content stringlengths 0 129k |
|---|
ভিডিও |
'সালমোনেলা' ব্যাকটেরিয়ার প্রকোপ: ল্যাকটালিসের শিশুখাদ্য প্রত্যাহার |
আন্তর্জাতিক | 15 , 2018 4:34 |
06434319 ' ' () , , 12 2018. . -/ |
আবারও শিশু খাদ্যপণ্য নিয়ে বিতর্ক |
এবার, ফরাসি দুগ্ধ ও দুগ্ধজাত উৎপাদক প্রতিষ্ঠান- ল্যাকটালিসের পণ্যে মিললো ক্ষতিকর 'সালমোনেলা' ব্যাকটেরিয়া |
ইতিমধ্যে, বাংলাদেশসহ বিশ্বের ৮৩ টি দেশের বাজার থেকে তুলে নেয়া হয়েছে ১ কোটি ২০ লাখ গুড়ো দুধের প্যাকেট |
ক্ষতিকর এই ব্যাকটেরিয়ায় গ্রিস-স্পেন ও ফ্রান্সে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৩৭ শিশু |
যাদের, ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে ফরাসি প্রতিষ্ঠানটি |
এর আগে, বাংলাদেশের বাজার থেকেও ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে ল্যাকটালিসের শিশু খাদ্য প্রত্যাহারের নির্দেশ দিয়ে হয়েছে |
ইউরোপ, আফ্রিকা আর বাংলাদেশসহ এশিয়ার বাজারগুলোয় শিশু খাদ্যপণ্য- ল্যাকটালিস নিয়ে বিরাজ করছে আতঙ্ক |
অভিভাবকরা তো বটেই, ব্যবসায়ীরাও বিক্রয়কেন্দ্র থেকে দ্রুত সরাচ্ছেন প্রতিষ্ঠানের উৎপাদিত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য |
অভিযুক্ত প্রতিষ্ঠানটি বিশ্বের ৮৩ দেশ থেকে এক কোটি ২০ লাখ প্যাকেট গুড়ো দুধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে |
একইসাথে, ভুক্তভোগী শিশুদের চিকিৎসার সব ব্যয় বহনেরও আশ্বাস দিয়েছে |
যাদের মধ্যে, ৩৫ শিশুই ফ্রান্সের; বাকি দু'জন গ্রিস ও স্পেনের |
ফ্রান্সের ল্যাকটালিস গ্রুপের মুখপাত্র মিশেল নালে জানান, গেলো ডিসেম্বরেই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছিলো ক্যারন শহরে আমাদের উৎপাদক খামারটি বন্ধ করে দেয়া হবে |
এর আগেই ঘটলো এমন দুঃখজনক ঘটনা |
আমরা তদন্তের পাশাপাশি প্রত্যেক অভিভাবককে জবাবদিহি করতে বাধ্য |
বিষক্রিয়া যেন আরও না ছড়ায়, সেজন্য পণ্যগুলো বাজার থেকে দ্রুততার সাথে তুলে নেয়া হচ্ছে |
আমাদের জানা মতে, ৩০টি দেশের পণ্যে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি |
চিকিৎসকরা বলছেন, গুড়ো দুধটি খাওয়ার পর 'স্যালমোনেলা' ব্যাকটেরিয়ার সংক্রমন হচ্ছে শিশুর শরীরে |
যা একইসাথে বমি, ডায়রিয়ার পাশাপাশি প্রচণ্ড পেটব্যাথার সৃষ্টি করে |
সুষ্ঠু সেবা না পেলে প্রাণও হারাতে পারে আক্রান্ত শিশু |
তাই, ফ্রান্স সরকারের পক্ষ থেকেও জারি করা হয়েছে সতর্কতা |
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ডায়রিয়াজনিত রোগের ক্ষেত্রে ভূমিকা রাখা প্রধান চারটি বৈশ্বিক কারণের একটি এই 'সালমোনেলা' ব্যাকটেরিয়া |
অধিকতর ক্ষয়ক্ষতি এড়াতে, ল্যাকটালিসের উৎপাদক প্রতিষ্ঠান, তাদের উৎপাদিত পণ্যের মেয়াদ এবং সরবরাহকারী খামারগুলোর ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মেইরি |
বলেন, আনুষাঙ্গিক তদন্ত চলছে |
মনুষ্যসৃষ্ট কোনো ভুলের কারণে বিষয়টি এতো গুরুতর অবস্থায় পৌঁছেছে কিনা, সে বিষয়গুলোও রাখা হয়েছে নজরদারিতে |
ফরাসি ম্যাগাজিন 'শ্যালজ' -এর ২০১৭ সালের জরিপে বলা হয়, দেশটির ১১তম ধনকুবের ল্যাকটালিস গ্রুপের মালিক ও ডেইরি টাইকুন ইমানুয়েল ব্যাজনিও |
অবশ্য ব্যবসায়িক খ্যাতির তুলনায় রাজনীতিকদের সাথে সখ্য'র কারণেই তিনি বেশি পরিচিত |
যমুনা অনলাইন: টিএফ |
সম্পর্কিত আরও পড়ুন |
৩ মাস বেতন নেই, সার্বিয়ায় নিযুক্ত পাকিস্তান দূতাবাসের কর্মীদের 'বিদ্রোহ'! |
এবার মালয়েশিয়াতেও ওমিক্রনের হানা |
ভারতে যুদ্ধবিমানের চাকা চুরি! চোর ধরতে মরিয়া বিমানবাহিনী |
পরবর্তী সংবাদ |
+ |
সর্বশেষ |
মিরপুর টেস্টে রেকর্ডের সামনে সাকিব |
ব্রণ নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা |
মির্জাপুরে নৌকার মনোনয়ন পেলেন খান আহমেদ শুভ |
এবার সামনে এলো বিয়েবাড়ির ছবি, বিশেষ বিবাহ আইনে বিয়েও সম্পন্ন! |
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি |
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © . | | | | |
ছাত্র আন্দোলনে হয়রানি চলবে না : নুর||তালিবান বিরোধী কারজাই বলছেন তারা আমার ভাই!||দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা||অসীম ক্ষমতা শেখ হাসিনার নাই : পরিকল্পনামন্ত্রী||গ্রিক সাইপ্রাসের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ তুরস্ক||আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩||নারী কোনো সম্পতি নয়, স্বাধীন মানবী : তালিবান||নিজের ভোটও পান... |
প্রচ্ছদ |
আদালত |
কুমিল্লার আদালতে তোলা হয়েছে সেই ইকবালকে |
বাদ দিন |
প্রিন্ট করুন |
কুমিল্লার আদালতে তোলা হয়েছে সেই ইকবালকে |
আদালত প্রতিবেদক |
২৩ অক্টোবর ২০২১, ১২:৩৬ |
আদলতে তোলা হচ্ছে ইকবালকে (ছবি : সংগৃহীত) |
কুমিল্লায় নানুয়ার দীঘির পাড়ের এক মণ্ডপে কুরআন রাখার অপরাধে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে আদালতে তোলা হয়েছে |
শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১১টা ৫৫ মিনিটে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তোলা হয় |
আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী |
এর আগে, শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা পুলিশ লাইনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন |
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের সুগন্ধা সৈকত থেকে ইকবালকে আটক করে পুলিশ |
খবর পেয়ে রাতেই কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে কুমিল্লা থেকে রওনা দেয় পুলিশের একটি টিম |
শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে প্রাথমিকভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় |
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে পবিত্র কুরআন শরীফ দেখা যায় |
এরপর কুরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক |
সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয় |
এ ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় নয় মামলায় ৭৯১ জনকে আসামি করা হয় |
এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় পাঁচটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি এবং দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে |
৯১ জনের নাম উল্লেখ করে মামলায় ৭০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে |
এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী |
ন্যাক্কারজনক এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে আসে |
সিসিটিভি'র সে ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ইকবাল হোসেন মসজিদ থেকে মণ্ডপের দিকে যান এবং মণ্ডপে কুরআন শরীফ রেখে গদা হাতে ফেরেন |
এই ফুটেজগুলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ সময় যাচাই করে ইকবালকে গ্রেফতার করে |
ওডি/নিমি |
আদালত | আরও খবর |
আনুষ্ঠানিক যাত্রা শুরু করল 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান আইনজীবী পরিবার' |
পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করতে রিট |
আমিনবাজারে ৬ ছাত্র হত্যা : ১৩ আসামির মৃত্যুদণ্ড |
২০ মাস পর শারীরিক উপস্থিতিতে চলছে সুপ্রিম কোর্টের বিচার |
রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ |
পাপিয়া দম্পতির বিচার শুরু |
১ ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে চলবে সুপ্রিম কোর্ট |
নাঈমের পরিবারকে আপাতত ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট |
'); (!='') $().(' |
'); $().(' |
'); }); // $('#_').((){ // = ''; // .(,'_'); // }); // $('#_').((){ // = ''; // .(,'_'); // }); |
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা চেয়ারম্যানের একটি আপত্তিকরর্ ভিডিও মুঠোফোনে ভাইরাল হয়ে গেছে বলে জানা যায় |
বুধবার দুপুর হতে ভিডিওটি সকলের মুঠোফোনে কে বা কারা প্রেরণ করে |
ভিডিওটি আমাদের হাতে পৌঁছেছে |
ভিডিওতে দেখা যায়, নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তার অফিসে এক নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত |
সামনে অন্য এক নারী সেটা ভিডিও করছে |
এক মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান কাদের ওই নারীর সাথে আপত্তিকর কাজ করছেন |
এক পর্যায়ে কাদের ভিডিও ধারনকারী মহিলার উদ্দেশ্যে বলেন, তুমি ভিডিও করছো নাকি? মহিলা জানায় সে ভিডিও করছেনা, গান শুনছে |
আরো পড়ুনঃ ওএমএস-এর চাল আত্নসাতের অভিযোগে ইউপি সদস্য মস্তফার বিরুদ্ধে সংবাদ সম্মেলন |
সুত্রে জানা যায়, ঘটনাটি বুধবার (১৭ নভেম্বর) সকালে কাদের চেয়ারম্যানের উপজেলার অফিসে ধারন করা |
ভিডিও ধারনকারী ও ভুক্তভোগী নারীর পরিচয় পাওয়া না গেলেও সুত্র জানায়, ভুক্তভোগী নারী একজন উপকারভোগী |
তবে কি কারণে ওই নারী কাদের চেয়ারম্যানের অফিস কক্ষে গিয়েছিলেন তা জানা যায়নি |
আপত্তিকর ভিডিও'র ব্যাপারে নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের মোবাইলে কয়েকবার ফোন করা হয় কিন্তু তিনি রিসিভ করেননি |
তারপর তার মোবাইলে ক্ষুদেবার্তা পাঠানো হয় |
ক্ষুদে বার্তা পাঠানোর পর তার মোবাইলে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.