text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
'বানের পানি আসলে হামার বিপদ হয়', 'হাটবাজার করবের পায় না', 'অল্প এহনা ঝড়ি হইলে পানি জমি থাকে'-এসব কথা বলছিলেন কুড়িগ্রামের চিলমারীর রমনা মডেল ইউনিয়নের সুরাইয়া বেগম (৪৫), আমিনুল ইসলাম (৫২), মজনু মিয়া (৩৪)।জানা যায়, উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার মাঠের পাড় ভোলার ছড়ায় ২০১৫ সালের বন্যায় ভেঙে যায় চলাচলের একমাত্র ... | 6 |
শিকারীদের হাতে প্রাণ গেল ৯ কেজি ওজনের কাতলের হালদা নদীতে মাছ শিকার নিষিদ্ধ হলেও অসাধু চোরাই শিকারিরা সেসবের কোন তোয়াক্কা করছে না। তাঁরা যে শুধু মাছই শিকার করছে তা কিন্তু নয়। সেই সঙ্গে নিরীহ ডলফিনকেও নির্বিচারে হত্যা করছে। হালদা নদীর মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নানা প্রকল্প নেয়া হলেও সেগুলোকে যেনো বৃদ্ধাঙ্গুলিই দেখিয়ে যাচ... | 6 |
নতুন কোম্পানি খোলা থেকে শুরু করে বিদ্যমান কোম্পানির বিলুপ্তি পর্যন্ত অনেক কাজেই যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) ফি বা মাশুল নিয়ে থাকে। বর্তমানে আরজেএসসি বিভিন্ন কাজের ফি জমা নেয় ইবিএল, ওয়ান ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া সিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ফি জমা দ... | 0 |
সাবেক নেতা হাসান শেখ মোহাম্মদ সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর রোববার তিনি পদটি নিশ্চিত হন। তিনি ২০১২-২০১৭ সময়কালেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিদ্রোহীদের হামলার আশঙ্কায় নিরাপত্তা লকডাউনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাষ্ট্রীয় টিভির... | 3 |
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার দিন ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার দেশের বহুল আলোচিত এ মামলার যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন কক্সবাজার আদালত।এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাবেক ওসি প্রদীপের আইনজীবী রানা দাশ... | 6 |
রাশিয়ার ২৩ কূটনীতিককে যুক্তরাজ্যে বহিষ্কারের পদক্ষেপকে অদূরদৃষ্টিসম্পন্ন ও হঠকারিতামূলক বলে অভিহিত করেছে। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরিজা মে রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর লন্ডনে রুশ দূতাবাস এ প্রতিক্রিয়া ব্যক্ত করে। উল্লেখ্য, বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্... | 3 |
রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। গত ৬ অক্টোবর থেকে দেশব্যাপী চলমান পণ্য বিক্রির এ কার্যক্রম আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। আজ টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।এ ব্যাপ... | 0 |
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার ওয়ালিদ হোসেন বুধবার (১১ নভেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। ডিএমপির এ মুখপাত্র বলেন, গত মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ইন্সপেক্টর পদম... | 6 |
হজের পর ওমরার জন্য জেয়ারতকারীদের আর ১৪ দিন অপেক্ষা করতে হবে না। সোমবার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানায় সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ। মন্ত্রণালয়ে প্রধান পরিকল্পনা ও কৌশল কর্মকর্তা হিসেবে কাজ করা ড. আমর আল-মাদদাহ আরব নিউজকে বলেন, সতর্কতামূলক ব্যবস্থাপনার মাধ্যমে ওমরা ও নামাজের জন্য আসা... | 3 |
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি আবারও বিয়ে করেন তবে তিনি স্ত্রী হিসেবে মেলিন্ডাকেই বেছে নেবেন। রোববার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, তাঁর প্রাক্তন ... | 3 |
বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের হয়ে এনসিবির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন জনপ্রিয় সংগীত তারকা মিকা সিং। গতকাল রোববার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তারের পর থেকে নানা মহলেই নানা কথা উঠেছে। আজ মঙ্গলবার সকালে মিকা সিংও টুইটারে একটি পোস্ট দিয়ে তাঁর মন্তব্য প্রকাশ করেন।সকা... | 2 |
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে 'অগ্নিপরীক্ষা'। আগামী সপ্তাহে ওয়াশিংটনের পরিস্থিতি তাঁর ও ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নির্ধারণী হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সফলতা আগামী সপ্তাহে ক্যাপিটল হিলে নির্ধারিত হতে পারে। এ অবস্থায় বিরোধী রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আমেরিকানরা বাইডেনের ... | 3 |
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ১০২ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল এ... | 6 |
বেনাপোলের একটি ওয়ার্কশপে রাসায়নিকের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে ইমন হোসেন নামের কিশোরের মৃত্যু হয়েছে।সে ওই ওয়ার্কশপে শ্রমিকের কাজ করত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো মামলা বা কেউ আটক নেই।স্থানীয়রা জানায়, বৃ... | 6 |
কক্সবাজারের টেকনাফ শিবিরে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ তোহা বাহিনীর প্রধান 'সন্ত্রাসী' তোহাসহ ৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান শিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, গতকাল ভোরে একদল দুর্বৃত্ত ডাকাত... | 6 |
চট্টগ্রামের আনোয়ারায় গত চার দিনে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে আবারও গরু চুরির ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার বরুমচড়া গ্রামে সওদাগর দীঘিরপাড় এলাকার আহমদ হোসেন সওদাগর, বরুমচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার আহমদ মিয়ার ছেলে নুর মোহাম্মদ এবং একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ বাবু।জা... | 6 |
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে ভারত বিরোধিতা এবং অন্তরালে তাদের পদলেহন করাই হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেত... | 9 |
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) ৩০ অক্টোবরের সিদ্ধান্ত অনুসারে মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠির সেদেশের রাখাইন প্রদেশে প্রত্যাবাসন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ বিষয়ে আজ সাংবাদিকদের বলেন, 'প্রত্যাবাসনের বিষয়ে আমরা আশাবাদী। দেখা যাক কি... | 9 |
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর রাজধানীর গুলশানে একটি অভিজাত ফ্যাশন স্টলে অভিযান চালিয়ে ৩৯ কোটি টাকার গোপন বিক্রয় হিসাব উদ্ধার করেছে। এই ঘটনায় ভ্যাট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গুলশানের প্রতিষ্ঠানটির নাম জারা ফ্যাশন, হাউজ ৭, রোড ১৪। এই স্টলটিতে অভিজাত ও বিদেশি ব্রান্ডের জামাকাপড়, ঘড়ি, জুতা, ব্যাগ ও গহনাসহ নানা ধরনের ... | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রশংসা করে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা হিসেবে পেয়ে এই দেশের মানুষ সত্যিই ভাগ্যবান। আমার বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাকে নিয়ে গর্ববোধ করতেন। তিনি এবং তার দল যে দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদ... | 6 |
করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টা আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৬ জনে। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকালের তুলনায় একলাফে মৃত্যু বেড়েছে দেড়গুণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩... | 6 |
১১২ বছরের জুলেখা বেগম ছেলে ও ছেলের স্ত্রী হারানোর দুঃসহ স্মৃতি ও বয়সের ভারে ভারাক্রান্ত। বার্ধক্যজনিত কারণে মনে রাখতে পারেন না তেমন কিছুই। পরিবারের অন্যদের সহায়তায় চলে নাওয়া-খাওয়া, এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়া। স্বামী চলে গেছেন প্রায় দেড় যুগ আগে। এখনো দেলুর (কর্নেল দেলোয়ার) কথা মনে করে ডুকরে কেঁদে ওঠেন। দুই বছর আগেও জ... | 6 |
ককটেল বিস্ফোরণ ও কয়েকপক্ষের হাতাহাতিতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে।মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম ইঞ্জিনিয়িার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিতি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত... | 6 |
নাটোরের বনপাড়া হাটিকুমরুল ও বনপাড়া-পাবনা মহাসড়কে যানজট চরমে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। আটকে আছে শত শত পরিবহন। হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে মুলাডুলি রেলগেট এলাকায় রেললাইন সংস্কার কাজ করার জন্য নাটোর-পাবনা মহাসড়ক বন্ধ ছিল। সকালে সংস্কার কাজ শেষ হয়। কিন্তু আজ বুধবার সকাল থেকেই গণপরিবহন খুলে দেওয়ায় পরিবহন... | 6 |
কুড়িগ্রামে প্রাইভেটকারের সঙ্গে বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ মোট ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আরডিআরএস বাজার সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- নরসিংদী সমাজসেবা দপ্তর পরিচালিত শিশু পরিবারের... | 6 |
কারাগারে আটক থাকা শিশু-কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত সিলেট জেলা টাস্কফোর্সের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সমাজসেবার প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মির্জা লুৎফুল বারী... | 6 |
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে জান্নাতি (৫) নামে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের রলাকাটার চর সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নিখোঁজের পর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে আজ রোববার বিকেল পর্যন্ত খোঁজ মেলেনি জান্নাতির।যাত্রাপুর... | 6 |
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের সীমানা পুনঃবিভাজন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডের কয়েক হাজার স্থায়ী বাসিন্দা চরম বিপাকে পড়েছেন। ওই ওয়ার্ডে তারা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করে আসলেও ইউনিয়নের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ই... | 6 |
নিউজিল্যান্ড সফরে গিয়ে কেমন আছেন তামিম-মুশফিকরা? কোথায় আছেন? কতদিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে? এমন নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। করোনা ভাইরাসের কারণে নিউজিল্যান্ড পৌঁছেই সোজা রুম কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হয়েছে তামিম-মুশফিকদের তা আগেই জানা ছিল। তবে খুশির খবর হল-ক্রাইস্টচার্চে দুই দিন একই ঘরে বন্দি... | 12 |
ডিজিটাল বাংলাদেশ দিবসে বগুড়ায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু,... | 6 |
'৭১-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজেরা জানা ও শিক্ষার্থীদের জানানোর শর্তে কারাগার থেকে ছাড়া পেয়েছেন বঙ্গবন্ধুর জন্মদিনে কেকের বদলে পাউরুটি কেটে উপহাস করা দুই মাদ্রাসা শিক্ষক। আগামী এক বছর তারা প্রবেশনে থাকবেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান কারাদণ্ডের বদলে সাজা হিসে... | 6 |
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। দু'দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও বাংলাদেশ সফরকালীন সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেনজয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসে ভারত সফরে যেতে পারেন। এ বিষয়টি নিয়ে কাজ করছে প... | 6 |
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। লিবিয়া থেকে যাত্রা শুরু করে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ওই নৌকার অন্য আরও ৮৪ আরোহীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী। শনিবার ( ৩ জুলাই) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তিউ... | 3 |
হজম করা সহজ ও স্বাস্থ্য সুরক্ষায় পেঁপে খুব কার্যকর। পেঁপে অনেকের প্রিয় ফল। আমাদের মধ্যে কেউ কেউ এটি খালি পেটে খেতে পছন্দ করেন আবার অনেকেই সালাদ বা মধ্যাহ্নের খাবারের আকারে পছন্দ করতে পারেন। পেঁপেতে অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। পেঁপের পাতার রসও ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে লড়াই করতে এবং প্লেট... | 4 |
শরীয়তপুরের মাঝিরঘাট লঞ্চঘাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। মাঝিরঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে থাকে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী। অধিকাংশ যাত্রীর মুখেই নেই মাস্ক। ঘাটে বিআইডব্লিউটিসির কর্মকর্তা, নৌ-পুলিশ ও ঘাট ইজারাদারের জনবল থাকলেও বিষয়টি দেখার কেউ নেই। যাত্রী ও লঞ্চ কর্মচারীদের এমন উদাসীনতায় করোনা সংক... | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৬টায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।অধ্যাপক আবদুল মতীনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ঢাবির দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হারুন রশীদ।অধ্যাপক হারুন রশীদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপ... | 6 |
কক্সবাজারের টেকনাফে দুই লাখ ইয়াবাসহ মো. আবুল কালাম (২০) নামে একজন মিয়ানমারের নাগরিককে আটক করেছেন র্যাব-১৫ এর সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর বাড়ি মিয়ানমারের মংডু শহরের মাংগালা গ্রামে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরার মোহাম্মদ হাসানের বাড়ির দক্ষিণ পার্শ্ববর্তী টেকনাফ-কক্সবাজার আঞ্চ... | 6 |
ফরিদপুরে বোয়ালমারীতে বৃদ্ধ আকমল শেখকে খুন করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) রাতে ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ছেলে মো. ইব্রাহীম শেখ। মামলার আসামিরা হলেন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শরীফ মো. সেলিমুজ্জামান ল... | 6 |
কর্মজীবনে কে কখন কোন পদে দায়িত্ব পালন করেন, সেটা এক কথা। পদাধিকারীর প্রধান পরিচয়, তিনি একজন মানুষ। একজন সুস্থ ব্যক্তি বা মানুষ একটি উদ্ভিদ বা অন্য কোনো প্রাণীর মতো জীবন্ত সত্তা নয়। মানুষের সবচেয়ে বড় সম্পদ শুধু যে তার বুদ্ধি, তা নয়, তার সর্বশ্রেষ্ঠ সম্পদ তার বিবেক।একজন দাস তার প্রভুর অনৈতিক আদেশ পালন করতে বাধ্য হয়। দাস ... | 8 |
আমি বুয়েট ক্যাম্পাসে থাকি। যে বাসাটায় আমরা থাকি তার আশপাশেই ছাত্রছাত্রীদের হলগুলো। কান পাতলেই শোনা যায় তাদের কোলাহল। কখনো টিভি রুমে ক্রিকেট বা ফুটবল খেলা দেখার হইচই, কখনোবা রাতের সাময়িক বিদ্যুৎ বিভ্রাটে বুয়েটের চিরাচরিত নিয়ম পালনে ছাত্রদের সম্মিলিত চিৎকার। এসব নিয়েই আমাদের ক্যাম্পাসের জীবন। আবরারের নির্মম হত্যাকাণ্ডে স... | 8 |
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।এদিকে, ... | 6 |
আরটিভিতে চলছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো 'ইয়াং স্টার'। ইতোমধ্যেই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়েছে। এই আয়োজনের কয়েকজন প্রতিযোগির গান ভাইরাল হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।এবার ব্যান্ডের গান ও সিনেমার গান দিয়ে সাজানো হয়েছে ইয়াং স্টারের নতুন দুইটি পর্ব। এ পর্বগুলোতে অতিথি বিচারক হিসেবে এসেছেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ ও সং... | 2 |
সাবেক পাকিস্তান অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার মঈন খান দল নির্বাচনে পক্ষপাতিত্ব এড়াতে বর্তমান অধিনায়ক বাবর আজমকে পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে ৫০ বছর বয়সী মঈন খান বলেন, দল নির্বাচনে একদমই আপস করা উচিত হবে না বাবরের। তিনি আরও বলেন, অধিনায়কত্বে তার লক্ষ্য থাকতে হবে। অধিনায়ক হিসেবে তার নির্দিষ্ট পরিকল্পনা থাকতে... | 12 |
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডে একাধিক পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৩টি পদে জনতা ব্যাংকে মোট ১৯ জন নিয়োগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং (২০১৯ সাল ভিত্তিক)- ৩টি,অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমি... | 1 |
ধীর গতিতে চলছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের কাজ। ১৮ মাসের প্রকল্প শেষ হয়নি ৪৫ মাসেও। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীসহ সড়কের পাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সড়কে থাকা খুঁটিগুলো সরিয়ে... | 6 |
এক সমীক্ষা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের পদ থাকলে বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রার্থী হতেন। ইউরোপে সংকট সামলানোর ক্ষেত্রে তার প্রতি গভীর আস্থার প্রতিফলন ঘটেছে। রাষ্ট্রজোট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতার রাশ কমিশন, পার্লামেন্ট ও সরকার পরিষদের মধ্যে ভাগ করে দেয়া রয়েছে। নি... | 3 |
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের ১১২তম জন্মবার্ষিকী কুমিল্লায় নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাড়িতে শচীনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্ক... | 6 |
বরিশালের ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না বলেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তদন্তে সত্য উদঘাটিত হবার আগে এনিয়ে অতিমাত্রায় কথা বলা বা কিছু করাও সমীচীন হবে না, বলেন তিনি। শুক্রবার (২০ আগস্ট) বিকেলে শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে... | 6 |
অন্য মোবাইল প্রস্তুত সংস্থাগুলিকে চমকে দিয়ে শাওমি জানিয়ে দিল, আগামী মাসেই বাজারে আসতে চলেছে তাদের ৪৮ মেগাপিক্সল যুক্ত ক্যামেরা ফোন। যদিও ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সলের বলে জানালেও এ নিয়ে বিস্তারিত আর কিছুই বলেনি তারা। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নয়া মডেলের প্রতি নেটিজেনদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন সংস্থাটি। য... | 11 |
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের সংবিধানে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "উচ্চ আদালতে সরকারি আইনি সেবার মান বৃদ্ধিতে বিজ্ঞ নারী আইনজীবীদের ভূমিকা ও টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান ... | 6 |
আফগানিস্তানে একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে তালেবান। তাদের আক্রমণ ঠেকাতে না পেরে ভেঙে পড়ছে দেশটির নিরাপত্তা বাহিনী। আফগান সরকারের দুর্দশা বাড়িয়েছে ওয়াশিংটন। কাবুল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে চলা যুদ্ধের পর আফগানিস্তানে মার্কিন উপস্থিতির প্রতীকী ও... | 3 |
উইকেট পাননি রশিদ খান। খাতায় উইকেট নেই মুজিব উর রহমানেরও। তবু আফগান স্পিনারদের সামনে নিতান্ত অসহায় দেখাল আগ্রাসী ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। আসলে একা মোহম্মদ নবির জালে জড়িয়ে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হার মানে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে।... | 12 |
শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্মনিবন্ধনের জন্য কোনো ফি নেওয়া হয় না। শিশুদের ৫ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের ওপরে সব বয়সীদের জন্য ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছেন সরকার।সরকারের এ নিয়ম মানছেন না জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিলকিস বেগ... | 6 |
রাজশাহীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা হতো মৃত ছাগলের মাংস। শুধু হোটেল-রেস্তোরাঁয় নয়, ঠিকাদারের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল এবং কারাগারেও কম দামে এসব মাংস সরবরাহ করা হতো। এই অপরাধের সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)। গতকাল শনিবার রাতে রাজশাহীর বা... | 6 |
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন মার্... | 3 |
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, 'গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি।' করোনার এই সময়টায় এ কথাটি বেশি মনে পড়ছে। আমরা একেকটি দেশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কত কী করেছি। অথচ আমরা সবাই একই রক্ত-মাংসে গড়া মানুষ, সব মানুষের প্রতি মানুষকে যত্নব... | 2 |
বানিয়াচং উপজেলায় ভবন ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। গতকাল বুধবার বেলা ১২টায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত ভবন ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান বলেন, 'যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশ... | 6 |
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন একই গ্রামের আইনউদ্দিন মিয়া (৬৫) এবং তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইন উদ্দিন কৃষি কাজ করতেন। আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ... | 6 |
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে আবার পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার বিষয়ে বিবেচনা করছে দেশটির জাতীয়তাবাদী ভারতীয় জনতা দল (বিজেপি) শাসিত কেন্দ্রীয় সরকার। শনিবার কাশ্মিরের স্থানীয় রাজনৈতিক নেতা ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবরই জানানো হয়। এদিকে আগামী বৃহস্পতিবার কাশ্ম... | 3 |
আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার শুরু করেছে তুরস্ক। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায় তুর্কি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, 'অর্পিত দায়িত্ব সাফল্যের সাথে পালনের গর্ব নিয়ে তুর্কি সামরিক বাহিনী তাদের স্বদেশে ফেরত আসছে।' ২০০২ সালে তুরস্কের সামরিক বাহিনী প্রথম জাতিসঙ্ঘ ও ন্যাটোর সাথে চুক্তির অধীন আফগ... | 3 |
টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন রজার ফেদেরার। ফিটনেসের কারণে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস মহাতারকা।এর আগে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন টেনিসের বর্তমান সময়ের আরেক বড় নাম রাফায়েল নাদাল। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ... | 12 |
ডিম ও দুধের প্রয়োজন হলেই অর্ডার করা যাবে অনলাইনে। আর সেই খাবার পৌঁছে দেবে দুটি রোবট। সম্প্রতি সিঙ্গাপুরে চালু হয়েছে এমন সেবা। সেখানে দুটি রোবটের মাধ্যমে ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে ডিম ও দুধ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ওটিএসএডব্লিউ ডিজিটাল নামের একটি কোম্পানি রোবট দুটি তৈরি করেছে। রোবটগুলোর নাম রাখ... | 3 |
জ্বালানি তেলের ব্যবসা থেকে গত ছয় বছরে সরকারের আয় হয়েছে ৬৩ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রি করে লাভ করেছে সাড়ে ১৩ হাজার কোটি টাকার বেশি। আর এই তেল আমদানির ওপর ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন শুল্ক ও আবগারি কর বাবদ সরকার রাজস্ব পেয়েছে প্রায় সাড়ে ৫০ হাজার কোটি টাকা। জ্বালান... | 6 |
ইতালিতে খাবার দোকান ও ফার্মেসি ছাড়া সব দোকান বন্ধ করে দেয়া হচ্ছে। করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে করুণ। সেখানেই আক্রান্ত ও করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। বিডি প্রতিদিন/ফারজানা | 4 |
ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় মোটরসাইকেল চালকসহ দুজন ও সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হন।নিহত ব্যক্তিরা হলেন ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দক্ষিণ জয়পুরা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে খোকন মিয়া (২৫) ও সামসুল হকের ছেলে দেলো... | 6 |
ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন খুলনার ট্যাংকলরির শ্রমিকেরা। এ কারণে পদ্মা-মেঘনা-যমুনা, তিনটি ডিপো থেকেই তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন তাঁরা। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে তাঁরা এ কর্মবিরতি শুরু করেছেন। কর্মবিরতির কারণে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৫টি জেলায় তেল সরবরাহ বন্ধ আছে। খ... | 6 |
নওগাঁর বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে ইমন হোসেন (২৪) ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫)।থানা সূত্রে জানা য... | 6 |
দুর্নীতি, লুটপাটে নিমজ্জিত সরকার জনগণের সমস্যা নিরসনের পরিবর্তে জনদুর্ভোগ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শুক্রবার বিকেলে ময়মনসিংহ মহানগর বিএনপির ৯টি ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপির এ নেতা। মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি ব... | 6 |
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকাকরণে একশ' কোটি ডোজের ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এই এই মাইলফলক অর্জনে দেশটির সময় লেগেছে মাত্র নয় মাস। চলতি বছরের ১৬ জানুয়ারি কভিড-১৯ টিকাকরণ অভিযান শুরু করেছিলে ভারত। জানা গেছে, টিকা প্রাপ্তির জন্য যোগ্য জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং প্রায় ৩০ শতাংশকে ... | 4 |
হিমায়িত মৎস্য রফতানি বৃদ্ধিতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সোমবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে অনুষ্ঠিত সভায় মন্ত্রী এ কথা জানান। এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, "মৎস্... | 9 |
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি অর্ধেকে নেমে এসেছে। ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনারজটেরও আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম কাস্টমস, চট্টগ্রাম বন্দর ও শিপিং এজেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।চট্টগ্রাম বন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, গত দুই দিনে বন্দর... | 6 |
২০২১ সালে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পান রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতব। তিনি সম্প্রতি তার নোবেল পদকটি বিক্রি করে দিয়েছেন। নিলামে ১০৩ মিলিয়ন ডলারে সেটি বিক্রি করে দেওয়া হয়েছে। এ নিলাম থেকে প্রাপ্য অর্থ ইউক্রেনের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়। খবর বিবিসির। পদকটি কে কিনেছেন তা প্রক... | 3 |
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ৮৭ বার তারিখ পেছাল। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৭ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকা মেট... | 6 |
সাইকেল চালাতে ভালো লাগে আশীষের। সেই ভালো লাগা থেকেই বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ঘুরে বেড়ানোর শখ হয় তার। কিন্তু সাইকেলে তো অনেকেই দেশ ঘুরেছেন। তিনি কেন ঘুরবেন- এমন ভাবনা থেকে আশীষ বেছে নিলেন গাছ লাগানোর কথা। দেশ ঘুরে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করবেন এবং লাগাবেন গাছ। এই পরিকল্পনা মাথায় নিয়ে সাইকেলের প্যাডেলে চেপে বে... | 5 |
সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশি আলী আজম ফোনে বলছিলেন, তাদের সবকিছু ঠিকঠাকই চলছিল। গোটা সিঙ্গাপুরই কর্মব্যস্ত ছিল। কিন্তু চলতি মাসের শুরুর দিকে নতুন করে করোনা আতঙ্ক ছড়াতে থাকে। প্রতিদিনই বাংলাদেশি প্রবাসীরা আক্রান্ত হওয়ায় আতঙ্কটা পুরো বাংলাদেশি কমিউনিটিতেই ছড়িয়ে পড়েছে। ১০ বছর ধরে সিঙ্গাপুরের তিয়াং বারু শহরে বসবাসকারী আলী ... | 4 |
পদ্মা সেতুর ভিত্তি স্থাপন নিয়ে মিথ্যাচার করে বিএনপি মহাসচিব নিজের অসত্য কথনের রেকর্ড ভেঙেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।মির্জা ফখরুলের সাম্প্রতি... | 9 |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি দিল্লিতে বলিউড গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে বৈঠক করেছেন মমতা। আর সেই বৈঠককে 'মাফিয়া'দের বৈঠক বলে নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেন কঙ্গনা। মমতা-শাবানা-জাভেদের ছবি পোস্ট করে কঙ্... | 2 |
কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী পর্যন্ত যাবে রেললাইন। দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর থেকে আমদানি-রপ্তানি পণ্য সহজে পরিবহনে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া অংশ থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত ২৬ কিলোমিটার রেললাইন নির্মিত হবে।ইতিমধ্যে ওই রেললাইন প্রকল্পের সম্ভ... | 6 |
সোনালী ব্যাংক লিমিটেডে অ্যাকাউন্ট খোলার জন্য এখন আর সরাসরি ব্যাংকে যেতে হবে না। মুঠোফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুই মিনিটে ঘরে বসেই খোলা যাবে অ্যাকাউন্ট। আজ বুধবার এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে 'সোনালী ই-সেবা' নামের ওই সেবার উদ্বোধন করেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।বুধবার ... | 0 |
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ইন্ধনদাতা ও পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাঙালির হৃদপিণ্ডে আঘাত, বাংলাদেশের ওপর আঘাত। এ আঘাত কোনো অবস্থ... | 6 |
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ন্যাটো জোট বাহিনীর ফেলে যাওয়া সরঞ্জাম পাকিস্তানের হাতে যাওয়ার তথ্য অস্বীকার করেছে তালেবান। শনিবার তালেবানের উপ মুখপাত্র বিলাল করিমি আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের কাছে এক সাক্ষাতকারে এই কথা বলেন। এর আগে শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের সাথে এক সাক্ষাতকারে দেশটির স্বরাষ্ট্... | 3 |
৮৫ বছর বয়সেও দাপটের সঙ্গে ক্রিকেট খেলে যাচ্ছেন। ১২ গজ লম্বা রান আপে পেস বোলিং করছেন। তিনি সিসিল রাইট। পরিসংখ্যান বলছে, ৬০ বছরের ক্যারিয়ারে তিনি ৭০০০ উইকেট নিয়েছেন। এই দীর্ঘ ক্রিকেটিয় ক্যাকেরিয়ারে ২০ লাখেরও বেশি ম্যাচ খেলেছেন সিসিল। তবে আর বেশিদিন নয়, আগামী ৭ সেপ্টেম্বর তিনি তার লম্বা ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন। সেদি... | 12 |
একে তো তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, তারপর মশার উপদ্রব বেড়ে গেছে। এতে নাকাল হয়ে পড়েছেন বরুড়া পৌরসভার বাসিন্দারা। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও, গত তিন মাসে মশক নিধনের ওষুধ ছিটানো হয়নি। এ কারণে মশার উপদ্রব বেড়েছে তিন গুণ। এই উপদ্রব থেকে রক্ষা পেতে মশারি টানানো দরকার। কিন্তু অসহ্য গরমের কারণে তা করা যাচ্ছে না। আবার কয়েল জ্বালিয়... | 6 |
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অ্যামিবায় আক্রান্ত হয়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সাপ্লাইয়ের পানিতে এই বিরল অ্যামিবার সন্ধান পাওয়ায় টেক্সাসে ইতোমধ্যে 'দুর্যোগপূর্ণ' অবস্থা জারি করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ওই শিশু 'নাইজেলরিয়া ফ্লাওয়ারি' নামের অ্যামিবায় আক্রান্ত হয়ে মারা যায়। পরে তার এলাকায় সাপ্লাইয়ের পানি... | 3 |
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস।প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুর... | 6 |
চুয়াডাঙ্গায়পাখি রক্ষায় গাছের ডালে ডালে ঝোলানো হচ্ছে পাখিদের 'বাসা'। পাখির অভয়ারণ্য গড়তে সোমবার সকালে শহরের পুলিশ লাইনের সামনে থেকে গাছের ডালে কলস ও বাঁশের তৈরি বাসা বেঁধে দিয়ে এইকার্যক্রম শুরু করেনপুলিশ সুপার জাহিদুল ইসলাম। 'পুলিশের বিচরণ যেখানে, পাখিদের অভয়ারণ্য সেখানে' এ স্লোগানে পাখিদের বাসা গড়ার উদ্যোগ নেওয়া হয়।জ... | 6 |
গুচ্ছ পদ্ধতিতে সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। আবেদন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত এবং লিখিত পরীক্ষা শুরু হবে ৩০ নভেম্বর। গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেশে প্রথমবারের মতো সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বিজ্ঞান প্রযুক্ত... | 1 |
মাইকেল ভনের বিরুদ্ধে করা পাকিস্তানি ক্রিকেটার রফিক আজিমের বর্ণবাদের অভিযোগে সমর্থন দিয়েছেন ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ। সেই সঙ্গে তিনি বলেছেন, ভনের করা মন্তব্য তিনি নিজ কানে শুনেছেন। এর আগে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার রফিক আজিম বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলেছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভনের ব... | 12 |
আমি ২০০৮ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কৃষি অনুষদের প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। তাই জন্মলগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের বেড়ে ওঠা আমার চোখের সামনেই। সিলেট শহরতলির টিলাগড়, আলুরতল এলাকার ৫০ একরের উঁচু-নিচু ভূমিতে ক্যাম্পাস।বিশ্ববিদ্যালয়ের অবস্থান শহরের বাইরে হওয়ায় কিছু কিনতে হলে কিংবা ভালো কোনো রেস্তোরাঁয় খেতে হলে আমা... | 6 |
চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক চিকিৎসক। শিয়া সিসি নামে ২৯ বছর বয়সী ওই নারী চিকিৎসক গত ১৯ জানুয়ারি থেকে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দ্যা ইউনিয়ন জিয়াংবেই হাসপাতাল কর্তৃপক্ষ শিয়... | 4 |
মাথায় দুধভর্তি কলস এক হাত দিয়ে ধরে অন্য হাতে আরেকটা ঘটি (কেটলি) নিয়ে প্রতিদিন তিন কিলোমিটার হেঁটে শহরে আসেন গোয়াল ফজলুল হক। শহরতলির শহীদনগর আসার পরপরই তার বুকের ভেতর শুরু হয় ধুকধুক শব্দ। কারণ দীর্ঘ বাঁশের সাঁকো পার হতে হবে তাকে। নড়বড়ে সাঁকো পার হতে গিয়ে তিনি জানান, প্রায় আড়াই বছর ধরে এই সাঁকো দিয়ে পার হচ্ছি। নতুন সেতু ... | 6 |
২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত 'ফেলানী ও আমাদের গণতন্ত্র' শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মেজর হাফিজ বলেন, '২০ দলীয় জোটের কয়েকটি দলকে নানা সুযোগ দিয়ে সরানোর চেষ্টা করা হচ্ছে। এ চেষ্টায় ক... | 9 |
মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুর ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়। গতকাল শনিবার সকালে শিবচর প্রেসক্লাবের সামনে এ ক... | 6 |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, লাখ লাখ মানুষ রাজপথ কাঁপানো স্লোগানে স্লোগানে সরকারের প্রতি স্বতঃস্ফূর্ত অনাস্থা জানিয়েছে। তিনি অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘোষণার দাবি জানান। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্ম... | 9 |
চিত্রনায়ক জায়েদ খান ও পরীমনি জুটির ছবি 'অন্তর জ্বালা। ২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবিটি এবার আগরতলা চলচ্চিত্র উৎসবের ২৪ তম আসরে প্রদর্শিত হবে। খবরটি জানালেন অন্তর জ্বালার নায়ক জায়েদ খান। জায়েদ খান বলেন, 'অন্তর জ্বালা একটি দর্শকপ্রিয় ছবি। ছবিটি মুক্তির পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছি। মুক্তির দেড় বছর পর আগরত... | 2 |
আজকের পত্রিকার জন্য লিখতে বসার আগে শ্রদ্ধেয় শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখা পড়ে সদরঘাটের প্রতি আমার সেই পঞ্চাশের দশকের শেষ দিকে, অর্থাৎ আমার শৈশবের প্রান্তে এসে অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল। ঢাকা তখন আমার কাছে একটা বিস্ময়। সুদূর গ্রামে থাকা একটি শিশুর কাছে বিস্ময়টাই স্বাভাবিক। আমাদের কাছের বড় শহর টাঙ্গাইল, সে-ও ... | 6 |
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয় পতাকা উড়লেও বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা হানাদারমুক্ত হয় ২২ ডিসেম্বর। বিজয়ের ৬ দিন পরে গৌরনদী উপজেলায় (ওই সময়ে আগৈলঝাড়া ছিলো গৌরনদীর আওতাধীন) বিজয় পতাকা ওড়ে। দীর্ঘ ২৮ দিন মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের মুখে বাধ্য হয়ে এই দিন শতাধিক পাকসেনা গৌরনদী সরকারি কলেজ মাঠে মি... | 6 |
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে আসনপ্রতি প্রতিযোগিতা করবে ৪০ জন। আবেদনের শেষদিন রবিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস... | 6 |
জাতিসঙ্ঘে ইরানের বকেয়া পরিশোধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে জাতিসঙ্ঘে ইরান আবার তার ভোটাধিকার ফিরে পাবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শুক্রবার জাতিসঙ্ঘে ইরানের বকেয়া এক কোটি ৮০ লাখ ডলার পরিশোধ করেছে দক্ষ... | 3 |
কাতারের রাজধানী দোহায় একজনকে খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদুল হক ওরফে রশিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা সিআইডি। রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে গত রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। খুনের পর থেকে ৬ বছর ধরে পালিয়ে ছিলেন এ ব্যক্তি। সিআইডি ঢাকা জেলার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান সোমবার (৯ নভেম্বর) বিকে... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.