content
stringlengths
0
129k
- .. . , , & .
- সিলেক্ট - ❶ শব্দ/বাক্য দিয়ে খুঁজতে (বাংলা, ইংরেজি ও আরবী) ❷ যে কোন সূরার একাধিক আয়াত খুঁজতে ❸ একাধিক সূরার একাধিক আয়াত খুঁজতে ❹ শব্দে শব্দে কুরআন থেকে খুঁজতে ❺ হাদিসের শব্দ/বাক্য দিয়ে খুঁজতে (বাংলা, ইংরেজি ও আরবী) ❻ গ্রন্থ অনুসারে হাদিসের শব্দ/বাক্য দিয়ে খুঁজতে ❼ হাদিসের নম্বর দিয়ে খুঁজতে ❽ গ্রন্থসমূহ/মাস'আলা ম...
কুরআন ও তাফসীর
ইসলামী গ্রন্থাবলী
নাম অভিধান ও বিবিধ
আল-কুরআন অনুবাদ, তাফসীর ও তিলাওয়াত
আরবী কুরআন তিলাওয়াত
শব্দে শব্দে আল-কুরআন
তিলাওয়াত (সমস্ত সূরার) - কারী অনুসারে
তিলাওয়াত (সমস্ত কারীর) - সূরা অনুসারে
শব্দে শব্দে আল-কুরআন খুঁজুন
যে কোন একটি সূরার একাধিক আয়াত খুঁজতে
একাধিক সূরার একাধিক আয়াত খুঁজতে [2:10,5:2]
বিষয়ভিত্তিক আয়াত (কার্যক্রম চলমান)
হাদিস পড়ুন (সমস্ত গ্রন্থ)
হাদিস শাস্ত্রের পরিভাষা
গ্রন্থ অনুসারে হাদিসের ধরণ ফিল্টার
হাদিসের ধরন অনুসারে পড়ুন
হাদিসের বর্ণনাকারী অনুসারে পড়ুন
গ্রন্থ অনুসারে হাদিসের বর্ণনাকারী
হাদিস নম্বর দিয়ে খুঁজুন
হাদিসের শব্দ দিয়ে খুঁজুন (গ্রন্থ অনুসারে)
তুলনামূলক হাদিস খুঁজুন
বিষয়ভিত্তিক হাদিস (কার্যক্রম চলমান)
বিষয়ভিত্তিক ইসলামী গ্রন্থাবলী
লেখকভিত্তিক ইসলামী গ্রন্থাবলী
বিষয়ভিত্তিক ইসলামিক ভিডিও
ভিডিও সার্চ
আল্লাহর ৯৯ নাম ও অর্থ
শিশুদের নামের তালিকা (চলমান)
শিশুদের নাম খুঁজুন
মাহরাম ও গায়রে মাহরাম তালিকা
মিশকাতুল মাসাবীহ (মিশকাত) পর্ব-৮: কুরআনের মর্যাদা (كتاب فضائل القراٰن)
1. সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) 2. সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন) 3. সহীহ মুসলিম (হাদীস একাডেমী) 4. সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন) 5. সুনান আবূ দাউদ (তাহকিককৃত) 6. সূনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন) 7. সূনান আত তিরমিজী (তাহকীককৃত) 8. সূনান তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন) 9. সহীহ শামায়েলে তিরমিযী 10. সুনান আন-নাসায়ী (...
নিয়তের হাদিস (গ্রন্থকারের ভূমিকা) (مقدمة المؤلف) পর্ব-১: ঈমান (বিশ্বাস) (كتاب الإيمان) পর্ব-২: 'ইলম (বিদ্যা) (كتاب العلم) পর্ব-৩: পাক-পবিত্রতা (كتاب الطهارة) পর্ব-৪: সালাত (كتاب الصلاة) পর্ব-৫: জানাযা (كتاب الجنائز) পর্ব-৬: যাকাত (كتاب الزكاة) পর্ব-৭: সওম (রোযা) (كتاب الصوم) পর্ব-৮: কুরআনের মর্যাদা (كتاب فضائل القراٰن...
হাদিস নাম্বার দিয়ে খুঁজুন
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
এখানে সাধারণভাবে পূর্ণ কুরআনের ফাযীলাত বা মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং বিশেষ কতিপয় সূরা ও আয়াতের ফাযীলাতও খাসভাবে বর্ণনা করা হয়েছে
আল কুরআনের কোন বিশেষ অংশ অন্য কোন অংশের উপর বিশেষ কোন মর্যাদা বা শ্রেষ্ঠত্ব রাখে কি-না তা নিয়ে গবেষকগণ ইখতিলাফ করেছেন
আবূল হাসান আল আশ্'আরী, কাযী আবূ বাকর আল বাকিলানী প্রমুখ মনীষীগণ মনে করেন কুরআনের সকল আয়াত ও সূরার মর্যাদা সমান, কোন অংশই অপর কোন অংশের উপর বিশেষ কোন মর্যাদা রাখে না
কেননা মর্যাদা বা শ্রেষ্ঠত্ব হলো অমর্যাদা ও ত্রুটির বিপরীত অথচ আল্লাহর কালামের হাক্বীকত ও মৌলিকত্ব এক, সেখানে কোন ত্রুটিও নেই, কোন অংশের মর্যাদারও কমতি নেই
সুতরাং আল কুরআনের কোন অংশের বিশেষ কান মর্যাদা নেই
পক্ষান্তরে অন্য আরেকদল অর্থাৎ- জমহূর 'উলামায়ে কিরাম প্রকাশ্য এবং স্পষ্ট হাদীসের ভিত্তিতে বলেন, কুরআনের এক অংশ অন্য অংশের উপর বিশেষ মর্যাদা বা শ্রেষ্ঠত্ব রাখে
যেমন- হাদীসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনু কা'বকে বলেছিলেনঃ
الا اعلمك اعظم سورة في القراٰن.
''আমি কি তোমাকে কুরআনের শ্রেষ্ঠ সূরাটি শিক্ষা দিব না?''
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ ''নিশ্চয় 'কুল হুওয়াল্ল-হু আহাদ' (সূরাটি) কুরআনের এক তৃতীয়াংশের মর্যাদা রাখে
ইমাম কুরতুবী (রহঃ) বলেনঃ কুরআনের কোন অংশের অধিক মর্যাদাশীল হওয়ার বিষয়টি অসংখ্য নস (কুরআন-হাদীসের স্পষ্ট দলীল) দ্বারা প্রমাণিত হওয়া সত্ত্বেও এ বিষয়ে ইখতিলাফ করা সত্যই আশ্চর্যজনক
আল কুরআনের বিশেষ অংশের বিশেষ মর্যাদার বিষয় নিয়েও লোকেরা ইখতিলাফ করেছেন
একদলের মতে এ শ্রেষ্ঠত্ব ও মর্যাদা তথা পুরস্কার ও সাওয়াব হলো ব্যক্তির কর্মের ভিত্তিতে যে যত আন্তরিকভাবে বা ইখলাসের সাথে চিন্তা, গবেষণা করে এবং আল্লাহর ভয় নিয়ে এর তিলাওয়াত ও 'আমল করবে তার মর্যাদা তত বেশী হবে
পক্ষান্তরে তাতে কমতি হলো ঐগুলোর কমতি হওয়া
অন্য আরেক দল 'উলামার মতে এ শ্রেষ্ঠত্ব হলো শব্দের শ্রেষ্ঠত্বের কারণে
যেমন- আল্লাহর বাণীঃوَإِلٰهُكُمْ إِلٰهٌ وَاحِدٌ অনুরূপ আয়াতুল কুরসী, সূরা আল হাশর-এর শেষাংশ, সূরা আল ইখলাস ইত্যাদি
এগুলোর মধ্যে আল্লাহ তা'আলার চূড়ান্ত ওয়াহদা-নিয়্যাতের এবং সিফাতে কামিলার প্রমাণ বাহক শব্দ রয়েছে যা ''তাব্বাত ইয়াদা.....'', বা অন্য কোন সূরার মধ্যে নেই
সুতরাং আল কুরআনের কতিপয় আয়াত ও সূরার বিস্ময়কর অর্থ সম্বলিত শব্দের কারণেই তার এ বিশেষ মর্যাদা
এ বিষয়ে বিস্তারিত আলোচনা দেখতে চাইলে ইমাম সুয়ূতির ইত্ক্বান ২য় খণ্ড ১৫৭ পৃঃ এবং ইমাম ইবনু তায়মিয়াহ্'র جواب أهل العلم والإيمان بتحقيق ما أخبر به رسول الرحمان من أن قل هو الله أحد تعدل ثلث القراٰن (জওয়া-বু আহলিল 'ইলমি ওয়াল ঈমা-নি বি তাহক্বীকি মা- আখবারা বিহী রসূলুর রহমা-ন মিন আন্না কুল হুওয়াল্ল-হু আহাদ তা'দিলু সুল...
সম্মানিত লেখকদ্বয় উক্ত গ্রন্থে আল কুরআনের এক অংশ অন্য অংশের উপর, এক সূরা অন্য সূরার উপর মর্যাদা রাখার সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা করেছেন
অতঃপর জ্ঞাতব্য বিষয় যে, কুরআন শব্দটি القرأة (কিরাআত) মাসদার থেকে মাফউল অর্থে ব্যবহার হয়েছে
পরবর্তীতে এটি الجمع একত্রিতকরণের অর্থ প্রদান করেছে
যেহেতু এতে সূরাহগুলোকে এবং বিভিন্ন প্রকার জ্ঞানকে একত্রিত করা হয়েছে সেহেতু একে কুরআন বলা হয়েছে
অন্য আরেকদলের মতে قرنت মূল ধাতু থেকে নির্গত, এর অর্থ একটি বস্ত্ত আরেকটি বস্ত্তর নিকটে হওয়া
আল কুরআনের একটি সূরা আরেকটি সূরার এবং একটি আয়াত আরেকটি আয়াতের নিকটে, সুতরাং একে কুরআন বলা হয়
২১০৯-[১] 'উসমান (রাঃ) হতে বর্ণিত
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং তা (মানুষকে) শিক্ষা দেয়
(বুখারী)[1]
[1] সহীহ : বুখারী ৫০২৭, আবূ দাঊদ ১৪৫২, তিরমিযী ২৯০৭, আহমাদ ৫০০, শু'আবূল ঈমান ১৭৮৫, সহীহ ইবনু হিব্বান ১১৮, সহীহাহ্ ১১৭৩, সহীহ আত্ তারগীব ১৪১৫, সহীহ আল জামি' ৩৩১৯
اَلْفَصْلُ الْأَوَّلُ
عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "خَيْرُكُمْ من تعلم الْقُرْآن وَعلمه" . رَوَاهُ البُخَارِيّ
عن عثمان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "خيركم من تعلم القرآن وعلمه" . رواه البخاري
ব্যাখ্যা: خَيْرٌ 'খয়রুন' শব্দটি أخير 'আখ্ইয়ার' এর অর্থ প্রদান করেছে যার অর্থ অধিক ভাল, যিনি অধিক ভাল তিনি তাদের মধ্যে শ্রেষ্ঠও বটে
অত্র হাদীসে বলা হয়েছে যে, কুরআন শিক্ষা করে এবং (অপরকে) শিক্ষা দেয়
কোন কোন বর্ণনায় و 'ওয়াও' (এবং) এর পরিবর্তে اَوْ 'আও' (অথবা) ব্যবহার করা হয়েছে; তখন হাদীসের অর্থ হয় যে কুরআন শিক্ষা করে অথবা অপরকে শিক্ষা দেয়...
শিক্ষা করা এবং শিক্ষা দেয়া প্রত্যেকটি কাজই উত্তম তবে যে উভয়টি করে সে সর্বোত্তম
কুরআন হলো আশরাফুল 'উলূম বা অধিক মর্যাদাসম্পন্ন বিদ্যা, তা যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় স্বভাবতই সে অন্য সকল বিদ্বান থেকে অধিক মর্যাদাসম্পন্ন ব্যক্তি
মুল্লা 'আলী কারী হানাফী (রহঃ) বলেন, এ হাদীস থেকে এ ধারণা করা ঠিক নয় যে, 'আমল এর বাইরে, অর্থাৎ- কুরআন অনুযায়ী 'আমলের কোন প্রয়োজন নেই শুধু তা শিক্ষা করা ও শিক্ষা দেয়াতেই এ মর্যাদা পাওয়া যাবে
বরং যিনি কুরআন শিক্ষা গ্রহণ ও প্রদানের সাথে সাথে সে অনুযায়ী 'আমল করবেন তিনিই কেবল এই মর্যাদা পাবেন
'আমলবিহীন 'আলিম জাহিলের মতই
হাদিসের মানঃ সহিহ ()
বর্ণনাকারীঃ উসমান ইবন আফফান (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৮: কুরআনের মর্যাদা (كتاب فضائل القراٰن) 8.
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
২১১০-[২] 'উকবাহ্ ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিত
তিনি বলেন, আমরা (একদিন) মসজিদের প্রাঙ্গণে বসেছিলাম
এ সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ও (আমাদেরকে) বললেন, তোমাদের কেউ প্রতিদিন সকালে 'বুত্বহান' অথবা 'আক্বীক' বাজারে গিয়ে দু'টি বড় কুঁজওয়ালা উটনী কোন অপরাধ সংঘটন ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়া নিয়ে আসতে পছন্দ করবে? এ কথা শুনে আমরা বললাম, হে আল্লাহর রসূল! আমাদের প্রত্যেকেই এ কাজ করতে...
তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ যদি তা-ই হয় তাহলে তোমাদের কেউ কোন মসজিদে গিয়ে সকালে আল্লাহর কিতাবের দু'টি আয়াত (মানুষকে) শিক্ষা দেয় না বা (নিজে) শিক্ষাগ্রহণ করে না কেন? অথচ এ দু'টি আয়াত শিক্ষা দেয়া তার জন্য দু'টি উটনী অথবা তিনটি আয়াত শিক্ষা দেয়া তার জন্য তিনটি উটনী অথবা চারটি আয়াত শিক্ষা দেয...
সারকথা কুরআনের যে কোন সংখ্যক আয়াত, একই সংখ্যক উটনীর চেয়ে উত্তম
(মুসলিম)[1]
[1] সহীহ : মুসলিম ৮০৩, ইবনু আবী শায়বাহ্ ৩০০৭৪, সহীহ আত্ তারগীব ১৪১৮, সহীহ আল জামি' ২৬৯৭