content stringlengths 0 129k |
|---|
এরই অংশ হিসেবে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড (বিনিয়োগকারীদের সুরক্ষা তহবিল) বা অন্য কোনো উৎস থেকে কোম্পানিটিকে ২০ লাখ টাকা দেওয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে কমিশন |
সম্প্রতি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে |
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে |
এর আগে ইউনাইটেড এয়ারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে ডিএসইকে মৌখিকভাবে বলা হলেও পরে তা চিঠির মাধ্যমে জানিয়েছে বিএসইসি |
চিঠিতে উল্লেখ করা হয়, ইউনাইটেড এয়ারকে সচল করতে ২০ লাখ টাকা ঋণ বা অন্য কোনো উপায়ে আর্থিক সহায়তা প্রদান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে |
এ অর্থ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টর প্রোটেকশন ফান্ড বা অন্য কোন উৎস থেকে প্রদান করা যেতে পারে |
এ অর্থ পরবর্তীতে সংশ্লিষ্ট কোম্পানি পরিশোধ করবে |
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো |
এদিকে কোম্পানি সূত্রে জানা গেছে, দীর্ঘ ৫ বছর থেকে কার্যক্রম বন্ধ থাকায় কোম্পানির দায় ও লোকসানে বেড়েছে |
বর্তমানে কোম্পানির প্রধান সমস্যা হলো তহবিলের অভাব |
৮২৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানি প্রাথমিক পর্যায়ের খরচ বহন করতে পারছে না |
এ ছাড়া অফিস স্টাফদের বেতনও দিতে পারছে না |
আর নতুন নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকদের তহবিল জোগান দেওয়ার সামর্থ্য নেই |
এমন পরিস্থিতিতে কোম্পানির কার্যক্রম পরিচালনা করাই ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে |
তারল্য সংকট দূর করতে নতুন পরিচালনা পর্ষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএসইসি |
আর এই সহযোগিতার অংশ হিসেবে তহবিলের যোগান দেওয়া হচ্ছে |
জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, 'ইউনাইটেড এয়ারের সঙ্গে গত সপ্তাহে আমরা আলাপ করেছি |
তাদের একটা ৪ বছরের স্ট্যাটুটরি অডিট লাগবে |
কোম্পানিটি যেহেতু এয়ার ক্রাফ্টগুলোকে আবারও আকাশে উড্ডয়ন করাতে চায় অথবা লিজ দিতে চায়, তার জন্য একটি টেকনিক্যাল ইভ্যালুয়েশন দরকার |
এজন্য আমরা ইভ্যালুয়েশন করার নির্দেশ দিয়েছি |
যেহেতু তাদের কাছে এই মুহূর্তে ব্যয়যোগ্য কোনো অর্থ নেই, সেহেতু ডিএসইকে বিনিয়োগকারীদের স্বার্থে ২০ লাখ টাকা ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থেকে দেওয়ার জন্য বলেছি |
উল্লেখ্য, দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা ইউনাইটেড এয়ারওয়েজকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বিএসইসি |
এ লক্ষ্যে কোম্পানির পুরোনো উদ্যোক্তা ও পরিচালকদের বাদ দিয়ে নতুন আট জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে |
তবে সাবেক পরিচালনা পর্ষদের সীমাহীন দুর্নীতি এবং তহবিল তসরুপের কারণে প্রচুর দেনা ও লোকসানি কোম্পানিতে পরিণত হয়েছে ইউনাইটেড এয়ার |
এতে তহবিল সংকটে পড়েছে নতুন পরিচালনা পর্ষদ |
এমনকি নতুন করে কোম্পানিটিকে চালু করার জন্য প্রাথমিক পর্যায়ের খরচও বহন করা সম্ভব হচ্ছে না |
এ পরিস্থিতিতে ইউনাইটেড এয়ারের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মোট ৩৫৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৭৫১ টাকা পাওনা মওকুফের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে অনুরোধ জানিয়েছে বিএসইসি |
একইসঙ্গে কোম্পানিটির এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) নবায়ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কমিশন |
জানা গেছে, ২০১০ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া ইউনাইটেড এয়ারওয়েজ বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়া ও বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর মূল মার্কেট থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তরিত হয় |
একইসঙ্গে গত ছয় বছরের বেশি সময় ধরে কোম্পানিটির সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে |
দীর্ঘ সময় 'জেড' ক্যাটাগরিতে অবস্থান করা কোম্পানিটির আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি |
এ ব্যর্থতার জন্য কোম্পানিটির সাবেক স্বতন্ত্র পরিচালকসহ পরিচালনা পর্ষদের সদস্যরা দায়ী বলে মনে কমিশন |
পরবর্তীতে চলতি বছরের ১২ জানুয়ারি ইউনাইটেড এয়ারকে ওটিসি মার্কেটে স্থানান্তর করে বিএসইসি |
এদিকে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি |
ইউনাইটেড এয়ারওয়েজে মনোনীত স্বতন্ত্র পরিচালকরা হলেন- কাজী ওয়াহিদ উল আলম, এম সাদিকুল ইসলাম, মাসকুদুর রহমান সরকার, এটিএম নজরুল ইসলাম, প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া, মুহাম্মদ ইউনুস, মোহাম্মদ শাহ নেওয়াজ ও সৈয়দ এরশাদ আহমেদ |
কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কাজী ওয়াহিদ উল আলম |
আর এ ডুবন্ত ইউনাইটেড এয়ারকে সচল করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তে বিনিয়োগ ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা |
আরও উল্লেখ্য, সম্প্রতি বিএসইসি ওটিসি মার্কেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে |
ফলে ওটিসি মার্কেটের আওতাভুক্ত কোম্পানিগুলোকে আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে এসএমই প্ল্যাটফর্ম ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি |
এরই ধারাবাহিকতায় বিএসইসি'র সিদ্ধান্ত অনুযায়ী ইউনাইটেড এয়ারকে ওটিসি থেকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে স্থানান্তর করা হবে |
শিগগিরই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু করা হবে |
বিনিয়োগবার্তা/এসএএম// |
ইউনাইটেড এয়ার |
বিশেষ নিরীক্ষায় অ্যাক্টিভ ফাইনের অসহযোগিতা, ব্যাখ্যা চায় বিএসইসি |
, 04 , 2021 |
পূনরায় কার্যকাল নবায়নের সুযোগ পাচ্ছেন মার্চেন্ট ব্যাংকের এমডিরা |
, 07 , 2021 |
থমকে আছে বিকন-আনোয়ার গ্যালভানাইজিংসহ ৯ কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্ত |
, 22 , 2021 |
থমকে আছে বিকন-আনোয়ার গ্যালভানাইজিংসহ ৯ কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্ত |
, 22 , 2021 |
ওটিসি'র ২০ কোম্পানিকে এটিবি'তে স্থানান্তরের প্রক্রিয়া শুরু |
, 15 , 2021 |
তিন বড় কোম্পানির ১০ শতাংশ শেয়ার ফ্রি ফ্লোট নিশ্চিত করার নির্দেশ |
, 13 , 2021 |
: |
(0) |
সর্বশেষ সংবাদ |
সম্পাদকের বাছাই |
শেয়ারবাজার |
সরকারি ১৭ কোম্পানির শেয়ার অফলোডের ব্যবস্থা নিতে বিএসইসির চিঠি |
, 08 , 2021 |
বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাস: মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কারাবাস ও মুক্তির প্রসঙ্গ |
, 08 , 2021 |
শেয়ারবাজার |
ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ২০ কোটি টাকার লেনদেন |
, 08 , 2021 |
জাতীয়/অর্থবাণিজ্য |
অনাবাসী কোম্পানি হিসাবে সবচেয়ে বেশি ভ্যাট দিল ফেসবুক |
, 08 , 2021 |
আন্তর্জাতিক |
ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত |
, 08 , 2021 |
মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে, পিএসজির বড় জয় |
, 08 , 2021 |
শচীনের মেয়ে সারা শোবিজ অঙ্গনে |
, 08 , 2021 |
শেয়ারবাজার |
বিএপিএলসির নতুন সভাপতি আনিস উদ দৌলা, সহ-সভাপতি নাসিম মঞ্জুর |
, 08 , 2021 |
জাতীয়/অর্থবাণিজ্য |
'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড'পেলো ৩০ কারখানা |
, 08 , 2021 |
লাইফস্টাইল |
শীতে ফুসফুস সুস্থ রাখতে যেসব খাবার গুরুত্বপূর্ণ |
, 06 , 2021 |
জাতীয়/অর্থবাণিজ্য |
২৯ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ |
, 05 , 2021 |
জাতীয়/অর্থবাণিজ্য |
বাণিজ্য-অর্থনীতির উন্নয়নে ১০ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান তৈরি করছে এফবিসিসিআই |
, 04 , 2021 |
শেয়ারবাজার |
পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর |
, 01 , 2021 |
জাতীয়/অর্থবাণিজ্য |
মহান বিজয়ের মাস শুরু |
, 01 , 2021 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.