| "wrong_sentence", "correct_sentence" | |
| "অতিশয় দুঃখিত হলাম।","অত্যন্ত দুঃখ পেলাম।" | |
| "অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।","অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।" | |
| "অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।","অন্যায়ের প্রতিফল অনিবার্য।" | |
| "অপরাহ্ন লিখতে সবাই ভূল করে।","অপরাহ্ণ লিখতে সবাই ভুল করে।" | |
| "অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।","অধ্যয়নই ছাত্রদের তপস্যা।" | |
| "অপমান হবার ভয় নেই।","অপমানিত হবার ভয়নেই।" | |
| "অভাগা মেয়েটিকে নিয়ে বড় বিপদে পড়েছি।","অভাগী মেয়েকে নিয়ে বড় বিপদে পড়েছি।" | |
| "অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।","অপচয় একটি মারাত্মক অভ্যাস।" | |
| "অল্প জ্ঞান লাভ বিপদজনক।","অল্প জ্ঞান লাভ বিপজ্জনক।" | |
| "অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।","অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে।" | |
| "অত্র স্থানের সকলে ভালো আছে।","এই স্থানের সকলে ভালো আছে।" | |
| "অদ্য একটি সভায় মহতী অধিবেশন হবে।","অদ্য একটি মহতী সভার অধিবেশন হবে।" | |
| "অশ্রুজলে বুক ভেসে গেল।","চোখের জলে বুক ভেসে গেল।" | |
| "অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।","অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।" | |
| "আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।","অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।" | |
| "অতি লোভে তাঁতী নষ্ট।","অতি লোভে তাঁতি নষ্ট।" | |
| "অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।","অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।" | |
| "আমার আর বাঁচিবার স্বাদ নাই।","আমার আর বাঁচিবার সাধ নাই।" | |
| "আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।","আগামীকাল কলেজ বন্ধ থাকবে।" | |
| "আমি সন্তোষ হলাম।","আমি সন্তুষ্ট হলাম।" | |
| "আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।","আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।" | |
| "আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।","আমি এই ঘটনা স্বচক্ষে দেখেছি।" | |
| "আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।","আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।" | |
| "আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।","আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।" | |
| "আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযাগী।","আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনোযোগী।" | |
| "আদ্যান্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন।","আদ্যন্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন।" | |
| "আমার সন্তান যেন থাকে দুধভাতে।","আমার সন্তান যেন থাকে দুধেভাতে।" | |
| "আপনি আমার স্বপক্ষে না বিপক্ষে?","আপনি আমার পক্ষে না বিপক্ষে?" | |
| "আইনানুসারে তিনি এ কাজ করতে পারেন না।","আইনত তিনি এ কাজ করতে পারেন না।" | |
| "আমার টাকার আবশ্যক নাই।","আমার টাকার আবশ্যকতা নাই।" | |
| "আমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখলাম।","আমি আপনার অবগতির জন্য এই সংবাদ লিখলাম।" | |
| "আমি ও আমার চাচা ঢাকা যাব।","আমার চাচা ও আমি ঢাকা যাব।" | |
| "আগত শনিবার তারা যাবে।","আগামী শনিবারে তারা যাবে।" | |
| "আপনি স্বপরিবারে আমন্ত্রিত।","আপনি সপরিবারে আমন্ত্রিত।" | |
| "আমি, তুমি ও তিনি আজ বাগানে যাব।","তিনি, তুমি ও আমি আজ বাগানে যাব।" | |
| "আমরা তার বিদেহ আত্মার চিরশান্তি কামনা করছি।","আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।" | |
| "আমার এ কাজে মনোযোগীতা নেই।","আমার এ কাজে মনোযোগ নেই।" | |
| "আজকালকার মেয়েগুলা যেমন মুখরা তেমন বিদ্বানও বটে।","আজকালকার মেয়েগুলো যেমন মুখরা তেমন বিদুষীও বটে।" | |
| "আমি তোমার কাছে কৃতজ্ঞতা রইলাম।","আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম।" | |
| "আমি সাক্ষী দেবা না।","আমি সাক্ষ্য দেবা না।" | |
| "আমি গীতাঞ্জলী পড়েছি।","আমি গীতাঞ্জলি পড়েছি।" | |
| "আমার অত্যন্ত কার্য বাহুল্যতা ঘটেছে।","আমার অত্যন্ত কার্যবাহুল্য ঘটেছে।" | |
| "আমি প্রানপন চেষ্টা করব।","আমি প্রাণপণ চেষ্টা করব।" | |
| "আসছে এপ্রিল আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।","আগামী এপ্রিলে আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।" | |
| "আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান।","আজ আমার ছাট বানের বাগদান অনুষ্ঠান।" | |
| "আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো।","আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।" | |
| "ইদানীংকালে তিনি আসেন না।","ইদানীং তিনি আসেন না।" | |
| "ঈষিতা বুদ্ধিমান মেয়ে।","ঈষিতা বুদ্ধিমতী মেয়ে।" | |
| "ইহা অপক্ব হাতের কাজ।","ইহা কাঁচা হাতেরকাজ।" | |
| "ইহা অতি লজ্জাস্কর ব্যাপার।","ইহা অতি লজ্জাকর ব্যাপার।" | |
| "উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়াজন।","উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়াজন।" | |
| "উহার উদ্ধতপূর্ণ আচরণে আমি ব্যাথীত হইয়াছি।","উহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে আমি ব্যথিত হইয়াছি।" | |
| "উন্নতশীল রাষ্ট্রের নাগরিকগণকে পরিশ্রমী হওয়া আবশ্যক।","উন্নয়নশীল রাষ্ট্রের নাগরিকগণের পরিশ্রমী হওয়া আবশ্যক।" | |
| "উন্নতির মূল চাবিকাঠি হইল শ্রম।","উন্নতির মূল চাবিকাঠি হলো পরিশ্রম।" | |
| "একের লাঠি দশের বাঝা।","দশের লাঠি একেরবোঝা।" | |
| "এখানে প্রবেশ নিষেধ।","এখানে প্রবেশ নিষিদ্ধ।" | |
| "এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।","এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।" | |
| "এক অগ্রহায়ণে শীত যায় না।","এক মাঘে শীত যায় না।" | |
| "এমন অপরাধীদের শিরচ্ছেদ হওয়া দরকার।","এমন অপরাধীদের শিরশ্ছেদ হওয়া দরকার।" | |
| "এলে তুমি পরে এতদিন?","এতদিন পরে তুমি এলে?" | |
| "এমন অসহ্যনীয় ব্যথা আমি কখনো অনুভব করিনি।","এমন অসহ্য ব্যথা আমি কখনো অনুভব করিনি।" | |
| "এ বছর বর্ষার জল বৃদ্ধি হয়েছে।","এ বছর বর্ষার জল বৃদ্ধি পেয়েছে।" | |
| "এটি একটি মুখ ও বধির প্রশিক্ষন কেন্দ্র।","এটি একটি মূক ও বধির প্রশিক্ষণ কেন্দ্র।" | |
| "এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।","এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।" | |
| "এ কথা আমার মনে উদয় হলো।","এ কথা আমার মনে উদিত হলা।" | |
| "এ ব্যক্তি সকলের মধ্যে বয়স্ক।","এ ব্যক্তি সকলের মধ্যে বয়োজ্যেষ্ঠ।" | |
| "এ বিষয়ে আমাদের কোনো দৈন্যতা নেই।","এ বিষয়ে আমাদের কোনো দীনতা নেই।" | |
| "এই দুর্ঘটনা দৃষ্টে আমার হৃদকম্প শুরু হলা।","এই দুর্ঘটনা দেখে আমার হৃৎকম্প শুরু হলা।" | |
| "এই নিশীথ রাতে কোথায় যাইবে?","এই নিশীথে কোথায় যাবে?।" | |
| "এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাহিলে আরও মনোযোগ দিতে হইবে।","এই কাজে সার্থকতা লাভ করিতে চাহিলে আরও মনোযোগ দিতে হইবে।" | |
| "এতে গৌরব লোপ হয়েছে।","এতে গৌরব লোপ পেয়েছে।" | |
| "কেউ মরে বিল সেচে, কেউ খায় শিং।","কেউ মরে বিল সেচে, কেউ খায় কৈ।" | |
| "কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।","কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।" | |
| "কালীদাস বিখ্যাত কবি।","কালিদাস বিখ্যাত কবি।" | |
| "কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।","কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ।" | |
| "কুপুরুষের মতো কথা বলছ কেন?","কাপুরুষের মতো কথা বলছ কেন?" | |
| "কত দেশ কত তির্থ ঘুরলাম, কই হৃদয়ের মানুষ তো পেলাম না।","কত দেশ, কত তীর্থ ঘুরলাম, কই মনের মানুষ তো পেলাম না।" | |
| "কালানুক্রমানুসারে আমি সবই জানতে পারব।","কালক্রমে আমি সবই জানতে পারব।" | |
| "কায়মন বাক্যে প্রার্থনা করি, জীবনে অনেক বড়া হও।","কায়মনে প্রার্থনা করি, জীবনে অনেক বড়া হও।" | |
| "কাজটি ঘটানো তোমার সমিচীন হয়নি।","কাজটি করা তোমার সমীচীন হয়নি।" | |
| "কৃশাংগীনি মেয়েটি পরিশ্রম করতে পারে না।","কৃশাঙ্গী মেয়েটি পরিশ্রম করতে পারে না।" | |
| "কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।","কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।" | |
| "কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।","কেবল গায়ের জোরে সব কাজ হয় না।" | |
| "ক্ষুধপিপাসায় কাতর হইয়া মানুষ কর্মতৎপর হয়।","ক্ষুৎপিপাসায় কাতর হইয়া মানুষ কর্মতৎপর হয়।" | |
| "গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।","গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।" | |
| "গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে।","গণিত শাস্ত্র সকলের নিকট নীরস নহে।" | |
| "গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।","ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।" | |
| "গতকাল আমি শারিরীক অসুস্থের জন্য আসতে পারি নাই।","গতকাল আমি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি।" | |
| "গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।","গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।" | |
| "ঘর পোড়া গরু সিঁদুরে আম দেখলে ভয় পায়।","ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।" | |
| "চোরে চোরে চাচাতো ভাই।","চোরে চোরে মাসতুতো ভাই।" | |
| "চোখে হলুদ ফুল দেখছি।","চোখে সরষে ফুল দেখছি।" | |
| "চণ্ডীদাশ মধ্যযুগের শ্রেষ্ঠ কবি।","চণ্ডীদাস মধ্যযুগের শ্রেষ্ঠ কবি।" | |
| "চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো।","চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা।" | |
| "ছেলেটি ভয়ানক মেধাবী।","ছেলেটি অত্যন্ত মেধাবী।" | |
| "ছেলেটি বংশের মাথায় চুনকালি দিলো।","ছেলেটি বংশের মুখে চুনকালি দিলা।" | |
| "জাতীয় উন্নতির জন্য সকলকে একমনে কাজ করতে হবে।","জাতির উন্নতির জন্য সকলকে একমনে কাজ করতে হবে।" | |
| "বন্ধু মধ্যাহ্নে এসে সায়াহ্ণে মনাঃকষ্ট নিয়ে চলে গেল।","বন্ধু মধ্যাহ্নে এসে সায়াহ্নে মনঃকষ্ট নিয়ে চলে গেল।" | |
| "ঝর্ণা এবং অনীমা একজন এলেই চলে।","ঝর্ণা বা অনীমা একজন এলেই চলে।" | |
| "তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।","তার সৌজন্যে মুগ্ধ হলাম।" | |
| "তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন।","তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।" | |
| "তিনি এ মামলার সাক্ষ্য।","তিনি এ মামলার সাক্ষী।" | |
| "তিনি মৌন রইলেন।","তিনি চুপ রইলেন।" | |
| "তিনি ঝালে-বেগুনে জ্বলে উঠলেন।","তিনি তেলে-বেগুনে জ্বলে উঠলেন।" | |
| "তুমি, ফারিয়া ও আমি আজ পড়তে যাব।","ফারিয়া, তুমি ও আমি আজ পড়তে যাব।" | |
| "তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।","তার বৈমাত্রেয় ভাই অসুস্থ।" | |
| "তিনি স্ব-সম্মানে তার আসন ত্যাগ করলেন।","তিনি সসম্মানে তার আসন ত্যাগ করলেন।" | |
| "তিনি স্বস্ত্রীক বেড়াতে গিয়েছেন।","তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন।" | |
| "তার দু-চোখ অশ্রুজলে ভেসে গেল।","তার দু-চোখ অশ্রুতে ভেসে গেল।" | |
| "তুমি ছাড়া এ কাজ হবে না।","তোমাকে ছাড়া এ কাজ হবে না।" | |
| "তোমার তিরষ্কার বা পুরষ্কার কিছুই চাই না।","তামার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।" | |
| "তার একটুও সব কাশ নেই।","তার একটুও অবকাশ নেই।" | |
| "তার মতা করিতকর্মী লাক হয় না।","তার মতা করিতকর্মা লাক হয় না।" | |
| "তার সাথে আমার মতদ্বৈত বেদনাদায়ক।","তার সাথে আমার মতভেদ বেদনাদায়ক।" | |
| "তাদের মধ্যে বেশ সখ্যতা দেখতে পাই।","তাদের মধ্যে বেশ সখ্য দেখতে পাই।" | |
| "তার সাংঘাতিক আনন্দ হলো।","তার অপরিসীম আনন্দ হলা।" | |
| "তার চেষ্টা নিস্ফল হলা।","তার চেষ্টা নিষ্ফল হলা।" | |
| "তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি।","তার উদ্ধত আচরণে ব্যথিত হয়েছি।" | |
| "তোমার পত্র পেয়ে সন্তোষ হলাম।","তামার পত্র পেয়ে সন্তুষ্ট হলাম।" | |
| "তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।","তুমিই টাকা আত্মসাৎ করেছ।" | |
| "তিনি শিরাপীড়ায় ভুগছেন।","তিনি শিরঃপীড়ায় ভুগছেন।" | |
| "তার গলা বাষ্পরুদ্ধ হলা।","তার কন্ঠ বাষ্পরুদ্ধ হলা।" | |
| "তাকে শান্তনা দেবার মতা ভাষা ছিল না।","তাকে সান্ত্বনা দেওয়ার মতা ভাষা ছিল না।" | |
| "তার এই চাকচিক্য সব কিছুই বাহ্যিক।","তার এই চাকচিক্য সবকিছু ই বাহ্য।" | |
| "তিনি এক শ্বেতাঙ্গিনী বিবাহ করিয়াছেন।","তিনি এক শ্বেতাঙ্গ বিবাহ করিয়াছেন।" | |
| "তোমার কথা শুনিয়া চমৎকার হইলাম।","তোমার কথা শুনিয়া চমৎকৃত হইলাম।" | |
| "তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিল।","তৎকালে বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল।" | |
| "দশ চক্রে ঈশ্বরভূত।","দশচক্রে ভগবান ভূত।" | |
| "দারিদ্রতাকে জয় করার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট।","দারিদ্র্যকে জয় করার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট।" | |
| "দুর্বলবশত তিনি আসতে পারেননি।","দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।" | |
| "দরিদ্র কাজী নজরুল ইসলামকে মহান করেছে।","দারিদ্র্য কাজী নজরুল ইসলামকে মহান করেছে।" | |
| "দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছতাসাধন দরকার।","দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছসাধন দরকার।" | |
| "গরিবের কথা বাসি হলে ফলে।","কাঙালের কথা বাসি হলে ফলে।" | |
| "দিবারাত্রি পরিশ্রমে তার শারীরিক স্বাস্থ্য ভঙ্গ হয়েছে।","দিবারাত্র পরিশ্রমে তার স্বাস্থ্য ভঙ্গ হয়েছে।" | |
| "দূষ্কৃতিকারীরা তার ঘর জ্বালিয়ে দিয়েছে।","দুষ্কৃতকারীরা তার ঘর জ্বালিয়ে দিয়েছে।" | |
| "ধানের হাটে আম নামিও না।","ধানের হাটে ওল নামিয়া না।" | |
| "নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে।","নতুন ছেলেগুলো উৎপাত করছে।" | |
| "নীরাগী লোক প্রকৃত সুখী।","নীরোগ লোক প্রকৃত সুখী।" | |
| "নদীর জল হ্রাস হয়েছে।","নদীর জল হ্রাস পেয়েছে।" | |
| "নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।","নদীর জলে অস্তগামী সূর্যের ছায়া পড়েছে।" | |
| "নিরপরাধী, নিষ্পপীকে শাস্তি দেবে কেন?","নিরপরাধ, নিষ্পাপকে শাস্তি দেবে কেন?" | |
| "না খেয়ে মরব বরং চুরি করব না।","না খেয়ে মরব তবু চুরি করব না।" | |
| "নির্বাচনে বিজয়ী হওয়ায় তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।","নির্বাচনে জয়ী হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।" | |
| "প্রতিযাগীতায় প্রতিদ্বন্দীতা থাকবেই।","প্রতিযাগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।" | |
| "পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।","পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।" | |
| "পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে।","পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।" | |
| "পুত্রের অধগতি দেখে পিতা খুব ব্যাথামগ্ন হলেন।","পুত্রের অধোগতি দেখে পিতা খুব ব্যথিত হলেন।" | |
| "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।","ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।" | |
| "পরপকার মানুষত্বের পরিচায়ক।","পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।" | |
| "পাতায় পাতায় পড়ে শিশির নিশির।","পাতায় পাতায় পড়ে নিশির শিশির।" | |
| "প্রতিযাগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।","প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা।" | |
| "পরীক্ষা চলাকালীন সময়ে হর্নবাজানো নিষেধ।","পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ।" | |
| "পড়াশানায় তামার মনযাগিতা দেখছিনা।","পড়াশোনায় তোমার মনোযোগ দেখছি না।" | |
| "পাঁচজন মানুষেরা উপস্থিত ছিল।","পাঁচজন মানুষ উপস্থিত ছিল।" | |
| "ফেলো টাকা, মাখো তেল।","ফেলো কড়ি, মাখো তেল।" | |
| "বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল।","বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল।" | |
| "বিবিধ প্রকার পুরস্কার দেওয়া হবে।","বিবিধ পুরস্কার দেওয়া হবে।" | |
| "বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।","বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।" | |
| "বিপদ হতে সতর্কিত থেকো।","বিপদ হতে সতর্ক থেকো।" | |
| "বাঁশ ঝাড়ে রাতে জোনাকি জ্বলে।","বাঁশের ঝাড়ে রাতে জোনাকি জ্বলে।" | |
| "বৈশাখ এবং জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল।","বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল।" | |
| "বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।","বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।" | |
| "বিপদগ্রস্থ হয়ে তিনি আজ এসেছিলেন।","বিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছেন।" | |
| "বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করছে।","বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করেছিল।" | |
| "বর্ষার নদীটি কানায় কানায় পূর্ণ হয়েছে।","বর্ষায় নদীটি কানায় কানায় পূর্ণ হয়েছে।" | |
| "ভূমিই আমাদের মূলধন ও কৃষকরাই আমাদের খাদ্য যোগান দাতা।","ভূ মিই আমাদের মূলধন এবং কৃষকরাই আমাদের খাদ্য যোগান দাতা।" | |
| "মুমুর্ষ ব্যক্তির সেবা করবে।","মুমূর্ষু ব্যক্তির সেবা করবে।" | |
| "মধুসুদনের বাড়ি যসোর।","মধুসূদনের বাড়ি যশোর।" | |
| "মেয়েটি সুকেশিনী এবং সুহাস।","মেয়েটি সুকেশী এবং সুহাসিনী।" | |
| "মেয়েটি স্বয়ম্বরা।","মেয়েটি স্বয়ংবরা।" | |
| "মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন।","মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন।" | |
| "মাদকাশক্তি ভালো নয়।","মাদকাসক্তি ভালো নয়।" | |
| "মন্ত্রের সাধন এবং শরীর পতন।","মন্ত্রের সাধন কিংবা শরীর পতন।" | |
| "মন্ত্রীর অনুপস্থিতিতে সচিব দায়িত্ব পালন করবেন।","মন্ত্রীর অবর্তমানে সচিব দায়িত্ব পালন করবেন।" | |
| "মাতাহীন শিশুর কি দুঃখ!","মাতৃহীন শিশুর কী দুঃখ!" | |
| "মেয়েটি বেশ বুদ্ধিমান।","মেয়েটি বেশ বুদ্ধিমতী।" | |
| "মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো।","মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।" | |
| "যাবতীয় প্রাণীকূল এই গ্রহের বাসিন্দা।","যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।" | |
| "যেই সব ছাত্ররা পরীক্ষা দেয় নাই, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।","যেসব ছাত্র পরীক্ষা দেয়নি তাদের শাস্তি দেওয়া হয়েছে।" | |
| "যুক্তি খণ্ডিত হয়েছে, তবে মুক্তি মেলেনি।","যুক্তিখণ্ডন হয়েছে, তবে মুক্তি মেলেনি।" | |
| "যুদ্ধ শেষ হইল।","যুদ্ধ সমাপ্ত হইল।" | |
| "রোগের বৃদ্ধি পেয়েছে।","রাগ বৃদ্ধি পেয়েছে।" | |
| "রবী ঠাকুরের গীতাঞ্জলী বিখ্যাত কাব্য।","রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।" | |
| "রাজনীতি সমস্যা বাংলাদেশে প্রকট।","রাজনৈতিক সমস্যা বাংলাদেশে প্রকট।" | |
| "রূপসীগণেরা রূপের মোহে অন্ধ।","রূপবতীগণ রূপের মোহে অন্ধ।" | |
| "শুকরের দোয়ায় হাতি মরে না।","শকুনের দোয়ায় গরু মরে না।" | |
| "শুধুমাত্র টাকার জোরে সবকিছু হয় না।","শুধু টাকার জোরে সবকিছু হয় না।" | |
| "শরীর অসুখের কারণে আমি কাল আসতে পারিনি।","অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।" | |
| "শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে।","শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ হতে পারে।" | |
| "শুধুমাত্র তুমি গেলেই হবে।","শুধু তুমি গেলেই হবে।" | |
| "শামীমের চিঠি দেখে তিনি নির্বাক হলেন।","শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন।" | |
| "শ্মশান ঘাটে আমরা শব পাড়া দেখিয়াছি।","শ্মশান ঘাটে আমরা শবদাহ দেখিয়াছি।" | |
| "শারিরীক ভাবে ভালা থাকলেও মানষিক ভাবে ভালা না।","শারীরিকভাবে থাকলেও মানসিকভাবে ভালো না।" | |
| "ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।","ষড়ঋতুর দেশ বাংলাদেশ।" | |
| "সময় বড় সংক্ষেপ।","সময় বড় সংক্ষিপ্ত।" | |
| "সাবধান পূর্বক চলবে।","সাবধানে চলবে।" | |
| "সশঙ্কিত চিত্তে সে বলতে লাগলো।","শঙ্কিত চিত্তে সে বলতে লাগলো।" | |
| "সারাজীবন ভূতের মজুরি খেটে গেলাম।","সারাজীবন ভূতের বেগার খেটে গেলাম।" | |
| "সে সংকট অবস্থায় পড়েছে।","সে সংকটজনক অবস্থায় পড়েছে।" | |
| "সে সমস্ত কথা বিস্তারিত বললেন।","সে সব কথা বিস্তারিত বললা।" | |
| "সে ক্রোধে আত্মহারা হয়েছে।","সে ক্রোধান্ধ হয়েছে।" | |
| "সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন।","সুধীমন্ডলী উপস্থিত আছেন।" | |
| "সে অত্যন্ত আশ্চর্য হলা।","সে অত্যন্ত আশ্চর্যান্বিত হলা।" | |
| "সুলতানা এ পরিবারের কর্তা।","সুলতানা এ পরিবারের কর্তী।" | |
| "সে উচ্চ বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করে।","সে বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে।" | |
| "সব পাখিরা নীড় বাঁধে না।","সব পাখি নীড় বাঁধে না।" |