content
stringlengths
0
129k
অ
অ+
শিশু হত্যা মামলার রায় ঘোষণা, প্রতীকী ছবি
মাদারীপুরের রাজৈর উপজেলার সেনদিয়া গ্রামে শিশু হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা সোমবার সকালে এই রায় দেন
রায়ে তিনজনকে ফাঁসি ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত
মৃত্যুদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়
মাদারীপুর পাবলিক প্রসিকিউটর (পি.পি) মো. সিদ্দিকুর রহমান সিং এ তথ্য নিশ্চিত করেছেন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজৈর পশ্চিম স্বরমঙ্গল গ্রামের রফিক হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার ( ৪১), কোদালিয়া বাজিতপুরের মুহিত গাছীর ছেলে রিমন হোসাইন ওরফে ইমন গাছী (৩২) ও পিরোজপুর জেলার ভৈরমপুরের রফিকুল ইসলাম মোল্লার ছেলে শফিকুল ইসলাম মোল্লা (৩১)
এছাড়া এ মামলায় বাগেরহাট জেলার সেলিম হাওলাদারের (৪১) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে সেনদিয়া জামে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় টুকু সরদারের মেয়ে আদুরী আক্তার (০৫)
নিহতের বাবা টুকু সরদার বাদী হয়ে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪ থেকে পাঁচজনকে আসামি করে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন
মামলা দায়েরের পরে ওই মসজিদের ইমাম শফিকুল ইসলামকে রাজৈর থানা-পুলিশ গ্রেপ্তার করলে তিনি পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী মসজিদের পাশ থেকে আদুরী আক্তারের বস্তাবন্দী লাশ উদ্ধার করে
পরে মামলার চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করলে তিন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে অদ্যাবধি পলাতক রয়েছে
মামলার রায়ের দিন মামলার এক আসামি রিমন হোসাইন ওরফে ইমন গাছী আদালতে উপস্থিত ছিল
এসময় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন আদালত
নিহতের বাবা টুকু সরদার বলেন, আমার মেয়ে হত্যার রায়ে আমি খুশি হয়েছি
আমার সরকারের কাছে একটাই দাবী এই ফাসির রায় যেন দ্রুত কার্যকর হয়
আরও পড়ুন:
ফের মেয়র নির্বাচিত প্রধানমন্ত্রীর ভাতিজা
হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী না ফেরার দেশে
পীরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে ৩
মাদারীপুর পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর আদুরী নামে এক শিশুকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে লাশ পুঁতে রাখা হয়
পরে পুলিশ ঘটনার সাথে জড়িত মসজিদের ইমামকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়
ঘটনার সত্যতা পাওয়া যায়
এই ঘটনায় আজ বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা মামলায় রায় দেন
রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়
এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট
24./ তৌহিদ
পরবর্তী খবর
জি কে শামীমের মায়ের আগাম জামিন নয়
২৯ নভেম্বর, ২০২১ ১২:৪৫ ৭৯ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
অ-
অ
অ+
হাইকোর্ট
জি কে শামীমের মা আয়েশা আক্তারকে আগাম জামিন দেননি হাইকোর্ট
৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
বিস্তারিত আসছে...
24./ তৌহিদ
পরবর্তী খবর
জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটির মামলা
২৮ নভেম্বর, ২০২১ ২০:৫২ ৬৭৯ প্রিন্ট করুন
শেখ সফিউদ্দিন জিন্নাহ্ , গাজীপুর
অ-
অ
অ+
গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে
রোববার (২৮ নভেম্বর) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ওরফে শাহ সুলতান আতিক
মামলার বাদী গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে
তিনি গণফ্রন্টের গাজীপুর জেলা শাখার সভাপতিও
তিনি মামলার আবেদনে অভিযোগ করেন, জাহাঙ্গীর একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে তার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়
তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়
মামলায় তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়
আরও পড়ুন:
তাইজুল ম্যাজিকে লিড পেলো বাংলাদেশ
শাহ সুলতান আতিক বলেন, আদালত মামলাটি গ্রহণ করে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্কমর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন
আগামী ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নিদের্শ দেওয়া হয়েছে
এর আগে গত মঙ্গলবার মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাজবাড়ীর আদালতে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়
এছাড়া পঞ্চগড়েও তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানা গেছে
24. তৌহিদ
পরবর্তী খবর
ব‌রিশা‌লে ইভ্যালির এমডির বিরুদ্ধে তিন‌টি মামলা
২৮ নভেম্বর, ২০২১ ২০:০২ ৩৩২ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
অ-
অ
অ+
ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌ল
ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের বিরু‌দ্ধে ব‌রিশা‌লে তিন‌টি চেক প্রতারণার মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে
আজ রোববার (২৮ নভেম্বর) ব‌রিশাল অ‌তি‌রিক্ত চীফ মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট আদাল‌তের বিচারক মো. মাসুম বিল্লাহ পৃথক তিন‌টি মামলা আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন
আদাল‌তের বেঞ্চ সহকা‌রি চার‌চিল ও বাদী প‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন
আরও পড়ুন:
হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম আইসিইউতে
অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে পেট চিরে বাচ্চা চুরি!
মামলা সূ‌ত্রে জানা যায়, ব‌রিশা‌লের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাই‌কেল ক্রয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং মো. ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের বরাবরে প্রদান ক‌রেন
এর বিপরী‌তে ৩ জনকে চেক দেয়া হ‌য়েছিল
তারা চেক নি‌য়ে ব্যাংকে গেলে ব্যাংক তাদেরকে চেক ফেরত দেওয়া হয়
প‌রে তারা পোস্ট অ‌ফিসের মাধ্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ্যাল নো‌টিশ পাঠায়
এ ব্যাপারে কো‌নো উত্তর না পেয়ে ৩ জনে পৃথক তিন‌টি মামলা দা‌য়ের করেন
মেসির হাতেই উঠলো সপ্তম ব্যালন ডি'অর । রামপুরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ । রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: ঘাতক বাসের হেলপার আটক । বিপুল ভোটে ইউপি মেম্বার নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের কোকিলা! । কুমিল্লায় কাউন্সিলর হত্যা: পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই আসামি নিহত । সিলেটে হোটেল কক্ষে স্বামীর লাশ রেখে স্ত্র...
আজ মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ, ১৪২৮ । ৩০ নভেম্বর, ২০২১ ।
ফিচার
জাতীয়
আন্তর্জাতিক
খেলা
স্পট লাইট
বিনোদন
শিক্ষাঙ্গন
আলোচিত
লাইফস্টাইল
চিত্র বিচিত্র
টর্চার সেলের নামও জানে না ছাত্রলীগ: লেখক ভট্টাচার্য
❏ বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯ ☵ স্পট লাইট
সময়ের কন্ঠস্বর ডেস্ক:বুয়েটের বিভিন্ন হলে ছাত্রলীগের বিরুদ্ধে নিয়মিত শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য
তিনি বলেন, টর্চার সেলের সঙ্গে ছাত্রলীগ পরিচিত নয়
টর্চার সেলের নামও ভালোভাবে জানে না ছাত্রলীগের নেতাকর্মীরা