content stringlengths 0 129k |
|---|
এ বছর চলমান রাজনৈতিক সংকট রফতানি কমিয়ে আমদানি বহুলাংশে বাড়িয়ে দিয়েছে |
এ সংকট থেকে উত্তরণের জন্য বাগান মালিক ও চা শিল্পের সঙ্গে জড়িতদের পরামর্শে আরো দুটি নিলামের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চা বোর্ড |
কিন্তু বড় কথা হচ্ছে, চলতি বাজেটে আমদানি শুল্ক ৪০ থেকে কমিয়ে ২০ শতাংশ করা চা শিল্পের জন্য মূর্তিমান বিভীষিকা হিসেবে উপস্থিত হয়েছে |
বাড়তি দুটি নিলাম কেবল চা উৎপাদনের সঙ্গে জড়িতদের সামান্য উপকার করবে মাত্র |
কিন্তু আমদানি শুল্ক না বাড়ালে এ শিল্প ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে টিকতে না পেরে মুখ থুবড়ে পড়বে |
-যাদের নামে কুরবানী দেয়া হচ্ছে তা আগে থেকেই একটি কাগজে লিখে রাখুন |
জবাই এর ঠিক আগ মুহুর্তে এটা করতে যাবেন না |
-নিয়ম অনুসারে পশু জবাই করুন |
জবাই এর জন্য ধারালো ছুরি ব্যবহার করুন |
-জবাইকৃত পশুর রক্ত ফেলার জন্য আগেই গর্ত করে রাখুন |
গর্ত করা সম্ভব না হলে ড্রেন কিংবা উপযুক্ত কোনো যায়গায় রক্ত ফেলার জায়গা করে নিন |
-মাংস কাটার জন্য অভিজ্ঞ কসাই নিযুক্ত করুন |
এজন্য ঈদের আগের দিন কসাই নির্বাচন করে রাখা ভালো |
অনভিজ্ঞ কসাই চামড়া কাটতে অনেক সময় নিতে পারে, পশুর চামড়া নষ্ট করতে পারে অথবা মাংসে বালু লাগাতে পারে |
-মাংস কাটার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করুন |
সিড়ির নিচে অথবা এমন কোনো জায়গা নির্বাচন করবেন না যাতে মানুষের চলাচলের সমস্যা হয় |
-যেখানে সেখানে পশুর ভুড়ি কেটে জায়গা নোংরা করবেন না |
যাকে ভুড়ি দিবেন তাকে কাটার জন্য উপযুক্ত জায়গা (যেমন ড্রেন কিংবা ডাস্টবিনের পাশে) দেখিয়ে দিন |
-মাংস ভাগ করার জন্য দাড়িপাল্লা ব্যবহার করুন |
অনুমান করে ভাগ না করাই শ্রেয় |
-কুরবানীর মাংসের তিন ভাগের একভাগ আপনার, একভাগ প্রতিবেশীর ও একভাগ আত্মীয়স্বজনের |
মাংস বিতরনের ক্ষেত্রে যারা কুরবানী দেয়নি বা দেয়ার সামর্থ নেই তাদের অগ্রাধিকার দিন |
-গরুর গোবর, আবর্জনা গন্ধ ছড়ানোর আগেই পরিষ্কার করুন |
আপনার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ও অন্যকেও রাখতে উদ্ধুদ্ধ করুন |
-ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায় |
আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের সাথে ঈদ উদযাপন করুন |
যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে গতকাল দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ |
সফরকালে তিনি মার্কিন সেনাবাহিনী ও পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্স কর্তৃক যৌথভাবে আয়োজিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নেন |
আইএসপিআর জানায়, ১৩-১৫ সেপ্টেম্বর তিন দিনের কনফারেন্সের প্রথম দিনে তিনি মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সক্ষমতা ও মার্কিন আর্মি প্যাসিফিক কমান্ড পরিচালিত একটি লাইভ ফায়ার মহড়া অবলোকন করেন |
আর্মি চিফস কনফারেন্সের দ্বিতীয় দিনে তিনি দুটি প্লেনারি সেশনে অংশ নেন |
প্লেনারি সেশনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান জেনারেল জেমস মেকনভিল স্বাগত বক্তব্য দেন |
কনফারেন্সের শেষ দিনে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মার্কিন আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল, জেনারেল চার্লস্ এ. ফ্লিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন |
'আরিয়া' সিরিজের মধ্য দিয়ে হলো বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের পুনর্যাত্রা |
ফিরে এসে অভিষেক ওয়েব সিরিজ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি |
সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন |
এবার প্রকাশিত হলো তার দ্বিতীয় মৌসুমের টিজার |
সেখানেও মারমুখী চরিত্রে দেখা গেল এই অভিনেত্রীকে |
টিজারে দেখা গেল হোলির অনুষ্ঠানে ধুলা উড়ছে |
তার ভিতর থেকে হেঁটে আসছেন সুস্মিতা |
গায়ে ও পোশাকে রং মাখা |
চোখে তীব্র চাহনি |
কোন্দলের কারণেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত-সহিংসতা বাড়ছে |
ঢাকা, নারায়ণগঞ্জসহ কয়েকটি জেলায় আসন্ন ইউপি ভোটে সংঘাতের শঙ্কা রয়েছে |
গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠকে এমন তথ্য উপস্থাপন করা হয়েছে |
এ ছাড়া নির্বাচন কমিশন বলছে, মাঠ কর্মকর্তাদের থেকে দ্রুত তথ্য না পাওয়ায় নির্বাচন কমিশন বিভিন্ন সিদ্ধান্ত দিতে পারে না |
ইউপি ভোটের অন্যান্য ধাপের নির্বাচন শান্তিপূর্ণ করতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছে ইসি |
এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, 'আগামী নির্বাচনে আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বাচনী সহিংসতা রোধের |
একটাও সহিংস ঘটনা হবে না, মারামারি হবে না এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না |
সূত্র জানিয়েছেন, বৈঠকে অংশগ্রহণকারীরা বলেছেন নির্বাচনী সংঘাতের মূল কারণ কোন্দল |
অনেক এলাকায় এমপিরা একই উপজেলায় দলীয় ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেন |
এজন্য বিরোধ আরও তুঙ্গে ওঠে |
একজন কর্মকর্তা বলেছেন, রিটার্নিং অফিসার হচ্ছেন উপজেলা পর্যায়ের কর্মকর্তা |
তারা কীভাবে এমপি-মন্ত্রীদের আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেবেন? তাই নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে তারা ইসির হস্তক্ষেপ কামনা করেন |
গতকাল আইনশৃঙ্খলা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা |
বৈঠকে চার নির্বাচন কমিশনার, কয়েকজন সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন |
বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত |
ইউপি ভোট 'সফল', দাবি সিইসির : গোলযোগ-সহিংসতা নিয়ে উদ্বেগ থাকলেও চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচন 'অংশগ্রহণমূলক ও সফল' হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশান কে এম নূরুল হুদা |
সেই সঙ্গে আগামী নির্বাচনগুলোয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের 'আরও শক্ত অবস্থান' থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন |
সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন সিইসি |
তিনি বলেন, সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে |
অল্প বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে; দুর্ঘটনা ঘটেছে, হতাহত ঘটেছে |
যেগুলো কিছুতেই কাম্য নয় |
তবু নির্বাচনের মানদন্ড যদি ভোট প্রদান হয় তাহলে আমি বলব, দুই ধাপের নির্বাচনে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে |
এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি সিইসির : আগামী নির্বাচনগুলোয় সহিংসতা রোধে আপ্রাণ চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা |
এ লক্ষ্যে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি |
গতকাল সকালে প্রায় তিন ঘণ্টাব্যাপী আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি |
আচরণবিধি লঙ্ঘন বিষয়ে সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের সতর্ক করে দেন কে এম নূরুল হুদা |
এলাকায় অবস্থান করে দু-চার জন সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত চলছে |
সতর্কতার পরও আচরণবিধি না মানলে অতীতের মতো এবারও মামলার হুঁশিয়ারি দেন সিইসি |
তিনি জানান, এমপি-মন্ত্রীর অধিকাংশই আচরণবিধি অনুসরণ করেন |
দু-চার জন মানছেন না বলে অভিযোগ এসেছে |
তাদের চিঠিও দেওয়া হয়েছে এলাকা ছাড়ার জন্য |
প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে |
আচরণবিধি লঙ্ঘনে অতীতে মামলা হয়েছে |
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতেও প্রয়োজনে মামলা হবে |
প্রথম দুই ধাপের ভোটে সহিংসতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন সিইসি |
তিনি বলেন, পাড়া-মহল্লায় পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা অসম্ভব |
তাই নির্বাচনী পরিবেশ ভালো রাখতে সবার সহযোগিতা চান সিইসি |
আচরণবিধি প্রতিপালনে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সহিংসতা ঘটতে পারে এমন পকেটগুলো চিহ্নিত করে আগাম গোয়েন্দা তথ্য নিতে নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বৈঠকে |
সেই সঙ্গে নজরদারি বাড়ানো ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে |
সিইসি বলেন, অনেককে গ্রেফতার করা হয়েছে |
অনেককে গ্রেফতারের তৎপরতা চলছে |
এলাকার মাস্তান যারা বিশৃঙ্খলা ঘটাতে পারে তাদের আগাম গ্রেফতারের জন্য ইনস্ট্রাকশন দিয়েছি |
মায়ের মতো জ্ঞান করি তাকে মাতৃসম মহিয়সী তিনি |
ছোটোগল্প, উপন্যাস, শিশুসাহিত্য-এইসব মাধ্যমে সফল এক লেখক |
আমার অতিপ্রিয় সেলিনা হোসেন |
সেই কবে কোনো ছোটবেলায় তাকে দেখেছি |
তাকে 'সেলিনা' আপা সম্বোধন করেছি |
আপা স্নেহের অবারিত হাত প্রসারিত করেছেন আমাদের প্রতি |
সাগর ভাই অবশ্য সেলিনা আপাকে খালা ডাকেন |
রাবেয়া খাতুনের সম্পর্ক সূত্রে |
সেলিনা আপা বাংলা একাডেমির পরিচালক ছিলেন দীর্ঘদিন |
বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়া করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে |
আমরা ছোটবেলা থেকে সেলিনা আপাকে চিনি ধান শালিকের দেশের সম্পাদক হিসেবে |
বাংলা একাডেমি প্রকাশিত শিশু-কিশোর মাসিক |
এই পত্রিকাটিতে সেলিনা আপা গভীর মমতা ও ভালোবাসা দিয়ে দীর্ঘদিন সম্পাদনা করেছেন |
আমরা নিয়মিত সেখানে লিখতাম |
কোন ভুল থাকলে যত্ন নিয়ে তা শুধরে দিতেন |
সেলিনা আপাকে কোনোদিন উচ্চকণ্ঠে কথা বলতে শুনিনি |
দ্রুত ছুটতে দেখিনি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.