content
stringlengths
0
129k
নিজস্ব প্রতিবেদক: মো: নাহিদ প্রধান,শেখ মানিক, আরিফুল ইসলাম, শরীফ ইকবাল রাসেল, সফুর উদ্দিন প্রভাত, আব্দুল কাদির, বাকি বিল্লাহ, জাহিদ সরকার, আলমগীর পাঠান, মোখলেছুর রহমান, রুবেল মিয়া
সম্পাদকীয় কার্যালয়:
১৬০/মৈষাদী পূর্বপাড়া, কাঁঠালিয়া, নরসিংদী সদর, নরসিংদী
মাধবদী অফিস: ২৭৪-রাইন ওকে মার্কেট (৩য় তলা)মাধবদী, নরসিংদী-১৬০৪
মুঠোফোন: বার্তা বিভাগ (০১৯৩৯ ০৪২০৯৭)
ইমেইল: @.
ব্রেকিং নিউজ-
গেমিং ল্যাপটপ কেনার টাকার জন্য শিশু ইয়ামিনকে অপহরণ করে হত্যা, ৪ জন গ্রেপ্তার অন্তরঙ্গ দৃশ্যে নিয়ন্ত্রণ হারান জন, রক্তাক্ত কঙ্গনা! শিক্ষার্থীদের 'লাল কার্ড' কর্মসূচি কাল কুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ! 'শিশু অপহরণ করে দশলাখ টাকা মুক্তিপণ দাবী, টাকা না নিয়ে ফেরত দিল লাশ' বাংলাদেশের ওপরে কোনো নিষেধা...
বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ঢাকা ত্যাগ করেছেন
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন তাঁকে বিদায় জানান
এর আগে গত সোমবার ঢাকায় আসেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
ফয়সাল নাসিমের বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও তাঁর ঢাকা সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের ঢাকা ত্যাগের আগে গতকাল গণভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ মানবসেবা ও স্বাস্থ্যসেবায় মালদ্বীপকে কারিগরি সহায়তা দিতে পারে
শেখ হাসিনা বলেন, 'আমরা আমাদের স্বাস্থ্য খাতের অভিজ্ঞতা মালদ্বীপের সঙ্গে শেয়ার করতে পারি
বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে
বাংলাদেশ এ ক্ষেত্রে মালদ্বীপকে সহায়তা করতে পারে
' এ সময় মালদ্বীপকে বাংলাদেশের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সেবা ব্যবহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী
এদিকে ফয়সাল নাসিম জানান, তাঁর দেশ কোনো সংকটের সম্মুখীন হলে বাংলাদেশের সমর্থন পায়
তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে অবহিত করেন
পাশাপাশি বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়ালেখা করা মালদ্বীপের বিপুলসংখ্যক শিক্ষার্থীদের বিষয়ে সহযোগিতা চান
গতকালের বৈঠকে ফয়সাল নাসিম তাঁর ঢাকা সফরকে খুবই ফলপ্রসূ উল্লেখ করেন
সফরকালে তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলাদা বৈঠক করেন
এসব বৈঠকে স্বাস্থ্য ও শিক্ষায় দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয়
নওগাঁর পোরশায় এক রাতে পাঁচটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে
সোমবার রাতে উপজেলার মশিদপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের তিনটি ও শরিয়ালা গ্রামের দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে
উপজেলার ভবানীপুর গ্রামে শিবমন্দিরে, কালী ও সন্ন্যাস মন্দির এবং শরিয়ালা গ্রামে লক্ষ্মী ও মনসার মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে
মন্দিরগুলোতে থাকা প্রতিমার মাথা, হাত, পা-সহ বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মন্দিরগুলোর ভাঙা প্রতিমাগুলো সরিয়ে ফেলা হয়েছে
ভবানীপুর গ্রামের বাসিন্দা ও পোরশা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদেব সাহা বলেন, দুর্বৃত্তরা রাতে তাঁদের গ্রামে শিব, কালী ও সন্ন্যাস মন্দিরের তিনটি প্রতিমা ভেঙে ফেলেছে
তারা কালী ও সন্ন্যাস মন্দিরের প্রতিমার মাথা, হাত-পা ভেঙে দিয়েছে
এ ছাড়া শিবমন্দিরে শিবের প্রতিমার মাথা ভেঙে দিয়েছে
এ ছাড়া প্রায় একইভাবে পার্শ্ববর্তী গ্রাম শরিয়ালায় লক্ষ্মী ও মনসামন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে
সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করেছে
মঙ্গলবার সকালে তাঁরা প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পেয়ে প্রশাসন ও পুলিশকে খবর দেন
পরে প্রশাসন ও পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সকাল ১০টার দিকে ভাঙা প্রতিমাগুলো গ্রামের পুকুরে পানিতে ফেলে দেওয়া হয়েছে
সংশ্লিষ্ট মন্দির কমিটির লোকজন বলেন, মন্দিরগুলোর মধ্যে ভবানীপুর গ্রামের শিব ও কালীমন্দির এবং শরিয়ালা গ্রামের লক্ষ্মীর মন্দিরে প্রতিমা রাখার স্থানগুলোতে লম্বালম্বি ও আড়াআড়িভাবে রডের দরজা আছে
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাঁশির লাঠি দিয়ে আঘাত করে এসব মন্দিরের প্রতিমাগুলো ভাঙচুর করেছে
এ ছাড়া সন্ন্যাস ও মনসার মন্দিরে কোনো দরজা নেই
দুর্বৃত্তরা এসব মন্দিরের প্রতিমা বেদি থেকে ফেলে ভাঙচুর করেছে
মশিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, 'এই এলাকায় এর আগে এ ধরনের ঘটনার নজির নেই
গ্রাম দুটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মুসলিমদের কোনো রেষারেষি বা স্বার্থসংশ্লিষ্ট কোনো বিরোধের ঘটনাও নেই
প্রতিমা ভাঙচুরের ঘটনায় কারা সম্পৃক্ত থাকতে পারে, তার কিছুই আন্দাজ করা যাচ্ছে না
ঘটনা জানার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম
পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন
আশা করি দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনানুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন
ইউএনও নাজমুল হামিদ রেজা প্রথম আলোকে বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি
মন্দির কমিটি ও স্থানীয় লোকজন এ ঘটনায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আমাদের কাছে করেননি
কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তার তদন্ত হবে
দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে
ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান
এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, 'কেন কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো চিহ্নিত করা যায়নি
পুলিশ এ ঘটনায় কাজ করছে
জমিজমা-সংক্রান্ত বা মন্দিরের কমিটি নিয়ে বিরোধ কিংবা অন্য সম্প্রদায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে কি না, কোনো গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে এসব মূর্তি ভাঙচুর করেছে কি না, এসব বিষয় মাথায় নিয়ে ঘটনা তদন্ত করা হচ্ছে
আশা করছি শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে
পুরান ঢাকার সোয়ারীঘাটের কামালবাগে রোমানা রাবার নামের জুতার কারখানাটি কোনো নিয়ম মেনে তৈরি হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস
বৃহস্পতিবার রাতে সেখানে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে
যে কারখানাটি কোনো নিয়ম মেনে তৈরি হয়নি, সেখানে আগুন লাগা বা শ্রমিকের জীবন বিপন্ন হওয়ার ঘটনা ঘটতে পারে, এটা জানা ছিল
সে ক্ষেত্রে কারখানায় আগুন লাগা ও পাঁচ শ্রমিকের পুড়ে মারা যাওয়ার ঘটনাটিকে কি আদৌ দুর্ঘটনা বলা যাবে?
ফায়ার সার্ভিস বলেছে, রোমানা রাবার কারখানাটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল
পুরো কারখানা রাবারে ঠাসা ছিল
আর ছিল জুতা তৈরির জন্য বিপুল পরিমাণ রাসায়নিকের মজুত
এমন একটি বিপজ্জনক জায়গায় আবার শ্রমিকদের থাকার জন্য খোপ তৈরি করা হয়
গভীর রাতে যখন আগুন লাগে, তখন শ্রমিকেরা সেখানেই ছিলেন
আগুন লাগার পর শ্রমিকদের আর বাঁচার পথ ছিল না
প্রশ্ন হচ্ছে, এমন মৃত্যুকূপ তৈরি করে সেখানে শ্রমিক হত্যার দায় কার?
এসব প্রশ্নের জবাব দেওয়ার আসলে কেউ নেই
দায়ও কারও নেই
যদি থাকত, তবে কারখানায় আগুন লাগার ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটত না
এ বছরের ৮ জুলাই নারায়ণগঞ্জের হাসেম ফুডস কারখানায় আগুন লেগে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যুর পরও তদন্ত সূত্রে এটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে সেখানে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা ছিল না, শ্রমিকেরা কাজ করতেন ঝুঁকিপূর্ণ পরিবেশে
এমনকি এ ভয়াবহ ঘটনার কিছুদিন আগে সেখানে আগুন লাগার পরও হাসেম ফুডস কর্তৃপক্ষ সতর্ক হয়নি
এরও অনেক আগে ২০১২ সালে আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্রমিকের মৃত্যু ঘটে
আর এবারের রোমানা রাবার জুতার কারখানার এ অগ্নিকাণ্ডের সূত্রে পুরান ঢাকা একই ধরনের কিছু ভয়াবহ দুর্ঘটনার কথা আমরা স্মরণ করতে পারি
এ বছরের ২২ এপ্রিল আরমানিটোলায় আবাসিক ভবনের নিচতলায় রাসায়নিকের গুদামে আগুন লেগে চারজন, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭০ জন এবং ২০১০ সালের ৩ জুন ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে
দেখা যাচ্ছে ভয়াবহ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ও প্রাণহানির পরও সামগ্রিকভাবে কারখানার নিরাপত্তা বা পুরান ঢাকার রাসায়নিক মজুত ও সেখানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কারখানাগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং হচ্ছে না
পুরান ঢাকাসহ দেশের সর্বত্র রোমানা রাবার জুতার কারখানার মতো অসংখ্য কারখানা ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই চলছে
কারখানায় অগ্নিকাণ্ড ও শ্রমিকের মৃত্যুর তালিকায় সামনে যেকোনো সময় আরও নতুন নাম ও সংখ্যা যুক্ত হলে অবাক হওয়ার কিছু আছে কি?
দেশে শ্রম আইন, শ্রম আদালত, ইমারত নির্মাণ বিধিমালা, অগ্নিনির্বাপণ বিধিমালা, কারখানা পরিদর্শক - নানা কিছুই আছে
কিন্তু এ ধরনের প্রতিটি 'দুর্ঘটনার' ক্ষেত্রে দেখা গেছে এসব কিছুই কাজ করেনি
যে কারণে এসব ঘটনাকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা যাচ্ছে না
প্রতিটি এমন ঘটনার পর সম্পাদকীয় লিখে আমরা সংশ্লিষ্ট সব মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছি
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের টনক নড়ছে না
এভাবেই কি তবে চলবে? শ্রমিকেরা পুড়ে মরতেই থাকবেন?
আশা না হারিয়ে আমরা আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
পুরান ঢাকাসহ দেশের ঝুঁকিপূর্ণ কারখানাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে প্রয়োজনীয় নিয়মকানুন মানতে বাধ্য করতে হবে
আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে
কাদের গাফিলতির কারণে রোমানা রাবারের মতো এমন ঝুঁকিপূর্ণ কারখানা কীভাবে চলল, তাদের খুঁজে বের করতে হবে
এ আগুন লাগার ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ নিশ্চিত করুন
নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া লক্ষ্যটা মোটেও ছোট ছিল না
টি-টোয়েন্টিতে ১৭৩ রান যেকোনো দিনই লড়াই করার মতোই একটা সংগ্রহ
বিশ্বকাপের ফাইনাল হিসেবে তো পাহাড়সম
আগের ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে গতকালের আগে এত রান কোনো দল করতে পারেনি
তার ওপর প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বলে জশ হ্যাজলউড কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের ক্যাচ ফেলে দেন
মাত্র ১৭ রানে জীবন পেয়ে উইলিয়ামসন দুর্দান্ত সব ক্রিকেটিং শটের পসরা সাজিয়ে উপহার দেন ৪৮ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংস
ফলে রান তাড়া করতে নামার সময়ই বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া
উদ্বোধনী ব্যাটসম্যান এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ খুব দ্রুত বিদায় নিলে ফাইনাল হারের শঙ্কাটা জেঁকে বসে অস্ট্রেলিয়ান ভক্ত-সমর্থকদের মনে
কিন্তু সবার আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দেন ৩ নম্বরে নামা অলরাউন্ডার মিচেল মার্শ
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন এই মার্শকে দেখে মুগ্ধ