content stringlengths 0 129k |
|---|
২০ এপ্রিল ২০১৭ ০০:৩১ |
তাঁদের একসঙ্গে কোনও উল্লেখযোগ্য ছবি নেই |
এমন একটা ছবি, যেটা দর্শক মনে রেখে দেবে |
এমন একটা ছবি, যেটার আর্কাইভাল ভ্যালু থাকবে |
অতএব সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এ বার একসঙ্গে বড় পরদায় |
বাবা-ছেলের চরিত্রে |
পরিচালক অতনু ঘোষ |
ছবির নাম 'ময়ূরাক্ষী' |
সৌমিত্র আর প্রসেনজিৎকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল 'প্রাক্তন'-এ |
যদিও দু'জনের একসঙ্গে দৃশ্য নামমাত্র |
এর আগেও তাঁরা বেশ কয়েকটি ছবি করেছেন |
কিন্তু দু'জনেই জানালেন, মনে রেখে দেওয়ার মতো কাজ তাঁরা একসঙ্গে করেননি |
'ময়ূরাক্ষী' দিয়ে এ বার সেটাই হতে চলেছে |
অতনুর পরিচালনায় প্রসেনজিৎ এই প্রথমবার |
এ দিকে সৌমিত্রর সঙ্গে অতনুর বেশ কয়েকটি কাজ হয়ে গিয়েছে |
'রূপকথা নয়', 'এক ফালি রোদ' |
অতনুর সঙ্গে কাজ করতে সৌমিত্রও কমফর্টেবল |
বললেন, ''ও যেভাবে চিন্তাভাবনা করে বিষয় নিয়ে, সেটা আমার ভাল লাগে |
অনেকেই তো ছবির প্রস্তাব দেয় |
কিন্তু সকলের মধ্যে সেই মনন দেখতে পাই না |
প্রসেনজিতের সঙ্গে কাজ করার প্রসঙ্গে বেশ নস্ট্যালজিক হয়ে পড়লেন সৌমিত্র |
বললেন, ''যাকে ছোটবেলায় কোলে করে ঘুরে বেরিয়েছি |
তার উত্থান চোখের সামনে দেখতে পাওয়ার অভিজ্ঞতা বেশ অন্য রকম |
বুম্বা যেভাবে ইন্ডাস্ট্রিটা একার কাঁধে বয়ে নিয়ে গিয়েছে, সেটা সত্যিই তারিফের যোগ্য |
'' বলার সময় সৌমিত্রর গলায় প্রশস্তি ঝরে পড়ছিল |
প্রসেনজিৎ ছবিটা বাছলেন কেন? অতনু, সৌমিত্র, না কি গল্প? ''তিনটেই কারণ |
আমি সৌমিত্রকাকুর সঙ্গে ছবি করলেও দু'জনের উল্লেখযোগ্য কোনও কাজ ছিল না |
সৌমিত্রকাকুর বয়স হয়ে যাচ্ছে |
খালি মনে হচ্ছিল, তাড়াতাড়ি কিছু একটা করা দরকার |
খানিকটা স্বার্থপরের মতো কথাটা শোনাতে পারে |
কিন্তু এই ছবিটা হওয়ার খুব দরকার ছিল |
অতনুর গল্পটাও ভাল লেগে গেল, '' বললেন প্রসেনজিৎ |
তিনি যে-তাড়ার কথাটা বললেন হয়তো সেটা সত্যি |
সাংবাদিক সম্মেলনে সৌমিত্র ধীর-স্থির থাকলেও, ভিতরে নিশ্চিতভাবে ঝড় বইছে |
নাতি রণদীপ এখনও হাসপাতালে |
অথচ সে সব সামলে তিনি এখনও সিনেমার প্রতি সমান দায়বদ্ধ |
অতনু তাঁর প্রথম কাজ 'অংশুমানের ছবি' নিয়ে প্রসেনজিতের কাছে গিয়েছিলেন |
কিন্তু অন্য ছবির কাজে ব্যস্ত থাকায় অভিনেতা সে ছবি করতে পারেননি |
প্রসেনজিতের কথায়, ''অতনুর গল্প বলার ধরন আমার ভাল লাগে |
এই গল্পের অসাধারণ আবেগও মানুষকে ছুঁয়ে যাবে |
ছবিতে প্রসেনজিৎ-সৌমিত্র বাবা-ছেলের ভূমিকায় |
তাঁদের মধ্যে সমীকরণটা ঠিক কেমন? বিষয়টা খোলসা করতে চাইলেন না পরিচালক |
শুধু বললেন, ''আধুনিক সমাজে একজন বাবা-ছেলের যেমন সম্পর্ক হয়, তার প্রতিফলন এই ছবিতেও থাকবে |
পুরুষপ্রধান গল্প |
অথচ নাম 'ময়ূরাক্ষী'! কেন? ধোঁয়াশা কাটাতে চাইলেন না প্রসেনজিৎ |
তাঁর জবাব, ''ময়ূরাক্ষী নদীর নাম |
কেন এই নাম সেই জবাবটা খুঁজতে হবে |
চমকটা এখনই ভাঙব না!'' |
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ |
সম্পাদকের পাতা |
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র |
ফুটবলক্রিকেট |
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ |
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসরকুইজ |
পাত্রপাত্রী |
© 2021 . . |
০৮ ডিসেম্বর ২০২১ ই-পেপার |
|
প্রথম পাতা |
পশ্চিমবঙ্গ |
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ |
সম্পাদকের পাতা |
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র |
ফুটবলক্রিকেট |
জীবন+ধারা |
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ |
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসর |
সাত পাকে বাঁধা |
পাত্রপাত্রী |
মহাদেবের ছায়া মুছতেই রদবদল মণ্ডল কমিটিতে? |
নিজস্ব সংবাদদাতা |
কৃষ্ণনগর ২৫ নভেম্বর ২০২০ ০১:৫০ |
প্রতীকী ছবি |
উৎসবের আবহের মধ্যেই সরিয়ে দেওয়া হল বিজেপির ন'জন মণ্ডল সভাপতিকে, যা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে টানাপড়েন |
অনেকেই বিধানসভা ভোটের মুখে এই পরিবর্তন মেনে নিতে পারছেন না |
দলের একটা অংশের দাবি, প্রাক্তন সভাপতিকে কোণঠাসা করতে গিয়ে আখেরে দলেই ক্ষতি করছে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী |
নদিয়া জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের |
এর আগে সত্যব্রত বন্দ্যোপাধ্যায় বনাম কল্যাণ নন্দী, আবার এখন মহাদেব সরকার বনাম আশুতোষ পালের কোন্দল দলের প্রায় সকলেরই জানা |
বিজেপি সূত্রের দাবি, সদ্য অপসারিত ন'জন মণ্ডল সভাপতিই প্রাক্তন উত্তর সাংগঠনিক জেলা সভাপতি মহাদেব সরকারের ঘনিষ্ঠ |
তাঁকে কোণঠাসা করতেই তাঁর অনুগামীদের অপসারিত করে নিজের লোক বসানোর প্রক্রিয়া শুরু করেছেন বর্তমান সভাপতি আশুতোষ পাল |
২০১৮ সালের জানুয়ারিতে অবিভক্ত নদিয়া জেলা কমিটি ভেঙে উত্তর ও দক্ষিণে ভাগ করে দেওয়া হয় |
জেলা সভাপতি আশুতোষ পালকে সরিয়ে উত্তরের সভাপতি করা হয় মহাদেব সরকার ও দক্ষিণে জগন্নাথ সরকারকে |
মহাদেব সভাপতি হওয়ার পর তিনি নিজের মতো করে সংগঠনে রদবদল করেন |
পদ থেকে সরে যাওয়ার কিছু দিন আগেও তিনি ১৩ জন মণ্ডল সভাপতি পরিবর্তন করেন |
সেই সময়ে ৩৫ জন মণ্ডল সভাপতির মধ্যে ২৮ জনই মহাদেবের অনুগামী বলে পরিচিত ছিলেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.