text
stringlengths
1
58.1k
label
int64
0
12
স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কারণে বিএনপি এসব নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।সরকারের হাতে নির্বাচনব্যবস্থা পুরোপ...
6
নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপকমিটির সদস্য এমরান সোনারের মোটরসাইকেল শোভাযাত্রায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা একটার দিকে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের পিরজিপাড়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটেছে। এমরান সোনারের অভিযোগ, হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভ...
6
বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপকড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যঅধ্যাপকড. মো. মশিউর রহমান। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্র...
1
জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ৭০ বছর বয়সী মাসুদা নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন...
6
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মানসুরা আক্তার তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল রোববার দুপুরে নগর কফি লাউঞ্জ হলরুমে তিনি এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করেন।লিখিত বক্তব্যে মানসুরা আক্তার বলেন, গত ২২ জানুয়ারি সাংবাদিকদের কাছে আমাকে ও আমার স্বামীকে জড়ি...
6
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও অপশক্তি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শনিবার রাজধানীর শাহবাগে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎস...
9
হাসপাতাল, রেলওয়ে কিংবা বাস স্টেশন। সবখানে রয়েছে ওদের তৎপরতা। প্রথম টার্গেট নারীদের গলার স্বর্ণের চেইন। কয়েকজন সদস্য দলবদ্ধ হয়ে ইচ্ছে করে ভিড় সৃষ্টি করে। ধাক্কাধাক্কি করে বাগবিতণ্ডায় জড়ায়। এরপর বিশেষ কাটার দিয়ে কেটে নেয় চেইন। মুহূর্তেই হাত বদল করে তা সরিয়েও দেওয়া হয়। অভিনব পন্থায় নারী ছিনতাইকারী চক্রের এমন তৎপরতা ময়মনস...
6
শয়তানকে খুশি করে লটারি জেতার আশায় দুই বোনকে হত্যা করেছে লন্ডননিবাসী এক কিশোর। ড্যানিয়েল হুসেন নামের ওই কিশোরকে দেশটির একটি আদালত ৩৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। তবে দুই বোনকে হত্যার সময় ড্যানিয়েলের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া সাজার মেয়াদ দুই বছর কমিয়ে ৩৫ বছর করা হয়। খবর দ্য গার্ডিয়ানের ২০২০ সালের জুন মাসে দুই বোন বিবা হেনর...
3
চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে জিতে ছন্দে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়র লিগের বড় ম্যাচে এবার আর্সেনালকে ৫-০ গোলে বিধ্বস্ত করল গতবারের চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে গতকাল শনিবার (২৮ আগস্ট) প্রিমিয়ার লিগের ম্যাচটিতে জোড়া গোল করলেন ফেরান তোরেস। এদিন ম্যাচের শুরু থেকেই প্রধান্য ছিল ম্যানচেস্টার...
12
মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলকে চার বছরের সাজা দিয়েছে কুয়েতের আদালত। সেই সাথে আদালত তাকে ১৯ লাখ দিনারও জরিমানা করেছে। বৃহস্পতিবার পাপুলের মামলার রায় ঘোষণা করা হয়। গত বছরের ২৬ নভেম্বর এ মামলার শুনানি শেষে কুয়েতের অপরাধ আদালতের বিচারক আব্দুল্...
6
বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটাই হবে দেশের প্রথম পাতাল রেল। মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানানো হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভ...
6
বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন বিএনপির তৃণমূলের বেশ কয়েকজন নেতা।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উপজেলা বিএনপি। আর উপজেলা আওয়ামী লীগের আশঙ্কা, বিএনপি-জামায়াতের ভেতরে অন্য কোনো পরিকল্পনা থাকতে পা...
6
রাজধানীর আদাবর থানার পিসিকালচার হাউজিং থেকে তিন বোন নিখোঁজের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা লাগেজ নিয়ে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে বাসা থেকে বেরিয়ে যায় তারা। তারা বাসা থেকে বের হওয়ার ২২ মিনিট আগে বের হন তাদের খালা সাজিদ নওরিন। মাতৃহীন এই তিন মেয়ে খালার বাসাতেই থাকত।আজকের...
6
এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এহসান মানি। ২৫ আগস্ট তাঁর মেয়াদ শেষ হবে। শোনা যাচ্ছে, পিসিবির পরবর্তী চেয়ারম্যান হওয়ার পথে এগিয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।পিসিবির চিফ প্যাট্রন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান এহসান ...
12
নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরে ভুয়া সনদে ক্যানসার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে আটক দুই প্রতারককে সুধারাম মডেল থানা-পুলিশের হাতে হস্তান্তর করা হয়।আটককৃতরা হলেন, সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গ...
6
ভারতের উত্তরপ্রদেশে দুই কুকুরের বিয়ের পর এবার গুজরাটে গবাদি পশুর বিয়ে! হ্যাঁ। হোলির পুণ্য তিথিতে সাত পাকে বাঁধা পড়তে চলছে আমেদাবাদের পুনম (গাভী) ও বাগাদানার অর্জুন (ষাঁড়)। সারা ভারতে এটাই সম্ভবত প্রথম বিবাহ যেখানে মালা বদল ও সিঁদুর দানের ইতিহাস গড়বে এক ষাঁড় ও এক গাভী। বিয়েতে ৭০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পারাসানা...
5
করোনাযুদ্ধে বিজয়ী ইউরোপের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ও ফরাসি নান সিস্টার অ্যান্ড্রে বৃহস্পতিবার ১১৭ বছরে পা রাখলেন। বিশেষ আয়োজনে পালিত হচ্ছে তার জন্মদিন। সেখানে রয়েছে তার বিশেষ প্রিয় খাবার ডেজার্ট বেকড আলাস্কা। গত মাসে তিনি করোনা থেকে সেরে ওঠেন। এছাড়া দু'দুটি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে। সিস্টার অ্যা...
3
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এতিমখানা ও বৃদ্ধাশ্রমের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে আজ মঙ্গলবার সকালে রবিউল ইসলাম (২৯) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বালিয়াকান্দি থানার এসআই নূর মোহাম্মদ জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর পরিজাত এতিমখানা ও বৃদ্ধাশ্রমের শিক্ষক খালিয়া মধুপুর গ্রামের উমর আলীর ছেলে রব...
6
সরকারি কর্মকর্তাদের পরে এবার বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য জারি করা সব আদেশ বাতিল করা হয়েছে। এ ছাড়া নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে ও আংশিক অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক এ নির্দেশনার পরে এখন থেকে কেন্দ্র...
0
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্মৃতি আক্তার রীমা (১৫) নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতের কোনো এক সময়ে তাকে ধর্ষণ ও হত্যার পর গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত রীমা হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে ও হোসেন...
6
আগামী রবিবারের মধ্যে সব ব্যাংকের জন্য ডলার বেচাকেনার একক রেট চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ রেট চূড়ান্ত করার লক্ষ্যে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) কে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপর ডলার বেচাকেনার একক রেট চূড়ান্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস...
0
হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান বিগবসের সিজন ১৩-এর বিজয়ী মডেল সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়েছে।সিদ্ধার্থের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। ভারতীয় এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর শোক ছুঁয়ে গেছে হলিউড অভিনেতা ও ডব্লিউডব্লিউই মেগাস্টার জন সিনাকেও। সদ্যপ্রয়াত এই তারকাকে শেষ ...
2
গতকাল শনিবার শপথ নেওয়ার একদিনের মাথায় জায়েদ খানকে বয়কট করে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৫ই মার্চ) ১৮ সংগঠনে জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হয়েছে। যার ফলে এদিন থেকে ১৮ সংগঠনের কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না। তবে এই সিদ্ধান্ত ও বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পী...
2
ঢাকায় ভারতীয় হাইকমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্লার্ক পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের হাইকমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। পদের নাম: ক্লার্ক পদসংখ্যা: ১০যোগ্যতা: স্নাতক পাসসহ ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের কাজে পারদর্শী হতে হবে।বয়স: ২১-৩৫ বছরচাকরির মেয়াদ: ৬ মাস...
1
দেখতে অবিকল ফুলের মতো। রাস্তায় কিংবা গাছের তলায় পড়ে থাকতে দেখলে হয়তো কেউ ভাববে এটা কোনো ফুল। কিন্তু যখনই নরাচরার করবে, তখনই হয়তো অবাক হবেন। ভাববেন এটা আবার কী। ফুল আবার নরাচরা করে নাকি। এমনটিই ঘটেছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দার বেলায়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন সুশান্ত। ওই ভিডিওতে দেখা য...
3
নাইজেরিয়ার উত্তর সীমান্তে বিমান হামলায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে, যারা আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে নাইজেরিয়ার বিমানবাহিনী। গতকাল শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়া ও নাইজারের যৌথ বিমান অভিযানে তাদের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নাইজেরিয়া বিমানবাহি...
3
হ্যারি কেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক। তার হঠাৎ টি-২০ ক্রিকেটে খেলার শখ জেগেছে। একবার ক্রিকেটে নিজেকে পরখ করে দেখতে চান হ্যারি। তাই তিনি বিরাট কোহলির কাছে তাকে দলে নেওয়ার জন্য আবেদন করেছেন। একটি ভিডিও টুইট করে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের কাছে অদ্ভুত এই আবেদন করেন। আইপিএলে কোহলির বেঙ্গালুরু দলে কোনো জায়গা ফ...
12
ইরানের প্রেসিডেন্ট 'নির্বাচিত' হওয়ায় কট্টরপন্থী রক্ষণশীল নেতা ইব্রাহিম রাইসি অভিনন্দন পাচ্ছেন। এই নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা না করা হলেও বিরোধীরা ইতিমধ্যে ফল মেনে নিয়েছেন এবং রাইসিকে অভিনন্দন জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই নির্বাচনে ইব্রাহিম রাইসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কট্টর ডানপন্থী ...
3
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনা সব সময় প্রকৃত নেতাদের মূল্যায়ন করেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. সাদেক খান ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও শাহে আলম মুরাদ ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ গণসংবর্ধনার আয়োজন করে বঙ্গবন্ধু শিশু ...
9
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) এবং চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটসের (এফডিএসআর) অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির। গতকাল শনিবার ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই ব্যাখ্যা দেন।সেইসঙ্গে তার দেশি-বিদেশি সনদ ভিডিওতে দেখান। ডা. জাহাঙ্গীর কবির বলেন, 'এফডিএসআর এ...
6
কিশোরগঞ্জের কুলিয়ারচরের আফরোজা আক্তার আইরিন মুরগি ও গরুর খামার করে পরিবারের আর্থিক সচ্ছলতা এনেছেন। সাংসারিক কাজের পাশাপাশি তাঁর এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি ও শ্রম দিয়েই দরিদ্রতার অবসান ঘটানো সম্ভব। আফরোজা আক্তার আইরিন কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া গ্রামের মো. আতর মিয়ার স্ত্রী। আইরিনের সঙ্গে কথা বলে জান...
6
অভিনেতা আবদুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। একসঙ্গে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা। সম্প্রতি সজল-প্রভা আবারও এক হলেন 'মুখোশের আড়ালে' নাটকে।বিলাসী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকের গল্পভাবনা ইমরান হোসেন মিশুর। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী হাসান টিংকু। 'মুখোশের আড়ালে...
6
সুদূর মালি থেকে ঢাকায় এসেছেন নৃত্যশিল্পী সুলেমান। শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যায় নাচ পরিবেশন করবেন তিনি। আলিয়াঁস ফ্রঁসেজ দো ঢাকার আয়োজনে শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রয়েছে তাঁর পরিবেশনা 'ড্যান্স অর ক্যাওস' বা 'নাচ অথবা নৈরাজ্য'। সুলেমান সানোগো 'সোলো' নামে পরিচ...
2
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে জয়ী হতে 'সবকিছু' করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার মস্কোর বিরুদ্ধে কিয়েভের প্রতিরক্ষার বিষয়ে জার্মানির মার্কিন ঘাঁটিতে আলোচনায় বসে ৪০টি দেশের প্রতিনিধিরা। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আমন্ত্র...
3
বাঁ পায়ের গোড়ালির হাড়ে 'গুরুতর' আঘাত পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান কাঁধেও রয়েছে চোট। বাঙুর হাসপাতালে এমআরআই করে ফের এসএসকেএম হাসপাতালে আনার পর মেডিক্যাল বুলেটিনে একথা জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের কর্মকর্তা চিকিৎসক মণিময় ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর পায়ে প...
3
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিনহাজ তুহিন। জাতীয় দৈনিক আজকের পত্রিকায় 'গবেষণা না করেই ভাতা পাচ্ছেন শিক্ষকেরা' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হন। এ ছাড়া অ্যাকটিভ সাংবাদিক ক্যাটাগরিতে ...
6
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আলোচনা সভা ও আনন্দ মিছিলে পুলিশ লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতা-কর্মীরা। গত শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।এর মধ্যে নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সাবেক স...
6
এবারও বিনা টাকায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেননেত্রকোনা জেলার ৬২ জন তরুণ। পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর তত্ত্বাবধানে দ্বিতীয় বারের মতো মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতায় চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হলেন তারা। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার পুলিশ লাইন চত্বরে যাচাই-বাছাই শেষে ৬২ জনের ন...
6
করোনা সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন চলছে। লকডাউনের কারণে মানিকগঞ্জের সাটুরিয়ার ঐতিহ্যবাহী হরগজের পশুর হাট বন্ধ ঘোষণা করেছে হাট কমিটি। হাট বন্ধ করার জন্য মাইকিং করার ঘণ্টা খানিকের মধ্যে হাট বন্ধ হয়ে যায়।হরগজ হাট কমিটির সদস্যসচিব ও হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, সংক্রমণের ঝুঁকি ...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রাইভারদের একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছিলেন। সে কথা স্মরণ করিয়ে দিয়েআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'একজন চালককে দিয়ে ৮ ঘণ্টার বেশি ডিউটি করাবেন না। লম্বা ডিউটি করলে দুর্ঘটনা ঘটতে পারে। ড্রাইভারদেরও তো বিশ্রামের প্রয়োজন আছে।' সোমব...
9
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে 'সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা' স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবনে দ্বিভাষিক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। বইটি সম্পাদনা করেছেন কানাডিয়ান ইউনি...
6
কোভিড নয়, আগামী বছর অর্থনীতির জন্য বড় হুমকি হবে মূল্যস্ফীতি। সম্প্রতি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বেঞ্জামিন ডিওকনো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ফিলিপাইনের অর্থনীতি করোনা-পূর্ববর্তী অবস্থায় ফিরবে। বেঞ্জামিন ডিওকনো বলেন, 'আমরা আশা করছি, আ...
0
পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসান সিকদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর পৌনে ১টার দিকে শহরের ব্যায়ামাগার এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ১টার দিকে হাসান সিকদার ৫/৬ জন কর্মী নিয়ে শ...
6
২১ ফেব্রুয়ারি উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ফুলের দোকানগুলোতে প্রায় প্রতিবছর প্রচুর পরিমাণ ফুল বিক্রি হয়। আগের দিন রাত থেকে জমে উঠত বেচাকেনা। কিন্তু এবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফুলের দোকানগুলোতে ক্রেতার সংখ্যা অনেক কম ছিল। ব্যবসায়ীরা যে ফুল কিনেছিলেন, তার অর্ধেকও বিক্রি করতে পারেননি।সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ...
6
চীনে উইঘুর মুসলিমদের সাথে হওয়া আচরণ সম্পর্কে জার্মান ফুটবলার মেসুত ওজিল যে টুইট করেছে সেটির সাথে তার ক্লাব আর্সেনালের সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতি প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। খবরবিবিসি বাংলার। শুক্রবার মেসুত ওজিলের করা টুইট সম্পর্কে দেয়া এক বিবৃতিতে আর্সেনাল বলেছে, 'সোশ্যাল মিডিয়ায় মেসুত ওজিলের করা মন্তব্য তার ব্...
12
২০০৯ সালে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ৪৯ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর পিলখানা হত্যাযজ্ঞের অন্যতম পরিকল্পনাকারী তৎকালীন বিডিআরের ডিএডি তৌহিদসহ ১৩৯ জনের সাজা বহাল রাখা হয়েছে। এ ছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৯৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দে...
6
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে এসএম জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসএম জাহাঙ্গীর ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এ...
9
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের কাউখালী গ্রামে কাউখালী তৈয়্যবিয়া আবদুর রহমান জামে মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে।গত সোমবার এ কাজের উদ্বোধন করেন চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান।
6
রোস্টার চেজকে ফিরিয়ে দিয়ে আজকের ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন মোস্তাফিজ। ৩৯ ওভারের শেষ বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে ১৮ বলে ৯ রান সংগ্রহ করেন। ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। মিরাজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে এলবির শিকার হয়ে ৩ রানে সাজ ঘরে ফেরেন চন্দরপল হেমরাজ। এরপর নিজ...
12
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ তাঁকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।সোমবার (২০ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের পৌরসভা-২ শাখার উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে...
6
দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলন চরফ্যাশন উপজেলার চর-কুকরি-মুকরী ইউনিয়নে বুধবার বিকেল ৪টা পর্যন্ত চলবে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল বিভাগের প্রতিনিধিদের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। বুধবার বিকেল ৪টার দিক...
6
নব্বইয়ের দশকের অন্যতম কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে একটি মামলা ছিল। আদালত থেকে পাওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের একটি সূত্র জ...
2
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে 'নির্যাতনে' মারা যাওয়া রায়হান আহমদের ভিসেরা রিপোর্টে বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। অতিরিক্ত আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনটি জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম। তিনি বলেন, রায়হানের প্রথম ম...
6
উপজেলা পরিষদ নির্বাচনে যাঁরা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদেরই করা হয়েছে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রাজশাহীর দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে দলের একাংশের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।গত বুধবার বিকেলে দুর্গাপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ...
6
গানের দল শিরোনামহীনের রজতজয়ন্তী। কোভিডের কারণে সামনে অনিশ্চিত দিন, তবু হাল ছেড়ে দেয়নি দলটি। এ বছর ভক্তদের নিয়ে দেশব্যাপী কনসার্ট করবে তারা। দলের ২৫ বছর পূর্তি উদ্যাপনী ঢাকার কনসার্টে অর্কেস্ট্রা নিয়ে উঠবে শিরোনামহীন। 'জাহাজী' অ্যালবাম দিয়ে ১৯৯৬ সালে শিরোনামহীনের আত্মপ্রকাশ। ২০২১ সালে মহামারির কারণে দলের রজতজয়ন্তী উদ্যা...
2
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের পরবর্তী দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর ভারত। ক্যারিবীয় দীপপুঞ্জে দুই টেস্টের বাস্তবতা কঠিন মুমিনুল হকের দলের। আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটিও কঠিন পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তাই নিজেদের পক্ষে রাখার সেরা সুযোগ মু...
12
স্কুল বন্ধ বলে সারা দিন ঘরে বসে থাকলে চলবে? শরীর যে মুটিয়ে যাবে। মানসিকভাবে হতাশায় ভুগবে। কোনো কিছু করতে ভালো লাগবে না। তাই তো মাঝে মাঝে খেলাধুলা করতে হবে। আর খেলাধুলা করলে তোমার শরীর ভালো থাকবে। সেই সঙ্গে মনও থাকবে চনমনে। বিকেলে বাড়ির ছাদে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে একটি খেলা খেলতে পারো। খেলাটির নাম মোরগ লড়াই। এটি খেলার...
6
রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো ভূমিকা রাখতে রাশিয়া, চীন, ভারত ও জাপানের মতো দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের প্রধানমন্ত্রী বলেন, 'আমরা আশা করি রাশিয়া, চীন,...
6
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে সোমবার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংল...
6
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে নীলু সূত্রধর (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তার মেয়ে শিল্পী সূত্রধর (৩০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নীলু সূত্রধর ওই গ্রামের মৃত চানমনি...
6
গর্ভবতী অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছিলেন এক নার্স। কন্যাসন্তানের জন্ম দিলেও সুস্থ হয়ে আর তিনি মনে করতে পারছেন না নিজের গর্ভাবস্থার কথা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের বিশ্ববিদ্যালয় হাসপাতাল মেডিক্যাল সেন্টারের নার্স সিলভিয়া লেরয়ের সঙ্গে। ৩৫ বছরের ওই নারী হাসপাতালের লেবার এবং ডেলিভারি ওয়ার্ডে কর্মরত। ২৮ সপ্তাহ...
4
''অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দয়া করে গুজবে কান দেবেন না।'' সোমবার টুইট করে অনুরাগীদের কাছে এমনটাই অনুরোধ করলেন অভিনেত্রী স্ত্রী সায়রা বানু। পাশাপাশি হাসপাতালে তোলা অভিনেতার সাম্প্রতিক একটি ছবিও পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। সোমবার টুইটে বর্ষীয়ান অভিনেত্রী লেখেন, ''গত কয়েক দিন ধরে আমার প্র...
2
শুক্রবার মুক্তি পেয়েছে এন রাশেদ চৌধুরী পরিচালিত সরকারি অনুদানের ছবি 'চন্দ্রাবতী কথা'। ছবিতে চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। ষোড়শ শতকের চন্দ্রাবতী হয়ে ওঠার গল্প বললেন তিনি।অভিনেত্রী দিলরুবা দোয়েলের প্রথম ছবি নাসিরউদ্দীন ইউসুফের 'আলফা'। দ্বিতীয় ছবি 'চন্দ্রাবতী কথা'য় তিনি হয়েছেন চন্দ্রাবতী। কে এই চন্দ্রাবতী...
2
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, প্রকাশনা কর্মকর্তা ও ফটোগ্রাফার পদে লিখিত পরীক্ষার ফল আজ শনিবার (৩১.১০. ২০২০) প্রকাশিত হয়েছে। বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ৬ জন, তথ্য কর্মকর্তা পদে ৬ জন, প্রকাশনা কর্মকর্তা পদে ৬ জন এবং ফটোগ্রাফার পদে ৫ জন উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ প্রাণিসম্পদ গবে...
1
সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শুধু ভারতই নয়, ভারতের বাইরের গুণমুগ্ধরাও শোকস্তব্ধ। পাকিস্তানেও সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটার, মন্ত্রী, প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত শোক বার্তা পাঠিয়েছেন। এবার প্রয়াত কিংবদন্তি শিল্পীর সঙ্গে টেলিফোনে তার কথোকথনের স্মৃতিচারণ করলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখত...
12
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, দেশের নৌবাহিনীতে জাগ্রোস এবং দামাভান্দ-২ নামে দু'টি ডেস্ট্রয়ার শিগগিরই যুক্ত হচ্ছে। নিজস্ব প্রযুক্তিতে জাহাজ দুটির নির্মাণ কাজ চলছে এবং তা দ্রুত শেষ হবে বলে জানান তিনি। শুক্রবার রাতে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য ...
3
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জেলায় নির্বাচনী প্রচারে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসভবন সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্...
9
ঢাকা: দেশে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনেও শর্তসাপেক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা ও ভাইভা গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।আজ রোববার ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব পাবলিক ...
1
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়া ভাটকে জড়িয়ে 'গুজবভিত্তিক' সংবাদের আরও রসদ বুঝি যোগ হলো এবার। দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে- এমন সংবাদের 'ভিত্তি' খুঁজে পেতে চলছে বলিউডপাড়া? আলিয়ার এক মন্তব্যেই এমন আভাসের এক সংবাদ ছড়িয়ে পড়েছে সর্বত্র। মঙ্গলবার আলিয়ার এক সাক্ষাৎকার ছাপা হয় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুত...
2
'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির জন্য পরিচালক সঞ্জয় লীলা বানশালী ও ছবির অভিনেত্রী আলিয়া ভাটকে সমন পাঠিয়েছেন আদালত। শ্যুটিংয়ের ওপর স্থায়ী স্থগিতাদেশ চেয়ে বম্বে দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজি। সেই আবেদনের ভিত্তিতে বানশালী-আলিয়াকে সমন পাঠিয়েছে আদালত। গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজির দাবি, ছবিতে তার মা এবং ...
2
অনেক আশা নিয়ে এবার মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করে স্বপ্ন ভঙ্গ হয়েছে জামাল-তপুদের। রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই এলোমেলো হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের ফাইনালে খেলার স্বপ্ন। তাই ফাইনালে খেলতে না পারার দুঃখ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এ...
12
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বেলাল ব্রিকস্ ফিল্ডে হামলা চালিয়ে অফিস কক্ষ ভাঙচুর ও ৫ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ সময় মানিক ও আল আমিন নামে দুই শ্রমিক আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার হৃদয়, শান্ত ও সোহেলের নেতৃত্বে ...
6
দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফিরিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আনন্দ মাটি হয়ে গেছে পর্তুগিজ তারকার সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুতে। খুব স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পায়নি রেড ডেভিলসরা। ম্যাচে রোনালদোর শূন্যতাও হ...
12
নওগাঁর মান্দা উপজেলায় পরিবেশদূষণ রোধের পাশাপাশি কৃষিবন্ধু চুলার ব্যবহার দিন দিন বাড়ছে। এ চুলায় রান্নার পাশাপাশি উৎপাদিত বায়োচার (কার্বনসমৃদ্ধ জৈব সার) জমিতে ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্যও রক্ষা হচ্ছে। কৃষিসংশ্লিষ্টরা বলছেন, জমিতে একবার বায়োচার ব্যবহার করলে শত বছর এর কার্যকারিতা থাকে। তাই কার্বনসমৃদ্ধ বায়োচার বা জৈব সার...
6
ভারত সরকার জাকের নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে। তারা জাকির নায়েকের এই এনজিওটিকে অবৈধ সংস্থা হিসেবে চিহ্নিত করে এই নিষেধাজ্ঞা জারি করে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার এই নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে জানান হয়...
3
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাব আজ আস্থা ও বিশ্বাসের স্থলে পরিণত হয়েছে। করোনাভাইরাস মহামারিকালে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার নিশ্চিতকরণসহ দেশের মানুষের সেবায় র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বাল...
6
স্বস্তির বাতাস বইছিল! তার মধ্যে আগুনের ফুলকি- প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এবার চেলসির মালিক রোমান আব্রামোভিচকে অযোগ্য ঘোষণা করল। তাতে এই ক্লাব বেচার ক্ষেত্রে রুশ ধনকুবেরের আর কোনো ক্ষমতা রইল না। তবে আব্রাকে ক্ষমতাশূন্য করলেও এর প্রভাব পড়বে না ক্লাবটির খেলাধুলায়। সবাই আগের মতোই অনুশীলন ও ম্যাচ চালিয়ে যাবে। মূলত আব্রার লাইসে...
12
'শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা' স্লোগানে বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসন দিবস। এ উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-খোকসা (কুষ্টিয়া): সারা দেশের ন্যায় কুষ্টিয়া খোকসা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে। গতকাল সকালে এ...
6
পরিবেশ নষ্ট করে ফসলি জমিতে অবৈধ ইটভাটায় ইট পোড়ানোর জন্য চলছে প্রস্তুতি। উপজেলা চরফ্যাশনের প্রত্যন্ত অঞ্চল চর কলমি ইউনিয়নের প্রায় ৫ একর সরকারি জমিতে লাকড়ি পুড়িয়ে ইট তৈরির প্রস্তুতি চলছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অবস্থিত অনেক ইট ভাটার নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও ছাড়পত্র। তবুও চলছে এসব ইট ভ...
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব নিরসনে রুল যথাযথ বলে ঘোষণা দেন আদালত। আদালত বলেন,নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের নিপুণ আক্তারকেবিনা প্রতিদ্বন্দ্ব...
6
প্রতিবছর সংরক্ষণের জন্য আলু রাখতে চাষিরা ধরনা দিতেন হিমাগারে। কিন্তু এবার হিমাগার কর্তৃপক্ষ মাইকিং করে সুবিধা দেওয়ার কথা বলেও চাষিদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছে না। এ অবস্থায় আলুর অভাবে হিমাগারগুলোর অনেকাংশ খালি পড়ে থাকার আশঙ্কায় হিমাগারমালিকেরা। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার ছয়টি হিমাগারে খোঁজ নিয়ে ওই চিত্র পা...
6
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই সিরিজ খেলতে মাঠে নেমে পড়েছে ভারত-নিউজিল্যান্ড। এই সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এবার তার দেখাদেখি টি-টোয়েন্টি সিরিজ না খেলার সিদ্ধান্ত লাল ডানহাতি পেসার কাইল জেমিসনও। নিউজিল্যান্ড হেড কোচ গ্যারি স্টিড বুধবার নিশ্চিত করেছেন, দুই ম্য...
12
কাবুলে মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে। তবে গাড়িতে কতজন ছিল, তা জানা যায়নি। ইউএস সেন্ট্রাল কমান্ড রোববার জানায়, মার্ক...
3
গাড়িচালক আবদুল মালেকের দুর্নীতির দায় তার ব্যক্তিগত। একসময়ের এই গাড়িচালকের দুর্নীতির কোনো দায় প্রতিষ্ঠানটি নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেস্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের অবস্থান পরিষ্কার করে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ স্বাক্ষর...
6
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, 'করোনা মহামারি কবে শেষ হবে তা বিশ্ববাসীর হাতেই রয়েছে। বিশ্ব যদি মনে করে, এই মহামারি শেষ হওয়া প্রয়োজন, তবেই তা শেষ হবে।' আগামী দুই সপ্তাহের মধ্যেই সংক্রমণ ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হু প্রধান। ...
4
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'শেখ হাসিনা আছেন বলেই আজ করোনার প্রথম ঢেউ মোকাবিলা করে দ্বিতীয় ঢেউ সফলতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে দেশ। জীবন-জীবিকার মধ্যে সুন্দর সমন্বয় ঘটিয়ে এ সংকটে তিনি এরই মধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। সফলভাবে এ করোনা পরিস্থিতি ...
9
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টির দ্রুত সুরাহা হওয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। রোববার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গ...
6
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার পরামর্শ মানতে গিয়ে নিম্নআয়ের মানুষের আয় অনেক কমে গেছে। এই পরিস্থিতিতে চরম দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়ে গেছে ৬০ শতাংশ। ১৪ শতাংশ (দুই কোটি ৩৮ লাখ) মানুষের ঘরে কোনো খাবারই নেই। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রাম পরিচাল...
6
এবারের বিপিএল ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমান। ঢাকা পর্বে বরিশালের প্রথম তিন ম্যাচে ছিলেন না মুজিব। চট্টগ্রামে আজই দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা তাঁর। আগামী শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আফগান স্পিনারের এবারের বিপিএল যাত্রা শুরু হওয়ার কথা।বিপিএল-আইপিএল-বিগ ব্যাশ-পিএসএলস...
12
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টের কাছে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ মার্চ) বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ব্যাপারে দেশটির কর্মকর্তা ক্যাপ্টেইন মোহামেদ হুসেইন বলেন, পাহাড়ের চূড়ায় ...
3
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত ভ্রমণকারীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড। এই নিষেধাজ্ঞার আওতায় নিউজিল্যান্ডের নাগরিকরাও রয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৭ জনই ভারত ভ্রমণকারী। এই ঘটনার পরই নিউজিল্যান্ড সরকা...
3
পর্দায় বাবা জ্যাকি শ্রফ আর ছেলে টাইগার শ্রফ আলাদা আলাদাভাবে বাজিমাত করেছেন। এবার এই পিতা-পুত্র একসঙ্গে ধামাল করতে আসছেন বলে খবর প্রকাশ করেছে ডেকান ক্রনিকল। ৬২ বছর বয়সী জ্যাকি এবং পুত্র ২৯ বছর বয়সী টাইগার শ্রফ একসঙ্গে পর্দায় ঝড় তুলতে আসছেন। জনপ্রিয় 'বাঘি' ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি 'বাঘি থ্রি'তে নাকি বাপ-বেটার জুটিকে দেখা য...
2
মেক্সিকোর আড়াই কোটি নাগরিককে জাপানে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে কানাডার কুইবেক শহরে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে এই হুমকি দেন। কুইবেক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের যেসব উদ্ভট বক্তব্যে জি-সেভেনের নেতারা মর্ম...
3
পবিত্র নগরী জেরুজালেমের আল কুদস এলাকায় ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরাইলের পুলিশ। ১৫ বছর বয়সী ওই শিশুর নাম জাওয়াদ আব্বাসি। গাড়ি চাপা দেওয়ার পর তাকে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি গত ৩০ মে এ খবর প্রকাশ করেছে। ফিলিস্তিনের শিহ...
3
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার জোরালো আশঙ্কা রয়েছে। সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, আজ রবিবারই এই হামলা হতে পারে। 'সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি' থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। বিমানবন্...
3
ডিসেম্বরে চট্টগ্রামসিটি করপোরেশনভোটের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এতথ্য জানান তিনি। এসময় এমপি নিক্সনের বিষয়ে ইসি সচিব বলেন, তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আইন বিভাগে পাঠানো হয়েছে। যে প...
6
যান্ত্রিকতার যুগে যন্ত্রই বুঝি আপন। তবে সত্যটা হলো যন্ত্র কখনো মানুষের জায়গা নিতে পারে না, রাসায়নিক কখনো নিতে পারে না প্রাকৃতিক উপাদানের জায়গা। আধুনিকতায় যতই থাক রাসায়নিকের ব্যবহার, প্রকৃতির ছোঁয়া লাগা সৌন্দর্য সর্বত্রই কুড়িয়ে নেয় প্রশংসা। চুলের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। রাসায়নিক ব্যবহার করা চুল একসময় প্রাণহীন হয়ে প...
4
জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে এক নারী অফিস কর্মীর আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। বিষয়টি সমকালকে নিশ্চি...
6
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ কখনোই বহিঃশক্তির চাপের কাছে নতি স্বীকার করবে না। সোমবার সুইজারল্যান্ড সফরে গিয়ে দেশটিতে বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমরা বিদেশিদের জানিয়ে দিয়েছি যদি তারা ইরানি জনগণের সাথে সম্মান ও যুক্তির ভাষায় কথা বলে তাহলে...
3
পাশাপাশি দুটি ছবি। পাশাপাশি দুই জন। একজন- নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আর অন্যজন নুসরাত ইমরোজ তিশা। বাংলাদেশের শোবিজে পরিচিত এই দুই মুখ বাস্তব জীবনের দম্পতি। মঙ্গলবার সন্ধ্যায় ফারুকীর সঙ্গে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে সুখবর দিলেন তিশা। জানালেন- মা হচ্ছেন তিনি।ফেসবুক পোস্টে তিশা লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন...
2