conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "আমি যদি ছয়টায় কোনো কেস করতে যাই আমি পাঁচটার সময় বসে সেটা একবার দেখি ওরা করে কী পড়ালেখাও করবে চটি বই দিয়ে আবার হোমওয়ার্কও করবে চটি বই দিয়ে এটা বলি যে বই পড় বই পড় ডাক্তারি ম্যাগাজিন পড়ো অনেক খবর পাবে ইভেন গুগল দেখো কিন্তু তারা শোনে না" }, { "from": "gpt", "value": "আমি...
prothomalo
6.3
[ { "from": "human", "value": "তারা খালি চটি বইটা পড়বে সারা জীবন আর টিক মারবে কোনো কিছু মনে রাখতে পারে না এটা কত বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি তাদের অনেকে বুঝেছে এখন যে এতে আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ বইটা দরকার পরীক্ষার সময় এর ফলে হচ্ছে কী সব আবোলতাবোল হয়ে যাচ্ছে" }, { "from": "gpt", "value": "তারা খা...
prothomalo
10
[ { "from": "human", "value": "দর্শকমণ্ডলী আমরা এতক্ষণ জাতীয় অধ্যাপক স্ত্রী রোগবিশেষজ্ঞ অধ্যাপক এবং অধ্যাপনা করেছেনবহু মানুষের চিকিৎসা করেছেন বহু মানুষকে আলোকিত করেছেন এবং বাংলাদেশের স্বাস্থ্যে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেনডাক্তার শাহলা খাতুনের সঙ্গে কথা বললাম" }, { "from": "gpt", "value": "দর্শ...
prothomalo
6.9
[ { "from": "human", "value": "তিনি আমাদের জাতীয় অধ্যাপক তিনি বহু রোগীর সেবা করেছেন মানুষের সেবা করেছেন এবং পড়িয়েছেন বাংলাদেশকে আলোকিত করার পেছনে তাঁর অনেক অবদান আছে তাঁর এই অভিজ্ঞতার আলো নিশ্চয়ই আমাদেরকে আলোকিত করবে সামনের পথটাকে অনেক সুন্দর করবে সবাই ভালো থাকবেন" }, { "from": "gpt", "value": "তি...
prothomalo
9.9
[ { "from": "human", "value": "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘটা করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন জোট গঠন করলেও ভোটে অংশ নিচ্ছেন না দুই জাতীয় পার্টির জেপি ও জাপা শীর্ষস্থানীয় তিন নেতা আনোয়ার হোসেন মঞ্জু এ বি এম রুহুল আমিন হাওলাদার কাজী ফিরোজ রশীদসহ অনেক নেতা" }, { "from": "gpt", "va...
prothomalo
5.1
[ { "from": "human", "value": "তবে ফ্রন্টে থাকা জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম৫ ও নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ৩ নির্বাচন করছেন তাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন" }, { "from": "gpt", "value": "তবে ফ্রন্টে থাকা জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম ম...
prothomalo
5.4
[ { "from": "human", "value": "৯ ডিসেম্বর জাতীয় পার্টি একাংশ ও জাতীয় পার্টির জেপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এনডিএফ আত্মপ্রকাশ হয় মোট ১৮টি দল নিয়ে গঠিত এই জোট ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ১২২ আসনে প্রার্থী ঘোষণা করে" }, { "from": "gpt", "value": "৯ ডিসেম্বর জাতীয় পার্টি একাংশ ও জাতীয় ...
prothomalo
9.1
[ { "from": "human", "value": "জেপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর২ কাউখালী ভান্ডারিয়া নেছারাবাদ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তবে তিনি মনোনয়নপত্র জমা দেননি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন" }, { "from": "gpt", "value": "জেপির দ...
prothomalo
7.9
[ { "from": "human", "value": "জাতীয় পার্টির একাংশ মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টির একাংশ জ্যেষ্ঠ কোচেয়ারম্যান কাজী ফিরোজ রশীদও মনোনয়নপত্র জমা দেননি তাঁরা দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন" }, { "from": "gpt", "value": "জাতীয় পার্টির একাংশ মহাসচিব...
prothomalo
5.9
[ { "from": "human", "value": "রুহুল আমিন হাওলাদার বলেছেন ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করছি না রুহুল আমিন হাওলাদারের স্ত্রী সাবেক সংসদ সদস্য নাসরিন জাহানও নির্বাচনে অংশ নেবেন না বলে প্রতিবেদককে জানিয়েছেন হাওলাদার কাজী ফিরোজ রশীদ ঢাকা১০ ও গোপালগঞ্জ৩ আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন" }, { "from": "gpt", "v...
prothomalo
7.9
[ { "from": "human", "value": "আর রুহুল আমিন হাওলাদার বরিশাল১ ও তাঁর স্ত্রী নাসরিন জাহান বরিশাল৬ বাকেরগঞ্জ আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন" }, { "from": "gpt", "value": "আর রুহুল আমিন হাওলাদার বরিশাল১ ও তাঁর স্ত্রী নাসরিন জাহান বরিশাল৬ বাকেরগঞ্জ আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন।" } ]
prothomalo
6.3
[ { "from": "human", "value": "বিসিবির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করেছে আটটি ক্লাব" }, { "from": "gpt", "value": "বিসিবির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করেছে আটটি ক্লাব।" } ]
prothomalo
5.1
[ { "from": "human", "value": "প্রতিশ্রুতি অনুযায়ী এই ক্লাবের ক্রিকেটারদের সঙ্গে বিপিএলের নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে আজ সোনার বাংলা পাথওয়ে নামে নতুন একটি টিটোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি" }, { "from": "gpt", "value": "প্রতিশ্রুতি অনুযায়ী, এই ক্লাব...
prothomalo
8.5
[ { "from": "human", "value": "এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে ৬ থেকে ৮টি দল নিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো হবে বগুড়া ও রাজশাহী স্টেডিয়ামে দল গঠন করবেন জাতীয় নির্বাচকেরা" }, { "from": "gpt", "value": "এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জানুয়ারির প্রথম স...
prothomalo
6.9
[ { "from": "human", "value": "ক্লাব ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ দেওয়ার জন্যই এই উদ্যোগ টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিকও দেবে বোর্ড" }, { "from": "gpt", "value": "ক্লাব ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিদ্বন্...
prothomalo
5.3
[ { "from": "human", "value": "তবে বিসিবির এই সিদ্ধান্তেও সন্তুষ্ট হতে পারছে না ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আগামীকাল বিসিবির ২ নম্বর গেটের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে তারা" }, { "from": "gpt", "value": "তবে বিসিবির এই সিদ্ধান্তেও সন্তুষ্ট হতে পারছে না...
prothomalo
6.1
[ { "from": "human", "value": "বিসিবি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত জানানোর পরও সংগঠনটি তাদের সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আজ প্রথম আলোকে মোহাম্মদ মিঠুন বলেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তো বাংলাদেশে প্রচলিত প্রথা" }, { "from": "gpt", "value": "বিসিবি টুর্নামেন্ট আয়োজনের স...
prothomalo
7.5
[ { "from": "human", "value": "আই ওয়াশ করার জন্য একটা কিছু করে দিচ্ছে বিসিবি তাঁর দাবি টুর্নামেন্ট হলেও এতে অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাবেন না বঞ্চিত ক্রিকেটারদের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন মিঠুন মানববন্ধন দিয়ে শুরু হচ্ছে" }, { "from": "gpt", "value": "আই ওয়াশ করার জন্য এক...
prothomalo
6.5
[ { "from": "human", "value": "যদি দ্রুত আমরা সমাধান না পাই তারপর ধাপে ধাপে তো কর্মসূচি থাকবেই" }, { "from": "gpt", "value": "যদি দ্রুত আমরা সমাধান না পাই, তারপর ধাপে ধাপে তো কর্মসূচি থাকবেই।" } ]
prothomalo
5.4
[ { "from": "human", "value": "ওদিকে একটি সূত্র জানিয়েছে গতকাল রাতে প্রথম বিভাগে খেলতে না পারা ক্রিকেটারদের নিয়ে তখন পর্যন্ত বিসিবি কোনো উদ্যোগ না নেওয়ায় ক্রিকেটারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল" }, { "from": "gpt", "value": "ওদি...
prothomalo
8.8
[ { "from": "human", "value": "ব্যক্তিগত চিন্তা বাদ দিয়ে ক্রিকেটারদের জন্য চিন্তার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন এখন খুব গুরুত্বপূর্ণ সময় একটা কঠিন অ্যাকশন নেওয়ার কোয়াবের সভাপতির সঙ্গে কথা বলে তিনি ক্রিকেটারদের কিছু একটা করার ব্যবস্থা করতেও আহ্বান জানান" }, { "from": "gpt", "value": "ব্যক্তিগত চিন্তা ...
prothomalo
4
[ { "from": "human", "value": "বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে ৪৩টি ক্লাব ঢাকার লিগগুলোতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে এর মধ্যে আটটি ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করেছে" }, { "from": "gpt", "value": "বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে ৪৩টি ক্লাব ঢাকার লিগগুলোতে অংশ না নেও...
prothomalo
7.7
[ { "from": "human", "value": "গত কয়েক মাসে বিসিবির পক্ষ থেকে কয়েক দফায় আলোচনার চেষ্টা হলেও ক্লাবগুলো এই বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার অবস্থানে অনড় আছে" }, { "from": "gpt", "value": "গত কয়েক মাসে বিসিবির পক্ষ থেকে কয়েক দফায় আলোচনার চেষ্টা হলেও ক্লাবগুলো এই বোর্ডের অধীনে কোনো টুর্না...
prothomalo
6.3
[ { "from": "human", "value": "কোক স্টুডিও পাকিস্তানে পাসুরি গেয়ে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী শে গিল ইসলামাবাদে এক কনসার্টে গাইতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি গত রোববার মঞ্চে গাইছিলেন তিনি এর মধ্যে কনসার্টে ব্যবহৃত একটি ড্রোন তাঁর দিকে তেড়েফুঁড়ে আসে" }, { "from": "gpt", "value": "কোক...
prothomalo
8.4
[ { "from": "human", "value": "শে গিলের হাতে গুরুতম জখম হয়েছে এক ইনস্টাগ্রাম পোস্টে ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেছেন শে গিল তিনি লিখেছেন আমি পার্ক ভিউ সিটি ইসলামাবাদে পারফর্ম করছিলাম সেখানে একটি ড্রোনের নিয়ন্ত্রণ একজন অপেশাদার ব্যক্তিকে দেওয়া হয়েছিল" }, { "from": "gpt", "value": "শে গিলের হাতে গুরুতম ...
prothomalo
5
[ { "from": "human", "value": "ড্রোনটি খুব দ্রুতগতির ছিল এবং সোজা আমার দিকে চলে আসে আমার হাত জখম হয়েছে শে গিল জানান তিনি টিটেনাসের ইনজেকশন নিয়েছেন আপাতত ঠিক আছেনতিন দিনের পার্ক ভিউ সিটির গ্র্যান্ড কার্নিভ্যালে সাহির আলী বাগ্গা ও ফালাক শাব্বিরসহ আরও কয়েকজন জনপ্রিয় গায়ক গেয়েছেন" }, { "from": "gpt", ...
prothomalo
7.3
[ { "from": "human", "value": "২০২২ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত পাসুরি গেয়ে প্রাদপ্রদীপের আলোয় আসেন শে গিল এখন পর্যন্ত গানটি ইউটিউবে ৯৩ কোটির বেশিবার দেখেছেন দর্শক কোক স্টুডিও পাকিস্তানের ইতিহাসে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে পাসুরি" }, { "from": "gpt", "value": "২০২২ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত ...
prothomalo
9.4
[ { "from": "human", "value": "পাসুরি গানে সাফল্য পাওয়ার পর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি এই বছর ক্যারিয়ারের প্রথম একক গান প্রকাশ করেন শে গিল" }, { "from": "gpt", "value": "পাসুরি গানে সাফল্য পাওয়ার পর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এই বছর ক্যারিয়ারের প্রথম একক গান প্রকাশ করেন শে গিল।" } ]
prothomalo
4.9
[ { "from": "human", "value": "চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা দুই শিশুকে উদ্ধার করা হয়েছে ওই দুই শিশুকে উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন সিএনজিচালিত অটোরিকশা চালক মহিম উদ্দিন" }, { "from": "gpt", "value": "চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা দুই শিশ...
prothomalo
4.8
[ { "from": "human", "value": "রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মেয়ে শিশুরটির বয়স চার ও ছেলেশিশুটির বয়স দুই বছর মেয়েশিশুটি জানায় তার নাম আয়েশা ও তার ভাইয়ের নাম মোরশেদ" }, { "from": "gpt", "value": "রোববার সন্ধ্...
prothomalo
6.1
[ { "from": "human", "value": "তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাবার নাম খোরশেদ আলম ও মা ঝিনুক আখতার আজ সোমবার দুপুরে গুচ্ছগ্রাম এলাকায় মহিম উদ্দিনের বাড়িতে গিয়ে কথা হয় শিশু আয়েশার সঙ্গে সে জানায় তাদের মাবাবার কাছ থেকে এনে এক খালা সড়কের পাশে রেখে চলে গেছেন" }, { "from": "gpt", "va...
prothomalo
8.8
[ { "from": "human", "value": "মহিম উদ্দিন বলেন সন্ধ্যার পরও সড়কের পাশে কাঁপতে কাঁপতে বসে থাকা দুই শিশুকে দেখে তিনি কাছে যান বড় শিশুটির সঙ্গে কথা বলে পরিস্থিতি জানতে পেরে তাদের বাড়িতে নিয়ে আসেন মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন দুই শিশুই অসুস্থ ছোট শিশুটি প্রতিবন্ধীও" }, { "from": "gpt", "va...
prothomalo
7.8
[ { "from": "human", "value": "রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায় তাঁর ধারণা শিশুদের অসুস্থতার কারণেই মাবাবা তাদের ফেলে রেখে গেছেন" }, { "from": "gpt", "value": "রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায়। তাঁর ধারণা, শিশুদের অসুস্থ...
prothomalo
5.9
[ { "from": "human", "value": "এ বিষয়ে আজ বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার বলেন সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুস্থ হলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভ হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে" }, { "from": "gpt", "value": "এ বিষয়ে আজ বিকেলে আন...
prothomalo
9.6
[ { "from": "human", "value": "ধারণা করা হচ্ছে মাবাবা শিশুদের ফেলে চলে গেছে সংশোধনী তথ্যগত ভুল থাকায় এই প্রতিবেদনের শিরোনাম ও সূচনা ২৯ ডিসেম্বর রাত ৮টা ৪৯ মিনিটে সংশোধন করা হলো" }, { "from": "gpt", "value": "ধারণা করা হচ্ছে মা-বাবা শিশুদের ফেলে চলে গেছে। সংশোধনী: তথ্যগত ভুল থাকায় এই প্রতিবেদনের শি...
prothomalo
6.1
[ { "from": "human", "value": "মুক্তিযুদ্ধ জাদুঘর বেশ কবছর ধরে বই আকারে প্রকাশ করছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সংগৃহীত মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীভাষ্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেই তাদের এই উদ্যোগ" }, { "from": "gpt", "value": "মুক্তিযুদ্ধ জাদুঘর বেশ কবছর ধরে বই আকারে প্রকাশ ক...
prothomalo
7.2
[ { "from": "human", "value": "জাদুঘরের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা পরিচিতজনদের সঙ্গে আলাপ করে একাত্তরের স্মৃতি লিখিতভাবে পাঠায় ফলে এই কর্মসূচি এক অর্থে বিনিময় যেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর বয়ে নিয়ে যাচ্ছে ইতিহাস এবং শিক্ষার্থীরা জোগান দিচ্ছে ইতিহাসের নতুন উপাদান" }, { "from": "gpt", "value": "জাদু...
prothomalo
7.6
[ { "from": "human", "value": "শিক্ষার্থীদের পাঠানো এসব ভাষ্য থেকে বাছাই ৩১টি কাহিনি বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশ করছে প্রথম আলো" }, { "from": "gpt", "value": "শিক্ষার্থীদের পাঠানো এসব ভাষ্য থেকে বাছাই ৩১টি কাহিনি বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশ করছে প্রথম আলো।" } ]
prothomalo
7.2
[ { "from": "human", "value": "সংগ্রহকারী রানী ইসলাম নবম শ্রেণি স্মৃতিকথা সংগ্রহের সময় ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় নারায়ণগঞ্জ বর্ণনাকারী তাজেল বেগম ফতুল্লা নারায়ণগঞ্জ সংগ্রহকারী ও বর্ণনাকারীর সম্পর্ক মেয়েমা বাবার চাকরিসূত্রে আমরা তখন ছিলাম কুমিল্লায়" }, { "from": "gpt", "value": "সংগ্রহকারী: রানী ই...
prothomalo
8.2
[ { "from": "human", "value": "ফতুল্লার সেহাচর থেকে দাদাদাদি বেড়াতে এসেছেন আনন্দের কয়েকটা দিন কেটে গেল এর মধ্যে আমরা শুনলাম দেশে যুদ্ধ শুরু হতে যাচ্ছে দাদাদাদি ভয় পেয়ে গেলেন বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন দাদাদাদি চলে যাবেন তাই মা পিঠা বানাতে বসলেন" }, { "from": "gpt", "value": "ফতুল্লার স...
prothomalo
8.5
[ { "from": "human", "value": "দাদাদাদি ওই পিঠা নিয়ে রওনা হলেন পরদিন আবার পিঠা বানাতে বসলেন মা প্রথম পিঠাটি বানানো হয়েছে দ্বিতীয়টি মাত্র হাঁড়িতে দিয়েছেন শুরু হলো গুলির শব্দ আমি একটি বিড়াল পুষতাম নাম ছিল ওর মিনি প্রথম পিঠাটি আমার মিনিকে দিয়ে চলে গেলাম গুলির শব্দ শুনতে" }, { "from": "gpt", "value": ...
prothomalo
9.1
[ { "from": "human", "value": "কিন্তু বাইরের পরিস্থিতি একেবারে অন্য রকম ভয়ে উকিলবাড়িতে আশ্রয় নিলাম কিছুক্ষণ পর আমাদের বাড়ির পেছনে পাকিস্তানি বাহিনীর ভয়ে অনেক মানুষ এসে লুকিয়ে রইল আমরাও বাড়িছাড়া হলাম পরদিন সকালে বাড়ি ফিরে দেখি পিঠার মতো পিঠা পড়ে আছে আমার বিড়াল মিনি আর নেই" }, { "from": "gpt", "valu...
prothomalo
5.5
[ { "from": "human", "value": "আমরা ঠিক করলাম বাবা বেতন পেলেই ফতুল্লায় দাদাবাড়ি চলে যাবকুমিল্লায় আমাদের বাসায় প্রতিদিন দুধ দিয়ে যেত মাস শেষে টাকা দেওয়া হতো একদিন টাকাটা নিতে এল বীণা নামের মেয়েটি হঠাৎ পাকিস্তানি বাহিনীর গোলাগুলির শব্দ শুনে ও তাড়াতাড়ি টাকা নিয়ে চলে গেল" }, { "from": "gpt", "value": ...
prothomalo
5.8
[ { "from": "human", "value": "আমরাও আশ্রয় নিলাম হাজিবাড়িতে গুলি করতে করতে এগিয়ে এল পাকিস্তানি সেনারা রাস্তাঘাট রক্তে লাল এর মধ্যে এক মা ও তাঁর ছেলের পেছনে ছুটল পাকিস্তানি সেনারা প্রথমে ওই মাকে মেরে ফেলল তারপর ছেলেটির পিছু নিল ছেলেটি মা মা পানি পানি বলে চিৎকার করে দৌড়াতে লাগল" }, { "from": "gpt", ...
prothomalo
7.9
[ { "from": "human", "value": "ওদের বাড়ি ছিল আইল বারইপাড়ায় পরদিন আমরা আবার বাড়িতে ফিরে এলাম আর তার পরদিন সকাল ১০টায় হেঁটে একটি বাজারের ভেতর দিয়ে চলে এলাম তারাবতে বাসে উঠলাম নরসিংদী যাব লঞ্চে ওঠার জন্য বাসের চালক সাবধানে বাস চালিয়ে নিয়ে এলেন" }, { "from": "gpt", "value": "ওদের বাড়ি ছিল আইল বারইপাড়া...
prothomalo
8.3
[ { "from": "human", "value": "ভয় ছিল পাকিস্তানি সেনারা না আবার বাসে উঠে পড়ে বাসে উঠে দেখি সত্যিই পাকিস্তানি সেনারা এসে হাজির কোথা থেকে এক নারীকে নিয়ে এসেছে মুরগি রান্না করার জন্য আমরা লঞ্চে পৌঁছানোর পর আরেক দল পাকিস্তানি সেনা এল তাদের হাতে কয়লা আর লোহার শিক" }, { "from": "gpt", "value": "ভয় ছিল,...
prothomalo
4.5
[ { "from": "human", "value": "ভীষণ ভয়ে বাস আর লঞ্চে যাত্রা করে আমরা পৌঁছালাম দাদাবাড়ি দাদাবাড়িতে বেশ কিছুদিন থাকলাম এদিকে পাকিস্তানি বাহিনীর উৎপাত ছিল না তবে সেখানেও ওরা একদিন হানা দিল অনেকের বাড়িতে আগুন দিল আগুনে পুড়ে প্রাণ হারাল মানুষ আর গবাদিপশু কেউ কেউ যোগ দিল মুক্তিবাহিনীতে" }, { "from": "gpt", ...
prothomalo
6.6
[ { "from": "human", "value": "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম গতকাল রোববার লক্ষ্মীপুর১ রামগঞ্জ আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার তিনি তা জমা দেননি" }, { "from": "gpt", "value": ...
prothomalo
9.5
[ { "from": "human", "value": "মাহফুজ আলম আজ বিকেলে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন গত বছর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহফুজ আলম" }, { "from": "gpt", "value": "মাহফুজ আলম আজ বিকেলে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। গত বছর গণঅভ্যুত্থানে নেতৃত্ব...
prothomalo
8.7
[ { "from": "human", "value": "জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থেকে আন্দোলনের নীতিকর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখেন মাহফুজ আলম" }, { "from": "gpt", "value": "জাতীয় সংসদ নির্বাচন সামনে রে...
prothomalo
9
[ { "from": "human", "value": "তাঁর আন্দোলনের সহযোদ্ধারা গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন শুরুতে দলটিতে মাহফুজের প্রভাব থাকলেও পরে তা কমে আসে এ ছাড়া বিভিন্ন সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে তাঁকে" }, { "from": "gpt", "value": "তাঁর আন্দোলনের সহযোদ্ধ...
prothomalo
5.1
[ { "from": "human", "value": "মাহফুজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন এমন আলোচনাও শোনা গিয়েছিল" }, { "from": "gpt", "value": "মাহফুজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন, এমন আলোচনাও শোনা গিয়েছিল।" } ]
prothomalo
7.6
[ { "from": "human", "value": "সর্বশেষ গতকাল জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ ফেসবুকে লেখেন এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাঁকেও দেওয়া হয়েছিল তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না" }, { "from": "gpt", "value": "সর্বশেষ গতকাল ...
prothomalo
7.2
[ { "from": "human", "value": "বিদেশে স্পিনবিরুদ্ধ কন্ডিশনে দেশের কোনো লেগ স্পিনারের এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখে আর যাই হোক খারাপ লাগার কথা নয় যেদিন উইকেট পাননি কিপটেমিতে পুষিয়ে দিয়েছেন একটু রান দিয়ে ফেললে পেয়েছেন উইকেট যেন ক্ল্যাসিক্যাল লেগ স্পিনারের প্রতিচ্ছবি" }, { "from": "gpt", "value": "...
prothomalo
7.5
[ { "from": "human", "value": "কিন্তু রিশাদ ক্ল্যাসিক্যাল লেগ স্পিনার নন অন্তত এখন পর্যন্ত নয় ক্ল্যাসিক্যাল লেগ স্পিনারের মতো ফ্লাইট ও বাঁক তাঁর বলে দেখা যায় কমই তবে বৈচিত্র্য যে বাড়ছে ধীরে ধীরে তা ভালোই বোঝা যাচ্ছে" }, { "from": "gpt", "value": "কিন্তু রিশাদ ক্ল্যাসিক্যাল লেগ স্পিনার নন, অন্তত এখ...
prothomalo
9.7
[ { "from": "human", "value": "এই বিগ ব্যাশেই হোবার্ট হারিকেনসের হয়ে গুগলি ও একটু জোরের ওপর স্কিড করে ঢোকানো ডেলিভারিতে পেয়েছেন উইকেট রিশাদ মূলত টিটোয়েন্টিতেই বেশি কার্যকর" }, { "from": "gpt", "value": "এই বিগ ব্যাশেই হোবার্ট হারিকেনসের হয়ে গুগলি ও একটু জোরের ওপর স্কিড করে ঢোকানো ডেলিভারিতে পেয়ে...
prothomalo
4
[ { "from": "human", "value": "তবে দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা যে রিশাদকে আরও পরিণত করে তুলছে সেটা বুঝে নিতে পারেন আজ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হারিকেনসের ৪ উইকেটে জয়ের ম্যাচ থেকেও হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে আগে বোলিংয়ে নামে রিশাদের দল হারিকেনস" }, { "from": "gpt", ...
prothomalo
4.8
[ { "from": "human", "value": "তাঁর ওপর এই ফ্র্যাঞ্চাইজি দল এখন কেমন ভরসা করছে সেটা ম্যাচের কিছু খণ্ডচিত্র থেকে বুঝে নেওয়া যায় রেহান আহমেদ ও রিশাদএই দুজন লেগ স্পিনারকে খেলায় হারিকেনস কিন্তু পাওয়ারপ্লের চার ওভার শেষে বলটা একটু নতুন থাকতে বল তুলে দেওয়া হয়েছে রিশাদের হাতে" }, { "from": "gpt", "value"...
prothomalo
6.8
[ { "from": "human", "value": "সে ওভারে কোনো বাউন্ডারি হজম না করলেও ৮ রান দিয়ে শুরু করেন রিশাদ ইনিংসের ৭ম ও রিশাদের দ্বিতীয় ওভারে পরিণতিবোধটা বেশ বোঝা গেল ওই ওভারের তৃতীয় বলটি লেগ স্টাম্পের বাইরে করে মোহাম্মদ রিজওয়ানের সুইপে চার হজম করেন" }, { "from": "gpt", "value": "সে ওভারে কোনো বাউন্ডারি হজম ন...
prothomalo
5.5
[ { "from": "human", "value": "গ্রোয়েনে একটু টানও অনুভব করায় হালকা চোটও পান রিজওয়ান পরের বলটির লেংথে বুদ্ধিমত্তার পরিচয় দেন রিশাদ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার থাকায় একটু জোরের ওপর অফ স্টাম্পের বাইরে করেন রানের জন্য চিরকাল লোভাতুর রিজওয়ান টোপটি গেলেন" }, { "from": "gpt", "value": "গ্রোয়েনে একটু টানও...
prothomalo
7.4
[ { "from": "human", "value": "ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে তুলে মারলেই বাউন্ডারিএই নেশায় রিভার্স সুইপ করতে গিয়ে বলে গতি থাকায় আর ঠিকমতো টাইমিং হয়নি কী আর করা ব্যাকওয়ার্ড পয়েন্টে রেহানের হাতে রিজওয়ান ধরা" }, { "from": "gpt", "value": "ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে তুলে মারলেই বাউন্ডারিএই নেশায় রি...
prothomalo
6.1
[ { "from": "human", "value": "রিশাদ এই ওভারে ৬ রানে ১টি উইকেট নেওয়ায় তাঁর ওপর হোবার্ট অধিনায়ক এলিসের ভরসা আরও বেড়ে যাওয়াই স্বাভাবিক মেলবোর্ন রেনেগেডসের ইনিংসে ৯ম ওভারে তাই আবার এলেন রিশাদ এবং সেই ওভারে প্রথম বলেই পেতে পারতেন আরেকটি উইকেট" }, { "from": "gpt", "value": "রিশাদ এই ওভারে ৬ রানে ১টি উই...
prothomalo
6.7
[ { "from": "human", "value": "রেনেগেডস ব্যাটসম্যান অলিভার পিক লং অনে তাঁকে উড়িয়ে মেরেছিলেন হারিকেনস ফিল্ডার নিখিল চৌধুরী মাথার ওপরের ক্যাচটা নিতে পারেননি ছক্কা হয় খেলা না দেখা বাংলাদেশের সমর্থকেরা নিখিলকে শাপশাপান্ত করতে পারেন তাই বলে রাখা ভালো ক্যাচটি বেশ কঠিন ছিল" }, { "from": "gpt", "value": "...
prothomalo
4.3
[ { "from": "human", "value": "রিশাদ এ ওভারে আরেকটি ছক্কা হজম করলেও শোধ নেন পরের বলেই অবশ্য সেখানে ব্যাটসম্যানের কৃতিত্ব বেশি চতুর্থ বলটা একটু সামনে ফেলায় স্লগ সুইপে তাঁকে ছক্কা মারেন জেকফ্রেজার ম্যাগার্ক পরের বলে ভুল শুধরে লেংথ রাখতে গিয়ে শর্ট করে ফেলেন" }, { "from": "gpt", "value": "রিশাদ এ ওভার...
prothomalo
7.1
[ { "from": "human", "value": "হাফট্র্যাকার কিছুটা শর্ট পিচ হলেও স্কিড করে জোরের ওপর আসছিল বল ম্যাগার্ক প্যাডল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেওয়ার পর নিজেই নিজের ওপর খেপে ওঠেন রিশাদের মুখে তখন হাসি এই বলে তাঁর উইকেট পাওয়ার কথা ছিল না" }, { "from": "gpt", "value": "হাফ-ট্র্যাকার কিছুটা শর্ট পিচ হ...
prothomalo
7.1
[ { "from": "human", "value": "১৪তম ওভারে ৫ রান দেওয়ার পর রিশাদের বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৪০৩৪২ রেনেগেডসের ইনিংসে ১২তম ওভারে রেহানকে দিয়ে করানোর পর তাঁকে আর বোলিংয়ে আনা হয়নি ইংল্যান্ডের লেগ স্পিনারের বোলিং বিশ্লেষণ ৩০২১১" }, { "from": "gpt", "value": "১৪তম ওভারে ৫ রান দেওয়ার পর রিশাদের বোলিং বিশ্লেষ...
prothomalo
5
[ { "from": "human", "value": "পার্থক্যটা আরেকটু ধরিয়ে দেওয়া যায়বিগ ব্যাশে হারিকেনসের হয়ে এ পর্যন্ত রিশাদ ও রেহান দুজনেই ৫টি করে ম্যাচ খেলেছেন রিশাদ এ পর্যন্ত বোলিং করেছেন ১৮ ওভার রেহান ১২ ওভার রিশাদের উইকেটসংখ্যা ৮টি ইকোনমি ৭৭২ রেহানের ২টি ইকোনমি ৭১৬" }, { "from": "gpt", "value": "পার্থক্যটা আরেক...
prothomalo
8.5
[ { "from": "human", "value": "রিশাদ হারিকেনসে যোগ দেওয়ার পর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমই জানিয়েছে তাঁর এই দলে যোগ দেওয়ায় অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের ভূমিকা আছে পন্টিং তাঁকে নেওয়ার কথা বলেছিলেন প্রতিদানটা দেখুনবিগ ব্যাশে ৫ ম্যাচ পরই স্পিনারদের মধ্যে রিশাদ সর্বোচ্চ উইকেটশিকারি" }, { "from": "gpt...
prothomalo
5.8
[ { "from": "human", "value": "৪ ইনিংসে ৯টি করে উইকেট নিয়ে শীর্ষ দুইয়ে যথাক্রমে মেলবোর্ন স্টারসের দুই পেসার টম কুরান ও হারিস রউফ সমান ইনিংসে ৮ উইকেট নিয়ে তিনে মেলবোর্ন স্টারসের আরেক পেসার পিটার সিডল সিডনি সিক্সার্সের পেসার জেক এডওয়ার্ডসেরও শিকার ৪ ইনিংসে ৮ উইকেট" }, { "from": "gpt", "value": "৪ ইন...
prothomalo
8.8
[ { "from": "human", "value": "রিশাদ ৮ উইকেট নিয়ে এই ৪ জনের পরই ৫ ইনিংস ১৭৩৭ গড় আর কোনো স্পিনার এখন পর্যন্ত তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি রিশাদ টিটোয়েন্টিতে কার্যকরি ব্যাটসম্যানও আগের ৪ ম্যাচে একবারই ব্যাটিংয়ে নেমে ৫ রানে অপরাজিত ছিলেন সেটাও নেমেছিলেন আটে" }, { "from": "gpt", "value": "রিশাদ ৮...
prothomalo
8.6
[ { "from": "human", "value": "আজ ব্যাটিংয়ে নামার পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত আর দরকার হয়নি রেনেগেডসের ৯ উইকেটে ১৬২ রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ১২ বলে ১৮ রান দরকার ছিল হারিকেনসের হাতে ৪ উইকেট সান্ধুর করা ১৯তম ওভারে ওয়েড একাই ২টি ছক্কা ও ১টি চারে জয়ের রান তুলে ফেলেন" }, { "from": "gpt", "v...
prothomalo
5.8
[ { "from": "human", "value": "১৮ রান আসে এই ওভার থেকে ২০ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন ওয়েড ৫ রানে অন্য প্রান্তে ক্রিস জর্ডান রেনেগেডসের ইনিংসে ২৯ রান পিকের ২৬ রান টিম সেইফার্ট ও জশ ব্রাউনের" }, { "from": "gpt", "value": "১৮ রান আসে এই ওভার থেকে। ২০ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন ওয়েড, ৫ রানে অন্য প্রান্ত...
prothomalo
5.1
[ { "from": "human", "value": "ব্রাহ্মণবাড়িয়া২ সরাইলআশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা" }, { "from": "gpt", "value": "ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আ...
prothomalo
8.7
[ { "from": "human", "value": "আজ সোমবার দুপুরের পর রুমিন ফারহানা নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন" }, { "from": "gpt", "value": "আজ সোমবার দুপুরের পর রুমিন ফারহানা নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহ...
prothomalo
9.3
[ { "from": "human", "value": "মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা ৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছেন রাব্বুল আলামিনের কী অদ্ভুত পরিকল্পনা" }, { "from": "gpt", "value":...
prothomalo
9.3
[ { "from": "human", "value": "২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে আল্লাহর পরিকল্পনা ও তাঁর বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে" }, { "from": "gpt", "value": "২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা ও ...
prothomalo
7
[ { "from": "human", "value": "এরপর সমর্থদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা বলেন আপনারা যে মার্কা চান সেই মার্কাই আমার আপনারা কী মার্কা চান উত্তরে অনুসারীরা বলে ওঠেন হাঁস হাঁস" }, { "from": "gpt", "value": "এরপর সমর্থদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আপনারা যে মার্কা চান...
prothomalo
4.3
[ { "from": "human", "value": "সরাইলআশুগঞ্জ উপজেলাকে বাংলাদেশের অবহেলিত দুটি উপজেলা উল্লেখ করে রুমিন ফারহানা প্রশ্ন তোলেন স্বাধীনতার ৫৫ বছর পরও সরাইলআশুগঞ্জের অবস্থা বেহাল কেন কেন কোনো সংসদ সদস্য এই বেহাল অবস্থার পরিবর্তন আনল না" }, { "from": "gpt", "value": "সরাইল-আশুগঞ্জ উপজেলাকে বাংলাদেশের অবহে...
prothomalo
5.4
[ { "from": "human", "value": "সরাইলআশুগঞ্জের মানুষ কেন তাদের ন্যায্য পাওনা বুঝে পাইল না বিএনপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন এবার সময় আসছে পরিবর্তনের এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে এই ভোট হবে জুলুমের বিপক্ষে এই ভোট হবে ১৭ বছর যেই মহিলা মাঠে ছিল তার পক্ষে" }, { "from": "gpt", "value": "সরাইল-আশুগঞ...
prothomalo
9.7
[ { "from": "human", "value": "এই ভোট হবে যখন আপনারা মামলাহামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তখন যে মানুষ আপনাদের পক্ষে সংসদে এবং সংসদের বাইরে কথা বলেছে এই ভোট হবে তার পক্ষে" }, { "from": "gpt", "value": "এই ভোট হবে যখন আপনারা মামলাহামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তখন যে মানুষ আপনাদের পক্ষে সংসদে এবং সংস...
prothomalo
6.3
[ { "from": "human", "value": "এর আগে গত বুধবার রুমিন ফারহানার পক্ষে সরাইলের ইউএনওর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন" }, { "from": "gpt", "value": "এর আগে গত বুধবার রুমিন ফারহানার পক্ষে সরাইলের ইউএনওর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাব...
prothomalo
8.7
[ { "from": "human", "value": "আজ মনোনয়নপত্র দাখিলের সময় রুমিন ফারহার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খাঁ ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেনসহ কয়েক শ অনুসারী" }, { "from": "gpt", "value": "আজ মনোনয়নপত্র দাখিলের সময় রুমিন ফারহার ...
prothomalo
8.3
[ { "from": "human", "value": "রুমিন ফারহানার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হয়েছেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন আর সমর্থনকারী হয়েছেন প্রচার সম্পাদক জোনায়েদ খান আজ বেলা দুইটার দিকে রুমিন ফারহানা উপজেলা সদরে উপস্থিত হন" }, { "from": "gpt", "value": "রুমিন ফারহানার মনোনয়নপত্রে প্রস...
prothomalo
7.6
[ { "from": "human", "value": "এ সময় তাঁর শত শত অনুসারী নেতাকর্মী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে সরাইল উপজেলা সদরে উপস্থিত হন ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি বিএনপির সমঝোতার মাধ্যমে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে" }, { "from": "gpt", "value": "এ সময় তাঁর শত শত অনুসারী, ন...
prothomalo
4.6
[ { "from": "human", "value": "এ আসনে প্রার্থী করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া২ আসনটি বর্তমানে সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন নিয়ে গঠিত রুমিন ফারহানার পৈত্রিক বাড়ি বুধন্তী ইউনিয়নে" }, { "from": "gpt", "value": "এ আসনে...
prothomalo
4.1
[ { "from": "human", "value": "বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দাআসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন" }, { "from": "gpt", "value": "বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা।আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।" } ]
prothomalo
6.4
[ { "from": "human", "value": "অচেনা বা বিদেশি মানুষ ও সংস্কৃতির প্রতি ঘৃণা ও ভয় বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও বাড়ছে বিদ্বেষমূলক মনোভাবের কারণে স্থানীয় বাসিন্দারা অনেক সময় আগন্তুকদের প্রতি সহিংস হয়ে ওঠেন ঘটে গণপিটুনির মতো ঘটনা" }, { "from": "gpt", "value": "অচেনা বা বিদেশি মানুষ ও সংস্কৃতির প্র...
prothomalo
4.8
[ { "from": "human", "value": "ভারতে বিজেপির টানা তৃতীয় মেয়াদের শাসনে সমাজে ঘৃণাবিদ্বেষ বেড়েছে তারপরও সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই চলতি মাসে ভারতের বিভিন্ন রাজ্যে বিদেশি সন্দেহে অন্তত তিনজনকে পিটিয়ে মারা হয়েছে" }, { "from": "gpt", "value": "ভারতে বিজেপির টানা তৃতীয় মেয়াদের শাসনে সমাজে ঘৃণা-বিদ্বে...
prothomalo
8.9
[ { "from": "human", "value": "এই ভয়ংকর প্রবণতা নিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া গতকাল রোববার একটি সম্পাদকীয় প্রকাশ করেছে ভিন্ন একটি দিন ভিন্ন একটি রাজ্য ভিন্ন একটি রোমহর্ষক গণপিটুনির ঘটনা চলতি মাসে এটি নিয়ে এ রকম তিনটি ঘটনা ঘটল" }, { "from": "gpt", "value": "এই ভয়ংকর প্রবণতা নিয়ে দেশ...
prothomalo
8.1
[ { "from": "human", "value": "তাই বলতে হয় লজ্জা ও আতঙ্কজনক একটি পাদটীকা নিয়ে বছরটি বিদায় নিচ্ছে এমন একটি বছর শেষ হতে চলেছে যেখানে আমরা অপর করে দেওয়া আদারিং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে দেখছি প্রশ্ন উঠেছেতরুণ ও কর্মজীবী মানুষ কি নিজ দেশে নির্ভয়েনিরাপদে চলাফেরা করতে পারবেন না" }, { "from": "gpt", "...
prothomalo
9.9
[ { "from": "human", "value": "উত্তরাখন্ডের একদল মানুষ সম্প্রতি দেরাদুনে এক তরুণকে ছুরিকাঘাত করে ২৪ বছর বয়সী ভুক্তভোগী তরুণ এমবিএ শিক্ষার্থী ছিলেন এক বছর ধরে তিনি ওই শহরে থাকছিলেন তাঁকে নিয়ে বর্ণবিদ্বেষী কটূক্তি করা হলেও তিনি শান্ত ছিলেন" }, { "from": "gpt", "value": "উত্তরাখন্ডের একদল মানুষ সম্প্...
prothomalo
10
[ { "from": "human", "value": "তা সত্ত্বেও হামলাকারীরা তাঁকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান চলতি মাসে আরও দুজন পরিযায়ী শ্রমিক গণপিটুনিতে নিহত হয়েছেন একজন ওডিশায় তাঁর বয়স ১৯২০ বছর আরেকজন কেরালা রাজ্যের ছত্তিশগড়ে তাঁর বয়স ৩১ বছর" }, { "from": "gpt", "value":...
prothomalo
9.2
[ { "from": "human", "value": "তাঁরা উভয়ে বাঙালি তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে মারা হয়েছিল কিন্তু তাঁরা বাংলাদেশি ছিলেন না এ দুই ঘটনা সারা দেশে প্রান্তিক পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে" }, { "from": "gpt", "value": "তাঁরা উভয়ে বাঙালি। তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে ম...
prothomalo
6.2
[ { "from": "human", "value": "আফ্রিকা ও ভারতের উত্তরপূর্বাঞ্চলের শিক্ষার্থী ও শ্রমিকেরা কয়েক দশক ধরে দিল্লিসহ উত্তর ভারতের নানা রাজ্যে বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার বর্ণবাদ বা বিদ্বেষপ্রসূত অপরাধের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি" }, { "from": "gpt", "value": "আফ্রিকা ...
prothomalo
4.7
[ { "from": "human", "value": "উল্টো বিপজ্জনক দৃষ্টিভঙ্গি এবং চরম সহিংসতাকে পুলিশ প্রায় সময় বিচ্ছিন্ন ঘটনা বলে দায় সারে যা আদতে বিচ্ছিন্ন নয় এই বর্ণবাদ ও আদারিংএর সুস্পষ্ট ধরন আছে তারপরও এসবের বিরুদ্ধে পদক্ষেপ না থাকায় এসব ঘটনা এখন ঘন ঘন ঘটছে এবং নগ্নসহিংস রূপ নিচ্ছে" }, { "from": "gpt", "value": ...
prothomalo
4.2
[ { "from": "human", "value": "ভারতীয় শিক্ষার্থীরাও বিদেশে বিশেষ করে ট্রাম্পের আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন" }, { "from": "gpt", "value": "ভারতীয় শিক্ষার্থীরাও বিদেশে, বিশেষ করে ট্রাম্পের আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন।" } ]
prothomalo
7.1
[ { "from": "human", "value": "ভারতের সুবিধাভোগী ও উচ্চবিত্তরা পশ্চিমা দেশে নিজেদের অশ্বেতাঙ্গ হিসেবে চিহ্নিত হতে দেখে এবং সেসব দেশে যেসব জনগোষ্ঠীর মানুষের দিকে অনেক সময় তাচ্ছিল্যভরে তাকানো হয় সেই জনগোষ্ঠীর সঙ্গে নিজেদের এক কাতারে দেখে হতভম্ব হয়ে যেতেন" }, { "from": "gpt", "value": "ভারতের সুবিধাভ...
prothomalo
8.2
[ { "from": "human", "value": "কিন্তু তাঁরা এখন ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এমএজিএযা মাগা নামে পরিচিত প্রচারের ধাঁচে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আদারিংয়ের শিকার হচ্ছেন কিন্তু অন্য দেশে ভুক্তভোগী হলেও নিজ সমাজে বিদ্যমান বর্ণবাদী মনোভাব নিয়ে আমরা চুপ" }, { "from": "gpt", "value": "কিন্তু তা...
prothomalo
10
[ { "from": "human", "value": "সরকারের ন্যাশনাল ইনস্টিটিউশন ফোর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ে ২০৩০ সালের মধ্যে এক লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করতে আসবেন বলে আশা করা হচ্ছে" }, { "from": "gpt", "value": "সরকারের ন্য...
prothomalo
7.7
[ { "from": "human", "value": "কিন্তু বর্ণ ও গায়ের রঙের প্রশ্নে বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা না গেলে তা সম্ভব হবে না ভারতের উত্তরপূর্বাঞ্চলের মানুষ অনেক দিন ধরে অভিযোগ করে আসছেন তাঁরা নিজ দেশে আদারিংয়ের শিকার হচ্ছেন" }, { "from": "gpt", "value": "কিন্তু বর্ণ ও গায়ের রঙের প্রশ্ন...
prothomalo
7.1