inputs
stringlengths
8
2.28k
targets
stringlengths
2
6.41k
language
stringclasses
1 value
language_code
stringclasses
1 value
annotation_type
stringclasses
2 values
user_id
stringclasses
17 values
"একুশে বইমেলা" শিরোনামে একটি অনুচ্ছেদ রচনা করো।
আমাদের জীবনে একুশে ফেব্রুয়ারি তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনের ইতিহাস আমাদের সংগ্রামী চেতনার ইতিহাস। এ সংগ্রামী চেতনাকে স্মরণীয় করে রাখার জন্য ফেব্রুয়ারি মাসজুড়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম আয়োজন হলো অমর একুশে গ্রন্থমেলা। একুশে ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য বাংলা একাডেমি প্রতি বছর ফেব্রুয়া...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ঘরের মধ্যেই ড্রাইভিং শেখা সম্ভব— কথাটি ব্যাখ্যা কর।
প্রশ্নে ঘরের মধ্যে ড্রাইভিং শেখা বলতে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং প্রশিক্ষণকে বোঝানো হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে হুবহু গাড়ি চালানোর সময় চারপাশে থাকা শহরের পরিবেশ বা ব্যস্ত সড়কের একটি কৃত্রিম দৃশ্য তৈরি করা হয়। রাস্তায় ড্রাইভিং শেখার ক্ষে...
Bengali
ben
re-annotations
7efa80e3c7ddcacc2255ef269e95fa77d369533d341fcbf977aed6fda653bb2f
ব্যতিচারের সংজ্ঞা দাও।
দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায় আবার কোনো বিন্দুর তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলোকোজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব— বুঝিয়ে লেখ।
ক্রায়োসার্জারি হচ্ছে চরম ঠাণ্ডা প্রয়োগ করে অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার পদ্ধতি। চিকিৎসাক্ষেত্রে এটি ক্যান্সার অথবা ক্যান্সারের পূর্ব অবস্থা চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারিতে অতীব শীতল বা বরফ জমাট তাপমাত্রায় মানব শরীরের কোনো অংশের রোগাক্রান্ত কোষ বা টিস্যুসমূহকে -৪১° সেলসিয়াস তাপমাত্রায় ক্রায়োপ্...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
কোন আবাসস্থলে আমরা সাধারণত টোকান পাখি দেখতে পাই?
টোকান পাখিরা দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বাস করে।
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
ভাজক টিস্যু কাকে বলে?
যে টিস্যুর কোষসমূহ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যাবৃদ্ধি ঘটায়, ফলে উদ্ভিদাঙ্গ দৈর্ঘ্যে বা প্রন্থে বৃদ্ধিপ্রাপ্ত হয় সে টিস্যুই ভাজক টিস্যু। কতক ভাজক টিস্যু উদ্ভিদের মূল, কাণ্ড বা এদের শাখা-প্রশাখার শীর্ষে অবস্থিত, এদেরকে বলা হয় শীর্ষস্থ ভাজক টিস্যু। এদের বিভাজনের কারণে উদ্ভিদের কাণ্ড বা মূল এবং এদের শাখা-প্রশাখা দৈর্ঘ্...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
রীমা গত রমজানে ঢাকা থেকে সাতক্ষীরায় নানাবাড়ি বেড়াতে গেল। ওরা খেয়াল করল নানাবাড়ির সামনের নদীটি দিনের কোনো সময় পানিতে ভরা থাকে আবার কখনো পানি নিচে নেমে যায়। একদিন সে নদীর ঘাটে দাঁড়িয়ে ভরা নদী দেখছিল। সে সময়েই পাশের দোকানের টেলিভিশনে মাগরিবের আযান শুনে রীমা দৌড়ে বাড়ি গিয়ে ইফতার করতে চাইলে মা বাধা দিয়ে বললেন,...
উদ্দীপকের দুটি স্থানে ইফতারের সময়ের ভিন্নতার কারণ হলো স্থান দুটির দ্রাঘিমার ব্যবধানজনিত কারণে স্থানীয় সময়ের পার্থক্য। পৃথিবী গোলাকার এবং গ্রহটি নিজ অক্ষ বা মেরুরেখার চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তন করছে। ফলে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হচ্ছে। যে সময়ে কোনো স্থানের মধ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : আবদুল্লাহ ইবনে উমর () (আনুমানিক ৬১৪ – ৬৯৩) একজন সাহাবি এবং দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের ছেলে। তিনি হাদিস ও ফিকহের একজন বড় পণ্ডিত ছিলেন। প্রথম ফিতনার
সময় তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ভিত্তোরিও পোজ্জো (; জন্ম: ২ মার্চ, ১৮৮৬ - মৃত্যু: ২১ ডিসেম্বর, ১৯৬৮) তুরিনে জন্মগ্রহণকারী ইতালীয় ফুটবল কোচ।
১৯৩৪ এবং ১৯৩৮ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় পরপর দুইবার ইতালি জাতীয় ফুটবল দলকে ট্রফি জয়লাভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মেতোদো ফুটবল কৌশল পদ্ধতি উদ্ভাবন করে স্মরণীয় হয়ে রয়েছেন। অদ্যাবধি তিনিই হচ্ছেন একমাত্র কোচ যিনি দুইবার ফিফা বিশ্বকাপ জয়ের নেপথ্যে অবদান রেখেছেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ? ফের্নান্দো আন্দ্রেস রাপায়িনি (; জন্ম: ২৮ এপ্রিল ১৯৭৮) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল রেফারি, যিনি আর্জেন্টিনীয় প্রিমেরা দিভিসিওনে রেফারি করেন। তিনি ২০১৪ সাল থেকে ফিফার রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম দক্ষিণ আমেরিকান হিসেবে রাপায়িনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
উয়েফা ইউরো ২০২০-এ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন ছিলেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
"শরতের প্রকৃতি" শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন।
বাংলার ঋতু বিভাজনে ভাদ্র-আশ্বিন এ দুই মাস শরৎকাল। ঝকঝকে নীল আকাশ, ঝলমলে সূর্য আর অফুরান প্রাণশক্তি নিয়ে শরতের আবির্ভাব হয়। শরতের পাগলা হাওয়া বাদল দিনের মেঘ কেটে যায়। আকাশ হয়ে উঠে নীল। আর এ নীল আকাশে হালকা তুলোর মতো ভেসে বেড়ায় সাদা মেঘের দল। আবার হঠাৎ এক টুকরো কালো মেঘ ডেকে আনে এক পশলা বৃষ্টি। পরক্ষণেই আবার ঝলমলি...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিচের বাক্যটি কি সম্পর্কে? উত্তাল সমুদ্র ঢেউ তীরে আছড়ে পড়তে থাকে, যা দেখে মনে হয় ঝড় আসছে
ঝড় আসছে এই সংক্রান্ত
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী কী?
একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা ব্যাপক ও বিস্তৃত। সরকারের মাধ্যমেই রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা প্রকাশিত হয়। সুশাসন প্রতিষ্ঠায় প্রথমত সরকারকেই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি করতে হবে । কারণ স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ব্যতিরেকে সুশাসন কল্পনা করা যায় না। শাসক তথা সরকারের মধ্যে যখন আমরা ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
অনুগ্রহ করে নিম্নলিখিত প্রসঙ্গের উপর ভিত্তি করে একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর হল "ঈশ্বরাম্মা" | প্রসঙ্গ : সত্য সাই বাবার পূর্ব জীবনের প্রায় সমস্ত তথ্য তাঁর চারিদিকে সৃষ্ট হেগিয়োগ্রাফি, এবং ভক্তদের জন্য বিশেষ মহত্ব থাকা এবং ভক্তদের সত্য সাই বাবার 'দিব্য' হওয়ার প্রমাণ বলে বিশ্বাস করা প্রবাদ থেকে গ্রহণ করা।এই উৎসস...
সত্য সাই বাবার মায়ের নাম কী ?
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন এম. এম. নজরুল ইসলাম বরিশালের কাশিমপুর হাইস্কুল ও চরফ্যাশনের দুলারহাট হাইস্কুলে শিক্ষকতা করেছিলেন। পরবর্তীতে, তিনি চরফ্যাশন টি. বি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেছিলেন। ১৯৬৮ সালে তিনি চরফ্যাশন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ছিলেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
আলু ভাজার পদ্ধতি ব্যাখ্যা কর
জল দিয়ে আলু পরিষ্কার করুন, তাদের উপর কোন ময়লা মুছে ফেলুন। একটি ফ্রাইং প্যানে তেল যোগ করুন এবং এটি গরম করুন। আলুর খোসা ছাড়িয়ে নিন। ছোট ছোট টুকরো করে কেটে নিন। কাটা টুকরোগুলো আবার পানি দিয়ে পরিষ্কার করুন। ফ্রাইং প্যানে মশলা এবং আলু যোগ করুন এবং আলু সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। লবণ যোগ করুন এবং পরিবেশন করুন।
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন: কমলেশ কুমারী যাদব ছিলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একজন কনস্টেবল এবং শান্তির সময় ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার অশোকচক্রের প্রাপক। ২০০১ সালের ১৩ ডিসেম্বর
ভারতীয় পার্লামেন্টে হামলার সময় সন্ত্রাসবাদী বন্দুকধারীরা এবং সন্ত্রাসবাদী আত্মঘাতী বোম্বারকে সংসদে পৌঁছানো থেকে সফলভাবে বাধা দেওয়ার পরে কমলেশ কুমারী দেশের জন্য শহীদ হন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
কাজী নজরুল ইসলাম রচিত অনেক বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা হয়। এ বিষয়ে বিস্তারিত বলো।
কাজী নজরুল ইসলাম রচিত প্রায় ৫০টি গ্রন্থের মধ্যে ১০টি গ্রন্থ বাজেয়াপ্তের জন্য চিহ্নিত হয়। পাঁচটি গ্রন্থ (যুগবাণী, বিষের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু) বাজেয়াপ্ত হয় এবং আর পাঁচটি গ্রন্থ (অগ্নি-বীণা, সঞ্চিতা, ফণীমনসা, সর্বহারা ও রুদ্রমঙ্গল) নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়াধীন ছিল, কিন্তু বাজেয়াপ্ত হয়নি। শুধ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং (MRI) কী ? বিশদে লেখো |
আধুনিক কালের চিকিৎসা-বিজ্ঞানে ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং (সংক্ষেপে বলা হয় এম আর আই) পদ্ধতির প্রয়োগ বিশাল পরিসরে। ক্লিনিক্যাল নি্উরোলজি থেকে শুরু করে, কার্ডিওলজি, ক্যানসার, সফট টিসুর ক্ষতি, মৌলিক বিজ্ঞানে মস্তিষ্কের ক্রিয়া অথবা ক্যানসারের বৃদ্ধি সব ক্ষেত্রেই এম আর আই-এর গুরুত্ব অপরিসীম। বর্তমানে আমাদের ডাক্তার বন্ধুরা ...
Bengali
ben
original-annotations
5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad
সুপ্র্ভাত অনেক দিন পর দেকছি তোকে কেমন আছিস? পড়াশোনা কিরকম চলছে ?
সুপ্র্ভাত আমি ভালো আছি তুই কেমন আছিস ? আমার পড়াশোনা ভালোই চলছে, সামনের মাসে পরীক্ষা আছে
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
"বাংলা নববর্ষ" শিরোনামে একটি অনুচ্ছেদ রচনা করো।
পয়লা বৈশাখ হলো বাঙালির নববর্ষ উদযাপন-উৎসব। বাংলাদেশে এই উৎসব খ্রিষ্টীয় এপ্রিল মাসের ১৪ তারিখে পালিত হয়। এটি বাংলাদেশের একটি জাতীয় উৎসব। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সকল বাঙালি এই উৎসব পালন করে থাকে। সে হিসেবে এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। একটি অসাম্প্রদায়িক ও বাঙালি জাতীয়তাব...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : প্রথম দিকে জয়ন্ত দে কবিতা লিখতেন এবং 'আমুক' নামে একটি 'লিটল ম্যাগাজিন' প্রকাশে জড়িত ছিলেন।
বাবরি মসজিদ ধ্বংসের পরে ভারতে ১৯৯২-৯৩ সালে ঘটিত দাঙ্গার পরে অনুভব করেন যে, কবিতা লেখায় তিনি মনঃস্থির করতে পারবেন না, তাই ছোট গল্প লেখা শুরু করেন। তাঁর প্রণীত ছোটগল্প পেন্ডুলাম 'তীব্র কুঠার' ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। পেন্ডুলামে একটি পুরোনো ঘড়িকে প্রতীক হিসেবে ব্যবহার করে শহুরে ভারতীয় মানসিকতায় সাম্প্রদায়িক বিদ্ব...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এক বাক্যে উত্তর দাও যে জিহ্বা কীভাবে স্বাদ নেয়?
জিহ্বার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সেন্সরি নিউরন জিহ্বার বিভিন্ন স্থানে থাকা ছোট ছোট দানার (অসংখ্য কোষ ও সূক্ষ্ম শিরা দ্বারা গঠিত স্বাদ নালিকা) মাধ্যমে বিভিন্ন বার্তা মস্তিষ্কে পাঠায় আর তা থেকে মস্তিষ্কের মাধ্যমে বিভিন্ন রকম স্বাদের অনুভূতি জন্মায়।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যায় চিরায়ত তরঙ্গ তত্ত্বের সীমাবদ্ধতা আলোকপাত করো।
ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যায় চিরায়ত (ক্লাসিকাল) তরঙ্গ তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো ধাতবপৃষ্ঠে আলোর পতন ও তা থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য সময়ের প্রয়োজন, এ সময় কয়েকদিন পর্যন্ত হতে পারে। কেননা, ধাতবপৃষ্ঠে যে আলো শক্তি আপতিত হয়, পৃষ্ঠের ইলেকট্রনগুলো সেই শক্তি শোষণ করে উত...
Bengali
ben
re-annotations
6e778d7e8aa512883c877966afe48e4a51d98ebb8e51e7b6143f45d86d9afd8c
একটি তারের রোধ নির্ভর করে কোন উপাদানের উপর
একটি তারের রোধ নির্ভর করে তারের দৈর্ঘ্য, তারের পুরুত্ব, তারের উপাদান এবং তারের প্রতিরোধ ক্ষমতার উপর।
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুগ্রহ করে এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : হিন্দ ইয়ারমুকের যুদ্ধে
যোগদান করেন এবং যুদ্ধের ময়দানে মুসলিম সৈনিকদের রোমানদের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য কবিতা আবৃত্তি করেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
ভাবসম্প্রসারণ করো: "ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে"
জগৎ সংসারে আজ যারা পিতৃত্বের দাবিদার, তারা সবাই একসময় শিশু ছিল। কাজেই আজকের শিশুই আগামী দিনের দায়িত্বশীল পিতা। শিশুই জাতির ভবিষ্যৎ কর্ণধার। প্রত্যেক শিশুর মধ্যে ভবিষ্যৎ দেশ, জাতি ও রাষ্ট্রের নেতৃত্বের প্রতিভা সুপ্ত রয়েছে। এ সুপ্ত প্রতিভার বিকাশ সাধন হলে প্রতিটি শিশু জাতির কর্ণধারের ভূমিকা পালন করতে পারে। শিশুরাই প্...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিচের বাক্যের বানানগত ভুলগুলো সংশোধন করো। "আমী টোমাকে ভালোভাসি।"
"আমী টোমাকে ভালোভাসি" বাক্যটির প্রতিটি শব্দের বানানই ভুল। সঠিক বাক্যটি হবে, "আমি তোমাকে ভালোবাসি।"
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন : মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান (১৯ ফেব্রুয়ারি ১৯২৯ - ১৪ ফেব্রুয়ারি ২০২০) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে তিনি পাবনা-৫ আসন থেকে দু'বার সংসদ সদস্য নির্বাচিত হন।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের সাথে তার সম্পৃক্ততার অভিযোগে বিচার চলছিলো।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
আমার কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে যেখানে আমায় বক্তব্য রাখতে হবে। কী বক্তব্য রাখা যায় তার একটি খসড়া লেখ।
নিশ্চয়ই। নিচে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে একটি বক্তব্যের খসড়া দেওয়া হলো। সম্মানিত সুধী, মডারেটর এবং বিজ্ঞ বিচারক মন্ডলী আসসালামু আলাইকুম। আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
মানুষের স্থায়ী দাঁত পড়ার পর তা আর ওঠে না কেন?
দাঁত ওঠা সংক্রান্ত ডিএনএ সংকেত নিয়ন্ত্রিত হওয়ায় পরের বার তা বন্ধ থাকে বলে আর দাঁত ওঠে না। তাছাড়া জীবনের শেষ দিকে দাঁত তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান শরীর সরবরাহ করতে না পারাও একটি কারণ।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
পৃথিবীর ম্যাঙ্গেটিক খুঁটির কারণ কী
পৃথিবীর চৌম্বক মেরুগুলি পৃথিবীর কেন্দ্রে পদার্থের চলাচলের কারণে তৈরি হয় যা একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করে এবং দক্ষিণ মেরু এবং উত্তর মেরুকে সারিবদ্ধ করে। চুম্বকের উত্তর মেরু উত্তর দিকে নির্দেশ করে কারণ পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু উত্তর দিকে নির্দেশিত
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন : লেব্রন জেমস কখন এন বি এ তে বাস্কেটবল খেলতে শুরু করে ?
লেব্রন জেমস ২০০৩ এন বি এ তে বাস্কেটবল খেলতে শুরু করে |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
মধ্যমেয়াদী অর্থায়ন বলতে কী বোঝায়?
মধ্যমেয়াদি ঋণ হলো একটি অন্তবর্তীকালীন অর্থসংস্থান ব্যবস্থা। নতুন এবং আর্থিকভাবে অসচ্ছল ও মাঝারি কারবার প্রতিষ্ঠানগুলোর মূলধন বাজার বা অন্যান্য উৎস থেকে দীর্ঘমেয়াদি অর্থসংস্থান করা সম্ভব হয় না বলে তাদের জন্য মধ্যমেয়াদি অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বৃহদায়তন প্রতিষ্ঠান মূলধন বাজার ও অর্থনৈতিক প্রতিকূলতার জন্য ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ভর বর্ণালিবীক্ষণে
একটি ছোট অণুর আণবিক ভরকে সাধারণত একক আইসোটোপ বিশিষ্ট ভর (মনোআইসোটোপিক মাস্) হিসাবে ধরা হয়।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ? প্রতি বছর তিনটি থেকে ছয়টি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যাতে বিজ্ঞান এবং কলা(আর্ট) পরপর আসে। তারা ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে প্রদর্শনীর আয়োজন করেছে- "টয়লেট- মানব বর্জ্য এবং পৃথিবীর ভবিষ্যৎ ", "টোকিও আকাশ বৃক্ষের নির্মাণযজ্ঞ " এবং "টার্মিনেটর প্রদর্শনী- যুদ্ধ নাকি সহাবস্থান...
টোহুকু ভূমিকম্প |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
লোপা টিভিতে একটি প্রামাণ্য চিত্র দেখছিল, একটি দেশের স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য বিরোধী দল ও জনগণ তুমুল আন্দোলন করছে এবং ঐ সরকারকে উচ্ছেদ না করা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নিয়েছে। লোপা পাঠ্যবইয়ে পড়েছে স্বৈরাচারী সরকার পতনের জন্য বাংলাদেশেও গণআন্দোলন হয়েছে। পুনরায় সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে...
সংবিধানে পুনরায় সংসদীয় পদ্ধতির অন্তর্ভুক্তি এবং আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়া বিষয়ে— উদ্দীপকে নির্দেশিত বাক্যটি যথার্থ। ১৯৯০ সালের গণআন্দোলনের কারণে সে বছরের ৬ই ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগে বাধ্য হন। এরপর সকল দলের অংশগ্রহণে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাং...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। সেগুলো হলো ২১শে জুন, ২৩শে সেপ্টেম্বর, ২২শে ডিসেম্বর ও ২১শে মার্চ। ২৩শে সেপ্টেম্বর ও ২২শে ডিসেম্বর পৃথিবীর অবস্থান বাংলাদেশের ঋতু পরিবর্তনে কী প্রভাব ফেলবে? বিশ্লেষণ কর।
২৩শে সেপ্টেম্বর ও ২২শে ডিসেম্বর পৃথিবীর অবস্থান বাংলাদেশের ঋতু পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ২৩শে সেপ্টেম্বর তারিখে নিরক্ষরেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি পতিত হয় এবং দিন ও রাত সমান থাকে। এ কারণে ঐ তারিখের দেড় মাস পূর্ব ও দেড় মাস পর পর্যন্ত উত্তাপ মধ্যম ধরনের থাকে। তাই এ সময় উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গো...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
আকাশের রং নীল দেখায় কেন?
ধূলিকণা দ্বারা আলো বিচ্ছুরিত হলে বিচ্ছুরণের কারণে আকাশের রঙ নীল দেখায়
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
উত্তর দাও: ছয় দফা দাবিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন?
৬ দফাতেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল বলে একে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের এক সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি এক সংবাদ সম্মেলনে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন। এ ৬ ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন | অনুচ্ছেদ ; বিশ্বজনীন অবস্থান-নির্ণায়ক ব্যবস্থা, যাকে মূল ইংরেজিতে Global Positioning System (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও সংক্ষেপে GPS (জিপিএস) নামে ডাকা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০-এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্ত...
১৯৭০-এর দশকের শুরুর দিকে |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
সূর্য্য পড়াশুনা শেষ করার পর চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। কয়েক বছরের মধ্যে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশের বাস্তবতার সূর্যের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
বাংলাদেশের বাস্তবতায় সূর্য্যের কার্যক্রমটি অবশ্যই যৌক্তিক। বিশ্বগ্রামের অবদানগুলোর মধ্যে অন্যতম হলো কর্মসংস্থান সৃষ্টি। বিশ্বগ্রামের ফলে নতুন নতুন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এর অন্যতম প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান হলো আউটসোর্সিং। অনলাইন মার্কেট প্লেসগুলো অনেকটা ভার্চুয়াল এবং গ্লোবাল অফিসের মতো— যেখান...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ভাষা আন্দোলন কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়?
ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্যের সূত্রপাত হয়; যা বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। মাতৃভাষা বাংলাকে রক্ষার চেতনা পূর্ব বাংলার জনগণকে ক্রমান্বয়ে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ করে, যা পরবর্তীতে ভাষা আন্দোলন...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত অনুচ্ছেদ সংক্ষিপ্ত করুন : বাংলাদেশে গুজবের ভিত্তিতে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যার ঘটনা নতুন নয় (ফাইল চিত্র) পুলিশ কর্মকর্তারা বলেছেন, এক মসজিদে আছরের নামাজের পর ঐ ব্যক্তি ধর্মের অবমাননা করেছেন, এমন গুজব ছড়িয়ে পড়লে শত শত মানুষ জড়ো হয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ কর্মক...
বাংলাদেশে লালমনিরহাট জেলার পুলিশ জানিয়েছে, পাটগ্রাম এলাকায় শত শত মানুষ একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর তার মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
সোয়াচ অব নো গ্রাউন্ড বা গঙ্গাখাত বঙ্গোপসাগরে অবস্থিত। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে প্রায় ১৪ কিলোমিটার চওড়া একটি সমুদ্র উপত্যকা। এর গড় গভীরতা প্রায় ১২০০ মিটার। এখানে প্রচুর পরিমাণে মাছ, ডলফিন, তিমি দেখতে পাওয়া যায়।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন: স্বাধীনতা যুদ্ধের সময় ঝালকাঠি সদর উপজেলার রেজাউল করিম ২৪ সদস্য বিশিষ্ট মানিক বাহিনী গড়ে তোলেন |
স্বাধীনতা যুদ্ধের সময় ঝালকাঠি সদর উপজেলার রেজাউল করিম ২৪ সদস্য বিশিষ্ট মানিক বাহিনী গড়ে তোলেন। কিছু স্থানীয় রাজাকার এর সহায়তায় ১৬ই জুন ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনী তাদের হত্যা করে। ২৭শে এপ্রিল হানাদার বাহিনী ঝালকাঠি শহরে আগুন ধরিয়ে দেয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বাংলাদেশের স্বাধীনতা লাভের পরে ১৯৭২ সালের ১ জুলাই, ঝ...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : উগান্ডার ইতিহাস সেই সব মানুষের ইতিহাস নিয়ে গঠিত, যারা উগান্ডা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আগে, বর্তমান সময়ের উগান্ডা অঞ্চলে বসবাস করত। এর সাথে আছে দেশটি প্রতিষ্ঠা হবার পর দেশটির ইতিহাস। পুরা প্রস্তর যুগের প্রমাণ থেকে দেখা যায় যে কমপক্ষে ৫০,০০০ বছর ধরে মানুষজন উগান্ডায় বাস করে...
উগান্ডা-তানজানিয়া যুদ্ধের ফলস্বরূপ ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত তিনি এই পদে ছিলেন। একাধিক অন্যান্য নেতার পরে, ইয়োভেরি মুসেভেনি ১৯৮৬ সালে ক্ষমতায় এসেছিলেন এবং সেই সময় থেকেই তিনি উগান্ডার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এক কথায় বলো যে অধ্যাদেশ কী?
যখন সংসদ অধিবেশন থাকে না অথবা সংসদ বিলুপ্ত থাকে তখন জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রাষ্ট্রপতি যে আইন প্রণয়ন ও জারি করেন তাকে অধ্যাদেশ বলে।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
"বর্ষণমুখর সন্ধ্যা" শিরোনামে অনুচ্ছেদ রচনা করুন।
সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে কিছুক্ষণ আগেই। এখন আষাঢ় মাস; যখন তখন বৃষ্টি এসে প্রকৃতিকে গ্রাস করে নেয়। সন্ধ্যার ঠিক আগে আগে ঘনকালো মেঘ পুরো আকাশকে ছেয়ে ফেলেছে। হঠাৎ মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি দিয়ে আকাশের গাল বেয়ে নামে বৃষ্টির ধারা। আজকের সন্ধ্যা ভীষণ অন্যরকম। চারদিকে বৃষ্টির অবিরাম ধারায় দূরের কিছু দেখা যায়...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
বৃক্ষপ্রেমিক হাসান সাহেব ঠিক করলেন তার গ্রামের বিভিন্ন ধরনের উদ্ভিদের একটি তালিকা তৈরি করবেন। কিন্তু এ বিষয়ের সঠিক ধারণা না থাকায় তিনি সঠিকভাবে কাজটি করতে পারছিলেন না। এ ব্যাপারে হাসান সাহেব স্থানীয় কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষকের দ্বারস্থ হলে তিনি শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তালিকা তৈরি করার পরামর্শ দেন। শ্রেণিবিন্য...
শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তালিকা না করলে উদ্দীপকের হাসান সাহেব অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। শ্রেণিবিন্যাস ছাড়া গ্রামের সব উদ্ভিদকে তালিকাভুক্ত করতে তার অনেক সময় ও পরিশ্রম করতে হবে। যেখানে শ্রেণিবিন্যাসের সাহায্যে সকল উদ্ভিদকে বিজ্ঞানসম্মতভাবে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে তালিকাভুক্ত করা যায়। শ্রেণিবিন্যাসের ভিত্ত...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
মৌলিক সংখ্যা কাকে বলে?
মৌলিক সংখ্যা হলো এমন স্বাভাবিক সংখ্যা যা ১-এর চেয়ে বড় এবং যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। উদাহরণস্বরূপ: ১ থেকে ১০ পর্যন্ত মোট ৪টি মৌলিক সংখ্যা রয়েছে। সেগুলো হলো ২, ৩, ৫ ও ৭।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
রীমা গত রমজানে ঢাকা থেকে সাতক্ষীরায় নানাবাড়ি বেড়াতে গেল। ওরা খেয়াল করল নানাবাড়ির সামনের নদীটি দিনের কোনো সময় পানিতে ভরা থাকে আবার কখনো পানি নিচে নেমে যায়। একদিন সে নদীর ঘাটে দাঁড়িয়ে ভরা নদী দেখছিল। সে সময়েই পাশের দোকানের টেলিভিশনে মাগরিবের আযান শুনে রীমা দৌড়ে বাড়ি গিয়ে ইফতার করতে চাইলে মা বাধা দিয়ে বললেন,...
উদ্দীপকের রীমা নদীর পানিতে যে প্রতিক্রিয়া লক্ষ করেছিল তার কারণ হলো জোয়ার ভাটা। চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। এ আকর্ষণের ফলে ভূ-পৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যহ একস্থানে ফুলে উঠে এবং অন্যত্র নেমে যায়। এভাবে প্রত্যেক সাড়ে বারো ঘণ্টায় সমুদ্রের পানি নিয়মিতভাবে ওঠানামা করে। সমুদ্...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ব্যাংক ঋণ কী?
ধারের শর্তসাপেক্ষে মক্কেলকে ব্যাংক প্রদত্ত নগদ অর্থ কিংবা দলিলের মাধ্যমে প্রদত্ত সুনাম ও সেবাকে ব্যাংকের ঋণ, অগ্রিম বা আগাম বলা হয়। প্রকৃতপক্ষে ব্যাংক পরের অর্থ নিয়ে কারবার করে থাকে। তাই ব্যাংকের অন্যতম কাজ হলো বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করা এবং তা হতে যথাযথ তারল্য সংরক্ষণ করে বাকি অর্থ ঋণ ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ২০১৬–১৭ মৌসুমে, জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ সর্বপ্রথম পূর্ণ মৌসুম শুরু করেছিল; তারা ২০১৬ উয়েফা সুপার কাপ জয়লাভের মধ্য দিয় তাদের এই মৌসুম শুরু করেছিল। ২০১৬ সালের ১০ই ডিসেম্বর তারিখে, রিয়াল মাদ্রিদ তাদের টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল, যেটি ক্লাবের একটি নতুন রেকর্ড ছিল। ২০১৬ স...
ফাইনালে জাপানি ক্লাব কাশিমা এন্টলারকে ৪–২ গোলে পরাজিত করে। ২০১৭ সালের ১২ই জানুয়ারি তারিখে, সেভিয়ার সাথে ৩–৩ গোলে ড্র করার মাধ্যমে রিয়াল মাদ্রিদ টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকেছিল, এর মাধ্যমে পূর্ববর্তী মৌসুমে বার্সেলোনার তৈরি সকল প্রতিযোগিতায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ভেঙ্গে দিয়েছিল। এর তিনদিন পর, লা লিগার এ...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
মাদাগাস্কারের রাজধানীর নাম কী?
মাদাগাস্কারের রাজধানীর নাম আন্তানানারিভো। এটি মাদাগাস্কারের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদ কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ? আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ - ১৪ মে ২০২০) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি ভাষা আন্দোলন (১৯৫২), উনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্...
বাংলাদেশের মুক্তিযুদ্ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিম্নলিখিত অনুচ্ছেদ সম্পূর্ণ করুন : ২০১০ সালে, ভারান ফ্রান্স অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৯ ম্যাচে ৫টি গোল করেছেন।...
উয়েফা ইউরো ২০২০-এ অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১৮ সালে দিদিয়ে দেশঁয়ের অধীনে ফিফা বিশ্বকাপের শিরোপা জয়লাভ করেছেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ডিসেম্বর ১১, ২০১৮ আলী স্ম্যাকডাউন লাইভের এপিসোডে মূল রোস্টারে আসে এবং ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়ান এর মুখোমুখি হয়, কিন্তু হেরে যায়। এরপরের সপ্তাহে আলী এজে স্টাইলস এর সাথে টিমআপ করে আন্দ্রাদে সিয়েন আলমাস এবং ড্যানিয়েল ব্রায়ান কে হারায়, যখন আলী ব্রায়া...
রয়্যাল রাম্বালে আলী ১৩ নং এ প্রবেশ করে ৩০ মিনিট রিংয়ে থেকে শিনসুকে নাকামুরা এবং সামোয়া জোকে এলিমিনেট করে, কিন্তু নিয়া জ্যাক্স দ্বারা এলিমিনেট হয়ে যায়। আলীকে মূলত ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ এর জন্য এলিমিনেশন চেম্বারে রাখা হয়েছিল। কিন্তু ইঞ্জুরির কারণে তাকে সরিয়ে কফি কিংস্টনকে দেয়া হয়। মার্চ ২, ২০১৯ এ একটি ...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ? ১৯ শতকে: আজ আল-আমিন মসজিদটির জায়গায় একটি জাওয়াইয়া (নামাযের কোণে) নির্মিত হয়েছিল এবং শেখ আবু নসর আল-ইয়াফির নামে নামকরণ করা হয়েছিল। ১৯৫০: জাওয়াইয়াকে একটি মসজিদ প্রতিস্থাপনের জন্য মোহাম্মদ আল-আমিন সমিতি তৈরি করা হয়েছিল। ১৯৭৫: লেবাননের গৃহযুদ্ধের সূত্রপাতের পরে সৌক আবু ...
২০২০ বৈরুত বিস্ফোরণ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
মরুভূমিতে, ক্যাকটাস ওয়ার্নরা প্রায়শই শিকারীদের এড়াতে কোলা ক্যাকটাসে তাদের ঘাঁটি তৈরি করে। এই আচরণ ক্যাকটাসের ক্ষতি করে না। ক্যাকটাস ওয়ার্ন এবং কোলা ক্যাকটাসের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে? - I. প্রতিযোগিতামূলক ২. সমবয়সীতা। ৩। পারস্পরিকতাবাদ। IV. পরজীবী।
২।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫তে পাকিস্তান নৌবাহিনী প্রধান ছিলেন অ্যাডমিরাল আফজাল রহমান খান, যার নেতৃত্বে
পাকিস্তান নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় এবং শত্রুকে উপর্যুপরি ঘায়েল করতে সক্ষম হয়। 'অপারেশন দোয়ারকা' নামের নৌ সমরাভিযানের সাফল্যে রাষ্ট্রপতি আইয়ুব খান অনেক খুশী হয়েছিলেন এবং নৌবাহিনীর অনেক সদস্য যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান স্বরূপ পদক পেয়েছিলো।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : সৈয়দ হক তার বাবা মারা যাবার পর অর্থকষ্টে পড়লে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। পরে "তোমার আমার", "শীত বিকেল", কাঁচ কাটা হীরে, ক খ গ ঘ ঙ, বড় ভাল লোক ছিল, পুরস্কারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী...
পাকিস্তান সেনাবাহিনীর আত্মসর্মপণের খবরটি পাঠ করেছিলেন। পরে ১৯৭২ খ্রিষ্টাব্দ থেকে ১৯৭৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিবিসি বাংলার প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দৃঢ়কণ্ঠ সাবলীল উচ্চারণের জন্য তিনি জনসাধারণ্যে পরিচিতি লাভ করেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
দশ বছরের রাফী জিওগ্রাফী চ্যানেলে বাঘের হরিণ শিকারের দৃশ্য দেখে তার মন খারাপ হলো। সে বাবার কাছে জানতে চাইল এইভাবে হরিণ শিকার করলে একদিন বন হরিণশূন্য হয়ে যাবে? বাবা তাকে বললেন এটাই জীবজগতের টিকে থাকার স্বাভাবিক সিস্টেম। রাফীর মন খারাপ করার যৌক্তিক কোনো কারণ আছে কী? যুক্তিসহ বিশ্লেষণ করো।
জিওগ্রাফী চ্যানেলে বাঘের হরিণ শিকারের দৃশ্য দেখে রাফীর মন খারাপ হয়েছিল। এ ক্ষেত্রে রাফীর মন খারাপ করা অযৌক্তিক। কারণ বাস্তুতন্ত্র স্বনিয়ন্ত্রিত। উদ্দীপকের এ বাস্তুতন্ত্রটিতে বাঘের হরিণ শিকারের ফলে কখনই তা হরিণ শূন্য হয়ে পড়বেনা। হরিণ শিকারের ফলে যখন ঐ বাস্তুতন্ত্রে হরিণের সংখ্যা কমতে থাকবে তখন ঘাস বৃদ্ধি পাবে এবং অন...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
অনুগ্রহ করে এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ১৯৭০ খ্রিষ্টাব্দের সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও সামরিক সরকার ক্ষমতা হস্তান্তরে টাল-বাহানা করতে থাকে। মুজিবের সাথে গোলটেবিল বৈঠক সফল না হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান ২৫শে মার্চ গভীর রাতে মুজিবকে গ...
ের অংশ হিসাবে বাঙালিদের উপর নির্বিচারে আক্রমণ শুরু করে।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলোকপাত করো।
রাদারফোর্ডের পরমাণু মডেল আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ হলেও তাত্ত্বিক দিক দিয়ে মডেলটি যথেষ্ট বিরোধিতার সম্মুখীন হয়। এ মডেলের বিরোধীরা বলেন, সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন অথচ ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানযুক্ত এবং পরস্পরকে কুলম্ব বল দ্বারা বিকর্ষণ করে। অপরদিকে গ্রহগুলো মহাকর্ষ বল দ্বারা ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিচের অনুচ্ছেদের বিষয় কি ? দ্বিতীয় আবদুল হামিদ তরুণ তুর্কি বিপ্লব দ্বারা দ্বিতীয় সাংবিধানিক যুগের সূচনা করে সাংবিধানিক রাজতন্ত্র পুনরুদ্ধার করতে বাধ্য হন। তিনি তার ভাই ষষ্ঠ মুহাম্মদ (১৮৪৪-১৯১৮) দ্বারা উত্তরাধিকারী হন, কিন্তু বিপ্লবের পরে, উসমানীয় সাম্রাজ্যের আসল শক্তিটি জাতীয়তাবাদীদের হাতে পড়ে। লন্ডনের সম্মেলনে ...
তরুণ তুর্কি বিপ্লব |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তার রথের সারথি নিয়োগ করেন তার মিত্র কৃষ্ণকে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কৌরবদের অনেক সেনাকে হত্যা করেন। তার হাতে কৌরবদের সেনাপতি ভীষ্ম কে শরশয্যায় নিপাতিত করেছেন। অবশ্য তার জন্য তাকে শিখণ্ডীর সাহায্য নিতে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের...
কুরুক্ষেত্রের যুদ্ধ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুগ্রহ করে নিম্নলিখিত প্রসঙ্গের উপর ভিত্তি করে একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর হল "ওবেসিটি" | প্রসঙ্গ : অতিস্থূলতা ( ওবেসিটি ) হলো শরীরের এক বিশেষ অবস্থা, এই অবস্থায় শরীরে অতিরিক্ত স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ জমা হয় এবং স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকারক প্রভাব পড়ে, ফলে আয়ু কমে যেতে পারে এবং একইসঙ্গে শারীরিক নানা সমস...
অতিস্থূলতার ইংরেজি পরিভাষাটি কী ?
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎস হিসেবে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা তুলে ধর।
বাণিজ্যিক ব্যাংকসমূহ সাধারণত স্বল্পমেয়াদি ঋণ প্রদান করেন। কারণ ব্যাংকসমূহ যে সঞ্চিত অর্থকে বিনিয়োগ করেন, তা বহুলাংশে চাহিবামাত্র ফেরতযোগ্য। তবুও ব্যবসায়ীদের বাণিজ্যিক চাহিদা মেটানোর জন্য ব্যাংকসমূহ তাদের মেয়াদি সঞ্চয়ের ডিত্তিতে মধ্যমেয়াদি ঋণ প্রদান করেন। বস্তুত মেয়াদি ঋণের কিস্তিতে পরিশোধযোগ্যতা ব্যাংকসমূহকে ঋণ ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত অনুচ্ছেদের বিষয় কি ? ১৯৭১ হল ২০০৭ সালের ভারতীয় হিন্দি ভাষার যুদ্ধ নাট্য চলচ্চিত্র, এটি পরিচালনা করেছিলেন অমৃত সাগর এবং রচনা করেছিলেন পীযূষ মিশ্র এবং অমৃত সাগর। এটি একাত্তরের ভারত-পাকিস্তান যুদ্ধের পরে যুদ্ধবন্দীদের সত্য কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে। এই ছবিতে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী, রবি কিষাণ, পীয...
একাত্তরের ভারত-পাকিস্তান যুদ্ধের
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিচের প্রশ্নের উত্তর দাও: ইউরোপীয় শক্তিগুলি সাধারণত উপনিবেশিক অঞ্চলগুলি নিয়ন্ত্রণ করার জন্য কী করত?
উপনিবেশিক অঞ্চলগুলি নিয়ন্ত্রণ করার জন্য পরোক্ষ নিয়ম পছন্দ করেছিল|
Bengali
ben
re-annotations
6e778d7e8aa512883c877966afe48e4a51d98ebb8e51e7b6143f45d86d9afd8c
নিচের প্রসঙ্গ দিয়ে শুরু করে একটি অনুচ্ছেদ লিখুন : এই মাসের প্রথম দিনে, ভালেনসিয়ার বিরুদ্ধে একটি আত্মঘাতী গোল এবং বাজকেজের গোলের মাধ্যমে ২–০ গোলে জয়লাভ করে ৩ পয়েন্ট অর্জন করে। ২০১৮ সালের ৬ই ডিসেম্বর তারিখে, কোপা দেল রে'র ৩২ দলের পর্বের ফিরতি লেগে মেলিয়ার বিরুদ্ধে আসেন্সিও ও ইস্কোর জোড়া গোল এবং ভিনিসিউস ও হাভি সা...
সেমি-ফাইনালে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৩–১ গোলে হারিয়ে দেয়; উক্ত ম্যাচে বেল এই মৌসুমে প্রথমবারের মতো হ্যাট্রিক করেন। ৩ দিন পর, ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনকে ৪–১ গোলে হারিয়ে টানা তৃতীয় বার এবং রেকর্ড পরিমাণ ৪ বার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়লাভ করে; এই ম্যাচে লুকা মদরিচ, মার্কোজ ইয়োরেন্ত...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে এই লেখা ? সিলন নিজের দিকটা সম্পূর্ণ করেছিল এ.জে. গোপালান ট্রফি খেলার মাধ্যমে ১৯৫০ সালে দিকে, শ্রীলঙ্কার নতুন নাম পরিবর্তনের পর ১৯৭০ সালেও। শ্রীলঙ্কান ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আবির্ভূত হয় ১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ এ এবং তাদের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে বিজয়ী হয় ভার...
সিরসিকেট বিশ্বে শ্রীলংকার উত্থান।
Bengali
ben
re-annotations
5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad
নিচের অনুচ্ছেদের বিষয় কি ? ১৯৩৮ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন কারণে আর্জেন্টিনা বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। ১৯৩৮ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ফ্রান্সে। টানা দ্বিতীয়বার ইউরোপে বিশ্বকাপ অনুষ্ঠিত হবার ফলে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা এবং উরুগুয়ে। প্রতিযোগিতায...
ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন : জানুয়ারি ২৮, ২০১৮ তে ডেভিল প্রথম নারী রয়্যাল রাম্বাল ম্যাচে ১০ নাম্বারে প্রবেশ করে ৬:৪১ সেকেন্ড পর্যন্ত টিকে থাকতে সক্ষম হন। মাইকেল ম্যাককুল দ্বারা এলিমিনেট হয়ে যাওয়ার পূর্বে তিনি টরি উইলসন কে এলিমিনেট করেন। ফেব্রুয়ারি ২৫ এ ডেভিল
প্রথম নারী এলিমিনেশন চেম্বার ম্যাচে অংশ নেন কিন্তু ব্লিস এর কাছে হেরে যান। এপ্রিলে পেইজ তার ঘাড়ের ইঞ্জুরির কারণে রেসলিং থেকে অবসর নেন এবং স্ম্যাকডাউনের নতুন জেনারেল ম্যানেজার হন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
"ভৌগোলিক নির্দেশক পণ্য: জামদানি" শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন।
জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের বস্ত্র যার বয়ন পদ্ধতি অনেকটা মসলিনের মতো। জামদানি নানা স্থানে তৈরি করা হয় বটে কিন্তু ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান বলা হয়। এর ঐতিহাসিক উৎপাদন মুঘল সম্রাটদের রাজকীয় শাসন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। মুঘল সাম্রাজ্যের অধীনে ফার্সি শব্দ জামদানির জনপ্রিয় ব্যবহার আসে। কারণ এটি...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ২০০৭ ক্রিকেট বিশ্বকাপটি
প্রথমবারের মতো ক্যারিবীয়ায় অঞ্চলে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। জামাইকান সরকার খেলার পিছনে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছিল। এর মধ্যে ছিল সাবিনা পার্কটি পুনর্নির্মাণ করা এবং ট্রেলুনি নতুন বহুমুখী সুবিধা এবং চীন থেকে ঋণ নিয়ে এইসব নির্মাণ করা হয়েছিল। খেলার বাদে অন্যান্য ব্যয়ের জন্য আরও একটি ২০ মিলিয়...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুগ্রহ করে নিম্নলিখিত প্রসঙ্গের উপর ভিত্তি করে একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর হল "গায়ানা সহযোগিতামূলক প্রজাতন্ত্র" প্রসঙ্গ : দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ। এটি পূর্বে একটি ব্রিটিশ উপনিবেশ ছিল এবং তখন এর নাম ছিল ব্রিটিশ গায়ানা। ১৯৬৬ সালে ১৫০ বছরের ঔপনিবেশিক শাসন শেষে ব্রিটিশ গায়ানা স্বাধীন...
দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত গায়ানা দেশটির সরকারি নাম কী ?
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
"প্রমিত বাংলার ব্যবহার" শিরোনামে একটি অনুচ্ছেদ রচনা করো।
শিক্ষিত সমাজে সুধীজন ও গণমাধ্যম কর্তৃক ব্যবহৃত মৌখিক ভাষাকে প্রমিত ভাষা বলে। মূলত আঞ্চলিক ভাষার তারতম্যের ফলে একটি মান ভাষায় নির্দিষ্ট ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। এর ফলে ভাষার দুর্বোধ্যতা ও জটিলতা থেকে রেহাই পাওয়া যায়। ভাষার এই মান বা আদর্শরূপকেই প্রমিত ভাষা বলে। এ দেশের নানা অঞ্চলের মানুষের মৌখিক...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ? বনু সুলাইম অভিযান (আল কুদর অভিযান নামেও পরিচিত) ২ হিজরিতে বদরের যুদ্ধ থেকে ফেরার সাতদিন পরে সংঘটিত হয়। বনু সুলাইম গোত্র মদিনা আক্রমণের পরিকল্পনা করছে এমন খবর পাওয়ার পর মুহাম্মাদ অভিযানের নির্দেশ দেন।
বদরের যুদ্ধ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
যুক্তফ্রন্টের ২১ দফা দাবির যেকোনো দুইটি দাবি উল্লেখ কর।
১৯৫৪ সালে পূর্ববাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট ২১ দফার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে। পূর্ব বাংলার গণমানুষের দাবির ভিত্তিতে এসব দফা ঠিক করা হয়। ২১ দফার উল্লেখযোগ্য দফাগুলোর দুটি হলো বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা এবং শিক...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ই-কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে— কথাটি ব্যাখ্যা কর।
ঘরে বসে অনলাইনে ব্যবসা-বাণিজ্য করার পদ্ধতিটি হলো ই-কমার্স। এ পদ্ধতিতে কোনো পণ্য অনলাইনে ক্রয়-বিক্রয়, অর্ডার নেয়া ও সরবরাহ করা হয় এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যটির মূল্য পরিশোধ করা হলে পণ্যটির বিক্রেতা প্রতিষ্ঠান তা ক্রেতার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করে দেয়। বাজারে গিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পণ্য কেনা যেম...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত জন্য একটি ধারাবাহিকতা লিখুন : সত্যজিৎ রায়
একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
মূলধন ব্যয়ের উপর আর্থিক লিভারেজের প্রভাব ব্যাখ্যা করো।
বিভিন্ন প্রকার অর্থসংস্থানের সংমিশ্রণে কোন প্রতিষ্ঠানের মূলধন কাঠামো গঠিত হয়। এদের মধ্যে রয়েছে- ইক্যুইটি, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র বা দীর্ঘমেয়াদি ঋণ, সংরক্ষিত আয় ইত্যাদি। এগুলোর সমন্বিত রূপই মূলধন কাঠামো। এদের প্রতিটির যেমন আলাদা ব্যয় রয়েছে তেমনি রয়েছে এদের গড় ব্যয়। এই প্রতিটি উৎসের মূলধন ব্যয়ের হ্রাস-বৃদ্ধি...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত শিরোনামে একটি নিবন্ধ লিখুন: "যেই অভিনেত্রী নিজের শেষকৃত্যের জন্য তহবিল তুলেছিলেন"
২০১৭ সালে ফুসফুসে টিউমার ধরা পড়ে শার্লি হেলারের যুক্তরাজ্যের অভিনেত্রী শার্লি হেলারকে যখন চিকিৎসকরা কয়েকমাসের আয়ু বেধে দেন, তখন তিনি নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ওই তহবিল তোলা শুরু করেছিলেন। গত অক্টোবরে বুকে ব্যথা শুরু হয়ে চিকিৎসকের কাছে গেছে চিকিৎসকরা তাকে জানান, তিনি আর মাত্র পাঁচ সপ্তাহ বেঁচে আছেন। এরপর নিজ...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিচের অনুচ্ছেদের বিষয় কি? তিনি ১৯১৫ সালে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিলেন এবং অনুপ্রেরণা পেয়েছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামে পুরো সময়ের সাথে জড়িত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার আইনি অনুশীলন ত্যাগ করেছিলেন। গাঁধীর চম্পরন ও খেদা সত্যগ্রহ গ্রহণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গান্ধী তার সাথে র...
স্বাধীনতা সংগ্রাম ও মহাত্মা গান্ধীর সাথে দেখা |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
what important event is this text about: পাকিস্তান সামরিক একাডেমী হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই একাডেমী পাকিস্তানের একজন রাষ্ট্রপতি তৈরি করে যিনি হচ্ছেন ১৯৬৪ সালে এই একাডেমী থেকে ২য় লেফটেন্যান্ট হিসেবে কমিশন পাওয়া পারভেজ মুশাররফ যিনি ১৯৯৮ সালে প...
পাকিস্তান সামরিক একাডেমী
Bengali
ben
re-annotations
a6df812ec23ed62e1682359609f457ac0956903e4398c3e0bc3d949f2b536a9f
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও একটি কেক সেঁকতে ময়দা, ডিম, লবণ, মশলা তৈরির জন্য চিনি, ব্যাটার তৈরির জন্য পানি, চকোলেট এবং ফ্রস্টিং প্রয়োজন হয়। প্রশ্ন একটি কেক বেক করতে কি কি উপাদান প্রয়োজন
ময়দা, ডিম, লবণ, চিনি, পানি, চকোলেট, ফ্রস্টিং
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
শব্দদূষণ নিয়ে একটি অনুচ্ছেদ লিখুন।
শব্দবিজ্ঞানের ভাষায় শক্তির এক বিশেষ রূপ যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় তাই হলো শব্দ। শব্দ প্রয়োজনীয় হলেও শব্দময় আমাদের এই জগতে শব্দ কখনো কখনো আমাদের জন্য ক্ষতিকর ও বিরক্তিকর হয়ে ওঠে। আর সেটিই হলো শব্দদূষণ। পাখপাখালির ডাক, মৃদু শব্দ, সংগীতের সুর শ্রুতিমধুর। বিপরীতে যানবাহনের আওয়াজ, রেডিও টেলিভিশনের উচ্চশব্দ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
মানুষের তৃষ্ণা পায় কেন?
স্বাভাবিক অবস্থায় রক্তে পানি ও লবণের অনুপাত সমান থাকে। কোনো কারণে রক্তে পানির পরিমাণ কমে গিয়ে মস্তিষ্কের তৃষ্ণা বা পিপাসা কেন্দ্র গলায় সংকেত পাঠালে কণ্ঠনালী সংকুচিত হতে শুরু করে। এ সংকোচন কণ্ঠনালীকে ক্ৰমে শুষ্ক করে তোলায় মানুষের তৃষ্ণা পায়।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোর মানুষকে তাদের ঘর-বাড়ি বসবাসের উপযোগী রাখতে প্রচুর জ্বালানি সম্পদ ব্যয় করতে হয়। আমাদের এ অঞ্চলের দেশগুলোতে তা করতে হয় না। আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনায়াসে লাভ করি তা অনেক মূল্যবান সৌর সম্পদ। ভৌগোলিকভাবে উদ্দীপকে বর্ণিত অবস্থার কারণ ব্যাখ্যা করুন।
উদ্দীপকে বর্ণিত অবস্থার কারণ হলো ভৌগোলিক অবস্থান। নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য বছরের প্রায় সব সময়ই লম্বভাবে কিরণ দেয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এসব দেশ সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে। এ অঞ্চলের দেশগুলোতে তাপমাত্রা কখনো বেশি নিম্ন পর্যায়ে ন...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিচের অনুচ্ছেদের বিষয় কি ? কাতারকে ২০২২ ফিফা বিশ্বকাপ আয়জনের পূর্বে টেস্ট ইভেন্ট হিসাবে, ২০১৯ সালের ৩রা জুন তারিখে ২০১৯ এবং ২০২০ প্রতিযোগিতার আয়োজক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। ক্লাব বিশ্বকাপ ২০২১ সালে পুনর্নির্মাণের পূর্বে এর আসল বিন্যাসটি ধরে রাখবে।
২০২২ ফিফা বিশ্বকাপ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : জিম্বাবুয়ের দল নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক গিভমোর মাকোনি ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যোগসূত্র না থাকলেও মুপারিয়াকে ২০১৫
সালের ক্রিকেট বিশ্বকাপে ১৫-সদস্যের চূড়ান্ত দলের অন্যতম সদস্য হিসেবে তাকে অন্তর্ভুক্ত করেন। তবে, জিম্বাবুয়ে এ-দলের বাংলাদেশ সফরে মুপারিয়া দুই খেলায় ১৯.৩৩ গড়ে তিন উইকেট পেয়েছিলেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিচের প্রশ্নের উত্তর দাও: ইউরোপীয় শক্তিগুলি সাধারণত উপনিবেশিক অঞ্চলগুলি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি পছন্দ করেছিল?
পরোক্ষ নিয়ম পছন্দ করেছিল উপনিবেশিক অঞ্চলগুলি নিয়ন্ত্রণ করার জন্য |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
উকাজ মেলা সম্পর্কে ধারণা দাও।
প্রাক-ইসলামি আরবে মক্কার কাছাকাছি উকাজ নামক স্থানে যে বার্ষিক মেলার আয়োজন করা হতো, তা উকাজ মেলা নামে পরিচিত ছিল। উকাজ মেলায় তৎকালীন আরবীয়দের সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠত। এ মেলায় নানা দ্রব্য-সামগ্রীর কেনা- বেচা ছাড়াও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হতো। শ্রেষ্ঠ সাতটি কবিতাকে পুরস্কৃত করা হতো এবং এগুলো সোনা...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ভারতীয় কৃষির জন্য হিমালয়ের গুরুত্ব কী?
ভারতীয় কৃষির জন্য হিমালয়ের গুরুত্ব অপরিসীম। হিমালয় ভারতের উত্তরে অবস্থিত একটি বিশাল পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণী ভারতের আবহাওয়া, জলবায়ু এবং জলের উৎসকে প্রভাবিত করে। বেশ কিছু কারণে এটি ভারতের কৃষির জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত, হিমালয় হলো ভারতের প্রধান নদীগুলির উৎসস্থল। হিমালয় থেকে উৎপন্ন নদীর পানি ভারতের কৃষি জমিতে ...
Bengali
ben
re-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নদ-নদী ও জনবসতির মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান— কথাটির যথার্থতা বিশ্লেষণ করুন।
নদ-নদী ও জনবসতির মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান— কথাটি যথার্থ । প্রাচীন যুগ থেকে মানুষ নদ-নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে। কেননা, নদ-নদী থেকে মানুষের প্রাত্যহিক ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে। এছাড়া কৃষিকাজের জন্য পানির যোগানও নদী থেকে দেওয়া সম্ভব হয়। জীবন ধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকার ঘনিষ্ঠভ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
আলেপ্পো মুহাফাযার রাজধানী আলেপ্পোর মোট আয়তন কত ? রাষ্ট্রকুট রাজবংশের সর্বশেষ রাজা কে ?
খোট্টিগ অমোঘবর্ষের রাজত্বকালে পারমার রাজা সিকায় হর্ষ রাষ্ট্রকূট সাম্রাজ্য আক্রমণ করে মান্যখেত লুণ্ঠন করেন। এর ফলে রাষ্ট্রকূটদের শক্তি হ্রাস পায়। এরপরই রাষ্ট্রকূট সাম্রাজ্যের পতন ঘটে।[73] এই পরাজয়ের সুযোগ নিয়ে তারদাবাদি প্রদেশের (আধুনিক বিজাপুর জেলা, কর্ণাটক) শাসক তৃতীয় তৈলপ নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করলে রাষ্ট্রকূ...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : অস্ট্রেলিয়া এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০৬ ফিফা বিশ্বকাপের ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা ইতালির কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (২০১৫
) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, অস্ট্রেলিয়া ১৯৯৭ ফিফা কনফেডারেশন্স কাপে রানার-আপ হয়েছে।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অন্তু ক্যানবেরায় পড়াশোনা শেষে বসবাস (৩৫° দক্ষিণ অক্ষরেখা ও ১৫০° পূর্ব দ্রাঘিমারেখা) শুরু করেছে। তার পিতা ফজলুল হক ২২ অক্টোবর তারিখে ঢাকা থেকে (২৩.৫° উত্তর অক্ষরেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমারেখা) স্থানীয় সময় সকাল ৬টায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অন্তু তার বাবাকে আগামী ২৫শে ডিসেম্বর ক্যানবেরা বেড়াতে যাওয়ার আমন্ত্রণ ...
না, জনাব ফজলুল হকের অস্ট্রেলিয়ার ক্যানবেরা বেড়াতে যাওয়ার সময় গরম পোশাক নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরু রেখা বলে। এক্ষেত্রে দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখা ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d