content stringlengths 0 129k |
|---|
প্রতিটি বইয়েরই হার্ডকপি বাংলাদেশের বইয়ের দোকানগুলোতে পাওয়া যাবে |
এছাড়া এগুলোর সফট কপি ইন্টারনেটে সহজলভ্য |
১ |
দ্য উইন্ড ইন দ্য উইলোজ ( ) |
কেনেথ গ্রাহামের এই অমর সৃষ্টির প্রেক্ষাপট ইংল্যান্ডের গ্রাম অঞ্চল |
নদীর পাড়ে বসবাস করা বিভিন্ন প্রাণিকে জীবন্ত করে তুলেছেন লেখক এই বইয়ে |
তাদের বিভিন্ন কার্যকলাপ, অ্যাডভেঞ্চার আর হাস্যরসাত্মক কাজের মাধ্যমেই এগিয়েছে বইয়ের কাহিনী |
মূলত ছোটদের জন্যে লেখা হলেও বইটি ছোট বড় সবার জন্যেই আনন্দদায়ক |
গ্রাহামের সহজ লেখনী আর চমৎকার গল্প সবাইকেই টানবে |
২ |
লর্ড অফ দ্য ফ্লাইজ ( ) |
উইলিয়াম গোল্ডিং এর লেখা এই বইটি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত বই |
এই বইটাকে আধুনিক ক্লাসিকের পর্যায়ে রাখা হয় এবং অনেক দেশের স্কুলের পাঠ্যসূচিতেও রাখা হয়েছে |
বইয়ের কাহিনী কয়েকজন কিশোরকে নিয়ে |
এক নির্জন দ্বীপে আটকা পড়ে যায় তাঁরা, তারপর গড়ে তোলে নিজেদের মত এক ভুবন |
তাদের নিজস্ব সেই সমাজের বিধি-নিষেধ, খারাপ-ভালো নিয়ে এগিয়ে চলে কাহিনী |
লেখকের বর্ণনা খুবই নাটকীয় আর বর্ণিল |
পড়তে পড়তে মনে হবে যেন তুমি নিজেই চলে গেছো সেই দ্বীপে, বসবাস করছো সেই সমাজে! |
৩ |
দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী ( ) |
এই বইয়ের নাম শুনে না থাকলেও কিছু কিছু অংশ আমরা সবাই পড়েছি - ইংরেজি প্রথম পত্রের কমপ্রিহেনশন হিসেবে! |
আর্নেস্ট হেমিংওয়ের এই কালজয়ী সৃষ্টির মূল চরিত্র এক বৃদ্ধ নাবিক |
অত্যন্ত সহজ এবং সোজাসাপ্টা ভঙ্গির লেখনী হেমিংওয়ের, যা নতুন পাঠকদের জন্যে খুবই উপকারী |
পড়তে পড়তে তোমার মন আপনাতেই হারিয়ে যাবে অকূল সাগরে |
৪ |
অ্যানিম্যাল ফার্ম ( ) |
জর্জ অরওয়েলের শ্রেষ্ঠ লেখা বলা হয়ে থাকে এই বইটিকে |
মূল কাহিনী একটি খামার আর তার পশুদের ঘিরে হলেও এই বইটির রূপক অর্থ অত্যন্ত গভীর |
যোসেফ স্টালিনের অত্যাচারী শাসনের বিরুদ্ধে একটি ব্যঙ্গাত্মক লেখা এটি, এবং সমাজতন্ত্রের গঠন নিয়ে সমালোচনাও রয়েছে এতে |
পড়তে পড়তে ঘোড়া বক্সার আর শূকর স্নোবলের উপরে মায়া এসে যাবে তোমার, আর কষ্ট পাবে নেপোলিয়নের অত্যাচারী কর্মকাণ্ড দেখে |
মজায় মজায় ইংরেজি শেখো! |
তোমার স্বপ্নের পথে পা বাড়ানোর ক্ষেত্রে তোমার ইংরেজির জ্ঞান কার্যকরী ভূমিকা রাখতে পারে! |
৫ |
টিউজডেজ উইথ মরি ( ) |
লেখক মিচ অ্যালবমের বিশ্ববিদ্যালয় শিক্ষক, মরি শোয়ার্টজের সাথে তার বিভিন্ন রসাত্মক আলোচনার উপরে লেখা এই বইটি |
মজার মজার কাহিনীর সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষাও রয়েছে এই বইয়ে |
৬ |
দ্য গিভার ( ) |
লইস লাওরির এই বইয়ের মূল চরিত্র এক কিশোর, যে কিনা এমন এক সমাজে বাস করে, যেখানে স্বাধীনতার কোন নামগন্ধ নেই |
ছোট ছোট বাক্যে সাজানো লেখনীর এই বইয়ের কাহিনী প্রথম থেকেই মনোযোগ ধরে রাখ |
: . |
৭ |
হাই ফাইডেলিটি ( ) |
গানবাজনা ভালো লাগলে নিক হর্নবির এই বইটি তোমার পড়তেই হবে |
বইয়ের নায়ক রব, এক গ্রামোফোন রেকর্ডের দোকান চালায় |
বিভিন্ন মজার কাহিনী আর সঙ্গীত নিয়ে আলোচনায় এগিয়ে চলে বইয়ের কাহিনী |
৮ |
ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স ( ) |
ইংরেজি শিশুতোষ লেখার অন্যতম পথিকৃৎ রোল্ড ডাহল |
তার এই বইটিতে এক শিয়ালের বিভিন্ন চালাকির বর্ণনা রয়েছে |
মজার এই কাহিনীটি ছোটদের প্রিয় হিসেবে বহু বছর ধরেই বেস্ট সেলার |
৯ |
হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফারস স্টোন ( ' ) |
জে কে রাওলিং এর হ্যারি পটার সিরিজটি সাহিত্যে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে |
কেবলমাত্র ফ্যান্টাসি হিসেবেই নয়, যেকোন ধরনের সাহিত্যেই এরকম অসাধারণ কাহিনীর জুড়ি মেলা ভার |
হ্যারি পটার সিরিজের প্রথম বই ফিলসফারস স্টোন, যে কাহিনী শুরু এগারো বছরের হ্যারিকে নিয়ে |
সিঁড়ি ঘরে ঘুমানো এক অবহেলিত শিশু কীভাবে জাদুর দুনিয়ার সন্ধান পায়, আর কীভাবে সে নতুন বন্ধুদের নিয়ে একের পর এক বাঁধা পেরিয়ে এগিয়ে যায় - এই নিয়েই কাহিনী, যা পূর্ণতা পেয়েছে সিরিজের পরের ছয়টি বইয়ে |
বইটির ভাষা খুবই সহজবোধ্য, আর কাহিনী অত্যন্ত চমৎকার |
যদি না পড়ে থাকো, তবে আজই পড়ে ফেলো এই বইটি |
১০ মিনিট স্কুলের লাইভ এডমিশন কোচিং ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: .10./// |
১০ মিনিট স্কুলের ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: [ ] |
: |
যেসব এপ্লিকেশন আপনার স্মার্টফোন ব্যবহারকে করবে আরো সহজ |
কীভাবে শুরু করবে তোমার প্রেজেন্টেশন |
: করবে যেভাবে |
লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না! |
? |
10 . , , 1.5 . |
ক্যাডেট কলেজ ব্লগমাসরুফ (১৯৯৭-২০০৩)নিরপেক্ষ পাকিস্তানিদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধঃআঁধারের মাঝে আলোকচ্ছটা |
নিরপেক্ষ পাকিস্তানিদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধঃআঁধারের মাঝে আলোকচ্ছটা |
লেখক: মাসরুফ (১৯৯৭-২০০৩) |
বিভাগ: ব্লগর ব্লগর ডিসে. ৪, ২০০৮ @ ১২:৪১ পূর্বাহ্ন ৯৩ টি মন্তব্য |
কোন এক পাকিস্তানি কূটনীতিকের উদ্দেশ্যে চিঠিঃ(নিউ ইয়র্ক রিভিউ অফ বুকস,২ সেপ্টেম্বর ১৯৭১) |
ইকবাল আহমেদ |
নিউইয়র্ক টাইমসে(১০ এপ্রিল ১৯৭১) আরো তিনজন পশ্চিম পাকিস্তানি পন্ডিতের সাথে স্বাক্ষরিত আমার একটি চিঠি প্রকাশিত হয় |
পূর্ব বাংলায় পাকিস্তানি সামরিক সরকারের হস্তক্ষেপের বিরোধীতা করে আমার প্রদত্ত বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এরপর বহু পাকিস্তানি কর্মকর্তা প্রতিবাদ জানিয়েছেন |
তাঁরা সবাই নির্দিষ্টভাবে নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরেছেনঃ |
১)জেনারেল ইয়াহিয়ার নেতৃত্বাধীন সেনাবাহিনী কেবলমাত্র একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের মাধ্যমে জাতীয় সংহতি বজায় রাখতে চাইছে-যে আন্দোলন সফল হলে ৭ কোটি পূর্ব পাকিস্তানি মানুষ সাড়ে ৫ কোটি পশ্চিম পাকিস্তানির কাছ থেকে পৃথক হয়ে যাবে |
২)বাঙ্গালি জাতীয়তাবাদীরা(*) পূর্ব পাকিস্তানে বসবাসরত পশ্চিম পাকিস্তানি নাগরিক এবং বিহারী সংখ্যালঘু উদ্বাস্তুদের হত্যা করতে শুরু করার পরই সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে |
৩)যেহেতু আওয়ামি লিগের নেতারা পশ্চিমা মনোভাবসম্পন্ন,এবং যেহেতু চীন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করে-সাম্রাজ্যবাদ বিরোধী এবং আমূল সংস্কারে বিশ্বাসীদের উচিত সেনাবাহিনীর কার্যক্রমকে সমর্থন করা |
আমার নিম্নলিখিত বক্তব্য উপরোক্ত মনোভাব পোষণকারী এমনই একজন "বন্ধুর" প্রতিঃ |
জনাব, |
আমি আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে নিউ ইয়র্ক টাইমসে(১০ এপ্রিল ১৯৭১) আপনি যে বক্তব্যটি দেখেছেন সেটা আমি এবং আমার ভাই সাগীর আহমেদের পক্ষে প্রকাশ করাটা খুব একটা সহজ ছিলনা |
প্রথমত, বাংলাদেশ আন্দোলনের প্রতি আমার কোন জন্মগত সমবেদনা নেই |
বরং শেখ মুজিবের(পূর্ব পাকিস্তানি নেতা,যার দল আওয়ামী লিগ জাতীয় অধিবেশনে সরকার গঠন করার মত সংখ্যাধিক্য লাভ করেছে এবং শতকরা ৯৮ ভাগ বাঙ্গালি ভোট পেয়েছে) প্রতি আমার যথাযথ কারণে বিতৃষ্ণা রয়েছে |
তিনি একজন ক্ষুদ্র এবং বোধবুদ্ধিহীন মানুষ হিসেবে আমাকে "মুগ্ধ" করেছেন |
কিন্তু তার মানে এই নয় যে আমি তাঁর পশ্চিম পাকিস্তানি জ্ঞাতি ভাই-গিরগিটির মত নিজের রং বদলকারী দুর্বিষহ জনাব ভুট্টোর প্রতি শ্রদ্ধা পোষণ করি |
এছাড়া ঔপনিবেশিক ব্রিটেনে বেড়ে ওঠা আর আমেরিকার অস্ত্রে সজ্জিত জেনারেলরা,যারা দেশকে স্পেন বা গ্রীসের মুসলিম সংস্করণে পরিণত করতে চায়-তাদের প্রতিও আমার মনোভাব খুব একটা উঁচু নয় |
দ্বিতীয়ত, আপনি জানেন যে আমি মূলতঃ বিহারের লোক |
আমার পরিবার পরিজনের বেশিরভাগ লোক বিহার থেকে এসে পূর্ব পাকিস্তানে অভিবাসী হয়েছে-যাদের অনেকেই সেনা হস্তক্ষেপের ঠিক আগে উন্মত্ত বাঙ্গালিদের হাতে মারা গিয়েছে |
এছাড়া আমি নিজেই পাকিস্তান আন্দোলনের সময় বেড়ে উঠেছি-জাতীয় ঐক্যের কথা চিন্তা না করাটা তাই আমার পক্ষে খুবই কষ্টসাধ্য |
সবশেষে,একজন সংস্কারবাদী ও আন্তর্জাতিক মনোভাবসম্পন্ন ব্যক্তি হিসেবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে আমি অগ্রযাত্রার পথে সঠিক পদক্ষেপ বলে মনে করিনা |
এসব কারণে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা হয় এমন একটি নীতিকে সমর্থন করাটাই আমার পক্ষে স্বাভাবিক |
যাই হোক, আমি যখন সমসাময়িক ঘটনাবলী সম্পর্কিত প্রকৃত তথ্যাবলীর দিকে তাকাই-সামরিক হস্তক্ষেপের সপক্ষে রাজনৈতিক,অর্থনৈতিক বা নীতিগত-কোন ধরণের সমর্থনই খুঁজে পাইনা |
বর্তমানে ঘটতে থাকা ঘটনাবলীর প্রতি আমি যতটা তীক্ষ্ণভাবে সম্ভব ঠিক ততটাই তীক্ষ্ণভাবে নজর রাখছি-যদিও অধিকাংশ সংবাদপত্রের রিপোর্টে অসংলগ্নতা রয়েছে |
প্রকাশিত সংবাদের উপর সামরিক নিয়ন্ত্রণই এর কারণ,যার কিছুটা ভারত থেকেও এসেছে |
আমার বক্তব্য হচ্ছেঃ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.