content
stringlengths
0
129k
ফতোয়া
ভিডিও
অডিও
ওয়েবসাইটসমূহ
অ্যাপ
আল্লাহকে সম্মান দেওয়া ও তাকে গালমন্দকারীর বিধান
পেইজ পরিচিতি
শিরোনাম: আল্লাহকে সম্মান দেওয়া ও তাকে গালমন্দকারীর বিধান
ভাষা: বাংলা
সংকলন: আব্দুল আযীয ইবন মারযুক আত ত্বারীফী
অনুবাদক: সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদক: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায়: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সংক্ষিপ্ত বর্ণনা: সাধারণ মানুষের মধ্যে আল্লাহ তা'আলাকে গালি দেওয়া, তাঁকে খারাপ গুণ প্রদান করা, তাঁর উদ্দেশ্যে এমন বাজে শব্দ ব্যবহার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা মুখে আনতে ও শুনতে একজন মুমিন কুণ্ঠাবোধ করে, অথচ তা ব্যাপক ভয়াবহ রূপ লাভ করেছে
হয়ত এমন লোকরাই তা বলে, যারা নিজেদেরকে মুসলিম বলে গণ্য করে; কারণ তারা শাহাদাতের কালেমাদ্বয় (লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ) উচ্চারণ করে থাকে
আবার কখনও কখনও এ জাতীয় গালি কোনো কোনো মুসল্লি তথা নামাযীদের কাছ থেকে প্রকাশ পায়, শয়তান এগুলো তাদের মুখ দিয়ে বের করে আর তাদের মনে উঠিয়ে ধরে যে, তুমি তো আর এটা উদ্দেশমূলকভাবে বলছ না! আর তুমি তো স্রষ্টাকে অসম্মান করার ইচ্ছা করছ না! তাছাড়া শয়তান তাদের মনে আরও শোভন করে দেয় যে, এগুলো এমনসব অর্থহীন কাজ, যার কাছে বেশি...
অথচ এটা হচ্ছে বড় কুফরি ও বড় ধরণের অপরাধ
এ গ্রন্থে এ বিষয়টির ভয়াবহতা ও বিধান তুলে ধরা হয়েছে
আমাদের ভারত, দার্জিলিং, ২৬ অক্টোবর: অবশেষে পাহাড়ে জিটিএ নির্বাচন করার দাবি মেনে নিল রাজ্য সরকার
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে সিলমোহর দিলেন
মঙ্গলবার কার্শিয়াং টাউন কমিউনিটি হলে প্রশাসনিক বৈঠকে তিনি ঘোষণা করেন কালিপুজো, ছটপুজোর পর জিটিএ নির্বাচন করা হবে
তবে অবশ্যই তার আগে নির্বাচনের তালিকা সংশোধন করা হবে
পাশাপাশি তিনি পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন
পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের দাবি প্রতিটি রাজনৈতিক দলের
আর তাই এবার নিজেই এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন
এদিন বৈঠকে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন অনিত থাপা ও রোশন গিরি
তারা দুজনেই জিটিএ নির্বাচনের জন্য সওয়াল করেন
রোশন আবার পঞ্চায়েত নির্বাচন করারও দাবি জানান
সব শুনে মুখ্যমন্ত্রী বলেন, জিটিএ নির্বাচন করা হবে
করোনা পরিস্থিতি কেমন থাকে তা দেখে
পাশাপাশি নামের তালিকা সংশোধন করা হবে
তবে পঞ্চায়েত নির্বাচন করা এখনই সম্ভব নয়
কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে
তিনি বলেন, আমি চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক
শান্তি থাকলেই সব করে দেবো আমি
কিন্তু একটা দল বাইরে থেকে এসে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে
আর আপনারা তার কথা শুনে নিজেদের মধ্যে লড়াই করে পাহাড়ের ঐতিহ্য নষ্ট করছেন
তিনি সরাসরি রোশন গিরিকে বলেন, আর ধ্বংসাত্মক রাজনীতি নয় এবার উন্নয়নের রাজনীতি করো
তোমরা আমাকে জানাও কি করলে পাহাড়ে স্থায়ী সমাধান করা যায়
রোশন, অনিত, গৌতম সকলে মিলে বসে ঠিক করে জানাও
আমি কালিপুজো, ছটপুজোর পর আবার পাহাড়ে আসবো
তখন আমি জানতে চাইব কি রূপরেখা তৈরি করেছো তোমরা। পাহাড়ে উন্নয়ন করতে চাই বিভেদ নয়
বাংলার মধ্যেই পাহাড়কে রেখে এগিয়ে নিয়ে যেতে চাই
এদিকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনিত থাপা
তিনি বলেন, পাহাড়ের উন্নয়নের জন্য জিটিএ নির্বাচনের প্রয়োজন রয়েছে
এছাড়া মুখ্যমন্ত্রী পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করার আশ্বাস দিয়েছেন তাই আমরা খুশী
আর পাহাড়ের উন্নয়নের জন্য আমরা সবার সাথে কাজ করব
কিন্তু রোশন গিরি আর আমার মতাদর্শ আলাদা
একইভাবে রোশন গিরিও মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন
পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়ায় উনিও খুশী
রোশন বলেন, আমরা চাই পাহাড় শান্তিতে থাকুক
তাই মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই করব আমরা
আর আমরা সবসময় নির্বাচনের পক্ষে
পূর্ববর্তী প্রবন্ধেউত্তরাখণ্ডের কানাকাটাপাস অভিযানে গিয়ে নিখোঁজ ৫ অভিযাত্রীর মৃতদেহ উদ্ধার
পরবর্তী প্রবন্ধেস্বাস্থ্যসাথী নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালের জন্য পৃথক নির্দেশিকা নবান্নের
.
সম্পর্কিত নিবন্ধসমূহ
পশ্চিমবঙ্গকে তালিবানদের হাত থেকে বাঁচাতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : শুভেন্দু অধিকারী
২ থেকে ১৫ ডিসেম্বর রাজ্য জুড়ে সাফাই অভিযানে সামিল হবে সিআরপিএফ
"সব আঞ্চলিক দলকে এক জায়গায় আসতে হবে", মমতার মন্তব্যকে রাজনৈতিক ভাবে যুক্তিহীন বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার
সাধারণের হাতের নাগালে নেই স্বর্ণ
বলা যায় হু হু করে বাড়ছে দাম
এই দফায় ভরিতে বাড়ছে ২ হাজার ৪১ টাকা
অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকা
নতুন দর ২৩ মে রোববার থেকে কার্যকর হবে
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে
সর্বশেষ ১০ মে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে বেড়েছিল ২ হাজার ৩৩৩ টাকা
আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণেই স্থানীয় বাজারে এই টালমাটাল অবস্থা
দুই সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ছে ৪ হাজার ৩৭৪ টাকা
গত বছরের ৬ আগস্ট দেশে স্বর্ণের দাম সর্বোচ্চ ভরিতে ৭৭ হাজার ২১৬ টাকা উঠেছিল
সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম
নতুন দর কাল রোববার থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৪৮৩ টাকা
এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২৬৩ টাকায়
দুই সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ছে ৪ হাজার ৩৭৪ টাকা
২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৪৮৩ টাকা
তার সঙ্গে যুক্ত হবে মজুরি ও ভ্যাট
জুয়েলার্স সমিতির এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ব্যাগজ রুলসের আওতায় স্বর্ণ আসছে না
সে কারণে বিশুদ্ধ স্বর্ণের ঘাটতি দেখা দিয়েছে
কীর্তিমানদের মৃত্যু নেই, তাদের চলে যাওয়া মানে শারীরিক প্রস্থান কেবল
সাফল্যে ভরা কর্মই তাদের বাঁচিয়ে রাখে অনন্তকাল
তেমনই এক কীর্তিমানের নাম কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু
ছিলেন দেশীয় ব্যান্ড সংগীতের এক পুরোধা ব্যক্তিত্ব
অগণিত ভক্ত, পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে গত তিন বছর আগে এইদিনে না ফেরার দেশে চলে গিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা আইয়ুব বাচ্চু
এ সুর সাধকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৮ অক্টোবর)
তিনি ছিলেন একাধারে গায়ক, লিড-গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী
এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল আইয়ূব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন
এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন
দীর্ঘ কয়েক দশকে অসংখ্য কালজয়ী, জনপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু
'চলো বদলে যাই,' 'হাসতে দেখো,' 'এখন অনেক রাত,' 'রুপালি গিটার', 'মেয়ে' 'আমি কষ্ট পেতে ভালোবাসি,' 'সুখের এ পৃথিবী,' 'ফেরারী মন,' 'উড়াল দেবো আকাশে,' 'বাংলাদেশ,' 'আমি বারো মাস তোমায় ভালোবাসি,' 'এক আকাশের তারা,' 'সেই তারা ভরা রাতে,' 'কবিতা,' 'আমি তো প্রেমে পড়িনি,' 'তিন পুরুষ,' 'যেওনা চলে বন্ধু,' 'বেলা শেষে ফিরে এসে,' 'আ...
আইয়ুব বাচ্চুর সঙ্গীতজগতে যাত্রা শুরু হয় ফিলিংস ব্যান্ডের সঙ্গে ১৯৭৮ সালে
তাঁর কণ্ঠ দেয়া প্রথম গান 'হারানো বিকেলের গল্প'
১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন
১৯৮৬ সালে তিনি প্রথম রক্তগোলাপ নামে একক অ্যালবাম প্রকাশ করেন
অ্যালবামটি তেমন সাফল্য না পেলেও সফলতার শুরু তার দ্বিতীয় একক অ্যালবাম 'ময়না' দিয়ে ১৯৮৮ সালে
১৯৯১ সালে আইয়ুব বাচ্চু এল আর বি ব্যান্ড গঠন করেন
ব্যান্ড গঠনের পর ১৯৯২ সালে ব্যান্ডের নামেই প্রথম অ্যালবাম প্রকাশ করেন