text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন (সি আর) দত্ত বীর উত্তমের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তার বনানী ডিওএইচএসের ২নং সড়কের ৪৯নং বাড়ি হয়ে সর্বসাধারণের শ্রদ্ধা ... | 6 |
সিলেটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধি এবংসংবাদদাতাদের পাঠানো খবর:সিলেট: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার নগরীর চৌহাট্টায় রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্... | 6 |
কানের সেরা ছবি নির্বাচিত হয়েছে রুবেন ওস্তলান্দের 'দ্য ট্রায়াঙ্গল অব স্যাডনেস'। সুইডিশ পরিচালক রুবেনের হাতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো উঠল স্বর্ণপাম (পাম ডি'অর)। প্রথমবার পেয়েছিলেন ২০১৭-তে, 'দ্য স্কয়ার' ছবির জন্য। খবর রয়টার্সের। শনিবার রাতে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের সেরা ছবির পুরস্কার ঘোষণা করা হয়। কানে এ বছর জুরি পুরস্ক... | 2 |
চেক প্রজাতন্ত্রকে বিদায় করে ১৯৯২ ইউরোর স্মৃতি ফেরানোর আরও কাছে পৌঁছে গেল ডেনমার্ক। শেষ চারে ওঠার লড়াইয়ে দাপুটে ফুটবল খেলে ২-১ গোলের জয় পেয়েছে ১৯৯২ ইউরো চ্যাম্পিয়নরা।ইউরোয় ডেনমার্কের অগ্রযাত্রা রূপকথার গল্পকেও হার মানায়। এরিকসেন-দুর্ঘটনার পর বিদায়ের মুখ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ড্যানিশরা। এখন শিরোপা স্বপ্নও তা... | 12 |
হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে শত শত গাছের গুঁড়ি স্তূপ করে রাখায় সংকুচিত হয়ে পড়েছে হাঁটার জায়গা। করাত কল ব্যবসায়ীরা গাছের গুঁড়ি রাখায় বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। ঘুরে দেখা গেছে, উপজেলার দড়িনগুয়া-ইটাখোল মোড় থেকে ধারা উত্তরবাজার এলাকাতেই বেশি গাঁছের গুঁড়ি রাখা হয়েছে।ওই সড়কে চলাচলকারীরা জানান, দীর্ঘদিন এভাবে... | 6 |
আবারো কাশ্মিরে বড় ধরনের আঘাত নেমে এসেছে ভারতীয় সেনাবাহিনীর ওপর। ভয়াবহ হামলার দুদিনের মাথায় ফের নিহত হলেন এক সেনা কর্মকর্তা। আইইডি নিষ্ক্রিয় করতে গিয়ে জম্মু কাশ্মিরের রাজৌরি তে প্রাণ হারান ওই সেনা কর্মকর্তা।জানা গিয়েছে নিহত কর্মকর্তা মেজর পদমর্যাদার। রাজৌরি সেক্টরের নওসেরাতে আইইডি আছে খবর পেয়ে তল্লাশি চালাতে যান তি... | 3 |
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আইনি লড়াইয়ে সন্তানের অভিভাবকত্ব ফিরে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার ঢাকার দ্বাদশ সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক ইসরাত জাহান তার একমাত্র কন্যাসন্তান মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব বুঝিয়ে দিয়েছেন বাঁধনকে। রায় ঘোষণার সময় বাঁধনের সাবেক স্বামী মাশরুর সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন... | 2 |
সাতক্ষীরার দেবহাটায় আশিকুর রহমান জুয়েল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত আশিকুর রহমান জুয়েল (৩৫) দেবহাটা সদর ইউনিয়নের মৃত. আনিছুর রহমানের ছেলে।নিহতের মা চায়না খাতুন জানান, জুয়েল সন্ধ্যার পর বাড়ির সামনে পুকুর পাড়ে সিঁড়িতে বসেছিল। নির্দ... | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলার পথেও অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। সামনে আরও এগোতে হবে। বুধবার জাতীয় সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ... | 6 |
ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ৯০ টন গোলাবারুদ ও জ্যাভলিন মিসাইল সিস্টেমসহ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, আরও কিছু সামরিক রসদ নিয়ে বেশ কয়েকটি ফ্লাইট ইউক্রেনে পৌঁছেছে। গত ১১ ফেব্রুয়ারি ফ্লাইটগুলো ইউক্রেনে পৌঁছায়। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।সিএনএনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন... | 3 |
ফরিদপুরের চরভদ্রাসনে এবার টেঁটা দিয়ে মারা হলো পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। চর হরিরামপুর ইউনিয়নের আবদুল হাই খানের হাটসংলগ্ন একটি ধানখেতে আজ বুধবার সকাল ১০টার দিকে সাপটিকে দেখা যায়। দেখার পর আতঙ্কিত এলাকাবাসী টেঁটা দিয়ে খুঁচিয়ে সাপটি মেরে ফেলেন। এর আগে গত ১৫ জানুয়ারি একই ইউনিয়নের আমিন খাঁর ডাঙ... | 6 |
ফ্রান্সের রাজধানী প্যারিসে এই মুহূর্তে দারুন সময় উপভোগ করছেন নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া দম্পতি।সেখানে প্রিয়াঙ্কার ভাশুর গায়ক জো জোনাস-সোফি টার্নারের বিয়ের সাক্ষী হয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের চার হাত এক হলেও ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে বড়সড় আয়োজন। সেখানে থাকছে একাধিক অনুষ্ঠানে। পাশাপাশি তারা উপভোগ করছেন শহরের সৌন্... | 2 |
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।গতকাল শনিবার সন্ধ্যায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প ক... | 6 |
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতির প্রত্যাশা ছিল এই নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। তা-ই হচ্ছে, নিবন্ধিত এমনকি অনিবন্ধিতরাও ভিন্ন উপায়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে।এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিবেশ সহনশীল। যদিও দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে তিন-চারজন নিহত হয়েছে। একটি প... | 8 |
বিশ্বনাথ পৌরশহরে অবৈধ যান ব্যাটারিচালিত রিকশা দিন দিন বেড়েই চলেছে। উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় দাপিয়ে বেড়াচ্ছে এ যান।ব্যাটারিচালিত অবৈধ এ সব যানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সরু রাস্তায় অনিয়ন্ত্রিত গতির কারণে এর মাত্রা আরও বেড়ে যায়। এরই মধ্যে ঝুঁকি নিয়েই পথ চলেন পথচারীরা। অনুমোদনবিহীন এসব যানে পরিবেশ নষ্ট হচ্ছে। অন্যদিকে স্... | 6 |
জাতীয় নির্বাচনের আর সাত মাস বাকি। এর মধ্যে আওয়ামী লীগ নির্বাচনী প্রচার শুরু করেছে। এসব বিষয় মাথায় রেখে স্থানীয় ও জাতীয় নির্বাচন বিষয়ে কথা বলতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাল মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) যাবে।এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শ... | 9 |
দলের নারী নেতা-কর্মীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আগে ... | 9 |
স্পেন থেকে যে কোন মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশটির এমন সিদ্ধান্তকে অন্যায্য অখ্যায়িত করে স্পেন যুক্তরাজ্য থেকে নিরাপদ বলে দাবি করেছেন। তাছাড়া এ সিদ্ধান্ত পুর্নবিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সিদ্ধান্তে কোন পরি... | 3 |
দেশে নতুন করে ২ হাজার ৮৫৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪... | 6 |
মগবাজার কনভেনশন সেন্টারে আয়োজিত চলচ্চিত্র শিল্পীদের পরিচিতি সভায় চিত্রনায়ক রিয়াজ জানান, তাকে কে বা কারা অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এ সময় তাকে ফোন দিয়ে বলা হয়েছে, এফডিসিতে এলে তাকে হত্যা করা হবে। যেসব নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে, সেগুলো সংরক্ষণ করে রেখেছেন এই নায়ক। চিত্রনায়ক রিয়াজ আরো বলেন, 'আমি কাউ... | 2 |
পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চার দিন পরে হাফেজ মো. ইজাজুল ইসলামের (২০) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।গত বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে দুই বন্ধু ইজাজুল ইসলাম ও ইব্রাহিম খলিল বাপ্পী পটুয়াখালীতে যান। সেখানে তাঁদের বন্ধু... | 6 |
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। তাই সময়টা ভালো কাটছে না টাইগারদের। এরই মধ্যে আবার ইনজুরির কারণে বেশ টালমাটাল অবস্থা টাইগার শিবির। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাই ঝুঁকেছে তরুণদের দিকে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে চার তরুণ ক্র... | 12 |
বিয়ে করলেন অভিনেতা ও নির্মাতা আরিক আনাম খান দীপ্র। পাত্রী এগনেস র্যাচেল প্যারিস প্রিয়াঙ্কা। বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এবং অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমানের একমাত্র ছেলে দীপ্রর সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে মুসলিম ও খ্রিষ্টান রীতিতে। গত বৃহস্পতিবার বনানীর এক রেস্তোরাঁয় তাদের আক্দ হয়। শনিবার রমনা চার্চে খ্র... | 2 |
বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, তার ব্যাখ্যা চেয়ে ১৪ দলের পাঠানো চিঠির উত্তর দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেনন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের জিমখানায় দলীয় কার্যালয়ে জেলা কাউন্সিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেনন একথা বলেন। মেনন বলেন, 'ওয়ার্কার্স পার্টি ১৪ দলে ছিল, ১৪... | 9 |
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ চলতি রমজানের শেষ নাগাদ মক্কায় অনুষ্ঠেয় ১৪তম ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূত আমের ওমর সালেম বৃহস্পতিবার সকালে গণভবনে বাদশাহর আমন্ত্রণ পত্রটি প্রধানমন্ত্রীর কা... | 9 |
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব আপাতত আমাদের হাতে নেই। এমন কোনো প্রস্তাব এই মুহূর্তে আমাদের কাছে আসেনি। প্রস্তাব আসলে পরে এ ব্যাপারে জানাতে পারব। তখন এ বিষয়ে কথা বলব।' আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। | 9 |
শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেতে ১৭ জন নেতা ফরম জমা দিয়েছেন। কিন্তু নেতা ও তাঁদের কর্মী-সমর্থকেরা কেউ মাঠে নামেননি। এলাকায় তাঁদের কোনো তৎপরতা নেই। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় তাঁরা ঢাকায় অবস্থান করছেন।নেতা-কর্মীরা বলছেন, এখন তাঁরা মামলা, হামলা ও গ্রেপ্তার আতঙ্কে আছেন। চূড়ান্ত ঘোষণা এলে তাঁরা মাঠে নামবেন।বিএনপির সূ... | 9 |
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নওগাঁর দুজন এবং চুয়াডাঙ্গা ও নাটোরের একজন করে মারা গেছে... | 6 |
পৃথিবীর সেরা ফুটবল ম্যানেজার তিনি। তার দল লিভারপুল এখনও মৌসুমে কোয়াড্রপল জিতে ইতিহাস রচনা করার দৌড়ে রয়েছে। এরই মধ্যেই লিভারপুল সমর্থকদের জন্য সুখবর। রেডসদের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়ে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করলেন জুরগেন ক্লপ। ক্লপের চুক্তি ২০২৪ সাল পর্যন্ত ছিল। তবে দুরন্ত ছন্দে থাকা লিভারপুলের দুই বছর পরে ক... | 12 |
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মঙ্গলবার (২৪ মে) রাতে পরিকল্পনা প্রতিমন্ত্রী নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন । তিনি বলেন, আওয়ামী লীগের দপ্তর থেকে ফোন দিয়ে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ড. আলম ১৯৫১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার মতলব উ... | 6 |
দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (১২ অক্টোবর)। ১৩ বছর ধরে ঝুঁলে থাকা এ মামলাটির রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর ... | 6 |
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি এখনো জনগণের মধ্যে রাজনৈতিক দল হিসেবে গ্রহণযোগ্য। তাই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল থেকে অনেক নেতা-কর্মী ও সমর্থক জাপায় যোগদান করছেন। অনেকে অপেক্ষায় আছেন। গতকাল মঙ্গলবার লালমনিরহাটে নিজ বাড়িতে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের। এদিন সকালে শহরের ... | 9 |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,'সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের ৩০ লাখ মানুষের রক্তলস্রোতের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।' শনিবার সকালেরাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন ... | 6 |
মামলার নথির সঙ্গে নাম ঠিকানার কোনো মিল না থাকলেও আসামির তকমা নিয়ে দিন গুনছেন মো. আজিজুল ইসলাম খাঁ নামে এক দিনমজুর ভ্যানচালক। এ মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু মামলার নথির সঙ্গে নাম ঠিকানার কোনো মিল না থাকায় তাকে জামিন দেন আদালত।মামলার নথিতে আসামির নাম লেখা আছে মো. আজিজুর রহমান। জামিন পেলেও মামলা থেকে মুক্তি প... | 6 |
জনঘনত্বকে বিবেচনায় নিয়ে ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে মহাপরিকল্পনায় প্রাধান্য দেয়া হবে- এমন তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (১৭ আগস্ট) নগর ভবনে কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ৯ম বোর্ড সভায় তিনি এই তথ্য জানান। মেয়র শেখ তাপস বলেন, আমরা ৩০ বছর দীর্ঘ-মেয়াদী যে মহাপর... | 6 |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়, আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে। শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ ... | 9 |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ দেশের লক্ষ্য অর্জনের কার্যক্রমে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। মঙ্গলবার... | 6 |
কুমিল্লায় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের আহ্বানে চলছে অঘোষিত বাস-ট্রাক ধর্মঘট। এর মধ্যে চৌদ্দগ্রামে গতকাল শনিবার দুপুরের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-ফেনী পথে চলাচল শুরু করেছে যমুনা পরিবহনের বাস। কিন্তু তারা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ছাড়াই প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছেন।এদিকে কুমিল্লা নগরীর তিনটি বাসটার্মিনাল জা... | 6 |
দীর্ঘদিন থেকে তারা গ্রামের সহজ সরল মানুষদেরকে টার্গেট করে বিভিন্ন প্রকার প্রতারণার ফাঁদে ফেলে মানবপাচার করত। এই পাচারকারীদের দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুরর্যাব। র্যাব-১৩ সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, রংপুরের বদরগঞ্জের এক ভুক্তভোগীকে প্রতারক চক্র অতি অল্প টাকায় মধ্যপ্রাচ... | 6 |
কোম্পানীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরেছে। গত সোমবার উপজেলার বালুচর গ্রামে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। প্রধান বক্তা ছিলেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি ... | 6 |
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শিকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর ছোট ভাই তুহিন শিকদারের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার শরীয়তপুর পৌরসভার আটং এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় শহীদুল শিকদার ... | 6 |
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম-এই পাঁচজন সিনিয়র ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব নামে খ্যাত। এই পাঁচজনের মধ্যে শুধুমাত্র মুশফিকুর রহিমই আছেন নিউজিল্যান্ড সফরের দলে। কিন্তু দলে থাকলেও আজ রোববার সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হয়নি তার। ফলে ১৬ বছর পর কোনো পঞ্চপাণ্ডবদের ... | 12 |
২৭ বছর আগে বাড়ির গ্যারেজে আমাজন চালু করা জেফ বেজোস গতকাল সোমবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছেড়ে দেন। পদত্যাগের জন্য দিনটি বেছে নেওয়ার পেছনে আবেগের কথা বলেছেন বেজোস। তাঁর জায়গায় আমাজনের নতুন সিইও প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং বিভাগ আমাজন ওয়েব সার্ভিসেসের প্রধান অ্যান্ডি জ্যাসি। জেনে নেওয়া যাক অ্... | 1 |
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রীকে (২০) ধর্ষণের মামলায় আসামি শিঞ্জন রায়কে জামিন দিয়েছেন আদালত। রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। মামলায় বিবাদী পক্ষের আইনজীবী এমএম মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। অভিযুক্ত শিঞ্জন রায় খুলনার কর কমিশনার প্রশান্ত রায়ের ছেলে। তিনি বলেন, মাম... | 6 |
সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন-এমন অভিযোগ তুলে গত রোববার জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মেয়র তাজকিন আহমেদ চিশতী। এ সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল সোমবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলরেরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র ক... | 6 |
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস চাপায় এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীর নাম সাদিয়া আক্তার। সে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। ছাত্রী আহতের প্রতিবাদে সহপাঠিরা ঢাক-চট্টগ্রাম মহাসড়কের একপাশ অবরোধ করে রেখেছেন। আহত সাদিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার ... | 6 |
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান বলেছেন, আমি তাবলিগের সাথী। তাবলিগে দুই ভাগে বিভক্ত থাকবে না। তাবলিগে এখন যে ব্যবধানটা দেখছেন। যেমন দুই ভাগে বিভক্ত। এগুলো থাকবে না। জ্ঞানের বোঝ আল্লাহ তাআলা যখন দিবেন অবশ্যই আল্লাহ তাআলা এর সমাধান করবেন। এর মানে এই না তাবলিগ খারাপ। তাবলিগের মধ্যে যারা আছেন তাদের মধ্যে ... | 9 |
মৌসুম শুরু হওয়ার আগেই এবার প্রবল বৃষ্টি শুরু হয়েছে বান্দরবানে। এই আগাম বৃষ্টিতে স্থবিরতা নেমে এসেছে জেলার পর্যটন খাতে। প্রায় ফাঁকা পর্যটনকেন্দ্রগুলো, পর্যটক না থাকায় অলস সময় পার করছেন স্থানীয় যানবাহন চালকেরা, বুকিং নেই আবাসিক হোটেল-রিসোর্টগুলোতে। ফলে ক্ষতির মুখে বান্দরবানের পর্যটন খাত।বর্তমানে জ্যৈষ্ঠ মাস চলছে। বান্দরব... | 6 |
গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। শনিবার দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোমেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেছেন, স্ট্রোকে তার শরীরের একপাশ অবশ হয়ে গেছে। সমকাল অনলাইনকে এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান বলেন, গত কয়েকদিন ধরে... | 2 |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় আসাদুজ্জামান আসাদ ওরফে পং পং নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অকথ্য ভাষায় গা... | 4 |
পিরোজপুর সদর উপজেলায় তাহমিনা বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এনজিও ঋণ পরিশোধ ও পারিবারিক বিরোধের জেরে তাঁকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সত্তার শেখের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতের কোনো সময় পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী সত্তার শেখকে পুলিশ আটক করেছে বলে জানান... | 6 |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নে বিএনপি নেতা মো.বাহারুল আলম সুমন কারগারে থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত আমানউল্যাপুর ইউনিয়নের পরিষদ নির্বাচনে তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ওই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে ... | 6 |
হোলি উৎসবে বৃহস্পতিবার মেতেছে গোটা বলিউড। অথচ রোমান্টিক ছবির নায়িকা দীপিকা পাডুকোন এদিন ব্যস্ত ছিলেন তার আসন্ন ছবির শুটিং নিয়ে। এ কারণে এবার হোলি উৎসব পালন করছেন না দীপিকা পাডুকোন ও রনবীর সিং দম্পতির। ডেকান ক্রনিকেল জানায়, দীপিকা আবার বড় পর্দায় আসছেন মেঘনা গুলজারের 'ছপাক' ছবির মাধ্যমে। বিয়ের পর দীপিকা-রণবীরের প্রথম হোল... | 2 |
ফেসবুকে একটি বিভ্রান্তিকর পোস্টের সূত্র ধরে রোববার ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে। পরিস্থিতি বর্... | 6 |
'মো. কাজল মিয়া প্রথমে আমাকে ব্যাপক মারধর করে। এর কিছুক্ষণ পর দুই নম্বর বিবাদী মো. লিটন মিয়া রশি দিয়ে তাঁর হাত পা বেঁধে আগুনের ভেতর লোহার রড গরম করে প্রথমে হাতে ও পরে শরীরের বিভিন্ন অংশে প্রায় ৫০ টিরও বেশি ছ্যাঁকা দেয়। একপর্যায়ে চোখের ভেতর গরম রড দিয়ে ছ্যাঁকা দেওয়ার চেষ্টা করে। হাতে পায়ে ধরে, বাবা ডেকেও তাঁদের অমানবিক ন... | 6 |
ঢাকাই চলচ্চিত্রের দাপুটে কৌতুক অভিনেতা টেলি সামাদ মারা গেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লালিরাজিউন)। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য জানিয়েছেন। এর আগে চলতি বছরের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএস... | 2 |
ভারতে প্রতিদিন একটু একটু করে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। রবিবার (২৬ এপ্রিল) ২৭ হাজারের কাছে পৌঁছেছে আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে মৃত্যু তালিকাও দীর্ঘ হচ্ছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় আরও ১৯ হাজার ৭৫ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ন... | 3 |
মির্জাপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে এক কিশোরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ধেরুয়া এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন তাকে ৫০০ টাকা জরিমানা করেন। ওই কিশোর উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের বাসিন্দা।অভিভাবকদের ভূমিকা নিয়ে জুবায়ের হোসেন বলেন, যারা সচে... | 6 |
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সকল বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে বিশেষায়িত ল্যাবরেটরি/গবেষণা কোষ স্থাপন করা হবে।বৃহস্পতিবার (৫ আগস্ট) চতুর্থ... | 1 |
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। তাদের দাবি, দলীয় সরকারের অধীনে নির্বাচন সবসময়ই প্রশ্নবিদ্ধ ছিল। ইতিমধ্যে দলীয় সরকারের অধীনে দেশে অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ ছিল। তাই আগামী সংসদ নির্বাচনও সংশয়মুক্ত নয়। এখানে ঝুঁকি থেকেই যায়। একাদশ জাতীয় সংসদ নির্ব... | 6 |
ক্ষমতায় আসার আগেই ইমরান খান জানতেন সে কথা। জানতেন, প্রধানমন্ত্রী হলে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার কঠিন চাপ নিতে হবে। এসব জেনেও নির্বাচনী প্রচারে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন সংস্থার কঠোর সমালোচনা করেছেন। কিন্তু নিরুপায় হয়ে এবার সেই সংস্থাগুলোর কাছে হাত পাতলেন প্রধানমন্ত্রী ইমরান খান। লন্ডনভিত্তিক আন... | 8 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি প্রয়োজন হয় দেশের মানুষ দিনে এক বেলা খেয়ে আরেক বেলার খাবার রোহিঙ্গাদের সঙ্গে ভাগাভাগি করবে।রোববার ভার্জিনিয়ার রিজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। খবর বাসসেরপ্রধানমন্ত্রী বলেন, আমরা যদি ১৬ কোটি মানুষের ... | 6 |
শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিডি প্রতিদিন/কালাম | 6 |
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রবেশ করতেই চোখে পড়ল বড় একটি জটলা। সবাই সেলফি তোলায় ব্যস্ত। কেউ বন্ধুর সঙ্গে তুলছেন, কেউবা প্রিয় মানুষ বা পরিবারের সঙ্গে। রাজধানীর মোহাম্মদপুর থেকে কেনাকাটা করতে এসেছেন ফারজানা খন্দকার ও আশিক হোসেন দম্পতি। 'ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয় মানুষকে নিয়ে শপিং করতে এসেছি। এসেই দেখি গোলাপ ফুল দিয়ে... | 4 |
তিন টেস্টের সিরিজ খেলতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামবে তামিম-মুমিনুল হকরা। লঙ্কা সফরকে সামনে রেখে ছক কষতে শুরু করেছেন টাইগার ক্রিকেটাররা। তবে এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং কোচ। কারণ দুদিন আগে টা... | 12 |
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে তালেবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা পানশিরের কিছু এলাকা দখল করে নিয়েছে। এ ছাড়া তাদের হামলায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের ব্যাপক ক্ষয়ক... | 3 |
এটিএম বুথে গিয়েছিল স্কুলের সরকারি স্কিমের টাকা তুলতে। কিন্তু সেখানে ওই ছাত্র যা দেখল, তা ঘুণাক্ষরেও ভাবেনি সে। এটিএম কার্ড ঘষতেই ওই স্কুলছাত্র দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের কাতিহার জেলার একটি গ্রামে। এ ঘটনার পর ওই এটিএম বুথের সামনে ওই গ্রামের অ... | 3 |
নরসিংদীর রায়পুরায় বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন, আলু, শাকসবজিসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। এতে নিম্ন-মধ্যবিত্ত রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। সাধারণ ক্রেতারা বলছেন, সরকারঘোষিত কিছু পণ্যের দাম কম হলেও সঠিক তদারকির অভাবে ভোক্তাপর্যায়ে বেশির ভাগ পণ্যের দাম এখনো নিম্ন-মধ্যবি... | 6 |
কুলদীপ যাদবের বাঁ হাতি স্পিনে টালমাটাল অবস্থায় পড়ে যায় ইংল্যান্ড। তাকে সামলানোর কোনও উপায় গোটা ম্যাচে খুঁজে পাননি ইংল্যান্ড ব্যাটসম্যান। কুলদীপ একাই ভেঙে দিয়েছেন রুটদের মেরুদণ্ড। শুধু দশ ওভারে ২৫ রানে ছয় উইকেট নিয়ে ক্ষান্ত হননি তিনি, সঙ্গে রেকর্ডও গড়ে ফেলেছেন ২৩ বছর বয়সী এই বাঁ হাতি স্পিনার। কোনও ইংলিশ ব্যাটসম্যানই কুল... | 12 |
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপির ছাত্র সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল'। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও ৯টার আগে থেকেই ছাত্রদল নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়। এদিকে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ... | 6 |
সুন্দর ও পরিপাটি অন্দর মনে প্রশান্তি এনে দেয়। ঘরে প্রশান্তি পেতে যা করতে পারেন:ঘরের দেয়ালে উৎসবের ছোঁয়া আনতে প্রাকৃতিক দৃশ্য, জ্যামিতিক নকশার ওয়ালপেপার লাগাতে পারেন। দেয়ালে বিভিন্ন ধরনের পেইন্টিংও ঝোলাতে পারেন।উৎসবের আগে ঘরের পর্দা, বালিশের কভার, বিছানার চাদর পরিষ্কার করুন। সবচেয়ে ভালো হয় নতুন পর্দা, কভার ও চাদর ব্যবহা... | 6 |
আর্থিক প্রতারণার অভিযোগে শিল্পা শেঠি, শমিতা শেঠি আর তাঁদের মাকে তলব করলেন আন্ধেরি আদালত। সময়মতো তাঁরা লোন পরিশোধ করেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ২৮ ফেব্রুয়ারি তাঁদের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।ফরহাদ নামে এক ব্যবসায়ীর জুহু থানায় শিল্পার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যেখানে অভিযোগ তোলা হয়েছে, ২০১৫ সালে শি... | 2 |
শাকসবজি শরীরের জন্য উপকারী, এ বিষয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। কিন্তু বেশি করে শাকসবজি খেলে হৃদ্রোগ বা স্ট্রোকের ঝুঁকি কমে যায়, এমনটিও পুরোপুরি সত্য নয়। যুক্তরাজ্যের গবেষকদের একটি গবেষণার ফলাফলে এমনটিই দাবি করা হয়েছে। খবর বিবিসির যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ব্রিস্টল ইউনিভার্সিটি এবং চায়নিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের বিজ্ঞানী... | 3 |
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ভারতীয় সীমান্ত এলাকার জিরো পয়েন্ট এওলাছড়া পানপুঞ্জির গভীর জঙ্গল। সেখানে গাছের ডালে ঝুলছিল এক যুবকের মরদেহ। আর পাশে বসে কাঁদছিল ১৬ বছরের এক কিশোরী। এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।মেয়েটিকেও থানায় নেওয়া হয়েছে। নিহত যুবকের নাম শিপন মালাকার। তিনি পৃথিমপ... | 6 |
বিয়ের পর নিজের নাম বদলে তিনি হয়েছিলেন, 'ঐশ্বরিয়া আর ধানুশ'। ইংরেজি 'আর' হল তার বাবা সুপারস্টার রজনীকান্তের নামের প্রথম অক্ষরটি। তার পরে ছিল নিজের স্বামী তামিল নায়ক ধানুশের নাম। কিন্তু বিচ্ছেদের পর পরিচালক ঐশ্বরিয়া আর নিজের স্বামীর নামে পরিচিত হতে চান না। তারই প্রমাণ দিলেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রাম, টুইটার থেকে মুছে ফেলল... | 2 |
চলচ্চিত্র পরিচালনা এমন একটি কাজ যেখানে সাধারণত পুরুষদের পদধ্বনিই বেশি শোনা যায়। এখানে রয়েছে পুরুষদের একচ্ছত্র আধিপত্য। খুব কম সংখ্যক নারী এই পেশায় সাফল্য অর্জন করেছেন। হাতে গোনা মাত্র কয়েকজন জিতেছেন অস্কার অথবা গোল্ডেন বেয়ার। কোন নারীর এই জগতে সাফল্য-পরিচিতি বা জনপ্রিয়তা পাওয়া কঠিন- আর যদি তিনি হন সৌদি আরবের তাহলে তো ... | 2 |
একটি চর। সেখানে বসবাস করা কিছু মানুষ আর তাঁদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে 'গাঙচিল'। ছবিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন অতিথি চরিত্রে। আনিসুর রহমান মিলন, তারিক আনাম খানও আছেন 'গাঙচিল'-এ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।২০১৯ সালের ফেব... | 2 |
জার্মানিতে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সড়কে দায়িত্ব পালনকালে একটি গাড়ি থামিয়ে এক পাশে নেওয়ার সময় তাঁদের ওপর গুলি করা হয়। স্থানীয় সময় সোমবার ভোরে রাইনল্যান্ড রাজ্যে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, নিহত দুই পুলিশ কর্মকর্তার একজন নারী। ... | 3 |
ইকুয়েডরে বৃহস্পতিবার রাতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। খবর এএফপি'র। স্থানীয় সময় ৯টা ১২ মিনিটে দক্ষিণ আমেরিকার এই দেশটির মধ্যাঞ্চলের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে হতাহ... | 3 |
ইংলিশ চ্যানেল থেকে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার ফ্রান্স কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।একটি বিবৃতিতে ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, গত সোমবার থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আলাদা সাতটি অভিযানে ২১০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশী ফ্... | 3 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন নন্দিত শিল্পী সুবীর নন্দী। 'এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি, এখন কোথায় আছে শেখ রাসেলের সেই ছবিটি'- এমন কথায় সাজানো গানটি লিখেছেন সুজন হাজং। যাদু রিছিলের সুরে গানের ... | 2 |
প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা মোকাবিলায় সবাই মিলে কাজ করতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে হবে, জন সমাগম করবেন না। করোনা আক্রান্ত রোগীর সঙ্গে অমানবিক আচরণ করবেন না। প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছিলাম কিন্তু করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে ক... | 6 |
এডিস মশা নির্মূল করে ১৫ অগাস্টের মধ্যে রাজধানীকে ডেঙ্গু মুক্ত করতে রাজধানীর দুই সিটি করপোরেশনের কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে 'ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কা... | 6 |
দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর উদ্ধার হল বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চটি। মঙ্গলবার বেলা ১১টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধারঅভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বেশির ভাগই মুন্সীগঞ্জের বাসিন্দা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এস... | 6 |
শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মিলনায়তন কক্ষে কালজ্বয়ী লেখক মীর মশাররফ হোসেন বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সহযোগিতায় বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদ কালজ্বয়ী লেখক 'মীর মশাররফ হোসেন' বি... | 6 |
ভারতের কলকাতার শতবর্ষের ঐতিহ্যের স্মারক হিসেবে আজও কলকাতা শহরে টিকে আছে ট্রাম। শুধু ট্রাম নয়, টিকে আছে আরেক শতবর্ষের ঐতিহ্য হাতেটানা রিকশাও। এক দশকের বেশি সময় আগে ৩৭টি ট্রাম রুট ছিল কলকাতায়। এখন আর মাত্র একটি রুট টিকে আছে। কলকাতায় প্রথম ট্রাম চালানো হয় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি। সেদিনের ট্রাম ছিল ঘোড়ায় টানা ট্রাম। প্রথম... | 3 |
করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, রাত আটটার দিকে এভারকেয়ার হসপিটালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে। দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার পর গত দুইদিন যাবত খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্প... | 6 |
নদী রক্ষায় আদালতের অনেক যুগান্তকারী রায় আছে। গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালা রয়েছে। কিন্তু বাস্তবে প্রয়োগ নেই। তাই অধিকাংশ নদী দখলে-দূষণে হারিয়ে যাচ্ছে। নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, আইনকে কার্যকর করতে হবে।গতকাল শনিবার বুড়িগঙ্গা নদীতীরবর্তী ওয়াশপুরে অনুষ্ঠিত এক সভায় বক্তারা এমন অভিযোগ করেন। 'নদী রক্ষায় আইন' শীর্ষক ষষ্ঠ... | 6 |
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৯৪ জন।স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনায় নয়জন, যশোরে আটজন, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে, ঝিনাইদহে দুজন এবং বাগ... | 6 |
এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাজধানীর বিসিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত ২০তম বার্ষিক সাধারণ সভায় মো. আলমগীর কবির ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে প... | 0 |
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ হেফাজত নেতাদের পরিচালিত ১৭টি প্রতিষ্ঠান থেকে আয়-ব্যয়ের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব তথ্য যাচাই-বাছাই করছে সংস্থাটি। সংস্থাটির সচিব মো. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।গতকাল বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন সাংবাদিকদের জানা... | 6 |
জিরার গুণের জুড়ি নেই। রান্নাবান্নায় মসলা হিসেবে জিরার ব্যবহার অনেক দিন ধরেই। জিরার স্বাস্থ্যকর অনেক গুণাগুণ আছে। সবচেয়ে বড় কথা, ক্যানসার নিরাময়ে ভূমিকা রাখে জিরা। এ ছাড়া হাঁপানি (অ্যাজমা) প্রতিরোধেও জিরার ব্যবহার রয়েছে। হজমের জন্য জিরা ভালো। খাবারে জিরা যোগ করার জন্য এর বিশেষ গুণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জিনিউজ। ১.... | 4 |
কাপুর পরিবারে আবার করোনার থাবা। নীতু কাপুর, রণবীর কাপুরের পর এবার করোনায় আক্রান্ত রণধীর কাপুর। প্রবীণ এ অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে। শেষপর্যন্ত সেই হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন। তবে তিনি ভালোই আছেন বলে জানিয়েছেন নিজেই। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রণধীর কাপুর নিজেই এ খবর... | 2 |
রাঙামাটিতে কাপ্তাই হ্রদের 'জলে ভাসা' জমিতে নতুন উদ্ভাবিত ধান চাষ করে সফলতা পেয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। ব্রি-৮১ ও ব্রি-৯২ জাতের ধান চাষ করে হাইব্রিড ধানের কাছাকাছি ফলন হয়েছে। সফলতা আসায় দেশীয় এ ধান সম্প্রসারণে কাজ শুরু করা হবে জানিয়েছে ব্রি।ধান গবেষণা ইনস্টিটিউট সূত্র জানায়, গত বোরো মৌসুমে জেলার বরকল উ... | 6 |
পাটকল বন্ধ না করে আধুনীকীকায়ণ করাসহ একগুচ্ছ দাবিতে বাম গণতান্ত্রিক জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাঁধায় মুখে পড়ে পণ্ড হয়েছে। বৃহষ্পতিবার (২ জুলাই) সকাল ১১ টা নাগাদ প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম জোটের নেতারা। এর পরে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বাম জোট... | 6 |
সাভারের আশুলিয়ায় মালিকানা ও লভ্যাংশ নিয়ে দ্বন্দ্বের জের ধরে একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে খুনের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই তিন আসামিকে স... | 6 |
একাত্তরের ডিসেম্বরে হত্যাযজ্ঞের শিকার বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা এখনও নিরূপণ করা যায়নি। বিচ্ছিন্নভাবে কিছু তথ্য রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধে ঠিক কতজন বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, তার পূর্ণাঙ্গ তথ্য কোথাও নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও তাই জানা যায়নি, ঠিক কতজন বুদ্ধ... | 6 |
চর পড়ে মরে যাচ্ছে সাহেবের হাট চ্যানেল। বরিশালের সঙ্গে মেহেন্দীগঞ্জ, ভোলা এবং পটুয়াখালীর একাংশে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে এ চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীর্তনখোলা পয়েন্ট থেকে আড়িয়াল খাঁ নদের লাহারহাট পয়েন্ট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ চ্যানেলটির বাঁকে বাঁকে জেগে উঠেছে চর। কয়েকটি পয়েন্টে পলি জমে নাব্য সংকট দ... | 6 |
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) আবাসিক ভবনগুলো কেবলই স্মৃতি। উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে পরিত্যক্ত ভবনগুলো এখন ধ্বংসের পথে।বাংলাদেশ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল (কেপিএম) স্থাপিত হয় ১৯৫১ সালে। তৎকালে ৬৭ দশমিক ৫৭ মিলিয়ন রুপি ব্যয়ে এটি ... | 6 |
ভারতে নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাস্তায় নেমে বিক্ষোভ, সরকারি সম্পত্তি ভাঙচুর, গাড়ি-বাইকে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ২৮ জনকে ক্ষতিপূরণের নোটিশ পাঠানো হয়েছে। যদিও এর আগেই বিক্ষোভকারীদের হুমিক দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার এ নিয়ে ব্যবস্থা নিল রাজ্যের রামপুর প্রশাসন। বিভিন্ন ধরনের সরকারি স... | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.