text
stringlengths
1
58.1k
label
int64
0
12
মতলব উত্তর উপজেলায় করোনার টিকা বিক্রির অভিযোগে ইপিআই পোর্টার (টিকা বাহক) জাকিরকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন।জানা যায়, ১৯ আগস্ট উপজেলার মরাদোন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে বাড়িতে গিয়ে করোনার টিকা দিয়েছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার (টিকা বাহক) জাকির। সেই প্রেক্ষিতে ২২ আগস্ট চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন।মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম মোনাসকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জাবেদ ইকবাল ও পরিদর্শক খলিলুর রহমান।তদন্ত কমিটি প্রাথমিক ভাবে জাকির টাকার বিনিময়ে বাড়িতে গিয়ে করোনার টিকা দিয়েছে তাঁর প্রমাণ পেয়েছে বলে জানায় তদন্ত কমিটি। এই প্রমাণের ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ডা. নাইমুল ইসলাম মোনাস বলেন, প্রাথমিক ভাবে জাকিরের বিষয়ে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। জাকিরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, ইপিআই পোর্টার জাকিরের অনিয়মের প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করে সিভিল সার্জন কার্যালয় ও ডিজি বরাবর পাঠিয়েছি। তদন্ত শেষে যদি জাকিরের সঙ্গে কারও প্রমাণ পাওয়া যায় তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
6
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুইটি শিশুকে ফুসলিয়ে অপহরণ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাইমুল ইসলাম নাকু নামের ব্যক্তিকে আটক করে গ্রামবাসি। আজ বৃহস্পতিবার দুপুরে মাঝিড়া ইউনিয়নের মাঝিড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তি বগুড়া কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ঝিনাই গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে নাইমুল ইসলাম নাকু (৩৫)। এ সময় পুলিশের সামনে নিজেকে পাগল হিসেবে উপস্থাপন করে ঘটনাস্থল থেকে ছাড়া পেয়েছে ওই যুবক।ভুক্তভোগী শিশুর মা বলেন, 'আমার স্বামী অফিসে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মেয়ে বাড়ির পাশে দোকান থেকে ফেরার সময় নাইমুল ইসলাম নাকুর খপ্পরে পড়ে। কোন রকমে রক্ষা পেয়ে বাড়িতে এসে আমাকে ঘটনা জানায়। মেয়ে খুব ভয় পেয়ে ফুঁপিয়ে কান্না করছিল। আমি বাইরে অনেক খুঁজে ওই লোককে আর পাই নাই।'আরও এক ভুক্তভোগী শিশুর পিতা বলেন, 'মহাসড়কের সঙ্গে আমার দোকানে মেয়েকে নিয়ে বসেছিলাম। পানি পান করার জন্য মেয়ে দোকানের পাশে বাসায় যায়। এ সময় নাইমুল ইসলাম নাকু আমার মেয়েকে বাড়ির পাশে ফাঁকা স্থানে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ চেষ্টা করে এবং মেয়েকে অপহরণের চেষ্টা করে। মেয়ে কোন রকমে ছাড়া পেয়ে আমার কাছে গিয়ে ঘটনা খুলে বলে। এর মধ্যে নাকু নামের লোকটি সেখান থেকে গ্রামের মধ্যে পালিয়ে যায়। আমি এবং গ্রামের লোকজন খুঁজে তাকে ধরে আনি। গ্রামের লোকজনের সহায়তায় তাকে আটক রেখে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে পাগল বলে ছেড়ে দেন। তবে আমি থানায় অভিযোগ করতে চেয়েছিলাম।'স্থানীয়রা আজকের পত্রিকাকে জানান, আটক হওয়া ব্যক্তি এর আগেও এই গ্রামে দু একবার দেখেছি। শিশুকে ধর্ষণের জন্য অপহরণের চেষ্টা করছিল বলে আমরা সন্দেহ করছি।অভিযুক্ত নাইমুল ইসলাম নাকু বলেন, 'আমি একবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলাম। এরপর থেকে আমার মাথা মাঝে মধ্যে কাজ করে না। কখন আমি কী করি আমি কিছুই জানি না।'শাজাহানপুর থানার এসআই আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'নাইমুল ইসলাম নাকু একজন মানসিক ভারসাম্যহীন পাগল প্রকৃতির লোক। পাগলের কোন বিচার হয় না। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।'
6
গাজীপুর: নিখোঁজ হওয়ার ২৮ দিন পর গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে উদ্ধার কিশোর সোহানের কঙ্কাল-রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কঙ্কালের পাশে পড়ে থাকা কাপড় দেখে স্বজনরা তার পরিচয় শনাক্ত করে। এ ঘটনার প্রায় আট মাস পর জানা গেল, বন্ধুদের প্রতিশোধের বলি হয়েছে সোহান। সোহানের বাবা তার বন্ধু সাগরকে মারপিট ও আজিজুলকে মাদক দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এর প্রতিশোধ নিতেই সাগর সোহানকে হত্যা করে মরদেহ গুম করে। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোমহর্ষক এই ঘটনার বর্ণনা দেওয়া হয়। বর্ণনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানিয়েছেন, পিবিআই গাজীপুরে ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধারের ঘটনায় পরিচয় শনাক্ত এবং মামলার রহস্য উদ্ঘাটন করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করার পর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।পুলিশ সুপার জানান, ২০২০ সালের ৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহান নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় সোহানের মা শ্রীপুর থানায় ৬ আগস্ট সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনার ২৮ দিনপর গত বছরের ৩১ আগস্ট সকাল ১১টায় সোহানের স্বজনরা সংবাদ পান, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি খালের ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপের মধ্যে একটি কঙ্কাল পড়ে আছে। পরে সোহানের বাবা-মা ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে ছিন্ন পোশাক ও জুতা দেখে কঙ্কালটি সোহানের (১৪) বলে শনাক্ত করেন।পরে সোহানের মা মোছা নাজমা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি শ্রীপুর থানা-পুলিশ প্রায় দুই মাস তদন্তকালে আসামি মো. আজিজুল, মো. সাগর, হৃদয় ও সবুজ নামে চারজনকে গ্রেপ্তার করে।পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই গাজীপুর জেলার ওপর ন্যস্ত হয়। পিবিআই গাজীপুর জেলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. সুমন মিয়া মামলাটি তদন্ত করেন। তদন্তকাজে পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার ও পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমানের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় কঙ্কালের ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর আসামি মো. সাগরকে (২০) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ হেফাজতে আসামি সাগর হত্যার কথা স্বীকার করেন। এ ছাড়া সাগর জিজ্ঞাসাবাদে সোহান হত্যায় ব্যবহৃত চাকুর সন্ধান দেন। তার দেওয়া তথ্যমতে, চলতি বছরের ২৩ মে চাকুটি উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে তিনি অপর আসামিদের নাম ঠিকানা প্রকাশ করেন।সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, সোহান ও ঘটনায় জড়িত আসামিরা পরস্পর বন্ধু। তারা একসঙ্গে চলাফেরা করতেন। ঘটনার কিছুদিন আগে তিনি সোহানকে মারধর করেন। সোহান তার বাবাকে সে কথা বলে দেন। এরপর সোহানের বাবা সাগরকে ময়মনসিংহ মহাসড়কের আইল্যান্ডের গাছের সঙ্গে বেঁধে জুতা ও লাঠি দিয়ে পেটান। এ ছাড়া ঘটনায় জড়িত আসামি আজিজুলকে সোহানের বাবা ২০০ পিস ইয়াবাসহ পুলিশকে ধরিয়ে দেন আজিজুল তিন মাস জেল খাটেন। এই ক্ষোভ থেকেই আসামিরা সোহানকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী সোহানকে ডেকে জঙ্গলে নিয়ে প্রথমে সাগর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারেন। পরে আজিজুল বুকে চাকু মারেন। মৃত্যু নিশ্চিত হলে ময়লার স্তূপে চাপা দিয়ে চলে যান তারা।
6
আমরা যারা মহামারির মধ্যেও বেঁচে আছি, তাদের মধ্যে হাতে গোনা কিছু লোক পাওয়া যাবে, যঁারা প্রযুক্তির আশীর্বাদকে অস্বীকার করতে পারবেন। জুম, ই-মেইল, কানেকটেড ওয়ার্কপ্লেস এবং সলিড ইন্টারনেট সংযোগ আমাদের ব্যবসাপাতি, পড়াশোনাসহ সব ধরনের কাজকে চালিয়ে রেখেছে। আজ থেকে ২০ বছর আগে যদি এই মহামারি হানা দিত, তাহলে এভাবে কাজ চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। আবার এ তথ্যপ্রযুক্তিই আমাদের বড় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ প্রযুক্তির অপব্যবহারে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ভালো দিকটা থাকবে, মন্দটা থাকবে না, এভাবে প্রযুক্তির ব্যবহার সম্ভব নয়-এমন একটি ধারণা অনেকের মধ্যেই আছে। আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি। আমি মনে করি, ক্ষতির দিক বাদ দিয়ে শুধু ভালো দিকগুলো গ্রহণ করা ইচ্ছা করলেই সম্ভব হতে পারে। কিন্তু সেটি করতে হলে প্রযুক্তি ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে, সেই বিগ টেক (অ্যামাজন, অ্যাপল, গুগল, ফেসবুক ও মাইক্রোসফট-তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় এই মার্কিন কোম্পানিগুলোকে 'বিগ টেক' বলা হয়)-এর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। প্রথমেই মেনে নিতে হবে, বিগ টেক আসলে ভেতরে-ভেতরে খুবই দুর্বল বা নাজুক। হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি, বিগ টেক-এর ভেতরটা দুর্বল। দ্বিতীয়ত আমাদের মাথায় রাখতে হবে, এই প্রযুক্তি কোম্পানিগুলো শুধু তখনই শক্তিধর হতে পেরেছে, যখনই আমরা তাদের সুযোগ দিয়েছি। 'বিগ টেক' বলতে আমি এখানে ফেসবুক ও গুগল এবং ইনস্টাগ্রাম ও ইউটিউবের (এগুলো ফেসবুক ও গুগলেরই মালিকানাধীন) মতো সংশ্লিষ্ট কোম্পানির কথা বলছি। এই প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল অবস্থান থেকে উঠে এসেছে-কথাটা আমি এই অর্থে বলছি যে এই প্রতিষ্ঠানগুলোর কোনো নিশ্চিত ভবিষ্যৎ ছিল না। নেটস্কেপ, মাইস্পেস, এমএসএন এবং অন্য আরও কোম্পানিগুলোর কথা ভাবুন, যারা এখন স্মৃতিচিহ্ন হয়ে গেছে অথচ তাদের সম্পর্কে আমাদের একসময় বলা হতো কোম্পানিগুলো প্রাকৃতিকভাবে একদিন একচেটিয়া হয়ে উঠবে। ফেসবুকের তথ্য ফাঁসকারী ফ্রান্সেস হাউগেন গত মাসে ফেসবুকের আচরণসংক্রান্ত যেসব তথ্য জনসমক্ষে এনেছেন তাতে মনে হচ্ছে, ফেসবুক তার অবস্থান হারিয়ে ফেলার আতঙ্কে আছে। হাউগেনের বরাতে জানা যাচ্ছে, ফেসবুক মূলধারার নিউজ প্রচার-প্রসারের বদলে ব্যক্তির পোস্ট শেয়ারিংয়ে বেশি আগ্রহী হয়, যা ব্যবহারকারীদের স্বাস্থ্যের ওপর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এটি ২০১৮ সালে ব্যবহারকারীদের ভীষণভাবে ক্ষুব্ধ করেছিল। ফেসবুক অনেক আগে থেকেই জানত, ইনস্টাগ্রামে (ইনস্টাগ্রাম ফেসবুকেরই প্রতিষ্ঠান) ছবি শেয়ারিং কিশোর-কিশোরীদের জন্য ভীষণ ক্ষতিকর। তাদের একটি অভ্যন্তরীণ দাপ্তরিক নথিতে 'আমরা বডি ইমেজ (মানুষের শারীরিক ছবি) ইস্যুকে অনেক খারাপ পর্যায়ে নিয়ে গেছি' বলে উল্লেখও করা হয়েছে। এ কথা নিজেরা নিজেদের পরিমণ্ডলে স্বীকার করলেও ইনস্টাগ্রাম আগে যেভাবে কাজ করত, তা থেকে এখন খুব একটা পরিবর্তন আনা হয়নি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা এবং তাতে আসক্ত হওয়ায় তরুণ প্রজন্ম ক্ষতির মুখে পড়ছে, এটি স্বীকার করে নেওয়ার পর ইনস্টাগ্রামের পরিচালন পদ্ধতিতে পরিবর্তন না আনার প্রধান কারণ হলো কিশোর-কিশোরীরা ফেসবুকের চেয়ে ৫০ শতাংশের বেশি ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে। ইনস্টাগ্রামেই ফেসবুক তার ভবিষ্যৎ দেখছে। ইনস্টাগ্রামে মানুষের যুক্ত হওয়ার প্রবণতা যখন নিম্নগামী হওয়া শুরু করেছিল, তখন ফেসবুক কিশোর-কিশোরীর চেয়ে কম বয়সী শিশুদের সম্ভাব্য গ্রাহক হিসেবে মাথায় নিয়ে 'ইনস্টাগ্রাম কিডস' নামের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা করেছিল। পরে ব্যাপক সমালোচনার মুখে পরিকল্পনাটি স্থগিত করা হয়। ফেসবুক ২০১২ সালে ইনস্টাগ্রাম কিনে নেওয়ার আগে কোম্পানিটির যে নীতি ও মূল্যবোধ মেনে চলছিল, এখন সেখান থেকে ফেসবুক সেটিকে অনেক দূরে সরিয়ে এনেছে। ফেসবুকের নিজের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার যখন পড়তির দিকে যেতে থাকল, তখন ২০১৪ সালে তারা হোয়াটসঅ্যাপ কিনে নেয়। ডাবলক্লিক (বিজ্ঞাপন বিক্রির একটি প্ল্যাটফর্ম যা গুগলের আয়ের একটি বড় উৎস) এবং অ্যান্ড্রয়েড, ইউটিউব, ওয়েজ এবং কুইকোফিসের মতো উদীয়মান প্ল্যাটফর্মগুলো কিনে নেওয়ার পর গুগল আরও বড় হয়েছে। মুনাফার জন্য মরিয়া হওয়া কোম্পানির জন্য এগুলো স্বাভাবিক কাজ কিন্তু এসব নীতি অনুসরণ সব সময় শীর্ষে থাকার নিশ্চয়তা দিতে পারে না। অস্ট্রেলিয়ার প্রোডাকটিভিটি কমিশনের অন্যতম কমিশনার স্টিফেন কিং বলেছেন, গুগল ও ফেসবুক যেভাবে উদীয়মান প্ল্যাটফর্মগুলো অধিগ্রহণ করে নেয়, তা ঠেকাতে কঠোর আইন প্রয়োগ করা দরকার। ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যখন অধিগ্রহণ করা হয়, তখন তারা খুব ছোট পরিসরের প্ল্যাটফর্ম ছিল। ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নেওয়ার আগে প্রতিষ্ঠানটির পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল মাত্র ১৩ জন। আর হোয়াটসঅ্যাপের ছিল ৫৫ জন। এরপরও এই দুটি প্ল্যাটফর্ম কিনতে ফেসবুক কয়েক শ ডলার ব্যয় করেছে। ১০০ কোটি ডলার দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম কিনেছিল। সেই ইনস্টাগ্রাম থেকে এখন ফেসবুকের বার্ষিক আয় হয় দুই হাজার কোটি ডলার। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই এই অধিগ্রহণে ফেসবুক ছাড় পেয়েছিল। বিগ টেক কোম্পানিগুলো ছোট প্ল্যাটফর্মগুলো অধিগ্রহণ করে যেভাবে ব্যবসা করতে পারে, অন্যরা তা পারে না। এই অধিগ্রহণের মাধ্যমে তারা আগে থেকে তৈরি থাকা বিশালসংখ্যক ইউজার ও উপাত্ত পেয়ে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে। স্টিফেন কিং বলছেন, ইনস্টাগ্রাম বড়, তার কারণ এই নয় যে এটি নিজ গুণে সবার দৃষ্টি কেড়েছে, বরং এটি বড় তার কারণ এটি ফেসবুকের অধিগ্রহণ করা প্ল্যাটফর্ম। ইউরোপে কর্তৃপক্ষ ফেসবুককে এই শর্তে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের অনুমতি দিয়েছিল যে ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ম্যাচ করবে না। কিন্তু ফেসবুকের এই প্রতিশ্রুতি ছিল মিথ্যা। আদতে তারা হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সব তথ্য ফেসবুকের সঙ্গে একীভূত করে ফেলেছে। এই মিথ্যা তথ্য দেওয়ায় ইউরোপিয়ান কমিশনকে ফেসবুকের ১১ কোটি ইউরো জরিমানা দিতে হয়েছে। যদি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান কমিশন সমন্বিতভাবে কঠোর অবস্থানে যেত, তাহলে ফেসবুক ও গুগল অন্য প্ল্যাটফর্মগুলো অধিগ্রহণের ক্ষেত্রে এতটা বেপরোয়া হয়ে উঠতে পারত না। একের পর এক উদীয়মান প্ল্যাটফর্মগুলো তারা গিলে ফেলায় ভার্চু্যয়াল জগতে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে। প্রয়োজনে আইন করে এটি অবিলম্বে ঠেকাতে হবে। নতুন প্রজন্ম প্রযুক্তিকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আনছে। ফেসবুক ও গুগল তা জানে। এ কারণে কোনো প্ল্যাটফর্ম একটু বিকশিত হলেই তারা তা গিলে ফেলছে। এশিয়া টাইমস থেকে নেওয়া, অনুবাদ: সারফুদ্দিন আহমেদ পিটার মার্টিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো
8
বিশ্ববিখ্যাত পপ স্টার জাস্টিন বিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার লাস ভেগাসে 'জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর'-এ পারফর্ম করবার কথা ছিল বিবারে। কিন্তু কোভিড পজিটিভ হওয়ার শেষ মুহূর্তে এই শো পিছিয়ে দিতে বাধ্য হলেন এই তারকা। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, করোনার হালকা উপসর্গ রয়েছে বিবারের। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। জানা যায়, আগামী ২৮ জুন ফের আয়োজিত হবে এই কনসার্ট। এই মিউজিক্যাল ট্যুরের অফিসিয়্যাল পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই খবর। বিবৃতিতে বলা হয়েছে, 'জাস্টিস ট্যুর পরিবারের সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় দুর্ভাগ্যবশত রোববারের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। জাস্টিন নিঃসন্দেহে খুব হতাশ, কিন্তু নিজের ক্রু মেম্বর এবং অসংখ্য অনুরাগীর স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আমাদের সান দিয়েগোর অনুষ্ঠান দারুণ জনপ্রিয়তা পেয়েছে, খুব শিগগির ভেগাসেও তেমনটাই ঘটবে'। পাশাপাশি জানানো হয়েছে রোববারের টিকিট দিয়েই ২৮ জুনের শো দেখতে পাবেন অনুরাগীরা। যদি কেউ টিকিটের পরিবর্তে টাকা ফেরত চান, তেমন ব্যবস্থাও থাকছে।
2
যুক্তরাষ্ট্রে কিশোরদের মধ্যে গাঁজাসেবন রেকর্ড পরিমাণে বেড়েছে। ২০১৩ থেকে ২০২০ অর্থাৎ গত সাত বছরে যুক্তরাষ্ট্রের কিশোরদের মারিজুয়ানা ভ্যাপিং দ্বিগুণ বেড়েছে। জেএএমএ পিডিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।এই গবেষণাটি ১৭টি গবেষণার ফল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে অংশ নেয় কানাডা এবং যুক্তরাষ্ট্রের দুই লাখ কিশোর। দেখা গেছে, উচ্চ বিদ্যালয়ের বেশি বয়স্ক কিশোররাই কম বয়সী কিশোরদের থেকে বেশি গাঁজাসেবন করে।একটি গবেষণায় দেখা গেছে, কিশোর-কিশোরীরা শুকনো ভেষজগুলোর চেয়ে গাঁজার নির্যাসকে ভ্যাপ করতে চায় কারণ তাঁরা টিএইচসি গ্রহণ করতে চায়।আনা গাঁজার উপাদান টিএইচসি মানুষের চিন্তায় পরিবর্তন আনে। বিশেষজ্ঞরা বলছেন, টিএইচসিতে এমন একটি রাসায়নিক পদার্থ আছে, যা মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে, পাশাপাশি মস্তিষ্কের ক্ষতিসাধন করে এ নিয়ে গবেষণাটির লেখক অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের পিএইচডি প্রার্থী কারমেন লিম বলেন, গাঁজা থেকে উচ্চমাত্রায় টিএইচসি ভ্যাপিংয়ের মাধ্যমে সহজেই অর্জন করা যায়। এটিতে বেশ কিছু সমস্যারও তৈরি হয়। এটি শুধুমাত্র কিশোর-কিশোরীদের জ্ঞানের বিকাশের সঙ্গেই যুক্ত নয়, এটি কিশোরদের স্বাস্থ্য, সামাজিক এবং আচরণগত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পক্ষ থেকে বলা হচ্ছে, কিশোর-কিশোরীদের দ্বারা গাঁজা স্কুলে খারাপ ফলাফল এবং ঝড়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি করছে। এ ছাড়া গাঁজা কিশোরদের বিষণ্নতা বা উদ্বেগের মতো মানসিক স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে সম্পর্কিত।গত মার্চে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, নিকোটিনের চেয়ে ফুসফুসের আরও বেশি ক্ষতি করে গাঁজা। যে সব কিশোর সিগারেট বা ই-সিগারেটের মাধ্যমে ধূমপান করে তাঁদের চেয়ে মারিজুয়ানা ভ্যাপ করা কিশোরদের শ্বাসকষ্ট বেশি দেখা দেয়।এ নিয়ে একটি সাক্ষাৎকারে গবেষণাটির লেখক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিজ্ঞানের সেন্টার ফর দ্য ড্রাগস, অ্যালকোহল, স্মোকিং অ্যান্ড হেলথ বিভাগের অধ্যক্ষ ক্যারোল বয়েড বলেন, নিঃসন্দেহে, সিগারেট এবং ই-সিগারেট অস্বাস্থ্যকর এবং ফুসফুসের জন্য ভালো নয়। তবে গাঁজা ভ্যাপ করা করা আরও খারাপ।এ ছাড়া গাঁজা ভ্যাপ করলে ইভিএএলআই নামে নতুন শনাক্ত হওয়া ফুসফুস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানান বয়েড। তিনি বলেন, সিডিসি অনুসারে, ইভিএলআই রোগীদের ৮৪ শতাংশই গাঁজাযুক্ত পণ্যগুলির সঙ্গে যুক্ত ছিল।
3
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' মুক্তি পাবে আগামী ২৪ জুলাই। ডিজনিপ্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ছবিটি। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। মুক্তির ২৪ ঘণ্টায় ইউটিউবে পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে ভিডিওটি। এটি মুক্তির ২৪ ঘণ্টায় ইউটিউবে 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' এর গড়া রেকর্ডও ভেঙে দিয়েছে। প্রকাশের ২৪ ঘণ্টায় সুশান্তের শেষ ছবির ট্রেলার ৫.৪ মিলিয়ন লাইক পেয়েছে। এদিকে মার্ভেল স্টুডিওর অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের অফিসিয়াল ট্রেলার লাইক পড়েছিল ২.৯ মিলিয়ন। সুশান্তের ছবির ট্রেলারটি আজ বুধবার পর্যন্ত ৪ কোটি বার দেখা হয়েছে। বিডি প্রতিদিন/ফারজানা
2
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আদালত অবমাননার কারণে দুই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন। তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন আদালত স্বাধীন নয়। যদি তাই হতো তবে এ সরকারের জাঁদরেল দুই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন না আদালত। মির্জা ফখরুলের উদ্দেশে তিনি আরও বলেন, ভবিষ্যতে আপনাদের অন্যায়ের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিলে দয়া করে বলবেন না আদালত স্বাধীন নয়। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাছান মাহমুদ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল স্টুডেন্টস পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 'ইন্টারপোল তারেক জিয়াকে খুঁজছে না'- বিএনপির এ মন্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, সারা বাংলার মানুষ পলাতক তারেক জিয়াকে খুঁজছে। এ সময় তিনি তারেক রহমানকে 'চোর' বলেও মন্তব্য করেন। জামায়াতের হরতালকে 'চোরাগোপ্তা হরতাল' মন্তব্য করে তিনি বলেন, কে হরতাল দিয়েছে, কেন হরতাল দিয়েছে কেউ জানে না। হরতালকারীদের মাইক্রোস্কোপ কিংবা দূরবীণ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। সংগঠনের আহ্বায়ক রুবেল আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তৃণমূল ন্যাপ ভাসানীর কো-চেয়ারম্যান আবু হামিদুর রেজা খান ভাসানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম প্রমুখ।
9
মারজুক রাসেল। কবি, গীতিকার ও অভিনেতা। বরেণ্য কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে সম্প্রতি সাউন্ডটেক থেকে প্রকাশ হয়েছে তার লেখা গান 'ভাবসূত্র'। আইয়ুব বাচ্চুর গাওয়া এই অপ্রকাশিত গান ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে 'ফিসফাসফিস' অ্যালবামের জন্য রেকর্ড করা আইয়ুব বাচ্চুর 'ভাবসূত্র' গানটি কী কারণে অ্যালবামে রাখা হয়নি? টেকনিক্যাল কোনো কারণে। সিডির স্পেস-স্বল্পতা হইতে পারে। এইটা নিয়া সেই সময় কোনো জিজ্ঞাসা তৈরি হয় নাই আমার। লেবেল-কর্তৃপক্ষ বিস্তারিত জানাতে পারবেন। অ্যালবামটি প্রকাশের পর 'ভাবসূত্র' গানটি কি অন্য কোনো অ্যালবামের জন্য রেখে দেওয়ার পরিকল্পনা ছিল? গান বানানো ও অ্যালবাম রিলিজ করা ছাড়া আমার আর কোনো প্ল্যান ছিল না। লেবেল-কর্তৃপক্ষের সঙ্গে, আই মিন সাউন্ডটেকের সঙ্গে, সাউন্ডটেকের বাবুল ভাই [সুলতান মাহমুদ ভাই]-এর সঙ্গে কথা বললে কিছু-একটা বা একাধিকটা জানতে পারবেন। এই অ্যালবামের পরেও বাচ্চু ভাইর [আইয়ুব বাচ্চু] সঙ্গে অনেক সলিড গান, জিঙ্গেল ইত্যাদি করার টাইম গেছে। বাচ্চু ভাইও এই গানটা নিয়া কোনোদিন কিছু বলেন নাই। সম্ভবত অন্যান্য কাজের প্রেশারে ভুলে গেছিলেন। আমিও সিনেমা, টেলিভিশন নিয়ে বেশি বিজি থাকায় গান নিয়া তেমন বিজি ছিলাম না। কিন্তু গানটার কথা মাঝে মাঝেই মনে পড়ত, বেশি মনে পড়া শুরু হইল বাচ্চু ভাইর প্রয়াণের পর। ইউটিউবফিউব আসার অনেক আগে থেকে অনেক পর পর্যন্ত মিউজিক-বাণিজ্যে মন্দা দেখা দেয়ায় দেশের মিউজিক ইন্ডাস্ট্রি-সংশ্নিষ্ট প্রায়-সবাই নানানরকমভাবে নিজেদের ক্রিয়েশন, উৎপাদন, বিপণন থেকে বিরত ছিলেন। সেই সময়ের চাপও গানের অনেক কিছু ভুলাইয়া আমাদের অন্য বিষয়ে মনোযোগী করাইছে, এমন হইতে পারে। আইয়ুব বাচ্চুর অকালে বিদায়ের কারণেই কি মনে হয়েছে তার জন্মদিনে অপ্রকাশিত গান 'ভাবসূত্র' গানটি প্রকাশের কথা... বাচ্চু ভাইয়ের জন্মদিনে প্রকাশের কথা আগে মনে হয় নাই। আগে মনে হইছে গানটার কথা। অবিরত মনে পড়ার ২/৩ দিন পরে আমি বাবুল ভাইর সঙ্গে যোগাযোগ করে গানটার কথা জানাই। তিনি খোঁজ নেন। কিছুদিন পর গানটা যে উঅঞ [উরমরঃধষ অঁফরড় ঞধঢ়ব]-এ ছিল ওইটা খুঁইজা বাইর করেন। উঅঞ থেকে গানটা উদ্ধারের সময় [উদ্ধারই বলি, কারণ উঅঞ-টার টেপের অবস্থা তেমন ভালো ছিল না, এত আগের উঅঞ!], উঅঞ নিয়ে কাজ করা সময় বাবুল ভাইকে বলি, '১৬ আগস্ট বাচ্চু ভাইর জন্মদিন, ওইদিন রিলিজ করা যায় যদি।' বাবুল ভাই এইরকম বললেন, 'আগে গানটা হাতে আসুক, করা যাবে।' তারপর তো হাতে আসল। এ প্রসঙ্গে বলা দরকার, 'প্রমিথিউস' ব্যান্ডের আনিসুজ্জামান আনিস ভাই উঅঞ-টা নিয়ে কাজ, এডিট, রিমাস্টার করে আমাদের, শ্রোতাদের শোনার উপযোগী করে দিয়েছেন। 'ভাবসূত্র' গানটি প্রকাশের পর শ্রোতার প্রতিক্রিয়া কেমন? মাত্র ৩ দিন হইল বাইরাইছে। লিরিক-ভিডিও। ইউটিউবের ব্যাপার। লোকজন শুনছেন। ইউটিউব-লিঙ্কের কমেন্টবক্সে কমেন্ট করছেন। অনেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে নানানরকম অনুভূতি জানাইছেন। আমার বা অন্যদের শেয়ারে শেয়ার, লাইক, কমেন্ট করেছেন। এইরকম। আসলে আমার যেইটা হইছে, সেইটা হইলো, গানটা মনে থাকা, খুঁজে পাওয়া ও প্রকাশ করতে পারার ভিতর দিয়ে আনন্দে, বেদনায় বাচ্চু ভাইকে মিস করতেছি অনেক। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। কপিরাইট নিয়ে যে আন্দোলনে নেমেছিলেন, তা থেমে গেছে, নাকি এখনও চলছে? কপিরাইট আইন বিষয়ে অস্বচ্ছ ধারণা ও ভুল জানা আমাদের দ্বিধাবিভক্ত করেছে। দ্বিধাবিভক্তির কারণে আন্দোলন এখনও অনেকের ক্ষেত্রে ব্যক্তিগত অভিযোগ, অভিমানের ভিতরেই আছে। এই মাধ্যমে দুর্নীতিও কম হয় নাই এবং কম হচ্ছে না। অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটছে। অন্যের রিজিক মাইরা খাইয়া অনেকের বদহজম হইছে; আরও হবে দেইখেন। তবে আইনি বিষয়ে অনেক অগ্রগতি টের পাইছি। সলিড কাগজপত্র ছাড়া কোথাও কোনো গান বাণিজ্যিকভাবে বেশিদিন চালাইতে পারতেছে না কেউ। এক জায়গা থিকা কাগজপত্রে সইস্বাক্ষর, বিনিময়ে বছরে একটা 'প্যাকেট' দেয়ার প্রস্তাবও আসছে আমার কাছে। লই নাই। সব গানের কপিরাইট শেষ কইরা, আইনকানুনের ভিতর দিয়া লেনদেনে যাব। আরও অগ্রগতি হবে। সময় তো লাগবেই। অনিয়ম, অন্যায় একদিন কমে আসে; অনেককে সাফার করতে হয়, ধ্বংস হইতে হয়। এই আর কী! আপনার লেখালেখি কেমন চলছে? চলছে। প্রফেশনাল লেখক হবার চেষ্টা বা জোর কোনোটাই করতে চাই নাই, যাই নাই। আড্ডা, আইলসামি, পড়া, দেখা, শোনা, ফেসবুকিং-এর চেয়ে কম চলছে আপনি ও অন্যরা আমাকে যেসব লেখার লেখক হিসাবে জানেন, সেইসব লেখা। অভিনয় নিয়ে এখনকার ব্যস্ততা কেমন? অনিয়মিত। আমি তো অ্যাকাডেমিক-অভিনেতা বা অ্যাকাডেমিক কোনো কিছুই না। কেউ কারও গল্পে কাজ করতে বললে, আমার টাইম ইত্যাদিতে মিললে কইরা দিই; ডিরেক্টর, নাট্যকার, গল্প, সহশিল্পী ইত্যাদি 'বাছি' না। ক্যামেরার পেছনে কাজের অভিজ্ঞতা থাকার পরও পরিচালনায় আসতে দেখা যায়নি। এর কারণ কী? কারণ অনেক ছিল। কারণগুলা কমতে-কমতে মাত্র কয়েকটায় এসে ঠেকছে। আগামীতে আসবো হয়তো, ভাসবো হয়তো, হাসবো হয়তো। নোট: সাক্ষাৎকারে মারজুক রাসেলের নিজস্ব কথ্যভঙ্গি অক্ষুণ্ণ রাখা হয়েছে- বি. স.
2
রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিজয় দিবসের অনুষ্ঠানে দর্শকদের মারামারি থামাতে গিয়ে আহত হন হাতিরঝিল থানার কয়েকজন পুলিশ সদস্য। গত বুধবার রাতের এ ঘটনায় আহতদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদও রয়েছেন। ইটের আঘাতে মাথা ফেটেছে তাঁর। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন শঙ্কামুক্ত। চিকিৎসকদের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক।তিনি আরও জানান, এ ঘটনায় থানার নিয়মিত কার্যক্রম হিসেবে জিডি হয়েছে, তবে মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি। তবে অ্যাম্ফিথিয়েটারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ওসি আব্দুর রশিদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে মহিউদ্দিন ফারুক বলেন, চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। এখন বিশ্রামে আছেন।বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ ডিসেম্বর থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে টানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গত বুধবার বিজয়ের দিবসের আগের রাতের অনুষ্ঠান দেখতে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি দর্শক সেখানে উপস্থিত হন। ভেতরে প্রবেশ নিয়ে একপর্যায়ে কিছু দর্শকের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ইটের আঘাতে ওসির মাথা ফেটে যায়।
6
গভীর সংকটে কাজাখস্তানের রাজনৈতিক অবস্থা। জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভে গুলির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভ। এমনকি তিনি বিক্ষোভকারীদের সাথে আলোচনার আমন্ত্রণ প্রত্যাখান করে 'সশস্ত্র সন্ত্রাসীদের' ধ্বংস করার অঙ্গীকারও করেছেন। গতকাল শুক্রবার কাজাখস্তানের নিরাপত্তা বাহিনীকে তিনি এ নির্দেশ দেন। প্রেসিডেন্ট কাসিম জোমরাত বলেছেন, আবার যদি দাঙ্গাকারীরা কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদেরকে ধ্বংস করা হবে। একইসঙ্গে কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই দেশের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছেন। দেশটিতে নজিরবিহীন অস্থিরতা ছড়িয়ে পড়ার কয়েকদিন পর তিনি এমন বক্তব্য দেন। বিডি-প্রতিদিন/শফিক
3
বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে। ভ্রমণ ভিসা ছাড়া বাকি সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো।আজ মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন।ভারতের স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বয়েছে। প্রধান আইভ্যাকের অবস্থান ঢাকার কুড়িলে যমুনা ফিউচার পার্কে। সব বিভাগীয় শহরের পাশাপাশি কুমিল্লা, বগুড়া, যশোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে।হাইকমিশনের ঘোষণায় বলা হয়েছে, 'আমরা ফিরে আসছি! লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলো ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হবে। ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।'গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসা আবেদন বন্ধের ঘোষণা করা হয়েছিল। এক মাস ১০ দিন পর আবারও চালু হচ্ছে ভিসা প্রক্রিয়া।
6
সরকারবিরোধী এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে আহত্মহত্যা করেছেন শ্রীলঙ্কান এমপি অমরাকীর্থি আথুকোরালা। সোমবার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাতে এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সংঘর্ষ চলাকালে কলম্বোর নিতাম্বুওয়া এলাকায় বিক্ষোভকারীরা এমপির গাড়ি ঘিরে ধরে। এ সময় এমপি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুই বিক্ষোভকারী গুরুতর আহত হন। পরে আহত দুই জনের মধ্যে এক বিক্ষোভকারী মারা যান। বার্তা সংস্থা এএফপিকে শ্রীলঙ্কা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থল থেকে পালিয়ে এমপি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে হাজার হাজার বিক্ষোভকারী ওই ভবনটি ঘিরে ফেললে এমপি নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন। এদিকে কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, কলম্বোর সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩৮ জন আহত ব্যক্তি হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে সরকারি সূত্র বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন। মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র রোহান ওয়েলিভিটা বলছেন, ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়া দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে ৭৬ বছর বয়সী মাহেন্দা রাজাপাকসে পদত্যাগপত্র জমা দেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় 'নতুন ঐক্যমতের সরকার' গঠনের জন্য পথ পরিষ্কার করতেই প্রেসিডেন্টের অনুরোধে তিনি পদত্যাগ করেন।
3
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ব্যর্থ হলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আজ ইংল্যান্ডের বোলারদের দাপুটে বোলিংয়ে ১৩৫ রানে শেষ লঙ্কানদের ইনিংস। ইংলিশদের হয়ে ৫ উইকেট নিয়েছেন ডম বেস। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১২৭ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। প্রথম দিন শেষে ৮ রানে পিছিয়ে রয়েছে তারা। ৪৭ রান নিয়ে জনি বেয়ারস্টো ও ৬৬ রান নিয়ে অপরাজিত আছেন জো রুট। আগামীকাল আবার ব্যাট করতে নামবেন তারা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামার আগে শ্রীলঙ্কা হারায় নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারতেকে। আঙুলের ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। করুনারতের অনুপস্থিতিতে লঙ্কানদের নেতৃত্বভার পড়েছে দিনেশ চান্দিমালের কাঁধে। তার অধীনে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। এদিন লঙ্কানদের শুরুতে ব্যাট করার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে ইংলিশ বোলাররা। শ্রীলঙ্কার কেউই তিরিশের ঘরে পৌঁছাতে পারেননি। এর মধ্য চারজনের নামের পাশে শূন্য রান। লাহরু থিরিমান্নে ও কুশাল পেরেরার মধ্য প্রথমজন মাত্র ৪ রান করে স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হন। মাঝে কুশাল মেন্ডিসের 'ডাকের' পর আরেক ওপেনার কুশাল পেরেরাও আগের দুজনের পথ ধরেন। আউট হওয়ার আগে পেরেরা করেন ২০ রান। এটি টানা চার ইনিংসে কুশল মেন্ডিসের শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৭ ও অধিনায়ক চান্দিমাল ২৮ রানের দুটি ইনিংস খেলেন, যা শ্রীলঙ্কার ব্যক্তিগত সর্বোচ্চ দুই ইনিংস। ম্যাথিউসকে ব্রড ও চান্দিমালকে জেক লিচ বিদায় করেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকবেলা করেন ১২ রান। এরপর শানাকা ২৩ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৯ রান করেন। বাকিদের মধ্য দিলরুয়ান পেরেরা, এম্বুলদেনিয়া ও আসিথা ফার্নান্দো শূন্যের কোটা পার হতে পারেননি। ইংল্যান্ডের হয়ে ৩০ রান খরচায় ৫ উইকেট নেন ডম বেস। ২০ রানে ৩ উইকেট শিকার করেন ব্রড। লিচ নেন এক উইকেট। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবাবে ব্যর্থ হন ইংল্যান্ডের দুই ওপেনার। এর মধ্য জ্যাক ক্রাউলি ৯ ও ডমিনিক সিবলি ৪ রান করেন। তবে পরে জনি বেয়ারস্টো ও জো রুট জুটি বেঁধে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠেন। ৯১ বলে নামের পাশে ৪৭ রান তুলে প্রথম দিন মাঠ ছেড়েছেন বেয়ারস্টো। দলপতি জো রুট ১১৫ বলে করেছেন ৬৬ রান। তার ইনিংসে ছিল ৫টি চারের মার। শ্রীলঙ্কার হয়ে ইংল্যান্ডের দুটি উইকেটই নেন লাসিথ এম্বুলদেনিয়া। প্রথম দিন শেষে লঙ্কানদের মধ্য উইকেটশূন্য আসিথা ফার্নান্দো, দিলরুয়ান পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
12
বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামের কুয়েত প্রবাসীর স্ত্রী মাজেদা ও তার দুই মেয়েকে খুনের ঘটনায় প্রতিবেশী উত্তম বড়ুয়াকে (৩৪) ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনার ১১ দিন পর সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেওয়া হয়। উত্তম বড়ুয়া চাম্পাতলী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমোদ বড়ুয়ার ছেলে। পুলিশ জানায়, এ তিন খুনের ঘটনায় ২৬ মে রাতে পুলিশ অভিযান চালিয়ে উত্তম বড়ুয়াকে আটক করে পুলিশ। এরপর ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। বিচারক ৩১ মে রিমান্ডের শুনানির দিন ধার্য করে উত্তম বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার বিকেলে শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার বিকেলে নিহত মাজেদা বেগমের দুই দেবর আব্দুল খালেক ও শাহ আলমকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ পর্যন্ত তিনজনকে রিমান্ডে নেওয়ার পাশাপাশি প্রায় ২৭ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আশা করছি, শিগগিরই এ ঘটনার রহস্য উন্মোচিত হবে। গত ২১ মে রাতে লামা পৌরসভা এলাকার চম্পাতলী গ্রামের কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বসতঘর থেকে স্ত্রী মাজেদা বেগম (৪০), তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাফি (১৫) ও ১০ মাস বয়সী মেয়ে নুরীর লাশ উদ্ধার করে লামা থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, আগের দিন ২০ মে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাজেদা বেগম ও তার দুই সন্তানকে খুন করে। এরপর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে দরজায় তালা লাগিয়ে দিয়ে সরে পড়ে তারা। পরের দিন ২২ মে সারাদিন সাড়াশব্দ না পেয়ে পেছনের জানালা দিয়ে নিহতের দেবর আব্দুল খালেক উঁকি দিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে। চাঞ্চল্যকর এ তিন খুনের ঘটনায় নিহত মাজেদা বেগমের মা লালমতি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশের পাশাপাশি পিবিআই ও র্যাব-১৫ এর সদস্যরা মামলাটির ছায়া তদন্ত করছে।
6
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বারিধারা মাদরাসা থেকে তাঁকে গ্রপ্তার করা হয়।ডিএমপি'র গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম তাঁকে গ্রপ্তারের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জুনায়েদ আল হাবীবের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে সমাবেশের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি পল্টন এলাকায় তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলারও অন্যতম আসামি তিনি। তাঁকে সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।জানা গেছে, হেফাজতের এ নেতাকে ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার (১৮ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।
9
বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান প্রশিক্ষক (কোচ) রাসেল ডমিঙ্গো। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেটের পর লিটন-মুশফিকের ব্যাটিং জুটি ক্রীড়ামোদীদের আশা জুগিয়েছিল। কিন্তু তাদের প্রতিরোধের দুর্গ ভাঙার পর বাকিদের আউট হতে সময় লাগেনি। ২৩ রানে চার উইকেট হারিয়ে খেলার মাঠে ক্লান্ত-শ্রান্ত হতে হয়েছে। মুশফিক আউট হওয়ার লিটনের জুটি হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাদের জুটি ভেঙে যাওয়ার পর দ্রুতই যেন জয়ের নাগাল পায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের এই ধস নিয়ে বেশ চিন্তিত দেখা গেছে রাসেল ডমিঙ্গোকে। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংস শেষে এক সংবাদ সম্মেলনে দলে পরিবর্তনের আভাস দিতেও দেখা গেছে তাকে। তিনি বলেন, ব্যাটিং ধসের বিষয়ে আগে জানা থাকলে এমনটি হতো না। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা যেতে পারে।
12
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দেশ ছেড়ে পালাবেন না বলে জানিয়েছেন। সংগঠন নিয়ে চরম হতাশা সৃষ্টি হলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানান তিনি। সোমবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সংক্ষিপ্ত টেলিসাক্ষাৎকারে এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান। এর আগে গত বৃহস্পতিবার ব্যাংক হিসাব তলবের পর থেকে অনেকটা আত্মগোপনে রয়েছেন ওমর ফারুক চৌধুরী। রোববার পর্যন্ত টানা চারদিন প্রকাশ্যে কোথাও দেখা যায়নি তাকে। ব্যক্তিগত কার্যালয় হিসেবে পরিচিত ধানমণ্ডির যুব জাগরণ কার্যালয়েও যাননি। এমনকি তার ধানমণ্ডির বাসায় খোঁজ নিয়েও সাক্ষাৎ পাননি সমকাল প্রতিবেদক। এর মধ্যে রোববার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতারের পর ওমর ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়। ফলে যুবলীগ চেয়ারম্যানকে ঘিরে সৃষ্টি হয় নানা প্রশ্ন আর কৌতুহল। এ পরিস্থিতিতে সোমবার চ্যানেল টোয়েন্টিফোরকে টেলিফোনে তিনি জানান, যদি আমার দেশত্যাগে নিষেধাজ্ঞা হয়, তাহলে আমি কেন যাব? বিচারক তখনই শাস্তি দিবে যখন অপরাধী পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে করে আমি অপরাধী, নিশ্চয়ই তারা দালিলিক প্রমাণ নিয়ে কাজ করবে, আমি পালাবো কেন? আমি তো রাজনীতি করেছি।' চলমান অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী যাকে ধরবে তাকেই বহিস্কারের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন যুবলীগ চেয়ারম্যান। তিনি বলেন, 'একেকটা কথা একেক সময় শুনে মন ভেঙে যায়, মন ভেঙে ছয় টুকরা হয়ে যায়।' সংগঠন নিয়ে চরম হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানান। গণমাধ্যমে বিভিন্ন সংবাদে তাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
9
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনীতি সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করে। শিক্ষকেরা যদি রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েন তার খারাপ প্রভাব জাতির ওপর পড়ে। তাঁরা যদি রাজনীতি থেকে বেরিয়ে আসেন তাহলে অন্যান্য দেশের মতো তাঁদেরও সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।'আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাশিপের সভাপতি আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।মাহবুবউল আলম হানিফ বক্তব্যে বলেন, 'আওয়ামী লীগ দল হিসেবে সবচেয়ে বেশি সম্মান শিক্ষকদের দেয়। বঙ্গবন্ধু তাঁর সময়ে ৩৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে এক লাখ ৬২ হাজার শিক্ষককে এমপিওর আওতায় এনেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৪ হাজার ৫০০ জন শিক্ষককে এমপিওর আওতায় এনেছেন।আগামী নির্বাচন বিষয়ে হানিফ বলেন, 'সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধানের আলোকেই হবে। নির্বাচন ইস্যুতে আন্দোলনের নামে হঠকারিতার কোনো সুযোগ নেই।'মফস্বলে শিক্ষার মান কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি জামাতের আমলে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে শিক্ষকদের মধ্যে কিছু অযোগ্য লোক রয়ে গেছে।'শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, 'শেখ হাসিনার সরকারের আগে শিক্ষকদের জন্য এত বরাদ্দ আর কেউ দেয়নি। দেশে চলমান মেগা প্রজেক্টগুলো শেষ হওয়ার পর রাষ্ট্রীয় বিনিয়োগ হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে।'
9
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি অমিত শাহকে এক হাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের এই বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দেন মমতা। 'খবরটি প্রকাশ্যে আসার পর, আমাকে বিভিন্ন জন বিভিন্ন কথা জিজ্ঞাসা করা শুরু করেন। এই পরিস্থিতিতে আমার কী করা উচিত? আপনি সরাসরি আমার সঙ্গে কেন কথা বলবেন না? আমি আপনাকে অনুরোধ করছি অন্য রাজ্যের ক্ষেত্রেও যেন এমন ঘটনা ঘটাবেন না', বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের উদ্দেশে মমতা বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আর কথায় কথায় রাজ্যগুলোর দিকে সমালোচনার আঙুল তুলবেন না। রাজ্যগুলোর ওপর আস্থা রাখুন। নরেন্দ্র মোদিকেও ছেড়ে কথা বলেননি মমতা। 'আপনারা সর্বদা বাংলার (পশ্চিমবঙ্গ) সমালোচনা কেন করেন?', প্রধানমন্ত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ২০ এপ্রিল কেন্দ্রীয় সরকারের একটি দল পশ্চিমবঙ্গ সফরে আসে। কিন্তু তারা আসার খবর আগে থেকে রাজ্য সরকারের কাছে ছিল না বলে অভিযোগ। ওই দল কলকাতা পৌঁছানো মাত্র ঘণ্টা তিনেক আগে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে ফোন করে জানান অমিত শাহ। সেই প্রসঙ্গও সোমবারের বৈঠকে তুলে ধরেন মমতা। বলেন, আমাদের কি তাদেরকে বাবু বলা উচিত ছিল এবং ক্রীতদাসের মতো আচরণ করা উচিত ছিল? মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে পর্যবেক্ষণে আসতেই পারে, তবে রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব তাদের ইশারায় উঠবেন-বসবেন এমন আশা যেন তারা না করেন। বিডি প্রতিদিন/কালাম
3
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিটি কাউন্সিল নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ প্রবাসী বাংলাদেশি। ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচন ঘিরে বেশ সরব হয়ে উঠেছে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি।অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ ও কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয়রা আগেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সময়ের সঙ্গে দেশটির মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বেশ শক্ত হয়েছে। ক্ষমতাসীন ও বিরোধীদলীয় রাজনীতিতে তাঁদের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে ৩০ জন প্রবাসী বাংলাদেশি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারজন নারী প্রার্থী রয়েছেন।অস্ট্রেলিয়ান লেবার পার্টি, লিবারেল পার্টি, গ্রিন পার্টি, কমিউনিটি ফার্স্ট টিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই প্রথম এত বিপুলসংখ্যক বাংলাদেশি নারী-পুরুষ কাউন্সিলর ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঙালি কমিউনিটিতে চলছে জমজমাট নির্বাচনী আমেজ। বাংলাদেশি প্রার্থীদের মধ্য থেকে কারা নির্বাচিত হবেন, কে এগিয়ে, কে পিছিয়ে, তা নিয়ে চলছে নানা জরিপ।অস্ট্রেলিয়ায় থাকা প্রায় ১ লাখ বাংলাদেশির নজর এখন ৪ ডিসেম্বরের নির্বাচনের দিকে। বাংলাদেশি কমিউনিটির অধিকাংশ নেতা ও বিভিন্ন পেশাজীবী মনে করছেন, অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে এবারের সিটি কাউন্সিল নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করা চার বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিজয়ী হবেন। তাঁরা হলেন সাজেদা আক্তার সানজিদা, সাবরিন ফারুকী, ফয়জুন নাহার পলি ও ফাহমিনা হক সারা।গত ৫ আগস্ট প্রি-ভোটিংয়ে ক্ষমতাসীন লিবারেল পার্টির অধিকাংশ ভোটারের সমর্থন পান সাজেদা আক্তার সানজিদা। ক্যান্টারবুরি-ব্যাংক্সটাউন সিটি কাউন্সিলের রোজল্যান্ড থেকে কাউন্সিলর পদে লড়ছেন তিনি। সাবেক কাউন্সিলর ও সাবেক ফেডারেল সংসদ সদস্য প্রার্থী মোহাম্মাদ জামান টিটোর সহধর্মিণী সাজেদা আক্তার সানজিদা। ক্যান্টারবুরি-ব্যাংক্সটাউন সিটি কাউন্সিল নিউ সাউথ ওয়েলস রাজ্যের অন্যতম বড় কাউন্সিল, যেখানে বিরোধী দল লেবার পার্টির প্রভাব বেশি। তাই ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে তাঁকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।এ ক্ষেত্রে গত কাউন্সিল নির্বাচনে সাজেদা আক্তার সানজিদার স্বামী শাহে জামান টিটু একই আসন থেকে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। সেই আসনে এবার তাঁর বিজয়টি সহজ হবে বলে কমিউনিটির অনেকেই মনে করছেন। তিনি একজন সক্রিয় সংগঠক হিসেবে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ। লিবারেল পার্টি লাকেম্বা শাখার সাধারণ সম্পাদক হিসেবে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বহুদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।সাবরিন ফারুকী নির্বাচন করছেন ক্যাম্বারল্যান্ড সিটি কাউন্সিল থেকে। তিনি বর্তমান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির পলিসি ফোরামের নির্বাচনে বামপন্থী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতীয় নারীদের, বিশেষত যাঁদের ডিজিটাল লিটারেসি স্কিল কম, তাঁদের সহায়তা করছেন ড. সাবরিন ফারুকী। যেসব অভিবাসী বা শরণার্থী নারী সম্প্রতি কোভিড-১৯ সংকটে কাজ হারিয়েছেন, তাঁদেরও সহায়তা দিচ্ছেন তিনি।ড. ফারুকী বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় এসেছেন ২০০৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি করেন। তিনি সরকারি-বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করেছেন। মানবাধিকারকর্মী হিসেবে অভিবাসী ও উদ্বাস্তুদের জন্য কাজ করেন। নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা তৈরির জন্য স্থানীয় ও রাজ্য স্তরে একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি।ফয়জুন নাহার পলি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ক্যান্টারবুরি-ব্যাংক্সটাউন কাউন্সিল এলাকা থেকে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে তিনি জড়িত প্রথম থেকেই। ২০১৪ থেকে সিডনি প্রবাসী বাংলাদেশি উইমেন্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতকোত্তর করেছেন শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিষয়ে। ২০০৬ সালে তিনি সিডনি আসেন। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে একটি কিন্ডারগার্টেন স্কুলে কর্মরত। একই নির্বাচনী এলাকা থেকে ফাহমিনা হক সারা লিবারেল পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন। ফাহমিনার জন্ম অস্ট্রেলিয়াতেই। তিনি প্রাথমিক শিক্ষা বিষয়ে অধ্যয়ন করছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে। ফাহমিনা বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন।বাংলাদেশি পুরুষ প্রার্থীদের মধ্যে রয়েছেন লুৎফুল কবির, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর সুমন সাহা, আবুল সরকার, শিবলী চৌধুরী, নোমান মাসুম, মাহবুবুর রহমান, আবু সুফিয়ান, হাসিন জামান, সৈয়দ সামনান, সাইফুল ইসলাম, সৈয়দ হাসানউদ্দিন মাহাদী, এ এস এম মাহবুব মোরশেদ, মামুন রশিদ ও ইব্রাহিম খলিল মাসুদ প্রমুখ।বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আশা করছেন, সব প্রার্থীই কাউন্সিলর হিসেবে জয় পাবেন। তবে কমিউনিটি জরিপে এগিয়ে নারীরাই। জয়ী হলে তাঁরাই হবেন অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর।বাঙালিপাড়া হিসেবে খ্যাত লাকেম্বা, ব্যাংকসটাউন, ক্যাম্বেলটাউনসহ ক্যাম্বারল্যান্ড এবং কানাডা-বে সিটিতে চলছে ব্যাপক নির্বাচনী প্রচার। প্রতিদিন গ্রোসারি ও ক্যাফেতে গিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে যে-ই বিজয়ী হোন না কেন অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার নির্বাচনে এই প্রার্থীদের অংশগ্রহণ বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরবে বলে মনে করছেন প্রবাসীরা।
3
ইউক্রেনে আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরতা কমাতে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরশীলতা থেকে ইউরোপকে মুক্ত করার প্রয়াসে ওই যৌথ টাস্কফোর্সের ঘোষণা দেন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস ও ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদের নিয়ে গঠিত টাস্কফোর্সের প্রধান কাজ হবে রাশিয়া থেকে ইউরোপ যে তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করে তার বিকল্প সরবরাহ খুঁজে বের করা এবং প্রাকৃতিক গ্যাসের চাহিদা সামগ্রিক কমানোর উপায় খোঁজা। এ ছাড়া, এই টাস্কফোর্স মিথেন গ্যাসের নির্গমন কমানো ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর বিষয় নিয়েও কাজ করবে।এ প্রসঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, তাঁরা অন্যান্য দেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইউরোপকে কমপক্ষে ১৫ বিলিয়ন ঘনমিটার তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করবে।রাশিয়ার গ্যাস ও তেলের ওপর ইউরোপের নির্ভরতা কমিয়ে ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোকে শাস্তি দেওয়ার পশ্চিমা প্রচেষ্টা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আগে নেদারল্যান্ডস ও হাঙ্গেরির প্রধানমন্ত্রীরা রুশ তেল-গ্যাস, বিশেষ করে গ্যাসের ওপর নির্ভরতা কমানোর আগে বিকল্প উৎস খুঁজে বের করার দিকে জোর দিয়ে বলেছেন-রুশ তেল-গ্যাস বন্ধ হলে তাঁদের দেশের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।এদিকে ইউরোপের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করলেও ইউরোপে রুশ তেল-গ্যাস সরবরাহ বন্ধ কঠিন হবে বলে ধারণা বিশ্লেষকদের।
3
গোলযোগপূর্ণ ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার ১০ হাজার সেনা যুদ্ধ মহড়া চালিয়ে তারা স্থায়ী ঘাঁটিতে ফিরে গেছে। রুশ সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে। এসব সেনা একমাস ধরে সেখানে মহড়া চালায়। রুশ সামরিক বাহিনী বলেছে, "কম্ব্যাট কোঅর্ডিনেশন ডিভিশন, কম্ব্যাট ক্রু এবং সাজোয়াযান ইউনিটের মহড়া সম্পন্ন হয়েছে। ১০ হাজারের বেশি সেনা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাবে।" ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো বলে আসছিল, ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়া সীমান্তে সেনা মোতায়েন করেছে। এসব অভিযোগ অস্বীকার করে আসছিল মস্কো। রুশ সরকার বলেছে, তার ভূখণ্ডের যেখানে প্রয়োজন সেখানে সেনা মোতায়েন করার এখতিয়ার রাখে। অন্যদিকে, রুশ সরকার বলছে মিথ্যা অজুহাত তুলে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আগ্রাসন চালানোর জন্য ইউক্রেনে সেনা সমাবেশ ঘটিয়েছে। সূত্র : পার্সটুডে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ১৯৮১ সালে তিনি যখন প্রথম ক্ষমতায় এলেন, বাংলাদেশ জেগে উঠলো। মানুষ বলে শেখের বেটি এসেছে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবেনা। তিনি বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়িয়েছেন। যেখানে গিয়েছেন সেখানেই বঙ্গবন্ধু কন্যাকে জনগণ বুকে আঁকড়ে ধরেছে, তাঁকে এগিয়ে নিয়েছে, তাঁর সাথে থাকবেন বলে উৎসাহ দিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উত্তরায় গাছের চারাগুলো উত্তরা সেক্টর ১১ ও ১৩ এর চৌরাস্তা হতে ১২ নম্বর সেক্টরের ব্রিজ পর্যন্ত রাস্তার মিডিয়ানে লাগানো হয়েছে। এ উপলক্ষে সোনারগাঁ জনপথ রোডের, জমজম টাওয়ার সংলগ্নে এক অনুষ্ঠানের আয়োজনে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণকে ভালোবাসেন। তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। বাংলাদেশের মানুষ এজন্য তাঁকে চার বার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, এক ব্যাক্তি আমাকে বলেন, আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে রড সিমেন্ট রেখে দিব। আমি রাজনৈতিক দলের ছবি ব্যবহার করে এ সকল অবৈধ কাজ করবো, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী যেমন পছন্দ করেন না, জাতির জনক বঙ্গবন্ধুও পছন্দ করতেন না।
6
পূর্ণ-ভাটা চলাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম তৌনিক মকবুল (২২)। আজ বুধবার বেলা দেড়টার দিকে শহরের সীগাল পয়েন্ট এ ঘটনা ঘটেছে।নিহত তৌনিক রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে জানান, দুপুরে কক্সবাজার সৈকতের সীগাল পয়েন্টে সাগরে গোসল করতে নামে তৌনিক মকবুলসহ তিন বন্ধু। এ সময় দুজন সাগরে ভেসে যায়। গোসলরত অপর বন্ধুর শোর-চিৎকারে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা উদ্ধারে নেমে পড়ে।তিনি জানান, দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌনিক মকবুলকে মৃত ঘোষণা করেন। জীবিত সাদমান সাকিবকে (২৩) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ আরও জানান, 'ঘটনার সময় সাগরে পূর্ণ-ভাটা চলছিল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।সৈকত কর্মীরা জানান, গত তিন দিন ধরে সাগরে ৩ নম্বর সংকেত থাকায় উত্তাল রয়েছে সমুদ্রসৈকত। পর্যটকদের নানাভাবে সতর্ক করেও মানা যাচ্ছে না। গত দুই মাসে গোসলে নেমে সৈকতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
6
গুলিতে আহত ব্রিটিশ নারী এমপি জো কক্স মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলেলেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য জো কক্স গুলিবিদ্ধ হন।এ সময় আরও এক ব্যক্তি আহত হন। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বার্তা সংস্থা এপিকে জানান, দুই ব্যক্তি কিছু একটা নিয়ে তর্কাতর্কি করার সময় জো কক্স সেখানে উপস্থিত হয়ে তাদের থামতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুইজনের একজন তার ব্যাগ থেকে বন্দুক বের করে জো কক্সকে গুলি করেন। ঘটনার পরপরই জো কক্সকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লিডস জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। হামলাকারী সন্দেহ ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুন উদ্বেগ প্রকাশ করেছেন। ৪১ বছর বয়সী দুই সন্তানের জননী জো কক্স ২০১৫ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়া বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ছিলেন। এর আগে বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। নারী অধিকার আদায়েও তিনি বেশ সোচ্চার ছিলেন। সূত্র: এপি ও সিএনএন
3
তীব্র শীতে আলমডাঙ্গাসহ চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকেরা বীজতলা পলিথিন দিয়ে ঢেকেও সন্তোষজনক ফল পাচ্ছেন না।কৃষকেরা জানান, মাত্র কিছুদিন আগে অসময়ের বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে গেছে খেতের ধান। পরিস্থিতি এমনও হয়েছে, জমিতেই ধান থেকে বীজ গজিয়েছে। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আগেভাগেই শীতের ধানের বীজতলায় ঘাম ঝরিয়েছেন। কিন্তু বিধিবাম! ঘন কুয়াশা ও তীব্র শীতে ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে।সাতসকালে ধানের বীজতলায় আসা আলমডাঙ্গার বেলগাছি গ্রামের কৃষক বাসুদেব কুমার ঘোষ বলেন, 'তুমুল ঠান্ডায় জমে যাচ্চি। তবুও পাতুগুলো (চারা) রক্ষা করার চেষ্টা করে যাচ্চি পলিথিন দিয়ে ঢেকে। কারণ কদিন আগেই অসময়ের প্রচণ্ড বৃষ্টিতে আমার পাকা ধান ডুবে যায়। চোখের সামনেই জমিতে বীজ গজিয়ে নষ্ট হয়ে যায়। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতেই পাতু দিচিলাম। কুয়োই (কুয়াশা) সব শেষ। ভগবানই জানেন কপালে কি আছে!'কথা হয় দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের কৃষক আলাউদ্দিন আলীর সঙ্গে। তিনি বলেন, 'ভাবিচিলাম বিঘে জমিতে খানিক ধান লাগাবনে। তাই পাতু দিচি। কিন্তুক সহালের চরম নেওর (শিশির) হভ শ্যাষ হরে দিছে। সব চারার মাতা পুড়ি কালা হোয়ে গ্যাচে গা।'এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল মাজেদ বলেন, 'তীব্র শীতে ধানের বীজতলা নষ্ট হওয়ার বিষয়টিকে কোল্ড ইনজুরি বলা হয়। তাপমাত্রা বাড়লে তা আবার স্বাভাবিক হয়ে যায়। তবে এ সময় কৃষকদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রাতে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। সকালে আবার তা সরিয়ে নিতে হবে, যেন আলো-বাতাস ঠিকমতো পেতে পারে। সমস্যা সমাধানে প্রয়োজনে ভুক্তভোগীরা কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিতে পারেন।'
6
রাজধানীর গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে রামপুরা ব্রিজ এলাকায় রাস্তায় নেমেছে এক দল কলেজপড়ুয়া। তারা বাড্ডা থেকে রামপুরাগামী বিভিন্ন বাস থামিয়ে চাবি ও ওয়েবিল নিয়ে নেয়। বাসে লাগানো 'হাফ পাশ নেই' স্টিকার ওঠিয়ে ফেলে। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।আজ শনিবার দুপুর ১টার দিকে রামপুরার ব্রিজ সংলগ্ন বিভিন্ন কলেজের শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। এ সময় বাড্ডা রামপুরা রোডে চলাচলকারী রাইদা, আকাশ, স্বাধীন, তরঙ্গ, রমজানের বাস থামিয়ে বাস চালকের জেরা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।আন্দোলনে অংশ নেওয়া ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী হাসিবুল হাসনাত আজকের পত্রিকাকে জানায়, বাসের সুপারভাইজারেরা ছাত্র-ছাত্রীদের হয়রানি করে। হাফ ভাড়া দিতে চাইলে নেয় না।শিক্ষার্থীদের রাস্তায় নেমে বেশ কয়েকটি বাস থামানোর কারণে যানজটের সৃষ্টি হয়। পরে বাড্ডা থানার পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা এ সময় পুলিশের কাছে ছয়টি দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের দাবিগুলো হলো-১. সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেলপথ) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে। ২. সিটিং সার্ভিস বাতিল করার পরও ওয়েবিল কার্যক্রম চলছে। ওয়েবিল বন্ধ করে কাউন্টার ভিত্তিক টিকিট সিস্টেম চালু করতে হবে। ৩. নারী যাত্রীদের জন্য প্রতিটি গণপরিবহনে নয়টি আসন বরাদ্দ রাখতে হবে। ৪. গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে ও ট্রাফিক ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে। ৫. বাস সম্পূর্ণ থামিয়ে শিক্ষার্থীদের নিরাপদে বাসে ওঠাতে হবে এবং নামাতে হবে। ৬. বেপরোয়া গতিতে গাড়ি চালানো কঠোর আইনের আওতায় বন্ধ করতে হবে।সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বাড্ডা থানার ওসি মো. আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, 'শিক্ষার্থী থাকা অবস্থায়, বিভিন্ন দাবিতে আমরাও আন্দোলন করেছি। তোমরা তোমাদের অধিকার আদায়ে অবশ্যই আন্দোলন করবে। তবে এমন কিছু করা যাবে না, যাতে মানুষ দুর্ভোগে পড়েন।'
6
রাজধানীর নয়াপল্টনে পল্টন টাওয়ারের সামনে দাঁড়িয়ে মানুষের কাছে আর্থিক সহায়তা চাইছিলেন নাজমা বেগম। ষাটের কাছাকাছি বয়সী এই নারীর সহায়তা চাওয়ার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল 'হাতপাতা'য় তিনি অভ্যস্ত নন। কোথায় থাকেন, পরিবারে কারা আছে জানতে চাইলে বললেন, আরামবাগ এলাকায় থাকেন। স্বামী আর এক নাতির সংসার। ছেলে মারা যাওয়ার পর বৌমা নাতি রেখে অন্য জায়গায় বিয়ে করেছে। দুই মেয়ে আছে। তারা থাকে চট্টগ্রামে। স্বামী একটি প্রতিষ্ঠানে প্রহরীর কাজ করতেন। দু'মাসের বেশি চাকরি নেই। এখন রিকশা চালান। কিন্তু যে আয় হয়, তাতে তিনজনের খাওয়াসহ অন্যান্য খরচ হচ্ছে না। বাধ্য হয়েই তিনি মানুষের কাছে সহায়তা চাচ্ছেন। ওএমএসের দোকানের চাল, টিসিবির ডাল, তেল কেনা ছাড়া সরাসরি সরকারি কোনো সুবিধা তিনি গত দেড় বছরে পাননি। নাজমা বেগমের চেয়ে বেশি সমস্যায় পড়েছেন হাতিরঝিল, সাতরাস্তা এলাকায় ভ্যানে করে পোশাক বিক্রেতা সোহরাব হোসেন। স্বাভাবিক সময়ে সারাদিনে দুই থেকে আড়াই হাজার বা কোনো কোনো দিন তিন হাজার টাকাও বেচাকেনা হতো। তিনি সমকালকে বলেন, গত বছরের লকডাউনে নিজের পুঁজি ঘরে বসে খেয়েদেয়ে শেষ। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ধারদেনা করে আবার ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু এই লকডাউনে হাতে যে টাকা ছিল তাও শেষ। এখন না আছে সংসার চালানোর টাকা, না আছে ব্যবসার পুঁজি। উপরন্তু প্রায় ১২ হাজার টাকা ঋণ হয়েছে তার। গত বছরের সাধারণ ছুটির ধাক্কা যখন ধীরে ধীরে কাটিয়ে উঠছিলেন শ্রমিক, মজুর, ছোট ছোট ব্যবসায়ীরা, তখনই করোনার দ্বিতীয় ঢেউ নতুন করে দেশের আর্থিক পরিস্থিতিকে আরও সংকটের মুখে ফেলে দিয়েছে। করোনার প্রভাবে দেশে বেকারত্ব বেড়েছে। বেড়েছে দারিদ্র্য। অনেকে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। সংক্রমণ বেড়ে যাওয়া ও লকডাউনের কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে। তাদের কষ্ট বাড়ছে। তবে আয় এবং কাজ হারানো মানুষের জন্য রাষ্ট্রের পর্যাপ্ত সহায়তার উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ নেই। বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রভাবে অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি মানবিক বিপর্যয় শুরু হয়েছে। মানুষের আয় যেমন কমেছে, তেমনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বেড়েছে চিকিৎসা ও যাতায়াত খরচ। একদিকে আয় কমে যাওয়া, অন্যদিকে খরচ বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন এসব মানুষ। এসব সমস্যাগ্রস্ত মানুষকে সহায়তা করা না হলে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা প্রকট হবে। এ জন্য তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো অথবা বিশেষ সহায়তা কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছেন। সংশ্নিষ্টরা বলছেন, ইতোমধ্যে সরকার কিছু লোকের তালিকা করেছে। সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক, প্রবাসফেরত ব্যক্তি, নন এমপিও শিক্ষক, হোটেল-রেস্তোরাঁর কর্মীসহ প্রায় ৫০ লাখ লোকের তালিকা তৈরি হয়েছে। এসব মানুষকে সরকারের পক্ষ থেকে আড়াই হাজার টাকা করে দু'বার দেওয়া হয়েছে। এ ছাড়া কম দামে চাল, আটা বিক্রি করছে সরকার। সরাসরি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তবে যারা সহায়তা পেয়েছেন, তাদের বাইরেও লাখ লাখ মানুষ রয়েছে, যাদের সহায়তা দরকার। সবাইকে তালিকাভুক্ত করে একটি নীতিমালার মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর সহায়তা দিতে হবে। সরকার ইতোমধ্যে যে নগদ ও খাদ্য সহায়তা দিয়েছে এবং চলমান রয়েছে, তা অবশ্যই ইতিবাচক। তবে অপ্রতুল। চলতি অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিশ্নেষণ করে দেখা গেছে, বিভিন্ন কর্মসূচির অধীনে এক কোটি ২২ লাখ ৮১ হাজার মানুষকে ভাতা হিসেবে নগদ টাকা দিতে বরাদ্দ রেখেছে সরকার। এর মধ্যে সারাদেশে বয়স্ক ভাতা দেওয়া হবে ৫৭ লাখ ব্যক্তিকে। বিধবা, স্বামী নিগৃহীতা ২৪ লাখ ৭৫ হাজার নারীকে ভাতা দেওয়া হবে। আর ২০ লাখ ৮ হাজার অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি ভাতা পাবেন। মাতৃত্বকালীন ভাতা দেওয়া হবে ৭ লাখ ৭০ হাজার জনকে। এ ছাড়া যাদের সন্তান দুধ পান করে এমন ২ লাখ ৭৫ হাজার কর্মজীবী মাকেও ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাসিক ২০ হাজার টাকা করে মুক্তিযোদ্ধা ভাতা পান ২ লাখ ১৩ হাজার বীর মুক্তিযোদ্ধা। এসব কর্মসূচিতে সরকার ১২ হাজার ৯৪৭ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এসব স্থায়ী ভাতা, মাসিক ৫০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয়। সরকার এসব বরাদ্দ রাখলেও দেশের সব বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। এ ছাড়া খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির আওতায় তিন কোটি ৫৯ লাখ ২৫ হাজার লোক সুবিধা পাবেন বলে চলতি অর্থবছরের বাজেটে উল্লেখ করা হয়েছে। এই কর্মসূচিতে ভিজিডি, ভিজিএফ, খাদ্য সহায়তা, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), টিআর ও খোলাবাজারে চাল-আটা বিক্রি (ওএমএস) কর্মসূচি রয়েছে। চলতি অর্থবছরের বাজেটে এসব কর্মসূচি বাবদ ১৫ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, সামাজিক নিরাপত্তার আওতায় হোক অথবা বিশেষ কর্মসূচির অধীনে হোক, সমস্যাগ্রস্ত মানুষকে সহায়তা করতে হবে। সরকার প্রণোদনার মাধ্যমে অর্থনীতি চাঙ্গা রাখায় বেশি মনোযোগ দিয়েছে। পাশাপাশি সমস্যাগ্রস্ত মানুষকে সামান্য কিছু সহায়তা দিচ্ছে। কিন্তু বাস্তবতার তুলনায় এসব সহায়তা অপ্রতুল। এখন প্রচলিত কর্মসূচি বাড়াতে হবে। পাশাপাশি নতুন কর্মসূচিও নিতে হবে। করোনার আঘাতে যারা নতুন করে দরিদ্র হয়েছেম তাদের সহায়তার বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। তথ্য ও দক্ষতা দরকার। সরকার চাইলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের চিহ্নিত করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে টেলিফোনের মাধ্যমে তথ্যভান্ডার গড়ে তোলা হয়েছে। আবার কোথাও কোথাও অঞ্চলভিত্তিক ও পেশাভিত্তিক তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। সরকার পেশাভিত্তিক কিছু তথ্য ইতোমধ্যে নিয়েছে। আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে সমস্যায় পড়া সবাইকে সহায়তা করতে হবে। এখন এক ধরনের মানবিক বিপর্যয় শুরু হয়েছে। এই বিপর্যয় ঠিকভাবে মোকাবিলা করা না গেলে অর্থনীতির পুনরুদ্ধারও ঠিকভাবে হবে না। এ জন্য রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর সমকালকে বলেন, বর্তমানে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, সেটা নির্দিষ্ট কিছু মানুষের জন্য পরিচালিত হয়। এটা দীর্ঘমেয়াদি ও স্থায়ী ব্যবস্থা। আর করোনার প্রভাবে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ হঠাৎ সমস্যায় পড়েছেন। অনেকে আয় হারিয়েছেন। কাজ হারিয়েছেন। অনেকে চিকিৎসা করাতে গিয়ে সহায়-সম্বল খুইয়েছেন। ফলে প্রচুর মানুষ এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাদের জন্য সহায়তা এখন জরুরি হয়ে পড়েছে। সরকার সমস্যাগ্রস্ত কিছু মানুষকে সহায়তা করেছে ঠিকই, কিন্তু অনেকেই সহায়তা পাননি। আবার যে সহায়তা করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। এ অবস্থায় সমস্যাগ্রস্ত মানুষকে সহায়তার জন্য বিশেষ কর্মসূচি নিতে হবে। দরকার হলে সরকারকে ঋণ করে এদের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সহায়তা করতে হবে। কে সমস্যায় পড়েছেন, তা চিহ্নিত করার জন্য ৩৩৩-এর মতো একটি নির্দিষ্ট নম্বরে টেলিফোন করে স্ব-অন্তর্ভুক্তির ব্যবস্থা করা যেতে পারে। কেউ মিথ্যা তথ্য দিয়ে অন্তর্ভুক্ত হলে সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থাও রাখা যেতে পারে। গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান সমকালকে বলেন, আগে যারা দরিদ্র ছিলেন, তারা আরও দরিদ্র হয়েছেন। নতুন করে অনেক মানুষ দরিদ্র হয়েছে। শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেরই এখন করুণ দশা। এ অবস্থায় সবচেয়ে জরুরি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি। কিন্তু এক্ষেত্রে পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না। পুরোনো দরিদ্রদের যে তালিকা সরকারের কাছে আছে, সেখানে অনেক ধরনের ত্রুটি-বিচ্যুতি আছে। আর নতুনদের তালিকা সরকারের কাছে নেই। ফলে অনেক সমস্যাগ্রস্ত মানুষই সরকারের কোনো সহায়তা পাচ্ছেন না। এর মধ্যে আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে, নতুন দরিদ্রদের অস্বীকার করার প্রবণতা রয়েছে সরকারের মধ্যে। সরকার মনে করছে, করোনা পরিস্থিতির উন্নতি হলে ঠিক হয়ে যাবে। কিন্তু উন্নতির পরিবর্তে অবনতি হচ্ছে। ফলে সমস্যায় পড়া মানুষদের জন্য খাদ্য, অর্থ সহায়তা করা এবং কাজের সুযোগ সৃষ্টি জরুরি। দারিদ্র্য পরিস্থিতি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ খানা আয়-ব্যয়ের জরিপ করেছে ২০১৬ সালে। ২০১৭ সালের অক্টোবরে ওই জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। তখন সংস্থাটি জানায়, দেশে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩ শতাংশ। ২০১৬ সালে জরিপের সময় দেশে জনসংখ্যা ছিল ১৫ কোটি ৯৫ লাখ ৮০ হাজার। সেই হিসেবে দেশের ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিল। এই জরিপের ওপর ভিত্তি করে ২০১৯ সালে বিবিএস এক প্রাক্কলনে জানায়, দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমেছে। আর চরম দারিদ্র্য নেমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশে। কিন্তু করোনা মহামারিতে দারিদ্র্যের হার বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। আগে থেকে যারা দরিদ্র ছিলেন, তাদের অনেকের জীবনযাপন অতিদরিদ্রদের স্তরে নেমে গেছে। বেসরকারি গবেষণা সংস্থা সানেম দেশব্যাপী খানা পর্যায়ের জরিপ করে গত জানুয়ারিতে জানিয়েছে, দেশে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৪২ শতাংশ।
6
হলিউডের নন্দিত অভিনেতা জনি ডেপ জানান, স্ত্রী অ্যাম্বার হার্ডের বিছানায় অন্যপুরুষের অস্তিত্ব টের পেয়েছিলেন তিনি। আর এজন্যই তিনি বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হন। জনি আরও জানান, বিছানায় অন্য পুরুষের মল পেয়েছেন তিনি। তার ক্লিনারের মাধ্যমে সে নমুনা সংগ্রহ করে ল্যাবেও পাঠিয়েছেন তা পরীক্ষা করার জন্য। দীর্ঘ তিন বছর প্রেম করার পর ২০১৫ সালে জনি বিয়ে করেন অ্যাম্বার হার্ডকে। কিন্তু হুট করেই এক বছরের মাথায় সম্পর্কের ইতি টানেন এই তারকা দম্পতি। প্রথম দিকে জনির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার। যদিও সাক্ষ্য প্রমাণের অভাবে সে অভিযোগ ধোপে টেকেনি। তারপর সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৪০০ কোটি টাকার মানহানির মামলা করেন জনি ডেপ। আর সে কারণেই কোর্টের চক্কর কেটে চলেছেন এই তারকা দম্পতি। প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পাওয়া 'দ্য রাম ডায়রি' সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রতি ভালোলাগা তৈরি হয় ডেপ ও অ্যাম্বারের। কিন্তু ডেপের দীর্ঘ ১৪ বছরের প্রেম ছিল ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভেনেসা পারাদিসের সঙ্গে। ২০১২ সালের জুনে সেই প্রেমের ইতি টানার ঘোষণা দেন ডেপ ও ভেনেসা। এক যুগেরও বেশি সময় ধরে এক ছাদের নিচে বসবাস করেছেন তারা। তাদের দুটি সন্তানও আছে। সেসব অতীত পেছনে ফেলে ডেপ বিয়ে করেছিলেন অ্যাম্বারকে। আর সেই প্রেমের বিয়ে টিকলো না এক বছরও।
2
ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনার জন্য তার কাছেই ক্ষমা চেয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য নিজেই জানান তিনি। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সেই সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে হাসি মুখে তোলা একটি ছবি পোস্ট করেন মুশফিক। স্ট্যাটাসে মুশফিক লেখেন, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই গতকাল ম্যাচ চলাকালীন যে অনাকাংখিত ঘটনা ঘটেছে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমি ক্ষমা চাচ্ছি আমার সকল ভক্ত এবং সমর্থকদের কাছে। আমি ম্যাচের পর এরই মধ্যে আমার টিমমেট নাসুম আহমেদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। দ্বিতীয়ত, আমি সব সময়ই আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই। আমি সব সময়ই মনে রাখার চেষ্টা করি যে, সব কিছুর ওপর আমিও একজন মানুষ। আমি এমন কোনো আচরণ যেন প্রকাশ না করি যেটা কারো কাছে গ্রহণযোগ্য নয়। ইনশাআল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে আমার দ্বারা মাঠের ভেতর এবং বাইরে এ ধরনের কোনো ঘটনা আর ঘটবে না। জাজাকাল্লাহু খাইর। উল্লেখ্য, ঢাকা-বেক্সিমকো ম্যাচে সেট ব্যাটসম্যান আফিফ হোসেন আউট হওয়ার পর উদযাপন না করে ক্যাচ গ্লাভসবন্দী করা মুশফিক রীতিমত তেড়ে যান ফাইন লেগে দাঁড়ানো নাসুম আহমেদের দিকে। রাগী চোখে নাসুমের মুখে ঘুষি মারার ভঙ্গিমা করেন তিনি। বল যখন হাওয়ায় ভাসছিল, তখন পেছনের দিকে যাচ্ছিলেন মুশফিক আর নাসুমও ধীর পায়ে সামনে এগুচ্ছিলেন। তবে মুশফিক বলের কাছাকাছি চলে যাওয়ায় থেমে যান নাসুম। ক্যাচটি লুফে নেয়ার পর নাসুমের সঙ্গে মৃদু ধাক্কার মতো লাগে মুশফিকের। তাতেই রেগে আগুন হয়ে যান ঢাকা অধিনায়ক। হাতে থাকা বলটি নাসুমের দিকে ছুড়ে মারার ভঙ্গি করেন তিনি, মনে হচ্ছিল বলসহই মুখে ঘুষি মেরে দেবেন। সঙ্গে সঙ্গে অধিনায়কের কাছে ক্ষমা চান নাসুম, পর মুহূর্তেই আবার তার পিঠ চাপড়ে দেন মুশফিক। এদিকে আগের ইনিংসের ১৩তম ওভারের তৃতীয় বলেও ঘটে একই ঘটনা। আগের বলেই আফিফের কাছে ছক্কা হজম করেন নাসুম। পরের বলটি অনসাইডে ঠেলেই এক রান নেন আফিফ, চেষ্টা করেন দ্বিতীয় রানের জন্য, যদিও তা নিতে পারেননি। ওদিকে বলের দিকে দুই পাশ থেকে দৌড় দেন নাসুম ও মুশফিক, তবে বল আগে পেয়ে যান মুশফিক। তিনি থ্রো করতে উদ্যত হলে দেখেন নাসুম ঠিক তার সামনেই দাঁড়িয়ে। তখন থ্রো না করে আবারো রক্তিম চোখে নাসুমের দিকে বল ছুড়ে মারার ভঙ্গি করেন ঢাকার অধিনায়ক।
12
টাঙ্গাইলে শীত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া। এতে করে অন্য সময়ের তুলনায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শিশু রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ১১০ জন করে চিকিৎসা নিচ্ছে। ভর্তি হচ্ছে ২০ থেকে ৩০ জন। হাসপাতালে শয্যা না পাওয়ায় বেড়েছে ভোগান্তি। চিকিৎসকরাও শিশুদের বাড়তি যত্ন নেওয়া ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদেকুর রহমান বলেন, 'শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের নানা ধরনের রোগ বেড়ে যায়। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৮ সিটের বিপরীতে ১১৫ জন রোগী ভর্তি ছিল। বহির্বিভাগেও রোগীর চাপ বেড়েছে। অনেক শিশুকেই আমরা সিট দিতে পারছি না। এই শীতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিশু রোগীদের সেবা দিতে।'সরেজমিনে গতকাল মঙ্গলবার সকালে দেখা গেছে, টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিটি শয্যায় একাধিক রোগী ভর্তি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। কথা হয় এলাসিন থেকে আসা আট মাস বয়সী আরিশার মায়ের সঙ্গে। তিনি জানান, চার দিন ধরে মেয়ের ঠান্ডাজ্বর। স্থানীয় বাজার থেকে ওষুধ নিয়ে খাওয়ানো হয়। কিন্তু না কমায় দুই দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। এখন কিছুটা কমছে। আরিশার মা বলেন, 'এই ছোট বাচ্চা নিয়ে এক শয্যায় দুজন শিশু রাখা হচ্ছে।'সদর উপজেলার দিঘুয়া এলাকা থেকে মেয়ের চিকিৎসা করাতে আসা শামিম আরা বলেন, 'কয়েক দিন ধরে মেয়ের জ্বর। গতকাল (সোমবার) সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হলে দুপুরে হাসপাতালে এসেছিলাম। শয্যা খালি না থাকায় দুই শিশুকে এক শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।'একই অবস্থা শিশু ডায়রিয়া ওয়ার্ডেও। সেখানে সিট বরাদ্দ না পেয়ে এই শীতের মধ্যে বারান্দার মেঝেতে রয়েছে অনেক শিশু ও তার স্বজনেরা। উপজেলার বাসাখানপুর এলাকার লায়লা বেগম বলেন, 'তিন বছরের মেয়ে তাছবি দুই দিন ধরে পাতলা পায়খানা করছে। খাবার স্যালাইন খাওয়ালেও কাজ হচ্ছিল না। গত (সোমবার) রাতে হাসপাতালে এনেছি। কিন্তু কোনো শয্যা পাইনি। এই শীতের মধ্যেও বারান্দার মেঝেতে থাকতে হচ্ছে।'বাসাইল উপজেলার গীতা রানী বলেন, 'মেয়ে তনুশ্রীর বয়স আড়াই বছর। গতকাল সকাল থেকে বমি করছে, সঙ্গে পাতলা পায়খানা। বাসাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। গতকাল (সোমবার) দুপুরে ভর্তি করেছি। কিন্তু হাসপাতালে শিশু রোগী বেড়ে যাওয়ায় বেড পাওয়া কঠিন হয়ে পড়েছে।'টাঙ্গাইল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. নুরুল ইসলাম শামীম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিনিয়তই হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে জ্বর-ঠান্ডা, নিউমোনিয়া, অ্যাজমা ও ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। আগে প্রতিদিন শিশু ওয়ার্ডে ৭০-৮০ জন রোগী ভর্তি থাকত। বর্তমানে গড়ে ১১৫-১২০ জন রোগী ভর্তি থাকছে। এতে করে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। শীতে শিশু রোগী বেড়ে যাওয়ায় অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ডা. নুরুল ইসলাম শামীম বলেন, এই সময়টাতে শিশুদের সুষম খাবার খাওয়াতে হবে। সঙ্গে সকাল ও সন্ধ্যায় শীতের পোশাক নিশ্চিত করতে বলা হয়েছে। এতে করে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
6
নেপোটিজম নিয়ে বলিউডের বিবাদ এখন খুব চলছে। যদিও কারিনা কাপুর বেশ কিছু ছবিতে ভালো অভিনয় করে নেটিজেন ও অন্যান্য বলিউড ব্যক্তিত্বের রোষের কেন্দ্র থেকে খানিকটা দূরে আছেন, তবে কাপুর খানদানের ভেতর সোনম কাপুর, অর্জুন কাপুর, ওদিকে সোনাক্ষী সিনহা, অনন্যা পান্ডে, আয়ুশ শর্মা-তাঁদের ওপর যেন ক্ষোভের আগ্নেয়গিরির লাভা একেবারে উগড়ে পড়ছে। কেন্দ্রবিন্দুতে আছেন করণ জোহর আর সালমান খান। সে যা-ই হোক, নেপোটিজম নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে কারিনা কাপুর যে ১০ বার উল্টোপাল্টা মন্তব্য করে নিজেকে হাসির পাত্র বানিয়েছেন, তা নিয়ে 'ব্রেইন ওয়াশে'র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে আট মিনিটের ভিডিও প্রতিবেদন। চট করে দেখে নেওয়া যাক, কারিনার যত 'বোকা বোকা' উত্তর। * 'বাজরাঙ্গি ভাইজান' সিনেমার প্রচারণার সময় কারিনা কাপুরকে প্রশ্ন করা হয়েছিল, 'তৃতীয়বারের মতো সালমান খানের সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতা কেমন?' উত্তরে কারিনা বলেন, 'সালমান খান আমার জীবনের প্রথম পুরুষ, যে আমাকে ৯ বছর বয়সে ঘুমের পোশাক পরিহিত অবস্থায় দেখেছে।' কারিনা সালমান আর তাঁর বয়সের পার্থক্যের দিকে নির্দেশ করতে এই কথা বললেন কি না কে জানে! সালমান আর কারিনার বয়সের পার্থক্য ১৫ বছর। কারিনার বয়স যখন ৯, সালমানের তখন ২৬। সালমান খান তখন মাত্র বলিউডে যাত্রা শুরু করেছেন। এখন সালমানের বয়স ৫৪, কারিনার ৩৯। কিন্তু সিনেমার প্রচারণায় এসে এই প্রশ্নের উত্তরে কারিনা এই কথা কেন বললেন, তা নিয়ে এখনো গবেষণা চলছে। কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। * কারিনা বলেছেন, 'অনেক অভিনয়শিল্পী স্ক্রিপ্ট পড়ে সিদ্ধান্ত নেয় যে সে ছবিটা করবে, নাকি করবে না। আমি তাদের উপদেশ শুনে প্রতিবার চিত্রনাট্য পড়তে যাই, আর ঘুমিয়ে পড়ি।' হ্যাঁ, এ জন্যই তো 'তাশান', 'এজেন্ট বিনোদ', 'কমবখত ইশক'-এর মতো সুপারফ্লপ ছবি করেছেন। আর এ জন্যই 'ফ্যাশন', 'কাল হো না হো', 'রাম লীলা'র মতো ছবির চিত্রনাট্য প্রথমে তাঁর কাছে আসার পরও 'না' বলে হারিয়েছেন। ছবির জন্য কারিনাকে ছবির চিত্রনাট্য শোনাতে হয়। শুনে কারিনার যদি ভালো লাগে, তিনি ছবি করেন। প্রশ্ন হচ্ছে, চিত্রনাট্য পড়ে গল্প, নিজের চরিত্র অনুধাবন করা কি একজন ভালো অভিনয়শিল্পীর দায়িত্ব ও কর্তব্য দুটোর মধ্যেই পড়ে না? কে জানে!* 'দেবদাস' সিনেমায় পারু চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন কারিনা। তারপর বাদ পড়লেন। আর অনেকেই হয়ত স্বীকার করবেন, ঐশ্বরিয়া রাইকে নিয়ে সঞ্জয় লীলা বানসালি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। অন্যদিকে বাদ পড়েই কারিনা ফিল্মফেয়ার ম্যাগাজিনকে বললেন, 'সঞ্জয় লীলা বানসালি একজন দ্বিধাগ্রস্ত পরিচালক। তিনি নিজে যে কী চান, বোঝেন না। আমার সব ছবি যদি ফ্লপ যায়, তবু আমি তাঁর ছবিতে অভিনয় করব না। তিনি বলেছিলেন, আমিই পারু। তাঁর জীবনের আসলে কোনো নীতি-নৈতিকতা নেই।' সে সময় কারিনার এই মন্তব্য তুমুল বিতর্কের ঝড় তোলে। তারপরও সঞ্জয় লীলা বানসালি 'রাম লীলা'র স্ক্রিপ্ট নিয়ে আগে কারিনার কাছে গিয়েছেন। আর কারিনা পুরোনো 'ইগো' দেখিয়ে ফিরিয়েই দিয়েছেন। ভাগ্যিস না বলেছিলেন। তাতে ক্ষতিটা হয়েছে কার? যা-ই হোক না কেন, ঢের লাভ হয়েছে দীপিকা পাড়ুকোনের। এই সিনেমার সেটেই তো দীপিকা আর রণবীরের প্রেমটা হলো! সঞ্জয় লীলা বানসালিও তাঁর পরের দুটো ছবি 'বাজিরাও মাস্তানি' আর 'পদ্মাবতী' সিনেমার মূল চরিত্রদেরও খুঁজে নিলেন একই ছবির সেট থেকে। চুটিয়ে তিনটি সিনেমার সেটে বছরের পর বছর ধরে প্রেম করলেন দীপিকা আর রণবীর। তাঁদের সত্যিকারের প্রেম ধরা পড়ল ক্যামেরার চোখে, ধরা পড়ল দর্শকের চোখে, বড় পর্দায়। একজোড়া বলিউড তারকা খুঁজে পেলেন তাঁদের জীবনসঙ্গীকে। এই সিনেমা তুমুল সাড়া জাগানোর পরও কারিনা বলেছেন, তাঁর নাকি কোনো আক্ষেপ নেই। * একজন তারকা কফি উইথ করণ অনুষ্ঠানে যাবেন, আর কোনো উল্টোপাল্টা বা বিতর্কিত জবাব না দিয়ে ফিরে আসবেন, তা হবে না। কারিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাইফ আলী খানের প্রিয় গান কোনটি? কারিনার ঝটপট জবাব, 'স্টেয়ারওয়ে টু দ্য মুন'। আসলে কারিনা যে 'ক্ল্যাসিক' গানটির কথা বলতে চেয়েছেন, তা হলো, 'স্টেয়ারওয়ে টু হ্যাভেন'। * 'মঙ্গলযান' সিনেমা মুক্তির পর একজন বিনোদন সাংবাদিক কারিনাকে এই ছবির বিষয়ে তাঁর মতামত জিজ্ঞেস করলে কারিনা উত্তর দেন, 'আমিও মহাকাশে যেতে চাই।' কেউ এর মানে না বুঝে পাল্টা প্রশ্ন করেন, 'একাই যাবেন, না সাইফ আলী খানকে সঙ্গে নেবেন?' কারিনা উত্তরে বলেন, 'সাইফ তো ইতিমধ্যে মহাকাশে পৌঁছে গেছে (সাইফ ইজ অলরেডি ইন স্পেস)।' এর কী মানে, কে জানে! * কবে অভিনেত্রী হতে চাইলেন? কারিনার উত্তর, 'যেদিন হাসপাতালে জন্ম নিলাম, ওই মুহূর্তেই।' আচ্ছা, এই কথার মানে কী? এটুকু বলেই দাঁড়ি দেননি। বলেছেন, 'আমার ধারণা, আমি "মা" শব্দটার বদলে সিনেমা শব্দটা শিখেছি।' * কারিনা বলেন, 'আমার অনুপ্রেরণা "ফার্স্টলেডি" সোনিয়া গান্ধী।' সোনিয়া গান্ধী আবার কবে থেকে 'ফার্স্ট লেডি' হলেন? একবার নয়, দুবার জনসম্মুখে কারিনা একই কথা বলেছেন! অনেকেই এরপর থেকে কারিনাকে 'কারেন্ট অ্যাফেয়ার্স' আর 'সাধারণ জ্ঞান'-এর বই পড়ার উপদেশ দিয়েছেন। সেসব উপদেশ অবশ্য গায়ে মাখেননি এই সুপারস্টার। * 'ভিড়ে ডি ওয়েডিং'-কে বলা হয়, বলিউডের নারীবাদী সিনেমাগুলোর মধ্যে অন্যতম। এই ছবির প্রচারণায় কারিনাকে জিজ্ঞেস করা হয়, 'আপনি কি নারিবাদী?' কারিনার আত্মবিশ্বাসী উত্তর এল, 'আমি নারীবাদী নই। আমি নারী-পুরুষের সর্বক্ষেত্রে সমান অধিকারে বিশ্বাসী।' এই কথার পর নারীবাদীরা বোঝানোর চেষ্টা করেছেন যে নারীবাদের জন্মই নারী-পুরুষের সমানাধিকারের দাবিতে। তবে, লাভ হয়নি। এরপর কারিনা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলকারীদের একহাত দেখে নিয়ে তাঁর মন্তব্য সংশোধন করে বলেন, 'আমি "তথাকথিত" নারীবাদীদের মতো নারীবাদী নই। আমি "সঠিক" নারীবাদী।' * একটা কোম্পানির ল্যাপটপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয় কারিনাকে। সেই অনুষ্ঠানে কারিনার ল্যাপটপের মডেল সম্পর্কে জিজ্ঞেস করা হলে কারিনা বলেন, 'আমি হার্ডওয়্যার বুঝি না। আমার সবুজ রঙের চমৎকার একটা ল্যাপটপ আছে। তা ছাড়া, আমি কারিশমার ছেলে আর মেয়েকে দুটো ল্যাপটপ উপহার দিয়েছি। একটা লাল রঙের, আরেকটা হলুদ।' ল্যাপটপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে না হোক, একজন সাধারণ ল্যাপটপ ব্যবহারকারী হিসেবে তো কারিনার নিজের ল্যাপটপের কনফিগারেশন জানা উচিত। * বিপাশা বসুকে কারিনা 'কাল্লি বিল্লি' বিশেষণে বিশেষায়িত করেছেন। এ রকম বর্ণবাদী মন্তব্য বোধহয় বলিউডের খুব কম তারকাই তাঁর সহকর্মীকে নিয়ে করেছে।কারিনা তাঁর অভিনীত একটা চরিত্র নিয়ে বলেছেন, 'আমার মনে হয়, গত ১০-১৫ বছরে বলিউডের কোনো অভিনেত্রী এত গভীর কোনো চরিত্র করেননি।' আপনি ভাবছেন, কারিনা 'চামেলি' বা 'জাব উই মেট' সিনেমায় তাঁর চরিত্র নিয়ে এই মন্তব্য করেছেন? ভুল! 'ম্যায় প্রেম কি দিওয়ানি হু' সিনেমার প্রমোশনে নিজের চরিত্র নিয়ে এই বক্তব্যের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু এই সময়ে শাবানা আজমি, শ্রীদেবী বা টাবু চমৎকার সব চরিত্র করেছেন। অথচ এই ছবিতে কারিনার 'অতি অভিনয়' ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কারিনা এ-ও বলেছেন, 'বডিগার্ড' নাকি 'জাব উই মেট'-এর চেয়ে 'উন্নত' ভালোবাসার গল্প। অনেকে তো বলেন, সিনেমার মানুষ হলে কী হবে, কারিনার সিনেমা নিয়ে কোনো 'সেন্স'-ই নেই।
2
বরিশাল বিএনপির নবগঠিত কমিটির প্রথম সভায় আমন্ত্রণ পাননি দলটিতে তিন দশক নেতৃত্ব দেওয়া যুগ্ম মহাসচিব ও সদ্য বিদায়ী নগর সভাপতি মজিবর রহমান সরোয়ার। উত্তরের সদ্য সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদও ছিলেন উপেক্ষিত। একই অবস্থা দক্ষিণের সম্পাদকের।সভায় ওয়ার্ড নেতাদের উপস্থিতিও ছিল না। এদিকে নগর বিএনপির সদ্য সাবেক সম্পাদক সভায় উপস্থিত হয়ে তোপের মুখে মঞ্চ ছাড়েন।গতকাল রোববার বরিশাল প্রেসক্লাবে নবগঠিত ৩ কমিটি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এভাবেই বহু বছর পর খুঁজে পাওয়া যায়নি সরোয়ার অনুসারীদের। এদিকে মজিবর রহমান সরোয়ার সম্প্রতি নতুন কমিটি গঠন প্রসঙ্গে বলেছেন, 'বরিশালে বিএনপির মাথা কেটে দেওয়া হয়েছে।'নবগঠিত বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির নেতাদের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এটাই ছিল নতুন নেতৃত্বের প্রথম কর্মসূচি। সকালে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু। সভায় বেশির ভাগ বক্তা ঐক্যবদ্ধভাবে দল পরিচালনার কথা বললেও আকারে ইঙ্গিতে মজিবর রহমান সরোয়ারের সমালোচনা করেছেন।এক সময়ে সরোয়ারের দক্ষিণহস্ত সদ্য সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার কর্মসূচিতে অংশ নিয়ে বক্তৃতা দিতে দাঁড়ালে 'ভুয়া' বলে কটাক্ষ করেন নতুন কমিটির সমর্থকেরা। তোপের মুখে পড়ে মঞ্চ ছাড়েন জিয়া। সভায় নব্বই দশকের ছাত্রদল নেতা শাহ আমিনুল ইসলাম আমিন বলেন, 'এত দিন দলীয় কারাগারে ছিলাম।'সভার প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, 'মহানগরের কোনো কর্মসূচিতে এই প্রথম ব্যানারে আমার নাম দেখলাম।' তিনি মজিবর রহমান সরোয়ারকে ইঙ্গিত করে বলেন, দল কোনো ব্যক্তি বিশেষের হতে পারে না। নতুন কমিটিকে এ রেওয়াজ থেকে বেরিয়ে আসতে হবে।আলোচনা সভায় আরও বক্তৃতা করেন দক্ষিণ জেলার সদ্য সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, সহসভাপতি আবুল হোসেন খান, উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান শহীদল্লাহ, দক্ষিণের আহ্বায়ক মজিবুর রহমান নান্টু প্রমুখ।সংহতি দিবসের অনুষ্ঠানে কেন সরোয়ার নেই-জানতে চাইলে মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির সাংবাদিকদের জানান, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান মিরিনকে। যুগ্ম মহাসচিব সরোয়ারকে তাঁরা কোনো পদে বসাতেন।এদিকে সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, যারা ৬-৭ বছরেও কর্মসূচিতে আসেনি হঠাৎ তাদের নেতা বানিয়ে দেওয়া হলো। খালেদা জিয়ার গ্রেপ্তারে যারা মানববন্ধনে আসে না তারা এখন সভাপতি-সম্পাদক। সাদা কাগজে সাক্ষর দিয়ে কমিটি করলে দল শক্তিশালী হয় না। তিনি বলেন, '৫ বারের সংসদ সদস্য হয়েও বরিশালে আন্দোলনের নেতৃত্ব দিতে না পারায় খারাপ লাগছে। ভয় পাই চোখের সামনে বিএনপির ক্ষতি হবে। নতুন কমিটির মাধ্যমে বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর বিএনপির মাথা কেটে দিয়েছে দল।'সভায় উপস্থিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান অবশ্য বলেছেন, তিনি জেনেছেন কমিটি গঠনের পর সরোয়ার ভাইয়ের বক্তব্যে নতুন নেতৃত্ব তাঁকে দাওয়াত দেওয়া নিয়ে দ্বিধায় ছিল। দলের 'মাথা কেটে দেওয়া হয়েছে' সরোয়ারের এমন বক্তব্য দেওয়ার আগে সতর্ক হওয়া উচিত ছিল।উল্লেখ্য, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত করে গত ৩ অক্টোবর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সবগুলো কমিটিতে সরোয়ার বিরোধী বলয়ের নেতারা পদ পান। এরপর থেকে সরোয়ার ঢাকায় অবস্থান করছেন।
6
আগৈলঝাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই নতুন আক্রান্ত শিশু ও বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরেও প্রতিদিন ১৫-২০ জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।গত মঙ্গল ও বুধবার দুই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার গৈলা গ্রামের খোকন হাওলাদারের দুই মাসের ছেলে রমিন, রাজিহার গ্রামের শরীফ ফকিরের দুই মাসের ছেলে আরিয়ান, বাশাইল গ্রামের রনজিত মজুমদারের তেরো মাসের ছেলে রাহুল, বাকাল গ্রামের হারুন ফকিরের দশ মাসের মেয়ে হাবিবা খানম, দক্ষিণ শিহিপাশা গ্রামের সুজন সরদারের এক বছরের ছেলে আউয়াল, কারফা গ্রামের অভিনাশ বাড়ৈর নয় মাসের ছেলে ঈষান ও পূর্বসুজনকাঠি গ্রামের জয়দেব দাসের সাত মাসের ছেলে বর্নিল দাস ভর্তি হয়েছে।এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাঠৈ গ্রামের নিলুফা বেগম (৪৫), চাঁদত্রিশিরা গ্রামের আব্দুল গনি (৭০), ওটরা গ্রামের তেরো মাস বয়সের আয়ান হোসেন, বাকাল গ্রামের মুরাদ হোসেন (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারণে এমন রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকেরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু ও বৃদ্ধদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশি। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ থাকায় রোগীর সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
6
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহারের শেষ পর্যায়ে ২৯ আগস্ট কাবুলে ভুলবশত মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ জনের হত্যার ঘটনায় পরিবারকে ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এক বিবৃতিতে এই প্রস্তাব জানায়। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ বিবৃতিতে উল্লেখ করা হয়নি। বিবৃতিতে পেন্টাগন জানায়, নিহতদের আত্মীয় স্বজন যারা তালেবান শাসিত আফগানিস্তান ত্যাগ করতে চায় তাদের শনাক্ত করার জন্য পেন্টাগন মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গে কাজ করছে। প্রতিরক্ষা বিভাগের পলিসি বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল এবং আফগানিস্তানে সক্রিয় এইড গ্রুপ নিউট্রেশন অ্যান্ড অ্যাডুকেশন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্টিভেন কোয়ানের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সম্পন্ন হওয়ার একদিন আগে ২৯ আগস্ট কাবুলে আন্তর্জাতিক এক ত্রাণ সহায়তাকারী সংস্থার কর্মী জেমারি আহমাদিকে ভুল করে আইএসের সদস্য হিসেবে চিহ্নিত করে তার বাড়িতে ড্রোন হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় আহমাদিসহ ১০ জন নিহত হয়। এর তিনদিন আগে কাবুল বিমান বন্দরে বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ ১৭৫ জন নিহত হয়। উগ্রবাদী সংগঠন আইএস হামলার জন্য দায় স্বীকার করে। সূত্র : বাসস
3
বন্ধু এনকিদুর মৃত্যুর পর মানবজীবনের অর্থহীনতার এক অতল নৈরাশ্য গ্রাস করে বসে তাঁর মন। রাজকাজ ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। উদ্দেশ্য-মৃত্যুকে পরাজিত করে চিরঞ্জীব হওয়া। সুমেরীয় বিশ্বাস অনুযায়ী তিনি উপকথার দেবতা উতনাপিশতিমকে খুঁজতে বের হয়ে পড়েন। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্ক্ষিত অগাধ জীবনের দেখা পাননি। মৃত্যুর কাছেই তাঁকে আত্মসমর্পণ করতে হয়।প্রাচীনতম মহাকাব্য গিলগামেশের গল্পটি মোটামুটি এ রকমই। এই মহাকাব্যের নায়ক সুমেরীয় উরুক রাজের রাজা গিলগামেশ। সুমেরীয় ভাষায় উচ্চারণ বিলগামেস। সুমেরীয় বা ব্যাবিলনীয় এই মহাকাব্য রচিত হয় ২১৫০ থেকে ১৪০০ খ্রিষ্টপূর্বাব্দে। অর্থাৎ, আজ থেকে ৪ হাজার বছর আগে লেখা হয়েছিল এই মহাকাব্য। কিউনিফর্ম (কিলক) লিপিতে লেখা সেই মহাকাব্যের ফলক উদ্ধার হয়েছে আধুনিককালে।এই মহাকাব্যেই উঠে এসেছে মৃত্যুর সঙ্গে মানুষের আড়ির গল্প। সভ্যতার উষালগ্ন থেকেই এ প্রজাতি যেভাবে অনন্ত জীবনের আকাঙ্ক্ষা নিয়ে কত কিছু যে করেছে! মৃত্যু নিয়ে গিলগামেশের ভয় মূলত জীবনের অর্থহীনতা নিয়েই তাঁর ভীতির প্রকাশ। তিনি মৃত্যুকে জয় করতে চেয়েছিলেন। সেই প্রচেষ্টা ব্যর্থ হলেও এই ব্যর্থতাই তাঁকে শিখিয়েছে জীবনের মানে। আর এ কারণেই লেখক, কবি, দার্শনিকদের আগ্রহের কেন্দ্রে ছিল প্রাচীনতম এ মহাকাব্য।এই মহাকাব্যের মধ্যে এমন একটি সজ্জা এবং কাহিনি বর্ণনার অস্পষ্ট ও হেঁয়ালি আছে, যা হোমারের মহাকাব্য এবং এমনকি বাইবেলের (গিলগামেশের বন্যার বিবরণটি বাইবেলের আদি পুস্তকে বর্ণিত নূহের বন্যার অনুরূপ) ভিত্তি হয়ে ওঠার সব যোগ্যতাই ধারণ করে। সভ্যতার প্রতিনিধিত্বকারী গিলগামেশ আর বন্যতার প্রতিনিধিত্বকারী এনকিদুর মাধ্যমে যে বৈপরীত্য উঠে এসেছে, সেটিকে এক বিন্দুতে এনে মিলিয়ে দেওয়াই এ মহাকাব্যের মূল সুর, আর সেটি হলো মৃত্যু। গিলগামেশ মূলত মেসোপটেমীয় পুরাণ। এটি লেখা হয়েছে আক্কাদীয় ভাষায়। পরে অবশ্য উপকথাটির নতুন নতুন বর্ণনা ও বয়ান তৈরি হয়েছে সুমেরীয়, আসিরীয় ও ব্যাবিলনীয় যুগে। মেসোপটেমিয়া সভ্যতা ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মাঝে অবস্থিত। সুমেরীয়রা ছিল বহু ঈশ্বরবাদী ধর্মের অনুসারী। তাঁরা প্রাণী বা বস্তুতে নরত্ব আরোপ করে দেব-দেবির প্রতিরূপ বলে ভাবত। একেক দেব-দেবি একেক ধরনের শক্তি ধারণ করে বলে তাদের বিশ্বাস ছিল। এই বিশ্বাসের ধরনটি পরবর্তীকালের গ্রিক পুরাণে অহরহ দেখা মেলে।গিলগামেশ মহাকাব্যটি ১৮৪৯ সালে ব্যাবিলনীয় রাজা আশুরবানিপালের লাইব্রেরিতে আবিষ্কার করা হয়। এটির মোট চরণ সংখ্যা ৩ হাজার। ১৮৭০-এর দশকেই এটি অনুবাদ করা হয়। ওই সময় হিব্রু বাইবেলের অনেক অংশের সঙ্গে এর কিছু গল্প মিলে যাওয়ায় ব্যাপক তর্ক-বিতর্ক হয়েছে। বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত গিলগামেশ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ধোঁয়াশা ছিল। বিশ শতকের গোড়ার দিকে আধুনিক সংস্কৃতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় এ মহাকাব্য। অনেকে মনে করেন, এই মহাকাব্যের পুরো গল্পটি আবর্তিত হয়েছে মৃত্যুকে ঘিরে। মৃত্যু একটি নিশ্চিত ও ধ্রুব বিষয় হওয়া সত্ত্বেও, মানব সভ্যতার শুরুর দিক থেকে মৃত্যু সম্পর্কে ধারণা ক্রমেই বিবর্তিত হয়েছে। একটি শিকারি ও সংগ্রাহক সমাজ থেকে কৃষি সভ্যতায় মানবজাতির উত্তরণের সময় মৃত্যুর ধারণা পরিবর্তিত হয়েছে। মহাকাব্যের বর্ণনা অনুযায়ী, এনকিদু এই ভেবে আক্ষেপ করতে থাকেন যে, তিনি তাঁর বন্য স্বভাব হারিয়ে ফলেছেন। গিলগামেশের পীড়াপীড়িতে তিনি ভয়ংকর বনদেবতা হাম্বাবাকে হত্যার গৌরব অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে ছুটে বেড়ান। এখানেই হয়তো একজন বন্য 'মানব পশুর' মৃত্যু আর সভ্য মানুষের মৃত্যুর মধ্যে পার্থক্যের ইঙ্গিত রয়েছে। পার্থক্যটি হলো, বন্য প্রাণীর মৃত্যুর ধারণা নেই; কিন্তু সভ্য মানুষ এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সন্ত্রস্ত। এনকিদু, তাঁর জীবনের শেষ মুহূর্তগুলোতে, পশু থেকে মানুষে উত্তরণ নিয়ে আক্ষেপ করতে থাকেন। তিনি জীবনের ধারণা সম্পর্কে অজ্ঞতা থেকে 'বিচ্যুত' হয়ে মৃত্যু সম্পর্কে সচেতন হয়ে ওঠা নিয়ে শোক করেন। যদিও এই জ্ঞানই তাঁকে গৌরব অর্জনের মতো আনন্দগুলো উপভোগের ক্ষমতা দেয়। একই সঙ্গে এটি তাঁকে নিয়তি সম্পর্কে সন্ত্রস্তও করে তোলে।সেই সময় রাজাদের রাজা গিলগামেশ। ক্ষমতা, ধন, জন-সবকিছুতে সমসাময়িকদের ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। জীবন নিয়ে অতৃপ্ত। একদিন মরতে হবে এই ভাবনা তাঁকে অস্থির করে তোলে। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধও ছিলেন তিনি। কিন্তু তাঁর অনন্ত জীবন লাভের যে সাধনা সেটিও ছিল অকারণ। এমনকি তারুণ্যের বিশল্যকরণী শেষ মুহূর্তে একটি সাপ তার কাছ থেকে যে চুরি করে নিয়ে যায়, সেটিরও কি কোনো কারণ ছিল? সব শেষে 'জীবনের সব আয়োজনই অপচয়' এই হতাশাই গ্রাস করে বসে মানুষকে। এই মহাকাব্যের আকর্ষণীয় (সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ) অংশটি হলো: পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দাপিয়ে বেড়িয়ে যখন উরুকের পথে গিলগামেশ, শূন্য হাত, ক্লান্ত, শ্রান্ত, দুঃখ ভারাক্রান্ত, শোক স্তব্ধ। তিনি বিমর্ষ বদনে বসে আছেন উরশানাবির ফেরিতে। তিনি শহরের বিশাল দেয়ালগুলো দেখছেন, আর প্রশস্তি গাইছেন। এটি মহাকাব্যটির সর্বার্থক মুহূর্ত। মহাকাব্যটির আসল সমাপ্তি হলো-একজন পরাক্রমশালী রাজার এমন দশা, যিনি অনন্ত জীবন পাওয়ার জন্য তাঁর যৌবন ব্যয় করে পরাজিত হয়ে রাজ্যে ফিরছেন। আর শূন্য হস্ত, বিধ্বস্ত রাজা বিস্মিত হয়ে তাঁর মহান উরুক শহরের দেয়াল দেখছেন।গিলগামেশের এই উপলব্ধি হয়েছিল যে, সভ্য মানুষ হিসেবে মৃত্যুর অসহনীয় জ্ঞানের বোঝা আমাদের বইতে হয়, কিন্তু কাজের মাহাত্ম্যই আমাদের একমাত্র সান্ত্বনা। সত্য যে, আমাদের সভ্যতা এবং এর অন্য অংশগুলো আমাদের জীবনকে ছাড়িয়ে যায়। এটি অতি তুচ্ছ ও তিক্ত হলেও রাজাদের রাজার জন্যও এটি অবধারিত। জীবনের শেষ অঙ্কে সবই শূন্য-এটাই ধ্রুব সত্য হয়ে প্রতিভাত হয়।চার হাজার বছর আগে মানব সভ্যতার উষালগ্নে রচিত একটি মহাকাব্য এভাবেই একটি প্রজাতির অনন্ত উদ্বেগের সাক্ষী। যে প্রজাতি তাদের বুদ্ধিমত্তা এবং ইচ্ছাশক্তির দ্বারা পাশবিক অজ্ঞতা থেকে নিজেকে একটি মহাজাগতিক জ্ঞানে উত্তরণের দিকে নিয়ে যায়। এরা তারকার গতিপথ দেখে তাদের পথ নির্ধারণ করতে পারে এবং সমস্ত ধরনের যন্ত্রকৌশল আয়ত্ত করতে পারে, যা তাদের নতুন জীবন দেয়, জীবনের হেফাজত করে আবার সময়ে-অসময়ে কেড়েও নেয়। যে উদ্বেগ থেকে এই উত্তরণের পথ সৃষ্টি হয়েছে জীবিত থাকতে, সেই উদ্বেগ থেকে পালিয়ে বাঁচার কোনো পথ নেই!
2
টি-টোয়েন্টি ক্রিকেটে১৩১ রানের সম্বল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানেই অলআউট করেছে বাংলাদেশ। ফলে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে কখনোই এত কম রানের সম্বল নিয়ে টি-টোয়েন্টিতে জেতেনি বাংলাদেশ। এর মধ্য দিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। তবে খেলা শেষে করোনার অজুহাতে অজি ক্রিকেটাররা বিজয়ী বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে করমর্দনকরলেন না।খেলা শেষ হওয়ার পর দেখা যায়, ম্যাচ শেষে টাইগারদের করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেঅজি ক্রিকেটার থেকে শুরু করে কোচ, স্টাফ সবাই।খেলার আগের দিন অস্ট্রেলিয়া দল থেকে জানানো হয়, করোনার কারণে খেলা শেষে বাংলাদেশ দলের সঙ্গে করমর্দন করবেন না তারা। আরেকটি হলো ২০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড, যা এতদিন ধরে ছিল নিউজিল্যান্ডের দখলে। তা এখন নিজেদের করে নিল বাংলাদেশ।২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২ রান করেও ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। সেদিন জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে পেরেছিল অসিরা। আজ সেটিও করতে পারল না তারা। মাত্র ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে তাদের ইনিংস থেমে গেছে ১০৮ রানে। বিডি-প্রতিদিন/শফিক
12
বিশ্বের সর্ববৃহৎ ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সৌদি আরব। ৫০০ মিটার (১৬৪০ ফুট) উচ্চতার টুইন টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটি। উচ্চতা ৫০০ মিটার হলেও ভবনটি গড়ে উঠবে মূল কাঠামোর আশপাশের প্রায় কয়েক কিলোমিটার জায়গা নিয়ে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জনবিরল প্রদেশ তাবুকের বুকে নিওম একটি মেগাসিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ৫০০ বিলিয়ন ডলার ওই উন্নয়ন প্রকল্পেই এই টুইন টাওয়ার নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ৫০০ মিটার উচ্চতার পাশাপাশি এই টুইন টাওয়ারের ভিত্তি গড়ে তোলা হবে কয়েক কিলোমিটার জায়গা নিয়ে।প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, এই টুইন টাওয়ারে আবাসিক, ব্যবসায় এবং অন্যান্য সব সুবিধা থাকবে। এরই মধ্যে প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে বিল্ডিংটির নকশা নিয়ে কাজ করতে। বিশেষজ্ঞদের ধারণা এই টুইন টাওয়ার তৈরি করতে খরচ হতে পারে ২০০ বিলিয়ন ডলারের কাছাকাছি।এর আগে, ২০১৭ সালে নিওম মেগাসিটি প্রকল্পের ঘোষণা দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে মাঝে করোনাভাইরাস মহামারির কারণে প্রকল্পের কাজ অনেকটা স্থবির হয়ে গিয়েছিল। এই প্রকল্পটি সৌদি পেট্রো-ডলারের পাশাপাশি দেশটিতে বিপুল বিদেশি বিনিয়োগও এনেছে।নিওম প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা নাদমি আল-নাসর এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, 'আমরা প্রস্তুত হয়েই এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আনব।' তবে, আল-নাসর জানিয়েছেন, এখন বিল্ডিংটির যে উচ্চতা ধারণা করা হচ্ছে তার চেয়ে খানিকটা কমবেশি হতে পারে।নিওমের সামগ্রিক পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা মরফোসিস। মরফোসিসের মালিক টমাস মেইন-যিনি যুক্তরাষ্ট্রের আর্কিটেকচার জগতে 'দ্য ব্যাড বয়' নামে পরিচিত, তিনিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নন।এর আগে, সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালালও বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চেয়ে উঁচু ভবন নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কাজ শুরুও হয়েছিল। তবে সেই বিল্ডিংটির কাজ মাঝপথে এসে থেমে যায়। ফলে অসমাপ্ত থাকে সেই বিল্ডিং। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার উচ্চতা প্রায় ৮৩০ মিটার।
3
জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক হওয়া প্রায় ১৫ হাজার বোতল ফেনসিডিল জনসম্মুখে ধ্বংস করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনে রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস ও জয়পুরহাট জজ কোর্টের ইন্সপেক্টর আব্দুল লতিফ খানসহ অন্যান্যরা। বিডি প্রতিদিন/এমআই
6
আগুনে আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। স্থানীয়রা বলেন, দুপুরে রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে মুহুতের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুঁটে আসেন আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যায় দুইটি মেশিন। যান্ত্রিক ক্রটির কারণে আগুন নেভাতে ব্যর্থ হলে ক্ষিপ্ত হয়ে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিস কর্মীদের উপর আক্রমণ করে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র। তিনি বলেন, আগুন লেগে সাতটি ঘর পুড়ে গেছে। যান্ত্রিক ক্রটির কারণে একটু সমস্যা হয়েছিলো। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দুইটি পাইপ কেটে দেয়। আমরা চন্দনাইশ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আমাদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। ক্ষতিগ্রস্তরা হলেন, আকতার জামান, আকতার কামাল, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ আজগর, বেস্টার উদ্দিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ সাইমন ও মোহাম্মদ ইদ্রিছ।
6
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। নির্বাচনে ৫৬ দশমিক ৩২ শতাংশ ভোট পড়েছে। বার্তাশিটে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। নাসিকের ২৭টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫১জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৮২ জন। ভোট বাতিল হয়েছে ৪৭১টি। অর্থাৎ ৫৬ দশমিক ৩২ শতাংশ ভোট পড়েছে। মেয়র পদে সাত জন প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট, স্বতন্ত্র থেকে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি) পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাছুম বিল্লাহ (হাতপাখা) পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট। এছাড়াও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) পেয়েছেন ১ হাজার ৯২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৩০৫ ভোট এবং আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা) পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূরের থেকে ৬৬ হাজার ৫৩৫ বেশি পেয়ে জয়ী হয়েছেন আইভী। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন মুস্তাফিজ। টি২০ বিশ্বকাপ শুরু আগে তার কাঁধে ছিল পাহাড়সম প্রত্যাশা। সাইডস্ট্রেনের কারণে বাছাইপর্বের একটি ম্যাচও খেলতে পারেননি। মূলপর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাও মিস করেছিলেন। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ রানে নিয়েছিলেন ২ উইকেট। পরের ম্যাচে ভারতের বিপক্ষে প্রিয় শিকার রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে ভারতের স্কোরটাকে বাড়তে দেননি। বিশ্বকাপের শেষ ম্যাচে নিজেকে নিয়ে গেলেন আরো উচুঁতে। তার বোলিংয়ের সামনে পেড়ে উঠেননি কোনও কিউই ব্যাটসম্যান। ২২ রানে ৫ উইকেট নিয়ে টি২০ তেও নিজেকে প্রতিষ্ঠিত করলেন বাংলাদেশের কাটার মাস্টার। ১২তম টি২০ ম্যাচে এসে ৫ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করলেন মুস্তাফিজ। শেষ ওভারে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে ছিলেন মুস্তাফিজ। কিন্তু ম্যাকক্লেঘান ছক্কা হাঁকিয়ে মুস্তাফিজকে হ্যাটট্রিক বঞ্চিত রাখেন।
12
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলে বেগম রোকেয়ার ম্যুরাল উদ্বোধন ও রোকেয়া স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিকেল ৪টায় ম্যুরাল উদ্বোধন ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই ম্যুরাল উদ্বোধন ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, বিভিন্ন হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক, বিভাগীয় সভাপতি, অনুষদ অধিকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। হলের আবাসিক শিক্ষক তানিয়া তহমিনা রহমান অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। রোকেয়ার ম্যুরালটি অঙ্কন করেছেন শিল্পী বিপ্লব দত্ত। বিডি প্রতিদিন/এমআই
1
কথায় বলে রাজনীতির ময়দান। ময়দান বললে অবশ্য তর্ক-বিতর্কের ভূমিকে বোঝায়, যেখানে সভা হয়, বড় বড় বিক্ষোভ সমাবেশ হয়, আবার কোনো রাজনৈতিক অর্জন উদ্যাপনও হয়। এর থেকে ঢের বেশি দেশীয় হচ্ছে 'মাঠ'। প্রায়ই বলা হয়-খেলা হবে রাজনীতির মাঠে। এই দেশে এক দল আরেক দলকে মাঠেই 'দেখে নেওয়াটা' একরকম রেওয়াজ বলা যায়। পুরো বিষয়টাই একটা টান টান উত্তেজনার ব্যাপার। কিন্তু এখন বিষয়টা একটু অন্য রকম।বাংলাদেশে এখন আর রাজনীতির ময়দান নেই। আর মাঠ-বিগত এই দেশে রাজনীতির মাঠ বিষয়টা তো কবেই স্মৃতি হয়ে গেছে। পল্টন ময়দানের সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দানও এখন ইতিহাস। আর যেভাবে অবকাঠামো উন্নয়ন হচ্ছে, তাতে মাঠ বলে কোনো বস্তু তো আর রাজধানীতে নেই। ফলে কেন্দ্রে বসে একনাগাড়ে বিকেন্দ্রীকরণের গল্প বলা দেশে রাজনীতির মাঠ থাকবে কী করে। আর এ কারণেই রাজনীতি এখন আছে বিবৃতি ও বক্তৃতায়।এ দেশের মানুষের ভাগ্য যে, বড় দুই দলের নেতারা এখনো পরস্পরকে নিয়ে দৈনিক নিয়ম করে কথা বলেন। না হলে মানুষ কবেই ভুলে যেত যে 'রাজনীতি' নামের একটা বস্তু আছে পৃথিবীতে। এই নেতৃবৃন্দকে প্রতিদিন শত সালাম ঠোকা একেবারে সময়ের দাবি। কারণ, তাঁরা না থাকলে কবেই দেশের নতুন প্রজন্মের মধ্যে এই ধারণা বদ্ধমূল হতো যে, 'রাজনীতি বা পলিটিকস বস্তুটি অন্য দেশের জিনিস। এই দেশে এটি হয় না, যেমন অনেক ফলই হয় না।'প্রতিদিনই সকালটা জমিয়ে দেন বড় দুই দলের বড় দুই নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো একটা উপলক্ষ ধরে কথা শুরু করেন তাঁরা। তারপর অবধারিতভাবে তাঁরা শুরু করেন পরস্পরকে নিয়ে কথা বলা। নিশ্চয় তাঁরা ব্যক্তিজীবনে ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকবেন, যেমন বড় দুই প্রতিদ্বন্দ্বী দল অন্য অর্থে বন্ধু দলও বটে।এই যেমন সর্বশেষ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মানসিক স্বাস্থ্য নিয়ে বচসায় মেতেছেন দুই নেতা। একজন বলছেন মাহবুব তালুকদার মানসিকভাবে অসুস্থ। অন্যজন এই মন্তব্যের প্রত্যুত্তরে আওয়ামী লীগের নেতাদেরই 'মানসিক রোগী' হিসেবে আখ্যা দিয়েছেন। এখানেই থামেননি তাঁরা। আলোচনা অনেক দূর গড়িয়েছে। দুজনই দুই পক্ষের দৈনিক কার্যতালিকার একটা নমুনা হাজির করেছেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন দাবি করে ওবায়দুল কাদের বলেছেন, 'অথচ বিএনপি আমাদের চেয়ে ছয় ঘণ্টা পিছিয়ে আছে। কারণ, আমাদের নেত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। আর দুপুর ১২টার আগে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যায় না।' মির্জা ফখরুলও পিছিয়ে থাকেননি। তিনিও বলেছেন, 'এত কথা বলেন, ঘর থেকে তো কোনো দিন বের হতে দেখি না। কেউ গণভবনে, কেউ মন্ত্রীর বাসায়-সব ভার্চুয়াল যা কিছু করছেন।'অথচ দুজনই কিন্তু ওই ভার্চুয়াল বক্তব্যই দিচ্ছেন। এটা অনেকটা করোনার কারণেও। কিন্তু করোনার আগেও কি ভিন্ন কিছু ছিল? শুধু এই দুই নেতা নন, দুই দলের অন্য নেতাদেরও এমনভাবেই নানা বক্তৃতা-বিবৃতি দিয়ে রাজনীতি বিষয়টিকে টিকিয়ে রাখতে দেখা যাচ্ছে। নাকি তাঁরা নিজেদেরই টিকিয়ে রাখছেন? কে জানে।মজার বিষয় হলো উভয় পক্ষই পরস্পরকে রাজনীতির মাঠে হাজির না থাকার জন্য খোঁচা দিচ্ছে। প্রশ্নটা হলো মাঠটা ঠিক কোথায়? তাঁরা ২০২৩ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে এখন থেকেই কথা বলছেন। এ ছাড়া অবশ্য অন্য কোনো উপায়ও নেই। কারণ, দেশে রাজনীতি বলতে চাক্ষুষ এই একটি জিনিসই হাজির আছে, যাও নাকি লুট হয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। সে যাক, সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন চলছে এখন। এ অবস্থায় 'নির্বাচন' শব্দের মানহানি না করাই ভালো।দেশে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করোনা পরিস্থিতি ও এর কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়, দীর্ঘ বন্ধে নাকাল শিক্ষা খাত, বেকার সংকট, কর্মসংস্থানে বিরাট বিপরীত টান ইত্যাদি নানা সংকট রয়েছে। মজার বিষয় হচ্ছে এই নিয়ে কিন্তু কারও কোনো জোরালো বক্তব্য নেই। আছে যা, তা হলো উপলক্ষ হিসেবে। আর এই উপলক্ষটি টানা হয় শুধু বিপরীত পক্ষকে আক্রমণের উদ্দেশে। সেখানে এই সংকটগুলোর কোনোটিই মুখ্য হয়ে দেখা দেয় না। বরং নির্বাচন অনেক বেশি মুখ্য হয়ে ওঠে। যদিও জাতীয় নির্বাচন এখনো বহু দূর। এক পক্ষের ভাব এমন যে, 'এসব নিয়ে বিরোধীরা হইচই করে আমাকেই ক্ষমতা থেকে নামাতে।' আর অন্য পক্ষের ভাবটা হলো-'আগে তো ক্ষমতায় যাই, তারপর না সংকট সমাধান হবে।' অর্থাৎ, সমীকরণে একমাত্র ক্ষমতাই সত্য, আর বাকি সব ধারণা কেবল।অথচ প্রতিদিন বাল্যবিবাহের খবর ছুটে আসছে। বলা হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব। অথচ প্রতিদিন শিশু যৌন নিপীড়নের খবর ছুটে আসছে। বলা হচ্ছে দুর্বৃত্তরা এসব করছে। অথচ প্রতিদিন বেকার মানুষের গল্প উঠে আসছে কোথাও না কোথাও। শিশু দারিদ্র্য বেড়েছে বলে খবর ছুটে আসছে। নারীদের অবস্থা আরও বেশি প্রান্তিক হচ্ছে প্রতিদিন, যার প্রমাণ নির্যাতনের পরিসংখ্যানে রয়েছে। অথচ শিক্ষা খাত এক দারুণ জোকারের খেলে পরিণত হয়েছে। কিন্তু এসব নিয়ে কারও কিছু আসে-যায় না। এ নিয়ে সবাই 'স্পিকটি নট'। অথচ রাজনীতি বা জননীতির মূলটি হওয়ার কথা এখানেই। কিন্তু আমাদের নেতারা একে অন্যকে নির্বাচনী খোঁচাখুঁচি দিয়ে টিকিয়ে রাখছেন। এ একধরনের মিথজীবিতা বলা যায়।মিথজীবী এই রাজনীতি বিবদমান দলগুলোকে কল্পিত ময়দানে টিকিয়ে রাখে। এটি পরস্পরের প্রতি দায়িত্বও বলা যায়। কারণ, ময়দানটি না থাকলে তাঁরা থাকবেন কোথায়। মানুষের স্মৃতি থেকে যদি রাজনীতি শব্দটিই হারিয়ে যায়, তবে তো তাঁদের পায়ের তলায়ও মাটি থাকে না আর। তাঁদের ক্ষমতার যে উৎস ও বিস্তার, তার পুরোটাই তো এই মাটি আছে বলেই। তাই নিজেদের স্বার্থেই তাঁদের পরস্পরকে টিকিয়ে রাখতে হয়। এ ছাড়া তাঁদের আর গত্যন্তর নেই। কিন্তু মানুষের? ক্ষমতার সমীকরণে বন্দী হয়ে পড়া 'নির্বাচন', 'অধিকার' ও 'রাজনীতি' বা বলতে ভালো লাগা 'জননীতি'-তে জনতার ভাগটি কই? এটি বুঝে নেওয়ার কোনো চেষ্টা কি আদৌ আছে?
6
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে শিক্ষা কার্যক্রমে সিলেবাসভুক্ত করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। ইউনেস্কো যদি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিতে পারে, তবে আমরা কেন শিক্ষা কার্যক্রমে এই ভাষণ সিলেবাসভুক্ত করতে পারবো না? বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক। ফজলে রাব্বি মিয়া বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনেক লাইনের উপর গবেষকরা গবেষণা করেছেন। এই ৭ মার্চের ভাষণের প্রতিটি লাইন বিশ্লেষণ করলে এক একটি প্রবন্ধ রচনা করা যায়। ২৫ মার্চ রাতে গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মূলত তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন ৭ মার্চের ভাষণেই। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসু অনেক বড় অবদান রেখেছিলেন। তিনি বলেছিলেন, 'তোমরা রক্ত দাও, আমি ভারতের স্বাধীনতা দেবো'। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লা'। এটাই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু জাতিসত্ত্বার প্রতিচ্ছবি। তিনি না জম্মালে বাংলাদেশ নামক ভূখন্ডের জম্মই হতো না।
6
ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার মাইক হ্যান্ডরিক মারা গেছেন। মঙ্গলবার ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাতীয় দল ছাড়াও হ্যান্ডরিক ডার্বিশায়ার ও নটিংহ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন। তিনি অন্ত্রের রোগ ও ক্যানসারে ভুগছিলেন। হ্যান্ডরিকের টেস্ট অভিষেক হয় ১৯৭৪ সালে, ভারতের বিপক্ষে। ১৯৮১ পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে ৩০টি টেস্ট খেলে ২৫.৮৩ গড়ে নেন ৮৭ উইকেট। তিনটি অ্যাশেজ সিরিজে জয়ী দলের সদস্যও ছিলেন হ্যান্ডরিক। পাশাপাশি তিনি খেলেছেন ২২ ওয়ানডে। তার মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭৯ সালের বিশ্বকাপ ফাইনালও। এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ৫ ম্যাচে ১৪.৯০ গড়ে নেন ১০ উইকেট। সেরা ফিগার ছিল ১৫ রানে ৪ উইকেট। বিডি প্রতিদিন/কালাম
12
দুদকের মামলায় জি কে শামীমের মা আয়েশা আকতারকে আগাম জামিন দেননি হাইকোর্ট। তাঁকে আগামী আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত সপ্তাহে আগাম জামিন চেয়ে আবেদন করেন আয়েশা আক্তার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।গত মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত জি কে শামীম এবং তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ১৫ ডিসেম্বর গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেছেন আদালত। তবে এদিন শুনানিকালে জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।২০১৯ সালে জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন।
6
প্যারাগুয়েতে করোনা মহামারি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগে সহিংস প্রতিবাদের জেরে তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ বলেছেন, শিক্ষামন্ত্রী, নারীবিষয়ক মন্ত্রী ও পূর্তমন্ত্রীকে বদল করা হয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী গত শুক্রবারই পদত্যাগ করেছেন। গত শুক্রবার প্যারাগুয়ের হাজারো মানুষ দেশটির রাজধানীসহ বিভিন্ন শহরের সড়কে নেমে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভকারীদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও করোনায় সংক্রমিত রোগীদের স্বজনেরাও ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্যারাগুয়ের বর্তমান সরকার লাখো মিলিয়ন ডলার চুরি করেছে। অথচ এই অর্থ জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করা যেতে পারত। প্রতিবাদকালে কিছু বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীরা দোকানপাট ভাঙচুর করেন। গাড়িতে আগুন ধরিয়ে দেন। শুক্রবারের এই সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। দেশটির স্বাস্থ্যকর্মীদের ভাষ্য, করোনার রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ হাসপাতালগুলোতে ফুরিয়ে গেছে। প্যারাগুয়ের বিরোধী দলগুলো প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের পদত্যাগ চাইছে। একই সঙ্গে তারা নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে। প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের ডানপন্থী সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করছে দেশটির বিরোধীরা। প্যারাগুয়েতে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ২০০ জনের মতো ব্যক্তি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্যারাগুয়েতে করোনার সংক্রমণ দ্রুত বাড়তে দেখা যাচ্ছে। এ অবস্থায় দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। পাশাপাশি দেশটিতে করোনার টিকাদান কার্যক্রম বেশ ধীর। সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে দশমিক ১ শতাংশের কম মানুষ করোনার টিকা পেয়েছেন। প্যারাগুয়ের আইনপ্রণেতা ও স্বাস্থ্যসেবা ইউনিয়নের কঠোর সমালোচনার মুখে গত শুক্রবারই দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলিও মাজোলেনি পদত্যাগ করেন। গতকাল শনিবার প্যারাগুয়ে সরকারের যোগাযোগমন্ত্রী হুয়ান ম্যানুয়েল ব্রুনেত্তি জানান, শুক্রবারের পরিস্থিতি মূল্যায়নে প্রেসিডেন্ট তাঁর উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন। দেশটির যোগাযোগমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নাগরিকদের কথা শুনেছেন। তিনি তাঁর মন্ত্রিসভার সদস্যদের তলব করেছেন। তিনি মন্ত্রিসভার সব সদস্যকে পদত্যাগ করতে বলেছেন।
3
আমেরিকা ও ন্যাটো সামরিক জোটের সঙ্গে নিরাপত্তা আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, মৌলিক কিছু বিষয় নিয়ে পশ্চিমাদের সাথে এখনো মতবিরোধ রয়েছে। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেনেভা এবং ব্রাসেলসে এ পর্যন্ত দুই দফা আলোচনায় সামান্য কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে তবে মস্কো বাস্তব ফলাফল চায়। ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা বা ওএসসিই'র সাথে আলোচনার জন্য বৈঠকটি বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থানান্তরিত করা হয়। পশ্চিমাদের কাছে রাশিয়ার নিরাপত্তা দাবি এবং ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের বিষয় নিয়েই মূলত আজকের আলোচনা হয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় -আমেরিকার এমন দাবিকে নাকচ করে মস্কো বলে আসছে, ইউক্রেনকে আক্রমণ করার কোনো পরিকল্পনা তাদের নেই। একইসঙ্গে রাশিয়ার কর্মকর্তারা জোর দিয়ে এও বলছেন যে, তারা নিজেদের ভূখণ্ডের যেকোনো জায়গায় সেনা মোতায়েনের অধিকার রাখে। এ অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য মস্কো ন্যাটো সামরিক জোটকে দোষারোপ করছে। এদিকে, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গত ৩০ বছরের যেকোনো সময়ের চেয়ে ইউরোপে যুদ্ধের আশঙ্কা এখন সবচেয়ে বেশি। আজকের বৈঠকে যোগ দিয়ে তিনি আরো বলেন 'বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা পূর্ব ইউরোপে সম্ভাব্য একটি বড় সামরিক সংঘাতের সম্মুখীন হয়েছি।' সূত্র : পার্সটুডে
3
ঢাকা টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পর বোলাররাও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ক্যারিবীয় ৩ ব্যাটসম্যান তুলে নেয় টাইগাররা। সফরকারীরা প্রথম ইনিংসে করে ৪০৯ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৬ রানে। এদিকে ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান করেছে উইন্ডিজ। এতে ক্যারিবিয়ানরা লিড নিয়েছে ১৫৪ রানের। মোসলের ফেরার পরে দিনের শেষ উইকেট জন ক্যাম্পবেলকে 'অদ্ভূতভাবে' বোল্ড করেন তাইজুল ইসলাম। দিনের শেষ ২৬ বলে খেলে আর কোনো উইকেট হারাতে দেননি দুই অপরাজিত ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার (৮) ও জোমেল ওয়ারিক্যান (২)। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
12
মিলা কুনিসের বাড়িতে যদি কখনো যান, তাহলে অবাক হবেন। মই দিয়ে ভর্তি তাঁর বাড়ি! রান্নাঘরে মই, স্টোররুমে মই-কোথায় নেই মই? কিন্তু এত মই দিয়ে কী করেন এই হলিউড অভিনেত্রী? শন ইভানসের উপস্থাপনায় ইউটিউব শো 'হট ওয়ানস'-এ সেই রহস্যই ফাঁস করলেন মিলা। না, কোনো ইন্টেরিয়র ডিজাইনের অংশ নয় এসব মই। বরং ঘরের কাজের প্রয়োজনেই এসব মই। কেন তাঁর ঘরে মই লাগে, সে কারণ ব্যাখ্যা করতে গিয়ে কুনিস জানান, স্বামী অ্যাস্টন কুচারের সঙ্গে তাঁর উচ্চতার ব্যবধানই প্রধান কারণ। মিলা কুনিস বলেন, 'আমি ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা আর আমার স্বামী ৬ ফুট ৩ ইঞ্চি। আর আমাদের ঘর বানানো হয়েছে ৬ ফুট ৩ ইঞ্চি হিসাব করে।' মিলা আরও বলেন, 'ফলে ওপর থেকে কোনো কিছু নামাতে সব সময়ই আমাকে বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়াতে হয়।' ফলে ঘরের ওপর দিকে কিছু রাখতে গেলে কিংবা ওপর থেকে কিছু নামাতে হলেই তাঁর মই চাই। আর এক মই নিয়ে এঘর-ওঘর কে টানাটানি করে! তাই 'আমার ঘরের সব জায়গায় মই। আমার স্টোররুমে মই, রান্নাঘরে মই। (মই ছাড়া) আমি কোনো কিছুই ধরতে পারি না!' তাই লস অ্যাঞ্জেলেসের যে খামারবাড়িতে স্বামী ও দুই সন্তানকে নিয়ে থাকেন মিলা, তার প্রতিটি ঘরেই মই। ইন্টেরিয়র ডিজাইন ও স্থাপত্য নিয়ে মার্কিন সাময়িকী আর্কিটেকচারাল ডাইজেস্ট-এ তাঁদের বাড়ি নিয়ে একবার কথা বলেছিলেন এই হলিউড তারকা জুটি। কুনিস সে সময় বলেছিলেন, 'আমরা একটা বাড়ি চেয়েছিলাম, মহাল নয়।' কুচার বলেছিলেন, 'আমরা চেয়েছিলাম এমন একটা বাড়ি দেখতে, যা পুরোনো শস্যাগারের মতো। মানে দশকের পর দশক ধরে এখানে কিছু ছিল, সেটি পরে বাড়িতে রূপান্তর করা হয়েছে। কিন্তু এটি দেখতে মনে হয়েছিল আধুনিক ও প্রাসঙ্গিক।'২০১৫ সালে এক ছাদের নিচে থাকা শুরু করেন কুনিস ও কুচার। আগেই বলেছি, ফুটফুটে দুটি সন্তানের তাঁরা মা-বাবা। মেয়ের বয়স সাড়ে ছয় ও ছেলের সাড়ে চার বছর।
2
প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে বিজয়ীর বেশে ফিরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সুস্থ হওয়ার পরই পেয়েছেন সুখবর, এরই মধ্যে তিনি পুত্র সন্তানের বাবাও হয়েছেন। যোগ দিয়েছেন অফিসেও। তবে করোনা থেকে কীভাবে বেঁচে ফিরলেনতা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বরিস জনসন বলেন, তার খুব কঠিন সময় গিয়েছে সুস্থ হওয়ার লড়াইয়ে। "আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা সময়," বরিস জনসন এভাবেই বর্ণনা করেন মুহূর্তগুলো। ২৬ মার্চ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর তাকে হাসপাতহালে ভর্তি করা হয়। দ্য সান পত্রিকাকে বরিস জনসন বলেন, "এটা আমার চিন্তার বাইরে যে এই কয়দিনের মাথায় আমি এতোটা ভেঙ্গে পড়বো।" এখনও ব্রিটেনে মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত (রবিবার সকাল পৌনে ১০টা) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩১ জনের। তবে এর মাঝেও একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটেনে কোভিড-১৯ সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে। সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডওমিটার বিডি প্রতিদিন/কালাম
4
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, সারাদেশে ১০৪টি রেলস্টেশন বন্ধ রয়েছে। ব্রিটিশ শাসনামলে রেলের জনবল ছিল ৬৮ হাজার, এখন তা ২৭ হাজারে নেমে এসেছে। একসময় রেলে হতাশা সৃষ্টি হয়েছিল। ভারত অনেক এগিয়ে গেলেও বাংলাদেশে রেলের উন্নয়ন তো হয়ইনি, বরং ব্রিটিশ ও পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থায় চলে গিয়েছিল। শনিবার রেল ভবনে স্টেশন মাস্টার ও স্টাফদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী। ট্রেন পরিচালনার উন্নতিতে স্টেশন মাস্টার, লোকোমাস্টার (চালক) এবং অন্যান্য নিম্নপদস্থ কর্মচারীদেরও দেশের বাইরে প্রশিক্ষণে পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি। মন্ত্রী বলেন, প্রশিক্ষণ ছাড়া ভালো কিছু আশা করা যায় না। তিনি স্টেশন মাস্টারদের কাছ থেকে তাদের সমস্যা ও অভিযোগ শোনেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস নেন। নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। রেলকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। পদ্মা রেল সংযোগ, খুলনা-মংলা রেল সংযোগ, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন, যমুনা নদীতে পৃথক রেলসেতু, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্প শেষ হলে রেলওয়ে ঘুরে দাঁড়াবে। মতবিনিময় সভায় রেল সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
6
একটা সময় পর্যন্ত অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণার সময় শেন ওয়ার্নের নাম লিখে বাকি ১০জনের নাম লিখতে হতো। কিন্তু তা এখন শুধুই অতীত। ওয়ার্নও ছবি হয়ে গেছেন গত সপ্তাহে। কিংবদন্তির চলে যাওয়ার ঠিক ৭ দিন পরেই অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন পরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তাঁর শিষ্য, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে উঠে আসা লেগ স্পিনার মিচেল সোয়েপসন।আগামীকাল থেকে পাকিস্তানের বিপক্ষে করাচিতে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। এর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডি টেস্টে দলে দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনারের অভাব বোধ করাই করাচির স্পিন সহায়ক উইকেটে জস হ্যাজেলউডের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেলেন সোয়েপসন।২৮ বছর বয়সী লেগ স্পিনারের ক্যারিয়ারে ওয়ার্নের বড় প্রভাব ছিল। তাঁর বোলিং অ্যাকশনের ওপরও ২০১৭-১৮ সালে ওয়ার্নের সঙ্গে কাজ করেছিলেন সোয়েপসন। কিংবদন্তি তারকার মৃত্যুর পর সোয়েপসন ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন, 'আমার ক্যারিয়ারে এত বড় প্রভাব ফেলার জন্য এই মানুষটাকে কোনো দিন ঠিকভাবে ধন্যবাদই দিতে পারলাম না।'২০০৯ সালে ব্রাইস ম্য়াগেইনই অস্ট্রেলিয়ার হয়ে খেলা শেষ বিশেষজ্ঞ লেগ স্পিনার। ওই এক টেস্টেই অবশ্য আটকে গেছে ম্য়াগেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার। ১৩ বছর পর এই প্রথম সুযোগ পাচ্ছেন সোয়েপসন। পাঁচ বছর আগে প্রথমবার অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও এই প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ পাচ্ছেন সোয়েপসন।সোয়েপসনের দলে সুযোগ পাওয়া নিয়ে অধিনায়ক প্যাট কামিন্স বলেন, 'আমরা সবাই ওর জন্য উচ্ছ্বসিত। গত দুই বছর ধরে ও দলের সঙ্গে আছে। এখন সে পুরোপুরি প্রস্তুত। ও এত দিন না খেললেও দলের অংশ, শেষপর্যন্ত সুযোগ পাওয়ায় আমরা খুব খুশি।'
12
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সংক্ষিপ্ত সংস্করণে দাপুটে ক্রিকেট খেলছে পাকিস্তান। সর্বশেষ ১২ ম্যাচের ১১ টিতেই জিতেছে বাবর আজমের দল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। তবু বাবর নয়, শাহিন শাহ আফ্রিদির চোখে সেরা অধিনায়ক হতে পারতেন মোহাম্মদ রিজওয়ান।শাহিন নিজেও আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমাবার অধিনায়কত্ব করতে যাচ্ছেন। বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসারকে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স নেতৃত্ব দিতে দেখা যাবে। সংবাদ সম্মেলনে তাই সেরা অধিনায়কের প্রশ্নে নিজের পছন্দের অধিনায়কের কথা জানালেন শাহিন, 'আমি ব্যক্তিগত ভাবে রিজওয়ানকে বেশি পছন্দ করি। আমি ওর সঙ্গে ঘরোয়া ক্রিকেট শুরু করেছিলাম। ওকে সেরা অধিনায়ক বলব। জাতীয় দলের অধিনায়ক বাবরকে আমি দ্বিতীয় স্থানে রাখব।'২০২১ সালে রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান সুপার লিগ জিতেছিল মুলতান সুলতান। ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়েছিল তারা। ব্যাট হাতেও এ বছর দুরন্ত ছন্দে আছেন রিজওয়ান। এক পঞ্জিকাবর্ষে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দুই হাজারের বেশি রান করার কীর্তি গড়েছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার।তবে ব্যাটার বাবরের বড় ভক্ত শাহিন। বাঁহাতি এই পেসারের পছন্দের তালিকার এক নম্বর ব্যাটার পাকিস্তান অধিনায়ক। এই প্রসঙ্গে শাহিন বলেন, 'বাবর আমার সব থেকে প্রিয় ব্যাটার। অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। তাঁর অধিনায়কত্বে আমরা বড় সাফল্য পেয়েছি।'
12
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল সোমবার চিলির স্বাস্থ্য কর্তৃপক্ষ রাজধানী সান্তিয়াগোতে নতুন করে লকডাউন ঘোষণা করেছে। গত সপ্তাহে শহরটিতে করোনার সংক্রমণ ১৮ শতাংশ বাড়ে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চিলির স্বাস্থ্যমন্ত্রী এনরিক প্যারিস এ লকডাউনের পদক্ষেপ সম্পর্কে বলেছেন, পুরোপুরি কোয়ারেন্টিনের বদলে ছুটির দিনে পূর্ণ লকডাউন ও সপ্তাহের অন্য সময় সীমিত কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১ কোটি ৯০ লাখ জনসংখ্যার দেশটিতে গত মার্চে প্রথম করোনা শনাক্ত হয়। গত জুন মাসে সেখানে করোনা সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এক দিনে সেখানে পাঁচ হাজারের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। জনসংখ্যার হিসাবে সর্বোচ্চ করোনা শনাক্তের দিক থেকে কাতারের পরেই এর অবস্থান দাঁড়ায়। গত আগস্ট মাস থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নিতে শুরু করে দেশটি। গত সপ্তাহ থেকে দেশটিতে আবার করোনার সংক্রমণ ১৮ শতাংশ বেড়ে যাওয়ায় পরিকল্পনা বদল করে লকডাউনে ফিরে যেতে হচ্ছে। চিলির স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আংশিক লকডাউনে ফিরে আসা একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। এতে আগের পূর্ণ ও দীর্ঘ লকডাউনের ফলে সৃষ্ট অর্থনৈতিক সমস্যার মতো বিষয়গুলো এড়ানো যেতে পারে। মেট্রোপলিটন অঞ্চলের বাসিন্দার সংখ্যা বিবেচনা করে ১৮ শতাংশ সংক্রম বাড়ার চিত্রটি আমাদের জন্য ধাক্কা ও উদ্বেগের।' করোনার লকডাউন জারি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কঠোর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এনরিক প্যারিসকে। কারণ, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা মাস্ক না পরে একজনের সঙ্গে সেলফি তুলে তা পোস্ট করেছেন। এ ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন। চিলিতে ঘরের বাইরে গেলেই মাস্ক পরার কঠোর নিয়ম রয়েছে। কেউ নিয়ম ভাঙলে জেল ও জরিমানার বিধান রয়েছে।
3
ইউক্রেনে 'স্বাস্থ্যসেবা, হাসপাতাল, স্বাস্থ্যসেবাকর্মী, অ্যাম্বুলেন্সের ওপর হামলা অবিলম্বে বন্ধ করার' আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক তার দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, 'এগুলির কোনোটিই কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়।' ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে অন্তত ১৮টি ভিন্ন ভিন্ন হামলার ঘটনা যাচাই করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ব্লিউএইচও)। এসব হামলায় অন্তত ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানম গ্যাব্রেয়েসুস এর আগে বলেছিলেন, 'এসব হামলা পুরো সম্প্রদায়কে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে।' সূত্র : বিবিসি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
একসঙ্গে পথচলার চার বছর পার করে ফেলতে চলেছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ২০১৬ সালের ৩০ এপ্রিলে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর্ব সারেন এই বাঙালি কন্যা। কেমনভাবে নিজের মনের কথা বিপাশাকে জানিয়েছিলেন করণ, সেই রহস্যই ফাঁস করলেন বিপাশা। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় বিপস জানান, নববর্ষের প্রাক্কালে আতশবাজির রোশনাইের মাঝে আচমকাই বিপাশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন করণ। সেই সময় মোবাইল হাতে আতশবাজি ফ্রেমবন্দি করতে ব্যস্ত ছিলেন নায়িকা। করণের হাতে আংটি দেখেই কেঁদে ফেলেন তিনি। প্রায় দশ মিনিট হাঁটু গেড়ে বসেছিলেন করণ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
2
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকার ১১ টি ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১ টায় টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলটি নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয় নগর প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব বলেন, 'ক্ষমতাসীন ভোট ডাকাত সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। কারণ দেশনেত্রী হলেন গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন। তাকে আটকে রেখে তারা এদেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে স্বৈরাচার সরকার বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত। কিন্তু দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি কখনোই তাদের এই অপতৎপরতাকে সফল হতে দিবে না। আমরা আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করবো এবং দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।' এ সময় মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
9
করোনায় বদলে দেওয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদযাপনের এ সময়ে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদের উচ্ছ্বাস যেন উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়। তিনি বলেন, ভুলে গেলে চলবে না-প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধকল্পে আমাদের লড়াই চলমান। তাই মনে রাখতে হবে উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। করোনার এই মহামারিতে ঈদ উদযাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন, তবুও জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দ্বীপশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্যোগ আর ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সবার অব্যাহত সহযোগিতা ও স্রষ্টার অসীম কৃপায় শেখ হাসিনার নেতৃত্বে এ আঁধার কেটে আশার আলোকিত ভোরে নোঙর করবো ইনশাআল্লাহ। আমরা ফিরে পাবো চিরচেনা জগত এবং ফুলের সৌরভ ছড়ানো সকাল, পাখ-পাখালির কলকাকলি মুখর দিবস আর জ্যোছনালোকিত রজনী। অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যত নিয়ে উদ্বেগ আকুল, তাই দলমত নির্বিশেষে অসহায় মানুষ, প্রতিবেশী এবং পিছিয়ে পড়া স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনার এ সংকটকালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যারা করোনা পীড়িতদের সেবা করছেন, সেই সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একা সুখী হওয়া বা ভালো থাকার মাঝে কৃতিত্ব নেই। ওবায়দুল কাদের পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিই, পৌঁছে দিই প্রাণ থেকে প্রাণে জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা দাঁড়াই অসহায় মানুষের পাশে। ওবায়দুল কাদের দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাই আসুন আমরা সর্বোচ্চ সতর্কতায় ঈদ উদযাপন করি এবং সর্বোচ্চ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলি। তিনি আবারও সবাইকে শতভাগ মাস্ক পরিধানসহ একে অপরের প্রতি সর্বোচ্চ সহমর্মী হওয়ার আহ্বান জানান।
6
প্রথম লেগে গোলমুখে বাস পার্কিং করেও হার এড়াতে পারেনি। অবশ্য ম্যানচেস্টার সিটির মতো ভয়ংকর আক্রমণভাগের সামনে দুমড়েমুচড়ে পড়েনি তারা; এটাই অনেক কিছু। মাত্র এক গোল হজম করে অ্যাতলেটিকো মাদ্রিদ। সেজন্যই ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ফিরতি লেগে দলটির আশা বেঁচে রইল। আজ সেই আশা নিয়ে ঘরের মাঠে পেপ গার্দিওলার সেনানীদের মুখোমুখি হবেন দিয়েগো সিমিওনে। যেখানে প্রথম ম্যাচে পার হওয়ার জন্য একাধিক পথ খোলা থাকলেও আজ তার সামনে একটাই রাস্তা- হয় মারো, নয় মরো। আগের ম্যাচের মতো রক্ষণ প্রাচীর তৈরি করে বসে থাকলেই চলবে না। গোলের জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে। কেননা এক গোলে এগিয়ে ম্যানসিটি। তারা আজকের ম্যাচে চাইবে দ্রুত আরও গোল আদায় করে দুই লেগ মিলিয়ে হিসাবটা পাক্কা করে রাখতে। সেখানে অ্যাতলেটিকো আগের লেগে যে ৫-৫ ফরমেশনের জন্য সমালোচিত হয়েছিল। তেমনটা আরেকবার পুনরাবৃত্তি হলে কাটা পড়া ছাড়া কোনো উপায় হয়তো থাকবে না মাদ্রিদের ক্লাবটির জন্য। এরই মধ্যে ম্যানসিটি এই ম্যাচের আগের মহড়া দিয়ে রেখেছে। ইতিহাদে প্রিমিয়ার লিগে বড় প্রতিপক্ষ লিভারপুলের সঙ্গে সমানে সমান লড়াই করে তারা। যেখানে অ্যাতলেটিকোর জন্য চিন্তার কারণ নিজেদের সর্বশেষ ম্যাচে মায়োরকার সঙ্গে হেরে যায় তারা। তবে সলিড আক্রমণভাগ নিয়ে ঘরের মাঠে সিমিওনের শক্তি সুয়ারেজ-গ্রিজম্যানরা। প্রথম লেগে জ্বলে উঠতে না পারলেও মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দু'জনের একজনও যদি ঝলক দেখাতে পারেন তাহলে হয়তো মাদ্রিদের জন্য ভিন্ন কিছু হলেও হতে পারে। এদিকে লিভারপুলের বিপক্ষে দারুণ গোল করা গ্যাব্রিয়েল জেসুসকে এই ম্যাচে পাচ্ছে না ম্যানসিটি। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান। তবু গার্দিওলার ভান্ডারে খেলোয়াড়ের কমনি নেই। তুমুল ফর্মে থাকা রিয়াদ মাহারেজ, ফিল ফোডেন ও রহিম স্টার্লিংকে ফিটই পাচ্ছেন তিনি। তবে রক্ষণ লাইনে আছে চোটের দাগ। রুবেন দিয়াজকে নিয়ে রয়েছে শঙ্কা। একই অবস্থা অ্যাতলেটিকোরও। তাদের রক্ষণভাগের তারকা গিমেনেজের খেলা নিয়েও সংশয় রয়েছে। ইনজুরি, শক্তিমত্তা আর মুখোমুখি দেখায় সিটির থেকে কিছুটা পিছিয়ে থাকলেও অ্যাতলেটিকোর প্রেরণা ওয়ান্ডা মেট্রোপলিটানো। নিজেদের মাটিতে গ্যালারিভরা দর্শকের সামনে সুয়ারেজ-ফেলিক্সরা বড় ধাক্কা দিলে হয়তো ডুবতেই পারে পেপ গার্দিওলার আশার তরী। আরেক ম্যাচে লিভারপুলের মাঠে অতিথি হয়ে যাবে বেনফিকা। প্রথম লেগে তাদের ৩-১ গোলে হারিয়েছিল লিভারপুল।
12
গাজীপুরের কালিয়াকৈরে একাধিকবার ফেসবুক লাইভে জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক তরুণী। ফেসবুক লাইভটি ভাইরাল হওয়ার পর অবশেষে গত শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীওই নেতাসহ তিনজনের নামে মামলা রজু করেছেন কালিয়াকৈর থানায়। আসামিদের মধ্যে রয়েছেন উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে এস এম জুবায়ের হিমেল (৩০)। তিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। অপর দুই আসামি হলেন একই এলাকার মো. শাকিল (২৫) ও সবুজ হোসেন (২৮)। নতুন করে দেওয়া এজাহারে উল্লেখ্য করা হয়েছে, তিন বছর আগে হিমেলের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তোলে হিমেল। একই সঙ্গে তরুণীর কাছ থেকে কৌশলে প্রতারণা করে প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি আই ফোন নিয়ে যায়। ওই তরুণী মামলায় আরো উল্লেখ্য করেন, গত ৪ জানুয়ারী হিমেলের সহযোগী শাকিল ও সবুজের মাধ্যমে তাকে বিয়ে করার কথা বলে বাসা থেকে ডেকে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রলীগ নেতা হিমেলকে তরুণী বিয়ে করার জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ওই তরুণী বলেন, আমি এখনও নিরাপত্তাহীনতায় রয়েছি। আসামি পক্ষের লোকজন নানাভাবে হুমকি দিচ্ছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। বিডি প্রতিদিন/হিমেল
6
নারায়ণগঞ্জের বন্দরে ৯ হাজার ৩০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মদনপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী হলেন জামাল হোসেন (৩০) ও রহিমা (২৮)। তাঁরা কুমিল্লার বুড়িচং থানার পাঁচোড়া এলাকার বাসিন্দা।গতকাল গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের মিডিয়া কর্মকর্তা এএসসিপ রিজওয়ান সাঈদ জিকু জানান, বাসে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ৯ হাজার ৩২০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা নিয়মিত যাত্রীর ছদ্মবেশ ধারণ বিপুল পরিমাণ ইয়াবা চোরাচালান করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও তার আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতেন।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।
6
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠ করতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ রুদ্ধদার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রশাসন সরকারের নয়, ইসির নির্দেশনা মেনে কাজ করতে হবে। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী। আজকের বৈঠকে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়নগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যোগ দিয়েছেন। এছাড়া রোববার ও সোমবারও এ সংক্রান্ত বৈঠক রয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক স্বাগত বক্তব্য দেন। এর পরই গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। সাধারণত এসব বৈঠকে সিইসির বক্তব্য পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সভার ভেতরেই থাকেন। আজকেও এ দাবি জানালেও তাতে সায় দেয় নি কমিশন। এসময় নির্বাচন কমিশনাররা একে অন্যের সঙ্গে কানাকানি করে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়| প্রসঙ্গত, এর আগে রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা, স্থানীয় পর্যবেক্ষক, আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ সভাসহ সকল ব্রিফিং অনুষ্ঠানেই সিইসি ও ইসি সচিবের বক্তব্য ধারণ করতে পেরেছে গণমাধ্যম কর্মীরা। তাদের বক্তব্যের পর দিনের মূল কার্যসূচি শুরুর আগে সাংবাদিকদের বের করে দেয়া হতো। তবে আজ প্রথমবারের মতো রীতি ভেঙে অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের বের করে দেয়া হল।
9
মোহাম্মদ নবীকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড়। লং অন থেকে ছুটে এসে বলটা নিশ্চিত তালুবন্দী করতে যাচ্ছেন ফিল্ডার-ব্যাপারটি আঁচ করতে পেরেই অনুতপ্ত লিটন দাস হতাশায় ব্যাট দিয়ে মাথা ঠোকালেন। ড্রেসিং রুমে ফেরার দৃশ্য দেখলে মনে হতে পারে, নিজেকে কাঠগড়ায় তুলতে যাচ্ছেন তিনি।নিজেকে অপরাধী ভাবাটাই তো স্বাভাবিক। তিন সিনিয়র তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়েছেন। তাঁদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে টানছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটনই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে তিন অংক ছোঁয়ার পথেই ছিলেন লিটন। সবাই যখন তাঁকে 'পরিণত-পূর্ণাঙ্গ' ব্যাটার ভাবতে শুরু করেছেন; তখনই খেললেন 'কাণ্ডজ্ঞানহীন' শট। তাতে অল্পের জন্য টানা দুই সেঞ্চুরি মিস।গত শুক্রবার বাংলাদেশের দ্রুততম (৪৯ ইনিংসে) ব্যাটার হিসেবে পাঁচটি ওয়ানডতে সেঞ্চুরি পূরণ করেছেন লিটন। আজ নিজের ৫০ তম ওয়ানডেতে দ্রুততম ষষ্ঠ সেঞ্চুরি হাতছানি দিচ্ছিল। সেটি না হলেও আরও দুটি মাইলফলকে নাম লিখিয়েছেন এই স্টাইলিশ ওপেনার।নবম বাংলাদেশি হিসেবে ৪০০০ আন্তর্জাতিক রান পূরণ করেছেন লিটন। তাঁর প্রথম এক হাজার রান করতে লেগেছিল ৫০ ইনিংস। শেষ এক হাজার করতে লাগল প্রায় অর্ধেক (২৬ ইনিংস)। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাত সেঞ্চুরির ছয়টিই করেছেন গত দুই বছরে। লিটন আগের চেয়ে কতটা ধারাবাহিক, সেটির প্রমাণ দিতে এই পরিসংখ্যানই যথেষ্ট।শুধু তাই নয়; আজ ৮৬ রানের ইনিংস খেলার পথে দেড় হাজার ওয়ানডে রানের মাইলফলকও পেরিয়ে গেছেন লিটন। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০ ওয়ানডেতে ১৫০০ রান স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটার।দেশের হয়ে ৫০ ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি সৌম্য সরকারের দখলে। আফগান সিরিজে উপেক্ষিত এ ব্যাটার নিজের প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে করেছিলেন ১৬১১ রান। আর শাহরিয়ার নাফীস করেছিলেন ১৫৭৭ রান। লিটনের মোট ওয়ানডে রান এখন ১৫৫৮।সৌম্য-নাফীস দুজনই বাঁহাতি। সে হিসেবে বাংলাদেশের ডানহাতি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ১৫০০ রান পূরণ করলেন লিটন।লিটনের তিন মাইলফলক: ৫০ তম ওয়ানডে খেলতে নেমেছেন নবম বাংলাদেশি হিসেবে ৪০০০ রান আন্তর্জাতিক রান পূরণ করেছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ১৫০০ রান করেছেন
12
রোহিঙ্গা শিবিরে স্থাপিত কাঁটাতারের বেড়ার কারণে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের ফুটপাত দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পথচারীদের পাশাপাশি যানবাহনগুলোও প্রায়ই দুর্ঘটনায় পড়ছে।জানা গেছে, জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার শিবিরগুলোতে নতুন ও পুরোনো মিলিয়ে বাস করেন প্রায় ১১ লাখ রোহিঙ্গা। তাঁদের চলাচল নিয়ন্ত্রণে আনতে চলতি বছরের শুরুর দিকে শিবিরগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় ১০ কিলোমিটার প্রধান সড়ক অংশে কাঁটাতারের বেড়া দেওয়ায় পুরো ফুটপাত দখল হয়ে গেছে। সড়ক দিয়ে যানবাহন চলাচল করলে পথচারীরা হাঁটার জায়গাও পান না। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।গতকাল শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় দেখা যায়, কাঁটাতারের বেড়ার পাশ ঘেঁষে চলে যাচ্ছে যানবাহনগুলো। এ সময় ফুটপাত ব্যবহারকারীদের খুব সাবধানে সড়কের পাশ দিয়ে চলাচল করতে দেখা যায়।সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উখিয়া উপজেলার কার্যসহকারী আবদুল জলিল বলেন, 'ফুটপাতে ভয়ংকরভাবে কাঁটাতার ও শেকল দেওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।'
6
ক্ষমতাসীনদের প্রতি পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ ইসির অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দ্রুত বাতিল করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন। বুধবার ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনের সড়কে দুটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে 'সারাদেশে নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে'র দাবিতে আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন। সমাবেশ উপলক্ষে দুপুরের আগে থেকেই ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ড থেকে সেখানে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হন। নেতাকর্মীদের হাতে হাতে ছিল খালেদা জিয়ার ছবিসংবলিত 'দেশের মালিকানা ফিরিয়ে দেব জনগণের হাতে' প্ল্যাকার্ড এবং বাংলাদেশের জাতীয় ও বিএনপির দলীয় পতাকা। তাদের 'মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সমাবেশের দুই ধারে ছিল বিএনপির আবদুস সালাম পিন্টু, ইসহাক সরকারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিসংবলিত পোস্টার। দুপুর ২টায় সমাবেশ শুরুর আগেই খিলগাঁও তালতলা মার্কেটের পুরো সড়কে লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রসঙ্গত, ঢাকা উত্তরের মোহাম্মদপুরের শহীদ পার্কে এ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু রাতে পুলিশ সেখানে আপত্তি জানালে সমাবেশের স্থল পরিবর্তন করে খিলগাঁওয়ে আনা হয়। সমাবেশকে ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। সকাল থেকে খিলগাঁও এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বর্তমান নির্বাচন কমিশন আজ্ঞাবহ ক্রীতদাসের চেয়েও খারাপ। অবিলম্বে নতুন করে যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে হবে।' তিনি বলেন, '২০১৪ সালের নির্বাচনেও আরেকটি নির্বাচন কমিশন ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত করেছিল। আমরা সেই নির্বাচনে অংশ নিইনি। আবার বর্তমান কমিশন ২০১৮ সালে কৌশল পরিবর্তন করে আগের রাতে ভোট ডাকাতি করে নিয়েছে। লজ্জা হয়, প্রধান নির্বাচন কমিশনার যখন বলেন ভোট সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে। অথচ তারই একজন কমিশনার মাহবুব তালুকদার খুব পরিস্কার করে বলেছেন, এই কমিশন ভোট গ্রহণের, পরিচালনার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার যোগ্য নয়।' ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'এ সরকার খুব দুর্বল সরকার। এ জন্য নিজেদের রক্ষা করার জন্য নতুন নতুন আইন তৈরি করতে হয়। তারা ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। তারা মোবাইল, ফেসবুক এগুলো নিয়ন্ত্রণ করে, মনিটর করে।' প্রধান বিচারপতির উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'অবশ্যই আমাদের জানাতে হবে যে, কোন কাজে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়। লেখালেখি করলে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়? মুশতাক আহমেদকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়, কার্টুনিস্ট কিশোরের শরীর রক্তাক্ত করা হয়, তার মাথার মধ্যে রক্তপাত হয়। সেখানে ইমেজ নষ্ট হয় না? প্রায় ৭০০ লেখক- তারা লেখালেখি করার জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আছেন। তখন রাষ্ট্রের ইমেজ নষ্ট হয় না? আমেরিকার ১০ জন সিনেটরের চিঠিতে বলা হয়েছে- বাংলাদেশে আইনের শাসন নেই, এখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়, বিনা বিচারে মানুষকে আটক রাখা হয়, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়; তখন ইমেজ নষ্ট হয় না? যখন সাতটি মানবাধিকার প্রতিষ্ঠান বিবৃতি দেয়- বাংলাদেশে মানুষের মানবাধিকার নেই, সব অধিকার লঙ্ঘিত হচ্ছে অন্যায়ভাবে, এখানে হয়রানি-নিপীড়ন করা হচ্ছে, তখন ইমেজ নষ্ট হয় না?' স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে মির্জা ফখরুল বলেন, 'শুধুমাত্র একজনের জন্য, শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য, শুধুমাত্র একটি পরিবারের জন্য, একটি রাজনৈতিক দলের জন্য এ দেশে স্বাধীনতা আসেনি। বছরের পর বছর ধরে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের পরিশ্রম, আত্মত্যাগ, বিভিন্ন দলের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। সেই স্বাধীনতাকে ছুড়ে ফেলে দিয়েছে ক্ষমতাসীন সরকার।' ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা সফরকালে সীমান্ত হত্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদও জানান বিএনপি মহাসচিব। ভোট চুরি প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'আওয়ামী লীগের বিচার হওয়ার আগে এই নির্বাচন কমিশনের বিচার হবে। বুকের রক্ত দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। কারণ, দেশ আজ মাফিয়া চক্রের হাতে। এই চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।' স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে জিততে হবে। ঢাকা উত্তর ও দক্ষিণে সবাইকে একসঙ্গে নামতে হবে। আমরা একসঙ্গে নামতে পারলে জয়ী হবো। চোরের দশ দিন, গৃহস্থের একদিন।' স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'এই দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার একটি পথ আছে। সেটা হচ্ছে রাজপথের আন্দোলন। কারণ, বাংলাদেশে সব কিছু আদায় হয়েছে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে।' প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, 'এই আন্দোলন-সংগ্রাম সফল করতে, এই সরকারের পতন ঘটাতে কথা দিচ্ছি, প্রথম বুলেটটা নেওয়ার জন্য আমার বুক পেতে দেব। পালিয়ে যাব না।' সভাপতির বক্তব্যে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ''ঢাকাসহ বাংলাদেশে ভোট কর্মসূচির নামে নিয়মিত তামাশা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আর 'নিশ্চুপ' না থেকে রাস্তায় নামতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'' সমাবেশে মেয়র প্রার্থীদের মধ্যে বরিশালের মজিবুর রহমান সারোয়ার, খুলনার নজরুল ইসলাম মনজু, চট্টগ্রামের ডা. সাহাদাত হোসেন, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য দেন। এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
9
বাড়িতে গাছ লাগিয়ে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের সুযোগ নেয়ার জন্য বাড়িরমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ ঢাবি শাখার উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র একথা বলেন। তিনি বলেন, 'নিজ নিজ বাড়ি-ফ্লাট-স্থাপনার আঙিনায়, ছাদে, বারান্দায়, ব্যালকনিতে ফুল, ফল ও বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করে সবুজ ঢাকা গড়ার কাজে যারা অংশগ্রহণ করবেন, তাদের ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের সুযোগ দেয়া হয়েছে। বাড়িরমালিকরা এই সুযোগ গ্রহণ করবেন ও ঢাকা মহানগরীর সৌন্দর্যবর্ধনে সহযোগিতা করবেন।' এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেয়র সাঈদ খোকন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ওয়েস্ট বিনের উদ্বোধন করেন।
6
ঢাকার বাজারে হঠাৎ বেড়ে গেছে দেশি পেঁয়াজের ঝাঁজ। বাজারভেদে খুচরা পর্যায়ে এক লাফে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১২ টাকা। বরাবরের মতোই এ দাম বাড়ার জন্য একে অপরকে দুষছেন ব্যবসায়ীরা। কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে আজ প্রতি কেজি পেঁয়াজ ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হয়েছে। পাইকারিতে এ দাম ছিল ৩৪ টাকা কেজি। অথচ এক সপ্তাহ আগেও এ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছিল। জানতে চাইলে কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকারি বিক্রেতা আশরাফ হোসেন বলেন, 'এখন বেশির ভাগ দেশি পেঁয়াজের জোগান আসছে ফরিদপুর থেকে। সেখান থেকে আমরা আজ ৪০ কেজির প্রতি বস্তা ১ হাজার ২০০ টাকায় কিনেছি। এর সঙ্গে পরিবহন খরচ কেজিপ্রতি ৩ টাকা। তাতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে ৩৩ টাকা। এ পেঁয়াজ কিছুতেই পাইকারিতে ৩৪-৩৫ টাকার কমে বিক্রি সম্ভব নয়।' দাম বাড়ার জন্য এই বিক্রেতা দায়ী করেন ঘন কুয়াশাকে। ঢাকার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা পর্যন্ত। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ থেকে ৪০ টাকায়। ঢাকার সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজারে আজ বৃহস্পতিবার পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। এ এলাকার পাইকারি আড়তদার শংকর চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, পেঁয়াজের দাম মাঝে কমে গেলেও এখন আবার বেড়েছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার কৃষক পর্যায়ে দাম বেড়ে গেছে। রাজধানীর মিরপুর ১১ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, জোগান আগের চেয়ে কমে গেছে, তাই দাম বাড়তি। এদিকে বর্তমানে বাজারের সিংহভাগই দেশে উৎপাদিত পেঁয়াজের দখলে। ভারত পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও ভারত থেকে খুব বেশি পেঁয়াজ আসছে না। শ্যামপুরের আড়তদার শংকর চন্দ্র ঘোষ বলেন, 'আমরা এখনো ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি পাইনি। ফলে বাজারে ভারতীয় পেঁয়াজ নেই। ভারতের বাইরে বাজারে চীনসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে। তবে আমদানি করা পেঁয়াজের দাম খুব বেশি বাড়েনি।'
0
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেয়েছেন তারা। আজকে মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরোয়ানা পাঠিয়েছেন। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে নিজের নামে 'কায়সার বাহিনী' গঠন করে যুদ্ধাপরাধ সংঘটনকারী হবিগঞ্জ মহকুমার রাজাকার কমান্ডার ও শান্তি কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ কায়সারকে সর্বোচ্চ সাজাসহ ২২ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে ১৫২ জনকে হত্যা-গণহত্যা, দুই নারীকে ধর্ষণ, পাঁচজনকে আটক, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায় এবং দুই শতাধিক বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ষড়যন্ত্রের ১৬টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ১৪টিই প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। বিডি-প্রতিদিন/শফিক
6
সঙ্গীতপ্রেমীদের কাছে প্রিয় একটি নাম "কোক স্টুডিও"। ভারত ও পাকিস্তানের বিখ্যাত শিল্পীদের নিয়ে গানের এই সরাসরি অনুষ্ঠান বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের কাছেও তুমুল জনপ্রিয়। দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য এ বছর যাত্রা শুরু করে "কোক স্টুডিও বাংলা"। মঙ্গলবার (৩ মে) প্রকাশিত হয়েছে "কোক স্টুডিও বাংলা"র প্রথম মৌসুমের চতুর্থ গান। বাংলা লোকসঙ্গীত থেকে সংগৃহীত "ভবের পাগল" শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লালন ব্যান্ডের কণ্ঠশিল্পী নিগার সুলতানা সুমি। তার সঙ্গে র্যাপ করেছে জনপ্রিয় র্যাপ ব্যান্ড জালালি সেট। এছাড়াও "ভবের পাগল" গানে কণ্ঠ মিলিয়েছেন ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা ও জান্নাতুল ফেরদৌস আকবর। পুরো গানটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব। সঙ্গীতায়ন করেছেন শায়ান চৌধুরী অর্ণব ও ফয়জান রশিদ আহমেদ (বুনো)। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে "নাসেক নাসেক" শিরোনামের গান দিয়ে শুরু হয় "কোক স্টুডিও বাংলা"র প্রথম মৌসুম। শ্রোতাদের কাছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং প্রতীক্ষা বাড়তে থাকে পরবর্তী গানের। অবশেষে ১ এপ্রিল রাতে প্রকাশিত হয় "প্রার্থনা" শিরোনামে দ্বিতীয় গান। এরপর গত ১৪ এপ্রিল প্রকাশিত হয় "বুলবুলি" শিরোনামের তৃতীয় গান। মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজানের মতো তারকা শিল্পীরা ছাড়াও বিভিন্ন প্রজন্মের এক ঝাঁক শিল্পীকে গান গাইতে দেখা যাবে এবারের মৌসুমে।
2
মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে।বৃষ(২১ এপ্রিল-২১ মে)ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।মিথুন(২২ মে-২১ জুন)ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক প্রয়োজনে আজ অন্যের সঙ্গে আপস করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।কর্কট(২২ জুন-২২ জুলাই)বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগে আশার সঞ্চয় করতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আর্থিক লেনদেন আজ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান ঘটতে পারে।সিংহ(২৩ জুলাই-২৩ আগস্ট)শিক্ষার্থীদের কেউ কেউ উচ্চশিক্ষায় আশানুরূপ সুফল লাভে সক্ষম হবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।কন্যা(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।তুলা(২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান ঘটতে পারে। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে।বৃশ্চিক(২৪ অক্টোবর-২২ নভেম্বর)কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।ধনু(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর(২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)শিল্পকলা কিংবা সমাজকল্যাণ কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।মীন(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
6
জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে দেশে ফেরা নারী ক্রিকেট দলের আরও এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি ওমিক্রনে নয়, করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমকে নারী ক্রিকেট দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ জানান, আগের দু'জন ওমিক্রনে আক্রান্ত হলেও এবার পজিটিভ হওয়া ক্রিকেটার ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছেন। এর আগে জিম্বাবুয়ে ফেরত জাতীয় দলের দুই নারী ক্রিকেটার করোনা পজিটিভ হন। তারা দু'জনেই করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। তাদের আজ মঙ্গলবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান।
12
সারা দেশের মতো কাউনিয়ায় গত রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থী সংকটে ভুগছে উপজেলার মেনাজ উদ্দিন নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি।সূত্র জানায়, বিদ্যালয় চালুর প্রথম দিনে ১৫৫ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র দশজন। পরের দুই দিন সোম ও মঙ্গলবার একজন শিক্ষার্থীরও দেখা পাওয়া যায়নি। আর গতকাল বুধবার বিদ্যালয়ে এসেছিল ১৮ জন।কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের সাধু কুঠিরঘাট গ্রামে ২০০০ সালে মেনাজ উদ্দিন নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ে চলতি বছরে ১৫৫ ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ৬২, সপ্তম শ্রেণিতে ৬১ ও অষ্টম শ্রেণিতে অর্থাৎ জেএসসি পরীক্ষার্থী আছে ৩২ জন। এর মধ্যে ২৫ ছাত্রছাত্রী উপবৃত্তি পায়।সরেজমিনে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে দেখা যায়, কার্যালয় ও সাত শ্রেণিকক্ষ বন্ধ রয়েছে। সব কক্ষের দরজায় তালা ঝুলছে, জানালাও বন্ধ। বিদ্যালয়ে একজন শিক্ষার্থীর উপস্থিতিও পাওয়া যায়নি। বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে সড়ক নির্মাণের বিটুমিনের বেশ কিছু ড্রাম ও পাথর। স্থানীয় মানুষেরা গবাদিপশু মাঠে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছে।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, গত রোববার থেকে স্কুল খোলা রয়েছে। প্রথম দিন ১০ থেকে ১২ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল। কিন্তু সোমবার শিক্ষকেরা সবাই এসেছিলেন তবে একজন শিক্ষার্থীও উপস্থিত হয়নি। আর মঙ্গলবার তিনি অসুস্থ থাকার কারণে স্কুলের কার্যক্রমে কিছুটা ব্যত্যয় হয়েছে।প্রধান শিক্ষক আবুল হোসেন জানান, এলাকাটি শ্রমিক অধ্যুষিত হওয়ায় অনেক ছাত্রছাত্রী মা-বাবার সঙ্গে ঢাকায় চলে গেছে।যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহমুদ বলেন, 'সব স্কুল খোলা থাকার কথা। তবে নন এমপিওভুক্ত বেশ কিছু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কিছুটা সমস্যা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করা হয়েছে। মেনাজ উদ্দিন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বিষয়টি দেখা হচ্ছে।'
6
নওগাঁয় গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন বদলগাছি এবং অপরজন সাপাহার উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।সিভিল সার্জন জানান, ঢাকা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে মোট ৩২২ ব্যক্তির নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৩৭ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১১ দশমিক ৪৯ শতাংশ।স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নওগাঁ সদরে ১৫ জন, রানীনগরে এক, আত্রাইয়ে এক, মহাদেবপুরে এক, মান্দায় চার, ধামইরহাটে দুই, সাপাহারে চার এবং পোরশা উপজেলায় ছয়জন রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৬ জন।এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৪০০ জন। বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন ৫৭৬ জন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন।
6
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান। একটি গোষ্ঠী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আমন্ত্রণ বাতিল করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিল ভারত। তাই বাংলাদেশ ভারতের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানায়, কোনো ব্যক্তি বিশেষকে নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সঙ্গে যোগসূত্র নেই, তিনি আমন্ত্রিত অতিথি। সরকারকে পরাজিত করতে বিএনপি সংগঠিত হতে শুরু করেছে, বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিকভাবে সংগঠিত হলে ভালো, কিন্তু দেশে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে অস্থিরতা তৈরির জন্য সহিংসতা উপাদান যুক্ত করা হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে যেকোন অপচেষ্টা মোকাবিলা করবে। তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত। বিএনপি প্রথম প্রশাসনে রাজনীতিকরণ শুরু করে আর শেখ হাসিনা সরকার প্রশাসনকে রাজনীতি মুক্ত করে এবং মেধার সন্নিবেশ ঘটায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমান প্রশাসন অনেক দক্ষ ও যোগ্যতাসম্পন্ন। রূপকল্প-২০২১,এসডিজি, রূপকল্প-২০৪১ তথা ডেল্টাপ্ল্যানসহ দীর্ঘমেয়াদি ভিশন বাস্তবায়নের জন্য সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন। ওবায়দুল কাদের বলেন, প্রশাসন নয়, বিএনপিই আগাগোড়া ব্যর্থ। সরকার না কি বিরোধী নেতাকর্মীদের নির্যাতনের জন্য আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। উচ্চ ও নিম্ন আদালতে সরকারের কোনোরূপ হস্তক্ষেপ নেই। এজন্যই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে আদালত রায় দিয়েছেন এবং অনেকে সাজা ভোগ করছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার বা আওয়ামী লীগ স্বাধীন বিচারব্যবস্থায় বিশ্বাসী বলেই বিশ্বজিত, নুসরাত, আবরার ও বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দলীয় কর্মীদের রক্ষা করতে যায়নি। আইনের প্রতি সম্মান আছে বলেই বিচারিক প্রক্রিয়াকে কোনভাবেই বাধাগ্রস্ত করতে চায় না, বরং বিএনপিই দ্বিচারিতার আশ্রয় নেয় আইন আদালতকে ঘিরে। করোনায় আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লোকসমাগম, মার্কেট, স্টেশন, ফেরি ইত্যাদি এলাকায় অনেকেই মাস্ক পরিধান করছে না। মাস্ক পরিধান না করার মত অবহেলা আমাদের প্রিয় জীবন থেকে ছিটকে দিতে পারে। ওবায়দুল কাদের নিজের এবং পরিবার-পরিজন, সন্তানদের কথা ভেবে হলেও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সচেতনতা তৈরিমূলক প্রচার অভিযান চালানোর অনুরোধ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এখন থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি শুক্রবার মসজিদ, মন্দির ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় সভাপতির নির্দেশে আওয়ামী লীগের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব শাখা এবং সহযোগী সংগঠনসমূহকে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করেন।
6
রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মনির হোসেন আশাপ্রকাশ করেছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হলে তিনি তাঁর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। আজ শনিবার প্রথম আলোকে তিনি এ কথা বলেন। সিটি নির্বাচনে শাসক দলের প্রার্থী খায়রুজ্জামান লিটনের ফেসবুকের একটি পোস্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মনির হোসেন এ কথা বলেন। ওই পোস্টে একটি প্রতিবেদন ও ছবি তুলে ধরা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, নগর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে লিটনের সঙ্গে হাত মেলাচ্ছেন মনির। সেখানে বলা হয়েছে, গতকাল শুক্রবার আওয়ামী লীগের ওই কার্যালয়ে উপস্থিত হয়ে মনির বলেছেন, নগরীর উন্নয়নের স্বার্থে তিনি লিটনকে ভোট দেবেন। ফেসবুক পোস্টটির বিষয়ে জানতে চাইলে মনির হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল নির্বাচনী প্রচারে গিয়ে খায়রুজ্জামান লিটনের সঙ্গে তাঁর দেখা হয়। লিটন তাঁর কাছে ভোট চাইলে তিনি 'দেখবেন' বলে আশ্বাস দেন। আজ মনির হোসেন বলেন, সাড়ে চার বছর ধরে এ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে রয়েছেন তিনি। তাঁর ওয়ার্ডটি অবহেলিত। নগরের একেবারে প্রান্তিক পর্যায়ে এ এলাকার অবস্থান। তিনি বলেন, বিএনপির মেয়র নির্বাচিত হওয়ার কারণে তিনি গত সাড়ে চার বছরে এলাকার সমস্যার কোনো সমাধান করতে পারেননি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হলে তিনি তাঁর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। মনির হোসেন বলেন, 'ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। লিটন ভাই মেয়র নির্বাচিত হলে সমস্যাগুলোর সমাধান করা ব্যাপার না। তিনি মেয়র হলে উন্নয়ন হবে।' এ ওয়ার্ডে ভোটযুদ্ধে অবতীর্ণ কাউন্সিলর প্রার্থীদের একজন ছাড়া সবাই বিএনপি সমর্থক। এ ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর নাম মনিরুজ্জামান (ঘুড়ি)। অন্য প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর মনির হোসেন (মিষ্টি কুমড়া), সাবেক কাউন্সিলর মো. মাসুদ (টিফিন ক্যারিয়ার), মকসেদ আলী (ট্রাক্টর), ফাইজুল হক ফাহি (রেডিও), আবদুল মোমিন ওয়াহিদ হিরো (লাটিম), আবদুল্লাহ-আল-মোস্তফা (ঝুড়ি) ও শহিদুল ইসলাম (ঠেলাগাড়ি)।
9
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই পরের বিশ্বকাপের রোডম্যাপ তৈরি হয়ে গেল। আর ১১ মাস পরেই শুরু হতে যাচ্ছে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের দিনক্ষণও। অস্ট্রেলিয়ায় ৭ শহরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময়ের মধ্যে ৭ শহরে মোট ৪৫টা ম্যাচ আয়োজিত হবে। ১৬ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ, সিডনি আর মেলবোর্নে হবে খেলাগুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে। ২০২২ সালে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গী হবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নামিবিয়াকে। এই চার দেশ এবার সুপার টুয়েলভে খেলেছিল। কিন্তু পরের বছর তাদের কোয়ালিফাইং রাউন্ডে খেলেই সুপার টুয়েলভে যোগ্যতা অর্জন করতে হবে।
12
ছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছেন জাহিদ হাসান। তার এই উপকারের জন্য মহল্লার ছোট-বড় সবাই তাকে মামা বলে ডাকেন। এই মামা ডাকে আনন্দও পান তিনি। কিন্তু হঠাৎ করেই মামা শব্দটা তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ তিনি যে মেয়েকে পছন্দ করেন, সেই মেয়েও তাকে মামা ডাকতে শুরু করেছে। এমনই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক 'মামুন মামা'। হাস্যরসাত্মক গল্পের এই নাটকটি লিখেছেন ফরহাদ লিমন, পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, পিয়া বিপাশা, আনন্দ খালেদ, লায়লা হাসান, নাদিয়া ফারজানা, কাজী উজ্জ্বল, শম্পা নিজাম, ফরহাদ লিমন, মোশাররফ হোসেন প্রমুখ। নির্মাতা বলেন, আরটিভিতে ঈদের দিন রাত ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
2
প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে। রমনা বিভাগের এডিসি হারুন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছিল।সংঘর্ষের সূত্রপাত কী নিয়ে জানতে চাইলে রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, 'সংঘর্ষের কারণ এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয় কথা বলে পরে জানাতে পারব।'নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষতবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে নিউমার্কেটে যান। কাপড় কেনা নিয়ে দোকানির সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। দোকানে থাকা ছুরি দিয়ে এক ছাত্রকে আহত করা হয়। আহত শিক্ষার্থীকে ঢামেকে নেওয়া হয়েছে।এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষ থামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখনো রাস্তায় রয়েছেন। পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের বিরুদ্ধে তারা নানান স্লোগান দিচ্ছেন।
6
নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে ইতোমধ্যে সমালোচনায় পড়েন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এবার তিনি বললেন, প্রেসিডেন্ট পদের জন্য নারী উপযুক্ত নন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, 'নারীদের আবেগীয় ব্যাপারগুলো পুরুষদের থেকে আলাদা। তারা এ ধরনের পদের জন্য উপযুক্ত নয়। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তার মেয়ে সারা দুতার্তে কারপিও। যিনি বর্তমানে দাভাও শহরের মেয়র। তার বাবাও এক সময় এই শহরের মেয়র ছিলেন। তিনি বাবার মতো অত্যন্ত জনপ্রিয়। মেয়ের নামে ছড়িয়ে পড়া ওই গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেন দুতার্তে। তিনি বলেন, এটি (প্রেসিডেন্ট পদ) নারীদের জন্য নয়। আপনারা জানেন, একজন নারী এবং একজন পুরুষের আবেগীয় সংগঠন সম্পূর্ণ আলাদা। আপনি এখানে এসে বোকা বনে যাবেন। ...এটা একটা দুঃখের কথা। অবশ্য ফিলিপাইন এরই মধ্যে দুই জন নারী প্রেসিডেন্ট পেয়েছে। একজন গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো, অন্যজন কোরাজন অ্যাকুইনো। আপাতদৃষ্টিতে মেয়ের প্রতি অপত্য স্নেহ থেকে দুতার্তে এমন কথা বলেছেন। সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
বাণিজ্য মেলা, পর্যটনকেন্দ্র, বিপিএল খেলাসহ সবকিছু চালু রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'যেখানেই যাক টিকার সনদ দেখাতে হবে। এর বাইরে যাওয়া সম্ভব নয়। এটাই সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।' করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধসহ জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ না করাসহ আরও বিধিনিষেধ রয়েছে নির্দেশনায়। আজ শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব বিষয়ে কথা বলেন। টিকা সনদের বিষয়ে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ দৃশ্যমান নয় জানানো হলে মন্ত্রী বলেন, 'প্রশাসনকে আরও কঠিনভাবে বলছি, বলব, যাতে এ বিষয়ে বেশি নজরদারি করে। তবে দায়িত্বটা নিজেদের। যারা বাইরে ঘুরি, খাই, বেড়াতে যাই, এ সময় এগুলো কম করলেই হয়।' দেশের ৭০ শতাংশ, অর্থাৎ সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৫ কোটি ১০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ২৪ লাখ আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৮০ লাখ। হাতে আরও প্রায় ৯ কোটি টিকা আছে। প্রত্যেকেই টিকা পাবেন। জনসন অ্যান্ড জনসনের ৩ লাখ ৩৭ হাজার টিকাও হাতে বলে জানান তিনি। সরকার ঘোষিত বিধিনিষেধ জনগণকে মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'জনগণ নিয়ম মানলে সব সম্ভব। জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে আমরা কত দ্রুত এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। নিজের সুরক্ষার জন্য, পরিবারের জন্য বিধিনিষেধ পালন করা প্রয়োজন। অর্থনীতি চলমান রাখতে হলে সংক্রমণের লাগাম টেনে ধরতে হবে। এটা কখনোই সরকার একা পারবে না। সরকার নিয়ম-আইন করতে পারে, কিন্তু সেটা মানার দায়িত্ব জনগণের।'
6
রংপুরের মিঠাপুকুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম রিপোর্টে প্রসূতি নারীর গর্ভজাত শিশুকে মৃত দেখানো হয়েছে। মৃত ভেবে গর্ভপাত ঘটাতে গিয়ে শিশু নড়ে উঠলে অস্ত্রোপচারের মাধ্যমে জীবিত প্রসব হয়। তবে, গর্ভপাতের সময় আঘাত পাওয়ায় নবজাতকের একটি হাত কেটে ফেলতে হচ্ছে। এ ঘটনার বিচার চেয়ে বুধবার স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দম্পতি। প্রসূতি ওই নারীর নাম আইনুন্নাহার। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী রামপুরা গ্রামের আইনুল ইসলামের স্ত্রী। এই শিশুটি তাদের দাম্পত্য জীবনের প্রথম সন্তান। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি অন্তঃসত্ত্বা আইনুন্নাহারের শারীরিক সমস্যা দেখা দেয়। তাকে মিঠাপুকুরের থানার সামনে অবস্থিত আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায় স্বজনরা। সেখানে তার আলট্রাসনোগ্রাম করানো হয়। আলট্রাসনোগ্রাম করেন ডা. আহসান কবীর রনি। এ সময় তিনি জানান, আইনুন্নাহারের বাচ্চা পেটেই মারা গেছে। ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে এ-সংক্রান্ত রিপোর্টও দেন তিনি। এ সময় তিনি প্রসূতির জীবন রক্ষায় দ্রুত গর্ভপাত ঘটানোর পরামর্শ দেন। পরে আইনুল-আইনুন্নাহার দম্পতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং গর্ভপাতের জন্য বলেন। চিকিৎসক রিপোর্ট দেখতে চাইলে তারা মিঠাপুকুরের আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট দেখান। রিপোর্ট দেখে রমকের চিকিৎসক মৃত বাচ্চা বের করার জন্য ব্যবস্থা নেন এবং ভ্রুণটিকে বের করার চেষ্টা করেন। এ সময় ভ্রুণের নড়াচড়া টের পেলে চিকিৎসক দ্রুত প্রসূতি আইনুন্নাহারকে অস্ত্রোপচার কক্ষে নেন এবং অস্ত্রোপচারের মাধ্যমে জীবিত বাচ্চা প্রসব করান। এরপর নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকের একটি হাত কেটে ফেলতে হবে। এ কথা জানার পর ওই প্রসূতি ও তার স্বামী দুশ্চিন্তায় পড়ে যান। নবজাতকের বাবা আইনুল ইসলাম অভিযোগ করে বলেন, 'ডাক্তারের ভুল রিপোর্টের কারণে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি এর বিচার চাই।' আলট্রানোগ্রাম করানো ডা. আহসান কবীর রনি বলেন, 'ওই সময় যে অবস্থায় পেয়েছি সেই রিপোর্ট দিয়েছি।' তিনি আরও বলেন, 'কমদামি মেশিনের কারণেও রিপোর্ট ভুল হতে পারে।' আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে গেলে কর্মরত লোকজন কোনো তথ্য দিতে রাজি হননি। মালিক নেই বলে তারা পাশ কাটিয়ে যান। মাসুদ নামে একজন বলেন, 'রিপোর্ট সঠিকই ছিল। আমাদের কোনো দোষ নেই।' মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল ইসলাম বলেন, 'অভিযোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুরের সিভিল সার্জন ডা. শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, 'ডায়াগনস্টিক সেন্টারটির কোনো লাইসেন্স নেই।'
6
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র সৈকতে ফুটবল খেলতে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে মোহাম্মদ আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্র। বুধবার বিকেল ৩টার দিকে টেকনাফ মহেষখালীয়াপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমিজ আহমদের ছেলে। সে গোদারবিল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার বিকেলে সমবয়সী একদল কিশোরের সঙ্গে সৈকতে ফুটবল খেলছিল মোহাম্মদ আলী। এক পর্যায়ে বলটি পানিতে গিয়ে পড়লে তা আনতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় মোহাম্মদ আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে হাজির হলেও অভিযান চালানোর মতো জনবল ও সরঞ্জাম না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারেননি। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুকুল কুমার নাথ বলেন, সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা চালাতে না পেরে তারা কোস্টগার্ড সদস্যদের বিষয়টি অবহিত করেছেন।
6
চিকিৎসার কথা বলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পেয়ারীখোলা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর প্রায় অর্ধকোটি টাকাসহ গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ উঠেছে। প্রবাসীর স্ত্রীর নাম তামান্না আক্তার সুমী। তাঁর এক কন্যাসন্তান রয়েছে। এ বিষয়ে ১৭ মে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী রফিকুল ইসলাম।অভিযুক্ত তামান্না উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা গ্রামের হানিফ মিয়াজী বাড়ির কালু মিয়াজীর মেয়ে। অন্যদিকে ভুক্তভোগী রফিকুল ইসলাম উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারীখোলা গ্রামের আবু তাহের পাটোয়ারীর ছেলে। তিনি ২৫ বছর সৌদি আরবে ছিলেন। গত ২১ এপ্রিল ছুটি নিয়ে বাড়ি আসেন এবং নারায়ণপুরে স্ত্রী ও এক মেয়েসহ একত্রে বসবাস শুরু করেন।প্রবাসীর স্ত্রীর পরকীয়া, সালিস বসিয়ে ২ লাখ টাকা জরিমানাঅভিযোগ সূত্রে জানা যায়, ১৮ বছর আগে বিবাহ হয় তাঁদের। দাম্পত্যজীবনে এক মেয়ে রয়েছে। বিয়ের পর রফিকুল স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে আয়ের সমস্ত টাকা জমা রাখতেন। মেয়ের লেখাপড়ার কথা চিন্তা করে গ্রামের বাড়ি ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে নারায়ণপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। নারায়ণপুর বাজারের এক মোবাইল ফোন ব্যবসায়ীর সঙ্গে তামান্নার পারিবারিক, অর্থনৈতিক লেনদেনসহ সকল প্রকার যোগাযোগ হতো। পরিচয়ে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়ার সূত্র ধরে তামান্না ডাক্তার দেখানোর কথা বলে ১৩ মে বেলা সাড়ে ৩টায় বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় ৩১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যের ২০ ভরি স্বর্ণসহ আনুমানিক মোট ৪১ লাখ টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করেন রফিকুল।প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও ক্যারম খেলার দ্বন্দ্বে খুনএ বিষয়ে তামান্না আক্তার সুমীর সঙ্গে মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। তামান্নার বাবার বাড়িতে খোঁজ নিয়েও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া বলেন, 'অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
6
'মহামারিতে নারীর চাকরির সুরক্ষা কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা একথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই প্রতিমন্ত্রী জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ করার অঙ্গীকার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানান। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল সাড়ে দশটায় গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। তিনি বলেন, সরকার দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুদের উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। সোমবার বিশ্ব শিশু দিবস উদযাপন করা হবে ও দিবসটির প্রতিপাদ্য 'শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে'। আগামী ০৬ অক্টোবর 'আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার' প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হবে। সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবর্ষে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক শিশু গ্রন্থমালা (২৫টি বই), শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে 'আমরা এঁকেছি ১০০ মুজিব' ও শিশুদের নির্বাচিত লেখা নিয়ে 'আমরা লিখেছি ১০০ মুজিব' বইয়ের মোড়ক উম্মোচন করবেন। বিডি-প্রতিদিন/শফিক
9
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললেই তার বিরুদ্ধে দেয়া হয় রাজাকারের অভিধা। কারণ স্বাধীনতা যুদ্ধে যে কাজটা করা দরকার ছিল আওয়ামী লীগের নেতারা সেটা করেনি। তারা মুক্তিযুদ্ধ করেনি বরং যুদ্ধের গল্প শুনেছে। আর জিয়াউর রহমান ইতিহাস সৃষ্টি করে নায়ক হয়েছেন। তিনি যুদ্ধের গল্প তৈরি করেছেন। এজন্যই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে নানা অপপ্রচার চালায়। এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এই সভার আয়োজন করে। বিডি প্রতিদিন/আরাফাত
6
পশ্চিমবঙ্গের 'আসানসোল' লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ৩ লাখ ৫৪৪ ভোটে তিনি হারিয়েছেন বিজেপি প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে। শত্রুঘ্ন সিনহা পেয়েছেন ৬ লাখ ৫২ হাজার ৫৮৬ ভোট, সেখানে অগ্নিমিত্রা পাল পান ৩ লাখ ৫২ হাজার ৪২টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী পার্থ মুখার্জি এবং চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। বাবা শত্রুঘ্ন সিনহার এই রেকর্ড ভোটে জয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মেয়ে ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ল সেই উচ্ছ্বাস। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের খুশির বহিঃপ্রকাশ করেন নায়িকা। সোনাক্ষীর ভাই লব সিনহাও একটি পোস্ট করে আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও শ্রদ্ধা জানান তারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই জয়কে নববর্ষের উপহার বলে অভিহিত করেছেন। বিডি-প্রতিদিন/শফিক
2
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখল করছে গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করছেন।তবে সরকারি এ জায়গায় দোকানপাট হলে ব্যক্তিমালিকানাধীন পেছনের একটি মার্কেট আড়াল হয়ে যাবে। স্থানটি এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে, তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি।মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে।ব্যবসায়ীদের পক্ষ থেকে এ কে এম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, 'আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ করা হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।'তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না।
6
সিরাজগঞ্জের তাড়াশে ছাগলকে পাতা খাওয়ানোর জন্য বিদ্যালয়ের মেহগনি গাছে উঠে পাতা পাড়ার সময় পা ফসকে মাটিতেপড়ে নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি মহরম আলী (৪০) নিহত হয়েছেন। সোমবার বিকালে ৪টার দিকে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাজার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মহরম আলী ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। দপ্তরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল। তিনি জানান, দপ্তরি মহরম আলী বিকালে বাড়িতে পালিত ছাগলকে খাওয়ানোর জন্য বিদ্যালয়ের একটি মেহগনি গাছের মগডালে ওঠে পাতা পাড়ছিলেন। এক সময় হঠাৎ করে পা ফসকে গাছের ডাল থেকে মাটিতে পড়ে তিনি গুরুতর আহত হন।পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন মহরমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাটোর এলাকায় তিনি মারা যান।
6
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অটিজম বিষয়ে ব্যাপক কার্যক্রম গৃহীত হয়েছে। সূচনা ফাউন্ডেশন এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর যৌথভাবে আয়োজিত স্টিফেন মার্ক শোর আত্মজীবনীমূলক গ্রন্থ বিয়ন্ড দ্য ওয়াল এর বাংলা অনুবাদ "প্রাচীর পেরিয়ে" এর মোড়ক উন্মোচনের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে স্পিকার আজ এ কথা বলেন। খবর বাসসের তিনি বলেন, এ ক্ষেত্রে সূচনা ফাউন্ডেশন স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধকতা ও মানসিক স্বাস্থ্যসংশ্লিষ্ট ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে থাকে। তারা প্রতিবন্ধীতাসম্পন্ন ব্যক্তির প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনে কাজ করে চলেছে। প্রতিবন্ধীতাসম্পন্ন মানুষ যেন নিজের সক্ষমতা কাজে লাগিয়ে সকলের সহযোগিতায় অর্থবহ ও মানসম্পন্ন জীবন গড়ে তুলতে পাওে, সেই লক্ষ্য বাস্তবায়নে সফলভাবে কাজ করে যাচ্ছে সূচনা ফাউন্ডেশন। 'প্রাচীর পেরিয়ে' গ্রন্থটি এক্ষেত্রে সকলের মাঝে সচেতনতা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও সিআরআই-এর ভাইস চেয়ারপার্সন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ, এস.এস.পি, এন.সি.এস.পি এবং এডেলফি ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর স্টিফেন শোর প্যানেল ডিসকাশনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় বইটি অনুবাদের মতো একটি মহতী উদ্যোগ গ্রহণের জন্য সায়মা ওয়াজেদকে ধন্যবাদ জানান স্পিকার। স্পিকার বলেন, প্রতিবন্ধীতাসম্পন্ন ব্যক্তিদের অর্থবহ জীবন গড়ে তোলা যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত প্রফেসর শোর। মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদের নেতৃত্বে সূচনা ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অভিনব, কার্যকরী কর্মসূচি ও নীতি প্রণয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জাতিসংঘেও অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেজুলেশন গৃহীত হয়েছে। সায়মা ওয়াজেদ অটিজম ডিজঅর্ডার বিষয়ে সচেতনতা ও সংবেদনশীলতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এ বিষয়ে তিনি অন্যতম পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন। সূচনা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় একাধিক রেজুলেশন গৃহীত হয়েছে, যা এদেশের জন্য গৌরবের। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিবন্ধীতাসম্পন্ন ব্যক্তিদের জন্য ৮টি বিভাগে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে, ট্রাস্টের মাধ্যমে তাদের ডরমেটরি নির্মানের উদ্যোগ গ্রহণ, ২০১০ সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টারের কার্যক্রম শুরু, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষাসেবা প্রদান, সুবর্না ভবন স্থাপন ইত্যাদি নানবিধ কার্যক্রম চলমান রয়েছে। আইনি কাঠামোর আওতায় প্রতিবন্ধীতাসম্পন্ন ব্যক্তির অধিকার সংরক্ষণের জন্য 'নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩' এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও কল্যাণে 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩' প্রণয়ন করা হয়েছে। 'নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের বিধিমালা, ২০১৪' এবং 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিধিমালা, ২০১৪' প্রণয়ন করা হয়েছে। একটি নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সময়ের সাথে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহনে সরকার অত্যন্ত আন্তরিক। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান স্পিকার। ড. হেলাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে জেইন পিয়ার্স, আদিবা ইবনাত পশলা, নিগার রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
6
অভয়ারণ্য অনুমেতি না নিয়ে ড্রোন উড়িয়ে শুট করে জরিমানা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গুণতে হল প্রায় কুড়ি হাজার টাকা। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) জলপাইগুড়ির লসা রেঞ্জের পানঝোড়া বস্তি সংলগ্ন জঙ্গল এলাকায় ফেলুদা ওয়েব সিরিজের 'ফেলুদা ফেরত'র শুটিংয়ে মূর্তি নদীর পাশেই ড্রোন উড়িয়ে নেওয়া হচ্ছিল বিভিন্ন শট। সে সময় বনবিভাগের তরফ থেকে বাধা দেয়া হয় সৃজিত কে। বনবিভাগের পক্ষ থেকে বলা হয় "একাধিক অভয়ারণ্য এবং সেনা ছাউনি থাকার কারণে এলাকাটি স্পর্শকাতর জায়গা। শুটিংয়ের ওই দলটির কাছে ড্রোন ওড়ানোর কোনও অনুমতি ছিল না।সেজন্য তাদের নিয়মমাফিক জরিমানাও করা হয়েছে। এবিষয়ে সৃজিত জানান, আমাদের স্থানীয় কোঅর্ডিনেটর ব্যাপারটি ভালভাবে ব্যাখ্যা করতে পারেননি বলেই এই অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়েছে। যেহেতু এটি আইনবিরুদ্ধ, তাই জরিমানা দিতে হয়েছে আমাদের। পরবর্তীকালে যাতে ড্রোন শট নিয়ে সমস্যা না হয় সে জন্য দিল্লিতে আবেদন করা হয়েছে।
2
একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক এবং অসুখী মানুষের মুখে হাসি ফুটে উঠুক।' বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সম্মানিত অতিথি হিসেবে শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের প্রতিটি ঘর আলোকিত করবে। 'বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঘরে আমরা আলো জ্বালব,' তিনি বলেন। 'আমরা চাই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব দিকে বাংলাদেশের মানুষ যেন উন্নত, সমৃদ্ধ জীবন পায়,' বলেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কাকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের মনোভাব পোষণ করে এবং দুই দেশ পরস্পরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে। 'মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু এবং তিনি সবসময়ই বাংলাদেশের পাশে অবস্থান করেন। আমিও চেষ্টা করি সেই বন্ধুত্বের প্রতিদান দিতে,' বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের যোগদান তার নিজের এবং শ্রীলঙ্কার জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। 'আমি আশাকরি দুই দেশের জনগণের এই বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে,' শেখ হাসিনা বলেন। সূত্র : ইউএনবি
9
যশোর সদর (যশোর): মশার ভয়ানক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরবাসী। ক্ষুদ্র এ পতঙ্গের আক্রমণে অফিস, আদালত, বাসা-বাড়ি, পথ-ঘাট কোথাও মিলছে না স্বস্তি। অথচ এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। একাধিক দফায় তারা বিভিন্ন মহলে মশা নিধনের কথা বললেও বাস্তবে তা হয়নি।যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার বাসিন্দা আরমান হোসেন পেশায় একজন চা দোকানি। দিনের বেলাতেও দোকানে তিনি মশার কয়েল জ্বালিয়ে রাখেন। মাত্র ২০ বর্গফুটের দোকানটিতে সন্ধ্যার পর অন্তত দুটি কয়েল জ্বালিয়ে রাখতে হয় তাঁকে। আরমান জানান, গত এক মাসে তাঁর বিক্রি অনেক কমেছে। কয়েল না জ্বালালে ক্রেতারা দোকানে বসতে পারেন না। আবার কয়েল জ্বালালে অতিরিক্ত ধোঁয়া হয়। এরও বিরূপ প্রভাব পড়ে বেচাকেনায়।একই এলাকার বাসিন্দা রোকেয়া খাতুন বলেন, স্কুল বন্ধ থাকায় প্রায় সারা দিনই বাসায় থাকতে হয় তাঁকে। তবে একটুও স্বস্তিতে বাসায় থাকা যাচ্ছে না গত কয়েক মাস ধরে। তিনি বলেন, দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১৮ থেকে ১৯ ঘণ্টাই মশারি টানিয়ে রাখতে হয়। বেশির ভাগ সময়ই তাঁকে মশারির মধ্যে বসে পড়াশোনা করতে হয়। বাইরে বের হলেই মশার আক্রমণে পর্যুদস্ত হতে হয়। যে কারণে মশারির সঙ্গে কয়েল অথবা মশার স্প্রে এখন নিত্যসঙ্গী হয়ে গেছে তাঁদের পরিবারের।মশার হাত থেকে নিস্তার মিলছে না অফিস আদালতেও। একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত টেনিসন রায় শুভ। তিনি জানান, সকালে অফিস খোলার সঙ্গে সঙ্গে মশার স্প্রে করা নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে। এ সময়ের মধ্যে অন্তত ছয়-সাতবার স্প্রে করার পরও কোনো ফল মেলেনি। সর্বশেষ অফিসের জানালাগুলোতে নেট টানিয়ে দিয়েও মিলছে না পূর্ণ সফলতা।মশার ভয়াবহতার এ চিত্র পুরো যশোরজুড়েই। স্থানীয়রা জানান, গত বছরেও মশার প্রকোপ ছিল বেশ। সেবার ন্যূনতম কিছু পদক্ষেপ নিয়েছিল পৌর কর্তৃপক্ষ। চাহিদা অনুযায়ী ওষুধ না ছিটানো এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার কারণে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হয়নি সেবার। যার কুফল এবারের শীতেই ভোগ করতে হয়েছে যশোরবাসীকে। অতীতে শীতকালে যেখানে কখনোই মশার উপদ্রব ছিল না, এবার সে ভোগান্তিতে পড়তে হয়েছে যশোরবাসীকে।মশার উৎপাতে রীতিমতো নাভিশ্বাস উঠছে শরিফ হোসেনের। ক্ষোভ নিয়ে বললেন, 'সারা দিন অফিসে কাজ করার পর বাসায় ফিরে নামতে হয় মশা মারার যুদ্ধে। যেখানে একাধিক পন্থা অবলম্বন করেও ছোট এ পতঙ্গের কাছে হার মানতে হয়।'এদিকে করোনার পরিস্থিতির মধ্যে মশার এ ভয়াবহতা মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক আরও প্রকট করেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, ২০১৯ সালে যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাতজন। গত বছর করোনার ভয়াবহতায় এর প্রকোপ দৃশ্যমান না হলেও, এখনো আতঙ্কিত মানুষ।মশা নির্মূলে প্রশাসনিক কোনো পদক্ষেপ না থাকায় মশাবাহিত রোগের আশঙ্কা দিন দিন বাড়ছে। তৈরি হচ্ছে অন্য স্বাস্থ্যঝুঁকিও। মূলত মশা মারতে ঘরে ঘরে ব্যবহৃত কয়েল বা স্প্রের কারণেই স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।এ বিষয়ে যশোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ওবায়দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, 'মশা নিরোধের জন্য আমাদের দেশে যেসব কয়েল বা স্প্রে ব্যবহার করা হয়, তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর প্রভাবে শ্বাসনালিতে প্রদাহ, ফুসফুসে প্রদাহ বা ক্যানসার, লিভার-কিডনি বিকল হওয়া, ত্বকের প্রদাহ, চর্মরোগ এমনকি গর্ভপাতের মতো ঘটনাও ঘটতে পারে। এ ছাড়া মশা থেকে চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, এনকেফেলাইটিস, পীতজ, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগও ছড়ায়, যা প্রাণঘাতী। সুতরাং মশা নিধন অত্যন্ত জরুরি।'সার্বিক বিষয়ে যশোর পৌরসভার সচিব মো. আজমল হোসেন জানান, 'সাধারণত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মশার উপদ্রব তুলনামূলক বেশি থাকে। এবার বেশ আগেভাগেই এর প্রকোপ বেড়েছে। গতবারও বেশ আগেভাগেই মশার প্রকোপ বেড়েছিল। সেবার পৌর কর্তৃপক্ষ ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে নিধন কার্যক্রম হাতে নিয়েছিল। তখন প্রকোপ কিছুটা কমে আসে। এবার বিষয়টি আমরা খেয়াল করছি। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও আমরা সমস্যার সমাধান করব।' তবে কবে নাগাদ এ কার্যক্রম চালু হবে, সে বিষয়টি স্পষ্ট করে বলতে পারেননি তিনি।
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেয়ার পরদিনই ক্ষমতা হারালেন নায়িকা নিপুণ। রবিবার চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) এই নায়িকাকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত। এর আগে সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন জায়েদ খান। তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তাকে হারাতে হয় পদ। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। পরে (শনিবার) আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড।
2
বিরাট গেট সাজিয়ে, শামিয়ানা টাঙিয়ে ৫ শ লোকের মধ্যাহ্নভোজের ব্যবস্থা। খোকন মিয়া ও সুনিয়ার বিয়ের বউভাত উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে এত আয়োজন।কিন্তু কঠোর লকডাউনের ৫ম দিনে এমন ধুমদাম করে বিয়ের খবর পেয়ে সেনা বাহিনী ও আনসার সদস্যের নিয়ে উপস্থিত হন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন। বিয়ে খেতে নয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুরো আয়োজন পণ্ড করে দেন তিন। অতিথি আপ্যায়নের আয়োজন বন্ধ করে রান্না করা সব খাবার পাঠিয়ে দেন নিকটস্থ এক এতিমখানায়; খোকনের বাবাকে করেন ১০ হাজার টাকা জরিমানা। এ সময় ইউএনও জনসাধারণকে মাস্ক পরতে, সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন বলেন, 'চলমান লকডাউনে এ সব অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তারা আইন অমান্য করে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'এ প্রসঙ্গে বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম মামুন আজকের পত্রিকাকে বলেন, 'লকডাউনে তাঁদের এ আয়োজন করা উচিত হয়নি।'প্রসঙ্গত, খোকন মিয়া বুল্লা গ্রামের জিলু মিয়ার ছেলে। আর সুনিয়ার বাবার নাম নাসির মিয়া; বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামে।
6
করোনাভাইরাসের ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। করোনা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে এগুচ্ছিল দেশটি। জমে উঠেছে নির্বাচনি আমেজ। তবে নতুন করে আবারও করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশটিতে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, নির্বাচনের আগে করোনা আবার বাড়তে পারে। নির্বাচনের আগে যেন আবার নতুন করে ছোবল মারছে করোনা। পরিসংখ্যান বলছে, দেশটিতে গত ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে ৮৪ হাজার ২৪৪ ও ৭৯ হাজার ৮৫২ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড। এদিকে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করেছে ফ্রান্স। বুধবার (২৮ অক্টোবর) রাতে ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ এ ঘোষণা দেন। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু হওয়া লকডাউন পুরো নভেম্বর মাস জুড়েই কার্যকর থাকবে। লকডাউন সম্পর্কে মাক্রোঁ বলেছেন, মানুষ এসময়ে কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে, তাছাড়া নয়। রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা এই লকডাউন চলাকালীন সময়ে বন্ধ থাকবে। তবে স্কুল এবং কারখানাগুলো উন্মুক্ত থাকবে। এছাড়া মার্চ মাসের প্রাথমিক লকডাউনে যেমন প্রয়োজন ছিল তেমনি লোকদের বাড়ির বাইরে যাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে বাইরে যেতে হবে। এপ্রিলের পর থেকে ফ্রান্সে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু সর্বোচ্চ স্তরে রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির ৩৩ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, দেশে করোনার দ্বিতীয় ওয়েভ আসার যে ঝুঁকি রয়েছে, সেটি যে প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজনক বা শক্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে করোনা সংকট মোকাবিলায় জার্মানিতেও আবারো লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় নতুন করে সীমিত আকারে লকডাউনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেলের বরাত দিয়ে বুধবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটিতে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে সীমিত আকারের নতুন এই লকডাউন।
3
ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মি যাতে বিদেশ গমন করতে না পারেন সেজন্য সৌদি এয়ার লাইন্সকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২২ মার্চ) লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি জানা গেছে। তামিমার নৈতিক স্খলন ও ফৌজদারি মামলার বিষয়ে অবহিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবিতে সৌদি এয়ারলাইন্সকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। পরে এই আইনজীবী সাংবাদিকদের জানান, ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি যাতে বাংলাদেশ ছেড়ে যেতে না পারেন সেজন্য সৌদি এয়ারলাইন্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তামিমার বিরুদ্ধে আদালতে করা মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকুরির সুবাদে তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে বিষয়ে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। গত ৯ মার্চ সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের কান্ট্রি ম্যানেজারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নোটিশ পাঠানো হয়েছে। এর আগে এই আইনজীবী তামিমার সাবেক স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তির পক্ষে বিয়ে ও বিচ্ছেদের ঘটনার নিবন্ধন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে রিট আবেদনও করেছিলেন।
6
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। সেই সঙ্গে স্থানীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে মস্কো। রুশ বার্তা সংস্থা টিএএসএসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।টিএএসএসের প্রতিবেদনে বলা হয়, শহরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনের যোদ্ধাদের একটি ছোট দল এখনো রয়ে গেছে। মস্কো সময় ভোর ৬টার মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের প্রাণ হারাতে হবে।রাশিয়ান ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের পরিচালক কর্নেল-জেনারেল মিখাইল মিজিনসেভ বলেছেন, ওই কারখানার পরিস্থিতি ভয়াবহ।এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মারিউপোল শহর 'পুরোপুরি' দখলে নেওয়ার বিষয়ে রাশিয়ার করা দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে আসলেই শহরটি মস্কোর দখলে চলে গেলে তা হবে গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রুশ সামরিক বাহিনীর হাতে পতন হওয়া ইউক্রেনের প্রথম বড় কোনো শহর।গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।যুদ্ধের আগে মারিউপোলে থাকতেন প্রায় পাঁচ লাখ বাসিন্দা। গুরুত্বপূর্ণ এই শহর আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর ও দনবাস অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত ।
3