content stringlengths 0 129k |
|---|
ঢাকায় আত্মগোপনে ছিলেন মেয়র আব্বাস, পালাতে চেয়েছিলেন দেশ থেকেও |
মিশিগানে স্কুলে বন্দুকধারীর হামলা, তিন শিক্ষার্থী নিহত |
ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক! বেত্রাঘাতের সঙ্গে ২০ বছরের জেল হতে পারে বৃদ্ধের |
নাসির-অমির চার্জ শুনানি আজ, ট্রাইব্যুনালে পরীমনি |
কক্সবাজারে ঝুলন্ত রেস্টুরেন্টের যাত্রা শুরু |
সব খবর |
ঢাকায় আত্মগোপনে ছিলেন মেয়র আব্বাস, পালাতে চেয়েছিলেন দেশ থেকেও |
নাসির-অমির চার্জ শুনানি আজ, ট্রাইব্যুনালে পরীমনি |
সেই মেয়র আব্বাস আলী রাজধানীর ইশা খাঁ হোটেল থেকে আটক |
নাসির-অমির চার্জ শুনানি আজ, ট্রাইব্যুনালে পরীমনি |
সেই মেয়র আব্বাস আলী রাজধানীর ইশা খাঁ হোটেল থেকে আটক |
ইভ্যালির এমডি হিসেবে দায়িত্বরত মাহবুব কবীর অবসরে যাচ্ছেন |
জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যক্তির যাবজ্জীবন |
জয়পুরহাট প্রতিনিধি |
১৪ জানুয়ারি ২০২১ ০২:৪৭ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ০২:৫০ পিএম |
প্রতীকী ছবি |
জয়পুরহাটে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মাসুদ রানা নামে এক ব্যক্তিকে ৪০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত |
এ সময় ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের |
সশ্রম কারাদণ্ড দেওয়া হয় |
আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ আদেশ দেন |
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন দুপুর দুটার দিকে জয়পুরহাট সদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পার্শ্বের একটি পাট ক্ষেতে যায় |
এ সময় ওই গ্রামেরই তাজিম উদ্দীনের ছেলে মাসুদ রানা (৩৬) তাকে ধর্ষণ করে |
এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী ২ জুলাই বিষপান করলে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন |
পরে এ ঘটনায় নিহতের বাবা হেলাল উদ্দীন বাদী হয়ে ৩ জুলাই জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন |
মামলার দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ |
সাতজন স্বাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালতের বিচারক আজ এ রায় দেন |
এ বিষয়ে জয়পুরহাটের সিনিয়র আইনজীবী নন্দ কিশোর আগরওয়ালা জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক থাকলেও আজ জনাকীর্ণ আদালতে বিচারক মো. রুস্তম আলী এ আদেশ প্রদান করেন |
রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নিহত কিশোরীর মা-বাবাসহ স্বজনরা |
2011 - 2021 . এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি |
2011 - 2021 . এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি |
জুলাই ৫, ২০২১ জুলাই ৫, ২০২১ .. সতর্ক হওয়ার সময় পেরিয়ে যাচ্ছে |
শেয়ার করুন |
মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.) |
বাংলাদেশ যে লক্ষ্যে ও উদ্দেশ্যে স্বাধীন হয়েছে তা যাতে বাস্তবায়িত হতে না পারে তার জন্য অনবরত যুদ্ধ করে যাচ্ছে এদেশীয় একাত্তরের পরাজিত গোষ্ঠী এবং তাদের বংশধররা |
এই যুদ্ধের বহিঃপ্রকাশ বিভিন্ন সময়ে, বিভিন্ন পন্থায় ও রূপে দেখা গেছে |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে নিয়ে যাত্রা শুরু করলেন |
জ্যোতির্ময় দার্শনিক বঙ্গবন্ধু জানতেন সঠিক লক্ষ্য নির্ধারণ ও তাতে অটুট থাকা এবং সে অনুসারে কাজ হলেই শুধু সফলতা অর্জন করা সম্ভব, সেটি ব্যক্তির জন্য যেমন প্রযোজ্য, রাষ্ট্রের বেলায় সেটি আরো অতীব গুরুত্বপূর্ণ |
তাই তিনি বাহাত্তরের সংবিধানের শুরুতে দ্বিতীয় লাইনে রাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ করে দিলেন |
তাতে লেখা হলো, 'জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি |
' অর্থাৎ জাতীয় মুক্তিই ছিল স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্য |
শুধু ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতায় তিনি লক্ষ্যকে সীমাবদ্ধ করেননি |
কিসের থেকে মুক্তি সে কথাও বঙ্গবন্ধু বলেছেন এবং সংবিধানে তার সব কিছু সন্নিবেশিত করেছেন |
ধর্মান্ধতা, উগ্রবাদ, ধর্মাশ্রয়ী রাজনীতি, কুশিক্ষা, কুসংস্কার, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ এবং সমস্ত সাম্প্রদায়িক ভেদাভেদ থেকে বাংলাদেশ মুক্ত থাকবে, এটাই মুক্তির মূল প্রতিপাদ্য |
মুক্তির পথে সবচেয়ে বড় শত্রু বৈষম্য, সেটি যে ক্ষেত্রেই হোক না কেন |
সামগ্রিকভাবে একটা রাষ্ট্রের মানবসম্পদের মনোজগৎ সঠিক ও আধুনিক হলেই সব মানুষ ক্ষুধা ও দরিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হতে পারে, যার উদাহরণ বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগেই বিশ্বাঙ্গনে স্বতঃসিদ্ধ সত্যরূপে প্রতিষ্ঠিত হয়ে আছে |
মাত্র সাড়ে তিন বছরের মাথায় একটা সম্ভাবনাময় স্থানে বাংলাদেশকে নিয়ে আসেন বঙ্গবন্ধু |
কিন্তু আদম সন্তান আর শয়তানের মধ্যে যেমন চিরশত্রুতা, তেমনি মুক্তিসংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত যা কিছু আছে তার সঙ্গে এদেশীয় একাত্তরের পরাজিত গোষ্ঠী ও তাদের বংশধরদের চিরশত্রুতা |
এখানে যুক্তিতর্কের কোনো স্থান নেই |
ইংলিশ কবি জন মিল্টনের 'প্যারাডাইস লস্ট' মহাকাব্যের এক জায়গায় আছে, স্বর্গের মধ্যে শয়তান ও আদম-ঈভের দ্বন্দ্ব-সংঘাতের এক পর্যায়ে গড শয়তানকে সাপে পরিণত করেন, অর্থাৎ শয়তান সাপের রূপ ধরে |
ছোটবেলায় শুনেছি, সাপ মানুষের চিরশত্রু |
কেন তা বুঝতে পারিনি, তখন 'প্যারাডাইস লস্ট' সম্পর্কে কিছু জানতাম না |
আদম সৃষ্টির প্রতিহিংসায় এক ফেরেশতা শয়তান হয়ে যায় |
অন্ধ যুক্তিহীন প্রতিহিংসাবশত যে শত্রুতার জন্ম, তার মীমাংসা হয় না |
সেটাই ঘটেছে বাংলাদেশে |
একাত্তরের পরাজয়ের প্রতিহিংসা থেকে জন্ম হয়েছে বিএনপির এবং তার সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-মুসলিম লীগের বাংলাদেশি বংশধররা, আর সংগত কারণেই পাকিস্তান তাদের মুরব্বি |
সে কারণেই স্বাধীনতার ৫০ বছরের মাথায় এসেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধ রাজনৈতিক পক্ষের প্রতাপ দেখা লাগে, যার উদাহরণ বিশ্বে কোথাও নেই |
আবার একটু পেছনের কথায় ফিরতে হবে |
পঁচাত্তরের পরে দুই সামরিক শাসকের সময় উল্লিখিত চিরশত্রুতার চরম বহিঃপ্রকাশ দেখা গেছে |
সংবিধান থেকে রাষ্ট্রের লক্ষ্য এবং মৌলিক আদর্শ তাঁরা বাতিল করলেন |
ফলে লক্ষ্যহীন হয়ে রাষ্ট্র অন্ধকারের মধ্যে ঢুকে গেল |
পারলে তাঁরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানিয়ে ফেলতেন, কিন্তু ৩০ লাখ মানুষের জীবন বিসর্জনের সহজাত অমোঘ শক্তির কারণে তা পারেননি |
সামরিক শাসকের অন্যতম প্রতিভূ জামায়াত-বিএনপি সরকারের সময় ২০০১-২০০৬ মেয়াদে বিশ্বের বড় বড় মিডিয়া থেকে শঙ্কা প্রকাশ করা হয়, বাংলাদেশ অচিরেই পাকিস্তান ও আফগানিস্তানের মতো আরেকটি তালেবানপন্থী রাষ্ট্র হতে যাচ্ছে |
বিএনপি এখনো বাংলাদেশে স্বীকৃত অন্যতম বড় রাজনৈতিক দল |
কিন্তু মধ্যযুগীয় পশ্চাৎপদ পাকিস্তানপন্থী নীতি এবং চরম মূর্খতা ও অদূরদর্শিতার কারণে তারা এখন নিয়মতান্ত্রিক রাজনীতিতে আর সুবিধা করতে পারছে না |
একসময়ে জঙ্গি সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের পথ তারা বেছে নেয় |
তাতে শুধু ব্যর্থ নয়, বিশ্ব অঙ্গনে অভিহিত হয় সন্ত্রাসী দল হিসেবে |
কানাডার একটা ফেডারেল আদালত পর্যন্ত রায় দিলেন - বিএনপি একটি সন্ত্রাসী দল |
সাইবারজগেক ব্যবহার করে যারা আজ বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে, ইতিহাসের প্রেক্ষাপটে তাদের পরিচয় এবং লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার জন্যই এত বড় একটা প্রাক-প্রসঙ্গ নিয়ে আন্দোলন করতে হলো |
তথ্য-প্রযুক্তির বৈশ্বিক ঢেউয়ের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ |
এর ইতিবাচক দিকের সুবিধা ব্যাপকভাবে পাচ্ছি, কিন্তু তার বিশাল ক্ষতিকর দিক থেকে বাঁচার প্রতিরক্ষাব্যবস্থা খুবই দুর্বল |
রাজনীতি ও সমরনীতির বড় অবলম্বন এখন সাইবারজগৎ |
অপরাধের বড় জগৎও বটে |
ইউটিউব ও ফেসবুকের মালিকরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী |
সীমাহীন আকাশকে ব্যবহার করে অনুমতি ব্যতিরেকেই তাঁরা বাংলাদেশের বিশাল বাজার দখল করে ফেলেছেন |
এই সুযোগটিই গ্রহণ করেছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী গোষ্ঠী |
বিগত দুই-তিন বছর ধরে বাংলাদেশের কিছু ব্যক্তি বিদেশে বসে বহুপক্ষীয় যোগসাজশে দেশি-বিদেশি বিশাল অর্থায়নে ইউটিউব, ফেসবুকসহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে জাতির পিতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকার এবং মুক্তচিন্তায় বিশ্বাসী ব্যক্তিদের বিরুদ্ধে যেভাবে চরম বিষোদগার কর... |
মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের সহজাত প্রবৃত্ত হলো মুখরোচক রসালো, বিদ্বেষ, উত্তেজনাপূর্ণ সংঘাত সৃষ্টির বক্তব্য এবং কুরুচিপূর্ণ মিথ্যা ও চাঞ্চল্যকর কিছু ইউটিউবে, ফেসবুকে পেলেই তার ওপর হুমড়ি খেয়ে পড়ে |
জ্ঞানগর্ভ, ইতিহাসনির্ভর রুচিপূর্ণ বক্তব্যের দিকে সহজে কেউ আকর্ষিত হয় না |
দেশের বিরুদ্ধে এই অপকর্ম যাঁরা করছেন, তাঁদের মধ্যে মেজর-কর্নেল পদবির তিন-চারজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং তিন-চারজন সাংবাদিক ফ্রন্টলাইনে ভূমিকা রাখছেন |
মোবাইল ও ল্যাপটপে, ইউটিউব খুললেই এঁদের চরম মিথ্যাচারপূর্ণ রাষ্ট্রদ্রোহমূলক কথাবার্তাগুলো অনবরত পর্দায় ভেসে উঠতে থাকে |
এটাকে বলে বুস্টিং অর্থাৎ যে যত বেশি টাকা ইউটিউব কর্তৃপক্ষকে দেবেন তাঁদের বক্তব্য তত বেশি দর্শকদের সামনে আসতে থাকবে |
তার মানে এর পেছনে বিশাল টাকা বিনিয়োগ হচ্ছে |
এত দিনে যেসব তথ্য-উপাত্ত সামনে এসেছে তাতে নিশ্চিত করে বলা যায়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দেশে-বিদেশে গচ্ছিত জামায়াতের বিশাল অর্থভাণ্ডারসহ আরো অনেকেই এর পেছনে অর্থ ঢালছে |
এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় |
অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সমন্বিত পন্থায় বর্তমান সরকারকে ভায়োলেন্সের মাধ্যমে ক্ষমতা থেকে উত্খাতের জন্য সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নিয়ে এরা কাজ করছে |
২০১৫-২০১৬ সালে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের দুজন কর্মকর্তা জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে দেশে ফেরত যেতে বাধ্য হন, জামায়াতকে পাকিস্তান তাদের নিজস্ব লোক মনে করে, জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করতে পারে, মুক্তিযুদ্ধের আদর্শ এবং বঙ্গবন্ধুর নাম-ন... |
বাংলাদেশ থেকে অনেকে ব্যক্তিগতভাবে হয়তো এদের অর্থ জোগাচ্ছে |
জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে ২০১৫ সালে বিপুল পরিমাণ অর্থ প্রদানের জন্য বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন ও অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন গ্রেপ্তার হন |
২০১৫ সালের ২০ আগস্ট সব পত্রিকায় এ বিষয়ের ওপর সচিত্র প্রতিবেদন ছাপা হয় |
যারা দেশদ্রোহী জঙ্গিদের অর্থ দিতে পারে, তারা ওই সব অবৈধ ইউটিউব পরিচালনাকারী সাংবাদিকদের অর্থ দেবে সেটাই স্বাভাবিক |
গত দুই বছর ধরে তারা এই অপকর্ম করছে, অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে তার কোনো প্রতিফলন নেই |
এই চিহ্নিত ব্যক্তিদের ইউটিউব, ফেসবুকের প্রচারণাগুলো সরকার অবৈধ ও বেআইনি ঘোষণা করতে পারে |
বিদেশে যারা বসে আছে তারা ধরাছোঁয়ার বাইরে হতে পারে, দেশের ভেতরে বসে যেসব লোক এদের ইউটিউবে ইন্টারভিউ দিয়ে রাষ্ট্রদ্রোহমূলক কাজে উৎসাহিত করছে, তাদের বিরুদ্ধেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি |
বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতির পিতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো রাষ্ট্রদ্রোহের শামিল |
আইন ও বিচারব্যবস্থার অকার্যকারিতায় জঙ্গি-সন্ত্রাসী এবং এসব রাষ্ট্রদ্রোহী পার পেয়ে যাচ্ছে |
ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আইনটিকে বিতর্কিত করে ফেলা হয়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.