content
stringlengths
0
129k
লেখাপড়ার পার্ট চুকিয়ে নেমে গেছিলেন এই সেক্টরে
ছিলেন অত্যন্ত পরিশ্রমী
বেশ ভালো করছিলেন ক্রমবর্ধমান এই শিল্পে
পাশাপাশি সাংবাকিতায়ও কিছুটা বিচরন ছিল তাঁর
ক্যারিয়ারের শুরু থেকে জড়িয়ে থাকা...
বাসাবাড়িতে পাইপলাইন থাকবে এটাই স্বাভাবিক
কিন্তু ভারতের এক প্রকৌশলীর বাসায় পয়নিস্কাশনের জন্য নয়, বরং টাকার পাইপলাইনের সন্ধান মিলেছে
যেটা খোলা মাত্রই স্রোতের মতো বেরিয়ে আসতে থাকে রুপির পর রুপি, যার পরিমাণ প্রায় ২৫ লাখ
বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৮ লাখ ৮১ হাজার ৪২১
সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে
দ্য হিন্দু, ইন্ডিয়া টিভি নিউজসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ব্যাঙ্গালুরুতে গণপূর্ত দপ্তরের এক প্রকৌশলীর বাসায় হানা দিয়ে এমনই টাকার পাইপলাইন খুঁজে পেয়েছেন কর্ণাটকের দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা
তারা জানান, রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযানে সন্দেহভাজন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বাড়িতে অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে
- -
দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা বলেন, কালবুর্গি জেলায় গণপূর্ত বিভাগের যুগ্ম প্রধান প্রকৌশলী সানথা গাউদা বিরাদারের বাসায় তারা টাকা পাইপলাইনটির খোঁজ পান
পাইপলাইন খোলা মাত্র বেরিয়ে আসতে থাকে কাড়ি কাড়ি রুপি
যার পরিমাণ প্রায় ২৫ লাখ রুপি
এ ছাড়াও উদ্ধার করা হয়েছে বিপুল স্বর্ণালংকার
গোপন সূত্রে টাকার পাইপলাইনের খবর আগেই পেয়েছিলেন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা
তাই অভিযানের সময় তারা একজন মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে যান
তাকে দিয়ে পাইপ খোলার পর টাকা বেরিয়ে আসতে থাকে
- -
কর্মকর্তারা জানান, মূলত বাসার মধ্যে এ ধরনের পাইপলাইন বসানোই হয়েছিল টাকা লুকিয়ে রাখার জন্য
কারণ পাইপলাইনের সঙ্গে অন্য কোনো ধরনের সংযোগ ছিল না
- -
পরে এমন আরও পাইপলাইনের খোঁজ পাওয়া যায়
এটি ছাড়াও রাজ্যের ৬০টি ঠিকানায় ১৫ জন সন্দেহভাজন দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদের মালিক সরকারি কর্মকর্তাদের বাসায় অভিযান চালিয়েছেন বলেও জানান দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা
ঘূর্ণিঝড় ইয়াসের সময় জলোচ্ছ্বাসের প্রভাবে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে এখনো জোয়ার-ভাটায় ভাসছে বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রাম
জোয়ার-ভাটার প্রভাবে ১৫ দিন আগে বসবাসের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায় বন্যতলার ইয়াকুব আলীর
সেই থেকেই থাকার জায়গা না পেয়ে জীবিকার অবলম্বন মাছ ধরার নৌকায় সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন তিনি
এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নৌকাতেই একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন ইয়াকুব আলীর স্ত্রী মিনারা খাতুন
শ্বশুর বাড়িও একই গ্রামে হওয়ায় সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি ইয়াকুব আলী
তাই নৌকাতেই পৃথিবীর মুখ দেখলো নবজাতক
--- বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ
সরকারি অন্যান্য পোর্টাল দেখুন
বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা তুর্কি এয়ারলাইন্স
আগামী ১৭ এপ্রিল পর্যন্ত হাতেগোনা কয়েকটি বাদে আন্তর্জাতিক সব রুটেই বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি
এক বিবৃতিতে তুর্কি এয়ারলাইন্স জানিয়েছে, আজ থেকে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, হংকং, মস্কো ও আদ্দিস আবাবা বাদে বাকি সব রুটের ফ্লাইট বন্ধ থাকবে
তবে, আগের মতোই স্বল্পসংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট ও কার্গো পরিচালনা অব্যাহত রাখবে তারা
এদিকে, তুরস্কে রোববার করোনা আক্রান্ত আরও নয়জন মারা গেছেন
এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা জানিয়েছেন, দেশটিতে মৃতদের সবাই বয়োজ্যেষ্ঠ ছিলেন
সেখানে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে
এদের মধ্যে ১ হাজার ২৫৬ জনের ফলাফল পজেটিভ এসেছে
রোববার এক ঘোষণায় তুরস্ক জানিয়েছে, করোনা সংক্রমণের কারণে এখন থেকে দেশটির সরকারি কর্মচারীরা বাসায় থেকেই কাজ করতে পারবেন
অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীদের জন্যেও কাজের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে
কথা রাখেনি শীতের সবজি; দাম চড়া ফুলপুরে বিএমএসএফ ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এতিমখানায় কম্বল বিতরণ অপরাধ দমনে থানার পুলিশকে আরো উৎসাহী করতে ওসির পুরস্কার লাইভে এসে মামলার হুমকি দিলেন সানাই ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করা যাবে উবার ত্বকের কালো দাগ দূর করবে ছোট্ট একটি কাজ পালং শাকের পাকোড়া তৈরির রেসিপি ইউপি নির্বা...
ঢাকা: গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৩০ মিনিট না পেরোতেই ৩ গোল কলম্বিয়া-আইভরিকোস্ট ম্যাচে
পর পর দুই দুটি গোল হজম করার পর আইভরিকোস্ট তারকা জারভিনহো এক গোল পরিশোধ করে দলকে খেলায় ফিরিয়েছ
জারভিনহোর গোলে ২-১ পিছিয়ে আছে আইভরিকোস্ট
এ‌র আড়ে ৭০ মিনিটে কলম্বিয়ার তরুণ স্ট্রাইকার কুয়েন্তেরো ২-০ গোলের লিড এনে দেন দলকে
গুতিয়ারেজের কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় গোল করেন কুয়েন্তেরো
৬৪ মিনিটে জুয়ান কুয়াদ্রাদোর কর্নার কিক থেকে গোল করতে ভুল করেননি জেমস রড্রিগেজ
তারর গোলে ১-০ তে এগিয়ে কলম্বিয়া
তবে দ্বিতীয়ার্ধ চমৎকারভাবে শুরু করে আইভরিকোস্ট
৫৬ মিনিটে ডান পাশ থেকে তোরের লম্বা ক্রস বাইসাইকেল কিক করে জালে জড়াতে ব্যর্থ হন উইলফ্রাইড বনি
এর আগে ৫৫ মিনিটে ম্যাচের প্রথম হলুদ ‍কার্ড ব্যবহার করেন রেফারি হাওয়ার্ড ওয়েব
আইভরিকোস্টের কলম্বিয়া ও আইভরি কোস্টের ম্যাচটি প্রথমার্ধ শেষে রয়েছে
খেলার শুরু থেকেই দু'দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ
দু'দলই বেশকিছু সুযোগ তৈরি করে কাজে লাগাতে ব্যর্থ হয়
তবে খেলার ২৮ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন কলম্বিয়ার স্ট্রাইকার গুতিয়ারেজ
জেমস রড্রিগেজের দেওয়া পাস ডিবক্সের ভেতরে পেয়েও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি গুতিয়ারেজ
তার দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হলে কলম্বিয়া গোলবঞ্চিত হয়
এরপর ৩৩ মিনিটে গ্রাডেল কলম্বিয়া ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন
তার জোরালো শট করম্বিয়ার সতর্ক গোলরক্ষ অসপিনা আটকে দেন
খেলার ৪০ মিনিট সময় পর্যন্ত বল পজেশনে দু'দলই সমানে সমানে লড়ছে
তবে মাঝ মাঠে ইয়াইয়া তোরের শক্তিশালী উপস্থিতি তুলনামূলকভাবে আইভরিকোস্টকে এগিয়ে রেখেছে
৪৫ মিনিট পর্যন্ত কলম্বিয়া ৫টি ও আইভরিকোস্ট ৬টি শট নিয়েছে বিপক্ষ দলের গোলবারে
এর মধ্যে দু'দলেইরই ১টি করে অনশট রয়েছে
বৃহস্পতিবার রাত ১০টায় ব্রাজিলের ব্রাসিলিয়ায় ম্যাচটি শরু হয়
নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচে গ্রুপ শীর্ষে ওঠার লড়াইয়ে নেমেছে দু'দলই
এর আগে কলম্বিয়া ৩-১ গোলে গ্রিসের সঙ্গে জয় পেয়েছে এবং আইভরি কোস্ট ২-১ গোলে জয় পেয়েছে জাপানের বিপক্ষে
আইভরি কোস্টের তারকা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা আজও একাদশের বাইরে
ধারণা করা হচ্ছে গত ম্যাচের মতো আজও দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন দ্রগবা
কলম্বিয়া একাদশ
ডেভিড ওসপিনা (১), ক্রিস্টিয়ান জাপাটা (২), মারিও আলবার্তো ইয়েপেস (৩), কার্লোস স্যানচেজ (৬), পাবলো আরমেরো (৭), হুয়ান জুনিগা (১৮), আবেল আগুইলার (৮), জেমস রড্রিগুয়েজ (১০), হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো (১১), ভিক্টর ইব্রাবো (১৪), টিওফিলো গুটিয়েরেজ (৯)
কোচ: পেকারমেন্ট (আর্জেন্টিনা)
কোচ: পেকারমেন্ট (আর্জেন্টিনা)
আইভরি কোস্ট একাদশ
বুবাকার ব্যারি (১), আর্থার বোকা (৩), দিদিয়ার জোকোরা (৫), বামবা সুলাইমান (২২), সের্গে অরিয়ার (১৭), গারভিনহো (১০), ম্যাক্স অ্যালেইন গ্রাডেল (১৫), জিওফ্রে সেরে ডাই (২০), ইয়া তোরে (১৯), উইলফ্রাইড বনি (১২)
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
ইউটিউব সাবস্ক্রাইব করুন
24.
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
ফুটবল বিভাগের সর্বোচ্চ পঠিত
রোনালদোর ইতিহাসগড়া রাতে ইউনাইটেডের রোমাঞ্চকর জয়
রোনালদোর 'বুড়ো' হাড়ের ভেলকি দেখে মুগ্ধ রাংনিক
কেজ ফুটবল: টেনামেন্ট ট্রুপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম হুলিগানস
ফুটবল এর সর্বশেষ
কেজ ফুটবল: টেনামেন্ট ট্রুপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম হুলিগানস
রোনালদোর 'বুড়ো' হাড়ের ভেলকি দেখে মুগ্ধ রাংনিক
রোনালদোর ইতিহাসগড়া রাতে ইউনাইটেডের রোমাঞ্চকর জয়
মোহামেডানকে হারিয়ে দিল সেনাবাহিনী
তাঁবুর আদলে কাতার বিশ্বকাপের সপ্তম ভেন্যুর উদ্বোধন
সালাহর জোড়া গোলে লিভারপুলের বড় জয়