text
stringlengths
1
58.1k
label
int64
0
12
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল গোটা ভারত। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারত। আন্দোলন রুখতে বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় হতাহতের খবরও পাওয়া গেছে। এদিকে, নাগরিকত্ব আইন পাসের তীব্র নিন্দা জানিয়েছেনমালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ম...
3
পঁচাত্তর-পরবর্তী বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বরের জেলহত্যা সবচেয়ে ন্যক্কারজনক ও কলঙ্কময় অধ্যায়। জালিয়ানওয়ালাবাগের নৃশংসতার পর এই জেল হত্যাকাণ্ড বিশ্ববিবেককেও স্তম্ভিত করে দেয়। এদিন মহান মুক্তিযুদ্ধের চার কাণ্ডারি, জাতির পিতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যাঁরা স্বাধীনতা যুদ্ধকে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, সেই চার মহান জাতীয় ...
8
কক্সবাজারের টেকনাফে গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মারা গেছেন তিনি। নিহত মোহাম্মদ টেকনাফের জাদিমুরা এলাকার বাচা মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকের এই ঘটনায় দমদমিয়া এলাকার মো. আয়াজ ও রশিদ উল্লাহ নাম আরো দু'জন আহত হয়েছেন। এর মধ্যে আয়াজের অব...
6
গণতন্ত্রের ওপর এখনও হামলা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, আমার জীবনে দুটি যুদ্ধ করেছি, একটি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং আরেকটি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে। এই যুদ্ধে বিজয় লাভ করলেও গণতন্ত্রের ওপর এখনও হামলা চলছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়...
9
যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আরও এক কর্মীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক শিমুল হোসেন (২২) মণিরামপুরের বাঙ্গালীপুর এলাকার হায়দার খানের ছেলে। র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে শিমুল আনসার...
6
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবসমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বদরপাতির আব্দুল জব্বার সওদাগর চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা, যা পরবর্তীকালে খেলা ও মেলায় পরিণত হয়। বাংলা পঞ্জিকার বৈশাখের ১২ তারিখে বলীখেলাটি আব্দুল জব্বারে বলীখ...
6
কুমিল্লায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে মো. রনি নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত রনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদে রয়েছেন। তিনি জেলার সদর উপজেলার বারপাড়া এলাকার কৃষ্ণপুর সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে। এ মামলার বাদী ওই প্রবাসীর স্ত্রীও একই এলাকার বাসিন্দ...
6
অভিনয়শিল্পী শরিফুল ইসলাম রাজ, নাজিফা তুষি, খায়রুল বাসার, জোনায়েদ বোগদাদী সহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। অভিনয়শিল্পীদের সঙ্গে আহত অপরজন হলেন শরিফুল রাজের বন্ধু নাফিজ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে গুলশান অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘা...
2
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন জামিন দেন।ইশরাক হোসেন এর আইনজীবী তাহেরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন দেওয়া হয়েছে। অন্য কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখান...
6
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড়ের এমইবি গ্রুপের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঋণ পরিশোধে চেক প্রতারণার অভিযোগে দুটি মামলায় সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পু...
6
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান জানিয়েছেন, এই মুহুর্তে তারা কেবল ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পাওয়ার পর বাকী ৯টি ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে। আইন ভঙ্গের কারণে বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ...
0
রাজধানীর কারওয়ান বাজারে হাতি নিয়ে সাধারণ মানুষ ও দোকান থেকে টাকা তোলার সময় দু'টি হাতিসহ দুইজন মাহুতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ শুক্রবার (৩ মে) বিকেল ৪ টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে হাতিসহ তাদের আটক করা হয়। জনগণকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা নেওয়া ও চাঁদাবাজ...
6
সস্তায় মিলবে পোশাক। সেই অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে আসা হতো শিকারকে। তারপরেই বাড়ির মধ্যেই চলত নৃশংস কাজ। খবর অনুযায়ী, মেক্সিকোর বাসিন্দা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ২০ নারীকে খুনের অভিযোগ রয়েছে। জানা গেছে, বিভিন্ন নারীদের সস্তায় কাপড় বিক্রি করা হবে বলে বাড়িতে নিয়ে আসত প্যাট্রিসিয়া। তারপর সেই নার...
5
গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো বাজেট দিল তালেবান। গত বুধবার এই বাজেটের অনুমোদন দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এমনটি জানানো হয়। এএফপি জানায়, তালেবান প্রণীত বাজেটে কোনো বিদেশি সাহায্যের উল্লেখ নেই।যদিও আফগানিস্তানের ৪০ শতাংশ জিডিপিই আসে আন্তর্জাতিক সাহায্য থেকে। সাবেক ...
3
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও ডেইলি সানের বিশেষ প্রতিনিধি ইসারফ হোসেন ইসাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজমকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন, ঢাকার (এফজেএফডি) ২২ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ...
6
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এবার আগাম ফুলকপির চাষ করে সফল হয়েছেন সৈয়দুজ্জামান নামের একচাষি। গত বছরও আগাম কপি চাষ করেছিলেন। তবে ভালো দাম পাননি। এ বছর ব্যাপক ফলনের পাশাপাশি বাজারে ভালো দামও পাচ্ছেন। এতে খরচ মিটিয়ে আর্থিকভাবে বেশ লাভবান হবেন বলে আশা সৈয়দুজ্জামানের।স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা উত...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে সব কাজ ডিজিটাল করা হয়েছে। প্রতিটি এলাকায় সার্বিক উন্নয়নের মাধ্যমে ভূমি প্রশাসনকে আরও গতিশীল করা হয়েছে। মানুষকে কর দিতে এখন আর ভূমি অফিসে যেতে হবে না। এজন্যেই ভূমি সেবাকে ডিজিটালাইজড করেছি। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গণভবন থেকে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের...
6
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংগীত ক্যাটাগরি থেকে সংগীত পরিচালক বেলাল খানের নাম কেটে মোহাম্মদ আশিকুর রহমান ওরফে এম এ রহমানের নাম সংযুক্ত করে প্রকাশের আহ্বানে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশে পাঠানো হয়েছে। আজ রোববার মোহাম্মদ আশিকুর রহমানের পক্ষে তাঁর আইনজীবী মেজবা উদ্দীন শর...
2
বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে নতুন উদ্যোগ নিল ভারত। বাংলাদেশি পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিল ভারতীয় সব রুটের ব্যারিয়ার তুলে দেওয়ার। এবার সেই রুট ব্যারিয়ার সম্পূর্ণ উঠে না গেলেও এখন থেকে নির্দিষ্ট ফি দিয়ে ভারতীয় ভিসা কেন্দ্রে পাসপোর্ট জমা করলেই যোগ হয়ে যাবে চাহিদমতো নতুন রুট। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের...
6
৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডে এবার সেরা প্রামাণ্যচিত্র হয়েছে দক্ষিণ আফ্রিকার 'মাই অক্টোপাস টিচার'। ছবিটিতে তুলে ধরা হয়েছে সমুদ্রের তলদেশে অক্টোপাসের বৈচিত্র্যময় জীবন। এর আগে ছবিটি নানা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত, মনোনীত ও প্রদর্শিত হয়েছে। বিশেষ করে বাফটায় জিতেছে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার। মানবিক এক গল্পের আখ্যানভিত্তিক এ...
2
'রাষ্ট্রদ্রোহী প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের' অভিযোগে হংকংয়ের একটি অনলাইন সংবাদমাধ্যমের ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। হংকং পুলিশ ওই প্রকাশনাটির নাম বলেনি। তবে ধারণা করা হচ্ছে সেটি হংকংয়ের স্বাধীন সংবাদমাধ্যম 'স্ট্যান্ড নিউজ'। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিন নারী ও তিন পুরুষ রয়েছেন এবং এদের বয়স ৩৪ থকে ৭৩ বছরের মধ্য...
3
কেন্দ্রীয় ব্যাংক টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখার কৌশল অবলম্বন করে। টাকার প্রবাহ বেড়ে গেলে বিভিন্ন উপকরণ ব্যবহার করে বাজার থেকে উদ্বৃত্ত অর্থ তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। সাধারণত বাণিজ্যিক ব্যাংকের আমানতের বিপরীতে তাদের (ব্যাংকগুলোর) বাধ্যতামূলক নগদ জমার হার (সিআরআর) বাড়িয়ে বাজার থেকে টাকা তুলে ন...
6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে দুটি কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে হলের দুই প্রান্তে অবস্থান নেন ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। তাঁরা পরস্পরকে গালিগালাজ করেন। এ সময় কক্ষ ভাঙচুরের চেষ্টা করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবা...
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহকে (৬৫) মারধর করার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের চরকাঁকড়া মহল্লার মরহুম দর্জি ওবায়দুল হকের বাড়িতে কুলকানি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভুক্তভ...
6
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ৫ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। আজ সোমবার থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আ...
6
সাগরে মাছ ধরার ট্রলার ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের মহেশখালীতে তিন জলদস্যুকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে কুতুবজোম তাজিয়াকাটা থেকে তাদের আটক করা হয়। মহেশখালী সদরের সার্কেল এএসপি জাহেদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের গ্রুপে আর কারা র...
6
প্যারিস, লন্ডন, টাইম স্কয়ার কি মেলবোর্ন সব জায়গায় সীমিত পরিসরে উদ্যাপিত হয়েছে এবারের নববর্ষ-সন্ধ্যা। ঐতিহ্য মেনে নববর্ষের সন্ধ্যায় বা নতুন বছরের প্রথম দিন শুভেচ্ছাবার্তা দিয়েছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা।৩১ ডিসেম্বর সন্ধ্যায় এক ভিডিওবার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'মহামারি থেকে আমরা ঘুরে ...
6
যশোরের কেশবপুর পৌরসভার মধ্যকুল গ্রামে আলমগীর হোসেনের বাড়িতে সাপের ২৬টি বাচ্চা ধরে মেরে ফেলা হয়েছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও মা-সাপটিকে পাওয়া যায়নি। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সাপের বাচ্চাগুলো কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা এগুলোকে অজগর সাপের বাচ্চা বলে দাবি করছেন। সাথে সাথে সেগুলোকেও মেরে ফে...
6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে (মোছা. সাইদা গাফফার) হত্যার অভিযোগে গ্রেফতার রাজমিস্ত্রি আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ শনিবার বিকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী পাভেল সুইট এ রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার আনারুল গাইবান্ধার ...
6
সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা জানান তিনি। অফিস সময়টা নিয়ে তিনি বলেন, অফিস খোলার নির্দেশনা দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন...
9
ড্রেজার দিয়ে পুকুর পাড়ে বাঁধ দেয়ার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শফিকুর রহমান (৩৩)। তার বাবার নাম মোখলেছুর রহমান। ঘটনাস্থলের পাশেই তার বাড়ি। নিহত শফিকের বাবা মোখলেস কান্নারত কণ্ঠে বলেন, 'আমার পো...
6
রোজ সকালে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে প্রস্তুত হতে হয়। অফিসে যাওয়ার তাড়া। এর চেয়েও বড় তাড়া হলো বাস পাওয়ার। মোহাম্মদপুর থেকে বনশ্রী যাওয়ার জন্য যে পরিবহনগুলো থাকে, সেগুলো সব সময় পাওয়া যায় না। চাহিদার তুলনায় বাস কম। মানুষের ভিড় বেশি হলে লাইনে দাঁড়াতে হয় দীর্ঘ সময়। তারপর গাদাগাদি করে বাসে ওঠা, দীর্ঘ জ্যাম পাড়ি দিয়ে ঘণ্টা দুয়...
6
আরব বসন্তের জেরে ২০১১ সালে সিরিয়ায় বিক্ষোভ ও গৃহযু্দ্ধ শুরুর পর প্রথম সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সফরের মধ্য দিয়ে ২০১১ সালের পর প্রথম কোনো আরব দেশ সফরে গেলেন বাশার আল-আসাদ। দুবাই সফরে আসাদ আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বি...
3
নাটোরের সিংড়ার আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি সোহরাব হোসেনের বুধবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, করোনার কারণে ১৮ মাস আমাদের ছেলে মেয়েদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সন্তানদের আগামী নতুন বছরে নিয়মিত স্কুলে পাঠানোর পাশাপ...
6
দুর্দান্ত অভিনয়শৈলী দিয়ে অসংখ্যবার ভক্তদের মুগ্ধ করেছেন অস্কারজয়ী হলিউড তারকা অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। তবে সদ্য ৫০ বছরে পা দেওয়া এ তারকার এবার সুঅভিনেত্রীর সঙ্গে প্রযোজকের তকমাও যোগ হচ্ছে। আমেরিকার অ্যাপেল টিভিতে সাংবাদিক ব্রায়ান শেল্টারের 'টপ অব দ্য মর্নিং : নসাইড দ্য কাটথ্রোড ওয়ার্ল্ড অব মর্নিং' অবলম্বনে নির্মিত...
2
দেশের বিভিন্ন মহাসড়কে দুর্ধর্ষভাবে ডাকাত চক্র 'ঠান্ডা-শামীম বাহিনীর' সর্দারসহ ১১ জনকে দেশি ও বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার সাভার থানার বালিয়ারপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-'ঠান্ডা-শামীম বাহিনী'র প্রধান মো. শামিম ওরফে সব্দুল...
6
আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন, বিশ্ব ভালোবাসা দিবস। বছরের এই দিনটিতে ফুল ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বেশি ফুল বিক্রির অপেক্ষায় থাকেন। সেভাবেই প্রস্তুতি নিয়েছেন খুলনার ফরাজীপাড়া ফুল মার্কেটের বিক্রেতারা। তবে করোনার কারণে এ বছর ফুলের ব্যবসা জমেনি।নগরীর ফুল মার্কেটে গিয়ে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি কম। বিক্রেতা...
6
কুমিল্লা-৬ (কুমিল্লা আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে সাংসদ হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনের বার্ষিক আয়, স্থাবর ও অস্থাবর সম্পদ কয়েক গুণ বেড়েছে। তাঁর ব্যাংকে জমা থাকা টাকার পরিমাণও এ জেলার দুই মন্ত্রীর চেয়ে বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে বাহাউদ্দিনের দাখিল করা হলফনা...
9
নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপ প্রাইভেট কোম্পানি হওয়ায় ইসরায়েল সরকারের এ নিয়ে কিছু করার নেই। এমনটি জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ। জেরুজালেমে একটি সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। সংবাদ সম্মেলনে নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যারের তৈরি প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে...
11
বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১০ জন ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্র...
6
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৮টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ৩০ হাজার ২৩৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে সরকারের তহবিল থেকে প্রকল্পগুলোতে ২৪ হাজার ৮৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দাতাদের থেকে ঋণ ও অনুদান হিসেবে আসবে ৪ হাজার ৮৪১ কোটি টাকা। সংশ্লিষ্ট সংস্থার অ...
0
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে আশুলিয়ার নবীনগর থেকে মো. সুমন পন্ডি (৩৫) ওরফে সুমন মন্ডল পন্ডিত নামে ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার সুমন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার মৃত শাহ আ...
6
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়১২ নম্বর স্বদেশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিহাদ সিদ্দিকী ইরাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সংগঠিত অপরাধমূলক কার্যক্রমে...
6
কুড়িগ্রামের রৌমারীতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বেসরকারি সংস্থা সেন্টার ফর সোশ্যাল ডিভেলপমেন্ট কুড়িগ্রামের (সিএসডিকে) নির্বাহী পরিচালক আবু হানিফের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল সোমবার লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।অভিযোগ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণ...
6
নারায়ণগঞ্জের মসজিদের ভিতরে বিস্ফোরণের ঘটনায় মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে স্বজনদের কাছে মৃতদেহগুলি হস্তান্তর শুরু করে নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারি ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারি বলেন, ...
6
ফুটবলের অন্যতম সুপারস্টার তিনি। কিন্তু বিতর্ক তার সঙ্গে হাত ধরাধরি করে চলেছে সব সময়। তবে এখন তিনি সেসবের উর্ধ্বে। কারণ এখন তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পাড়ি দিয়েছেন পরলোকে। তবে মৃত্যুর পরও ম্যারাডোনার পিছু ছাড়ছে না বিতর্ক। দিয়েগো ম্যারাডোনার বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠেছে। কিউবার মাভিস আলভারেজ নামের এক মহিলা সং...
12
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈসমনগর থানার সুখদেবপুর গ...
6
অকল্যান্ডে প্রথম ম্যাচেই কোহলিদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৪ রানের টার্গেট ছিল ভারতের। ৬ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত। সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। ২০৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর রাহুল ...
12
মাটিরাঙ্গায় সেতু থেকে লাফ দিয়ে আইয়ুব আলী মজুমদার নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা বাজারের পাশে ধলিয়া খালের সেতুর ওপর থেকে লাফ দিলে ঘটনাস্থলেই মারা যায় তিনি।আইয়ুব আলী মজুমদার মাটিরাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাটিরাঙ্গা উপজেলাধীন কাশ্যারাম পাড়া সরকারি প্রাথমিক...
6
আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা 'শান'। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। ছবিটি এ বছরের ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল। মুক্তির জন্য সব প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়। গতকাল শুক্রবার নতুন করে মুক...
2
সম্প্রতি ফেসবুকে ছড়িয়েছে, এ বছরের ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাঁচটি বৃহস্পতিবার ও পাঁচটি শুক্রবার রয়েছে। দাবি করা হচ্ছে, এমন ঘটনা ৮২৩ বছরে একবার ঘটে।ফেসবুকে অনুসন্ধান করে কয়েক হাজার গ্রুপ, পেজ ও আইডিতে তথ্যটি পোস্ট করতে দেখা গেছে।ফ্যাক্টচেকমাসে যেকোনো তিনটি বার তিনবার করে আসাটা বিরল কোনো ঘটনা নয়। এমনকি পাঁচটি করে বুধবার,...
6
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম-ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে প্রতিবাদের ঝড় উঠেছে মুসলিম দেশ গুলোতে। এ ঘটনায় ফান্সের পণ্য বয়কট এবং আন্তর্জাতিক চাপের মুখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিকে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যকে গ্রহণ করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আ...
3
বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের মধ্যে যে 'ভুল বোঝাবুঝি'র সৃষ্টি হয়েছে তা খুব শিগগিরেই সমাধান হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রবিবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বরিশালের আলোচিত ঘটনাটি নিয়ে এই প্রতিক্রিয়া জানান তিনি। স্থা...
6
সম্প্রতি বেশ কিছু অনলাইন গণমাধ্যমে 'ডিএনএ টেস্টে ফেঁসে গেলেন পরী' শিরোনামে একটি প্রতিবেদন দেখা যাচ্ছে, যা ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেজ ও আইডিতে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।নিউজটাইপস২৪ডটকম, আজকেরনিউজগো২৪ডটকম, টিন্টুকোঅনলাইন, নিউজটিপস২৪ডটকম, নিউজভয়েসডটকম, সুপারঅনলাইননিউজডটকম- এরকম বেশ কিছু অনলাইন পোর্টালে একই শিরোনামে প্রতি...
6
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত একদিনে মৃতের সংখ্যায় এটিই সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ২২৮ জনে। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। রবিবার (১০ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ...
4
'বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ' নামের ভুঁইফোঁড় সংগঠনের সভাপতি মো. মনির খান ওরফে দরজি মনিরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতেরাজধানী থেকেতাকে আটক করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, মনিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে'বাংলাদেশ...
6
মাসে তিন কোটির বেশি টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের। এ জন্য বিশেষ দিবসের পাশাপাশি সপ্তাহের একটি দিনকে বেছে নেওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনে প্রায় ৮১ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। যার দ্বিতীয় ডোজ আগামীকাল বৃহস্পতিবার।এ জন্য প্রথম ড...
6
সরকারদেশব্যাপী করোনাভাইরাসের বুস্টার ডোজ হিসেবে তিনটি ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ (এনআইটিএজি) শুধুমাত্র ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্নাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের সুপারিশ করেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশব্যাপী বুস্টার ...
6
'আপনাদের শরীরে আমরা কোনো আঁচড় লাগতে দেব না, যদি আপনারা আমাদের ভাই হিসাবে থাকেন। ২৮ তারিখের নির্বাচনে মেম্বারের ভোটটি যাঁকে খুশি তাঁকে দেবেন, তবে নৌকার সিলটি দেখায়ে দেবেন। আমাদের সঙ্গে কোনো আপসে কথা হবে না।' সম্প্রতি এক নির্বাচনী পথসভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান এমন বক্তব্য দেন। এই বক্তব্যে...
9
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া একই স্থান থেকে গলাকাটা অবস্থায় এক ট্রাকচালকের সহকারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে এলেঙ্গা পৌরসভার শামসুল হক কলেজের সামনে এ...
6
গত একদিনে ঢাকা মহানগরসহ পুরো জেলায় ১৩ হাজার ৯৫০টি নমুনা পরীক্ষায় আগের দিনের ৫৭২ জন থেকে বেড়ে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩১৯। যেখানে সারাদেশে শনাক্ত দুই হাজার ৪৩০ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশের মোট রোগীর ৫৪ দশমিক ২৮ শতাংশই পাওয়া গেছে এ জেলায়। এ এলাকায় শনাক্ত হার ৯ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া ঢাকা বিভাগে ১৫...
6
মার্কিন সেনারা ভবিষ্যতে আবার আফগানিস্তানে ফিরে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা দাবি করেছেন। তিনি দাবি করেন, আফগানিস্তানে সন্ত্রাসের হুমকি এতটাই বড় হয়ে দেখা দেবে যে আমাদেরকে আবারও ফিরে যেতেই হবে। এর আগে, গত ৩০ অগাস্ট আফগানিস...
3
ধুমপান, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভাপতিমন্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মাদক সন্ত্রাসের কবলে পড়ে তরুণ প্রজন্ম যদি বিপথে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে উন্নয়ন করে লাভ কী? বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তরু...
9
আজ রবিবার রাজধানীতে ছাত্রদলের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ছাত্রদলের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিকরাও। এই সংঘর্ষের একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। ফেসবুকে অনেকে ছবিটি শেয়ার দিয়ে নানা মন্তব্য করছেন। ...
6
রপ্তানীর উদ্দেশ্যে কাভার্ড ভ্যান করে চট্টগ্রাম বন্দরের নেয়ার পথে গার্মেন্টস পন্য চুরি করতো চক্রটি। কৌশল হিসেবে মোট পণ্যের ৩৫-৪০ শতাংশ চুরি করতো তারা। যাতে চুরির বিষয়টি সহজেই ধরা না যায়। এছাড়াও সিলগালা তালা না ভেঙ্গে কাভার্ড ভ্যানের পাশের বেষ্টনীর নাট-বল্টু খুলে পন্য চুরি করতো তারা। ফলে প্রথমে ধরা না পড়লেও রপ্তানী হওয়ার...
6
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮টি বিভাগ অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্যকারী ৫৫গ জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। আর মামলা দেওয়া হয়েছে ২৭৪ গাড়ির বিরুদ্ধে। রেকারিং করা হয়েছে ৪৬টি গাড়ি আর জব্দ করা হয়েছে ৬টি গাড়ি। এছাড়া ১০টি দোকানকে জরিমানা করা হয় ৩৪ হাজার ১০০ টাকা। বৃস্পত...
6
আরেকজনের সাথে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে পঞ্চম দফায় নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ মামলার ত...
6
মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে কাটাখালী-মুন্সিগঞ্জ সড়কে নিহতের পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা এ মানববন্ধন করেন।মানববন্ধন থেকে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগের নেতা ইমন ও...
6
ভারতীয় বাংলার জনপ্রিয় অ্যাডভেঞ্চার মুভি কাকাবাবু ও সন্তু। এবার সন্তু চরিত্রের আরিয়ান তৈরী করলেন ৬ মিনিটের স্বল্প দৈর্ঘের একটি ছবি 'লকডাউন'। আরিয়ানের পরিচালনায় এটিই প্রথম কোনো ছবি। ছবিতে 'লকডাউন'কে রূপকের মত করে ব্যবহার করেছে সে। প্রসঙ্গত 'কাকাবাবুর প্রত্যাবর্তন'এর শুটিং করতে দক্ষিণ আফ্রিকায় সৃজিত, প্রসেনজিতদের সঙ্গে গ...
2
রৌমারীর ব্রহ্মপুত্র নদে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শুরু হয়েছে নদীভাঙন। ভাঙনে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। এ ছাড়া হুমকির মুখে রয়েছে আরও পাঁচ শতাধিক পরিবার। এসব পরিবার মানবেতর জীবন যাপন করছে।সরেজমিনে দেখা যায়, এবারের বন্যার শুরুতে নদীভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে...
6
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এ ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র। দেশগুলো বলছে, দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে মস্কো মিনস্ক শান্তি চুক্তি ভঙ্গ করেছে।এদিকে এ নিয়ে বৈঠক ক...
3
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নন, 'নিছক একটি যন্ত্র' এবং তাকে দিয়ে তিন-চার জন বন্ধু শিল্পপতি নির্দিষ্ট কিছু কাজ করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সরকারি সম্পত্তি বেসরকারি ক্ষেত্রকে কাজে লাগিয়ে ৪ বছরে ৬ লাখ কোটি রূপি ঘরে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে মোদি সরকার। বিএমএস সাধারণ সম্পাদক বিন...
3
ময়মনসিংহের গৌরীপুরে নূরুজ্জামান (২৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুরুজ্জামান কুম্ভী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা বাড়ি-ঘরে হামলা চালিয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার নওহাটা পশ্চিম বাজারে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নুরুজ্জামানকে হাসপাতালে নেয়ার পথে ত...
6
খাগড়াছড়ির রামগড়ে সরকারের খোলা বাজারে চাল-আটা বিক্রিতে (ওএমএস) অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করা হয়েছে। উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌরসভার সোনাইপুল বাজারে ব্যবসায়ী মো. হারুনের ডিলারশিপ বাতিল করে বিক্রয় কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।গতকাল মঙ্গলবার সোনাইপুল বাজারের মেসার্স হারুন ট্রেডার্...
6
ঝিনাইদহ পৌর শহরে নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে তিন চাকার যান ইজিবাইক। স্থানীয়রা বলছেন, ইজিবাইকের চালকদের ট্রাফিক সিগন্যাল অমান্য, যত্রতত্র পার্কিংয়ে বেড়েছে দুর্ভোগ। পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনা। স্থানীয় প্রভাবশালী একটি মহলের মদদ থাকায় এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ইজিবাইক চালক ও এ ব্যবসার সঙ্গে জড়িতদে...
6
উপকরণযেকোনো নরম বিস্কুট ১০-১২ পিস, ডিম ২টি, দুধ ১ কাপ এবং চিনি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ।প্রণালিক্যারামেলের জন্য একটা ফ্রাই প্যানে ৪ টেবিল চামচ চিনি ও ২ টেবিল চামচ পানি নিন। চুলার আঁচ একদম কমিয়ে চিনির গাঢ় রং না আসা পর্যন্ত জ্বাল দিতে হবে। চিনির রং বাদামি হয়ে গেলে ক্যারামেল নামিয়ে যে মোল্ডে পুডিং বানাবেন, সেই মোল্ডে ঢেলে নি...
4
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন বরিশালের হিজলার আসপিয়া ইসলাম। শনিবার (২৫ ডিসেম্বর) রাত আটটার দিকে হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন স্বাক্ষরিত নিয়োগপত্র আসপিয়ার কাছে পৌঁছে দেন। নিয়োগপত্র হাতে পেয়ে আসপিয়া ও তার পরিবার ...
6
টানা ২৪ দিন পর অপহরণকারীর ডেরা থেকে উদ্ধার হয়ে অসুস্থ হয়ে পড়েছে সুমাইয়া। ডানপিঠে শিশুটি একটু খেলতে গেলেই হাঁপিয়ে ওঠে। মুখে খাবার তুলে দিতেই বমি করে দেয়। সারা শরীরজুড়ে ওর যন্ত্রণা। এমন পরিস্থিতিতিতে ফুটফুটে শিশু সুমাইয়াকে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানেই ত...
6
করোনাভাইরাস সংকটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত করোনাভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি গত ২৯ মার্চ স্বপ্রণোদিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিনটি প্রস্তাব জানিয়ে চিঠি দেয়। এতে স্বল্প খরচে আরটিপিসিআর কিট তৈরির সক্ষমতা, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের...
4
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতির যে অভিযোগ করেছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য।' আল কায়দা নিয়ে মাইক ...
6
'ছেলেটা বড় হইছে। কিন্তু এমনই কপাল আমার, আয়-ইনকাম করার অবস্থায় সে নাই। স্বামী কিডনির রোগী। সপ্তাহে দুবার ডায়ালাইসিস করাতে হয়। সংসার চালানোর আর কোনো উপায় ছিল না আমার।' ইভ্যালিতে বিনিয়োগ করা পঞ্চাশোর্ধ্ব রাশিদা আক্তার এভাবেই জানাচ্ছিলেন তাঁর অসহায়ত্বের কথা।ইভ্যালিতে রাশিদা আক্তারের পাওনা ৭ লাখ টাকা। কিন্তু তার পরেও প্রতিষ...
6
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো দফায় দফায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস (কাঁদুনে গ্যাস) নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।রাজধানীর উত্তরখান, দক্ষিণখান ও উত্তরা পূর্ব থানা এলাকায় ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করার দাবি...
6
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ড. শামসুল আলমকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ভার্চুয়ালি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে এ সংবর্ধনা দেওয়া হয়।এই ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল...
6
ঢাকা: কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগ আঁ সার্তে রিগায় মনোনয়ন পেয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবি 'রেহানা মরিয়ম নূর'। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সবিস্তারে বলেছেন ছবিটি নিয়ে। বিয়ে, সংসার-সন্তান, ডিভোর্স-ক্যারিয়ারটা এলোমেলো হয়েছিল বাঁধনের। তিন বছর আগে আচমকাই বাঁধনের দেখা মেলে...
2
তিন বছর বয়স থেকে নিয়ম করে প্রতি মাসে এক ব্যাগ রক্ত দিতে হয় রুবায়েত হাসানের শরীরে। জন্ম থেকেই বাঁ চোখের দৃষ্টি ক্ষীণ। ওই চোখ বইয়ের বর্ণ চিনতে পারে না। ডান চোখই ভরসা। তার ওপর রয়েছে আর্থিক অভাব-অনটন। এমন প্রতিকূলতার মধ্যেও তিনি এবার যশোর ক্যান্টনমেন্ট কলেজের মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দ...
6
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার পরিকল্পনা সম্পর্কে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো জানলেও তা ঠেকাতে তারা ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক নিরাপত্তা প্রধান। তিনি বলেছেন, এ হত্যাকাণ্ডে ঘাতকরা রিমোট কন্ট্রোল বা দূর-নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করেছে, তাই তা ঠেকানো যায়নি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত...
3
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামের একটি উদ্যাপন মনে করিয়ে দিয়েছিল ২০১৫ বিশ্বকাপে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর তাসকিনের একটি উদ্যাপনকে। শূন্যে ভেসে বুকে বুক লাগিয়ে সেই সেলিব্রেশনটির নাম দেওয়া হয়েছিল 'ম্যাশকিন'।২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে অজিঙ্কা রাহানেকে আউট করার পর তাসকিন...
12
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের নতুন গভর্নর হিসেবে ওমর সরফরাজ চিমাকে নিয়োগ দিয়েছে। এর আগে চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে গভর্নরের পদ থেকে অপসারণ করে সরকার। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী তার টুইটার বার্তায় এ তথ্য জানান। এদিকে চিমাকে গভর্নর নিয়োগের পর অভিনন্দন জানিয়েছেন পিটিআই সিনেটর ফয়সাল জাভেদ খান। তিনি তার সাফল...
3
শ্রীলঙ্কা সফরের জন্য টাইগারদের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন পেসার শহিদুল ইসলাম। তবে টেস্ট সিরিজে খেলার সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চাইবেন বলে ভোরের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান তরুণ এ টাইগার। তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক দলে জায়গা পেয়েছি। ভালো লাগছে। তবে স...
12
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাদের মাটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে কিউইদের হারিয়ে এবার সিরিজের দিকে তাকিয়ে বাংলাদেশ। আগামীকাল রোববার রাত ৪টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কারণ সিরিজ বাঁচাতে এবং ঘরের মাঠের সুবিধা নিতে ক্রাইস্টচার্চে সবুজ উইকেট তৈরি ...
12
পাবনার ভাঙ্গুড়ায় বছরের প্রথম দিন নতুন বই নিতে বিদ্যালয়ে আসে প্রাক-প্রাথমিকের খুদে শিক্ষার্থীরা। কিন্তু বিদ্যালয়ে বই-ই পৌঁছায়নি। এ কারণে খালি হাতে ফিরতে হয় তাদের। আট দিন পার হলেও উপজেলার প্রাক-প্রাথমিকের ৪ হাজার ২০০ খুদে শিক্ষার্থী এখনো বই পায়নি।জানা গেছে, বছরের প্রথম দিনে উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ...
6
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের আর বেশিদিন সময় নেই। দুর্নীতিতে নিমজ্জিত আওয়ামী লীগ সরকারের খুব দ্রুতই পতন ঘটানো হবে। বাংলাদেশের মুদ্রা যারা বিদেশে পাচার করেন, তাদের দেশে থাকার অধিকার থাকতে পারে না। শুক্রবার বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি বগুড়...
6
দেশভাগের পর যখন শুনলেন, ভারত আর পাকিস্তানের মধ্যে পাসপোর্ট চালু হচ্ছে, তখন কলকাতার পাট চুকিয়ে দেওয়ার মনস্থ করলেন এম আর আখতার মুকুল। কমরেড সুলতান আর তিনি শুরু করলেন 'পুঁথিপত্র' নামে একটি বইয়ের দোকান। সে সময়ের ঢাকা ছিল একেবারে অন্য রকম। পুঁথিপত্রের পেছনের অংশ বেড়া দিয়ে কাঠের একটা চৌকি পেতে দুজন ঘুমাতেন। মসজিদ থেকে বালতিত...
2
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছেন মানুষ। রবিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। মহাসড়কের এই পথটুকু যেতে বাড়তি সময় লাগছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যান চলাচল স্বাভাবিক...
6
নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্যরা জাঁকজমকপূর্ণভাবে 'মামা দিবস' পালন করেছেন। সোমবার দুপুরে আদালত চত্বরে দিবসটি পালনে আইনজীবী, বিচারপ্রার্থী ও আইনজীবীর সহকারীরা অংশ নেন। গত পাঁচ বছর ধরে সমিতির পক্ষ থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপন উপলক্ষে আদালত চত্বরে উন্মুক্ত স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়...
6
ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলী এবং এবি ব্যাংকের সাবেক দুই এমডি শামীম আহমেদ ও মসিউর রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৮ জুন) দুদকের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদি হয়ে সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা...
6
দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে আদালতে বিক্ষোভ মিছিল করেছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভ...
6
প্রতিবেশী দেশ ভারতের রেলব্যবস্থা যতটা এগিয়ে গেছে, ঠিক ততটাই পিছিয়ে গেছে বাংলাদেশের রেলব্যবস্থা-বলেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, 'রেলের হারানো গৌরব যেন ফিরিয়ে আনতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।'আজ রোববার দুপুরে রেল ভবনে ৪২০টি ব্রডগেজে ওয়াগন কেনার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী...
6
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়নের পরও যারা দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।শেখ হাসিনা বলেন, 'এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে।'প্রধানমন্ত্র...
6
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার। স্বাধীন দেশে এটি ডাকসুর অষ্টম নির্বাচন। নির্বাচন সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা- এ নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার বিষয় অস্বচ্ছ ব্যাল...
1