content
stringlengths
0
129k
'স্বাগত সবাইকে,' বললেন চিরন্তন ভঙ্গীতে
'আশা করছি সকলেই দারুন একটা ছুটি উপভোগ করে এসেছো
সঙ্গেই এটাও আশা করছি ছুটিতে যাওয়ার আগে তোমরা যা যা শিখেছিলে সেগুলো এখনো মাথার মধ্যে আছে
শোনো নিজের নিজের লেখা নিবন্ধগুলো তোমার বাঁ পাশেরজনকে এক এক করে দিয়ে দাও, তারপর বাড়িয়ে দাও সামনের বেঞ্চে
মিঃ ওয়াকার সবগুলো তোমার কাছে এসে গেলে আমায় জানাবে আমি নিয়ে নেব তোমার কাছ থেকে
'
জ্যান মাথা নাড়লো, চোখটাও চকচক করে উঠলো একবার
জেমস আর জ্যান দুজনেই নিজেদের জাদুদন্ড নিয়ে এসেছে জামার মধ্যে গুঁজে
যদি জ্যাক্সন দেখে ফেলেন, তাহলে ওরা জানাবে এটা ওরা করেছে ওদের প্রিয় টেকনোম্যান্সি শিক্ষককে সম্মান জানানোর জন্য
কারণ জ্যাক্সন স্বয়ং নিজের জাদুদন্ডটা নিজের জামার সঙ্গে যুক্ত খাপে করে সঙ্গে রাখেন সব সময়
ওরা ভালো করেই জানে জ্যাক্সন একটু তোষামোদ পছন্দ করেন
'আজ রাতে আমি তোমাদের নিবন্ধগুলো দেখবো, যেমনটা প্রত্যেকবার দেখি
আপাতত চলো আমরা একবার সব ঝালিয়ে নিই
মিঃ হলিস, যদি সম্ভব হয় তো একবার আমাদের ছোট্ট করে বুঝিয়ে বলো দেখি হেক্টরস ল অফ ডিসপ্লেসড অনারসিয়া বিষয়ে
'
লালছে গালওয়ালা প্রথমবর্ষের হাফলপাফ সদস্য হলিস, গলাটা একবার ঝেড়ে নিয়ে শুরু করলো বলা
জেমস কিছুই শুনছিল না
টান টান হয়ে বসে তাকিয়ে ছিল জ্যাক্সনের ব্রিফকেসটার দিকে
মনে মনে ভাবছিল ঝপ করে ওটাকে তুলে নিয়ে চলে আসলে কি হবে
হৃদপিণ্ড লাফাচ্ছিস ধড়াস ধড়াস করে
একই সঙ্গে একটা ভয়ানক শীতল অনুভুতি ঘিরে ধরছিলোওকে
ওদের প্ল্যান মনে হচ্ছে সফল হবে না
প্রফেঃ জ্যাক্সনের নাকের ডগার সামনে দিয়ে ওটাকে হাতানো একটা উন্মাদ ভাবনা
আর ওরা সেটাই করতে চলেছে
একটা উদ্বিগ্নভাব ওকে স্বস্তি দিতে অক্ষম হচ্ছিল
জ্যাক্সন শুরু করলেন পাইচারি
'অপ্রয়োজনীয় অনেক কথা বলে ফেললে মিঃ হলিস, যদিও ভুল কিছু বলোনি
মিস মরগ্যানস্টারন, তুমি কি বলতে পারবে বিভিন্ন ঘনমাত্রার বস্তুদের মধ্যে ইনারসিয়ার পার্থক্য বিষয়ে?'
'হ্যাঁ স্যার
বিভিন্ন ঘনমাত্রা ইনারসিয়ার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সাড়া দেয়
আর সেটা নির্ভর করে তাদের অ্যাটমের মাপের ওপর
' পেট্রা উত্তর দিলো
'একই লক্ষ্যে গমনকারী একটি সিসের বল এর প্রভাবে ফেটে যেতে পারে কিন্তু একটি ঘাসপাতা দিয়ে তৈরি বলের সেটা হওয়ার সম্ভাবনা খুব কম
'
জ্যাক্সন ইতিবাচক মাথা নেড়ে বললেন, 'টেকনম্যানিয়ার দিক থেকে এর ব্যাখ্যা কি? কেউ বলতে পারবে? ইয়েস, মিস গয়েল!'
ফিলিয়া গয়েল হাত নামালো
'ইনারশিয়া ট্রান্সফারেন্স মন্ত্রর বন্ধনশক্তি কম ঘনত্বের জিনিসকে প্রভাবিত করে বেশি ফলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে যেমনকার তেমনি থেকে যায়
আর এই সুবিধার জন্য যেকোন কম ঘনত্বের জিনিস অতি দ্রুত এবং বেশি দুরত্ব অতিক্রম করতে পারে বেশি ঘনত্বের জিনিসের তুলনায়
যেমন মিস মরগ্যানস্টারনের সিসের বল
'
জ্যাক্সন একটু হেসে মজার ছলে বললেন, 'ঠিক, কিন্তু ব্যাপারটা পুরোপুরি সুবিধাজনক নয়
একটা কামান থেকে একটা পালক যত জোরেই নিক্ষেপ করা হোক না কেন সেটা কাউকে আঘাত করতে পারবে না
'
গোটা ক্লাস হেসে উঠলো
জ্যাক্সন শুরু করলেন তার দ্বিতীয় রাউন্ডের পাইচারী
আর ঠিক সেই সময় দরজার কাছে হাজির হলো র‍্যালফ, দরজার কাছে
অদ্ভুত রকমের একটা কন্ঠস্বরে বললো, 'মাফ ক্রব্বেন!' ক্লাসের সবাই ওর দিকে তাকালো
জেমস আর জ্যান বাদে
'আম্বি দুখখিত
আমবার মনে হচ্ছবে আমবার গাঁক দিয়ে গক্ত বের হচ্ছবে
' সত্যি সত্যিই র‍্যালফের নাক দিয়ে ঝরঝরিয়ে রক্ত পড়ছিলো
ও হাত দিয়ে চেপে ধরেছিলো নাকের কাছটা, হাতটা রক্তে মাখামাখি হয়ে ছিলো
গোটা ক্লাসে উহ আহ ধ্বনি শোনা গেল, কেউ অবাক কেউ আবার বিরক্ত হয়েছে
জ্যান একটুও সময় নষ্ট করলো না
যেই র‍্যালফের গলা শুনেছে আর দেখেছে জ্যাক্সন ঘুরে তাকিয়েছেন, ও সোজা উঠে এগিয়ে গেছে ক্লাসের ডানদিকটায়
বার করে এনেছে জাদুদন্ড
'উইংগারডিয়াম লেভিওসা!' যতটা সম্ভব তীক্ষ্ণ ফিসফিসে স্বরে বলে উঠলো
সঙ্গে সঙ্গেই ইনভিজিবল ক্লোকটা দৃশ্যমান হলো
উঠে গেল কোনায় রাখা নকল ব্রিফকেসটার ওপর থেকে
জ্যান ওটাকে ভাসিয়ে রাখতে রাখতেই জেমস নিজের জাদুদন্ডটা বার করলো
পেছনদিকে ওরা শুনতে পাচ্ছিলো জ্যাক্সন র‍্যালফকে বলছেন
'আহা, এ তো সাঙ্ঘাতিক ব্যাপার, চেপে ধরে থাকো
'
'আম্বি দুখখিত,' র‍্যালফ তোতলানোর মত করে বললো
'আম্বি একটা কফ লজেঞ্জ খেতে গিয়ে ভুউল করে ওয়েডলী ডোসব্লীড ডোনাট খেবে ফেলেছি
আম্বার মনে হয় আম্বাকে হোস্পীতালে যেতে হব্বে
'
জেমস ওদিকে নিজের জাদুদন্ড তাক করলো নকল কেসটার দিকে, ফিসফিসিয়ে বললো লেভিটেশন এর মন্ত্র
এতদিন যা যা ভাসিয়েছে তার তুলনায় এটা অনেক বেশি ভারী
আর এই কাজে ওর দক্ষতা খুব একটা বলার মতো নয়
কেসটা পুরো শূন্যে ভেসে উঠলো না একটা কোনা ঠেকে থাকলো মেঝেতে
ও ওটাকে টেনে আনলো আসলটার যতটা কাছে আনা যায়, রাখলো পাশাপাশি
একটা বড় করে দম নিয়ে শ্বাস আটকে রাখলো
পেছনে শিক্ষার্থীদের হাসি ঠাট্টার আওয়াজ শোনা যাচ্ছিলো
'আমার মনে হয় না তোমার হাসপাতালে যাওয়ার দরকার আছে,' জ্যাক্সন কিছুটা বিরক্তির সঙ্গে বললেন
'সোজা হয়ে দাঁড়িয়ে থাকো আর হাতটা সরাও
'
র‍্যালফ কাঁপতে শুরু করে দিলো
কাতরানির সুরে বললো, 'আম্বার মনে হয় আমি হেমোফেবিয়ান! 'এটা জ্যানের মাথা থেকে বার হয়েছে
জ্যাক্সন গরগরে কন্ঠে বললেন, 'তুমি মোটেই হেমোফিলিয়াক নও
আর এই শেষবারের মতো বলছি সোজা হয়ে দাঁড়াও
'
জেমস এবার জাদুদন্ড নাড়িয়ে আসল কেসটাকে নকলের জায়গায় নিয়ে যেতে চাইলো
যেখানে জ্যান ইনভিজিবল ক্লোকটাকে ভাসিয়ে অপেক্ষায় আছে
আসল কেসটা ডেস্কের একটা কোনাতে আটকে আছে
ওটাকে উঠানোর সঙ্গে সঙ্গেই ডেস্কটার একদিক ওপরে উঠে গেল
জেমস মুখ বিকৃত করে জাদুদন্ড নামালো
একটা শব্দ হলো যদিও সেটা কারো কানে গেল না
জ্যান ভীত চোখে জেমসের দিকে তাকালো
জেমসের মুখে অসহায়তার ছাপ
জ্যান এবার ডেস্কের তলায় আসল কেসটাকেই ক্লোকটা দিয়ে ঢাকার চেষ্টা চালালো
ওদিকে ক্লোকটার একটা অংশ আটকে গেছে চক বোর্ড সংলগ্ন কোট টাঙানোর হুকে
কিছুই প্ল্যানমাফিক হচ্ছে না
এখন কেউ যদি এদিকে ঘুরে তাকায় ওদের সামনে আর কোন পথ খোলা থাকবে না
জেমস ঘুরে তাকানোর ইচ্ছেটাকে দমাতে পারলো না
র‍্যালফের নাক দিয়ে এখনো রক্ত বের হচ্ছে
জ্যাক্সন ওর কাঁধে হাত দিয়ে শরীরের আধখানা আড়াল করে দাঁড়িয়ে আছেন
এক হাত দিয়ে চেষ্টা করছেন র‍্যালফের হাতটা নাক থেকে সরাতে আর দ্বিতীয় হাতে তৈরী ওনার হিকোরী জাদুদন্ড
ক্লাসের সবাই অধীর আগ্রহে নানারকম মুখের ভাব নিয়ে অপেক্ষা করছে প্রফেসর কি করেন দেখার জন্য
জ্যাক্সন তেড়েমেড়ে বললেন, 'উফ, তুমি সব গণ্ডগোল পাকিয়ে দিচ্ছো বাপু