content
stringlengths 0
209k
|
|---|
প্রিয় বার্তাদেশ পত্রিকার পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
|
প্রিয় বার্তাদেশ ডেস্ক
|
প্রকাশিত বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
|
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, 'ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ'
|
মুসলিম জীবনে ঈদ স্রষ্টার এক অমূল্য নিয়ামত
|
মানুষে মানুষে সমপ্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার এক স্বর্গীয় মাধ্যম, আসমানি তাকিদ
|
ঈদ এলেই খুশির বান ডাকে মুসলিম জাহানে
|
আজ সন্ধ্যায় পশ্চিমাকাশে শাওয়াল মাসের নূতন চাঁদ দেখা দিলে পবিত্র ঈদুল ফিতরের সেই খুশির আমেজ ছড়িয়ে পড়িবে সারা বাংলাদেশে
|
ঈদুল ফিতরের শাব্দিক অর্থ আসলে রোজা ভঙ্গের আনন্দ
|
এক মাস রোজা পালনের মাধ্যমে একজন রোজাদার যাবতীয় গুনাহ হইতে মুক্ত হইয়া সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় মাসুম বা নিষ্পাপ ব্যক্তিতে পরিণত হন
|
ইহাতে তিনি যে আত্মিক প্রশান্তি লাভ করেন, তাহারই আনন্দঘন মুহূর্ত হইতেছে ঈদুল ফিতর
|
সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ উল ফিতর
|
ঈদ অঙ্গীকারেরও উৎসব
|
আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ
|
অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ
|
ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা
|
পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ
|
ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি
|
তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত
|
ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান
|
নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন
|
ঈদ শেষে সবাই আবার ফিরে নিজ কর্মস্থলে
|
কিন্তু এবারের ঈদটা মহামারি করোনা (কোবিট-১৯)'র জন্য ভিন্ন
|
করোনা যুদ্ধকে জয় করতে বর্তমান সরকার চ্যালেঞ্জ করেছেন
|
করোনা মোকাবিলায় সরকার ইতি মধ্যে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছেন
|
সকল সরকারি কর্মচারীদের ছুটি বন্ধ ঘোষণা করেছেন
|
রাস্তায় গণপরিবহন, শপিংমলে গণজমায়েত এড়িয়ে চলতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রাখা হয়েছে
|
সরকারি নির্দেশনা ও আইনের প্রতি আমাদের অনেকের শ্রদ্ধা ও দায়িত্বশীলতা কতটা কম তা স্বাভাবিক সময়ের তুলনায় চলমান করোনা সংক্রমণকালের শুরু থেকেই খুব বেশি স্পষ্ট
|
সর্বশেষ ঈদ উপলক্ষ্যে নিজ নিজ অবস্থান ছেড়ে না যাওয়ার কঠোর নির্দেশনাও চরমভাবে উপেক্ষিত
|
যারা এভাবে ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন তারা একবারও ভাবছেন না, সংক্রমণের পরিধি ও সংখ্যা বাড়লে দেশের শিক্ষা, বাণিজ্যসহ সকল গুরুত্বপূর্ণ ও স্বাভাবিক কর্মকাণ্ডের চলমান স্থবিরতার মাত্রাও ক্রমশ দীর্ঘায়িত হবে
|
কারণ গণহারে এমন গ্রামে যাওয়া 'সংক্রমণ' নামক অগ্নিকাণ্ডকে বিস্তৃতই করবে
|
'করোনা যোদ্ধা' খ্যাত বিভিন্ন শ্রেণির অসংখ্য মানুষ যখন দিনের পর দিন পরিবারের কথা ভুলে ঘরের বাইরে থেকে করোনা সংক্রমণের চিকিৎসা ও বিস্তার প্রতিরোধে ক্লান্তিহীন যুদ্ধ করছেন তখন সেই মৃত্যুদূতকে আঘাত হানার সহজ সুযোগ তৈরি করে দিতে আমাদের এমন ঘরে যাওয়া সত্যিই দুঃখজনক
|
সবাই ঘরে থাকুন,নিরাপদ থাকুন,সুস্থু থাকুন
|
ঈদুল ফিতর উপলক্ষে আমরা সকলের সুখ-শান্তি, নিরাপত্তা, সুস্থুতা ও স্থিতি কামনা করি
|
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
|
প্রিয় বার্তাদেশ'র প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, সম্পাদকীয় পরিষদ,জেলা প্রধান, উপজেলা/ থানা প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কলেজ প্রতিনিধি, স্টাপ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, স্পোর্ট রিপোর্টার, প্রিয় বার্তাদেশ নিউজের দর্শক ও শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনাবিল শুভেচ্ছা - ঈদ মোবারক
|
মুহাম্মদ মাহফুজুর রহমান
|
নির্বাহী সম্পাদক
|
প্রিয় বার্তাদেশ
|
সংবাদটি শেয়ার করুন
|
. *
|
*
|
*
|
, , .
|
এ ক্যাটাগরির আরো সংবাদ
|
এন.ওয়াই.এম. ইয়ুথ ফাউন্ডেশনের ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ
|
আনোয়ারা গহিরায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
|
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার পদে ড. মোহাম্মদ সানাউল্লাহ
|
পেকুয়ায় ক্লিন ফিড বাস্তবায়নে ঐক্যবদ্ধ ক্যাবল অপারেটরগন
|
টইটংয়ে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
|
গোদাগাড়ীতে জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
|
সর্বশেষ আপডেট
|
জনপ্রিয় সংবাদ
|
৩৬ প্রদীপ নিভিয়ে ৩৭ তম প্রদীপ জ্বালাতে যাচ্ছে কন্ঠশিল্পী আলাউদ্দীন কাওয়াল
|
এন.ওয়াই.এম. ইয়ুথ ফাউন্ডেশনের ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ
|
মুখোশ - পুনম মায়মুনী
|
ক্রিয়েটিভিটি গোল্ড এ্যাওয়ার্ড'২১ ভুষিত হল মানবিক ডা: বেলাল হোসেন উদয়ন
|
আনোয়ারা গহিরায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
|
আজাদ রাহি ও পারশার নতুন গানের চমক - কয়েকদিনে ফেসবুকে ভাইরাল
|
সুপেয় পানির জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি,চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু
|
খাগড়াছড়িতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ২৬) উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
|
বাংলাদেশ কংগ্রেস চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটি গঠন
|
পৃথিবীর জানালায় -সাইদ মাহমুদ
|
চট্টগ্রাম
|
ঢাকা
|
বরিশাল
|
ময়মনসিংহ
|
রংপুর
|
সিলেট
|
খুলনা
|
রাজশাহী
|
আন্তজার্তিক
|
অপরাধ
|
আইন-আদালত
|
জাতীয়
|
রাজনীতি
|
আবহাওয়া
|
প্রবাস
|
ই-পেপার
|
আমাদের কথা
|
প্রাইভেসি পলিসি
|
প্রকাশক সম্পাদক
|
মোহাম্মদ শোয়াইব হাসান
|
মোবাইল : ০১৮১৫ ৬১৫৩৫৫
|
চট্টগ্রাম অফিস
|
নিউ মার্কেট বিপনী বিতান বি ব্লক ৩য় তলা, ২৪ নং চট্টগ্রাম.
|
ঢাকা অফিস
|
মনিসিংহ ফরহাদ ভবন নীচতলা, পুরানা পল্টন ২/২১ ঢাকা.
|
সংবাদ পাঠান @.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.