content stringlengths 0 129k |
|---|
এদিকে শুক্রবার রাতে আটককৃত ৩ জনকে গতকাল চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে |
জীবননগর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তূজাকে অক্টোবর মাস থেকে একদল দুর্বৃত্তদল দফায় দফায় সপরিবারে হত্যার হুমকি দিয়ে বাড়িতে চিঠি ফেলে যেতে থাকে |
এ ঘটনায় চরম উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারটি |
গত ৯ নভেম্বর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা তার স্ত্রী মোশরেকা মোর্তূজাকে নিয়ে কোলকাতায় যান চিকিৎসার উদ্দেশে |
দুর্বৃত্তদল ওই দিন রাতে গোলাম মোর্তূজা বাড়ির চারপাশে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অপচেষ্টা করে |
এ ঘটনার পর বাড়ি পাহারা শুরু করা হয় |
রাতদিন পুলিশসহ এলাকাবাসী পাহারা দেয়ার মধ্যে কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানের ছোট ছেলে শাওন ও তার স্ত্রী শ্রাবন্তীকে ২৫ নভেম্বর হত্যা হুমকি দিয়ে তারিখ ঘোষণা করে চিঠি দেয়া হয় |
এ চিঠি ও টাকা পাওয়ার পর এ পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েন |
এ অবস্থার মধ্যে গত শুক্রবার রাতে নিয়মিত পাহারা চলাকালে পুলিশ দেখতে পায় পাহারাত গ্রামবাসীর একটি দলের মধ্য থেকে একজন সঙ্গোপনে চেয়ারম্যানের বাড়ির দিকে এগিয়ে গেলো এবং গ্রিলের ফাঁক দিয়ে চেয়ারম্যানের বাড়ির বারান্দায় কিছু একটা ছুড়ে মেরে দ্রুত পায়ে ফিরে আসছে |
পুলিশের সন্দেহ হলে এ সময় তারা ছুটে এসে পাহারাদলের টিম লিডার আশরাফুজ্জামান লিটনকে (৪৫) হাতেনাতে আটক ও বারান্দা থেকে হত্যার হুমকি দেয়া চিঠি উদ্ধার করে |
এ সময় পুলিশি জিজ্ঞাসাবাদে সে অকপটে ঘটনার জড়ি থাকার কথা স্বীকার করে |
এ সময় সে পুলিশকে জানায়, সেসহ ৪ জন এ ঘটনার সাথে জড়িত |
লিটনের স্বীকারোক্তিতে পুলিশ তার অপর দু সহযোগী একই গ্রামের সাধন হোসেন (২৩) ও সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে |
এসময় চিঠি লেখার মূল নায়ক আব্দুস সাত্তার পালিয়ে যায় |
পলাতক আব্দুস সাত্তারকে গতকাল অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে |
এদিকে পূর্বে গ্রেফতারকৃত ৩ জনকে গতকাল মামলাসহ আদালতে সোপর্দপূর্বক রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে বলে পুলিশসূত্রে জানা গেছে |
গতকাল রোববার এ সংক্রান্ত প্রকাশিত সংবাদে গ্রেফতারকৃত লিটন, সাইফুল, সাধন ও সাত্তারকে জামায়াত-শিবিরের ক্যাডার হিসেবে উল্লেখ্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রশিবির সভাপতি ফারুক আহমেদ |
প্রতিবাদপত্রে তিনি দাবি করে বলেছেন, উল্লেখিত কেউই জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত নয় |
তাদের সাথে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই |
সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের সংবাদ সাংবাদিকদের নিকট সরবরাহ করা হয়েছে |
কমলগঞ্জে এক ডিভোর্সি নারী আব্দুস সালাম নামে এক পুলিশ সদস্যের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন |
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে ওই নারী অনশন শুরু করেন |
সালাম উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের তেরাব আলীর ছেলে |
তিনি পুলিশ কনস্টেবল পদে চাকরি করেন |
শুক্রবার (৫ নভেম্বর) তার বিয়ে হওয়ার কথা রয়েছে |
অনশনরত নারী জানান, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে অনশন শুরু করেন |
অনশনে বসা ওই নারী আব্দুস সালামের চাচাতো ভাই শাহ আলমের সাবেক স্ত্রী |
তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ের পর থেকেই সালামের সঙ্গে ওই নারীর পরকীয়া প্রেম চলছিলো |
বিষয়টি জানাজানি হলে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় ওই নারীর |
কিন্তু পরে সালাম ওই নারীকে বিয়ে করতে চাননি |
পরে ওই নারী আব্দুস সালামের বিষয়ে তার তৎকালীন কর্মস্থল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন |
বর্তমানে অভিযোগটি তদন্তাধিন অবস্থায় রয়েছে |
এরই মধ্যে শুক্রবার (৫ নভেম্বর) উপজেলা ইসলামপুর এলাকায় বিয়ে ঠিক করেন সালামের পরিবার |
এ খবর পেয়ে বিয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে অনশন শুরু করেন ওই নারী |
অনশনে থাকা নাসিমা আক্তার বলেন, 'আব্দুস সালামের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক |
সে বিয়ের আশ্বাস দিয়ে আমাকে নিয়ে বিভিন্ন হোটেলে রাত্রী যাপনও করেছে |
আমার পূর্বের স্বামীকে তার কথায় ডিভোর্স দিয়েছি |
এখন গোপনে বিয়ে করতে দিন তারিখও ঠিক করেছে |
খবর শুনে আমাকে বিয়ে করার জন্যই তার বাড়ির সামনে অনশনে বসেছি |
স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে শালিস বৈঠক হয় এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সালাম ওই নারীকে বিয়ে করার কথা |
কিন্তু বৈঠকের রায় মানেনি সালাম |
এখন আর আমাদের কিছু করার নেই |
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বিষয়টি শুনেছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে |
সংসদীয় প্রতিনিধি দলের সদস্য মনোনিত হয়ে সরকারীভাবে রাষ্ট্রীয় সফরে নিউইর্য়াক গেলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন |
জানা যায়, আজ ১৬ মার্চ বৃহস্পতিবার ও ১৭ মার্চ শুক্রবার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং জাতিসংঘের যৌত উদ্যোগে হেডকোয়ার্টার নিউইর্য়াকে একটি অনুষ্ঠানে যোগ দিতে ১৪ মার্চ বাংলাদেশের তিন সদস্য দলের সাথে তিনি নিউইর্য়াকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন |
সংসদীয় প্রতিনিধি দলের হয়ে রাষ্ট্রীয় এই সফরে যাচ্ছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান পররাষ্ট্র মস্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি, চট্রগাম-১১ আসনের সংসদ এম. আব্দুল লতিফ |
সৈয়দা সায়রা মহসিনের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল কাদির পারভেজ মোবাইলে সংবাদমেইলকে সফরের সত্যতা নিশ্চিত করে বলেন রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২২ মার্চ দেশে ফেরার কথা রয়েছে |
উল্লেখ্য, সায়রা মহসিন বাংলাদেশের প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী মৌলভীবাজার-৩ আসনের সাংসদ |
এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ গত বছরের ২৪ নভেম্বর এক প্রজ্ঞাপনমূলে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ পূনঃগঠন করা হয়েছে |
কমিটিতে সিলেট বিভাগ থেকে কমিটির একমাত্র সদস্য নির্বাচিত করা হয় সদস্য সৈয়দা সায়রা মহসীনকে |
ওই জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী, সহ-সভাপতি শিল্প মন্ত্রী, সদস্যঃ অর্থ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রী,শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী |
বাবুগঞ্জে পূর্ব চাঁদপাশা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরন |
বাবুগঞ্জে পূর্ব চাঁদপাশা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরন -: ; -:#; } ._{ -:#; -:10; } ._1{ -:#244; :7; :#; :1 #244; -:15 !; -:; -: ; } ._1{ -:#4; :#000; -:20; -:400; :8; -:10; -:10; :; -:4 #23192; -:4 #23192; } ._1 { :#000; -:; -:400; -:24; } ._1 { -:22; :#60002; } ._1{ -:22; -:; -:400; -:10;... |
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ০২:১৭ পূর্বাহ্ন |
সার্চ |
বিজ্ঞপ্তি : |
24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [ ] অথবা [ ] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব |
*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩ |
প্রচ্ছদ |
বরিশাল |
ঝালকাঠি |
বরগুনা |
পটুয়াখালী |
ভোলা |
পিরোজপুর |
জাতীয় |
রাজনীতি |
নির্বাচনের খবর |
এক্সক্লুসিভ |
জনদূর্ভোগ |
চাকরির খবর |
খেলাধুলা |
দেশজুড়ে |
সম্পাদকীয় |
উপজাতীয় |
বিশেষ খবর |
অন্যান্য |
ক্যাম্পাস |
কৃষি সংবাদ |
ইতিহাস ঐতিহ্য |
আইন আদালত |
আন্তর্জাতিক |
ধর্ম |
ফিচার |
বিনোদন |
মুক্তমত |
মুক্তিযুদ্ধ |
মুখোমুখি |
লিড নিউজ |
লাইফস্টাইল |
সাহিত্য সংস্কৃতি |
স্বাস্থ্য |
ভিন্ন খবর |
সংবাদ শিরোনাম: |
ছিঃ আবুল লজ্জা বরিশাল নগরীতে এ যেন সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোরই বিয়ে! বরিশাল নগরীতে গাঁজাসহ আটক ২ কুয়াকাটায় দেখা গেল 'নীল মান্না কাঁকড়া'! বিভাগীয় মহাসমাবেশ সফল করতে মুলাদীতে বিএনপির প্রস্তুতি সভা কলাপাড়ায় বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ কলাপাড়া সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় বাসে ছাত্রদের হাফ ভাড়ার ব... |
বরিশাল |
বাবুগঞ্জে পূর্ব চাঁদপাশা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.