text
stringlengths
1
58.1k
label
int64
0
12
পারিবারিক কলহ নিয়ে মাদারীপুরের শিবচরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে আয়শা আক্তার (৩০) নামে এক নারী খুন হয়েছেন। খুনের পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত স্বামীর নাম রাজ্জাক তালুকদার। সে জেলার শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যাম...
6
বাংলাদেশ দল প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে। টেস্টেও চার দিনই দুর্দান্ত লড়াই করেছেন টাইগাররা। কিন্তু ডারবানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারতে হয়েছে মুমিনুলদের। শেষ দিনে ৫৫ মিনিটে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এই ম্যাচের বিশ্লেষণে সবার আগে উঠে আসে টসের সি...
12
গত এক বছরে ফ্রান্স সরকার ৩০টির বেশি মসজিদ বন্ধ করেছে । বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। মুসলিম সম্প্রদায় ও তাদের মসজিদের বিরুদ্ধে নেতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ফ্রান্স সরকার। ফরাসি কর্তৃপক্ষের এমন পদক্ষেপের কারণে, ২০২০ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ৮৯ মসজিদ পরিদর্শন শেষে ৩০ মসজিদ বন্ধ করে দেয়া ...
3
পাকিস্তানের কুয়েটায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর তিন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার একব্যক্তি নিজের মোটরবাইকে থাকা বিস্ফোরক দিয়েই এই বিস্ফোরণ ঘটায়। তাতে ওই হতাহতের ঘটনা ঘটে। কোয়েটা পুলিশের উপ -মহাপরিদর্শক আজহার আকরাম এই আত্মঘাতী হামলার ঘটনাটি নিশ্চিত করেছ...
3
বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভেসে যাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচুরিপানা নয় যে বিএনপির হাঁক-ডাকে ভেসে যাবে। জনগণ তাদের আন্দোলনের অনেক মৌসুমি হাঁক-ডাক শুনেছে, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতাদের শীতনিন্দ্রায় চলে যাওয়াও দেখেছে তাদের কর্মীর...
9
পুঁজিবাজারের তারল্য সংকট নিরসনে তফসিলি ব্যাংকগুলোর বিশেষ তহবিলের সর্বোচ্চ ২০০ কোটি টাকা বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছে তা পালন করতে ২৮ ব্যাংকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (২৩ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সই করা ...
0
মিঠাপুকুরে যানবাহন চলাচল শুরু না হতেই নির্মাণাধীন একটি সেতুতে ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের কাজ করায় সেতুতে ফাটল ধরেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মিল বাজার এলাকায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে ফাতেমা ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়...
6
করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া ৫০টি পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাজিদুল ইসলাম সোহেল। দুস্থ মানুষদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। এমনকি কার বাসায় ত্রাণ যাচ্ছে তা প্রতিবেশীদের জানতে দেননি সোহেল। জানা গেছে, করোনাভাইরাস সংকট শুরু হওয়ার আগেই...
6
করোনা মহামারিতে ভারতের ফুটপাতও এখন 'শ্মশানঘাটে' পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত চরম সংকটে। অক্সিজেনের জন্য সেখানে হাহাকার লেগেই আছে। দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংল...
9
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। এই বিভাগের সংস্থাপন অধিশাখায় জরুরি ভিত্তিতে নিজেদের সম্পদ বিবরণী জমা দিতে গত ২৭ জুলাই নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশনা দিয়ে গত ২৪ জুন সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত...
6
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান উপজেলা সীমান্তবর্তী সর্তার ঘাটে হাটহাজারী রুহুল্লাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসেন তারেক পাপ্পা নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত তারেক হাটহাজারীর কনক কমিনিউটি সেন্টারের মালিক আবুল কালামের মেঝ ছেলে। স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে আসা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হা...
6
মাদারীপুর-৩ আসনের সাংসদ এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বুধবার মাদারীপুরের কালকিনি উপজেলার ছয়জন ইউপি চেয়ারম্যান প্রার্থী আলাদাভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।অভিযোগে বলা হয়, ইউপি নির্বাচনের আচরণবিধির ...
6
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটিকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। সোমবার কমলাপুর রেলস্টেশনে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তন করে চাইনিজ সাদা কোচ দিয়ে চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন। এ সময় রেলের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন,...
9
বিএনপির আন্দোলনের হুমকি খাঁচায় আবদ্ধ সিংহের গর্জন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর উত্তরের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জ...
6
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন সবচেয়ে বেশি বিপর্যস্থ অবস্থায় আছে ইউরোপের দেশগুলো। ইউরোপের ২৭টি দেশের ২৫ হাজার মনুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় পর বিশ্বস্বাস্থ্য সংস্থা ইউরোপ-কে ভাইরাসটির কেন্দ্রস্থল হিসেবে অভিহিত করেছে। মহামারি এ রোগে চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে ইউরোপে। পুরো মহাদেশজুড়ে ...
3
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য ফিঙ্গার প্রিন্ট ও আবেদনকারীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক হলেও খালেদা জিয়ার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। জানা গেছে, ২০১৯ সালে...
6
ভারতীয় সেনাবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫-এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। বুধবার স্থানীয় সময় রাত ৭.৫০ মিনিটে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপ করা হয়। ৫ হাজার কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো, একসাথে একাধিক লক্ষ্...
3
অভিনেত্রী আনিকা কবির শখের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরে। তবে এবার বিষয়টির সত্যতা মিলেছে। রহমান জন নামের এক ব্যবসায়ী সঙ্গে ঘর বেঁধেছেন শখ। চার মাস আগে ১২মে তারা গাঁটছড়া বাঁধেন। শখের শ্বশুরবাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈরে। জানা গেছে, শখ বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন ঢাকা...
2
রাজশাহীর পুঠিয়া থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যান। সেখানে কারা ফটকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহ...
6
চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে শুধু বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা এয়ারলাইনস। এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে ঘোষণা দেওয়া কঠোর বিধিনিষেধে দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল সরকার। তবে আন্তর্জাতিক ফ্লাইট শুরু থেকে...
6
লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইন। তার হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার করাতে হবে। এজন্য আগামী এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ এই ফরোয়ার্ডকে। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে টটেনহ্যাম। এপ্রিলে কেইন দলের অনুশীলনে ফিরবেন বলে আশাবাদী ইংলিশ ক্লাবটি। লিগে দলের বাকি ম্যাচগুলোর অধ...
12
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক দম্পতিকে লাঞ্ছিতের ঘটনায় বয়সভিত্তিক জাতীয় তায়কোয়ান্দ দলের দুই খেলোয়াড় এবং ভারত্তোলন দলের এক খেলোয়াড়কে আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার ব...
6
নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে আর বাড়ি যাননি মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে অবস্থান করেই ভারতের ফ্লাইট ধরেন। আজ ভারতে নিরাপদে অবতরণ করেছেন তিনি। অবতরণের পর নিজের ভেরিফাইডফেসবুজ পেজে এক পোস্টে এ তথ্য জানান মুস্তাফিজ। তিনি লিখেছেন, 'রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল অভিযানে শুরু করতে নিরাপদে ভারতে পৌঁছেছি। আমার জন্য দোয়া ক...
12
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে প্রায় ১৫০ কোটি ডলার সহায়তা প্যাকেজ প্রদানের ঘোষণা দিয়েছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির কমিয়ে আনার পরিকল্পনাও করেছে। মঙ্গলবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এই ঘোষণা দেন।বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক উন্নয়ন সং...
3
নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের ডালপট্টিতে মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দিনের বেলায় এমন ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ সাজা এবং এলাকার নিরাপত্তা বাড়ানোর দাবি করেছেন তাঁরা। নিতাইগঞ্জ বাজার আটা...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে মঙ্গলবার বিকালে বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। কামরাঙ্গীর চরের ঠোঁটা এলাকা থেকে শুরু করে প্রায় আড়াই কিলোমিটার দূরে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঘাটে গিয়ে এ বাইচ শেষ হয়। পরে সেখানে এক সুধি সমাবেশে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় আতশবাজির আলোকচ্...
6
ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের প্রতিনিধিরা। ওই এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসণে বৈঠকে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (২০ এপ্রিল) রাত ৯টায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। তবে কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। এক ...
6
'বাহে এবার জারোত (ঠান্ডা) থাকি মুই বাঁচিম বাবা। যাক মোক এবার কম্বল খান দিছেন, আল্লাহ তাক ম্যালা দিন বাঁচি থুইবে।' এভাবেই কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার-২-এর বাসিন্দা ছালেহা বেওয়া (৭৫)।ছালেহা বলেন, 'বাবা হ্যামারগুলার এক সময় সউক ছিল, কিন্তু মড়ার তিস্তা নদীর কবলে তেরোবার ভাঙ্গনে বস...
6
শুটিংয়ের জন্য কলকাতায় যান অভিনয়শিল্পী ও উপস্থাপক মিথিলা। দেশে ফেরার পরই খবর রটে তার সঙ্গে নাকি ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সম্পর্ক তৈরি হয়েছে। কলকাতার বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে ঘোরার ছবি প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমে। সৃজিতের সঙ্গে পার্টিতেও দেখা যায় মিথিলাকে। সে সময় তাদের মধ্যকার সম্পর্কের কথা উড়...
2
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে অপরিশোধিত (আয়োডিনবিহীন) লবণের চাহিদা বেড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় চাঙা নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের লবণের বাজার। সেখানে চামড়া সংরক্ষণে ব্যবহৃত প্রতি বস্তা অপরিশোধিত (৭৪ কেজি) লবণের দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। অপরিশোধিত লবণের পাশাপাশি বেড়ে গেছে খাওয়ার লবণের (আয়োডিনযুক্ত) দাম...
0
রাতের রানী। সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয়। কোনো কবি, সাহিত্যিক তাঁর রচনায় এ নামে কাউকে সম্বোধন করেছেন কি না ইতিমধ্যে, তা আমার জানা নেই। তবে কবি কাজী নজরুল ইসলামের একটি গান প্রায়ই মনে গুনগুনিয়ে ওঠে, 'মোর প্রিয়া হবে এসো রাণী, দেবো খোঁপায় তারার ফুল...'। কবি কিন্তু লেখেননি, মোর প্রিয়া হবে এসো রাতের রানী। লিখলেও সমস্যা ছিল ন...
8
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী দি নিউ ইয়র্কার গত ৬ অক্টোবর ২০১৯ তারিখে নোবেল পুরস্কারে সম্মানিত অধ্যাপক অমর্ত্য সেনের একটি দীর্ঘ সাক্ষাৎকার ছাপে। সাক্ষাৎকার নিয়েছেন আইজ্যাক চোটিনার। তিনি দি নিউ ইয়র্কার ম্যাগাজিনের লেখক। সমকালের জন্য ইংরেজি থেকে অনুবাদ করেছেন আহমেদ জাভেদ। এর চম্বুক অংশ প্রকাশ হয়েছে সমকালের মুদ্র...
8
মাদকাসক্তির জন্য পুলিশ সদস্যদের মধ্যে এই পর্যন্ত ৩৭ জন চাকরি হারিয়েছেন। পুলিশকে মাদকমুক্ত করতে বছর খানেক আগে এই বাহিনীর সদস্যদের 'ডোপ টেস্ট' শুরু হয়। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহর চতুর্থ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. হায়দার আলী খ...
6
কয়েক বছর আগের কথা। কাপ্তাই গিয়েছি বেড়াতে। আস্তানা গেড়েছি বন বিভাগের রাম পাহাড় বিট অফিসের কোয়ার্টারে। ওখানে একটা সার্চলাইট আছে। রাতে পাহারাদার বনকর্মী এটার আলো ফেলে কর্ণফুলী নদীর জলে, চোরাই কাঠবোঝাই নৌকা খোঁজে। আমিও ঠায় বসে থাকি, যদি এর আলোয় পানি খেতে আসা কোনো বন্য প্রাণীর দেখা মেলে। সার্চলাইটের আলোয় তৃতীয় রাতে আবিষ্কার...
6
ডিজেল তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। এর ফলে সব বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগন্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকল্প হিসেবে ট্রেনে গন্তব্যে যাওয়ার জন্য তারা রেলস্টেশনে ভিড় করলেও টিকিট পাননি। বাধ্য হয়ে...
6
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর এ সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এবং ছাত্রদল চানখাঁরপুলের অংশে অবস্থান নেয়।এই সংঘর্ষে ছাত্রদলের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাব...
6
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করছে পিরোজপুর জেলা বিএনপি। সমাবেশে যোগদানকালে পুলিশের লাঠিচার্জে ২০ নেতাকর্মী আহত হবার অভিযোগ করেছে বিএনপি। বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ৩টায় পিরোজপুর শহরের পুরাতন জেলখানার সামনে জেলা বিএনপি'র অফিস চত্বরে সমাবেশে প্রধান অতিথির রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক...
6
দেশে গত ২৪ ঘণ্টায়করোনায়৯ জনের মৃত্যু হয়েছে। দেশের ৮ বিভাগের মধ্যে ৫ বিভাগে এদিন কেউ মারা যাননি ভাইরাসটিতে। বিভাগগুলো হলো- ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯জনের মধ্যে পুরুষ ৪ ও নারী ৫ জন। তাদ...
4
আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিনটি দেশে উষ্ণমণ্ডলীয় ঝড় আনার আঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। উদ্ধারকারী বাহিনী ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার উষ্ণমন্ডলীয় ঝড় আনা মাদাগাস্কা...
3
রাজধানীর মিরপুরে বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর-১ এর সনি সিনেমা হলের সামনে বিক্ষোভে নামে তারা। কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা 'জিন্স ম্যানুফ্যাকচারিং কো. লিমিটেড' নামে একটি পোশাক কারখানার শ্রমিক। শ্রমিকদের বেতন বকেয়া রেখে কার...
6
সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে করার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলারকনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার রাতে স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্তের নির্দেশ জারি করে। এতে বলা হয়েছে, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করায় স্থানীয় সরকার ...
6
উন্নয়নের যে রাজনৈতিক 'ভাষ্য' দাঁড় করানো হয়েছে, তাতে গণমানুষের বাস বা ভাত-কোনোটারই ঠাঁই হয়নি। তাই আজদাহা উড়ালপুলের নিচে রাত পার করা আজন্ত গৃহহীনদের দিকে নজর নেই কারও; আকাশচুম্বী দরদালানের পাশে ফুটপাতে পড়ে থাকা সম্বলহীনদের অবস্থারও কোনো পরিবর্তন ঘটে না। তেমনি আলোচনায় নেই প্রশস্ত মসৃণ মহাসড়কের ধারে সংকীর্ণ ঝুপড়িঘরের মলিন ...
8
ছিনতাইকারীদের ছুরির আঘাতে হাতে পড়ে ১৯টি সেলাই। আহত অবস্থায় নেওয়া হয়েছিল চমেক হাসপাতালে। সঙ্গে টাকা যা ছিল সবই ছিনতাইকারীরা নিয়ে যায়। এ সবই ছিল সাজানো নাটক। চট্টগ্রামে এক মালিকের ৮০ হাজার টাকা মেরে দেওয়ার জন্য ছিনতাইয়ের এই নাটক সাজিয়েছিলেন আলাউদ্দিন (৫৫) নামে এক কর্মচারী। তাঁকে সহযোগিতা করেছিলেন শেখ ফরিদ পলাশ (২৫) নামে ...
6
দেশের মানুষের উন্নয়নের দিকে নজর না দিয়ে প্রতিবেশী দেশে অশান্তি তৈরির চেষ্টা করে পাকিস্তান। এজন্য নিজেদের দেশে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে তারা। একদিকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে অন্যদিকে আবার আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে নিজেদের সেনা পাঠানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ইমরান খান প্র...
3
তিন বছরের সাজা থেকে খালাস চেয়ে বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর জামিনের আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।গত ৪ এপ্রিল খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজানুর রহমান।...
6
ইউক্রেনেযুদ্ধ বন্ধে ইতালি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে। রাশিয়া ইতালির এই প্রস্তাব ভেবে দেখছে বলে জানিয়েছে। সোমবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো এ তথ্য জানান। রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিক বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। আলোচনা বর্তমা...
3
সৌদি আরবে রাজধানী রিয়াদে ২০১৮ সালের ১৮ এপ্রিল চালু হয়েছিল প্রথম সিনেমা হল। সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৩৫ বছর পর দেশটিতে সিনেমা হল চালু হয়। এবার টানা কয়েক মাসের লকডাউনের পর আবার সৌদি আরবে বিনোদন কার্যক্রম শুরু হচ্ছে। গত রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেদ্দায় চালু হয়েছে ভক্স সিনেমা হল। এটি সৌদি আরবের ১১তম সিন...
3
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সেঅবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ...
6
লুজনিয়াকি স্টেডিয়ামের বাইরে গাছের নিচে ব্যস্ত জারেড বোর্গেত্তি। কিন্তু মেক্সিকান সমর্থকদের কারণে কথাই বলতে পারছিলেন না। পেছনে থেকে মেক্সিকান সমর্থকদের চিৎকার, চেঁচামেচি , উল্লাস ধ্বনি বারবার তাকে থামিয়ে দিতে বাধ্য হচ্ছিল। এরপর দেশের এই ফুটবল পাগলেদের উদ্দেশে অনুরোধ করলেন, 'ভাই তোমাদের চিৎকারের জন্য তো টিভিতে লাইভ দিতে ...
12
বেশ ঢাকঢোল পিটিয়ে জাতীয় সংসদের নির্বাচন হয়ে গেল। এ নিয়ে অ্যানাটমি চলছে, চলবে। যাঁরা জয়ী হয়েছেন তাঁরা দাবি করছেন, এত সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন নিকট অতীতে হয়নি। যাঁরা হেরে গেছেন তাঁদের দাবি, তাঁদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। মূলধারার গণমাধ্যমকে বেশ 'সংযত' মনে হচ্ছে। ফেসবুকে পাওয়া যাচ্ছে নানা ধরনের তথ্য ও মন্তব্য। ১৯৭...
8
করোনায় কঠোরতম লকডাউনে ছোট পর্দার সব শুটিং বন্ধের ঘোষণা দিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। আজ ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সব শুটিং বন্ধ থাকবে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জরুরি বিবেচনায় শুটিংয়ের সিদ্ধান্ত আসতে পারে, এমনটাই জানালেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম। লিখিত সং...
2
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপে যে একাদশ নিয়ে টানা ছয়টি ম্যাচ খেলেছিল পাকিস্তান, সেই একাদশে একাধিক পরিবর্তন এনেছে এবার।বিশ্বকাপে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন ইমাদ ওয়াসিম ও আসিফ আলী। আর আগেই বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করায় নেই মোহাম্মদ হাফিজ। তাঁদের জায়গায় ১২...
12
পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনা করায় দেশটির খ্যাতিমান সাংবাদিক হামিদ মীরকে তার আলোচিত টকশো 'ক্যাপিটাল টক' থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করেছে একাধিক আন্তর্জাতিক অধিকার সংস্থা। পাকিস্তানের প্রচারের শীর্ষ থাকা অনুষ্ঠানের একটি জিও নিউজের 'ক্যাপিটাল টক'। গত সপ্তাহে পাকিস্তানি এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আ...
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে পহেলা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কা...
6
মামলা গ্রহণে দুই থানার ঠেলাঠেলিতে নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি বাউল সুভাষ রোজারিওর। পাবনার চাটমোহর থানায় সাধারণ ডায়েরি হলেও সীমানা জটিলতার অজুহাতে পাবনা কিংবা নাটোর জেলার সংশ্লিষ্ট থানায় মামলা না নিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ পরিবারের। লালন সাধক সুভাষকে উদ্ধারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ...
6
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ৩৯ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ঢালার চর এলাকার পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে আবদুল মোতালেব হালদারের জালে বাগাড় মাছটি ধরা পড়ে। পরে সেটি ১ হাজার ৪৮০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৭২০ টাকায় বিক্রি করা হয়েছে।জানা যায়, মোতালেব হালদার মাছটি বিক্...
6
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার কথা স্বীকার করেছেন দেশটির এক সেনা কর্মকর্তা। ওই সেনা কর্মকর্তার নাম নায় মিয়ো থে। মার্কিন সরকারের অর্থায়নে চালিত গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) জানিয়েছে, গত ৬ বছর ধরে রাখাইনে দায়িত্ব পালন করেছেন। তবে গত বছরের ডিসেম্বর মাসে তিনি পালিয়ে যান এবং জান্তা-বিরোধীদের নিয়ন্ত্রণে থাক...
3
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট চলছিল। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর সে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে ট্রাক মালিক শ্রমিক সমিতির নেতারা। এর ফলে পণ্য পরিবহনের অচলাবস্থা কাটল। বন্ধ থাকার চার দিন পর আজ থেকেই সড়কে নেমেছে...
6
কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে আবাসিক হলের সিট বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রশাসন। শনিবার (১২ মার্চ) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায়ের সই করা এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে অবস্থানরত সকল ছ...
6
গাজীপুর সিটি নির্বাচনের সাত দিন আগে প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের জন্য পুনরায় দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। সোমবার দুপুরে টঙ্গীর আউচপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।লিখিত বক্তব্যে হাসান সরকার বলেন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভোটাধিকার প্রতিষ্ঠা...
6
দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীর আসনে মনোনয়নপত্র দাখিল না করার বিষয়ে বলেছেন, আমার কখনোই নির্বাচন করার শখ ছিল না। পরিবারের মধ্যে আমার বাবা-ভাই নির্বাচন করেছেন। অতীতে আমি কখনো নির্বাচনে অংশ নেইনি। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। দলের নেতাকর্মী-সমর্থকেরা গ্রেফতার-মামলা-হয়রানি...
9
আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে সাধারণত জানুয়ারি মাসের শেষ বুধবার শুরু হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সে ঐতিহ্য ভাঙল এ বছর। চলতি বছর মঙ্গলবারই শুরু হলো বইমেলা। পাশাপাশি প্রকাশিত হলো ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মানচিত্রও। এটিও এই প্রথমবার। এ বইমেলার আয়োজক সংস্থা গিল্ড জানায়, কলকাতা বইমেলার ইতিহাসে আগে এমনটা হয়নি। প্রতিব...
4
চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলীর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে ওই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ফরহাদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া চেয়ারম্যান রমজান আলীর ভায়রার বাড়িতে হামলার ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন...
9
সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে বন্ধ রয়েছে রাজশাহীর সকল বিপণী বিতান। সড়ক পরিণত হয়েছে জনশূন্যে। তবে নির্ধারিত কয়েকটি পয়েন্টে বিক্রি হয়েছে টিসিবির পণ্য। যদিও সেখানে ক্রেতাদের উপস্থিতি ছিল অনেক কম। বুধবার (১৪ এপ্রিল) কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে তাদের প্রতি অসদাচরণের অভিযোগ তুলে ক্ষো...
6
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, 'বিএনপি নির্বাচনে যাবে না বলে যদি ঘোষণা দিয়েও থাকে তারপরও আমরা তাদের সাথে বসতে পারি। আমরা আহ্বান জানাবো, আপনারা আসেন, চা খান। আমরা এটুকু তো বলতেই পারি।' আজ সোমবার দায়িত্ব গ্রহণের পর এক প্রেস ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। তিনি আরও...
6
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত মো. ফয়েজের ছেলে মুফিজুর রহমান (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার এক কিশোরকে গহীন পাহাড়ের পাদদেশে অপহরণ করে নিয়ে যায়।...
6
খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মওলা এ আবেদন করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য...
6
বাগেরহাটের ফকিরহাটে বাঘের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত শনিবার রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব-৬ এর সদস্যরা।আটক ব্যক্তিরা হলেন, খুলনার ডুমুরিয়া কাঞ্চনপুর এলাকার মো. আজিজুর রহমান (৪৫) ও সোনাডাঙ্গা থানার গ্রামীণ আবাসিক এলাকার মো. সাই...
6
নিরীহ মানুষ হত্যা এবং দেশে যুদ্ধের প্রস্তুতি নিতে চায় জঙ্গিরা। রিমান্ডে পুলিশকে এমন ভয়ঙ্কর তথ্য দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য মো. শাহজাহান। শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ও একই সংগঠনের সদস্য জঙ্গি মেহেদি হাসান জয়কে (২১) নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। নোয়াখালীর চাট...
6
আমতলী থানায় একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামিকে থানা হাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, থানার ওসি আবুল বাশার ও ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির দাবি করা তিন লাখ টাকা না দেওয়ায় নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে আমতলী থানাহাজতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জ...
6
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সাথে শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক চিঠিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ...
9
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার এবং চলচ্চিত্র পরিচালক রেমো ডি'সুজা। আজ শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে রেমোর পাশে আছেন তাঁর স্ত্রী লিজেল। তাঁদের দুই ছেলে ধ্রুব ও গ্যাব্রিয়েল। রেমোর সর্...
2
আইএলও বলছে, ১০ বছরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি হারে প্রকৃত নিম্নতম মজুরি কমেছে বাংলাদেশে। দেশে ২০০৯-১০ অর্থবছরে মোটা চালের দাম ছিল গড়ে কেজিপ্রতি ২৬ টাকার কম। বাড়তে বাড়তে ২০২০-২১ অর্থবছরে একই চালের দাম ৫২ টাকা ছাড়িয়ে যায়। তার মানে হলো, চালের দাম এই সময়ে দ্বিগুণ হয়েছে। একইভাবে ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্...
6
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশেই একটি গ্রাম বরইতলী। পাহাড় ছাপিয়ে দেখা মেলে গ্রামটির সারি সারি গোলাপ বাগান। এই গোলাপ ফুলের আধিপত্যে জনমুখে গ্রামের নাম পরিবর্তিত হয়ে 'বরইতলী গোলাপ গ্রাম' হিসেবেও পরিচিতি পেয়েছে। করোনা কাটিয়ে এবার এখানকার ফুলচাষিদের মুখে হাসি ফুটেছে।পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের আশানুরূপ দাম...
6
পটুয়াখালীতে গোলাম মাওলা রনিসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের দরবার হলে মনোনয়নপত্র বাছাইকালে জেলা রিটানিং কর্মকর্তা এসব মনোনয়নপত্র বাতিল করেন। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন বলে জানিয়েছেন জেলা রিটানিং কর্মকর্তা মো. মতিউ...
6
রাজধানীর রামপুরার ইকরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়কে চাপা দেওয়ার ঘটনায় বিচারের দাবি ও নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকালে প্রথমে ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করে। পরে তাদে...
6
সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষের সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে নগরীর আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষকালে ছাত্রলীগের দুইজন কর্মী ছুরিকাহত হয়েছেন; যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুই পক্ষের সংঘর্ষের সময় আখালিয়াসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চর...
6
প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। এছাড়া বৈঠকে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও ১১টি পৌরসভা নির্বাচনের দলীয় প্রার্থীও চূড়ান্ত করবে আওয়ামী লীগ। শনিবার সকাল সাড়ে ১০ট...
6
ভারতের জয়পুরে প্রাসাদে বিয়ে সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এ বছরের সবচেয়ে হাইপড বিয়ে। ভিকি-ক্যাটরিনা সামাজিক মাধ্যমে ছবি দিতেই শুভেচ্ছার বন্যা। তারকা থেকে সাধারণ মানুষ, সবাই আছে সেই তালিকায়। তবে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার শুভেচ্ছা জানানোর কায়দা বাকিদের থেকে একদমই আলাদা। ভিকি-ক্যাটরিনার বিয়েতে যেন অনেকটা স্বস্...
2
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ থাকবে, তেমনি বিপুল সম্ভাবনাও তৈরি হবে। এ জন্য বাংলাদেশকে সাহায্যনির্ভর থেকে বিনিয়োগবান্ধব দেশে পরিণত হতে হবে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, মাথাপিছু জাতীয় আয় সা...
0
নোয়াখালীর চাটখিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১ হাজার ১০০ শিক্ষার্থীকে 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' পুরস্কার দেওয়া হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের ওপর রচনা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা শেষে তাদের এই পুরস্কার দেওয়া হয়।গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের অর্থায়নে ছিল অ্যাকটিভ ফাউন...
6
*মনোনয়ন পেতে চার হাজারের বেশি নেতা ফরম নিয়েছেন*গণভবনে আ. লীগের মনোনয়নপ্রত্যাশীদের 'সাক্ষাৎকার'*সাক্ষাৎকার কার্যত দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে পরিণত হয় *প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের শুধু বক্তব্য দেন*অনেকে বাদ পড়তে পারেন, সিদ্ধান্ত অমান্যে আজীবন বহিষ্কার *স্থানীয় জনপ্রতিনিধিরা মনোনয়ন পাবেন না আগামী নির্বাচন খুব...
9
ঢাকা: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগামী ১০ মের মধ্যে পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির ৬৭তম সভা এবং আরএমজি টিসিসি কমিটির অষ্টম সভায় সভাপতির বক্তব্যে ম...
6
বাগেরহাটের মোংলায় মুজিববর্ষ উপলক্ষে উপকূলের প্রান্তিক জেলেদের মাঝে জীবনরক্ষাকারী উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণগুলোর মধ্যে ছিল লাইফবয়া, লাইফ জ্যাকেট, রেডিও, টর্চ লাইট, রেইনকোট ও কম্বল। বৃহস্পতিবার দুপুরে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগাডের্র মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমির...
6
সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আরটিভি স্টাফ রিপোর্টার বাবু সুকান্ত সেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার ভোর ৬ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেছেন। এর আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ...
4
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলায় একাধিক দফতর এখন প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে সক্রিয়। কিন্তু পিছু হটবেন না বলে সাফ জানি দিয়েছেন কংগ্রেস নেত্রী ও দলের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। এছাড়াও প্রিয়াংকা গান্ধী উত্তরপ্রদেশের ক্ষমতাসীন বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। সেই সঙ্গে নিজের ...
3
চীনের উইঘুর নীতিকে আবারও সমর্থন জানালো পাকিস্তান। একই সঙ্গে চীনের একদলীয় শাসন ব্যবস্থার প্রশংসাও করলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নির্বাচনের গণতন্ত্রের তুলনায় দেশের একদলীয় ব্যবস্থাকে সমাজের জন্য আরও উন্নত মডেল হিসেবে অভিহিত করেছেন। খবর আল জাজিরার। চীনা কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাইনিজ খবর ...
3
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পদ শূন্য হওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টি জামান নিকেতা। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) সভাপতি। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার...
9
জাপানের সাবেক সহকারী অর্থমন্ত্রী মাসাতসুগু আসাকাওয়া এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন। ৬১ বছর বয়সী আসাকাওয়া তাকেহিকো নাকাওয়ের স্থলাভিষিক্ত হবেন। নাকেহিকো ২০১৩ সালের এপ্রিল মাসে এডিবির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিক্কি এশিয়ান রিভিউ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির ১...
0
বিএনপি নির্বাচন কমিশনের আনুকুল্য পেয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি পার্টনার হিসেবে জামায়াতকে নিয়ে ক্ষমতায় এসেছিল। কার্যত খোলস বিএনপির হলেও ভেতরে সবসময় জামায়াত নিয়ন্ত্রিত। অতীতে জামায়াতের সঙ্গে মন্ত্রী সভাও গঠন করেছে বিএনপি। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানজ...
9
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, আগামী ২ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন। বিদেশে থাকলেও অনলাইনের মাধ্যমে তিনি সার্বক্ষণিক দপ্তরের সাথে যোগাযোগ রেখেছেন এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন। রবিবার (২৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জ...
0
প্রধানমন্ত্রী নয়, জাতির পিতার কন্যা হিসেবেই গর্ব অনুভব করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এই পদটাকে কীভাবে উপভোগ করবো সেই চিন্তা করি না, মানুষের কল্যাণে নিজেকে কতটুকু নিয়োজিত করতে পারলাম আমার কাছে সেটাই বিবেচ্য।' বৃহস্পতিবার দুপুরে তার তেজগাঁওস্থ কার্যালয়ে বর্তমান সরকারের মেয়াদের শেষ কর্মদিবসে প্রধানমন্ত...
6
'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' স্লোগানে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।ময়মনসিংহ: 'যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না' স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে সাইকেল শোভাযাত্রা করা...
6
অভিনেতা, নির্মাতা ও গীতিকার আমজাদ হোসেন। জীবনের শেষের সময়টা চলচ্চিত্রপাড়া এফডিসিতেই কাটিয়েছেন বেশি সময়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতেই সময় কাটাতে দেখা যেতো তাকে। এফডিসির প্রতিটি কোনায় কোনায় স্মৃতি ঝাপ্টে রয়েছে এ কিংবদন্তির। শরীর ভালো থাকলে প্রায় প্রতিদিনই এফডিসিতে আসার চেষ্টা করতেন তিনি। এলেন আজও। তবে সেটা অন্যসব ...
2
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলা কঠোর লকডাউন নোয়াখালীতে ঢিলেঢালা হয়ে পড়েছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় শনিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৩৬টি মামলায় ৩৯ জনকে ৫২ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনগণকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে ২৫০টি মাস্ক।আজ রোববার সকাল থেকে জেলার ...
6
রাজধানীর বনানী থানার সাময়িক বরখাস্ত হওয়া পরিদর্শক শেখ সোহেল রানাকে ভারত থেকে ফেরত আনতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের দেওয়া তৃতীয় দফা চিঠির উত্তর দেয়নি ভারতের দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোহেল রানাকে ফিরিয়ে আনার বিষয়ে টেলিফোনে কথা বলতে রাজি হয়নি দিল্লি। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্য...
6
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম নিরব (৯)। সে জামালপুর জেলার কেন্দুয়া থানার চশী নয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। পুলিশ বাসচালক ও হেলপারকে আটক করেছে।জানা গেছে, আজ দুপুরের দিকে উন্মুক্ত বিশ্...
6
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। পাশাপাশি উদ্বোধন করা হয় ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের ওয়ানস্টপ সার্ভিসও।বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে ঢাকায় শেখ হাসিনা ও দিল্লিতে নরেন্দ...
6
জাপানে ভারী বৃষ্টির পর এক বিরাট ভূমিধসে আতামি শহরে অন্তত ২০ জন মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি পাহাড়ের ওপর থেকে প্রচণ্ড বেগে নেমে আসা কালো কাদামাটির ঢল নেমে সমুদ্রের দিকে বয়ে চলেছে। কাদার তোড়ে কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে এবং মাটির নিচে চাপা পড়েছে। জাপানো ক...
3
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন বলেছেন, ইউক্রেনে চালানো 'নৃশংস' যুদ্ধের কারণে রাশিয়া 'বিশ্ব ব্যবস্থার সরাসরি সবচেয়ে বড় হুমকি'। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলাপের পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির। এ সময় তিনি মস্কোর সঙ্গে 'বেইজিংয়ের উদ্বেগজনক চুক্তির' কথাও উল্লেখ করেন। ইউরোপীয়ান ক...
3