Buckets:
| # অধ্যায় ২. অডিও অ্যাপ্লিকেশনের সূচনা | |
| Hugging Face অডিও কোর্সের দ্বিতীয় পাঠক্রমে স্বাগতম! পূর্বে, আমরা অডিও ডেটার মৌলিক বিষয়গুলি অন্বেষণ করেছি৷ | |
| এবং 🤗 datasets এবং 🤗 transformers লাইব্রেরি ব্যবহার করে অডিও ডেটাসেটের সাথে কিভাবে কাজ করতে হয় তা শিখেছি। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি যেমন - | |
| sampling rate, amplitude, bit depth, তরঙ্গরূপ এবং spectrogram এর ধারণা এবং কিভাবে ডেটা প্রিপ্রসেস করা যায় তা দেখেছি। | |
| এই মুহুর্তে আপনি অডিও কাজগুলি সম্পর্কে জানতে আগ্রহী হতে পারেন যা 🤗 transformers পরিচালনা করতে পারে এবং আপনার কাছে তা ভালো ভাবে জানার জন্য | |
| প্রয়োজনীয় সমস্ত ভিত্তি রয়েছে! চলুন কিছু মন ছুঁয়ে যাওয়া অডিও টাস্কের উদাহরণ দেখে নেওয়া যাক: | |
| * **Audio classification**: সহজেই অডিও ক্লিপগুলিকে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করুন। একটি রেকর্ডিং একটি ঘেউ ঘেউ করা কুকুর বা বিড়াল এর মিউ | |
| কিনা তা আপনি সনাক্ত করতে পারেন, বা একটি গান কোন সঙ্গীত ঘরানার অন্তর্গত তাও বলে দিতে পারেন। | |
| * **Automatic speech recognition**: অডিও ক্লিপগুলিকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি করে পাঠ্যে রূপান্তর করুন। আপনি একটি রেকর্ডিং থেকে টেক্সট পেতে পারেন, | |
| যেমন "আপনি আজ কেমন আছেন?"। নোট নেওয়ার জন্য বরং উপকারী! | |
| * **Speaker diarization**: কখনো ভেবেছেন কে রেকর্ডিংয়ে কথা বলছে? 🤗 transformers সাহায্যে আপনি কোন স্পিকারটি কখন কথা বলছে তা সনাক্ত করতে পারবেন। | |
| * **Text to speech**: এর মাদ্ধমে আপনি একটি পাঠ্যের একটি বর্ণিত সংস্করণ তৈরি করুন যা একটি audio book তৈরি করতে ব্যবহার করা যেতে পারে, অথবা | |
| একটি গেমে একটি NPC-কে ভয়েস দিন, 🤗 transformers দিয়ে, আপনি সহজেই এই কাজগুলি করতে পারবেন! | |
| এই ইউনিটে, আপনি শিখবেন কিভাবে 🤗 transformers থেকে `pipeline()` ফাংশন ব্যবহার করে এই কয়েকটি কাজের জন্য pre-trained মডেল ব্যবহার করতে হয়। | |
| বিশেষ করে, আমরা দেখব কিভাবে pre-trained মডেলগুলি audio classification এবং automatic speech recognition এর জন্য ব্যবহার করা যেতে পারে। | |
| চলুন শুরু করি! | |
Xet Storage Details
- Size:
- 4 kB
- Xet hash:
- bf181a08977147a86c3cf5b9526e763e3cd406fa933a9436496e24de2a44384a
·
Xet efficiently stores files, intelligently splitting them into unique chunks and accelerating uploads and downloads. More info.