text
stringlengths
1
58.1k
label
int64
0
12
আজ বুধবার রাশিয়াকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেলজিয়াম এবং পোল্যান্ডে শীর্ষ ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করার এক...
3
সৌদি আরবের সকল করোনাভাইরাস রোগীদের সরকারি ও বেসরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ সোমবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে বাদশার আদেশের বিষয়ে এ ঘোষণা দেন। আল-রাবিয়াহ বলেন, দেশটির স্থায়ী ও অস্থায়ীসহ সব ধরণের বা...
3
অর্থমন্ত্রী বলেন, জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর প্রতিবেদন এবং সচিব কমিটির প্রতিবেদনে সুপারিশের আলোকে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তক্রমে পে-স্কেল বাস্তবায়ন হবে। সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারি চাকুরীজীবীদের স্বেচ্ছায় অবসরের বয়স ২৫ থেকে ২০ বছর করার বিষয়টি মন্ত্রি...
6
নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশে মিলল কলেজ শিক্ষার্থী প্রভাকর ত্রিপুরা রানার মরদেহ। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় বাড়ির পেছনের সেপটিক ট্যাংক তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রভাকর ত্রিপুরা রানা খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকার সুরেন্দ্র ত্রিপুরার ছেলে এবং ঢাকার সরকারি বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ...
6
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এক মৎস্যচাষির দুটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শত্রুতার জেরে ওই চাষির পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুকুরে বিষ প্রয়োগের ফলে সব প্রজাতির মাছ মরে যাওয়ায় ওই মৎস্যচাষির প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে পশ্চিম রামচ...
6
চেষ্টা করেও ভেদ করা যায়নি মার্কিন প্রেসিডেন্টের পোক্ত নিরাপত্তাবেষ্টনী। গোপন খামে বন্দি করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হয়েছিল বিষ! এমনই দাবি মার্কিন সিক্রেট সার্ভিসের। মার্কিন সিক্রেট সার্ভিসেস -এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই খামে রেইসিন বিষ ছিল। আর সেই রেইসিন ভর্তি খাম পাঠানো হয় মার্কিন প্রেসিডেন্টের না। যদিও তা...
3
রাজধানীর ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মঈনুল হোসেনসাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। নিউমার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিক ও ঢাকা কলে...
6
বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে মানবদেহে মেকানিক্যাল হার্ট স্থাপন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর মেকানিক্যাল হার্ট স্থাপন সম্পন্ন করেন প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির। এর মধ্য দিয়ে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা হলো। মেকানিক্যাল হার্ট স্থ...
4
র্যাডবোর্ড বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডসের অন্যতম সেরা সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। গবেষণা, পড়াশোনা, শিক্ষার মানের জন্য এ বিশ্ববিদ্যালয়ের বেশ খ্যাতি রয়েছে। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০১৯ সালে এ বিশ্ববিদ্যালয় থেকে ৪৪৭টি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় এবং ৭ ...
6
কুমিল্লার আইটি বিশেষজ্ঞ শাহাদাত আলী খান সাবাত (৩০) হত্যাকাণ্ডের দুই বছরেও সূত্র উদ্ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ নিয়ে নিহত সাবাতের বাবা-মা ও বোন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁরা এ নিয়ে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন।...
6
নান্দাইলের সিংরইল ইউনিয়নের রাতের বেলায় স্বাস্থ্য সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় ইউনিয়নের হরিপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহমুদুর রশিদ।সভায় স্বাস্থ্য সচেতনতায় বিশেষ করে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানান মাহমুদুর রশিদ। এ ছা...
6
সিলেট অঞ্চলের ঐতিহ্য চোঙা পিঠা। আর তাইতো শীত এলে মৌলভীবাজারের কমলগঞ্জে কদর বেড়ে যায় এ পিঠার। ঢালু বাঁশের লম্বা সরু চোঙায় দুধ, চিনি, নারিকেল, চালের গুঁড়া দিয়ে নাড়ার আগুনে তা সেদ্ধ করা হয়। এটি দেখতে লম্বাটে সাদা রঙের। চোঙার ভেতরে তৈরি বলে এর নাম চোঙা পিঠা।প্রতি শীতে এ জনপ্রিয় পিঠার আয়োজন করা হয় উপজেলার গ্রামগুলোতে। বাজার...
6
দেশে করোনার সংক্রমনে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। গত ২৫ জানুয়ারি শনাক্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছিল। সর্বশেষ এক লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে মাত্র ৭ দিনে। প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারীতে এটি দ্বিতীয়বারের মতো এক সপ্তাহে এক লাখ রোগী শনাক্তের ঘটনা। গত বছর ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সাত দিনে লাখ রোগ...
6
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সবার প্রতি সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার নওগাঁয় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।শুক্রবার দুপুরে নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুট...
6
'গন্ধে উদাস হাওয়ার মতো উড়েতোমার উত্তরী, কর্ণে তোমারকৃষ্ণচূড়ার মঞ্জরি'আসছে ফাল্গুনের প্রথম ভাগে কৃষ্ণচূড়ার দেখা না মিললেও গোলাপ, রঙ্গন, গাঁদা, জারবেরাসহ নানা রঙের ফুলে রঙিন হয়ে উঠবে চারপাশ। বাক্সভর্তি গয়নাকে 'রোসো' বলে ফাল্গুনের প্রথম প্রহরের চুলের সাজে ব্যবহার করুন রংবেরঙের ফুল। ফুলে ফুলে ঢলে ঢলেদিন দিন ফুলের গয়না তৈরি...
4
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বিদেশি বন্ধু, শিক্ষানুরাগী, কবি-সাহিত্যিক-অনুবাদক ফাদার মারিনো রিগনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার) পালিত হয়েছে। ইতালিয়ান নাগরিক ফাদার মারিনো রিগন খ্রিস্টান ধর্মের যাজকীয় দায়িত্বপালনের অংশ হিসেবে ১৯৫৩ সালে বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজী গ্রামে প্রথমে আসেন।মোংলার শেলাবুনিয়ায় ৪০...
6
সম্প্রতি হাইতির প্রেসিডেন্ট জোভেনিল মোইসিকে তার নিজ বাড়িতে হামলা চালিয়ে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় 'প্রধান সন্দেহভাজন' খুনিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ প্রশাসন। খবর বিবিসির। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম ক্রিশ্চিয়ান ইমানুয়েল শ্যানন। তিনি পেশায় একজন চিকিৎসক। ৬৩ বছর বয়সী এই চিকিৎসকই হাইতির প্র...
3
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু করেছে পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং মলদোভার বাংলাদেশ মিশন। যোগাযোগ, ভ্রমণ ও স্থানান্তরের জন্য জরুরি সাহায্য পাওয়া যাবে এসব নম্বরে কল করে। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব নম্বর সরবরাহ করা হয়েছে। যাদের স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে সাহায্য প্...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত ইতালি ও ভ্যাটিকান সিটি সফর নিয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর বাসসের শেখ হাসিনা গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের...
6
জ্বালানি তেলের সরবরাহ না থাকায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তেল-সংকট দেখা দিয়েছে। তেলশূন্য হয়ে পড়েছে ফিলিং স্টেশন। জ্বালানি তেল কিনতে এসে ক্রেতারা খালি হাতে ফেরত যাচ্ছেন। ফিলিং স্টেশনে তেল না থাকার সুযোগে অসাধু খুচরা বিক্রেতারা চড়া দামে পেট্রোল ও অকটেন বিক্রি করছেন। এতে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকহারে বেড়ে গেছে। এক ল...
6
কলারোয়া (সাতক্ষীরা): দুই সন্তান রেখে প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠালেন বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেমের দাবিতে বাংলাদেশে আসা ওই নারীকে নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তের সাব পিলার ১৩ এর কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বিজিবির পক্ষে কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার আ ফ...
6
ময়মনসিংহের গৌরীপুরে মাইক্রোবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারী গ্রামের সাদেকুল ইসলাম (২০) ও আরাফাত রহমান (১৮) । শনিবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চর শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ...
6
বরিশাল বিমানবন্দরে মাদকসহ ধরাপড়া এক ইউপি চেয়ারম্যানকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আজ সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহমেদ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।আবু সাঈদ খান নামে ওই ব্যক্তি হচ্ছেন ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা...
6
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খুরশীদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বলেন, খুরশীদ আলম সর্বশেষ যুগ্ম-সচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়...
4
সময়টা ভালো যাচ্ছিল না। দরকার ছিল মারদাঙ্গা একটা ইনিংসের। আর সেটা পেয়ে গেলেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার দেখা দিল আশরাফুল চমক। করলেন শতক। শুধু তাই নয় অপরাজিত থাকলেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। ১৪১ রানে অপরাজিত। আশরাফুলের দারুণ শতকের উপর ভর করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৩৬ রানে হার...
12
কক্সবাজারের মহেশখালীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ৯ জন। নিহতরা হলেন, মাতারবাড়ির মিয়াজির পাড়া জাহাঙ্গির আলমের পুত্র আহসান (১০) ,আজিজুল হকের পুত্র এরশাদুল (১২) ও চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বেলুন বিক্রিতা জসিম উদ্দিন (৩০)। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার মাতারবাড়...
6
চতুর্থ দফায় অনুষ্ঠিত গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী শামসুজ্জামান জামাল। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।লিখিত বক্তব্যে শামসুজ্জামান জামাল বলেন, 'ভা...
6
কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মকছুদ মিয়ার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। পরিবারটিকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কক্সবাজার জেলা ম...
6
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের মৌখিক পরীক্ষা ২২ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ওই দিন তুরাগ হল, নগর ভবন, ফুলবাড়িয়া,...
1
পাকিস্তানের রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে সরাতে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে নতুন এই সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি এবার বিরোধী দলের নেতাদের দুর্নীতিবাজ বলে অভিহিত করলেন ইমরান খান। তিনি বলেছেন, 'আমি ক্ষমতা হারাই বা মারা যাই দুর্নীতিবাজ নেতাদের ছাড়বো না।' আজ রবিবার রাতে ই...
3
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় জন্ম হয়েছিল বাঘ শাবক দুর্জয় ও অবন্তিকার।২৬ মে জন্মের পর গত ১৬ আগস্ট জন্ম নিবন্ধন করে শাবক দুটির নাম রেখেছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রয়েল বেঙ্গল দম্পতি টগর ও বেলির ঘরে জন্ম হয়েছিল ছেলে শাবক দুর্জয় আর মেয়ে শাবক অবন্তিকার। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই মাছির কামড়...
6
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) আট ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাকিস্তানের পাঞ্জাব থেকে তাদের গ্রেফতার করা হয়। পিটিআই নেতা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর ওই আট ব্যক্তি সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমালোচনা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। খবর ডনের। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় জানায়নি এফআইএ। তবে পিট...
3
বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগে মঞ্জুরীকৃত ২ হাজার ৫১৬ জনবলের বিপরীতে ১ হাজার ৪৬০ জন কর্মরত আছেন। এখানে শূণ্যপদের সংখ্যা ১ হাজার ৫৬ (৪২ শতাংশ)। সম্প্রতি রেলওয়ের ৪৭ হাজার ৬৩৭ জন নতুন জনবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের এমপি হেনা মমতা লাভলীর প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী নুরুল ই...
6
জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান হয়েছেন দেশের সংগীতশিল্পী শাফিন আহমেদ। জাপার চেয়ারম্যান জি এম কাদের তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে কেন্দ্রীয় সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।আজ রোববার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজকের পত্রিকাকে এ খবর জানিয়েছেন।তিনি জানান, নবম জাতীয় সম্মেলনের...
9
সিলেটে সুরমা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা স্টোন ক্রাশার মেশিন অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযানে এক কোটি ১২ লাখ টাকার ক্রাশার মেশিনসহ যন্ত্রপাতি ধ্বংস করা হয়। এ সময় আনুমানিক প্রায় এক লাখ ৩০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে; যা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। সোমবার রাতে পরিবেশ ...
6
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ সরকার। তৃতীয় মেয়াদের তিন বছর পূর্তি হচ্ছে শুক্রবার (৭ জানুয়ারি)। এ উপলক্ষে ভাষণ দিবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কথা জানান। বাংলাদ...
6
জাতিসংঘের মর্যাদাপূর্ণ 'অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)' এর সদস্য পদের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদের নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ৫৪ সদস্য বিশিষ্ট এই পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। শনিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
6
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বাংলাদেশে ফাইন্যান্স ও মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: কনসোর্টিয়াম ফাইন্যান্স কো-অর্ডিনেটরপদসংখ্যা: অনির্ধারিতবিভাগ: ফাইন্যান্সযোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্ট...
1
গাজায় ইসরাইলি হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগেডের আবদুল্লাহ ফায়াদ নিহত হয়েছেন। হামাস সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে। ইসরাইল জানিয়েছে, সোমবারের ওই হামলায় হামাসের তিন সদস্য নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লে. কর্নেল জোনাথন কনরিকাস সাংবাদিকদের বলেন, আমরা...
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে রাজধানীর চানখারপুল এলাকায় বিশ্বের বৃহত্তম বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন কররেছেন।প্রধানমন্ত্রী সকালে সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান- শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন করেন।এর আগে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা:সামন্তলাল সেন ...
9
কুমিল্লার নাঙ্গলকোটে ঘুরতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া আল বাশারাত কো-অপারেটিভ সোসাইটির পরিত্যক্ত মৎস্য প্রজেক্টের শ্যালোমেশিন ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আনা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। স্থানীয় ও মামল...
6
বর্ষায় খুব জটিল কোনো চুলের স্টাইলে না যাওয়াই ভালো। কারণ, বৃষ্টিতে চুল ভিজে গেলে পুরোটাই 'পণ্ডশ্রম'। এই সময়ে সবার আগে চাই চুলের যথাযথ যত্ন। এরপর সহজ ও দেখতে স্টাইলিশ এমন কোনো ঢংয়ে চুল বাঁধতে পারেন।রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বললেন, এই মৌসুমে খুশকি বেড়ে যায়। চুল ভিজে যাওয়ার পর ভালোমতো শুকিয়ে নিতে হবে। নয়তো চুলের গোড়া অনেক...
4
আগামী রবিবার লিভারপুল ঘরের মাঠে খেলবে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে। একই সময়ে পেপ গুয়ার্দিওলার দলকে খেলতে হবে অ্যাস্টন ভিলার মাঠে। শিরোপা লড়াইয়ের সব উত্তেজনা এবার শেষের অপেক্ষায়। শেষ ম্যাচে লিভারপুলের শুধু জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে ম্যানচেস্টার সিটির হারের। চলতি মৌসুমে ৩৭ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট...
12
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শীর্ষ রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোক বার্তায় বলেছেন, "বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত একজন জন দরদী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতাকে হারাল। " এ সময়শিক্ষামন্...
6
পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল। সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। দুই দিনে বিভিন্ন রুটে গাড়ি পরিচালনা করবে। আজ বৃহস্পতিবার সকালে রুটের চূড়ান্ত শিডিউল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন...
1
এই মুহূর্তে বলিউডের সুপার হিট সিনেমা 'কবির সিং'। ব্যবসা সফল এই ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় 'কবির সিং'-এর নায়িকার নাম কী? এই প্রশ্নের জবাবে যে কেউ বলবেন, কিয়ারা আদভানি। কিন্তু এটা তার আসল নাম না! হ্যাঁ, এই নায়িকা নিজেই জানালেন। মূলত বলিউডে নিজের আকর্ষণ বাড়াতে নাম পরিবর্তন ক...
2
ঝিনাইদহের শৈলকুপায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ৩২ ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বিপ্রবগদিয়া ও পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে গ্রামবাসী কুকুরটিকে হত্যা করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপ্রবগদিয়া গ্রামের দিলবার শেখ কুকুরের কামড়ে আহত তার শিশুক...
6
হাতি রক্ষায় বন বিভাগের ব্যর্থতার প্রতিবাদে ও বিচার বিভাগীয় তদন্ত দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত এক সপ্তাহে পাঁচটি হাতি হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে এ সমাবেশ বলে জানান আয়োজকেরা।গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার উদ্যোগে এ সম...
6
এলংজানি নদীর তীব্র ভাঙনে দেলদুয়ার-লাউহাটি সড়কের ৫০ ফুট নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সড়ক ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে দেলদুয়ারের সদরের সঙ্গে লাউহাটি ও ফাজিলহাটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থ বরাদ্দ সাপেক্ষে নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেল...
6
'দেড় বছর করোনার জন্য স্কুল বন্ধ থাকায় মণিদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। ভিডিও ক্লাস আর ফোন করে ক্লাস চললেও আমাদের ভালো ফোন ছিল না। মাস্টাররা বাড়ি আলীও পড়াশোনা বলতে তেমন হয়নি। এর মধ্যে বইও হারায় ফেললাম। নতুন বছর না আলী তো বই পাওয়া যাবি নে। আজ নতুন বই পেয়ে শপথ নিলাম যত কষ্টই হোক মণির পড়াশোনাডা চালায় নেব।'রেহানা খাতুন তাঁর তৃত...
6
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সকলের ব্যক্তিপরিচয়ের অধিকার রয়েছে। পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণের প্রয়োজনীয়তা এখানেই। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং মৌলিক মানবাধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন বিষয়টি অনুধাবন করেছেন, যা যুগোপযোগী, ভিন্নধর্মী ...
6
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে তাকিয়েছেন। বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ কথা বলেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সকাল ১১টার দিকে আমি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আমাদের চেয়ারম্যানের ক...
6
কমলগঞ্জে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা সরাসরি দেখেছেন অনেকে। এর মধ্যে তাঁর ছোট ভাই রাজেল আহমেদও ছিলেন। তবে প্রাণভয়ে কেউই এগিয়ে যাওয়ার সাহস পাননি।এ বিষয়ে রাজেল আজকের পত্রিকাকে বলেন, 'আমার ভাইকে দা দিয়ে কোপানোর সময় আমি দেখেছি। ভাইকে কুপিয়ে মেরেছে ত...
6
আওয়ামী লীগকে মাটি ও মানুষের দল উল্লেখ করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি।'আজ শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।আওয়ামী লীগ সভাপতি বলেন, 'জিয়া নির্বাচনে প্রহসন ও ...
9
মেয়েকে নিয়ে রেস্তোরাঁয় কফি পান করছেন; এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন কলকাতার জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। গত ১৩ জানুয়ারি ছবিটি পোস্ট করেন মীরাক্কেল খ্যাত জনপ্রিয় এই উপস্থাপক। ভারতীয় নেটিজেনদের অনেকেই মীরের মেয়েকে শুভ কামনা জানান। কিন্তু সায়ক গাঙ্গুলী নামে এক যুবক মীরের কাছে তার মেয়ের ফোন নাম...
2
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ কমানো হবে আত্মঘাতী উদ্যোগ। এ উদ্যোগ বাতিলসহ পলিটেকনিক শিক্ষকদের হয়রানিমূলক বদলির আদেশ প্রত্যাহার ও পেশাগত ৪ দফা দাবি বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। শনিবার (৩১ জুলাই) আইডিইবি ভবনে সংগ্রাম পরিষদের যুগ...
6
হিন্দি একটা গান বাজছিল। আনুশকা শর্মা অভিনীত 'ফিলৌড়ি' ছবির 'দিন সগনা দা চাদেয়া আও সখিওন নিড়হাজার সাজিয়ে হৈ।' উঠানভরা বরের বাড়ির লোকজন আর দিয়ার পরিবারের লোকেরা। বর-কনে এগিয়ে যাচ্ছেন মঞ্চের দিকে। কনে পরেছেন সিল্কের টুকটুকে লাল শাড়ি, খোঁপায় ফুল। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। কেবল ভিডিও না, বেশ কিছু ...
2
ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ফণী। উড়িষ্যার স্থলভাগের গভীরে না গিয়ে ক্রমশ উপকূল বরাবর পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে আসছে অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড় ফণি। আর সে কারণেই উদ্বিগ্ন আবহাওয়াবীদরা। সেখানে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। খবর: আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের আবহাওয়াবীদ জে কে মুখোপাধ্যায় জানান, এ...
6
খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিউএইচও) অলিম্পিক কমিটির সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাপী অ্যাথলেটদের স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন শারীরিক কার্যকলাপ নিয়ে সচেতনতামুলক প্রচারণা চালাবে সংস্থাটি। পাশাপাশি, আগামীতে টোকিও অলিম্পিক গেমস আয়োজনে ক্রীড়াবিদদের সুরক্ষার বিষয়ে আইওসি'কে পরামর্শ দে...
12
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ৪ জনের মৃত্যু এবং ২৩২ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।জুনের শেষ ...
6
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, 'শিক্ষকতা মহৎ পেশা কথাটি সবাই জানেন। এই পেশার আদর্শ, মহত্ত্ব ও গুরুত্ব কতজন অনুধাবন করতে পারেন, তা মেনে চলেন, ধারণ করেন সেটা দেখার বিষয়। কারণ, জাতি গঠনের মূল দায়িত্ব শিক্ষকদেরই।'তিনি আরও বলেন, 'নবীন শিক্ষকদের হাতেই জাতির ভবিষ্যতের অনেক কিছু নির্ভর কর...
6
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মিত একটি ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নাম সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রী আফসানা মোশাররফের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। রবিবার (১০ এপ্রিল) দুপুরে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি 'উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১' পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' অর্জন করায় তাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ আনন্দ ম...
6
সবকিছু ঠিক থাকলে 'ক্লোজ' হতে পারে আজ ক্যামেরা। যে ক্যামেরা 'অন' হয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে, গত ২৩ জানুয়ারি। বলছি, আশিকুর রহমান পরিচালিত অ্যাকশন ধাঁচের ছবি 'সুপারহিরো'র কথা। শনিবার সকাল থেকে পূবাইলে চলছে এর শ্যুটিং। এতে অংশ নিয়েছেন শাকিব খান, বুবলী, টাইগার রবিসহ অন্যান্য অভিনেতা। ছবিটির চূড়ান্ত প্যাক-আপ ঘটতে যাচ্ছে আজ...
2
রাজধানীর তেজগাঁওয়ে গুলশান লিংক রোডের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো এ অভিযানে মাদক বিক্রির টাকা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবারও একই ক্লাবে অভিযান চালিয়েছিল পুলিশ। ...
6
ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীরের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুদীপ কুমার চক্রবর্ত্তী, পুলিশ সুপার (এসপি), বগুড়া জেলা-এর উদ্যোগে গতকাল তাঁকে চাকরি দেওয়া হয়।বাংলাদেশের বিখ্যাত রিটেইল চেইন শপ 'স্বপ্ন' এর 'রিসার্চ এসোসিয়েট' পদে তাঁকে চাকরি দেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। গতকাল আলমগীর কবিরের ...
6
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন আইনি প্রক্রিয়াগুলো শেষ হলেই মুক্তি পাবেন খালেদা জিয়া। এরমধ্যে খালেদা জিয়ার মুক্তির সুপারিশের ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন...
6
দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া যত গুরুত্বপূর্ণ বা নীতি আদর্শের কাজই হোক না কেন তা সমাধান করা সম্ভব নয়। বর্তমান সরকার নির্বাচনের আগে ঘোষণা করেছিল সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান থাকবে। সরকার...
6
নতুন বছর- নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনার পথে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুন বছরকে স্বাগত জানাল লাখো পাঠকের প্রিয় পত্রিকা ভোরের কাগজ। ২০২২ সালের প্রথমদিন শনিবার ( ১ জানুয়ারি) দুপুরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আনন্দঘন পরিবেশে সহকর্মীদের নিয়ে কেক কাটেন সম্পাদক শ্যামল দত্ত। এ সময় তিনি বলেন, আরো সমৃদ্ধভাবে পথ চলতে ভোরের...
6
ইউক্রেনের সঙ্গে সংশ্লিষ্ট সব পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর বাসসের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংলাপ ও সহযোগিতার চেতনা বজায় রেখে এই সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে বা...
6
বিপিএল থেকেই ছন্দে আছেন এনামুল হক বিজয়। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল)। প্রথম ম্যাচে অর্ধশতকের পর এবার দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। এনামুলের পথ ধরে প্রাইম ব্যাংকের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন নাসির হোসেনও। এতেই বড় পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।আজ শুক্রবার ...
12
ঘুম থেকে উঠে চোখ খুললেন। আপনি হিসাব না রাখলেও এই চোখ কিন্তু সেকেন্ডে অন্তত ৮০ বার ঘোরে। শুনেছি প্রতিদিন দুবার ব্রাশ করা নিয়ে আপনার বেশ গৌরব। কিন্তু বিশ্বাস করেন, আপনার মুখে এই মুহূর্তেও অন্তত ১ বিলিয়ন (১ হাজার লাখ) ব্যাকটেরিয়া নাচানাচি করছে।যে কোষের সমন্বয়ে আপনার দেহটি গঠিত তাও কিন্তু খুবই ক্ষুদ্র। ধরেন, ১০ হাজার কোষের...
5
মঠবাড়িয়ায় সেলিম চৌকিদার নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার শুভ শীলকে আদালতে সোপর্দ করা হয়।এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ব্যবসায়ী সেলিম বাদী হয়ে নামে ১০ জন ও অজ্ঞাতনামা ২০-৩০...
6
শুক্রবার রাতে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কারাবন্দি জামায়াত নেতা মাওলানা আ ন ম শামসুল ইসলামের চীফ এজেন্ট জাফর সাদেক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি নৌকা প্রতীকের প্রার্থী ও প্রশাসনের বিরুদ্ধে ৫টি অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেন প্রথমতঃ বিশ্বস্...
6
ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তবে তিনি বলেছেন, প্রেসিডেন্টের পরিবর্তে সেখানে উচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তাকে সেখানে পাঠাতে চায় হোয়াইট হাউস। সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন অথবা প্রতিরক্ষামন...
3
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ মার্চ আবারও সোহরাওয়ার্দী উদ্যানেই জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি। এর আগে আজ সোমবার সেখানে জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ায় সেখানে জনসভা করতে পারেনি দলটি। আজ বেলা সোয়া ১১টার দিকে জনসভা আয়োজনের নতুন তারিখ ঘোষণা করেন দলের মহাসচিব মির...
9
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন, হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আজ শনিবার দুপুরে চাটখিল ও সোনাইমুড়ীতে বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সহায়তা হিসেবে ১০ হাজার পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্যপ্...
4
ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি তাদের (আওয়ামী লীগ) চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোন নির্বাচনে চুরি না করে নৌকা যদি পাশ করে তাহলে আমি সমুদ্রে গিয়ে ডুব দেব। আজ শনিবার রাজধানীর মহানগর নাট্য মঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) কেন্দ্রীয় সম্মে...
6
টানা ১৫ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকলে গ্রাহককে ওই মাসে সেবাদাতা প্রতিষ্ঠানকে কোনো বিল দিতে হবে না। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ নির্দেশনা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, গত ৬ জুন চালু করা 'এক দেশ, এক রেট' কর্মসূচির আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবামূল্য ঘোষণা করা হয়। এবার আগের সেব...
11
গত দুই বছরের করোনাকাল শেষে এবারের ঈদযাত্রায় ছিল স্বস্তি। ঈদুল ফিতরের ছুটিতে অনেকটা স্বস্তিতে ঢাকা ছেড়েছিল বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ছুটি শেষে আবারও স্বস্তিতে নৌপথে ফিরতে শুরু করেছেন তারা। তবে এখনো অনেকে বাড়িতেও ফিরছেন। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি থ...
6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বিদ্যমান উত্তেজনার মধ্যে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ক্যাম্পাসের কার্জন হল এলাকায় এ সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ক্যাম্পাসে ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য হাইকোর্টের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় কার্জন হ...
1
বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নান বলেছেন, যে দেশের মানুষ যত শিক্ষিত, সে দেশ ততউন্নত। পিছিয়ে পড়া বাংলাদেশকে ধনী রাষ্ট্রে পরিণত করতে সরকার শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি নারী শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপত...
6
আগামী সোমবার ২২ নভেম্বর চলমান ইউপি নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপের ভোটের তফসিল ঘোষণার কথা থাকলেও সব ইউনিয়নের সঠিক তালিকা প্রস্তুত করতে না পারায় এ ধাপের তফসিল পেছাতে পারে দুই-একদিন। আজ শনিবার (২০ নভেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ভোরের কাগজকে জানান, ইসি ইতোমধ্যে চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এবারে ...
6
কোভিড চিকিৎসায় এখন পর্যন্ত কিছুটা নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে কিছু দেশ। তবে শুধু গুরুতর ক্ষেত্রে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এটি ব্যবহার করার অনুমতি রয়েছে।এবার সংক্রমণের লক্ষণ প্রকাশ পাওয়ার পর সাধারণ ফ্লুয়ের মতো ওষুধ খেয়ে কোভিড সারানোর সাফল্য অর্জন করতে যাচ্ছে মানুষ। সব ...
4
কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এমিরেটস এয়ারলাইনসে ইকে-৮৫৮৫ ফ্লাইটে রাত ১টা ২১ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। কানাডা যাওয়ার উদ্দেশে রাত ৯টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছান সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।ডা. মুরাদ হাসানের দেশ ত্যাগের খবর নিশ্চ...
9
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, 'আমরা ইতোমধ্যে আজিমপুর, মতিঝিল এবং উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করেছি। এতে দারুণ সাড়া পেয়েছি। সিদ্ধান্ত নিয়েছি চলতি মাসের মধ্যেই পুরান ঢাকার বাবুবাজার থেকে আমুলিয়া মডেল টাউন, স্টাফ কোয়ার্টার এবং রামপুরা ব্রিজ হয়ে মগবাজার পর্যন্ত চক্রাকার বাস চালু করা হ...
6
রাজধানীর উত্তরায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সোহাগ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছেন পুলিশ। ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।গ্রেপ্তারকৃত ওই যুবক দেওয়ান বাড়ি রেলগেট সংলগ্ন আবুল কালা...
6
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। কিছু নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে বরাদ্দ থাকবে।তিনি বলেন, এমপিও সংস্কারের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় খুব বেশি আগ্রহী বলে আমার কাছে মনে হয় না। তারা সেভাবে সহযোগিতা করছে না।বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাক্ষে অ...
0
লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভা উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় যুবলীগের ১০ নেতা-কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। খোদ জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার গণকবর ও জেলেপল্লি এলাকার সড়...
9
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর স্বজনেরা। আজ শুক্রবার বিকেলে নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তাঁরা। বিএনপির একটি সূত্র জানায়, আজ বিকেলে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন। স্বজনদের বরাত দিয়ে বিএনপির ভাইস চেয়ারম...
9
প্রেমিকার বিয়ে হয়েছে। তবু তার বাড়িতে যাতায়াত লেগেই ছিল। কিন্তু হঠাৎই বাধা। প্রেমিকার পরিবার জানিয়ে দেয়, আর যেন তিনি এ বাড়িতে পা না দেন। তবু প্রেমিক গেলেন প্রেমিকার বাড়িতে। সেটাও মাঝরাতে। কিন্তু পৌঁছেই প্রেমিকাকে এলোপাথাড়ি কোপ। নির্মমভাবে খুন করা হলো তার মা-বাবাকেও। মঙ্গলবার এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিমবঙ্...
3
ফিলিস্তিনজুড়ে চলমান অস্থিরতার মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সোমবার রাত থেকে শুরু হওয়া বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। অপরদিকে জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলি ভূখণ্ডে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ফিলিস্তিনিরা। এর আগে গত ২৫ এপ্রিল ফিলিস্তিনি অধ্যুষিত পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ ...
3
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে। ভারতের যোধপুরের আদালত বৃহস্পতিবার দুপুরে ২০ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, এই ধরনের কাজ সালমানের 'অভ্যাসগত অপরাধ'। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায়...
3
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই জানিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সন্ধায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা জানান।শুক্রবার (২৩ অক্টোব...
6
নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদের বিরুদ্ধে স্থানীয় বিএম কলেজের ছাত্রী ও বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিক আজাদের বিরুদ্ধে বারহাট্টা থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। ওই নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চেয়ারম্যান মানিক আজাদ আত্মগোপন করে...
6
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, 'ডিএনসিসি এলাকার নতুন প্রতিটি শপিং সেন্টারে ব্রেস্টফিডিং সেন্টার ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে।' আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে ডিএনসিসি এবং দ্যা কার্টার সেন্টার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...
6
বঙ্গবন্ধু কেমিক্যাল মেটেরোলজি অলিম্পিয়াড-২০২২ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ বিন মুরাদ রিফাত। গতকাল শনিবার বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস...
1
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি ঘটনার প্রায় ৪২ ঘণ্টারও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে তীরে আনা হয়। তবে, ট্রলারের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।গত শুক্র...
6
জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় জোরালো পদক্ষেপ গ্রহণের জন্যে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে জলবায়ু বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই এই আহ্বান জানান তিনি। নিউইয়র্কে যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেন ব্রিটিশ প্রধা...
6
করোনাভাইরাসের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও বিগত একমাস ধরে দেশের বিভিন্ন স্থানে অব্যাহত সাম্প্রদায়িক হামলা, জমি জবরদখলের অপচেষ্টা, জোরপূর্বক ধর্মান্তরকরণের হুমকি, নারীধর্ষণ ও মন্দির ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সোমবার (২৭ এপ্রিল) দেশের নানান স্থানে সংঘটিত ১৫টি ঘটনার উ...
6