text
stringlengths
1
58.1k
label
int64
0
12
কানাডায় তৈরি কোভিড-১৯ এর সম্ভাব্য একটি টিকার প্রাথমিক সাফল্য পাওয়া গেছে মানুষের ওপর পরীক্ষায়। এটি নিরাপদ ও ব্যক্তির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। চীনের নাগরিকদের ওপর পরীক্ষার পর এটি কানাডার নাগরিকদের ওপর পরীক্ষা করা হবে। শুক্রবার (২২ মে) ল্যানসেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, চীনের ক্যানসিনো বা...
3
ছোট পরিসরে খাবারের আয়োজন। অতিথিও নানা ধর্মাবলম্বীর। তবে একসঙ্গে ইফতার করলেন সবাই। সম্প্রীতির এই ইফতারে সবাইকে দেখা গেল হাসিমুখে আহার করতে।গত সোমবার বান্দরবানের থানচি উপজেলা সদর বাজারে দেখা গেছে এই দৃশ্য। বাজারে রিড থানচি ট্রেড সেন্টারে লিয়াকত সওদাগর প্লাস্টিক পণ্যের দোকানে এই ইফতারের আয়োজন করেন দোকানি। প্রতিদিনই স্বল্প...
6
সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে পুলিশের হেফাজতে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির চার শীর্ষ নেতা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।ছাড়া পাওয়া নেতারা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম ও পৌর বিএনপি সদস্যসচিব মো. মিজান...
6
ভোজ্যতেল হিসেবে সূর্যমুখীর গুণাগুণ অনন্য। মাঠেও এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ মানুষ। এমন অপরূপ চিত্র দিনাজপুরের খানসামা উপজেলায় দেখা গেছে। স্বল্প অর্থ ও সময় ব্যয় করে সূর্যমুখী চাষে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তেলযুক্ত ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব প্রকল্পের আওতায়...
6
ইসরাইলে নাফতালি বেনেতের নেতৃত্বের বর্তমান সরকারকে আগের সব সরকারের চেয়ে 'জঘন্যতম' হিসেবে মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট দফতরের এক মুখপাত্র। বৃহস্পতিবার ফিলিস্তিনি রেডিও ভয়েস অব প্যালেস্টাইনের সাথে এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন নাবিল আবু রুদাইনা নামের এই কর্মকর্তা। তিনি বলেন, 'আমাদের জনগণ এক নাগাড়ে ব...
3
সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, বাংলাদেশ এখন বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ-সুবিধার স্থান। শেখ হাসিনা বলেন, বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে বিশ্বের সেরা গন্তব্য হিসেবে খুঁজে পান তার জন্য বাংলাদেশ উদ্যোক্তাদের নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে প্রস্তু...
6
২০৩০ সালের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা ভারতের থেকে উন্নত হবে। যে অনুযায়ী রেলে বিনিয়োগ চলছে সে ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে উন্নত রেল ব্যবস্থা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। শনিবার দুপুরে কালীগঞ্জের বারোবাজার রেলস্টেশনে কৃষিপণ্য পরিবহণের জন্য লাগেজ ভ্যান সংয...
6
রাশিয়ার সামনে আমাদের একাকী ছেড়ে দেয়া হয়েছে। আমাদের সঙ্গে কে আছে? আমি তো কাউকেই দেখি না। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার আশ্বাসও কেউ দিলো না। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কিয়েভ শহরে রাশিয়ার হামলা চালানোর সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন। ইউক্রেনে রুশ সেনাদের হামলার প্রথম দিনে ছয়জন এবং দ্বিতীয় দিনে মোট...
3
পায়রা বন্দর ও পদ্মাসেতু ঘিরে দক্ষিণাঞ্চলে অনেক শিল্পপ্রতিষ্ঠান তৈরি হবে। লাখো মানুষের কর্মসংস্থান হবে। এ জন্য দক্ষ জনবল প্রয়োজন। এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়া করে সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করলেই প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পা...
6
অনেক সময় পিৎজা বানানোর পর পনির রয়ে যায়। সব পনির একই পদ্ধতিতে সংরক্ষণ করা যায় না। দীর্ঘদিন ভালো রাখতে কিছু বিষয় জেনে নিতে পারেন।কত দিন ভালো থাকবে তা নির্ভর করে পনির কতটা শক্ত তার ওপর।ব্যবহার শেষে বাকি পনির প্লাস্টিকে পেঁচিয়ে রাখুন। পারমিজানো, চ্যাডার ও গোর্গেনজোলা পনির এ পদ্ধতিতে রাখলে ভালো থাকবে।ব্রি,ক্যামেম্বার ও গোট ...
6
কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্রোহী প্রার্থীর ৭ জন কর্মী আহত হয়েছেন। রবিবার উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পুুলিশ ও প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, বুড়িচং উপজেলা আ'লীগের প্রার্থী এডভোকেট আবুল হাশেম খান রব...
6
স্ক্যান্ডিনেভিয়ান দুই দেশ সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আলোচনা জোটের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে ন্যাটোর একমাত্র মুসলিম সদস্যদেশ তুরস্ক ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদান ইস্যুতে আপত্তি তুলেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, 'স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালা। এ ...
3
নিউজিল্যান্ড সফরের প্রথম কয়েক দিন ভালো গেলেও এরপরে একের পর এক খারাপ সংবাদ আসতে থাকে। করোনার কারণে বাংলাদেশ দল এখন পর্যন্ত অনুশীলনে নামতে পারেননি। আছে হোটেলবন্দী হয়ে। এমন পরিস্থিতিতে সিরিজ বাতিলেরও শঙ্কা জেগেছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন, সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই।খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে ...
12
মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিরাচক বাজার সেতু জরাজীর্ণ হয়ে গেছে। এর সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছে বাসিন্দারা। যান চলাচল না করায় বাড়তি সাত কিলোমিটার সড়ক ঘুরে পাশের ভাওরখোলা ইউনিয়নে যেতে হচ্ছে।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, সড়ক থেকে সেতুটি খালের মাঝ বরাবর এসে শেষ হয়ে গেছে। এরপর শুরু হয়েছে...
6
সম্প্রতি কানাডার রাজনীতিতে ঘুরেফিরে আলোচনায় আসছে সে দেশের বড় নির্মাণ কোম্পানি এসএনসি লাভালিন। মন্ট্রিয়লভিত্তিক কানাডার এই কনস্ট্রাকশন জায়ান্ট কানাডার রাজনীতিকে এক গভীর আবর্তে ঠেলে দিয়েছে। কোম্পানিটি সারা বিশ্বে বিলিয়ন ডলারের নির্মাণকাজ করে। লক্ষ্য তৃতীয় বিশ্বের উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন-ক্ষুধার্ত দেশগুলো। নাইজেরিয়া, পাকিস্ত...
8
এক সপ্তাহ আগে পর্যন্ত আওয়ামী লীগের নেতা ছিলেন জাহাঙ্গীর আলম নান্নু। দল থেকে মনোনয়ন পাননি। তাই 'বিদ্রোহী' হয়ে ভোটে লড়েন। আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র হয়েছেন। এরপর এক সপ্তাহও যায়নি, এখন তিনি জেলখানায় আছেন।জাহাঙ্গীর আলম বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র। সহিংসতার মামলায় গত রোববার রাতে ঢাকা থেকে তাঁকে ...
6
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ ও ৮টি কেন্দ্রে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রইস উদ্দিন খান। গত সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।চতুর্থ দফায় অনুষ্ঠিত সাদুল্লা...
6
চট্টগ্রাম নগরের ইপিজেডের পাশে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় সাজ ফ্যাশন গার্মেন্টেসে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মাইলের মাথা ব্যারিস্টার কলেজের বিপরীতে সাজ ফ্যাশনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ১৩টি গাড়ি কাজ করছে। কা...
6
ভারতে দৈনিক সংক্রমণ বুধবার ৪৭ হাজার ছাড়িয়েছিল। ৪০ হাজারের বেশি হলেও তা আরও একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭। আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড...
4
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় ঘাটের ইজারাদার সালাম জমাদ্দারকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ছেলে আলামিন জমাদ্দার বাদি হয়ে শনিবার রাতে প্রতিপক্ষ বাবুল জমাদ্দার, তার ভাগ্নে রসেল, জসিম, বোন কাজল, ভাগ্নি রানী, সোহরাফ জমাদ্দার ও তার ছেলে রাসেল জমাদ্দারসহ ১১ জনের...
6
ইসরায়েলের কোম্পানির ব্যবস্থাপনায় চলা একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার আরব সাগরের ওমান উপকূলে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।জোডিয়াক ম্যারিটাইম নামের ইসরায়েলি ওই কোম্পানির অভিযোগ, তাদের ট্যাংকার জলদস্যুতার শিকার।সমুদ্র নিরাপত্ত...
3
সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখলসহ বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত-সমালোচিত এক নাম। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮৯ বছর। ঘটনাবহু...
6
ই-কমার্স সাইট কিউকমের সিইও রিপন মিয়াকে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। এরআগে রাজধানীর পল্টন থানার এই মামলায় রিপনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামির ফ...
6
নরসিংদীর রায়পুরার চরসুবুদ্ধি ও নিলক্ষা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের সময় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের জেরে দুই ইউপির দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চরসুবুদ্ধি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহিশবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের প...
9
ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঠিকানা পরিবহনের বাসের চালক রুবেল ও সহকারী মেহেদী হাসান।গতকাল রাত ৯টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া স...
6
বিশ্বের শীর্ষস্থানীয় ১০ জন ধনকুবেরের তালিকায় নেই ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানির নাম। এর আগে 'ব্লুমবার্গ বিলিনিয়ার ইনডেক্সে' চার নম্বর স্থানে ছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে ব্লুমবার্গের তালিকার সেরা দশ থেকে ছিটকে গেছেন আম্বানি। তার স্থান এখন এগার। কমেছে তার মোট সম্পত্তির পরিমাণও। খবর এনডিটিভির...
3
আশঙ্কা যা ছিল। সেটাই এবার সত্যি হলো। টোকিও অলিম্পিকে যোগ দিতে আসা খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত উগান্ডার অ্যাথলেটিক টিমের ওই খেলোয়াড়কে আইসোলেশনে পাঠানো হয়েছে। আগামী ২৩ জুলাই জাপানে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। গত বছরই জাপানে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়। এ বছরও অলিম্পিক ...
12
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণাদেওয়ায় ঢাকার সাথে সারা দেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে বন্ধ করা হয় চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী লঞ্চ। তবে লঞ্চ চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন। কারণ দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। বন্দর কর্তৃ...
6
বয়স বাড়লে অভিনয়শিল্পীরা ক্যামেরার সামনে থেকে চলে যান পেছনে। মন দেন পরিচালনা বা প্রযোজনায়। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ক্ষেত্রেও সে রকম দেখা গেল। তবে হঠাৎ একটা ঝড় বয়ে গেছে তাঁর জীবনে। ২০১৭ সালে 'ফার্স্ট দে কিল্ড মাই ফাদার' ছবিটি পরিচালনার পর তিনি বিরতি নেন। কেন? সম্প্রতি সে কারণ জানালেন জোলি। শিগগিরই আসছে জোলি অভিনী...
2
কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মেহের আলী জেল থেকে বের হয়ে পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে এলাকায় ফিরেছেন। এতে ওই প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ করেছেন অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি এলাকায় ফেরেন। ১৩ মার্চ তিনি একটি হত্যা মামল...
9
ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস আজ ১১ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা এলাকায় গেরিলা বাহিনীর ৯ জন বীরযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের এই ইতিহাসকে সমুজ্জ্বল করে রাখতে প্রতিবছর ১১ নভেম্বর পালিত হয় বেতিয়ারা শহীদ দিবস।১৯৭১ সালের এই দিন সেখান...
6
মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদের ভাঙনে ৪ মাসের বেশি সময় ধরে বিচ্ছিন্ন হয়ে পড়া পাকা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের সঙ্গে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন এ পথে নিয়মিত চলাচলকারী কয়েক হাজার মানুষজন।মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড স...
6
স্বল্প আয়ের মানুষ যাতে কম দামে পণ্য কিনতে পারে, এজন্য ১ কোটি মানুষকে সরকার বিশেষ কার্ড দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান তিনি।সরকারপ্রধান বলেন, 'আন্তর্জাতিক বাজারে যখন দাম বেড়ে যায়, তখন আমাদের খুব বেশি কিছু করার থাকে না। কিছু তো কম্প্র...
6
হার্ডিক পান্ডিয়া ও রবিন্দ্র জাদেজার অসাধারণ ব্যাটিং এবং শার্দুল ঠাকুর ও থাঙ্গারাসু নাটারাজানের বোলিংয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটায় জিতেছে ভারত। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে ৩০২ রান তুলে মাত্র ১৩ রানে জিতেছেন বিরাট কোহলি বাহিনী। আগের দুই ম্যাচে টস জিতে চারশ' ছোঁয়া রান করেছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ-স্টিভ স্মিথ...
12
সবার জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবার গতকাল শুক্রবার পালিত হয়েছে বিশ্ব টয়লেট দিবস। তবে এখনো মিঠাপুকুরের যাত্রীদের জন্য নিশ্চিত হয়নি এই সুবিধা।উপজেলার বাসস্ট্যান্ডগুলোতে নেই কোনো গণশৌচাগার। যার ফলে প্রাকৃতিক কর্ম সারতে গিয়ে যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকদের পড়তে হয় বিব্রতকর প...
6
জলাবদ্ধতা নিরসনে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে পৗরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে তার উপজেলা নির্বার্হী কর্মকর্তা বর...
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। বর্তমানে তিনি বাড়িতেই সেলফ-কোয়ারেন্টিনে আছেন। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে। দু'দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা কার্তিক আর...
2
কাশ্মীরের পুলওয়ামা হামলার পর ভারতের প্রতিরোধের আশঙ্কায় যে কোনো চরম পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান। এমনই খবর দিয়ে ভারতের জনপ্রিয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভারতীয় চাপের মুখে পাকিস্তান যাতে কোনোভাবেই মাথা না নোয়ায়, ইমরান খানের সরকারকে সেই কথাই বলেছে জইশ প্রধান মাসুদ আজহার। টাইমস অব ইন্ডিয়া দাবি...
3
করোনা ভাইরাসের আঘাতে বিপর্যস্ত পুরো ভারত। বাদ যায়নি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গও। তবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা প্রায়ই কাটিয়ে উঠতে পেরেছে করোনার প্রকোপ। সাড়ে তিন মাস পরে কলকাতায় প্রথমবারের মতো মৃত্যু নেমে এসেছে শূন্যে। শনিবার (১৭ জুলাই) করোনা আক্রান্ত হয়ে কলকাতায় কেউ মৃত্যুবরণ করেনি। যদিও রাজ্যের দুই প্রান্তে করোনা সং...
3
ভারতের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের জেরে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছেন পকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ভারতের এই সিদ্ধান্ত চীনও সমর্থনও করে না। এই সিদ্ধান্ত কোনোমতেই গ্রহণযোগ্য নয়। খবর নিউজ ১৮। কাশ্মীর প্রসঙ্গে মঙ্গলবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন পাক-প্রধানমন্ত্রী ...
3
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি শীর্ষ সম্মেলনে ইউরোপ সফরে যাচ্ছেন। তবে তিনি যুদ্ধরতইউক্রেনে যাবেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক টুইট বার্তায় বলেছেন, বাইডেনের ইউরোপ সফর ইউক্রেনের জনগণের সমর্থনে এবং ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট পুতিনের আক্রমণের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্য। তবেতার (বাইডেনের)...
3
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, 'বিএনপি দেশকে দরিদ্র করতে চেয়েছে আর শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার চেয়েছিল দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার দরকার নেই। তা না হলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমরা দরিদ্র থাকবো, ভিক্ষুক থাকবো। অথচ বঙ্গবন্ধু কন্যা শেখ হা...
6
পার্লামেন্টে অভিশংসিত হওয়ার প্রস্তাবে আইনপ্রণেতাদের ভোটের পর নেপালের প্রধান বিচারপতি চোলেন্দ্র শমশের রানাকে বরখাস্ত করা হয়েছে। রোববার তাকে বরখাস্ত করা হয়। বিচারপতি রানার বিরুদ্ধে অভিযোগ, স্বজনদের রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে গত বছর তিনি নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে সরিয়ে দিয়ে পার্লামেন্ট পুনর্বহালের...
3
ব্রাজিলিয়ান ভাইপারের বিষে করোনার প্রতিষেধকের আশা করছেন বিজ্ঞানীরা। এটি বানরের দেহে করোনার প্রতিলিপি থামাতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, করোনার ওষুধ তৈরিতে এটি সম্ভাব্য প্রথম ধাপ। বিজ্ঞানবিষয়ক জার্নাল মলেকিউলসে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে।গবেষণায় বলা হয়, জারারাকুসু পিট ভাইপার নামের ব্রাজিলিয়ান সাপের বিষের অণ...
3
উন্নয়নশীল দেশে আবাসন গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশেও এই খাত দ্রুত বিকশিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের আবাসন খাতের অন্যতম সংকট হলো, ক্রেতাদের আস্থার অভাব। এর পেছনে ডেভেলপার কোম্পানিগুলোর দায় আছে। ১০ জন ক্রেতার মধ্যে যদি একজন ক্রেতাও হয়রানির শিকার হন, তাহলেও এই খাত দায় এড়াতে পারে না। এই আস্থাহীনতার কারণে প্রবাসী বাঙালিদের বিনিয়...
0
বাংলাদেশি চলচ্চিত্রের চিরসবুজ নায়ক আলমগীর এর ৭২তম জন্মবার্ষিকী ছিল গতকাল রোববার। ১৯৫০ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা কলিম উদ্দিন আহম্মেদ ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ'-এর অন্যতম প্রযোজক। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক, ফ্যান্টাসিসহ নানা ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা...
2
বান্দরবান-রোয়াংছড়ি আঞ্চলিক সড়কের হানসামা পাড়া এলাকায় নোয়াপতং খালের ওপর নির্মিত পুরনো বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সেতুটির পাটাতন ভেঙে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে রোয়াংছড়ির উদ্দেশে একটি বালুবোঝা...
6
ফেনীর সোনাগাজীর বাসিন্দা শামীমা আফরোজা শিমু ২০০৫ সালের আগস্টে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উপজেলা সদরের কামরুল হাসান মিলনের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রবাসী স্বামীর আয় স্বল্প হলেও সংসার ভালোই চলছিল। কিন্তু যে কোম্পানিতে কাজ করতেন, সেটা দেউলিয়া হয়ে যাওয়ায় হঠাৎ তাঁকে দেশে ফিরে আসতে হয়।এই ধাক্কা সামলে উঠতে মিলন-শিমু দম...
6
কুমিল্লায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। নগরীর সংরাইশ এলাকায় সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মামলার ৩ নম্বর আসামি মো. সাব্বির হোসেন ও ৫ নম্বর আসামি মো. সাজেন। কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাস বিষয়টি নিশ্চিত করেন। ...
6
সম্মানী ভাতা বন্ধ থাকায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি বুধবার সকাল ৯টা পর্যন্ত পালন করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা। তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি সোমবার সকালে জেনারেল হাসপাতালের তত...
6
মহাকাশে অনন্য এক অর্জন দিয়ে নতুন বছরটি শুরু হয়েছে। গত মাসে অর্থাৎ জানুয়ারিতে জানা যায়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার কিউরিওসিটি মঙ্গল গ্রহের গ্যাল আগ্নেয়গিরির পাথরে খুঁজে পেয়েছে কার্বনের আইসোটপের মিশ্রণ। কোথাও এই মিশ্রণ পাওয়ার অর্থ, সেখানে প্রাণের অস্তিত্ব ছিল অথবা আছে। এ ছাড়া মিথেনের উপস্থিতি পর্যবেক...
6
থাইল্যান্ডে '১৩তম এইউ আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যম্পিয়নশিপ-২০১৭' প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. নাঈম আলী। দেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো তায়কোয়ান্দোতে আন্তর্জাতিক পদক জিতলেন রাবির বাংলা বিভাগের মাস্টার্সের এই শিক্ষার্থী। গত ২৫-২৬ মার্চ থাইল্যান্...
6
বরিশালে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব লেগেই আছে। একের পর এক সংঘাত-হানাহানির ঘটনা ঘটছে। সবশেষ গত বৃহস্পতিবার বিকেলে বরিশালে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে ছাত্রদলের বিবাদমান দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। এমন অনভিপ্রেত ঘটনায় বিব্রত হয়েছেন জেলা ও নগর বিএ...
9
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে গোলশুন্য ড্র করেও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে কাতারের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কার্যত বলিভিয়ার কাছে উরুগুয়ের ৩-০ ও ইকুয়েডরের কাছে চিলির ২-০ গোলের পরাজয়ে আর্জেন্টিনার বিশ্ব মঞ্চে খেলার নিশ্চিত হয়। টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনা এই অঞ্চলের বা...
12
ভোজ্যতেল, চালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা বাড্ডা ব্রিজ থেকে শুরু হয়ে আট দশ মিনিটে মিছিলটি গুলশান লিঙ্ক রোডে গিয়ে শেষ হয়। তড়িঘড়ি সমাবেশ করে সেখান থেকে সটকে পড়েন জামায়াতের নেতাকর্মীরা। কউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়...
9
আগের ম্যাচে প্যারিসে লিওনেল মেসির ঝলকে হেরেছিল ম্যানচেস্টার সিটি। সেই হারের শোধ এবার ঘরের মাঠ ইতিহাদেই নিল ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে গ্রুপে শীর্ষস্থানও নিশ্চিত করেছে সিটি। ৫ ম্যাচ শেষে সিটির পয়েন্ট যেখানে ১২, সেখানে দুই নম্বরে থাকা পিএসজির পয়েন...
12
পরমাণু চুক্তি নতুন করে শুরু করতে বিভিন্ন প্রতিশ্রুতি থেকে অনেক সরে গেছে ইরান। এমনকি নতুন করে 'কঠিন' দাবি জানিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সপ্তম দফায় পাঁচ দিনব্যাপী আলোচনা শেষে গত শনিবার এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া এ আলোচনা গত শুক্রবার শেষ হয়েছে।ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ২০...
6
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা না করে নির্বাচন কমিশন আইন প্রণয়ন দুরভিসন্ধিমূলক। যখন বাংলাদেশের ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দল নির্বাচন কমিশন আইন প্রণয়নের কথা বলছে, দেশের বিশিষ্ট নাগরিকগণ নির্বাচন কমিশন আইনের...
6
বান্দরবানে রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারে জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। গত সোমবার বিকেলে জেলা শহরে অবস্থিত পার্বত্য মন্ত্রীর বাস ভবন মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে...
6
২০১৭ সালের আজকের দিনে দিনে 'সরগেসি পদ্ধতি'তে (গর্ভ ভাড়ার মাধ্যমে সন্তান নেওয়া) জোড়া সন্তানের বাবা হয়েছিলেন করণ জোহর। অত্যন্ত গোপনীয়তায় 'সরোগেট মা'য়ের পরিচয় আড়াল করে যশ ও রুহির 'একা বাবা' (সিঙ্গেল ফাদার) হন তিনি। আজ তাদের বয়স হলো ৩। ইনস্টাগ্রামে করণ জোহর জন্মদিনের প্রাক্কালে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'স...
2
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সৎ ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মেধা ও দক্ষতা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। বর্তমান প্রজন্মের কাছে তাঁর জীবন ও কর্ম অনুকরণীয়। জাতি গঠনে...
6
নাটোরে চাঁদা না পেয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ফয়সাল হোসেন (১৫) নামের এক কিশোর দোকান কর্মচারীর নখ উপড়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আট নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন দোকানমালিক আবদুস সালাম।মামলার পর পুলিশ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন নাটোর সদর উপজেলার নবীনগর গ্রামের একরাম হোসেন ওরফ...
6
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তাকে বাসায় নেওয়া হয়েছে। আদ-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ জানিয়েছেন, ব্যারিস্টার রফিক-উল হককে আজ শনিবার সকালে বাসায় নেওয়া হয়। শুক্রবার বিকালে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় প্রবীণ এই আইনজীবীকে রাজধানীর মগবাজারের...
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের (৭৫) বাসায় ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিজির হায়াত মঞ্জিলে এ ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। খিজির হায়াত খানের সহধর্মিণী ও উপজেলা মহি...
6
বিগত দুই বছরের টানা বিধিনিষেধ এবং লকডাউনের পরে জীবন ধীরে ধীরে গতিতে ফিরে যাচ্ছে। দেশ বিদেশের মহামারি সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আশপাশে ভ্রমণের আমেজ আবার ছড়িয়ে পড়েছে চারিদিকে। তবে ভ্রমণ ব্যাপারটা মহামারির কারণে মাঝে বেশ অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছিল। ভ্রমনপিপাসুদের সার্বক্ষণিক পরিবর্তনশীল চাহিদার সঙ্গে তাল মি...
4
লক্ষ্মীপুরের কমলনগরে ব্যক্তিমালিকানাধীন গুদাম থেকে জব্দ করা আড়াই হাজার বস্তা (১১৫ টন) সরকারি চাল ও গম ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ আজ মঙ্গলবার এ নির্দেশ দেন।এর আগে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এনএসআইয়ের যৌথ অভিযানে জব্দ সরকারি ...
6
সকাল ৭টা। ঘুম থেকে উঠে চা বানাচ্ছি, অফিসে যেতে হবে ১০টার মধ্যে। আজ একটু আগেই উঠেছি। কারণ কাপড় ধুতে হবে। কিছু জায়গায় অনলাইনে একটা খুব পরিচিত অ্যাপ থেকে আবেদন করছি, ভালো কোনো চাকরি পেলে এই চাকরিটা ছেড়ে দেব। এই চাকরি ছাড়ার প্রথম কারণ হলো বেতন। কাজের তুলনায় বেতন যা দিচ্ছে তাতে মাস শেষে খুব টানাটানিতে পড়ে যাই। পরিবেশ ভালো, ...
6
ঢাকা-কলকাতা-ঢাকা রুটে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ার বাবল চুক্তির আওতায় এই ফ্লাইট চালু হচ্ছে বলে শুক্রবার গণমাধ্যমকে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সালেহ মোস্তফা কামাল। তিনি বলেন, 'আমরা ঢাকা-কলকাতা-ঢাকা রুটে সপ...
6
পশ্চিম পাকিস্তানের তৎকালীন জেনারেল নিয়াজি পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উড়িয়ে দেননি। তিনি বলেছিলেন, একজন পুরুষ পূর্ব পাকিস্তানে থাকবে, লড়বে এবং প্রাণ দেবে কিন্তু ঝিলমে (পশ্চিম পাকিস্তান) যাবে যৌনতার ক্ষুধা মেটানোর জন্য, এটা নিশ্চয় আপনি আশা করেন না... ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানি সে...
2
দু-এক দিনের মধ্যে সন্তান প্রসবের দিন ধার্য ছিল রানী আকতারের। একটি সন্তানের জন্য অনেক স্বপ্ন বুনেছিলেন রানী। সন্তানকে নিয়ে খেলবেন, শুনবেন মা ডাক। কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হলো না। ৯ মাসের অন্তঃসত্ত্বা রানীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই...
6
হবিগঞ্জের মাধবপুরে এক জনপ্রতিনিধিকে টাকার মালা পরিয়ে দিচ্ছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা।খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ জানুয়ারি মাধবপুর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাঘাসুরা ইউপিতে ভ্রাম্যমাণ আদালত...
6
সরকারি স্থাপনা, বিপুল সংখ্যক জনসংখ্যা ও শিল্পের গুরুত্ব বিবেচনায় ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পৌরসভায় রূপান্তরিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে ঢাকা পোস্ট ডট কম নামের একটি নতুন অনলাইন সংবাদমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি...
6
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'অভ্যুত্থানের' উদ্দেশ্যেই গত বছর ক্যাপিটাল হিল দাঙ্গা ঘটিয়েছিলেন। সম্প্রতি ওই দাঙ্গার বিষয়ে কংগ্রেসের একটি তদন্ত কমিটির শুনানিতে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।কংগ্রেসের ওই তদন্ত কমিটির ভাইস-চেয়ারম্যান ও রিপাবলিকান দলের ক...
3
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে কোটি টাকা মূল্যের জমির ওপর মার্কেট, মহাসড়কের পাশে অন্তত আড়াই কোটি টাকা মূল্যের জমির ওপর কাঁচা-পাকা বাড়ি এবং পৈতৃক ভিটায় রয়েছে আরও একটি বাড়ি। দুই বাড়িতে অন্তত ৩০টি কক্ষে ভাড়াটেরা বাস করেন। এত সম্পত্তি থাকার পরও সরকারি খাতায় তিনি অসচ্ছল মুক্তিযোদ্ধার স্ত্রী! জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম...
6
কয়েক দিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে তার সরকার। এবার শর্তসাপেক্ষে তালেবানদের অর্থ ছাড়ের প্রতিশ্রুতিও দিলেন তিনি। মঙ্গলবার রাতে জি-৭ এর পক্ষ থেকে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আটকে থাকা শত শত মিলিয়ন পাউন্ড তালেবান নেতৃত্বের কাছে ছেড়ে দেবে পশ্চিমারা। তবে এক্ষেত্...
3
হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মাগফেরাত কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন আল্লামা শফীর ছেলেও 'আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ'র আমির মাওলানা আনাস মাদানী। মাওলানা আনাস মাদানী জানান, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর রুহের মাগফেরাত কামনায় তার খলিফা, শাগরেদ, আত্মীয়স্বজন ও প্রিয়জনরা সাড়ে তিন হাজার কুরআন খতম,...
6
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ ও পরোয়ানা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে উপস্থিত ছিলেন নারায়...
6
আফগানিস্তানের কান্দাহার কনস্যুলেট থেকে সব ভারতীয় কূটনীতিক ও কর্মীকে বিশেষ উড়োজাহাজে করে দেশে ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। ভারত সরকারের বরাত দিয়ে গতকাল রোববার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কান্দাহার শহরের কাছে যুদ্ধ বেড়ে যাওয়ায় ভারত সরকার এমন পদক্ষেপ নিল। আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের...
3
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে লড়তে একটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত এই নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না রাজকুমারী উবোলরাতানা মাহিদলের। রাজকুমারীকে মনোনয়ন দেওয়া 'থাই রাকসা চার্ট পার্টি'র পক্ষ থেকে জানানো হয়েছে, রাজার ইচ্ছানুযায়ী তারা রাজকুমারী উবোলরাতানা মাহিদলের মনোনয়ন বাতিল করবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হ...
3
আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটির ন...
6
প্রিয় তারকাদের সঙ্গে একবার দেখা করা, তাদের সঙ্গে একটা ছবি বা অটোগ্রাফ নেওয়া কিংবা একবার তাকে কাছ থেকে দেখা, সব অনুরাগীরই স্বপ্ন। কিন্তু বাস্তবে এই স্বপ্ন কতজনেরই বা পূরণ হয়! তবে রণবীর সিংয়ের লন্ডনবাসী এক ভক্তের স্বপ্ন এবার পূরণ হল। আর সেটা করলেন তারকা নিজেই। জানা গেছে, কিরণ নামে লন্ডনের বাসিন্দা এই নারী বহুদিন ধরেই ...
2
রাজধানীর গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের পাশে ১২তলা ভবনের ১০ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আজ বিকাল ৪টার দিকে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে আমাদের ৭টি ইউনিট আছে। প্রাথমিকভাবে আগুন লাগা...
6
নির্বাচনের এক মাস আগ থেকে নির্বাচনের ১৫ দিন পর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে বিকল্প ধারা বাংলাদেশ। এ ছাড়া নির্বাচন অনুষ্ঠানে যাঁরা বিভিন্ন পর্যায়ে যুক্ত থাকবেন তাদের ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে নিরপেক্ষতার শপথ নেওয়ারও প্রস্তাব করেছে দলটি। আর ঢালাওভাবে সেনা মোতায়েন না করে স্পর্শকাতর এল...
9
অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও পুরো প্রস্তুতি শেষ করতে পারেনি আয়োজন কতৃপক্ষ বাংলা একাডেমি। মেলায় ঢুকেই দেখা গেল প্রচুর দর্শনার্থী এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ পছন্দের বই ও কিনছেন। তবে এর মধ্যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনার স্তুপ ও বিভিন্ন স্টলে পেরেকের ঠোকাঠুকি, সাজসজ্জার কাজ করা হ...
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হওয়ার পর অতিথি হয়ে এক অনুষ্ঠানে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, 'যদি প্রযোজকদের ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমার মুখ থাকবে না।' গতকাল শনিবার রাতে রাজধানী একটি পাঁচতারা হোটেলে একটি মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, 'আম...
2
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিতে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পর থেকে হুইল চেয়ারই ভরসা। এবার ওই ঘটনার জের! মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তার পদ থেকে সরানো হলো অশোক চক্রবর্তীকে। কমিশন এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই অশোক চক্রবর্তীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়ে...
3
আজ ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা...
9
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপি নির্বাচনে প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে বেশ আলোচনা চলছে। রাজশাহী বিভাগ থেকে একমাত্র তিনিই ২০০৯ সালে ঢাকায় শ্রেষ্ঠ নারী আত্মকর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় যুব পুরস্কার পান। নারী হিসেবে প্রার্থিতা ঘোষণার পর থেকে এলাকায় বেশ আলোচনা হচ্ছে তা...
6
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগের মামলায় বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শরিফ...
6
দেশের সেরা আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী থেকে পদত্যাগ করেছেন আরিফ খান।২০১৬ সালের মার্চ থেকে তিনি প্রতিষ্ঠানটির এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার তিনি পদত্যাগ করলেও তা এখনও গৃহীত হয়নি। আরিফ খান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনারের পদ থেকে পদত্যাগ করে ...
0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভিপি নুরকে আক্রমণ শুধু ভিপিকে আক্রমণ নয়, এই আক্রমণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীর ওপর আক্রমণ, এই আক্রমণ সারাদেশের ছাত্রসমাজের ওপর আক্রমণ। নুরের ওপর আক্রমণ সারাদেশের জনগণের চিন্তাচেতনার ওপর আক্রমণ, গণতন্ত্রের ওপর আক্রমণ। তিনি বলেন, নুরদের মতো স্বাধীনচেতা...
9
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, দেশের রাজনীতি এখন আর রাজনীতিকদের হাতে নেই। হাতে গোনা কিছু লোকের কাছে রাষ্ট্রক্ষমতা বন্দী হয়ে আছে। জনগণের স্বার্থে ওই ক্ষমতালোভীদের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য প্রয়...
9
'স্ত্রীর সঙ্গে সীমিত পরিসরে মিথ্যে বলার সুযোগ আছে' এ কথা বলে নিজের পক্ষে সাফাই গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গত ৮ এপ্রিল বিকেলে যে ভিডিও পোস্ট দিয়েছিলেন, তা মুছে ফেলেছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক। তার ফেরিফাইড ফেসবুক পেজে গেলে দেখা যায়, শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে তিনি নতুন একট...
6
নিজেদের পছন্দের দলে যোগ না দেয়ায় এক কলেজছাত্রীকে প্রায় তিনমাস ধরে নির্যাতন করেছে বলে কলেজছাত্রী অভিযোগ করেছেন। নির্যাতনের শিকার কলেজছাত্রী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। প্রসীতপন্থী ইউপিডিএফে যোগ দেয়ার জন্য চাপ দেয়া হয়।মিতালী চাকমা নামে কলেজছাত্রী তাদের দলে যোগ না দেওয়ায় তাকে অপহরণ করা হয়। এরপর টানা তিন মাস তাদের আস্...
6
ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভোট পরবর্তী সহিংসতায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার খবর শুনেই পুরুষশূন্য হয়ে পড়েছে ঠাকুরগাঁও সদরের রাজাগাঁও ইউনিয়নের ছয়টি গ্রাম। গত রবিবার উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ...
6
বরগুনায় ছেলেকে দোকান লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।শাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষি ব্যাংকের বরগুনা শাখায় কর্মরত। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়ে চরকল...
6
সংকটময় মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। বেশ কয়েক মাস ধরে কথা চালাচালির পর তিন মাসের জন্য ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পরিচালক পদে ঘোষণা করা হয়েছে স্মিথের নাম। ইচ্ছা থাকলেও এ দফায় তিন মাসের বেশি চুক্তি করতে পারেননি স্মিথ। কেননা আগামী বছরের ইন্ডিয়ান প্রি...
12
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাখি শিকার বন্ধে মাইকিং করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল বাজার, সমাধিনগর বাজার, ঢোলজানী বাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যরা এই মাইকিং করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসানের উদ্যোগে এই মাইকিং করা হয়।এ সময় বলা ...
6
সাভারে সড়ক দুর্ঘটনায় আল মুসলিম (৬২) নামে পোশাক কারখানার এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে কাজে যোগদানের উদ্দেশে বাসা থেকে বের হন আল মুসলিম। পথে উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া থেকে ঢাকাগামী একটি...
6
দক্ষিণ এশিয়ার ক্ষুধার্ত মানুষের খাবার নিশ্চিতে সবাইকে এক হয়ে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এ লক্ষ্য অর্জনে এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা বাড়ানো, প্রযুক্তি বিনিময় এবং কৃষি অর্থায়নে বিশেষ আঞ্চলিক তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। বৃহস্প...
6