content stringlengths 0 129k |
|---|
তখন মাঝি বলেন, 'বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,/তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে!' |
নদীমাতৃক বাংলাদেশ |
এ ছাড়া বছরের একটা লম্বা সময় বন্যার পানিতে ডুবে থাকে দেশের বৃহৎ অঞ্চল |
তখন নৌযান ছাড়া সেসব অঞ্চলে চলাচল করা যায় না |
এই সময়টাতে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আরো বেশি ঘটে |
শিশু থেকে বৃদ্ধ, শিক্ষিত-অশিক্ষিত কেউ বাদ যায় না |
অথচ একটু সচেতন হলে, সাঁতার জানলে অনেক বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় |
শুধু বন্যার সময়ই নয় |
সারা বছর ধরেই পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে |
রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবিতে তিনজনের মৃত্যু আবারও জানিয়ে দিল সাঁতার শেখার প্রয়োজনীয়তার কথা |
গতকাল শনিবার (৯ অক্টোবর) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে |
শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির পর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয় |
এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে |
তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে |
এছাড়া দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়াতে গিয়েও সাগরের পানিতে ডুবে প্রায়ই ঘটছে মৃত্যুর ঘটনা |
এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে |
দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি সাঁতার শেখাকেও গুরুত্বের সঙ্গে নিতে হবে |
এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়, যা মোট শিশুমৃত্যুর ৪৩ শতাংশ |
আর প্রতিদিন গড়ে ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায় |
বলতে গেলে শিশুর অন্যতম ঘাতক এই পানিতে ডুবে মৃত্যু |
এই মৃত্যু রোধ করতে হলে সচেতনতা বাড়াতে হবে |
সবার আগে এগিয়ে আসতে হবে পরিবারকে |
শিশুরা জলাধারের কাছে যাতে যেতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে |
নানা ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে |
পদ্মা সেতু হচ্ছে নিজস্ব অর্থায়নে |
বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে লাল-সবুজের অস্তিত্ব ঘোষণা করছে |
মেট্রো রেল হচ্ছে, বাস র্যাপিড ট্রানজিটসহ সড়ক যোগাযোগেও এসেছে অভাবনীয় উন্নতি |
এখন আমরা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহার করছি |
ডিজিটাল হয়েছে দেশ |
কিন্তু চিন্তাচেতনায় কোনো কোনো ক্ষেত্রে রয়ে গেছি অত্যন্ত পশ্চাৎপদ |
পুকুর খননের অভিজ্ঞতার জন্য বিদেশে যান সরকারের কর্মকর্তারা |
অথচ সাঁতার শেখার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়ে যাচ্ছে অগোচরেই |
এটাকে এখনো অপ্রয়োজনীয় বিষয় বলেই মনে করা হয় |
অথচ সাঁতার না জানায় কতপ্রাণ অকালে ঝরে যাচ্ছে |
কারও এ ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই |
এই উদাসীনতার শেকল ভাঙতে হবে |
খোদ রাজধানীতেও নেই সাঁতার শেখার তেমন কোনো ব্যবস্থা |
লেক, পুকুর তো নেই-ই |
সুইমিংপুলেরও কোনো ব্যবস্থা নেই |
অভিজাত হোটেলগুলোতে সুইমিংপুল থাকলেও সেখানে কজনই বা যেতে পারেন |
নদীগুলো দখল-দূষণে মৃতপ্রায় |
সাঁতার শুধু জীবন রক্ষার জন্যই নয়, শরীরচর্চা ও সুস্থ থাকার জন্যও অত্যন্ত জরুরি |
রাজধানীর ফুটপাতগুলো দখলে |
ফলে হাঁটারও কোনো জো নেই |
এ অবস্থায় সাঁতারই হতে পারে শরীরচর্চার অন্যতম মাধ্যম |
সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে |
এই স্টেডিয়ামের সঙ্গে যদি সুইমিংপুলও যুক্ত করা হয়, তাহলে সাঁতার শেখা ও চর্চার জন্য তা হবে খুবই উপযুক্ত ব্যবস্থা |
ক্রীড়া সংস্থাগুলোও এ ব্যাপারে ভূমিকা নিতে পারে |
পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে 'নিয়তি' বলে বসে থাকলে চলবে না |
বরং মৃত্যুর কার্যকারণগুলো ব্যাখ্যা করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে |
বিশেষ করে সাঁতার শেখার ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে |
এ ব্যাপারে বাড়াতে হবে সামাজিক সচেতনতা |
গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে |
বিশেষ করে যেসব শিশু সাঁতার শেখার উপযোগী হয়েছে তাদের অবশ্যই সাঁতার শেখাতে হবে |
এগিয়ে আসতে হবে স্থানীয় প্রশাসন, এনজিওসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে |
সাঁতার না জানার কারণেই বেশির ভাগ শিশু পানিতে ডুবে মারা যায় |
শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদেরও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে |
আমাদের দেশে সাঁতার শেখা বা শেখানোকে একটি অপ্রয়োজনীয় কাজ হিসেবে এখনো মনে করা হয় |
এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে |
শিশুরাই ভবিষ্যৎ, তাদের রক্ষায় আরো যত্নশীল ও দায়িত্ববান হতে হবে |
শুধু তা-ই নয়, আমাদের দেশে অনেক লঞ্চডুবির ঘটনাও ঘটে |
চোখের নিমিষে দিনেদুপুরে ডুবে যাওয়া লঞ্চ থেকেও খুব কমসংখ্যক যাত্রীই সাঁতরে তীরে উঠতে পারে |
উদ্ধারকারী জাহাজ কাছে ভেড়ার আগেই অনেকের সলিল সমাধি হয় |
যদি সাঁতার জানা থাকে, তাহলে দু-চার ঘণ্টা পানিতে ভেসে থাকলেও তারা উদ্ধার পেতে পারে |
নৌ দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হতে পারে |
পরিশেষে এটা বলতে হয়, ব্রজেন দাস ছিলেন (৯ ডিসেম্বর ১৯২৭, ১ জুন ১৯৯৮) একজন বাঙালি সাঁতারু |
তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন |
১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন |
সেই বাঙালি সাঁতার জানবে না - এটা হতে পারে না |
জীবনটা যেন ষোলো আনাই সার্থক হয় আমাদের লক্ষ্য হোক সেই দিকে |
লেখক : সাংবাদিক, কলামিস্ট |
[ ] |
এইচআর/এমএস |
ব্রজেন দাস ছিলেন একজন বাঙালি সাঁতারু |
তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন |
১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন |
সেই বাঙালি সাঁতার জানবে না - এটা হতে পারে না |
জীবনটা যেন ষোলো আনাই সার্থক হয় আমাদের লক্ষ্য হোক সেই দিকে |
বাংলাদেশ |
ট্রলারডুবি |
মৃত্যু |
দুর্ঘটনা |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
রাজশাহী নগর পুলিশ সমগ্র রাজশাহীতে বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী নগরীর কোভিড-১৯ আক্রান্তদের অক্সিজেন সহায়তা দেওয়ার লক্ষ্যে গঠন করেছে 'পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক' |
গতকাল মঙ্গলবার দুপুরে নগর পুলিশ কার্যালয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন |
পুলিশ কমিশনার উদ্বোধনকালে বলেন, "রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতাল ব্যতীত রাজশাহীর অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নেই |
হাসপাতালে অক্সিজেন সিস্টেম চালু করতে সময় লাগবে অন্তত পক্ষে ২ থেকে ৩ মাস |
করোনায় আক্রান্ত হয়ে মুমূর্ষু রোগীরা যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় এজন্য নগর পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে |
" |
কমিশনার সিদ্দিক আরও বলেন, "করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে কেউ ভুগছেন এমন সংবাদ আরএমপির কন্ট্রোল রুমের মোবাইল নম্বরে (০১৩২০-০৬৩৯৯৮) জানালে আরএমপির পক্ষ থেকে বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডারসহ উপস্থিত হয়ে স্বেচ্ছা প্রণোদিতভাবে এ সেবা সম্পূর্ণরুপে বিনামূল্যে প্রদান করা হবে |
" |
তিনি আরও বলেন, "আপাতত ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুতই তা ১০০ তে উন্নীত করা হবে |
এ কার্যক্রম পরিচালনা করতে ইন্সপেক্টরসহ ১০ জনকে সিলিন্ডার ব্যবহার, স্পিড মাত্রা নির্ধারণ ও রিফিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে |
তারাই মূলত এসব অক্সিজেন সরবরাহের কাজে নিয়োজিত থাকবেন |
" |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.