content stringlengths 0 129k |
|---|
জানা গেছে, আমটি ছেঁড়ার পর তার বোটা শুকিয়ে গেছে, যা স্বাভাবিকভাবে আম ছিঁড়ে নেয়ার পরে বোঁটার মতো নয় |
সঙ্গে আঠাজাতীয় পদার্থের উপস্থিতিও রয়েছে |
আমটি ছিঁড়ে ফেলার পরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় ওই ঘটনা পর্যবেক্ষণ করেছে |
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, 'বিষয়টি ম্যানুপুলেট করা হয়েছে, সেটা এখন বোঝা যাচ্ছে |
হয়তো এটি কেউ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল |
অথবা অন্য কোনো কৌশলে এটি করা হয়েছে |
তিনি বলেন, 'লিচুর বোঁটাটি লম্বা হলেও আমেরটি স্বাভাবিকের তুলনায় খুব খাটো |
এসব দেখে বিষয়টি খটকা লাগছে প্রথম থেকেই |
ছিঁড়ে ফেলার কারণে এখন সেটা বোঝা যাচ্ছে |
বোঁটা শুকিয়ে গেছে, যা স্বাভাবিক বোঁটার মতো নয় |
বেশ কালচে |
আমটি ছিঁড়ে ফেলার একদিন পরেই শুকিয়ে গেছে সেই বোটা |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, 'বিষয়টি আমরাও পর্যবেক্ষণে রেখেছিলাম |
আমটি রাখতেও হয়েছিল ওই পরিবারকে |
কিন্তু সেটা ছিঁড়ে ফেলা হয়েছে |
এ ঘটনা বেশি ছড়িয়ে পড়ছিল বলেই সেটি করা হয়েছে |
লিচু গাছে আম ধরার ঘটনার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারেননি উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞরা |
ফলে এটিকে একটি অলৌকিক ঘটনা মেনে নিয়েছিল অনেকেই |
বিষয়টি পর্যবেক্ষণের জন্য কয়েক দিন অপেক্ষার সিদ্ধান্ত হয়েছিল |
কারণ আমটি কোনো কৌশলে লাগানো হলে তা ঝরে পড়বে বা শুকিয়ে যাবে |
কৃষি কর্মকর্তারা জানিয়েছিলেন, আমটি যদি বড় হতে থাকে, তখন সেটাকে অস্বাভাবিক ঘটনা হিসেবে নেওয়া হবে |
তখন এটা নিয়ে গবেষণার সুযোগ থাকবে |
তবে আমটি ছিঁড়ে ফেলার পর থেকেই স্থানীয়রা এটিকে সাজানো বলে অভিহিত করছেন |
তবে যারা নিজের চোখে লিচুর গাছে আম ঝুলতে দেখেছেন তারা বিষয়টি অলৌকিক বলেই ধরে নিয়েছেন |
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম জানান, এক গাছে অন্য ফল শুধু গ্রাফটিংয়ের মাধ্যমে সম্ভব |
তবে লিচু ও আমের ক্ষেত্রে এটা করা যাবে না |
লিচু ও আমের টিস্যু সিস্টেম এক নয় |
তিনি আরো জানান, লিচুর সঙ্গে আমগাছের ডাল জোড়া লেগেছে এমন উদাহরণ নেই |
লিচু ও আম এক পরিবারের উদ্ভিদ নয় |
ক্রোমোজম সংখ্যা যদি এক হয়, তবে অনেক সময় ঘটতে পারে |
উদ্ভিদতত্ত্বে এর কোনো ব্যাখ্যা নেই |
লিচু গাছটির মালিক আবদুর রহমান জানান, কোনো পদ্ধতি নয়, স্বাভাবিকভাবেই সেখানে আম ধরেছে |
গত শনিবার সকালে তার নাতি হৃদয় ইসলাম তাকে জানায়, লিচুগাছে একটা আম ধরেছে |
তিনি গিয়ে সরেজমিনে তা প্রত্যক্ষ করেন |
এ খবর ছড়িয়ে পড়লে বহু মানুষ এটি দেখতে ভিড় করেন |
এরপর লিচু গাছে আমের ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় |
গতকাল মঙ্গলবার এলাকার সাবেক মেম্বার সিকিম লিচুগাছ থেকে আমটি ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ করেন গাছের মালিক আবদুর রহমান |
তবে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সিকিম বলেন, এলাকায় একটি লিচু গাছে আম ধরেছে |
সেটি দেখার জন্য সারাদিন অনেক দূর থেকে মানুষ আসছে |
গাড়ি নিয়েও লোকজন দলে দলে ভিড় করছে |
এতে গতকাল আমার ভাতিজা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে |
তাই রাগের মাথায় আমটি ছিঁড়ে ফেলেছি |
পরে বুঝতে পেরেছি, আমটি ছেঁড়া ঠিক হয়নি |
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, প্রতিনিধিদল পাঠিয়ে পর্যবেক্ষণ করেছিলাম |
দেখে মনে হয়েছে সত্যি লিচু গাছে আম ধরেছে |
তবে প্রকৃত ঘটনা জানার জন্য গবেষণার প্রয়োজন ছিল |
এর মধ্যে ওপর মহলে যোগাযোগও করেছিলাম |
কিন্তু আসল রহস্য আর জানা হলো না |
শুনেছি কে বা কারা আমটি ছিঁড়ে ফেলেছে |
এই নিউজটির মুল লিখা আমাদের না |
আমচাষী ভাইদের সুবিধার্তে এটি কপি করে আমাদের এখানে পোস্ট করা হয়েছে |
এই নিউজটির সকল ক্রেডিট: ://.24./-/94115/- |
ব্লগ |
! |
... |
, 22 2021 23:30 |
লিচু গাছে আম নিয়ে 'নাটক' |
লিচু গাছে আম! অবিশ্বাস্য ঘটনা |
কোনোরকম কাটিং বা কৃত্রিম কোনো পদ্ধতি ছাড়াই এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদরের কলোনীপাড়ায়- এমন দাবি গাছটির মালিকের |
এ খবর ছড়িয়ে পড়লে বহু মানুষ এটি দেখতে ভিড় করেন |
এরপর সোমবার (১৭ এপ্রিল) বিষয়টি দেশের অধিকাংশ গণমাধ্যমে উঠে আসে |
গাছের মালিক আবদুর রহমান জানান, শুরুটা ভালো হলেও শেষটা বেশ আশাহত করার মতো |
প্রভাবশালীদের চক্রান্তে আমটি আর বড় হতে পারেনি |
ক্ষোভের বশে আমটি ছিঁড়ে ফেলা হয়েছে |
তবে জানা যাচ্ছে, চমক সৃষ্টির জন্য এটি ছিল সাজানো নাটক |
কারণ আম ছেঁড়ার একদিন পর (বুধবার) সেই আমের বোঁটা শুকিয়ে গেছে, যা স্বাভাবিকভাবে আম ছিঁড়ে নেওয়ার পরে বোঁটার মতো নয় |
সঙ্গে আঠাজাতীয় পদার্থের উপস্থিতিও রয়েছে বলে ধারণা হচ্ছে অনেকেরই |
এরপর থেকেই ওই এলাকার বেশিরভাগ মানুষ এটিকে নাটক বলে অভিহিত করছেন |
অবশ্য কেউ কেউ বিষয়টিকে অলৌকিক বলেই ধরে নিয়েছেন |
এ নিয়ে সারা দেশে চলছে নানা জল্পনা-কল্পনা |
এ বিষয়ে নিশ্চিত হতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেখানে যাবেন বলে জানা গেছে |
জানা যায়, ঠাকুরগাঁও সদরের কলোনীপাড়ার আবদুর রহমান লিচু গাছটি লাগান ৫ বছর আগে |
৩ বছরে গাছটিতে মুকুল আসা শুরু হয় |
গত বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ বেশি, তাই খুশি গৃহকর্তা |
কিন্তু আনন্দের সঙ্গে বিস্ময় যোগ হয়েছে অন্য এক কারণে- লিচুর সঙ্গে একই থোকায় ঝুলছে একটি আম |
আব্দুর রহমান বলেন, গত শনিবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে লিচু গাছে আমটি দেখে আমার নাতি দেখে আমাকে ডাক দিল |
আমার সঙ্গে আরও দুজন লোক ছিল |
বলে নানা দেখেন, আল্লাহর কী রহমত লিচু গাছে আম |
তারা জীবনে প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হলেন বলছেন অনেক স্থানীয়রা |
খবর শুনে কৃষি কর্মকর্তারাও ছুটে যান দু'রকম ফল ধরা গাছটির কাছে |
কিন্তু এর আগেই রোষাণলের শিকার হয় আমটি |
আব্দুর রহমান জানান, অনেকের মতো স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার সিকিমের এক আত্মীয়ও আম দেখার জন্য আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে |
এতে ক্ষুব্ধ হয়ে ফলটি নষ্ট করার হুমকি দেন তিনি |
অভিযুক্ত মেম্বার প্রথমদিকে আমটি ছিঁড়ে ফেলার কথা স্বীকার করলেও পরে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা দেন |
তিনি বলেন, সারাদিন অনেক দূর থেকে গাড়ি নিয়ে মানুষ আসছে |
এতে সোমবার তার ভাতিজা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন |
করোনার ঝুঁকি বেড়েছে |
তাই আবদুর রহমানকে মানুষের সমাগম কমানোর জন্য বলতে গিয়েছিলাম |
ওই সময় কেউ হয়তো আমটি ছিঁড়ে ফেলেছে |
এখন আমাকে দোষারপ করা হচ্ছে |
এদিকে গত কয়েক দিন এ ঘটনার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারেননি উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞরা |
তবে প্রথম থেকেই কয়েকজন বিশেষজ্ঞ বলে আসছিলেন, যে কেউ আঠা দিয়ে লিচুর ডালে আমটি লাগিয়েও দিতে পারে |
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন গণমাধ্যমকে বলেন, 'বিষয়টি ম্যানুপুলেট করা হয়েছে, সেটা এখন বোঝা যাচ্ছে |
হয়তো এটি কেউ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল |
অথবা অন্য কোনো কৌশলে এটি করা হয়েছিল |
তিনি বলেন, লিচুর বোঁটাটি লম্বা হলেও আমেরটি স্বাভাবিকের তুলনায় খুব খাটো |
এসব দেখে বিষয়টি খটকা লাগছে |
ছিঁড়ে ফেলার কারণে এখন সেটা বোঝা যাচ্ছে |
বোঁটা শুকিয়ে গেছে, যা স্বাভাবিক বোঁটার মতো নয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.