Datasets:
Tasks:
Translation
Modalities:
Text
Formats:
csv
Sub-tasks:
text2text-generation
Size:
1K - 10K
DOI:
License:
| Standard Bangla Language,Chittagong | |
| রঙিন ছবি তোলা লাগবে আমাদের।,কালার ছবি তুলা ফরিবো আরার | |
| ভাইয়ের নাম কি?,বাইয়ের নাম কি | |
| হাতটা কাঁপছে তোমার?,হানত হথা যায় তুঁর? | |
| গার্ড কেমন?,গার্ড খইল্লা? | |
| "মনু মিজি সর্দারও দাড়ি-গোঁফে হাত বুলাতে বুলাতে জবাব দেয়- হ্যাঁ বাবা, আব্দুল সালামের অন্তর খানা বড়।","মনু মিজ্জি চদ্দারঅ চাপ্দারিত আঁত বুলাইতে বুলাইতে জোয়াব দে- অঁয় ওবা, আদ্দু ছালামঅর অন্তর ঘান ডঁর।" | |
| আজ আব্বু সকালে বাজার থেকে টমেটো কিনে এনেছে তো।,আজিয়া আব্বু সকালত বাজারত্তুন টমাটু কিনি আইন্নে দে | |
| আমার আব্বু বিদেশ থাকে।,আর আব্বু বিদেশ তাকে | |
| কাজ করতাম কিভাবে?,কাম গইত্তাম কেনে? | |
| ভালো লাগে না?,গম নো লাগে? | |
| কুলসুমা খাতুন বলে- এত রাতে আঁধারে-বাঁধারে বাড়িতে গিয়ে কী হবে।,কুনছুমা হাতু হঁয়- এত রাতিয়া আদারে-বিদারে বারিত যাই কি অইব। | |
| আমরা সবাই গতকাল বাইরে গিয়েছিলাম।,আরা বেয়াক্কুন গতহালিয়া বাইরে গেইলাম | |
| একটু ঘুমিয়ে নাও।,এককানা ঘুমাইয়েরে লো | |
| আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?,অনরে কেন গরি সাহায্য গরিত ফারি? | |
| আমার পা টনটন করছে।,আর ট্যাং টনটন গরের | |
| একটি দোকানে যেতে হবে।,এক্কান দোয়ান ওত যা ফরিবো | |
| তুমি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো।,তুই গুমের তুন জলদি উঠ | |
| এ না।,এ না। | |
| আমার ভালোবাসায় কম কী ছিল?,আর বালোবাসায় হম কি আছিলো? | |
| রাজশাহী গেছে।,রাজশাহী গেইয়ুই | |
| ওদের বাসা হয়েছে এটা হয়েছে খুলশী।,ইতারার বাসা অইয়্যেদে ইয়্যান অইয়্যেদে খুলশি। | |
| আমি সকালে নাস্তা করে স্কুলে যাই না।,আই সকালট নাস্তা হরিয়ার স্কুলত যাই না | |
| তো পড়াশোনার কারণে অন্য একটা শহরে এসে থাকতে হয়।,তো ফরাশোনা বাবদ অন্য এক্কান শহরত আইয়েনে থাকা ফরের। | |
| "এটা হয়েছে একটা বিল্ডিংয়ের মতো, বিল্ডিংয়ের নিচে যেমন হালকা করে একটা বড় স্পেস থাকে, এমন করে, দুই তিন টা বিল্ডিং নিয়ে, মানে গার্ডেন নেই।","ইয়ান অইলদে এককান বিল্ডিং অর মতন,বিল্ডিং অর নিচে যেনডিললা হালকা গরি এককান বড় স্পেইস তাহে, এইললা গরি, দুই তিন গান বিল্ডিং লই এরে, মানে গার্ডেন নাই।" | |
| আমরা যাব।,আরা যাইয়ুম | |
| হঠাৎ করে কুলসুমার মুখ থেকে মেয়েকে বিয়ে করার প্রস্তাব শুনে মইনউদ্দিন আগা-মাথা কিছু বুঝতে পারে না।,অঠাতগরি কুনছুমার মুখত্তুন মেইয়ারে বিয়া গরিবার পরস্তান ওনি মইনদ্দিন আগা-মাথা কিচু বুঝিন্নপারে। | |
| বুক দিয়ে ঝড় তুফান আটকাই,শিনা-দি ঠেহাই ঝড় তোয়ান | |
| ও ভাই আমরা চাটগাঁইয়া নওজোয়ান,ও ভাই আরা চাটগাইয়া নওজোয়ান | |
| ভালো লাগে।,বালা লাগে | |
| আমার বাংলা বুঝতে অসুবিধা হয়।,আঁর বাংলা বুইযতো অসুবিদা অর | |
| তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো।,তুঁই আঁনল্লাই বউত হস্ট গরইগ্য। | |
| এমন করে কথা বলতে পারেন না।,এন গরি হতা হতে ন ফারেন | |
| মানে আমার নানী আগে থেকে দখল করে আছে।,মানি আর নানী আগুত্তুন দহল গরি আছে। | |
| সকালে ফুটবল খেলা দেখেছি।,বিয়াইন্না ফুটবল খেলা আইহি | |
| "এখানে একটা, বড় মাঠের মাঝে একটা ভূতের বাড়ি নামের একটা পরিত্যক্ত বাড়ি ছিল, এটা সম্পর্কে আমাদের খুব আগ্রহ ছিল।","এড়ে উগগা, বড় মাঠর মাঝে উগগা ভূতর বাড়ি নামর উগগা পরিত্যক্ত বাড়ি আছিল, ইয়ানর সম্পর্কে আরার খুব আগ্রহ আছিল।" | |
| আমি অবাক হয়ে গিয়েছিলাম।,আই অবাক ওই গিয়িলাম | |
| মেয়ের বিয়ের ব্যাপারে বউয়ের কথা শুনে প্রথমে একটু মন খারাপ করেছিল আব্দুল সালাম।,মেইয়ার বিয়ার ব্যায়াপারে বউঅর হঁতা ওনি ফঁইল্যা এক্কেনা মনমারি ওট্টিল আদ্দু ছালাম। | |
| কয়দিন আগে শহর থেকে আসার সময় নতুন একটা হাতঘড়িও কিনে এনেছে আব্দুল সালাম।,হদিন আগে শঁরততুন আইবার সঁত নোয়া ওগগ্যা আঁতগরিও কিনি আইন্যা আদ্দু ছালাম। | |
| সকালে নাস্তা করে স্কুলে যাই।,সকালট নাস্তা হরিয়ার স্কুলত যাই | |
| ফরাসি মগ ওরাও...,ফরাসি মঙ্গিং রা... | |
| সুখতারার ঘরে বড় ছেলে না থাকার কারণে দুই ঘরেরটা তাকেই করতে হচ্ছে।,সুখতারারত বর পোয়া ন থাহনর হারণে দুনো ঘররগিন তাত্তুন গরা পরের। | |
| বিয়ের ব্যাপারে তারা যা যা চায় সবকিছু দেব।,বিয়ার ব্যায়াপারে তারা যিঁন যিঁন তোয়ায় বেয়াকগিন দিয়ম। | |
| "মানে ছোট থেকেই আমার কাছ থেকে ক্রিকেটের প্রতি একটা খুব গভীর টান এসেছিল, এটা আজও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।","মানে ছোডো তাইতে আঁর তুন ক্রিকেটের প্রতি এক্কান খুব গভীর টান আইসছিল, ইয়্যান আইজো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকিবু।" | |
| আমি মায়ায় পড়ে গেছি।,আই মায়াত ফরিগি | |
| বেশি ভালো লাগে।,বেশি গম লাগে | |
| ওড়না দিয়ে মুখ ডেকে ফেলে।,ওরাঁনাদি মুক ঘুরি ফেলায়। | |
| ও আমার গ্রামে বাড়িতে এসেছিল।,ইতে আর গ্রামোত বাড়িত আসসিলো | |
| মলদ্বারের শেষ মাথায় বর্জ্য থাকলে জিলাপির মতো করে হাগু করা যায়,পুঁদের গোড়াত গু থাইলে জিলাপি আগন যায় | |
| তাই সেজেগুজে বসেছিলাম।,এতল্লেই আজিফারি বই আছিলেম। | |
| "ওই ইয়া এদিকে, কোথায় জানি এটা!","ওই ইয়া ইন্দি, খডে জানি ইয়্যান!" | |
| তুমি সাগর কেন পছন্দ করো?,তুঁই সাগর কিল্লাই পচন্দ গরো | |
| কুলসুমা খাতুন মইনউদ্দিনকে চা বানিয়ে দিয়ে জিজ্ঞেস করে- মইনু লাইন-টাইন কেমন চলছে?,কুনছুমা হাতু মইনদ্দিনঅরে চা বানাইদি পোছারগরে- মইনু লাইন-তাইন ক্যেন চলের? | |
| খেলে তারপরে ক্লাস করতে ঢুকতাম।,খেলিয়েনে তারফর ক্লাস গইরতো ঢুকিতাম। | |
| আমি যদি ঠিক থাকি।,অ্যাঁই যদি ঠিক থাহি | |
| "আমার পরিবারে আমি, মা, বাবা।","আর ফরিবারে আই, মা, বাবা" | |
| কথা হয়েছে তো কমার্শিয়াল সাইট।,হতা অইয়েদে কমার্শিয়াল সাইট। | |
| "হাইস্কুলে, তখন ক্লাস সিক্সের মাঝে ভর্তিযুদ্ধ মানে একটা খুব বিরাট একটা বিষয় এই হাইস্কুলে টেকা, খুব একটা গর্ব করার বিষয়।","হাইস্কুলত, তহন ক্লাস সিক্সের মাঝে ভর্তিযুদ্ধ মানে এক্কান বউত বিরাট এক্কান বিষয় এ হাইস্কুলত টিকন, বউত এক্কান গর্ব গরিবার বিষয়।" | |
| কতদিন ধরে এমন রাত বেশি হলে মইনউদ্দিনও সুখতারার পড়ার ঘরে থেকে যায়।,হতদিন ধরি এনডইল্যা রাইত বেশি অঁইলে মইনদ্দিনঅ সুখতারা র পন্নার ঘরত থাই যায়। | |
| গাড়ি তোমার যাতায়াত করে এগুলো সম্পূর্ণ এখানে ছবি-টবি কেউকে তুলতে দেয় না।,গাড়ি তোঁয়ার যাতায়াত গরের ইয়্যিন সম্পূর্ণ এডে ছবি-টবি কেওরে তুইলতো ন দেয়। | |
| আসে না।,না আসে | |
| আমি তোমাকে দেখে নেব।,আই তোঁয়ারে চাই লইওম | |
| আব্বু আমার জন্য লাল জামা কিনে এনেছে।,আব্বু আর লাই লাল জামা কini আইন্ন্যে | |
| পরিচিত হয়ে খুব ভালো লাগছে।,ফরিচয় ওই বহুত বালা লাইগগে | |
| আপনি কি কোনো ভুল করেছেন নাকি?,অনে কি হনো বুল গইরগন নে? | |
| কী চাকরি করো নাকি?,কি চকরি গরর দে নে | |
| বাচ্চাকে খাওয়াও।,বচ্চু হাবাই দ | |
| কিন্তু চোখে রঙ লাগার কারণে মায়ের কথাকে তেমন পাত্তা দেয় না।,কিন্তু চউগত রঙ লাগঁনর হারনে মাঁর হতারে এঁন পাত্তা ন নদে। | |
| সবসময়ই একটু আমার মনে একটা অত্যন্ত কাছের একটা শহর হিসেবেই থাকবে।,সবসময়ই এক্কানা আঁর মনত এক্কান অত্যন্ত কাছের এক্কান শহর হিসেবেই থাকিবো। | |
| "ঝগড়া করতে করতে পুরো দিন ফেলার জন্য, ফেলো।","ঝগড়া গইরতে গইরতে ফুরা দিন ফালাইবার লাই, ফালাই।" | |
| তোমাকে পড়াশোনা করতে হবে।,তোঁয়াত্তুন ফরালেহা গরা ফরিবো | |
| আব্বু আমার জন্য কালো জামা কিনে এনেছে।,আব্বু আর লাই কালো জামা কিনি আইন্ন্যে | |
| "আমার পরিবারের মাঝে আছে যে আমার আম্মু, আমার দু'টো বোন আছে, আমার আব্বা ছোটকাল থেকে মারা গেছে।","আঁর পরিবারের মাঝে আছে যে আঁর আম্মু, আঁর দুউয়া বইন আছে, আঁর আব্বা ছুডোকাল থাইকতে মারা গিয়্যে।" | |
| একটা লাল গোলাপ কিনে দিয়েছে।,ওgga লাল গোলাপ কিনি দিয়িএ | |
| মেজবান হলে প্রথম ব্যাচে খেয়ে ফেলত।,মেজ্জান ওইলি ফতম টেলাত হাই ফালাইতু। | |
| ও এখন রাজশাহী।,ইতে এহন রাজশাহী | |
| হেঁটে যাচ্ছে তো।,হাথি যার গোয় | |
| মানে বেশিরভাগ এই দু'টো বিচে যাতায়াত করে।,মানে বেশিরভাগ এ দুইয়্যান বিচত ই যাতায়াত গরে। | |
| এমন বেহায়া কেন তুই,এল্লে বিয়াহল কা তুই | |
| মুরুব্বি যাত্রী: তোদের আক্কেল কেমন? এখানে নিঃশ্বাস ফেলার জায়গা পর্যন্ত নেই! বেয়াদব কোথাকার,মুরুব্বি যাত্রী : তোরার আ'হল ক্যান? এডে নিয়েস ফেলিবার জায়গা উদ্দো নাই! বেয়াদব হন্ডেয়ার | |
| সহজ ভাষায় কথা বলা উচিত।,সহজ ভাষাত হতা হউয়া উচিৎ | |
| আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে।,আস্তে ধিরে বেয়াকগিন ঠিক অই যেইবই। | |
| রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো।,রাস্তা দিয়েরে হাথি যার গোয় | |
| "তোমাদেরকে আমি বলি, শুভকামনা।","তোঁয়ারারে আঁই কই, শুভকামনা।" | |
| "প্রকৃতিরে সাড়া দিলাম, ওমা এ কী কারবার, লাইনে পানি নেই এখন কী করবো","প্রকৃতিরে সাড়া দিলেম, ওমা এ কি হারবার, লেইনুত পানি নেই ইয়া কিজ্জুম" | |
| আপনারা চেনেন না।,অনরা ন চিনন | |
| "আর কোনদিন আমি তোমাকে ছেড়ে যাবো না, ও ননদী","আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া, ও ন'নাইরে" | |
| আমি ঐদিকে যাবো না।,আমি ইক্কে নযাইয়ুম | |
| তুমি বলবে না।,তুই ন হইবা | |
| আমরা অপেক্ষা করবো।,আরা অফেক্ষা কইজ্জুম | |
| রান্নাঘর আর পড়ার ঘরের মাঝখানে শুধু একটা বাঁশের বেড়া।,অঁলাঘর এদ্দে পন্নার ঘরর মাঝঅদি উদা একখান বাঁশর বেরা। | |
| ছোট ছেলেটা বল নিয়ে খেলা দেখছে।,গুড়া ফোয়া বল লই খেলা হার | |
| জিজ্ঞেস করে- কিরে কী হয়েছে?,পোছার গরে- কিরে কে্যঁন অইদে? | |
| আমি চিংড়ি মাছ খেতে পছন্দ করি।,আই ইচা মাছ হাইতো পছন্দ গরি | |
| আমকে আমাদের দেশের ফলের রাজা বলে তো।,আমরে আরার দেশর ফলের রাজা হয় দে | |
| "যেটা সত্যি কথা, ওর মনটা খুবই ভালো।","যিবা সত্যি খতা, ইবার মন গান খুবই ভালা।" | |
| চলো আমরা সবাই গান গাই।,চল আরা বেয়াক্কুন গান গাই | |
| সেখানে তখন জটলা বেধে বুড়োরা তাস খেলছে।,এডে তহন ডাঁই বাঁদি বুরা অক্কলে তাচখেলা হাঁর। | |
| তুমি দেখিয়ে।,তুঁই হসাই | |
| এছাড়া কক্সবাজারের মাঝে মানে খুবই বিখ্যাত ট্যুরিস্টদের পছন্দ হয়েছে।,এছাড়া কক্সবাজারের মাঝে মানে খুবই বিখ্যাত ট্যুরিস্ট অলের পছন্দ অইলদে | |
| মানুষ খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবে।,মাইনষে খুব সুন্দর ভিউ এঞ্জয় গরিত ফারিবো। | |
| আপনি কি একটি বাংলা গান গাইতে পারবেন নাকি?,অনে কি ওজ্ঞা বাংলা গান গাইত ফারিবান নে? | |
| আব্বু লাল জামা কিনে এনেছে।,আব্বু লাল জামা কিনি আইন্ন্যে | |
| আমার বন্ধু মানসিকভাবে দুর্বল।,আঁর বন্দু মানসিক বাবে দুর্বল | |
| "কিন্তু কথা হয়েছে যে আমরা তো এটা জানি না কাজটাজ কিভাবে কী করে, ওরা তো আলাদা করে স্যারের কাছ থেকে গিয়ে এটা কালেক্ট করে।","কিন্তু খতা অইয়্যেদে আঁরা তো ইয়্যিন ন জানি খাম টাম কেইল্লা গরি কী গরে, ইতারা তো আলাদা গরি স্যারের তুন যাইয়েরে ইয়্যান কালেক্ট গরে।" | |
| ও পরিবারকে ভালোবাসে।,ইবা ফরিবার ওরে বালোবাসে | |
| আপনি কি একটি বাংলা নাটক দেখতে পারেন?,অনে কি ওজ্ঞা বাংলা নাটক চাইত ফার অন? | |
| আমি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি নিয়েছি।,আঁই বিজ্ঞান অত মাস্টার্স ডিগ্রি লইয়ি | |
| রঙ করতে পারবি কি রে?,রঙ গরিত ফারিবি নি রে | |
| তাই বলে সেও খেয়াল করে তাকায়।,এতল্লাই বলি তেঅ খেয়াল গরি চায়। | |
| বিয়ের খরচের জন্য আব্দুল সালাম মইনউদ্দিনকে চল্লিশ হাজার টাকা দেয়।,বিয়ার হরচল্লাই আদ্দু ছালামে মইনদ্দিনঅরে চল্লিশ আহার টেয়া দে। | |
| আপনি কি বাংলা কবিতা লিখতে পারেন?,অনে কি বাংলা কবিতা লেকিত ফার অন | |
| সুখতারাকে বউ বানিয়ে ঘরে আনার পর নতুন বউয়ের মুখ দেখবার জন্য পশ্চিম পাড়ার মেয়েরা সব জল্লার ঘরে এসে ভরে গিয়েছে।,সুখতারারে বউ বানাই ঘরত আননর পর নোয়া বউঅর মুখ চাইবাল্লাই পচিম পাইরগ্যা মেইয়াপোঁয়া অক্কল বে¹ুন জল্লার ঘরত আঁইয়েরে পুরাই পুরাই গেইঅই। | |
| ডেকচি অর্থাৎ পাত্রের চেয়ে ঢাকনা গরম বেশি,ডেকচিত তুন ঢাকনা গরম | |
| ছেলেটা কাঁদছে।,ফুয়া হান্দের | |
| ওর হাসি খুব সুন্দর।,ইবার হাসি বহুত সুন্দর | |
| দুইবেলা পরীক্ষা হত।,দুইবেলা ফরিক্কা অইতু। | |
| এগুলো এত হালকা-পাতলা তোমার যেহেতু আহত হয়েছে বা আঘাত দিয়েছে হয়েছে ওদেরকে সসম্মানে পৌঁছে দিয়েছে এভাবে।,এগুন অতোরা হালকা-পাতলা তোঁয়ার যেহেতু আহত অইয়্যে বা গেয়া দিয়্যে অইয়্যে ইতারারে সসম্মানে ফৌছাই দিয়্যে এইল্লে। | |
| মইনউদ্দিনের সাথে তো এমন করে কথা বলে না কুলসুমা।,মইনদ্দিনঅর লয় ত এঁন গরি হতা ন হয় কুনছুমা। | |
| ঘণ্টায় ঘণ্টায় জিজ্ঞেস করে- কেমন লাগছে আপনার? কিছু খাবেন না?,ঘন্টায় ঘন্টায় পোঁচার গঁরে- কেঁএন লাঁর অঁনত্তুন? কিচু হাঁইবান্না? | |
| আমি একটি বিদ্যালয়ে পড়াশোনা করি।,আঁই এক্কান ইস্কুলুত ফরালেহা গরি | |
| ওই মাঝখানে ফোরকের ঘটনা একটা বলবে বলেছিলে না?,ওই মাঝখানে ফরকীয়ার ঘটনা এক্কান খইবে খইয়্যো দে ন না? | |
| "<> যাওয়া আসা করে, এখানকার অসম্ভব সুন্দর জায়গা।","<> যাওয়া আসা গরে, এডিয়্যার অসম্ভব সুন্দর জাগা।" | |
| বলবে না।,ন হইবা | |
| বারবার সুখতারার দিকে চোখ গেলেও মনটা বেড়ার ওইপাশে ফিসফাস কথা আর খিলখিল হাসির দিকে পড়ে থাকে।,বারবার সুখতারার ইক্কা চউ¹েইলঅ মন্নান বেরার অইকুলে পুচুর-পাচুর হঁতা এদ্দে কুড কুডাইন্না আঁসির ইক্কা পরি থাই। | |
| কী করছো?,কিরর? | |
| সাথে সাথে জবাব দেয়- ওসব ভুলে যাও।,ফোঁয়ারে ফোঁয়ারে জোয়াব দে- ইঁন ভুলি যঁ গই। | |
| তোমার এত ঘুম কেন আসছে তো?,তুয়ার এত ঘুম কিল্লায় আয়েদ্দে | |
| বড় মেয়ে ঘরে রাখা ঠিক নয়।,ডঁঅর মেইয়া ঘরত রাহন্নান ঠিক নঁঅয়। | |
| কিছু খেতে ভালো লাগে না।,হিছু খাইত গম না লাগে | |
| বিয়ের জন্য আমার আব্বা আমার জন্য মেয়ে খুঁজছে।,বিয়ার লাই আর আব্বা আর লাই মাইয়্যা তুয়ার | |
| "না~উ হও, তর~ উ হও।","না~ইউ হস, তর~ উ হস" | |
| ঘর কোথায়?,ঘর হডে? | |
| খানিকক্ষণ শুয়ে বিশ্রাম নিন।,হানিকক্ষন লেডিয়েরে বিছছেরাম লঁন। | |
| তারা তিন ভাই ছিল কিন্তু তাদের মা ছিল না।,তারা তিন বাই আচিল কিন্তু তারার মা ন আচিল | |
| কুলসুমা খাতুন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে আসার পর থেকে মইনউদ্দিনকে অন্য রকম চোখে দেখে সবাই।,কুনছুমা হাতু গম অই আসপাতালততুন ঘরত আইনর পরতুন লতি মইনদ্দিনে অন্য রহম চউগে চায় বেয়াগুনে। | |
| "এক সাইডে হয়েছে বেঞ্চ, আরেক সাইডে হয়েছে পুরো খালি।","এক সাইডে অইলদি বেঞ্চ, আরেক সাইডে অইলদি গোডা খালি।" | |
| আমার বন্ধু আমাকে একটা লাল শাড়ি কিনে দিয়েছে।,আর বন্ধু আরে এক্কান লাল শাড়ি কিনি দিয়িএ | |
| কাজ আছে।,হাম আছে | |
| আপনার সাথে কথা।,অনরলই হথা | |
| "তোমার সাথে সুখতারাকে বিয়ে দিতে চাইছি, কেমন হয়?","তোঁয়ার লয় সুখতারারে বিয়া দিতাম চাইদ্দে, কেঁন হ?" | |
| আসসালামু আলাইকুম।,আসসালামু আলাইকুম। | |
| "আমার জন্মস্থান হয়েছে আমার নিজের বাড়ি, আর আমার নানার বাড়ি সব হয়েছে কক্সবাজার।","আঁর জন্মস্থান অরদে আঁর নিজের বাড়ি, এ আঁর নানার বাড়ি বেয়াকগিন অইল দে কক্সবাজার।" | |
| সারারাত অনুষ্ঠান করে ফজরের সময় সব আড়ালিয়া-পাড়ালিয়া সবাই যার যার ঘরে গেল।,আঁরা রাইট্টিয়া অনুষ্ঠান গরি ফজরত্তত বে¹ুন আরাইল্লা-পারাইল্লা বে¹ুন যাজ্জার ঘরত গেইঅই। | |
| অপেক্ষা করো।,অপেক্ষা গোরো | |
| কথা কম বলো।,কথা হম হইস | |
| আঙ্গুর আমার ভালোবাসা।,আনকুর আঁত্তে মঅব্বত | |
| ছেলেটা ঢাকা এসেছে।,ফোয়াইবা ঢাহা আইস্সি | |
| তুমি এভাবে গরীব আগে কেন বলো না।,তুঁই ইল্লা গরিব আগে কা ন হ | |
| কথা বলবে না।,হতা ন হইবা | |
| ভুলে গেছেন,ফঅরি গেইয়্যু | |
| শৈবাল বিচে যেতে একটা সুন্দর ঝাউগাছের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে।,শৈবাল বিচে যাইতে এক্কান সুন্দর ঝাউগাছর মাঝখান দি ওকগা রাস্তা আছে। | |
| তোর গ্রামের বাড়ি কোথায়?,তোর গেরামর বারি হডে? | |
| কালুরঘাট.. কালুরঘাট.. কালুরঘাট..,কালুরঘাট.. কালুরঘাট.. কালুরঘাট.. | |
| একদম ঠিক কথা।,এব্বারে টিক হতা | |
| আপনি কি গান শুনতে পছন্দ করেন নাকি?,অনে কি গান ফুইন্তে পচন্দ গরঅন নে | |
| আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।,আঁই তোয়ার এগুন হনঅদিন পুঁজিত নপাইরগ্যম। | |
| ভাত খাব।,ভাত খাইয়ুম | |
| "বার্মিজ বামের ঝাঁঝ, যুবতী ভাবির হাতের ছোঁয়া পেয়ে খানিকক্ষণের মধ্যে মইনউদ্দিনের মাথা হালকা হয়ে যায়।","বরমাইয়া ভামর ঝাঁঝ, যোয়ান ভাবির আঁতর ছোয়া পেইয়েরে হানিক্ষনর মইদ্দে মইনদ্দিনর মাথা পাতল অই যায়।" | |
| ওকে।,ইতারে। | |
| হাত টনটন।,আত টনটন | |
| সুখতারাও জোরাজুরি করে কোনো ফল পায় না।,সুখতারাঅ জোরাজুরি গরি হঁঅন ফল ন পায়। | |
| যাবে।,জৈব গৌ | |
| আমি আমার বাসার সামনে দিয়ে খেলা খেলার মাঠ খেলা দেখি।,আই আর বাসার সামনদ্দি খেয়া খেলিবার মাঠ খেলা হাই | |
| "মানে আমি যে, আমি তোমার কোর্স মনে হয় পাঁচটা আছে।","মানে আঁই যে, আঁই তোঁয়ার কোর্স মনে অয় ফাচচো আছে।" | |
| রাগ কমলে সুখতারাও ভালো করে পড়ালেখা করে।,গোসসা হমিলে সুখতারাঅ ভালা গরি পরালেহাঅ গরে। | |
| "স্বামীর বাড়িতে গেলে, সব বের করে ফেলবে!","নেকুরো বারিত যেইলি, বিয়াক বাইর গরি ফিলেইবু!" | |
| "দেশে চাকরি-বাকরির যেই অবস্থা, এতদিন দৌড়াদৌড়ি থেকে বিয়ে করে দোকান পেলে ক্ষতি কী।","দেশত চা-চঅরির য্যেই অবস্থা, এ্যাদিইন দৌরা-দৌরিত্তুন বিয়া গরি দোয়ান ফেইলে হতিকি।" | |
| "সবার বউ সুন্দর, আমার বউ কালো।",বেজ্ঞুনের বউ সুন্দর অ্যাঁর বউ হালা | |
| ভয় পাই না।,ডরায় না | |
| অন্যান্য বই পড়েন নাকি?,অন্যান্য বই ফরন নে? | |
| তুই ওটা ওসব ওয়াজ করছিস না? জারজগিরি না করে সময় থাকতে ভালো হয়ে যা।,তুই অডা এগিন ওয়াজ গরদ্দেনা? জারগুমী নগরি সময় থাকইতে গম অই যাগুই। | |
| বড় বোন আমাকে খুব ভালোবাসে।,বড় বইন আরে বহুত ভালোবাসে | |
| তুমি যাও এখান থেকে।,তুই যা গয় এরের তুন | |
| "হ্যাঁ, একটা সিআর হয়েছে পুরো।","অ, ওকগো সিআর অইয়্যেদে ফুরা " | |
| আপনি আমাকে ছেড়ে চলে যাবেন।,অনে অ্যাঁরে ছাড়ি চলি যাইবেন | |
| আমাকে চেনো নাকি?,আরে চিনো নি | |
| ভালোবাসায় এমন কেন হয়।,বালবাসাত ইল্লা কা অয় | |
| তোমার পছন্দের বই কিনেছি।,তুয়ার ফছন্দের বই কিন্নি | |
| "আসছি আম্মু, দাঁড়িয়ে থাকো,,","আইচ্ছে আম্মু,দির থিয়ো,," | |
| তোমার ভাইকে দেখেছি।,তুয়ার ভাইর দেইকখি | |
| "আমি ওকে গিয়ে বলি, কিরে তুই মেয়েটা এটা দিয়েছিস যে আমাকে ও আমাকে এমন কেন করে আমি তো ওকে কিছু করিনি।","আঁই ইতেরে যাইয়ানে খই, কিরে তুই মাইয়াফোয়া ইবে দিয়্যস যে আঁরে ইতি আঁরে এইল্লা কা গরের আঁই তো ইতেরে কিছু ন গরি।" | |
| আশা ছিল তোমাকে নিয়ে বাঁধবো একটা সুখের ঘর,আশাই আঁচিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড় | |
| আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে।,অনর লাই হতা হই বউত গম লাইজ্ঞে | |
| ঘটনা হয়েছে তো একটা সড়ক দুর্ঘটনা।,ঘটনা অইয়্যেদে ওকগা সড়ক দুর্ঘটনা। | |
| আমি তোমার বাসায় বেড়াতে আসবো।,আঁই তোয়াঁর বাসাত বেরাইতো আইসসোম | |
| ওরা পার্কে ঘুরে বেড়াক।,ওনোরা ফার্কত গুরি বেড়াতোক | |
| তোর বড় ভাইয়ের নাম কি?,তোর বড় বাইয়ের নাম কি | |
| সবাইকে বলা হয়ে গেছে।,বিয়াগুনোরে হোওয়া গেইয়্যে | |
| লাশ কি পাওয়া গিয়েছিল না?,লাশ কি ফাওয়া গিয়্যিল না? | |
| মনে থাকবে তোমার কথা।,মনত থাইব তোঁয়ার হথা | |
| ডিশের বিল বাবার বাড়ি থেকে এনে দিয়েছে না?,ডিশুর বিল বড়ো বাড়িত্তুন আনি দিইয়্যিদে না?। | |
| আমার হাতটা ধরেছে।,আর হাত ইবা ধোইজ্জ | |
| খুব লম্বা।,বত লম্বা | |
| কোনো সময় ভেবে দেখেছি আমি না থাকলে তোমার কী হতো?,হনস্মত ভাবি সাইয়িই আই ন থাকিলে তোয়ান কি অইতো? | |
| একটা রঙিন ছবি তোলা লাগবে আমাদের।,একখন কালার ছবি তুলা ফরিবো আরার | |
| তুমি কি আমার সাথে যাবে নাকি?,তুঁই কি আঁর ফোয়ারে যাইবা নে? | |
| লুডু টিভি দেখেছিলাম।,লুডি টিভি দেইক্কিলাম | |
| ভুলিনি।,ন ভুইল্লম | |
| এমন এমন ঘটনা ঘটেছে।,এইল্লা এইল্লা ঘটনা ঘইটটি | |
| কী করছেন এখন?,কি গরন যে এহন? | |
| আমরা সবাই একসাথে হাসি খুশি করে সময় কাটাই।,আঁরা বেজ্ঞুন এক্কোফোয়ারে আশি কুশি গরি সময় হডাই | |
| শিমুর বেগুনি রং পছন্দ।,শিমুর বেগুনি রং পছন্দ | |
| "আসলে ছুটি পেলে যে কোনো ধরনের মানে সরকারি ছুটি কক্সবাজারের মানুষ যে কক্সবাজারের পরিবেশ, কক্সবাজারের মানে আতিথেয়তা বা মানুষের সাথে যে।","আসলে ছুটি পাইলে যেখোনোধরনর মানে সরকারি ছুটি কক্সবাজারর মানুষ যে কক্সবাজারর পরিবেশ, কক্সবাজারর মানে আতিথেয়তা বা মাইনষের লয় যে" | |
| "৫ম : প্যাসেঞ্জার উঠছে, দেখছেন না? একটু","৫ম : ফ্যাসেন্জার উঠতেসে, দেকতেসেন না? একটু" | |
| এখন লেকটা ছিল তো একটা এন্ট্রিভুক্ত এলাকায় অর্থাৎ ও <> মনে করো।,এহন লেক ইবা আছিলদি ওকগো এন্ট্রিভুক্ত এলাখাত অর্থাৎ তে <> মনে গরো | |
| "এ ফার্স্ট সেমিস্টার মনে হয় এটা আমাদের জুন মাসের তোমার ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু, এই মাসের।","এ ফার্স্ট সেমিস্টার মনে অয় ইয়্যত আঁরার জুন মাস অর তোঁয়ার ষোলো তারিখের তুন ফরিক্কা শুরু, এ মাসের।" | |
| আমি আসবো।,আই আইস্সুম | |
| তাড়াতাড়ি ওঠো।,জলদি উঠ | |
| যেতে চাই না।,যাইত ন চাই | |
| করছো?,গরতে লাইগ? | |
| সেদিন একবার বমিও হয়েছে।,এদ্দিন্যা এব্বার বমিঅ অইয়ে। | |
| কত তারিখ?,হতো তারিখ? | |
| তুমি কোন স্কুলে পড়?,তুই হন স্কুলত পর | |
| তুমি যাবে না?,তুই যাইবেনা | |
| আপনি আছেন নাকি?,অনে আছন নি? | |
| "আরেকজন আমাকে বলছে, ও বোন আমি তো বাড়ি এসেছি।","আরোকগো আঁরে খরদে, অ বইন আমি তো বাড়িত আসছি।" | |
| "তাহলে জীবন, দুনিয়া সব শেষ!","তাইলে জীবন, দুনিয়া সব শেষ!" | |