conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মুল্যে বিক্রয় করে আখেরাতে তাদের কেন অংশ নেই আর তাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তাদের প্রতি করুণার দৃষ্টিও দেবেন না আর তাদেরকে পরিশুদ্ধও করবেন না" }, { "from": "gpt", "value": "যারা আল্লাহর নামে কৃত অঙ্গ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব" }, { "from": "gpt", "value": "বস্তুতঃ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তাদের মধ্যে একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে যাতে তোমরা মনে কর যে তার কিতাব থেকেই পাঠ করছে অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয় এবং তারা বলে যে এসব কথা আল্লাহর তরফ থেকে আগত অথচ এসব আল্লাহর তরফ থেকে প্রেরিত নয়" }, { "from": "gpt", "val...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বলে যে এটি আল্লাহর কথা অথচ এসব আল্লাহর কথা নয় আর তারা জেনে শুনে আল্লাহরই প্রতি মিথ্যারোপ করে" }, { "from": "gpt", "value": "তারা বলে যে, এটি আল্লাহর কথা অথচ এসব আল্লাহর কথা নয়। আর তারা জেনে শুনে আল্লাহরই প্রতি মিথ্যারোপ করে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কোন মানুষকে আল্লাহ কিতাব হেকমত ও নবুওয়ত দান করার পর সে বলবে যে তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাওএটা সম্ভব নয় বরং তারা বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও যেমন তোমরা কিতাব শিখাতে এবং যেমন তোমরা নিজেরা ও পড়তে" }, { "from": "gpt", "value": "কোন মানুষকে আল্ল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে তোমরা ফেরেশতা ও নবীগনকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরী শেখাবে" }, { "from": "gpt", "value": "তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে, তোমরা ফেরেশতা ও নবীগনকে নিজেদের পালনক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আল্লাহ যখন নবীগনের কাছ থেকে অস্বীকার গ্রহন করলেন যে আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও জ্ঞান এবং অতঃপর তোমাদের নিকট কোন রসূল আসেন তোমাদের কিতাবকে সত্য বলে দেয়ার জন্য তখন সে রসূলের প্রতি ঈমান আনবে এবং তার সাহায্য করবে" }, { "from": "gpt", "value": "আর আল্লাহ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি বললেন তোমার কি অঙ্গীকার করছো এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ তারা বললো আমরা অঙ্গীকার করেছি তিনি বললেন তাহলে এবার সাক্ষী থাক আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম" }, { "from": "gpt", "value": "তিনি বললেন, তোমার কি অঙ্গীকার করছো এবং এই শর্তে আমার ওয়াদা ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে সেই হবে নাফরমান" }, { "from": "gpt", "value": "অতঃপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে, সেই হবে নাফরমান।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে আসমান ও যমীনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তাঁরই অনুগত হবে এবং তাঁর দিকেই ফিরে যাবে" }, { "from": "gpt", "value": "তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে? আসমান ও যমীনে যা কিছু রয়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর ইব্রাহীম ইসমাঈল ইসহাক ইয়াকুব এবং তাঁদের সন্তানবর্গের উপর আর যা কিছু পেয়েছেন মূসা ও ঈসা এবং অন্যান্য নবী রসূলগণ তাঁদের পালনকর্তার পক্ষ থেকে আমরা তাঁদের কারো মধ্যে পার্থক্য করি না" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত" }, { "from": "gpt", "value": "যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়েত দান করবেন যারা ঈমান আনার পর এবং রসূলকে সত্য বলে সাক্ষ্য দেয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফের হয়েছে আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না" }, { "from": "gpt", "value": "কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়েত দান ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমন লোকের শাস্তি হলো আল্লাহ ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত" }, { "from": "gpt", "value": "এমন লোকের শাস্তি হলো আল্লাহ, ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সর্বক্ষণই তারা তাতে থাকবে তাদের আযাব হালকাও হবে না এবং তার এত অবকাশও পাবে না" }, { "from": "gpt", "value": "সর্বক্ষণই তারা তাতে থাকবে। তাদের আযাব হালকাও হবে না এবং তার এত অবকাশও পাবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কিন্তু যারা অতঃপর তওবা করে নেবে এবং সৎকাজ করবে তারা ব্যতীত নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালূ" }, { "from": "gpt", "value": "কিন্তু যারা অতঃপর তওবা করে নেবে এবং সৎকাজ করবে তারা ব্যতীত, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালূ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে কস্মিণকালেও তাদের তওবা কবুল করা হবে না আর তারা হলো গোমরাহ" }, { "from": "gpt", "value": "যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কস্মিণকালেও তাদের তওবা কবুল করা হবে না। আর তারা হলে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার পরিবর্তে দেয়া হয় তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব পক্ষান্তরে তাদের কোনই সাহায্যকারী নেই" }, { "from": "gpt", "value": "যদি সারা পৃথিবী পরিমাণ স্বর...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কস্মিণকালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর আর তোমরা যদি কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন" }, { "from": "gpt", "value": "কস্মিণকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর। আর তোমরা যদি কিছু ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তওরাত নাযিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনীইসরায়ীলদের জন্য হালাল ছিল তুমি বলে দাও তোমরা যদি সত্যবাদী হয়ে থাক তাহলে তওরাত নিয়ে এসো এবং তা পাঠ কর" }, { "from": "gpt", "value": "তওরাত নাযিল হওয়ার পূর্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে তারাই যালেম সীমালংঘনকারী" }, { "from": "gpt", "value": "অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে, তারাই যালেম সীমালংঘনকারী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বল আল্লাহ সত্য বলেছেন এখন সবাই ইব্রাহীমের ধর্মের অনুগত হয়ে যাও যিনি ছিলেন একনিষ্ঠ ভাবে সত্যধর্মের অনুসারী তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না" }, { "from": "gpt", "value": "বল, আল্লাহ সত্য বলেছেন। এখন সবাই ইব্রাহীমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠ ভাবে সত্য...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়" }, { "from": "gpt", "value": "নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য যে লোকের সামর্থ রয়েছে এ পর্যন্ত পৌছার আর যে লোক তা মানে না" }, { "from": "gpt", "value": "এতে রয়েছে মকামে ইব্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না" }, { "from": "gpt", "value": "আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুন হে আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো অথচ তোমরা যা কিছু কর তা আল্লাহর সামনেই রয়েছে" }, { "from": "gpt", "value": "বলুন, হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো, অথচ তোমরা যা কিছু কর, তা আল্লাহর সামনেই রয়েছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুন হে আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর পথে ঈমানদারদিগকে বাধা দান করতোমরা তাদের দ্বীনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান কর অথচ তোমরা এ পথের সত্যতা প্রত্যক্ষ করছ বস্তুতঃ আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন" }, { "from": "gpt", "value": "বলুন, ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে ঈমানদারগণ তোমরা যদি আহলে কিতাবদের কোন ফেরকার কথা মান তাহলে ঈমান আনার পর তারা তোমাদিগকে কাফেরে পরিণত করে দেবে" }, { "from": "gpt", "value": "হে ঈমানদারগণ! তোমরা যদি আহলে কিতাবদের কোন ফেরকার কথা মান, তাহলে ঈমান আনার পর তারা তোমাদিগকে কাফেরে পরিণত করে দেবে।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমরা কেমন করে কাফের হতে পার অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াত সমূহ এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রসূল আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের" }, { "from": "gpt", "value": "আর তোমরা কেমন করে কাফের হতে পার, অথচ তোমাদের সা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে ঈমানদারগণ আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না" }, { "from": "gpt", "value": "হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন তোমরা পরস্পর শত্রু ছিলে অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন" }, { "from": "gpt", "value": "আর তোমরা সকলে আল্লাহ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফলে এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার" }, { "from": "gpt", "value": "ফলে, এখন তো...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে আর তারাই হলো সফলকাম" }, { "from": "gpt", "value": "আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তাদের মত হয়ো না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছেতাদের জন্যে রয়েছে ভয়ঙ্কর আযাব" }, { "from": "gpt", "value": "আর তাদের মত হয়ো না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে-তাদের জন্যে রয়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে আর কোন কোন মুখ হবে কালো বস্তুতঃ যাদের মুখ কালো হবে তাদের বলা হবে তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে এবার সে কুফরীর বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ কর" }, { "from": "gpt", "value": "সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে, আর কোন কোন ম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা থাকবে রহমতের মাঝে তাতে তারা অনন্তকাল অবস্থান করবে" }, { "from": "gpt", "value": "আর যাদের মুখ উজ্জ্বল হবে, তারা থাকবে রহমতের মাঝে। তাতে তারা অনন্তকাল অবস্থান করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ যা তোমাদিগকে যথাযথ পাঠ করে শুনানো হচ্ছে আর আল্লাহ বিশ্ব জাহানের প্রতি উৎপীড়ন করতে চান না" }, { "from": "gpt", "value": "এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ, যা তোমাদিগকে যথাযথ পাঠ করে শুনানো হচ্ছে। আর আল্লাহ বিশ্ব জাহানের প্রতি উৎপীড়ন করতে চ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতিই সব কিছু প্রত্যাবর্তনশীল" }, { "from": "gpt", "value": "আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতিই সব কিছু প্রত্যাবর্তনশীল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরাই হলে সর্বোত্তম উম্মত মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে আর আহলেকিতাবরা যদি ঈমান আনতো তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো" }, { "from": "gpt", "value": "তোমরা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী" }, { "from": "gpt", "value": "তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যৎসামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পশ্চাদপসরণ করবে অতঃপর তাদের সাহায্য করা হবে না" }, { "from": "gpt", "value": "যৎসামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতিত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে আর ওরা উপার্জন করেছে আল্লাহর গযব ওদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা" }, { "from": "gpt", "value": "আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তা এজন্যে যে ওরা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করেছে তার কারণ ওরা নাফরমানী করেছে এবং সীমা লংঘন করেছে" }, { "from": "gpt", "value": "তা এজন্যে যে, ওরা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করেছে। তা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা সবাই সমান নয় আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সেজদা করে" }, { "from": "gpt", "value": "তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয় অকল্যাণ থেকে বারণ করে এবং সৎকাজের জন্য সাধ্যমত চেষ্টা করতে থাকে আর এরাই হল সৎকর্মশীল" }, { "from": "gpt", "value": "তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা যেসব সৎকাজ করবে কোন অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না আর আল্লাহ পরহেযগারদের বিষয়ে অবগত" }, { "from": "gpt", "value": "তারা যেসব সৎকাজ করবে, কোন অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না। আর আল্লাহ পরহেযগারদের বিষয়ে অবগত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় যারা কাফের হয় তাদের ধন সম্পদ ও সন্তানসন্ততি আল্লাহর সামনে কখনও কোন কাজে আসবে না আর তারাই হলো দোযখের আগুনের অধিবাসী তারা সে আগুনে চিরকাল থাকবে" }, { "from": "gpt", "value": "নিশ্চয় যারা কাফের হয়, তাদের ধন সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কোন কাজে আস...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হলো ঝড়ো হাওয়ার মতো যাতে রয়েছে তুষারের শৈত্য যা সে জাতির শস্যক্ষেত্রে গিয়ে লেগেছে যারা নিজের জন্য মন্দ করেছে অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে" }, { "from": "gpt", "value": "এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয়, তার তুলন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ আল্লাহ তাদের উপর কোন অন্যায় করেননি কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করছিল" }, { "from": "gpt", "value": "বস্তুতঃ আল্লাহ তাদের উপর কোন অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করছিল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে ঈমানদারগণ তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন ক্রটি করে নাতোমরা কষ্টে থাক তাতেই তাদের আনন্দ শত্রুতাপ্রসুত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়" }, { "from": "gpt", "value": "হে ঈমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরো অনেকগুণ বেশী জঘন্য তোমাদের জন্যে নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও" }, { "from": "gpt", "value": "আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে, তা আরো অনেকগুণ বেশী জঘন্য। তোমাদের জন্যে নিদর্শন ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "দেখ তোমরাই তাদের ভালবাস কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদভাব পোষণ করে না আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস কর অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে বলে আমরা ঈমান এনেছি পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায় তখন তোমাদের উপর রোষবশতঃ আঙ্গুল কামড়াতে থাকে" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুন তোমরা আক্রোশে মরতে থাক আর আল্লাহ মনের কথা ভালই জানেন" }, { "from": "gpt", "value": "বলুন, তোমরা আক্রোশে মরতে থাক। আর আল্লাহ মনের কথা ভালই জানেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের যদি কোন মঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে আনন্দিত হয় আর তাতে যদি তোমরা ধৈর্য্যধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর তবে তাদের প্রতারণায় তোমাদের কোনই ক্ষতি হবে না" }, { "from": "gpt", "value": "তোমাদের যদি কোন মঙ্গল হয়; তাহলে তাদের...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্তই আল্লাহর আয়ত্তে রয়েছে" }, { "from": "gpt", "value": "নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্তই আল্লাহর আয়ত্তে রয়েছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আপনি যখন পরিজনদের কাছ থেকে সকাল বেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলেন আর আল্লাহ সব বিষয়েই শোনেন এবং জানেন" }, { "from": "gpt", "value": "আর আপনি যখন পরিজনদের কাছ থেকে সকাল বেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলেন, আর আল্লাহ ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম হলো অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন আর আল্লাহর উপরই ভরসা করা মুমিনদের উচিত" }, { "from": "gpt", "value": "যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম হলো, অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন, আর আল্লাহর উপরই ভরসা করা মুমিনদের...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো" }, { "from": "gpt", "value": "বস্তুতঃ আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাক, ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকেতোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেশতা পাঠাবেন" }, { "from": "gpt", "value": "আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে-তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয় তাহলে তোমাদের পালনকর্তা চিহিত ঘোড়ার উপর পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন" }, { "from": "gpt", "value": "অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর তারা যদি তখনই তোমাদের উপর চড়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বস্তুতঃ এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে" }, { "from": "gpt", "value": "বস্তুতঃ এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যাতে ধবংস করে দেন কোন কোন কাফেরকে অথবা লাঞ্ছিত করে দেনযেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায়" }, { "from": "gpt", "value": "যাতে ধবংস করে দেন কোন কোন কাফেরকে অথবা লাঞ্ছিত করে দেন-যেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আযাব দেবেন এ ব্যাপারে আপনার কোন করণীয় নাই কারণ তারা রয়েছে অন্যায়ের উপর" }, { "from": "gpt", "value": "হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আযাব দেবেন। এ ব্যাপারে আপনার কোন করণীয় নাই। কারণ তারা রয়েছে অন্যায়ের উপর।" } ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সেসবই আল্লাহর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা আযাব দান করবেন আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময়" }, { "from": "gpt", "value": "আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে, সেসবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন।...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো" }, { "from": "gpt", "value": "হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাক যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে" }, { "from": "gpt", "value": "এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাক, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের যাতে তোমাদের উপর রহমত করা হয়" }, { "from": "gpt", "value": "আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য" }, { "from": "gpt", "value": "তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন" }, { "from": "gpt", "value": "যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন" }, { "from": "gpt", "value": "তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনেশুনে তাই করতে থাকে না" }, { "from": "gpt", "value": "তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল যারা কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান" }, { "from": "gpt", "value": "তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের জীবনাচরণ তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে" }, { "from": "gpt", "value": "তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের জীবনাচরণ। তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এই হলো মানুষের জন্য বর্ণনা আর যারা ভয় করে তাদের জন্য উপদেশবাণী" }, { "from": "gpt", "value": "এই হলো মানুষের জন্য বর্ণনা। আর যারা ভয় করে তাদের জন্য উপদেশবাণী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে" }, { "from": "gpt", "value": "আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা যদি আহত হয়ে থাক তবে তারাও তো তেমনি আহত হয়েছে আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি এভাবে আল্লাহ জানতে চান কারা ঈমানদার আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না" }, { "from": "gpt", "v...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর এ কারণে আল্লাহ ঈমানদারদেরকে পাকসাফ করতে চান এবং কাফেরদেরকে ধবংস করে দিতে চান" }, { "from": "gpt", "value": "আর এ কারণে আল্লাহ ঈমানদারদেরকে পাক-সাফ করতে চান এবং কাফেরদেরকে ধবংস করে দিতে চান।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্য্যশীল" }, { "from": "gpt", "value": "তোমাদের কি ধারণা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে কাজেই এখন তো তোমরা তা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ" }, { "from": "gpt", "value": "আর তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তো তোমরা তা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয় তাঁর পূর্বেও বহু রসূল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে তোমরা পশ্চাদপসরণ করবে বস্তুতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতিবৃদ্ধি হবে না" }, { "from": "gpt", "value": "আর মুহাম্মদ একজন ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সওয়াব দান করবেন" }, { "from": "gpt", "value": "আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের সওয়াব দান করবেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে নাসেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে বস্তুতঃ যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে আমি তাকে তা দুনিয়াতেই দান করব পক্ষান্তরেযে লোক আখেরাতে বিনিময় কামনা করবে তা থেকে আমি তাকে তাই দেবো" }, { "from": "gpt", "value": "আর আল্লাহর হুকুম ছাড়া ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেবো" }, { "from": "gpt", "value": "আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেবো" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর বহু নবী ছিলেন যাঁদের সঙ্গীসাথীরা তাঁদের অনুবর্তী হয়ে জেহাদ করেছে আল্লাহর পথেতাদের কিছু কষ্ট হয়েছে বটে কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালবাসেন" }, { "from": "gpt", "value": "আর বহু নবী ছিলেন, যাঁদের ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা আর কিছুই বলেনিশুধু বলেছে হে আমাদের পালনকর্তা মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর" }, { "from": "gpt", "value": "তারা আর কিছুই বলেনি-শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা! মোচন করে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ আখেরাতের সওয়াব আর যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে ভালবাসেন" }, { "from": "gpt", "value": "অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ আখেরাতের সওয়াব। আর যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে ভালবাসেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে ঈমানদারগণ তোমরা যদি কাফেরদের কথা শোন তাহলে ওরা তোমাদেরকে পেছনে ফিরিয়ে দেবে তাতে তোমরা ক্ষতির সম্মুখীণ হয়ে পড়বে" }, { "from": "gpt", "value": "হে ঈমানদারগণ! তোমরা যদি কাফেরদের কথা শোন, তাহলে ওরা তোমাদেরকে পেছনে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতির সম্মুখীণ হয়ে পড়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী আর তাঁর সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য" }, { "from": "gpt", "value": "বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী, আর তাঁর সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করবো কারণ ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোন সনদ অবতীর্ণ করা হয়নি আর ওদের ঠিকানা হলো দোযখের আগুন বস্তুতঃ জালেমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট" }, { "from": "gpt", "value": "খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির স...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আল্লাহ সে ওয়াদাকে সত্যে পরিণত করেছেন যখন তোমরা তাঁরই নির্দেশে ওদের খতম করছিলে এমনকি যখন তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে ও কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে" }, { "from": "gpt", "value": "আর আল্লাহ সে ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তাঁরই নির্দেশে ওদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যা তোমরা চাইতে তা দেখার পর কৃতঘ্নতা প্রদর্শন করেছ তাতে তোমাদের কারো কাম্য ছিল দুনিয়া আর কারো বা কাম্য ছিল আখেরাত অতঃপর তোমাদিগকে সরিয়ে দিলেন ওদের উপর থেকে যাতে তোমাদিগকে পরীক্ষা করেন বস্তুতঃ তিনি তোমাদিগকে ক্ষমা করেছেন" }, { "from": "gpt", "value": "আর যা ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আল্লাহর মুমিনদের প্রতি অনুগ্রহশীল" }, { "from": "gpt", "value": "আর আল্লাহর মুমিনদের প্রতি অনুগ্রহশীল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমরা উপরে উঠে যাচ্ছিলে এবং পেছন দিকে ফিরে তাকাচ্ছিলে না কারো প্রতি অথচ রসূল ডাকছিলেন তোমাদিগকে তোমাদের পেছন দিক থেকে" }, { "from": "gpt", "value": "আর তোমরা উপরে উঠে যাচ্ছিলে এবং পেছন দিকে ফিরে তাকাচ্ছিলে না কারো প্রতি, অথচ রসূল ডাকছিলেন তোমাদিগকে তোমাদের...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তোমাদের উপর এলো শোকের ওপরে শোক যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না কর এবং যার সম্মুখীণ হচ্ছ সেজন্য বিমর্ষ না হও আর আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবহিত রয়েছেন" }, { "from": "gpt", "value": "অতঃপর তোমাদের উপর এলো শোকের ওপরে শোক, যাতে তে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তোমাদের উপর শোকের পর শান্তি অবতীর্ণ করলেন যা ছিল তন্দ্রার মত সে তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ ঝিমোচ্ছিল আর কেউ কেউ প্রাণের ভয়ে ভাবছিল আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মুর্খদের মত তারা বলছিল আমাদের হাতে কি কিছুই করার নেই" }, { "from": "gpt", "value...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তুমি বল সবকিছুই আল্লাহর হাতে তারা যা কিছু মনে লুকিয়ে রাখেতোমার নিকট প্রকাশ করে না সে সবও তারা বলে আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না" }, { "from": "gpt", "value": "তুমি বল, সবকিছুই আল্লাহর হাতে। তারা যা কিছু মনে লুকিয়ে রাখে-তোমার নিকট প্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তুমি বল তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবুও তারা অবশ্যই বেরিয়ে আসত নিজেদের অবস্থান থেকে যাদের মৃত্যু লিখে দেয়া হয়েছে তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরিষ্কার করা ছিল তাঁর কাম্য" }, { "from": "gpt", "value": ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ মনের গোপন বিষয় জানেন" }, { "from": "gpt", "value": "আল্লাহ মনের গোপন বিষয় জানেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরই পাপের দরুন" }, { "from": "gpt", "value": "তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল, তাদেরই পাপের দরুন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে ঈমাণদারগণ তোমরা তাদের মত হয়ো না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোন অভিযানে বের হয় কিংবা জেহাদে যায় তখন তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে মরতোও না আহতও হতো না" }, { "from": "gpt", "value": "হে ঈমাণদারগণ! তোমরা তাদের মত হয়ো না...
holy_quran_bangla
10