text
stringlengths
1
58.1k
label
int64
0
12
কোভিড-১৯ করোনাভাইরাসে দিন দিন অবস্থা অবনতি হচ্ছে ব্রিটেনে। এ পর্যন্ত দুই বাংলাদেশীসহ মোট ২১ জন মারা গেছে করোনা ভাইরাসে। গতকাল এক দিনেই মোট ১০জন গিয়ে মৃতের সংখ্য হঠাৎ দ্বিগুণ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্রিটেনের জনগণ। আর ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২৯ জন বিজ্ঞানী জানিয়েছেন কোভিড-১৯ করোনায় ছড়িয়ে পড়লে সরকারকে আরো কঠি...
3
প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একেবারে উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই কক্ষপথে ফিরলো সফরকারী প্রোটিয়া শিবির। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে বাভুমা শিবির।রোববার রাতে সেন্ট লুসিয়ায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগ...
12
'হাতের মুঠোয় আর্থিক সেবা' স্লোগানে মঙ্গলবার বগুড়ায় দিনব্যাপী মোবাইল আর্থিক সেবা (এমএফএস) মেলা অনুষ্ঠিত হয়েছে। মোবাইল আর্থিক সেবা খাতের ১০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এ মেলা আয়োজন করা হয়। এর আয়োজক মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড। এমএফএস সেবাদানকারী ১৩টি প...
0
১১ মার্চ বিশ্বজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে তিনি বলেছিলেন, 'যা দেখছি, এর থেকে অন্য রোগে অনেক বেশি মানুষ প্রাণ হারায়।' এরপর ১৮ মার্চ তিনি দাবি করেন, 'ব্রাজিলে করোনাভাইরাস হবে না। কারণ ব্রাজিল উষ্ণ দেশ। তাই আমাদের বেশি চিন্তিত হওয়ার কিছু নেই।' করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে উপসর্গ ছিল। তিনি বারবার সর্দি-জ্...
4
কুড়িগ্রামের রৌমারীতে ধান কাটা পুরোদমে শুরু হয়নি। তাই উপজেলার ভোলা মোড়স্থ শাপলা চত্বরের শ্রমের হাটে মন্দা দেখা দিয়েছে। এতে অনেকে শ্রম বিক্রি করতে না পেরে বিপাকে পড়ছেন।গতকাল সোমবার সকাল ৮টার দিকে রৌমারীর ভোলা মোড়স্থ শাপলা চত্বরের শ্রমের হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন গ্রাম থেকে শ্রম বিক্রি করতে আসা দুই শতাধিক কর্মজীবী মানুষ...
6
এই মুহূর্তে একশোটিরও বেশি করোনা প্রতিষেধক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বিশ্বজুড়ে। এর মধ্যে অন্তত ১২টি প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চলছে। করোনার চিকিৎসায় তিনটি টিকার আনুষ্ঠানিক প্রয়োগ বা টিকাগুলির বাজারে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে এই করোনা প্রতিষেধকের দৌড়ে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি টিকা! এমনটাই মত ...
4
ইরানের সঙ্গে তার দেশের চলমান সংলাপকে 'বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক' বলে বর্ণনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, পরস্পরের দৃষ্টিভঙ্গি শোনার জন্য সংলাপ চলছে এবং এ আলোচনার ব্যাপারে সৌদি আরব অত্যন্ত সিরিয়াস। এর আগে ইরানের পররাষ্...
3
চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমের সবচেয়ে মুখরোচক ম্যাচে আজ রাতে মাঠে নামছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত সমান ৫বার করে শিরোপা জয় করেছে তারা। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই ষষ্ঠ শিরোপা জয়ের দিকে এগিয়ে যাওয়ার মিশন। পর্তুগালের লিসবনে বাংলাদেশ সময় রাত ১টায়...
12
নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারে বিষাদের ছায়া। তাদের ঘিরে ধরেছে হতাশা আর অনিশ্চয়তা। কিছুতেই থামছে না তাদের আহাজারি। ঈদুল ফিতরে হাদিসুর না থাকায় তাদের ঘরে কোনো আনন্দ ছিল না বললেই চলে। হাদিসুরের বাড়ি বেতাগী উপজেলার কদমতলা গ্রামে। সেখানে তার বৃদ্ধ বাবা-মা, বড় এক বোন ও ছোট দুই ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছেন। প্রি...
6
বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড ৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ পাচ্ছে। এতে ব্যাংক এশিয়ায় নেতৃত্বে ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অর্থায়ন করছে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গত বৃহস্পতিবা...
0
নওগাঁর নিয়ামতপুরে পরিত্যক্ত ইটের দেয়াল চাপায় নাজমা আক্তার বানু(৪২) নামে উপসহকারী কৃষি কর্মকর্তারমৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের পূর্বদিকে একটি পরিত্যক্ত দেয়ালের পাশে নিজভিটায় সবজি বাগান পরিচর্যা করার সময় এই ঘটনা ঘটে। মৃত নাজমা আক্তার বানু উপজেলার পাড়ইল ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া গ্রামের শিক্ষক এনামুল হকের...
6
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৩তম আসরের প্লে অফে যাওয়ার লড়াই জমে উঠেছে। এবারের আইপিএল থেকে আগেই ছিটকে গেছে মাহেন্দ সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এর আগে দশবার আইপিএলে অংশ নিয়ে দশবারই প্লে অফ খেলেছিল ধোনির দল। অন্যদিকে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে অফের জন্য জায়গা ফাঁকা আছে আর মাত্র তিনটি। ...
12
গুগল ও ফেসবুক অ্যাকাউন্টে অনেকেই গোপন তথ্য রেখে দেন। অনলাইন যোগাযোগ মাধ্যমে থাকে অনেক গোপনীয় কথোপকথন। এসব প্রতিষ্ঠানের দায়িত্ব ব্যবহারকারীর তথ্য সংরক্ষিত রাখা। তবে সংরক্ষিত তথ্য হ্যাকিংয়ের হাত থেকে নিরাপদ রাখার বিষয়টি কিন্তু নিজেকেই দেখতে হবে।স্মার্টফোন হ্যাকিং থেকে বাঁচতে আপনি কিছু সচেতনতামূলক ব্যবস্থা নিতে পারেন। এর ...
11
বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত এই ব্যক্তি পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য উত্তীর্ণ হয়েছিলেন বলে জানা যাচ্ছে। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন সাংবাদিকদের বলেছেন, 'এ নিয়ে এই মামলায় এজহারভুক্ত দুইজন সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।' তিনি বলেন, 'মামলার অপর আসামীদের গ...
6
নগরীর প্রাণকেন্দ্র নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পেরোতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঢাকা-বরিশাল মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা এ বাস টার্মিনালের পরিবহনগুলোর ঠিকানাই হয় এখন রাস্তার ওপরে। বাস কাউন্টারও রাস্তা ঘেঁষে। তার ওপর আশপাশে অবৈধ দোকানপাট, কাঁচাবাজার আর থ্রি হুইলারের ভাসমান স্ট্যান্ডে একাকার কেন্দ্রীয় ...
6
শ্রেণিকক্ষ-সংকটের কারণে প্রচণ্ড গরমেও খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের আব্দুল কাদের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের। নয়টি শ্রেণিকক্ষের জায়গায় বিদ্যালয়ে রয়েছে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ। এ জন্য ক্লাস নিতে হয় খোলা আকাশের নিচে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আব্দুল কাদের উচ্চবিদ্যালয়ের শি...
6
ছেলেরঅত্যাচারে তিন মাস যাবত গৃহহারা এক দৃষ্টিপ্রতিবন্ধী ও বধির বৃদ্ধ বাবা। হতভাগ্য ওই বাবার নাম হাজী চান্দ মিয়া প্রামাণিক (১১৫)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বংশী গ্রামের বাসিন্দা। ছেলের অত্যাচারের হতে বাঁচতে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। জানা যায়, ৬ মাস পূর্বে বৃদ্ধের স্ত্রী মারা গ...
6
শনিবার, ১৭ জুলাই (আজ) থেকে বন্ধ হয়ে যাচ্ছে সে শব্দতরঙ্গ। আর শোনা যাবে না: 'ভয়েস অব আমেরিকা, বাংলা সংবাদ, পড়ছি ...।' ১৯৫৮ সালে যে প্রক্রিয়ার শুরু, ৬৩ বছর পর তার সমাপ্তি ঘটল। বন্ধ হয়ে যাচ্ছে ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিস। শুরু হয়েছিল যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। আর সময়টা ছিল জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনের কাল। ...
8
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ১১ দিনব্যাপী কর্মসূচি পালন করছে, যা গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং ১৪ মার্চ শেষ হওয়ার কথা। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকার পাশাপাশি সব বিভাগীয়, জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে অনেক স্থানে বিএনপির কর...
8
নাটোরের গুরুদাসপুরে জুঁই খন্দকার নামের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। উপজেলার নাজিরপুর আনোয়ার হোসেন বেসরকারি ক্লিনিকে ওই প্রসব করানো হয়। মাসহ তার নবজাতক সন্তানরা সুস্থ্য আছে। গত সোমবার সন্ধ্যায় প্রথমে দুই সন্তান জন্ম দেওয়ার পরে তিনি আরও একটি সন্তান প্রসব করেন। গৃহবধূ জুঁই বিলদহর গ্রামের খন্দকার রিয়াজ মাহম...
6
১৯৫৩ সালে কোপেনহেগেন থেকে যুক্তরাষ্ট্রের মিনেসোটার এডওয়ার্ড নেলসনের বাড়ির ঠিকানায় পাঠানো হয় একটি চিঠি। চিঠিটি লিখেছিলেন নেলসনের মেয়ে ও তার স্বামী। তাতে লেখা হয় নবজাতক জিমের জন্মের সুখবর। পত্র ঠিকই পৌঁছেছিল যথা ঠিকানায়। কিন্তু প্রায় সাত দশক পর। ততদিনে বাড়িটি হাত বদল হয়েছে দুবার সঙ্গে গত হয়েছেন প্রাপক। তার উত্তরাধিকারীর...
3
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালের মাধ্যমে পালানোর সময় সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে আক্তার মিয়ার হাট এলাকা থেকে একজন দালাল ও পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়।আজ শুক্রবার সকালে আটক দালালকে মানব পাচার আইনে ভাসানচর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়...
6
আলেকজান্ডার ক্যাসেলের সামনে দিয়ে যখন সকালে হাঁটতে যাই, তখন রোমাঞ্চিত হই এই ভেবে যে, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। চলে যাই সেই দিনগুলোয়। ১৮৭৯ সালে মহারাজা সূর্যকান্ত আচার্য ৯ একর জমির ওপর এই বাগানবাড়ি নির্মাণ করেন। তৎকালীন জেলা কালেক্টর এন এস আলেকজান্ডারের নামানুসারে এর নামকরণ করা হয় 'আলেকজান্ডার ক্যাসেল'। এই বাগানব...
6
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরের যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে। এখন সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ঢাকা শহরে যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ফেব্রুয়ারি পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছ...
6
নারীর প্রতি বিদ্বেষপূর্ণ কথা বলায় জামালপুর-৪ আসনের সাংসদ মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের বিষয়ে আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, মুরাদ হাসানকে এরই...
9
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষকে ঘিরেই আমার সকল কার্যক্রম। আপনাদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশের মানুষ অসাধারণ পরিশ্রমী এবং উদ্ভাবন-ক্ষমতাসম্পন্ন। যে কোন পরিস্থিতির সঙ্গে তারা নিজেদের মানিয়ে নিতে সক্ষম। অল্পতেই সন্তষ্ট এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ। জাতির পিতা আজীবন সংগ্রাম করেছে...
6
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় অন্টারিও আওয়ামী লীগ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে এক ভার্চুয়াল প্রতিবাদ সভায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, পাকিস্তানি প্রেতাত্মারা আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে ...
4
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলো শ্রীলংকায় হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী। বুধবার বিকেলে বাদ আসর বনানীর ক্লাব মাঠে জানাজা সম্পন্ন হওয়ার পর বনানী কবরস্থানে দাফন করা হয় ছোট্ট জায়ানকে। এসময় তার দাদা শেখ সেলিমসহ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনীতিক নেতা ও...
6
বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার জাকিরুল হোসেন ও সাইফুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই (নিরস্ত্র) সানাউল হক দুই আসামিকে আদালতে...
6
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয় চারবারের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। এখানে তার ৪৮ লাখের বেশি অনুসারী রয়েছে। ফেসবুকে নিয়মিত নিজের ছবি পোস্ট করেন জয়া। আর সঙ্গে সঙ্গেই শুরু হয় লাইক-কমেন্টের বন্যা। মাঝে মাঝে ছবি নিয়ে বিতর্ক, ট্রলও হয়। তবে এসবে একেবারেই পাত্তা দেন না জয়া। সম্প্রতি নিজের কয়েকটি ছবি ফ...
2
ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১১৫ দশমিক ৮৮ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়, যা আগে ছিল ১০৩ দশমিক ৩৪ টাকা।সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৫১ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলি...
0
বলিউডের 'খিলাড়ি' খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'গুড নিউজ' বক্স অফিস এখনো দাপিয়ে বেড়াচ্ছে। এরই মধ্যে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে রাজ মেহতার এ ছবিটি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক আনন্দ এল রা...
2
আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে সেলুন গড়ে উঠেছে গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজারে। দেশের অনেক এলাকার মতো মানিকগঞ্জের সাটুরিয়াতেও এখন পিঁড়িতে বসে নরসুন্দরদের কাজ করা আর দেখা যায় না বললেই চলে। তবুও যাঁরা পুঁজির অভাবে সেলুন দিতে পারেননি তাঁরা টিকিয়ে রেখেছেন সে ঐতিহ্য। তবে ঐতিহ্য টিকলেও কষ্ট ঘুচছে না তাঁদের।পিঁড়িতে বসে কাজ করা ...
6
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামায়াতে সন্ত্রাসী হামলায় নিহত ৪ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যের পরিবারের কাছে ৫০ লাখ টাকার ৯টি চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। প্রধান...
6
গত কয়েক বছরে নয়াদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে ভিড় বেড়েছে জম্মু ও কাশ্মীর থেকে আসা যুবকদের। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের বক্তব্য, ভিতরে তাঁদের ভিসা ইন্টারভিউ হচ্ছে দীর্ঘক্ষণ ধরে। উঁচু পাঁচিল ঘেরা ওই অফিসে অনেকটা সময় কাটাচ্ছেন এই ঝকঝকে চেহারার পাঠানস্যুট, কাশ্মীরি কোট পরা যুবকেরা। যথাসময়ে মিলছে পাকিস্...
3
নরসিংদীর রায়পুরায় দুই শিশুকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাদের বাবা আল আমিনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার চান্দেরকান্দি শ্রীনিধি রেলওয়ে স্টেশন এলাকার অভিযান চলিয়ে একটি পরিত্যক্ত ভবন থেকে তাঁকে আটক করে। পরে তাঁকে রায়পুরা থানা-পুলিশের কাছে ...
6
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনো পর্যন্ত কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি মুমিনুল বাহিনী। ৫ টেস্ট ম্যাচে অংশ নিয়ে সব ম্যাচে হেরেছে টাইগাররা। এবার শ্রীলঙ্কা সফরের জয়ের আশায় বুক বেঁধেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কারণ ২০১৭ সালের শ্রীলঙ্কার মাটিতে সিরিজের প্রথম টেস্টে হেরেছিল টাইগাররা। কিন্তু দ্বিতীয় টেস্টে নিজেদের শততম টে...
12
বিমান বাহিনীর অগ্রগতি ও সমৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটিকে 'ন্যাশনাল স্ট্যান্ডার্ড' প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির কুচকাওয়াজ চত্বরে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। এর আগে রাষ্ট্রপতি বিমান বাহিনীর সুসজ্জিত কুচকাওয়াজ ...
6
দুই মাসও হয়নি মেয়ের জন্ম হয়েছে। এরই মধ্যে তাকে সাঁতার শেখানো শুরু করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সোমবার মেয়ে ম্যাক্সিমাকে সাঁতার শেখানো অবস্থায় একটি ছবি পোস্ট করে জাকারবার্গ। এতে দেখা যায়, ছোট্ট ম্যাক্স পানিতে ভেসে আছে। তাকে সযত্নে সাঁতার শেখাচ্ছেন জাকারবার্গ। ছবির শিরোনামে জাকারবার্গ লিখে...
3
করোনার পরিস্থিতির কারণে সরকারি চাকরিপ্রার্থীদের বয়সসীমা ২১ মাস মাস বাড়িয়েছে সরকার। গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের পুরোটাই, অর্থাৎ ২১ মাস এই ছাড় দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে ২৫ মার্চের পর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে যাঁদের সরকারি চাকরিতে প্...
6
চাকরির প্রথম দিন পারিশ্রমিক না দেওয়ায় বাসের সুপারভাইজারকে খুন করেন শিক্ষানবিশ হেলপার। গত ৯ এপ্রিল ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি বাস লক্ষ্মীপুর পৌঁছানোর পর বাসের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত সুপারভাইজারের নাম রিয়াদ হোসেন। পারিশ্রমিক না পাওয়া শিক্ষানবিশ হেলপারের নাম ইউসুফ। এ ঘটনায় ভিকটিম রিয়াদ হোসেন লিটনের স্ত্রী হালিমা আক্...
6
বঙ্গবন্ধু সাফারি পার্কে পরপর নয়টি জেব্রার মৃত্যুতে কষ্ট পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে জেব্রাগুলোর মৃত্যুর কারণ সম্পর্কেও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে জেব্রাসহ সব ধরনের প্রাণীর সুরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন ...
6
অবশেষে নানা শঙ্কার অবসান হয়েছে। সময় বেড়েছে অমর একুশে বইমেলার। প্রকাশকদের দাবির মুখে আগামী ১৭ মার্চ পর্যন্ত মেলা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গতকাল রোববার এমন তথ্য জানান। মেলার মাঠে এ খবর ছড়িয়ে পড়লে আনন্দে মেতে ওঠেন লেখক, প্রকাশক ও বইপ্রেমীরা। সময়োপযোগী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্...
6
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চেয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের একটি প্রতিনিধি দল ইসিতে গেছেন। তারা সেখানে ১৩ দফা দাবি লিখিতভাবে দিয়েছেন। নির্বাচনী আচরণ বিধি পালন নিয়েও তারা আলোচনা করবেন। আজ রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল ...
9
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বেথড়ি গ্রামে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষেনারীসহ কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিকবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার ...
6
মাদকসেবী ও ছিনতাইকারীদের হামলায় সিলেটের স্থানীয় দৈনিক একাত্তরের কথার ফটোসাংবাদিক মিঠু দাস আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে বাসায় ফিরেছেন। এদিকে আজ বেলা একটার দিকে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা ...
6
ইংরেজি নববর্ষের প্রথম দিনেই একসঙ্গে দেখা যাবে তাহসান খান ও বিদ্যা সিনহা মিমকে। কাপল চরিত্রে অভিনয় করবেন তারা। নাটকের নাম 'হ্যালো বেবি'। পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ২০২১ সালের প্রথম দিনে একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি। এরইমধ্যে নাটকটির এক স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন মিম। এতে বর-বধূর বেশে দেখা গেছে মিম...
2
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, 'বঙ্গবন্ধু টানেলের কাজ সম্পন্ন হলে চট্টগ্রামসহ সারাদেশের উন্নয়নের দ্বার আরও প্রশস্ত হবে। সেইসঙ্গে বন্দরের পণ্য পরিবহনেও আসবে বৈপ্লবিক পরিবর্তন। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই টানেলের কাজ শেষ হবে।' বুধবার কর্ণফুলী নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল প্রকল্প এল...
6
সর্বশেষ রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, বাবার মৃত্যুশোক ভুলে দিদিয়ের দেশমের ডাগআউটে ফেরা, ক্রোয়েশিয়ার প্রথম ও আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের ৩৫তম খেলোয়াড় হিসেবে লুকা মদরিচের ১৫০তম ম্যাচ খেলতে নামা-এক রাতে কত উপলক্ষ!তবে সব ছাপিয়ে মদরিচের বিশেষ ম্যাচের ফলটাই হয়ে রয়েছে মুখ্য। নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-১ গোলে...
12
চট্টগ্রাম বন্দরে কোনো কন্টেইনার সংকট নেই বলে জানিয়েছেন নৌ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। এ কারণে জাহাজে পণ্য আমদানি-রপ্তানি ব্যহত হওয়ারও কোনো আশঙ্কা নেই। আজ বুধবার (৭ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে 'চট্টগ্রাম বন্দরে রপ্তানীপণ্য জাহাজিকরণ সংক্রান্ত' এক ভার্চুয়াল সভা শেষে তিনি এসব তথ্য জানান। নৌসচিব জান...
0
জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। বন্যা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, জলাবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বায়ুদূষণসহ নানাবিধ প্রতিকূলতার কারণে পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে। হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতবাড়ি, গাছপালা, রাস্তাঘাট বিলীন হয়ে গেছে নদীগর্ভে। উপকূলীয় এই উপজেলার মানুষের ব...
6
দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়ার একটি ইউনিয়নের চার নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার রাতে উপজেলার কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোলতান মাহমুদ টিপু ও সাধারণ সম্পাদক শামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।একই অভিযোগে পেকুয়া উপজেলার উজান...
6
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে অসময়েই বেশ কয়েকটি হাওরের বোরো ফসল তলিয়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও প্রায় ৩০টি হাওরের ফসল। যেকোনো সময় সেগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) নজিরবিহীন অনিয়মের কারণে কৃষকদের এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে অ...
6
রাশিয়ার যুদ্ধবিমানের পাইলটদের কথা বলতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'তাদের অবশ্যই মনে নেই। শূন্যতা রয়েছে তাদের। আত্মার পরিবর্তে শূন্যতা, সবকিছুর পরিবর্তে শূন্যতা, যা মানুষকে মানুষ করে।' তাদের 'নিষ্ঠুর' বলে মন্তব্য করেন তিনি। সোমবার প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ কথা বলেন জেলেনস্কি। মঙ্গলবার বিবি...
3
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ সালাহ্ উদ্দীন সিদ্দিক। তিনি বুধবার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। মুহাম্মদ সালাহ্ উদ্দীন সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন। বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/এনায়েত করিম
1
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সোমবারের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে হারলো দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল বিজেপি। সোমবারের এ নির্বাচনে গভীর রাতে প্রকাশিত ফলে, ৮১ আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র ২৫টি, গত নির্বাচনের চেয়ে যা ১২টি কম। এদিকে ঝাড়খণ্ড মুক্তি কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ...
3
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি জীবনানন্দ দাশের নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়েছে "বঙ্গ আমার জননী আমার" নামে একটি সংগঠন। সংগঠনটির নেতারা বলছেন, আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ অনেক কবিদের নামে বিভিন্ন স্থাপনা থাকলেও জীবনানন্দ দাশের নামে কোনো স্থাপনা নেই। তাই পদ্মা সেতুর নাম ''জীবনানন্দ ...
6
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে আলোচনার পর গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জানা গেছে, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সার পরিবর্তে এখন ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে এখন ২ টাকা ১৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশ স...
6
নির্বাচনের আগে যেসব দল এবং জোট সংলাপে অংশ নিয়েছে, তাদেরকে আবারো গণভবনে ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তিনি সাংবাদিকদের বলেন, তাদেরকে আবার চিঠি দিয়ে সংলাপে ডাকবেন তিনি (প্রধানমন্ত্রী)। একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্য...
9
ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েছিলেন মধ্যপাড়ার অধিবাসী এক নারী। তিনি মেয়ের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যাচ্ছিলেন। আঘাত ছিল গুরুতর। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথাও ভাবা হয়েছিল, কিন্তু তিনি আর বাঁচেননি।প্রতিবছর ট্রেনে কাটা পড়ে ম...
6
কলেজের অনুষ্ঠানে গান গেয়ে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন গায়ক কৃষ্ণকুমার কুনাথ (কেকে)। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। তরতাজা কেকের এভাবে, অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার গানের ভক্তরা। এখনোতাদের কানে একটানা বেজে চলেছে, 'হাম রাহে ইয়া না রাহে কাল' কেকের মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর প্রকাশ্যে এসেছে একটি সিসিটি...
2
বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার (জিডিপি) নিয়ে বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে সেটাকে সম্পূর্ণ অসামঞ্জস্য (প্রিমেচুইর) বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এখনই এটা বলার সময় আসেনি। বিশেষ করে অঙ্ক ধরে বলার উপযুক্ত সময় এটা নয়। আমাদের সামনে ৮ মাসের তথ্য তো রয়েছেই। সেগুলো যাচাই করে কিছুদিন আগে এ...
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ চলচ্চিত্রের ১৮ সংগঠনের। তারা মিশা-জায়েদ খানকে বর্জন করে। শিল্পী সমিতি থেকে তাঁদের দুজনের পদত্যাগের দাবি জানানো হয়। কিন্তু ওই ঘটনার সুরাহা না করেই মিশা সওদাগর আমেরিকা উড়াল দিয়েছেন। বিষয়টি 'দায়িত্বজ্ঞানহীন' বলে মন্তব্য ক...
2
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। সেই খবরে বিমানবন্দরটিতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ইতোমধ্যে বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ ইউনিট ফ্লাইটটিতে তল্লাশি শুরু করেছে। ত...
6
বছরের পর বছর ধরে হার্ভি ওয়াইনস্টেইনের একাধিক যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগে যখন সরব হলিউড, তখন বলিউডেও তার রেশ ছড়িয়ে পড়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই যে বহু প্রভাবশালী ব্যক্তির যৌন লালসার শিকার হয়েছে। 'নারীদের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা এখন নিয়মিত ঘটছে' বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। উইম...
2
বর্তমানে বোলারদের থেকে ব্যাটারদের সুবিধা অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, বর্তমানে যদি শচীন টেন্ডুলকার খেলতেন, তাহলে ১ লাখ রান করতেন তিনি! নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন, 'নতুন বলে নিয়ম আরও কঠোর করা উচিত। এখন ব্যাটারদের অনেক স...
12
দিন যতই যাচ্ছে ডেঙ্গুর প্রকোপ ততই প্রকট হচ্ছে। এমন পরিস্থিতিতে মশক নিধন কার্যক্রম জোরদার করতে না পারলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এবার দেখা যাচ্ছে আক্রান্তের মধ্যে শিশু রোগী বাড়ছে। অনেক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেকের অবস্থার অবনতি হওয়ায় এমনকি আইসিইউতেও নিতে হচ্ছে। গতকাল সোমবার ...
8
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তা দিয়ে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করা কঠিন। মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহের লক্ষ্য বাস্তবসম্মত হয়নি। আগামী এক বছরের জন্য বেসরকারি খাতের ঋণপ্রবাহের লক্ষ্য ধরা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। বিদায়ী বছরে ঋণপ্রবাহের হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ।...
0
গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর রাজধানী ঢাকার সঙ্গে কেবল নারায়ণগঞ্জ ছাড়া সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৫টার দিকে আবারও রেল চলাচল...
6
রাজধানী ঢাকার মেট্রোরেল দেশের অর্থনৈতিক উন্নতির গুরুত্বপূর্ণ স্মারক। বিজয়ের ৫০ বছরে যেসব উন্নয়ন প্রকল্প নিয়ে গর্ব করা যায়, এ প্রকল্প নিঃসন্দেহে তার অন্যতম। কিছুদিনের মধ্যে যাত্রী পরিবহন শুরু করবে মেট্রোরেল। ফলে নগরবাসী পেতে যাচ্ছে উন্নত যোগাযোগসেবা। যার মাধ্যমে অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।তাঁরা বলছ...
6
বরগুনার বেতাগীতে সুফলভোগী নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক ১০ জেলে পরিবারের হাতে একটি করে গরুর বাছুর তুলে দেওয়া হয়। উপজেলা নির্ব...
6
রাজধানীর উত্তরখান ভারারদি এলাকার একটি বাসা থেকে মিকাইল শেখ (৩৪) নামে এক গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উত্তরখান থানা পুলিশ মৃতদেহট উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। খুলনা সোনাডাঙ্গা উপজেলার সুবহান শেখের ছেলে মিকাইল। স্ত্রী সোনিয়া খা...
6
নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার ল্যাব থেকে চুরি হওয়া ২০টি কম্পিউটার ৯ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করাও সম্ভব হয়নি।গত বছরের ২৯ এপ্রিল গভীর রাতে ওই প্রতিষ্ঠানের গ্রিলের তালা ভেঙে ১৫ লাখ টাকা মূল্যের ২০টি কম্পিউটার চুরি হয়।উপজেলা পর্যায়ে শতবর্ষী এ প্রতিষ্ঠানটি...
6
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, নির্বাচনী কর্মকর্তা ও ভোটারদের উদ্দেশ্যে ৪টি বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সামনে লিখিত বার্তা পাঠ করেন তিনি। 'আমার বার্তা' শিরোনামে দেওয়া মাহবুব তালুকদ...
6
'দ্য রক' নামে পরিচিত জনপ্রিয় তারকা ডোয়াইন জনসন তাঁর এক ভক্তকে নিজের ট্রাক উপহার হিসেবে দিয়েছেন। ওই ভক্তের নাম অস্কার রদ্রিগেজ। বলা হচ্ছে, ভক্তের উদারতার স্বীকৃতি হিসেবে দ্য রক উপহারটি দিয়েছেন।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তকে নিজের ব্যক্তিগত ট্রাক উপহার দিয়েছেন ডোয়াইন। উপহার পেয়ে অস্কার নামের ওই ভক্ত আনন্দে আত্...
2
যুক্তরাজ্যের ব্রেক্সিট-বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিজ ট্রাস। তিনি দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের ব্রেক্সিট-বিষয়ক মন্ত্রী ডেভিড ফ্রস্ট পদত্যাগ করায় লিজ ট্রাসকে বাড়তি এই দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির। ডেভিড ফ্রস্টের পদত্যাগের খবর গতকাল রোববার প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম 'দ্য মেই...
3
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তারের সমালোচনা করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি পানির চুক্তির চক্রান্ত তুলে ধরতে পারতেন তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদক...
9
সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সব রকম সহযোগিতা দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাশার আসাদের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ প্রস্তুতি ঘোষণা করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাকেরি। তিনি শনিবার আসাদকে পাঠানো এক বা...
3
বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কলেজ স্টেশন বটতলা কালিমন্দির সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ সোনাতলা উপজেলার সিহিপুর গ্রামের ছবিবর রহমানের ছেলে। তিনি বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন। বিষয়টি ...
6
যশোরের ঝিকরগাছা উপজেলার সংবাদপত্রের প্রথম এজেন্ট সন্তোষ কুমার চক্রবর্তীর ১০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।দিবসটি স্মরণে গতকাল বৃহস্পতিবার তাঁর পরিবার বিশেষ পূজা-অর্চনার আয়োজন করে।২০১০ সালে তিনি ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেন সন্তোষ কুমার।তাঁর বড় ছেলে আজকের পত্রিকার ঝিকরগাছা পত্রিকার এজেন...
6
ভারতের দখলে থাকা সীমান্তবর্তী ভূমি নিজেদের দাবি করে তা মানচিত্রে তুলে সম্প্রতি বিতর্ক বাধিয়েছিল নেপাল। সেই রেশ না কাটতেই এবার রামকে নিয়ে টান দিয়েছে দেশটি। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির দাবি, ভগবান রাম ভারতীয় নন, তিনি নেপালি ছিলেন। রামের জন্মভূমি অযোধ্যা আসলে নেপালে রয়েছে, ভারতে নয়। নেপালের প্রধানমন্ত্রীর এমন ...
3
ইমানুয়েল ভালেরস্টেইন সমকালীন বিষয় নিয়ে প্রতি মাসের এক আর ১৫ তারিখ ভাষ্য লিখতেন। ১৯৯৮ সালের অক্টোবরের ১ তারিখ থেকে এ বছর জুলাই মাসের এক তারিখ পর্যন্ত তাতে কখনো ব্যতিক্রম ঘটেনি। শেষ লেখাটির নাম দিয়েছিলেন " ; ", ভবিষ্যতদ্রষ্টার মত বলেছিলেন, 'এই লেখাটি আমার ৫০০তম ভাষ্য। এই হবে আমার সর্বশেষ ভাষ্য।' তিনি গত হয়েছেন ৩১ আগ...
8
গুম-খুনের বিষয়ে সরকারের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন চাওয়ার ক্ষমতা থাকলেও তদন্ত করার ক্ষমতা নেই। তাই এ ব্যাপারে আইন সংশোধনে কমিশনের সুপারিশ সামনের সংসদ অধিবেশনে উঠবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।আজ রোববার সকালে বর্তমান কমিশনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ ...
6
ভারতের সঙ্গে সীমিত ওভারের একটি সিরিজ খেলতে চেয়ে বিসিসিআইকে প্রস্তাব দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জুলাইয়ের শেষে সিরিজ আয়োজন করতে চেয়ে প্রস্তাব দেওয়া হয়। দর্শকশূন্য মাঠে সিরিজ আয়োজনের জন্য তৈরি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করার কথা ভাবছে তারা। করোনা আবহেই শ্রীলঙ্কার ডাকে সারা দি...
12
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি এবং তজুমদ্দিন উপজেলার ১টি ইউপি নির্বাচন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। তাঁরা শীত উপেক্ষা করে সারিবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তবে অনিয়মের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এক প্রার্থীর এজেন্টকে ১০ হ...
6
বৈদ্যুতিক গাড়ি তৈরির বাজারে মার্কিন কোম্পানি টেসলার জায়গা নিতে এবার চলে এসেছে চীন। গতকাল মঙ্গলবার দেশটির অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারী কোম্পানি গিলি উদ্বোধন করেছে তাদের প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ি। ব্যক্তিমালিকানাধীন গিলি বর্তমানে চীনের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি। কয়েক বছর আগে গিলি কিনে নিয়েছিল সুইডেনের বিখ্যাত ভল...
0
বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে আগামীতে যে কোনও কোম্পানিকে অর্থ লেনদেন কিংবা পরিশোধের ব্যবসা করার সুযোগ রেখে 'পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১' এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে মিথ্যা তথ্য দিলে অনধিক ৩ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে। প্র...
6
সহকর্মীদের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা ডা. এস এম এজাজুল ইসলাম। তিনি প্রতি মাসের ১ তারিখে অভিনয় শিল্পী সংঘের অফিসে বিনা মূল্যে সহকর্মীদের চিকিৎসাসেবা দেবেন। শিল্পীদের স্বাস্থ্যসেবার এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনয় শিল্পী সংঘের নতুন কমিটি নেতারা। তাঁরা সহকর্মীদের পরিপূর্ণ স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নিয়েছেন। অভিনয় শিল্পী ...
2
বাড়িতে ডাকাতি করতে এসেছিল এক দল ডাকাত। পরিবারকে রক্ষা করতে গিয়ে মারাত্মক চোট পেলেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার জোয়াও ক্যানসেলো। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এ কথা জানিয়েছেন পর্তুগিজ ফুটবলার। পরে ক্লাবের তরফেও এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। ঘটনাটি কোথায় হয়েছে তা ক্যানসেলো না জানাতে চাইলেও ক্লাবের তরফে...
12
বল টেম্পারিং কাণ্ডে পুরো উলট পালট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। যদিও তিনি জানতেন না ঘটনার ব্যাপারে, তবু কোচ হিসেবে দায় নিজের কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে দায়িত্ব ছেড়েছিলেন ড্যারেন লেহম্যান। প্রায় এক বছর পর আবারও কোচিংয়ে ফিরছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ। ২০১৩ সালে এই লেহম্যানের অধীনেই শিরোপা জিতেছিল ব্রিসবেন হিট। এই দলের ক...
12
যুক্তরাষ্ট্রে এক ডাকাতকে ধরতে চলছে বড় ধরনের অভিযান। উইসকনসন অঙ্গরাজ্যে স্বয়ং বন্দুকের দোকানে ডাকাতির অভিযোগ তার বিরুদ্ধে। দোকানভর্তি অস্ত্রের মাঝেও দোকানের কর্মচারীরা প্রতিহত করতে পারেনি অভিযুক্ত জোসেফ ইয়াকুবাউস্কিকে। সে বেশ কয়েকটি পিস্তল ও রাইফেল ডাকাতি করে নিয়ে গেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি কিছু একটা ঘটানোর...
3
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনলাইনে নেওয়া টার্ম ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ অক্টোবর) প্রথম বর্ষের পরীক্ষায়ও অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে সোমবার পূর্বঘোষিত তৃতীয় বর্ষের পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশ নেননি। এ ছাড়া গত রবিবারেও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেননি শ...
6
স্কুলের প্রধান শিক্ষকের মোটরসাইকেল, দোকানের তালা কেটে ক্যাশবাক্স থেকে নগদ টাকা, জানালার গ্রিল কেটে ঘরের ভেতর থেকে বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি চুরি হওয়াটা এখন ময়মনসিংহের হালুয়াঘাটে নৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। হালুয়াঘাট উপজেলা শহরে চোরের হাত থেকে কিছুই বাঁচছে না। গবাদিপশু থেকে শুরু করে মোটরসাইকেল সবই চুরি যাচ্ছে। কিন্তু এখন...
6
বিজেপি-র জাতীয় কর্মসমিতি বৃহস্পতিবার ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আর সেই কমিটিতে জায়গা পেলেন তৃণমূল থেকে আসা তিন নেতা। প্রাক্তন সাংসদ তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশাপাশি বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেওয়া তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী জায়গা পেয়েছেন ওই কমিটিতে। একইসঙ্গে রাজ্যে...
3
করোনাভাইরাসের টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন অঙ্গরাজ্য বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছে। তবে এবার নতুন পথে হাঁটল ওহাইও অঙ্গরাজ্য। তারা টিকা গ্রহণকারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে। এই পুরস্কারের অর্থ কম নয়, ১০ লাখ মার্কিন ডলার। ওহাইও অঙ্গরা...
3
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইরানের উদ্ভাবিত টিকার প্রাথমিক ফলাফলে ৯০ ভাগ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে (ইরনা) টিকার উদ্ভব ও বিতরণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়। ইরানের উদ্ভাবিত কোভইরান বারেকেত টিকা প্রকল্পের প্রধান মোহাম্মদ রেজা সালেহি ইরনা...
3
তাইওয়ানে একটি আবাসিক ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিউংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। এ ঘটনায় আরও ৪১ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কাওসিউংয়ের ইয়ানচেং জেলার ৪০ বছরের পুরনো ওই ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে বলে এক প্রতিবে...
3
সুদানের দারফুর প্রদেশের এল ফাশেরে ইউনাইটেড নেশনস হাইব্রিড মিশন ইন দারফুর (ইউএনএএমআইডি) কে জাতির পিতার ওপর লিখা ইংরেজী ভাষায় অনূদিত শতাধিক বই প্রদান করেছে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট। বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস হাইব্রিড মিশন ইন দারফুর (ইউএনএএমআইডি) এর চিফ মিশন স্টাফের পক্ষে সিনিয...
3
সফরকারী পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তাইজুলের আউটে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে থেমেছে টাইগাররা। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ২০২ রান। আর বাংলাদেশের চাই ১০ উইকেট। তাই দুদান্ত বোলিং নৈপুণ্যে প্রদশন করতে হবে তাইজুল-মিরাজদের। এর আগে গত শুক্রবার (২৬ নভেম্বর) প্রথম দিন ১১৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩০ রান তুলতে...
12
রাজধানীর শাহজাহানপুর সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু মারা গেছেন। একই ঘটনায় রাজধানীর বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি নামে এক রিকশা আরোহীও মারা গেছেন।আজ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুল খ...
6