text
stringlengths
1
58.1k
label
int64
0
12
আগের ম্যাচে দুই পয়েন্ট হারিয়ে দলের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে শেষ দিকে নড়বড়ে রক্ষণে দুই গোল হজম করায়। এদিন তাই আক্রমণের ধার কমিয়ে রক্ষণে জোর দেন রিয়াল কোচ। রিয়ালের জয়টাও এসেছে ডিফেন্ডার দানি কারভাহালের একমাত্র গোলে।এই জয়ে রিয়াল বেতিসের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরেছে রিয়াল।...
12
মঙ্গলবার দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে গণমাধ্যমের সামনে এসেছিলেন আকরাম খান। কথা বলার জন্য প্রস্তুত ছিলেন না, এসে জানিয়েছিলেন সেটাই। বলেছিলেন বিসিবি সভাপতির সাথে কথা বলে জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে তার স্ত্রী সাবিনা আকরাম খান সোমবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন আকরাম খান পরিবারের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন ...
12
মা কথাটি ছোট্ট অতিকিন্তু জেনো ভাইইহার চেয়ে নামটি মধুরতিন ভুবনে নাই।...-কাজী কাদের নেওয়াজসন্তানের সঙ্গে মায়ের সম্পর্কটা ছোটবেলায় একধরনের থাকে। কিন্তু সন্তানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কটা কেমন যেন ফিকে হতে শুরু করে। মা ও সন্তানের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আর এই দূরত্বই কখনো কখনো কাল হয়ে দাঁড়ায়। তাই মা ও সন্তানের সম্পর...
6
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির ম্যাচটাকে দুই ভাগে করা যায়। প্রথম ভাগে কিলিয়ান এমবাপ্পে যদি নায়ক হয়, দ্বিতীয় ভাগে করিম বেনজেমা হয়েছেন মহানায়ক। বেনজেমার জ্বলে ওঠার রাতে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজিকে ৩-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৩-২) হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে রিয়াল।আগের ম্যাচে নেইমার বেঞ্চ থেকে শুরু করলেও এদি...
12
ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে তামিম-মুশফিক-লিটন না থাকায় এবার তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরার বড় সুযোগই পাচ্ছেন। অবশ্য জিম্বাবুয়ে সফরেও তরুণেরা ভালো খেলেছেন। একজন তরুণ খেলোয়াড় ভালো খেললেই তাকে নিয়ে মাতামাতি হওয়ার এক অলিখিত রীতি আছে দেশে। অবশ্য অনেক খেলোয়াড়ের এই মাতামাতির পরহারিয়েও যান। মাহমুদউল্লাহ রিয়াদ তরুণদের তাই ...
12
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেনেথ জাস্টার। রবিবার (৯ ফেব্রুয়ারি) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা সংসদীয় গণতন্ত্র চর্চা, বাংলাদেশের উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিয়...
6
প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে। রোববার তালেবান কর্মকর্তাদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কান্দাহারে জনসম্মুখে ভাষণও দিয়েছেন তিনি। খবর বিবিসির। পাঁচ বছর আগে তালেবানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে তাকে কখনই জনসমক্ষে দেখা যায়নি।গত আগস্ট মাসে তালেবান আফ...
3
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত অংশে অবশেষে পানির সংকট কেটেছে। ছয়টি ওয়ার্ডে রোগী ও স্বজনদের স্বস্তি ফিরে এসেছে। নষ্ট হওয়া দুটি পাম্প মেরামত করে চালুর পর পানি সরবরাহ শুরু হয়েছে। হাসপাতাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগ রংপুর মেডিকেল কলেজ শাখা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা ও হাসপাতাল কর্...
6
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আরাফাত রহমান কোকো হত্যার বিচার করা হবে। কোকো কে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিচার জনতার আদালতে করা হবে। মইনুদ্দিন ফখরুদ্দীনরা বিদেশে যেখানেই থাকুন না কেন তাদের ছাড় দেওয়া হবে না, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখিন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ...
6
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪। ক্রোয়েশিয়ার পাশপাশি পার্শ্ববর্তী দেশ স্লোভেনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, সার্বিয়া এবং অস্ট্...
3
জোট গঠন আর সম্প্রসারণের নানা মেরুকরণে এই মুহূর্তে কাদের সিদ্দিকীকে নিয়ে চলছে জোর আলোচনা। এখন পর্যন্ত কোন জোটে যাবেন, সেটা পরিষ্কার করেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ড. কামালের ঐক্যফ্রন্ট আর বি চৌধুরীর যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তাঁর চাওয়া বি চৌধুরী ও ড. কামালসহ সবাইকে নিয়ে সার্বিক ঐক্য। ...
9
রাজধানীর কলাবাগান এলাকায় তেতুলতলা মাঠে পুলিশের থানা ভবন নির্মাণ ও এলাকাবাসীকে নির্যাতন ও হয়রানির প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় সমাবেশ শুরু হয়। এতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা সহ নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, স্থপতি, পরিবেশবিদ, সামাজিক ও সাংস্কৃতিক আন্দো...
6
সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, নির্বাচনকালীন একটা সরকার থাকতে হবে, সে স...
9
যারা মন্দিরে কোরআন শরিফ রাখে, তারাই আবার মন্দির ভাঙে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ বুধবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে নেদারল্যান্ডসের ডেলটা সিএপি অ্যান্ড আই এইচই ডেল্পট আয়োজিত ডেলটা প্ল্যান-২০২১ বাস্তবায়ন ও জলবায়ুসহিষ্ণু নগর উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসম...
6
পবন কল্যানের তেলুগু ব্লকবাস্টার 'উকিল সাব' সিনেমাটি এ সপ্তাহে ওটিটিতে রিলিজ দেবে। এছাড়াও স্প্যানিশ সুপারস্টার মারিও কাসাসের 'দ্য ইননোসেন্ট' সিনেমাটিও দেখা যাবে নেটফ্লিক্সে। এছাড়াও এ সপ্তাহে বিভিন্ন ভাষায় মুক্তি পেতে যাচ্ছে কয়েকটি সিনেমা।দ্য ইননোসেন্ট (স্প্যানিশ)অভিনয়: মারিও কাসাস, আলেকজান্দ্রা জিমিনিজস্ট্রিমিং: নেটফ্লি...
2
পিছিয়ে যেতে নয়, বিশ্বকে নেতৃত্ব দিতে ফিরে এসেছে আমেরিকা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, প্যাসিফিক এবং আটলান্টিকসহ বিশ্বজুড়ে নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করতে উন্মুখ আমি। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলাওয়্যারের উইলমিংটন সাংবাদিকদের সামনে বাইডেন মিত্রতা...
3
প্রথম দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের প্লে-অফ নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের ৩৮তম ম্যাচে শুক্রবার চিটাগাং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে এবারের আসরে অষ্টম জয় তুলে প্লে-অফ নিশ্চিত করে শক্তিশালী ঢাকা। সেই সঙ্গে ১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে ...
12
সোনাতলায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম...
6
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট ব...
6
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'বুলবুল'-এর প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আশ্রয়কেন্দ্রে ছুটছে বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলা মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও রামপালের বাসিন্দারা। কেউ কেউ আবার নিকটাত্মীয়ের বাসায়ও যাচ্ছে বুলবুলের তাণ্ডব থেকে বাঁচতে। শনিবার সন্ধ্যার আগ থেকে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রেও ভিড় বাড়তে থাকে। ...
6
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমারা দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এতে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের মান কমেছে ২৭ শতাংশ। আজ সোমবার রুবলের মানের এই পতন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অফশোর ট্রেডিংয়ে প্রতি মার...
3
নেত্রকোণা মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হক সোহাগ এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করায় শিক্ষার্থীর বাবা মদন থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর ) অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হক, তার বাবা আব্দুল হাইসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। মা...
6
অতিরিক্ত ইজিবাইকের (ব্যাটারিচালিত তিন চাকার যান) চাপে মহানগরী খুলনার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অনুমোদনের বাইরেও অবৈধভাবে কয়েক গুণ ইজিবাইক মহানগরী এলাকায় চলাচল করছে। এতে নগরীর সব গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এমনকি অন্যান্য সড়কেও দেখা দিচ্ছে যানজট-দুর্ঘটনা।নগরীর ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে পুল...
6
যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা * ২০১ কার্যনির্বাহীর মধ্যে ১৮৫ জনের নাম কমিটি গঠনের প্রায় ১ বছর পর ঘোষিত হলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল শনিবার বিকালে ২০১ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ১৮৫ জনের ও ২০০ জনের কেন্দ্রীয় কমিটির মধ্যে ১৯৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানম...
6
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৬৭ হাজার ৫৮১ জনে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়...
3
আবার বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য পড়বে মূসকসহ ১ হাজার ৩৩ টাকা। এত দিন এর দাম ছিল ৯৯৩ টাকা। আজ বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। বেসরকারি খাতের দা...
0
বিপিএলে শেষ মুহূর্তের তাড়াহুড়ো পুরোনো চিত্র। ক্রিকেটের যে কোনো বিরাট যজ্ঞের বৈশিষ্ট্যই তাই। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ পর্যন্ত লড়াই করতে হয় আয়োজকদের। নিউ নরমাল সময়ে চ্যালেঞ্জটা সেখানে একটু বেশি। এই সংগ্রামের মধ্যেও যে রোমাঞ্চ আছে, সেটা আয়োজকদের কাছাকাছি না থাকলে বোঝা যাবে না। একটা ভালো শুরু দিতে পারলে ভীষণ পরিতৃপ্তি দেয় ...
12
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জোট বাঁধা বিএনপির নেতৃত্বাধীন আরেক জোট ২০ দল শুরু থেকেই সহজভাবে নেয়নি। নির্বাচনের পরে তারা বলতে থাকে, বিএনপির রাজনীতি ঐক্যফ্রন্ট-নির্ভর এবং পুরোনো জোট ২০ দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। ২০ দলের শরিকেরা বলছেন, দ্রুতই জোটের ব্যাপারে বিএনপিকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে, নয়তো দলগুলো 'একলা চলো' নীতিত...
9
বৃহত্তর ফরিদপুরের কবি-সাহিত্যিক-লেখকদের বই, ছবি, জীবন বৃত্তান্ত সংগ্রহ, সংরক্ষণ এবং সংশ্লিষ্ট লেখকদের বইয়ের লাইব্রেরি স্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা করেছে 'ফরিদপুর লেখক আর্কাইভ' নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সভায় ফরিদপুর লেখক আর্কাইভের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে এর লক্ষ্য ও উদ্দেশ্য নি...
6
কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরে মাইক্রোচালক রফিকুল ইসলামকে (৪৫) ইয়াবাসহ আটক করেছে জামালপুর র্যাব -১৪ এর একটি দল। এ ঘটনায় সোমবার রাতেই রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালপুর র্যাবের গোয়েন্দাদের এক সদস্য ইয়াবা ক্রেতা সেজে বেশকিছু দিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে...
6
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার মো. জাহাঙ্গীরকে চারদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারি...
6
মা-বাবার সম্পর্কের অবনতি নিয়ে এবার মুখ খুললেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। তিনি বলেছেন, মা প্রিন্সেস ডায়ানার বিড়ম্বনা এবং বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতির জন্য বিবিসির সাক্ষাৎকার গ্রহণই দায়ী। খবর রয়টার্সের। প্রিন্স উইলিয়াম এক ভিডিও বার্তায় এমনটাই জানান। তিনি আরও বলেন, তিনি বেশি দুঃখ পেয়েছিলেন যখন জেনেছেন ডায়ানা...
3
দর্শনার্থীদের আনাগোনায় জমে উঠছে পর্যটন মেলা। আজ শুক্রবার মেলার শেষ দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথম দুই দিনের তুলনায় মানুষের চাপ বেড়েছে। আয়োজকেরা বলছেন, 'করোনার পর দেশের সবচেয়ে বড় এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমি...
6
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া-লাঙ্গলবাধ সড়ক নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদারকি না করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে।নির্মাণকাজে ব্যবহৃত ইট, খোয়া ও বালু নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। নতুন পাথর দিয়ে কাজ করার কথা থাকলেও সঙ্গে মেশানো হচ্ছে পুরোনো পাথর। কর...
6
রান দেয়ায় এতোটা কিপ্টেমি এর আগে আর কোনো বোলার করেননি। ২৪ বলে ২৩টি ডট- ভাবা যায়! পাকিস্তানের দুর্ধর্ষ পেসার মোহাম্মদ ইরফানের এই বোলিং এখন রেকর্ডবুকে। চার ওভার বল করে ১ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। ফলে টি-২০তে সবচেয়ে কম ইকোনমি রেট ও সবচেয়ে বেশি ডট দেয়ার বিশ্বরেকর্ড গড়েছেন ইরফান। শনিবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (স...
12
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচনে জনগণ আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে।আজ শনিবার বিকেলে মাদারীপুর শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ৩০ জুলাই তিন সিটি নির্বাচন সুষ্ঠুভা...
9
পারস্য উপসাগরীয় দেশ ওমানে শুধু দেশটির নাগরিক ও স্থায়ী বসবাসকারীরা প্রবেশ করতে পারবেন। আগামী ৮ এপ্রিল থেকে কোনো বহিরাগতই দেশটিতে প্রবেশ করতে পারবেন না। করোনা সংক্রমণ বাড়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার ওমানের করোনা বিষয়ক কমিটির বরাত দিয়ে এই সংবাদ জানায় বার্তা সংস্থা ...
3
বাগেরহাটে বাংলা বছরের প্রথম দিনে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে রামদায়ের (ধারালো অস্ত্র) ওপর দাঁড়িয়ে স্রষ্টার আরাধনা করা হয়। গ্রামের সকলের মঙ্গল কামনায় ১০৬ বছর ধরে প্রতি পহেলা বৈশাখেই জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, বাজারের পাশে জমিদার বাড়ির পুকু...
6
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরাইলি নাশকতার প্রতিশোধ নেয়া হবে। উপযুক্ত সময়ে ইসরাইল এর জবাব পাবে। তিনি সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খাতিবজাদে আরো বলেন, এ ঘটনায় ইরানের পারমাণবিক সক্ষমতা ক্ষুণ্ণ হবে না। খাতিবজাদে বলেন, নাতাঞ্জের সেন্ট্রিফ...
3
শেরপুরে আদালত চত্বরে করোনার টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা বিচার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ফিতা কেটে এই টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।এ সময় তিনি বলেন, সরকারের সাহসিকতা ও কার্যকর উদ্যোগের কারণে সারাদেশে এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভ...
6
আম পাড়তে গাছে উঠে নিচে তাকাতেই ভয়ে সিঁটিয়ে যান যুবক। সৌভাগ্য যে তিনি গাছেই ঝুলে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে অক্ষত উদ্ধার করেছেন।ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার যুবক সাহেদুল ইসলাম নামের (২৮) পশ্চিম সারোয়াতলী গ্রামের ...
6
জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনুসহ আটজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন, খালেক টিপু, রাসেল, দিল গনি, শহিদুল ইসলাম, মোশাররফ, আবুল কাশেম, ওয়াহিদ। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী এ এ উচ্চ বিদ্যালয়ের মাঠে দোকান ঘর বরাদ্দ দিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে। শুক্রবার বিকালে জনরোষের পর অভিযানে স্কুলমাঠের সেই অবৈধ স্থাপনা উচ্ছেদকালে এই তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, ধুনট উপজেলার যমুনার ভাঙন কবলিত এলাকার মানুষের শিক্ষা...
6
চট্টগ্রাম বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে নগরীর আমবাগান এলাকায় যুবদল নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে এ হামলা হয়। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর।চট্টগ্রাম মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ ছগির আজকের প...
6
জার্মানিতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এক রুশ নারী ধনকুবের নিহত হয়েছেন। নিহতের নাম নাতালিয়া ফিলেইভা (৫৫)। তিনি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা সাইবেরিয়া এয়ারলাইনস-এর (এস-৭) মালিক। জার্মানির ফ্রাঙ্কফুর্টের এগলসবাক বিমানবন্দরের কাছে ৬-সিট বিশিষ্ট এক ইঞ্জিনের ওই বিমানটি রবিবার বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের পাইল...
3
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ বুধবার ফেনীর এসএসকে রোডের ওয়াপদা মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির জেলা সদস্যসচিব বিষয়টি নিশ্চিত করেন।এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে জেলা যুবলীগ।গতকাল রাতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী এই...
6
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের ৭২ শতাংশ শিল্পকারখানার অবস্থান আবাসিক এলাকায়। এ ছাড়া দেশের শিল্পকারখানার পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে শ্রেণিভেদে সার্বিকভাবে সর্বনিম্ন ৩৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের অভিযোগ...
6
ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ঘটনাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং দেশবিরোধী মহল এটি নিয়ে অতি তৎপর হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ শনিবার দুপুরে মিন্ট রোডের সরকারি বাসভবনে টিভি নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নব-নির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী...
9
নীলফামারীর ডোমার উপজেলায় করোনাকালীন স্কুল বন্ধ থাকায় ১৮০ জন শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে শিশুদের জন্য বিভিন্ন সম্পূরক খাবার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাটিয়াদাশ আনন্দলোক বিদ্যালয় মাঠে 'নেটজ' বাংলাদেশের অর্থায়নে বিতরণী অনুষ্ঠানের গণউন্নয়ন কেন্দ্র আয়োজন করে। অভিভাবকের মাঝে তিন কেজি আটা, দুই লিটার সোয়াবিন তেল ও...
6
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কৃষিকে আধুনিকীকরণ ও অধিকতর লাভজনক করতে যান্ত্রিকীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষির যান্ত্রিকীকরণে সম্প্রতি ৩ হাজার ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়া ইতোমধ্যে 'জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা ২০২০' প্রণয়ন করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলী নিয়োগের জন্য কৃষি সম্প...
6
এগিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনী আবহে সেজে উঠছে ঢাকাই ছবির প্রাণকেন্দ্র বিএফডিসি। ২৮ জানুয়ারি হবে ভোটগ্রহণ। তার আগে প্যানেল গোছানোর প্রস্তুতিতে মেতেছেন প্রার্থীরা। কোন শিল্পী কোন প্যানেলে ভিড়বেন-এ নিয়ে বাড়ছে জোর জল্পনা।২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার খবরে কয়েক মাস ধরেই আল...
6
মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানায় অভিযানের সময় তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে বিস্ফোরণে। রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে সমকালকে জঙ্গিদের মৃত্যুর কারণ সম্পর্কে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থসারথি দত্ত কানুনগো। তিন জঙ্গির মৃতদেহের ময়নাত...
6
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন মো. ইউসুফ আলী (৪৫) নামের এক প্রবাসী। ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন তিনি। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এর আগে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি...
6
সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপি প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।পরে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম ন...
6
যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের স্থানীয় সময় শনিবার তিনি এই আহ্বান জানান।ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি মেট্রো স্টেশনে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, 'আমি মনে করি, যিনি এই যুদ্ধ শুরু করেছেন তিনিই এটি শেষ করতে পারেন।'ইউক...
3
হবিগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পু-মিশুক-বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলার রতনপুর স্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভোটগ্রহণের উদ্বোধন করেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ। ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর...
6
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারীসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। এদিকে, ওই একই ঘটনায় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প...
6
তখন 'জুতা আবিষ্কার'-এর আগের জমানা। 'আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর এ কী অনাসৃষ্টি!'-বলে হবু রাজা চেঁচামেচি করছিলেন। রাজার পায়ে যাতে ধুলো না লাগে, সেই কায়দা বের করতে পণ্ডিতেরা 'উনিশ পিপে নস্য' খরচ করে যে কয়টা প্ল্যান বের করলেন, তার একটা হলো 'চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী'। পরে দেখা গেল ধুলার হাত থেকে পা বাঁচানোর জন...
8
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, অঞ্চলভেদে ৫০-৭০ শতাংশ ভর্তুকি দিয়ে কম্বাইন হারভেস্টার, রিপারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের দেওয়া হচ্ছে। কিন্তু ভর্তুকি দেওয়ার পরও একটি কম্বাইন হারভেস্টার কিনতে ১০ থেকে ১৫ লাখ টাকা কৃষককে দিতে হয়। অনেক ক্ষেত্রেই এই পরিমাণ অর্থ দিয়ে কৃষক যন্ত্র কিনতে পারেন না। অন্যান্য কৃষিযন...
6
গত রোববার অ্যাপলের অ্যাপ স্টোরে চালু হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ 'ট্রুথ সোশ্যাল'। চালু হওয়ার পরই বেশ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , বর্তমানে এই অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোরে ডাউনলোডের শীর্ষে রয়েছে। ট্রুথ সোশ্যাল চালু হ...
11
নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে নৌ-ভ্রমণে এসে মধুমতী নদীতে নিখোঁজ পুলিশ কনস্টেবল মোহাম্মদ মুসার (২৫) মরদেহ দু'দিন পর মহিষাপাড়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার ছয় মাসের ছেলে সন্তানকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লোহাগড়া থানার...
6
বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে গ্রাম পুলিশদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা চত্বরে উপজেলার ৫টি ইউনি...
6
গোপালগঞ্জের মুকসুদপুরেস্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষেআওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলেউপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুকসুদপুর কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর বাজার চৌরঙ্গীমোড় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের স...
6
ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, কেউ যদি কোরবানির পশুর বর্জ্য নিজের বাড়ির সামনে ফেলে রাখে তাহলে ডিএনসিসির ময়লার গাড়ি থেকে সেই বাড়ির সামনে অধিক পরিমাণ বর্জ্য ফেলে আসা হবে। মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর মহাখালীতে দেশের সর্ববৃহৎ ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতালে বিজিএমইএ কর্তৃক...
6
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদী ভাঙন রোধে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। বুধবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে দৌ...
6
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার হবে ১৯ মার্চে। আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা। সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষাও হবে আসছে মাসগুলোতে। এসব পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন তাদের প্রস্তুতির ...
1
পদ্মা সেতু নির্মাণ আন্তর্জাতিক পরিসরে বিনিয়োগ আসার জন্য একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকি। মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে এসব কথা বলেন তিনি। জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন একটি স্থিতিশীল অর্থনীতি। আশাকরি অচিরেই বাংলাদেশের জনপ্রতি আয় ৩ হাজার ডলার পেরিয়ে যা...
6
বলিউডের মাদক যোগ নিয়ে তদন্ত জারি রেখেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রিয়া চক্রবর্তীর পর এক প্রমোদতরীর পার্টি থেকে সম্প্রতি গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এবার উত্তাপের আঁচ কয়েকগুণ বাড়িয়ে এনসিবি জেরার মুখে পড়তে চলেছেন শ...
2
কথিত প্রযুক্তি চুরির অভিযোগ থেকে বাঁচতে এক হাজারেরও বেশি চীনা গবেষক যুক্তরাষ্ট্র ছেড়েছেন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, চীনা এজেন্টরা ইতিমধ্যে বাইডেন-ঘনিষ্ঠ প্রশাসনের কর্মকর্তাদের লোকজনকে লক্ষ্য করে প্রভাব খাটানোর চেষ্টা শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক ...
3
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজের মধ্যে বাবা নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকা থেকে নৌ পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এর আগে গত শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে।এ ঘটনায় নিখো...
6
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে চারটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের ওসমান গণির বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান গণি সৌদিপ্রবাসী। তাঁর স্ত্রী খাদিজা খাতুন বাড়িতে উন্নত জাতের তিনটি গাভি ও একটি ষাঁড় পালন করে আসছিলেন। বৃহস...
6
দেশের অন্যতম নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ কর্মীদের কল্যাণে সম্প্রতি দুটি নতুন নীতি বাস্তবায়ন করেছে। নীতি দুটি হলো-কোনো কর্মী বা তাঁর পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে ওই সময়ে তাঁরা বাড়িতেই স্বাস্থ্য পরিচর্যা সেবা (কেয়ার গিভার সার্ভিস) গ্রহণ এবং বার্ষিক ছুটির সঙ্গে পরিবর্তনযোগ্য সরকারি ছুটি ...
0
মুন্সীগঞ্জের গজারিয়ার বড় রায়পাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে মরে গেছে ২০ লাখ টাকার মাছ। গতকাল শুক্রবার রাতে উপজেলার রায়পাড়া এলাকার জিয়া ঢালীর ১৫০ একর আয়তনের মাছের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়।ঘেরের এক কর্মচারী বলেন, 'ফজরের আজানের কিছু আগে টের পেলাম মাছ লাফাচ্ছে। লাইট মেরে দেখি প্রচুর মাছ লাফাচ্ছে। বুঝতে প...
6
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ ষষ্ঠ দিন। রুশ সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৬০ হাজার মানুষ আশপাশের দেশে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে গেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। সেই প্রতিবাদের শামিল হয়েছেন রাশিয়ান ধনকুবের মিখাইল ফ্রিডম্যান। এই ধনকুবের বলেন, ত...
3
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনগত সহায়তা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা অ্যাটর...
6
পাশাপাশি বাড়ীর কারণে পরিচয়, প্রেম-ভালোবাসা। বাড়ীর সবার অজান্তে সুখের আশায় শুভ পরিণয়। এরই মধ্যে একটি কন্যা সন্তান জন্ম হওয়ার পরই শুরু হয় বিপত্তি। যৌতুকের দাবীতে শুরু হয় প্রতিনিয়তই নির্যাতন। দিনদিন নির্যাতনের মাত্রা ছাড়িয়েছে। মঙ্গলবার বিকালে যৌতুকের জন্য সারা শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে রা...
6
রাজশাহীতে ওয়াসার পানির দাম তিন গুণ বৃদ্ধি এবং সারা দেশে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি। আজ বুধবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন হয়। এতে ওয়ার্কার্স পার্টি ছাড়াও যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ ও জাতীয় শ্...
6
আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন। জরিপে ১৫ পয়েন্টে এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তাই ভোটের দুই দিন আগে তার বলিষ্ঠ অঙ্গীকার নির্বাচিত না হলে সরে দাঁড়াবেন দল থেকেই। তবে তিনি জানিয়েছেন, পার্লামেন্টে না থাকলেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি। জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, বিরোধীদের থে...
3
রেহানে জাবারি নামটি প্রতিবাদের। জন্ম ইরানে, তবে তিনি যেন সারা বিশ্বের নারীর জন্য প্রতিবাদের প্রতীক হয়ে রয়েছেন। তাঁর ১৯ থেকে ২৬ বছর বয়সের বিষাদময় ঘটনার অংশ নিয়ে নাটক লিখেছেন মাহবুব আলম। নাম 'অবজেকশন ওভাররুলড'। অনুরাগ থিয়েটারের নতুন নাটক তৃতীয় প্রযোজনা 'অবজেকশন ওভাররুলড'-এর চতুর্থ মঞ্চায়ন হলো বৃহস্পতিবার, সন্ধ্যা ছয়টায় প...
2
মাদারীপুর জেলার শিবচরের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন আন্ডারপাসের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন (থ্রি হুইলার) উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে্ন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটলে পাঁচজন গুরুতর আহত হন। আহটদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেয়া হলে চিকি...
6
কোরবানির পশু বেচা-কেনার অনলাইন প্ল্যাটফর্ম 'দেশব্যাপী ডিজিটাল হাট' উদ্বোধনের পরই তিন মিনিট সাত সেকেন্ডে অনলাইনে ৭০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গরুটি তিনি মানবসেবা নামের একটি প্রতিষ্ঠানে দান করে দেন। মানবসেবা প্রতিষ্ঠানটি গরু কোরবানি করে দুস্থদের মধ্...
9
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীকে একই দিনে করোনার দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার ব্যবধানে ওই নারীকে দুই বার টিকা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই ডোজ টিকা গ্রহণকারী ওই নারীর নাম রোজিনা বেগম (৩৮)। তিনি উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী।গতকাল শনিবার বিকেল ৩টায় গণ টিকা দান ক্যাম্পেইন চলাকালে সরাইল অন্...
6
করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা টানা তৃতীয় দিনের মতো কমে এলেও এতে প্রাণহানি বেড়েই চলেছে। এখন পর্যন্তপ্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬শ' ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত মানুষের সংখ্যা ৬৮ হাজারছাড়িয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন রোববার জানিয়েছে,দেশটিতে নতুন করে আরও ১৪২ জন কভিড-১৯ করোনাভাইরাস...
3
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়নস। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ইংলিশ ব্যান্ডটি। সেই স্করপিয়নসের সঙ্গে একই মঞ্চে গাইবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ৬ মে এই কনসার্টের আয়োজন করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। 'দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট'টি অনুষ্ঠিত হবে নিউইয়র্ক...
6
বাড়ি যেতে চাওয়ার অপরাধে গাজীপুরে নয় বছরের শিশু গৃহকর্মী জান্নাত নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে গাজীপুর থেকে উদ্ধার করে চাঁদপুরের হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীর ও মাথায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ মোস্তফা সরদার নামে একজনকে আটক করেছে। স্থানীয়রা জানায়, প্রায় এক বছর...
6
কুমিল্লার দেবিদ্বারে আম পাড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পতিকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ মো. কামরুল হাসান (৩০) নামের ওই হামলাকারীকে গ্রেফতার করে। সোমবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে। দেবিদ্বারউপজেলার ১২ নম্বর ভ...
6
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিয়ে তার উপ-প্রধানকে এই পদে নিয়োগ দিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে এক ঘোষণায় এমনটাই জানানো হয়। এতে বলা হয়, মোসাদ প্রধান ইয়োসি কোহেনকে সরিয়ে দিয়ে এই সংস্থার উপ প্রধান ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জানা গেছে, ৫৬ বছর বয়সি বা...
3
বলিউডের ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের ৫৫তম জন্মদিন আজ। মাধুরীর সমসাময়িক অনেক শিল্পীই হারিয়ে গেছেন। কিন্তু তিনি এখনো সমানতালে কাজ করে চলেছেন। নাচ থেকে অভিনয়; সবজায়গায় তার সরব উপস্থিতি। তিন দশকের বেশি সময় ধরে বলিউডে সরব মাধুরী। এখনো অভিনয়, নাচ ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর ওয়েব সিরিজ 'দ্য ফেম গেম' দিয়ে নজর ক...
2
লোহাগাড়ায় উপজেলা আধুনগর বাজারের দক্ষিণ পাশে (চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক) ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ২১ মার্চ (সোমবার) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে হারুনুর রশিদ (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি। হারুন উপজেলার আমিরাবাদ ঝাকুয়াবির পাড়ার মৃত নাছির...
6
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে বোরো চাষে। জলাবদ্ধতা ও বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় সময়মতো বোরো চাষ করতে পারছেন না মাদারীপুরের চাষিরা। এতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।জানা গেছে, মাদারীপুরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৮০০ হেক্টর। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ১ হাজা...
6
রান্নাঘর বলতেই কাটা, বাটা আর চুলার আঁচের কথা মাথায় আসে। তবে এমন রান্নাঘরও অনেক বাড়িতে দেখা যায়, যেখানে ভারী রান্নাবান্না করা হয় না। বরং রান্নার আগের ও পরের কাজেই বেশি ব্যবহৃত হয়। ড্রাই কিচেন বা ওপেন কিচেন নামেই এটি পরিচিত। ড্রাই কিচেন মূলত ঘরের দৃশ্যমান জায়গাতেই করা হয়ে থাকে। এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও ব্যবহৃত হয়। ইন্...
4
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৩ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর মারা গেলেন সেই রক্তিম সুশীল (৩৫)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম...
6
ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে রুখে দাড়ানো এবং তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির নায্য হিস্যা আদায়ের দাবি জানিয়েছে 'নদী-পানি-জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলন। ৩০টি রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, নদী ও পানি বিশেষজ্ঞসহ ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে এই 'নদী-পানি-জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলন' এর সাথ...
6
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। লম্বা বিরতির পর সাদা পোশাকে খেলতে নেমে সাকিব আল হাসানের প্রস্তুতিটা বেশি ভালো হয়েছে। আজ হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পেয়েছেন ফিফটি।সাকিবের সঙ্গে সাইফ হাসান, নাজমুল হাসান শান্তদের ব্যাটিং অনুশীলনট...
12
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেকে বাঁচাতে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন নূর হোসেন (৫০) নামে এক বাবা। এ ঘটনায় রিকশাচালকও নিহত হয়েছেন। এতে সামান্য আহত হয়েছেন ছেলে নোমান (৩০)। রিকশা নিয়ে বেড়িয়ে প্রথম দিনেই মারা গেলেন ওই রিকশাচালক। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বিদ...
6
রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন। বৈঠকে আলোচনা সফল হয়েছে বলে দাবি করেছেন আলেম সমাজের শীর্ষ...
6
কুমিল্লায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে চান্দিনা উপজেলা সদরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন,...
6
ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই সাকিব আল হাসান দলের সাথে যোগ দিবেন বলে আশা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আগামী ১৫ অক্টোবর ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে কলকাতার। অপরদিকে ওমানের মাস্কাটে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বি...
12
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভারতের কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী 'বাংলা...
6
ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ত্যাগ করার পর দুর্নীতির অভিযোগে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ইসরাইলের ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফুক্স একথা জানিয়েছেন। তিনি শনিবার তেল আবিবে বলেন, দুর্নীতি, তহবিল তসরুফ ও প্রতারণার অভিযোগে ২০২০ সালের মে মাস থেকে আদালতে নেতানিয়াহুর...
3