content stringlengths 40 35k |
|---|
দীর্ঘ ১৯ ঘণ্টা পর রাজশাহীর বাগমারার গ্রাহকেরা বিদ্যুৎ পেয়েছেন। বিদ্যুতের তারে সমস্যা দেখা দেওয়ায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। শনিবার রাত ১১টায় বিদ্যুৎ চলে যায়। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, শনিবার রাতে বজ্রপাতে বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দেয়। গতকা... |
দেড় মাস আগে বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। এখনো ঘোষণার অপেক্ষায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়।এতে ঘটনার শিকার ও রাষ্ট্রপক্ষের সাক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, রায়ের ... |
কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে অতি দ্রুত। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে রামু স্মরণে ‘আলোর শরণে কাটুক অন্ধকার’ শীর্ষক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। রামুতে বৌদ্ধবিহার ও বসতির ওপর হামলার এক বছর পূর্তি উপল... |
বগুড়ার দুপচাঁচিয়ায় তালোড়া গাড়িবেলঘরিয়া গ্রামের এক মাংস বিক্রেতার বাড়ির গ্রিল কেটে ও ঘরের দরজা ভেঙে একটি মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে গেছে চোরেরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ভোররাতে সেকেন্দার আলী তাঁর ঘর থেকে বের হওয়ার পর দেখতে পান, বারান্দার গ্রিল কাটা এবং বসার ঘরের দরজা ভাঙা। বাইসাইকেল ও মোটরসাইকেল নেই। বিষয়ট... |
সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দেশে ফিরবেন। বিকেল পাঁচটা ৪৫ মিনিটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।দারিদ্র্য দূরীকরণে অনন্য সাধারণ অবদানের জন্য শেখ হাসিনা সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার লাভ করায় তাঁকে বিমানবন্দরে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দ... |
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও এ কে এম সরোয়ার জাহান শনিবার রাতে তাঁদের ওই সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়ার সুজা কুমার, পোদ্দারপাড়ার ফারুক হোসেন ও শেরুয়া দহপাড়া গ্রামের দুলাল শেখ। গতকাল রোববার সকালে আদালতের মাধ... |
জাপানের প্যানাসনিক ওপেনে ২৭তম হয়েছেন সিদ্দিকুর। কাল শেষ রাউন্ডে পারের সমান ৭১ শট খেলা বাংলাদেশের গলফার সব মিলিয়ে পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন। শেষ দিনে দুটি করে বার্ডি ও বগি করা সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন প্রায় ১০ হাজার ডলার। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত নির্বাচনকালীন সর্বদলীয় সর... |
আজ সোমবার কিশোর আলোর প্রকাশনা উৎসব। বিকেল চারটায় কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে এ উপলক্ষে শিশু-কিশোরদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। মাসিক পত্রিকা কিশোর আলো (কিআ) প্রথম আলোর সহযোগী প্রকাশনা হিসেবে কাল মঙ্গলবার বাজারে যাচ্ছে।আজকের অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ফরিদুর রেজা সাগর, ফেরদৌস ওয়াহিদ, জুয়েল আইচ, আফজা... |
আইপিএলে স্পট ফিক্সিংয়ে সন্দেহভাজনদের একজন আসাদ রউফ। মুম্বাই পুলিশের অভিযোগপত্রে আছে পাকিস্তানি আম্পায়ার। সে জন্যই মুম্বাইয়ের ত্রিসীমানাতেও যাচ্ছেন না। মুখে তো আর সেটা স্বীকার করা যায় না। শুধু বলেছেন, ‘ভারতের আদালতের ওপর আমার পূর্ণ আস্থা আছে। কিন্তু মুম্বাই পুলিশের ওপর নেই। এখনকার পরিস্থিতিতে ভারতে যাওয়ার মতো অবস্থ... |
সংসদ নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে জেলা প্রশাসকদের (ডিসি) সরিয়ে দিতে হবে। প্রশাসনে দলীয়করণের কারণে তাঁদের প্রতি আস্থা রাখা যায় না।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাচন ও নির্বাচন কমিশনবিষয়ক গবেষণা প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টার... |
একহারা গড়ন। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, ওজন ৭৬ কেজি। আর যা-ই হোক, ডেভিড ডি গিয়ার ক্ষিপ্রতার অভাব নেই। অথচ ২০১১ সালে যখন ওল্ড ট্রাফোর্ডে আসেন, তখন নাকি ভীষণ অলস ও ঘুমকাতুরে ছিলেন। সকালে অনুশীলন করলে বিকেলে আর করতে চাইতেন না। আর ফাঁক পেলেই দিবানিদ্রার তাল করতেন। এসবই জানিয়েছেন ইউনাইটেডের সাবেক কোচিং স্টাফ এরিক স্টিল। এখন অব... |
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে পুলিশের ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।অটোরিকশার চালক ও মালিক সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরে সাত শতাধিক অটোরিকশা চলাচল করছে। এসব অটোরিকশা বাঞ্ছারামপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে অব... |
সাজাপ্রাপ্ত ওষুধ ব্যবসায়ীদের মুক্তির দাবিতে গতকাল রোববার দিনভর পুরান ঢাকার মিটফোর্ড রোডের ওষুধ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকান বন্ধ করে প্রায় দিনভর বিক্ষোভ করেছেন। গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং জব্দ করা ওষুধ ফেরত না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তাঁরা।গত শনিবার রাতে ৮২ জন ওষুধ ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতে প্রা... |
রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে চার আইনজীবী রিট আবেদন করেছেন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। আজ সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।রিটে প্রকল্পটির আশপাশের পরিবেশ ও জনজীবনে এর পরিবেশগত প্রভাব মূল্যায়নে দেশীয় ও আন্তর্জাতিক পরিবেশ... |
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিল্পপার্কের প্রায় ১৯ একর জমি দখল করে এক অধ্যক্ষ ও তাঁর পরিবারের লোকজন ইজারা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই জমিতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা ‘শিল্পপার্কের’ জন্য নির্ধারিত স্থান লিখে সাইনবোর্ড টাঙিয়ে দিলেও কাজ হচ্ছে না। কথিত ইজারাদার সেখানে কলাবাগান করেছেন।ভূমি কার্যালয় সূত্র... |
কুমিল্লা শহরের কোটবাড়ি এলাকায় গতকাল রোববার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) গাড়ি ভাঙচুর, পুলিশ ফাঁড়িতে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ধরন দেখে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন মনে করছেন, এ হামলার নেপথ্যে ছিলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।আইনপ্র... |
পেশাগত বৈষম্য নিরসন ও সুপারভাইজিং পদ পরিবর্তনসহ দুই দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল রোববারও ব্যাপক সহিংসতা চালিয়েছেন। চলমান সংকট নিয়ে আজ সোমবার সভা আহ্বান করেছে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ না নিয়ে ছাত্ররা গতকাল ক্যাম্প... |
আরেকটু হলে ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল। ‘কৃতকর্মের’ পর মন্টি পানেসারেরও সেটা মনে হয়েছিল। নৈশক্লাবে মাতাল হয়ে দারোয়ানের গায়ে মূত্রত্যাগ করেছিলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার। সেটা নিয়ে সে কি হইচই। পরে ইংল্যান্ডের অ্যাশেজ দল থেকেই বাদ পড়েন। এত দিন পর পানেসার ঘটনাটা নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, ইচ্ছা করে কাজটা কর... |
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. জিয়া উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষে রাউতি গ্রামের মহসিন খান গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।ইউএনওর কার্যালয়ের নেজারত শাখায় কর্মরত মো. শাহ আ... |
একই দিনে ম্যানচেস্টারের দুই ক্লাব ইউনাইটেড ও সিটির হার দেখতে ফুটবল অনুরাগীদের অপেক্ষা করতে হয়েছে ১৮৪১ দিন। এবারের আগে সর্বশেষ ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর ঘটেছিল এই ঘটনা।ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সীরহাট বাজারে গতকাল বুধবার আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দলীয় কর্মীর... |
ব্রাহ্মণবাড়িয়ায় গত শনিবার ভাড়াটে সেজে আরেক ভাড়াটের বাসায় ঢুকে গৃহকর্ত্রীকে অচেতন করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুই প্রতারক। শহরের দাতিয়ারা মহল্লার ‘পেয়ারা কুটির’ নামের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।পেয়ারা কুটিরের মালিক সাইদুল হক জানান, গত বৃহস্পতিবার মধ্যবয়সী এক পুরুষ ও নারী তাঁর বাসার নিচতলার ... |
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল রোববার ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাই হয়েছে। সিলেটে ব্র্যাক ব্যাংকের দুটি শাখা থেকে ওই অর্থ বিশ্বনাথ শাখায় স্থানান্তর করার সময় এ ঘটনা ঘটে। তবে এ সময় পুলিশ কিংবা ব্যাংকের কোনো নিরাপত্তাকর্মী সঙ্গে ছিলেন না বলে জানা গেছে।ব্যাংক সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্য... |
সম্পর্কটা তিক্ত। তাই বলে এর আগে কখনো প্রকাশ্যে কেভিন পিটারসেনের ‘দুর্নাম’ করেননি অ্যান্ড্রু স্ট্রাউস। দুর্নাম তিনি এবারও করেননি। তবে গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে পিটারসেনের সেই বিতর্কিত ‘খুদে বার্তা কাণ্ডে’ যে খুব কষ্ট পেয়েছিলেন সেটা স্পষ্ট করে দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক।গত বছরের আগস্টে দক্ষিণ আফ্... |
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সহজ-সরল। তাঁদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে আর বিভ্রান্ত করবেন না। অতীতে কিছু আলেম ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বাঙালির অধিকার আদায়ের সব সংগ্রামকে এঁরা বিধর্মীদের কাজ বলে প্রচার করেছেন। কিন্তু তাঁরা ... |
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের জন্য নগরের টাইগারপাস এলাকায় পাহাড়ের ওপর বাংলো নির্মাণের কাজ শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই করপোরেশন বাংলোর নির্মাণকাজ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। করপোরেশন সূত্রে জানা গেছে, বাংলো নির্মাণে পাঁচ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ভবনটি হবে আড়াই তলা। এর নকশা করেছেন... |
এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসের বালক বিভাগে দ্বিমুকুট জিতেছে বাংলাদেশের কাউসার আলী। রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালক এককের ফাইনালে কাউসার ৬-৩, ৩-৬, ৭-৫ গেমে হারিয়েছে স্বদেশি রুবেল হোসেনকে। পরে বালক দ্বৈতের ফাইনালে রুবেল ও কাউসার আলী হারিয়েছে পাকিস্তানের মোহাম্মদ আলী ও ইফরানুল হককে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দে... |
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে দুই মাস ধরে উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত থাকছেন না। এতে উপজেলা পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্... |
ওয়ালটন আমন্ত্রণমূলক জাতীয় মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে বিজেএমসি ২৭-৪ গোলে হারিয়েছে রাঙামাটি জেলাকে। বিজেএমসি প্রথমার্ধে ২০-৩ গোলে এগিয়ে ছিল। বিজেএমসির শিরীনা ৭টি ও রোজিনা ৫টি গোল করেন। ম্যাচসেরা বিজেএমসির শিরীনা। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা জেলা ১৭-৯ গ... |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী চমন সিকান্দার জুলকারনাইন (৫২)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের অক্টোবরে রাজাকার কমান্ডার মোবারকের নেতৃত্বে এক যুবককে হত্যা করা হয় বলে... |
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে কালের কণ্ঠ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ফাইনালে কালের কণ্ঠ ৩ উইকেটে হারিয়েছে চ্যানেল নাইনকে। অপরাজিত ২৬ রান করে ফাইনালের ম্যাচসেরা জয়ী দলের জামাল হোসেন। একই দলের আতিকুর রহমান ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট। এর... |
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতাধিক মৎস্যজীবী উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার দাবিতে গতকাল রোববার সিলেট বিভাগীয় কমিশনারের বরাবর স্মারকলিপি দিয়েছেন। প্রভাবশালীদের বাধার কারণে তাঁরা উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে পারছেন না বলে অভিযোগ করেছেন।কয়েকজন মৎস্যজীবী জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও, মদিপুর, পাইলগাঁও, আলাগদি ও ... |
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ চতুর্থ দিনের মতো শুনানি গ্রহণ করেন।গতকাল শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান আন্তর্জাতিক ... |
চীনা ওপেনে মেয়েদের লড়াই শুরু হয়েছে আগেই। আজ শুরু হওয়া পুরুষদের এককের সবচেয়ে বড় আকর্ষণ ‘একের’ লড়াই।এখনো এক নম্বর আসনটি নোভাক জোকোভিচের অধিকারে। তবে তা হাতছাড়া হয়ে যেতে পারে বেইজিংয়েই। পা হড়কালেই তাঁকে টপকে এক নম্বরে উঠে যাবেন রাফায়েল নাদাল। চোট কাটিয়ে ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর থেকেই নাদাল আছেন দুর্দান্ত... |
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বনভোজন শেষে বাড়ি ফেরার পথে দুই নৌকার সংঘর্ষে খাদিজা আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু ও চার শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আজবপুর নিডস কিন্ডারগার্টেনের ৪৫ জন ... |
রেলে নিয়োগে দুর্নীতির আরও দুটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেবে দুদক।এ নিয়ে মোট পাঁচটি মামলায় মৃধা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। মৃধার বিরুদ্ধে মোট ১৪টি মামলা করেছিল দুদক ২০১২ সালে চট্টগ্রাম নগরের কোতোয়াল... |
ফরিদপুরে প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে কাল ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে হারিয়েছে লক্ষ্মীপুর যুব সংঘকে। গোল করেছেন ব্রাদার্সের সবুজ, চুন্নু ও পলাশ। লক্ষ্মীপুরের গোলটি জামালের।সামার ওপেন ব্যাডমিন্টনরক্সি পেইন্টস সামার ওপেন ব্যাডমিন্টনে কাল জিতেছেন এনাম, জাকারিয়া, সুদীপ্ত, সাফি, তুষার, মুন্না, রিতু, খালেদ, মাশরাফি, শুভ, এ... |
কী দ্রুতই না বদলে গেল আর্সেনালের ভাগ্য! প্রথম ম্যাচে হারের পর সমালোচনায় জেরবার দলটি পরশু সোয়ানসিকে হারিয়ে প্রিমিয়ার লিগে পেল টানা পঞ্চম জয়। টানা অ্যাওয়ে ম্যাচ জয়ের নিজেদের রেকর্ডও ছুঁয়েছে লন্ডনের ক্লাবটি। এই নিয়ে লিগে টানা আটটি অ্যাওয়ে ম্যাচ জিতল আর্সেনাল। এর আগে ২০০১-০২ মৌসুমে লিগ জয়ের পথে টানা আটটি অ্যাওয়... |
অনুমোদনের বাইরে অপরিকল্পিত জনবল নিয়োগই রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংকটের মূল কারণ। সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার আমলে অনুমোদিত ৩৩৬টি পদের বিপরীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ৬৭৮ জনকে নিয়োগ দেওয়া হয়। ফলে এই বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত জনবল হয়ে গেছে ৩৪২ জন।মূলত এসব জনবলের বেতন-ভাতা ও চ... |
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজারে গতকাল রোববার দুপুরে নারী সমাবেশ হয়েছে। সকালের বৃষ্টি উপেক্ষা করে অন্তত দেড় হাজার নারী সমাবেশে উপস্থিত হন।সমাবেশে রন্নারচর গ্রামের জয়িতা রায় (৩৫) বলেন, ‘অনে আমরা অধিকার সম্পর্কে সচেতন অইছি। আমরার মা-চাচিরা আগে ঘরের খাম খরতা। আমরা মনে খরতাম, বেটিনতে (নারী) খালি ঘরে... |
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো পর্যবেক্ষণ করতে কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড সফরে গেলেন নিম্নতম মজুরি বোর্ডের সদস্যরা।জানা যায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে গতকাল রোববার দুপুরে ঢাকা ত্যাগ করেন বোর্ডের ছয় সদস্যসহ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও শ্রম মন্ত্রণালয়ের দুই প্রতিনিধি।মজু... |
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মুঈনুদ্দীনের পক্ষে যুক্তি দেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবীর একজন সালমা হাই। যুক্তিতে ত... |
স্বাধীনতাযুদ্ধে ক্ষতিগ্রস্ত ও হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হবিগঞ্জের প্রবীণ শিক্ষক অরবিন্দু দাশকে গত শনিবার আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ সংগঠন ‘চেতনা ৭১ হবিগঞ্জ’। স্থানীয় এম এ রব স্মৃতি জাদুঘর ও পাঠাগারে সংগঠনের সভাপতি ও ভাষাসৈনিক সৈয়দ আফরোজ বখতের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।... |
বাঙালি ঐতিহ্য সন্ধানের পথিকৃৎ আবদুল করিম সাহিত্যবিশারদের ৬০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতার আয়োজন করেছে। স্মারক বক্তা হচ্ছেন বিশিষ্ট চিন্তক নূর মোহাম্মদ। এ ছাড়া বাংলা একাডেমিসহ চট্টগ্রা... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের ২৫টি পদের ১৮টিতে জয় পেয়েছে আওয়ামী-বাম সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ জয় পেয়েছে সাতটিতে। সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদ পায়নি।গতকাল রোববার সন্ধ্যায় ব... |
কুমিল্লা মুরাদনগর উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। ব্রাহ্মণপাড়ার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, ওই দিন রাত সোয়া আটটার দিকে উপজেলার থুল্লারমোড় এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার ... |
উত্তরাঞ্চলের চার জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় গতকাল রোববার ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহ্ইয়াসহ আটক শিবিরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকে সংগঠনটি।নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্য... |
টেকনাফের সমুদ্র উপকূলে মাছ ধরছিলেন ষাটোর্ধ্ব সুফিয়া খাতুন, সঙ্গে মেয়ে মজুবা খাতুন। দুজনই এসেছেন সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু শহরের নাইকংদিয়া গ্রাম থেকে।গতকাল সুফিয়ার সঙ্গে কথা বলে জানা গেল, গত ৭ আগস্ট পরিবারের আট সদস্যের সঙ্গে নৌকায় করে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন তাঁরা। পথে বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা ধাওয়া ... |
যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগের নেতা শফিক উদ্দিনের বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া হত্যা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন মামলার বাদী মুহিবুর রহমান। গতকাল রোববার ওই আবেদনের ওপর শুনানি হয়েছে। শুনানি শেষে বিচারক বাদীকে ১৫ দিনের সময় দেন। মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়... |
দেশে প্রাণিসম্পদ ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প বন্ধ করে প্রাণিসম্পদ খাতে পূর্ণাঙ্গ জনবলকাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই প্রকল্পটি বন্ধের দাবিতে ভেটেরিনারি অনুষদের সব বর্ষের শিক্... |
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার থেকে স্বেচ্ছাসেবী সংগঠন কিনের উদ্যোগে শুরু হচ্ছে আট দিনব্যাপী বই উৎসব।বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের লিউকেমিয়া-আক্রান্ত শিক্ষার্থী রাশেদুল হাসানের চিকিৎসা-সহায়তায় এ উৎসব অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আম... |
বিদ্যালয়ের পরিবেশকে আরও স্বাস্থ্যকর, নিরাপদ, ব্যয়সাশ্রয়ী ও উৎপাদনমুখী করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গত শনিবার দ্য গ্রিন অ্যাপেল ডে অফ সার্ভিস উদ্যাপন করা হয়েছে। দিনটি উদ্যাপন উপলক্ষে স্পন্দনবি নামক বেসরকারি সংস্থার সহায়তায় মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেন্ট জোসেপ... |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মিলনায়তনে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, কানে শোনার যন্ত্র (বধিরদের জন্য) ও চশমা বিতরণ করেন সাংসদ আবদুছ ছাত্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যা... |
দু-দুবার বাতিল হলো আদালত অবমাননা আইন। প্রথমবার অধ্যাদেশ জারির তিন মাসের মাথায়, এবার আইন পাসের সাত মাসের মাথায়।দুটি ক্ষেত্রেই অধ্যাদেশ ও আইনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট হয়েছে। দুই ক্ষেত্রেই দুজন করে আইনজীবী রিট করেছেন, দ্বৈত বিচারপতির বেঞ্চে চূড়ান্ত শুনানি হয়েছে। দুই ক্ষেত্রেই একে সংবিধানের সঙ্গে সাংঘর্ষি... |
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী শামসুল আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক স্থানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয়টি তাজা গুলিসহ ইয়াকুব আলী (২০) নামের একজনকে গ্রেপ্তা... |
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলানিবাসী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল হাসিমের ছেলে পুলিশের এএসপি মো. শফিকুর রহমান (২৯) অস্টিওসারকোমা ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি থাইল্যান্ডের জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে হলে ৭০-৮০ লাখ টাকার প্রয়োজন। ৩০তম বিসিএসে (পুলিশ) উত্তীর্ণ ... |
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) নির্বাচনী এলাকায় রাজনৈতিক কারণে মামলা করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় প্রতিহিংসার রাজনীতির আশঙ্কা করা হচ্ছে। এতে সাধারণ মানুষকেও হয়রানির মধ্যে পড়তে হবে।বিএনপি ও জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কারণে বর্তমান সরকারের সময়ে বিরামপুরে সাতটি মামলায় প্রায় ২০০ জন,... |
আজ ৩০ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং হলদেটে সবুজ, আকাশি ও কমলা। শুভ রং গোল্ডেন টোপাজ ও এমিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুল করিম সাহিত্য বিশারদ, কবি জালালউদ্দিন রুমী ও মাকিদ হায়দার। এবার... |
শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট বা কোচিং করতে হয় না। কলেজের শিক্ষকেরাই গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করান। নির্ধারিত পরীক্ষার বাইরে মাসিক পরীক্ষাসহ ১৫ দিন পরপর বিষয়ভিত্তিক পরীক্ষা নেন শিক্ষকেরা। দুর্বল শিক্ষার্থীদের কলেজ ছুটির পর এক ঘণ্টার বিশেষ ক্লাসও নেওয়া হয়।শিক্ষকদের এ প্রয়াসের কারণে চার বছর ধরে কারিগরি শি... |
পঞ্চগড়ের পাঁচটি উপজেলার পাঁচজন সহকারী জজ এবং একজন জ্যেষ্ঠ সহকারী জজের স্থলে কর্মরত আছেন মাত্র একজন সহকারী জজ। এসব আদালতে প্রায় তিন হাজার দেওয়ানি মামলা ঝুলে আছে।গত বুধবার আদালত প্রাঙ্গণে আসা আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তাছিরুল ইসলাম (৩৫) জানান, তিনি একটি জমির মালিকানাবিষয়ক মামলায় প্রায় আট বছর ... |
মিসরের সেনা-সমর্থিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেছেন, আগামী বসন্তের মধ্যেই দেশটির রাজনীতির বর্তমান অন্তর্বর্তীকালের অবসান হবে। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তখন পরিবর্তন আসবে। শনিবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।পররাষ্ট্রমন্ত্রী ফাহমি বলেন, রাজনৈতিক পরিবর্তনের ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা ... |
যশোর থেকে পঞ্চগড় সীমান্ত পর্যন্ত ভারতের সীমান্ত এলাকায় ৩৯৬টি ফেনসিডিলের কারখানা রয়েছে।গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল আয়োজিত ‘বাংলাদেশ-ভারত মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা বলেন, সরকার সেনা, বি... |
সিরিয়ায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে গতকাল রোববার তদন্ত শুরু করেছে জাতিসংঘের রাসায়নিক অস্ত্রবিষয়ক বিশেষজ্ঞ দল। গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছার পর বিশেষজ্ঞ দল গতকালই প্রথম মাঠ পর্যায়ে তদন্ত শুরু করে।দুই মাসের মধ্যে সিরিয়ায় জাতিসংঘের বিশেষজ্ঞ দলের এটা দ্বিতীয় অভিযান। এই অভিযানে দলটি রাস... |
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ‘উত্তেজনা’ পর্যবেক্ষণে যৌথ কৌশল গ্রহণের প্রস্তাব দেবেন। গতকাল রোববার যুক্তরাষ্ট্রে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা। দুজনই নিউইয়র্কে জাতিসংঘের সাধা... |
উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি কৃষি কলেজে জঙ্গি ইসলামপন্থী সংগঠন বোকো হারামের সদস্যদের হামলায় গতকাল রোববার অন্তত ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, জঙ্গিরা ছাত্রাবাসে ঘুমন্ত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল।ইয়োবে প্রদেশের গুজবা শহরে অবস্থিত কৃষি কলেজে ওই হামলা চালায় বোকো হারাম। এতে আহত ... |
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার সন্ধ্যায় লালমনিরহাটে মিছিল হয়েছে। মিছিল শেষে শহরের মিশন মোড় চত্বরে এক পথসভার আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির জেলা শাখা আয়োজিত ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট সদর আসনের সাংসদ ও বাণি... |
চিলির ‘মৃত্যুর কাফেলা’ বলে পরিচিত হত্যাযজ্ঞের মূল হোতা সাবেক জেনারেল অডলানিয়ার মেনা (৮৭) আত্মহত্যা করেছেন। গত শনিবার নিজের বাড়িতে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। কারাভোগে থাকা মেনা সাময়িক মুক্তি পেয়ে বাড়ি গিয়েছিলেন।জেনারেল মেনা চিলির সাবেক কুখ্যাত স্বৈরশাসক অগাস্তো পিনোশের আমলে গোয়েন্দা বিভাগের পরিচালক ছিল... |
ঋণের টাকা দিতে না পারায় রংপুরের পীরগাছা উপজেলায় লাইলী বেগম (৩০) নামের এক দোকানিকে মারধর করে দোকান থেকে নগদ অর্থসহ ৩০ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত লাইলী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত ওই নারীর পরিবার ... |
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে একটি নতুন যুগের সূচনার ব্যাপারে তিনি আশাবাদী। দৃশ্যত, সেই প্রত্যাশার তুলনায় অনেক বেশি কিছু অর্জন করেই গত শনিবার তেহরানে ফিরেছেন তিনি।রুহানি এবং তাঁর উপদেষ্টা ও দূতদের এখন আরও কঠিন দায়িত্ব প... |
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মনসুর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলাটি করেন।এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ওই তরুণী (২১) বাড়ির বাইরে বের হলে একই গ্রামের ছয় সন্তানের জনক মনস... |
পাকিস্তানের পেশোয়ারের একটি বিপণিকেন্দ্রে গতকাল রোববার জোড়া বোমা হামলায় ৩৩ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে। ঠিক এর আগের রোববারেই শহরের একটি গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত হয়।স্থানীয় সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা সাহেবজাদা মোহাম্মদ আনিস বলেন, ‘কিচ্ছা কাহানি’ নামে ওই বিপণিকেন্দ্রে বোমা হামলায় ক... |
যুবলীগের দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সমেঞ্চলন গত শনিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলন থেকে রাত সাড়ে আটটার দিকে শাহারিয়ার ইফতেখার আলম চৌধুরীকে সভাপতি ও আমিরুল মোমেনিনকে সাধারণ সম্পাদক করে যুবলীগের উপজেলা শাখার ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের উপজেলা শাখার ... |
ভারতের মুম্বাইয়ে ভবনধসের ঘটনায় উদ্ধারকাজ গতকাল রোববার সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে গতকাল সকালে আরও আটজনের লাশ উদ্ধার করার মধ্য দিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬১-তে উঠেছে।উদ্ধারকর্মীরা ৩৩ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। এর মধ্যে অনেকে গুরুতর আহত হয়েছেন। ছয় ঘণ্টা ব্যাপক চেষ্টার পর ... |
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নওয়াজ শরিফ গতকাল রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠক শুরুর আগে তাঁরা হাসিমুখে করমর্দন করেন।বৈঠকে গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের হামলায় ১২ ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি স্থান পায়। দুই নেতা সন্ত্রাসবাদ নির্মূলের... |
নীলফামারীতে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় গতকাল রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অবহিতকরণ সভা হয়েছে।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুন্নবী, জেলা মৎস্য কর্মকর্তা... |
সচেতন নাগরিক কমিটি—সনাক, জেলা প্রশাসন ও স্থানীয় উন্নয়ন সংগঠনগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। মেলার দ্বিতীয় দিন গতকাল রোববার বিকেল চারটায় অনুষ্ঠিত হয় জনগণের মুখোমুখি অনুষ্ঠান। জেলা প্রশাসক এ বি এম আজাদের নেতৃত্বে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইউএনও মোস্তাফিজার ... |
পারমাণবিক ও প্রতিরক্ষা বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওয়াশিংটন সফরের সময় গত শুক্রবার এসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।পাঁচ বছর আগে পারমাণবিক বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ভারত ও যুক্তরাষ্ট্র। এর ফলে ভারত বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশের স্বীকৃতি প... |
আগামী ৫ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান আলী জানান, ৬-১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এক লাখ ক্যাপসুল ও এক বছর থেকে পাঁচ ... |
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশে স্থাপিত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) নিয়ন্ত্রণ সংস্থা মার্কিন কৌশলগত কমান্ডের উপপ্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার সরকারি কর্মকর্তারা বলেছেন, জুয়া খেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কৌশলগত কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ... |
কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণিবিতানে আল-শাবাবের হামলার আগেই এ ধরনের ঘটনার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল। দেশটির চারজন মন্ত্রী এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এ ব্যাপারে জানানো হয়েছিল। কেনিয়ার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা ২১ সেপ্টেম্বর অভিজাত বিপণিবিতান ওয... |
কোনো কাজ না করেই নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) একটি প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া পাঁচ টন চাল আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের সভাপতি গুদাম থেকে চাল তুলে তা বিক্রি করে টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় একই রাস... |
বরগুনায় দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থে এক গৃহবধূর মুখমণ্ডলের এক পাশ ঝলসে গেছে। কমলা বেগম (৩০) নামের ওই গৃহবধূকে গতকাল রোববার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা সদরের আগাপদ্মা গ্রামে শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।কমলা বেগম জানান, তাঁর স্বামী আনসার খান পাথরঘাটা উপজেলা শহরের একটি খাবার হ... |
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামে গত শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ছামিরুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।ছামিরুল উপজেলার জামালপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনি... |
বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইসলামী আন্দোলনের দুই কর্মীসহ তিনজন আহত হয়েছেন।গত শনিবার রাতে বেতাগী উপজেলার পুটিয়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছ... |
মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি গঠনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার সিংগারকুল গ্রামে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনার সময় পুলিশ নয়টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির ... |
মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে গতকাল রোববার গভীর রাতে একটি পাইকারি মুদি দোকান ও পাটগুদামে অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে দোকান ও গুদামটি মালামালসহ ভস্মীভূত হয়। বাজারের নৈশপ্রহরী রাত সাড়ে ১২টার দিকে উত্তম কুণ্ডু নামের এক ব্যবসায়ীর পাইকারি মুদি দোকানের ওপর কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দ... |
সাতক্ষীরার তালায় বিক্রেতাসহ ছয় মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার মোবারাকপুর কপোতাক্ষ সেতুসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে তালার ইউএনও মো. মাহবুবুর রহমান একজনকে ছয় মাস ও পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে... |
রাস্তাটির এক দিকে ফাঁকা, আরেক দিকে যত্রতত্র গাড়ি রাখা। হঠাৎ দেখে মনে হতে পারে, যানজটের কবলে পড়েছে রাস্তাটি! কিন্তু স্থির দৃষ্টি দিলেই বোঝা যাবে, যানজট সহজে কাটবে না। কারণ এই যানজট স্থায়ী। গত দুই বছরেরও বেশি সময় ধরে রাস্তাটি জব্দ করা গাড়ি রেখে দখল করে রেখেছে ট্রাফিক পুলিশ।স্থানীয় লোকজনের অভিযোগ, এভাবে জব্দ করা গাড... |
রাজধানীর মিরপুরে আবাসন ব্যবসায়ী জাফরুল হক ওরফে মুক্তার হোসেন মিনা (৫০) হত্যার ঘটনায় গতকাল রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগসহ বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।গত শনিবার দুপুরে মিরপুরের ৬ নম্বর সেকশনের ‘ট’ ব্লকের বাসায় ঢুকে জাফরুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ... |
সঠিক প্রশ্নোত্তর অংশ-১৮প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।অধ্যায়-৩৮। আল্লাহ্ তাআলার সৃষ্টির মধ্যে কে সবার চেয়ে সেরা?ক. জীবজন্তু খ. পশুপাখি গ. কীটপতঙ্গ ঘ. মানুষউত্তর: ঘ. মানুষ।৯। ‘পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দ... |
বাংলাদেশের বাজারে প্রতিদিন কী পরিমাণ ভেজাল, অবৈধ, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয়, তার কোনো হিসাব নেই। তবে গত শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও র্যাব সদস্যদের সহযোগিতায় একটি ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান থেকে স্পষ্টভাবে ধারণা করা যায়, পরিমাণটি বিপুল হবে।কিন্তু... |
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিস্থিতিতে এবার বিনিয়োগকারীদের সতর্ক বা সাবধান করেছে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো রহিমা ফুড, আনোয়ার গ্যালভ্যানাইজিং ও জেএমআই সিরিঞ্জ। গতকাল রোববার ডিএসইর ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।কোম্পানিগুলোর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্তক করে বলা হয়েছে, শেয়ারের অস্বাভাবিক মূল... |
দেশের অনেকগুলো জায়গায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাঁদের ভাষায় পেশাগত বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন। পেশায় ও পদে বিভাজন থাকতেই পারে, কিন্তু মর্যাদা ও সুযোগের বৈষম্য আরও বাড়লে পেশার ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অনিষ্ঠা সৃষ্টি হয়। হবু ডিপ্লোমা প্রকৌশলীরা প্রকৌশলী হিসেবেই বিবেচিত ও মূল্যায়িত হতে চান;... |
বিজ্ঞাপন প্রচারের একটি ভালো মাধ্যম। এটা অস্বীকার করা যাবে না, কিন্তু বিজ্ঞাপনেরও কিছু নিয়ম মানা উচিত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন এবং বিভিন্ন নির্বাচনী প্রচারণা লক্ষ করা যায়, যা মোটেও ঠিক কাজ নয়।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে কেন বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে প্রশ্ন রইল ... |
ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার। তাই গতকাল রোববার কর কার্যালয়গুলোতে করদাতাদের বেশ উপস্থিতি ছিল।অবশ্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর দাবি করা হয়েছে। এনবিআরও সেই দাবি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানা গেছে। আজ স... |
ভারতের বিদেশি ঋণের বোঝা ৩৯ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। যা ভারতীয় মুদ্রায় ২১ লাখ ১৯ হাজার ৬২০ কোটি রুপি।এই ঋণের মধ্যে অবশ্য সরকারের নেওয়া বিদেশি ঋণ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ঋণ যোগ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।হরতালের সময় সহিংসতার ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা... |
ইদানীং মানুষ সবকিছুর দামই জানে। মূল্য জানে না।অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি ও লেখকআমি টাকা আকর্ষণের খুব ভালো একটা উপায় পেয়েছি—কাজ।কারটিস ডি টাকার, কার্টুনিস্টসবকিছুই মজার। যতক্ষণ তা ঘটে অন্য কারও সঙ্গে।উইল রজার্স, মার্কিন রম্যলেখকহাসি হলো পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন ঘুমের ওষুধ।আর্নল্ড গ্ল্যাসো, মার্কিন রম্যলেখকআমি একটা রেস... |
পরীক্ষার আগের রাত ১৯৯৯পরীক্ষার আগের রাত একজন পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাতের প্রতিটি মিনিট ঠিকমতো কাজে লাগাতে হবে। পরীক্ষার সফলতা অনেকটাই নির্ভর করে এই রাতের ওপর।কোনোভাবেই পরীক্ষার আগে নতুন করে কিছু শেখা উচিত নয়। নতুন কিছু শিখলে পুরোনো পড়া ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। এই রাতে শুধু পুরোনো পড়াগুলোতে চোখ বুল... |
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে শনিবার ‘সাইবার অপরাধ ও আইন সচতেনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব... |
সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে বন ও বনের অধিবাসীদের রূপবৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বনের এক কম বয়সী সুন্দরী বৃক্ষ বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র থেকে প্রচুর ধোঁয়া বের হবে। আর এই ধোঁয়ায় আমাদের স্কিন নষ্ট হয়ে যাবে। আমরা কালো হয়ে যাব। আর আপনি তো জানেনই, বনে ফেসিয়াল করার কোনো ব্যবস্থা নেই।’ধোঁয... |
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ২২ সেপ্টেম্বর সিলেটের একটি রেস্তোরাঁয় অ্যান্টিভাইরাস নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় পান্ডা অ্যান্টিভাইরাসের বৈশিষ্ট্য এবং কম্পিউটারকে ভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপার আলোচনা করা হয়। এতে গ্লোবাল ব্র্যান্ডের সিলেট জেলার ডিলার প্রতিষ্ঠ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.