text
stringlengths
1
58.1k
label
int64
0
12
নারীমুক্তি, গণতন্ত্র ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি সুফিয়া কামালের ১১০তম জন্মদিন আজ। তিনি ১৯৯১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি। বাংলার প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল তার আপোসহীন এবং দৃপ্ত পদচারণা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবারসহ কলকাতা ...
6
বাঁদরের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলার মজলগাঁও এলাকার একটি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বাঁদরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার পর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাঁদরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়...
3
সীমিত আকারে পোশাক কারখানা চালু করার ঘোষণার পরে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রাজধানীমুখী শ্রমিকদের চাপ বেড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ ফেরিতে আবার কেউ ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন। গত চার-পাঁচ দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের চাপ দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার...
6
চীনের ভিক্ষুকরা নগদ টাকায় ভিক্ষা নিচ্ছেন না। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তারা অ্যাপের মাধ্যমে ভিক্ষা গ্রহণ করছেন তারা। সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, চীনের প্রত্যেক ভিখারির গলায় ঝোলানো রয়েছে নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ব্যাজ। সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছামতো অর্থ ওই ভিখারির ই-ওয়ালেটে ট্রান্সফার করছে...
3
শরীয়তপুরের সখিপুর থানার নরসিংহপুর ফেরি ঘাট এলাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। ঘাটে দীর্ঘ সময় আটকা থাকায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া গরু জবাই করে বিক্রি করে দিচ্ছে অনেক গরুর ব্যাপারীরা। আজ শুক্রবার বিকেলে ফেরি ঘাটে ট্রাক টার্মিনাল সড়কের মুখে এপর্যন্ত তিনটি গরু জবাই করে বিক্রি করা হয়েছে।যশোর থেকে চারটি গরু...
6
জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর-ঘিলাতৈল রাস্তা বন্যার পানিতে ভেঙে গেছে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের মানুষ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।জানা গেছে, ডিবিরহাওর, ঘিলাতৈল, খলারবন্দ, ফুলবাড়ী গ্রামের মানুষসহ ডিবিরহাওর বিজিবি ক্যাম্পের সদস্যরা এই রাস্তা দিয়ে চলাচল করে। সম্প্রতি বন্যার পানিতে রাস্তাটির একটি ...
6
লক্ষ শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং বাংলাদেশকে ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তি ও প্রগতির আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন শপথ গ্রহণের মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে বাংলাদেশের জাত...
4
করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ২৫৯ জন; যা আগের দিনের তুলনায় ৭ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৬৮; যা আগের দিনের তুলনায় ২০০ জন বেশি।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ইন্দোনেশিয়...
3
প্রলম্বিত রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি এই বিষয়ে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে চারদফা প্রস্তাব উত্থাপন করবেন। প্রস্তাবগুলো হলো- রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারকে অবশ্যই তাদের রাজনৈতিক ইচ্ছে সুস্পষ্ট করতে হবে। এজন্য রোহিঙ্গ...
6
শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো ও জেসে লিনগার্ডের গোলে আজ প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে 'রেড ডেভিল'রা।ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। সমতা ফেরাতে অবশ্য খু...
12
ঢালিউডের জনপ্রিয় জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরির নতুন ছবি 'শান' মুক্তি পাচ্ছে আগামী ৭ জানুয়ারি। এর আগে 'পোড়ামন টু' ও 'দহন' সিনেমায় দেখা গেছে তাদের। 'শান' মুক্তির আগে পুরোদমে প্রচারণা চালাচ্ছে টিম। ছবির নায়ক-নায়িকাকে দেয়ালে দেয়ালে পোস্টার লাগাতেও দেখা গেছে। 'শান' ছবিতে সিয়ামকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। পোস্...
2
ফের বাবা হচ্ছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার যমজ সন্তানের। তবে তার বর্তমান প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের গর্ভে নয়, অন্য এক নারীর গর্ভে (সারগেসি) বড় হচ্ছে রোনালদোর যমজ সন্তান ব্রিটিশ সংবাদমাধ্যম সানের খবর, যুক্তরাষ্ট্রে কোনো এক নারীর গর্ভে বড় হচ্ছে রোনালদোর যমজ সন্তানরা। রোনালদো পরিবারের ঘনিষ্ঠজনের সূত্র ধর...
12
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সাইপ্রাসে চলমান সংকট সমাধানের আলোচনা এগিয়ে নিতে 'এখনো সাধারণ সাদৃশ্যমূলক ভিত্তি নেই।' বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সাইপ্রাস সমস্যার সমাধানে সাইপ্রাসে বিবাদমান দুই পক্ষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে তিনদিনের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সংবাদ সম্...
3
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মিজমিজি পাইনাদী পূর্ব, মজিববাগ, পাগলাবাড়ি, বাতানপাড়া, সিআইখোলা, হিরাঝিল ও নতুন মহল্লা এলাকা নিয়ে ১ নম্বর ওয়ার্ড। এখানে রয়েছে ছোট ছোট গার্মেন্টস, চুন কারখানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিগত দিনে সিটি করপোরেশনের অর্থায়নে এ ওয়ার্ডে উন্নয়ন হলেও এলাকায় সন্ত্রাস ও মাদকের রয়েছে বিস্তর নেটও...
6
নতুন বলে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাসের সঙ্গী ছিলেন বহুদিন। দেশের হয়ে টেস্ট আর ওয়ানডে মিলে খেলেছেন ১২৫ ম্যাচ। বাঁ হাতে পেস বোলিং করার পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে ঝড়ও তুলতে পারতেন বেশ। টেস্ট ক্রিকেটের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করার কীর্তি আছে শুধু তাঁরই। পরে আইপিএলে ডেকান চার্জার্সের হয়েও ...
12
শিশু রাসেল ফিরে যেতে চায় তার মা-বাবার কাছে। সে তার দাদার সঙ্গে ঢাকা শহরে ঘুরতে এসে হারিয়ে যায়।শিশু রাসেল এখন মাদারীপুরের রাজৈর উপজেলার আম গ্রামের মটবাড়ি গ্রামের আজিজুল ব্যাপারীর বাড়িতে রয়েছে।শিশু রাসেল গত শনিবার তার দাদা আবু বাশার শেখের সঙ্গে ঢাকায় ঘুরতে যায়। সেখানে সে হারিয়ে যায়। ঢাকার বাবু বাজার এলাকায় বসে শিশু রাসেল...
6
পিরোজপুরের ইন্দুরকানীতে জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে নির্মল চন্দ্র দাস নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, ওই পল্লী চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত ছিলেন । কোন ধরনের পরীক্ষা ছাড়াই নিজস্ব ব্যবস্থায় ওষুধ খেয়েছে...
6
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্যামপুর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার হয়নি। সড়কের বেশির ভাগ অংশে খানাখন্দ। একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি। এতে চলাচলে দুর্ভোগে পড়ে এলাকার কয়েক হাজার মানুষ।স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের শ্যামপুর ও চাটখি...
6
মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়ে ফিলিস্তিনি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান শুক্রবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি তার বার্তায় লিখেছেন, অবৈধ ও কুদ...
3
ব্যাপক দরপতন হয়েছে এশিয়ার শেয়ারবাজারে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতনের ধারা প্রবাহিত হয়েছে আজ বুধবার এশিয়ার শেয়ারবাজারে। বন্ডের দর কমায় গতকাল ব্যাপক সূচক কমেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। নাসডাক কম্পোজিট সূচক কমেছে প্রায় ৩ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ২ দশমিক ০৪ শতাংশ, এবং ডাও জোন্স সূচক কমেছে ৫৬৯ ...
0
সমন্বিত ৫ ব্যাংকের ১৪৩৯ শূন্য পদের জন্য এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৫টি ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি অনুসারে স্থগিত হওয়া এ পরীক্ষা ২৫ মার্চ অ...
1
অতি প্রবল ঘূর্ণিঝড় 'ফণী' উপকূলের দিকে যতই এগিয়ে আসছে মানুষের মধ্যে ততই বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। ধেয়ে আসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'ফণী' মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বসে নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেইফটি বিভাগও। তারাও প্রতি মুহূর্তে আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যালোচনা করছে। গতকাল বিমান বাংলাদেশ এ...
6
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন। শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান শাবিপ্রবির প্রক্টর আলমগীর কবির। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
1
মধ্যম ক্যাটাগরির ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে ই-নথি ব্যবস্থাপনায় জুন শিল্প মন্ত্রণালয় শীর্ষ স্থান অর্জন করেছে। এ নিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫ বার ই-নথিতে শিল্প মন্ত্রণালয় প্রথম স্থান অধিকার করেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম ...
0
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ডান হাত হিসেবে পরিচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা উইন হেটেনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা। উইন হেটেনের আইনজীবী বলেন, শুক্রবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়। জান্তার একটি বিশেষ আদালত তাঁকে এ কারাদণ্ড দেন। তাঁকে কারাদণ্ড দেওয়ার মা...
3
অবশেষে ত্রিপোলির কারাগার থেকে মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি। ত্রিপোলি সরকারেরপ্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই সাদি গাদ্দাফিকে মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, মুক্ত হয়েই তিনি তুরস্ক যাত্রা করেছেন। ত...
3
ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের কারণে দেশটিতে ভোজ্য ও জ্বালানি তেলসহ প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ফাস্ট ফুড এমনকি শাক-সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ও কমিয়ে দিতে বাধ্য হয়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।বিশেষজ্ঞদের ধার...
3
মনে হচ্ছিল, এই বুঝি চার বছর আগের কীর্তিটা ফেরত আনলেন ক্রেইগ ব্রাফেট! ২০১৬ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেছিলেন। একটা সম্পূর্ণ ইনিংসে ব্যাট 'ক্যারি' করার বিরল কীর্তিটা ক্যারিয়ারেই অনেক ব্যাটসম্যানের নেই, সেখানে পাঁচ বছরে সেটি দ্বিতীয়বার করে ফেলার সুযোগ পেয়ে গিয়েছিলেন ব্রাফে...
12
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ও সুরকার ফরিদ আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে গত ২০ মার্চ ফরিদ আহমেদ অসুস্থ হয়ে পড়েন। এরপর ২১ ও ২৩ মার্চ তিনি টেস্ট করালে ...
2
শীতের প্রকোপ খুব বেশি না হলেও আজ বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছিল না সূর্যের দেখা। শিবচরের পথঘাট কুয়াশায় ঢাকা পড়ে। সকালে কুয়াশার মাত্রা বেশি থাকায় সামান্য দূরত্বেও কিছু স্পষ্টভাবে দেখা যায়নি। সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়েছে।শিবচর হাইওয়ে সূত্রে জানা গেছে, ভোর থেকে মহাসড়ক...
6
চাঁদপুরের ফরিদগঞ্জে গুপ্টি কর্মকার বাড়ির বিরেশ্বরের পরিত্যাক্ত ঘরে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। ঘটনাটি মঙ্গলবার (১৯ অক্টোবর) চাঁদপুরের গুপ্টি গ্রামে ঘটেছে। প্রত্যক্ষদর্শী উত্তম কুমার জানান, আগুনে পুড়ে যাওয়া ঘরের লোকজন চাঁদপুর কামার শিল্পের কাজ করছে। ঘরে কেউ ছিল না। ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল।...
6
রোববার বেলা আড়াইটা। রাজধানীর ভাটারার কাছে ১০০ ফুট সাঈদনগর বালুর মাঠ গরুর হাট। চারপাশে সারি সারি গরু। দেশের বিভিন্ন স্থান থেকে হাটে ব্যাপারীদের কেউ ১০টি তুলেছেন, আবার কেউবা ১৫টি গরু। কিন্তু হাটের মাঝখানে ওয়াচ টাওয়ারের নিচে মাত্র একটি গরু দাঁড় করানো। আসা-যাওয়ার পথে দরদাম করছেন ক্রেতারা। কিন্তু মনমতো দাম না পাওয়ায় বিক্রি ...
6
ইরানের সংসদীয় নির্বাচনে রক্ষণশীলদের জয়জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৮টি সংসদীয় এলাকার মধ্যে ১৭১টি সংসদীয় এলাকার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে তেহরান প্রদেশের নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। এখনও ভোট গণনা চলছে। রাজধানী তেহরানে সাবেক মেয়র ও রক্ষণশীল প্রার্থী মোহাম্মাদ বাকের কালিবফের নেতৃত্বাধীন প্রার্থী...
3
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের 'নিয়মতান্ত্রিক' কর্মসূচিতে পরিবর্তন আনবে বিএনপি। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দলের সিদ্ধান্তের কথা জানান। মওদুদ বলেন, 'আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় আছেন। আমাদের কাছে তিনটি বিষয় মুখ্য। প্রথমত বেগম খালেদা জি...
6
প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরী ছিলেন প্রবল রাজনীতিসচেতন। অভিনয়ের পাশাপাশি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হয়েছিলেন সংসদ সদস্যও। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিলেন তিনি।এ নিয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কবরী বলেন, 'একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ মানুষ, একজন অভিনেত্রী এবং শিল্পী হিসেবে মানবতা লঙ্ঘনের বি...
2
নেপালেররাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশনের (ইরাব) সদস্যরা। বুধবার স্থানীয় সময় দুপুরে ইরাব সদস্যরা উপাচার্য কার্যালয়, কেন্দ্রীয় লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সভাকক্ষে সিনিয়র অধ্যাপকদের...
6
এই না হলে 'প্রতিশোধ'! চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল চেলসি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে সেই হারের জ্বালা তারা মেটাল ৪-০ গোলে জিতে। স্টামফোর্ড ব্রিজে তুরিন জায়ান্টদের দাঁড়াতেই দেয়নি থমাস টুখেলের দল।ঘরের মাঠে এদিন শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণে...
12
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে গোপনে বিয়ে করে প্রতারণা ও ভ্রূণ হত্যার অভিযোগ তোলায় আয়েশা আক্তার লিজার বিরুদ্ধে মামলা হয়েছে। সাংসদের পক্ষে মামলাটি করেছেন তার একান্ত সহকারী ও বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। লিজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে বিচার চাওয়ায় এর আগে সংসদ...
6
বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।গত শনিবার পিএসটিসির ৩২তম সাধারণ সভায় ২০২২-২৩ বছরের জন্য নতুন গভর্নিং বডি নির্বাচনে তিনি এ দায়িত্ব পান।সাবেক সচিব এ এস এম মাহবুবুল আলম ও গীতালি বদরুন্নেসা যথাক্রমে ভাই...
6
লিওনেল মেসি মানে হলো বার্সেলোনা। লিওনেল মেসি মানে হলো গোল। বর্তমান সময়ের সবচেয়ে সেরা এই ফুটবলার তার ক্যারিয়ারের পুরো সময়টা কাটিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। তিনি বার্সার হয়ে ৭৩১টি ম্যাচ খেলে ৬৩৪টি গোল করেছেন। গোল করার দিক দিয়ে তার ধারে-কাছেও কেউ নেই। বার্সার জার্সিতে...
12
ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের মামলায় যুব মহিলা লীগের নেত্রী ফাতেমা শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে বুধবার সকালে ঝালকাঠি থানায় মামলাটি রেকর্ড করা হয়। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে সিটি পার্ক নতুন চরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মামলার তদন্ত কর্মকর্...
6
মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'সন্ধানী'র কেন্দ্রীয় কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী লুৎফর রহমান মিলন ও সাধারণ সম্পাদক হয়েছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল অ্যান্ড আপডেট ডেন্টাল কলেজের শিক্ষার্থী নাজমুল আলম। গত ৪ ডিসেম্বর সিলেটের এক্সেলসিয়র রিসো...
6
দুই সন্তান থাকলেও প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে ডিভোর্স। দ্বিতীয় বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। তার সঙ্গেই এখন চলছে সংসার। এরই মধ্যে আবার গুঞ্জন উঠেছে-প্রেম করছেন তিনি, তাও আবার মেয়ের বয়সী দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখের সঙ্গে। তিনি বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। দঙ্গল ছবির পর থেকে আমিরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়েই ম...
2
রাজধানীর জুরাইনে হেরোইন বিক্রির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার মো. জাকির হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে রা...
6
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপ-নেতা জিএম কাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধী দলীয় নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন...
6
আট মাস আগে ক্যানসারে মারা গেছেন ছেলে। ছেলের স্ত্রীর শরীরেও বাসা বেঁধেছিলে এই দুরারোগ্য ব্যাধি। স্বামীর মৃত্যুর ১৪ দিনের মাথায় তিনিও চলে যান। দুই বছরের নাতি ক্যাপ্টেন আর পাঁচ বছরের নাতনি কেমি আক্তারকে নিয়ে এখন বিপাকে পড়েছেন ৬০ বছর বয়সী দাদি ফাতেমা বেগম।দিনমজুর স্বামীর অভাবের সংসারে শিশু দুটি লালনপালনের খরচ সংস্থান করতে ...
6
দিনমজুর বাবার পরিবারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন স্মৃতি পারভীন। তবে আর্থিক অনটনের কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।স্মৃতি জয়পুরহাট সদর উপজেলার হরিপুর পূর্বপাড়া গ্রামের আলাউদ্দীনের মেয়ে। তিনি এবার হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথ...
6
পুত্র সন্তানের জন্ম দিলেন শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা আম্বানি। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় পরিবারের পক্ষ থেকে। আম্বানি পরিবারের মুখপাত্র জানিয়েছেন, 'প্রথমবার ঠাকুরদা ও ঠাকুমা হওয়ার খবরে আনন্দিত নীতা ও মুকেশ আম্বানি। ধিরুভাই আম্বানি ও কোকিলাবেন আম্বানির প্রপৌত্রকে আম্বা...
3
রাঙ্গামাটির নানিয়ারচরে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে ৮৫ বছর বয়সী হারুন অর রশীদ নামে এক অশীতিপর বৃদ্ধকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণ...
6
বন্ধুমহলে আরিফ রহমানের নাম ছিল 'মটু আরিফ'। যেমন দেহ তেমন খায়, উচ্চতাও সেই রকম। কথায় কথায় নিজেকে বলত 'বোগরার ছৈল' (বগুড়ার ছেলে)। যেন বগুড়া বাড়ি হওয়া বিরাট কিছু। খাওয়ার শেষপাতে বাচ্চাদের মুখে যেভাবে দুধভাত লেগে থাকে, আরিফের মুখেও সেভাবে লেপটে থাকত বগুড়ার আঞ্চলিক উচ্চারণ। ৯০-এর পর ঢাকায় থানা গাড়তে এসেছিল বগুড়ার দৈনিক করতো...
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) দুপুরে ডা. মুজিবুর রহমান রিপন মারা গেছেন। তিনি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসকষ্ট নিতে গত ৩ ...
6
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ২৬১৯ জন। যার বেশিরভাগই মৃত্যু হয়েছে চীনে, চীনের মূল ভূখণ্ডের বাইরে এ ভাইরাসে মোট ২৭ জন প্রাণ হারিয়েছেন। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭৯ হাজার মানুষ। লেবানন, ইসরায়েলের পর নতুন করে করোনাভাইরাস ধরা পড়েছে কুয়েত ও বা...
4
আদালতের নির্দেশনা না মেনে চিত্রনায়িকা শামসুননাহার স্মৃতি ওরফে পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক হাইকোর্টে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাঁরা হলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। গতকাল রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের বেঞ্...
6
সরকারের সবকিছুতে দোষত্রুটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পূর্ণিমার আলোঝলমল রাতেও অমাবস্যার অন্ধকার দেখতে পান বিএনপির নেতারা। আজ মঙ্গলবার বিকেলে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়...
9
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইঝি ও দ্যা নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বিরুদ্ধে এক শ' মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন। ট্রাম্পের কর সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রতারণার মাধ্যমে অবৈধভাবে হস্তগত করার অভিযোগে তিনি তাদের বিরুদ্ধে এ মামলা করেন। বুধবার আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ...
3
এক বছরের বেশি সময় ধরে চলমান কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাব্যবস্থা হুমকির সম্মুখীন। স্বাভাবিক পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ নিয়ে ব্যস্ত থাকে, করোনার প্রকোপে সেই স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে চলেছে এক বছরের বেশি সময়। ২০২০ সালের জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে শিক্ষা কা...
8
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রধান আকর্ষণ অবশ্যই উত্তর প্রদেশ। এ রাজ্যে উপর্যুপরি দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় আসতে পারবে কি না, তার ওপর অনেকাংশে নির্ভরশীল ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভাগ্য। শুধু তা-ই নয়, এই পাঁচ রাজ্যের ফলাফল ঠিক করে দেবে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ভারসাম্য কেমন হবে ...
8
করোনাকেন্দ্রিক বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ ছিল দীর্ঘদিন। গণপরিবহন বন্ধ থাকায় এবারের ঈদুল ফিতরে মাইক্রোবাস অনানুষ্ঠানিকভাবে গণপরিবহন হয়ে উঠেছিল। অর্থাৎ ঈদে যাঁরা গ্রামের বাড়িতে আসা-যাওয়া করেছেন, তাঁদের অনেকেরই প্রধান অবলম্বন ছিল মাইক্রোবাস। তাই সরকার এবার মাইক্রোবাসকে আনুষ্ঠানিকভাবে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দিতে য...
0
ড্রেনের পানিতে ধুয়ে ধনেপাতা বিক্রি করেছিলেন সবজি বিক্রেতা। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। ওই সবজি বিক্রেতা ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বাসিন্দা।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওই সবজি বিক্রেতার ড্রেনের পানিতে ধনেপাতা ধোয়ার ভিডিও ভাইরাল হয়। যিনি ভিড...
3
তাকে সবাই গানের মানুষ হিসেবেই জানে। 'আমিতো ভালা না, ভালা লইয়াই থাইকো' এর কল্যাণে অল্প সময়েই শ্রোতাদের কাছে বিশাল পরিচিতি পেয়েছেন কামরুজ্জামান রাব্বি। এরপর এর মধ্যেই শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। তবে তার অভিনয় প্রতিভার কথা অনেকেরই অজানা। পরিচালক অপূর্ব আমীনের অনুরোধে প্রথমবার একক নাটকে কাজ করেন। একই পরিচালকের আরো দু...
2
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আজ বাংলাদেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের সন্তানরা বিদেশে গিয়ে রক্ত ঘাম করা পয়সা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় বলে আমাদের সাংসদ-মন্ত্রীদের বেতন-ভাতা হয়। আমাদের গাড়ি-বাড়ি আর রাস্তা ঘাটের ...
6
গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এখনো পুরোপুরি চালু হয়নি। কিন্তু এরই মধ্যেই ভেঙে পড়েছে রেলস্টেশন ভবনের কক্ষের কাচ। এ কাচ রক্ষায় বিভিন্ন জায়গায় টিনের বেড়া দিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও কর্তৃপক্ষের উদাসীনতাকেই এর জন্য দায়ী করছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তবে রেলওয়ে কর্...
6
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় দুই সপ্তাহ পর দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধান কারি ফসিহউদ্দিন বুধবার বলেছেন, তারা 'নিয়মিত' ও 'শক্তিশালী' সেনাবাহিনী গঠন করার জন্য কাজ করছে। তিনি বলেন, সেনাবাহিনী গঠনের পরিকল্পনা শিগগিরই চূড়ান্ত হবে।তিনি বলেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় দেশের একটি নিয়মিত ও শক্তিশাল...
3
মেহেরপুরের গাংনীতে আসাদুজ্জামান কনক বিশ্বাস (৩০) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আসাদুজ্জামান কনক বিশ্বাস বামন্দী পশ্চিমপাড়ার বাসিন্দা। তাঁর নামে মাদকসহ আটটি মামলা রয়েছে।গাংনী র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি তারেক আমান ব...
6
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গতকাল শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০৪ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪৮৯ জন আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধি...
6
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গড়ে ২১ হাজার মানুষের জন্য চিকিৎসক মাত্র একজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ২৩ জন। রয়েছে মাত্র ১৪ জন। চিকিৎসকের অভাবে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।তাই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেবা নিচ্ছেন এলাকাবাসী। বেস...
6
আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। নির্বাচনে প্রার্থী হয়েছেন একঝাঁক শিল্পী। এবার নেই কোনো প্যানেল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন বিজয়ী হয়ে নতুন কমিটি গড়বেন সংগঠনটির ভবিষ্যতের জন্য। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হ...
2
আসাম রাজ্য ও কেন্দ্রশাসিত পদুচেরি ছাড়া বাকি তিন রাজ্যে পিছিয়ে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামের পরে বিজেপি ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। তবে তামিলনাড়ু ও কেরালায় বিজেপি জয়ের দৌড়ে পিছিয়ে রয়েছে। খবর এনডিটিভির। দুপুর পর্যন্ত পাওয়া খবরে, আসামে ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৮১ আসনে। এরপর...
3
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আরপাড়া গ্রামের বাসিন্দা জব্বার শেখ (৭০)। স্বামী-স্ত্রী দুজনের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে এই বয়সে ভ্যান চালিয়ে জীবিকার্জন করেন তিনি। কিন্তু দুঃখের বিষয় উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। যেন মাথার ওপর আকাশ ভেঙে ...
6
দেশের রেলপথে কিছু পণ্য রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে লিথুয়ানিয়া। এতে রাশিয়া বাল্টিক রাষ্ট্রটিকেকয়েকদিন ধরে কঠোর পরিণতির হুমকি দিয়ে আসছে। কিন্তু লিথুয়ানিয়ার বিরুদ্ধে রাশিয়া সঠিক কী পদক্ষেপ নিবে তা স্পষ্ট না করলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা কিছুটা ইঙ্গিত দিলেন। তিনি ...
3
পুরুষ টেনিসে বিশ্বে এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। তাঁকে ঘিরে চলমান বিপত্তি থেকে সহজে বের হতে পারছে না অস্ট্রেলিয়া সরকার। জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের জন্য আসছেন, এই ঘোষণা দেওয়ার পর থেকেই বলতে গেলে মরিসন সরকার ব্যাকফুটে রয়েছে।কারণ টিকাবিরোধী হিসেবে জোকোভিচের নাম এর আগেই 'বিখ্যাত' হয়ে গেছে। এরপরও তিনি অস্ট্রেলিয়...
3
ডারবান টেস্টে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭৪ রান। জিততে পারলে এটিই হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জেতা। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে অপরাজিত থাকা দুই ওপেনার ডিন এলগার ও সারেল এর...
12
বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের খবর অনেকেরই জানা। এক ব্যক্তির ২৪ লাখ টাকা নিয়ে নাকি উধাও হয়ে গেছেন তিনি। ভারতের মুরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা গেল বছর অভিযোগ করেছিলেন, তার অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েও হাজির হননি সোনাক্ষী। এর জন্য এই নায়িকাকে ২৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল ...
2
আগে ভক্তদের নিরাপত্তা, পরে 'দাবাং থ্রি'। ভারতজুড়ে এনআরসি ও সিএএ নিয়ে চলতে থাকা অস্থির অবস্থায় ভক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সালমান খানের ছবি মানেই বক্স অফিসে ধুন্ধুমার। সমালোচকদের প্রশংসার তোয়াক্কা না করেই ভাইজা...
2
করোনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাস্থ্যবিধি মেনে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুশীলন করেছেন মুশফিক-মুমিনুলরা। রবিবার মিরপুরে তৃতীয় ধাপে অনুশীলন করেছেন নারী ও পুরুষ দলের ক্রিকেটাররা। এদিন দীর্ঘ বিরতির পর অনুশীলনে ফিরেছেন টাইগার দলের দুই তারকা ক্রিকেটার মারকুটে ওপেনার তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমান। অসুস্থত...
12
বহুদিন পর নিজেকে আবারও আলোচনায় নিয়ে এলেন স্টান্ডার্ড লিয়েজের বেলজিয়ান স্ট্রাইকার ওবি উলার। করোনাভাইরাসের প্রকোপের মাঝে বারবিকিউ পার্টি করতে গিয়ে জরিমানা গুনেছেন তিনি। করোনাভাইরাসে এরই মাঝে ৩৯০৩ জন প্রাণ হারিয়েছেন বেলজিয়ামে। দেশটিতে জনসমাগম বেশ আগে থেকেই নিষিদ্ধ। এর মাঝেই নিজের বাড়ির লনে বারবিকিউ পার্টি করতে গিয়েছিলেন উ...
12
খুলনা বিভাগে একদিনে রেকর্ড সংখ্যক ১ হাজার ৪৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৩ হাজার ১৬৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৬ দশমিক ২৮ শনাক্ত। এদিকে বিভাগের ১০ জেলায় করোনায় মৃত্যুর হার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ১১ জন। খুলনা জেলায় ...
6
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যানবাহনে গণডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। র্...
6
কয়েক বছর ধরেই বাংলা নববর্ষকে ঘিরে কেনাকাটা বাড়ছিল। সাধারণ মানুষের গণ্ডি পেরিয়ে উৎসবটি করপোরেট প্রতিষ্ঠানেও মিশেছে। ফলে বর্ষবরণের ব্যবসা-বাণিজ্য শুধু আর পোশাক কেনাবেচায় আটকে নেই, বরং পরিধি বেড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বৈশাখী ভাতাও পান। বেসরকারি খাতের অনেকগুলো ব্যাংকও ভাতা দেয় বৈশাখে। সব মিলিয়ে বৈশাখকেন্দ্রিক ছোট ...
0
মোট ১১টি হলে শিক্ষার্থী থাকেন প্রায় ৯ হাজার। দুই-তৃতীয়াংশ শিক্ষার্থীই হলের খাবারের ওপর নির্ভরশীল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী আহমেদ সুমন। পাঁচ বছর ধরে তিনি হলে থাকছেন। কখনো হলের ক্যানটিনে খাবার খান, আবার কখনো হলের ডাইনিংয়ে। এসব খাবার খেয়ে তিনি কয়েকবার অসুস্থ হয়েছেন। সুমন প্রথম আলোকে বলেন...
6
করোনা মহামারি ২০২২ সালেও চলতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। করোনা মহামারি দীর্ঘ হওয়ার আশঙ্কার পেছনে দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয়সংখ্যক টিকা না পাওয়ার বিষয়টি সামনে এনেছে ডব্লিউএইচও। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ব...
3
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উম্মে সুলতানা পপি ওরফে শম্পাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এতথ্য নিশ্চিত করেছে। কয়েকদিন আগে তাকে আটক করা হলেও সোমবার তাকে গ্রেফতার দেখানো হয়। ফেনীর পিবিআইর উপ পরিদর্শক ও এই মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। তি...
6
উয়েফা নেশন্স লিগে শেষ মুহূর্তে গোল করে জার্মানিকে ১-১ গোলে রুখে দিয়েছে স্পেন। শুক্রবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে ২ দল। আর দীর্ঘদিন পর খেলতে নেমেই পয়েন্ট ভাগাভাগি করে ২ দলকে সন্তুষ্ট থাকতে হয়। অবশ্য ম্যাচটিতে পূর্ণ পয়েন্ট পেতে পারত জার্মানি। ম্যাচের ৫১ মিনিটের সময় তিমো ওয়ের্নারের গোলে এগিয়ে যায় ২০১৪ স...
12
বরগুনার আলোচিত শিশু রবিউল আউয়াল হত্যা মামলায় একমাত্র আসামি মিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডে ৯ মাস ২৮ দিন পর মামলার বিচার শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আবু তাহের। রায় ঘোষণার পর আসামি মিরাজকে কারাগারে পাঠানো হয়। রায়ে ৩০২ ধারায় মিরাজকে ...
6
টি-টোয়েন্টি ক্রিকেটে মোট রানে না পারলেও অর্ধ-শতরানে বিরাট কোহলিকে টপকে গেলেন রোহিত শর্মা। এছাড়া ছক্কার মাইলফলকে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের পাশে বসে পড়লেন তিনি। রবিবার ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩১ বলে ৫৬ রান করেন রোহিত। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটি রোহিতের ৩০তম অর্ধ-শতরান। এই ত...
12
চিকিৎসার কথা বলে ভারতে নিয়ে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে সালমা খাতুন নামে এক নারীকে হত্যা করেছে তার স্বামীকামরুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্তকামরুল ইসলামকে ইতোমধ্যেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।গত বুধবার যশোরের কোতোয়ালি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন সালমার বাবা শহিদুল ইসলাম। রাতেই অভিযুক্ত স্বামী কাম...
6
শেয়ারধারীদের জন্য ব্যাংকের লভ্যাংশ দেওয়ার সীমা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে মূলধন ভিত্তি শক্তিশালী আছে, এমন ব্যাংকগুলো শেয়ারধারীদের নগদ ও বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে। আগে ৩০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দেওয়ার অনুমোদন ছিল। আর আর্থিক প্রতিষ্ঠানগুলো নগদ ১৫ শতাংশ ও চাহিদ...
0
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন-২০১৫'র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। একইসঙ্গে এই আইনের অধীনে অধিদফতরের সিদ্ধান্তও নেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। তিনি বলেন, ১৯৫...
6
জয়-পরাজয় যাই হবে, নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সমর্থিত মেয়রপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। একই সঙ্গে তাঁর নেতাকর্মী-সমর্থকদের ফলাফল নেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে ভোটপ্রদান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেক...
6
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দুরাই স্বামী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুব বড় ঢেউ। ভারতের বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা সবাই সমস্যা সমাধানে এক সঙ্গে কাজ করবো। দুই দেশের মানুষের স্বার্থে কি করতে পারি, এ জন্য আমি দিল্লী প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ভারতের আগরতলা থেকে আ...
6
করোনার কবলে পড়ে অনেকের জীবনে এসেছে ছন্দপতন। পরিবর্তিত পরিস্থিতিতে কেউ কেউ জীবিকার জন্য আঁকড়ে ধরছেন নতুন পথ। তেমনই একজন দোহার উপজেলার মধুপ্রভাতী কিন্ডারগার্টেন স্কুলের ধর্মীয় শিক্ষক আবদুর রহমান।লকডাউনের এই সময়ে তিনি 'লন্ড্রি ম্যান' নামে নতুন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন।গত বছর করোনা মহামারি শুরু হলে আবদুর রহমানের শিক্ষাপ্রত...
6
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ডিগ্রি ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের ফল প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তিন বছরের ডিগ্রি কোর্স ৬ বছর পার হয়ে গেলেও তা এখনও শেষ হয়নি। গত বছর ঢাকা বিশ্ববিদ্...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারিতে সময়মতো সরকারের আর্থিক অনুদানের ফলেই, কৃষি, বাণিজ্যসহ পুরো অর্থনীতি আবারও গতিশীল হচ্ছে। সূচনা বক্তব্যে একনেক সভাপতি বলেন, সময়মতো প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলেই অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। এনইসি সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন একনেক এর অন্যান্য সদস্যরা। জরুরি ...
6
পাকিস্তানে শ্রীলঙ্কার এক কারখানা ব্যবস্থাপককে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দেশটির কর্মকর্তারা এসব তথ্য জানান। খবর এএফপির। ধর্ম অবমাননার অভিযোগে গত শুক্রবার একদল জনতা কারখানায় ঢুকে শ্রীলঙ্কান ব্যবস্থাপককে বের করে এনে হত্যা করে। প্রকাশ্যে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক...
3
এবার ঈদে ঢাকা-বগুড়া মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের চিত্র একেবারেই ভিন্ন। সোমবার সকাল থেকেই নলকা সেতু হয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুরো রাস্তা ফাঁকা। যানও নেই, জটও নেই। দুই-একটি যানবাহন চোখে পড়ছে। একদিন আগেও এই মহাসড়কে হালকা যানজট ছিল। গাড়ির গতিও ছিল খুবই কম। কিন্তু আজকের চিত্র একেবারে আলাদা। ঈদের আগে গত ...
6
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) মানিকগঞ্জের ঘিওরের সাতটি ও সাটুরিয়ার নয়টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দলটির মনোনয়ন সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।ঘিওর: ঘিওরের সাত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ। উপজেলা...
6
চলছে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ। বেশ কয়েকবছর ধরেই ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামটিতে নিজেদের হোম ভেন্যু হিসেবে খেলছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের জয় পেয়েছিল আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার টস জেতার পর ব্যাট করতে নামে আফগানরা। ব্যাট ...
12
বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নিয়ে ২৮৬ বিয়ে করা লালমনিরহাটের যুবক জাকির হোসেন ওরফে রাব্বীর বিরুদ্ধে অভিযোগ করতে লজ্জা পাচ্ছেন স্বয়ং তার স্ত্রীরা। বিয়ের নামে অসংখ্য নারীর সাথে এই যুবকের মেলামেশার খবর বিভিন্ন মিডিয়াতে চাউর হওয়ার পর প্রথমে অনেক নারী থানায় স্বশরীরে এসে কিংবা ফোনে মামলার তদন্ত কর্মকর্তারা কাছে অভিযোগ দাখিল ...
6
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকায় বিয়ে করতে এসে এক ভুয়া জজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটককৃত সেই ভুয়া জজের নাম রাশেদুল ইসলাম সোহাগ (৩০)। গতকাল শুক্রবার রাতে তাকে আটক করা হয়। মামলা সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেরারচালা গ্রামের আব্দুল খালেকের ছেলে রাশেদুল ইসলাম সোহাগ তার বড়...
6
কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৫তম আসর বসার কথা ছিল গত জানুয়ারিতে। তবে করোনার সংক্রমণের কারণে এই সময় ঐতিহ্যবাহী এ আয়োজন করা সম্ভব করা হয়নি। বলা হয়েছিল, সংক্রমণ কমলে জুলাইয়ে বসবে বইমেলা। কিন্তু করোনার সংক্রমণ এখনো কমেনি। তাই জুলাইয়ে বইমেলা আয়োজন সম্ভব হচ্ছে না। কবে নাগাদ বইমেলা আয়োজন করা যাবে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখনই ...
3