content stringlengths 0 129k |
|---|
প্রিয় পাঠক হয়ত বলবেন ধর্ষণ বা নারী নির্যাতনের মত বিষয়ের সঙ্গে এসব বিষয়ের সম্পর্ক কি বা তা প্রাসঙ্গিক কি না |
অবশ্যই এটি একটির সঙ্গে অপরটির সঙ্গে যুক্ত |
নারীর ক্ষমতায়ন হলে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সে নিগৃহীত হওয়া থেকে রক্ষা পায় |
পত্রিকার পাতা খুললে আমরা দেখি মা ও মেয়েকে ধর্ষণের মত ঘটনার সংবাদ |
ধর্ষণ যে প্রতিহিংসা পরায়ন হয়ে অপরাধীরা পরিকল্পিতভাবে ঘটাচ্ছে এবং এধরনের নিকৃষ্ট অপরাধ সমাজে বাড়ছে তা শুধু সমাজকে কলুষিত করছে তা নয় নারীর অর্থনৈতিক, সামাজিক ক্ষমতায়নে চরম বাধার সৃষ্টি করছে |
বিশে^র সবচেয়ে ক্ষমতাধর ও বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে এধরনের নির্যাতন আশঙ্কাজনকহারে বাড়ছে |
অন্যান্য দেশের পরিস্থিতি কমবেশি একই রকম |
সেক্স ফ্রি বা দুজনের সম্মতিতে যৌনতা, ন্যুড পার্ক, নৈশ ক্লাবের অনাচার, বিকিনি সংস্কৃতি এমন এক ভয়ানক পর্যায়ে চলে গেছে যে মানুষের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি সেক্স ডল ব্যবহার করতে শুরু করেছে |
মানুষের প্রতি আত্মিক দরদ, অনুভূতি ভুলে ক্রমশ সে যান্ত্রিক ও পাশবিক হয়ে উঠছে |
ইসলামে বিবাহবহির্ভূত যেকোনো যৌন সঙ্গমই অপরাধ |
তাই ধর্ষণও এক প্রকারের ব্যভিচার |
অনেক সময় মুক্ত বিবেকের মানুষও বলেন দুজনের সম্মতিতে যৌনতা হলে করার কি আছে |
মাই বডি মাই চয়েস এমন স্লোগানও শোনা যায় |
কিন্তু প্রলোভন দিয়ে, প্রেমের ভান করে বা সংকটের সময়ে সহায়তার হাত এগিয়ে দিয়ে কৌশলে অনেক নারীর সম্ভ্রম কেড়ে নেওয়া বা শেষ পর্যন্ত তাকে শারীরিকভাবে মিলিত হতে বাধ্য করা হয় |
এরপর দুজনের সম্মতি আর টেকে না |
এজন্যেই ইসলামি আইন শাস্ত্রে ধর্ষকের শাস্তি ব্যভিচারকারীর শাস্তির অনুরূপ |
এমনকি ইসলামি স্কলাররা ধর্ষণের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন |
ব্যভিচার সুস্পষ্ট হারাম এবং শিরক ও হত্যার পর বৃহত্তম অপরাধ |
কোরআনে বলা হয়েছে, 'আর ব্যভিচারের কাছেও যেয়ো না |
নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ |
' সূরা আল ইসরা: ৩২ |
হাদিসে আছে সেই মুসলিম যার হাত অন্যের কোনো ক্ষতি করে না |
ইমাম কুরতুবি (রহ.) বলেন, 'উলামায়ে কেরাম বলেছেন, 'ব্যভিচার করো না'-এর চেয়ে 'ব্যভিচারের কাছেও যেয়ো না' অনেক বেশি কঠোর বাক্য |
' এর অর্থ যেসব বিষয় ব্যভিচারে ভূমিকা রাখে সেগুলোও হারাম |
অনেক সময় নিরীহ ধর্ষিতাকে কঠোর শাস্তি দেওয়া হয় |
ধর্ষক নিরাপদে রক্ষা পায় |
অথচ হজরত ওয়াইল ইবনে হুজর (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর যুগে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে রাসূলুল্লাহ (সা.) তাকে কোনোরূপ শাস্তি দেননি, তবে ধর্ষককে শাস্তি দেন |
' -ইবনে মাজাহ: ২৫৯৮ |
[১] কদমতলীতে নকল রড তৈরির কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা ≣ [১] বিশ্বকাপ উপলক্ষ্যে নির্মাণকাজে হতাহত শ্রমিকের সঠিক তথ্য দিচ্ছে না কাতার ≣ [১] ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত,আহত ১০ |
এমনকি সরকারি মালিকানাধীন এক গোলাম গণিমতের পঞ্চমাংশে পাওয়া এক দাসির সঙ্গে জবরদস্তি করে ব্যভিচার (ধর্ষণ) করে |
এতে তার কুমারিত্ব নষ্ট হয়ে যায় |
হজরত উমর (রা.) ওই গোলামকে কশাঘাত করেন এবং নির্বাসন দেন |
কিন্তু দাসিটিকে সে বাধ্য করেছিল বলে তাকে কশাঘাত করেননি |
' সহিহ বোখারি: ৬৯৪৯ |
ইসলামে ব্যভিচারী যদি বিবাহিত হয়, তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে |
আর যদি অবিবাহিত হয়, তাহলে তাকে প্রকাশ্যে একশ' দোররা মারা হবে |
নারী-পুরুষ উভয়ের জন্য একই শাস্তি |
কোরআনে বলা হয়েছে, 'ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে একশ' করে বেত্রাঘাত কর |
আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো |
মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে |
' সূরা নূর: ২ |
ধর্ষণের ক্ষেত্রে দু'টো বিষয় লক্ষ্যণীয় |
১. ব্যভিচার, ২. বলপ্রয়োগ বা ভীতি প্রদর্শন |
প্রথমটির জন্য পূর্বোক্ত ব্যভিচারের শাস্তি পাবে |
পরেরটির জন্য ইসলামি আইনজ্ঞদের এক অংশ বলেন, মুহারাবার শাস্তি হবে |
মুহারাবা হলো, পথে কিংবা অন্যত্র অস্ত্র দেখিয়ে বা অস্ত্র ছাড়া ভীতি প্রদর্শন করে ডাকাতি করা |
এতে কেবল সম্পদ ছিনিয়ে নেওয়া হতে পারে, আবার কেবল হত্যা করা হতে পারে |
আবার দু'টোই হতে পারে |
মালেকি মাজহাবের আইনজ্ঞরা মুহারাবার সংজ্ঞায় সম্ভ্রম লুট করার বিষয়টি যোগ করেছেন |
তবে সব ইসলামি স্কলারই মুহারাবাকে পৃথিবীতে অনাচার সৃষ্টি, নিরাপত্তা বিঘ্নিতকরণ ও ত্রাস সৃষ্টি ইত্যাদি অর্থে উল্লেখ করেছেন |
মুহারাবার শাস্তি আল্লাহতায়ালা এভাবে উল্লেখ করেছেন, 'যারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলিতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে |
এটি হলো- তাদের জন্য পার্থিব লাঞ্চনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি |
' সূরা মায়েদা: ৩৩ |
কারণ হাঙ্গামা ও ত্রাস সৃষ্টি করে করা অপরাধের শাস্তি ত্রাস ও হাঙ্গামাহীন অপরাধের শাস্তি থেকে গুরুতর |
বাংলাদেশের আইনে ধর্ষণের কারণে মৃত্যু না হলে তার মৃত্যুদণ্ড নেই |
কেবল যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড |
পক্ষান্তরে ইসলামে বিবাহিত কেউ ধর্ষণ বা ব্যভিচার করলে তার শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ডের কথা বলেছে |
ধর্ষণের সঙ্গে যদি আরও কিছু সংশ্লিষ্ট হয়- যেমন ভিডিওধারণ, ওই ভিডিও প্রচার ইত্যাদি; তাহলে আরও শাস্তি যুক্ত হবে |
তবে এসব শাস্তি কেবল রাষ্ট্র বা রাষ্ট্রের অনুমোদনপ্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তর প্রয়োগ করবে, ব্যক্তি পর্যায়ের কেউ নয় |
বিশে^র সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে এমন শীর্ষ ১০টি দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা (১৩২.৪০ শতাংশ), বতসোয়ানা (৯২.৯০ শতাংশ), লেসোথো (৮২.৯০ শতাংশ), এসওয়াটিনি (৭৭.৫০ শতাংশ), বারমুদা ৬৭.৩০ (শতাংশ), সুইডেন (৬৩.৫০ শতাংশ), সুরিনাম (৪৫.২০ শতাংশ) ও কোস্টারিকা (৩৬.৭০) |
অন্যদিকে বিশ্বে প্রতি ঘণ্টায় পুরুষের হাতে খুন হয় ৬ নারী |
দুই বছর আগে জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, স্বামী বা নিকট আত্মীয়দের হাতেই বেশি খুন হন নারীরা |
বৃটিশ বাংলাদেশি শিক্ষিকা সাবিনা নেসাকে লন্ডনে পিটিয়ে হত্যা করার পর বৃটিশ সংবাদ মাধ্যম দ্য মিরর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে |
অন্য একটি প্রতিবেদনে বলা হয়, শুধু যুক্তরাজ্যেই প্রতি তিন দিনে পুরুষের হাতে একজন নারী খুন হন |
যুক্তরাজ্য ভিত্তিক হত্যাকাণ্ড নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ফেমিসাইড সেন্সাসের সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, নারীদের হত্যাকাণ্ডের ৬২ শতাংশ সংগঠিত হয় তাদের বর্তমান অথবা সাবেক সঙ্গীর দ্বারা |
ফেমিসাইড তাদের গবেষণায় আরো বলে, নিহত নারীদের ৩৪ শতাংশের বয়স ১৮ বছরের নিচে |
নির্যাতনের শিকার ৫৯ শতাংশ নারী নির্যাতনের শিকার হন বর্তমান অথবা সাবেক সঙ্গী বা পুরুষ আত্মীয়দের দ্বারা |
৬২ শতাংশ নারী যারা তাদের বর্তমান অথবা সাবেক সঙ্গীর হাতে খুন হন তাদের মধ্যে কমপক্ষে ৪৩ শতাংশ নারী খুন হন সঙ্গীর সাথে আলাদা হওয়ার পর অথবা আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু করার পর |
গত ৫ অক্টোবর মার্কিন মিডিয়া সিএনএন'র এক প্রতিবেদনে বলা হয়, ফরাসি ক্যাথলিক ধর্মযাজকদের যৌন নির্যাতনের শিকার দুই লাখেরও বেশি নাবালক |
গত ৭ দশকে এসব নির্যাতনের তথ্য উঠে এসেছে এক স্বাধীন তদন্তে |
ক্যাথলিক ধর্মযাজকদের সদস্যরা এধরনের নির্যাতন করেছেন, গির্জার এ প্রতিবেদনটিতে তা বলেছেন তদন্ত কমিশনের প্রধান জিন-মার্ক সাউভি |
১৯৫০ থেকে গত বছর পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে ২ লাখ ১৬ হাজার নাবালক |
তবে এ সংখ্যা ৩ লাখ ৩০ হাজারের বেশি হবে যদি চার্চের অন্যান্য কর্মচারিদের হাতে নির্যাতনের ঘটনা হিসেবে আনা হয় |
এদের মধ্যে রয়েছে ক্যাথলিক স্কুল এবং যুব কর্মসূচির অন্তর্ভুক্ত শিক্ষক ও কর্মচারি |
সাউভি বলেন ফ্রান্সের ক্যাথলিক চার্চে অন্তত ২৯শ থেকে ৩২শ ধর্মযাজক ছিলেন যারা এধরনের নির্যাতন করেছেন |
ফরাসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চের কমিশনের এ জরিপে ২৮ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে যাদের বয়স ১৮ বছরের বেশি |
এছাড়া জাতিসংঘের এক গবেষণায় বলা হয়েছে, ১৬ থেকে ১৯ বছর বয়সী নারীরা ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হন চারগুণ বেশি এবং ১৮ থেকে ২৪ বছর বয়সী নারী কলেজ ছাত্রীদের যৌন নির্যাতনের সম্ভাবনা তিনগুণ বেশি |
হিজড়া মানুষ এবং প্রতিবন্ধীদের যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা দ্বিগুণ |
বেশিরভাগ দেশে যৌন নিপীড়ন এবং সহিংসতার বিরুদ্ধে আইন আছে, তাদের অনেকগুলিই অপর্যাপ্ত, অসঙ্গতিপূর্ণ এবং নিয়মতান্ত্রিকভাবে প্রয়োগ করা হয় না |
ফলে এধরনের অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং পুনরায় একই ধরনের অপরাধ করছে |
আবার এমন কিছু দেশ আছে যেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি |
গত বছর ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রতি ১০ লাখ নাগরিকের প্রতি ধর্ষণের সংখ্যার উপর ভিত্তি করে দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে |
এই পরিসংখ্যান পুলিশের কাছে রিপোর্ট না করা ধর্ষণের ঘটনাকে বিবেচনায় নেয় না |
তালিকা অনুসারে, লিচেনস্টাইন তালিকার শীর্ষে রয়েছে |
৩৮ হাজার ১২৮ জন জনসংখ্যার দেশটিতে গত বছর ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি |
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিশর, প্রতি ১ লাখ মানুষের প্রতি ধর্ষণের হার ০.১০ শতাংশ |
মিশরের জনসংখ্যা হচ্ছে ১০ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪০৪ জন |
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক তৃতীয় স্থানে রয়েছে, গত বছর দেশটিতে ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে |
মোজাম্বিকের জনসংখ্যা ৩১,২৫৫,৪৩৫, ধর্ষণের হার ০.২০ শতাংশ |
মধ্য এশিয়ার দেশ আজারবাইজান, আর্মেনিয়া এবং তাজিকিস্তান যথাক্রমে তালিকার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে অবস্থান করেছে |
আজারবাইজানে গত বছর ১৬টি ধর্ষণের ঘটনা ঘটে |
জনসংখ্যা ১০ কোটি ১৩ লাখ ৯ হাজার ১৭৭ জন |
ধর্ষণের পরিমান হার ০.২০ শতাংশ |
জনসংখ্যা হচ্ছে ২ কোটি ৯৬ লাখ ৩ হাজার ২৪৩ জন |
আর্মেনিয়ায় একই সময়ে ১১টি ধর্ষণের ঘটনা ঘটেছে |
তাজিকিস্তানে গত বছর ২৭টি ধর্ষণের ঘটনা ঘটে |
তালিকার সপ্তম স্থান অধিকারী - লেবানন, এর জনসংখ্যা ৬ কোটি ৮২ লাখ ৫ হাজার ৪৪৫ জন |
১৯টি ধর্ষণ মামলার খবর পাওয়া গেলে মধ্যপ্রাচ্যের এদেশে ধর্ষণের ০.৫০ শতাংশে দাঁড়িয়েছে |
অষ্টম স্থানে থাকা তুর্কমেনিস্তানে ধর্ষণের হার ছিল ০.৬০ শতাংশ এবং এ সংখ্যা ছিল ২৭টি |
জনসংখ্যা হচ্ছে ৬০ লাখ ৩১ হাজার ২শ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.