text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
করোনাভাইরাস নামক এক মহামারির সঙ্গে লড়ছে মানুষ। এদিকে, সমুদ্রের স্তন্যপায়ীদের মধ্যেও আরেক মহামারির শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 'মরবিলিভাইরাস' নামক এ সংক্রামক রোগের সতর্কবার্তা দিয়েছেন ইউনিভার্সিটি অব হাওয়াই অ্যাট মানোয়ার একদল গবেষক। নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, একটি মৃত ফ্রেশার ডলফিনে এ ভাইরাস শনাক্ত করা ... | 11 |
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হালিমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে মারধরের পর হত্যা চেষ্টা করায় স্বামী মুরাদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা-পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কাজিরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত মুরাদ একই এলাকার হেলাল শেখের ছেলে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ হালিমাকে মারধর করে আসছেন তাঁর স্বামী মু... | 6 |
যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার ২৭টি বিলের কৃষকদের দুর্বিষহ দিন শেষ হচ্ছে না। জলাবদ্ধতায় দিন দিন সম্বলহীন হয়ে পড়ছেন তাঁরা। বিল ভবদহের কারণে জমি থাকলেও ফসল ফলাতে না পেরে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাঁদের। কেউ কেউ বদলে ফেলছেন পেশা।এসব বিলের কোনো কোনো বিল টানা ৯ বছর জলাবদ্ধতার কারণে ফসল হয় না। শ্যাওলা জমে ভরাট হ... | 6 |
ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্যোগে মহাগৌরবের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার ছিল দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্ব। এদিন বঙ্গবন্ধু মঞ্চে 'মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শুক্রবারও নানা আয়োজন রাখা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন ডেপুটি হাইক... | 4 |
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর দিকে বিএনপি ৮৭ হাজার কোটি টাকার যে আর্থিক সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছিল, সেটিকেই আগামী বাজেট প্রণয়নের প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচনায় নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই বাজেটে মানুষের জীবন রক্ষা ও জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রা... | 9 |
গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারী ও ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নবাড়ি ও শুক্রবার রাতে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেনলাইনের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামকস্থনে এসব দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার চাম... | 6 |
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, 'বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। করোনাকালীন এ দুর্যোগের সময় সারা বিশ্ব যেখানে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। আর তিনি দেশের মানুষ... | 9 |
ক্রমেই উজাড় হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক বন। বাণিজ্যিক বন সম্প্রসারণ ও বন বিভাগের উদাসীনতার কারণে ধ্বংসের পথে এই প্রাকৃতিক সম্পদ। এর প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের ওপর। এভাবে চলতে থাকলে ১০-১৫ বছরে হারিয়ে যাবে প্রাকৃতিক বন।খাগড়াছড়িতে সংরক্ষিত বনের পরিমাণ ৬ হাজার ২০০ একর। অ-শ্রেণিভুক্ত বনের আয়তন প্রায় ২ লাখ ৬৩ হা... | 6 |
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দিচ্ছে আরও চারটি দল।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দলগুলোর যুক্তফ্রন্টে যোগ দেওয়া কথা রয়েছে। দলগুলো হলো- জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এ... | 9 |
হেফাজতে ইসলামকে স্বাধীনতা ও দেশবিরোধী উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শনিবার জাতীয় সংসদে তিনি বলেন, 'তারা (হেফাজতে ইসলাম) ইসলামবিরোধী, জঙ্গিবাদী, মুক্তিযুদ্ধবিরোধী, তারা রাষ্ট্র ও দেশের শত্রু, তাদের ছাড় দেয়া উচিত নয়, তাদের ওপর কঠোর... | 9 |
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন নিপুণকে আপত্তিকর কথা বলেছিলেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা পীরজাদা শহীদুল হারুন। এমন দাবি করে চিত্রনায়িকা নিপুণ বলেন, ভোটের দিন আমার কাছে দুটি চুমু চেয়েছিলেন পীরজাদা হারুন। রবিবার (৩১ জানুয়ারি) শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিকেলে প্রেসক্লাবে এক সাংবাদিক স... | 2 |
পদ্মা নদীর ভাঙনের কবল থেকে নড়িয়া উপজেলা সদরসহ ১০ কিলোমিটার এলাকা রক্ষায় নির্মাণ করা হয়েছে তীর রক্ষা বাঁধ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওই বাঁধের নামকরণ করা হয়েছে জয় বাংলা অ্যাভিনিউ। এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নড়িয়ায় লেজার শো উপস্থাপন, আতসবাজি ফোটানো, ফানুস ওড়ানো, নৌ-শোভাযাত্রা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার র... | 6 |
ঢাকা: স্বাস্থ্যবিধি না মানায় আড়ং শপিংমলকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আসাদগেটের আড়ংয়ের আউটলেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযানকালে মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছি... | 6 |
সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান জানিয়েছেন, দেশটিতে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের পর সামরিক বাহিনী রাজনীতি থেকে সরে আসবে। শনিবার বিবিধ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দেয়া সাক্ষাতকারে এই কথা বলেন তিনি। তিনি বলেন, 'সরকার যখন নির্বাচিত হবে, আমি মনে করি না সেনাবাহিনী, সামরিক বাহিনী বা অন্য ক... | 3 |
দুই বছরের শিশুসন্তানের মৃত্যুর খবর শুনে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাবা। গতকাল শনিবার বিকেলে নিজের কর্মস্থল লক্ষ্মীপুর থেকে বাড়িতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। বাবা ও ছেলের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত বাবার নাম মাওলানা আজগর আলী (৩৫)। তিনি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ জগ... | 6 |
মহামারির কারণে ভারতে বহু মানুষ কর্মহীন হয়েছেন। বহু কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই পরিস্থিতি থেকে দেশটি আবার যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। কর্মক্ষেত্রে নিয়োগ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল লিঙ্কডইন ইন্ডিয়া। সেখানে দাবি করা হয়েছে, ২০১৯ সালে কোভিড-পূর্ববর্তী সময়ে জুন মাসে নিয়োগে... | 0 |
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আইসিইউ ইউনিটের ন্যাজাল ক্যানুলার প্লাগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ... | 6 |
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার জগন্নাথ ধামসংলগ্ন কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে ৩ ভরি স্বর্ণ ও ২৪ ভরি রুপা চুরি হয়।মন্দিরের প্রধান পুরোহিত দীপক চক্রবর্তী বলেন, 'বুধবার রাতে আমি মন্দিরে ছিলাম না। মন্দিরের পাশের ঘরে আমার বাবা শান্তি চক্রবর্তী, ভাই ধনঞ্জয় চক্রবর্তী ও ছেলে রূপক চক্রবর্তী ছিল। ... | 6 |
বগুড়ার শেরপুর উপজেলার বোয়ালকান্দি বেইলি ব্রিজ ভেঙে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার সন্ধ্যার দিকে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজে ওঠার পর সেটি দেবে যায়। এসময় ব্রিজের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সোমবার সকাল থেকেই জোড়াতালি দিয়ে অস্থায়ী ওই ব্রিজটি মেরামতের কাজ শুরু হলেও যানবাহন চলাচল স্বাভাবিক... | 6 |
অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি চট্টগ্রামের পটিয়ায় খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে। অপহরণকারী গাড়িচালক করিম (৩০) ফিল্মি স্টাইলে মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পটিয়া থানায় একটি অপহরণ মামলা করেছেন। অপহরণকারীর মা হাজেরা খাতুনকে গ্রেফতার... | 6 |
খেলাধুলা নিয়ে প্রতিযোগিতা তো হবেই। প্রতিযোগিতা হবে পড়াশোনা নিয়েও। প্রতিযোগিতা কিন্তু খারাপ কিছু নয়। অন্যদের চেয়ে নিজের দক্ষতা বাড়িয়ে সামনে এগিয়ে যেতে হয়। আজ তোমাকে যে অ্যাপটির কথা জানাব, তার নাম হলো 'ভ্লাড অ্যান্ড নিকি: কিডস বাইক রেসিং'। এখানে তুমি বাইসাইকেল নিয়ে প্রতিযোগিতা করবে। এখানে ভ্লাড, নিকিসহ অনেক চরিত্র থাকবে।... | 6 |
বিকল্পধারা অর্থাৎ বি চৌধুরীকে বাদ দিয়ে চূড়ান্ত হচ্ছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। এ ব্যাপারে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। বি. চৌধুরীর দল বাদ দেয়ার ফলে ঐক্য প্রক্রিয়ায় থাকছে বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য। সন্ধ্যার বৈঠকে এই জোটের দফা ও লক্ষ্যগুলো তু... | 9 |
শীতের দাপট সহসাই কমছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে, বছরের শেষ ক'দিন কাটাতে হবে শৈত্যপ্রবাহের আবহে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আকাশে মেঘ জমেছে। শনিবার মেঘ কেটে যেতে পারে। ফলে নতুন সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এদিকে শৈত্যপ্রবাহের মধ্যেই বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে উত্... | 6 |
এক খণ্ড কাঠের টুকরা। শুধু টুকরা বললে ভুল হয়, এক 'টুকরা' ইতিহাস বলাই ভালো। সেই ইতিহাস একটি ব্যাট। এই ব্যাট আবার স্যার ডন ব্র্যাডম্যানের ইতিহাসেরও অংশ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ১৯৩৪ সালের অ্যাশেজে এই ব্যাট দিয়ে খেলেছিলেন। একটি ত্রিশতক ও দ্বিশতকও পেয়েছিলেন সেই সিরিজে। ৮৭ বছর আগের সেই ব্যাট তোলা হয়েছিল নিলামে। অস্ট্রেলিয়ান ... | 12 |
তৈরি পোশাক উৎপাদন ও রফতানি প্রক্রিয়ায় নানা হয়রানির অভিযোগ তুলেছে বিজিএমইএ। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, কারখানায় গ্যাস সংযোগ বন্ধ, শুল্ক কর্মকর্তাদের বাড়াবাড়ি, বন্দরে ধর্মঘটসহ নানামুখী হয়রানিতে সংকটে আছেন তারা। এসব বন্ধ না হলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
সাংবাদিকদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে ... | 0 |
খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপনির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সালাম মুর্শেদী। রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। ফলে খুলনা-৪ আসনে সালাম মুর্শেদীর সংসদ সদস্য হওয়া এক প্রকার নিশ্চি... | 6 |
ভারতের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে আবারও সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসির বিরুদ্ধে জোট বাধার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার খড়্গপুরে এক সভায় তিনি বলেন, 'আসুন জোট বাধি। একজনকেও দেশ থেকে তাড়ানো চলবে না। নো এনআরসি, নো ডিভাইড অ্যান্ড রুল। মনে রাখবেন, দেশের থেকে বড় কিছুই নয়।' এনআরসি... | 3 |
বিশ্ব পরিস্থিতি এবং অভিজ্ঞতা বিচারে বিশ্বে এবং বাংলাদেশে আরো দুই তিন বছর করোনাভাইরাস সংক্রমণ চলবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তবে বিশ্ব পরিস্থিতি দেখে যা অনুমান করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তা হলো কিছুদিন পর করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসতে পারে। বৃহস্পতিবার (১ জুন) স্বা... | 4 |
ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ট্রায়ালে৯০ দশমিক ৭ শতাংশ কার্যকর বলে দাবি করেছে সংস্থাটি।মার্কিন ওষুধ প্রস্ততকারক সংস্থাটির বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে জমা দেওয়া ডকুমেন্টে সংস্থাটি জানায়, ট্রায়ালে থাকা শিশুদের মধ্যে যাদের প্ল... | 3 |
লংগদু (রাঙামাটি): রাঙামাটির লংগদু উপজেলার পাঁচটি গ্রাম হলো-নতুনপাড়া, উত্তর ইয়ারিংছড়ি, আলুটিলা, রেংকাইজ্জা ও আটরকছড়া। এ গ্রামগুলোয় অন্তত ছয় শতাধিক পরিবারের বসবাস। তবে তিন যুগের বেশি সময় ধরে এই পাঁচ গ্রামের বাসিন্দাদের দাবি একটি সেতু নির্মাণ করা। সেতু নির্মাণ হলে তাদের দুর্ভোগ কমবে।গ্রামগুলোর বাসিন্দারা জানান, ২০০ মিটার ... | 6 |
আটক করা দক্ষিণ কোরিয়ারএকটি ট্যাংকার ছেড়ে দিয়েছে ইরান। গত জানুয়ারি মাসে ওই ট্যাংকারটি ক্রুসহ আটক করা হয়। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়, গত জানুয়ারিতে যাত্রা শুরু করা হানকুক চেমি নামে ওই ট্যাংকারটি সম্ভবত হরমুজ প্রণালি থেকে আটক করে ইরানের সাম... | 3 |
৬০ বছরের বেশি বয়সী, যারা চীনের সিনোভ্যাক এবং সিনোফার্মের টিকা নিয়েছেন, তাদের তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সোমবার ডব্লিউএইচওর টিকাবিষয়ক উপদেষ্টারা এ সুপারিশ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ই... | 3 |
কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত রামুর খুনিয়া পালংয়ের চার স্কুলছাত্রের মধ্যে তিন জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) নয়াপাড়া ও শালবন রোহিঙ্গা শিবিরের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এপিবিএন-১৬ ও র্যাব-১৫ এর সদস্যরা। এ ঘটনায় সাত জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত স্কুলছাত্ররা হলো- রামু উপ... | 6 |
দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়ায় সময় সংবাদের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্রসাংবাদিক রবির ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীরা শনিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সমাবেশ করেন। তারা অবিলম্ব... | 6 |
মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহে কার্যক্রম আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে বক্তব্য র... | 6 |
খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইসরাইলি পতাকা উড়বে বলে জানিয়েছেন ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিরি রেগেব। ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার আবুধাবিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুডু প্রতিযোগিতায় ইসরাইলি জুডু দলকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। ইসরাইলি এ মন্ত্রী বলেন, আবুধাবিত... | 3 |
বিরোধটা মোটেই সামান্য নয়; অতি পুরোনো, চলমান ও ক্রমবর্ধমান একটি দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে বঞ্চিত মানুষের জেতার সম্ভাবনা না দেখা দিলে অচিরেই ঘোর অরাজকতা দেখা দেবে। সেটা সামলাবে এমন সাধ্য কারোরই থাকবে না।পৃথিবী যে ভাগ হয়ে যাচ্ছে, এটা নতুন কোনো ঘটনা নয়। দুর্ঘটনাও নয়। অনিবার্যভাবেই তা ঘটে চলেছে। সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিতদের ভে... | 6 |
ঢাকা: তুরাগ নদের পাড় দখল করে গড়ে ওঠা ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে জাতীয় সংসদে। আজ বুধবার সংসদে 'শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১' পাসের প্রক্রিয়ার সময় এ দাবি তোলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।খসড়া আইনের সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় হারুন বলেন, 'দু'দিন আগে একটা ঘটনা ঘটল। বোট ক্লাবের বিরুদ্ধে... | 6 |
সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের তালিকায় জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা টানা দ্বিতীয়বারের মতো সবচেয়ে দামি ক্লাবের খেতাব অর্জন করেছে। ক্লাবটির মূল্য ৩৪৭ কোটি ৮০ লাখ ইউরো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রয়েছে তালিকার তৃতীয় স্থানে। গতবারের চেয়ে রিয়ালের মূল্য বেড়েছে ৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ ক্লাব ম্যান... | 12 |
তুরস্কের ঐতিহাসিক ধারাবাহিক 'দিরিলিস: আর্তুগুলের' অভিনেতা এঙ্গিন আলতান দুজিয়াতানের সঙ্গে প্রতারণার অভিযোগে পাকিস্তানের টিকটক তারকা কাসিফ জামিরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার লাহোর অপরাধ তদন্ত কর্তৃপক্ষ (সিআইএ) তাকে গ্রেফতার করে। এর আগে তার বিরুদ্ধে রেসকোর্স পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তিনি কাসিফ জামির চৌধুরীর বির... | 2 |
বাংলাদেশ এবং ভারতের মধ্যে শনিবার দ্বিপক্ষীয় বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির নেতৃত্ব দিচ্ছেন। বিকাল ৫টা ৪০ মিনিটে বৈঠকটি শুরু হয়। দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে ... | 9 |
চলে গেছেন পদার্থবিজ্ঞানী অধ্যাপক এ এম হারুন-অর-রশীদ। তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো তিনি তার লেখনীতে সহজবোধ্য করে তুলে ধরেছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। পদার্থবিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক হারুনের বয়স হয়েছিল ৮৮ বছর... | 11 |
দুই কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইড জোন (ডিএমজেড) বা অসামরিকীকৃত অঞ্চলে এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন বলে রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হ... | 3 |
একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের অর্থপাচারের মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবদুস সালামের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশী... | 6 |
ঈদ, ঈদ, ঈদ। চারদিকে এখন উৎসবের আমেজ। ব্যস্ত ঢাকাকে 'টা টা বাই বাই' বলার তোড়জোড় যেন সর্বত্র। তবে দরকার একটুখানি সতর্কতা। ছুটির দিনগুলোতে বাড়ির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন-এ নিয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।রাজধানীর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরস বিভাগ... | 4 |
গ্রুপ পর্বের খেলায় ফল নিষ্পত্তি হচ্ছে পেনাল্টি শুটআউট দিয়ে, ফেডারেশন কাপের কল্যাণে এমন দৃশ্যটাও এখন চোখ সওয়া হয়ে গেছে। তাও একবার নয়, তিন তিনবার টাইব্রেক দিয়ে নির্ধারিত হলো তিন গ্রুপের সেরা আর রানার্সআপ দলের নাম। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ নিয়ে একচোট নাটকের কাছে ফেডারেশন কাপের টাইব্... | 12 |
থানার মামলার এজাহার ও সাধারণ ডায়েরির (জিডি) তথ্য জেলা ম্যাজিস্ট্রেটকে দিচ্ছে না পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ প্রবিধান অনুযায়ী থানার প্রতিদিনের মামলা ও জিডির তথ্য জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব... | 6 |
যত দিন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব খাতের ৮০ থেকে ৯০ ভাগ দোকান বা প্রতিষ্ঠান ইএফডির (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) আওতায় আনতে না পারবে, তত দিন বিকল্প ব্যবস্থা হিসেবে উৎসে ভ্যাট আদায়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতি... | 0 |
নরসিংদীতে লেখাপড়ার পাশাপাশি বাসার ছাদে মাশরুম চাষ করে আয়ের পথ খুঁজে পেয়েছে মো. আবদুল্লাহ নামের এক স্কুলছাত্র। অনলাইনে মাশরুম চাষের ট্রেনিং নিয়ে মাত্র ১০ হাজার টাকা পুঁজিতে বাসার ছাদে মাশরুম চাষ শুরু করে আবদুল্লাহ। ছয় মাসের মাথায় এখন প্রতি মাসে তার গড় আয় ৩০ হাজার টাকা। বর্তমানে তার বিনিয়োগ প্রায় দুই লাখ টাকা।আবদুল্লাহ ন... | 6 |
ঈদুল আজহার পর টানা ১৯ দিনের বিধিনিষেধ তথা 'কঠোর লকডাউন' শেষে বুধবার (১১ আগস্ট) থেকে সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, দোকান-পাট ও শপিংমল এবং গণপরিবহনসহ উন্মুক্ত হয়েছে প্রায় সবই। তবে সবকিছু উন্মুক্ত হলেও সর্বাবস্থায় মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে কঠোরতা দেখাবে সরক... | 6 |
ঝিনাইদহের মহেশপুরে এক রশিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক-প্রেমিকা। শনিবার সকালে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের একটি রান্না ঘর থেকে আবু সাইদ (১৮) ও সোহানা খাতুন (১৬) নামে দুই প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবু সাইদ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের দিনমজুর আবু সুলতা... | 6 |
সাইফ আলী কন্যা সারা আলী খান। ২৫ বছর বয়সী এই নতুন মুখ বলিউডে ইতিমধ্যে নজর কেড়েছেন। ক্যারিয়ারের শুরুতে তার হাতে থাকা দু'টো ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে তৃতীয় ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সারা। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে আবারও সারা তার স্বপ্নের পুরুষের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন বলে কথা উঠেছে। জি-নিউজ জানায়, তৃতী... | 2 |
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেছেন, মেয়র সাদিকের ওপর গুলিবর্ষণের কারণে রোববার (আজ) তারা দুটি মামলা করবে। একটি মহানগর আওয়ামী লীগ, অপরটি সিটি করপোরেশন।মামলার প্রধান আসামি করা হবে ইউএনও মুনিবুর রহমানকে। আগস্টের পর বড় ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তারা। যদিও ... | 6 |
প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ার করে বলেছেন, যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়। এক সরকারি সভায় ভাষণ দেয়ার সময় একথা বলেন তিনি। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা রসিয়া টিভি ২৪ চ্যানেলে এই ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়। তিনি বলেন, প্রতিবেশী দেশের ... | 3 |
ঘটনাটি ইংল্যান্ডের। ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে তখন চলছিল ক্রিকেট ম্যাচ। গ্লস্টারশায়ারের বিপক্ষে মুখোমুখি ডারহাম। কিন্তু একটি হেলিকপ্টার (এয়ার অ্যাম্বুলেন্স) উড়ে এসে নামতে লাগল পিচের ওপর। তা দেখে তাড়াতাড়ি মাঠ ছেড়ে ডাগআউটে আশ্রয় নেন দুইদলের খেলোয়াড়েরা। ফলে কিছু সময়ের জন্য বন্ধ যায় ম্যাচটি। জানা গেছে, মাঠের পার্শ্ববর্ত... | 12 |
নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ সোমবার একটি ফেসবুক গ্রুপে ছবিগুলো পোস্ট করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়। এ ঘটনার পর সোমবার রাত ১১টা ৪৩ মিনিটের পর থেকে ফেসবুকে পাওয়া যাচ্ছে না মিথিলাকে। মিথিলার ফে... | 2 |
গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকাতেই ১৫০ জন। আজ বুধবার বিকালে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় নিজ দোকানের আফ্রিকান কর্মচারীর হাতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। বাংলাদেশ সময় গতকাল শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাকারী তাঁর বাসা ও দোকানে থাকা নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মোহাম্মদ হাসান... | 6 |
জামাকাপড় পুরোনো হয়ে গেলে তা আর ব্যবহার করতে ইচ্ছে করে না। তাই ওগুলো আমরা সবাই ফেলে দিই। তবে জানেন কি-পুরোনো ও ফেলনা টি-শার্ট দিয়ে তৈরি করা যায় দারুণ কিছু। পুরোনো টি-শার্ট দিয়ে বানানো যায় টোট ব্যাগ। আর এই ব্যাগ নিয়ে বাজারে যাওয়া যায়। পলিথিনের পরিবর্তে কাপড়ের এই ব্যাগের ব্যবহার করতে পারেন অনায়াসে। এটি সম্পূর্ণ পরিবেশবান্... | 6 |
মঠবাড়িয়ার বড়মাছুয়া থেকে রায়েন্দার বলেশ্বর নদীতে সদ্য চালু হওয়া ফেরিতে খেয়াঘাটের ইজারাদার কর্তৃক টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গত শনিবার দুপুরে বড়মাছুয়ার বলেশ্বর নদীর ফেরিঘাটে এ কর্মসূচি পালিত হয়।টোল আদায়কে কেন্দ্র করে নদীর দুইপাড়ে চলাচলকারী জনসাধারণের মাঝে চ... | 6 |
বাবার মৃত্যুর খবর শুনে দেশে ফিরেই গ্রেফতার হওয়া সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার জামিন পেয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আশিক ইমামের আদালত তাকে জামিন দেন। বাবার জানাজায় অংশ নেয়ার সুযোগ দিয়ে মানবিক কারণ বিবেচনায় ৫ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেয়া হয়। আগামী ১০ মার্... | 6 |
নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি ও অপহরণচেষ্টার অভিযোগে দুই ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ চক্রের দুজনকে আটক করা হয়।আজ রোববার দুপুরে বন্দরের কেওঢালা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপ... | 6 |
ঋণখেলাপির আইনি অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণখেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হওয়া মহিউদ্দিন সিদ্দিকীর রিট শুনানিকালে আদালত এ মন্তব্য করেন।আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে ম... | 6 |
বাংলাদেশের জলবায়ু কাজুবাদাম চাষের বেশ সহায়ক হওয়া সত্ত্বেও বিক্রি, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাত করার ভালো ব্যবস্থা না থাকায় কৃষকের মধ্যে এ বাদাম চাষে খুব একটা আগ্রহ নেই। তবে চলনবিলের উর্বর পলিমাটিতে সম্ভাবনা দেখাচ্ছে কাজুবাদাম।কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে। এ প্রক... | 6 |
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে কোথাও যেন যানজট না হয় সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে। ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের জন্য সচল রাখতে হবে। আজ সোমবার সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল... | 9 |
বড় পর্দার নায়কদের দেখে মনে হয়, তাঁদের জীবন না জানি কত সহজ। স্বপ্নের চেয়েও সুন্দর। কিন্তু সেই জীবনে যে কত জটিলতা, তা যাঁরা সেই জীবন যাপন করেন, তাঁরাই জানেন। ২০১৯ সালে এসে অক্ষয় কুমার নিজের ক্যারিয়ারের সবচেয়ে সফল বছরের দেখা পেয়েছেন। উপহার দিয়েছেন চারটি ব্লকবাস্টার হিট ছবি। একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়ে করেছেন বাজিমাত। কিন... | 2 |
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা পর ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার ১২টা ৪৫ মিনিটে চীনের একটি বিশেষ ফ্লাইটে করে আফ্রিকা যাওয়ার পথে ফুয়েল নেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ফুয়েল সংগ্রহ শেষে রাত ২টার দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর ঢাকা ছাড়ার কথা থাকে।... | 6 |
চলতি বছর একজন ঋণ গ্রহীতার যে পরিমাণ পরিশোধের কথা, তার মধ্যে ১৫ শতাংশ পরিশোধ করলে কেউ আর খেলাপি বলে পরিগণিত হবে না। ছোটদের পাশাপাশি বড়রাও পাবেন এ সুবিধা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বাং... | 0 |
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে তিন ধাপে ৬০ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির মিটিং শুরু হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে প্রথম মিটিং শুরু হয়। বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম ম... | 9 |
রংপুর বিভাগীয় লেখক পরিষদের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও শাখার উৎসব ও সম্মাননা দেওয়া হয়েছে। পরিষদের উদ্যোগে গতকাল সোমবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে এ সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সহসভাপতি অনুপম মনির সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি রংপুর পৌরসভার সাবেক মেয়র ও লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা... | 6 |
মুক্তিযুদ্ধের চেতনার কথা নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উদীচী চট্টগ্রাম আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এমন আহ্বান জানান তিনি। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনের এই অনুষ্ঠানমালা শুরু হয়।আলোচনা সভায় আরও বক্তব্য দেন গেরিলা মুক্তিযোদ... | 6 |
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের জাতিগতভাবে নিধন করা হচ্ছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।
তবে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দেশটির রাখাইন রাজ্যে চলমান সমস্যার কথা স্বীকার করেন।
তিনি বলেছেন, রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে। তবে একটি জাতিকে 'নিধন' করা হচ্ছে শব্দটি সেখানক... | 3 |
শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। চাঁদা না দিলে শিল্পীকে গুলি করে মেরে ফেলা হবে, পশ্চিমবঙ্গে তাঁর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে লুকিয়ে আছে সন্ত্রাসীরা, বাড়ি থেকে বের হলেই তাঁকে গুলি করা হবে, বাঁচতে চাইলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে-এভাবেই কদিন আগে মো... | 2 |
পরমাণু সমঝোতা বাদ দিয়ে ইরানের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল-মুয়াল্লেমি রবিবার এই আহ্বান জানানোর পাশাপাশি ইরানের বিরুদ্ধে তার দেশের কিছু ভিত্তিহীন অভিযোগেরও পুনরাবৃত্তি করেছেন। ... | 3 |
নগরে গতকাল সরোয়ারসহ বিএনপি নেতাদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা বরিশালে হঠাৎই বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। গতকাল বুধবার বেলা ১টার দিকে কয়েক শ নেতা-কর্মী সরোয়ারকে নিয়ে আদালতপাড়ায় এ বিক্ষোভ করেন। এ সময় তাঁকে ঘিরে ছিলেন নগর বিএনপির পদবঞ্চিত নেতারা। একই... | 6 |
আমাদের সমাজের সত্যিকার নৈতিকতার প্রতীক এবং বুদ্ধিজীবিতার উদাহরণ গত পঞ্চাশ বছরে কে? কাকে আমরা আমাদের রাজনীতি এবং রাষ্ট্র বিষয়ে ভাবতে গিয়ে সত্যিকার অর্থে কোনো বিতর্কহীনভাবে শ্রদ্ধা করতে পারি? কেউ কি আমাদের চোখের সামনে এমন আছেন?আসলে পাবলিক ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী যে অর্থে পশ্চিমা সমাজ আমাদের শেখায়, অর্থাৎ রাষ্ট্রের দু... | 6 |
৪ বছর বয়সী ছোট্ট মেয়েটি আপনমনে হাঁটছিল সমুদ্রসৈকতে। হাঁটতে হাঁটতে হুট করেই তার চোখে পড়ে এক বিশাল পায়ের ছাপ। এরপর তা নিয়ে শুরু হয় হইচই। এক পর্যায়ে গবেষকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, এই পায়ের ছাপ প্রায় ২২ কোটি বছরের পুরনো হতে পারে। আর তা হলো এক ডাইনোসরের। দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের এক... | 3 |
২০১৩ সালে আফগানিস্তানে এক বিস্ফোরণে মারা যান মার্কিন সেনাবাহিনীর একজন নারী আলোকচিত্রী হিলডা ক্লেটন ও চারজন আফগান। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তের দৃশ্যও ক্যামেরায় ধারণ করে গেছেন তিনি। দীর্ঘ চার বছর পর হিলডা ক্লেটনের পরিবারের অনুমতি নিয়ে সেই ঘটনার ছবি প্রকাশ করেছে আমেরিকান মিলিটারি রিভিউ ম্যাগাজিন। ... | 3 |
সারা দেশের মত বরিশালেও অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজা। আজ রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা শুরু হয়। বেলা ১১টা ১ মিনিটে সন্ধিপূঁজা শুরু হয়ে ১১টা ৪৯ মিনিটে শেষ হয়। পূজা শেষে অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা মন্দিরগুলোতে চন্ডিপাঠ এবং আরা... | 6 |
কক্সবাজারের টেকনাফে এক সপ্তাহের মধ্যে দুটি বন্য বাচ্চা হাতি মারা গেছে। আগের বাচ্চা হাতি মারা যাওয়ার কারণ খুঁজে না পেলেও এটির কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানা গেছে। আজ শনিবার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবিরসংলগ্ন পানির ছড়ায় মৃত হাতিটি দেখতে পায় রোহিঙ্গা ও স্থানীয়রা।১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (... | 6 |
কক্সবাজারের রামুতে আজ মঙ্গলবার প্রথমবারের মতো ১১ দিনব্যাপী ভিক্ষু মহাসভার সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একুশে পদকে ভূষিত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরো, উপসংঘরাজ শীলানন্দ মহাথেরো ও জ্ঞানরত্ন মহাথেরোসহ অন্যান্য ভিক্ষু।ফারিকুল প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আজ থ... | 6 |
বরিশাল বাবুগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদের সমারোহ। যেদিকে চোখ যায় হলুদ আর হলুদ। সরিষা ফুলের হলুদ রঙের আভায় ছেয়ে গেছে গোটা ফসলের মাঠ। বাবুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে সরিষার ব্যাপক চাষ হয়েছে। তবে চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ জাওয়াদের প্রভাবে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন সরিষা চাষিরা। তবে যথাসময়ে সরিষা ঘরে তুলতে পারলে ও ভা... | 6 |
ক্ষুদ্র পেশাজীবী ও উদ্যোক্তাদের পুনঃ অর্থায়নের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের (সিজিএস) আওতায় ৫০০ কোটি টাকার তববিল পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ স্কিমের আওতায় ১০ টাকা থেকে ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক ও নিম্ন আয়ের পেশাজীবীরা কেবল সুবিধা উপভোগ করতে পারবেন। ঋণের ক্ষেত্রে কোনো নিরাপত্তা জামানত লাগবে ন... | 6 |
করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্রিটেনে এবার বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি (বিএসই) রোগ শনাক্ত হয়েছে। এই রোগটি 'ম্যাড কাউ' রোগ নামে পরিচিত। এ রোগে আক্রান্ত হয়ে একটি গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি ও বিবিসি। এ মুহূর্তে খামারটিতে খাদ্য নিরাপত্তাসংক্রান্ত কোনও ঝুঁকি নেই বলে জানিয়ে... | 3 |
বাবা দেশের কিংবদন্তী অভিনেতা। ছেলে বাবার পথ ধরেই এগিয়ে যাচ্ছেন। মজার বিষয় হচ্ছে এই বাবা-ছেলের জন্মদিন একই দিনে। তারা হচ্ছেন আলী যাকের ও ইরেশ যাকের। দুজনেরই জন্মেছেন ৬ নভেম্বর। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই বাবা-ছেলেকে শুভেচ্ছা ভাসাচ্ছেন শোবিজ অঙ্গনের মানুষ ও ভক্তরা। মঞ্চ কাপানো অভিনেতা আলী যাকের। টিভি নাটকেও সমান আধ... | 2 |
কর্ণেল (অব.) অলি আহমেদের (বীরবিক্রম) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগ করেছেন তিনজন প্রেসিডিয়াম সদস্যা। এরা হলেন, জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল করিম আব্বাসী, সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল গনি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা ... | 6 |
প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে চারবার। কিন্তু তার পরও কারা প্রশিক্ষণ একাডেমির নির্মাণকাজ শেষ হয়নি। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের জুন মাসে। অথচ ঠিকমতো কাজই শুরু হয় ওই সময়। এখন অবকাঠামো নির্মাণের পর আবার থেমে গেছে কাজ। কাজ শেষ করতে আরও ২০ কোটি টাকা চেয়েছেন প্রকল্প পরিচালক। প্রস্তাবটি অনুমোদন না হওয়ায় এখন কাজ প... | 6 |
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সবার জানা। এখানে সরকারের প্রকৃত বিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র আটটি আসন লাভ করেছে। এর মধ্যে মূল শরিক বিএনপির ছয়টি। অবশিষ্ট আসনের সিংহভাগ গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের হাতে। ২১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জাতীয় পার্টি। আর ১৪-দলীয় জোটের শরিক দলগুলোও পেয়েছে কয়েকটি আসন। জাতীয় ... | 8 |
১৩ বছর বয়সী লিওনেল মেসি স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় এসেছিলেন। ফুটবলের দলবদলের বাজারে টানা ২১ বছর একই ক্লাবে কাটিয়ে দিয়ে রেকর্ড গড়েছেন ৩৪ বছরের মেসি। সেই তারকা খেলোয়াড় মেসি ছাড়তে না চাইলে ক্লাব তার সঙ্গে নতুন করে আর চুক্তি করেনি। গতকাল রবিবার বিকেলে বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলনে মেসি অঝোরে কেঁদেছেন। সেই কান্না কষ্ট... | 12 |
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিন জনের বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি রায়ের জন্য... | 6 |
শুক্রবার দিবাগত রাতে উৎক্ষেপণ হওয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওটা আগে ঘুরুক, পৃথিবী পরিক্রম করুক। তারপর দেখা যাবে। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। গণতন্ত্র ও আইনের শাসন পুন... | 9 |
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের জেলের মাঝে ৬ হাজার ২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। ৩১০ জেলের মাঝে মাথা পিছু ২০ কেজি করে চাল দেওয়া হয়।গতকাল শুক্রবার সকাল ১০টায় আমতলী ইউনিয়নের অস্থায়ী খাদ্য গোডাউনের সামনে এ সব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রাশেল চৌধুরী। এ সময় ইউপি সচিব সগির আহম্মেদসহ ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন... | 6 |
এগারোটি লক্ষ্য অর্জনে সাত দফা দাবি নিয়ে গঠিত 'জাতীয় ঐক্যফ্রন্ট'কে আন্দোলনের মাঠে, রাজপথে দেখতে চায় দেশের বাম প্রগতিশীল নেতারা। তাদের মতে, ঘোষিত দাবি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যদি আন্দোলনের মাঠে আসতে পারে তবে জনসমর্থন পাবে। নির্বাচন সামনে রেখে গঠিত 'জাতীয় ঐক্যফ্রন্টে'র দাবিগুলোর সাথে বাম-প্রগতিশীল দলগুলোর নির্বাচন প্রশ্নে ক... | 9 |
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাবজি, ফ্রি ফায়ারসহ অন্যান্য ক্ষতিকর অনলাইন গেম বন্ধের জন্য বিটিআরসির লাইসেন্সধারী অপারেটরদের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।আজ বুধবার বিআরটিসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মো. গোল... | 6 |
গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার অন্তত ৪৫০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষাসচিব রেডিও-৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন।বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্যের গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী রাশিয়ার অভিযান প্রথম দিনে... | 3 |
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত আসনের একজন মহিলা ইউপি সদস্য নিজের নামে দুস্থ নারীদের ভিজিডি কার্ড করেছেন। আর খোদ ইউপি চেয়ারম্যান ইউপি সদস্যের নামে সেই কার্ড ইস্যু করেছেন। এছাড়াও তিনি এক ভিজিডি কার্ডধারীর কার্ড চার বছর ধরে নিজের কাছে রেখে ওই কার্ডের চাল উত্তোলন করে আত্মসাত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগ থেকে... | 6 |
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বহুল আলোচিত দৃষ্টিনন্দন পাঁচতলা কাঠের বাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক। বাড়ির মালিক আব্দুর রশীদ জোয়ারদার কর্মময় জীবন থেকে অবসরের কারণে এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। তিনি জমি, আসবাবপত্রসহ এই বাড়ি প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চান।কর্মময় জীবন থেকে অবসরের কারণে এব... | 6 |
অতিরিক্ত মুনাফার লোভ ও প্রকৃতিবিনাশী কাজের ফলেই পৃথিবীতে পরিবেশ বিপর্যয় ঘটছে। আর এর দায় বহন করছে সাধারণ মানুষ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিজ্ঞান আন্দোলন মঞ্চ আয়োজিত 'বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, দূষণ ও পরিবেশ বিপর্যয়- আঞ্চলিক ও জাতীয় ক্ষেত্রে প্রভাব ও করণীয়' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। আলোচনা সভায় তেল গ্যাস খন... | 6 |
এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার নাজমুল আলম রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।চার দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার বিকেলের দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্ত... | 6 |
রাস্তা পাকাকরণের জন্য খোয়া বিছিয়ে সাত মাস ধরে লাপাত্তা ঠিকাদার। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ছয় গ্রামের শত শত মানুষ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলার রাতোর ইউনিয়নের ফরিঙ্গাদীঘি বাজার থেকে ৫০০ মিটার দীর্ঘ রাস্তাটির পাকাকরণের কাজ পায় ঠাকুরগাঁওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান আল ইকোয়ান... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.