text
stringlengths
1
58.1k
label
int64
0
12
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু (৪০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আজ ০৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় শিবপুর থেকে তাঁকে আটক করা হয়।আটককৃত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বাবলু। তিনি উপজেলার বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের ছেলে। বিরামপুর উপজেলার শিবপুর বিশেষ ক্যাম্প...
6
ভারতে মৃত মায়ের পাশে দু'দিন ধরে অভুক্ত পড়ে আছে ১৮ মাসের শিশু।করোনার আতঙ্কে শিশুটিকে ছুঁয়ে দেখছে না কেউ। দেশটির পুণের এই ঘটনায় করোনা মহামারির ভয়াল চিত্র আবারো ফুটে উঠেছে। অভিযোগ করা হচ্ছে ওই মায়ের করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এমন সন্দেহ কেউ তার সাহায্যের জন্য ছুটে আসেননি। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মা পুণের পিমরি ...
3
উইন্ডোজ ইলেভেন এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ব্যবহার করা যাবে বিনামূল্যে। তবে তার জন্য পিসিতে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম থাকতে হবে। এ সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক বলেন, উইন্ডোজ ইলেভেন পরবর্তী প্রজন্মের একটি সূচনা। এর মাধ্যমে আমরা ব্যবহারকারীদের পূর্নাঙ্গ অভিজ্ঞতাকে নতুন করে সাজিয়েছি। ন...
11
সৌদি রাজতন্ত্রের সমালোচনা করায় মরক্কোর পূর্বাঞ্চলীয় একটি মসজিদের জুমার নামাজের খতিবকে বরখাস্ত করা হয়েছে। আরবি দৈনিক আল-কুদস আল-আরাবি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, মরক্কোর পূর্বাঞ্চলীয় বারকেন শহরের প্রখ্যাত খতিব আব্দুলহামিদ নাজ্জারিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সেদেশের আওকাফ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় দাবি করেছে, জুমার ন...
3
ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তা প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক অঞ্চল বিস্তৃত করার ঘোষণা দিয়েছে কাতার। অর্থনৈতিক অঞ্চলের সীমানা আরও৮ লাখ ২৫ হাজার বর্গ মাইলএলাকা পর্যন্ত বিস্তৃত করার কথা জানানো হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও শিল্প প্রকল্পের জন্য মৌলিক সেবা প্রদানে অর্থনৈতিক অঞ্চলকে বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে কাত...
3
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে জঙ্গিবাদ নিয়ে পোস্ট করার হুমকি দিয়ে চাঁদা আদায়কারী এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তির নাম লিটন ইসলাম (২৮)। গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, লিটন একজন আন্তর্জাতিক হ্যাকার। দেশি বিদেশি অনন্ত ২ হাজার ৫০০ ফেসবুক অ্যাকাউন্টে...
6
মামলার বাদী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভাইয়ের জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। একই সঙ্গে চার আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার (৩০ জুন) সকাল সাড়ে ১১টা থেকে নুসরাতের ভাইকে জেরা করেন আসামিপক্ষের ৭ আইনজীবী। একই দিন আদালতে জামিন আবেদন করেন আসামি রুহুল আমিন, আফসার উদ্দিন, মো. শামীম ও মনি। আদালত শুনানির ...
6
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মনপীরিত গ্রামে চম্পা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোরখা পরে পালানোর সময় স্থানীয়রা নিহতের স্বামী ও শ্বশুরকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া নিহতের শাশুড়িকেও আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-নিহতের শ্বশুর মনপীরিত গ্রামের আব্দুর রহিম...
6
পরিবেশবাদী সংগঠনগুলো দাবি করেছে নদী রক্ষায় একদিকে চলছে সরকারের উদ্ধার কাজ অন্যদিকে দখলবাজরা চালাচ্ছে ভরাট কাজ। তাই নদী উদ্ধারের সঙ্গে নতুন দখলবাজী বন্ধ করা জরুরি। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ৪৫টি পরিবেশবাদী সংগঠনের বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ আয়োজিত আগামী ২১...
7
দুর্নীতি মামলার আসামিদের সাথে গোপন যোগাযোগ ও তথ্য ফাঁস করার অভিযোগে দুদকের পরিচালক মোঃ ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফজলুল হক ঢাকার সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য খবরটি...
1
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহযোগিতায়শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মানিকনগর এলাকা থেকে এসবশীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের শুরুতেই পাঁচশত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। বিডি ...
6
বিখ্যাত বৈশ্বিক পোশাক ব্র্যান্ড ইউনাইটেড কালারস অব বেনেটন বাংলাদেশ থেকে তার পোশাক সোর্সিং বাড়ানোর বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে। বেনেটন এশিয়া প্যাসেফিক লিমিটেডের হেড অব অপারেশনস মনিকা জোশী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাতের সময় এ পরিকল্পনার কথা জানান। বিজিএমই...
6
মানিকগঞ্জের সাটুরিয়ার দড়্গ্রাম ইউনিয়নে এক বছর ধরে বন্ধ দুই কিলোমিটারের বেশি সড়ক সংস্কার। সড়কটির মাটি কাটার পর আর কোনো কাজ করছেন না সংশ্লিষ্ট ঠিকাদার। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী ওই ঠিকাদারকে কাজ করার জন্য বারবার তাগাদা দিলেও তিনি কোনো পাত্তা দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।সাট...
6
চতুর্থবারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে সেরার মুকুট আবারো নিজেদের করে নেয় চেন্নাই। দুবাইয়ে আইপিএল ২০২১-এর ফাইনালে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় দুই বার খেতাবজয়ী কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই এই নিয়ে মোট ৯ বার ফাইনাল খেলছে। কলকাতা...
12
আমার শৈশবের কিছু অংশ কেটেছে আঙ্কারায়, কিছু অংশ মাদ্রিদে। ১৯৮০-এর দশকের শুরুতে স্পেন ও তুরস্কের মধ্যে যাতায়াতের অভিজ্ঞতাটা ছিল ভারি অদ্ভুত। বহু বছরের একনায়কত্ব শেষে স্পেন সরাসরি গণতন্ত্রের পথে উঠে আসে। অন্যদিকে তুরস্ক এখনো গণতন্ত্রের আড়ালে স্বৈরশাসনে আটকে আছে। এই দুটি দেশই ইউরোপের কিনারায় পড়েছে। আমি শৈশবে যে স্পেনকে পেয়...
8
গাইবান্ধা সদরের তিনটি ইউনিয়নে রবিবার দিনভর তাণ্ডবের সাত ঘণ্টা পর সার্কাসের একটি হাতিকে নিয়ন্ত্রণ করেছে মাউথ। রবিবার তিনটি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামে হাতিটি দাঁপিয়ে বেড়ায়। এসময় হাতিটি বেশ কয়েকটি মাঠের বোরো ফসলের ক্ষতি করে। রবিবার (১৮ এপ্রিল) সকালে গাইবান্ধা থেকে হাতিটিকে গাইবান্ধা-নাকাইহাট সড়ক দিয়ে গোবিন্দগঞ্জের নাকাইহা...
6
বেলা বাজে সাড়ে ১১টা। তবুও সকালের নাস্তা দেওয়া হয়নি। এমনকি চা-ও। এজন্য রেগে গিয়ে নিজের পুত্রবধূকে গুলি করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় এই ঘটনা ঘটেছে। ৪২ বছর বয়সী ওই পুত্রবধূর পেটে গুলি লেগেছে। তিনি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সন্তোষ ঘা...
3
চারঘাটের পদ্মা ও বড়াল নদের বিভিন্ন স্থানে চায়না দুয়ারী নামের বিশেষ ধরনের ফাঁদ ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছেন স্থানীয় জেলেরা। খুব সহজে বেশি মাছ ধরার এই ফাঁদ ব্যবহারে ভবিষ্যতে দেশি প্রজাতির মাছ অস্তিত্বসংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জানা গেছে, মাছের প্রজনন মৌসুমে নিষিদ্ধ কারেন্ট জালের পর এবার ভয়ংকর চায়না দু...
6
বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকেই ভারতীয় ক্রিকেট দলের ব্যর্থতা মানেই দোষের ভাগী হতে হয় তাকে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলিদের লজ্জার রেকর্ডের পরও তাই ছাড় পেলেন না সন্তানসম্ভবা অনুশকা শর্মা। ভারতীয় দলের ব্যাটিং ভরাডুবির সঙ্গে আদৌ কোনও সম্পর্ক নেই এই বলিউড অভিনেত্রীর। অথচ শনিবার অজি বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্...
12
সাধারণত ভোজ্যতেলের উৎপাদন স্তরে ১৫ শতাংশ, ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ও আমদানি স্তরে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। ভোজ্যতেলের উর্ধগতি রোধে উৎপাদনও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমাল সরকার। এরই প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পর্যায়ে ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গতকাল বুধবার এই ...
0
রাজধানীতে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাসহ শুনানি পেছানো হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর মামলাগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৮ জুন) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন থান...
6
কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরও ৪ সপ্তাহ লকডাউনে থাকবে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান দেশটিতে করোনা সতর্কতা ৩ থেকে বাড়িয়ে ৪ করেছেন। লকডাউনের কারণে হাজার হাজার নাগরিকের প্রাণ বেঁচে যাবে বলে জানিয়েছেন কিউই প্রধানমন্ত্রী। লকডাউনের সময় স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। অতি জরুরি নয় এসব সব ব্য...
4
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর কারণে পুরো কাবুলসহ আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে অন্ধকারে ডুবে আছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কাবুলের ওই বিদ্যুৎ সঞ্চালনে বিস্ফ...
3
নাটোরের গুরুদাসপুর প্রশাসনের নারী সহায়তাকেন্দ্র গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক নিরাপত্তা ও আইনি সহায়তার ভরসাস্থল হয়ে উঠেছে। এখানে ফি ছাড়াই পারিবারিক ও সামাজিক নির্যাতনের শিকার নারীরা সহায়তা পাচ্ছেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের একটি কক্ষে এই নারী...
6
গ্যাস লাইন লিকেজ থেকেই নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স অফিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তিনি বলেন, এসির বিস্ফোরণ ঘটলে প্রতিটি এসি ...
6
রাজশাহীর চারঘাট সীমান্তবর্তী বাঘা উপজেলার মীরগঞ্জে ধারালো ব্লেড দিয় স্বামীর গোপন অঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী। দ্রুত চিকিৎসেবা দেয়ার জন্য স্ত্রী ও তার সহযোগীরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে পালিয়ে যায়। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শোয়েব, মৌসুমী এবং উপস্থিত চিকিৎসক সহযোগীর...
6
সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এ কাউন্সিলের। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহমদ আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের...
6
বান্দরবান জেলা সদর হাসপাতালে শিগগিরই চালু হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট ও করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব। বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা গতকাল শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।অংসুই প্রু মারমা জানান, ইতিমধ্যে জেলা সদর হাসপাতালের জন্য করোনা পরীক্ষার সুবিধার্থে একটি আরটি...
6
নীলফামারীর ডিমলায় জৈব সার তৈরির কারখানার বর্জ্য ও বায়বীয় দুর্গন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে জনস্বাস্থ্য। পচনশীল এসব বর্জ্য অন্যত্র সরিয়ে নিতে কারখানা কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।এতে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাাঁরা বলেন, সরকার পরিবেশ আইন লঙ্ঘনের কারণে বিভিন্ন কারখানার বিরুদ্ধে ...
6
ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ও জনবসতিতে নিরীহ মুসল্লি ও মুসলমানদের ওপর মাহে রমজানে ইসরাইলি সেনাদের হামলায় বহু হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরী। তিনি অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সন্ত্রাস ও নির্যাতন বন্ধ এবং দখলদারিত্ব অবসানে কার্যক...
9
মিঠাপুকুরে এক শিশু শিক্ষার্থীর আঁকা ছবি দিয়ে মহান বিজয় দিবসের দাওয়াতপত্র ছাপা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। শিশু রুমানা মিঠাপুকুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ আজকের পত্রিকাকে জানান, মহান বিজয় দি...
6
করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ দিন বিকেলে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসর...
6
যা নিয়ে বিশেষজ্ঞদের ভয় ছিল, শেষ পর্যন্ত সেটাই ঘটে গেল। ঈদে ঘরমুখো মানুষের ভিড় সামলানো গেল না। গত বছর নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার মানুষ বাড়ি ফিরেছিলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। প্রাণঘাতী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের লাগাম টানতে ঈদের ছুটি কমিয়ে, দূরপাল্লার পরিবহন বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রেখে মানুষের ...
6
স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিসের পর এবার ব্রিটিশ রাজপরিবারে থাবা বসালো করোনা। প্রিন্স চার্লস আক্রান্ত হলেন করোনাভাইরাসে। বুধবার (২৫ মার্চ) সকালে ক্লারেন্স হাউজ এক বিবৃতিতে এমন খবর দিয়েছে। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ৭১ বছর বয়সী চার্লসের করোনার লক্ষণ দেখা গিয়েছে গত রবিবার। এরপর সোমবার তাকে পরীক্ষা করা হয়। পরদিন মঙ্গলবার...
3
খেলছিলেন দুর্দান্ত। কবজির মোচড়ে একের পর এক বের করছিলেন বাউন্ডারি। এমন সময়ই শাহিন শাহ আফ্রিদির এক বাউন্সার আঘাত করে ইয়াসির আলী রাব্বির হেলমেটে। এরপর খেলা চালিয়ে গেলেও পরে ছাড়তে হয়েছে মাঠ। এরপর কোনো ঝুঁকি না নিতে এই ব্যাটারকে নেওয়া হয়েছে হাসপাতালে। সেখানে স্ক্যানিং করা হবে ইয়াসিরের।দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহম...
12
২৮ মার্চ ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। ১৯৭১ সালের ২৮ মার্চ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তীর-ধনুক, লাঠি ও বল্লম নিয়ে হাজার হাজার মুক্তিকামী মানুষ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে ইতিহাস রচনা করেছিলেন। এদিন স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী মেশিনগানে গুলি ছোড়ে। মাত্র ৫ মিনিটে ৫ শতাধিক লাশ পড়ে থাকে...
6
বিশ্বনাথ পৌর শহর ও উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে-গঞ্জে যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিক্রির শতাধিক অনুনোমোদিত দোকান রয়েছে। এসব দোকানে সরকারি আইন ও নীতিমালার তোয়াক্কা না করে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। অনিরাপদ গ্যাস সিলিন্ডার ব...
6
পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে ফরাসি বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো, যেখানে তারা ২০১৩ সাল থেকে 'ইসলামপন্থী জঙ্গিদের' বিরুদ্ধে লড়াই করছে। মালি এবং আশপাশের দেশগুলোতে পাঁচ হাজার ফরাসি সেনা রয়েছেন, যাঁরা আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছ...
6
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিমা কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাল্লাবাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই তরুণী। তিনি অভিযোগ করেন, ধর্ষণের সময় তাঁকে মারধর করে ভিডিও ধারণ করে ওই বিমা কোম্পানির এজেন্ট। ওই তরুণীকে রাস্তায় অসুস্থ অবস্থায় প...
6
অভিবাসন খাতের উন্নয়নে সব অংশীজনের সম্মিলিত প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, করোনা-উত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী জোগান দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আধুনিক ও বাস্তব দক্ষতাসম্পন্ন কর্মী তৈরির লক্ষ্যে মানিকগঞ্জের সি...
1
করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদের সময় ভালো ব্যবসা করতে পারেননি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। অনেকটাই ক্রেতাশূন্য ছিল বিপণি বিতানগুলো। করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে এবারের ঈদ বাজার। আগের বছরগুলোর ক্ষতি পুষিয়ে নিতে এবারের ঈদের বেচাকেনায় চোখ ব্যবসায়ীদের। সাধ্যমতো পুঁজি খাঁটিয়ে দোকান সাজিয়েছেন ত...
6
করোনায় আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। এখনও তিনি সেখানেই রয়েছেন। সেখানেই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। মালদ্বীপে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন অঙ্কুশও। জন্মদিন কাটাতেই অঙ্কুশের সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু দুর্ভাগ্য। ছুটি নিশ্চিন্তে কাটানো হল না অঙ্কুশ-ঐন্দ্রিলার। ...
2
ঢাকা এবং ভারতের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে আগামীকাল বুধবার থেকে। এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দিল্লি থেকে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ইতিমধ্যেই ভারতে অবস্থান করছেন। তিনি এবং ভারতীয় রেলমন্ত্রী শ্রী অশ্...
6
এক দিনে ৯৩,০৪৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হলেন ব্রিটেনে। এই নিয়ে পরপর তিন দিন রেকর্ড। অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত, এই সংখ্যক দৈনিক সংক্রমণ দেখেনি ব্রিটেন। বিশেষজ্ঞেরা বলছেন, ঝড়ের গতিতে সংক্রমণের পাশাপাশি ডেল্টাকে সরিয়ে ওমিক্রনই হয়ে উঠছে ডমিন্যান্ট বা মূল সংক্রামক স্ট্রেন। দেড়-দু' দিনের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ...
3
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের একটি খণ্ডিত ভিডিও চিত্রের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংশ্লিষ্ট সাংবাদিক (রোজিনা ইসলাম) এক পর্যায়ে নিজের ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ার কথা বলেছেন। আত্মস্বীকৃত একজনের ভুলের জন্য সাংবা...
6
শয্যা বাড়লেও কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল বাড়েনি। এতে সেবা নিতে এসে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার বাসিন্দারা। পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেই এখানে।উপজেলার দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে ১৯৯৮ সালে ২০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। এতে অর্থায়ন করে সৌদি আরব স...
6
বিশ্বজুড়ে নিন্দার মুখে মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও বন্দি নেত্রী অং সান সু চির সাজা দুই বছর কমানো হয়েছে। রাজধানী নেপিদোর একটি বিশেষ আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেওয়ার কয়েক ঘণ্টা পর মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। সু চির বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে সোমবার একটির রায় দেওয়া হয়। তার বিরুদ্ধে সেনাবাহিনীর বির...
3
গুলশান, শোলাকিয়াসহ সাম্প্রতিক সব জঙ্গি হামলার মূল হোতা মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হক ও তামিম চৌধুরী। তাদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক বলেন, সৈ...
6
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলাকে অবৈধ ও বেআইনি হিসেবে ঘোষণা করেছে তালেবান গোষ্ঠী। রবিবার কাবুলে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ নিহত ৯ নিহত হয়েছেন। সোমবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, ভিন্ন দেশের ভূখণ্ডে এ ধরনের হামলা পুরোপুরি অবৈধ ও বেআইনি। আ...
3
৯৩ বছরে পদার্পণকারী মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টর কমান্ডার জেনারেল সি আর দত্ত বীর উত্তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ ও প্রবাসের সকল বাঙালিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। ২৬ মার্চ মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে বাংলাদেশ প্রতিদিনের সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় জেনারেল দত্ত বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রগতির...
4
লন্ডন: করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজ ৮৫-৯০ শতাংশ কার্যকর বলে জানিয়েছে যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। পিএইচইর গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।গবেষণায় বলা হয়, বিশেষজ্ঞদের একটি দল এক সপ্তাহব্যাপী এ গবেষণা চালায়। টিকা দেননি-এমন মানুষের চেয়ে অক্সফ...
11
বাংলাদেশ সফরে প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল মাঠে নেমেই শাস্তি পেতে হলো এই পাকিস্তান পেসারকে। নিজের বোলিংয়ের সময় মেজাজ হারিয়ে আফিফ হোসেনের দিকে বল মেরে এই শাস্তি পেতে হচ্ছে শাহিনকে।বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে শাহিনকে ছক্কা মারেন আফিফ। পরের বলে শট খেলে ব্...
12
মিয়ানমারের আশ্রয়হীন রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে রোহিঙ্গারা প্রাণের ভয়ে নৌকায় করে পালাতে গিয়ে ডুবে মরছে। আমাদের পাড়ে তাদের আসতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও দেশের সরকার ক্ষমতা হারানো ভয়ে রোহিঙ্গাদের...
9
এক প্রান্ত আগলে রেখে শেষ চেষ্টা করেছিলেন তাহজিবুল ইসলাম। শেষ উইকেট জুটিতে মুশফিক হাসানকে নিয়ে এগোচ্ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত পেরে উঠলেন না। এতে অবশ্য দায় নেই তাঁর। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে মুশফিক হাসানকে মানকাডিং আউট করেছেন আফগান যুবারা। এতেই সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১৯ রানে হেরেছে বাংলাদেশ অনূ...
12
স্বামী প্রবাসে থাকেন। এদিকে স্ত্রী জেসমিন খাতুন আয়নার সঙ্গে পরকীয়া প্রেম হয় স্থানীয় মামুন মণ্ডলের। তবে মামুনের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ও স্বামীর দেশে ফেরার সময় ঘনিয়ে আসায় ক্ষুব্ধ হয়ে আয়নাকে হত্যা করে মামুন। ৭ সেপ্টেম্বর আয়না হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে এ তথ্য উঠে এসেছে।আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে চুয়াডাঙ...
6
পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের নতুন গান 'ফুরসত'র মিউজিক ভিডিও বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। ভিডিওতে পবনদীপের সঙ্গে মডেল হয়েছেন চিত্রা শুক্লা। পবনদীপ ও অরুণিতা- দুইজনই গানটি দারুণ গেয়েছেন। তবে চিত্রার সঙ্গে পবনদীপের রসায়ন জমেনি বলে মত দিয়েছেন ভক্তরা। পবনদীপের গায়কীর প্রশংসা করলেও তিনি অভিনয়ে অসফল বলেও মন্তব্য দর্শকদের।...
2
নির্যাতন করে শিশুর কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের ঘটনায় তদন্ত কর্মকর্তা নয়ন কুমারের বিষয়ে আগামী ১৩ ডিসেম্বর আদেশ দেবেন হাইকোর্ট। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ এই দিন ধার্য করেন।রোববার শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, মেডিকেল রিপোর্টে দেখা গেছে ১২ বছর বয়সী ওই শ...
6
বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো.আশিক (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কচুয়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।আশিক কচুয়া উপজেলার টেংরাখালী গুচ্ছগ্রাম এলাকার মৃত আছাদুজ্জামান আদিলের ছেলে। তিনি...
6
এ পৃথিবীতে মানুষের বয়স তো কম হলো না। সেই অনিশ্চিত যাযাবর জীবন থেকে আজকের ব্যক্তিসর্বস্ব জীবনে নিজের রূপান্তর একদিনে হয়নি। মানুষের জীবনের এই রূপান্তরে চাকা বা আগুনের গল্প তো ঢের হলো। ইতিহাসের পাথর খুড়ে বের হয়েছে এমন হাজারটা আবিষ্কার ও উদ্ভাবনের কথা, যা মানুষের গল্পে নতুন নতুন বাঁক এনে দিয়েছে। ইতিহাসের নানা বাঁক ঘুরে একস...
4
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে করোনার সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। সরকার এই ব্যর্থতা আড়াল করার জন্য, পাশ কাটানোর জন্য মদের বোতল, ইয়াবা নাটক করছে। কার বাড়িতে কতগুলো মদ বের হলো, ইয়াবা ট্যাবলেট বের হলো সে নাটকগুলো নিয়ে সাংবাদিকদের ব্যস্ত রা...
6
ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা প্রসঙ্গে বলেছেন, 'তাঁরা নিজেরা সংঘর্ষ বাধাতে পারেন।' আজ মঙ্গলবার উত্তর সিটির ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে আতিকুল ইসলাম এ কথা বলেন। সকালে রাজধানীর গাব...
9
বাগেরহাট শহরের সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার পথে চোখ আটকে যায় পাশের একটি পরিত্যক্ত দোকানে। মো. রুস্তম মল্লিকের দোকানে শুয়ে আছেন ষাটোর্ধ্ব এক নারী। পরিত্যক্ত দোকানে বৃদ্ধ কেন? এমন কৌতূহল থেকে তাঁর কাছে যাওয়া। মলিন মুখে অপলক চোখে তাকিয়ে আছেন তিনি। পরিচয় জানতে চাইলে প্রথমে কিছুক্ষণ চুপ করে ছিলেন। একপর্য...
6
পশ্চিমারা সম্পর্ক ছিন্ন করলে কিছু যায় আসে না জানিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, 'পশ্চিমাদের সঙ্গে মস্কোর কোনো কূটনৈতিক সম্পর্ক দরকার নেই।' এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জাপান টাইমস। মূলত রাশিয়ার ওপর পশ্চিমা দেশগলোর এক ঝাঁক নিষেধাজ্ঞা দেয়ার পর এমন মন্তব্য করলেন তিনি। দিমিত্রি মেদভেদেভ আরও বলেন, ...
3
চলছে ডিসেম্বর মাস, বাংলায় পৌষ মাস। তবে কারও সর্বনাশ যেন না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। শীতকালে পোশাক-আশাকে ভিন্নতা আসে সবার। বাইকারদের তো বটেই। যাঁরা গাড়ি চালান, তাঁদের চেয়ে বাইকারদের শীতকালে পোশাক সম্পর্কে বেশি সচেতন হতে হয়।ধরা যাক, ডিসেম্বর মাসে শীতের রাতে আপনি প্রায় ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাচ্ছেন। এ ক...
6
খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পর পরিচয় মিলেছে। তিনি খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার শাহ আলমের পুত্র শাহারিয়ার আলম শাহিন।সোমবার মৃতের আপন ভাই সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় ছবি দেখে তাঁর পরিচয় নিশ্চিত করেন।দৌলতপুর থানা-পুলিশের এসআই মো. আল আমীন জানান, ১৯ আগস্ট সকালে শ...
6
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের এখন প্রকাশ্য কোনো শত্রু নেই। তবে গোপন শত্রু রয়েছে। দলের জাতীয় সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে শনিবার সম্মেলন মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির এক বৈঠকে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী ল...
9
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৬৬৮৪ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করে ছয় হাজার ৬৮৪ জনের মধ্যে করোনাভাইরাস ...
6
সুষ্ঠু নির্বাচন দিলে প্রধানমন্ত্রীকে বিশ্রামে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমরা যদি প্রধানমন্ত্রীকে সুস্থ্য দেখতে চাই, তাহলে তাঁর এখন বিশ্রাম প্রয়োজন। তবে বিশ্রামেরও একটা পদ্ধতি আছে, তা হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে ইতিহাসের পাতায় তাঁর ...
6
সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাওমর ফারুক ফারুকী এই আবেদন জমা দিয়েছেন। আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার শুনানি হতে পারে। আবেদনে বলা...
6
বাংলাদেশের ব্রাজিল রাষ্ট্রদূত জায়ো তাবাজারা অলিভিয়েরা জুনিয়র শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সৌজন্য সাক্ষাৎকার ও মতবিনিময় সভায় মিলিত হন। বিশ্বকাপ ফুটবল ক্রেজ উপলক্ষে ওই মতবিনিময় সভায় ব্রাজিল থেকে আগত সাংবাদিক মিকায়েল ফক্স, ক্লিটন কনসেরিয়ানি ও দূতাবাসের কালচারাল সেকশনের কর্মকর্তা আইগার তাবারেস উপস্থিত ছিলে...
12
অস্ট্রেলিয়ায় ডুবে যাওয়া একটি গাড়ি থেকে বেঁচে গেছে ক্লোয়ি নামে ৮ বছর বয়সী একটি মেয়ে। প্রতিকূল অবস্থার সাথে মেয়েটি তার লড়াইয়ের কথা বর্ণনা করেছে। দুর্ঘটনায় তার মা-সহ পরিবারের তিনজন সদস্য নিহত হয়। খবর বিবিসির ক্লোয়ি কাবিয়ালো নামের মেয়েটি জানিয়েছে, সে তার সিটবেল্ট খুলে 'বাতাসের জন্য ওপরে যাবার চেষ্টা কর...
3
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেছেন, বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ক্রমবর্ধমান উন্নতি অব্যাহত রেখেছে। 'এটি আপনার শ্রদ্ধেয় বাবার জন্য সেরা সম্মান।' তিনি বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তিধর হিসেবে বিবেচনা করা হয়। রাজাপাকসে আরো ব...
9
বাঁচা-মরার ম্যাচ হয়তো নয়। তবে এর চেয়ে কোনো অংশে কমও নয়। জিতলেই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চার নিশ্চিত, হারলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে-এমন সমীকরণ নিয়ে তলানির দল সিলেট সানরাইজার্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।উইল জ্যাকসের অসাধারণ ব্যাটিংয়ে চ্যালেঞ্জটা জিতেই নিল চট্টগ্রাম। শঙ্কার মেঘ...
12
জামালপুরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিলন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক মিলন মিয়া সদরের শরিফপুর ইউনিয়নের হরিপুর নয়াপাড়া এলাকার মৃত জাহেদ আলীর ছেলে। জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর নয়াপাড়া এলাকায় তার নানার বাড়িতে থাকতো। সোমবার ...
6
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও কৃষক সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে কৃষকদের ইঁদুর নিধনে উৎসাহিত করার জন্য সর্বোচ্চ ইঁদুর নিধনকারীকে একটি স্মার্ট ফোন পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ঘোড়াঘাট উপজেলা ইঁদুর নিধন অভিযান কমিটির সভাপতি ...
6
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতকের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাতক সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (আনারস) ও আ...
6
একটি উচ্চ পর্যায়ের তালেবান প্রতিনিধি দল এখন তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। মূলত, তুরস্কের সমর্থন ও স্বীকৃতি পাওয়ার জন্য আফগানিস্তানের নতুন সরকারের পক্ষ থেকে কূটনীতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। বৃহস্পতিবার আল-জাজিরার পক্ষ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কা...
3
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ফটিকছড়ি বারমাসিয়া হতদরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী তুলে দিয়েছে সামাজিক সংগঠন বারমাসিয়া সেবা সংঘ। আজ রবিবার বারমাসিয়া রক্ষা কালি মন্দিরে সংগঠনটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাস্টার বাবলা কুমার দে'র সঞ্চালনায় ও ডা মিল্টন দে ছোটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছ...
6
ঘাটের ইজারা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে সাম্পান মাঝিরা। আজ রোববার সকাল থেকে সাম্পান চালানো বন্ধ রেখে ধর্মঘট পালন করেন তাঁরা। হঠাৎ সাম্পান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে ঘাট দিয়ে পারাপার করা পোশাকশিল্পের শ্রমিক, সবজিচাষি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।সাম্...
6
শ্রীলঙ্কার ভারী বৃষ্টির কবলে পড়েছেন জামাল ভূঁইয়ারা। প্রবল বর্ষণের কারণে চার জাতি টুর্নামেন্টে সিশেলসের সঙ্গে বাংলাদেশের ম্যাচ এক দফা পিছিয়েছে। ম্যাচটি হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। কিন্তু বৃষ্টির কারণে আবারও পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচটি।বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে সিশেলসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের ফুটবলারদের। রাতে...
12
মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকটির প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ এ...
6
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টয়েলভ ম্যাচে বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে কোন দাপট দেখাতে পারেনি লিটন, সাকিব ও মুশফিকরা। ফলে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। এত অল্প রানের জবাবে ৮ উেইকেটে হেসে খেলে জিতেছে ইংল্যান্ড। এদিন টাইগার বোলাররা ইংলিশ ব্যাটসম্যানদের সামনে পাত্তাই পায়নি। ১২৫ রানের লক্ষ্...
12
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে 'মিথ্যা সাজানো' মামলায় শাস্তি দিয়ে কারাগারে বেআইনিভাবে আটক রেখে হত্যা করার হীন প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আজ শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। মির্...
9
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেসা হলের সহকারী সুপারিনটেনডেন্ট ফাতেমা বেগম কোনো অফিস আদেশ ছাড়াই হল গ্রন্থাগারের বই বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ টি এম আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, ফাতেমা বেগমের দাবি "পরিত্যক্ত" ভেবে তিনি বইগুলো বিক্রি করে দিয়েছেন। খ...
6
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৬ মের পর আরও এক সপ্তাহ লকডাউন বাড়ছে। সেইসঙ্গে শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে ম্যাজিস্ট্রেটের ভূমিকায় থাকবে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ...
6
আফগান সরকারি বাহিনীর সঙ্গে গতকাল রোববার রাতভর তীব্র লড়াইয়ের পর কান্দাহারের আরও একটি গুরুত্বপূর্ণ জেলা দখল করে নিয়েছে তালেবান গোষ্ঠী। গতকাল আফগান সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। আফগানিস্তান থেকে মার্কিন সেনা চূড়ান্তভাবে প্রত্যাহার শুরুর পর থেকে এটা তাদের দখল করা সর্বশেষ এলাকা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য ...
3
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত হলে প্রশ্ন তুলতেই বিএনপি নানা ধরনের আগাম অভিযোগ করে আসছে।তিনি বলেন, 'তারা (বিএনপি) আগাম কিছু অভিযোগ করছে যাতে নির্বাচনে হেরে গেলে সে অভিযোগগুলো ব্র্যান্ডিং হিসেবে তুলে ধরতে পারে।'কাদের বলেন, বিএনপি ...
6
জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের ব্যালটে নৌকা প্রতীকে সিল মারতে ভোটারদের বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। সদস্যপদে ইচ্ছেমতো ভোট দিতে পারলেও চেয়ারম্যান পদে প্রার্থীর কর্মীদের উপস্থিতিতে নৌকায় সিল মারতে হচ্ছে বলে অভিযোগ ভোটারদের। আজ রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণের পর উপজেলা...
9
২০২০ সালের মার্চে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এখনো বিশ্বজুড়ে কভিড-১৯ এর দাপট চলছে। তবে মহামারীর এ সময়কালে বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্বন্বিত সম্পদ দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম। উল্টোটা ঘটেছে দরিদ্রদের ভাগ্যে। মহামারীর সময় আরও গরীব হয়েছেন তারা। অক্স...
3
বিপিএলের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি ফরচুন বরিশাল। আর দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইগার্স। বিপিএলের প্রথম পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সাড়ে ৬টায়। সপ্তাহের অন্য দিনগুলোয় প্রথম ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়, প...
12
মিয়ানমারের রাখাইন প্রাদেশিক পার্লামেন্টে সেনাবাহিনীর এক প্রতিনিধি অভিযোগ করেছে যে, আরাকান আর্মি (এএ), আগামী ২০২০ সালের মধ্যে রাখাইনের উত্তরাঞ্চলীয় পাঁচটি শহর দখলের পরিকল্পনা করেছে। সম্প্রতি রাখাইনে আরাকান আর্মির যে হামলা শুরু হয়েছে তার বিশ্লেষণ করে এমন আশঙ্কা করছেন তিনি। মিয়ানমারের দৈনিক ইরাবতির এ খবর জানিয়েছে। গত বুধব...
3
গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত মন্দাভাব কাটিয়ে ওঠার পথে রয়েছে বিশ্ব অর্থনীতি। তবে শঙ্কা হলো কোভিড-১৯ টিকা সরবরাহের ধীর অগ্রগতির কারণে দরিদ্র দেশগুলো ধনী দেশগুলোর চেয়ে আরও পিছিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অর্ধ বছরের আউটলুক প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি জানায়, এ বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি পূর্বাভাস ৫ দশমিক ৬ শতাংশ,...
0
রাস্তার চটপটি বিক্রেতার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ার চরম খেসারত দিতে হচ্ছে দশম শ্রেণির ছাত্রীসহ তার মাকে। প্রেমের প্রস্তাব, রাস্তায় যৌন হয়রানি করেই শুধু ক্ষান্ত হয়নি সেই বখাটে, মেয়ের সঙ্গে মাকেও যৌনকর্মী অপবাদ দিয়ে প্রকাশ্যে পোস্টার সাঁটিয়েছে এলাকায়। এতে চরম লজ্জা আর অপমানে বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছে ওই ছাত্রী, আর ...
6
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত আলোকচিত্রী এফ এইচ প্রিয়ক ও তার কন্যা তামারা প্রিয়ন্ময়ীরনামাজে জানাজা গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজ ...
6
মেহেরপুর সদর উপজেলায় ঘুমের ওষুধ মেশানোকোমল পানীয় পানে শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুতর অসুস্থ হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থরা হলেন-ফতেপুর গ্রামের মেহেরুল্লাহ, চাঁদ মালা, আজিজুল, সাইফুল ও মিম। তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিমের মা শারনুর জ...
6
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন,বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং খুবই শক্তিশালী। এ ছাড়া সরকার যেমন গণতন্ত্র ও আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ,তেমনি তিনিও আইনের প্রতি শ্রদ্ধাশীল।বৃহস্পতিবার ভারতের নয়ডাভিত্তিক সংবাদমাধ্যম ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজকে (ডব্লিউআইওএন) তিনি এসব কথা বলেন।সংবাদমাধ্যমটি 'ব...
6
আজ রোববার বেলা দেড়টা। সচিবালয় স্টেশনারি দোকানের সামনে শতাধিক লোকের ভিড়। তখনো পণ্য বিক্রির দোকানটির শাটার বন্ধ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। দুপুর ২টায় শুরু হয় পণ্য দেওয়া। কড়া রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন সচিবালয়ের কর্মচারীরা।দেশে ভোগ্যপণ্যের দাম অসহনীয় হয়ে উঠেছে। ডাল তেল চিনিসহ বিভ...
6
রংপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফের উদ্যোগে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইব্রাহিম খান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ক...
6
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রামের চন্দনাইশের ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ৩০ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গত রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।চেয়ারম্যান পদে যাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তাঁরা হলেন বরকল ইউপির বর্তমান চেয়ারম্যান হাবিবুর র...
6
বিরাট কোহলির রানের খরা চলছেই। গতকাল সানরাজার্স হায়দরাবাদের বিপক্ষে কোহলি আউট হয়েছেন প্রথম বলেই। আগের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও তাই। এবারের আইপিএলে ৮ ম্যাচে এখনো ফিফটির দেখা পাননি সাবেক ভারতীয় অধিনায়ক। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, বিরাট কোহলির 'বিরাট' ইনিংস এখন কোথায়!অথচ এবারের আইপিএলের শুরুটা কর...
12