text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে দেশকে এমন একটি অবস্থানে পৌঁছে দিয়েছে যাতে বিশ্বকে সম্মান করতে হবে, অথচ পলাতক আসামি তারেক রহমান বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শনিবার (১৩ নভেম্বর) এখানে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থ... | 6 |
ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করে দুই দেশে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বুধবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী কং জুয়ানইউ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ... | 6 |
চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষদিনে বাংলাদেশের দেওয়া ২০২ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে ১৩৩ রান করা পাকিস্তানের ওপেনার আবিদ আলী এবার ৯১ রানের ইনিংস খেলেছেন। অপর ওপেনার আবদুল্লাহ শফিকের ব্যাট থেকে এসেছে ৭৩। আজহার আলী ২৪ ও বাবর আজম ১৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ হারলেও বাংলাদে... | 12 |
পিয়াজের তেল মাথায় লাগালে চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ফিরে আসতে পারে পুরনো কালো চুলও। জেনে নিন এই তেলের গুণ কী কী আর কী করে এটি বানাবেন। এখন প্রতি দু'জন মানুষের একজন চুল পড়ার সমস্যায় ভুগছেন। চুল পড়ার পেছনে অনেক কারণ থাকলেও আজকাল বেশিরভাগ মানুষেরই স্ট্রেস বা মানসিক চাপের কারণে চুল পড়ে যাচ্ছে। আপনারও... | 4 |
বরগুনায় ৮ বছর পর কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ওই মামলায় আরও দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল সোমবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্ত আ... | 6 |
দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশিমক ৯ ভাগে দাঁড়িয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সাক্ষরতার হার ঘোষণা করেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সাক্ষরতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী... | 6 |
নেত্রকোনা সদর উপজেলায় নলকূপ বসানোর সময় ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। পানির বদলে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস। গত ১০ দিন ধরে সদর উপজেলার বড়ওয়ারি গ্রামে আইয়ুব আলীর বাড়িতে বসানো নলকূপের পাইপ দিয়ে এ গ্যাস বের হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমান। স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকের সঙ্গে ক... | 6 |
৬ বছর ধরে বিদ্যালয়ে যান না যশোর সদর উপজেলা দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া সি এ জি এম মাধ্যমিক বিদ্যালয়ের হিন্দু ধর্মের শিক্ষক লতিকা রানী। তারপরও নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে অভিযোগই উঠেছে। দীর্ঘ ছয় বছর ঘটনাটি চলমান থাকলেও তা জানেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা।একাধিক সূত্রে জানা যায়, চান্দুটিয়া সি এ জি এম মাধ... | 6 |
অনুকূল পরিবেশে নতুন অতিথিতে ভরে উঠেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। এখানে জন্ম নিয়েছে বাঘশাবক, ময়ূর, টিয়া, ঘুঘু, শালিক, ইন্দোনেশিয়ার মুরগিসহ বেশকিছু দৃষ্টিনন্দন প্রাণী। করোনা মহামারিতে জনশূন্য চিড়িয়াখানার অনেক খাঁচাই এখন নতুন অতিথিতে পরিপূর্ণ। নিরিবিলি পরিবেশে পরম মমতায় বেড়ে উঠছে প্রতিটি পশুপাখি।
করোনার বন্ধের সময়ে গত কয়েক মা... | 6 |
তিতাসে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পছন্দের প্রতীক পেয়ে প্রার্থী ও তাঁদের সমর্থকদের উল্লাসে উপজেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।গতকাল বুধবার সকাল ৯টা থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। এ সময় কর্মী-সমর্থকদের তাঁদের প্রার্থীর প্রতীক নিয়ে স্লোগান দিতেও দেখা যায়।তিতাস উপজেলার ৯ ইউপিতে ... | 6 |
ঘরে মাদক রাখার মামলায় আলোচিত পরী মনি গ্রেপ্তার হওয়ার পর থেকে এ দেশের বরেণ্য ব্যক্তিরা ব্যাপক সমালোচনা করতে থাকেন। অনেকে মন্তব্য করেন, তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার জনগণের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। বরেণ্য সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীও পরী মনির গ্রেপ্তারের ব্যাপারে সবসময় সরব ছিলেন। এবার এই চিত্রনা... | 2 |
অবশেষে বলেশ্বর নদের মাঝে জেগে ওঠা চর কাটতে খননকাজ (ড্রেজিং) শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেল থেকে সাঙ্গু নামের একটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে ওই চর কাটা শুরু হয়। চর কাটা হলে বাগেরহাটের শরণখোলা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ার বড় মাছুয়া ফেরি পার হতে দেড় ঘণ্টার স্থলে ২০ মিনিট সময় লাগবে।জান... | 6 |
হিন্দু দেবতাকে অপমান করায় ভারতের রাজস্থান রাজ্যের আলোয়ারের এক মন্দিরে দলিত নিগ্রহের অভিযোগ ওঠেছে বেশ কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। 'কাশ্মির ফাইলস' সিনেমা দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে গিয়ে ওই দলিত ব্যক্তি হিন্দু দেবতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠেছে। এরপর ওই ব্যক্তিকে মন্দিরের মেঝেয় নাকেখত দিতে বাধ্য ... | 3 |
ভারতের উত্তরপ্রদেশে গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তবে মাঝপথেই আটকে দেওয়া হলো তাকে। খবর এনডিটিভির। উত্তরপ্রদেশের জমি নিয়ে সংঘর্ষের জেরে গুলিতে নিহত ১০ জনের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাকে আটকে দেওয়া হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগ... | 3 |
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার দুজন ও জামালপুরের একজন রয়েছেন। মৃত ব্যক্তিরা সবাই পুরুষ।এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক... | 6 |
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, রবিবার সকালে অস্বস্তির কথা বলেন ওয়ার্ন। ফ্লো পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ ফল আসে। আপাতত পিসিআর পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন তিনি। ওয়ার্নের জায়গায় এখন লন্ডন স্পিরিট দল... | 12 |
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিন ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেছেন জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে গিয়ে একে একে এসব আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে মাস্ক পরা, প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাহী আদেশ জারি করেছেন বা... | 3 |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে আওয়ামী লীগ তার সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আছে কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শনিবার (২০ মার্চ) সকালে নিজ বাস... | 6 |
বরগুনায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধের জেরে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে রুমে আটকে রাখা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।আজ রোববার সকালে বেতাগী উপজেলার কুমড়াখালী শঁশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ... | 6 |
সাতক্ষীরার দেবহাটায় গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেবহাটা থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে গ্রাম পুলিশদের বিভিন্ন নির্দেশনা দেন দেবাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইনশৃ... | 6 |
জনগণকে রাজপথে নামাতে নেতাকর্মীদের একটি কৌশল বলে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ঘরে ঘরে মানুষের কাছে যান। মানুষকে বলেন, অন্যায়-অবিচারে চুপ থাকা যাবে না। দেখবেন জনগণ রাজপথেনামবে।' তিনি বলেন, 'এই দেশ তো আমরা চাইনি। তেল-ডালের দাম বেড়ে গেছে। জনগণের জীবনে শান্তি নেই। জনগণের দিকে সরকারের কোনো নজর নেই... | 6 |
চট্টগ্রাম টেস্ট হারের ক্ষত শুকাতে না শুকাতেই নেমে যেতে হচ্ছে নতুন চ্যালেঞ্জে। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুক্রবার শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় টি২০ সিরিজ। বিশ ওভারি ফরম্যাটের এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৩ সদস্যের দলটিতে নতুন মুখ ইয়াসিন আরাফাত মিশু। ২০ বছর বয়সী নোয়াখালীর এই তরুণ ডানহ... | 12 |
কাশ্মিরের ভারত পাকিস্তান সীমান্তে পাক বাহিনীর গোলা বর্ষণে দুই শিশুসহ তার মা নিহত হয়েছেন। শুক্রবার রাতে পাকিস্তানে আটক পাইলট অভিনন্দনকে ফেরত দেয়ার কয়েক ঘণ্টা পর গভীর রাতে সীমান্তে ব্যাপক গোলা বর্ষণের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত ... | 3 |
আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তালেবানের ক্ষমতায় আসার পর পালিয়ে যাওয়া কর্মকর্তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, তাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দেয়া হচ্ছে। বুধবার আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আরো বলেন, তার তত্ত্বাবধায়ক সরকার কূটনীতিক, দূতাবাস ও মানবিক সহায়ত... | 3 |
ইউএস-বাংলা এয়ারলাইনস দশম আন্তর্জাতিক গন্তব্য মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে ঢাকা-মালে-ঢাকা রুটের এই ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালে-তে প্রতি রবি, মঙ্গল ও শুক্রবার এক... | 0 |
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ছিল আজ। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাই শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি স্মরণ করেছেন সবাই। এমনকি বাদ যায়নি ক্রিকেটাররাও। আজ বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন সাকিব-তামিমরা। এছা... | 12 |
দিনাজপুরের ফুলবাড়ী শহরে হাতি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থী, পথচারীসহ কোনো যানবাহনই ছাড় পাচ্ছে না। পিঠে বসে থাকেন মাহুত বা হাতির মালিক। তাঁর নির্দেশেই এক দোকান থেকে আরেক দোকানে যায় হাতি। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ জানান।এমন এক হাতির মাহুত বলেন, 'বর্তমানে গ্রামীণ মেলা প্রায় বন্ধ, তাই হাতির খোরাক জ... | 6 |
পাবনার আতাইকুলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৩ লাখ টাকা (নগদ প্রায় ছয় লাখ টাকা ও আরও সাত লাখ টাকার চেক) ছিনতাই করে পালানোর সময় পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা ও তার দুই সহযোগীকে আটকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার দুপুরে জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা ... | 6 |
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের আতাউর রহমান। গত শুক্রবার থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। সেখানকার প্রাইম হসপিটালে তিন দিন চিকিৎসা করালেও অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু বেড খালি না থাকায় তাকে বহির্বিভাগের ফ্লোরেই চিকিৎসা নিতে হচ্ছে। ৪২ বছর বয়সী আতাউর... | 6 |
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে কামাল উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই প্রবাসীর ব্যবহূত মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। বুধবার দুপুরে স্থানীয় চরকাজী মোখলেছ গ্রামের একটি দোকানে চা পান করার সময় তার ওপর হামলা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে... | 6 |
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সোহরাব হোসেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগের কথা বলা হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোসাম... | 6 |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার শিকার হওয়ার আগে শেষ চার ঘণ্টার নির্মম নির্যাতনের চিত্র উঠে এসেছে আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। ঘটনার দিন রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কে কীভাবে তার ওপর বর্বরতা চালিয়েছে তা এখন অনেকটাই পরিষ্কার। সর্বশেষ গতকাল আবরার হত্যা মামল... | 1 |
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিধিনিষেধ শিথিল হওয়ায় অনেক ব্যবসায় আবার ফিরে এসেছে। জিডিপি প্রবৃদ্ধিতে অন্যতম ভূমিকা রেখেছে খুচরা, রেস্তোরাঁ এবং হোটেল ব্যবসা। সেই সঙ্গে শিক্ষা খাতও ঘুরে দাঁড়িয়েছে। কারণ, দ্বিতীয় প্রান্... | 0 |
ইতিহাসে প্রথমবার। এক ভারতীয় বংশোদ্ভূত নারী হলেন নিউজিল্যান্ডের মন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের মন্ত্রিসভাব স্থান পেয়েছে পাঁচ নতুন মন্ত্রী। আর তাদের মধ্যেই জায়গা করে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা। খবর কলকাতা টোয়েন্টিফোরের। দু'সপ্তাহ আগেই বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন... | 3 |
নারায়ণগঞ্জের সোনারগাঁ জিআর ইনিস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রীদের ইভটিজিং করার দায়ে ৩ যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এক যুবককে অর্থদণ্ড দেওয়া হয়। সোমবার সকালে তাদের আটকের পর সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই আদেশ দেন... | 6 |
ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তাদেরদেশেআক্রমণ চালানোর পর রাশিয়ার ১৪ হাজার ২শ সেনা নিহত হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্টভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে 'বিশেষ অভিযান' শুরু করে রুশ বাহিনী। সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ সেনা ও সামরিক যান ধ্বংসেরইউক্রেন সশস্ত্র বাহিনীর দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেন... | 3 |
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে ব্যয় বাড়ে। সেই সুযোগে দুর্নীতিও কিছুটা বাড়ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উন্নয়ন সহায়তা ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আগামী ৪ বছরের সুইস সহায়তার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস। এতে প্রধা... | 6 |
পরিবেশদূষণের দায়ে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২২ পাস হয়েছে। এতে কোনো ব্যক্তি বা জাহাজ বন্দরসীমানা দূষিত করলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। আজ সোমবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। পাসের আগে বিলের ওপর দেওয়া জনমত য... | 6 |
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় এমপিদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, 'আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। সব দল নির্বাচনে অংশ নেবে। তাই দলের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। সেইভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে হবে।' দলের অভ্যন্তরীণ কোন্দল দ্রুত মিটিয়ে ফেলারও নির্দেশ দেন তিনি। ব... | 9 |
শিক্ষা মন্ত্রণালয় ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ঘোষণা দিলেও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই তেমন কোন প্রস্তুতি। প্রায় ১৮ মাস পর স্কুল খোলার তারিখ নির্ধারিত হলেও যেন এখনো হুঁশ ফেরেনি স্কুল কর্তৃপক্ষের। স্কুলগুলো পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। মাঠে ঘাস বড় হয়ে আছে; শ্রেণিকক্ষগুলোতে জমে আছে বিভিন্ন ... | 6 |
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে রাতের আঁধারে সংরক্ষিত বন থেকে পাহাড় কাটার অপরাধে দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি তাঁকে এই অর্থদণ্ড দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়ন ছাত... | 6 |
ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, ত... | 12 |
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে কলা গাছের গুঁড়িতে গরু বেঁধে বাংলাদেশে পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। এছাড়াও এ ঘটনায় ২২৪টি গরু উদ্ধার করা হয়েছে। কলা গাছের গুঁড়ির মাঝে গরু বেঁধে পানিতে ভাসিয়ে দেয় চোরাকারবারিরা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার বন্যা... | 3 |
ধানমন্ডি লেকে নিয়মিত হাঁটেন তাঁরা। হাঁটা শেষে বজরায় বসে আড্ডা। ঘড়িতে সময় তখন ৭টা ছুঁই ছুঁই, সকাল। আড্ডায় বসেছেন আটজন। সবাই পঞ্চাশোর্ধ্ব। আড্ডার বিষয় শিক্ষার্থীদের আন্দোলন। পোশাক ও কথাবার্তায় অনুমেয় তাঁরা সবাই উচ্চশিক্ষিত ও ধনী।আলোচনা শুরু হয়েছে এক ব্যক্তির নাতি ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনে গিয়েছে, এ নিয়ে। এটা তাঁর একদমই... | 6 |
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। আগামী পাঁচ বছর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় তাকে বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদে নিয়োগ দিয়েছে। ৫৯ বছর বয়সী অধ্যাপক শান্তিশ্রী পণ্ডিত জওহ... | 3 |
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের সাবেক সাংসদ মুনমুন সেনের বাড়িতে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে তাঁর বালিগঞ্জের বাসায় এ ঘটনা ঘটে। পরে মুনমুন সেনের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে নেওয়া হলে ৫০০ টাকা মুচলেকায় তাঁরা জামিন পেয়েছেন। ভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাত... | 2 |
বহু সংস্কৃতির ধারক আমাদের এই পৃথিবী। দেশ, জাতি, ধর্ম ভেদে সারা বছরই বৈচিত্র্যময় নানা উৎসবে মেতে থাকে বিশ্ব। আবার অনেক উৎসব পার হয়ে যায় ধর্ম, সম্প্রদায় কিংবা জাতীয় সীমার গণ্ডি। এর মধ্যে কিছু আমাদের পরিচিত, কিছু হয়তো একেবারেই অজানা। স্পেনের সবচেয়ে মজার উৎসব কোনটি? এমন প্রশ্ন করা হলে যে কেউই বলে দেবে 'লা টমাটিনা' উৎসবের ক... | 3 |
২০০৫ সালে রাণী মুখার্জী ও অভিষেক বচ্চন অভিনীত 'বান্টি অউর বাবলি' মুক্তি পায়। সেময় ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়। ওইসময় বলিউডে তাদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। পর্দায় 'বান্টি অউর বাবলি'র প্রেম সুপার হিট হলেও বাস্তবে বি-টাউনে বহু চর্চিত এই সম্পর্ক ভেঙে যায়। এরপর ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের প্রেম ও বিয়ের কথাও সকলেরই জানা। এবা... | 2 |
প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য সরকার অনেক কর্মসূচি নেওয়ার কথা বললেও তাদের শিক্ষার বিষয়টি অবহেলিতই থেকে গেছে। সরকারি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর শিক্ষকেরা ঠিকমতো বেতন-ভাতা পেলেও বেসরকারি বিদ্যালয়গুলো কীভাবে চলছে, সেই খোঁজ প্রতিবন্ধী হিতৈষী সরকারের কর্তাব্যক্তিরা রাখেন না। রাখলে আজ প্রতিবন... | 8 |
র্দীঘ ছয় বছর পর ঠাকুরগাঁও-ঢাকা ডুয়ালগেজ রেলপথ চালু হচ্ছে। অপেক্ষার পরে ঠাকুরগাঁও পঞ্চগড়বাসীর স্বপ্নের দাবি পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের দিন নির্ধারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে গত ২৩ অক্টোবর রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে পাঠানো রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন বিভাগের উপ-পরিচালক খালিদুন ন... | 6 |
গত ৮ থেকে ১৬ মার্চ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশা মারতে মাঠে ছিলেন ১২ শ কর্মী। অভিযান নিয়মিত তদারক করেছেন স্বয়ং মেয়র আতিকুল ইসলাম। এত যে তোড়জোড়, এত আয়োজন, তারপরও কিন্তু মশা কমেনি। কিন্তু কেন? রহস্য কী? রহস্য ভেদ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাইফুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পর্যবেক্ষক... | 8 |
বৃহস্পতিবার (২ জুন) রানি দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতা গ্রহণের ৭০ বছর উপলক্ষে প্লাটিনাম জুবিলি উৎসবের আমেজ ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে অন্যমাত্রা পায়। কারণ, এদিন প্রথম বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হিসেবে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেললেন রবিন দাস নামের এক তরুণ! বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম ইংল্যা... | 12 |
ফিলিস্তিনের নিতান্তই সাধারণ একটি অস্ত্রের কাছে মোটামুটি পরাজয় স্বীকার করেছে ইসরাইল। ফিলিস্তিনের গাজা থেকে উড়ানো ঘুড়ির সামনে ইসরাইলের বিধ্বংসী কামান, ট্যাংক, জঙ্গি বিমান, ড্রোন সবই হার মেনেছে। কী এমন কৌশল যার কাছে বিশ্বের সর্বাধুনিক একটি সেনাবাহিনী নাকানি চুবানি খেতে বাধ্য হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতোই ফিলিস্তিনের ... | 3 |
বান্দরবানের লামায় বালি বোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবনিয়া পাড়ার শুভ দাশের স্ত্রী রূপসী মায়া দে (২২), গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০)। তা... | 6 |
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মাঝে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে "অশালীন মন্তব্য"-এর অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধা... | 6 |
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নিন্দায় যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকের পর চীন ও রাশিয়ার বিরোধিতায় সামরিক জান্তার বিরুদ্ধে বিবৃতি দিতে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীন মিয়ানমারের অভ্যুত্থা... | 3 |
সংবাদ প্রকাশের জেরে ২০১৫ সালে তথ্য ও প্রযুক্তি আইনে করা (বর্তমানেডিজিটাল নিরাপত্তা আইন) মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান বাপ্পীকেগ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার তাকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। রাবির কম্পিউটার সায়েন্স ... | 6 |
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে সম্পর্কিত বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।ইসির কর্মকর্তারা জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানা ... | 6 |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোট যানবাহনের সংখ্যা ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০টি। আর ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত চালক আছেন ১৮ লাখ ৬৯ হাজার ৮১৬ জন। পর্যাপ্তসংখ্যক ড্রাইভিং স্কুল ও ইনস্ট্রাক্টর না থাকায় প্রয়োজনীয় দক্ষ গাড়িচালক তৈরি হচ্ছে না। যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদনের... | 9 |
কোভিড-১৯ আমাদের স্বাস্থ্যব্যবস্থার ক্ষতগুলো সামনে নিয়ে এসেছে। এই ক্ষত আসলে যুগ যুগ ধরেই স্বাস্থ্য খাতে ছিল। আমাদের স্বাস্থ্য বিভাগের সক্ষমতা খুবই কম। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কাজ হয় না। জবাবদিহির অভাব আছে। আর ঘুষ, দুর্নীতি, কাজে গাফিলতি তো আছেই।আমি যখন স্বাস্থ্যের ডিজি উপদেষ্টা ছিলাম, তখন এই বিভাগের সঙ্গে খুব ঘ... | 6 |
কানাডার ক্যালগেরিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে বাংলাদেশ সেন্টারে মুক্তিযুদ্ধ বিষয়ক ভিডিও প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এব... | 4 |
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে শরীয়তপুরে যে মামলা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতি বলা হয়, "গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ)... | 9 |
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের দুগ্ধ শিল্পকে
বিকশিত করে বিশ্বমানে উন্নীত করা হবে। এ জন্য সরকার সব ধরনের সহযোগিতা
দেবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ
উদ্বোধন উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি ... | 6 |
লাকী আখান্দ কত বড় মাপের শিল্পী ও সংগীত স্রষ্টা- তা নিয়ে কথা শুরু করলে শেষ করা যাবে না। শ্রোতারা তার কাছে পেয়েছেন বেশ কিছু কালজয়ী গান। যুগের পর যুগ সে গানগুলো সংগীতপ্রেমীদের মনে অনুরণন তুলে যাবে। সংগীতে তার নিজস্ব একটা ছাপ ছিল, যা অন্য কারও সঙ্গে মেলানো যায় না। তার প্রতিটি সৃষ্টি নিয়েই আলাদাভাবে আলোচনা করা যেতে পারে। কি... | 5 |
নির্বাচন কমিশনকে সহযোগিতার পাশাপাশি শক্তিশালীকরণ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ রোববার সকালে 'বীর মুক্তিযোদ্ধা' খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০... | 6 |
যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। অন্যদিকে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের লাইভে এসব তথ্য জানানো ... | 3 |
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফলে দীর্ঘ ৭ মাস হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকার পর কেবিনে নেওয়া হয়েছে তাকে। জানা গেছে, এক মাস ধরে কেবিনে চিকিৎসা নিচ্ছেন নায়ক ফারুক। এই... | 2 |
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার তৃতীয় দিনের শুনানি বৃহস্পতিবার শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় এ শুনানি শুরু হয়। আজ শেষ দিনের শুনানিতে প্রথমে মামলার বাদি গাম্বিয়া তাদের যুক্তি তুলে ধরছে। এরপর মিয়ানমার ত... | 3 |
৩৩তম বিসিএসের পুলিশ ক্যাডারের সদস্যদের সংগঠন '৩৩তম বিসিএস পুলিশ ফোরাম'র কমিটি গঠিত হয়েছে। এতে এস এম শামীমকে সভাপতি এবং মিশু বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দফতরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৭ সদস্যের নতুন এই কমিটি যাত্রা শুরু করে। কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসাবে ... | 6 |
কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়লেও আমাদের দেশের সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সরকার ইতোমধ্যে ভোজ্য তেল, চিনি, ছোলাসহ অন্যান্য পণ্যের ভ্যাট প্রত্যাহার করেছে। চালের দাম স্থিতিশীল রয়েছে। মোটা চালের দাম মোটেও বাড়েনি। ... | 6 |
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের গবেষণা বিভাগে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ১যোগ্যতা: রাষ্ট্রবিজ্ঞান, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম বা এ ... | 1 |
'পুষ্পা' বললে এখন একটাই নাম বোঝায়, আল্লু আর্জুন। ছবিটিতে অভিনয় দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী এই সুপারস্টার। একইভাবে বিজয় দেবেরাকোন্ডাও 'অর্জুন রেড্ডি' দিয়ে দর্শকদের মন কেড়েছেন। আর দক্ষিণী সুপারস্টারদের একের পর এক জনপ্রিয় ছবি দেখে বলিউডের পরিচালকেরা তাঁদের পেছনে লগ্নি করতে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।প্রভাস কিংবা দুলক... | 2 |
জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সম্পাদক পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।আজ এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এটি কেন হলো আমার কাছেও একট... | 6 |
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় শিশু আকিফার হত্যা মামলার ঘটনায় প্রধান আসামি গঞ্জেরাজ পরিবহনের চালক মহিত মিয়া ওরফে খোকনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে ফরিদপুর থেকে মহিত মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে আজ বৃহস্পতিবার সকালে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে দুপ... | 6 |
সম্প্রতি একটি ঘটনা সাড়া ফেলেছে পত্রপত্রিকায়। সুপ্রিম কোর্টের এক আইনজীবী অভিযোগ তোলেন, পরিবারসহ অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা ও জাল কাগজপত্র সরবরাহ করে ৭৫ লাখ টাকা নিয়ে গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এক নারী। পরদিন সেই নারী উল্টো অভিযোগ তোলেন আইনজীবীর বিরুদ্ধে। তিনি বলেছেন, ওই আইনজীবীকে অস্ট্রেলিয়া থেকে টা... | 8 |
লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিকে তুলে নিয়ে আশরাফ হাকিমিকে নামিয়েছিলেন মরিসিও পচেত্তিনো। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সেই ম্যাচ জিতলেও এ নিয়ে কম আলোচনা হয়নি। পরের ম্যাচেই হাকিমি বুঝিয়ে দিলেন পিএসজি কোচের সেদিনের সিদ্ধান্ত ফেলে দেওয়ার মতো ছিল না! মেসির অনুপস্থিতিতে কাল রাতে মেসের বিপক্ষে জোড়া গো... | 12 |
দখল হয়ে যাওয়া নগরীর খালগুলো পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি গতকাল মঙ্গলবার সকালে আন্দরকিল্লার পুরোনো নগর ভবনে কে বি আবদুচ সাত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ নির্বাচিত পরিষদের ১১তম সাধারণ সভায় এ ঘোষণা দেন।সভাপতির বক্তব্যে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের ... | 6 |
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু। বৃহস্পতিবার বিকালে পদত্যাগপত্র দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর হাতে পৌঁছানো হয়েছে। উল্লেখ্য-আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
সকল শ্রমজীবি মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নে আইএলও-সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার রাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির ৩৪১তম সেশনে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনাকালে ভার্চুয়াল বক্তৃতায় এই সহযোগিতা কামনা করেন তিনি। আইএলও-কে আশ্বস্ত করে আইনমন্ত্রী বলেন, শ্রম অধিকার ও ... | 6 |
বন্ধুরা, তোমাদের এখন থেকেই নিজেদের সুরক্ষা বিষয়ে জেনে রাখতে হবে। বুঝতেই তো পারছ, কেউ যদি তোমাকে মারে কিংবা ধমক দেয় অথবা খারাপ ব্যবহার করে, তাহলে তোমার খারাপ লাগে। মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই না? নিজের, ছোট ভাইবোনদের ও বন্ধুদের এসব থেকে মুক্ত রাখার জন্য বড়দের পাশাপাশি তোমাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।তাই ... | 6 |
বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপিপন্থি একটি সংগঠনের র্যালির ব্যানার কেড়ে নেওয়ায় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের দুই নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই পুলিশ পরিদর্শককে লাঞ্ছিত ও মারধর করেন বিএনপি কর্মীরা। এ ঘটনায় বিএনপির চার নেত... | 6 |
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। খবর বাসসের
... | 6 |
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে সেখানে ৩৪১ কিলোমিটার দীর্ঘ 'পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে' উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি। লক্ষ্মৌর সঙ্গে রাজ্যের আটটি জেলাকে সংযুক্ত করা এই এক্সপ্রেসওয়েতে সুলতানপুরের কাছে নির্মাণ করা হয়েছে ৩.৩ কিলোমিটারের 'এক ফালি' রানওয়েও। যেখানে যুদ্ধবিমান জরুরি পরিস্থিতিতে অবতরণ করত... | 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো একটা কাজের জন্য শুধু রাজধানীমুখী হলে হয় না, দিনে এসে দিনে কাজ করে ফিরে যেতে পারে। বর্তমানে আমরা এমনভাবে যোগাযোগ ব্যবস্থা করছি যে মানুষ খুব অল্প সময়ের মধ্যে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যোগাযোগ করতে পারবে। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক প... | 6 |
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ই-মেইলে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে ৮৩তম জন্মদিনে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। অলি আহমেদের জন্ম ১৯৩৯ সালের ১৩ মার্চ। তার পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার চ... | 9 |
কানপুরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচের আগে মাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টে খেলোয়াড়দের খাবারের তালিকায় শুধু 'হালাল মাংস' রাখার খবর প্রকাশ হওয়ার পরই শুরু হয় এই বিতর্ক।মুসলমানদের জন্য হারাম শূকরের মাংস এবং হিন্দুদের জন্য হারাম গরুর মাংসকে খাদ্যতালিকায়... | 12 |
বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে ল অফিসার পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। পদের নাম: ল অফিসার।পদসংখ্যা: অনির্ধারিত।যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো ব্যাংকের আইন শাখায় ৫-১০ বছরের চাকরির অভিজ্ঞতা ... | 1 |
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন বিএনপির সাবেক যোগাযোগমন্ত্রীর বড় মেয়ে অন্তরা সেলিমা হুদা।অন্তরা জানান, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন বিএনপির ঘাঁটি। তার বাবা ব্যারিস্টার নাজমুল হুদা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে বিএনপি সরকারের সময় বিভিন্ন মেয়াদে খাদ্য, তথ্য এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হি... | 9 |
মানুষের জীবনে নানা ধরনের সমস্যা থাকে। আপাতদৃষ্টিতে যার জীবন সুখের এবং সমস্যামুক্ত মনে হয়, তারও কিছু না কিছু ফ্যাসাদ থাকেই। কখনো কখনো সমস্যাগুলো এমন আকার ধারণ করে যে, কোন সমস্যা আগে সমাধান করা হবে, তা নিয়েই ধন্ধে পড়ে যেতে হয়। এই যেমন, দুটি খবর পড়ে এখন আমিও কিছুটা ঝামেলায় আছি যে, কোন সমস্যাটি আসলে বেশি গুরুতর?বাংলায় এমন ... | 5 |
জয়পুরহাটে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে কেউ মারা যাননি।জেলায় করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬০ জন। বুধবার সিভিল সার্জন ওয়াজেদ আলী জানান, ২৪ ঘণ্টায় ৬৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ ১০২টি নমুনার রিপোর্ট এসেছে।ফলাফলে করোনা শনাক্ত হয়েছে চ... | 6 |
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মাহমুদ আলী (৬৩)। কাঠমিস্ত্রির কাজ করতেন। পরে সার্ভেয়ারের সহযোগী হিসেবে কাজ করতে গিয়ে জমিজমা সম্পর্কে কিছু ধারণা হয়। এই অভিজ্ঞতাকে পুঁজি করে নেমে পড়েন জমির দালালির কাজে। জমিজমা বিষয়ক সমস্যা সমাধানের কথা বলে টাকা-পয়সা নিতেন তিনি। এ ছাড়া কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা, কখনো ডিবি পু... | 6 |
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ইকরামুল হককে। তিনি মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদ্য বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার সর্বশেষ মেয়র।আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।আ... | 9 |
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন সীমান্তের ঘুমধুম ইউনিয়ন থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ আবদুল মালেক (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি ঘুমধুম এলাকার আবদুস সালামের ছেলে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন। 'জিজ্ঞাসাবাদে আব্দুল মালে... | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতানিয়ে রাজনীতি করছে। তারা দলের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিলের মাধ্যমে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাই বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির জন্য নির্... | 9 |
খুলনার পাইকগাছায় মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি চাপা দিয়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ভ্যানে থাকা এক যাত্রী মারা গেছেন এবং অন্য একজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পাইকগাছা-কয়রা প্রধান সড়কের কাঁটাখালী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় দোকানদার পূর্ণচন্দ্র শীল জানান, কয়রা থেকে ছ... | 6 |
ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত হওয়া তিনটি ভোট কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণের পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১৯ হাজার ১৮৪ মোট পেয়েছ্নে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুব মহিলা লীগের সভাপতি আ.লীগের তহমিনা আখতার মোল্লা পেয়েছেন মোট ১২ হাজার ৭৪৪ ভোট।
মির্জা ফয়সল আমিন বিএনপির ভার... | 6 |
এক দিনপরই ইংরেজি নববর্ষ। নববর্ষে পর্যটক-দর্শনার্থীদের বরণ করতে প্রস্তুত সমুদ্রসৈকত কুয়াকাটা। থার্টি ফার্স্ট নাইটে পর্যটকদের পদভারে মুখর হলে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।প্রতি বছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগ... | 6 |
চন্দ্রিমা উদ্যানে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে বুধবার সকালে কেরানীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। কেরানীগঞ্জ উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।'বিএনপিকে নির... | 9 |
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তার মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। তার এ সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে ফোন করে জানিয়েছেন বলেও জানান তামিম। বিশ্... | 12 |
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। আজ বেলা ১১টা ৩৯ মিনিটে মন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে লেখেন, 'মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?'... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.