conversations listlengths 2 2 | source stringclasses 9
values | score float64 1.01 10 |
|---|---|---|
[
{
"from": "human",
"value": "বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন অতঃপর আল্লাহ পুর্নবার সৃষ্টি করবেন নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম"
},
{
"from": "gpt",
"value": "বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুর্নবা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহমত করেন তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে"
},
{
"from": "gpt",
"value": "তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহমত করেন। তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমরা স্থলে ও অন্তরীক্ষে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন হিতাকাঙ্খী নেই সাহায্যকারীও নেই"
},
{
"from": "gpt",
"value": "তোমরা স্থলে ও অন্তরীক্ষে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন হিতাকাঙ্খী নেই, সাহায্যকারীও ন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা আল্লাহর আয়াত সমূহ ও তাঁর সাক্ষাত অস্বীকার করে তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্যেই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "যারা আল্লাহর আয়াত সমূহ ও তাঁর সাক্ষাত অস্বীকার করে, তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্যেই যন্ত্রণাদায়... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তখন ইব্রাহীমের সম্প্রদায়ের এছাড়া কোন জওয়াব ছিল না যে তারা বলল তাকে হত্যা কর অথবা অগ্নিদগ্ধ কর অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন নিশ্চয় এতে বিশ্বাসী লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "তখন ইব্রাহীমের সম্প্রদায়ের এছাড়া কোন জওয়াব ছিল ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "ইব্রাহীম বললেন পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালবাসা রক্ষার জন্যে তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ এরপর কেয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে লানত করবে"
},
{
"from": "gpt",
"value": "ইব্রাহীম বললেন, পার্থিব জীবনে তো... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমাদের ঠিকানা জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী নেই"
},
{
"from": "gpt",
"value": "তোমাদের ঠিকানা জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী নেই।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন লূত ইব্রাহীম বললেন আমি আমার পালনকর্তার উদ্দেশে দেশত্যাগ করছি নিশ্চয় তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন লূত। ইব্রাহীম বললেন, আমি আমার পালনকর্তার উদ্দেশে দেশত্যাগ করছি। নিশ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব তাঁর বংশধরদের মধ্যে নবুওয়ত ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাঁকে পুরস্কৃত করলাম নিশ্চয় পরকালে ও সে সৎলোকদর অন্তর্ভূক্ত হবে"
},
{
"from": "gpt",
"value": "আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব, তাঁর বংশধরদের মধ্যে নবুওয়ত ও কিতাব রাখলাম এবং দ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আর প্রেরণ করেছি লূতকে যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি"
},
{
"from": "gpt",
"value": "আর প্রেরণ করেছি লূতকে। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছ রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে গর্হিত কর্ম করছ জওয়াবে তাঁর সম্প্রদায় কেবল একথা বলল আমাদের উপর আল্লাহর আযাব আন যদি তুমি সত্যবাদী হও"
},
{
"from": "gpt",
"value": "তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে গর্হিত কর্ম ক... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে বলল হে আমার পালনকর্তা দুস্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর"
},
{
"from": "gpt",
"value": "সে বলল, হে আমার পালনকর্তা, দুস্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহীমের কাছে আগমন করল তখন তারা বলল আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব নিশ্চয় এর অধিবাসীরা জালেম"
},
{
"from": "gpt",
"value": "যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহীমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা এই জনপদের... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে বলল এই জনপদে তো লূতও রয়েছে তারা বলল সেখানে কে আছে তা আমরা ভাল জানি আমরা অবশ্যই তাকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করব তাঁর স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভূক্ত থাকবে"
},
{
"from": "gpt",
"value": "সে বলল, এই জনপদে তো লূতও রয়েছে। তারা বলল, সেখানে কে আছে, তা আ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল তখন তাদের কারণে সে বিষন্ন হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল তারা বলল ভয় করবেন না এবং দুঃখ করবেন না আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই আপনার স্ত্রী ব্যতীত সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভূক্ত থাকবে"
},
{
"from": "gpt",
... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে"
},
{
"from": "gpt",
"value": "আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি বুদ্ধিমান লোকদের জন্যে এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি"
},
{
"from": "gpt",
"value": "আমি বুদ্ধিমান লোকদের জন্যে এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোআয়বকে প্রেরণ করেছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত কর শেষ দিবসের আশা রাখ এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না"
},
{
"from": "gpt",
"value": "আমি মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোআয়বকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কিন্তু তারা তাঁকে মিথ্যাবাদী বলল অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল এবং নিজেদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল"
},
{
"from": "gpt",
"value": "কিন্তু তারা তাঁকে মিথ্যাবাদী বলল; অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল এবং নিজেদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি আদ ও সামুদকে ধ্বংস করে দিয়েছি তাদের বাড়ীঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল অতঃপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুশিয়ার"
},
{
"from": "gpt",
"value": "আমি আদ ও সামুদকে ধ্বংস করে দিয়েছি। ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি কারুন ফেরাউন ও হামানকে ধ্বংস করেছি মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছিল অতঃপর তারা দেশে দম্ভ করেছিল কিন্তু তারা জিতে যায়নি"
},
{
"from": "gpt",
"value": "আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছি। মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি তাদের কারও প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচন্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জত"
},
{
"from": "gpt",
"value": "আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারও প... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ তাদের প্রতি যুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছে"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ তাদের প্রতি যুলুম করার ছিলেন না; কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারীরূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা সে ঘর বানায় আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল যদি তারা জানত"
},
{
"from": "gpt",
"value": "যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারীরূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায়। আর ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন তিনি শক্তিশালী প্রজ্ঞাময়"
},
{
"from": "gpt",
"value": "তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে, আল্লাহ তা জানেন। তিনি শক্তিশালী, প্রজ্ঞাময়।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এ সকল উদাহরণ আমি মানুষের জন্যে দেই কিন্তু জ্ঞানীরাই তা বোঝে"
},
{
"from": "gpt",
"value": "এ সকল উদাহরণ আমি মানুষের জন্যে দেই; কিন্তু জ্ঞানীরাই তা বোঝে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ যথার্থরূপে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্যে"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ যথার্থরূপে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন। এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্যে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা কর"
},
{
"from": "gpt",
"value": "আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। ন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমরা কিতাবধারীদের সাথে তর্কবিতর্ক করবে না কিন্তু উত্তম পন্থায় তবে তাদের সাথে নয় যারা তাদের মধ্যে বেইনসাফ এবং বল আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি"
},
{
"from": "gpt",
"value": "তোমরা কিতাবধারীদের সাথে তর্ক-বিতর্ক করবে ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তাঁরই আজ্ঞাবহ"
},
{
"from": "gpt",
"value": "আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তাঁরই আজ্ঞাবহ।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবর্তীণ করেছি অতঃপর যাদের কে আমি কিতাব দিয়েছিলাম তারা একে মেনে চলে এবং এদেরও মক্কাবাসীদেরও কেউ কেউ এতে বিশ্বাস রাখে কেবল কাফেররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে"
},
{
"from": "gpt",
"value": "এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবর্তীণ করেছি। অতঃপর ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করেননি এবং স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা কোন কিতাব লিখেননি এরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত"
},
{
"from": "gpt",
"value": "আপনি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করেননি এবং স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা কোন কিতাব লিখেননি। এরূপ হলে মি... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে ইহা কোরআন তো স্পষ্ট আয়াত কেবল বেইনসাফরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে"
},
{
"from": "gpt",
"value": "বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদের অন্তরে ইহা কোরআন তো স্পষ্ট আয়াত। কেবল বে-ইনসাফরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা বলে তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হল না কেন বলুন নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র"
},
{
"from": "gpt",
"value": "তারা বলে, তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হল না কেন? বলুন, নিদর্শ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এটাকি তাদের জন্যে যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয় এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্যে রহমত ও উপদেশ আছে"
},
{
"from": "gpt",
"value": "এটাকি তাদের জন্যে যথেষ্ট নয় যে, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়। এত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুন আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষীরূপে যথেষ্ট তিনি জানেন যা কিছু নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত"
},
{
"from": "gpt",
"value": "বলুন, আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষীরূপে যথেষ্ট। ত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে যদি আযাবের সময় নির্ধারিত না থাকত তবে আযাব তাদের উপর এসে যেত নিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে আযাব এসে যাবে তাদের খবরও থাকবে না"
},
{
"from": "gpt",
"value": "তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে। যদি আযাবের সময় নির্ধারিত না থাকত, তব... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে অথচ জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করছে"
},
{
"from": "gpt",
"value": "তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে; অথচ জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করছে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যেদিন আযাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নীচ থেকে আল্লাহ বললেন তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ কর"
},
{
"from": "gpt",
"value": "যেদিন আযাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নীচ থেকে। আল্লাহ বললেন, তোমরা যা করতে, তার স্বাদ গ্রহণ কর।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "হে আমার ঈমানদার বান্দাগণ আমার পৃথিবী প্রশস্ত অতএব তোমরা আমারই এবাদত কর"
},
{
"from": "gpt",
"value": "হে আমার ঈমানদার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত। অতএব তোমরা আমারই এবাদত কর।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে"
},
{
"from": "gpt",
"value": "জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব যার তলদেশে প্রস্রবণসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে কত উত্তম পুরস্কার কর্মীদের"
},
{
"from": "gpt",
"value": "যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে জা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা সবর করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে"
},
{
"from": "gpt",
"value": "যারা সবর করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না আল্লাহই রিযিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ"
},
{
"from": "gpt",
"value": "এমন অনেক জন্তু আছে, যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহই রিযিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্ব... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে"
},
{
"from": "gpt",
"value": "যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছে, চন্... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন। নিশ্চয়... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে বারি বর্ষণ করে অতঃপর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না"
},
{
"from": "gpt",
"value": "যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন,... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এই পার্থিব জীবন ক্রীড়াকৌতুক বৈ তো কিছুই নয় পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানত"
},
{
"from": "gpt",
"value": "এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক বৈ তো কিছুই নয়। পরকালের গৃহই প্রকৃত জীবন; যদি তারা জানত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন তখনই তারা শরীক করতে থাকে"
},
{
"from": "gpt",
"value": "তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন, তখনই ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগবিলাসে ডুবে থাকে সত্বরই তারা জানতে পারবে"
},
{
"from": "gpt",
"value": "যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগ-বিলাসে ডুবে থাকে। সত্বরই তারা জানতে পারবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা কি দেখে না যে আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি অথচ এর চতুপার্শ্বে যারা আছে তাদের উপর আক্রমণ করা হয় তবে কি তারা মিথ্যায়ই বিশ্বাস করবে এবং আল্লাহর নেয়ামত অস্বীকার করবে"
},
{
"from": "gpt",
"value": "তারা কি দেখে না যে, আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি। অথচ এর চতুপার... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা গড়ে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে তার কি স্মরণ রাখা উচিত নয় যে জাহান্নামই সেসব কাফেরের আশ্রয়স্থল হবে"
},
{
"from": "gpt",
"value": "যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা গড়ে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার কি স্ম... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন"
},
{
"from": "gpt",
"value": "যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন।"
... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আলিফলামমীম"
},
{
"from": "gpt",
"value": "আলিফ-লাম-মীম,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "রোমকরা পরাজিত হয়েছে"
},
{
"from": "gpt",
"value": "রোমকরা পরাজিত হয়েছে,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে"
},
{
"from": "gpt",
"value": "নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কয়েক বছরের মধ্যে অগ্রপশ্চাতের কাজ আল্লাহর হাতেই সেদিন মুমিনগণ আনন্দিত হবে"
},
{
"from": "gpt",
"value": "কয়েক বছরের মধ্যে। অগ্র-পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। সেদিন মুমিনগণ আনন্দিত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাফ করবেন না কিন্তু অধিকাংশ লোক জানে না"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে। আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাফ করবেন না। কিন্তু অধিকাংশ লোক জানে না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না"
},
{
"from": "gpt",
"value": "তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা কি তাদের মনে ভেবে দেখে না যে আল্লাহ নভোমন্ডল ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথরূপে ও নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাক্ষাতে অবিশ্বাসী"
},
{
"from": "gpt",
"value": "তারা কি তাদের মনে ভেবে দেখে না যে, আল্লাহ নভোমন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না অতঃপর দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি কি হয়েছে তারা তাদের চাইতে শক্তিশালী ছিল তারা যমীন চাষ করত এবং তাদের চাইতে বেশী আবাদ করত তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল"
},
{
"from": "gpt",
"value": "তারা কি পৃথিবীতে ভ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বস্তুতঃ আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল"
},
{
"from": "gpt",
"value": "বস্তুতঃ আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না। কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর যারা মন্দ কর্ম করত তাদের পরিণাম হয়েছে মন্দ কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলত এবং সেগুলো নিয়ে ঠাট্টাবিদ্রূপ করত"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর যারা মন্দ কর্ম করত, তাদের পরিণাম হয়েছে মন্দ। কারণ, তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলত এবং সেগুলো নিয়ে ঠাট... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন এরপর তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন। এরপর তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে দিন কেয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে"
},
{
"from": "gpt",
"value": "যে দিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের দেবতা গুলোর মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে"
},
{
"from": "gpt",
"value": "তাদের দেবতা গুলোর মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না। এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে"
},
{
"from": "gpt",
"value": "যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতে সমাদৃত হবে"
},
{
"from": "gpt",
"value": "যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তারা জান্নাতে সমাদৃত হবে;"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আর যারা কাফের এবং আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাতকারকে মিথ্যা বলছে তাদেরকেই আযাবের মধ্যে উপস্থিত করা হবে"
},
{
"from": "gpt",
"value": "আর যারা কাফের এবং আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাতকারকে মিথ্যা বলছে, তাদেরকেই আযাবের মধ্যে উপস্থিত করা হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ কর সন্ধ্যায় ও সকালে"
},
{
"from": "gpt",
"value": "অতএব, তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ কর সন্ধ্যায় ও সকালে,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং অপরাহে ও মধ্যাহে নভোমন্ডল ও ভূমন্ডলে তাঁরই প্রসংসা"
},
{
"from": "gpt",
"value": "এবং অপরাহে ও মধ্যাহে। নভোমন্ডল ও ভূমন্ডলে, তাঁরই প্রসংসা।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন এভাবে তোমরা উত্থিত হবে"
},
{
"from": "gpt",
"value": "তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন, এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবি... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছ"
},
{
"from": "gpt",
"value": "তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে"
},
{
"from": "gpt",
"... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাঁর আর ও এক নিদর্শন হচ্ছে নভোমন্ডল ও ভূমন্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র নিশ্চয় এতে জ্ঞানীদের জন্যে নিদর্শনাবলী রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "তাঁর আর ও এক নিদর্শন হচ্ছে নভোমন্ডল ও ভূমন্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র। নিশ্চয় এতে জ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাঁর আরও নিদর্শনঃ রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর কৃপা অন্বেষণ নিশ্চয় এতে মনোযোগী সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "তাঁর আরও নিদর্শনঃ রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর কৃপা অন্বেষণ। নিশ্চয় এতে মনোযোগী সম্প্রদায়ের জন্যে নিদ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাঁর আরও নিদর্শনঃ তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভয় ও ভরসার জন্যে এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর তদ্দ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন নিশ্চয় এতে বুদ্ধিমান লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "তাঁর আরও নিদর্শনঃ তিনি তোমাদেরক... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাঁর অন্যতম নিদর্শন এই যে তাঁরই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে অতঃপর যখন তিনি মৃত্তিকা থেকে উঠার জন্যে তোমাদের ডাক দেবেন তখন তোমরা উঠে আসবে"
},
{
"from": "gpt",
"value": "তাঁর অন্যতম নিদর্শন এই যে, তাঁরই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে। অতঃপর যখন তিনি মৃত্তি... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "নভোমন্ডলে ও ভুমন্ডলে যা কিছু আছে সব তাঁরই সবাই তাঁর আজ্ঞাবহ"
},
{
"from": "gpt",
"value": "নভোমন্ডলে ও ভুমন্ডলে যা কিছু আছে, সব তাঁরই। সবাই তাঁর আজ্ঞাবহ।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনিই প্রথমবার সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন অতঃপর তিনি সৃষ্টি করবেন এটা তাঁর জন্যে সহজ আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনিই পরাক্রমশালী প্রজ্ঞাময়"
},
{
"from": "gpt",
"value": "তিনিই প্রথমবার সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি সৃষ্টি করবেন। এটা তাঁ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ তোমাদের জন্যে তোমাদেরই মধ্য থেকে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেনঃ তোমাদের আমি যে রুযী দিয়েছি তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরা কি তাতে তোমাদের সমান সমান অংশীদার তোমরা কি তাদেরকে সেরূপ ভয় কর যেরূপ নিজেদের লোককে ভয় কর"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ তোমাদ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এমনিভাবে আমি সমঝদার সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করি"
},
{
"from": "gpt",
"value": "এমনিভাবে আমি সমঝদার সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বরং যারা যেইনসাফ তারা অজ্ঞানতাবশতঃ তাদের খেয়ালখূশীর অনুসরণ করে থাকে অতএব আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কে বোঝাবে তাদের কোন সাহায্যকারী নেই"
},
{
"from": "gpt",
"value": "বরং যারা যে-ইনসাফ, তারা অজ্ঞানতাবশতঃ তাদের খেয়াল-খূশীর অনুসরণ করে থাকে। অতএব, আল্লাহ যাকে পথভ্... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তুমি একনিষ্ঠ ভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখ এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই এটাই সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ জানে না"
},
{
"from": "gpt",
"value": "তুমি একনিষ্ঠ ভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখ। এটা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর নামায কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না"
},
{
"from": "gpt",
"value": "সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর, নামায কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত"
},
{
"from": "gpt",
"value": "যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মানুষকে যখন দুঃখকষ্ট স্পর্শ করে তখন তারা তাদের পালনকর্তাকে আহবান করে তাঁরই অভিমুখী হয়ে অতঃপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করান তখন তাদের একদল তাদের পালনকর্তার সাথে শিরক করতে থাকে"
},
{
"from": "gpt",
"value": "মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন তারা তাদের... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা লুটে নাও সত্বরই জানতে পারবে"
},
{
"from": "gpt",
"value": "যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি। অতএব, মজা লুটে নাও, সত্বরই জানতে পারবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি কি তাদের কাছে এমন কোন দলীল নাযিল করেছি যে তাদেরকে আমার শরীক করতে বলে"
},
{
"from": "gpt",
"value": "আমি কি তাদের কাছে এমন কোন দলীল নাযিল করেছি, যে তাদেরকে আমার শরীক করতে বলে?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোন দুদর্শা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে"
},
{
"from": "gpt",
"value": "আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই, তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা কি দেখে না যে আল্লাহ যার জন্যে ইচ্ছা রিযিক বর্ধিত করেন এবং হ্রাস করেন নিশ্চয় এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "তারা কি দেখে না যে, আল্লাহ যার জন্যে ইচ্ছা রিযিক বর্ধিত করেন এবং হ্রাস করেন। নিশ্চয় এতে বিশ্বাসী সম্প্রদা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আত্নীয়স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিসকীন ও মুসাফিরদেরও এটা তাদের জন্যে উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তারাই সফলকাম"
},
{
"from": "gpt",
"value": "আত্নীয়-স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিসকীন ও মুসাফিরদেরও। এটা তাদের জন্যে উত্তম, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মানুষের ধনসম্পদে তোমাদের ধনসম্পদ বৃদ্ধি পাবে এই আশায় তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করে"
},
{
"from": "gpt",
"value": "মানুষের ধন-সম্পদে তোমাদের ধন-সম... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন অতঃপর রিযিক দিয়েছেন এরপর তোমাদের মৃত্যু দেবেন এরপর তোমাদের জীবিত করবেন তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এসব কাজের মধ্যে কোন একটিও করতে পারবে তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান"
},
{
"from": "gpt",
"value": "আল্লা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে"
},
{
"from": "gpt",
"value": "স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান,... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ তোমাদের পুর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশই ছিল মুশরিক"
},
{
"from": "gpt",
"value": "বলুন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ তোমাদের পুর্ববর্তীদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহূত হবার নয় সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে"
},
{
"from": "gpt",
"value": "যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহূত হবার নয়, সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন। সেদি... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে কুফরী করে তার কফুরের জন্যে সেই দায়ী এবং যে সৎকর্ম করে তারা নিজেদের পথই শুধরে নিচ্ছে"
},
{
"from": "gpt",
"value": "যে কুফরী করে, তার কফুরের জন্যে সে-ই দায়ী এবং যে সৎকর্ম করে, তারা নিজেদের পথই শুধরে নিচ্ছে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন নিশ্চয় তিনি কাফেরদের ভালবাসেন না"
},
{
"from": "gpt",
"value": "যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন। নিশ্চয় তিনি কাফেরদের ভালবাসেন... | holy_quran_bangla | 10 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.