content
stringlengths
0
129k
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনিয়াতে কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর
(২:২০১)
শীতকালে সাধারণ একটি সমস্যা নাক দিয়ে রক্ত পড়া
অনেকে এই বিষয়টি নিয়ে ভয় পান
আবার কেউ কেউ এটাকে পাত্তা দেন না
তবে নাক দিয়ে রক্ত পড়লে সাবধান হওয়া উচিত
নাক দিয়ে রক্ত পড়লে করণীয় কি বিস্তারিত জেনে নিন
নাক দিয়ে রক্ত পড়লে করণীয় কি
শীতে নাক থেকে রক্ত পড়ার কারণ বাতাসের আর্দ্রতা কমে যাওয়া
নাকের ভেতরের পাতলা ত্বক ফেটে গেলে নাক দিয়ে রক্ত পড়ে
নাকের ভেতর একেবারে তলায় থাকে রক্তজালিকা
ত্বক ফেটে গেলে সেখান থেকে রক্তপাত হতে থাকে
নাসারন্ধ্রের ভেতরের অংশ থেকেও রক্তপাত হয়
আবার বাইরের দিক থেকেও রক্তপাত হতে পারে
তবে কোনোটি তেমন ভয়ের নয়
এই সমস্যার হাত থেকে বাঁচার সহজ রাস্তা, শরীরকে আর্দ্র রাখা
বেশি করে পানি খেলে, নিয়মিত ফলের রস খেলে শরীর শুকিয়ে যায় না, ত্বকও নমনীয় থাকে
ফলে ত্বক ফেটে যাওয়ার আশঙ্কা কমে
নাক থেকে রক্তপাত কমে
এ ছাড়াও শীতে অনেকের সর্দি-কাশির সমস্যা বাড়ে
যদি প্রচুর হাঁচির হয়, তা হলেও নাক থেকে রক্ত পড়তে পারে
টানা ২০ বারের বেশি হাঁচি দিলে নাকের ভেতরের ত্বকে ফেটে যায়, রক্তজালিকাগুলোতেও অতি ছোট ছোট ফাটল ধরে
ফলে রক্ত পড়তে থাকে
তবে নাকের ক্যানসার বা রক্ত জমাট বাঁধার মতো জটিল সমস্যা হলেও নাক থেকে রক্তপাত হতে পারে
শীতে নাক থেকে রক্ত পড়ার সমস্যা দ্রুত কমে যায়
কিন্তু অন্য কোনো কারণে রক্তপাত হলে, তা সহজে সাড়ে না
যদি সমস্যা দীর্ঘদিন চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন
কুমিল্লার বরুড়ায় নির্বাচনী সহিংসতায় দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ
পরিমনির জন্য গান গাইলেন মমতাজ
সাম্প্রতিক সংবাদ
বাংলাদেশের মোট জনসংখ্যার আড়াই শতাংশ কিডনি রোগী
গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের কর্মী-সমর্থকদের ওপর হামলা, অনেকে আত্মগোপনে
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি মাসে, পদ ১৭১০টি
শ্রীলেখাকে বিয়ের প্রস্তাব দিলো ১৬ বছরের কিশোর
রংপুরে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর
রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শাপলা চত্বরে নটরডেম কলেজের শিক্ষার্থীদের অবস্থান
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, চেক করছে চালকের লাইসেন্স
বাংলাদেশে মৃগীরোগে আক্তান্ত ১৪ লাখ রোগী
বিদ্যা সিনহা মিম পেলেন সেরা করদাতার সম্মাননা
পরিমনির জন্য গান গাইলেন মমতাজ
নাক দিয়ে রক্ত পড়লে করণীয় কি
কুমিল্লার বরুড়ায় নির্বাচনী সহিংসতায় দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ
ভাসানচরের উদ্দেশে উখিয়া ত্যাগ করেছে ৩৭৯ রোহিঙ্গা
প্রকাশক: নাহিদ হাসান নিপু © কপিরাইট © বাংলা নিউজ ইনফো ২০২০-২০২১ || সংবাদ প্রকাশ ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন বাংলানিউজ ইনফো'র অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ইমেইল করুন || অফিসিয়াল ইমেইল: [ ] | : .
১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে বলা হয়েছে, 'শিক্ষা মানুষের মৌলিক মানবাধিকার'
প্রফেসর ড. আবু হামিদ লতিফ
আগস্ট ৭, ২০২১
উপানুষ্ঠানিক শিক্ষা | ছবি: ফিন্যানশিয়্যাল এক্সপ্রেস
উপানুষ্ঠানিক শিক্ষার প্রাসঙ্গিকতা ও পরিসর ( )
কোনো একটি দেশের সমগ্র জনগোষ্ঠীর অধিকার প্রদান, 'সবার জন্য শিক্ষা' ( ) আয়োজন করা, সাক্ষরতা নিশ্চিত করা এবং মৌলিক শিক্ষার ( ) সুযোগ সৃষ্টি করা একটি পরিকল্পিত, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ কর্মযজ্ঞ
শুধু আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়, বিশেষ করে উন্নয়নশীল দেশের মতো জনবহুল ও নানা সমস্যায় আকীর্ণ দেশে
এক্ষেত্রে সহযোগী শিক্ষা কার্যক্রম হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষা বিশেষ ভূমিকা পালন করতে পারে
অন্য কথায় উপানুষ্ঠানিক শিক্ষার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায় একটি দেশের সাক্ষর জনগোষ্ঠী গড়ে তুলতে, সবার জন্য মৌলিক শিক্ষা এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জাতীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে অর্থাৎ শিক্ষার অধিকার ( ) বলতে যা বোঝায় তা সমগ্র জনগোষ্ঠীর জন্য নিশ্চিত করতে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা যুগপৎ প্রাসঙ্গিক ও অপরিহার্য
সবার জন্য শিক্ষা অর্থাৎ সবার জন্য গুণগত মানের মৌলিক শিক্ষা নিশ্চিত করার পর বৃহৎ জনসমাজে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি, পরিবেশ প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নে উপানুষ্ঠানিক শিক্ষা বিশেষ অবদান রাখতে পারে
শিক্ষাব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের বাইরে, তাদের শিক্ষা, কর্মসংস্থান-সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও অন্যান্য জীবন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে দেশের জনগণের মূলধারায় সম্পৃক্ত করা উপানুষ্ঠানিক শিক্ষার একটি অন্যতম কর্মক্ষেত্র
এছাড়া গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, জীবনের গুণগত মান বৃদ্ধি, জীবনাচরণের ইতিবাচক পরিবর্তন ও দেশের সার্বিক উন্নয়নের জন্য সচেতনতা () বৃদ্ধি ও কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য প্রভাবিত করা () উপানুষ্ঠানিক শিক্ষার ক্রমপ্রসারিত পরিসরের কয়েকটি উদাহরণ
এসব কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং উপানুষ্ঠানিক কর্মপ্রয়াস হিসেবে স্বীকৃত
শিক্ষার অধিকার ও উপানুষ্ঠানিক শিক্ষা ( )
শিক্ষা একটি অধিকার ( )
১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে বলা হয়েছে, 'শিক্ষা মানুষের মৌলিক মানবাধিকার' ( , 1948)
উক্ত ঘোষণাপত্রের ২৬ নম্বর ধারায় এ প্রসঙ্গে যে ভাষ্য রয়েছে তা নিম্নরূপ:
প্রত্যেক মানুষের শিক্ষার অধিকার আছে
কমপক্ষে-প্রাথমিক পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক হবে
কারিগরি ও পেশাগত শিক্ষা সাধারণভাবে সকলের জন্য লভ্য হবে এবং উচ্চশিক্ষায় মেধানুযায়ী সকলের প্রবেশাধিকার থাকবে
প্রত্যেকের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ধারণা সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষা পরিচালিত হবে
শিক্ষা সব জাতি, বর্ণ ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমঝোতা, সহিষ্ণুতা ও বন্ধুত্ব উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করবে এবং শান্তি রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘের বিভিন্ন কর্মতৎপরতা তুলে ধরবে
সন্তানদের কী ধরনের শিক্ষা দিতে চান তা আগে থেকেই বেছে নেয়ার অধিকার সব পিতা-মাতার রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত (২০ নভেম্বর, ১৯৮৯) শিশুদের অধিকার সংবলিত কনভেনশনের ( , 1989) ২৮ নম্বর ধারায় শিশুদের শিক্ষা সম্পর্কে বলা হয়েছে -
রাষ্ট্রগুলো প্রাথমিক শিক্ষা সর্বজনীন করার পদক্ষেপ গ্রহণ করবে এবং তা বিনাবেতনে সকলের নাগালের মধ্যে পাওয়ার ব্যবস্থা করবে;
বিভিন্ন ধরনের মাধ্যমিক শিক্ষা কার্যক্রম উন্নয়নে উৎসাহ প্রদান করবে, সাধারণ ও বৃত্তিমুখী শিক্ষাসহ এবং এসব কার্ধক্রম প্রত্যেক বালক-বালিকার নাগালের মধ্যে পাওয়ার, প্রবেশাধিকারের, বিনাবেতনে শিক্ষা লাভের এবং প্রয়োজনে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দানের ব্যবস্থা করবে;
যোগ্যতার ভিত্তিতে উচ্চশিক্ষার দ্বার সবার জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করবে;
সকল শিক্ষার্থীর জন্য শিক্ষামূলক, বৃত্তিমূলক তথ্যাদি ও পরামর্শ দানের ব্যবস্থা করবে ও এসব কার্ষক্রমে প্রবেশাধিকারের সুযোগ থাকবে;
স্কুলে নিয়মিত হাজির থাকার ও স্কুল থেকে ঝরে পড়ার হার কমানোর ব্যবস্থা করবে
রাষ্ট্রগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে যাতে শিশুর মানব মর্যাদা সংরক্ষণ ও বর্তমান কনভেনশনের সঙ্গে সঙ্গতি রেখে স্কুলের নিয়ম-শৃঙ্খলা প্রয়োগ করা হয়
রাষ্ট্রগুলো শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা উৎসাহিত করবে, বিশেষ করে বিশ্বব্যাপী অজ্ঞতা ও নিরক্ষরতা দূরীকরণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রবেশাধিকার সহজতর করার লক্ষ্যে
এ ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে
২৯ নম্বর ধারার ভাষ্য অনুযায়ী রাষ্ট্রপ্তলো একমত্যে পৌছাবে যে শিশুদের শিক্ষা পরিচালিত হবে-
শিশুর ব্যক্তিত্ব, গুণাবলি, মানসিক ও শারীরিক সামর্থ্যের সর্বাধিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে;
শিশুদের শিক্ষা মানবাধিকার, মূল স্বাধীনতাগুলো ও জাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত নীতিমালাগুলোর প্রতি মনযোগী ও শ্রদ্ধাশীল হওয়ার লক্ষ্যে;
প্রাকৃতিক পরিবেশের প্রতি শিশুদের মমতৃবোধ সৃষ্টির উদ্দেশ্য
২৮ ও ২৯ নম্বর ধারার কোনো অংশ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় ব্যক্তি বা কোনো সংস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, এমনটা মনে করা সঙ্গত হবে না
যদিও আশা করা যায় যে, শিক্ষা প্রতিষ্ঠান এসব ধারায় যা বলা হয়েছে তা মেনে চলতে এবং রাষ্ট্র কর্তৃক নির্ধারিত মান ন্যূনতম হলেও রক্ষী করতে সচেষ্ট থাকবে
বিষয়
উপানুষ্ঠানিক শিক্ষা
শিক্ষাবিজ্ঞান
প্রফেসর ড. আবু হামিদ লতিফ
ডক্টর লতিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দশম পরিচালক, দেশের স্বনামধন্য শিক্ষাবিদ এবং বাংলাদেশ শিক্ষা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
তিনি ইউনেস্কোর শিক্ষাবিষয়ক পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেচিলেন
উত্তর দিন উত্তর বাতিল