text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ইউক্রেনে হামলা স্বত্বেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ করতে রাজি নয় প্রতিবেশী দেশ জর্জিয়া। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নিচ্ছে না দেশটি।জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাসভিলির বরাত দিয়ে শুক্রবার রাশিয়ান টাইমস এ খবর জানিয়েছে। জাতীয় স্বার্থে জর্জিয়া এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।... | 3 |
টপ অর্ডারের চার ব্যাটারই ব্যর্থ। মাঝ পথে হাল ধরলেন নুরুল হাসান সোহান। করলেন সেঞ্চুরি। শুধু তাই নয় দলের জয় নিশ্চিত করে ছাড়লেন মাঠ। ঢাকা প্রিমিয়ার লিগে সোহানের ব্যাটে দারুণ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ডিপিএলের সুপার লিগের ম্যাচে বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব... | 12 |
চট্টগ্রাম: মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের দায়ের করা মামলায় সব অভিযুক্তকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার দুপুরে চট্রগ্রামের সিএমএম আদালতে ৫৭৫ পৃষ্ঠার এ প্রতিবেদন দাখিল করা হয়।পিবিআই মহানগর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজকে... | 6 |
বাগেরহাটের চিতলমারীতে প্রতারণায় বাধা দেওয়ায় নারী ইউপি সদস্যকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নকল সোনা, তক্ষক ও ম্যাগনেট প্রতারক চক্রের কাজে বাধা দেওয়ায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের নারী সদস্য কবিতা রানাকে এ হুমকি দেওয়া হয়। এমন অভিযোগে গতকাল রোববার দুপুরে ওই ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত... | 6 |
করোনা সংক্রমণ কমলে অমর একুশে বইমেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, করোনার কারণে বইমেলার সময়সীমা এবার অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তবে এখন যেভাবে সংক্রমণের হার কমছে, সেভাবে যদি চলতে থাকে, তাহলে মেলার সময়সীমা আমরা খানিকটা বাড়াতে পারব। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির আ... | 6 |
মোবাইল গেমসের ভয়ানক আসক্তিতে জড়িয়ে পড়ছে পাবনার গ্রামাঞ্চলের শিশু -কিশোররা। এতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শংকিত হয়ে পড়েছেন অভিভাবকরা। বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৪ মাসদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এমন সময়ে পাবনার ৯টি উপজেলার স্কুল-কলেজের অধিকাংশ শিক্ষার্থীরা দিনরাতের বেশীরভাগ সময় কাটাচ্ছে মুঠোফোনে ভি... | 6 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় জেলা কমিটি তদন্ত করুক, তা চান না আবদুল কাদের মির্জা। তাঁর দাবি, এ তদন্তের দায়িত্ব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে দেওয়া হোক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ... | 9 |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোকে শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ছেড়ে ৩ হাজার কোটি টাকার তহবিল সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে এই প্রথমবার কমিশন কর্তৃক গ্রীন সুকুকের সম্মতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার (২৩ জুন) ৭৭৯তম কমিশন সভায় শর্তসাপেক্ষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ... | 0 |
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ বাধাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন চীন সরকারের এক উপদেষ্টা। ২২ নভেম্বর সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে। চীন সরকারের ওই উপদেষ্টার নাম ঝেং ইয়ংনিয়ান। তিনি চীনের শেনঝেনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ... | 3 |
কুমিল্লা নগরীর রানির দিঘির পাড়ের ভিক্টোরিয়া সরকারি কলেজ ও ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের পাশে একসময় ময়লা-আবর্জনা ফেলা হতো। সেসঙ্গে ঝোপঝাড়ের কারণে সন্ধ্যার পর অন্ধকারে এই স্থানটিতে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হতো। বর্তমানে এখানকার ময়লার স্তূপ পরিষ্কার করে শিশুদের খেলার পার্ক তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ভিক্টোরিয়া গার্ডেন। ক... | 6 |
মাদককাণ্ডে ফেঁসে গেছেন ঢালিউডের নায়িকা পরী মনি। মামলায় বর্তমানে ৪ দিনের রিমান্ডে তিনি। অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার সদস্যপদ স্থগিত করেছে। একাধিক শিল্পী ইঙ্গিতে বা সরাসরি দুষছেন পরীকে। আর বেশিরভাগ সহকর্মীদের মধ্যে নেমেছে আশ্চর্য নীরবতা! ঠিক এমন সময়ে ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি বক্তব্য। জীবদ্দ... | 2 |
জয়পুরহাটের কালাই উপজেলার হাটশেখা আদর্শ গ্রামের মাদার তেরেসা গির্জায় ঢুকে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। পরে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম জান্নাতুল ফেরদৌস (২২) তিনি কালাই উপজেলার মূলগ্রামের জাহিদুল ইসলামের ছেলে। জান্নাতুল ফেরদৌস মানসিক প্রতিবন্ধী বলে এলাকার লোকজন ... | 6 |
অভিনেত্রী ও মডেল কিম কার্ডাশিয়ান এখন 'একা'। কাগজে-কলমে একা। মার্কিন র্যাপার ইয়ের সঙ্গে আট বছরের সংসারের আনুষ্ঠানিক পরিসমাপ্তি হলো তাঁর। গত বুধবার ভার্চ্যুয়াল শুনানির পর আদালত এ সিদ্ধান্ত দেন। এখন থেকে কার্ডাশিয়ানও নামের শেষে আর 'ওয়েস্ট' ব্যবহার করবেন না। গত বছরের ডিসেম্বর মাসে কানিয়ে ওয়েস্ট ওরফে ইয়ের কাছ থেকে বিচ্ছেদে... | 2 |
জনি ইসলাম (১৪)। গ্রামের বাড়ি বগুড়ার মহাস্থানগড়ে। বাবা হারানো এই কিশোর তার মায়ের সঙ্গে রাজধানীর আশকোনায় বসবাস করে।
শুক্রবার আশকোনায় যে বাড়ি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়েছে তার পাশেই নিয়মিত সবজি বিক্রি করে সে। সবজি বিক্রির সূত্র ধরেই তার সঙ্গে পরিচয় হয় ৫০, সূর্য ভিলার নিচতলার বাসিন্দা নিহত জঙ্গি তানভীর কাদেরীর ... | 6 |
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে সংযোগ থাকার অভিযোগে সৌদি আরবে বাস করা ৬৯ ফিলিস্তিনি ও জর্দানি বাসিন্দাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী এক আদালত। রোববার সৌদি আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ২২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ঘোষণা দেন। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ব্যবসায়ী, শিক্ষাবিদ ও... | 3 |
রোহিত শর্মা বাংলাদেশের প্রশংসা করেছিলেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। বুধবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে একইভাবে প্রশংসা করলেন যুজবেন্দ্র চাহাল। ভারতের মাটিতে খেলতে এসে এমন প্রশংসা পাওয়া সত্যিই গর্বের। স্বাগতিকদের কাছ থেকে এই সম্মানটুকু প্রাপ্য টাইগারদের। তিন ম্যাচ টি২০ সিরিজে ১-০-তে পিছিয়ে থাকলেও চাহাল নিজেদের... | 12 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল আগামী সোমবারের জন্য পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার সকালে বসুরহাট রূপালি চত্ত্বরে মির্জা এবং দুপুরে উপজেলার পেশকারহাট রাস্তার মাথায় বাদল পৃথক পৃথক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন। পরে সকাল ১১... | 6 |
নিউজিল্যান্ড-৩৪৯ /১এই স্কোরবোর্ডই বলে দিচ্ছে ক্রাইস্টচার্চে কতটা হতাশামাখা দিন পার করেছে বাংলাদেশ।এবার নিউজিল্যান্ড 'নার্ভাস' থাকবে, বলছেন ডমিঙ্গোমাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে ক্রাইস্টচার্চ টেস্ট। হ্যাগলি ওভালের সবুজ উইকেটে টস জিতে যেকোনো দলই বোলিং নেবে, সেটা আগের দিনই জানিয়েছেন বাংল... | 12 |
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম অনলাইন নিউজ পো... | 6 |
আওয়ামী লীগে কখনোই দলীয় কোনো পদে না থাকায় ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন ফরম তুলতে পারেননি ওই আসনে মনোনয়ন প্রত্যাশী এখলাস উদ্দিন মোল্লা এবং চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (৮ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় নৌকার মনোনয়ন ফরম তুলতে এলে তাদেরকে তা দেওয়া হয়নি। আ... | 6 |
নান্দাইলের প্রত্যন্ত অঞ্চল পল্লিগ্রামের মেয়ে স্বপ্না, তানিশা ও শিখা। তিনজন কিশোরীই দরিদ্র পরিবারের সন্তান। দরিদ্রকে পেছনে ফেলে অদম্য সাহসী তিন কিশোরী সংগ্রামের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছে সাফল্যের দিকে।সিনহা জাহান শিখা উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রাম বিপ্লব মিয়ার মেয়ে, স্বপ্না আক্তার জিলি শেরপুর ইউনিয়নের ইলাশপ... | 6 |
ইংল্যান্ডের হয়ে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছেন মার্কাস রাশফোর্ড, জ্যাডোন সাঞ্চো ও বুকায়ো সাকা। এই তিনজনকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বর্ণবাদী ট্রল। বিষয়টি জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন। তদন্ত শুরু করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে ইউরোর ফাইনাল ম্যাচ... | 12 |
রাজধানীর তুরাগ থেকে মেট্রোরেল প্রকল্পের চোরাই মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল বৃহস্পতিবার তুরাগের নতুন বাজার খালপাড় এলাকা থেকে রাতে তাঁদেরকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ৮ হাজার ৭৭০ কেজি লোহাসহ একটি ট্রাক জব্দ করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, হাবিবুর রহম... | 6 |
গাজীপুরের পূবাইলে বিপুল পরিমাণ গাঁজাসহমো. জামাল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-১ সদস্যরা। আজ শুক্রবার ভোরে পূবাইলের কামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক বহনকারী একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। তিনি আরও জানান, জি... | 6 |
কাঁঠালিয়ার পাটিখালঘাটা খালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ বাদলের বাঁধ ও পাইলিং দিয়ে বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য করা স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারসহ প্রশা... | 6 |
বাংলাদেশ থেকে প্রকাশিত হলো সফট স্কিলবিষয়ক বই 'সফট স্কিলস'। বইটি ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে জয়ী হতে সহায়তা করবে। মো. মাসুদের লেখা বইটি প্রকাশ করেছে সমগ্র প্রকাশন। বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে সফলতার জন্য সফট স্কিলের ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। রেশটা বাংলাদেশেও ভালোভাবেই পড়েছে। বলা হচ্ছে, অপরিহার্য দক্ষতা, জীবনের জন্য প্রয়... | 6 |
২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর পৃথিবী অনেকটা বদলে গেছে। বদলে গেছে ক্রিকেটও। শুধু বদলায়নি নিউজিল্যান্ড! নির্দিষ্ট করে বললে জিমি নিশাম। লর্ডসে সেদিন ইংল্যান্ডের কাছে বাউন্ডারি সংখ্যায় হারটা গভীর ক্ষত হয়ে আছে কিউইদের। ক্ষতটা সবচেয়ে বেশি বোধ হয় নিশামের। পরশু রাতে আবুধাবিতে সেই ইংলিশদের হারিয়ে নিশামের ক্ষতে একটু হলেও প্রলেপ পড়েছ... | 12 |
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সরকারি খাদ্যগুদামের ভবন দুটি কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদ থেকে পানি পড়ছে। দেয়ালের পলেস্তারাও খসে পড়ছে। এমন অবস্থার মধ্যেই ভবন দুটিতে মজুত করা হচ্ছে সরকারি বরাদ্দের শত শত টন ধান ও চাল। বর্ষা মৌসুমে ভবনের মধ্যে থাকা ধান-চাল পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। নিরাপত্তা দেয়ালও বিভিন্ন জায়গ... | 6 |
ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার অফিস। উপজেলা সদরের এই গুরুত্বপূর্ণ অফিসটি এত দিন ছিল অস্থায়ী ভবনে। ভূমি নিয়ে কাজ করা অফিসের ছিল না নিজের ভূমি। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন উপজেলার মল্লিকপুর গ্রামের আতিকুর রহমান মিঠু। সাবরেজিস্ট্রার অফিসের জন্য তিনি ভূমি দান করেছেন।ফেঞ্চুগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, ... | 6 |
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আমাদের এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো-মন্দ দু' দিকই থাকে। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা হয় না। ওষুধ খেয়ে মাথা ব্যথা সারাতে হয়। যারা তথ্য প্রযুক্তির অপব্যবহার করছে সেই অপব্যবহার আমাদের বন্ধ করতে হবে। কিন্তু জ্ঞান বিজ্ঞানের সহযোগিতা নিয়ে সুযোগ... | 6 |
ঘরে স্বামী ও সন্তানের লাশ রেখে ছাদের এক কোণে বসে মৃদু শব্দে কাঁদছিলেন গৃহবধূ আরজিনা। চতুর্থ তলার ভাড়াটিয়া ইয়সুফ মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তৃতীয় তলায় তাকে কাঁদতে দেখেন। নামাজ শেষে ফিরে একইভাবে তাকে কাঁদতে দেখে তিনি দোতলায় বাড়ির মালিক দুলাল পাঠানের স্ত্রী নাছিমা দুলালের কাছে যান। নাছিমা দোতলার ভাড়াটিয়া জোছনাকে ... | 6 |
মুন্সীগঞ্জের সিরাজদীখানের পূর্ব ইছাপুরা গ্রামে শনিবার রাতে ৩ বছরের শিশু অনিক দাসকে শ্বাসরোধে হত্যা করেছে সৎ বাবা। ঘটনার পরপরই ঘাতক বাবা মাধব পালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আদালতে পাঠালে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে মাধব পাল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে উদ্ধারের পর শি... | 6 |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার হর্যবর্ধন শ্রিংলা। এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক দিন দিনই মজবুত হচ্ছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। রাষ্ট্রপতি বাংলাদেশে সাফল্যের সঙ্গে মে... | 6 |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে হাইকোর্ট বলেছেন, হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি সত্যিই মর্মান্তিক। আমরা এ ঘটনা পর্যবেক্ষণ করছি। রবিবার (১১ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। ঘটনাটি নজরে আনা ও রিটকারী আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, আগুনে পুড়ে ৫২ জন ... | 6 |
বর্ষার ঝুম বৃষ্টিতে যখন ভিজতে থাকবে আপনার জানালার কার্নিশ, পাচিলের ওপর কালো দাঁড়কাক; আম-জাম-জামরুলের দুঃখ ভুলে একচিলতে বারান্দায় ঝোলানো মানি প্ল্যান্ট আর টবে লাগানো পাতাবাহারের তিরতিরে কাঁপন দেখে যখন শৈশবের আমকুড়ানি দুরন্তপনার কথা ভেবে আকুল হবেন, ঠিক তখন যদি আপনার সদ্য পড়তে শেখা শিশুটি আপন মনে গেয়ে ওঠে, ঝড় এল এল ঝড়আম... | 4 |
বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এক প্রকার টানাহেঁচড়া শুরু করেছে দিয়েছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও পিএসজি। রিয়াল চায় তাদের সাবেক তারকাকে ঘরে ফিরিয়ে আনতে। কিন্তু পিএসজি চায় মেসি-রোনালদো জুটি তৈরি করতে। শেষ পর্যন্ত কারা সফল হবে এখন সেটাই দেখার পালা। হাতে হাত রেখে চলা বার্সেলোনার... | 12 |
আবার বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিন্তু স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছেন না বরিশালের সাধারণ মানুষ। এ অঞ্চলে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথে বিধিনিষেধ চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চগুলোতে লোক দেখানো স্বাস্থ্যবিধি লক্ষ্য করা গেছে। অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক নেই। এতে আতঙ্কিত নৌযানের... | 6 |
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার রাত ২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঢালার রাস্তায় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। আটক চারজন হলেন- হোয়াইক্যংয়ের ইউনিয়নের আবু ... | 6 |
নগর দরিদ্র্যসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষদের তালিকা প্রণয়ন করে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ত্রাণ নিয়ে কোনো রকম দলবাজি, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। এ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারি নীতি কঠোরভাবে পালন করতে হবে। গত মঙ্গলবার রাজধানীর... | 6 |
আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্বে বাকি ম্যাচে দিল্লির অধিনায়ক কে? চোট পাওয়া শ্রেয়াস আয়ারের বদলে ঋষভ পন্থকে শুরুতে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু শ্রেয়াস ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিতেই স্ক্রিপ্ট পাল্টাতে শুরু করে। দিল্লি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা অধিনায়ক ইস্যুতে দুইভাগে ভাগ হয়ে যান। এক দল শ্রেয়াকে ফের অধিনায়ক করার পক্ষে রা... | 12 |
ছোট ভাইয়ের স্ত্রী হত্যার ঘটনায় ভাশুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডও দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন উপ... | 6 |
একক অনশনে শিক্ষার্থী দস্তগীর হোসাইন সাগর। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তার দাবি পরীক্ষার ফি কমানো ও অনাবাসিক শিক্ষার্থীদের থেকে আবাসিক হল ফি গ্রহণ বন্ধ করা। এ দাবিতে বুধবার সকাল ১০টায় ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের পাদদেশে... | 1 |
বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিয়াম ফাউন্ডেশন ১১ পদে ১২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে... | 1 |
ভারতের উদ্ভাবিত করোনার টিকা 'কোভ্যাক্সিন' নিয়ে দেখা দিল নতুন আশঙ্কা। এই টিকার কার্যকারিতা নিয়ে দেখা দিল প্রশ্ন। বর্তমানে ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর মধ্যেই পরীক্ষামূলক ওই ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছে দেশটির হরিয়ানার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।
শনিবার তিনি নিজেই টুইট করে এ খবর জানান। ... | 4 |
বাংলাদেশ-ভারত সীমান্তের হবিগঞ্জ অংশে 'মাদক ব্যবসায়ী' ও 'চোরাকারবারিদের' বাড়ি চিহ্নিত করে লাল সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে মাদক ব্যবসা ও চোরাচালান কমে আসবে বলে মনে করছে বিজিবি। তবে আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, আইনে এর কোনো বৈধতা নেই। এর মধ্য দিয়ে ওই পরিবারগুলোর মানবাধিকার লঙ্ঘন করা... | 6 |
ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ডলার (প্রায় ৫ কোটি কোটি টাকা) পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। ২০১৬ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পরিচিত এক বাংলাদেশির বাসার বেসমেন্টে প্রবেশের সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান সালাম। বাম পায়ে প্রচণ্ড ব্যাথা পাওয়ায় তাকে নিকটস্থ ম্যাথডিস্ট হাসপাতালে থাকতে হয়... | 4 |
চট্টগ্রাম মহানগরের লালখানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ চার রাউন্ড টিয়ারশেল ছুঁড়েছে বলে জানা গেছে। আজ শনিবার (২৯ জুন) বিকেলে লালখানবাজার কর্নার হোটেলের মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িতরা লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আল... | 6 |
রাজধানীর ওয়াসা ভবনের সামনে ব্যতিক্রমী প্রতিবাদ করছে জুরাইন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজারে অবস্থিত সংস্থাটির ভবনে এই ব্যতিক্রমী প্রতিবাদ করছে তারা। পরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানিতে তৈরি শরবত খাওয়াতে ওয়াসা ভবনে ঢুকতে চাইলে তাদেরকে বাধা দিয়েছে পুলিশ। ব্যবস্থাপনা পরি... | 6 |
শিক্ষার আলোবঞ্চিত মৌলভীবাজারের কুলাউড়ার ২ হাজার ১০০ শিক্ষার্থীকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঞাঁ। এসব শিক্ষার্থীকে পাঠ দান করতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম উদ্যোগ নেওয়া কথা জানানো হয়।গতকাল শনিবার উপজেলার গাজীপুর চা-বাগানে ... | 6 |
রুবেল হোসেন বিশ্বকাপের মূল দলে নেই। আছেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। অফুরান সময় পেয়ে গতকাল সন্ধ্যার অনুশীলনে রুবেল বনে গেলেন ব্যাটিং কোচ!নুরুল হাসান সোহান ফাঁকা উইকেটে হাত দিয়ে শ্যাডো করছিলেন। সেটি দেখে রুবেল দেখিয়ে দিলেন, কীভাবে শটটা ডাউন দ্য উইকেটে খেলতে হবে। অবশ্য রুবেলের শট খেলার ধরন দেখে বোঝা মুশকিল, তিনি ব্যাটিং করছ... | 12 |
যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়া সব বিষয়ে পুরো পাঠ্যসূচিতে পরীক্ষা নিয়েছে। দক্ষিণ এশিয়ায় বিষয় ও পাঠ্যসূচিতে কাটছাঁট। ২০২০ সালের শুরুতে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এরপর দুই বছর পেরিয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া ও মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন দেশ বিভিন্ন কৌশল নিয়েছ... | 6 |
'আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।/তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।/তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,/বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে।/তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,/কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।/নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ।/সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে।'আজ ২৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ; রবীন্দ্র... | 8 |
শ্রীলংকায় ধারাবাহিক বোমা হামলায় ২৫৩ জন নিহতের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে আইএস, যেখানে মোহমেদ জাহরান হাশিম নামে এক ব্যক্তিকে দেখা গেছে। গোয়েন্দারা বলছেন, জাহরানই ইস্টার সানডের দিন পরিচালিত হামলার মূল পরিকল্পনাকারী। শ্রীলংকা সরকারও এই হামলার সঙ্গে জাহরান ও তার প্রতি... | 3 |
আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। চিকিৎসার ফলোআপের জন্য আজ শনিবার বিকালে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তৃতীয় দফায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, 'ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নি... | 6 |
করোনা সংক্রমণের নতুন ঢেউ আঘাত হেনেছে ইউরোপজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউরোপের মধ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলেছেন, ইউরোপে করোনা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব চিন্তিত। জরুরি ব্যবস্থা নেওয়া না হলে আগামী মার্চ ম... | 3 |
সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে বিদেশি কয়লা প্রকল্পে বিনিয়োগ বন্ধের ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বিশ্বের বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশটির এমন ঘোষণাকে সবাই স্বাগত জানায়। দেশটি অঙ্গীকার অনুযায়ী অর্থায়ন বন্ধ করলে বিশ্বে কয়লাবিদ্যুৎ প্রায় দুই-তৃতীয়াংশ কমতে পারে বলে এক গবেষণায় দেখা গেছে, যা কার... | 6 |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকেই প্রবাসীরা টেস্ট শুরু করতে পারবেন। যাত্রার ৬ ঘণ্টা আগে টেস্ট করাতে হবে। প্রবাসী কর্মী ও যাত্রীদের দ্রুততম সময়ে করোনার নমুনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআ... | 6 |
নড়াইলের কালিয়ার মো. রাজিব মোল্যা (৩২) এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে।রাজিব মোল্যা নিখোঁজের ঘটনায় তাঁর শ্বশুর দাউদ খান বাদী হয়ে গত বুধবার কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।পুলিশ ও নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, রাজিব উপজেলার চাঁদপ... | 6 |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৬ মাসের সাজা স্থগিত করেছে সরকার। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মানবিক বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে তিনি বাসায় বসে চিতিৎসা নিতে পারবেন, কিন্তু বিদেশে যেতে পারবেন না। মঙ্গলবার (২৪ মার্চ) জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, ফৌজদারি ... | 6 |
দেশে চীনের সিনোফার্মের টিকার প্রথম চালান আগামী মাসের শুরুর দিকে আসতে পারে। সোমবার (২৮ জুন) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এর আগে দেশে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা আসে। এর মধ্যে থেকে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের জন্য দেওয়া হয়েছে। বাক... | 6 |
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, কখন কোথায় কী ঘটনা ঘটবে, কেউ জানে না। দেশে কোনো সরকার নেই। যেটুকু আছে সেটুকুরও পরিবর্তনের সময় চলে এসেছে। কারণ এই সরকারের শেষ সময় এসে গেছে। জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার দুপুরে এক মতবিনিময় সভায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন। 'শিক্ষার্থী ও সাংবাদিক নির্যাতন এবং বিএনপির নেতৃ... | 9 |
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ নভেম্বর ফের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন করে এই দিন ধার্য করেন। এ নিয়ে গত সাত বছরে প্রতিবেদন দাখিলের তারিখ ৬৮ বার পেছাল। ২০১২ স... | 6 |
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশে সমুদ্র চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান। শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশে সমু... | 6 |
রাজধানীর মিরপুর রূপনগরে বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে আব্দুর সাত্তার মাদবর (৪৫) নামের এক জুট ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত সাত্তারের ভাই ইব্রাহিম মাদবর জানান, তাদের বাসা রূপনগর ১০/১ নম্বর রোডে। সন্ধ্যায় বাসার সামনে হাটহাটি করার... | 6 |
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রথম আলোর মালিক লতিফুর রহমান মারা গেছেন। বুধবার (১ জুলাই) কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়ায় গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মরদেহ রাজধানীতে আনা হচ্ছে। তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। লতিফুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি বেশি কিছুদিন ... | 6 |
সরঞ্জাম ও মোড়কীকরণ উপখাতের কারণে তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন বেড়েছে। পোশাকশিল্পের সহযোগী শিল্প হলেও সরকারের নীতি-সহায়তা পাচ্ছে না। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আবদুল কাদের খা... | 0 |
২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড বই এ ইতিমধ্যেই নাম লিখিয়েছেন ভারতের সুনীল ছেত্রি। তিনি গোলের রেকর্ডে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। এই মূহুর্তে সক্রিয় আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর পরেই তার স্থান। ইতিমধ্যেই পেছনে ফেলে দিয়েছেন মেসিকে। ইতিমধ্যেই ১০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ৬... | 12 |
বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপে বিচ্ছিন্ন ও ঘরবন্দি হয়ে পড়েছে বিশ্ববাসী। এই বিষাক্ত ছোবল থেকে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে সচেতনতার সঙ্গে নিজেকে আলাদা ও বিচ্ছিন্ন করে রাখছে অধিকাংশ মানুষ। এমতাবস্থায় প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে কয়েকটি পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্... | 4 |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক নিতে জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে যান মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ এসেছে। তবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ইসিতে প্রতীক নিতে গিয়ে বলেছেন, আমি আচরণবিধির প্রতি... | 6 |
উপমহাদেশের প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে এই কিংবদন্তী শিল্পীর বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সংগীতজগতে। হাসপাতাল সূত্রে জানা যায়, পেটের যন্ত্রণায় তীব্র কষ্ট পাচ্ছিলেন তিনি। সকালে... | 2 |
ফেনীর সোনাগাজীতে কথা-কাটাকাটির জেরে পাল্টাপাল্টি হামলায় ইউনিয়ন যুবদলের দুজন নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লকুর দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী শাহ আলম ও ইলিয়াস।জানা গেছে, মঙ্গলকান্দির ছোট ঈদগা নামক স্থানে গতকাল দুপুরে উপজেলা মৎস্যজীবী দলের সহ... | 6 |
শহরের ভেতর সবুজ ঘাসে ঢাকা ছোট এক জায়গা। রাতে এখানে বসলে দেখা যায় শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোর নান্দনিক সব ভবনের জমকালো আলো। আধুনিক এবং উন্নত এক শহরের প্রতিচ্ছবি যেন। এর খুব কাছেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়। কলম্বোর ওয়াটার ফ্রন্টসংলগ্ন ঔপনিবেশিক যুগের প্রেসিডেন্ট ভবনের অদূরের এই জায়গায় ইদানীং দেখা ... | 6 |
সাভারের আশুলিয়ায় ৫০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে বাড়ির মালিকের দশ বছরের স্কুল পড়ুয়া ছেলেকে হত্যা করেছেন তারই বাসার এক ভাড়াটিয়া। রোববার রাতে ঘটনাটি ঘটেছে বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকার আবুল কালাম আজাদ মাদবরের বাড়িতে। নিহত ওই স্কুল ছাত্রের নাম রাজা। সে স্থানীয় হলিক্রিসেন্ট স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। হত্যাকাণ্ডের পর... | 6 |
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের শোকজ নোটিশ দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ম... | 9 |
দীর্ঘ ২২ দিন ধরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকায় বাড়িতেই হাত-পা গুটিয়ে বসেছিলেন জেলেরা। সোমবার রাতে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই আশায় বুক বেঁধেছিলেন জেলেরা। এ জন্য মধ্যরাত থেকে নৌকা আর জাল নিয়ে জেলেরাও নেমেছেন পদ্মায়। কিন্তু চারঘাটের পদ্মা নদীতে কাঙ্ক্ষিত সেই ইলিশের পায়নি জেলেরা।সরেজমিন মঙ্গলবার ও বুধবার সকালে চারঘাটের ... | 6 |
বিশ্বে অস্ত্র বিক্রির ক্ষেত্রে এক নম্বরে রয়েছে আমেরিকা, আর দুইয়ে রাশিয়া ও তিনে ফ্রান্স। এর প্রায় অর্ধেক অস্ত্রের বড় চালান যায় মধ্যপ্রাচ্যে। তবে এই অস্ত্রে ক্রেতা হিসেবে বিশ্বে শীর্ষে রয়েছে সৌদি আরব। খরব ডয়েচে ভেলের। ২০১৬ থেকে ২০২০ এর মধ্যে মধ্যপ্রাচ্যে অস্ত্র কেনার পরিমাণ তার আগের দশ বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে... | 3 |
গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকরা। এদিকে নিজ নিজ দেশের নাগরিকদের আগামী ৩১ আগস্টের মধ্যে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। সবকিছু মিলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাবুল বিমানবন্দর।... | 3 |
রাশিয়ায় সরকারের টুইটার অ্যাকাউন্টগুলোর সুবিধা সীমাবদ্ধ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অ্যাকাউন্টসহ তিন শতাধিক সরকারি বিভিন্ন দপ্তরের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের সুবিধা সীমিত করেছে। ওই অ্যাকাউন্টগুলো অন্য কোনো ব্যক্তির টাইমলাইন, কোনো বিজ্ঞপ্তি টুইটারের অন্য কোথাও আর দৃ... | 11 |
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমলেও বাড়ছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৮৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনে পৌঁছেছে। রোববার স্বাস্থ্য অ... | 6 |
করোনার কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী অন্তত ৪ কোটি শিশু স্কুল শুরুর আগে প্রারম্ভবিক শৈশবকালীন শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বুধবার (২২ জুলাই) নিউইয়র্ক থেকে ইউনিসেফ প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। ইউনিসেফের গবেষণা বিষয়ক কার্যালয় ইনোসেন্টির তৈরি করা এই গবেষণার সার সংক্ষেপ বৈশ্বিকভা... | 3 |
ভাবির সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলায় গাইবান্ধায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জ্যৈষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তানজির আহমেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত... | 6 |
জার্মানিতে লেখাপড়া করে গত ১ মার্চ ঢাকায় আসেন শেখ ফয়সাল হোসেন। তিনি বলেন, আসার ১০ দিন পর আমার শরীর খুব খারাপ মনে হয়। করোনার লক্ষণ দেখা দিলে আমি নিজে থেকে আইইডিসিআরে যাই। সত্যি কথা বলতে আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, এখানে আমি জার্মানির মতো চিকিৎসা সেবা পাব কিনা? শেখ ফয়সাল হোসেন হচ্ছেন ঢাকায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী। ... | 6 |
হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন মাওলানা সাজেদুর রহমান। আজ সোমবার রাতে বায়তুল মোকাররম মসজিদে মৃত আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জানাজার নামাজের আগে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণাটি দেন সংগঠনটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান।হেফাজত ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা গোলাম মাওলা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।মাওল... | 9 |
জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ কী, পৃথিবীর জলবায়ু পরিবর্তনে মানুষ কী ধরনের প্রভাব ফেলছে, বৈশ্বিক উষ্ণায়ণ এবং পরমাণু থেকে গ্রহ পর্যন্ত পরিসরে পৃথিবীর বিভিন্ন দৈব ঘটনার প্রকৃতি ও এর ব্যাখ্যা নিয়ে ধারণার নতুন ভিত্তি দিলেন তিন বিজ্ঞানী।তাঁরা যৌথভাবে এমন একটি ভৌত মডেল আবিষ্কার করেছেন যা এসব ঘটনার ব্যাখ্যা এবং ভবিষ্যৎ ফলাফলের আগা... | 3 |
রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ... | 6 |
বানারীপাড়ায় সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কালভার্টের রেলিং ভেঙে গেছে। এটি সংস্কারে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের মানুষ বিপাকে পড়েছেন।জানা যায়, কালভার্টটি অবস্থিত বানারীপাড়া পৌরসভার শেষ মাথায়। আর এর পরেই সদর ইউনিয়নের রাজ্জাকপুর। রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যাল... | 6 |
টাঙ্গাইলের সখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়েরও মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। একদিনে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মা রওশনা আক্তার (৫৫) ক্যানসারে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস... | 6 |
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে ভারত। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভারতে তিনটি কোম্পানি ভ্যাকসিনের দ্রত অনুমোদনের জন্য আবেদন করেছে। এগুলো হলো: আস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদনের লাইসেন্স নেয়া সি... | 3 |
আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে নিজেকে জয়ী বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ কথা জানান। হোয়াইট হাউজে ভাষণে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা বড় ব্যবধা... | 3 |
চাহিদার তুলনায় বাজারে আদার সরবরাহ কম। চট্টগ্রাম বন্দর দিয়ে তিন মাসে আদা আমদানি প্রায় ৫৯ শতাংশ কমেছে। নতুন করে ব্যবসায়ীরা আদা আমদানির ঋণপত্র খুলতে পারছেন না। আবার বন্দরে জটের কারণেও বহির্নোঙরে কিছু পরিমাণ আদার চালান আটকে আছে। করোনায় পরিবহন-সংকটও যোগ হয়েছে এতে। চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ সংকট হলে বাজারে যে দাম বাড়বে, ... | 0 |
ব্যবসায়ীদের দাবির মুখে আগামী শুক্রবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শপিংমলগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি না মানা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকে এ স... | 6 |
কারও ঘরে চাল নেই। কেউ এক বেলা খেতে পারলেও আরেক বেলার সংস্থান নেই। কেউ হয়তো দিনরাত অক্লান্ত খেটে, জীবন বিপন্ন করে বেঁচেবর্তে আছেন। কৃষক, মজুর, রিকশাচালক, সবজি বিক্রেতা-এমন অসংখ্য মানুষ যখন জীবনের কঠিন কশাঘাতে পিষ্ট, তখন এ দেশেরই এক দলের কাছে উপচে পড়ছে টাকা! তাঁরা টাকা রাখার জায়গা পাচ্ছেন না! তাঁরা বিপুল অঙ্কের অর্থ হয় ঘ... | 8 |
এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রতিবেশী শাহাব উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়া শিশুটিকে পুলিশ উদ্ধার করে আদালতে পাঠিয়েছে। জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি গ্রামে (৬ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে । জানা গেছে, মঙ্গলবার সন্ধার দিকে ওই গ্রামের সরেমুদ্দিনের পুত্র শাহাব ... | 6 |
নেত্রকোনায় করোনারসংক্রমণ ঠেকাতে করোনা বুথ উদ্বোধন করা হয়েছে। কঠোর লকডাউনের প্রথম দিনেই বৃহস্পতিবার এই বুধ উদ্বোধন কর হয়। জেলায় একমাত্র সদর হাসপাতালের পাশাপাশি সাতপাই স্টেডিয়াম মাঠের মিডিয়া কর্নারে এই বুথের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় করার কথা থাকলেও দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে বুথের উদ্বোধন করা হয়। এসময়... | 6 |
পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং বাস্তবায়নের লক্ষ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) সঙ্গে চুক্তি সই করেছে পায়রা ড্রেজিং কোম্পানি লিমিটেড। ফলে বন্দরকে পূর্ণাঙ্গরূপে চালু করতে রাবনাবাদ চ্যানেলের ৭৫ কিলোমিটারজুড়ে রক্ষণাবেক্ষণ, ড্রেজিং ও জাহাজ চলাচলের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে। সোমবার (১৪ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের... | 6 |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্টের নেতাদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের একটি প্রতিনিধিদলসহ ১৭ ডিসেম্বর তিনি সাক্ষাতে আগ্রহী বলে রাষ্ট্রপতির দপ্তরে একটি চিঠি পাঠিয়েছেন। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত... | 9 |
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষেবৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার রায় ঘোষণার এ দিন ধার্য করেন। এ মামলার একমাত্র আসামি মজনু বর্ত... | 6 |
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে সন্ধ্যায় গণমাধ্যমকে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমকে ব্রিফ করবেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মন্ত্রীর ঘনিষ্ঠ... | 9 |
মৌলভীবাজারের বড়লেখার দৌলতপুর-অফিসবাজার এলজিইডি রাস্তার পাশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার পাঁচজনের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্য এমরানুল হক বাবু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।তাঁরা হলেন চরিয়া এলাকার জিল্লুল করিম ময়নুল, নাজমুল ... | 6 |
১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম (৬৮) মারা গেছেন। রবিবার সকাল ৮টা ১৪ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। প্রসঙ্গত, ... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.