content stringlengths 0 209k |
|---|
এটি সরকারি দলকে নৈতিকতার প্রশ্নে বড় বেকায়দায় ফেলে |
বৈধতার এই সংকট থেকে মুক্তি পেতেই সরকারকে সব জায়গায় দখলের নীতি অবলম্বন করতে হয় |
আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন এমন অবৈধ নির্বাচনের পক্ষেও অনেক ব্যক্তি সাফাই গায় |
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, আইনজীবীদের মধ্যে একটি গোষ্ঠী দাঁড়িয়ে গেলো এমন নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য |
জাগো নিউজ: তাতে কি এ সংকট দূর হয়েছে? |
ড. বদিউল আলম মজুমদার: না |
তাতে আরও সংকট বেড়েছে |
জাগো নিউজ: তাহলে সরকারকে একই পথে বারবার হাঁটতে হচ্ছে কেন? |
ড. বদিউল আলম মজুমদার: এই মুহূর্তে সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই |
এ কারণেই তারা মনে করে, যে কোনো উপায়েই ক্ষমতায় থাকতে হবে |
দখল হচ্ছে সব নির্বাচনেই |
কিন্তু কৌশল ভিন্ন |
২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার কৌশল নিতে হয়েছে |
২০১৮ সালে মধ্যরাতে ব্যালটবাক্স ভর্তি করার কৌশল নিতে হয়েছে |
কিন্তু ক্ষমতায় টিকে থাকতে যত কৌশলই নিয়ে থাকুক, তাতে দলটির প্রতি জনআস্থা মানুষের কমেছে |
জাগো নিউজ: জনঅনাস্থার কথা বলছেন, তারপরও তো সরকার টিকে গেলো... |
ড. বদিউল আলম মজুমদার: বলপ্রয়োগে টিকে আছে |
কিন্তু এটাকে কি আসলে টিকে থাকা বলে? |
জাগো নিউজ: জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ এমনকি খালেদা জিয়াও বলপ্রয়োগ করে টিকতে পারেননি |
তার মানে টিকে থাকতে জনআস্থাও জরুরি... |
ড. বদিউল আলম মজুমদার: ওই সময়ের রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের মধ্যে যে আদর্শ-নীতিবোধ ছিল এখন তো সেটা নেই |
মানুষকে পরিকল্পিতভাবে ব্যক্তিস্বার্থের দিকে ঠেলে দেওয়া হয়েছে |
প্রতিষ্ঠানগুলো অকার্যকর করা হয়েছে |
আইন-আদালত তো সবই ভেঙে পড়লো |
এই পরিস্থিতিকে টিকে থাকা বলে না |
বরং সামনের দিনে কী ঘটবে সেটাও চিন্তায় রাখা দরকার |
জাগো নিউজ: এমন নির্বাচন আর ভোট ব্যবস্থাই কি মানুষ সামনের দিনে দেখবে? |
ড. বদিউল আলম মজুমদার: আমরা ভয়াবহ এক সংকটের মধ্যে আছি |
চারদিকে মাফিয়া চক্র গড়ে উঠেছে |
এর মধ্য দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না |
জাগো নিউজ: রাজনীতি নিয়ে তরুণদের একাংশের মধ্যে হতাশা থাকলেও অনেকের ইতিবাচক মনোভাবও আছে |
কিন্তু তরুণরা রাস্তায় দাঁড়িয়ে সে ভাবনার প্রকাশ দেখাচ্ছেন না |
এর কী কারণ থাকতে পারে বলে মনে করেন? |
ড. বদিউল আলম মজুমদার: ভয়ের রাজত্ব তৈরি হলে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে ভয় পায় |
সামরিক সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে নিয়ন্ত্রণ করা হয়েছিল |
প্রতিষ্ঠানগুলো এভাবে ভেঙে পড়েনি |
এখন সবই নিয়ন্ত্রিত |
কেউ আর স্বাধীনভাবে কাজ করতে পারছে না |
জাগো নিউজ: শুধুই জবরদখল? নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশমেটিক নেতৃত্বেও আস্থা আছে তরুণদের? |
ড. বদিউল আলম মজুমদার: শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা |
তার মধ্যে অবশ্যই নেতৃত্বের গুণাবলি আছে, যা একটি অংশের কাছে আস্থা তৈরি করেছে |
প্রধান সমস্যা হচ্ছে বিকল্প তৈরি হয়নি |
প্রধান বিরোধী দলের (বিএনপি) মধ্যে নেতৃত্বের যে ভয়াবহ সংকট তা ভারসাম্যের রাজনীতিকে আরও বিনষ্ট করছে |
তার মানে ভালো কিছু আমাদের জন্য আপাতত অপেক্ষা করছে না |
জাগো নিউজ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ঠিক তাই হবে? |
ড. বদিউল আলম মজুমদার: আরও খারাপ কিছু ঘটবে |
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বলে তীব্র সংঘাত হয় এবং সহিংসতার নতুন ইতিহাস সৃষ্টি করে |
এবারের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো আকর্ষণ নেই |
মানুষ জানে, সরকারি দলের প্রতীক যে পাবে এবার সেই জয়ী হবে |
এ কারণে মানুষের আগ্রহ কমে গেছে |
জাগো নিউজ: এর বিপরীতের আলোচনাও আছে |
অর্থাৎ ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু দেখাতে চাইবে বলে প্রচার আছে |
ড. বদিউল আলম মজুমদার: এটি সত্য হলে আমি অবশ্যই খুশি হবো |
কারণ আমরা যে পথে যাচ্ছি, বন্ধুর পথ |
এ পথে মুক্তি নেই |
সরকারসহ সবার মধ্যে বোধোদয় ঘটুক |
দিনের পর দিন শান্তির পথ বন্ধ থাকলে বিপদ আসবেই |
উগ্রবাদের বিস্তার চারদিকে |
আমি প্রত্যাশা করি ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থা ফের ট্র্যাকে উঠুক |
প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক |
নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা প্রসারিত হোক |
এএসএস/এইচএ/এমএস |
ওই সময়ের রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের মধ্যে যে আদর্শ-নীতিবোধ ছিল এখন তো আর সেটা নেই |
মানুষকে পরিকল্পিতভাবে ব্যক্তিস্বার্থের দিকে ঠেলে দেওয়া হয়েছে |
প্রতিষ্ঠানগুলো অকার্যকর করা হয়েছে |
আইন-আদালত তো সবই ভেঙে পড়লো |
এই পরিস্থিতিকে টিকে থাকা বলে না |
বরং সামনের দিনে কী ঘটবে সেটাও চিন্তায় রাখা দরকার |
শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা |
তার মধ্যে অবশ্যই নেতৃত্বের গুণাবলি আছে, যা একটি অংশের কাছে আস্থা তৈরি করেছে |
প্রধান সমস্যা হচ্ছে বিকল্প তৈরি হয়নি |
প্রধান বিরোধী দলের (বিএনপি) মধ্যে নেতৃত্বের যে ভয়াবহ সংকট তা ভারসাম্যের রাজনীতিকে আরও বিনষ্ট করছে |
তার মানে ভালো কিছু আমাদের জন্য আপাতত অপেক্ষা করছে না |
এবারের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো আকর্ষণ নেই |
মানুষ জানে, সরকার দলের প্রতীক যে পাবে এবার সেই জয়ী হবে |
এ কারণে মানুষের আগ্রহ কমে গেছে |
সরকারসহ সবার মধ্যে বোধোদয় ঘটুক |
দিনের পর দিন শান্তির পথ বন্ধ থাকলে বিপদ আসবেই |
উগ্রবাদের বিস্তার চারদিকে |
আমি প্রত্যাশা করি ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থা ফের ট্র্যাকে উঠুক |
প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক |
নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা প্রসারিত হোক |
নির্বাচন-কমিশন |
নির্বাচন |
ইউপি-নির্বাচন |
সাক্ষাৎকার |
আওয়ামী-লীগ |
বিএনপি |
সরকার |
গণতন্ত্র |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে নিহত মুসার পরিবারকে এমপি সুলতানা নাদিরার সহয়তা পাথরঘাটা সহিংসতামুক্ত ভোট, চারটিতে নৌকা পাথরঘাটায় ইভিএম এ ভোট গ্রহণ, চলছে ধীর গতিতে প্রস্ততি শেষ রাত পোহালেই পাথরঘাটার চার ইউপিতে ভোট পাথরঘাটায় গ্রাম সামাজিক শক্তি কমিটি (ব্র্যাক) উদ্যোগে শীত বস্ত্র ভিতরণ পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ক... |
পাথরঘাটায় ইউপি নির্বাচনে নৌকার গনসংযোগে কেন্দ্রীয় নেতারা রায়হানপুরে মোরগের সমর্থকের মাথা ফাটালো তালা সমর্থক পাথরঘাটায় ইউপি নির্বাচনে মতবিনিময়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর |
রায়হানপুরে মোরগের সমর্থকের মাথা ফাটালো তালা সমর্থক |
সাগরে বেড়েছে ডাকাতি, ৫ জেলেকে অপহরণ, আতঙ্কিত জেলেরা, প্রশাসন নিরব |
তথ্যপ্রযুক্তি |
বিশ্বজুড়ে জিমেইলে বড় ধরনের বিভ্রাট, সমস্যায় ব্যবহারকারীরা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.