে স্রোত না থাকায় উল্টে যাওয়ার ভয় নেই। জোর খাটিয়ে উলটিয়ে না দিলে এই কায়াক উলটোয়না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কায়াকিং। খাওয়া-দাওয়া আর শৌচালয়ের ব্যবস্থা আছে হাতের কাছেই। ইউসুফ নগরের মূল ফটকেই রয়েছে রেস্তোরাঁ। সেখানেই পেয়ে যাবেন এই সুবিধাগুলো। আর কর্তৃপক্ষের দাবি, তাদের উদ্যোগের কারণে এখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। আর হ্যাঁ, ইউসুফনগরে শুধু কায়াকিং নয়, প্রকৃতিপ্রেমীরা পাবেন কাশফুল ও তালগাছের সারিরও দেখা।গত সোমবার বিকেলে সাভার কায়াকিং পয়েন্টে দেখা যায় দর্শনার্থীদের ভিড়। কেউ এসেছেন কায়াকিং করতে, কেউবা এসেছেন দেখতে। গাজীপুর থেকে সপরিবারে এসেছেন সাজ্জাদ আনোয়ার। আজকের পত্রিকাকে তিনি বলেন, 'এর আগে আমি খাগড়াছড়িতে কায়াকিং করেছি। ফেসবুক গ্রুপের মাধ্যমে পরে যখন জানতে পারলাম যে সাভারে কায়াকিং শুরু হয়েছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি এখানে আসব। অনেক ভালো লেগেছে এখানকার পরিবেশ।'সাভারের কায়াকিং পয়েন্টের স্বত্বাধিকারী মীর আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, পড়াশোনার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন স্থানে ট্যুর প্যাকেজ করে থাকেন। যুক্ত আছেন একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে। তিনি বলেন, 'চট্টগ্রামের মহামায়া লেকের অধীনে কায়াকিং ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে সাভারে কায়াকিং শুরু করেছি। সারা দেশে এই ফেডারেশনের মাধ্যমে ১৪ থেকে ১৫টি স্পটে কায়াকিং চলছে এখন।'যেভাবে যাবেন: রাজধানীর গাবতলী থেকে সাভারমুখী যেকোনো বাসে উঠে নামতে হবে আমিনবাজারের পরের স্টপেজ বলিয়ারপুর বাসস্ট্যান্ডে। বলিয়ারপুর থেকে ইউসুফ নগরে যেতে রিকশায় ভাড়া নেবে ৪০-৬০ টাকা, আর ইজিবাইকে ভাড়া নেবে জনপ্রতি ২০ টাকা।সাভার বা নবীনগর থেকে গাবতলীমুখী যেকোনো বাসে এসেও বলিয়ারপুর নামতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও যাওয়া যাবে কায়াকিং পয়েন্টে।
6
মালয়েশিয়া ও সিঙ্গাপুরগামী ফ্লাইট চলাচল নিয়ে অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়েছে এয়ারলাইনগুলো। কারণ ঢাকা থেকে কোনো ফ্লাইটেই তারা যাত্রী নিয়ে যেতে পারছে না। তবে ওই দেশ থেকে ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ঢাকায় আসতে পারছে। জানা যায়, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সিভিল অ্যাভিয়েশন অথরিটি ঢাকা থেকে যাত্রী পরিবহনের অনুমতি না দেয়ায় এই দুই রুটে চলাচলকারী এয়ারলাইনগুলোকে যাওয়ার সময় 'ফেরি ফ্লাইট' পরিচালনা করতে হচ্ছে। এতে এয়ারলাইনগুলো ওয়ানওয়ে যাত্রী পরিবহন করতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট গত সপ্তাহ থেকে আবারো শুরু হওয়ার পর মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিমান বাংলাদেশ এযারলাইন্স আগের মতোই ফ্লাইট পরিচালনা করছে। তবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেসব ফ্লাইট মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদ্দেশে নির্ধারিত দিনে ছেড়ে যাচ্ছে, সেগুলোতে কোনো যাত্রী নেয়া হচ্ছে না। যাওয়ার সময় পাইলট আর কেবিন ক্রু ফ্লাইট খালি নিয়ে যাচ্ছে। এটাকে এয়ারলাইন্সের ভাষায় 'ফেরি ফ্লাইট' বলা হয়। কিন্তু মালয়েশিয়া থেকে যাত্রী নিয়ে ওই ফ্লাইটটি স্বাস্থ্যবিধি মেনে একই দিনে দেশে ফিরে আসতে পারছে। বর্তমানে ঢাকা থেকে সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু'টি ফ্লাইট ছেড়ে যাচ্ছে। ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ওই দিন দিবাগত ভোররাতেই আবার ঢাকায় ফিরে আসছে। অপর দিকে সিঙ্গাপুরে সপ্তাহে ৪টি ফ্লাইট চলাচল করছে। একইভাবে বেসরকারি এয়ারলাইন্সও ঢাকা থেকে ফ্লাইট চালাচ্ছে। গত ৪ মে থেকে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরুর ঘোষণা দেয়। এ দিকে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ, নেপালসহ চার দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া সরকার।স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে গতকাল ঢাকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, 'কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী ছাড়া চার দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশ করতে দেয়া হবে না।' গতকাল বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সাথে এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে তিনি টেলিফোন ধরেননি। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একজন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নাম না প্রকাশের শর্তে নয়া দিগন্তকে বলেন, 'গতকাল থেকে মালয়েশিয়ায় ফ্লাইট চালাতে একটু সমস্যা হচ্ছে বলে শুনেছি। তবে এই বিষয়টার সাথে আমরা সম্পৃক্ত না। এটি ভালো বলতে পারবে যেসব এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট চালাচ্ছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার কথা আমরা কিছু অনলাইনে জানতে পারছি। তবে অনলাইনের ওপর ভিত্তি করলে তো হবে না। আমরাও জানবো। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আমাদের অথরিটির কাছে আসেনি বলে জানান ওই কর্মকর্তা। গতকাল বিকেলে এ বিষয়ে বক্তব্য নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, তিনি মিটিংয়ে থাকায় কথা বলতে পারছেন না। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা-মালয়েশিয়া রুটে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। তবে বাজেট এয়ারলাইন হিসেবে পরিচিত এয়ার এশিয়া ও মালিন্দ্য এয়ারলাইন্স চলাচল করছে কি না তা জানা সম্ভব হয়নি।
9
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে সাত দিন টানাপোড়েন চলল আসামের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে। রোববার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে ঘোষণা করা হলো বিদায়ী সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বসছেন আসামের চালকের আসনে। তিনি শপথ নেবেন সোমবার। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে প্রতিযোগিতা চলছিল বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের। নাগরিকপঞ্জি (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আলোচিত ভারতের এই রাজ্যে আগের বারও ক্ষমতায় ছিল বিজেপি। আসামের মূল নিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি এবং ওই রাজ্যে হিন্দুত্ববাদী আদর্শকে গড়ে তুলতে সর্বানন্দের বড় ভূমিকা রয়েছে। ছাত্র অবস্থায় আসামের আঞ্চলিক দল অল আসাম স্টুডেন্ট ইউনিয়নের নেতা সর্বানন্দ বরাবরই বিজেপির সঙ্গে ছিলেন। হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চেয়েছিল, তিনি আবার আসামের মুখ্যমন্ত্রী হোন। অপরদিকে হিমন্ত বিশ্বশর্মা দীর্ঘদিন বিজেপির বিরোধী শিবির কংগ্রেসের সঙ্গে ছিলেন। দলটির কর্মী থেকে নেতা ও এমএলএ হয়েছিলেন তিনি। ২০০১, ২০০৬ ও ২০১১ পরপর তিনবার তিনি কংগ্রেসের প্রার্থী হয়ে আসাম বিধানসভা নির্বাচনে জিতেছেন এবং মন্ত্রী হিসেবে নানা দপ্তর সামলেছেন। তাঁর দ্রুত উত্থান কংগ্রেসের ভেতরে হিমন্তকে মুখ্যমন্ত্রীর দাবিদার করে তোলে, তাঁর সঙ্গে সমস্যা শুরু হয় সে সময়ের মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈয়ের। পরে দুজনেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধিতার কারণে হিমন্ত বিশ্বশর্মা ২০১১ সালের নির্বাচনে তৃতীয়বার জেতার পরও মুখ্যমন্ত্রী হতে পারেননি। পরে ২০১৬ সালের নির্বাচনের আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। অচিরেই হিমন্ত শুধু আসাম নয়, গোটা উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতে বিজেপির প্রধান মুখ ও 'ক্রাইসিস ম্যানেজার'-এ পরিণত হন। উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের প্রায় সব কটিতে বিজেপি ও তার শরিক দলগুলোকে ক্ষমতায় আনার পাশাপাশি হিমন্ত বিজেপির হয়ে একটি বড় সংকট সামাল দেন। ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পরে আসামে বড় ধরনের আন্দোলন শুরু হয়। মুসলমান সম্প্রদায়ের মানুষ ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা সব ধর্মের মানুষকে স্বাভাবিকভাবে নাগরিক করার কথা বলা হলেও মুসলমানদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে এ আইনে কোনো ব্যবস্থা রাখা হয়নি। আসামের বিক্ষুব্ধদের বক্তব্য ছিল, এ আইন বাস্তবায়িত হলে বাইরের মানুষ আসামে বসবাস করতে পারবে। তা আসামের মতো ছোট রাজ্যের জন্য গ্রহণযোগ্য নয়। বিজেপি সংশোধিত নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবে বলে তাদের ইশতেহারে জানালেও আসামে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ আন্দোলন যখন বিজেপির হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন হিমন্ত বিশ্বশর্মা নানা কৌশল অবলম্বন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাতে খুশি হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি বা হিমন্ত কেউ আর আইনটি নিয়ে কথা বলেনি। এদিকে নাগরিক শনাক্তকরণের পঞ্জি, ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন (এনআরসি) নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে বিজেপি ও হিমন্ত বিশ্বশর্মা। এনআরসির মাধ্যমে ২০১৯ সালে আসামে প্রায় ২০ লাখ মানুষকে চিহ্নিত করা হয়েছিল, বলা হয়েছিল নাগরিকপঞ্জিতে তাঁদের নাম নেই। এঁদের অধিকাংশই ছিলেন হিন্দু, ফলে বিজেপি বেশ খানিকটা বিপদে পড়ে গিয়েছিল। হিমন্ত বলেছিলেন, 'এনআরসি প্রক্রিয়া ভুল ছিল। ক্ষমতায় এলে নতুন এনআরসি করা হবে।' গত বছর নভেম্বরে তিনি বলেছিলেন, আসামের প্রধান সমস্যা 'আধুনিক মোগলদের' নিয়ে অর্থাৎ মুসলমানদের প্রবেশ ও বসবাস। ক্ষমতায় এলে আধুনিক মোগলদের চিহ্নিত করা হবে এনআরসির মাধ্যমে। নির্বাচনী ইশতেহারেও বিজেপি বলেছে, তারা সংশোধিত এনআরসি বাস্তবায়িত করবে। নির্বাচনী প্রচারে হিমন্ত গত ফেব্রুয়ারি মাসে খোলাখুলি বলেছিলেন, 'মিয়া-মুসলিমদের চাই না। ওঁরা সাম্প্রদায়িক। ওঁরা আসামের সংস্কৃত ভাষাকে নষ্ট করছে। ওদের ভোটে আমি এমএলএ হতে চাই না।' অর্থাৎ আসামে নির্বাচনে জেতার জন্য একটা খুব স্পষ্ট হিন্দু ও বাঙালি মুসলমানের মধ্যে বিভাজনের নীতি হিমন্ত বিশ্বশর্মা ও বিজেপি নিয়েছিল, সেটা কাজেও দিয়েছে। ফলে নতুন এনআরসি তাদের করতে হবে। এর মাধ্যমে যাঁদের চিহ্নিত করা হবে, তাঁদের নিয়ে আসাম ও ভারত সরকার কী করবে, সেটা একটা প্রশ্ন। ২০০৯ সালের পরে আসাম ছয়টি বন্দিশালা (ডিটেনশন সেন্টার) বানিয়েছে। সেগুলোতে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে রাখা হয়েছে। তবে আসাম সরকার দাবি করেছে, আদালতের নির্দেশে এরই মধ্যে তারা অধিকাংশ বন্দী ছেড়ে দিয়েছে। কিন্তু সংশোধিত এনআরসি আসার পরে নতুন করে চিহ্নিতদের কী হয়, হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার পরে সেদিকে নজর থাকবে অনেকের।
3
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর দলের নেতাকর্মীসহ সারাদেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, অনেকে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। সেজন্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি পুরোপুরি সুস্থ হয়ে অতি দ্রুত যেন জনগণের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। আজ কালের মধ্যে তিনি হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন। তবে তিন সপ্তাহ পর আবারো হাসপাতালে ভর্তি হয়ে পূনরায় এনজিওগ্রাম করতে হবে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষ করে দলীয় কার্যালয়ে ফেরার পথে তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যংক হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার এনজিওগ্রাম করা হয়। ল্যাব এইড বিশেষজ্ঞ ডা. প্রফেসর সোহরাবুজ্জামান ও প্রফেসর আব্দুস জাহেদ এর নেতৃত্বে এনজিওগ্রাম করেন। তার হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। কয়েক সপ্তাহ পর আবারো পরীক্ষা করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছন।
6
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের প্রচেষ্টাকে স্ত্রীর ওপর স্বামীর নিয়ন্ত্রণের সঙ্গে তুলনা করেছেন ইন্দোনেশিয়ার আইন, রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি। মঙ্গলবার এক অনলাইন অনুষ্ঠানে করা তার ওই মন্তব্যের জন্য তোপের মুখে পড়েছেন তিনি। জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাহফুদ এমডি ওই অনুষ্ঠানে বলেন, ''সমুদ্র ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী পাক লুহুত আমাকে একটি মেমে পাঠিয়েছেন, যাতে বলা হয়েছে, 'করোনা আপনার স্ত্রীর মতো। আপনি একে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, অবশেষে বুঝতে পারবেন যে তা সম্ভব না। তারপর এটাকে মানিয়ে নিয়েই জীবনযাপন করতে শিখবেন।'' এ মন্তব্যকে 'লিঙ্গ বৈষম্যমূলক ও বিদ্বেষপূর্ণ' বলে আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন নারী অধিকারকর্মীসহ অনেকেই। ইন্দোনেশিয়ার নারী অধিকার সংগঠন সলিডারিটাস পেরেমপুয়ানের প্রধান নির্বাহী দিনদা নিছা ইউরা তার এ মন্তব্যের সমালোচনা করে বলেন, 'মাহফুদের ওই মন্তব্যের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তাদের মনের গতানুগতিক লিঙ্গবৈষম্য ও নারী বিদ্বেষ ফুটে উঠেছে।' দিনদা নিছা ইউরা এক বিবৃতিতে বলেন, 'একজন মন্ত্রীর এমন মন্তব্যে করোনাভাইরাস মোকাবিলার প্রক্রিয়ায় সরকারের অগভীর চিন্তার প্রকাশ ঘটেছে। করোনার সঙ্গে তুলনার মধ্য দিয়ে নারীকে তিনি বস্তু হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন।' তিনি আরও বলেন, 'মন্ত্রীর বক্তব্যে নারীকে পুরুষের অধস্তন হিসেবে তুলে ধরে হেয় করা হয়েছে। সরকারের কর্মকর্তারা যখন নারীদের হেয় করে কথা বলেন, তখন নারী অধিকার নিয়ে সরকারের ওপর চাপপ্রয়োগ অব্যাহত রাখার কাজ চ্যালেঞ্জের মুখে পড়ে। মন্ত্রীর এমন রসিকতা নারীর বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক ঘটনায় পরিণত করবে।' সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার অনেক মানুষ মাহফুদের মন্তব্যের কঠোর সমালোচনা করেছে বলে জাকার্তা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মনাশ ইউনিভার্সিটির অধ্যাপক আরিয়েল হেরায়ান্তো টুইটারে এর নিন্দা জানিয়ে বলেন, 'বিরক্তিকর। আশা করি এর একটা ব্যাখ্যা আমি পাব।' এদিকে সাংবাদিক ফাব্রিয়ানা ফিরদাউস এক টুইটে ব্যঙ্গ করে লিখেছেন, 'স্ত্রীদের যদি তাদের আর পছন্দ না হয়, তাহলে তারা দুজনে (মাহফুদ এমডি ও পাক লুহুত) বিয়ে করে ফেলছেন না কেন?' যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ২৪ হাজার ৫৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৪৯৬ জন।
3
আগামী ৩০শে জানুয়ারি সারাদেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে ৫৯টি পৌরসভায় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চূড়ান্ত প্রার্থী যারা- দিনাজপুর হাকিমপুরে মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, নীলফামারী জলঢাকায় মোঃ ফহমিদ ফয়সাল চৌধুরী, কুড়িগ্রাম উলিপুরে হায়দার আলী মিঞা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোঃ ফারুক আহম্মেদ, বগুড়া ধুনটে মোঃ আলীমুদ্দিন হারুন মন্ডল, বগুড়া শিবগঞ্জে মোঃ মতিয়ার রহমান (মতিন), বগুড়া গাবতলীতে মোঃ সাইফুল ইসলাম, বগুড়া কাহালুতে মোঃ আব্দুল মান্নান, বগুড়া নন্দীগ্রামে সুশান্ত কুমার সরকার, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তারিক আহমদ, নওগাঁ ধামইরহাটে মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, নওগাঁ নওগাঁ সদরে মোঃ নাজমুল হক (সানি), রাজশাহী কেশরহাটে মোঃ খুশবর রহমান, নাটোর সিংড়ায় মোঃ তায়জুল ইসলাম, পাবনা সদরে নুর মোহাম্মাদ মাছুম (বগা), চুয়াডাঙ্গা দশর্নায় মোঃ হাবিবুর রহমান, ঝিনাইদহ হরিণাকুন্ডুতে মোঃ জিন্নাতুল হক, ঝিনাইদহ কোটচাঁদপুরে এস, কে, এম সালাহউদ্দীন বুলবুল, যশোর মনিরামপুরে শহীদ মোঃ ইকবাল হোসেন, নড়াইল নড়াইল সদরে মোঃ জুলফিকার আলী, নড়াইল কালিয়ায় এস এম ওহিদুজ্জামান, বাগেরহাট মোরেলগঞ্জে ফরহাদ হোসেন, খুলনা পাইকগাছায় মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা কলারোয়ায় শেখ শরিফুজ্জামান, বরগুনা বরগুনা সদরে এ্যাডভোকেট মোহাম্মাদ আবদুল হালিম, বরগুনা পাথরঘাটায় মোঃ সাহাব উদ্দিন (সাকু), ভোলা বোরহানউদ্দিনে মোঃ মনিরুজ্জামান, ভোলা দৌলতখানে মোঃ আনোয়ার হোসেন, বরিশাল গৌরনদীতে মোহাম্মদ জহির সাজ্জাদ, বরিশাল মেহেন্দীগঞ্জে মোঃ জিয়াউদ্দিন সুজন, ঝালকাঠি নলছিটিতে মোঃ মজিবুর রহমান, পিরোজপুর স্বরূপকাঠিতে মোঃ শফিকুল ইসলাম ফরিদ, টাঙ্গাইল টাঙ্গাইল সদরে মোঃ মাহমুদুল হক, টাঙ্গাইল মির্জাপুরে মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল ভূয়াপুরে মোঃ জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল সখীপুরে মোঃ নাসির উদ্দিন, জামালপুর সরিষাবাড়িতে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, শেরপুর নকলায় মোঃ এনামুল হক রিপন, শেরপুর নালিতাবাড়ি মোঃ আনোয়ার হোসেন, ময়মনসিংহ গৌরীপুরে মোঃ আতাউর রহমান, ময়মনসিংহ ত্রিশালে রুবায়েত হোসেন শামীম, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু, নেত্রকোনা দুর্গাপুরে মোহা: জামাল উদ্দিন, কিশোরগঞ্জ কটিয়াদীতে মোঃ তোফাজ্জল হোসেন খাঁন, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে সদর আলহাজ শহিদুল ইসলাম, রাজবাড়ি পাংশায় মোঃ রইজ উদ্দিন খান, শরীয়তপুর নড়িয়ায় সৈয়দ রিন্টু, শরীয়তপুর ভেদরগঞ্জে বি এম মোস্তাফিজ, শরীয়তপুর জাজিরায় মাজহারুল ইসলাম রনি, সিলেট গোলাপগঞ্জে গোলাম কিবরিয়া চৌধুরী, সিলেট জকিগঞ্জে ইকবাল আহমদ তাপাদার, মৌলভীবাজার মৌলভীবাজারে সদর মোঃ অলিউর রহমান, কুমিল্লা লাকসামে মোঃ বেলাল রহমান মজুমদার, কুমিল্লা বরুড়ায় মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, চাঁদপুর হাজীগঞ্জে মোঃ আব্দুল মান্নান খান, ফেনী সদরে আলাল উদ্দিন আলাল, নোয়াখালী হাতিয়ায় মোহাম্মদ আবদুর রহিম, নোয়াখালী চৌমুহনীতে মোহাম্মদ জহির উদ্দিন, লক্ষীপুর রামগঞ্জে মোঃ তোফাজ্জল হোসেন চৌঃ বাচ্ছু।
6
সিলেটের বিশ্বনাথে কুখ্যাত মাদক কারবারী, জুয়া ও দেহব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপের অন্যতম হোতা সুহেল মিয়া ও তার সহযোগিদের হামলার শিকার হয়েছেন ৪ পুলিশ সদস্য। বৃহষ্পতিবার রাত ৮টায় উপজেলার বৈরাগী বাজারে একটি মামলায় সুহেলকে ধরতে গিয়ে তারা এ হামলার শিকার হন। সুহেল রামপাশা ইউনিয়নের নওধার (ভিন্নারটেক) গ্রামের মৃত করিম বক্সের পুত্র। হামলার খবর পেয়ে তাৎক্ষণিক বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পুলিশ সদস্যদেরকে উদ্ধার ও অই এলাকায় অভিযান চালান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানা পুলিশের এসআই সবুজ কুমার নাইডু বাদী হয়ে অই রাতেই হামলাকারীদের বিরুদ্ধে এসল্ট মামলা (নং-১০) দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫/১৬জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে জাকির ও কয়ছর নামে দুজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, নওধার পূর্বপাড়া (ভিন্নারটেক) গ্রামের মৃত আহমদ আলী ওরফে ছাবাল শাহ'র মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও কথিত বাউলশিল্পী নামধারী মেয়েদের দিয়ে দেহব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে তার প্রথমপক্ষের পুত্র আশিক নুর ও নিকটাত্মীয় কুখ্যাত মাদক কারবারী সুহেল মিয়া। এসব কার্যকলাপ বন্ধ করতে ছাবাল শাহ'র দ্বিতীয়পক্ষের একমাত্র মেয়ে কলেজছাত্রী তাসলিমা আক্তার প্রতিবাদী ও প্রশাসনের দারস্থ হওয়ায় গত বছরের ১৯ জুলাই তাকে মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার স্বর্ণালঙ্কার, বই ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় সুহেল, আশিক নুর এবং তাদের সহযোগিরা। এ ঘটনায় একই বছরের ৪ সেপ্টেম্বর সৃহেল-আশিকসহ ৫জনের নামোল্লেখ করে থানায় অভিযোগ দেয় তাসলিমা। রহস্যজনকভাবে দীর্ঘ তদন্ত শেষে বৃহষ্পতিবার এটি মামলা (নং-৯) হিসেবে রেকর্ড করা হয়। অইদিনই মামলার প্রধান আসামী সুহেলকে গ্রেফতার করতে মাত্র ৩জন কনস্টেবল নিয়ে সাদাপোষাকে বৈরাগীবাজারের একটি হোটেলে অভিযান চালান থানার এসআই সবুজ কুমার নাইডু। পুলিশের উপস্থিতি টের পেয়েই খোদ সুহেলের নেতৃত্বে তাদের উপর হামলা চালায় সুরুজ, কামরুল, আলীনুর, লিলু মিয়া ও মানিক মিয়াসহ তার সহযোগিরা। এসআই নাইডুসহ চার পুলিশকে আহত অবস্থায় অবরুদ্ধ রেখেই পালিয়ে যায় তারা। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, হামলাকারী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর সাথে জড়িত দু'জনকে আটক করা হয়েছে। সুহেলসহ অন্যান্য হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে মাঠে তৎপর রয়েছে পুলিশ।
6
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, শুক্রবার (২০ মে) দৌলতদিয়ার দুটি ঘাট বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ঘাট এলাকায় ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকা জুড়ে পচনশীল পণ্যবাহী ট্রাক ও বাসের দীর্ঘ সারি। ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কেও অপচনশীল পণ্যবাহী ট্রাকের সারি। জানা গেছে, পচনশীল পণ্যবাহী ট্রাক ও বাসগুলোর ফেরিতে উঠতে চার থেকে পাঁচ ঘণ্টা এবং অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোর ক্ষেত্রে এক থেকে দুই দিন অপেক্ষা করতে হচ্ছে। কুষ্টিয়া থেকে আসা ট্রাকচালক আকরাম হোসেন বলেন, "গতকাল থেকে আটকে আছি। শুনেছি ঘাট নষ্ট। এক দিন পার হয়ে গেল তাও ফেরিতে উঠতে পারলাম না। এর মধ্যে রাতে ও সকালে বৃষ্টিও হয়েছে। এভাবে বসে থাকা যায়?" আরেক ট্রাকচালক শান্ত মণ্ডল বলেন, "কালকে ঘাট এলাকায় এসে পৌঁছেছি। আজকেও ঘাটে যেতে পারলাম না। কখন ফেরি পার হতে পারব বুঝতে পারছি না। এই ফাঁকা রাস্তার দুই পাশে কোনো হোটেল নেই, বাথরুম নেই। কীভাবে এতো সময় অপেক্ষা করা? আমাদের ভোগান্তির শেষ নেই।" সাতক্ষীরা থেকে ঢাকায় যাওয়ার জন্য ফেরির অপেক্ষারত যাত্রী সৌরভ হাসান বলেন, "মাঝরাত থেকে জ্যামে আটকে আছি। আর কিছুক্ষণের মধ্যে ফেরিতে উঠতে পারব মনে হচ্ছে। সকাল ৮টার দিকে ঢাকায় পৌঁছে যাওয়ার কথা ছিল। সেখানে দুপুরের মধ্যেও পৌঁছাতে পারব না।" যানজটের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, "পদ্মা নদীতে হঠাৎ করে পানি বাড়ায় ১৬ ঘণ্টা দুটি ঘাট বন্ধ ছিল। বিকেল ৪টার দিকে ঘাটগুলো চালু হলে যান চলাচল আবারও শুরু করা হয়। তবে এর মধ্যেই অপেক্ষারত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে গেছে।" অগ্রাধিকারের ভিত্তিতে পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে বলে তিনি জানান। এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার গেজ পাঠক সালমা খাতুন বলেন, "গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬.৪৪ সেন্টিমিটার সীমায় প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার থেকে মাত্র ২.২১ সেন্টিমিটার কম।"
6
চুয়াডাঙ্গা জেলার সাংবাদিক আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক প্রথম রাজধানী ও সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ওতিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন জানান, চুয়াডাঙ্গার সাংবাদিকতার অঙ্গণে আনোয়ার হোসেন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বরাবরই লেখার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেছেন। বিডি প্রতিদিন/এমআই
6
ফুটপাতের ওপর গাড়ি রাখায় চার গাড়িচালককে হাতেনাতে ধরলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সোমবার বিকেলে গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকায় ওই গাড়িচালকদের ধরে ফেলেন মেয়র। এ সময় তিনি অফিস থেকে বাসায় ফিরছিলেন। খবর পেয়ে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত সেখানে হাজির হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। গাড়িচালকরা হলেন- ফিরোজ (ঢাকা মেট্রো-গ ২১-৮০৯৭), মাসুদ শিকদার (ঢাকা মেট্রো-ন ৫৩-২৭৩৭), দুলাল হাওলাদার (ঢাকা মেট্রো-গ ১২-৪২৪০) এবং নুরুজ্জামান (ঢাকা মেট্রো-চ ৫৩-৩৭৮৮)। এ সময় মেয়র আনিসুল হক অন্য চালকদের উদ্দেশে বলেন, সুপ্রশস্ত ফুটপাত নির্মাণ করা হয়েছে জনসাধারণের স্বচ্ছন্দ চলাচলের জন্য। সেখানে কেউ গাড়ি রাখলে এখন হয়তো সম্মান করে শুধু আর্থিক জরিমানা করা হচ্ছে, তবে এ আইনে কারাদণ্ডেরও বিধান আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ফুটপাত অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো এবং ট্রাফিক আইন ভঙ্গ করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে এ শাস্তি দেওয়া হয়েছে।
6
দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি বরাবরই প্রশংসার দাবি রাখে নতুন মুখকে পাদপ্রদীপের সামনে তুলে ধরার বিষয়ে। চলতি সময়ের বেশিরভাগ চলচ্চিত্র তারকাই এ প্রতিষ্ঠানের হাত ধরে উঠে আসা। রবিবার (১৭ এপ্রিল) ফের নতুন মুখের সন্ধানে বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিন বিকালে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়- আচ্ছা নায়ক মানেই কি সুন্দর চেহারার কেউ? তা কেন হবে? আমরা সবাই তো আমাদের জীবনের নায়ক। আর আমরা সবাই কি লম্বা, ফর্সা, শ্যামলা, সুন্দর দেহের অধিকারী? না। আমাদের মাঝে অনেকেই লম্বা না, ফর্সা না, এমনকি চেহারাও ভালো না। জাজ এমনই এক নায়ক খুঁজছে, দেখতে সুন্দর হওয়ার বাধ্যবাধকতা নেই। জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত 'বারুদ' সিনেমার জন্য এক নতুন মুখ খুঁজছি। কেমন নায়ক খুঁজছি তা নিম্নে দেয়া হলো- বয়স: ২০-২৫ বছর উচ্চতা: ৫'৬"-৫'৯" গায়ের রঙ: কালো বা শ্যামলা (ফর্সা চলবে না) শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উচ্চ মাধ্যমিক অভিনয়ে: অবশ্যই অভিনয়ে পারদর্শী হতে হবে। 'বারুদ' সিনেমার সম্পূর্ণ গল্প এই নায়কের ওপর ভিত্তি করে। সঙ্গে থাকবে দুই নায়িকা। একটি নতুন ও ব্যতিক্রমধর্মী গল্প 'বারুদ'। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছে জাজ ক্রিয়েটিভ টিম। আপনি যদি নিজেকে ভালো অভিনেতা মনে করেন এবং উপরের উল্লেখিত বর্ণনার মতো হন, তাহলে আবেদন করুন নিচের ইমেইল আইডিতে- []। আবেদনের সঙ্গে যা সংযুক্তি করবেন: ১। ৩ কপি ছবি ২। ফেসবুকের লিংক ৩। বয়স ৪। উচ্চতা ৫। গায়ের রঙ ৬। শিক্ষাগত যোগ্যতা ৭। ফোন নাম্বার দেখা যাক, কে হবে বাংলার প্রথম নন-গ্ল্যামার হিরো!!!
2
নরসিংদীর পলাশ উপজেলায় সিগারেট জ্বালানোর কথা বলে ঘরে ঢুকে সাত বছরের এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত তারা মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার গাজরিয়া ইউনিয়নের তালতলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত তারা মিয়া গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের মৃত হরজু মিয়ার ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি শেখ মো: নাসিরউদ্দিন জানান, গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তারা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ মে) সকালে অভিযুক্ত তারা মিয়া সিগারেট জ্বালানোর কথা বলে শিশুটির বসতঘরে ঢুকে তাকে একা পেয়ে সেখানে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
6
পটুয়াখালীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে প্রথম ধাপে শ্রমিক দিয়ে কাজ করানোর পরিবর্তে খননযন্ত্রের মাধ্যমে (এক্সকাভেটর) কাজ করানো হচ্ছে। এভাবে নিয়ম ভেঙে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। কাজ নিয়ে নানা অভিযোগ এলাকাবাসীর। এ ছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী এই প্রকল্প চলমান থাকার সময় নিয়মিত তদারকির কথা থাকলেও তা করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।জানা গেছে, সরকারিভাবে এই প্রকল্পকে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ওয়েজ প্রকল্প নাম দিলেও স্থানীয়ভাবে এটি ৪০ দিনের কর্মসূচি হিসেবে পরিচিত। ২০২১-২২ অর্থবছরে এবার পটুয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ৩৫টি মাটির রাস্তা নির্মাণে ৯৭৮ জন শ্রমিকের বিপরীতে ১ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বাস্তবে এসব প্রকল্পের অধিকাংশেই কোনো শ্রমিক নেই।এদিকে গত ২২ জানুয়ারি থেকে পটুয়াখালী সদর উপজেলায় শুরু হওয়া সরকারের এই কর্মসূচি আগামী ২ মার্চ পর্যন্ত চলার কথা ছিল। এই প্রকল্পের মাধ্যমে ১০১ জন শ্রমিক দিয়ে তিনটি সড়ক নির্মাণের কথা, যা শেষ করতে মোট ১৬ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সরেজমিনে দেখা গেছে, মাটির রাস্তা নির্মাণে এক্সকাভেটর মেশিন ব্যবহার করা হচ্ছে। তিনটি প্রকল্পের কোনোটিতেই শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে না। অতিদরিদ্র কর্মহীন শ্রমিকেরা যেমন কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি সড়কের পাশে থাকা মানুষের গাছপালাসহ তাঁদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।লাউকাঠী ইউনিয়নের নয়া মিয়ার বাড়ি থেকে হাজিবাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পের ওই এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম বলেন, 'বৃষ্টি হইলে কত কষ্টে এই রাস্তা দিয়া যাই। এবার আমাগো দিয়া সরকার এই রাস্তা করানোর কথা, কিন্তু আমাগো মেম্বার মেশিন দিয়া রাস্তা কাইট্টা চইল্লা গেছে। রাস্তা যা আছেলে তা-ও নষ্ট করছে। আমরা করলে সুন্দর করে করতে পারতাম'ওই এলাকার মিজানুর রহমান বলেন, 'ভেকু মেশিন দিয়া রাস্তা কাইট্টা আমার ৫০ হাজার টাকার গাছ নষ্ট করছে।'ওই এলাকার হাজিবাড়ির বাসিন্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক বলেন, 'ভেকু মেশিন দিয়ে কাজ করছে। কাজ এখনো শেষ হয়নি। মাটি ফেলে রাখায় চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। প্রথমে শুনেছিলাম লেবার দিয়ে রাস্তার কাজ করানো হবে। পরে দেখলাম লেবার ছাড়াই কাজ হচ্ছে।'এদিকে লাউকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম খোকন বলেন, 'সরকার শ্রমিকপ্রতি দৈনিক ৪০০ টাকা হারে মজুরি নির্ধারণ করলেও, এই টাকায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। আর সে কারণেই আমরা ভেকু ব্যবহার করছি।'এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, '৪০ দিন প্রকল্পে শ্রমিক দিয়ে করবে। এক্সকাভেটর দিয়ে করার বৈধতা নাই, আর আমরা কাউকে করতে বলিও নাই। এবার শ্রমিকদের নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে, যে কাজ করবে, সে পাবে। এক্সকাভেটর দিয়ে কাজ করলে টাকা পাবেও না, আর আমরা দিব না।'তদারকির বিষয়ে জানতে চাইলে বলেন, '৩৫টা প্রকল্পে কাজ চলে। তদারকি নাই বললে তো হবে না। লাউকাঠি আমি তিনবার গিয়েছি।' জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, 'এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি। এ রকম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
6
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সঙ্গে একধরনের 'ভাঁওতাবাজি' করা হয়েছে। অর্থমন্ত্রী দুই হাত ভরে ব্যবসায়ীদের দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ তেমন কিছু পায়নি। প্রায় আড়াই কোটি নতুন গরিব বা মধ্যবিত্তের কথা বাজেটে নেই। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বাজেটের ওপর দলের পক্ষ থেকে তিনি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, সবচেয়ে বড় কথা এবারের বাজেটেও স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়নি। অথচ এ মুহূর্তে মানুষের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। মহামারিকালে মানুষের জীবন-জীবিকার স্বাভাবিক গতি ফিরে পেতে ও বেঁচে থাকার নিশ্চয়তায় চলমান স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণে প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ। তিনি বলেন, ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটের প্রায় ২ লাখ ১৫ হাজার কোটি টাকা দেশ-বিদেশ থেকে ঋণ নেওয়া হবে। আগামী অর্থবছরে শুধু ঋণের সুদই দিতে হবে ৬৯ হাজার কোটি টাকা। এ বাজেটে জাতিকে পুরোপুরি ঋণনির্ভর করে ফেলা হয়েছে। মির্জা ফখরুল বলেন, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বরাদ্দ ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তির টাকাও রয়েছে। এ কারণে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বড় করে দেখানো হচ্ছে। এর মানে করোনাকালেও সামাজিক সুরক্ষার নামে মানুষের সঙ্গে ভাঁওতাবাজি করা হচ্ছে। এ খাতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার যে সহায়তা দিয়েছে, তা লোক দেখানো। তাতে ৫ থেকে ৬ কোটি দরিদ্র মানুষের জন্য মাথাপিছু ১০০ থেকে ২০০ টাকাও পড়বে না। বিএনপির মহাসচিব বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় ৩ হাজার কোটি টাকা বৃদ্ধি দেখানো হলেও কার্যত বৃদ্ধির পরিমাণ মাত্র ১৮০ কোটি টাকা। এ খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশের মধ্যেই আছে। স্বাস্থ্য খাতে এ বরাদ্দ দিয়ে স্বাস্থ্য খাতের চাহিদা মিটবে না। স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার মাসে ২৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার কথা বলেছেন। সেটা কবে থেকে কার্যকর হবে, কীভাবে হবে, সে সম্পর্কে কিছু নিশ্চিত বলা হয়নি। সবচেয়ে বড় কথা, এ হিসাবে প্রতিবছর টিকা নিতে পারবে তিন কোটি মানুষ। কাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে টিকা দিতে লাগবে ছয় থেকে সাত বছর। অথচ ভারতে প্রতিদিন এক কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেটে ব্যবসায়ী মহল খুশি, মধ্যবিত্তরা হতাশ, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, এ বাজেটে করপোরেট করহার কমানো হয়েছে। ব্যবসায়িক টার্ন-ওভার করহার কমেছে। উৎপাদনমুখী প্রতিষ্ঠানের আমদানিতে আগাম কর (আগাম ভ্যাট) ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। সময়মতো ভ্যাট রিটার্ন না দিলে জরিমানার পরিমাণ কমানো হচ্ছে। ভ্যাটের টাকার ওপর সুদের হার ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হচ্ছে। অর্থাৎ বাজেটে নানাভাবে ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। কিন্তু বাজেটে সাধারণ মানুষের জন্য তেমন কোনো ছাড় দেওয়া হয়নি। এমনকি ২ কোটি ৪৫ লাখ নতুন গরিবের কিংবা মধ্যবিত্তদের কথা বাজেটে নেই। সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্তের কথা বলা হয়নি। মির্জা ফখরুল বলেন, বাজেটে পুরোনো ব্যাংকনির্ভর প্রণোদনা অব্যাহত রাখার কথা বলা হয়েছে, তাতে কোনো লাভ হয়নি, হবেও না। তিনি বর্তমান করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা, মৎস্য খাতের ওপর প্রস্তাবিত কর বাতিল এবং শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ করার দাবি জানান। বিএনপির মহাসচিব বলেন, অর্থমন্ত্রী এবারের বাজেটের শিরোনাম করেছেন 'জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ'। বাজেট নাকি দেওয়া হয়েছে 'মানুষের' জন্য। শুনতে ভালো শোনায়। কিন্তু বাজেটে 'দিন আনে দিন খায়' এমন গোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষায় নগদ অর্থের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। এ খাতে আগের ত্রুটিপূর্ণ ব্যাংকনির্ভর ঋণের কথাই বলা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, এবারের বাজেট কেবল বার্ষিক হিসাব-কিতাবের বাজেট হওয়ার কথা নয়। বাজেট হওয়া উচিত ছিল, ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালার পথনির্দেশনা এবং অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। ভবিষ্যতে অর্থনীতি পুনরুদ্ধারের মডেল কী হতে পারে, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বাজেটের ফোকাস কী হবে, তার পথনির্দেশনার বাজেট। কিন্তু সরকার সেদিকে যায়নি। মির্জা ফখরুল ইসলাম বলেন, 'এ সরকারের সময় দেশে গণতন্ত্র, মানবাধিকার, বাক্স্বাধীনতা, আইনের শাসন ও জবাবদিহির যে ঘাটতি রয়েছে, তারই প্রতিফলন ঘটেছে বাজেটে। আমরা সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণ অর্থনীতির অঙ্গীকার চাই, যা এ বাজেটে অনুপস্থিত।'
9
চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় ঘণ্টায় গ্রাম পর্যায়ে দুটি কেন্দ্রে দেড় হাজার মানুষ করোনার টিকা নিয়েছেন।গতকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি ও হাজিরখীল কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে নানা বয়সী মানুষ এই টিকা নেন। সকাল থেকে টিকা গ্রহীতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দোরগোড়ায় টিকা পেয়ে খুশি সাধারণ মানুষ।পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দুটি কেন্দ্রে নানা বয়সী মানুষ টিকা নিতে ভিড় করেন। লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায় সাধারণ মানুষকে। কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই টিকা নিতে পেরে খুশি তাঁরা।টিকা নিয়ে বাড়ি ফেরার পথে আনিলা জামান জানান, 'সরকার দোরগোড়ায় টিকা নিয়ে হাজির হয়েছে। সকালে ঘুম থেকে উঠে এসে নিরিবিলি পরিবেশে টিকা নিয়েছি। আগে হাসপাতালে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা দিতে হচ্ছিল। ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়ায় সাধারণ মানুষের দারুণ সুবিধা হয়েছে।'দুটি কেন্দ্রেই উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মো. সুমন সিকদার, আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, মো. এনাম কোম্পানি, সুয়াবিল ইউপি সদস্য মো. বেলাল, মো. হামিদ, মো. মিন্টু, মো. মামুন, মো. রনি, সংরক্ষিত নারী সদস্য মোছাম্মৎ মরিয়ম প্রমুখ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, 'সকাল থেকে কুয়াশা উপেক্ষা করে হাজিরখীলে এক হাজার এবং শোভনছড়ি কেন্দ্রে ৫০০ লোক প্রথম ডোজ টিকা নেন।
6
বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি জাপানিজ ছবি 'ড্রাইভ মাই কার'। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি। তিন ঘণ্টার এই ছবি দেখার সময় এক মুহূর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাতে পারবেন না দর্শক। জাপানের বিশ্বখ্যাত লেখক হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।হলিউডের আলোচিত ঘটনাসারা বছরের হিসেবে আলোচিত ছবির তালিকায় রয়েছে স্প্যানিশ ছবি 'মেমোরিয়া', ফ্রান্সের 'বেনেডেট্টা', চায়নার 'ডেজ', ইরানি 'অ্য হিরো', অস্ট্রিয়ার 'গ্রেট ফ্রিডম', বেলজিয়ামের 'প্লেগ্রাউন্ড', ভুটানের 'লুনানা', ডেনমার্ক 'ফ্লি', ফিনল্যান্ডের 'কমপার্টমেন্ট', জার্মানির 'আই অ্যাম ইউর ম্যান', আইসল্যান্ডের 'ল্যাম্ব', ইটালির 'দ্য হ্যান্ড অব গড', কসোভোর 'হাইভ', মেক্সিকোর 'প্রেয়ার্স ফর দ্য স্টোলেন', নরওয়ের 'দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড', পানামার 'প্লাজা ক্যাটেড্রল', স্পেনের 'দ্য গুড বস' ছবিগুলো। এর মধ্যে বেশির ভাগ ছবি কান উৎসবে আলোচিত হয়ে অস্কারের শর্টলিস্টে রয়েছে।বলিউডের আলোচিত যত ঘটনাএ বছর দক্ষিণ এশিয়ার বেশ কিছু ছবি এসেছে আলোচনায়। বিশেষ করে বাংলাদেশের 'রেহানা মরিয়ম নূর', 'নো ল্যান্ডস ম্যান', 'পায়ের তলায় মাটি নাই', 'অন্যদিন' ছবিগুলো সারা বছরই উৎসবগুলোয় আলোচনায় ছিল। এ ছাড়া শ্রীলঙ্কার 'আলবোরাদা: দ্য ডনিং অব দ্য ডে', পাকিস্তানের 'মোলাকাত', 'দাগ দাগ উজালা', শ্রীলঙ্কার 'আসু', ভুটানের 'হোয়াই ইজ দ্য ডার্ক অ্যাট নাইট' ছবিগুলো ছিল আলোচিত। হলিউডের বাইরে বিশ্ব সিনেমায় আলোচনা তৈরি করা অন্যতম সেরা ইন্ডাস্ট্রি দক্ষিণ কোরিয়া থেকে এই বছর তেমন কোনো আলোচিত ছবি পাওয়া যায়নি।সালতামামির অন্যান্য আয়োজন:আঞ্চলিক ছবির দাপটশেষ ভালো যারবিশ্ব সিনেমাদুই বাংলা হাঁটছে হাতে হাত ধরেছোট পর্দার আলোচিত ঘটনা
6
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুরে দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। পিরোজপুর জেলায় চলছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। জেলার ৭১২টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। জেলার নদ-নদীর পানি ৩ থেকে সাড়ে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে ধান ও শাকসবজির ক্ষেত। জেলা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ লাখ ৫ হাজার ২৭০ জন লোকের ধারণ ক্ষমতা রয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে রোজাদারদের জন্য ইফতার, নিরাপদ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, সামাজিক দূরত্ব, মাস্ক বিতরণ ও মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। রাতে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেরা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা সদরসহ ও জেলার ৭টি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিনি জানান, আশ্রয়কেন্দ্রে মানুষজনকে আনার জন্য পরিবহন ব্যবস্থা, বেড়িবাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, জেলায় ৬০টি মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, প্রশাসনের হাতে পর্যাপ্ত শুকনো খাদ্য ও নগদ অর্থ মজুদ রয়েছে। একইসঙ্গে ঘূর্নিঝড় মোকাবিলার জন্য রেডক্রিসেন্ট, সিপিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, দুপুরের পর থেকে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
6
সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা, কলম, মাস্ক ও চকলেট বিতরণ করেছে সংগঠনটি।গতকাল শুক্রবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স আবাসিক এলাকায় ২০০ শিশুর মাঝে খাতা, কলম, মাস্ক, চকলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা। খাতা, কলম, মাস্ক আর চকলেট পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
6
আফগানিস্তানের পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার যে দাবি তালেবান করেছে, তা অস্বীকার করেছে প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট (এনআরএফ) । তারা বলেছে, তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে। এক টুইটেএনআরএফ জানিয়েছে,যোদ্ধারা এখনও উপত্যকা জুড়ে 'কৌশলগত অবস্থানে' রয়েছে এবং তারা লড়াই চালিয়ে যাচ্ছে। খবর এএফপির টুইটেএনআরএফ বলেছে,আমরা আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে,ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তালেবান এবং তার সহযোগীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এর আগে পানশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানায় তালেবান।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তালেবান যোদ্ধাদের পানশিরের গর্ভনর কম্পাউন্ডের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তালেবান তিন সপ্তাহ আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও প্রতিরোধ বাহিনীগুলো পর্বতে ঘেরা পানশির উপত্যকা থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। এই একটিমাত্র প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর আগে আলোচনার মাধ্যমে পানশিরের লড়াই নিষ্পত্তি করতে আফগানিস্তানের ধর্মীয় আলেমদের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেনএনআরএফ প্রধান আহমেদ মাসুদ। তালেবানের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। তালেবান গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয়। ৩১ আগস্ট কাবুল ত্যাগ করে সর্বশেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধের। তবে আহমেদ মাসুদের নেতৃত্বে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এনআরএফের যোদ্ধারা।
3
২১ সেপ্টেম্বর 'নাকাব' এর মুক্তি উপলক্ষে প্রচারণার জন্য আজ ঢাকায় আসার কথা থাকলেও আসছেন না ছবির দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, শিডিউল জনিত ঝামেলা থাকার কারণে ১৬ তারিখে ঢাকায় আসা হচ্ছে না নুসারাত ও সায়ন্তিকার। তাদের আসার তারিখ চূড়ান্ত হলে পরে আবার জানিয়ে দেয়া হবে। এদিকে ২১ তারিখে ছবিটি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে জাজ। ঘোষিত তারিখে ছবিটি মুক্তি নিয়েও রয়েছে সন্দেহ। নাকাব ছবির মাধ্যমে ভৌতিক চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। শাকিব, নুসরাত, সায়ন্তিকা ছাড়া নাকাবে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
2
রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকায় একটি ভবনের ছাদে এসি মেরামত সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন, আরিফুল ইসলাম (২০),আশিকুর রহমান (২১) ও আলামিন (২০)। দগ্ধ আরিফুল ইসলাম জানান, ইসলামপুরে লায়ন টাওয়ারের ১২ তলায় পুরাতন এসি মেরামত করছিলো তারা ৩জন। গ্যাস সিলিন্ডার দিয়ে এসির একটি পাইপ ঝালাই দিচ্ছিলো তারা। তখন এসি থেকেই বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে সঙ্গে সঙ্গে তারা ৩জন দগ্ধ হয়। পাশাপাশি আশিক ও আলামিন আহতও হয়। তার ধারণা, এসির ওই পাইপের ভিতর গ্যাস জমে ছিলো। সেখান থেকেই এই বিস্ফোরণ হয়েছে। দগ্ধ আরিফুল আরো জানায়, তারা কেরানীগঞ্জ আলীপুর থাকে। সাভার হেমায়েতপুরে একটি এসি মেরামত কোম্পানীতে চাকরী করে। মাত্র ২০/২২ দিন ধরেই সে কাজে জোগ দেয়। কাজের প্রথমদিন থেকেই সে পুরান ঢাকার ইসলামপুরের লায়ন টাওয়ারে কাজ করছিলো। টাওয়ারটি পুরাতন। তাদের কোম্পানী থেকেই ১২ তলা ভবনের সব পুরাতন এসি মেরামতের চুক্তি নেয়। বাকি ২জন আরো আগে থেকেই এখানে কাজ করছিলো। ঢামেক হাসপাতাল বার্ণ ইউনিটের দায়িত্বরত চিকিৎসক ডাঃ হারুন জানান, ৩জনের মধ্যে আশিক ও আলামিনের অবস্থা আশংকাজনক। আশিকের শরীরের ৪০ শতাংশ ও আলআমিনের ১২ শতাংশ দগ্ধ রয়েছে। এছাড়াও বিস্ফোরণে আশিকের মুখে বড় ধরনের আঘাত লেগেছে। আলআমিনেরও অাঘাত রয়েছে। তবে আরিফুলের ১৪ শতাংশ দগ্ধ রয়েছে। সে কিছুটা ভালো আছে। ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাদেরকে বার্ন ভর্তি রাখা হয়েছে। এরআগে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
6
ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার সাদ মুআকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় আরজে সাইমা শিকদার নীরার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন। সোমবার নীরার পক্ষে আইনজীবী শরিফুল ইসলাম জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, 'নীরা নির্দোষ। তিনি ঘটনার বিষয়বস্তুর সঙ্গে মোটেও জড়িত নন। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। সবকিছু বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি।' উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। এর আগে গত ২২ জানুয়ারি নীরাকে গ্রেফতার করে র্যাব। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ২১ জানুয়ারি ভাটারা থানায় মামলা করেন ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার। মামলার অভিযোগে বলা হয়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে গত ১০ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন বিউটি ব্লগার। সেই বাসায় তাকে যৌন নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের পাঁচটি বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উত্তর জাঙ্গাল গ্রামের কবরস্থানের পাশ দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করেসাইফুলের সাথে তার চাচাতো ভাই ইব্রাহিমের কথা কাটাকাটি হয়। পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাঙ্গাল গ্রামের হানিফ মিয়া বলেন, কবরস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিরোধ মীমাংসা করার করার চেষ্টা করা হয়। কিন্তু চেষ্টা ব্যর্থ হয়। মঙ্গলবার সকালে উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কবরস্থানের সামনে দিয়ে রাস্তা নির্মাণকরাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ গ্রামে অভিযান চালিয়ে রাম দা, টেঁটা, বল্লমসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বিডি প্রতিদিন/এমআই
6
ভোলার চরফ্যাশনে ট্রাকচাপায় রিটন হাওলাদার (৩৫) নামের এক ডিশ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে গজারিয়া বাজারসংলগ্ন এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিটন হাওলাদার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদ হাওলাদারের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিটন লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় মাহফিলের জন্য মাইক ও অন্যান্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁর মালপত্র বহনকারী টমটম বিকল হয়ে পড়ে। টমটম মেরামতের জন্য দাঁড়ালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।চরফ্যাশন থানার এসআই সাইফুল ইসলাম বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রাকসহ চালক পালিয়েছেন। এ জন্য তাঁদের ধরা সম্ভব হয়নি।'
6
গাছ কেনার ঠিকাদার না পাওয়ায় অবশেষে যশোরের রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মধ্যে থাকা গাছগুলো অপসারণের কাজ শুরু করেছে জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। সড়ক প্রশস্তের জন্য বাধা হয়ে দাঁড়ানো বড় বড় এসব গাছ নিয়ে জটিলতায় পড়েন সড়কের ঠিকাদারেরা।এ জন্য গত দুই সপ্তাহ ধরে জেলা পরিষদ ও সওজ যৌথ উদ্যোগে গাছগুলো কেটে সরানোর কাজ চলছে। রাজারহাট থেকে মনিরামপুরের শেষ সীমানা হয়ে কেশবপুরের অংশ বিশেষ থেকে সড়কের দুপাশের মেহগনি ও রেইনট্রিসহ নানা প্রজাতির মোট ৫৩টি গাছ কেটে অপসারণ করা হবে।সরেজমিন গত সোমবার সকালে মনিরামপুর বাজারের গোহাটা মোড়ের তেল পাম্পের সামনে বড় একটি মেহগনি গাছ কাটতে দেখা গেছে। এ সময় কথা হয় গাছ কাটার তদারকির দায়িত্বে থাকা সওজের কার্য পরিদর্শক মুরাদুল ইসলামের সঙ্গে।মুরাদুল ইসলাম বলেন, 'আমরা ও জেলা পরিষদ যৌথভাবে গাছ কাটাচ্ছি। বিজয়রামপুর খই তলা থেকে মনিরামপুর বাজারের গোহাটা পর্যন্ত ১১টি গাছ কাটার দায়িত্ব আমাদের। গাছ কেটে কাঠ জেলা পরিষদের আওতায় মনিরামপুর মিলনায়তনের সামনে রাখা হচ্ছে।'গাছকাটা শ্রমিক ফিরোজ হোসেন বলেন, 'রাজারহাট থেকে কেশবপুর পর্যন্ত চার ধাপে ৫৩টি গাছ কাটা পড়বে। আমরা ১১টা গাছ কাটতেছি। সোমবার আমাদের ১১টা কাটা শেষ হয়েছে।দেড় বছর আগে চারজন ঠিকাদারের মাধ্যমে রাজারহাট-মনিরামপুর-কেশবপুর-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু হয়। এ সড়কের দুধারে মেহগনি, রোড শিশু, রেইনট্রিসহ নানা জাতের বড়বড় কয়েক হাজার গাছ ছিল। রাস্তার কাজ শুরু হওয়ার আগে মালিকানা জটিলতা থাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ গাছ কাটার ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে দরপত্র আহ্বান করে।'২০২০ সালের মাঝামাঝি সড়ক সংস্কারের কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঠিকাদার এক্সকাভেটর দিয়ে গাছ উপড়ে ফেলেন। সে গাছ সড়কের দুই ধারে পড়ে থাকায় লুটপাট শুরু হয়। তখন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলে গাছের মালিকানা দাবি করে এগিয়ে আসে জেলা পরিষদ। পরে তাঁরা উপড়ে ফেলা কিছু গাছ কেটে মনিরামপুর উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে এনে রাখেন। বাকি গাছ আজও সড়কের দুই ধারে পড়ে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে।যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী আরিফ-উজ-জামান বলেন, 'গাছ বিক্রির জন্য তিনবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার মেলেনি। ফলে গাছ বিক্রি করা সম্ভব হয়নি। এখন কেটে সংরক্ষণ করা হচ্ছে।'
6
দোহারে নতুন করে আরও নয়জনেরে দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১ জনে।গতকাল সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, 'রোববার উপজেলা থেকে ৫১টি নমুনা পাঠানো হয়। এ থেকে নয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।'ডা. মো. জসিম উদ্দিন বলেন, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ১০ হাজার ৭৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন।
6
রাজধানীর সদরঘাটের গ্রেটওয়াল মার্কেটের ১৬ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় শুক্রবার রাত ৯টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানার চেষ্টা চলছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সমালোচনার জবাব কোনোভাবেই 'মৃত্যুদণ্ড' হয় না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য, জনগণকে ফেলে দেয়ার জন্য নয়। এটা একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোনো 'স্থাপনা' বা 'বধ্যভূমি' নয়। সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেয়া বা পানিতে চুবানি 'উচিত'-এই 'মূল্যবোধ' এবং 'রাজনৈতিক দর্শন' সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ যোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙে পড়বে। বর্তমান সরকার নিজেই প্রমাণ করছে 'আইনের শাসন', 'গণতন্ত্র' এবং 'মানবিক মর্যাদা' সুরক্ষায় সরকার অনুপযুক্ত। 'ক্ষমতা চিরস্থায়ী নয়'-এই অনিবার্য সত্যকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সরকার এবং আওয়ামী লীগের জন্য ততই মঙ্গলজনক হবে।' বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
শেষবারের মতো শুটিং সেটে গিয়েছেন ১৮ মার্চ। এরপর থেকে ঘরবন্দী অভিনেত্রী দিলারা জামান। কারণ, করোনাভাইরাস। এর মধ্যে পয়লা বৈশাখ গেল, ঈদুল ফিতর গেল, সামনে আসছে ঈদুল আজহা। কিন্তু কোনো নাটকের শুটিংয়েই আপাতত যোগ দিচ্ছেন না। তিন-চার মাসে ফিরিয়ে দিয়েছেন বেশ কয়েকটি নাটক-টেলিছবির কাজ। জুন মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে নাটক, টেলিছবি, বিজ্ঞপনচিত্রের শুটিং। তাই দিলারা জামানের কাছে এসেছিল ঈদের ৬টি নাটকে অভিনয়ের প্রস্তাব, তাঁর অভিনীত দুটি চলমান ধারাবাহিক নাটকের শুটিং শুরুর কথাও ছিল। কিন্তু শারীরিক কারণে প্রতিটিই ফিরিয়ে দিয়েছেন। খণ্ড নাটকে দুই দিন শুটিংয়ের জন্য দিলারা জামানের সম্মানী ৩০ হাজার টাকা, দিনপ্রতি ১৫ হাজার টাকা। শুধু খণ্ড নাটকের হিসাব করলে এই অল্প কয়েক দিনের ব্যবধানেই এই অভিনেত্রী প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে দিলারা জামান বললেন, 'আমি তো অনেকটাই সচ্ছল, অবস্থাসম্পন্ন। তাই কাজ ফিরিয়ে দিতে গেলে ভাবতে হয় না। এই সময়ে শারীরিক সুস্থতা সবচেয়ে জরুরি। আমার চিন্তা হয় তাঁদের নিয়ে, যাঁরা তেমন অবস্থাসম্পন্ন নন। অভিনয়টাই যাঁদের একমাত্র আয়ের অবলম্বন।' করোনাভাইরাসের বিস্তার রোধে ২২ মার্চ থেকে নাটকের শুটিং বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই লকডাউনে শিল্পী ও কুশলীরা। দেশের নাট্যাঙ্গনের প্রথম সারির তারকা শিল্পীদের সবাই এই সময়ে নিজ বাড়িতে নিরাপদে দিন কাটাতে শুরু করেন। কিন্তু নাট্যজগতের চরিত্রাভিনেতারা পড়েন ভীষণ সংকটে। টিভি অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের দেওয়া তথ্যমতে, বর্তমানে তাদের তালিকাভুক্ত সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ১০০। অর্থাৎ, মার্চ থেকে মে মাস পর্যন্ত শুটিং বন্ধ থাকার কারণে এই শিল্পীরা মূলত বেকার ছিলেন। অভিনয়শিল্পী সংঘের প্রযুক্তিবিষয়ক সম্পাদক অভিনেতা সুজাত শিমুল জানান, বড় তারকা ও অবস্থাসম্পন্ন শিল্পী ছাড়া করোনাকালে অনেক শিল্পীই ভীষণ সংকটের মুখে পড়েছেন। সংগঠনের পক্ষ থেকে তাঁরা এপ্রিল ও মে মাসজুড়ে বেকার হয়ে পড়া অনেক শিল্পীকেই সাহায্য করছেন। সুজাত শিমুল বলেন, 'প্রতি মাসে আমরা প্রায় ২০০ শিল্পীকে ৩ হাজার টাকা করে অর্থসহায়তা দিয়েছি, সঙ্গে কিছু খাদ্যসামগ্রী উপহার দিয়েছি। যাঁরা সংকটের মধ্যে ছিলেন, তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, সেই ভিত্তিতেই এই সহায়তা করা হয়েছে।' গত জুন মাস থেকে স্বল্প পরিসরে শুরু হয়েছে শুটিং। জুলাই থেকে পুরোদমে কাজ শুরু করেছে অনেক নির্মাতা ও টিভি চ্যানেল। তাই আপাতত আর অর্থসহায়তা দেওয়া হচ্ছে না। কিন্তু শুটিং শুরু হলেও অনেক শিল্পী, বিশেষ করে চরিত্রাভিনেতাদের দুঃসময় কাটেনি; বরং সময়টা আরও কঠিন হচ্ছে। চ্যালেঞ্জ ও উত্তরণ করোনাকালের এই 'নতুন স্বাভাবিক' সময়ে কমে আসছে টেলিভিশন প্রযোজনা নির্মাণের পরিসর। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে কথা হয় স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা নিয়ে। তিনি বলেন, 'নিরাপত্তার স্বার্থে অবশ্যই শুটিং সেটে কম লোকবল রাখতে হবে। সময়ের প্রয়োজনেই চিত্রনাট্য এমন করে ভাবতে হবে, যাতে সামাজিক দূরত্বের নিয়মগুলো মানা যায়। সে ক্ষেত্রে ছোট ছোট চরিত্র ছেঁটে ফেলতে হতে পারে।' আরও কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হলো। প্রত্যেকেই বললেন করোনা-পরবর্তী সময় হবে টিভি প্রযোজনার জন্য চ্যালেঞ্জিং। এর কারণ হিসেবে তাঁরা মনে করছেন: ১. নাটক তৈরির বাজেট সংকুচিত হবে। কমাতে হবে নির্মাণের ব্যয়। ২. বহুজাতিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় তৈরি প্রকল্পভিত্তিক প্রযোজনাগুলো হয়ে যাবে গুটিকয় চরিত্রনির্ভর। তাই দেখা দিতে পারে বৈচিত্র্যের সংকট। ৩. স্বল্প বাজেটের সঙ্গে সামঞ্জস্য করে যদি দেশের তারকাশিল্পীরা নিজেদের সম্মানী সমন্বয় না করেন, তবে ছেঁটে ফেলতে হতে পারে অনেক চরিত্র। বাজেট সমন্বয়ের জন্য কমে যেতে পারে বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিল্পী ও কুশলীদের সম্মানী। তবে এই প্রতিবন্ধকতাগুলো উতরে যাওয়ার সম্ভাব্য পথ বাতলে দিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, 'গুটিকয় তারকাশিল্পীর ওপর নির্ভর করার যে চর্চা তৈরি হয়েছে, তা বদলানোর সময় এসে গেছে। নির্মাতা, প্রযোজকেরা নতুন সম্ভাবনাময় শিল্পী নিয়ে কাজ করলে যেমন বাজেট সমন্বয় করা যাবে, তেমনই নতুন প্রতিভাও সুযোগ পাবে। আর তা ছাড়া আমাদের কাজগুলো এখন আগের চেয়ে অনেক বিষয়নির্ভর (কনটেন্ট)। এই ধারা বজায় থাকলে আমরা বৈচিত্র্যের সংকটে পড়ব না বলে বিশ্বাস করি।' বড় তারকাদের লোকসানও বড় পয়লা বৈশাখ ও ঈদুল ফিতর কেটেছে পুরোনো টিভি প্রযোজনার মধ্য দিয়ে, যেগুলোর কাজ হয়েছিল করোনাকালের আগে। কিন্তু ঈদুল আজহার জন্য নাট্যনির্মাতা, শিল্পী, কুশলীদের মাঠে নামতেই হচ্ছে। তাই শুটিং সেটগুলো অপেক্ষায় আছে তারকা শিল্পীদের। অভিনেতা অপূর্ব জানালেন, নির্মাতারা জুনের শুরু থেকেই নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। কিন্তু নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হয়ে কাজ শুরু করতে চাননি না তিনি। কারণ, পরিবারে বয়স্ক মা-বাবা আছেন, আছে শিশুসন্তান। অবশেষে জুলাইয়ে এসে শুটিংয়ে যোগ দেন। কিন্তু দুই দিন কাজ করার পরে আর সেটি এগোয়নি। কারণ, শুটিং ইউনিটের দুই সদস্যের দেহে করোনা ধরা পড়ে। থেমে যায় অপূর্ব ও মেহ্জাবীনের ঈদের নাটকের শুটিং। ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে চলে যান এই দুই অভিনয়শিল্পী। ২২ জুলাই এই দুই শিল্পীর কোয়ারেন্টিন শেষ হলে আবারও কাজে যোগ দেন তাঁরা। জানা গেছে ৩০ জুলাই পর্যন্ত ঈদের কাজ করবেন। তবে এই কাজ মোটেও গত বছরের মাইলফলক ছুঁতে পারবে না। অভিনেতা আফরান নিশো সব ধরনের শুটিং থেকে দূরে আছেন। প্রতি ঈদে এই শিল্পীর যে ১৫-২০টির মতো নতুন নাটক দেখা যেত, এবারের ঈদুল আজহায় তেমনটা হচ্ছে না বললেই চলে। পর্দায় তাঁদের যে নতুন কাজগুলো আসতে যাচ্ছে, করোনাকালের আগেই সেগুলোর দৃশ্য ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, একক নাটকের জন্য অপূর্ব, আফরান নিশোর সম্মানী দিনপ্রতি প্রায় ৪০ হাজার টাকা। সাধারণত একটি একক নাটকের জন্য দু-তিন দিনের শিডিউল দিয়ে থাকেন তারকাশিল্পীরা। তাই প্রতি ঈদে তাঁরা যদি গড়ে ১০টি নাটকেও অভিনয় করেন, তাহলে ২০ দিনের শুটিংয়ে তাঁদের আনুমানিক আয় দাঁড়ায় আট লাখ টাকা, যেখানে এ বছরের ঈদে এই আয়ের খাতা প্রায় শূন্য। তাঁদের ভাষায়, নিজের ও পরিবারের নিরাপত্তার সামনে অর্থ কিংবা খ্যাতি বিষয় মাথাতেই আসে না। পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে চাহিদাসম্পন্ন শিল্পীদের মধ্যে একক নাটকের জন্য দিনপ্রতি জাহিদ হাসান ও তাহসানের সম্মানী প্রায় ৫০ হাজার টাকা, মোশাররফ করিমের প্রায় ৪০-৫০ হাজার টাকা, নুসরাত ইমরোজ তিশা ও মেহ্জাবীনের প্রায় ৩০ হাজার টাকা করে, মমর ২৫ হাজার টাকা, তানজিন তিশার ২০-২৫ হাজার টাকা। সম্মানীর দিক থেকে তাই বড় তারকাদের লোকসানটাও বড়। তবে করোনাকালেও অনেকে বাড়িতে বসে বিভিন্ন ধরনের ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) আর পণ্যের প্রচারণা করে আয়ের চাকা সচল রেখেছেন। অনেকেই আবার লম্বা অবসর সময়কে কাজে লাগাচ্ছেন আত্মোন্নয়নে, সৃজনশীল কাজে অথবা নিছক বিশ্রামের মধ্য দিয়ে। কারণ, অনেক তারকাই করোনাকালের আগে মাসে টানা ২০ থেকে ২৫ দিন শুটিং করতেন। ঈদ বা অন্যান্য উৎসবের আগে কাজের এই মাত্রা মাসের পুরো ৩০ দিনে গিয়েই ঠেকত। তাহলে ভাবা যায়, গত ৩ মাসের প্রায় ৯০ দিনে কত লোকসান হলো একেকজনের? অবশ্য এই অনাকাঙ্ক্ষিত অবসর নিয়ে চিন্তিত নন তারকাশিল্পীরা। তিন মাসে অনেক কাজ হাতছাড়া হলো বলে আক্ষেপও নেই। তাঁদের চিন্তা মানবিক বিপর্যয় নিয়ে। মেহ্জাবীন বললেন, 'মহামারি যেভাবে পুরো বিশ্বকে বিপর্যস্ত করে দিচ্ছে, সেখানে আমি আমার একার কাজ, আয়, সম্মানী নিয়ে বিচলিত নই। বরং আমি মনে করি, এ ধরনের হিসাব-নিকাশ নিয়ে কথা বলার মতো সময় এটা নয়। সময়টা মানবিকভাবে চিন্তা করার, যতটুকু সুযোগ আর সামর্থ্য হয়, ততটুকু দিয়ে সংকটে থাকা মানুষের সাহায্য করার।' 'আবার কবে আগের মতো কাজ পাব' কথা হয় লিটন খন্দকার নামের একজন অভিনেতার সঙ্গে। বিভিন্ন টিভি নাটকে তিনি স্বল্প ব্যাপ্তির চরিত্রে কাজ করেন। সাধারণত এ ধরনের চরিত্রের জন্য তিনি দিনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা সম্মানী পেয়ে থাকেন। এটাই তাঁর একমাত্র জীবিকা। লিটন জানালেন, ২০ বছর ধরে তিনি টেলিভিশন নাটকে কাজ করছেন, এমন অনটনে আগে কখনো পড়েননি। ২২ মার্চ থেকে কোনো কাজ নেই। তিন মাস ধরে বেকার। জুন মাসে স্বল্প পরিসরে শুটিং শুরু হলেও মাত্র ২ দিন কাজ পেয়েছেন, এটা দিয়েই চলতে হবে, যত দিন পর্যন্ত অন্য কোনো কাজের ডাক না আসে। লিটন খন্দকার বলেন, 'কী যে করব, ভাবতেও পারছি না। অভিনয় ছাড়া অন্য কোনো কাজও পারি না। করোনার আগে মাসে ১৫ দিন শুটিং থাকত। এখন নিরাপত্তার জন্য সবাই কম মানুষ নিয়ে শুটিং করছে, তাই আবার কবে আগের মতো কাজ পাব, জানি না। ২০ বছর পর এসে নতুন কোনো কাজ শেখার, অন্য পেশায় চলে যাওয়ার তাগিদ অনুভব করছি।' লিটন নতুন কাজ তো পাচ্ছেনই না, যেসব নাটক অর্ধেক কাজ করার পর লকডাউন শুরু হয়ে যায়, সেগুলোর সম্মানীও আটকে আছে। লিটন খন্দকারের মতো এমন শিল্পীর সংখ্যা কম নয়। টিভি অভিনয়শিল্পীদের একটা অংশ টেলিভিশন আর মঞ্চনাটকের ওপর নির্ভরশীল। করোনাভাইরাসের কারণে এখন আর ভাবা যায় না নাটক দেখতে আসা মানুষে গমগম করা মিলনায়তনের কথা। করোনার কারণে যেখানে লন্ডনের ঐতিহ্যবাহী উইলিয়াম শেক্সপিয়ার'স গ্লোব থিয়েটারের দ্বার বন্ধ হয়ে যাচ্ছে, দেউলিয়া হওয়ার পথে বিশ্বের সবচেয়ে বড় সার্কাস প্রতিষ্ঠান সির্ক দ্যু সোলেইল, যুক্তরাষ্ট্রের ব্রডওয়েগুলোতে তালা ঝোলানো হয়েছে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত, সেখানে আমাদের মঞ্চ-নাট্যাঙ্গনের সংকট অভাবনীয় কোনো ব্যাপার নয়। বরং এই সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। শিল্পীরা পড়ছেন লাগামহীন অভাব-অনটনে। কমে যাচ্ছে প্রযোজনা টিভি নাটকে শিল্পীরা কাজ করেন দুই পদ্ধতিতে। কেউ আছেন শুধু উৎসবভিত্তিক একক নাটক ও স্বল্প ব্যাপ্তির ধারাবাহিকে অভিনয় করেন। কেউ আবার বছরজুড়ে প্রচারিত হয় এমন ধারাবাহিক, দীর্ঘ ধারাবাহিক, টেলিছবি ও একক নাটকে কাজ করেন। অনেকে আবার দুইভাবেই কাজ করে বছরজুড়ে ব্যস্ত সময় কাটান। তেমনই একজন অভিনেতা মীর সাব্বির। প্রায় তিন মাস লকডাউনে থাকার পর ৪ জুন থেকে নিয়মিত শুটিং শুরু করেছেন তিনি। কয়েক বছর ধরে ঈদকে কেন্দ্র করে ২-৩ মাসের ব্যবধানে ধারাবাহিক ও একক মিলিয়ে ২৫-৩০টি নাটকে কাজ করতেন। কিন্তু করোনার বিস্তার বেড়ে গেলে ঈদুল ফিতরে কোনো নাটকে অভিনয় করেননি। এবার ঈদুল আজহাকে সামনে রেখে পুরোদমে কাজ করছেন, শুটিং করছেন প্রতিদিন। ২০১৯ সালে ঈদুল আজহায় ২৫-৩০টি নাটকে কাজ করেছিলেন মীর সাব্বির। অনেক ইচ্ছা থাকলেও এবার সেই মাইলফলক ছুঁতে পারবেন না বলে জানালেন। মীর সাব্বির বললেন, 'কিছুটা পিছিয়ে থাকতেই হবে। কারণ আমি নিয়মিত অভিনয় করলেও, অনেকে এখনো আতঙ্কিত। পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের কথা ভেবে কাজে যোগ দিচ্ছেন না অনেকে। তাই এবার কাজ কম হবে। ২০-২২টির বেশি হয়তো করতে পারব না।' বছরজুড়ে ধারাবাহিক ও একক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকা অভিনেতা আ খ ম হাসানেরও একই অবস্থা। গত বছর প্রায় ৮টি ঈদ ধারাবাহিক, আর ২০-২৫টি ঈদ নাটকে অভিনয় করেছিলেন। এ বছর কাজ শুরু করেছেন। সব মিলিয়ে ৩-৪টি ঈদ ধারাবাহিক আর ১০-১২টি একক নাটকে এবার অভিনয় করা হতে পারে তাঁর। আ খ ম হাসানকে নিয়ে নিয়মিত কাজ করেন এমন নির্মাতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ধারাবাহিক ও একক নাটক-নির্বিশেষে এই অভিনেতার দিনপ্রতি সম্মানী ৩০ হাজার টাকা। বড় লোকের বেটি নামের একটি ঈদের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ২৭ জুন থেকে কাজ শুরু করেন মোশাররফ করিম। কিন্তু দুই সপ্তাহ কাজ করার পরই 'যমজ'সহ ৭টি নাটকের শুটিং বাতিল করেছেন তিনি। সাধারণত প্রতি ঈদের দেড় মাস আগে থেকে উৎসবভিত্তিক কাজ করেন মোশাররফ। কিন্তু এবার করোনার কারণে সেই গতি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানালেন তিনি। মোশাররফ জানান, 'করোনার কারণে আমি কাজ করে স্বস্তি পাচ্ছি না। শুটিংয়ে মন দিতে পারছি না। কাজ করার যে মানসিক প্রশান্তি, সেটা এখন বিন্দুমাত্র নেই।' গত বছর ঈদের আগের দুই মাসে যেখানে ধারাবাহিক-একক নাটক মিলিয়ে ২৫-৩০টি প্রযোজনায় কাজ করেছিলেন। এবার ঈদুল আজহায় তাঁর অভিনীত গিরগিটি, ব্যঞ্জনবর্ণ, ওগো বধূ সুন্দরীসহ প্রায় ১১টি একক ও ধারাবাহিক নাটক প্রস্তুত করেছেন নির্মাতারা। টেলিভিশন প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, গত বছর ঈদুল আজহায় যেখানে ১৭টি টিভি চ্যানেলে প্রায় ৫০০ নতুন প্রযোজনা (ঈদের আগের দুই মাসে শুটিং হওয়া) প্রচারিত হয়েছিল, এ বছর একই উপলক্ষে নতুন প্রযোজনার সংখ্যা এক-তৃতীয়াংশ কমে যেতে পারে।
2
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মাসুদ পারভেজ খান ইমরান। আওয়ামী লীগের দাবি, ইমরান আগামী বৃহস্পতিবার নৌকার প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। কিন্তু ইমরান বলছেন, তিনি এখনো মনোনয়ন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি।আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ইমরানের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ইমরানের বড় বোন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।বৈঠক শেষে বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের জানান, নৌকার প্রার্থীর সমর্থনে ইমরান ২৬ মে মনোনয়ন প্রত্যাহার করবেন।বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। কিন্তু দিন শেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুসিক নির্বাচনেও তাই হতে যাচ্ছে। কুমিল্লার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবার বীর মুক্তিযোদ্ধা আফজল খানের পরিবার। তাঁরা অতীতেও দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। কুমিল্লা সিটি নির্বাচনেও তাই করতে যাচ্ছে। তাঁর ছেলে ইমরান প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত হয়েছে। শেষ দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর আজকের পত্রিকা'কে ইমরান বলেন, 'আমি এখনো মনোনয়ন প্রত্যাহারের কথা দিইনি। নেতাদের কিছু দাবি-দাওয়ার কথা জানিয়েছি, সেগুলো পূরণ হলেই মনোনয়ন প্রত্যাহার করব।'ইমরান বলেন, 'আমি ওনাদের বলেছি, আমরা সুন্দরভাবে রাজনীতি করতে চাই। এমপি বাহারের (সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার) অত্যাচারে কুমিল্লার মানুষ অতিষ্ঠ, তাদের বাঁচাতে ওনাদের সাহায্য চেয়েছি। আর মনোনয়ন যাকে দেওয়া হয়েছে, সেটা চলবে না। এটা নিয়েও সুযোগ থাকলে চিন্তাভাবনার জন্য বলেছি।'কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানেক্লিককরুনইমরান আরও বলেন, 'ওনারা ওনাদের কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। আমি কেন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেটা বিবেচনার জন্য বলেছি। সবকিছু নিয়ে আরও দুইটা দিন অপেক্ষা করতে হবে।'কুসিক নির্বাচন ২০২২সম্পর্কিত পড়ুন:কুসিক নির্বাচন সুষ্ঠু করতে নিজামের সাত প্রস্তাবইভিএম দেখতে কুসিক প্রার্থীদের ডেকেছে ইসিকুসিক নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেবেন ইমরানকুসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে জরিমানা২০১৮-এর ভোট নিয়ে প্রশ্ন তুলতেই কুসিকে মতবিনিময় সভায় হট্টগোলব্যক্তিগতভাবে ভিডিও পাঠালেও ব্যবস্থা নেবে নির্বাচন কমিশনকুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: স্থানীয় সরকার মন্ত্রী
9
বিশ্বকাপে টিকে থাকার আশা জাগানিয়া ম্যাচে ব্যাটিংয়ে আশাহত করছে টাইগাররা। ৩৪ রান তুলতেই হারিয়েছেন ৫ উইকেট। মঙ্গলবার আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের এ ম্যাচে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ওভারের শেষ দুই বলে প্রথম দুই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ নাঈম ৯ রান করে বিদায় নেয়ার পর ব্যাট হাতে নামা সৌম্য সরকার কোনো রান না করেই প্যাভেলিয়নে ফিরে যান। পরে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে শূন্য হাতেই ফেরত যান মুশফিকুর রহিম। অধিনায়ক মাহমুদউল্লাও পারেননি দলের হাল ধরতে। তাকেও ফিরে যেতে হয় মাত্র ৩ রান করে। অষ্টম ওভারের শেষ বলে তার বিদায়ের পর নবম ওভারের শুরুর বলেই ফেরত যান আফিফ হোসাইন। তিনি ফেরত যান শূন্য হাতে। এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা লিটন দাসকে ফিরে যেতে হয় ১২তম ওভারের তৃতীয় বলে। তিনি ৩৬ বল খেলে করেন ২৪ রান। দক্ষিণ আফ্রিকর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রাবাদা। এছাড়া একটি করে উইকেট পান নর্টজে, পেটোরিয়াস ও শামসি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১.৪ ওভারে ৪৬। পতন হয়েছে ৬ উইকেটের। ক্রিজে আছেন শামীম হোসাইন (৪) ও মেহেদী হাসান (১)। এ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় বলতে গেলে অনেকটাই নিশ্চিত। আশা যা একটু আছে কাগজে-কলমে। অনেক 'যদি-কিন্তু'র হিসাব মিললে তবেই অসাধ্য সাধন হতে পারে টাইগারদের। তবে তার আগে আজকের ম্যাচসহ শেষ দুই ম্যাচে জয় নিশ্চিত থাকতে হবে।
12
ময়মনসিংহের হালুয়াঘাটে যুবতীর সাথে অবৈধ সম্পর্কের দায়ে আটক হয়েছেন নব গঠিত হালুয়াঘাট পৌরসভার কর্মচারী আরফান আলী। আরফান আলীর বাড়ি গাজিপুরের টঙ্গী উপজেলায়। সে হালুয়াঘাট পৌরসভার শুরুলগ্ন থেকেই চাকুরী করে আসছেন। এর আগেও তার বিরুদ্ধে ছিল এমন অভিযোগ। প্রায় দশ মাস পূর্বে উত্তর বাজার রফিকের বাড়ির কক্ষ ভাড়া নিয়েছিলেন উপজেলার ২ নং জুগলী ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের আছমা (৩০) নামক এক যুবতী। স্থানীরা জানায় প্রায়ই অনৈতিক কাজকর্মের সাথে জড়িত ছিল আসমা।বৃহস্পতিবার রাতে ঐ বাড়িতে আরফানের অবস্থান টের পেয়ে সন্দেহ হয় স্থানীয় জনতার। পরে রাত দুইটায় অবৈধ কাজ করাবস্থায় আটক করে স্থানীয়রা। এ ঘটনায় শত শত উৎসুক জনতা ভিড় করে রফিকের বাড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌছে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়। আরো দেখুন : কাজের মেয়ের সাথে অধ্যাপকের অনৈতিক সম্পর্ক, গেল চাকরিদিনাজপুর সংবাদদাতা;৩১ জুলাই ২০১৮, ১৭:০৯ কাজের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগে হাবিপ্রবি'র বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. রমজান আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া এ ধরনের অভিযোগ আরো দুই শিক্ষকের বিরুদ্ধে রয়েছে বলে জানা গেছে। এর আগে যৌন নির্যাতনকারী ড. রমজান আলীসহ ৩ শিক্ষকের শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষক ফোরামের বেঁধে দেয়া সাত দিনের সময়সীমার পঞ্চম দিনে এই বরখাস্ত আদেশ দিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৬ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান প্রগতিশীল শিক্ষক ফোরাম নেতৃবৃন্দ। অভিযুক্ত ৩ শিক্ষক হচ্ছেন হাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. রমজান আলী, ফিসারিজ অনুষদের শিক্ষক মো. ফরিদুল্লাহ ও ইংরেজি বিভাগের শিক্ষক দীপক কুমার সরকারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ রয়েছে। এর মধ্যে সহকারী অধ্যাপক ড. রমজান আলীর বিরুদ্ধে রয়েছে তিনটি অভিযোগ। যার মধ্যে রয়েছে ছাত্রীকে মানসিক হয়রানি, ক্যাম্পাসে কাজের মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও রাজশাহী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার স্ত্রীর যৌতুকের মামলা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে গঠিত যৌন নির্যাতনবিরোধী সেল তদন্ত করে শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সত্য বলে রিপোর্ট দেয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক রমজান আলীকে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে চিঠি দেয়। কিন্তু তার দেয়া উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্তুষ্ট হতে পারেনি। গত সোমবার সকালে সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে শিক্ষার্থীরা শিক্ষক রমজান আলীর বহিষ্কার চেয়ে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক রমজান আলীকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেয়।
6
ভোলায় শিশুদের জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ বেড়েছে। প্রতিদিন এসব রোগে আক্রান্ত হয়ে ১০-১২ জন শিশু ভোলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর চাপ বাড়ায় একটি শয্যায় দু-তিনজন রোগী রাখা হচ্ছে। আবার শয্যা না থাকায় বারান্দায় রেখেও চলছে চিকিৎসা। এদিকে শিশু ওয়ার্ডে চিকিৎসক ও নার্স সংকট থাকায় ঠিকমতো চিকিৎসাও পাচ্ছে না রোগীরা।বর্তমানে এই হাসপাতালের শিশু ওয়ার্ডের ৩১টি শয্যার বিপরীতে ৫৭ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গতকাল সোমবার ২০ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্দি-কাশি, জ্বর ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ১ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৫ জন শিশু রোগী ভর্তি হয়। গত রোববার ২৪ জন শিশু ভর্তি হয়। শনিবার ১৪, শুক্রবার ১৫, বৃহস্পতিবার ১৮, বুধবার ১৮ ও মঙ্গলবার ১৬ জন শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া গত দুই সপ্তাহে ২২২ জন শিশু ভর্তি হয়। হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।অন্যদিকে শিশু রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যাসংকট দেখা দিয়েছে। প্রতিটি শয্যায় গড়ে দু-তিনজনকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে শীতের মধ্যে বারান্দায় রাখা হচ্ছে রোগীদের। এতে রোগীর স্বজনেরাও পড়েছেন বিপাকে। চাপ বেড়ে যাওয়া ঠিকমতো চিকিৎসা পারছে না রোগী।গতকাল সোমবার সরেজমিনে শিশু ওয়ার্ডে দেখা গেছে, নাজিদা নুর নামে এক রোগীর মা সুফিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন শিশু ওয়ার্ডের কর্তব্যরত নার্স মৌসুমি রায়।ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা সুফিয়া অভিযোগ করে বলেন, '১০ মাস বয়সী শিশু নাজিদা নূরকে সর্দি, কাশি ও জ্বরসহ ঠান্ডাজনিত কারণে সোমবার শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। কিন্তু মেয়েকে ক্যানোলা পরানোর জন্য নার্সদের বারবার বলা হলেও তাঁরা আসেননি। বরং আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।'এ বিষয়ে নার্স মৌসুমি রায় বলেন, এ ওয়ার্ডসহ পুরো সদর হাসপাতালে রয়েছে নার্সসংকট। ফলে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকসানা আক্তার বলেন, 'ঠান্ডাজনিত রোগে ছেলে আবি আব্দুল্লাহকে সোমবার (গতকাল) সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করি। কিন্তু সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে না চিকিৎসক ও নার্স।'শিশু ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মৌসুমি রায় বলেন, কয়েক দিন ধরে রোগীর চাপ অনেক বেশি। শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এখানে শয্যা রয়েছে ২৫টি ও কেবিন ৬টি। মোট ৩১টি শয্যায় বর্তমানে রোগী ভর্তি ৫৬। আমাদের একার পক্ষে এত রোগীর চিকিৎসা দেওয়া কষ্টসাধ্য। তবুও সেবা দিয়ে যাচ্ছি। এখানে আরও একজন নার্স দরকার।'ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) নিরুপম সরকার সোহাগ বলেন, 'গরম ও ঠান্ডার কারণে শিশুরা নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জনবলসংকট থাকায় চিকিৎসা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। ৫০ শয্যার জনবল দিয়ে চলছে ১০০ শয্যার কার্যক্রম। ডাক্তার-নার্স চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আমাদের পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে।'
6
কাউনিয়া উপজেলার শ্রমিক অধ্যুষিত হারাগাছ পৌরসভায় অসহায় দরিদ্র মানুষের বসতবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।মহান বিজয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন পৌর মেয়র এরশাদুল হক এরশাদ। হারাগাছ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।পৌর মেয়র এরশাদুল জানান, হারাগাছ পৌর এলাকার শতকরা প্রায় ৯০ ভাগ মানুষ দিনমজুর। তাঁরা বিভিন্ন বিড়ি কারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এসব মানুষ বসতভিটার পৌর কর পরিশোধ করতে পারছেন না।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় অসহায় দরিদ্র মানুষদের কথা চিন্তা করতেন জানিয়ে মেয়র বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শের কথা অনুযায়ী মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে হারাগাছ পৌর এলাকার অসহায় দরিদ্র মানুষের পৌর কর মওকুফের ঘোষণা দেওয়া হলো।'মেয়র এরশাদুল অভিযোগ করেন, পৌর এলাকায় মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যে পরিবারগুলো আছে তাঁরাও ঠিকভাবে পৌর কর দেন না। কিন্তু কর আদায় ছাড়া পৌরসভার উন্নয়নকাজ করা সম্ভব নয়। তাই তিনি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবার এবং কলকারখানার মালিকদের পৌরকর পরিশোধের আহ্বান জানান।এরশাদুল জানান, হারাগাছ এমন একটি পৌরসভা যারা কোনো আয়ের মাধ্যম নেই। নেই কোনো হাটবাজার, যারা টাকা দিয়ে পৌর এলাকার উন্নয়নকাজ করা যেতে পারে। সারা বছর সরকারি উন্নয়ন তহবিলের টাকা দিয়ে সামান্য কিছু উন্নয়নকাজ করা হয়। যখন পৌরসভাটি প্রতিষ্ঠা করা হয়েছিল সে সময় এই এলাকার কিছু লোক তাঁদের নিজের স্বার্থে পৌরসভাটি গঠন করেছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, হারাগাছ পৌরসভা হচ্ছে 'গ' শ্রেণির পৌরসভা। এখানে উন্নয়নকাজের জন্য সরকারিভাবে বরাদ্দ আসে। এই পৌরসভার শ্রেণির উন্নতি করার জন্য মেয়র ও কাউন্সিলরসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ছাড়া সঠিকভাবে পৌর কর আদায় করতে হবে।শ্রমিক অধ্যুষিত হারাগাছের অনেক মানুষ ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন জানিয়ে সিটি মেয়র বলেন, এসব ইজিবাইক চালকদের লাইসেন্স না থাকায় তাঁরা মহানগরে গাড়ি চালাতে পারেন না। তাঁরা যাতে মহানগরে গাড়ি চালাতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে পৌরসভার সব কাউন্সিল ও পৌরসচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
6
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমবারের মতো দেখা মিলল সুপার ওভার। রোমাঞ্চ ছড়ানো এমন ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। রোববার চেন্নাইর চিদম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৯ রান করে দিল্লি। জবাবে সাত উইকেটে হায়দরাবাদও করে ১৫৯ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে আগে ব্যাট করে হায়দরাবাদ এক ওভারে করে ৭ রান। জবাবে রশিদ খানের দুর্দান্ত বোলিং ছাপিয়ে ৮ রান তোলে দিল্লি। জয়ের লক্ষ্যে খেলতে নেমে হায়দরাবাদের হয়ে দু'জন ব্যাটে ঝড় তোলেন। বাকিরা ছিলেন ব্যর্থ। ৫১ বলে আটটি চারে ৬৬ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। ১৮ বলে তিন চার ও চার ছক্কায় ২৮ রান করেন জনি বেয়ারস্টো। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। হায়দরাবাদ করতে পারে ১৫ রান। ম্যাচের স্কোরে আসে সমতা। সুপার ওভারে শেষ হাসি হাসে দিল্লি। টস জিতে ব্যাট করতে নেমে দিল্লির হয়ে টপ অর্ডারের চার ব্যাটসম্যানই পেয়েছেন রানের দেখা। ৩৯ বলে সাত চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার পৃথি শ। ২৬ বলে ২৮ রান করেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। অধিনায়ক রিশব পন্থ ২৭ বলে চারটি চার ও একটি ছক্কায় করেন ৩৭ রান। ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে পাঁচ ম্যাচে চার জয়ে দুই পয়েন্ট অর্জন করা হায়দরাবাদ রয়েছে সপ্তম স্থানে।
12
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের ইকবালের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত ভাইবোন হলো ইকবাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৭) ও মেয়ে লামিয়া সুলতানা মাহী (৩)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে বসতঘরের সংলগ্ন চুলায় ভাত রান্না বসান মা গোলাপি বেগম। এর কিছুক্ষণ পর চুলায় রান্না রেখে পুকুরঘাটে যান তিনি। কিছুক্ষণ পর পুকুরঘাট থেকে তিনি নিজের বসতঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা দুই শিশু নোমান ও মাহী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে সেনবাগ থানার উপপরিদর্শক আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আশপাশের হাজারো মানুষ ওই বাড়িতে ছুটে যান। বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল ও সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণকে বরণ করে নিল এফডিসির সবগুলো সংগঠন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শিল্পী সমিতির অফিসে গিয়ে দেখা যায়, সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সবাই মিলে তাকে মিষ্টিমুখ করান। সমিতির অফিসে গিয়ে দেখা যায়, শিল্পী সমিতির টেবিলে নিপুণ তার নেমপ্লেটও লাগিয়েছেন। পরিচালক সমিতি, সহকারি পরিচালক সমিতি (সিডাপ), চিত্রগ্রাহক সংস্থা, রূপসজ্জা সমিতি, ব্যবস্থাপক সমিতি, সহকারি ব্যবস্থাপক সমিতি থেকে শুরু করে সব সংগঠনের প্রধানরা ফুলের তোড়া দিয়ে সাধারণ সম্পাদক পদে নিপুণকে স্বাগত জানান। এ সময় নিপুণের সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, নির্বাচিত কার্যকরী সদস্য জেসমিন প্রমুখ। শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনও ফুল দিয়ে নিপুণকে গ্রহণ করেন। এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুণকেই গ্রহণ করেছেন। এজন্য ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করিয়েছেন। এরআগে সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। দুপুর পৌনে ১টায় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুলেল শ্রদ্ধা শেষে ইলিয়াস কাঞ্চন উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস, জেসমিন। ছিলেন রিয়াজ ও নিপুণও। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন। এবারে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করে কাঞ্চন-নিপুণ প্যানেল। সেখান থেকে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ জয়ী হয়, এরপর আপিল বোর্ডে আবেদন করলে পুনরায় ভোট গণনাতেও জয়ী হন জায়েদ। এরপর জায়েদের বিরুদ্ধে নির্বাচন বিধি না মানার অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। সেই রায় অবৈধ দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ। সেখান থেকে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় স্থগিতের আদেশ আসে এবং জায়েদ তার পদে বহাল থাকেন। তবে নিপুণ এ নিয়ে হাইকোর্টে আপিল করলে গতকাল বুধবার সেই স্থগিতাদেশ স্থগিত করে দুজনের পদই ১৩ তারিখ পর্যন্ত স্থগিত করে দেন। আগামী রবিবার (১৩ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ বেঞ্চে শোনানির পর সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
2
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি ১১টি পদে মোট ২৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে ৩১-৮-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।
1
বাংলাদেশে টাকা আত্মসাতের অভিযোগে পশ্চিমবঙ্গের সাত থেকে আটটি স্থানে তল্লাশি অভিযান শুরু করেছেভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি'র তদন্তকারীরা। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের তিনটি জায়গায় একইসাথে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার। স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধার বিরুদ্ধে বাংলাদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে শহর থেকে জেলায় জেলায় চলছে ইডি'র হানা। এখনো যে তথ্য উঠে আসছে, তাতে জানা যাচ্ছে, সুকুমার মাছ ব্যবসার আড়ালে হাওয়ালার কারবারে যুক্ত। বিভিন্ন জায়গায় জমি জায়গা কিনে ব্যবসা করেন তিনি। অশোকনগরে তার একাধিক বাড়ি ও দোকান। এর সাথে উঠে আসছে প্রশান্ত হালদার নামে এক ব্যক্তির নাম। প্রশান্ত হালদারের মারফত এ ভারতে টাকা নিয়ে আসেন সুকুমার। শুক্রবার অশোকনগরে সুকুমার মৃধাসহ প্রণব হালদার ও স্বপন মিশ্রের বাড়িতে একযোগে হানা দেন ইডির কর্মকর্তারা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
3