content
stringlengths
0
129k
এ ছাড়া নতুন সদস্যও সংগ্রহ করেছে
এর থেকে তাদের পুনরায় সংগঠিত হওয়ার ইঙ্গিত মিলছে
এ ছাড়া পুরনো জেএমবির সঙ্গে আনসারুল্লা বাংলা টিম সমন্বয়ের মাধ্যমে মাঠে নামার একটি পরিকল্পনার নানা তথ্য পেয়েছে গোয়েন্দারা
একই সঙ্গে নভেল করোনা ভাইরাসের কারণে শুরু হওয়া লকডাউনকেও কাজে লাগানোর চেষ্টা চালিয়েছে জঙ্গিরা
এ ক্ষেত্রে তারা ভার্চুয়াল প্রোপাগান্ডার মাধ্যমে সংগঠনে সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কিছুটা শক্তি বৃদ্ধির চেষ্টা চালালেও এ মুহূর্তে বড় ধরনের হামলার শক্তি-সামর্থ্য জঙ্গি সংগঠনগুলোর আছে বলে তারা মনে করছেন না
এদিকে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে এখন পর্যন্ত ৪২১টি অভিযান চালিয়েছে সিটিটিসি ও র‌্যাব
এর মধ্যে সিটিটিসি ২৬টি উচ্চ ঝুঁকির অভিযান পরিচালনা করেছে
আর ১৭টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব
এসব অভিযানে মোট এক হাজার ৫৫১ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে
এর মধ্যে র‌্যাবের হাতে এক হাজার ১৬ জন এবং সিটিটিসির হাতে ৫৩৫ জন গ্রেপ্তার হয়েছে
এ ছাড়া এসব অভিযানে ৯৬ জঙ্গি নিহত হয়েছে
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম আমাদের সময়কে বলেন, 'হলি আর্টিজানের পর থেকে যেভাবে জঙ্গিবাদবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদবিরোধী জিরো টলারেন্স নীতি, জনগণের রুখে দাঁড়ানো তাতে হলি আর্টিজানে হামলার চার বছর পর এটুকু বলতে পারি, বাংলাদেশে আপাতত হামলার আশঙ্কা অথবা...
বিচ্ছিন্নভাবে এবং অনলাইনভিত্তিক কিছু তৎপরতা আছে
আমরা আগের চেয়ে অনেক বেশি নিরাপদে আছি
তবে লকডাউনের সময় অনলাইনভিত্তিক তৎপরতা বেশি ছিল এটা ঠিক
তারা আপাতত হামলা চালানোর মতো সামর্থ্য রাখে না
তথাপি আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে সচেতন থাকতে হবে
সংশ্লিষ্ট সূত্র জানায়, জামিন নিয়ে লাপাত্তা হয়েছে কয়েকশ জঙ্গি সদস্য
তারা এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে
এ ছাড়া সিরিয়া-ইরাকে বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক নাগরিক আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করতে হিযরত করেছিল
তাদের কেউ কেউ ইতোমধ্যে দেশে ফিরে গ্রেপ্তার হয়েছে
অন্যদের বিষয়ে পরিষ্কার তথ্য নেই কারও কাছে
তাদেরও নিরাপত্তা ঝুঁকির বড় কারণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা
কারণ সাম্প্রতিক সময়ে বিদেশ ফেরক এমন এক যোদ্ধা একটি স্থানীয় জঙ্গি সংগঠনের হাল ধরার খবর পান গোয়েন্দারা
সূত্র জানায়, টিকে থাকতে নানা কৌশল প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কাছে বারবার ব্যর্থ হয়েছে জঙ্গি সংগঠনগুলো
তাদের এখন অন্যতম কৌশল হল 'উলফ প্যাক' পদ্ধতি
এর মাধ্যমে এক ধরনের কেন্দ্রীয় নেতৃত্ববিহীনভাবে বিচ্ছিন্ন অবস্থায়ও হামলা চালিয়ে নিজেদের সামর্থ্য ও অস্তিত্বের জানান দিচ্ছে তারা
এরই অংশ হিসেবে রাজধানীতে ট্রাফিক পুলিশের অন্তত ৫টি স্থাপনায় এবং চট্টগ্রামে একটি স্থাপনায় আইইডির বিস্ফোরণ ঘটানো হয়
র‌্যাবের গোয়েন্দা শাখার প্রথান পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম আমাদের সময়কে বলেন, 'র‌্যাবের প্রথম এজেন্ডা হল জঙ্গিবাদ দমন
সেই জায়গা থেকে আমাদের ফোকাস এক মিনিটের জন্যও সরে না
করোনা পরিস্থিতিতে সব ধরনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার মধ্যেও র‌্যাব জঙ্গিদের ধরেছে
এটি অব্যাহত থাকবে
নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ আমাদের সময়কে বলেন, 'অনেক দেশে জঙ্গিবাদ ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হয়ে থাকে
পাকিস্তান এর বড় উদাহরণ
তবে বাংলাদেশে এটি হয়নি
এটির জন্য আন্তর্জাতিকভাবে অনেক পৃষ্ঠপোষকতা আসে
বিদেশি পৃষ্ঠপোষকতার কারণে এটি বাড়তে থাকে, কমতে থাকে
আমাদের এখানে জঙ্গিবাদ কমে এসেছে
তবে এটি শেষ হয়নি
এটি একটি আদর্শিক বিষয়
জঙ্গিবাদ নির্মূল করতে হলে মানুষের মন থেকে এই আদর্শিক বিষয়টি দূর করতে হবে
এটি আসলে তত্ত্বের লড়াই, অস্ত্রের লড়াই নয়
দয়া করে নিউজটি শেয়ার করুন..
এ ক্যাটাগরীর আরো সংবাদ
উজিরপুর ও বানারীপাড়ায় এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা
আসন্ন বিসিসি নির্বাচন: তৃণমুলের দাবি সান্টু
তৃণমুলের নিরেট কর্মী থেকে কেন্দ্রিয় নেত্রী ও বরিশাল বিএনপির অভিভাবক রাজনৈতিক অনবদ্যতায় শিরিন
দখিনের খবরের প্রধান সম্পাদক ডা: সমীর কুমার চাকলাদারের সফল অস্ত্রোপচার
মাল্টা চাষে স্বাবলম্বী বানারীপাড়ার প্রবাসী হাবিবুর রহমান
বন্দিদের আলোর পথ দেখাচ্ছে বরিশাল কেন্দ্রীয় করাগার
. *
, , .
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ
উজিরপুর ও বানারীপাড়ায় এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা
আসন্ন বিসিসি নির্বাচন: তৃণমুলের দাবি সান্টু
তৃণমুলের নিরেট কর্মী থেকে কেন্দ্রিয় নেত্রী ও বরিশাল বিএনপির অভিভাবক রাজনৈতিক অনবদ্যতায় শিরিন
দখিনের খবরের প্রধান সম্পাদক ডা: সমীর কুমার চাকলাদারের সফল অস্ত্রোপচার
বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে যুবলীগের বৃক্ষ রোপন
বানারীপাড়ায় প্লানবিহীন ভবন অপসারনের দাবীতে ব্যাবসায়ীদের মানববন্ধন
বানারীপাড়ার সাংবাদিক এস মিজানুল ইসলাম "কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পদক-২০২১" পেয়েছেন
মাল্টা চাষে স্বাবলম্বী বানারীপাড়ার প্রবাসী হাবিবুর রহমান
চালু হওয়ার অপেক্ষায় পটুয়াখালীর দুই মৎস্য অবতরণ কেন্দ্র
হিজলায় ৬শত ৪৭ শিশু শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত
মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে আর্থিক লাভবান হতে প্রতারনার আশ্রয় নিয়ে রাজাপুরে সাউথ স্টার ক্যাবল নেটওয়ার্কের যাত্রা শুরু
হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে শক্ত অবস্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান অহিদ
নিয়াজ মোহাম্মদ দখিনের খবর পত্রিকার কেউ নয়, প্রকাশক ও সম্পাদক'র স্বাক্ষর ব্যতিত সকল পরিচয়পত্র অবৈধ-কাজী মোঃ জাহাঙ্গীর
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের অস্থায়ী রাজস্বখাতের ১৩তম গ্রেডের ০৩ ক্যাটাগরির ২১৮১টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি
- সাজঘরে আড্ডায় মলি ও মলি-র মা, কী বেরলো গোপন খবর |
- সাজঘরে আড্ডায় মলি ও মুমু, কী বেরলো গোপন খবর
13, 2021, 8:57
আমাদের এই পথ যদি না শেষ হয়ের সেটে হাজির আমরা
থুড়ি আমরা মানে এশিয়ানেট নিউজ বাংলা
আর সেটে ঢুকেই আমরা সটানে হাজির সাজঘরে
আসলে ধারাবাহিক শ্যুটিং-এর সাজঘর মানে একটা অন্য ব্যাপার
মানে! আরে সবুড়ে মেওয়া ফলে- সাজঘর মানেই অভিনেতা-অভিনেত্রীর আড্ডার ঠিকানা
জমাটি মুড়ি-মাখা-চা থেকে খুনসুটি
আর সেই ঘেরাটোপেই হাজির আমরাও
চট করে পাকরাও করে নেওয়া গেল এই পথ যদি না শেষ হয়-এর দুই চরিত্র মলি এবং মুমু
যারা আমাদের এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নিয়মিত দর্শক তাঁদেরকে নতুন করে নিশ্চয় বলার কিছু নেই যে আসলে এই মলি এবং মুমু
তাই আমরা ধরেও নিচ্ছি যে মলি এবং মুমু-র মধ্যে রসায়নটাও তারা জানেন
কিন্তু সাজঘরে মানে যাকে আমরা গোদা বাংলায় বলে থাকি মেকআপ রুম- সেখানে ঢুকে আমরা তো অবাক
পাশাপাশি জমিয়ে আড্ডা মারছে মলি এবং মুমু
আমরাও ক্যামেরা আর বুম নিয়ে ঢুকে পড়লাম সেই আড্ডায়
আরও চমক! মলি এবং মুমু কে প্রায় ক্লোজফ্রেমে ক্যামেরাবন্দি করতেই অবাককাণ্ড, কারণ দুজনের কারও বয়স দেখে ঠাহর করা যাচ্ছে না- কে মা আর কে মেয়ে
শুধুমাত্র বোঝা যাচ্ছে পোশাকে এবং মুমু-র পাকা চুলের উইগটাকে দেখে
এরপর যা আড্ডা হল
তা দেখতে এবং জানতে আপনাদের চোখ রাখতেই হবে এই ভিডিও-র উপরে
বাংলাডেস্ক, টী.এন.আই রায়গঞ্জ ২০শে মার্চ ২০১৮: রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকা পৌর বাসস্ট্যান্ড থেকে বিবিডি মোড় পর্যন্ত যানজট রুখতে ও মানুষের ভোগান্তি দূর করতে রাজ্য পরিবহন দপ্তর তৈরি করবে ওভারব্রিজ
ওভার ব্রীজ দিয়ে শুধু পথচারীরাই নয় ছোট মাপের হালকা যানবাহন চলাচল করতে পারবে
ওভার ব্রীজ নির্মাণের জন্য পরিবহনমন্ত্রীর কাছ থেকে অনুমোদন মিলেছে বলেন জানিয়েছেন ইটাহারের বিধায়ক শ্রী অমল আচার্য